পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
পরীক্ষা - ১১ [মোট নম্বর - ৮০] টপিক: ফুল মডেল টেস্ট - ৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
'নীলপদ্ম' কোন সমাস?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা
কর্মধারয় সমাস: 
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। 
যেমন - 
• নীল যে অম্বর = নীলাম্বর। 
• নীল যে আকাশ = নীলাকাশ। 
নীল যে পদ্ম = নীলপদ্ম। 
• রক্ত যে কমল = রক্তকমল। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)। 
.
Barking Dogs Seldom Bite এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
  1. ক) মশা মারতে কামান দাগা
  2. খ) বজ্র আঁটুনি ফস্কা গেরো
  3. গ) যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা
  4. ঘ) যত গর্জে তত বর্ষে না
সঠিক উত্তর:
ঘ) যত গর্জে তত বর্ষে না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যত গর্জে তত বর্ষে না
ব্যাখ্যা
Barking Dogs Seldom Bite = যত গর্জে তত বর্ষে না।

অন্যদিকে,
মশা মারতে কামান দাগা = To break a butterfly on a wheel.
যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা = After sweetmeat comes sour sause.
বজ্র আঁটুনি ফস্কা গেরো = Penny wise, Pound-foolish.
.
Meaning of the idiom 'Apple of discord' is-
  1. ক) সহজাত উচ্ছ্বাস
  2. খ) বিবাদের বিষয়
  3. গ) উন্মুক্ত রহস্য
  4. ঘ) গোপন রহস্য
সঠিক উত্তর:
খ) বিবাদের বিষয়
উত্তর
সঠিক উত্তর:
খ) বিবাদের বিষয়
ব্যাখ্যা
• Apple of discord:
English Meaning: matter of dispute / a subject of contention and envy.
Bangla Meaning: হিংসা-বিবাদের বিষয়।

অন্যদিকে,
• Animal spirits:
English Meaning: natural exuberance.
Bangla Meaning: সহজাত উচ্ছ্বাস।

• An open secret:
English Meaning: a supposedly secret but generally known matter.
Bangla Meaning: উন্মুক্ত রহস্য / কোন একটি বিষয় যা গোপন থাকা উচিত ছিলো কিন্তু অনেকেই জানে।

Source: Live MCQ Lecture.
.
Humph! I don't believe it. Here the underlined word is an example of -
  1. ক) Pronoun
  2. খ) Conjunction
  3. গ) Preposition
  4. ঘ) Interjection
সঠিক উত্তর:
ঘ) Interjection
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Interjection
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে Humph হচ্ছে Interjection.

• Interjection ব্যবহৃত হয় দু:খ, আনন্দ, তিরস্কার, ঘৃণা, বিরক্তি, মনোযোগ আকর্ষণ, অনুমোদন, সন্দেহ ইত্যাদি অনুভূতি প্রকাশের জন্য।
Example: Humph! I don't believe it.
বাক্যের অর্থ: ধ্যাৎ! আমি এ কথা বিশ্বাস করি না। প্রদত্ত বাক্যে Humph শব্দটি Interjection.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Fazlul Haque was greater than most other politicians in Bangladesh. (Make it positive)
  1. ক) No other politicians in Bangladesh were as great as Fazlul Haque.
  2. খ) Very few politicians in Bangladesh were as great as Fazlul Haque.
  3. গ) No other politicians in Bangladesh was as great as Fazlul Haque.
  4. ঘ) Very few politicians in Bangladesh was as great as Fazlul Haque.
সঠিক উত্তর:
খ) Very few politicians in Bangladesh were as great as Fazlul Haque.
উত্তর
সঠিক উত্তর:
খ) Very few politicians in Bangladesh were as great as Fazlul Haque.
ব্যাখ্যা
• Than most other / than few other যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়ম:
- Very few + most other/few other এর পরের অংশ + verb এর plural form + so/as + Comparative এর Positive form + as + প্রদত্ত sentence এর subject.
Example:
Comparative: Fazlul Haque was greater than most other politicians in Bangladesh.
Positive: Very few politicians in Bangladesh were as great as Fazlul Haque.
.
What is the synonym of the word 'Tenet'?
  1. ক) Doubt
  2. খ) Belief
  3. গ) Unbelief
  4. ঘ) Agnosticism
সঠিক উত্তর:
খ) Belief
উত্তর
সঠিক উত্তর:
খ) Belief
ব্যাখ্যা
• Tenet (Noun):
English Meaning: One of the principles or beliefs that a theory or larger set of beliefs is based on.
Bangla Meaning: মতবাদ, বিশ্বাস।
Synonyms: Principle (মূলনীতি), Doctrine (মতবাদ), Belief (বিশ্বাস), Creed (মাযহাব), Dogma (মতবাদ)। 
Antonyms: Disbelief (অবিশ্বাস), Doubt (সন্দেহ), Skepticism (সংশয়বাদিতা), Agnosticism (অজ্ঞেয়বাদ), Unbelief (অবিশ্বাস)।  

Example Sentence: 
1. One of the basic/central tenets of Christianity is to believe in loving others. 
2. One of the main tenets of the marketing concept is that customers are usually happy to pay a little more for something that works well for them.

Source; Live MCQ Lecture.
.
Which of the following is singular?
  1. ক) Syllabus
  2. খ) Corporal
  3. গ) Crises
  4. ঘ) Errata
সঠিক উত্তর:
ক) Syllabus
উত্তর
সঠিক উত্তর:
ক) Syllabus
ব্যাখ্যা
Syllabus হচ্ছে Singular form.
- এর Plural form হচ্ছে Syllabi.

• Others Option:
Singular  -  Plural
Corpus এর Plural form হচ্ছে  Corporal/Corpuses.
Crisis এর Plural form হচ্ছে Crises.
Erratum এর Plural form হচ্ছে Errata.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.
.
Having finished his study, he went to eat. Here the underlined part is a/an -
  1. ক) gerund
  2. খ) perfect participle
  3. গ) past participle
  4. ঘ) finite verb
সঠিক উত্তর:
খ) perfect participle
উত্তর
সঠিক উত্তর:
খ) perfect participle
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে finished হচ্ছে perfect participle.

- Verb-এর Past participle এর পূর্বে having যুক্ত হওয়ার পর যদি তা একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে Perfect participle বলে।
- একটি কাজ হওয়ার পর আরেকটি কাজ সংঘটিত হয় এমন অর্থ প্রকাশে perfect participle ব্যবহৃত হয়।

• Having finished his study, he went to eat. 
- উপরের বাক্যে Having-এর পর eaten (past participle form) বসাতে এটি perfect participle হিসেবে গণ্য হবে।
Example:
Having eaten rice, she went to bed.
Having finished his study, he went to eat.
Having passed MA, he got a good job.
.
What is the synonym of 'Limpid'?
  1. ক) Obscure
  2. খ) Shadowy
  3. গ) Transparent
  4. ঘ) Vague
সঠিক উত্তর:
গ) Transparent
উত্তর
সঠিক উত্তর:
গ) Transparent
ব্যাখ্যা
• Limpid (adjective):
Bangla Meaning: (সাহিত্যিক লাক্ষণিক আলংকারিক অর্থ) (তরল পদার্থ, বায়ুমণ্ডল, চোখ) নির্মল; স্বচ্ছ। 
English Meaning: (of liquids, etc.) clear Transmitting light; able to be seen through with clarity.

Synonyms: Bright (উজ্জল), Promising (সম্ভাবনাময়), Lucid (স্পষ্ট), Logical (যৌক্তিক), Transparent (স্বচ্ছ)। 
Antonyms: Vague, Obscure (অস্পষ্ট), Unintelligible (অক্ষম, দূর্বল মনন), Shadowy (আবছা), Wispy (পাতলা, ক্ষীণ, অস্পষ্ট)। 

Example of Sentences: 
1. She gave him a look of limpid honesty.
2. She always writes in a limpid style.

Source: Live MCQ Lecture.
১০.
Find out the correct sentence:
  1. ক) It is not enough colds to wear a heavy jacket.
  2. খ) It is not enough cold to wear a heavy jacket.
  3. গ) It is not coolness enough to wear a heavy jacket.
  4. ঘ) It is not cold enough to wear a heavy jacket.
সঠিক উত্তর:
ঘ) It is not cold enough to wear a heavy jacket.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) It is not cold enough to wear a heavy jacket.
ব্যাখ্যা
• Use of 'Enough':
- Noun, adjective, adverb কে modify করার মাধ্যমে Enough সবসময় জায়গা পরিবর্তন করে।
- Adjective/ adverb + enough বসে এবং Enough + noun বসে।

• It is not cold enough to wear a heavy jacket.
- এখানে 'cold' হচ্ছে adjective তাই adjective + enough বসায় বাক্যটি সঠিক।

Source: CLIFFS TOEFL.
১১.
Which one is the Future Continous Tense?
  1. ক) I shall have been playing before they come.
  2. খ) He will be doing the work.
  3. গ) I shall have sang a song before you leave.
  4. ঘ) He will go to the school.
সঠিক উত্তর:
খ) He will be doing the work.
উত্তর
সঠিক উত্তর:
খ) He will be doing the work.
ব্যাখ্যা
• Future Continuous Tense:
- ভবিষ্যৎকালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।
Structure: Subject + shall be/will be + main verb + ing + object.
Example:
I shall be reading the book.
I shall be singing the song.
They will be playing football.
He will be doing the work.

অন্যদিকে,
I shall have sang a song before you leave. - Future Perfect Tense.
I shall have been playing before they come. - Future Perfect Continuous Tense.
He will go to the school. - Future Indefinite Tense.
১২.
What is the antonym of 'Expel'?
  1. ক) Dismiss
  2. খ) Banish
  3. গ) Reject
  4. ঘ) Admit
সঠিক উত্তর:
ঘ) Admit
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Admit
ব্যাখ্যা
• Expel অর্থ হচ্ছে বিতাড়িত বা নির্বাসিত করা ;বহিস্কৃত করা।

অপশনগুলোর মধ্যে-
Dismiss অর্থ হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করা।
Banish অর্থ হচ্ছে উদ্বাসিত/ নির্বাসিত/ বিবাসিত করা।
Reject অর্থ হচ্ছে পরিত্যক্ত বস্তু; বাতিল মাল/ জিনিস।
Admit অর্থ হচ্ছে প্রবেশ করতে দেওয়া; ভিতরে আসতে/ ঢুকতে দেওয়া; ভর্তি করা।

সুতরাং The antonym of 'Expel' is Admit.
১৩.
4 + 5 + 6 + .....+ 50 =? 
  1. ক) 1260
  2. খ) 1265
  3. গ) 1269
  4. ঘ) 1290
সঠিক উত্তর:
গ) 1269
উত্তর
সঠিক উত্তর:
গ) 1269
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 5 + 6 + .....+ 50 =? 

সমাধান: 
পদসংখ্যা, n = (50 - 4) + 1 = 46 + 1 = 47 
প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 5 - 4 = 1

∴ সমষ্টি = (n/2) {2a + (n - 1)d}
= (47/2) {2 × 4 + (47 - 1)1}
= (47 × 54)/2
= 1269
১৪.
১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ক) ৯
  2. খ) ১০.৫
  3. গ) ১২
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 

সমাধান: 
১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ৩, ৬, ৯, ১২, ১৫ 

∴ ১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক = ৯
১৫.
৭ : ৫ এর ব্যস্ত অনুপাত কত? 
  1. ক) ১৪ : ১০
  2. খ) ৫ : ৫
  3. গ) ৫ : ৭
  4. ঘ) ৭ : ১০
সঠিক উত্তর:
গ) ৫ : ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ : ৫ এর ব্যস্ত অনুপাত কত? 

সমাধান:
ব্যস্ত অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে ।
যেমন, ৭ : ৫ এর ব্যস্ত অনুপাত ৫ : ৭
১৬.
x3 - 1 এবং x2 - 1 এর গ. সা. গু 2 হলে, x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 1 এবং x2 - 1 এর গ. সা. গু 2 হলে, x এর মান কত?

সমাধান:
x3 - 1 = (x - 1) (x2 + x + 1)
x2 - 1 = (x + 1) (x - 1)

x3 - 1 এবং x2 - 1 এর গ. সা. গু x - 1

x - 1 = 2
⇒ x = 2 + 1
∴ x = 3
১৭.
দুইটি পরস্পর পূরক কোণের অনুপাত 3 : 7 হলে, ক্ষুদ্রতম কোণটি কত? 
  1. ক) 27°
  2. খ) 63°
  3. গ) 33°
  4. ঘ) 42°
সঠিক উত্তর:
ক) 27°
উত্তর
সঠিক উত্তর:
ক) 27°
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি পরস্পর পূরক কোণের অনুপাত 3 : 7 হলে, ক্ষুদ্রতম কোণটি কত? 

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি 90° হলে, তাদেরকে পরস্পরের পূরক কোণ বলে। 
ধরি, একটি কোণ x ও অপরটি 90° - x

প্রশ্নমতে, 
x/(90° - x) = 3/7 
⇒ 7x = 3 (90° - x)
⇒ 7x = 270° - 3x
⇒ 7x + 3x = 270°
⇒ 10x =  270°
∴ x = 270°/10
= 27°

অপরটি = 90° - 27°
= 63°
১৮.
সজীবের কাছে ৮০০ টাকা আছে। কিছু সংখ্যক লোককে ৬ টাকা করে দিলে ১০০ টাকা কম পড়ে। লোকসংখ্যা কত?
  1. ক) ১০৫ জন
  2. খ) ১১৬ জন
  3. গ) ১৪০ জন
  4. ঘ) ১৫০ জন
সঠিক উত্তর:
ঘ) ১৫০ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: সজীবের কাছে ৮০০ টাকা আছে। কিছু সংখ্যক লোককে ৬ টাকা করে দিলে ১০০ টাকা কম পড়ে। লোকসংখ্যা কত?

সমাধান: 
ধরি, লোকসংখ্যা x জন 

6x = 800 + 100
⇒ 6x = 900
∴ x = 150 

লোকসংখ্যা ১৫০ জন। 
১৯.
2∠x = 220° হলে, ∠x কোন ধরণের কোণ?
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থুলকোণ
  3. গ) প্রবৃদ্ধ কোণ
  4. ঘ) সরলকোণ
সঠিক উত্তর:
খ) স্থুলকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্থুলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: 2∠x = 220° হলে, ∠x কোন ধরণের কোণ?

সমাধান: 
2∠x = 220°
⇒ ∠x = 220°/2
∴ ∠x = 110°
অতএব,  ∠x স্থূলকোণ 
২০.
9x2 ও 6x2 রাশি দুটির গুণফলে চলকের ঘাত কত?
  1. ক) 54
  2. খ) 45
  3. গ) 4
  4. ঘ) 0
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 ও 6x2 রাশি দুটির গুণফলে চলকের ঘাত কত? 

সমাধান: 
9x2 ও 6x2 রাশি দুটির গুণফল = 9x2 × 6x2
= 54x4
∴9x2 ও 6x2 রাশি দুটির গুণফলে চলকের ঘাত  = 4
২১.
নিচের কোনটি x2 - y2 - 2y - 1 এর উৎপাদক?
  1. ক) x - y + 1
  2. খ) x + y - 1
  3. গ) x - y - 1
  4. ঘ) x - y
সঠিক উত্তর:
গ) x - y - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) x - y - 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি x2 - y2 - 2y - 1 এর উৎপাদক?

সমাধান:
x2 - y2 - 2y - 1
= x2 - (y2 + 2y + 1)
= x2 - (y + 1)2
= (x + y + 1) (x - y - 1)
২২.
শাওন বার্ষিক পরীক্ষায় ৬৫% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর ২০০ হলে, শাওন পরীক্ষায় কত নম্বর পেয়েছে?
  1. ক) ১২০ 
  2. খ) ১২৫ 
  3. গ) ১৩০ 
  4. ঘ) ১৫০  
সঠিক উত্তর:
গ) ১৩০ 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩০ 
ব্যাখ্যা
প্রশ্ন: শাওন বার্ষিক পরীক্ষায় ৬৫% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর ২০০ হলে, শাওন পরীক্ষায় কত নম্বর পেয়েছে?

সমাধান: 
শাওন পেয়েছে = ২০০ এর ৬৫%
= (২০০ × ৬৫)/১০০ 
= ১৩০ 
২৩.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে,৩ বছর পর পিতার বয়স কত হবে?
  1. ক) ৫০ বছর 
  2. খ) ৫১বছর 
  3. গ) ৫২ বছর 
  4. ঘ) ৫৪ বছর 
সঠিক উত্তর:
ঘ) ৫৪ বছর 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে,৩ বছর পর পিতার বয়স কত হবে?

সমাধান:
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর।
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২৩ × ৩)
= ৬৯ বছর

৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর
৩ বছর পর দুই পুত্রের বয়সের সমষ্টি = ১২ × ২ বছর
= ২৪ বছর
বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি = ২৪ - ৩ - ৩ বছর
= ১৮ বছর

∴ পিতার বর্তমান বয়স = ৬৯ - ১৮ বছর
= ৫১ বছর

৩ বছর পর পিতার বয়স = ৫১ + ৩
= ৫৪ বছর 
২৪.
যদি EAR = HDU হয়, তবে TOE =? 
  1. ক) WSH
  2. খ) VRH
  3. গ) WRH
  4. ঘ) WRG
সঠিক উত্তর:
গ) WRH
উত্তর
সঠিক উত্তর:
গ) WRH
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EAR = HDU হয়, তবে TOE =? 

সমাধান: 
E এর দুই বর্ণ পরে আসে H
A এর দুই বর্ণ পরে আসে D
R এর দুই বর্ণ পরে আসে U

অনুরুপভাবে, T এর দুই বর্ণ পরে আসে W
O এর দুই বর্ণ পরে আসে R
E এর দুই বর্ণ পরে আসে H

∴ TOE = WRH
২৫.
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ১২০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) ১৮৫০ টাকা
সঠিক উত্তর:
খ) ১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?

সমাধান:
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের  সুদ = ৮০০ × ১০ × ৬/১০০
= ৪৮০ টাকা

ধরি, বার্ষিক ৮% সুদে ক  টাকার ৫ বছরের সুদ তত হবে।

৪৮০ = ক × ৫ × ৮/১০০
⇒ ক = (৪৮০ × ১০০)/(৫ × ৮)
⇒ ক = ১২০০ টাকা
২৬.
(x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?
  1. ক) - 2 < x < 5
  2. খ) 2 < x < 10
  3. গ) 2 > x > 5
  4. ঘ) 2 < x < 5
সঠিক উত্তর:
ঘ) 2 < x < 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2 < x < 5
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?

সমাধান:
(x - 2)(x - 5) < 0 হবে, যখন একটি ধনাত্মক  একটি ঋণাত্মক হবে।
অতএব, x - 2 ধনাত্মক ও x - 5 ঋণাত্মক হবে।

x - 2 > 0
∴ x > 2

x - 5 < 0
∴ x < 5

(x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট = 2 < x < 5 
২৭.
১৬ জন লোকের ৭ দিনে ৫৬ কেজি চাল লাগে। ১২ জন লোকের ৬ সপ্তাহে কত কেজি চাল লাগবে?
  1. ক) ২৩২ কেজি 
  2. খ) ২৪০ কেজি 
  3. গ) ২৫২ কেজি 
  4. ঘ) ২৬০ কেজি 
সঠিক উত্তর:
গ) ২৫২ কেজি 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫২ কেজি 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ জন লোকের ৭ দিনে ৫৬ কেজি চাল লাগে। ১২ জন লোকের ৬ সপ্তাহে কত কেজি চাল লাগবে?

সমাধান:
১৬ জন লোকের ৭ দিনে বা ১ সপ্তাহে চাল লাগে ৫৬ কেজি
১ জন লোকের ১ সপ্তাহে চাল লাগে ৫৬/১৬ কেজি
১২ জন লোকের ৬ সপ্তাহে চাল লাগে (৫৬ × ১২ ×  ৬)/১৬ কেজি
= ২৫২ কেজি 
২৮.
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্ৰ করে নির্মিত চলচ্চিত্রের নাম -
  1. ক) তর্জনী
  2. খ) রেডিও
  3. গ) মাইক
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা

• চলচ্চিত্র:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ‘তর্জনী’, রেডিও, মাইক।
- ‘তর্জনী চলচ্চিত্রের পরিচালক সোহেল রানা বয়াতী।
- ‘মাইক’ চলচ্চিত্রের গল্পকার, প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন।
- 'রেডিও' চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন।

এছাড়াও,
- ‘তর্জনী’ চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন নির্মাতা শাহাদাত রাসেল।
- ‘মাইক’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী।

উৎস: প্রথম আলো এবং কালেরকন্ঠ পত্রিকা রিপোর্ট।

২৯.
কোন ধানের জাতটি ডায়াবেটিক ধান নামে পরিচিতি?
  1. ক) ব্রি ধান-১০৩
  2. খ) ব্রি ধান-১০৭
  3. গ) ব্রি ধান-১০৫
  4. ঘ) বিআর-২৪
সঠিক উত্তর:
গ) ব্রি ধান-১০৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রি ধান-১০৫
ব্যাখ্যা
• ডায়াবেটিক ধান:
- জিআই ০ থেকে ১০০ পর্যন্ত স্কেলে খাবারের র‍্যাঙ্ক তৈরি করে।
- স্কোরগুলো রক্তের চিনির মাত্রায় খাবারের প্রভাব নির্দেশ করে।
- গ্লাইসেমিক সূচক কার্বোহাইড্রেটযুক্ত খাবারকে ৩টি সাধারণ ভাগে বিভক্ত করে।
- এগুলো হচ্ছে-উচ্চ (৭০ ও তার বেশি), মাঝারি (৫৬ থেকে ৬৯) এবং নিম্ন (৫৫ ও এর নিচে)।
- ব্রি ধান ১০৫ এর জিআই স্কোর ৫৫।
- বোরো মৌসুমে চাষের উপযোগী ব্রি ধান ১০৫ থেকে পাওয়া চালে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক কম এবং সে কারণেই একে ‘ডায়াবেটিক ধান’ বলা হচ্ছে।
- ব্রি ১০৫ ধানটির গড় ফলন প্রতি হেক্টরে ৭ দশমিক ৬ টন হলেও উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে সাড়ে আট টন পর্যন্ত ফলন বাড়তে পারে।

উৎস: Daily star বাংলা এবং বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
৩০.
সম্প্রতি জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয় - 
  1. ক) ২০-২৪ মার্চ ২০২৩
  2. খ) ২২-২৪ মার্চ ২০২৩
  3. গ) ২৩-২৬ মার্চ ২০২৩
  4. ঘ) ২৪-২৬ মার্চ ২০২৩
সঠিক উত্তর:
খ) ২২-২৪ মার্চ ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২-২৪ মার্চ ২০২৩
ব্যাখ্যা
•‘জাতিসংঘ পানি সম্মেলন ২০২৩:
- ২২-২৪শে মার্চ ২০২৩, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ৫০ বছরের মধ্যে জাতিসংঘ আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন।
- এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এর আওতাধীন বিভিন্ন অঙ্গ-সংস্থাসমূহ এবং অন্যান্য সকল অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক পানি বিষয়ক কর্মসূচির বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন।
- ২০২৩ সালের জাতিসংঘ পানি সম্মেলনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- বিশ্বের ২৬ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পায় না৷ আর ৪৬ শতাংশ মানুষ ভালো ব্যবস্থাপনার পয়ঃনিষ্কাশন সেবা থেকে বঞ্চিত৷

উৎস: এএফপি এবং কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৩১.
কোনটির জন্য উদ্ভিদের পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়?
  1. ক) ক্লোরোপ্লাস্ট
  2. খ) লিউকোপ্লাস্ট
  3. গ) ক্রোমাটোপ্লাস্ট
  4. ঘ) ক্রোয়োপ্লাস্ট
সঠিক উত্তর:
ক) ক্লোরোপ্লাস্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্লোরোপ্লাস্ট
ব্যাখ্যা
• উদ্ভিদ:
- প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। 
- এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্য দেখা যায়। 
- সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন- লাল, হলুদ ইত্যাদি বহনকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়।
- ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন ও জ্যান্থোফিল বেশি পরিমাণে এবং ক্লোরোফিল অল্প পরিমাণে থাকে।

- ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে। এজন্য ফুল ও ফল বিভিন্ন বর্ণের দেখায়।
- ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক সবুজ বর্ণ কণিকা থাকে। 
- এজন্য পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়।
- এতে ক্লোরোফিল ব্যতীত অন্যান্য বর্ণ কণিকাও অল্প পরিমাণে থাকে। যেমন: হলুদ বর্ণ কণিকা জ্যান্থোফিল ও কমলা বর্ণ কণিকা ক্যারোটিন।
- বর্ণহীন প্লাস্টিড হচ্ছে লিউকোপ্লাস্ট। মাটির নিচের অংশ, তথা রাইজোম, ভূ-নিম্নস্থ কান্ড, মূল প্রভৃতিতে লিউকোপ্লাস্ট থাকে। এটি খাদ্য সঞ্চয় করে।

উৎস: এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
মুজিবনগর সরকারের 'অর্থ ও বাণিজ্যমন্ত্রী' কে ছিলেন?
  1. ক) তাজউদ্দিন আহমদ
  2. খ) এম মনসুর আলী
  3. গ) এ.এইচ.এম কামারুজ্জামান
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) এম মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) এম মনসুর আলী
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 

- মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলের - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি - সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী - তাজউদ্দিন আহমেদ।
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী - এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী : এএইচএম কামরুজ্জামান।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এস এস এইচ এল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয় -
  1. ক) ২০০১ সালে
  2. খ) ২০০২ সালে
  3. গ) ২০০৩ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
খ) ২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০২ সালে
ব্যাখ্যা
- ২০০২ সালে প্রণীত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন অনুযায়ী দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০০২ অনুযায়ী -
- সকল বা যে কোন প্রকার পলিথিন শপিং ব্যাগ, বা পলিইথাইলিন বা পলিপ্রপাইলিনের তৈরী অন্য কোন সামগ্রী বা অন্য যে কোন সামগ্রী পরিবেশের জন্য ক্ষতিকর, তাহা হইলে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সমগ্র দেশে বা কোন নির্দিষ্ট এলাকায় এইরূপ সামগ্রীর উৎপাদন, আমদানী, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করিবার বা প্রজ্ঞাপনে নির্ধারিত শতাধীনে ঐ সকল কার্যক্রম পরিচালনা বা ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশ জারী করিতে পারিবে এবং উক্ত নির্দেশ পালনে সংশ্লিষ্ট সকল ব্যক্তি বাধ্য থাকিবেন।

উৎস: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০০২।
৩৪.
কোন সংস্থা বাউল গানকে 'হেরিটেজ অব হিউম্যানিটি' হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ক) ইউএনডিপি
  2. খ) ইউএনএফ
  3. গ) ইউনেস্কো
  4. ঘ) ইউনিসেফ
সঠিক উত্তর:
গ) ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউনেস্কো
ব্যাখ্যা
• বাউল সংগীত:
- ১৯৭৩ সালে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর হিসেবে কাজ করে আসছে।
- পদাধিকার বলে শিক্ষামন্ত্রী বিএনসিইউ এর চেয়ারম্যান ।

- মানবতার ইতিহাসে এই বাউল সংগীতের অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো ২০০৫ সালে একে “Masterpiece of the Oral and Intangible Heritage of Humanity” হিসেবে ঘোষনা দেয়।
- পরবর্তীতে ২০০৮ সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র তৃতীয় অধিবেশনে বাংলাদেশের বাউল সংগীতকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
 
উৎস: বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
৩৫.
কোন প্রজন্মে 'মডেম সংযোজনের' মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়?
  1. ক) ৫ম প্রজন্মে
  2. খ) ২য় প্রজন্মে
  3. গ) ৪র্থ প্রজন্মে
  4. ঘ) ৩য় প্রজন্মে
সঠিক উত্তর:
ঘ) ৩য় প্রজন্মে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩য় প্রজন্মে
ব্যাখ্যা
• প্রজন্ম:
 - ২০০১ সালে জাপানের NTT DoCoMo প্রথম পরীক্ষামূলক ভাবে প্রথম তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু করে।
- তৃতীয় প্রজন্ম মোবাইল ফোনের ধারনা শুরু হয় ১৯৯২ সালে।
- তৃতীয় প্রজন্মে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা এবং মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার করা হয়।
- এই প্রজন্মে মোবাইল ব্যাংকিং, ই-কমার্স সেবা কার্যক্রম, আন্তর্জাতিক রোমিং সুবিধা, উচ্চগতিসম্পন্ন ডেটা স্থানান্তর চালু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৬.
ইতিহাসের জনক বলা হয় -
  1. ক) হেরোডোটাস
  2. খ) ইরাটথেনিস
  3. গ) এরিস্টটল
  4. ঘ) টলেমি
সঠিক উত্তর:
ক) হেরোডোটাস
উত্তর
সঠিক উত্তর:
ক) হেরোডোটাস
ব্যাখ্যা
• ইতিহাসের জনক:
- প্রাচীন গ্রিসের ঐতিহাসিক হেরোডোটাসকে ‘ইতিহাসের জনক’ বলা হয়।
- তিনি সর্বপ্রথম গ্রিক হিস্টরিয়া (Historia) শব্দটি ব্যবহার করেন। তার মতে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিলো বা সংঘটিত হয়েছিলো তা অনুসন্ধান করা ও লেখা।
- খুকুভাইডিসকে ‘বৈজ্ঞানিক ইতিহাসের জনক’ বলা হয়।
- জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র‌্যাংককে ‘আধুনিক ইতিহাসের জনক’ বলা হয়।

উৎস: , নবম-দশম শ্রেণি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা।