পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১১১
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১১১ প্রশ্ন

.
‘উত্তরাধিকার’ উপন্যাসের রচয়িতা কে?
  1. শহীদ কাদরী
  2. সমরেশ মজুমদার
  3. সুনীল গঙ্গোপাধ্যায়
  4. শওকত আলী
ব্যাখ্যা
• ‘উত্তরাধিকার’ উপন্যাস:
- ‘উত্তরাধিকার’ সমরেশ মজুমদার রচিত একটি বিখ্যাত উপন্যাস।
- এই উপন্যাসের কাহিনির শুরু উত্তরবঙ্গের একটি চা-বাগানের পটভূমিকায়। ১৯৪৭ সালের পনেরই আগস্টে ভারতের প্রথম স্বাধীনতা দিবস উৎযাপনের সময় অনিমেষ নামে একটি কিশোর প্রথম শুনেছিল 'বন্দেমাতরম্' শব্দটি। শব্দটির অর্থ পুরোপুরি উপলব্ধি করতে না পারলেও তার ধ্বনি-ব্যঞ্জনা তার মনকে নাড়া দিল।
- এই কাহিনি সেদিনকার সেই কিশোর তরুণ অনিমেষের আত্ম-অনুসন্ধানের কাহিনি, আত্ম-জিজ্ঞাসার কাহিনি।
- ১৯৮৪ সালে অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন উত্তরাধিকার উপন্যাসের নায়ক অনিমেষের মধ্য জীবন-পর্বের কাহিনিটি।

অন্যদিকে,
- 'উত্তরাধিকার' কাব্যগ্রন্থের রচয়িতা- 'শহীদ কাদরী'।

--------------------------
• সমরেশ মজুমদার:
- সমরেশ মজুমদারের জন্ম ২৬ ফাল্গুন, ১৩৪৮ বঙ্গাব্দে। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ।
-  প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প 'দেশ' পত্রিকায়, ১৯৬৭ সালে।
- প্রথম উপন্যাস 'দৌড়'। প্রকাশিত হয় ১৯৭৫ সালে 'দেশ' পত্রিকায়।
- 'দৌড়' চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার লাভ করেন।
- এছাড়াও ১৯৮৪ সালে 'কালবেলা' উপন্যাস রচনার জন্য পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার।
 
তাঁর রচিত গ্রন্থসমূহ হলো:
- দৌড়,
- এই আমি রেণু,
- উত্তরাধিকার, 
- বন্দীনিবাস,
- বড় পাপ হে,
- উজান গঙ্গা,
- বাসভূমি,
- লক্ষ্মীর পাঁচালি,
- উনিশ বিশ,
- সওয়ার,
- কালবেলা ইত্যাদি।
 
উৎস: ‘উত্তরাধিকার’ উপন্যাস সমরেশ মজুমদার এবং ‘অনেকেই একা’ সমরেশ মজুমদার।
.
‘সুর সাকী’ সংগীত বিষয়ক গ্রন্থের রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. জসীমউদ্‌দীন
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
 
• কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ:
- চোখের চাতক,
- নজরুল গীতিকা,
- সুর সাকী,
- বনগীতি প্রভৃতি। 
 
• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা, 
- কুহেলিকা।
 
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
 
অভিসম্বন্ধ: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘ভুলের মাশুল’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. আক্কেল গুড়ুম
  2. আক্কেল সেলামি
  3. আক্কেলমন্ত
  4. আতান্তরে পড়া
ব্যাখ্যা
• ‘আক্কেল সেলামি’ বাগ্‌ধারার অর্থ - ভুলের মাশুল।

অন্যদিকে,
• ‘আক্কেল গুড়ুম’ বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।
• ‘আতান্তরে পড়া’ বাগ্‌ধারার অর্থ - বিপদে পড়া।
• ‘আক্কেলমন্ত’ বাগ্‌ধারার অর্থ - বিবচেনা করে এমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘পদ্মা’ কোন ধরনের বিশেষ্যের উদাহরণ?
  1. বস্তু-বিশেষ্য
  2. সমষ্টি-বিশেষ্য
  3. জাতি-বিশেষ্য
  4. নাম-বিশেষ্য
ব্যাখ্যা
• বিশেষ্য পদ:
যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি।

বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
১. নাম-বিশেষ্য,
২. জাতি-বিশেষ্য,
৩. বস্তু-বিশেষ্য,
৪. সমষ্টি-বিশেষ্য,
৫. গুণ-বিশেষ্য এবং
৬. ক্রিয়া-বিশেষ্য।

• নাম-বিশেষ্য: ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
যেমন:
ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা।
স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা।
কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান।
সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।

• জাতি-বিশেষ্য: জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন: মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।

• বস্তু-বিশেষ্য: কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।

• সমষ্টি-বিশেষ্য: এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন: জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।

• গুণ-বিশেষ্য: গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন: সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।

• ক্রিয়া-বিশেষ্য: যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন: পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘তৈলচিত্রের ভূত’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. কাব্যগ্রন্থ
  2. উপন্যাস
  3. ছোটগল্প
  4. শিশুতোষ প্রবন্ধ
ব্যাখ্যা
• ‘তৈলচিত্রের ভূত’ গল্প: 
- ‘তৈলচিত্রের ভূত’ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর-উপযোগী ছোটগল্প।
- ১৯৪১ সালের ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় এ গল্পটি।
- ভূত-বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন, মানিক বন্দ্যোপাধ্যায় এ গল্পে তা তুলে ধরেছেন।
- এ গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞানবুদ্ধির জয়। কুসংস্কারাচ্ছন্নতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রামত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায় তাহলে ঐসব বিশ্বাসের অমতঃসারশূন্যতা ধরা পড়ে।
- মানিক বন্দ্যোপাধ্যায় এ গল্পে নগেন-চরিত্রের মধ্যে ভূত-বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরাশর ডাক্তারের মধ্যকার বিজ্ঞানসম্মত বিচারবুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে।

-------------------
• মানিক বন্দ্যোপাধ্যায়:
- মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিষ্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
 
তাঁর রচিত সাহিত্যকর্ম: 
• উপন্যাস:
- জননী, 
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি, 
- পুতুলনাচের ইতিকথা, 
- শহরতলী, 
 - চিহ্ন, 
- চতুষ্কোণ, 
- সার্বজনীন, 
- আরোগ্য ইত্যাদি। 
 
• ছোটগল্প:
- অতসী মামী ও অন্যান্য গল্প, 
- প্রাগৈতিহাসিক, 
- সরীসৃপ, 
- সমুদ্রের স্বাদ, 
- হলুদ পোড়া, 
- আজ কাল পরশুর গল্প, 
- মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, 
- ফেরিওয়ালা ইত্যাদি। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘তৈলচিত্রের ভূত’ গল্প।
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট চরিত্র নয় কোনটি?
  1. রাজলক্ষ্মী
  2. ব্রজরাজ
  3. রাজসিংহ
  4. কমল
ব্যাখ্যা
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট চরিত্র নয় রাজসিংহ।

• ‘রাজসিংহ' উপন্যাস:
• ‘রাজসিংহ'(১৮৮২) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।
• বঙ্কিমচন্দ্র ‘রাজসিংহ’কে একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলে আখ্যায়িত করেছেন।
• ‘রাজসিংহ' উপন্যাসের চতুর্থ সংস্করণের বিজ্ঞাপনে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, 'আমি পূর্বে কখনও ঐতিহাসিক উপন্যাস লিখি নাই। ‘দুর্গেশনন্দিনী' বা ‘চন্দ্রশেখর' বা 'সীতারাম'কে ঐতিহাসিক উপন্যাস বলা যাইতে পারে না। এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম।
• 'রাজস্থানের চঞ্চলকুমারীকে মোগলসম্রাট আওরঙ্গজেবের বিয়ের ইচ্ছার ফলে রানা রাজসিংহের সঙ্গে তাঁর বিরোধ এবং বিরোধে রাজসিংহের জয় ও চঞ্চলকুমারী লাভ- এই মূল ঘটনাবলম্বনে উপন্যাসটি পরিকল্পিত।

• উপন্যাসের চরিত্রগুলো হলো:
- ঔরঙ্গজেব,
- রাজসিংহ,
- জেবউন্নিসা,
- উদিপুরী। 
 
অন্যদিকে,
• বড়দিদি:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস 'বড়দিদি' (১৯০৭)।
- ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। 
- একজন মানুষের শুধুমাত্র এই বড়দিদি নামটির ওপর কী ধরনের শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে পারে তা খুব স্পষ্টভাবেই অনুভব করতে পারা যায় এই উপন্যাসের দ্বারা।

- উল্লেখযোগ্য চরিত্র: মাধবী, সুরেন্দ্রনাথ, ব্রজরাজ, প্রমীলা।

-------------------------
• 'শ্রীকান্ত' উপন্যাস:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র 'ইন্দ্রনাথ'।
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশ পায়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।

- উল্লেখযোগ্য চরিত্র: শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি।

--------------------------
• 'শেষপ্রশ্ন' উপন্যাস:
- 'শেষপ্রশ্ন' (১৯৩১) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কপ্রধান ও সমস্যামূলক উপন্যাস।
- এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল উপন্যাস ধারা থেকে কিছুটা পৃথক। 

- উল্লেখযোগ্য চরিত্রগুলো: শিবনাথ, মনোরমা, অজিত, কমল, নীলিমা, আশুবাবু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
কোনটি হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ
  1. নরকে লাল গোলাপ
  2. কাফনে মোড়া অশ্রুবিন্দু
  3. নন্দিত নরকে
  4. নরকের ফুল
ব্যাখ্যা
• কাফনে মোড়া অশ্রুবিন্দু হুমায়ুন আজাদ রচিত একটি কাব্যগ্রন্থ।

-----------------------
• হুমায়ুন আজাদ:
- হুমায়ুন আজাদ একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- তিনি বিক্রমপুরের রাড়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন।
- ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্য অলৌকিক ইস্টিমার।
- ১৯৮৩ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ জ্বলো চিতাবাঘ।

• হুমায়ুন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- অলৌকিক ইস্টিমার,
- জ্বলো চিতাবাঘ,
- যতোই গভীরে যাই মধু,
- যতোই উপরে যাই নীল,
- কাফনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি।

অন্যদিকে,
• “নরকে লাল গোলাপ” মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ।
• হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস 'নন্দিত নরকে'।
• ‘নরকের ফুল’ গাজালা মাহমুদ রচিত কবিতার গ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘শৃঙ্গী’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. চন্দ্র
  2. বাহু
  3. পর্বত
  4. সূর্য
ব্যাখ্যা
• ‘শৃঙ্গী’ পর্বত শব্দের সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।

• 'পর্বত' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।



অন্যদিকে,
• চন্দ্র এর সমার্থক শব্দগুলো হলো:
চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি, মৃগাঙ্ক, নিশাকর, হিমকর ইত্যাদি।

• 'হাত' এর সমার্থক শব্দগুলো হলো: হস্ত, কর, বাহু, ভুজ, পাণি।

• সূর্য শব্দের সমার্থক শব্দগুলো হলো:
আদিত্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি বানানটি অশুদ্ধ?
  1. প্রজ্বালিত
  2. স্বৈরাচারীতা
  3. বিশ্ববিমোহিত
  4. স্বরসংগতি
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: স্বৈরাচারীতা ।

শুদ্ধ:বানান: স্বৈরাচারিতা,
- এটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।
অর্থ:
- নিজ ইচ্ছা অনুযায়ী অচরণ।

অন্যদিকে,
• প্রজ্বালিত (বিশেষ্য পদ),
অর্থ: জ্বালানো হয়েছে এমন।

• বিশ্ববিমোহিত (বিশেষণ পদ),
অর্থ: সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছে এমন।

• স্বরসংগতি (বিশেষ্য পদ),
অর্থ: পাশাপাশি অবস্থিত দুটি অসম স্বরধ্বনির কাছা-কাছি আগমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
‘পিতৃহীন’ কোন শ্রেণির শব্দ?
  1. মৌলিক শব্দ
  2. রূঢ়ি শব্দ
  3. যৌগিক শব্দ
  4. তদ্ভব শব্দ
ব্যাখ্যা
• যৌগিক শব্দ:
যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে, তাকে বলা হয় যৌগিক শব্দ।
অন্যভাবে বলা যায়, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক, সেসব শব্দকে বলা হয় যৌগিক শব্দ।
যেমন:
- কৃ + তব্য = কর্তব্য, অর্থ- যা করা উচিত।
- বাবু + আনা = বাবুয়ানা, অর্থ- যিনি বাবুর ভাব নিয়ে চলেন।
- পিতা + হীন = পিতৃহীন, অর্থ- যার পিতা নেই।

অন্যদিকে,
• মৌলিক শব্দ:
যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয় মৌলিক শব্দ।
- উদাহরণ: আম, কলা, দেশ, গোলাপ, ভাই, বোন, হাত, পা, নাক, মাটি, ঘর, বউ ইত্যাদি।

• রূঢ় বা রূঢ়ি শব্দ:
যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। উদাহরণ: সন্দেশ - (মূলঅর্থ) সংবাদ, পরিবর্তিত অর্থ- মিষ্টান্ন।

• তদ্ভব শব্দ:
তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এই ‘তদ্ভব’ পরিভাষার ‘তৎ’ = তার, এবং ভাব (‘ভব’) = উৎপন্ন অর্থ বুঝায়।
এখানেও ‘তার’ বলতে ‘সংস্কৃত’কে নির্দেশ করছে। অর্থাৎ যেসব শব্দের মূল সংস্কৃত, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস?
  1. ডাকঘর
  2. চিরকুমার সভা
  3. রক্তকবরী
  4. প্রজাপতির নির্বন্ধ
ব্যাখ্যা
‘প্রজাপতির নির্বন্ধ’ উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি হাস্যরসাত্মক উপন্যাস।
- এটি ১৯০৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
- চিরকুমার সভা' নামে এই উপন্যাসের নাট্যরূপটি ১৯২৬ সালে প্রকাশিত হয়।

উপন্যাসের প্রধান প্রধান চরিত্র হলো:
- অক্ষয়কুমার,
- চন্দ্রমাধব,
- শ্রীশ,
- বিপিন,
- পূর্ণ প্রমুখ।

অন্যদিকে,
- ডাকঘর, চিরকুমার সভা ও রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক।

উৎস: ‘প্রজাপতির নির্বন্ধ’ উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
একই সনে জন্মগ্রহণ করেছেন কোন দুই নাট্যকার?
  1. মীর মশাররফ হোসেন ও মুনীর চৌধুরী
  2. সেলিম আল দীন ও মামুনুর রশীদ
  3. নুরুল মোমেন ও বিজন ভট্টাচার্য
  4. সাঈদ আহমদ ও আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
• নাট্যকার নুরুল মোমেন ও বিজন ভট্টাচার্য একই সনে জন্মগ্রহণ করেছেন।

• নুরুল মোমেন:

- নুরুল মোমেন ছিলেন শিক্ষাবিদ ও নাট্যকার।
- নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক ‘রূপান্তর’ ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়। তিনি নিজে নাটকটি পরিচালনা করেন। ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত।
- নুরুল মোমেন রচিত প্রথম রম্যগ্রন্থ 'বহুরূপা'। ১৯৪৮ সালে ‘বহুরূপা’ নামক রম্যরচনাটি প্রকাশিত হয়।

----------------------------
• বিজন ভট্টাচার্য:

- বিজন ভট্টাচার্য ছিলেন নাট্যকার ও অভিনেতা।
- ১৯০৬ সালে ফরিদপুর জেলার খানখানাপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- নবনাট্য আন্দোলনের অন্যতম সৈনিক বিজন ভট্টাচার্য গণজীবনের সংগ্রাম ও দুঃখ-দুর্দশা, শোষণ-বঞ্চনা, প্রগতিশীল চিন্তা ও সমাজবোধ নিয়ে নাটক রচনা করে এবং এ ক্ষেত্রে তিনি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও বিপুল খ্যাতি অর্জন করেন।
- তবে তাঁর শেষজীবনে রচিত নাটকে মার্কসীয় দর্শন, হিন্দু ধর্ম ও দর্শন সংমিশ্রিত হয়েছে।
- তিনিই প্রথম বাংলা রঙ্গমঞ্চকে পুরাণ ও ইতিহাসের রোম্যান্টিক প্রভাব থেকে মুক্ত করেন।

• তাঁর প্রথম নাটক আগুন (১৯৪৩) নাট্যভারতীতে অভিনীত হয়। পরে তিনি রচনা করেন জবানবন্দী (১৯৪৩); এটি কৃষকজীবনের আলেখ্য।
• তাঁর প্রতিভার সার্থকতম নিদর্শন হলো নবান্ন (১৯৪৪) নাটক; বন্যা, দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকায় রচিত এই নাটকে দুঃস্থ-নিপীড়িত কৃষকজীবন প্রতিফলিত হয়েছে। গণনাট্য সংঘের প্রযোজনায় নবান্ন নাটকে তিনি নিজে অভিনয় করেন এবং অন্য অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন তৃপ্তি মিত্র, শম্ভু মিত্র, গঙ্গাপদ বসু, শোভা সেন, গোপাল হালদার প্রমুখ।

--------------------
অন্যদিকে,
- মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহন করেন।
- মুনীর চৌধুরী ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে জন্মগ্রহন করেন।
- সেলিম আল দীন ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- সাঈদ আহমদ জন্ম পুরানো ঢাকার ইসলামপুরে ১ জানুয়ারি ১৯৩১ সালে।
- আলাউদ্দিন আল আজাদ ১৯৩২ সালের ৬ মে, নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে জন্ম গ্রহণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
‘হারামণি’ লোকসঙ্গীত সংকলন ও সম্পাদনা করেন-
  1. শুকুর মাহমুদ
  2. মনসুর বয়াতি
  3. ফকির গরীবুল্লাহ
  4. মুহম্মদ মনসুর উদ্দীন
ব্যাখ্যা
• মুহম্মদ মনসুর উদ্দীন:
- ১৯০৪ সালের ৩১ জানুয়ারি পাবনা জেলার সুজানগর থানার মুরারিপুর গ্রামে জন্ম।
- পাবনা এডওয়ার্ড কলেজ ম্যাগাজিনে তাঁর প্রথম প্রকাশিত কবিতার নাম ‘বেদুইন মুসলমান’।
- মনসুরউদ্দীন মনেপ্রাণে ছিলেন বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি, বিশেষত লোকসংস্কৃতির একজন একনিষ্ঠ অনুরাগী।
- তিনি পদ্মার চরাঞ্চল এবং পাবনা-ফরিদপুর-কুষ্টিয়ার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গান, ছড়া, ধাঁধা, প্রবাদ, গল্প ইত্যাদি লোকসাহিত্যের অনেক উপাদান সংগ্রহ করেন।
- তাঁর প্রচেষ্টায় ফোকলোর চর্চা দেশের সুধীমহলের স্বীকৃতি লাভ করে।
- ১৯৮৭ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকায় তাঁর মৃত্যু হয়।

• লোকগীতি সংকলন ‘হারামণি’:
- মুহম্মদ মনসুর উদ্দীন এর অক্ষয় কীর্তি হলো 'হারামণি'।
- এর মোট ১৩ খণ্ডে লোকসঙ্গীত সংকলন ও সম্পাদনা করে তিনি প্রভুত খ্যাতি অর্জন করেন।
- প্রতিটি খণ্ডের সম্পাদনায় তিনি আধুনিক দৃষ্টিভঙ্গি ও গভীর পাণ্ডিত্যের স্বাক্ষর রেখেছেন।

• তাঁর অন্যান্য গ্রন্থ:
- শিরনী,
- ধানের মঞ্জরী,
- আগরবাতী,
- বাংলা সাহিত্যে মুসলিম সাধনা (৩ খণ্ড: ১৯৬০-৬৬) ও
- ইরানের কবি।

উৎস: বাংলাপিডিয়া।
১৪.
কোনটি আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক দিনলিপি গ্রন্থ?
  1. ফেরারী ডায়েরী
  2. একাত্তরের দিনগুলি
  3. ফেরারী সূর্য
  4. নরকে লাল গোলাপ
ব্যাখ্যা
• মহান মুক্তিযুদ্ধের প্রতিদিনের ঘটনাবলী নিয়ে আলাউদ্দিন আল আজাদ রচিত দিনলিপি হচ্ছে ‘ফেরারী ডায়েরী’।

------------------------------
• আলাউদ্দিন আল আজাদ:
- আলাউদ্দিন আল আজাদ একজন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক।
- তিনি ১৯৩২ সালের ৬মে, নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে জন্ম গ্রহণ করেন।
- আলাউদ্দিন আল আজাদ রচিত কবিতা 'স্মৃতিস্তম্ভ' মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

• তাঁর রচিত উপন্যাস :
- তেইশ নম্বর তৈলচিত্র,
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন,
- কর্ণফুলী,
- ক্ষুধা ও আশা,
- খসড়া কাগজ,
- স্বপ্নশিলা,
- বিশৃঙ্খলা।

• কাব্যগ্রন্থ:
- মানচিত্র,
- ভোরের নদীর মোহনায় জাগরণ,

• গল্পগ্রন্থ:
- জেগে আছি,
- মৃগনাভি,
- ধানকন্যা,
- যখন সৈকত,
- অন্ধকার সিঁড়ি,
- জীবনজামিন,
- আমার রক্ত স্বপ্ন আমার।

অন্যদিকে,
• ‘একাত্তরের দিনগুলি’ বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ।
• রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - ফেরারী সূর্য।
• আলাউদ্দিন আল আজাদ রচিত ‘নরকে লাল গোলাপ’ মুক্তিযুদ্ধবিষয়ক একটি নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
‘Imagery’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ-
  1. চিত্রকল্প
  2. চিত্রকল্পবাদ
  3. অস্তিত্ববাদ
  4. অভিব্যক্তিবাদ
ব্যাখ্যা
• ‘Imagery’ শব্দের বাংলা পরিভাষা - চিত্রকল্প।

অন্যদিকে, 
• ‘Expreessionism’ শব্দের বাংলা পরিভাষা - অভিব্যক্তিবাদ।
• ‘Existentialism’ শব্দের বাংলা পরিভাষা - অস্তিত্ববাদ।
• ‘Imagism’ শব্দের বাংলা পরিভাষা - চিত্রকল্পবাদ।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
‘অপরের অন্নে প্রতিপালিত’ এক কথায় কী বলে?
  1. পরান্নজীবী
  2. আগাছা
  3. পরান্তক
  4. পরগাছা
ব্যাখ্যা
• পরান্নজীবী শব্দের অর্থ: অপরের অন্নে জীবন ধারণ করে এমন; অপরের অন্নে প্রতিপালিত।

অন্যদিকে, 
• ‘পরান্তক’ শব্দের অর্থ: সৃষ্টি ধ্বংসকারী।
• ‘আগাছা’ শব্দের অর্থ: অপ্রয়োজনীয় গাছ বা যে গাছ কোনো কাজে লাগে না।
• ‘পরগাছা’ শব্দের অর্থ: যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
বৈদিক ভাষার সংস্কারজাত নতুন ভাষা কোনটি-
  1. বাংলা
  2. তৎসম
  3. প্রাকৃত
  4. দেশি
ব্যাখ্যা
• বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ:
- বাংলা ভাষা ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্ঠীর সদস্য।
- ইন্দো-ইউরােপীয় ভাষার শাখা ২ টি; কেন্তম ও শতম।
- বাংলার আদি অধিবাসী/জনগােষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক।
- ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলাের আদিম উৎস অনার্য ভাষা।
- আর্যদের ভাষার নাম বৈদিক ভাষা।
- বেদের ভাষাকেও বৈদিক ভাষা বলা হয়।
- বৈদিক ভাষার সংস্কারজাত নতুন ভাষাই সংস্কৃত/তৎসম ভাষা।
- ভাষা হিসেবে সংস্কৃত শব্দটির উল্লেখ প্রথম পাওয়া যায় মহাকাব্য রামায়ণে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি ‘দ্বিতীয় খণ্ড’।
১৮.
‘জাদুকর’ কোন সমাসের উদাহরণ?
  1. উপমান কর্মধারয়
  2. বহুব্রীহি সমাস
  3. রূপক কর্মধারয়
  4. উপপদ তৎপুরুষ
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
যেমন:
- ছায়া দ্বারা শীতল - ছায়াশীতল;
- ছাত্রদের জন্য আবাস - ছাত্রাবাস;
- মধু দিয়ে মাখা - মধুমাখা ইত্যাদি।

• উপপদ তৎপুরুষ সমাস:
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এ সমাসে পূর্বপদ সাধারণত বিশেষ্য হয়ে থাকে।
যেমন:
- নীল চাষ/ উৎপাদন করে যে - নীলকর;
- জাদু করে যে - জাদুকর;
- ধামা ধরে যে - ধামাধরা;
- শিরো ধার্য যা - শিরোধার্য;
- পকেট মারে যে - পকেটমার;
- দ্রুত গমন করে যে - দ্রুতগামী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
'The child shows the man, as morning shows the day.' This line is taken from -
  1. Paradise Regained
  2. Doctor Faustus
  3. The Waste Land
  4. The Solitary Reaper
ব্যাখ্যা
• 'The child shows the man, as morning shows the day.' This line is taken from - Paradise Regained written by John Milton.

• Paradise Regained
- In "Paradise Regained," "Jesus Christ" is the central figure around whom the narrative revolves.
- ১৬৭১ সালে এই কবিতাটি প্রকাশিত হয়।
- It is a sequel to Paradise Lost, and deals exclusively with the temptation of Christ in the wilderness.
- Paradise Regained is a shorter, direct poem with simpler language than Milton's previous Paradise Lost, but both epics share theological themes.
- কবির ধারণা অনুসারে, আদম ও ইভের শয়তানের প্রলোভনে পতিত হওয়ার কারণে যেমন স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল, তেমনি Jesus Christ একই শয়তানের প্রলোভন প্রত্যাখ্যান করার মাধ্যমে তা পুনরুদ্ধার করেছিলেন।
- In the literary masterpiece, the key themes revolve around temptation, virtue, and the nature of heroism.
- In Paradise Regained, Milton emphasizes the human element of hunger, both spiritual and physical.
- Satan is here represented not in the majestic lineaments of Paradise Lost, but as a cunning, smooth, and dissembling creature, a ‘Spirit unfortunate’, as he describes himself.
- There is a comparative scarcity of similes and ornament and only a vivid and ingenious expansion of the biblical texts.

• Famous quotations from Paradise Regained:
- Lost bliss, to thee no more communicable;
So never more in Hell than when in Heaven.
so reigning can be no sincere delight.

- Most men admire
Virtue who follow not her lore.

- “ That who advances his glory, not their own,
Them he himself to glory will advance.”

- 'The child shows the man, as morning shows the day.'

Characters List of Paradise Regained:
- Jesus Christ,
- Satan,
- Andrew and Simon,followers of Christ;
- Moses, leader of the Jewish people;
- Solomon, the wise king;
- The prophets Elijah and Daniel;
- Gideon, a leader of Jews;
- Jephtha, a judge;
- Abraham, a leader of Jews; and
- Jacob, a leader of Jews, etc.

Source: Britannica and Enotes.com
২০.
Ben Jonson's "Volpone" is a/an -
  1. Mock Heroic Epic
  2. Comedy
  3. Tragedy
  4. Short story
ব্যাখ্যা
• ‘Volpone’ হলো Ben Jonson রচিত একটি বিখ্যাত কমেডি নাটক।
- Volpone ইংরেজি সাহিত্যের অন্যতম Beast Fable হিসেবেও পরিচিত।
- Beast fable, মূলত একটি prose/verse fable or short story যাতে সচরাচর একটি moral থাকে। এগুলোতে animals characters গুলোকে মানুষ এর মত উপস্থাপন করা হয় এবং মানুষের এর সকল অনুভূতি এবং উদ্দেশ্যে গুলকেও উপস্থাপন করা হয়।
- Ben Jonson এর Volpone তে বিভিন্ন প্রানীকে মনুষ্য চরিত্র হিসেবে দেখান হয়েছে এবং কেন্দ্রীয় চরিত্র Volpone মূলত একটি fox বা খেঁকশিয়াল।

• It's important characters:
- Volpone,
- Mosca,
- Celia,
- Voltore,
- Corbaccio,
- Castrone
- Bonario,
- Corvino etc.

• Ben Jonson
- By name of Benjamin Jonson (1572 -1637), English Stuart dramatist, lyric poet, and literary critic.
- He is generally regarded as the second most important English dramatist, after William Shakespeare, during the reign of James I.

• Best plays:
- Every Man in His Humour (1598),
- Volpone (1605),
- Epicoene; or, The Silent Woman (1609),
- The Alchemist (1610), and
- Bartholomew Fair (1614).

Source: Britannica
২১.
Alice Munro is a/an _____
  1. Scottish essayist
  2. American novelist
  3. Canadian short-story writer
  4. British playwright
ব্যাখ্যা
• Alice Munro, original name Alice Ann Laidlaw একজন Canadian short-story writer.
- তিনি তাঁর exquisitely drawn narratives এর দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিলেন।
- ২০১৩ সালে তিনি সাহিত্যে Nobel prize লাভ করেন।
- নোবেল প্রাইজ প্রদানের সময়কালে The Swedish Academy dubbed her a “master of the contemporary short story”.
- Munro’s work was noted for its precise imagery and narrative style, যা একই সাথে lyrical, compelling, economical এবং intense এবং সুনিপুন ভাবে
- মানুষের মানসিক ও দৈনন্দিনজীবনের গভীরতা এবং জটিলতা প্রকাশ করে।

• Some of Alice Munro's notable Works -
- Dance of the Happy Shades
- Dear Life” “Runaway
- The Bear Came over the Mountain
- The Lives of Girls and Women
- The View from Castle Rock

Source: Britannica
২২.
Choose the correctly spelled word.
  1. Ettequiette
  2. Ettequete
  3. Etiquette
  4. Ettiquette
ব্যাখ্যা
• Etiquette (noun):
English Meaning - The set of rules or customs that control accepted behavior in particular social groups or social situations.
Bengali Meaning - বিশেষ পেশায় বা সমাজের বিশেষ স্তরে প্রচলিত আদবকায়দা; নম্র আচরণ।

Example Sentences:
- Good etiquette involves being considerate of others' feelings and personal space.
- The etiquette guidelines for the wedding ceremony clearly stated that guests should silence their phones.
- In some cultures, burping after a meal is considered acceptable etiquette and a sign of appreciation.
- Her failure to respond to the invitation was a serious breach of etiquette.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Identify the correct sentence.
  1. Let him and me take the lead on this project.
  2. Let him and you take the lead on this project.
  3. Let me and he take the lead on this project.
  4. Let he and you take the lead on this project.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Let him and me take the lead on this project.

• সাধারণত Let এরপর সবসময় objective pronoun বসে।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে - him and me হচ্ছে objective pronoun.
- এর subjective form হচ্ছে - he and I.

•  তাছাড়া বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
২৪.
What is the antonym of the word 'Genesis'?
  1. Conclusion
  2. Commencement
  3. Onset
  4. Inception
ব্যাখ্যা
• Genesis (noun)
English meaning: The beginning or origin of something.
Bangla Meaning: সূচনা; প্রারম্ভিক বিন্দু।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Conclusion (noun)
English Meaning: The end of something.
Bangla Meaning: উপসংহার; সমাপ্তি; শেষ; অবসান।

খ) Commencement (noun)
English Meaning: Beginning.
Bangla Meaning: আরম্ভ।

গ) Onset (noun)
English Meaning: The beginning of something, especially something unpleasant.
Bangla Meaning: আক্রমণ; প্রারম্ভ; সূত্রপাত।

ঘ) Inception (noun)
English Meaning: The start of an institution, an organization, etc.
Bangla Meaning: শুরু; আরম্ভ; উপক্রম।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Conclusion শব্দটি Genesis এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source:
1. Oxford Learber's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.
২৫.
You can have dessert, provided that you eat all your vegetables.
The underlined part is an example of -
  1. Conjunction phrase
  2. Noun phrase
  3. Adverb clause
  4. Adjective clause
ব্যাখ্যা
• You can have dessert, provided that you eat all your vegetables.
- The underlined part is an example of - Adverb clause.
- এখানে, কোন শর্তে তাকে desert খেতে দেওয়া হবে সেটা প্রকাশ পাচ্ছে, বিধায় এটি Adverb Clause of Condition.

• Adverbial clause:
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে।
- Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়৷
- আর Adverb clause of condition কোন ঘটনা ঘটার শর্ত প্রকাশ করে।
- Sub-ordinate clause টি যদি Provided that, if, whether, unless, In case দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of condition.
২৬.
What is the synonym of the word 'Hierarchy'?
  1. Random
  2. Ranking
  3. Equality
  4. Disorder
ব্যাখ্যা
• Hierarchy (noun)
English Meaning: A system in which members of an organization or society are ranked according to relative status or authority.
Bangla meaning: যে সংগঠন নিম্নতম থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত ক্রমবিভক্ত কর্তৃত্বের ভিত্তিতে সংগঠিত; ক্রমাধিকারতন্ত্র; আধিপত্য-পরম্পরা; প্রাধান্যপরম্পরা: কর্তৃত্বে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের সমষ্টি; আধিপত্যপরম্পরা: কোনো দেশের বিশপদের সমষ্টি; বিশপমণ্ডলী।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Random
English Meaning: Done, chosen, etc. without somebody deciding in advance what is going to happen, or without any regular pattern
Bangla meaning: এলোমেলোভাবে; এলোপাতাড়িভাবে।

খ) Ranking
English Meaning: The position of somebody/something on a scale that shows how good or important they are in relation to other similar people or things, especially in sport
Bangla meaning: অবস্থান, স্থান, পদ

গ) Equality
English Meaning: The fact of being equal in rights, status, advantages, etc.
Bangla meaning: এমন অবস্থা বা পরিস্থিতি যাতে সব ব্যক্তির সমান অধিকার, সুযোগ ইত্যাদি বিদ্যমান; সমযোগ্যতা।

ঘ) Disorder
English Meaning: A state of confusion
Bangla meaning: বিশৃঙ্খলা; গোলমাল।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Ranking শব্দটি Hierarchy এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictyionary.
২৭.
What is the feminine gender of 'Marquis'?
  1. Marquess
  2. Marquisess
  3. Marchioness
  4. Marquis
ব্যাখ্যা
Marquis/Marquess এর feminine gender হচ্ছে Marchioness.

 Marquis/Marquess
English Meaning: a man of high social rank.
Bangla Meaning: সম্ভ্রান্ত পুরুষ।

• Marchioness:
English Meaning: a woman who holds a high social rank in her own right.
Bangla Meaning: সম্ভ্রান্ত মহিলা।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৮.
In which sentence is 'once' used as an adverb?
  1. Remember that you won't be able to cancel the contract once you've signed.
  2. An opportunity as good as this arises once in a lifetime.
  3. Once I've found somewhere to live I'll send you my address.
  4. Please help me for once.
ব্যাখ্যা
• অর্থভেদে এবং বাক্যে ব্যবহারের ভিত্তিতে once বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।

• An opportunity as good as this arises once in a lifetime.
- উল্লিখিত বাক্যে - এইরকম ভালো সুযোগ এই জীবনে একবারই আসে এই অর্থে once adverb.
- এখানে, once দ্বারা সময় নির্দেশ করছে অর্থাৎ Adverb of time হয়েছে।

• Once (Adverb)
• English Meaning: One single time/ only likely to happen once in a person's life:
• Bangla Meaning: একবারের জন্য; একবারমাত্র।
- অর্থাৎ, Once দ্বারা যদি কোনোকিছু একবার মাত্র ঘটে এমন কিছু নির্দেশ করে তবে তা adverb হিসেবে বিবেচিত হবে।

• Once (Conjunction)
- If once ,as soon as, or from the moment when- ইত্যাদি অর্থে once, conjunction হবে।
- Once I've found somewhere to live I'll send you my address.(as soon as)
- Once I get the chance, I can prove myself. (If once)
- Remember that you won't be able to cancel the contract once you've signed.

Once (noun)
- Preposition এর Object হিসেবে once noun হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: Please help me for once.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৯.
In the sentence "The alumni is planning a reunion for the class of 1998" which word is used incorrectly?
  1. alumni
  2. is
  3. planning
  4. of
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যটির ভুল অংশটকু হচ্ছে - is.
- is এর স্থলে are বসলে বাক্যটি শুদ্ধ হবে।
- Correct sentence: "The alumni are planning a reunion for the class of 1998."

• The word "alumni" is a plural noun.
- Alumnus: (singular) এর plural form হচ্ছে Alumni.
- English meaning: someone who studied at a particular school, college, or university.
- Bangla meaning: স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

• যেহেতু Alumni হচ্ছে plural তাই এরপর plural verb বসবে।
- সে অনুযায়ী is এর ব্যবহার ভুল।
৩০.
The company's success hinged ______ its ability to adapt ______ changing market conditions.
  1. on, at
  2. by, to
  3. upon, to
  4. at, to
ব্যাখ্যা
• শূন্যস্থানদ্বয়ে সঠিক উত্তর হবে - upon, to.
- Complete sentence: The company's success hinged upon its ability to adapt to changing market conditions.
- Bangla Meaning: কোম্পানির সাফল্য বাজারের পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করে।

Hinge on/upon
English Meaning: (of an action, a result, etc.) to depend on something completely
Bangla Meaning: নির্ভর করা.

• Adapt to:
Meaning: মানিয়ে নেওয়া/ খাপ খাইয়ে নেওয়া।
Complete sentence: One must learn to adapt oneself to changing circumstances.
Meaning: পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- কোনো কিছুর উপর নির্ভর করা ব্যঝাতে hinge এরপর on/upon বসে।
- Adapt এর সাথে 'মানিয়ে নেওয়া/ খাপ খাইয়ে নেওয়া' অর্থ বুঝাতে to বসে।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
The team did it in a collaborative effort. The underlined part is an example of -
  1. Noun Phrase
  2. Phrase preposition
  3. Adverb phrase
  4. Adjective phrase
ব্যাখ্যা
• The team did it in a collaborative effort. The underlined one is an - Adverb Phrase.

• Adverb phrase
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Adverbial phrase.
- did- Verb কে Modify করার কারণে Adverb Phrase.
- এর দ্বারা কাজটি কিভাবে করা হয়েছে তা প্রকাশ পাচ্ছে বিধায় এটি হচ্ছে adverb phrase of manner.

• আবার,
- Preposition দিয়ে শুরু হয়ে টি phrase Adjective Phrase বা Adverb Phrase এর কাজ করে।
- প্রদত্ত phrase টি Preposition দিয়ে শুরু হয়ে Adverb Phrase এর কাজ করেছে ,তাই Phrase টি একই সাথে Prepositional Phrase এবং Adverb Phrase.
- প্রশ্নে Adverb Phrase রয়েছে, তাই এটিই সঠিক উত্তর।
৩২.
What does the idiom "a flash in the pan" mean?
  1. A sudden short-lived success
  2. A Long-term commitment
  3. A very enduring situation
  4. A consistent performance
ব্যাখ্যা
• The idiom "a flash in the pan" means A sudden short-lived success.

• A flash in the pan

English Meaning:
1. A sudden success that ends quickly and is unlikely to happen again
2. A thing or person whose sudden but brief success is not repeated or repeatable.
3. A sudden success that lasts only a short time and is not likely to be repeated.
Bangla Meaning:
- যে প্রচেষ্টা প্রায় শুরুতেই ব্যর্থতায় পর্যবসিত হয় বা চিরতরে খতম হয়ে যায়।

• Examples:
- Beene’s new novel proves he isn’t just a flash in the pan.
- Sadly, their success was just a flash in the pan.
- He needed to prove that his success was not just a flash in the pan.

Source: 
1. Longman Dictionary.
2. Cambridge Dictionary.
3. Oxford Learner's Dictionary.
4. Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
Identify the correct sentence.
  1. Only after finishing the report, had she realized the deadline was extended.
  2. Only after she finished the report did she realize the deadline was extended.
  3. Only after she finished the report, she realizes the deadline was extended.
  4. Only after finishing the report, she had realized the deadline was extended.
ব্যাখ্যা
• Only after, only if, only in this way etc. বাক্যের এর শুরুতে বসলে ২য় Clause এ Auxiliary Verb, Subject এর আগে বসে।
- তাছাড়া, Past tense এর সাথে After ব্যবহৃত হলে, ‘after’ এর পর Past Perfect হলেও, ‘Only after’ এর পর Past Indefinite Tense হতে পারে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Only after she finished the report did she realize the deadline was extended.

• Examples:
- Only after I went home, did I remember my doctor's appointment.
- Only after lunch can you play.
- Only if everybody agreed would I accept this position.
- Only in this way does this machine work.
৩৪.
He _____ the job if he had better qualifications.
  1. would have gotten
  2. would get
  3. got
  4. gets
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - would get
- Complete sentence:  He would get the job if he had better qualifications.
- বাক্যটি second conditional এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী -
- If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
- উল্লিখিত বাক্যের if clause টি If + past indefinite (had) যোগে গঠিত, তাই এর প্রথম অংশে would + verb এর base form হিসেবে get বসেছে।
৩৫.
The Bank made a commercial decision to divest itself ____ its registration business.
  1. of
  2. from
  3. by
  4. over
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of
- Complete sentence: The Bank made a commercial decision to divest itself of its registration business.

• Divest (of)
English Meaning: To take something off or away from someone or yourself:
Bangla Meaning: ক্ষমতা কেড়ে নেওয়া, পরিহার করা; পরিত্যাগ করা - ইত্যাদি অর্থে divest এরপর preposition হিসাবে of বসে।

Source: Cambridge Dictionary.
৩৬.
Watching the sunset, the couple enjoyed the beautiful colors in the sky. Here, 'Watching' is a/an -
  1. Gerund
  2. Adverb
  3. Participle
  4. Verbal noun
ব্যাখ্যা
• Watching the sunset, the couple enjoyed the beautiful colors in the sky. Here, 'Watching' is a Participle/ present participle.
- এখানে, 'Watching' তার পরবর্তী noun word 'sunset' কে modify করছে আবার "Watching" is derived from the verb "to watch," and it expresses the ongoing action that the couple is performing.
- অর্থাৎ Watching একই সাথে adjective এবং verb এর কাজ করছে।

• Verb + ing যদি একই সাথে verb এবং adjective হিসেবে কাজ করে তখন তাকে participle বলে।

Participle তিন প্রকার:
1. Present participle:
- verb+ing.
- present participle ends in- ing(asking)
- Example: Hearing the noise, the lion woke up.

2. Past participle:
- যেমন gone, done.
- Past Participle most commonly ends in -ed or -en (spoken, asked).
- Example: This is a book written by Nazrul.

3. Perfect participle :
- Having + V(p.p)
Example: Having finished the study, she went to the park.
৩৭.
What is the meaning of the word 'Equanimity'?
  1. Nervousness
  2. Serenity
  3. Anxiety
  4. Impatience
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - The meaning of the word 'Equanimity' is Serenity.

• Equanimity [noun] [Uncountable noun]


English Meaning: The state of being calm and in control of your emotions, especially in a difficult situation.
Bangla Meaning: মন মেজাজের প্রশান্তি।

Synonyms: Calmness (শান্ততা, বিশ্রান্ততা), Serenity (প্রশান্তি), Equilibrium (ভারসাম্য), Aplomb (আত্মবিশ্বাস, ঋজুতা), Coolness (উদ্বেগহীন)।
Antonyms: Anxiety (ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা), Uncertainty (অনিশ্চয়তা), Agitation (উত্তেজনা), Impatience (অধৈর্য অবস্থা), Nervousness (ভয়, ভীতকর অবস্থা)।

Source: Live MCQ Lecture.
৩৮.
Identify the complex sentence.
  1. The talented musicians performed a brilliant concert for the delighted audience.
  2. The ancient city's ruins stood as a testament to its glorious past.
  3. Having completed the marathon, the runner felt an immense sense of accomplishment.
  4. As the team faced unexpected budget cuts, their months of hard work seemed at risk.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে Complex sentence - As the team faced unexpected budget cuts, their months of hard work seemed at risk.

• Complex sentence:
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে।
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
যেমন:

• অন্যদিকে,
• Simple sentence:
- A simple sentence consists of a single independent clause that expresses a complete thought.
- একটি simple sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে,
- যেমন:
- The sun shines brightly in the sky.
- The talented musicians performed a brilliant concert for the delighted audience.
- The ancient city's ruins stood as a testament to its glorious past.
- Having completed the marathon, the runner felt an immense sense of accomplishment.

• Compound sentence:
- এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
- এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি coordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।
-যেমন:
- The movie was really interesting, but it was quite long.

• Compound-Complex Sentences:
- A compound-complex sentence contains at least two independent clauses and at least one dependent clause.
- যেমন - Although it was raining heavily, they continued their hike, and they eventually reached the summit despite the challenging weather conditions.
৩৯.
Choose the correct sentence.
  1. We had better refrained from smoking if we want to keep healthy.
  2. We had better refrained of smoking if we want to keep healthy.
  3. We had better refrain from smoking if we want to keep healthy.
  4. We had better refrains from smoking if we want to keep healthy.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - We had better refrain from smoking if we want to keep healthy.

• had better একটি modal auxiliary verb.
- আর Modal Auxiliary এর পর Verb এর Base Form বসে।

• Refrain from - বিরত থাকা।
- কোন কিছু থেকে বিরত থাকা অর্থে refrain এর পর preposition হিসাবে from বসে।
৪০.
নিচের কোনটি সম্ভব নয়?
  1. আপেক্ষিক গতি
  2. ত্রিমাত্রিক গতি
  3. মহাকর্ষীয় গতি
  4. পরম গতি
ব্যাখ্যা
◉ পরমস্থিতি ও পরমগতি (Absolute Rest and Absolute Motion):
- কোনো বস্তু প্রকৃত পক্ষে স্থির না গতিশীল তা নির্ভর করে প্রসঙ্গ কাঠামোর উপর।
- প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃতপক্ষে স্থির হয় তবে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে তাও প্রকৃত পক্ষে স্থির। এ ধরনের স্থিতিকে পরম স্থিতি বলে।
- আবার পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলা যায়।

- কিন্তু আপনারা জানেন এ মহাবিশ্বের কোনো বস্তুই স্থির নয় তাই পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব নয়।
- কারণ পৃথিবী মূলত সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণনরত, আবার মহাকাশের অন্যান্য নক্ষত্রের সাপেক্ষে সূর্যও গতিশীল।
- তাই আপনারা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলেন তা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলতে পারেন।
- সুতরাং বলা যায় যে - মহাবিশ্বের কোনো বস্তুই পরম স্থির বা পরম গতি সম্পন্ন নয়।

◉ আপেক্ষিক গতি (Relative Motion):
- একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলা হয়।
- যেমন- চলন্ত ট্রেনের একজন যাত্রীর কাছে ট্রেনের দরজা জানালা স্থির কিন্তু প্লাটফরমে দাঁড়িয়ে থাকা একজন লোক ট্রেনের যাত্রীসহ সবকিছুই গতিশীল দেখতে পারেন।
- আপনারা লক্ষ্য করে থাকবেন দুটি ট্রেন পরস্পর বিপরীত দিকে একে অন্যকে অতিক্রম করলে, যাত্রীর কাছে মনে হয় ট্রেনটির বেগ কমে গেছে।
- আসলে আমরা একটি ট্রেনের সাপেক্ষে অপর ট্রেনের বেগ পরিমাপ করি বলেই এমন মনে হয়।
- আপেক্ষিক বেগ পরিমাপ করার সময় যে বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর বেগ পরিমাপ করা হয় তার বেগ যে বস্তুর বেগ পরিমাপ করছি তা থেকে বিয়োগ করতে হয়।

◉ ত্রিমাত্রিক গতি:
- কোন বস্তু যদি কোন স্থানে (space) গতিশীল থাকে তাহলে তার গতিকে ত্রিমাত্রিক গতি বলা হয়।
- ত্রিমাত্রিক গতি বর্ণনার জন্য আমাদেরকে তিনটি অক্ষের তথা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হয়।

উৎস: পদার্থবিজ্ঞান ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
নিচের কোনটি অদানাদার শ্বেতকণিকা নয়?
  1. মনোসাইট
  2. লিম্ফোসাইট
  3. বেসোফিল
  4. সবগুলোই অদানাদার শ্বেতকণিকা
ব্যাখ্যা
• শ্বেত রক্তকণিকা (Leucocytes): 
- শ্বেত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম leucocytes. 
- পূর্ণাঙ্গ মানুষের প্রতি ঘন মি. লি. রক্তে প্রায় ৬০০০টি বিভিন্ন ধরনের শ্বেত কণিকা থাকে। 
- শ্বেতকণিকা আকারে লোহিত কণিকা অপেক্ষা বড়। 
- এদের নিউক্লিয়াস আছে। 
- রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত সাধারণত ৫০০:১। 
- শ্বেত কণিকা লোহিত অস্থিমজ্জা, প্লীহা ও লসিকা গ্রন্থি ইত্যাদি হতে উৎপন্ন হয়। 

• সাইটোপ্লাজমের গঠনের ভিত্তিতে শ্বেত কণিকাকে প্রধানত দু ভাগে ভাগ করা যায়। 
যথা: 
১। দানাদার শ্বেত কণিকা (Granulocyte): 
- নিউক্লিয়াসের বৈশিষ্ট্য, গঠন ও রঞ্জকধারণ ক্ষমতার ওপর ভিত্তি করে দানাদার শ্বেত কণিকাসমূহকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা: 
ক) নিউট্রোফিল (Neutrophil): 
- কোষের দানাগুলো সূক্ষ্ম ও বেগুনি রঙের। কোষসমূহ আকারে অপেক্ষাকৃত ক্ষুদ্র। 
- পরিণত কোষে নিউক্লিয়াস ২-৭ টি ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যায়। 
 
খ) ইওসিনোফিল (Eosinophil): 
- কোষগুলো গোলাকার, সাধারণত নিউক্লিয়াস ২ খণ্ডে বিভক্ত, সাইটোপ্লাজমে অপেক্ষাকৃত বড় দানা থাকে। 
 
গ) বেসোফিল (Basophil): 
- কোষগুলো গোলাকার, সাইটোপ্লাজমের দানাগুলো ক্ষারধর্মী রঞ্জক দ্বারা রঞ্জিত হয় এবং স্থূল ধরনের। 
- বেসোফিল হেপারিন উপাদান ধারণ করে। 
 
২। অদানাদার শ্বেতকণিকা (Agranulocyte): 
- আকার ও আকৃতির ওপর ভিত্তি করে অদানাদার শ্বেত কণিকাকে আবার ২ ভাগে ভাগ করা যায়। 
যথা: 
ক) মনোসাইট: 
- এদের সাইটোপ্লাজম দানাবিহীন। 
- কোষগুলো মোটামুটি গোলাকার। 
- আকৃতিতে সর্ববৃহৎ। 
 
খ) লিম্ফোসাইট: 
- লিম্ফোসাইটের সাইটোপ্লাজমে কোনো দানা থাকে না। 
- লিম্ফোসাইট আবার দুই প্রকার। 
• বড় লিম্ফোসাইট এবং 
• ছোট লিম্ফোসাইট। 
 
শ্বেত কণিকার কাজ: 
- শ্বেত কণিকা অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে। 
যথা: 
১। ফ্যাগোসাইটোসিস (Phagocytosis) প্রক্রিয়ায় এরা ক্ষণপদের সাহায্যে রোগ-জীবাণুকে ভক্ষণ করে ধ্বংস করে। 
২। লিম্ফোসাইট তৈরি করে রোগ প্রতিরোধে সহায়তা করে, এজন্য এদেরকে দেহের আণুবীক্ষণিক সৈনিক বলে। 
৩। বেসোফিল নিঃসৃত হেপারিন রক্তনালির ভেতরে রক্ত জমাট বাঁধা রোধ করে রক্তপ্রবাহ অব্যাহত রাখে। 
৪। এন্টিবডি তৈরি করে জীবাণু ধ্বংস করে। 
৫। হিস্টামিনের মাধ্যমে এলার্জিক বিক্রিয়া হয়। 
 
উৎস: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান)।
৪২.
মানুষের শরীরের ত্বকের জন্য আদর্শ pH এর মান কত?
  1. ৮.৫
  2. ১৪
  3. ৫.৫
ব্যাখ্যা
• pH এর মানের ভিন্নতা:
- বিভিন্ন ধরনের প্রসাধনীর মধ্যে pH এর মান নিয়ন্ত্রণ করা হয়।
- শরীরের ত্বকের জন্য আদর্শ pH এর মান ৫.৫।
- ত্বকের pH এর মান ৫.৫ থেকে ৬.৫ এর মধ্যে থাকলে ত্বক বিভিন্ন এলার্জেন ও ব্যাকটেরিয়া আক্রমণকে প্রতিরোধ করতে পারে।
- ত্বকের pH এর মান আদর্শ সীমার চেয়ে বেশি বা কম হলে ত্বকের কোমলতা ও সৌন্দর্য বিনষ্ট হয়।
- মাথার চুলে রয়েছে সেবাম (Sebum) নামক এক প্রকার প্রাকৃতিক তেল। এর pH এর মান হলো ৫.০।
- চুলের পরিচর্যায় যে কোনো প্রকার শ্যাম্পুর pH এর মান ৫.৫ এর কাছাকাছি থাকাই উচিত।
- চুলের pH এর মান ৬ এর উপর গেলে চুল মসৃণতা হারিয়ে ফেলে।

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
পরমাণুর N শেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
  1. 2 টি
  2. 8 টি
  3. 18 টি
  4. 32 টি
ব্যাখ্যা
• পরমাণুর শক্তিস্তর:
- বোর মডেলে যে শক্তিস্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তিস্তর বলা হয়। 
- প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n2, যেখানে n = 1, 2, 3, 4 ইত্যাদি।

এ সূত্রানুসারে, 
- প্রথম বা K শক্তিস্তরের জন্য n = 1 হলে, 
- K শেল বা প্রথম শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n2 = ( 2 x 12) টি = 2 টি। 

- দ্বিতীয় বা L শক্তিস্তরের জন্য n = 2 হলে, 
- L শেল বা দ্বিতীয় শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n2 = ( 2 x 22) টি = 8 টি। 

- তৃতীয় বা M শক্তিস্তরের জন্য n = 3 হলে, 
- M শেল বা তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n2 = ( 2 x 32) টি = 18 টি। 

- চতুর্থ বা N শক্তিস্তরের জন্য n = 4 হলে, 
- N শেল বা চতুর্থ শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n2 = ( 2 x 42) টি = 32 টি। 
- এভাবে প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা যায়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৪.
বিএমআই- এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. বিএমআই = দেহের ওজন (কেজি)/দেহের উচ্চতা (মিটার)
  2. বিএমআই = দেহের ওজন (কেজি)/দেহের উচ্চতা (মিটার)
  3. বিএমআই = দেহের ওজন (কেজি)/দেহের উচ্চতা (মিটার)
  4. বিএমআই = দেহের ওজন (কেজি)/দেহের উচ্চতা (মিটার)
ব্যাখ্যা
বিএমআই (Body Mass Index): 
- বিএমআই (Body Mass Index) মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে। 
- শরীরের সুস্থতা ও স্থূলতার মান নির্ণয়ে এটি খুবই উপযোগী।

◉ বিএমআই = দেহের ওজন (কেজি)/দেহের উচ্চতা (মিটার)। 

বিএমআই মান ⇒ করণীয়: 
• ১৮.৫ -এর নিচে ⇒ শরীরের ওজন কম। পরিমিত খাদ্যগ্রহণে ওজন বাড়াতে হবে। 
• ১৮.৫-২৪.৯ ⇒ এটি সুস্বাস্থ্যের জন্য আদর্শ মান। 

• ২৫.০-২৯.৯ ⇒ শরীরের ওজন অতিরিক্ত। ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমানো প্রয়োজন। 
• ৩০.০-৩৪.৯ ⇒ মোটা হওয়ার প্রথম স্তর। বেছে খাদ্যগ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন। 

• ৩৫.০-৩৯.৯ ⇒ মোটা হওয়ার দ্বিতীয় স্তর। পরিমিত খাদ্য গ্রহন ও ব্যায়াম করা প্রয়োজন। 
• ৪০.০ -এর উপরে ⇒ অতিরিক্ত মোটাত্ব।মৃত্যুঝুঁকির আশঙ্কা। ডাক্তারের পরামর্শ প্রয়োজন। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৫.
"স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক।" - সূত্রটি কার?
  1. রবার্ট বয়েল
  2. জ্যাকুইস চার্লস
  3. গে লুসাক
  4. চার্লস বয়েল
ব্যাখ্যা
• গ্যাস সূত্রাবলি (Gas laws):
- একই পরিমাণ গ্যাস একটি ছোট পাত্র থেকে বড় পাত্রে রাখলে গ্যাসের আয়তন বেড়ে যায়।
- তবে এক্ষেত্রে পাত্রের গায়ে গ্যাসের চাপ কমে যায়।
- এ থেকে বুঝা যায় গ্যাসের আয়তন বৃদ্ধির সাথে চাপ এবং তাপ দুটিরই সম্পর্ক আছে।
- অথবা বলা যায় যে আয়তন, চাপ ও তাপমাত্রা তিনটি রাশি বা চলক এক সাথে গ্যাসের আচরণ নিয়ন্ত্রণ করে।
- এই তিনটি চলকের পারস্পরিক সম্পর্ক নিয়ে তিনটি সূত্র প্রতিষ্ঠিত হয়েছে এগুলো গ্যাস সূত্রাবলি নামে পরিচিত।

• সূত্রগুলো নিচে বর্ণনা ও ব্যাখ্যা করা হলো।

• প্রথম সূত্র (বয়েলের সূত্র):
- ১৬৬২ সালে রবার্ট বয়েল এই সূত্রটি উপস্থাপন করেন। তাই এটি বয়েলের সূত্র বলে পরিচিত।
- সূত্রটি হলো, তাপমাত্রা স্থির থাকলে কোনো নিদিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক।

• দ্বিতীয় সূত্র (চার্লসের সূত্র):
- ১৭৮৭ সালে জ্যাকুইস চার্লস এই সূত্রটি উপস্থাপন করেন। তাই এটি চার্লসের সূত্র নামে পরিচিত।
- সূত্রটি হলো, চাপ স্থির থাকলে কোনো নিদিষ্ট ভরের গ্যাসের আয়তন তার প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধির বা হ্রাসের জন্য শূন্য ডিগ্রি সেলসিয়াস (0° C) তাপমাত্রায় ঐ গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।

• তৃতীয় সূত্র (গ্যাসের চাপীয় সূত্র বা গে লুসাকের সূত্র):
- ১৮০২ সালে জোসেফ গে লুসাক স্থির আয়তনের গ্যাসের তাপমাত্রার সাথে চাপের সম্পর্কটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। এটি গ্যাসীয় পদার্থের চাপীয় সূত্র নামে পরিচিত। এই সূত্রটি উপস্থাপন করেন গে লুসাক। তাই এটি গে লুসাকের সূত্র নামেও পরিচিত।
- সূত্রটি হলো, স্থির আয়তনের কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য জন্য শূন্য ডিগ্রি সেলসিয়াস (0° C) তাপমাত্রায় ঐ গ্যাসের চাপের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।

উৎস: পদার্থবিজ্ঞান ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
"ফেনলফথ্যালিন" নির্দেশক ক্ষারকে কোন রং প্রদর্শন করে?
  1. গোলাপী
  2. নীল
  3. বেগুনী
  4. বর্ণহীন
ব্যাখ্যা
• ফেনলফথ্যালিন - নির্দেশকের বর্ণ বর্ণহীন, এসিডে বর্ণহীন এবং ক্ষারকে গোলাপী বর্ণ প্রদর্শন করে।

এছাড়া আরো কিছু নির্দেশক হলো-
- লিটমাস কাগজ - এসিডে লাল এবং ক্ষারকে নীল বর্ণ প্রদর্শন করে।

- মিথাইল রেড - নির্দেশকের বর্ণ লাল।
- মিথাইল রেড এসিডে লাল এবং ক্ষারকে হলুদ বর্ণ প্রদর্শন করে।

- মিথাইল অরেঞ্জ নির্দেশকের বর্ণ হচ্ছে কমলা।
- এটি এসিডে গোলাপী এবং ক্ষারকে হলুদ বর্ণ প্রদর্শন করে।

সুত্র- ৯ম-১০ম শ্রেণির রসায়ন বই।
৪৭.
পর্যায় কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হলো-
  1. T = f
  2. T = 1/f
  3. f = 2π/T
  4. T = 2π/f
ব্যাখ্যা
• সরল দোলন গতি:
- কম্পনশীল কোনো বস্তুকণার ত্বরণ সাম্যাবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক এবং সর্বদাই সাম্যাবস্থান অভিমুখী হলে, ওই কণার গতিকে সরল দোলন গতি বলা হয়।
- অন্য ভাবে বলা যায়, যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তুর ত্বরণ তার সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী অর্থাৎ সর্বদা সাম্য বিন্দু অভিমুখী হয় তবে ঐ বস্তুর গতিকে সরল দোলন গতি বলে।

• সরল দোলন গতি সম্বন্ধীয় কয়েকটি রাশি:
- দোলনকাল (Time Period): একটি পূর্ণদোলনের জন্য কোনো কণা যে সময় নেয় তাকে পর্যায়কাল বা দোলনকাল (T) বলা হয়।
- এর মাত্রা হলো সময়ের মাত্রা T এবং একক হলো সেকেন্ড (s)।

- কম্পাঙ্ক (Frequency): একক সময়ে কোনো কণা যে কয়টি পূর্ণদোলন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক (f) বলা হয়।
- যেহেতু T সময়ে 1 টি পূর্ণদোলন হয় তাই, একক সময়ে পূর্ণদোলনের সংখ্যা = 1/T
- অর্থাৎ, পর্যায় কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হলো, f = 1/T বা, T = 1/f
- কম্পাঙ্কের মাত্রা হল T-1 এবং একক হার্জ (Hz) বলা হয়। 1Hz = 1s-1

উৎস: পদার্থবিজ্ঞান ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
সোডিয়ামের আকরিক কোনটি?
  1. জিপসাম
  2. বোরাক্স
  3. হেমাটাইট
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• অ্যালুমিনিয়ামের আকরিক:
- বক্সাইট,
- কোরান্ডাম,
- ক্রায়োলাইট ইত্যাদি।

• সোডিয়ামের আকরিক:
- রকসল্ট,
- চিলি সল্টপিটার,
- ন্যাট্রোন,
- বোরাক্স ইত্যাদি।

• ক্যালসিয়ামের আকরিক:
- চুনাপাথর,
- জিপসাম,
- ডলোমাইট ইত্যাদি।

• আয়রনের আকরিক:
- ম্যাগনেটাইট,
- হেমাটাইট,
- আয়রন পাইরাইটস,
- লিমোনাইট ইত্যাদি।

উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৯.
মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
  1. ৩৯০.১৫ কেলভিন
  2. ৩১০.১৫ কেলভিন
  3. ৩৭৭.০৪ কেলভিন
  4. ২৯৮.৩২ কেলভিন
ব্যাখ্যা
মানবদেহের তাপমাত্রা:
- যে থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা মাপা হয় তাকে ক্লিনিক্যাল থার্মোমিটার বলে।
- এই থার্মোমিটারে ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়।
- ক্লিনিক্যাল থার্মোমিটারে ৯৫-১১০° ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে।
- মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪° ফারেনহাইট বা ৩৬.৯° সেলসিয়াস।
- কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৩১০.১৫ কেলভিন।

উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫০.
PC-তে ব্যবহৃত ROM BIOS হলো একটি-
  1. ফার্মওয়্যার
  2. হার্ডওয়্যার
  3. সফটওয়্যার
  4. হিউম্যানওয়্যার
ব্যাখ্যা
• ফার্মওয়্যার:
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়‍্যার বলে।
- এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না।
- ROM BIOS-এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো ফার্মওয়‍্যার।
- ফার্মওয়‍্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়‍্যার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- ফার্মওয়‍্যার মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যার-এর সমন্বয়ে গঠিত।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়‍্যার হলো Basic Input Output System (BIOS)।
- এছাড়া প্রত্যেকটি হার্ডওয়‍্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
- ফার্মওয়‍্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে। অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।
- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়‍্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়‍্যার।
- এগুলি পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না। যেমন PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়‍্যার।
- এর মধ্যে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়‍্যার ও সফ্টওয়‍্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- ডেটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ, কম্পিউটার চালনা, প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সাথে যুক্ত সমস্ত মানুষকে একসাথে হিউম্যানওয়্যার বলে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
(২৪৭৯.৫০)১০ এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?
  1. ৯AF.৮
  2. ৮BF.৭
  3. ৭AC.৯
  4. ৭AF.৬
ব্যাখ্যা
• পূর্ণ দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর:
- দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে ১৬ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে।
- ভাগফলকে পুনরায় ১৬ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে।
- এ পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য ০ হয়।
- সংরক্ষিত ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখলে ১ থেকে F এর সমন্বয়ে যে সংখ্যাটি পাওয়া যায় তাই দশমিক সংখ্যার সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা।
- ভাগশেষ সংরক্ষণের ক্ষেত্রে যদি ভাগশেষ ১০ থেকে ১৫ হয় তবে যথাক্রমে ১০ → A, ১১ → B, ১২→ C, ১৩→D, ১৪ ও ১৫ F সংখ্যা লিখতে হবে।
৫২.
Malware শব্দটির পূর্ণ শব্দরূপ কী?
  1. Malicious Virus
  2. Malicious Software
  3. Multiple Virus
  4. Malicious Hardware
ব্যাখ্যা
• মেলওয়‍্যার (Malware):
- মেলওয়্যার (Malware) একটি ইংরেজি শব্দ যার পূর্ণ শব্দরূপ হলো Malicious Software।
- সাধারণভাবে মেলওয়্যার বলতে সেই সমস্ত সফটওয়্যারকে বোঝানো হয়, যে সফটওয়‍্যারগুলো ডিজাইন করা হয় ব্যবহারকারীর অজান্তে কোনো কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ করে উক্ত কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধনের উদ্দেশ্যে।
- মেলওয়‍্যার এবং কম্পিউটার ভাইরাসের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে।
- কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই কপি হতে পারে এবং এটি কম্পিউটার সিস্টেমে থাকা বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামকে আক্রান্ত করে থাকে।
- অপরপক্ষে মেলওয়্যার আরও অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- কম্পিউটার ভাইরাস ছাড়াও মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স, ওয়ার্ম প্রভৃতি।
- এগুলোর প্রতিটির টাইপ বা প্রকৃতি ভিন্ন হলেও এদের উদ্দেশ্য এক অর্থাৎ কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ এবং এর ক্ষতিসাধন করা।
- আর্থিক প্রতারণা বা অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোকেও অ্যাডভান্স লেভেলের মেলওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় যেমন: Ransomware ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৩.
বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়‍্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে কোনটি?
  1. সিপিইউ
  2. অপারেটিং সিস্টেম
  3. মাদারবোর্ড
  4. এএলইউ
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- তেমনি কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়‍্যারের সাথে সেতুবন্ধ রক্ষা করে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে।
- এককথায় বলা যায় অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়‍্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে।
- ANSI-এর মতে, 'যে সফটওয়‍্যার কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশন নিয়ন্ত্রণ করে এবং শিডিউলিং, ডিবাগিং, ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন, তথ্যাবলি সংরক্ষণ, কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজসমূহ করে থাকে তাকে অপারেটিং সিস্টেম বলে।' 
- অপারেটিং সিস্টেম হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, যা স্বয়ংক্রিয়ভাবে সব সময় নির্বাহ হয় এবং অন্যান্য প্রোগ্রামের নির্বাহের পরিবেশ তৈরি করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
নিচের কোনটি একটি সিস্টেম সফটওয়্যার?
  1. Informix
  2. Ms-Excel
  3. dBase
  4. Solaris
ব্যাখ্যা
• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে।
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে এবং কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ হলো:
• DOS,
• Windows XP,
• Linux,
• Unix,
• Mac OS,
Solaris ইত্যাদি।

- Informix, Ms-Excel ও dBase হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
কম্পিউটারে বুদ্ধির প্রচলন করতে কোন পদ্ধতি অবলম্বন করা হয়?
  1. বায়োমেট্রিক্স
  2. আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স
  3. রোবটিক্স
  4. সবগুলোই
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আরো গবেষণা করা হচ্ছে।
- তবে কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:

১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।
৫। নতুন নতুন জ্ঞান অর্জন।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১০। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
C++, Java, Python কোন ধরণের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে?
  1. ভিজুয়াল প্রোগ্রামিং
  2. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
  3. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
  4. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডেটাও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়, একে বলা হয় অবজেক্ট।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যেমন:

১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
সদর দপ্তর সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. ফেসবুক: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া
  2. ইন্সটাগ্রাম: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া
  3. লিংকডইন: মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া
  4. ইউটিউব: মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
• ফেসবুকের সদর দপ্তর - ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া।
• Whatsapp-এর সদর দপ্তর - মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া।
• ইন্সটাগ্রামের সদর দপ্তর - ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া।
• এক্স/টুইটারের সদর দপ্তর - সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
• ইউটিউবের সদর দপ্তর - সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া।
• লিংকডইনের সদর দপ্তর - মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫৮.
'Microsoft Excel' এক ধরনের -
  1. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
  2. প্রেজেন্টেশন প্রোগ্রাম
  3. ডাটাবেজ প্রোগ্রাম
  4. স্প্রেডশিট প্রোগ্রাম
ব্যাখ্যা
• Microsoft Excel হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম।

• স্প্রেডশিট প্রোগ্রাম:
- স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম।
- এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়।
- একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে।
- একেকটা ওয়ার্কশিটে বহুসংখ্যক সারি (Row) ও (Column) কলাম থাকে।
- স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ: Microsoft Excel, Quip, Apple Numbers, Minitab Statistical Software, LibreOffice, WPS Spreadsheets ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৫৯.
সিলেটে বসবাস নেই নিচের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর?
  1. সাঁওতাল
  2. তঞ্চঙ্গা
  3. খাসিয়া
  4. মণিপুরি
ব্যাখ্যা
তঞ্চঙ্গা:
- সিলেটে তঞ্চঙ্গা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস নেই।
- পার্বত্য চট্টগ্রামের কতিপয় পাহাড়ি জাতির মতো তনচংগ্যাদের আবাসভূমিও গড়ে ওঠে নদী সংলগ্ন উপত্যকায়।
- পার্বত্য চটগ্রামের রাঙামাটি জেলার কাউখালি উপজেলার রইস্যাবিলি ও কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার আশেপাশের এলাকায়, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে তনচংগা জাতিগোষ্ঠীর বসবাস।
 
অন্যদিকে: 
- মণিপুরি, খাসিয়া, চাকমা, ত্রিপুরা, সাঁওতাল, পাঙন সিলেট জেলায় বাস করে। 
 
তথ্যসূত্র - সিলেট জেলা ওয়েবসাইট ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ ওয়েবসাইট।
৬০.
নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯০৫ সালে
  2. ১৯০৬ সালে
  3. ১৯০৭ সালে
  4. ১৯০৮ সালে
ব্যাখ্যা
মুসলিম লীগ:
 
- ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্ব ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনে ঢাকার তৎকালীন নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের জন্যে একটি পৃথক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব করেন।
- তার প্রস্তাবের ভিত্তিতেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- নওয়াব খাজা সলিমুল্লাহ, নবাব ভিকার-উল মুলক, সুলতান মুহাম্মদ শাহ আগা খান প্রমুখের উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- নওয়াব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আহমদ খান, মুহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগ প্রতিষ্ঠার সাথে। জড়িত ছিলেন না।
- মুহম্মদ আলী জিন্নাহ ১৯১৩ সালে মুসলিম লীগে যোগ দেন।
 
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬১.
বাংলাদেশ সংবিধানের অষ্টম অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু কী ছিল?
  1. বাংলাদেশের কর্মবিভাগ
  2. বিচার বিভাগ
  3. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
  4. আইনসভা
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ:
• প্রথম অধ্যায় - প্রজাতন্ত্র।
• দ্বিতীয় অধ্যায় - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
• তৃতীয় অধ্যায় - মৌলিক অধিকার।
• চতুর্থ অধ্যায় - নির্বাহী বিভাগ।
• পঞ্চম অধ্যায় - আইনসভা।
• ষষ্ঠ অধ্যায় - বিচার বিভাগ।
• সপ্তম অধ্যায় - নির্বাচন। 
• অষ্টম অধ্যায় - মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
• নবম অধ্যায় - বাংলাদেশের কর্মবিভাগ।
• দশম অধ্যায় - সংবিধানের সংশোধন।
• একাদশ অধ্যায় - বিবিধ।
 
তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৬২.
কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের পরিধেয় কাপড় ‘পাথিন নামে পরিচিত?
  1. চাকমা
  2. মারমা
  3. হাজং
  4. খাসিয়া
ব্যাখ্যা
হাজং:
 
- হাজং বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী।
- ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস।
- এদের কিছুসংখ্যক শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও বাস করে। তবে প্রধান বসবাস শ্রীবর্দি, ঝিনাইগাতি, হালুয়াঘাট, ধোবাউড়া, নালিতাবাড়ি, সুসং দুর্গাপুর, কলমাকান্দা ও বিরিশিরি এলাকায়।
- নৃ-বিজ্ঞানীদের মতে, হাজংদের আদিনিবাস উত্তর বার্মায়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হাজংদের পূর্বপুরুষের দলটি তাদের আদিনিবাস ত্যাগ করে ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় প্রথমে প্রবেশ করে।
- সপ্তদশ শতকে মুগলদের দ্বারা বিতাড়িত হয়ে হাজংরা গারো পাহাড়ে আশ্রয় নেয় এবং পরে সমতলভূমিতে বসতি স্থাপন করে।
- বাংলাদেশে বসবাসকারী হাজংদের প্রধান ভাষা বাংলা।
- হাজং নারীরা যে কাপড় পরিধান করে সেটিকে তারা ‘পাথিন’ বলে।
- তিটি হাজং বাড়িতে ছোট করে হলেও সৃষ্টিকর্তাকে প্রণাম জানানোর জন্য আলাদা একটি ঘর নির্মাণ করে। হাজংরা সেটিকে ‘দেওঘর’ বলে।
- নবজাত শিশুর মঙ্গল কামনায় হাজংরা ময়লাদেওয়ের পূজা করে থাকে।
 
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬৩.
হুমায়ূন আহমেদ পরিচালিত শেষ চলচ্চিত্র কোনটি?
  1. নয় নম্বর বিপদ সংকেত
  2. ঘেটুপুত্র কমলা
  3. আমার আছে জল
  4. শ্রাবণ মেঘের দিন
ব্যাখ্যা
হুমায়ূন আহমেদের চলচ্চিত্র:
 
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে।
- তিনি কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- তাঁর প্রথম ছবি আগুনের পরশমণি (১৯৯৫) এবং শেষ ছবি ঘেটুপুত্র কমলা (২০১২)।
- তাঁর অন্যন্যা চলচ্চিত্র গুলো হলো,
- শ্রাবণ মেঘের দিন (২০০০), দুই দুয়ারী (২০০১), চন্দ্রকথা (২০০৩), নয় নম্বর বিপদ সংকেত (২০০৭) এবং আমার আছে জল (২০০৮)।
 
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬৪.
মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
  1. ড. খান সরওয়ার মুর্শেদ
  2. ড. মোশাররফ হোসেন
  3. ড. মুজাফফর আহমদ চৌধুরী
  4. ড. আনিসুজ্জামান
ব্যাখ্যা
পরিকল্পনা কমিশন:
 
- পরিকল্পনা কমিশন গঠন দেশ শত্রুমুক্ত করার পরপরই যেহেতু পুনর্গঠন একটি কাজ হবে এবং সে কাজে সরকারের পক্ষে কোনরূপ কালক্ষেপণ করা যাবে না।
- স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মুজিবনগর সরকার পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিকল্পনা কমিশন গঠন করে।
- কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন ড. মুজাফফর আহমদ চৌধুরী।
- সদস্য ছিলেন,
(১) ড. খান সরওয়ার মুর্শেদ।
(২) ড. মোশাররফ হোসেন।
(৩) ড. এস. আর. বোস।
(৪) ড. আনিসুজ্জামান।
 
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
সর্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষ স্কিম কোনটি? [মে, ২০২৪]
  1. প্রত্যয়
  2. সমতা
  3. প্রগতি
  4. প্রবাস
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন:
- দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
- এই কর্মসূচির উদ্দেশ্য দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনা।
- সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৫টি স্কিম রাখা হয়েছে। এগুলো হলো যথাক্রমে-
• প্রবাস স্কিম,
• প্রগতি স্কিম,
• সুরক্ষা,
• সমতা স্কিম,
• প্রত্যয়।
- বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন।
- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক এতে অংশ নিতে পারবেন।
- অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা নিজ কাজে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেল, তাঁতিরা এই স্কিমে অংশ নিতে পারবে।
- দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা (যাদের বর্তমান আয়সীমা বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা) এই স্কিমে অংশ নিতে পারবেন।
- সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।
 
তথ্যসূত্র - ডেইলি স্টার, ১৭ আগস্ট, ২০২৩ ও বিবিসি নিউজ, ২১ মার্চ ২০২৪।
৬৬.
'জাতীয় রাজস্ব বোর্ড' অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগের অধীন পরিচালিত হয়?
  1. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
  2. অর্থ বিভাগ
  3. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
  4. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
ব্যাখ্যা
জাতীয় রাজস্ব বোর্ড:
 
- জাতীয় রাজস্ব বোর্ড (জারাবো) রাজস্ব প্রশাসনের শীর্ষ সংস্থা।
- এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশনায় ১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশ নং- ৭৬ দ্বারা গঠিত হয়েছে।
- প্রশাসনিকভাবে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন পরিচালিত হয়।
- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব জারাবো'র এক্স-অফিসিও চেয়ারম্যান ও প্রশাসনিক প্রধান।
- জাতীয় রাজস্ব বোর্ডে প্রধান দায়িত্ব হলো কাস্টমস, আয়কর ও মূল্য সংযোজন কর সংক্রান্ত বিধি-বিধান তৈরি এবং তার আলোকে যথাযথ কর-রাজস্ব আদায় করা।
- এ ছাড়াও চোরাচালান প্রতিরোধ, শুল্ক-কর সংক্রান্ত আর্ন্তজাতিক চুক্তি সম্পাদন ও সরকারের রাজস্ব নীতি সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রতিনিধিত্ব করা।
- জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস, মূসক ও আয়কর অনুবিভাগের মাধ্যমে কাজ করে।
- আয়কর অনুবিভাগ বিসিএস (কর) এবং কাস্টমস ও মূসক অনুবিভাগ বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডার দ্বারা পরিচালিত হয়।
 
তথ্যসূত্র - জাতীয় রাজস্ব বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট।
৬৭.
কেরেম-শালম ক্রসিং (Kerem Shalom Border Crossing) কোথায় অবস্থিত?
  1. গাজা - ইসরায়েল
  2. গাজা - পশ্চিম তীর
  3. গাজা - মিশর
  4. ক + গ
ব্যাখ্যা
কেরেম-শালম ক্রসিং:
- কেরেম-শালম ক্রসিং গাজার সাথে ইসরায়েল ও মিশরের সীমান্ত নির্দেশ করে।
- এই সীমান্তটি ইসরায়েল বা মিশর থেকে গাজা উপত্যকায় পণ্য বহনকারী গাড়ির জন্য ব্যবহৃত হয়।

উল্লেখ্য,
- গাজা উপত্যকার ভেতর থেকে হামাসের রকেট হামলার পর ইসরায়েল গাজায় কেরাম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছিল।
- ইসরায়েল বলেছে, এই হামলায় তাদের সৈন্য নিহত এবং আহত হয়েছে।
- হামাসের রকেট হামলায় সেনা নিহত হওয়ায় এটি বন্ধ করার চার দিন পর তা ফের খুলে দেওয়া হলো।

উৎস: BBC.
৬৮.
World Resources Institute-এর বর্তমান প্রেসিডেন্ট কে? [৩১ মে, ২০২৪]
  1. অনি দাসগুপ্ত
  2. লেস্টার ব্রাউন
  3. জেমস গুস্তাভ স্পেথ
  4. রবার্ট এ সাইট্রন
ব্যাখ্যা
World Resources Institute
- এটি একটি বিশ্বব্যাপী গবেষণা অলাভজনক সংস্থা।
- এটি জেমস গুস্তাভ স্পেথের নেতৃত্বে ম্যাকআর্থার ফাউন্ডেশনের অর্থায়নে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- ডব্লিউআরআই- এর কার্যক্রম সাতটি ক্ষেত্রে কেন্দ্রীভূত: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।
 
অন্যদিকে -
- লেস্টার ব্রাউন Worldwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- রবার্ট এ সাইট্রন Earthwatch Institute এর প্রতিষ্ঠাতা।
 
উৎস: World Resources Institute ওয়েবসাইট।
৬৯.
বিশ্ববিখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর কোন দেশের চিত্রশিল্পী ছিলেন?
  1. পর্তুগাল
  2. ফ্রান্স
  3. ইতালি
  4. স্পেন
ব্যাখ্যা
Mona Lisa:
- বিশ্ববিখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি।
- তিনি একজন ইতালীয় চিত্রশিল্পী।
 
উল্লেখ্য, 
- ধারণা করা হয় ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন।
- শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে।
- ল্যুভর জাদুঘরের তথ্যমতে প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্র টি দেখার জন্য আসে।
- ছবিটি আঁকতে তার প্রায় চারবছর সময় লাগে।
- মোনালিসার এই ছবিটির মূল্য নির্ধারণ করা হয় প্রায় ৮৩০ মিলিয়ন ডলার।
- অনেক শিল্প গবেষক পোর্ট্রেটের এই বিখ্যাত নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর (Gioconda) স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন।
- আবার অনেকে প্রায় লোমহীন মুখটায় অনেকে দাড়ি লাগিয়ে স্বয়ং লিওনার্দোকেই আবিষ্কার করে ফেলেন, অর্থাৎ তারা দাবি করেন, মোনা লিসা চরিত্রটি লিওনার্দো দ্য ভিঞ্চির নারীসত্ত্বা (এক্ষেত্রে ড্যান ব্রাউন এর দ্য ভিঞ্চি কোড বইটিতেও কিছুটা বলা হয়েছে)।
 
অন্যদিকে -
- লিওনার্দো দ্য ভিঞ্চি কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের একজন বলে বিবেচনা করা হয়।
- লিওনার্দো দ্য ভিঞ্চি একজন ইতালীয় রেনেসাঁ পলিমাথ, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সংগীতশিল্পী, বিজ্ঞানী, গণিতবিদ, প্রকৌশলী, উদ্ভাবক, অ্যান্টোনিস্ট, ভূতত্ত্ববিদ, ম্যাগাজিনর, উদ্ভিদবিদ এবং লেখক।
- তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার একজন। লিওনার্দো ফ্লোরেন্স কাছাকাছি Tuscany, ছোট শহরে ভ্যানি মধ্যে জন্মগ্রহণ করেন।
- তাঁর বিখ্যাত চিত্রকলার মধ্যে রয়েছে দ্য লাস্ট সাপার, ভিট্রুভিয়ান ম্যান, লেডি উইথ অ্যান আরমিন, ভার্জিন অফ দ্যা রক্স, সেন্ট জন ব্যাপটিস্ট, The Adoration of the Magi (1481), The Virgin and Child with St Anne (1510), Portrait of Ginevra de' Benci (1474-1476)।
 
উৎস: Britannica.
৭০.
আন্দিজ পর্বতমালা যে মহাদেশে অবস্থিত –
  1. দক্ষিণ আমেরিকা
  2. এশিয়া
  3. উত্তর আমেরিকা
  4. ইউরোপ
ব্যাখ্যা
আন্দিজ পর্বতমালা:
- পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বতমালা।
- আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- আন্দিজ পর্বতমালা আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং ভেনেজুয়েলা মোট সাতটি দেশ জুড়ে অবস্থিত।
- আন্দিজ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রায় ৪,৩০০ মাইল পর্যন্ত প্রসারিত।
- পৃথিবীর ভূত্বকের নীচে থাকা টেকটোনিক প্লেটগুলি একত্রিত হয়ে আন্দিজ সৃষ্টি হয়।
- আন্দিজ পর্বতমালা পূর্ব থেকে পশ্চিমে ১২০ থেকে ৪৩০ মাইল প্রশস্ত।
- উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ এবং দক্ষিণ আন্দিজ হল আন্দিজ পর্বতমালার তিনটি বিভাগ।

উৎস:  Worldatlas.com
৭১.
ডেটন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. লন্ডন
  2. হাভানা
  3. প্যারিস
  4. ভিয়েনা
ব্যাখ্যা
ডেটন চুক্তি (Dayton Agreement):
- এই চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- এটি একটি শান্তিচুক্তি।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।
 
 উৎস: i) OSCE.org.
          ii) Britannica.
৭২.
জাতিসংঘের ১ম নারী ন্যায়পাল ছিলেন -
  1. বিজয়লক্ষ্মী পন্ডিত
  2. হায়া রশীদ আল খলিফা
  3. লেডি রেনিনাস
  4. প্যাট্রিসিয়া ডুরাই
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে ১ বছরের জন্যে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ভারতের বিজয়লক্ষ্মী পন্ডিত।
- তিনি ১৯৫৩ সালে সাধারণ পরিষদের ৮ম অধিবেশনে সভাপতিত্ব করেন।
 
অন্যদিকে -
- বাহরাইনের হায়া রশীদ আল খলিফা প্রথম মুসলিম নারী হিসেবে ২০০৬ সালে সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- জাতিসংঘের ১ম নারী ন্যায়পাল ছিলেন প্যাট্রিসিয়া ডুরাই।
 
উল্লেখ্য,
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ছিলেন ডেনিস ফ্রান্সিস।  
 
উৎস: UN ওয়েবসাইট।
৭৩.
Regional Comprehensive Economic Partnership (RCEP) কোন সালে কার্যকর হয়?
  1. ২০১৯ সালে
  2. ২০২০ সালে
  3. ২০২১ সালে
  4. ২০২২ সালে
ব্যাখ্যা
RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ :১৫টি।
- এগুলো হলো: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
 
উৎস: Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
৭৪.
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’-এর প্রথম নারী চেয়ারম্যান কে?
  1. জ্যানেট ইয়েলেন
  2. তেরেসকোভা ইলিয়েন
  3. ক্যারোলিনা ভার্জিনিয়া
  4. জর্ডান ফারার
ব্যাখ্যা

ফেডারেল রিজার্ভ সিস্টেম:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকিং কর্তৃপক্ষ।
- এটি মার্কিন সরকারের জন্য একটি আর্থিক এজেন্ট হিসেবে কাজ করে, বাণিজ্যিক ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্টের তত্ত্বাবধায়কমার্কিন মিন্টের সাথে সমন্বয় করে মুদ্রাসহ মুদ্রা সরবরাহের তত্ত্বাবধান করে।
- সিস্টেমটি ফেডারেল রিজার্ভ আইন দ্বারা তৈরি করা হয়েছিল, যা রাষ্ট্রপতি উড্রো উইলসন ২৩ ডিসেম্বর, ১৯১৩ সালে আইনে স্বাক্ষর করেছিলেন।
- বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দ্বারা চার বছরের মেয়াদে নিযুক্ত হন।

উল্লেখ্য,
- ২০১৪ সালে ফেডারেল রিজার্ভ সিস্টেম-এর প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন জ্যানেট ইয়েলেন।
- তিনি ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী তিনি। 

 উৎস: Britannica.

৭৫.
ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম -
  1. লোকসভা
  2. রাজ্যসভা
  3. বিধানসভা
  4. লর্ডসভা
ব্যাখ্যা
ভারত:
- স্বাধীনতা লাভ করে ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- ভারতের জাতীয় প্রতীক অশোকচক্র।
- রাজ্য সংখ্যা ২৮ টি।
- বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান ভারতের।
- ভারতের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট।
- যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।

- ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন ২০২৪ সালের ১৯ এপ্রিল-১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়।
 
উৎস: Britannica.
 
৭৬.
প্রিন্সেস ডায়ানা সড়ক দূর্ঘটনায় কোথায় মারা যান?
  1. লন্ডন
  2. কলকাতায়
  3. বার্লিন
  4. প্যারিস
ব্যাখ্যা
প্রিন্সেস ডায়ানা:
- ডায়ানা ফ্রান্সিস স্পেনসার জন্মেছিলেন ১৯৬১ সালের পয়লা জুলাই নরফোক জেলার স্যানড্রিংহামে।
- ২৯শে জুলাই ১৯৮১ লন্ডনের সেন্ট পলস গির্জায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লেডি ডায়ানা ও যুবরাজ চার্লস।
- প্রিন্সেস ডায়ানার স্বেচ্ছাসেবী কাজ তাকে খুবই জনপ্রিয় করে তোলে।
- এইডস আক্রান্তদের বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। 
 
উল্লেখ্য,
- ১৯৯৭ সালে ৩১ শে অগাস্ট ফ্রান্সের প্যারিসের পন্ট দে ল'আলমা টানেলে একটি মারাত্মক গাড়ি দূর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। 
 
উৎস: Britannica.
৭৭.
কত সালে Quadrilateral Security Dialogue (QUAD) জোট গঠন করা হয়?
  1. ২০০৭ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা
কোয়াড:
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- এর অর্থ হলো ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ’।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- কোয়াডের সদস্য দেশ মোট চারটি।
- যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
- ২০০৭ সালে এ চারটি দেশ নিয়ে QUAD গঠিত হয়।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।
- কোয়াড এর মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্ৰযাত্রা প্রতিহত করা।

উৎস: The Guardian।
৭৮.
SDG-এর কত নং লক্ষ্যমাত্রা অনুসারে, ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের মধ্যে বসবাসকারী সকল বয়সের নারী, পুরুষ ও শিশুর সংখ্যা কমপক্ষে অর্ধেকে নামিয়ে আনা?
  1. ১.১
  2. ১.২
  3. ১.৩
  4. ১.৪
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
 
লক্ষ্য ১: দারিদ্র্য বিলোপ।
 
১.১: ২০৩০ সালের মধ্যে, সর্বত্র সকল মানুষের জন্য, বর্তমানে দৈনন্দিন মাথাপিছু আয় ১.২৫ ডলারের কম -এ সংজ্ঞানুযায়ী পরিমাপকৃত চরম দারিদ্র্যের সম্পূর্ণ অবসান।

১.২:জাতীয় সংজ্ঞানুযায়ী চিহ্নিত যেকোন ধরনের দারিদ্র্যের মধ্যে বসবাসকারী সকল বয়সের নারী, পুরুষ ও শিশুর সংখ্যা ২০৩০ সালের মধ্যে কমপক্ষে অর্ধেকে নামিয়ে আনা।

১.৩: ন্যূনতম সামাজিক নিরাপত্তা সুবিধার নিশ্চয়তাসহ সকলের জন্য জাতীয়ভাবে উপযুক্ত সামাজিক সুরক্ষা ব্যবস্থা ও সংশ্লিষ্ট পদক্ষেপের বাস্তবায়ন এবং ২০৩০ সালের মধ্যে দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে এ ব্যবস্থার আওতায় নিয়ে আসা।
 
১.৪: ২০৩০ সালের মধ্যে সকল নারী ও পুরুষ, বিশেষ করে দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠীর অনুকূলে অর্থনৈতিক সম্পদ ও মৌলিক সেবা সুবিধা, জমি ও অপরাপর সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ, উত্তরাধিকার, প্রাকৃতিক সম্পদ, লাগসই নতুন প্রযুক্তি এবং ক্ষুদ্র ঋণসহ আর্থিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠা করা।

১.৫: ২০৩০ সালের মধ্যে, দরিদ্র ও অরক্ষিত পরিস্থিতিতে বসবাসকারী জনগোষ্ঠীর অভিঘাতসহনশীলতা বিনির্মাণ এবং জলবায়ু সম্পৃক্ত চরম ঘটনাবলি ও অন্যান্য অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত অভিঘাত ও দুর্যোগে তাদের আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি কমিয়ে আনা।
 
উৎস: UN ওয়েবসাইট।
৭৯.
জলবায়ু পরিবর্তন রোধে গঠিত ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (GCF)–এর সদর দপ্তর কোথায়?
  1. কানকুন
  2. গ্যামিল্টন
  3. ওয়েলিংটন
  4. ইনচিয়ন
ব্যাখ্যা
Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো। 
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। 
- No. of projects: ২৫৩টি।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
 
উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
৮০.
৪৫০ টাকার ৪.৫% হার মুনাফায় কত বছরের মুনাফা ৮১ টাকা হবে?
  1. ৩.৫ বছর
  2. ৪ বছর
  3. ৪.৫ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫০ টাকার ৪.৫% হার মুনাফায় কত বছরের মুনাফা ৮১ টাকা হবে?

সমাধান:
আসল, P = ৪৫০ টাকা
মুনাফার হার, r = ৪.৫%
মুনাফা, I = ৮১ টাকা
সময় = n

∴ n = I/(Pr)
= (৮১ × ১০০)/(৪৫০ × ৪.৫)
= ৪

∴ ৪ বছর।
৮১.
যদি 5x3 + 5x2 - 6x + 9 কে (x + 3) দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে?
  1. 135
  2. - 135
  3. - 63
  4. 63
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5x3 + 5x2 - 6x + 9 কে (x + 3) দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে?

সমাধান:
ভাগশেষ উপপাদ্য:
যদি একটি বহুপদী p(x) কে (x - a) দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ a হয় p(a) দ্বারা প্রদত্ত ধ্রুবক।

ধরি,
p(x) = 5x3 + 5x2 - 6x + 9
যেহেতু, (x + 3) দ্বারা p(x)- কে ভাগ করা হলে, ভাগশেষ হবে p(- 3) 
∴  p(- 3) = 5 × (- 3)3 + 5 × (- 3)2 - 6 × (- 3) + 9
= 5 (- 27) + 5 × 9 + 18 + 9
= - 135 + 45 + 18 + 9
= - 63
৮২.
53a + 2 ÷ 52a = 1/(52a - 3) হলে, a এর মান কত?
  1. 1/3
  2. 3
  3. 1/5
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: 53a + 2 ÷ 52a = 1/(52a - 3) হলে, a এর মান কত?

সমাধান:
53a + 2 ÷ 52a = 1/(52a - 3)
⇒ 53a + 2 - 2a = 5- (2a - 3)
⇒ 5a + 2 = 5- 2a + 3
⇒ a + 2 = - 2a + 3
⇒ a + 2a = 3 - 2
⇒ 3a = 1
∴ a = 1/3
৮৩.
ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য তার উচ্চতার চেয়ে ৪ সে.মি. কম এবং ত্রিভুজের ক্ষেত্রফল ৯৬ বর্গ সে.মি.। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত?
  1. ৩৬ সে.মি.
  2. ২০ সে.মি.
  3. ১৬ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য তার উচ্চতার চেয়ে ৪ সে.মি. কম এবং ত্রিভুজের ক্ষেত্রফল ৯৬ বর্গ সে.মি.। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজের ভূমি = ক সে.মি.
∴ ত্রিভুজের উচ্চতা = (ক + ৪) সে.মি.

প্রশ্নমতে,
(১/২) × ক × (ক + ৪) = ৯৬
বা, ক + ৪ক = ১৯২
বা, ক + ৪ক - ১৯২ = ০
বা, ক + ১৬ক - ১২ক - ১৯২ = ০
বা, ক(ক + ১৬) - ১২(ক + ১৬) = ০
বা, (ক + ১৬)(ক - ১২) = ০
∴ ক = ১২  [ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়]

∴ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ১২ সে.মি.
৮৪.
একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রান ৪৫, ৫১, ১২, ৭, ৯৯, ১০৫, ৫, ১, ৯৯, ৯৯। ক্রিকেটারের রানের মধ্যক কত?
  1. ৯৯
  2. ৪৮
  3. ১০২
  4. ৫১
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রান ৪৫, ৫১, ১২, ৭, ৯৯, ১০৫, ৫, ১, ৯৯, ৯৯। ক্রিকেটারের রানের মধ্যক কত?

সমাধান:
রানগুলোকে মানের উর্ধক্রমে সাজিয়ে পাই,
১, ৫, ৭, ১২, ৪৫, ৫১, ৯৯, ৯৯, ৯৯, ১০৫
মোট উপাত্ত আছে ১০টি যা একটি জোড় সংখ্যা
∴মধ্যক = [(১০/২) তম পদ + {(১০/২) + ১} তম পদ]/২
= (৫ম পদ + ৬ তম পদ)/২
= (৪৫ + ৫১)/২
= ৯৬/২
= ৪৮
৮৫.
একটি সংখ্যার এক-চতুর্থাংশের এক-তৃতীয়াংশ যদি ১৫ হয়। সংখ্যাটির তিন-দশমাংশ কত?
  1. ৩৫
  2. ৩৬
  3. ৪৫
  4. ৫৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার এক-চতুর্থাংশের এক-তৃতীয়াংশ যদি ১৫ হয়। সংখ্যাটির তিন-দশমাংশ কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(১/৩) × (১/৪) ×  ক = ১৫
বা, ক/১২ = ১৫
বা, ক = ১৫ × ১২
∴ ক = ১৮০

৩ক/১০ = (৩ × ১৮০)/১০ = ৫৪

৮৬.
যদি a - b = 3 এবং a2 + b2 = 29 হয়, তাহলে ab এর মান নির্ণয় করুন.
  1. 10
  2. 12
  3. 15
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a - b = 3 এবং a2 + b2 = 29 হয়, তাহলে ab এর মান নির্ণয় করুন.

সমাধান:
a2 + b2 = 29
⇒ (a + b)2 - 2ab = 29
⇒ (a - b)2 + 4ab - 2ab = 29
⇒ 32 + 2ab = 29
⇒ 2ab = 20
∴ ab = 10
৮৭.
log959049 = x হলে, x এর মান কত?
  1. 9
  2. 8
  3. 7
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: log959049 = x হলে, x এর মান কত?

সমাধান:
log959049 = x
⇒ 9x = 59049
⇒ 9x = 95
∴ x = 5
৮৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২৫৬ বর্গ সে.মি. হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১৬ সে.মি.
  2. ৩৬ সে.মি.
  3. ৬৪ সে.মি.
  4. ১২৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২৫৬ বর্গ সে.মি. হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৫৬
ধরি,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমত্‌
a = ২৫৬
বা, a = (১৬)
∴ a = ১৬

বর্গক্ষেত্রের পরিসীমা = ৪a
= ৪ × ১৬
= ৬৪
৮৯.
একটি অংক রাকিব এবং সেজানের করতে পারার সম্ভাবনা যথাক্রমে ২/৫ এবং ১/২। অংকটি সমাধান হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৫
  2. ১/২
  3. ৭/১০
  4. ৯/১০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অংক রাকিব এবং সেজানের করতে পারার সম্ভাবনা যথাক্রমে ২/৫ এবং ১/২। অংকটি সমাধান হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
রাকিবের পারার সম্ভাবনা ২/৫
রাকিবের না পারার সম্ভাবনা ১ - ২/৫ = ৩/৫

সেজানের পারার সম্ভাবনা ১/২
সেজানের না পারার সম্ভাবনা ১ - ১/২ = ১/২

রাকিব এবং সেজান উভয়েই না পারার সম্ভাবনা = (৩/৫) × (১/২) = ৩/১০

রাকিব ও সেজানের এর পারার সম্ভাবনা = ১ - ৩/১০ = ৭/১০
৯০.
ক, খ, গ এর বেতনের অনুপাত ২ : ৩ : ৫। যদি তাদের বেতন যথাক্রমে ১৫%, ১০%, এবং ২০% বৃদ্ধি পায় তাহলে তাদের বেতনের অনুপাত কত হবে?
  1. ৩ : ৩ : ১০
  2. ১০ : ১১ : ২০
  3. ২৩ : ৩৩ : ৬০
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ এর বেতনের অনুপাত ২ : ৩ : ৫। যদি তাদের বেতন যথাক্রমে ১৫%, ১০%, এবং ২০% বৃদ্ধি পায় তাহলে তাদের বেতনের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
ক এর বেতন ২x
খ এর বেতন ৩x
গ এর বেতন ৫x

১৫% বৃদ্ধিতে ক এর বেতন = ২x + (২x × ১৫)/১০০ = ২x + ৩x/১০ = ২৩x/১০
১০% বৃদ্ধিতে খ এর বেতন = ৩x + (৩x × ১০)/১০০ = ৩x + ৩x/১০ = ৩৩x/১০
২০% বৃদ্ধিতে ক এর বেতন = ৫x + (৫x × ২০)/১০০ = ৫x + x= ৬x

বেতনের অনুপাত হবে = ২৩x/১০ : ৩৩x/১০ : ৬x
= ২৩ : ৩৩ : ৬০
৯১.
x + y = 6, 2x + y = 3 হলে x + 2y =?
  1. 21
  2. 15
  3. 18
  4. 14
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 6, 2x + y = 3 হলে x + 2y =?

সমাধান:
x + y = 6
⇒ 2x + 2y = 12 ............(1)
2x + y = 3 ................(2)

(1) - (2) হতে পাই,
2x + 2y - 2x - y = 12 - 3
∴ y = 9

∴ x  + 9 = 6
⇒ x = 6 - 9
∴ x = - 3

∴ x + 2y = - 3 + 2 × 9 = - 3 + 18 = 15
৯২.
30 সে.মি. ব্যাসার্ধের একটি বেলনাকার পাত্রে 75 সে.মি. উচ্চতা পর্যন্ত পানি আছে। একটি গোলাকার লোহার বল পাত্রে ফেলে দেওয়া হলে পানির উচ্চতা 5 সে.মি. বাড়ে। লোহার বলের ব্যাসার্ধ কত?
  1. 17 সে.মি.
  2. 15 সে.মি.
  3. 21 সে.মি.
  4. 13 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 30 সে.মি. ব্যাসার্ধের একটি বেলনাকার পাত্রে 75 সে.মি. উচ্চতা পর্যন্ত পানি আছে। একটি গোলাকার লোহার বল পাত্রে ফেলে দেওয়া হলে পানির উচ্চতা 5 সে.মি. বাড়ে। লোহার বলের ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে, 
বেলনাকার পাত্রের ব্যাসার্ধ = 30 সে.মি.
পানির উচ্চতা = 75 সে.মি.

আমরা জানি,
r = গোলক এবং বেলনের ব্যাসার্ধ, h = বেলনের উচ্চতা হলে,
গোলকের আয়তন = (4/3)πr3
বেলনের আয়তন = πr2h

পানির উচ্চতা বৃদ্ধি পাবে, 75 + 5 = 80 সে.মি.
প্রশ্নমতে,
গোলকের আয়তন = উচ্চতা বৃদ্ধির পরে পাত্রে পানির আয়তন - উচ্চতা বৃদ্ধির আগে পাত্রে পানির আয়তন
⇒ (4/3)πr3 = (π × 302 × 80) - (π × 302 × 75)
⇒ (4/3)πr3 = π × 302(80 - 75)
⇒ (4/3)πr3 = π × 302 × 5
⇒ (4/3)r3 = 302 × 5
⇒ r3 = 302 × 5 × (3/4)
⇒ r3 = (900 × 15)/4
⇒ r3 = 225 × 15
⇒ r3 = 3375
⇒ r3 = 153
∴ r = 15
সুতরাং, লোহার বলের ব্যাসার্ধ হল 15 সে.মি.
৯৩.
প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 দ্বারা পাঁচ অঙ্কবিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়?
  1. 48
  2. 240
  3. 55
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 দ্বারা পাঁচ অঙ্কবিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়?

সমাধান:
এখানে, প্রত্যেকটি বিজোড় সংখ্যার শেষ অঙ্ক 3 বা 5 হবে।
শেষ অবস্থানে 3 নির্দিষ্ট রেখে বাকি 4 অঙ্ক 4! = 24 উপায়ে সাজানো যায়।
আবার, প্রথম অবস্থানে 0 রেখে প্রাপ্ত সংখ্যা 5 অঙ্কের নয়। সুতরাং প্রথম অবস্থানে 0 এবং শেষ অবস্থানে 3 রেখে বাকি 3টি অঙ্ক = 3! = 6 উপায়ে সাজানো যায়।
সুতরাং শেষ অবস্থানে 3 নিয়ে প্রাপ্ত অর্থপূর্ণ বিজোড় সংখ্যা 24 - 6 =18

অনুরূপভাবে শেষ অবস্থানে 5 নিয়ে প্রাপ্ত অর্থপূর্ণ বিজোড় সংখ্যা = 18
∴ নির্ণেয় বিজোড় সংখ্যা = 18 + 18 = 36
৯৪.
Concern, Carrot, Cook, Camel শব্দগুলো থেকে ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?
  1. Carrot
  2. Camel
  3. Concern
  4. Cook
ব্যাখ্যা

প্রশ্ন: Concern, Carrot, Cook, Camel শব্দগুলো থেকে ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?


সমাধান:
Concern, Carrot, Cook, Camel
সবগুলো C বর্ণ দিয়ে শুরু
২য় বর্ণ o এবং a এর মাঝে a আগে আসে।
Carrot, Camel
৩য় বর্ণ r ও  m এর মাঝে m আগে আসে
Camel

∴ সবার আগে Camel বসবে। 

৯৫.
Cardiologist : Heart : : Chiropractor :?
  1. Kidney
  2. Liver
  3. Lung
  4. Joints
ব্যাখ্যা
প্রশ্ন: Cardiologist : Heart : : Chiropractor :?

সমাধান:
Cardiologist = হৃদরোগ বিশেষজ্ঞ
Chiropractor = অস্থিসন্ধিতে (বিশেষত মেরুদণ্ডের) নিপুণ করসঞ্চালন দ্বারা রোগ-চিকিৎসায় বিশেষজ্ঞ ব্যক্তি।

A cardiologist is a physician who's an expert in the care of your heart and blood vessels.

A chiropractic adjustment is a therapeutic treatment by a licensed chiropractor. Your chiropractor will use pressure to manipulate joints in your body to realign your spine and reduce pain and discomfort.
৯৬.
প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম কোনটি?
1. Heel 2. Shoulder 3. Skull 4. Neck 5. Knee 6. Chest 7. Thigh 8. Stomach 9. Face 10. Hand
  1. 3, 4, 7, 9, 2, 5, 8, 10, 6, 1
  2. 3, 9, 4, 2, 10, 6, 8, 7, 5, 1
  3. 2, 4, 7, 10, 1, 5, 8, 9, 6, 3
  4. 4, 7, 10, 1, 9, 6, 2, 5, 8, 3
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম কোনটি?
1. Heel 2. Shoulder 3. Skull 4. Neck 5. Knee 6. Chest 7. Thigh 8. Stomach 9. Face 10. Hand

সমাধান:
সঠিক ক্রম হবে:
Skull - 3
Face - 9
Neck - 4
Shoulder - 2
Hand - 10
Chest - 6
Stomach - 8
Thigh - 7
Knee - 5
Heel - 1
∴ 3, 9, 4, 2, 10, 6, 8, 7, 5, 1
৯৭.
একদিন সকালে আনোয়ার সূর্যের দিকে মুখ করে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নিল। সর্বশেষ সে কোন দিকে মুখ করে ছিল?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: একদিন সকালে আনোয়ার সূর্যের দিকে মুখ করে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নিল। সর্বশেষ সে কোন দিকে মুখ করে ছিল?

সমাধান:

যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান D
প্রদত্ত চিত্র অনুসারে আনোয়ার উত্তর দিকে মুখ করে আছে।
৯৮.
27 : 3 : : 999 :?
  1. 333
  2. 111
  3. 9
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 27 : 3 : : 999 :?

সমাধান:
27 ÷ 9 = 3
999 ÷ 9 = 111
৯৯.
একটি ছাত্রীনিবাসে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে?
  1. ৩৩দিন
  2. ২২ দিন
  3. ২৪ দিন
  4. ২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রীনিবাসে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে?

সমাধান:
মোট ছাত্রী = ৬৬ - ৩০ = ৩৬ জন।
মোট দিন = ২৬ - ৮ = ১৮ দিন।

৬৬ জন ছাত্রীর খাবার আছে ১৮ দিনের।
১ ছাত্রীর খাবার আছে ৬৬ × ১৮ দিনের।
৩৬ ছাত্রীর খাবার আছে (৬৬ × ১৮)/৩৬ দিনের।
= ৩৩ দিনের।
১০০.
X চিত্রটি ডটেড লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: X চিত্রটি ডটেড লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?

সমাধান:

4 নং চিত্রটি পাওয়া যাবে।
১০১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 0
  2. - 1
  3. 6
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম চিত্রে,
(8 × 5) - (4 × 3) = 40 - 12 = 28

২য় চিত্র,
(12 × 7) - (8 × 9) = 84 - 72 = 12

৩য় চিত্রে,
(5 × 3) - (6 × ?) = 21
⇒ 15 - 6? = 21
⇒ 6? = - 6
∴ ? = - 1
১০২.
যদি A দ্বারা বোঝায় ×, B দ্বারা বোঝায় +, C দ্বারা বোঝায় ÷ এবং D দ্বারা বোঝায় -, তাহলে নীচের কোনটি সঠিক হবে?
২০ A ৪ B ২৮ C ৭ D ৫ =?
  1. ৭৮
  2. ৮০
  3. ৭৯
  4. ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A দ্বারা বোঝায় ×, B দ্বারা বোঝায় +, C দ্বারা বোঝায় ÷ এবং D দ্বারা বোঝায় -, তাহলে নীচের কোনটি সঠিক হবে?
২০ A ৪ B ২৮ C ৭ D ৫ =?

সমাধান:
২০ A ৪ B ২৮ C ৭ D ৫
= ২০ × ৪ + ২৮ ÷ ৭ - ৫
= ২০ × ৪ + ৪ - ৫
= ৮০ + ৪ - ৫
= ৮৪ - ৫
= ৭৯
১০৩.
নিম্নের কোন শব্দ গুচ্ছের বানান শুদ্ধ?
  1. অঙ্গন, কঙ্কন
  2. বাণী, বীণা
  3. উজ্জ্বল, মুমুর্ষু
  4. স্বান্তনা, আয়ত্ব
ব্যাখ্যা
• প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে -
অপশন ক) 'অঙ্গন' শুদ্ধ হলেও 'কঙ্কন' বানানটি অশুদ্ধ; যার শুদ্ধ রূপ - কঙ্কণ।

অপশন খ) বাণী' ও 'বীণা' দুটি বানানই শুদ্ধ।

অপশন গ) 'উজ্জ্বল' শুদ্ধ হলেও 'মুমুর্ষু' বানানটি অশুদ্ধ; যার শুদ্ধ রূপ - মুমূর্ষু।

অপশন ঘ) 'স্বান্তনা' ও 'আয়ত্ব' দুটি বানানই অশুদ্ধ; যাদের শুদ্ধ রূপ - 'সান্ত্বনা' ও 'আয়ত্ত'।

• বাণী:
- শব্দটি বিশেষ্য।
- অর্থ: শব্দ; ভাষা; উক্তি; ভাষণ।

• বীণা:
- শব্দটি বিশেষ্য।
- অর্থ: টোকা দিয়ে বাজানো হয় এমন সাতটি তারের সেতারজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০৪.
প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?
  1. ১৮
  2. ২০
  3. ২৮
  4. ৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?

সমাধান:


১টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪) মোট ১৪টি
২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১২, ৪৫, ৫৬,৬৭, ৪৭, ৯১০, ১১১২,১১১৪, ১২১৩, ১৩১৪) মোট ১০টি
৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪৭, ৪৭৮, ৮১১১২, ৩১১১২) মোট ৪টি

∴ মোট ত্রিভুজ সংখ্যা (১৪ + ১০ + ৪) = ২৮টি
১০৫.
নিচের কোনটি দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ?
  1. মহীসোপান
  2. ড্রামলিন
  3. ব-দ্বীপ
  4. গিরিখাত
ব্যাখ্যা
• দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ:
→ মহাদেশীয় ভূ-ভাগ ও মহাসাগরের তলদেশে পরবর্তী পর্যায়ে যে প্রধান ভূমিরূপ সৃষ্টি হয়েছে তাকে দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ বলে। যেমন- পর্বত, মালভূমি, সমভূমি, মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি এবং গভীর সমুদ্রখাত।
→ ভূ-পৃষ্ঠের বন্ধুরতা বলতে মূলত দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপকেই বুঝায়।

উল্লেখ্য,
- প্রথম পর্যায়ের ভূমিরূপ – (First order relief)- উদা, মহাদেশ ও মহাসাগর।
- দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ – (Second order relief) – উদা: পর্বত, মালভূমি, সমভূমি।
- তৃতীয় পর্যায়ের ভূমিরূপ- (Third order relief)- উদা: গিরিখাত, প্লাবনভূমি।

তথ্যসূত্র: ভূগোল ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৬.
ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামকরণ করেছে কোন দেশ?
  1. ইয়েমেন
  2. ইরান
  3. শ্রীলঙ্কা
  4. ওমান
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় ‘রেমাল’:
- ২৬ মে, ২০২৪ সালের রাত ৮টার দিকে প্রবল ঘূর্ণিঝড়টি মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে।
- ঘূর্ণিঝড়টির বিস্তৃতি ছিল প্রায় ৪০০ কিলোমিটার।
- ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামকরণ করেছে ওমান।
- আরবিতে যার অর্থ বালি।
- বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল।

উল্লেখ্য,
- বিশ্ব আবহওয়া সংস্থার অধিভুক্ত প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশের প্রস্তাবিত নামগুলো পরপর প্রয়োগ করা হয়।
- আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়-তার অববাহিকায় থাকা দেশগুলো নামকরণ করে।
- পৃথিবীতে মোট ১১টি সংস্থা ঝড়ের নামকরণ করে থাকে।
- Q, U, X, Y ও Z- এই ৫টি অক্ষর বাদ দিয়ে ইংরেজি বর্ণমালার ২১টি অক্ষর ব্যবহার করে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়।
- 'রিমাল' ছাড়াও অদূর ভবিষ্যতে আসন্ন উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়ের নামগুলো হলো- আসনা (পাকিস্তান), ডানা (কাতার), ফেঙ্গাল (সৌদি আরব), শক্তি (শ্রীলঙ্কা), মন্থ (থাইল্যান্ড), সেনিয়ার (সংযুক্ত আরব আমিরাত) ও দিত্ত্ব (ইয়েমেন)।
- ২০২০ সালে মোট ১৩টি দেশ ১৩টি করে মোট ১৬৯টি নাম দেয়।
- ১৩ টি দেশ হলো: বাংলাদেশ, ভারত, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, আরব-আমিরাত এবং ইয়েমেন।
- ডব্লিওএমও-র ভারতীয় উপমহাদেশের এই সদস্য দেশগুলোই নাম দেয়।

উৎস: i) মে ২৬, ২০২৪, The Daily Star বাংলা.
        ii) ১৭ নভেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
১০৭.
ভারতের দাক্ষিণাত্যের মালভূমি কী ধরনের মালভূমি?
  1. চ্যুতি মালভূমি
  2. পর্বত মধ্যবর্তী মালভূমি
  3. ক্ষয়জাত মালভূমি
  4. আগ্নেয় মালভূমি
ব্যাখ্যা
• আগ্নেয় মালভূমি:
→ অগ্ন্যুৎপাতের ফলে ভূ-ত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরির ছিদ্র পথে ভূ-গর্ভ হতে লাভা প্রবাহ ভূ-পৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং শীতলীকরণ প্রক্রিয়ায় ঠান্ডা হয়ে কঠিন অবস্থা ধারণ করে যে ভূমির সৃষ্টি হয় তাকে আগ্নেয়জাত মালভূমি বলে। যেমন- ভারতের দাক্ষিণাত্য মালভূমি।

তথ্যসূত্র: ভূগোল ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১০৮.
মার্বেল কোন ধরনের শিলা?
  1. রূপান্তরিত শিলা
  2. আগ্নেয় শিলা
  3. পাললিক শিলা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
রূপান্তরিত শিলা:
- অনেক সময় প্রচন্ড তাপ ও চাপের জন্য রাসায়নিক প্রক্রিয়ায় আগ্নেয় ও পাললিক শিলা নতুন এক ধরনের শিলায় রূপান্তরিত হয় এবং আগের তুলনায় কঠিন ও কেলাসিত হয়, এই শিলাকে রূপান্তরিত শিলা বলে।
 
- পূর্বের রূপ ও অবস্থার পরিবর্তন হয় বলে একে রূপান্তরিত শিলা বলে।
- রূপান্তরিত শিলা মূলত আগ্নেয় ও পাললিক শিলার পরিবর্তিত রূপ।
 
রূপান্তরিত শিলার উদাহরণ:
যেমন-
→ চুনাপাথর পরিবর্তিত হয়ে মার্বেল,
→ বেলেপাথর পরিবর্তিত হয়ে কোয়ার্টজাইট,
→ কাঁদা পরিবর্তিত হয়ে শ্লেট,
→ গ্রানাইট পরিবর্তিত হয়ে নীসে,
→ কয়লা পরিবর্তিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।
 
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৯.
“শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা” - উক্তিটি কার?
  1. জনাথান হেইট
  2. ম্যাকেঞ্জি
  3. জি. ম্যুর
  4. ম্যাকিয়াভেলি
ব্যাখ্যা
• নৈতিকতা:
- নৈতিকতার ইংরেজি শব্দ Morality। ইংরেজি Morality শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Moralitas থেকে, যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র।
- গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো, এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্বারোপ করেন।
- সক্রেটিস বলেছেন - "সৎ গুণই জ্ঞান" (Virtue is knowledge) তিনি বিশ্বাস করতেন যে, জ্ঞানী -গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না  এবং ন্যায় বোধের উৎস হচ্ছে জ্ঞান এবং অন্যায় বোধের উৎস হচ্ছে 'অজ্ঞতা'।
- নীতিবিদ জি. ম্যুর বলেন, "শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা।"
- নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
- নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয়। এটি হলো মানবমনের উচ্চ গুণাবলি।
- নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবেই মানুষের হৃদয় মন থেকে উৎসারিত।
- নৈতিকতা বা নীতিবোধের বিকাশ ঘটে মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে।
 
উৎস: পৌরনীতি ও সুশাসন, (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১০.
সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় -
  1. সন্তানদের শিক্ষাদান
  2. স্পষ্টতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা
  3. সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন
  4. আইন মান্য করা
ব্যাখ্যা
সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়:
→ সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ।
→ মত প্রকাশের স্বাধীনতা।
→ শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান।
→ দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা।
→ জবাবদিহিমূলক জনপ্রশাসন।
→ দক্ষ ও কার্যকর সরকার।
→ জনসম্মতি।
→ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ।
→ স্পষ্টতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা।
→ একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি।
 
তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
১১১.
সমাজজীবনে অগ্রগতির প্রধান সোপান হলো -
  1. আইনের শাসন প্রতিষ্ঠা
  2. শৃঙ্খলাবোধ
  3. ন্যায়বিচার
  4. নৈতিক মূল্যবোধ
ব্যাখ্যা
• শৃঙ্খলাবোধ:
- সমাজজীবনের অগ্রগতির প্রধান সোপান হলো শৃঙ্খলাবোধ।
- বিশ্বে যে জাতি যত বেশি সুশৃঙ্খল সে জাতি তত বেশি উন্নত। সমাজে বিশৃঙ্খলা দেখা দিলে ব্যক্তির নিরাপত্তার অভাব দেখা দেয় এবং সামাজিক অগ্রগতি ব্যাহত হয়। তাই পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, কলকারখানা, সর্বত্র শৃঙ্খলার প্রয়োজন। শৃঙ্খলা মানুষের মানবিক মূল্যবোধগুলোকে সুদৃঢ় করে সমাজজীবনকে উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়।
 
তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।