পরীক্ষা আর্কাইভ

Bank English Preparation

পরীক্ষাBank English Preparationতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
Exam-14 Topics: Pin point Error and Redundancy, Miscellaneous (Practice part -Vocabulary, Analogy, Preposition, Group verb) Class - 14 & 15
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank English Preparation

Bank English Preparation · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
He was used _____ since he was six.
  1. to swim
  2. to swimming
  3. to swam
  4. for swimming
ব্যাখ্যা
• Complete sentence: He was used to swimming since he was six.
- Bangla meaning: ছয় বছর বয়স থেকেই সে সাঁতার কাটতে অভ্যস্ত।

• Modal auxiliary এর নিয়মানুযায়ী,
- শুধু Used to এর পর Verb এর base form বসে।
- যেমন: He used to go to our school.

• তবে be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
- অর্থাৎ, এটি দ্বারা বুঝানো হয় যে অতীতে কোনো কাজের অভ্যস্ততা বর্তমানেও বিদ্যমান।
- Be used to/get used to এর পরে noun অথবা Gerund বসে।
- Structure: subject + be/get + used to + [verb + ing]/noun.
- যেমন: I'm used to living in Paris.

- সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে- to swimming.
.
The word 'Terse' means-
  1. Use too many difficult words
  2. Being descriptive
  3. Sparing in the use of words
  4. Unfriendly behaviour
ব্যাখ্যা
• The word 'Terse' means - গ) Sparing in the use of words

• Terse (adjective)
- English Meaning: using few words; sparing in the use of words; abrupt.
- Bangla Meaning: সংক্ষিপ্ত ও জোরালো।

• Ex. Sentence: Her reply was terse and direct.
- Bangla Meaning: তার উত্তরটি ছিল সংক্ষিপ্ত এবং সরাসরি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
.
The examiner made us ____ our admit card at the exam center.
  1. to show
  2. showing
  3. show
  4. showed
ব্যাখ্যা
• Complete sentence: The examiner made us show our admit card at the exam center.
- Bangla Meaning: পরীক্ষক আমাদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র দেখাতে বাধ্য করেছিলেন।

• Causative Verb:
- বাক্যের Subject যে Verb গুলোর সাহায্যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেই Verb গুলোকে বলা হয় causative verb.
- Have, Get, Help, Let, Make ইত্যাদি হলো বহুল প্রচলিত causative verb.
- এগুলোর সাহায্যে অনেক verb- কে causative verb -এ পরিণত করা যায়।

• Causative Verb হিসাবে 'Make' -এর ব্যবহার:
- Make এরপরে কোনো ব্যক্তি বা বস্তু (Action doer) থাকলে এরপরে verb -এর base form বসে।
- কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অর্থে Causative Verb হিসাবে Make ব্যবহার করা হয়।

• Structure: Subject + make (any tense) + action doer + verb -এর base form + ext.

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
.
Choose a synonym of 'Denigrate'.
  1. Derogate
  2. Endorse
  3. Tepid
  4. Magnify 
ব্যাখ্যা
• A synonym of 'Denigrate' is - ক) Derogate

• Denigrate (verb)
- English meaning: Criticize unfairly; disparage; to attack the reputation of: defame.
- Bangla meaning: মানহানি/কালিমালেপন করা।

• Given options:
ক) Derogate -
(গুণ, কৃতিত্ব, মর্যাদা, অধিকার ইত্যাদি) লঘু/খর্ব করা; লাঘব/হেয় করা।
খ) Endorse - সত্যায়িত করা; অনুমোদন করা; দাবি সমর্থন করা।
গ) Tepid - অল্প গরম, ঈষদুষ্ণ, কুসুমকুসুম গরম।
ঘ) Magnify - বড় করে দেখানো; অতিরঞ্জিত করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, A synonym of 'Denigrate' is - ক) Derogate

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
The opposite of 'Arcane' is-
  1. Confusing
  2. Plain
  3. Cogent
  4. Instigate
ব্যাখ্যা
• The opposite of 'Arcane' is- খ) Plain

• Arcane (adjective)
- English Meaning: understood by few; mysterious or secret.
- Bangla Meaning: রহস্যময়; গোপনীয়; সংগুপ্ত; নিগূঢ়; গূঢ়-রহস্যময়।

• Given options:
ক) Confusing - বিভ্রান্তিকর; গোলমেলে।
খ) Plain - স্পষ্ট; সোজা; সুগম; সুবোধ্য।
গ) Cogent - প্রবল; জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক।
ঘ) Instigate - প্ররোচিত/উৎসাহিত করা; উসকানি দেওয়া।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, The opposite of 'Arcane' is- খ) Plain

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
Identify the correct sentence.
  1. Do you know does he live where.
  2. Do you know where does she live?
  3. Do you know where she lives?
  4. Do you know where does she lives?
ব্যাখ্যা
• Correct sentence: Do you know where she lives?
- Bangla Meaning:  তুমি কি জানো সে কোথায় থাকে?

• Embedded question এর নিয়মানুযায়ী:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- অর্থাৎ, wh-word দ্বারা subordinate clause শুরু হয় এবং subordinate clause টি কখনোই Interrogative হয় না, সর্বদাই assertive হয়ে থাকে।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোনো এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।
- প্রশ্ন বোধক বাক্য প্রথম অংশে বসলে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং না থাকলে full stop হয়।

• যেহেতু উল্লিখিত বাক্যের প্রথম অংশে প্রশ্ন বোধক বাক্য বসেছে, তাই এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং subordinate clause এ wh word এর পর subject + verb +ext. বসবে।
- সুতরাং, সঠিক বাক্যটি হবে- Do you know where she lives?

• Structure:
1. Interrogative + assertive + question mark:
- Example: Can you tell me where he is?
2. Imperative sentence + subordinate clause + full stop:
- Example: Tell me how you are.
3. Assertive sentence + subordinate clause + full stop:
- Example: I don’t know who he is.
.
While they ____ outside, their mother was baking a cake.
  1. played
  2. playing
  3. had played
  4. were playing
ব্যাখ্যা
• Complete sentence: While they were playing outside, their mother was baking a cake.
- Bangla meaning: যখন তারা বাইরে খেলছিল, তখন তাদের মা কেক বানাচ্ছিলেন।

• While এর ব্যবহার:
- While এর ঠিক পরেই যদি verb থাকে তবে তার সাথে ing যোগ হয়।
- যেমন: While waking in the garden, a sanke bit him. 

- কিন্তু While এর পরে Subject থাকলে 'While' এর অংশটি Past Continouns Tense হয়।
- এক্ষেত্রে একটি কাজ চলাকালীন আরেকটি কাজ সংঘটিত হয়।
- যেমন: While they were playing outside, their mother was baking a cake.

- প্রদত্ত বাক্যে While এর পরে Subject (they) আছে বিধায় শূন্যস্থানে were playing হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Meteorologists are at odds over the working of the tornadoes.
Here, the underlined idiom means-
  1. Unanimous with each other
  2. In disarray
  3. Disagreeing with each other
  4. In disaster
ব্যাখ্যা
• Meteorologists are at odds over the working of the tornadoes.
- Here, the underlined idiom means- গ) Disagreeing with each other

• At odds (with someone/something)/(over/on something)
- English Meaning: Not agreeing with each other: in a state of disagreement.
- Bangla Meaning: (কারো সঙ্গে কিছু নিয়ে) মিল না-হওয়া; বিবাদে যাওয়া।

• Ex. Sentence: Meteorologists are at odds over the working of the tornadoes.
- Bangla Meaning: টর্নেডোর কার্যকারিতা নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
Choose the correct sentence:
  1. He bought tickets for me and you.
  2. He bought tickets for you and me.
  3. He bought tickets for you and I.
  4. He bought tickets for I and you.
ব্যাখ্যা
• Correct sentence: He bought tickets for you and me.

• Explanation:
- Preposition -এর পরে সবসময় Pronoun এর object form বসে।
- প্রদত্ত অপশনে object form হলো- you and me.
- আর একাধিক object form বসলে, অর্থাৎ First person, Second person, Third person- এর Pronoun বা Noun যদি একই বাক্যে ব্যবহার করতে হয় তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ, সংক্ষেপে (231- order).
- কিন্তু দোষ/অপরাধ স্বীকার করার ক্ষেত্রে (123- order) ব্যবহার করতে হয়।

• More examples:
- They prepared dinner for you and me.
- The teacher praised you and him for your work.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১০.
The phrasal verb 'Bear on' means-
  1. To fail utterly
  2. To continue doing or pursuing
  3. To stop abruptly
  4. To be connected or related to something
ব্যাখ্যা
The phrasal verb 'Bear on' means-ঘ) To be connected or related to something

• Bear on/upon (something)
- English Meaning: To be connected or related to something; to have an effect on (something).
- Bangla Meaning: সম্পর্কযুক্ত হওয়া (কোনো কিছুর সঙ্গে); প্রাসঙ্গিক (কোনো কিছুর) হওয়া; প্রভাবশীল (কোনো কিছুর উপর) হওয়া।

• Ex. sentence: What are the facts bearing directly on this matter?
- Bangla Meaning: এই বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত তথ্যগুলি কী কী?

• অন্যদিকে,
- Fall on one's face: To fail utterly (একেবারেই ব্যর্থ হওয়া).
- Carry on: To continue doing or pursuing (চালিয়ে যাওয়া).
- Break off: To stop abruptly (হঠাৎ করে থেমে যাওয়া).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১১.
Complete the sentence: I fancy I ___ a trifle pale.
  1. turn
  2. would turn
  3. turned
  4. was turned
ব্যাখ্যা
• Complete sentence: I fancy I turned a trifle pale.
- Bangla meaning: আমার মনে হচ্ছে আমি একটু ফ্যাকাশে হয়ে গেছি।

• wish/fancy
- প্রথম subject -এর পর wish/fancy থাকলে অর্থাৎ, I wish/ I fancy দিয়ে বাক্য শুরু হলে পরের clause টিতে verb -এর past form অথবা could + base form হয়।
- তবে unreal past (ইচ্ছা বা কল্পনা প্রকাশ) বোঝাতে be verb থাকলে সর্বদাই were হয়। 
- যেমন: I wish I were a king.

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটি I fancy দ্বারা শুরু হয়েছে, তাই এরপরের verb টি past indefinite অর্থাৎ, turned হবে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১২.
He was debarred ___ the club for unacceptable behaviour.
  1. of
  2. with
  3. from
  4. to
ব্যাখ্যা
• Complete sentence: He was debarred from the club for unacceptable behaviour.
- Bangla meaning: অগ্রহণযোগ্য আচরণের জন্য তাকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছিল।

• Debar someone from (something/doing something)
- English Meaning: To stop someone from doing something by law or by official agreement.
- Bangla Meaning: নিবারিত করা; বাইরে রাখা; আইনের সাহায্যে কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা কিংবা কিছু করা থেকে বিরত রাখা।

- অর্থাৎ, কোনো কিছু থেকে নিবারিত করা; বাইরে রাখা অর্থে Debar -এর সাথে appropriate preposition হিসেবে from বসে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৩.
PREEMPT: PRECEDENCE::
  1. Divest: Implication
  2. Acquire: Possession
  3. Superintend: Culpability
  4. Preside: Arbitration
ব্যাখ্যা
• The correct answer is - PREEMPT: PRECEDENCE:: Acquire: Possession

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Preempt (verb): অগ্রক্রয়াধিকার বলে পাওয়া।
- Precedence (noun): অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার; অগ্রাধিকার; অগ্রগণ্যতা। 

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Acquire - অর্জন করা।
- Possession - স্বামিত্ব; স্বত্ব; অধিকার; দখল; আয়ত্ত। 

• Analogical Relation:
- Precedence এর ভিত্তিতে পাওয়াকে Preempt বলে; আর Possession এর ভিত্তিতে পাওয়াকে Acquire বলে। 

• অন্যান্য অপশন,
- Divest (পরিহার করা; পরিত্যাগ করা): Implication (সংসৃষ্টকরণ; জড়ানো).
- Superintend ((কাজকর্মে) অবেক্ষণ ও পরিচালনা করা): Culpability (শাস্তিযোগ্যতা).
- Preside (সভাপতিত্ব/পৌরোহিত্য করা): Arbitration (মধ্যস্থতা).

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- খ) Acquire: Possession

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৪.
(Qs. 16-20): In each of the following questions, some of the sentences have errors and some have none. Find out which part of a sentence has an error. If there is no error, mark your answer as 'No error'.

(A) Neither of the worker was ready (B) to work overtime causing the deadline (C) to be missed. (D) No error
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
• The error is - (A) Neither of the worker

• Correct Sentence: Neither of the workers was ready to work overtime, causing the deadline to be missed.
- Bangla Meaning: শ্রমিকদের কেউই অতিরিক্ত সময় কাজ করতে প্রস্তুত ছিল না, যার ফলে সময়সীমা মিস হয়ে যায়।

• Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.

- বাক্যের অন্য অংশগুলো সঠিক।
১৫.
Canals are (A) artificial waterways, often constructed (B) either to transport heavy loads or (C) to delivering water to cities and farms. (D) No error
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
• The error is - (C) to delivering water

• Correct Sentence: Canals are artificial waterways, often constructed either to transport heavy loads or to deliver water to cities and farms.
- Bangla Meaning: খাল হল কৃত্রিম জলপথ, যা প্রায়শই ভারী বোঝা পরিবহনের জন্য অথবা শহর ও খামারে জল সরবরাহের জন্য নির্মিত হয়।

• Parallelism এর নিয়মানুসারে,
- And, or, but, be verb ইত্যাদির আগেও যা বসে পরেও তা বসে, অর্থাৎ, সমজাতীয় parts of speech বসে।
- আবার, Both...and, Not only.... but also, Either...or, Neithert...nor ইত্যাদি Correlatives এর উভয় পাশে সমজাতীয় Parts of speech বসে।
- অর্থাৎ, noun, pronoun, adjective, verb, adverb হলে সবগুলো noun, pronoun, adjective, verb, adverb হবে।
- আবার infinitive, gerund হলে সবগুলো infinitive, gerund হবে।
- প্রদত্ত বাক্যে 'Either' এরে পরে infinitive (to transport) আছে তাই 'or' এর পরেও infinitive (to deliver) হবে।

• Parallelism:
- Parallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৬.
Each (A) furniture on display in the shopping mall (B) has been marked down (C) for the clearance sale. (D) No error
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
• The error is - (A) furniture on display

• Correct Sentence: Each piece of furniture on display in the shopping mall has been marked down for the clearance sale.
- Bangla Meaning: শপিং মলে প্রদর্শিত প্রতিটি আসবাবপত্র ক্লিয়ারেন্স সেলের জন্য মূল্যছাড়ে দেওয়া হয়েছে।

• Explanation:
- সাধারণত, Sentence -এর শুরুতে each, every থাকলে এর পরে subject টি singular countable noun হয়।
- কিন্তু উল্লিখিত বাক্যে furniture হচ্ছে uncountable noun, তাই শুধু furniture না হয়ে piece of furniture হবে।
- অর্থাৎ, এটিকে singular বানাতে হবে। 

- আবার, subject টি singular বিধায় verb টিও singular হবে, অর্থাৎ, has been marked down সঠিক।
১৭.
(A) As soon as the sun (B) rose over the mountains, it became (C) unbearably hot in the plain land. (D) No error
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
• (D) No error

• Correct Sentence: As soon as the sun rose over the mountains, it became unbearably hot in the plain land.
- Bangla Meaning: যেইমাত্র পাহাড়ের ওপর সূর্য উঠেছিল, সমতল ভূমিতে অসহ্য গরম পড়ে গিয়েছিল।

• As soon as এর পূর্বে ও পরের tense একই হয়।

- অর্থাৎ, As soon as যুক্ত অংশ বা এর পূর্বের অংশ past indefinite tense হলে পরের অংশও past indefinite tense হবে।
- অর্থাৎ, অতীতকালের দুইটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে দুইটি কাজই past indefinite tense হবে।

- তাই অপশন (A) ও (B) সঠিক।
- আবার, অপশন (C) তে unbearably hot ও সঠিক, কারণ এর পূর্বে 'became' হচ্ছে linking verb আর linking verb এর পরে adjective বসে তবে দুইটি adjective থাকলে প্রথমটিকে adverb করতে হবে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.