পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
বাংলাদেশের কৃষিজ সম্পদ : শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ। সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই, কৃষি পরিসংখ্যান গ্রন্থ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
কর্মসংস্থানের দিক থেকে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত কোনটি?
  1. ক) শিল্প খাত
  2. খ) শিক্ষা খাত
  3. গ) সেবা খাত
  4. ঘ) কৃষি খাত
ব্যাখ্যা
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ,
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ,
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪শতাংশ।
সুতরাং, কর্মসংস্থানের দিক থেকে সবচেয়ে বড় খাত - কৃষিখাত।


[উৎস:বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১]
.
বাংলাদেশের কৃষিতে ‘অনুপম’ কোন ফসলের জাত?
  1. ক) কলা
  2. খ) আম
  3. গ) গম
  4. ঘ) টমেটো
ব্যাখ্যা
বাংলাদেশে চাষকৃত কলার জাত:
১. খাটো জাত -- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর (জয়েন্ট গর্ভারনার)
২. মাঝারি আকার -- অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী
৩. লম্বাকৃতির জাত -- কাঁঠালি, আনাজি

উল্লেখ্য, হিম সাগর - আমের জাত।

উৎস: কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।
.
নিচের কোনটি বারোমাসি সবজি?
  1. ক) গাজর
  2. খ) করলা
  3. গ) টমেটো
  4. ঘ) বেগুন
ব্যাখ্যা
উৎপাদন মৌসুমের উপর ভিত্তি করে শাকসবজিকে তিন ভাগে ভাগ করা হয়।
যথা-
- শীতকালীন সবজিঃ টমেটো, বাঁধাকপি, ফুলকপি, শিম, গাজর ইত্যাদি।
- গ্রীষ্মকালীন সবজিঃ করলা, পটল, ধুন্দুল,পুঁইশাক ইত্যাদি।
- বারোমাসি সবজিঃ বেগুন, ঢেঁড়স, পেঁপে, কাঁচকলা ইত্যাদি।

[উৎসঃ কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি]
.
নিচের কোনটি সরিষার জাত?
  1. ক) সুফলা
  2. খ) চান্দিনা
  3. গ) সিভিএল-১
  4. ঘ) কল্যাণীয়া
ব্যাখ্যা
- বাংলাদেশে সরিষা শীতকালীন ফসল।
- সরিষা চাষের জন্য বেলে দোআঁশ অথবা পলি দোআঁশ মাটি উপযোগী।
- সরিষার কয়েকটি জাতের নাম হলোঃ
- টরি-৭
- কল্যাণীয়া
- সোনালী সরিষা
- সম্পদ
- রাই সরিষা
- বারি সরিষা-৮
- বারি সরিষা-১৪
- বারি সরিষা-১৫
- বারি সরিষা-১৬

[উৎসঃ কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি]
.
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ-২০২০ অনুযায়ী, কত একর জমিতে ধানের চাষাবাদ করা হয়?
  1. ক) ৩ কোটি ৮২.১৩ লক্ষ
  2. খ) ২ কোটি ৮২.১৩ লক্ষ
  3. গ) ১ কোটি ২৮.৩৩ লক্ষ
  4. ঘ) ৩ কোটি ৫০ লক্ষ
ব্যাখ্যা
 কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ-২০২০ অনুযায়ী, 
- ধানের চাষাবাদ করা হয় ২ কোটি ৮২.১৩ লক্ষ একর জমিতে।
- ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ কোটি ৬৬.০৪ লক্ষ মেট্রিক টন। 
- গম উৎপাদনের  লক্ষ্যমাত্রা ১০.২৯ লক্ষ মেট্রিক টন। 
- গম  চাষাবাদ করা হয় ৮.২১ লক্ষ একর জমিতে।
 
.
নিচের কোনটি কলা গাছের রোগ?
  1. ক) সিগাটোকা
  2. খ) পানামা
  3. গ) বানচিটপ ভাইরাস
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
কলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফল যা সারা বছর পাওয়া যায়। 
- কলা গাছের প্রধানতম রোগগুলো হচ্ছে
- পানামা,
- বানচিটপ ভাইরাস,
- সিগাটোকা ও
- কলার দাগ রোগ।

কলার জাতের মধ্যে রয়েছে:
- অমৃতসাগর
- বীটজবা
- মোহনবাশী
- কানাইবাশী
- চাম্পা
- চিনি চাম্পা
- সবরি
- বারি কলা-১
- বারি কলা-৪

[উৎস: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট]
 
.
সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় কোন জেলায়?
  1. ক) মেহেরপুর
  2. খ) বগুড়া
  3. গ) পাবনা
  4. ঘ) নাটোর
ব্যাখ্যা
- সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় পাবনা জেলায়। 
- সবচেয়ে বেশি রসুন  উৎপাদন হয় নাটোর জেলায়। 
- সবচেয়ে বেশি আদা উৎপাদন হয় রাঙ্গামাটি জেলায়। 
- সবচেয়ে বেশি হলুদ উৎপাদন হয় মেহেরপুর জেলায়। 


[উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২০]
.
স্বাধীনতা পুরস্কার-২০২১ লাভ করে নিচের কোন প্রতিষ্ঠান?
  1. ক) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
  2. খ) বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট
  3. গ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
  4. ঘ) ধান গবেষণা ইনিস্টিটিউট (BRRI)
ব্যাখ্যা
- স্বাধীনতা পুরস্কার-২০২১ পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। 
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলকে স্বাধীনতা পদকে ভূষিত করার মাধ্যমে কৃষি গবেষণাকে মূল্যায়ন ও গুরুত্ব প্রদান করা হয়েছে।
- এ  স্বীকৃতি কৃষি গবেষণা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

[ উৎস: মন্ত্রীপরিষদ বিভাগ ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা – ২০২১]
.
অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে কৃষিজাত পণ্য থেকে বাংলাদেশের রপ্তানি আয়__________।
  1. ক) ৭৮০.৯৯ মিলিয়ন মার্কিন ডলার
  2. খ) ১,০৩৮.৩৬ মিলিয়ন মার্কিন ডলার
  3. গ) ৪৩০.৮৮ মিলিয়ন মার্কিন ডলার
  4. ঘ) ৯০৫.৯৯ মিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে
- কৃষিজাত পণ্য থেকে বাংলাদেশের রপ্তানি আয় ৯০৫.৯৯ মিলিয়ন মার্কিন ডলার। 
- তৈরি পোশাক  থেকে বাংলাদেশের রপ্তানি আয় ১৩,১৯৯.৫৩ মিলিয়ন মার্কিন ডলার। 
- পাট ও পাটজাত পণ্য  থেকে বাংলাদেশের রপ্তানি আয় ১,০৮৯.৮১ মিলিয়ন মার্কিন ডলার।
১০.
অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে মৎস্যজাত পণ্য থেকে বাংলাদেশের রপ্তানি আয় কত?
  1. ক) ২,৯০০.২৫কোটি টাকা
  2. খ) ২,৫৫৫.০৪ কোটি টাকা
  3. গ) ৩,৫৫৫.০৪ কোটি টাকা
  4. ঘ) ২,৮০০.০৪ কোটি টাকা
ব্যাখ্যা
 চলতি ২০২০-২১ অর্থবছরে (জানুয়ারি, ২০২১ পর্যন্ত)
- মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৪৬,৩৯৩.৫২ মেট্রিক টন 
- মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি আয়  প্রায় ২,৫৫৫.০৪ কোটি টাকা। 

[ উৎস:অর্থনৈতিক সমীক্ষা-২০২১]
১১.
সরকারিভাবে কোন খাদ্যশস্য সবচেয়ে বেশি সংগ্রহ করা হয়?
  1. ক) গম
  2. খ) ধান
  3. গ) আলু
  4. ঘ) ভুট্টা
ব্যাখ্যা
২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে
অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে - ১৪.০৪ লক্ষ মেট্রিক টন
এর মধ্যে 
- চাল ১৩.০৪ লক্ষ মেট্রিক টন এবং
- গম ১.০০ লক্ষ মেট্রিক টন
উল্লেখ্য, খাদ্যশস্যের মধ্যে সরকারিভাবে সবচেয়ে বেশি সংগ্রহ করা হয় - ধান/চাল।

[উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২১]