পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইসলামী শিক্ষা [২০১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইসলামী শিক্ষা [২০১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পরীক্ষা - ১৪ ইসলামে মানবাধিকার: মানবাধিকারের ধারণা: নাগরিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার, ইসলাম ও দাসত্ব, যুদ্ধকালীন মানবাধিকার, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় ও নারীদের অধিকার, জাতিসংঘের এতিহাসিক ঘোষণা অনুযায়ী মানবাধিকার অধ্যয়ন। [উৎস: লেকচার-১০ ও সংশ্লিষ্ট বই]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইসলামী শিক্ষা [২০১]

৪৯তম বিসিএস ⎯ ইসলামী শিক্ষা [২০১] · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
“তোমাদের মাঝে সেই উত্তম যে …” বাক্যটি সম্পূর্ণ করুন।
  1. অন্যের প্রতি সদয় হয়
  2. দান করে
  3. তাঁর স্ত্রীর নিকট উত্তম
  4. পিতা-মাতার প্রতি দয়াশীল         
ব্যাখ্যা

"তোমাদের মাঝে সেই উত্তম যে তাঁর স্ত্রীর নিকট উত্তম" – এই উক্তিটি মূলত একটি হাদিস, যা রাসুল (সা.) বলেছেন। এই হাদিস অনুযায়ী, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো আচরণ করে এবং তার প্রতি সদয় থাকে, সে-ই আল্লাহর কাছে সর্বোত্তম মানুষ। এটি ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্কের গুরুত্ব প্রমাণ করে।

.
মানবাধিকার কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৯
  2. ২০০৬
  3. ২০০০
  4. ২০১০
ব্যাখ্যা

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (United Nations Human Rights Council) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি মানবাধিকারের উন্নয়ন ও সুরক্ষার জন্য জাতিসংঘের অধীনে একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এই সংস্থাটি মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য কাজ করে। এটি মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সুপারিশ করে। 

.
মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্ক                                                
  2. ব্রাসেলস
  3. জেনেভা 
  4. লন্ডন                                                     
ব্যাখ্যা

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (OHCHR) কার্যালয়।

.
“وأمرهم شورى بينهم” – এই আয়াতটি কী নির্দেশ করে?
  1. সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি
  2. ন্যায়বিচার প্রতিষ্ঠা            
  3. অর্থনৈতিক অধিকার নিশ্চিতকরণ  
  4. রাজনৈতিক অংশগ্রহণ
ব্যাখ্যা

“وأمرهم شورى بينهم” – এই আয়াতটি নির্দেশ করে যে, মুমিনদের সকল কাজ পারস্পরিক পরামর্শ বা আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়। এর অর্থ হলো, যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো কর্ম সম্পাদনের আগে নিজেদের মধ্যে আলোচনা করে, একে অপরের মতামত গ্রহণ করে, তারপর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত। এর মাধ্যমে মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত হয়।

.
কোন দেশের ধর্মগ্রন্থে নারীকে ‘দুঃখের প্রস্রবন’ বলে বর্ণনা করা হয়েছে?
  1. জাপান                                                   
  2. ব্রাজিল
  3. চীন
  4. ইথিওপিয়া                                              
ব্যাখ্যা

চীনা ধর্মগ্রন্থে, নারীকে “Waters of woe” (দুঃখের প্রস্রবণ) হিসেবে উল্লেখ্য করা হয়েছে। "প্রস্রবণ" শব্দটির অর্থ হল জল বা তরল পদার্থের নির্গমন বা নিঃসরণ, যেমন ঝর্ণা বা নির্ঝর। অর্থাৎ নারীকে দুঃখের ঝরনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে চীনা ধর্মগ্রন্থে।

.
যুদ্ধ শুরু করার পূর্বে ইসলামের রীতি হলো-
  1. যুদ্ধ বন্ধের আহবান করা  
  2. যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করা  
  3. অস্ত্রের মহড়া দেখানো
  4. বশ্যতা স্বীকারের আহ্বান করা
ব্যাখ্যা

যুদ্ধ শুরু করার পূর্বে ইসলাম বশ্যতা স্বীকারের আহ্বান জানায়। ইসলাম শান্তি ও সন্ধিকেই অগ্রাধিকার দেয়। যুদ্ধ কেবল তখনই অনুমোদিত হয় যখন শান্তি প্রতিষ্ঠার বা আত্মরক্ষার সমস্ত পথ বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে, শত্রুদের প্রথমে ইসলামের দিকে আহ্বান করা হয়; যদি তারা ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের উপর আক্রমণ করা থেকে বিরত থাকা হয়।  

.
ইসলামে যাকাতের একটি খাত হলো—
  1. দাসমুক্তি                                                
  2. সমাজসেবা
  3. মসজিদ নির্মাণ 
  4. যুদ্ধবন্দির পানাহার
ব্যাখ্যা

ইসলামে যাকাত বণ্টনের একটি অন্যতম খাত হলো 'দাসমুক্তি'। এই খাতে যাকাতের অর্থ ব্যয় করা হয় ক্রীতদাসদের মুক্ত করার জন্য, যা তাদের স্বাধীনতা প্রদান এবং সমাজে পুনঃএকীকরণে সহায়তা করে। 

.
ইসলামে নারীর পর্দা সম্পর্কে কোন আয়াতে বিস্তারিত বিধান রয়েছে?
  1. সুরা নিসা: ৭ 
  2. সুরা মায়েদা: ৫
  3. সুরা নুর: ৩১
  4. সুরা আহযাব: ৫৯   
ব্যাখ্যা

“আর মুমিন নারীদেরকে বল, যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে।” (সুরা নুর: আয়াত ৩১)

.
ইসলামে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিধান কতক্ষণ?
  1. শেষ পর্যন্ত  
  2. কাফেরদের সকলের মৃত্যু পর্যন্ত
  3. কাঙ্খিত ফলাফল পর্যন্ত  
  4. গনিমতের সম্পদ হস্তগত পর্যন্ত
ব্যাখ্যা

ইসলামে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিধান কাঙ্খিত ফলাফল পর্যন্ত। হাদিসে এসেছে- “আল্লাহর নামে আল্লাহর রাস্তায় যুদ্ধে গমন কর এবং যারা আল্লাহর সাথে কুফরী করে তাদের সাথে যুদ্ধ কর। সাবধান! জিহাদ কর, কিন্তু গণীমতের মালে খেয়ানত করো না, চুক্তি ভঙ্গ করো না, নিহতদের অঙ্গহানি করো না, কোন শিশুকে হত্যা করো না।” ইসলাম কখনো প্রথমে যুদ্ধ শুরু করতে অনুমতি দেয় না।

১০.
ইসলামে যুদ্ধবন্দিদের হত্যা করা যাবে না— পবিত্র কুরআনের কোথায় এই বিধান আছে?
  1. সুরা মুহাম্মদ: ৪
  2. সুরা তাওবা: ১২২
  3. সুরা দাহর: ৮-৯   
  4. সুরা বাকারা: ১৯০
ব্যাখ্যা

“অতঃপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত হানো, অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত কর, তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেল। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ কর, না হয় তাদের থেকে মুক্তিপণ গ্রহণ কর। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করে।” (সুরা মুহাম্মদ: আয়াত ৪)

১১.
মানবাধিকার কাউন্সিলের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জেনেভা 
  2. নিউইয়র্ক                                                
  3. হেগ                                                      
  4. ব্রাসেলস
ব্যাখ্যা

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়। এটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (OHCHR) নেতৃত্বে কাজ করে এবং সেখানেই এর সচিবালয় অবস্থিত।

১২.
জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে ‘জীবনধারণের অধিকার’ কোন ধারায় উল্লেখ আছে?
  1. ধারা ৩
  2. ধারা ৫
  3. ধারা ৭
  4. ধারা ১০
ব্যাখ্যা

জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ধারা ৩-এ জীবনধারণের অধিকার (Right to Life) উল্লেখ করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, প্রত্যেকেরই জীবনধারণ, স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রয়েছে।  

১৩.
জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে ‘শিক্ষার অধিকার’ কোন ধারায় উল্লেখ আছে?
  1. ধারা ১৫
  2. ধারা ২২
  3. ধারা ২৬
  4. ধারা ৩০
ব্যাখ্যা

জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে 'শিক্ষার অধিকার' ধারা ২৬-এ উল্লেখ করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে প্রত্যেকেরই শিক্ষার অধিকার আছে, প্রাথমিক ও মৌলিক স্তরে শিক্ষা বিনামূল্যে হবে এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক।

১৪.
জাতিসংঘ মানবাধিকার পরিষদ কতটি রাষ্ট্র নিয়ে গঠিত?
  1. ১৫
  2. ৪৭
  3. ৫০
  4. ৬০
ব্যাখ্যা

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ৪৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যে রাষ্ট্রগুলো জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক সরাসরি ও স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়। এই নির্বাচনগুলো প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং সদস্যপদ তিন বছরের মেয়াদে বলবৎ থাকে।  

১৫.
জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
  1. দ্যাগ হ্যামারশোল্ড
  2. ট্রিগভেলি
  3. পেরেজ দ্যা কুয়েলার
  4. উথান্ট                                                    
ব্যাখ্যা

জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন ট্রিগভেলি। তিনি ছিলেন নরওয়ের নাগরিক এবং জাতিসংঘের প্রথম মহাসচিব। তিনি ১৯৪৬ সালের ২ ফেব্রুয়ারি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৫২ সালের ১০ নভেম্বর পর্যন্ত এই পদে বহাল ছিলেন।

১৬.
মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্রে কতটি মৌলিক অধিকার উল্লেখ আছে?
  1. ২০
  2. ২৬
  3. ৩০
  4. ৪০
ব্যাখ্যা

মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে মোট ৩০টি মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে। এই অধিকারগুলো প্রত্যেক ব্যক্তির সহজাত, অবিচ্ছেদ্য এবং সকলের জন্য প্রযোজ্য। 

১৭.
জাহেলী যুগে একজন পুরুষ সর্বোচ্চ কতজন স্ত্রী গ্রহণ করতে পারত?
  1. ৩ জন  
  2. ৭ জন
  3. ৪ জন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

জাহেলী যুগে একজন পুরুষের কতজন স্ত্রী থাকতে পারবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না; তারা যত খুশি স্ত্রী গ্রহণ করতে পারত, এমনকি অনেক ক্ষেত্রে তাদের সংখ্যা অনেক বেশিও হতে পারত। ইসলামের আগমনের পর আল্লাহ সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার অনুমতি দেন এবং এর সাথে ন্যায়বিচারের শর্তও জুড়ে দেন। 

১৮.
UDHR প্রণয়নকালে প্রধান বিবেচ্য বিষয় ছিল কোনটি ?
  1. নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা 
  2. অর্থনৈতিক বৈষম্য               
  3. শিক্ষা নীতি  
  4. জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা

মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র (UDHR) প্রণয়নে নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা ছাড়াও অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের মতো আরও অনেক বিষয় বিবেচ্য ছিল, কারণ এটি ছিল মানবজাতির জন্য একটি সাধারণ মানদণ্ড। 

১৯.
হাদিস অনুযায়ী জ্ঞান অর্জন করা কার জন্য ফরজ?
  1. কেবল পুরুষের জন্য
  2. কেবল নারীর জন্য
  3. প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য
  4. কেবল আলেমদের জন্য
ব্যাখ্যা

ইসলামের বিধিবিধান এবং মহান আল্লাহর ইবাদতের পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে জানার জন্য ইসলামের মৌলিক জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অবশ্যকর্তব্য।

২০.
“তাদের কাজকর্ম পরস্পরের পরামর্শক্রমে সম্পাদিত হয়।” — এ আয়াত কোন সুরায় আছে?
  1. সুরা বাকারা
  2. সুরা তাওবা
  3. সুরা হুজরাত
  4. সুরা শুরা
ব্যাখ্যা

"তাদের কাজকর্ম পরস্পরের পরামর্শক্রমে সম্পাদিত হয়" - এই আয়াতটি সুরা আশ-শুরা, আয়াত ৩৮-এ রয়েছে। এই আয়াতে আল্লাহ তাঁর মুমিন বান্দাদের একটি গুণ উল্লেখ করেছেন যে, তারা তাদের কাজের ক্ষেত্রে পারস্পরিক পরামর্শ গ্রহণ করে। 

২১.
কুরআন অনুযায়ী যাকাতের কতটি খাত নির্দিষ্ট করা হয়েছে?
  1. চারটি
  2. ছয়টি
  3. আটটি 
  4. দশটি
ব্যাখ্যা

কুরআন অনুযায়ী যাকাত বণ্টনের জন্য আটটি খাত নির্দিষ্ট করা হয়েছে, যা সুরা তাওবার ৬০ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই খাতগুলো হলো: ফকির (যারা অভাবী), মিসকিন (যাদের প্রয়োজন মেটাতে পারে না), যাকাত আদায়কারী কর্মচারী, যাদের অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে হয় (নওমুসলিম), দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের ঋণমুক্ত করার জন্য, আল্লাহর পথে (জিহাদ বা দ্বীনের কাজে), এবং মুসাফির (অসহায় ভ্রমণকারী)। 

২২.
আশহুরুল হুরুম বলতে কোন বিষয় বোঝানো হয়?
  1. ইসলামের চার ইমাম
  2. চার নিষিদ্ধ মাস
  3. চারটি যুদ্ধ
  4. চারটি খিলাফত
ব্যাখ্যা

আশহুরুল হুরুম বলতে আরবি বছরের চারটি (নিষিদ্ধ) সম্মানিত মাসকে বোঝানো হয়, যে মাসগুলো হলো মহররম, রজব, জিলকদ ও জিলহজ। এই মাসগুলোতে যুদ্ধ ও সংঘাত নিষিদ্ধ ছিল এবং একে অধিকতর ইবাদতের জন্য সম্মানিত করা হতো। 

২৩.
‘ইউনিটি ইন ডাইভার্সিটি’ এর কুরআনিক ভিত্তি কোনটি? 
  1. সুরা হুজরাত এর আয়াত ৭
  2. সুরা হুজরাত এর আয়াত ১৩ 
  3. সুরা ফাতহ এর আয়াত ১১       
  4. সুরা নিসা এর আয়াত ১৫
ব্যাখ্যা

সুরা হুজরাতের ১৩ নম্বর আয়াতের বাংলা অনুবাদ হলো: "হে মানব! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পার। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তিই অধিক মর্যাদাসম্পন্ন যে অধিক আল্লাহ-ভীরু। আল্লাহ সবকিছু জানেন, সব কিছুর খবর রাখেন।” এ আয়াতে কারিমায় মানবজাতির বৈচিত্র্যের মধ্যেও যে একতা আছে, সেটি বর্ণনা করা হয়েছে।

২৪.
মানবাধিকার সনদ গৃহীত হয় জাতিসংঘের কোন অঙ্গের মাধ্যমে? 
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ 
  3. আন্তর্জাতিক আদালত 
  4. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা

মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। এটি ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর সর্বসম্মতিক্রমে ঘোষিত হয়, যদিও আটটি দেশ এতে ভোটদানে বিরত ছিল। 

২৫.
ইসলামে বৈধ উপায়ে সম্পদ অর্জন করার অধিকার কোন অধিকারভুক্ত?
  1. মানবাধিকার                                                   
  2. রাজনৈতিক অধিকার
  3. রাষ্ট্রীয় অধিকার      
  4. অর্থনৈতিক অধিকার
ব্যাখ্যা

ইসলামে বৈধ উপায়ে সম্পদ অর্জন করা একজন নাগরিকের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার। ইসলাম ব্যক্তি মালিকানা স্বীকার করে এবং এই অধিকারকে সম্মান করে, তবে তা অবশ্যই শরীয়তের সীমারেখা ও নীতিমালা মেনে হতে হবে, যা থেকে অন্যায়ভাবে সম্পদ আহরণ করা যায় না। 

২৬.
“যে ব্যক্তি প্রাণের বদলে প্রাণ বা দেশে ফাসাদ ছাড়া কাউকে হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকেই হত্যা করল।” — এই উক্তি কোন সুরায় আছে?
  1. সুরা আন-নিসা  
  2. সুরা আল-মায়িদা 
  3. সুরা আল-কাফিরুন         
  4. সুরা তাওবা
ব্যাখ্যা

“যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা যমীনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল।” (সুরা আল-মায়িদা, আয়াত ৩২)

২৭.
ইসলামের অনুশাসন অনুযায়ী দাসত্ব—
  1. স্থায়ী প্রতিষ্ঠান 
  2. প্রথাগত ব্যবস্থা     
  3. অর্থনৈতিক প্রয়োজন
  4. বিলোপের দিকে অগ্রসর 
ব্যাখ্যা

ইসলাম ধর্মে দাসপ্রথা সরাসরি বিলুপ্ত না করে বরং এর শর্ত শিথিল করা হয়েছে, যা ধীরে ধীরে দাসত্ব বিলোপের দিকে পরিচালিত করে। কুরআন ও হাদিসে দাসদের সাথে ভালো আচরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং দাসদের মুক্তির জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে, যা দাসপ্রথাকে সীমিত ও পরোক্ষভাবে বিলুপ্তির পথে নিয়ে যায়।  

২৮.
জাতিসংঘের মানবাধিকার সনদের প্রস্তাবনায় প্রধান উদ্দেশ্য কী উল্লেখ করা হয়েছে?
  1. রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা  
  2. অর্থনৈতিক প্রবৃদ্ধি   
  3. সামরিক সহযোগিতা
  4. বৈশ্বিক শান্তি, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিতকরণ
ব্যাখ্যা

জাতিসংঘের মানবাধিকার সনদের প্রস্তাবনার প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে বিশ্ব শান্তি, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিতকরণ অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘোষণাপত্রটি সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করে এবং এই লক্ষ্য অর্জনে সহায়তা করে।

২৯.
মানবাধিকার সনদ কোন আইনের অন্তর্ভুক্ত?
  1. বাধ্যতামূলক আন্তর্জাতিক আইন 
  2. আঞ্চলিক আইন    
  3. সুপারিশমূলক আন্তর্জাতিক দলিল
  4. দণ্ডবিধি
ব্যাখ্যা

জাতিসংঘের মানবাধিকার সনদ (UDHR) একটি সুপারিশমূলক আন্তর্জাতিক দলিল যা সকল মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে। এটি বাধ্যতামূলক না হলেও, আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভিত্তি হিসেবে কাজ করে এবং সকল সদস্য রাষ্ট্রের জন্য একটি মানদণ্ড স্থাপন করে।

৩০.
ইসলামে সামাজিক অধিকারের মূল উদ্দেশ্য কী?
  1. শ্রেণি বিভাজন
  2. পারস্পরিক সহযোগিতা 
  3. রাজনৈতিক আধিপত্য
  4. অর্থনৈতিক বৈষম্য
ব্যাখ্যা

ইসলামে সামাজিক অধিকারের মূল উদ্দেশ্যই হলো পারস্পরিক সহযোগিতা, যা মানব জীবনের একটি অপরিহার্য দিক। ইসলাম মানুষকে সৎ ও ভালো কাজে একে অপরকে সাহায্য করতে উৎসাহিত করে এবং পাপ ও অন্যায়ের কাজে সহযোগিতা করতে নিষেধ করে। এই সহযোগিতার মাধ্যমে একটি সুস্থ, শক্তিশালী ও মানবিক সমাজ গড়ে ওঠে, যেখানে সকলের মৌলিক অধিকার নিশ্চিত হয় এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়। 

৩১.
ইসলামে নাগরিকদের মধ্যে সমতার ভিত্তি কী?
  1. বংশ
  2. ধর্ম
  3. ন্যায়
  4. সম্পদ
ব্যাখ্যা

ইসলামে নাগরিকদের মধ্যে সমতার ভিত্তি হলো ন্যায় ও সুবিচার। এটি কেবল মুসলিমদের জন্য সীমাবদ্ধ নয়, বরং ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের জন্যও প্রযোজ্য। এর মাধ্যমে ধর্ম, বর্ণ বা আর্থিক অবস্থা নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ও সুবিচার লাভ করে। 

৩২.
ইসলামে প্রতিবেশীর প্রতি দায়িত্ব কী ধরণের অধিকার?
  1. সামাজিক 
  2. রাজনৈতিক
  3. অর্থনৈতিক
  4. সাংস্কৃতিক
ব্যাখ্যা

ইসলামে প্রতিবেশীর প্রতি দায়িত্ব সামাজিক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, সহানুভূতি ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করা অত্যাবশ্যক। প্রতিবেশীর অধিকার ও মর্যাদার প্রতি ইসলাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে, যেখানে প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করা আল্লাহ ও পরকালে বিশ্বাসী একজন মানুষের অন্যতম শর্ত। 

৩৩.
সুদ নিষিদ্ধ করার মূল উদ্দেশ্য কী?
  1. বাজার নিয়ন্ত্রণ
  2. রাষ্ট্রীয় স্বার্থ
  3. অর্থনৈতিক ন্যায়বিচার
  4. আর্থিক সমৃদ্ধি
ব্যাখ্যা

ইসলামে সুদ (রিবা) নিষিদ্ধ করার মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, যা একটি সুদমুক্ত, ন্যায়ভিত্তিক, এবং নৈতিকতার উপর প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা গড়ে তোলে। সুদকে অন্যায্য ও শোষণমূলক মনে করা হয়, যা বিত্তশালীকে আরও ধনী করে তোলে এবং দরিদ্রের উপর বোঝা চাপায়। এর পরিবর্তে, ইসলাম লাভ-লোকসানের ভাগাভাগি ও নৈতিকতার উপর ভিত্তি করে একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে চায়, যেখানে মানুষের আর্থিক কল্যাণ নিশ্চিত হয়। 

৩৪.
ইসলামে ভাষা ও সাহিত্য চর্চা কোন অধিকারের অন্তর্ভূক্ত?
  1. নাগরিক
  2. সাংস্কৃতিক 
  3. অর্থনৈতিক
  4. সামাজিক
ব্যাখ্যা

ইসলামে ভাষা ও সাহিত্য চর্চা সাংস্কৃতিক অধিকারের অন্তর্ভুক্ত, কারণ ভাষা যোগাযোগের একটি মৌলিক মাধ্যম এবং সাহিত্য সংস্কৃতির বিকাশে সহায়ক, যা ইসলামে উৎসাহিত করা হয়েছে। ইসলাম মানবজীবনে বৈচিত্র্যকে সম্মান করে এবং এই বৈচিত্র্যের অংশ হিসেবে ভাষা ও সংস্কৃতির বিকাশকে সমর্থন করে, যা একটি সাংস্কৃতিক অধিকার। 

৩৫.
ইসলামে ধনী-গরিব বিভাজন কমানোর জন্য কোন ব্যবস্থা রয়েছে?
  1. জাকাত 
  2. দান
  3. যুদ্ধলব্ধ সম্পদ
  4. মুদারাবা
ব্যাখ্যা

ইসলামে ধনী-গরিব বিভাজন কমানোর জন্য যাকাত একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যা ধনীদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব ও অভাবী মানুষদের মধ্যে বিতরণ করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে এবং দারিদ্র্য বিমোচনে সাহায্য করে। যাকাতকে একটি বাধ্যতামূলক ইবাদত হিসেবে গণ্য করা হয় এবং এটি সম্পদের পবিত্রতা ও সমাজের অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করতে কাজ করে।

৩৬.
ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের নাম কী?
  1. জাকাত ফান্ড
  2. বায়তুল মাল 
  3. ওয়াকফ
  4. খাজনা
ব্যাখ্যা

ইসলামে রাষ্ট্রীয় কোষাগারের নাম বায়তুল মাল (بيت المال)। এটি একটি আরবি শব্দ, যার অর্থ "অর্থের ঘর" বা "ধনের ঘর"। ইসলামিক রাষ্ট্রে এটি সরকারি তহবিল, কর আদায় ও ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। 

৩৭.
ইসলামে নারী-পুরুষ উভয়ের জ্ঞানার্জনের অধিকার কোন আয়াতে প্রমাণিত?
  1. “وأقيموا الصلاة”
  2. “اقْرَأْ بِاسْمِ رَبِّكَ” 
  3. “وأنفقوا”
  4. “لا إكراه في الدين”
ব্যাখ্যা

“পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।” (সুরা আলাক, আয়াত ০১) এ আয়াতে কারিমায় সকল পুরুষ ও নারীকে পড়তে আদেশ দেওয়া হয়েছে। শিক্ষার অধিকারে কোন বিভাজন করা হয়নি ইসলামে।