পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৫ টপিক: সমস্যা সমাধান: গতি ও ট্রেন সম্পর্কিত সমস্যা, নৌকা ও স্রোত সম্পর্কিত সমস্যা, লাভ-ক্ষতি বিষয়ক সমস্যা, শতকরা বিষয়ক সমস্যা, সময় ও কাজ সম্পর্কিত সমস্যা, দুরত্ব ও সময় সম্পর্কিত সমস্যা, ঐকিক নিয়ম সম্পর্কিত সমস্যা। Live Class: 11 & 12
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
চালের দাম ২৫% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: চালের দাম ২৫% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?

সমাধান:
ধরি,
চালের মূল্য = ১০০ টাকা
২৫% বৃদ্ধিতে, চালের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা
.
”ক” একা যে কাজ ২৪ দিনে করতে পারে, ”খ” সে কাজ ১৫ দিনে করে। ”ক” কাজটির ২/৩ অংশ করার পর বাকি কাজ ”খ” একা সম্পূর্ণ করলো। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হলো?
  1. ১৫ দিন
  2. ১৬ দিন
  3. ১৮ দিন
  4. ২১ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ”ক” একা যে কাজ ২৪ দিনে করতে পারে, ”খ” সে কাজ ১৫ দিনে করে। ”ক” কাজটির ২/৩ অংশ করার পর বাকি কাজ ”খ” একা সম্পূর্ণ করলো। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হলো?

সমাধান:
”ক” ১ অংশ কাজ সম্পূর্ণ করে ২৪ দিনে
∴ ”ক” ২/৩ অংশ কাজ সম্পূর্ণ করে (২৪ × ২/৩) দিনে
= ১৬ দিনে

∴ কাজ বাকি = (১ - ২/৩) অংশ
= ১/৩ অংশ

”খ” ১ অংশ কাজ সম্পূর্ণ করে ১৫ দিনে
∴ ”খ” ১/৩ অংশ কাজ সম্পূর্ণ করে (১৫ × ১/৩) দিনে
= ৫ দিনে

∴ মোট সময় লাগে = (১৬ + ৫) দিন
= ২১ দিন
.
১৩২০ মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিকে গতিশীল এক ব্যক্তিকে ২০ সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ ব্যক্তির গতিবেগের ১০ গুণ হয়, তবে ট্রেনের গতিবেগ কত ছিল?
  1. ৬০ মিটার/সেকেন্ড
  2. ৬৫ মিটার/সেকেন্ড
  3. ৭৫ মিটার/সেকেন্ড
  4. ৮০ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩২০ মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিকে গতিশীল এক ব্যক্তিকে ২০ সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ ব্যক্তির গতিবেগের ১০ গুণ হয়, তবে ট্রেনের গতিবেগ কত ছিল?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ১৩২০ মিটার
সময় = ২০ সেকেন্ড

∴ মোট গতিবেগ = (দূরত্ব ÷ সময়)
= (১৩২০ ÷ ২০) মিটার/সেকেন্ড
= ৬৬ মিটার/সেকেন্ড

গতির অনুপাত = ১০ : ১
অনুপাতের যোগফল = (১০ + ১)
= ১১

∴ ট্রেনের গতিবেগ = (৬৬ এর ১০/১১) মিটার/সেকেন্ড
= ৬০ মিটার/সেকেন্ড
.
দুইটি শার্ট প্রতিটি ৩৬০ টাকা করে বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হলে, সর্বমোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ৫০ টাকা লাভ
  2. ১০০ টাকা ক্ষতি
  3. ৩০ টাকা ক্ষতি
  4. ৪৫ টাকা লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি শার্ট প্রতিটি ৩৬০ টাকা করে বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হলে, সর্বমোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
এখানে,
১টি শার্টের বিক্রয়মূল্য = ৩৬০ টাকা
∴ ২টি শার্টের বিক্রয়মূল্য = (৩৬০ × ২) টাকা
= ৭২০ টাকা

২০% লাভে,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৬০)/১২০ টাকা
= ৩০০ টাকা

২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৬০)/৮০ টাকা
= ৪৫০ টাকা

∴ দুইটি শার্টের ক্রয়মূল্য = (৩০০ + ৪৫০) টাকা
= ৭৫০ টাকা

যেহেতু, ক্রয়মূল্য বিক্রয়মূল্য অপেক্ষায় বেশি-
∴ ক্ষতি = (৭৫০ - ৭২০) টাকা
= ৩০ টাকা
.
একটি সংখ্যার ৭০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?
  1. ১৮৫
  2. ১৪৪
  3. ১৭৫
  4. ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৭০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক এর ৭০%) + ৪২ = ক
⇒ (ক × ৭০/১০০) + ৪২ = ক
⇒ ৭ক/১০ + ৪২ = ক
⇒ (৭ক + ৪২০)/১০ = ক
⇒ ৭ক + ৪২০ = ১০ক
⇒ ৪২০ = ১০ক - ৭ক
⇒ ৩ক = ৪২০
⇒ ক = ৪২০ ÷ ৩
∴ ক = ১৪০
.
যদি ৫ জন বালক ৫ মিনিটে ৫ পৃষ্ঠা পড়তে পারে। তবে একজন বালক পাঁচ মিনিটে কত পৃষ্ঠা পড়তে পারবে?
  1. ৫ পৃষ্ঠা
  2. ১ পৃষ্ঠা
  3. ৪ পৃষ্ঠা
  4. ২ পৃষ্ঠা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৫ জন বালক ৫ মিনিটে ৫ পৃষ্ঠা পড়তে পারে। তবে একজন বালক পাঁচ মিনিটে কত পৃষ্ঠা পড়তে পারবে?

সমাধান:
৫ জন বালক ৫ মিনিটে পড়তে পারে ৫ পৃষ্ঠা
∴ ১ জন বালক ৫ মিনিটে পড়তে পারে (৫ ÷ ৫) পৃষ্ঠা
= ১ পৃষ্ঠা
.
৯৬ ফুট লম্বা একটি গাছের ৬৪ ফুট ছায়া হয়। ঐ একই সময় যদি একটি গাছের ৪ ফুট লম্বা ছায়া হয় তবে, গাছটির উচ্চতা কত?
  1. ৫ ফুট
  2. ৯ ফুট
  3. ৬ ফুট
  4. ৮ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৬ ফুট লম্বা একটি গাছের ৬৪ ফুট ছায়া হয়। ঐ একই সময় যদি একটি গাছের ৪ ফুট লম্বা ছায়া হয় তবে, গাছটির উচ্চতা কত?

সমাধান:
৬৪ ফুট ছায়া হলে গাছের উচ্চতা ৯৬ ফুট
∴ ১ ফুট ছায়া হলে গাছের উচ্চতা ৯৬/৬৪ ফুট
∴ ৪ ফুট ছায়া হলে গাছের উচ্চতা (৯৬ × ৪)/৬৪ ফুট
= ৬ ফুট
.
৩৬ কিমি/ঘণ্টা বেগে চলমান ১৯২ মিটার লম্বা একটি ট্রেন ৪৬৮ মিটার লম্বা একটি সুড়ঙ্গ পার হতে কত সময় (সেকেন্ডে) নেবে?
  1. ৬৬ সেকেন্ড
  2. ৯০ সেকেন্ড
  3. ৭৫ সেকেন্ড
  4. ৪৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ কিমি/ঘণ্টা বেগে চলমান ১৯২ মিটার লম্বা একটি ট্রেন ৪৬৮ মিটার লম্বা একটি সুড়ঙ্গ পার হতে কত সময় (সেকেন্ডে) নেবে?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের বেগ = ২৭ কিমি/ঘণ্টা
= (৩৬ × ৫/১৮) মিটার/সেকেন্ড
= ১০ মিটার/সেকেন্ড

ট্রেনের দৈর্ঘ্য = ১৮৮ মিটার
সুড়ঙ্গের দৈর্ঘ্য = ৪৭২ মিটার
∴ মোট দূরত্ব = (ট্রেনের দৈর্ঘ্য + সুড়ঙ্গের দৈর্ঘ্য) 
= (১৮৮ + ৪৭২) মিটার
= ৬৬০ মিটার

আমরা জানি,
সময় = (দূরত্ব ÷ বেগ)
= (৬৬০ ÷ ১০) সেকেন্ড
= ৬৬ সেকেন্ড
.
একটি নৌকা ধারের বেয়ে স্রোতের অনুকূলে ৪০ কিমি যেতে ৪ ঘণ্টা এবং প্রতিকূলে ফিরে আসতে ৫ ঘণ্টা সময় নেয়। নদীর স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত?
  1. ১১ : ৩
  2. ৭ : ৫
  3. ৮ : ৩
  4. ৯ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা ধারের বেয়ে স্রোতের অনুকূলে ৪০ কিমি যেতে ৪ ঘণ্টা এবং প্রতিকূলে ফিরে আসতে ৫ ঘণ্টা সময় নেয়। নদীর স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় অতিক্রম করে = ৪০ কিমি
∴ স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় অতিক্রম করে = ৪০/৪ কিমি
= ১০ কিমি

আবার,
স্রোতের প্রতিকূলে ৫ ঘণ্টায় অতিক্রম করে = ৪০ কিমি
∴ স্রোতের প্রতিকূলে ১ ঘণ্টায় অতিক্রম করে = ৪০/৫ কিমি
= ৮ কিমি

প্রশ্নমতে,
স্থির পানিতে নৌকার বেগ + স্রোতের বেগ = ১০................(১)
স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ = ৮...................(২)

(১) ও (২) নং যোগ করে পাই,
২ × স্থির পানিতে নৌকার বেগ = ১৮
∴ স্থির পানিতে নৌকার বেগ = ৯ কিমি

∴ স্রোতের বেগ = (১০ - ৯) কিমি = ১ কিমি

∴ নদীর স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত = ৯ : ১
১০.
২৫০ টাকা মূল্যের একটি ঘড়ির মূল্য প্রথমে ২০% বৃদ্ধি করা হয় এবং পরে ২৫% মূল্যহ্রাস করা হলে, ঘড়িটির চুড়ান্ত মূল্য কত হবে?
  1. ২৪০ টাকা
  2. ২২৫ টাকা
  3. ২৩০ টাকা
  4. ২৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০ টাকা মূল্যের একটি ঘড়ির মূল্য প্রথমে ২০% বৃদ্ধি করা হয় এবং পরে ২৫% মূল্যহ্রাস করা হলে, ঘড়িটির চুড়ান্ত মূল্য কত হবে?

সমাধান:
২০% বৃদ্ধিতে,
ঘড়িটির মূল্য = {২৫০ + (২৫০ এর ২০%)} টাকা
= {২৫০ + (২৫০ × ২০/১০০)} টাকা
= (২৫০ + ৫০) টাকা
= ৩০০ টাকা

২৫% মূল্য হ্রাসে,
ঘড়িটির চুড়ান্ত মূল্য = {৩০০ - (৩০০ এর ২৫%)} টাকা
= {৩০০ - (৩০০ × ২৫/১০০)} টাকা
= (৩০০ - ৭৫) টাকা
= ২২৫ টাকা
১১.
যদি ১০ জন পুরুষ অথবা ২০ জন মহিলা ২০ দিনে ২৬০টি মাদুর তৈরি করতে পারে, তবে ১২ জন পুরুষ এবং ৪ জন মহিলা ২০ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?
  1. ২৬০ টি
  2. ২৯০ টি
  3. ৩৩৫ টি
  4. ৩৬৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১০ জন পুরুষ অথবা ২০ জন মহিলা ২০ দিনে ২৬০টি মাদুর তৈরি করতে পারে, তবে ১২ জন পুরুষ এবং ৪ জন মহিলা ২০ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?

সমাধান:
দেওয়া আছে,
১০ জন পুরুষ = ২০ জন মহিলা
∴ ১ জন পুরুষ = ২০/১০ জন মহিলা
= ২ জন মহিলা
∴ ১২ জন পুরুষ = (২ × ১২) জন মহিলা
= ২৪ জন মহিলা

∴ ১২ জন পুরুষ এবং ৪ জন মহিলা = (২৪ + ৪) জন মহিলা
= ২৮ জন মহিলা

২০ জন মহিলা ২০ দিনে তৈরি করতে পারে ২৬০ টি মাদুর
∴ ১ জন মহিলা ২০ দিনে তৈরি করতে পারে (২৬০/২০) টি মাদুর
= ১৩ টি
∴ ২৮ জন মহিলা ২০ দিনে তৈরি করতে পারে = (১৩ × ২৮)  টি মাদুর
= ৩৬৪ টি মাদুর
১২.
মাহির স্কুলে যাওয়ার সময় বেগ ঘণ্টায় ৩ কিমি এবং বাসায় ফেরার সময় বেগ ঘণ্টায় ৫ কিমি। স্কুলে আসা-যাওয়াতে যদি তার ৮ ঘণ্টা সময় লাগে, তাহলে স্কুল ও বাসার মধ্যে দূরত্ব কত কিমি?
  1. ১০ কিমি
  2. ১২ কিমি
  3. ১৫ কিমি
  4. ১৮ কিমি
ব্যাখ্যা
প্রশ্ন: মাহির স্কুলে যাওয়ার সময় বেগ ঘণ্টায় ৩ কিমি এবং বাসায় ফেরার সময় বেগ ঘণ্টায় ৫ কিমি। স্কুলে আসা-যাওয়াতে যদি তার ৮ ঘণ্টা সময় লাগে, তাহলে স্কুল ও বাসার মধ্যে দূরত্ব কত কিমি?

সমাধান:
ধরি,
দূরত্ব = ”ক” কি.মি.

প্রশ্নমতে,
ক/৩ + ক/৫ = ৮
⇒ (৫ক + ৩ক)/১৫ = ৮
⇒ ৮ক = ১২০
∴ ক = ১৫ কি.মি.
১৩.
১/২ এর শতকরা কত ১/৪ হবে?
  1. ৮০%
  2. ৫০%
  3. ১৫০%
  4. ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২ এর শতকরা কত ১/৪ হবে?

সমাধান:
১/২ এর ক% = ১/৪
⇒ ১/২ × ক/১০০ = ১/৪
⇒ ক/২০০ = ১/৪
⇒ ক = ২০০ × ১/৪
∴ ক = ৫০
১৪.
একটি ট্রেন ১০০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় ১২ সেকেন্ড এবং একটি ১৯০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় ১৮ সেকেন্ড। ট্রেনের গতিবেগ কত ছিল?
  1. ১৫ মিটার/সেকেন্ড
  2. ১৮ মিটার/সেকেন্ড
  3. ২৫ মিটার/সেকেন্ড
  4. ২০ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১০০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় ১২ সেকেন্ড এবং একটি ১৯০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় ১৮ সেকেন্ড। ট্রেনের গতিবেগ কত ছিল?

সমাধান:
ধরি,
ট্রেনের দৈর্ঘ্য = x মিটার।

আমরা জানি,
ট্রেনের গতিবেগ = (প্ল্যাটফর্মের দৈর্ঘ্য + ট্রেনের দৈর্ঘ্য)/সময়

∴ ১০০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় গতিবেগ = (১০০ + x)/১২
এবং ১৯০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় গতিবেগ = (১৯০ + x)/১৮
যেহেতু উভয় ক্ষেত্রে গতিবেগ সমান।

প্রশ্নমতে,
(১০০ + x)/১২ = (১৯০ + x)/১৮
⇒ (১০০ + x)/২ = (১৯০ + x)/৩
⇒ ৩(১০০ + x) = ২(১৯০ + x)
⇒ ৩০০ + ৩x = ৩৮০ + ২x
⇒ ৩x - ২x = ৩৮০ - ৩০০
∴ x = ৮০

অর্থাৎ ট্রেনের গতিবেগ = (১০০ + ৮০)/১২ মিটার/সেকেন্ড
= ১৮০/১২ মিটার/সেকেন্ড
= ১৫ মিটার/সেকেন্ড
১৫.
স্রোতের বেগ ৪ কিমি/ঘণ্টা। একটি নৌকা স্রোতের অনুকূলে ৩৩ কিমি যেতে ৩ ঘণ্টা সময় লাগে। নৌকাটি ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ১০ ঘণ্টা
  2. ১৩ ঘণ্টা
  3. ১১ ঘণ্টা
  4. ৯ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের বেগ ৪ কিমি/ঘণ্টা। একটি নৌকা স্রোতের অনুকূলে ৩৩ কিমি যেতে ৩ ঘণ্টা সময় লাগে। নৌকাটি ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
স্রোতের বেগ = ৪ কিমি/ঘণ্টা
এবং
স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় যায় = ৩৩ কিমি
∴ স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় যায় = ৩৩/৩ কিমি
= ১১ কিমি

প্রশ্নমতে,
নৌকার বেগ + স্রোতের বেগ = ১১ কিমি/ঘণ্টা
⇒ নৌকার বেগ + ৪ = ১১ কিমি/ঘণ্টা
∴ নৌকার বেগ = (১১ - ৪) কিমি/ঘণ্টা
= ৭ কিমি/ঘণ্টা

∴ স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ = (নৌকার বেগ - স্রোতের বেগ)
= (৭ - ৪) কিমি/ঘণ্টা
= ৩ কিমি/ঘণ্টা

∴ স্রোতের প্রতিকূলে নৌকাটি ফিরে আসতে সময় লাগবে = (৩৩ ÷ ৩) ঘণ্টা
= ১১ ঘণ্টা
১৬.
এক ডজন কলা ৬০ টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, ১৪৭ টাকা বিক্রয় করলে ক্ষতির দ্বিগুণ লাভ হয়। কলার ক্রয়মূল্য কত?
  1. ৮৫ টাকা
  2. ৮৯ টাকা
  3. ৯০ টাকা
  4. ১০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কলা ৬০ টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, ১৪৭ টাকা বিক্রয় করলে ক্ষতির দ্বিগুণ লাভ হয়। কলার ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
কলার ক্রয়মূল্য = ”ক” টাকা

প্রশ্নমতে,
১৪৭ - ক = ২(ক - ৬০)
⇒ ১৪৭ - ক = ২ক - ১২০
⇒ ১৪৭ + ১২০ = ২ক + ক
⇒ ৩ক = ২৬৭
⇒ ক = ২৬৭ ÷ ৩
∴ ক = ৮৯

∴ কলার ক্রয়মূল্য ৮৯ টাকা
১৭.
আবির, নাহিদের-এর তুলনায় তিন গুণ দক্ষ। আবির যে কাজ নাহিদের-এর চেয়ে ৪০ দিন কমে শেষ করতে পারে, ঐ একই কাজ একসঙ্গে করলে, তারা কত দিনে শেষ করতে পারবে?
  1. ২০ দিনে
  2. ২৫ দিনে
  3. ১০ দিনে
  4. ১৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: আবির, নাহিদের-এর তুলনায় তিন গুণ দক্ষ। আবির যে কাজ নাহিদের-এর চেয়ে ৪০ দিন কমে শেষ করতে পারে, ঐ একই কাজ একসঙ্গে করলে, তারা কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
ধরি,
নাহিদ একা ঐ কাজটি করতে সময় নেয় = ”ক” দিন
যেহেতু, আবির নাহিদের তুলনায় ৩ গুণ দক্ষ,
∴ আবির একা ঐ কাজটি করতে সময় নেয় = ক/৩​ দিন।

প্রশ্নমতে,
ক - ক/৩ = ৪০ 
⇒ (৩ক - ক)/৩ = ৪০
⇒ ২ক = ১২০
⇒ ক = ১২০ ÷ ২
∴ ক = ৬০

অর্থাৎ নাহিদ একা ঐ কাজটি করতে সময় নেয় = ৬০ দিন
∴ নাহিদ ১ দিনে করে ১/৬০ অংশ

এবং
আবির একা ঐ কাজটি করতে সময় নেয় = ৬০/৩​ দিন।
= ২০ দিন
∴ আবির ১ দিনে করে ১/২০ অংশ

∴ আবির ও নাহিদ একত্রে ১ দিনে করতে পারে = (১/৬০ + ১/২০) অংশ
= (১ + ৩)/৬০ অংশ
= ৪/৬০ অংশ
= ১/১৫ অংশ

আবির ও নাহিদ একত্রে ১/১৫ অংশ করতে পারবে ১ দিনে
∴ আবির ও নাহিদ একত্রে সম্পূর্ণ অংশ করতে পারবে (১ ÷ ১/১৫) দিনে
= ১৫ দিনে
১৮.
যদি ৫ টি গরু ৬ দিনে ৩০ লিটার পানি পান করে, তবে কয়টি গরু ঐ সময়ে ২৪ লিটার পানি পান করবে?
  1. ৪ টি
  2. ৫ টি
  3. ৬ টি
  4. ৭ টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৫ টি গরু ৬ দিনে ৩০ লিটার পানি পান করে, তবে কয়টি গরু ঐ সময়ে ২৪ লিটার পানি পান করবে?

সমাধান:
৩০ লিটার পানি ৬ দিনে পান করে ৫ টি গরু
∴ ১ লিটার পানি ৬ দিনে পান করে ৫/৩০ টি গরু
∴ ২৪ লিটার পানি ৬ দিনে পান করে (৫ × ২৪)/৩০ টি গরু
= ৪ টি গরু
১৯.
যদি এক কেজি সরিষাতে ৯২৫ গ্রাম তেল হয় তবে, ১৪ কেজি ৮০০ গ্রাম তেলের জন্য কত কেজি সরিষা লাগবে?
  1. ১৮ কেজি
  2. ১৫ কেজি
  3. ১৬ কেজি
  4. ১৭ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি এক কেজি সরিষাতে ৯২৫ গ্রাম তেল হয় তবে, ১৪ কেজি ৮০০ গ্রাম তেলের জন্য কত কেজি সরিষা লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
মোট তেল = ১৪ কেজি ৮০০ গ্রাম
= {(১৪ × ১০০০) + ৮০০} গ্রাম
= (১৪০০০ + ৮০০) গ্রাম
= ১৪৮০০ গ্রাম

৯২৫ গ্রামের তেলের জন্য সরিষা প্রয়োজন ১ কেজি
∴ ১ গ্রামের তেলের জন্য সরিষা প্রয়োজন ১/৯২৫ কেজি
∴ ১৪৮০০ গ্রামের তেলের জন্য সরিষা প্রয়োজন (১ × ১৪৮০০)/৯২৫ কেজি
= ১৬ কেজি