পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
সম্প্রতি অনুষ্ঠিত ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর ছিলো কোনটি?
  1. ক) টরেন্টো
  2. খ) ওসাকা
  3. গ) টোকিও
  4. ঘ) ক্যানবেরা
সঠিক উত্তর:
গ) টোকিও
উত্তর
সঠিক উত্তর:
গ) টোকিও
ব্যাখ্যা
- ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের রাজধানী টোকিও শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
- এই আসরের মাসকটের নাম ছিলো মিরাইতোয়া।
৩২তম আসরে পদক তালিকার শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণসহ মোট ১১৪টি পদক)
- দ্বিতীয় : চীন (৩৮টি স্বর্ণসহ মোট ৮৮টি পদক)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণসহ মোট ৫৮টি পদক)।
(তথ্যসূত্রঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইট)
.
তালেবান কবে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়?
  1. ক) ৩০ জুলাই, ২০২১
  2. খ) ০৫ আগস্ট, ২০২১
  3. গ) ১৫ আগস্ট, ২০২১
  4. ঘ) ২২ আগস্ট, ২০২১
সঠিক উত্তর:
গ) ১৫ আগস্ট, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫ আগস্ট, ২০২১
ব্যাখ্যা
- গত ১৫ আগস্ট, ২০২১ আফগানিস্তানের তালেবান যোদ্ধারা অনেকটা রক্তপাতহীনভাবে দেশটির রাজধানী কাবুল দখল করে নেয়।
- এর আগে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে পার্শ্ববর্তী তাজিকিস্তানে আশ্রয় নেন।
- কাবুল দখলের মাধ্যমে প্রায় ২০ বছর পর তালেবান গোষ্ঠী পুনরায় আফগানিস্তানে ক্ষমতাসীন হয়।
- ২০০১ সালে ইঙ্গ-মার্কিন বাহিনীর আক্রমণের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হয়েছিলো।
(তথ্যসূত্র: আল জাজিরা রিপোর্ট)
.
প্রথম উপসাগরীয় দেশ হিসেবে কোন দেশটি ইসরাইলে দূতাবাস চালু করে?
  1. ক) বাহরাইন
  2. খ) মিশর
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ওমান
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
- প্রথম উপসাগরীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত গত ১৪ জুলাই ইসরাইলের তেলআবিবে দূতাবাস চালু করে।
- ইসরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রদূত হলেন মোহাম্মদ আল খাজা।
- ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ইসরাইল ও আরব আমিরাত নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে।
(তথ্যসূত্র: আল জাজিরা)
.
ভয়েস অব আমেরিকা সম্প্রতি কোন বিভাগের সম্প্রচার বন্ধ করে দেয়?
  1. ক) ফার্সি
  2. খ) বাংলা
  3. গ) চীনা
  4. ঘ) রুশ
সঠিক উত্তর:
খ) বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের বেতার সংস্থা ভয়েস অব আমেরিকা সম্প্রতি গত ১৭ জুলাই ২০২১ বাংলা বিভাগের সম্প্রচার বন্ধ করে দেয়।
- এর মাধ্যমে ১৯৫৮ সাল থেকে চালু হওয়া ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সম্প্রচার দীর্ঘ ৬৩ বছর পর সমাপ্তি ঘটে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
.
ইউরো-২০২০ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) স্পেন
  3. গ) ইতালি
  4. ঘ) বেলজিয়াম
সঠিক উত্তর:
গ) ইতালি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতালি
ব্যাখ্যা
- ইউরো-২০২০:
- সময় : ১১ জুন-১১ জুলাই
- অংশগ্রহণকারী দল : ২৪টি
- ভেন্যু : ১১টি দেশের ১১টি শহর
- চ্যাম্পিয়ন : ইতালি
- রানার্স আপ : ইংল্যান্ড
- সর্বোচ্চ গোলদাতা : ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
- প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : জিয়ানলুই দোনারুম্মা (ইতালি)।
(তথ্যসূত্র: উয়েফা ওয়েবসাইট)
.
সম্প্রতি মঙ্গলপৃষ্ঠে অবতরণকারী চীনা রোভারের নাম কী?
  1. ক) আমঝি
  2. খ) ঝুরং
  3. গ) শেনঝু
  4. ঘ) চেংদু
সঠিক উত্তর:
খ) ঝুরং
উত্তর
সঠিক উত্তর:
খ) ঝুরং
ব্যাখ্যা
- গত ১৬ মে ২০২১ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চীন মঙ্গলপৃষ্ঠে ‘ঝুরং’ নামের রোভার অবতরণ করাতে সক্ষম হয়।
- ঝুরং রোভার মঙ্গলের কক্ষপথে প্রদক্ষিণরত চীনের তিয়ানওয়ে-১ মহাকাশযানের অংশ।
- এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ হিসেব মঙ্গলপৃষ্ঠে রোভার অবতরণে সক্ষম হয়।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
.
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের অংশ নয়?
  1. ক) IBRD
  2. খ) IFC
  3. গ) MIGA
  4. ঘ) ICAO
সঠিক উত্তর:
ঘ) ICAO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ICAO
ব্যাখ্যা
- ICAO (International Civil Aviation Organization) বিশ্বব্যাংক গ্রুপের অংশ নয়। এটি বেসরকারি বিমান চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংকের আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এটির ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।
- বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত।
- বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
- বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে ফ্রান্স।
(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
.
জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) প্যারিস
  3. গ) ভিয়েনা
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
গ) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিয়েনা
ব্যাখ্যা

- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা UNIDO (United Nations Industrial Development Organization) এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
- বর্তমান মহাপরিচালক চীনের লি ইয়ং।
(তথ্যসূত্রঃ UNIDO ওয়েবসাইট)

.
UNCTAD নিচের কোন রিপোর্টটি প্রকাশ করে থাকে?
  1. ক) মানব উন্নয়ন প্রতিবেদন
  2. খ) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
  3. গ) বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
  4. ঘ) বৈশ্বিক উদ্ভাবনী সূচক
সঠিক উত্তর:
খ) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
ব্যাখ্যা
- UNCTAD (United Nations Conference on Trade and Development) ১৯৯১ সাল থেকে প্রতিবছর ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন’ প্রকাশ করে আসছে।
UNCTAD প্রকাশিত অন্যান্য প্রতিবেদনসমূহ হলো:
- বাণিজ ও উন্নয়ন রিপোর্ট
- এলডিসি রিপোর্ট
- মেরিটাইম ট্রান্সপোর্ট রিভিউ
- ডিজিটাল ইকোনমি রিপোর্ট
- টেকনোলজি এন্ড ইনোভেশন রিপোর্ট।
অন্যদিকে,
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন : বিশ্বব্যাংক গ্রুপ
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক : WIPO
- মানব উন্নয়ন প্রতিবেদন : UNDP।
(তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট)
১০.
International Telecommunication Union কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৮৩৯ সালে
  2. খ) ১৮৬৫ সালে
  3. গ) ১৮৭৮ সালে
  4. ঘ) ১৮৮৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
ব্যাখ্যা
- International Telecommunication Union (ITU) বর্তমান অস্তিত্বশীল বৈশ্বিক সংস্থাসমূহের মধ্যে সবচেয়ে পুরনো সংগঠন।
- এটি ১৮৬৫ সালের ১৭ মে International Telegraph Union নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি International Telecommunication Union নাম ধারণ করে।
- ১৯৪৯ সালের ১ জানুয়ারি (একই ওয়েবসাইটের অন্য পেইজ অনুসারে ১৫ অক্টোবর ১৯৪৭) ITU তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর ITU সদস্যপদ লাভ করে।
- শুরুতে ITU এর সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্ন শহরে ছিলো। ১৯৪৮ সালে জেনেভায় সদরদপ্তর স্থানান্তর করা হয়।
- বর্তমান সদস্য রাষ্ট্র ১৯৩টি। এছাড়া, প্রায় ৯০০ এর অধিক কোম্পানি, ইউনিভার্সিটি এবং বৈশ্বিক ও আঞ্চলিক সংস্থা ITU এর সদস্য।
- বর্তমান চীনের মহাসচিব হাওলিন ঝাও।
- ITU প্রতিষ্ঠার তারিখ ১৭ মে প্রতিবছর ‘ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন্স এন্ড ইনফরমেশন সোসাইটি ডে’ হিসেবে পালিত হয়।
(তথ্যসূত্রঃ ITU ওয়েবসাইট)
১১.
আসিয়ানের সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ৮টি
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
গ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০টি
ব্যাখ্যা
- ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়।
বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো:
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ফিলিপাইন
- থাইল্যান্ড
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস
- ভিয়েতনাম
- ব্রুনেই ও
- মিয়ানমার।
(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
১২.
নিচের কোন দেশটি বিমসটেক জোটের সদস্য নয়?
  1. ক) মিয়ানমার
  2. খ) বাংলাদেশ
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
ব্যাখ্যা
- বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলঙ্কা
- থাইল্যান্ড
- মিয়ানমার
- নেপাল ও
- ভুটান।
সদরদপ্তর অবস্থিত ঢাকায় (২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর উদ্বোধন)।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।
(তথ্যসূত্রঃ বিমসটেক ওয়েবসাইট)
১৩.
বাংলাদেশ OIC এর কততম সম্মেলনে প্রথম অংশগ্রহণ করে?
  1. ক) দ্বিতীয় সম্মেলন
  2. খ) তৃতীয় সম্মেলন
  3. গ) চতুর্থ সম্মেলন
  4. ঘ) পঞ্চম সম্মেলন
সঠিক উত্তর:
ক) দ্বিতীয় সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ক) দ্বিতীয় সম্মেলন
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
(তথ্যসূত্রঃ ওআইসি ওয়েবসাইট)
১৪.
নিচের কোন দেশটি OPEC ভুক্ত নয়?
  1. ক) লিবিয়া
  2. খ) ভেনেজুয়েলা
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে ৬টি দেশের সমন্বয়ে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৩টি।
এগুলো হলো:
- আলজেরিয়া
- অ্যাঙ্গোলা
- কঙ্গো
- নিরক্ষীয় গিনি
- গ্যাবন
- ইরান
- ইরাক
- কুয়েত
- লিবিয়া
- নাইজেরিয়া
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ভেনেজুয়েলা।
- ইন্দোনেশিয়া ১৯৬২ সালে ওপেকে যোগ দিয়েছিলো কিন্তু ২০০৯ সালের জানুয়ারি থেকে সদস্যপদ ত্যাগ করে। ২০১৬ সালের জানুয়ারিতে পুনরায় যোগ দিলেও একই বছরের নভেম্বরে পুনরায় ওপেক সদস্যপদ ত্যাগ করে।
(তথ্যসূত্রঃ OPEC ওয়েবসাইট)
১৫.
বর্তমানে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি শরনার্থী হয়েছে?
  1. ক) আফগানিস্তান
  2. খ) সিরিয়া
  3. গ) মিয়ানমার
  4. ঘ) ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
খ) সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) সিরিয়া
ব্যাখ্যা
- United Nations High Commissioner for Refugees এর তথ্যানুসারে বর্তমান বিশ্বে মোট শরনার্থীর সংখ্যা ৮.২৪ কোটি।
সবচেয়ে বেশি শরনার্থী হওয়া দেশসমূহ:
- সিরিয়া : ৬৭ লক্ষ
- ভেনেজুয়েলা : ৪০ লক্ষ
- আফগানিস্তান : ২৬ লক্ষ।
শরনার্থী আশ্রয় দানে শীর্ষদেশ:
- প্রথম : তুরস্ক (৩৭ লক্ষ)
- দ্বিতীয় : কলম্বিয়া (১৭ লক্ষ)
- তৃতীয় : পাকিস্তান (১৪ লক্ষ)।
(তথ্যসূত্রঃ UNHCR ওয়েবসাইট)
১৬.
নিচের কোন দেশটি CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি?
  1. ক) ইরান
  2. খ) পাকিস্তান
  3. গ) চীন
  4. ঘ) ইসরাইল
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
ব্যাখ্যা
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) চুক্তিটি গৃহিত হয়।
- চুক্তিটিতে বর্তমান পর্যন্ত স্বাক্ষরকারী দেশ ১৮৫টি এবং অনুমোদনকারী দেশ ১৭০টি।
- চুক্তিটি কার্যকরের জন্যে চুক্তি অ্যানেক্স-২ অংশে উল্লিখিত ৪৪টি দেশের প্রত্যেকটির অনুমোদন আবশ্যক।
- কিন্তু অ্যানেক্স-২ অংশের ৩টি দেশ এখনো চুক্তিটিতে স্বাক্ষর ও অনুমোদন করেনি। দেশগুলো হলো:
- ভারত
- পাকিস্তান
- উত্তর কোরিয়া।
- অ্যানেক্স-২ ভুক্ত ৫টি দেশ চুক্তিটিতে স্বাক্ষর করলেও এখনো তা অনুমোদন করেনি।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- চীন
- ইসরাইল
- মিশর
- ইরান।
- বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর CTBT চুক্তিতে স্বাক্ষর করে এবং ২০০০ সালের ৮ মার্চ চুক্তিটি অনুমোদন করে।
CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি এমন অন্যান্য দেশগুলো হলো:
- ভুটান
- ডমিনিকান
- মরিশাস
- সৌদি আরব
- সিরিয়া
- সোমালিয়া
- দক্ষিণ সুদান
- টোঙ্গা।
(তথ্যসূত্রঃ সিটিবিটিও এবং জাতিসংঘ ওয়েবসাইট)
১৭.
কোন চুক্তির মাধ্যমে ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ গঠিত হয়?
  1. ক) রোম চুক্তি
  2. খ) প্যারিস প্যাক্ট
  3. গ) ম্যাস্ট্রিক্ট ট্রিটি
  4. ঘ) লিসবন চুক্তি
সঠিক উত্তর:
গ) ম্যাস্ট্রিক্ট ট্রিটি
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যাস্ট্রিক্ট ট্রিটি
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিক্ট শহরে ১২টি দেশের মধ্যে স্বাক্ষরিত ‘ম্যাস্ট্রিক্ট ট্রিটি’ এর মাধ্যমে ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ গঠিত হয়। চুক্তিটি কার্যকর হয় ১৯৯৩ সালের ১ নভেম্বর।
- এই চুক্তির মাধ্যমেই ‘ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি’ ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ হিসেবে আত্মপ্রকাশ করে এবং ইউরো মুদ্রা চালুর পথ সুগম হয়।
এর আগে ১৯৫৭ সালের ২৫ মার্চ স্বাক্ষরিত ‘রোম চুক্তি’র মাধ্যমে ‘ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি’ গঠিত হয়েছিলো।
- ২০০৭ সালে ইউরোপিয়ান ইউনিয়নের সংস্কার বিষয়ক লিসবন চুক্তি স্বাক্ষরিত হয়।
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১৮.
হুথি আনসারুল্লাহ কোন দেশের বিদ্রোহীগোষ্ঠী?
  1. ক) সিরিয়া
  2. খ) ইরাক
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) ইয়েমেন
সঠিক উত্তর:
ঘ) ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইয়েমেন
ব্যাখ্যা
- হুথি আনসারুল্লাহ ইয়েমেন শিয়া মতাবলম্বী একটি সশ্বস্ত্র বিদ্রোহীগোষ্ঠী। এরা ইরানের সমর্থনপুষ্ট।
- ২০১৪ সালে সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদির সাথে হুথিদের বিরোধের ফলে হুথিরা ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নেয়।
- এর ফলে মনসুর হাদির সমর্থনে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
(তথ্যসূত্রঃ মিডল ইস্ট মনিটর)
১৯.
নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি?
  1. ক) পেট্রোলিয়াম
  2. খ) কয়লা
  3. গ) প্রাকৃতিক গ্যাস
  4. ঘ) সৌরতাপ
সঠিক উত্তর:
ঘ) সৌরতাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৌরতাপ
ব্যাখ্যা
- যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বলে।
নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে:
- জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি
- সৌরতাপ
- বায়ু
- জলবিদ্যুৎ
- বায়োগ্যাস ইত্যাদি।
অন্যদিকে,
- পেট্রোলিয়াম, কয়লা ও প্রাকৃতিক গ্যাস হলো অনবায়নযোগ্য জ্বালানি।
(তথ্যসূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২০.
IUCN কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯২৬ সালে
  2. খ) ১৯৪৮ সালে
  3. গ) ১৯৫১ সালে
  4. ঘ) ১৯৫৭ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৮ সালে
ব্যাখ্যা
- IUCN (The International Union for Conservation of Nature) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৮,০০০।
- এটি বিশ্বের ১৬০টির অধিক দেশে কাজ করছে।
(তথ্যসূত্রঃ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট)
২১.
বলশেভিক বিপ্লব কখন কোন দেশে সংঘটিত হয়েছিলো?
  1. ক) জার্মানিতে ১৬৬৫ সালে
  2. খ) রাশিয়ায় ১৯১৭ সালে
  3. গ) চীনে ১৯৪৯ সালে
  4. ঘ) ফ্রান্সে ১৮০৫ সালে
সঠিক উত্তর:
খ) রাশিয়ায় ১৯১৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়ায় ১৯১৭ সালে
ব্যাখ্যা
- ১৯১৭ সালে রাশিয়ায় সংঘটিত সমাজতান্ত্রিক বিপ্লব ‘বলশেভিক বিপ্লব’ নামে পরিচিত। আবার অক্টোবর মাসে সংঘটিত হওয়ায় তা ‘অক্টোবর বিপ্লব’ নামেও পরিচিত।
- এই বিপ্লবের নেতৃত্ব দেন ভ্লাদিমির ইলিচ লেনিন বা ভি আই লেনিন।
- এই বিপ্লবের ফলে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে রাশিয়ার আত্মপ্রকাশ ঘটে যা ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়ন নামধারণ করে।
- লেনিন ১৯২৪ সালে মৃত্যুর পূর্বপর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সরকার প্রধান ছিলেন।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
২২.
বৈশ্বিক উষ্ণায়নের জন্যে প্রধানত কোনটি দায়ী?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) কার্বন ডাই অক্সাইড
  3. গ) অক্সিজেন
  4. ঘ) নাইট্রাস অক্সাইড
সঠিক উত্তর:
খ) কার্বন ডাই অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
খ) কার্বন ডাই অক্সাইড
ব্যাখ্যা
- যেসব গ্যাস পৃথিবী থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে তাদের গ্রিনহাউজ গ্যাস বলা হয়।
- তাপমাত্রা বৃদ্ধিকারী এসব গ্রিনহাউজ গ্যাসসমূহের মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রধান।
বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ:
- কার্বন ডাই অক্সাইড : ৮১ শতাংশ
- মিথেন : ১০ শতাংশ
- নাইট্রাস অক্সাইড : ৭ শতাংশ
- ফ্লোরোনেইটেড গ্যাসসমূহ : ৩ শতাংশ।
(তথ্যসূত্র: মার্কিন পরিবেশ রক্ষা এজেন্সি)
২৩.
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক পরবর্তী UNFCCC CoP-26 সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) রোম
  2. খ) স্টকহোম
  3. গ) ওয়ারশ
  4. ঘ) গ্লাসগো
সঠিক উত্তর:
ঘ) গ্লাসগো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লাসগো
ব্যাখ্যা
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক UNFCCC CoP-26 সম্মেলন ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
- যুক্তরাজ্য ও ইতালির যৌথ আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
- এটি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এর তারিখ পেছানো হয়।
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
২৪.
ইউরোপিয়ান ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে কত শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
  1. ক) ৪২ শতাংশ
  2. খ) ৫৫ শতাংশ
  3. গ) ৭৫ শতাংশ
  4. ঘ) ৯০ শতাংশ
সঠিক উত্তর:
খ) ৫৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৫ শতাংশ
ব্যাখ্যা
- বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়ন কার্বন প্রভাবমুক্ত ইউরোপ গড়ে তোলার লক্ষ্যে ‘দ্য গ্রিন নিউ ডিল ফর ইউরোপ’ গ্রহণ করেছে।
- এর অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন ২০৫০ সালের মধ্যে তার অঞ্চলে ১৯৯০ সালের তুলনায় কার্বন নিঃসরণ বৃদ্ধি শূন্যে নামিয়ে আনার লক্ষ্যস্থির করেছে।
- ২০৩০ সালের অন্তত ৫৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করবে।
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
২৫.
ইসরাইল কত সালে গোলান মালভূমি দখল করে নেয়?
  1. ক) ১৯৪৮ সালে
  2. খ) ১৯৫৬ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭৩ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬৭ সালে
ব্যাখ্যা
- গোলান মালভূমি মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরাইল দখলকৃত সিরিয়ার একটি পার্বত্য ভূমি। এটি জর্ডান নদীর পশ্চিমে ইসরাইল, সিরিয়া, লেবানন এবং জর্ডানের মাঝে অবস্থিত।
- ১৯৬৭ সালের ৫-১০ জুন ছয়দিনব্যাপী তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি দখল করে নেয়।
- ১৯৮১ সালে ইসরাইল গোলান মালভূমিকে নিজেদের অবিচ্ছেদ্য ভূমি হিসেবে অন্তর্ভুক্ত করে নেয়। তবে আন্তর্জাতিক ভাবে গোলান মালভূমি সিরিয়ার ভূ-খন্ড হিসেবে স্বীকৃত।
- গোলান মালভূমিতে ১৯৭৪ সালের ৩১ মে থেকে The United Nations Disengagement Observer Force (UNDOF) নামে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন নিয়োজিত রয়েছে।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা ও জাতিসংঘ ওয়েবসাইট)
২৬.
নিচের কোন দেশটির কোন সমুদ্রবন্দর নেই?
  1. ক) বেলজিয়াম
  2. খ) কম্বোডিয়া
  3. গ) লাওস
  4. ঘ) ইরিত্রিয়া
সঠিক উত্তর:
গ) লাওস
উত্তর
সঠিক উত্তর:
গ) লাওস
ব্যাখ্যা
- অপশন সমূহের মধ্যে লাওসের কোন সমুদ্রবন্দর নেই। লাওস স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে,
- বেলজিয়ামের সমুদ্রবন্দর : আন্টওয়ার্প
- কম্বোয়ডিয়ার সমুদ্রবন্দর : সিহানুকভিল
- ইরিত্রিয়ার সমুদ্রবন্দর : আসাব ও মাসাওয়া।
(তথ্যসূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
২৭.
এজেন্ডা-২১ কবে গৃহীত হয়?
  1. ক) ১৯৯২ সালে
  2. খ) ২০০২ সালে
  3. গ) ২০১২ সালে
  4. ঘ) ২০১৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯২ সালে
ব্যাখ্যা
- এজেন্ডা-২১ হলো পরিবেশের উপর মানুষের কর্মকাণ্ডের প্রভাব বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা যা ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে (United Nations Conference on Environment and Development) গৃহীত হয়।
- ১৭৮টি দেশ এই পরিকল্পনাটি গ্রহণ করে।
এই সম্মেলনে গৃহিত অন্যান্য বিষয়াবলীর মধ্যে রয়েছে:
- UNFCCC
- জীববৈচিত্র সম্পর্কিত সনদ
- পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত রিও ঘোষণা।
(তথ্যসূত্র: এসডিজি ওয়েবসাইট)