পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]তারিখ২৭ মে, ২০২৫সময়45 minutes৫৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
জাতীয় রাজস্ব বোর্ড পদের নাম: অফিস সহায়ক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৩.০৫.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড] · ২৭ মে, ২০২৫ · ৬০ প্রশ্ন

.
১ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
  1. ১০
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 
১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ১০টি
.
সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৫ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. ৪০ ডিগ্রি
  2. ৪২.৫ ডিগ্রি
  3. ৪৭.৫ ডিগ্রি
  4. ৫০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৫ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ ক
সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণ ক + ৫
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০°

ক + ক + ৫ + ৯০° = ১৮০°
⇒ ২ক + ৯৫° = ১৮০°
⇒ ২ক = ১৮০° - ৯৫°
⇒ ২ক = ৮৫°
∴ ক = ৪২.৫°
.
পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর এবং মাতা ও ঐ পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স ৫০ বছর হলে, পিতার বয়স কত?
  1. ৫০ বছর
  2. ৬০ বছর
  3. ৪০ বছর
  4. ৩৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর এবং মাতা ও ঐ পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স ৫০ বছর হলে, পিতার বয়স কত?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর 
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৪০ × ২) বছর = ৮০ বছর 

মাতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর
মাতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৩৫ × ২) বছর = ৭০ বছর

পুত্রের বয়স = (৭০ - ৫০) বছর 
= ২০ বছর 

পিতার বয়স = (৮০ - ২০) বছর 
= ৬০ বছর
.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ৩০ ডিগ্রি
  2. ৬০ ডিগ্রি
  3. ৯০ ডিগ্রি
  4. ১২০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60°

ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান।
সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এর মান হবে 60° + 60° = 120°
.
দুইটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২ হলে ছোট সংখ্যাটি কত?
  1. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
a ও b দুটি সংখ্যা যেখানে a > b 
a + b = ১৭
ab = ৭২

এখন, আমরা জানি 
(a - b) = {(a + b) - ৪ × ab} 
বা, (a - b) = √{(১৭) - ৪ × ৭২}
বা,  (a - b) = √(২৮৯ - ২৮৮)
বা, (a - b) = √১
∴ a - b = ১

এখন,
a + b = ১৭
a - b = ১
--------------------
(-) করে, ২b = ১৬
∴ b = ৮ 

∴ ছোট সংখ্যাটি = ৮
.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?
  1. ৩৩
  2. ৬৩
  3. ৪৩
  4. ৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এর ল.সা.গু থেকে ৩ বেশি 
৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ + ৩ = ৬৩
.
শতকরা বার্ষিক কতহার সুদে ৫ বছরের সুদ, আসলের ১/৫ অংশ হবে?
  1. ৫%
  2. ১২%
  3. ১৫%
  4. ১৮%
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কতহার সুদে ৫ বছরের সুদ, আসলের ১/৫ অংশ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
∴ সুদ = ১০০ এর ১/৫ অংশ
= ২০ টাকা

১০০ টাকার ৫ বছরের সুদ ২০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ২০/৫ টাকা
= ৪ টাকা

শতকরা বার্ষিক সুদের হার ৪% 

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
.
১ হতে ৫০ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ১১০০
  2. ১১৫০
  3. ১২৭৫
  4. ১২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান:
আমরা জানি,
১ + ২ + ৩ +...... + n = n(n + 1)/2

∴ ১ + ২ + ৩ +...... + ৫০ = ৫০(৫০ + ১)/২
= ৫০ × ৫১/২
= ১২৭৫
.
a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত?
  1. 16
  2. 12
  3. 14
  4. 13
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত?

সমাধান: 
a - b = 4
ab = 60 

আমরা জানি 
(a + b)2 =(a - b)2 + 4ab
(a + b)2= 42 + 4 × 60
(a + b)2 = 16 + 240
(a + b)2 = 256
(a + b) = √256
(a + b) = 16
১০.
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৭৩০
  2. ৮০০
  3. ৭৮০
  4. ৭৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
৮২০ - ক = ক - ৬৫০
৮২০ + ৬৫০ = ক + ক
বা ২ক = ১৪৭০
বা ক = ১৪৭০/২
ক = ৭৩৫
১১.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হয়, ভগ্নাংশটি কত?
  1. ১/৬
  2. ৩/৪
  3. ২/৫
  4. ৭/৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হয়, ভগ্নাংশটি কত?

সমাধান: 
ধরি, ভগ্নাংশটির লব x এবং হর ৭ - x 

প্রশ্নমতে 
x  + ১ = ৭ - x 
x + x = ৭ - ১
২x = ৬
x  = ৩

ভগ্নাংশটি = ৩/৪
১২.
কোন দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি ৩০% বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে ১০% কমে বিক্রয় করা হয়। এতে শতকরা কত লাভ হয়?
  1. ২০%
  2. ১৭%
  3. ১৯%
  4. ২২%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি ৩০% বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে ১০% কমে বিক্রয় করা হয়। এতে শতকরা কত লাভ হয়?

সমাধান:
আমের প্রকৃত ক্রয়মূল্য = ১০০ টাকা

মূল্য তালিকায় ৩০% বাড়িয়ে লেখা হয়,
∴ লিখিতমূল্য = ১০০ + (৩০% এর ১০০) = ১০০ + ৩০ = ১৩০ টাকা

আবার,
বিক্রয় করা হয় লিখিত মূল্যের ১০% কমে,
∴ বিক্রয়মূল্য = ১৩০ - (১০% এর ১৩০) = ১৩০ - ১৩ = ১১৭ টাকা

∴ লাভ = ১১৭ - ১০০ = ১৭ টাকা

∴ ১০০ টাকায় লাভ হয় = ১৭ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১৭/১০০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১৭ × ১০০)/১০০ = ১৭ টাকা

∴  লাভ হয় ১৭%
১৩.
২ + ৪ + ৮ + ১৬ + ........ ধারাটির ১০ম পদটি কত?
  1. ৫১২
  2. ১০২২
  3. ১০২৪
  4. ১০২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ২ + ৪ + ৮ + ১৬ + ........ ধারাটির ১০ম পদটি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি গুণোত্তর ধারা।
১ম পদ, a = ২
সাধারণ অনুপাত, r = ৪/২ = ২

n-তম পদ = arn - 1
১০-তম পদ = ar১০ - ১
= ২ × ২
= ২ × ৫১২
= ১০২৪
১৪.
কোন সংখ্যার ১২.৭৫ শতাংশ সমান ১৫৩
  1. ৯০০
  2. ১০০০
  3. ১১০০
  4. ১২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১২.৭৫ শতাংশ সমান ১৫৩

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১২.৭৫% = ১৫৩
বা, ক × ১২.৭৫ × (১/১০০) = ১৫৩
বা, ক × (১২৭৫/১০০) × (১/১০০) = ১৫৩
বা, ক = (১৫৩ × ১০০ × ১০০)/১২৭৫
∴ ক = ১২০০
১৫.
৪ × ৫ × ১ × ০ × ৬ = ?  
  1. ১২০
  2. ১০০
  3. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ × ৫ × ১ × ০ × ৬ = ?  

সমাধান:
৪ × ৫ × ১ × ০ × ৬ = ০
১৬.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
  1. কফি আনান
  2. উ থান্ট
  3. দ্যাগ হ্যামারশোল্ড
  4. বুট্রোস ঘালি
ব্যাখ্যা
উ থান্ট (১৯৬১-৭১):
- জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন মিয়ানমারের উ থান্ট।
- তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।

অন্যদিকে -
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড। ১৯৬১ সালে তিনি আফ্রিকার উত্তর রোডেশিয়ায় (জাম্বিয়া) বিমান দুর্ঘটনায় মারা যান। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক 'দ্যাগ হ্যামারশোল্ড মেডেল' প্রবর্তন করা হয়।
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব ছিলেন অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম। তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব ছিলেন মিশরের নাগরিক বুট্রোস বুট্রোস ঘালি। তিনি ১৯৯২ সালে থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। সোমালিয়া, রুয়ান্ডা, মধ্যপ্রাচ্য ও সাবেক যুগোস্লাভিয়ার সংকটকালে তিনি জাতিসংঘের দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য,
- বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সম্পর্কের সূত্রপাত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক পর্যায়েই।
- জাতিসংঘ মহাসচিব উ থান্ট ১৯৭১ সালের গণহত্যাকে মানব ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে ঘোষণা করেন।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার .০১ শতাংশ।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) UN ওয়েবসাইট। 
১৭.
জাতীয় সংসদে কাস্টিং ভোট কি?
  1. সংসদ নেতার ভোট
  2. হুইপের ভোট
  3. স্পিকারের ভোট
  4. রাষ্ট্রপতির ভোট
ব্যাখ্যা
কাস্টিং ভোট: (Casting Vote):
- জাতীয় সংসদে কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট। 

⇒ সংসদে কখনো কখনো কোন বিষয়ে দু পক্ষের হা অথবা না ভোটের সংখ্যা সমান হয়ে যেতে পারে।
- এমন অবস্থায় স্পীকার নিজের ভোট দিয়ে সংসদের অচলাবস্থা দূর করেন।
- অন্যভাবে বলা যায়, কোন বিলের ভোটাভুটিতে যখন পক্ষে বিপক্ষে সমান ভোট পরে, তখন স্পিকার সংসদের সভাপতি হিসেবে তার ভোট প্রয়োগ করেন। একে নির্ণায়ক বা কাস্টিং ভোট বলে।
- এ ব্যতীত অন্যকোন ক্ষেত্রে স্পিকার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না।
- স্পিকারের এই ভোটটিই হলো 'কাস্টিং বা নির্ণায়ক ভোট'।

উল্লেখ্য,
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর ৭৫ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী: ”উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদে সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে সমসংখ্যক ভোটের ক্ষেত্র ব্যতীত সভাপতি (স্পীকার) ভোটদান করিবেন না এবং অনুরূপ ক্ষেত্রে তিনি নির্ণায়ক (casting) ভোট প্রদান করিবেন।”

উৎস: বাংলাদেশের সংবিধান।
১৮.
বাংলাদেশের বাজেট সাধারণত-
  1. উদ্বৃত্ব বাজেট
  2. ঘাটতি বাজেট
  3. সুষম বাজেট
  4. সম্পূরক বাজেট
ব্যাখ্যা
বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট।

বাজেট:
- বাজেট হচ্ছে একটি দেশের এক বছরের সম্ভাব্য সব আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব-নিকাশের বিবরণী।
- কোনো নির্দিষ্ট আর্থিক বছরে সরকার বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় প্রাপ্তির আশা করে এবং বিভিন্ন খাতে কী পরিমাণ ব্যয় করতে চায়, তার সুবিন্যস্ত হিসাবকে সরকারি বাজেট বলে।
- বাংলাদেশ সরকারের একটি বাজেটের সময়কাল হচ্ছে এক অর্থবছর, যা ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত ধরা হয়।
- বাংলাদেশের সংবিধানে বাজেট শব্দটি ব্যবহারের পরিবর্তে সমরূপ শব্দ ‘বার্ষিক আর্থিক বিবরণী’ ব্যবহার করা হয়েছে।

⇒ আয় ও ব্যয় সমান কিনা, সেই প্রশ্নেই রাষ্ট্রের বাজেট দুই রকমের হয়ে থাকে, যেমন: সুষম বাজেট ও অসম বাজেট।
- সরকারের আয় ও ব্যয়ের ওপর ভিত্তি করে অসম বাজেটকে আবার দুভাগে ভাগ করা হয়, এগুলো হচ্ছে: উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেট।

• ঘাটতি বাজেট:
- কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে।
- বাজেটের এ ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার সাধারণ মানুষের কাছ থেকে ঋণ, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদান নিয়ে থাকে।
- ঘাটতি বাজেট বলতে বোঝায় যখন ব্যয় আয়ের চেয়ে বেশি হয়।
- সাধারণত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ পর্যন্ত ঘাটতিকে সহনীয় বলে ধরা হয়।

⇒ বাজেট ঘাটতি দুভাবে পূরণ করা হয়।
- বৈদেশিক উৎস: এটি মূলত বৈদেশিক ঋণ। সরকার বিভিন্ন দাতা সংস্থা ও দেশ থেকে সহজ শর্তে ঋণ নেয়।
- অভ্যন্তরীণ উৎস: সরকার দুভাবে দেশের ভেতর থেকে ঋণ নেয়। যেমন, ব্যাংকিং ব্যবস্থা ও ব্যাংকবহির্ভূত ব্যবস্থা।

উল্লেখ্য,
- উন্নয়নশীল দেশগুলো সাধারণত ঘাটতি বাজেটই প্রণয়ন করে।
- বাংলাদেশও শুরু থেকেই ঘাটতি বাজেট প্রণয়ন করেছে।
- উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে কিছুটা ঘাটতি বাজেট প্রণয়ন করতে হয়।
- অর্থনীতিবিদরা মনে করেন, বাংলাদেশের মতো দরিদ্র দেশে কিছুটা ঘাটতি থাকা ভালো।
- এতে অব্যবহৃত সম্পদের ব্যবহার বাড়ে, ঘাটতি পূরণের চাপ থাকে।
- তাতে অর্থনীতিতে উদ্দীপনা সৃষ্টি হয়।

অন্যদিকে,
• সম্পূরক বাজেট: কোন খাতে ব্যয়ের জন্য যে টাকা বরাদ্দ করা হয় তার চাইতে বেশি ব্যয় হলে তার অনুমোদন করতে যে বিল পাশ করা হয় তাকে সম্পূরক বাজেট বলে। যেকোন আর্থিক বছরের শেষে এই বাজেট করা হয়।
• সুষম বাজেট: যে বাজেটে আয় ও ব্যয়ের পরিমান সমান থাকে তাকে সুষম বাজেট বলে।

উৎস: i) অর্থবিভাগ ওয়েবসাইট।
ii) দৈনিক ইত্তেফাক।
১৯.
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি?
  1. কর রাজস্ব
  2. রেমিট্যান্স
  3. বৈদেশিক বাণিজ্য
  4. পোশাক শিল্প
ব্যাখ্যা
আয়ের উৎস:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা-
• কর রাজস্ব এবং
• কর বহির্ভূত রাজস্ব।

• কর রাজস্ব:
- কর বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
- বাংলাদেশ সরকারের কর রাজস্বের উৎসগুলো নিম্নরূপ: আয় ও মুনাফা কর, আমদানি শুল্ক, মুল্য সংযোজন কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক:, যানবাহন কর, ভূমি রাজস্ব, নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়, অন্যান্য কর ও শুল্ক।

• কর বহির্ভূত রাজস্ব:
- লভ্যাংশ ও মুনাফা, সুদ, প্রশাসনিক রাজস্ব, রেলওয়ে, ডাক বিভাগ, সেবা বাবদ প্রাপ্তি,

উল্লেখ্য,
⇒ বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে।
- অন্যান্য যেকোনো উৎসের তুলনায় সকল অর্থবছরেই মূল্য সংযোজন কর (মুসক) থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আহরিত হয়।
- দ্বিতীয় প্রধান উৎস হলো আয়কর (আয়, মুনাফা, ও মূলধনের উপর কর)।

উৎস: i) জাতীয় রাজস্ব বোর্ড।
ii) অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?
  1. হাতিবান্ধা
  2. পাটগ্রাম
  3. চিলমারী
  4. ভুরুঙ্গামারী
ব্যাখ্যা
বুড়িমারী স্থলবন্দর:
- বুড়িমারী স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপেজলার বুড়িমারী সীমান্তে অবস্থিত।
- এ বন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেখলিগঞ্জ মহাকুমার চেংড়াবান্ধা এলসিএস রয়েছে।

এছাড়াও,
- লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা।
- এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।

⇒ কয়েকটি স্থলবন্দরের নাম ও অবস্থান:
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
২১.
পানি পথের তৃতীয় যুদ্ধ হয় কবে?
  1. ১৫২৬
  2. ১৫৫৬
  3. ১৭৬১
  4. ১৭৬৫
ব্যাখ্যা
পানিপথের ৩য় যুদ্ধ:
- পানিপথের ৩য় যুদ্ধ সংঘটিত হয় ১৭৬১ খ্রিস্টাব্দে।
- ১৭৬১ খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধে আফগান শাসক আহমদ শাহ আবদালির বিরুদ্ধে রুখে দাঁড়ায় মারাঠাশক্তি।
- পানিপথের তৃতীয় যুদ্ধে আফগান শাসক আহমদ শাহ আবদালির বিরুদ্ধে রুখে দাঁড়ায় মারাঠাশক্তি।
- অষ্টাদশ শতকের রক্তক্ষয়ী যুদ্ধগুলোর মধ্যে ভয়াবহতম ছিল এই যুদ্ধ।
- দু’পক্ষের প্রায় সত্তর হাজার সৈন্য প্রাণ হারিয়েছিলন।
- বীরত্বের সঙ্গে লড়াই করেও আফগান বাহিনীর হাতে পরাজিত হয়েছিল পেশওয়া শক্তি।
- পরে মারাঠাদের ওপর বীভৎস হত্যালীলা চালিয়েছিল আফগান সৈন্যরা। 
- এই যুদ্ধে পরাজিত হলে মারাঠা সাম্রাজ্য তছনছ হয়ে যায়।

• পানিপথের ১ম যুদ্ধ: ১৫২৬ খ্রিস্টাব্দ।
• পানিপথের ২য় যুদ্ধ: ১৫৫৬ খ্রিস্টাব্দ।

উৎস: i) ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
২২.
কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
  1. ১৭৮৯
  2. ১৭৯১
  3. ১৭৯৫
  4. ১৮০০
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে।

⇒ ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে।
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- ১৭৯৯ সালে এই বিপ্লব শেষ হয়।

উল্লেখ্য,
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

⇒ ১৭৯৯ সালে, নেপোলিয়নের অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবী ধারার শেষ হয় এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়, যার মধ্যে শাসন ব্যবস্থা বেশ কিছুটা স্থিতিশীলতা ফিরে পায়।

উৎস: Britannica.
২৩.
মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি?
  1. প্যাপিরাস
  2. গ্রেট ওয়াল
  3. কিউনিফর্ম
  4. পার্থেনন
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতার নিদর্শন - প্যাপিরাস।

মিশরীয় সভ্যতা:

- প্রাচীন মিশরীয় সভ্যতার বিস্তৃতিকাল খ্রিস্টপূর্ব ৫০০০-৫২৫ পর্যন্ত।
- খ্রিস্টপূর্ব ৫০০০ থেকে ৩২০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়ে নীলনদের অববাহিকায় একটি রাষ্ট্রের জন্ম হয়।
- এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে।
- একই সময়ে নিম্ন ও উচ্চ মিশরকে একত্রিত করে 'নারমার' বা 'মেনেস' একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত হন।
- তিনি প্রথম ফারাও-এর মর্যাদাও লাভ করেন।
- এরপর থেকে ফারওদের অধীনে মিশর প্রাচীন বিশ্বসভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে শুরু করে।

⇒ লিখনপদ্ধতি ও কাগজ আবিষ্কার:
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
- নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে।
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয়।
- প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত, এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় 'হায়ারোগ্লিফিক' বা পবিত্র অক্ষর।
- মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের মন্ড থেকে কাগজ বানাতে শেখে।
- পরে এই কাগজের উপর তারা লিখতে শুরু করে।
- গ্রিকরা এই কাগজের নাম দেয় 'প্যাপিরাস'। যে শব্দ থেকে ইংরেজি 'পেপার' শব্দের উৎপত্তি। এখানে উল্লেখ্য নেপোলিয়ান বোনাপার্টের মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয়, যা রসেটা স্টোন নামে পরিচিত।
- এতে গ্রিক এবং 'হায়ারোগ্লিফিক' ভাষায় অনেক লেখা ছিল; যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়।

অন্যদিকে,
- কিউনিফর্ম সুমেরীয়দের তৈরি প্রাচীন লিপি। এই লিপির আকৃতি কীলক বা ছোট্ট তীরের মতো হওয়ার কারণে এদের কিউনিফর্ম বা কীলক লিপি বলা হয়। এটি প্রাচীন মেসোপটেমীয় সভ্যতায় ব্যবহার করা হতো। হামুরাবীর আইনবিধি এই লিখন পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়। কিউনিফর্ম বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও চিত্রের সমন্বয়ে লেখার পদ্ধতি।
- পার্থেনন ও গ্রেট ওয়াল যথাক্রমে গ্রিস ও চীনের বিখ্যাত ঐতিহাসিক স্থান।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ইসলামের ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
উলানবাটোর কোন দেশের রাজধানী?
  1. উজবেকিস্তান
  2. মঙ্গোলিয়া
  3. আর্মেনিয়া
  4. জর্জিয়া
ব্যাখ্যা
মঙ্গোলিয়া:
- পূর্ব এশিয়ার স্থলবেষ্টিত দেশ মঙ্গোলিয়া।
- এর উত্তরে রাশিয়া এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে চীন অবস্থিত। 
- মঙ্গোলিয়া পর্বতসংকুল দেশ হলেও এখানে আছে বিস্তীর্ণ চারণভূমি, দীর্ঘ নদী ও বিশাল মরুভূমি। 
- রাজধানী: উলানবাটোর।
- মুদ্রা : টোগ্রোগ।

অন্যদিকে,
- উজবেকিস্তানের রাজধানী: তাশখন্দ।
- আর্মেনিয়ার রাজধানী: ইয়েরেভান। 
- জর্জিয়ার রাজধানী: তিবি‌লিসি।

উৎস: Britannica.
২৫.
কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়?
  1. ইরান
  2. কাতার
  3. কুয়েত
  4. মিশর
অনির্ধারিত
ব্যাখ্যা
উল্লিখিত সবগুলো মধ্যপ্রাচ্যের দেশ। প্রশ্নে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

মধ্যপ্রাচ্য:

- মধ্যপ্রাচ্য বলতে সাধারণত পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার কিছু অংশ নিয়ে গঠিত একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক অঞ্চল বোঝায়।
- মধ্যপ্রাচ্য ভূমধ্যসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর, এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।
- এটি এশিয়া ও আফ্রিকার মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে।
- মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল ও গ্যাস সম্পদের জন্য বিখ্যাত।
- সৌদি আরব, ইরান, ইরাক, এবং UAE বিশ্বের তেল উৎপাদন ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- মধ্যপ্রাচ্য সংঘাত, শান্তি আলোচনা, এবং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, সিরিয়ার গৃহযুদ্ধ, এবং ইয়েমেন সংকট এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়।

⇒ মধ্যপ্রাচ্যের ১৭টি দেশ:
- বাহরাইন, সাইপ্রাস, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

উল্লেখ্য,
- উত্তর আফ্রিকা কখনো কখনো মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে গণ্য হয় যেমন মিশর।

উৎস: Worldatlas. [link]
২৬.
কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
  1. ৫ জুলাই
  2. ২১ জুন
  3. ৫ জুন
  4. ৯ ডিসেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক পরিবেশ দিবস:
- আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।
- জাতিসংঘ ৫ জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষনা করে।

উল্লেখ্য,
- ১৯৬৮ সালে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার।
- চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা।
- সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
- সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালের ৫ জুন এই সম্মেলন থেকে United Nations Environment Program গঠিত হয়।
- ১৯৭৩ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।

উৎস: UNEP ওয়েবসাইট।
২৭.
গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল?
  1. ইরাক-ইরান
  2. ফিলিস্তিন-ইসরাইল
  3. সিরিয়া-ইসরাইল
  4. রাশিয়া-ইউক্রেন
ব্যাখ্যা
গোলান মালভূমি:
- গোলান মালভূমি সিরিয়া ও ইসরাইলের বিরোধপূর্ণ অঞ্চল। 
- গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা ‘পার্পল লাইন' নামে পরিচিত।

⇒ গোলান হলো সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রায় ১৮০০ বর্গকিলোমিটার (প্রায় ১০০০ বর্গমাইল) আয়তনের এক পাথুরে মালভূমি।
- এর উত্তরে লেবানন এবং দক্ষিণে জর্ডান অবস্থিত।
- গোলান মালভূমি নিয়ে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধ রয়েছে।

উল্লেখ্য,
- এটি ১৯৬৭ সাল পর্যন্ত সিরিয়ার একটি অংশ ছিল।
- ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয়।
- ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের (যা ইয়োম কাপুর নামেও পরিচিত) সিরিয়া গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
- ১৯৭৪ সালে দুই দেশই অস্ত্রবিরতিতে সই করে।
- ১৯৮১ সালে ইসরায়েলি সরকার ঘোষণা করে যে গোলান মালভূমি এলাকাটি ইসরায়েলের একটি অংশ।

⇒ এই এলাকায় ইসরায়েলের সার্বভৌমত্বে কখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি।
- তবে মার্কিন নীতি ভঙ্গ করে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দখলদারিত্বে স্বীকৃতি দেন।

উৎস: Britannica.
২৮.
সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত?
  1. ৪ : ১ : ১
  2. ৪ : ২ : ২
  3. ৩ : ২ : ৩
  4. ৪ : ৩ : ২
ব্যাখ্যা
সুষম খাদ্য: 
- যে খাদ্যে খাদ্যের সবগুলো উপাদান সঠিক অনুপাতে থাকে তাকে সুষম খাদ্য বলে। 

সুষম খাদ্যের বৈশিষ্ট্য: 
- একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে। 
- সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বির অনুপাত হচ্ছে ৪ : ১ : ১ । 
- সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসবজি থাকতে হবে। 
- খাদ্যের প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে। 
- সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে। 
- সুস্থ সবল ও উন্নত জীবন যাপনের জন্য সুষম খাদ্যের কোনও বিকল্প নেই। তাই দেহের পুষ্টির জন্য ছয় উপাদানবিশিষ্ট খাদ্য অন্তর্ভুক্ত করে সুষম খাদ্যের তালিকা বা পরিকল্পনা করা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?
  1. নিস
  2. ফিলাইট
  3. মার্বেল
  4. ক্যালসাইট
ব্যাখ্যা
শিলা: 
- ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম শিলা। 
- ভূতত্ত্ববিদগণের মতে দুই বা ততোধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে এসব শিলার সৃষ্টি হয়। 
- ভূত্বক গঠনকারী সকল কঠিন ও কোমল পদার্থই শিলা। 
উদাহরণস্বরূপ নুড়ি, কাঁকর, গ্রানাইট, কাদা, বালি প্রভৃতি। 
- গঠনপ্রণালি অনুসারে শিলাকে তিনটি প্রধান শ্রেণিতে বিভক্ত করা হয়। 
যথা- (১) আগ্নেয় শিলা, (২) পাললিক শিলা ও (৩) রূপান্তরিত শিলা। 

রূপান্তরিত শিলা: 
- আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। 
- ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে। 
যেমন- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। 
- রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য হচ্ছে এই শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন হয়; এতে জীবাশ্ম দেখা যায় না; কোনো কোনো রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩০.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. OMR
  2. COM
  3. Plotter
  4. Monitor
ব্যাখ্যা
পেরিফেরাল: 
- পেরিফেরাল হলো কম্পিউটার সংযুক্ত অতিরিক্ত ডিভাইস যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। 
- পেরিফেরালের সাহায্যে কম্পিউটারে উপাত্ত ও নির্দেশ প্রদান, কম্পিউটার হতে ফলাফল গ্রহণ এবং ফলাফল সংরক্ষণ করা হয়। 
যেমন: প্রিন্টার, প্লটার ডিস্ক, ডিস্ক ড্রাইভ, সিডি-রম ইত্যাদি। 

১। ইনপুট ডিভাইস (Input Device): 
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। 
যেমন: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি। 

২। আউটপুট ডিভাইস (Output Device): 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
যেমন: মনিটর (Monitor), প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার (Plotter) ইত্যাদি। 

৩। ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device): 
- এছাড়াও আরও কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। 
যেমন: হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন ইত্যাদি। 

অন্যদিকে, 
- COM সাধারণভাবে Communication Port বোঝাতে ব্যবহৃত হয়। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
জলে স্থলে কি সমাস?
  1. সমার্থক দ্বন্দ্ব
  2. বিপরীতার্থক দ্বন্দ্ব
  3. অলুক দ্বন্দ্ব
  4. একশেষ দ্বন্দ্ব
ব্যাখ্যা
অলুক দ্বন্দ্ব সমাস:
- যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।

যেমন:
- দুধে-ভাতে,
- জলে-স্থলে,
- দেশে-বিদেশে,
- হাতে-কলমে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩২.
কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
  1. হরতাল
  2. পালা বদল
  3. উত্তীর্ণ পঞ্চাশ
  4. অবশিষ্ট স্বদেশ
ব্যাখ্যা
‘হরতাল’ কবি সুকান্তের একটি গদ্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৬২ সালে। কবি সুকান্ত ব্যক্তি জীবনে যেমন সমাজতন্ত্রে বিশ্বাস করতেন তেমন চিন্তার ছাপ রয়েছে তার রচনায়। তার প্রায় সব লেখাতেই সাধারণ মানুষের কথা, দুঃখ-কষ্টের চিত্র উঠে এসেছে।

অন্যদিকে,
- ‘উত্তীর্ণ পঞ্চাশ’ সানাউল হক রচিত একটি কাব্যগ্রন্থ। গ্রন্থটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়।
- 'পালা-বদল' অমিয় চক্রবর্তী রচিত একটি কাব্যগ্রন্থ।

সুকান্ত ভট্টাচার্য:
- ‘কিশোর কবি’ সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ জন্মগ্রহণ করেন।
- তিনি কিশোর কবি, মাকর্সবাদী কবি এবং মানবতার কবি।
- তাঁর কাব্যে পৃথিবীর মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে।
- নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।

সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ:
- পূর্বাভাস,
- হরতাল,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘হরতাল’ সুকান্ত ভট্টাচার্য।
৩৩.
বাংলা সাহিত্যে কে পল্লীকবি নামে খ্যাত?
  1. জীবনানন্দ দাস
  2. বেগম সুফিয়া কামাল
  3. জাহানারা আরজু
  4. জসীমউদ্দীন
ব্যাখ্যা
জসীম উদ্‌দীন:
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ। তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস 'বোবা কাহিনী'। তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। E.M. Millford গ্রন্থটি 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন।

তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

তাঁর রচিত জনপ্রিয় খণ্ড কবিতার সংকলন:
- রাখালী,
- বালুচর,
- রূপবতী,
- ধানখেত,
- মাটির কান্না,
- সুচয়নী।

অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩৪.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. যে রাতে পূর্ণিমা ছিল
  2. হাঙর নদী গ্রেনেড
  3. ফাঁদ
  4. উজান বাঁশি
ব্যাখ্যা
'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস:
- মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বেশ কিছু উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন।
- মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। তার মধ্যে ভীষণ আলোচিত উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড'।
- মুক্তিযুদ্ধের এক আবেগী ও প্রতিবাদী উপন্যাস এটি। হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবন এই উপন্যাসে মূর্ত হয়ে ওঠে।
- এই নারী তাঁর নিজের ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে যেমন উদ্বুদ্ধ করেন, তেমনি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের মানসিক প্রতিবন্ধী ছেলেকে তুলে দেন পাকিস্তানি বাহিনীর হাতে।

অন্যদিকে,
- শহীদুল জহিরের রচিত উপন্যাস 'যে রাতে পূর্ণিমা ছিল জীবন'। এটি একটি রাজনৈতিক বাস্তবতা উপন্যাস। এটি ১৯৮৮ সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, 'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস।
৩৫.
চাঁদের হাট অর্থ কি?
  1. বন্ধুদের সমাগম
  2. আত্মীয় সমাগম
  3. প্রিয়জন সমাগম
  4. গণ্যমান্যদের সমাগম
ব্যাখ্যা
• নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই (২০১৯ সংস্করণ) অনুসারে -
'চাঁদের হাট' এর অর্থ - আনন্দের প্রাচুর্য।

• বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারে -
চাঁদের হাট (বিশেষ্য) - শিশুদের বা সুন্দরীদের একত্র সমাবেশ।

• 'প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন' বই অনুসারে -
চাঁদের হাট - সুখের সংসার/ আনন্দের প্রাচুর্য।

----------------
অপশনগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর - প্রিয়জন সমাগম।
কারণ -

» আত্মীয়দের মধ্যে সবাই আমাদের পছন্দের মানুষ নাও হতে পারেন, তাই আত্মীয় সমাগম হলেও আনন্দের প্রাচুর্য নাও হতে পারে।
উদাহরণস্বরূপ - কাজী নজরুল ইসলাম বলেছেন - "এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে উঠেনি কেউ।"

» পক্ষান্তরে, প্রিয়জন সমাগম হলে আনন্দের প্রাচুর্য হওয়ার সম্ভাবনাই বেশি।
৩৬.
তিরস্কার এর সন্ধি বিচ্ছেদ কি?
  1. তিরস+কার
  2. তির+কার
  3. তিরঃ+কার
  4. তিরসঃ+কার
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- বিসর্গযুক্ত ই- ধ্বনি বা ু- ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ ( ঃ ) স্থানে 'ষ' হয়। বিসর্গযুক্ত অ- ধ্বনি বা আ- ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ ( ঃ ) স্থানে স- ধ্বনি হয়। স পরবর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।

যেমন:
তিরঃ + কার = তিরস্কার।
পুরঃ + কার= পুরস্কার।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৩৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. শারিরিক
  2. শারীরিক
  3. শারীরীক
  4. শারিরীক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান  - শারীরিক
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- শরীর-বিষয়ক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৮.
জঙ্গী শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. ইরাকি
  4. উর্দু
ব্যাখ্যা
• ‘জঙ্গি’ শব্দটি 'ফারসি' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- সামরিক;
- যুদ্ধবিষয়ক,
- মারমুখো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৯.
ইতর এর বিপরীত শব্দ কোনটি?
  1. অভদ্র
  2. মিথ্যা
  3. উত্তম
  4. ভদ্র
ব্যাখ্যা
• ‘ইতর’ এর বিপরীত শব্দ - ভদ্র
অন্যদিকে, ইতর এর সমার্থ শব্দ হচ্ছে অভদ্র।

তাছাড়া, 
'সত্য' এর বিপরীত শব্দ- 'মিথ্যা'
'উত্তম' এর বিপরীত শব্দ- 'অধম' 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪০.
ভানুসিংহ কার ছদ্মনাম?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. যতীন্দ্রনাথ ঠাকুর
  3. রথীন্দ্রনাথ ঠাকুর
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন। এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীনকিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪১.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্ম কত সালে?
  1. ১৮৬৩
  2. ১৯১৩
  3. ১৮৭৬
  4. ১৮৮০
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'। তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প:
- মহেশ,
- বিলাসী,
- সতী,
- মামলার ফল ইত্যাদি।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪২.
যা চিরস্থায়ী নয়- এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. অস্থায়ী
  2. ক্ষণিক
  3. ক্ষণস্থায়ী
  4. নশ্বর
ব্যাখ্যা
এক কথায় প্রকাশ: 
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর। 

অন্যদিকে, 
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী। 
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী। 
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু। 
- 'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ- অবিনশ্বর। 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৪৩.
অর্ধচন্দ্র এর অর্থ কি?
  1. আদর করা
  2. শাসন করা
  3. গলা ধাক্কা দেয়া
  4. অসম্মান করা
ব্যাখ্যা
• 'অর্ধচন্দ্র' বাগ্‌ধারার অর্থ - গলাধাক্কা। 

গুরুত্বপূর্ণ কয়েকটি বাগ্‌ধারা: 
• 'অক্কা পাওয়া' অর্থ - মারা যাওয়া। 
• 'অমাবস্যার চাঁদ' অর্থ - দুর্লভ। 
• 'আক্কেল গুড়ুম' অর্থ - হতবুদ্ধি হওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৪.
বাংলা ভাষায় ব্যাঞ্জনবর্ণ কয়টি?
  1. ২৯টি
  2. ৩৯টি
  3. ১৯টি
  4. ৪৯টি
ব্যাখ্যা
• বর্ণ ও ধ্বনি প্রকরণ:
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ,ঁ)।
- পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ: ৮টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫.
চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে?
  1. কাহ্নপা
  2. ভূযুকুপা
  3. লুইপা
  4. শবরপা
ব্যাখ্যা
• 'লুইপা' — হচ্ছে চর্যাপদের প্রথম পদের রচিয়তা।

• লুইপা:
- চর্যাপদে লুইপাকে আদি সিদ্ধাচার্য বলে বিবেচনা করা হয়। 
- তিনি চর্যাপদের প্রথম ও ঊনত্রিশতম পদের রচয়িতা।
- এছাড়াও সংস্কৃত ভাষায় তিনি চারটি গ্রন্থ রচনা করেছিলেন।
- তাঁর একটি গ্রন্থের নাম অভিসময়বিভঙ্গ’।

• কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।- পদটির রচয়িতা 'লুইপা'। এটি চর্যাপদের প্রথম পদ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
৪৬.
তুমি কার সাথে কথা বলেছিলে?
  1. Who are you speak to?
  2. Who did you speak to?
  3. Who were you speak to?
  4. Whom were you speak to?
ব্যাখ্যা

তুমি কার সাথে কথা বলেছিলে? - Who did you speak to?

মূল বাক্য: "তুমি কার সাথে কথা বলেছিলে?"
- এটি একটি past tense (অতীত কাল) এর প্রশ্ন।

Who did you speak to?
- "did" দিয়ে past tense প্রকাশ পাচ্ছে এবং "speak" মূল verb হিসেবে ব্যবহার হয়েছে (past form না হয়ে base form থাকবে, কারণ "did" আছে)।

ঘ) নং অপশনে "were you speak" গঠনগতভাবে ভুল; এখানে হওয়া উচিত ছিল "whom were you speaking to?" 

৪৭.
বাংলায় অনুবাদ কর- As you sow, so will you reap.
  1. আয় বুঝে ব্যয় কর
  2. সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়
  3. যেমন কর্ম, তেমন ফল
  4. কষ্ট করলে কেষ্ট মেলে
ব্যাখ্যা
প্রদত্ত প্রশ্নে "As you sow, so will you reap" প্রবাদটির অর্থ হচ্ছে - যেমন কর্ম, তেমন ফল


উল্লিখিত বাকি অপশনগুলো,
• Cut your coat according to your cloth.
- আয় বুঝে ব্যয় কর।

• A stitch in time saves nine.
- সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।

• No pain, no gain. 
- কষ্ট করলে কেষ্ট মেলে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৮.
What is the synonym of the word 'Equity'?
  1. Justice
  2. Real
  3. Help
  4. Correct
ব্যাখ্যা
• Equity (Noun).
- English meaning:
01. [Uncountable] (Finance) The value of a company’s shares.
02. The practice of giving to others what is their due
- Bangla meaning: ন্যায়পরায়ণতা।

Synonym: Justice, Right, Goodness, Fair shake.
Antonym: Injustice. Inequity, Prejudice, Bias.

উল্লিখিত অপশনগুলো,
- Justice - ন্যায়পরায়ণতা;
- Real - বাস্তব, প্রকৃত;
- Help - সাহায্য, সহায়তা;
- Correct - সঠিক।

Example sentence
- The company is committed to equity in the workplace.
- He invested a large amount of money in equity.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৪৯.
He went ....... hunting.
  1. the
  2. by
  3. a
  4. an
ব্যাখ্যা
Complete sentence: He went a hunting.

• বাক্যটিতে went on hunting এর পরিবর্তে a hunting ব্যবহৃত হয়েছে।
- বাক্যটির on অন্য রূপ a তে পরিবর্তিত হয়েছে।
- এমন আরেকটি উদাহরণ হলো o’clock (o = of).
- এ জাতীয় preposition কে disguised preposition বলে।

কোন কোন সময় disduised preposition হিসেবে on অর্থে a/ an বসে

Example sentence:
- He went a hunting. (on hunting).
- The child fell a sleep. (on sleep).
- They have gone a fishing. (on fishing).

• Article:
 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।

• Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫০.
"Come here" choose the correct indirect speech.
  1. He told me to go there.
  2. He ordered me that go there.
  3. He told me to come here.
  4. He told me to go
ব্যাখ্যা
Imperative Sentence এর Direct speech কে Indirect speech এ রূপান্তর করার নিয়ম:
- Reporting verb টি আদেশ বুঝালে order/ command, উপদেশ বুঝালে advise, তা না হলে tell দ্বারা পরিবর্তিত হয়।
- Inverted comma উঠে গিয়ে to বসে।
- reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
- Reporting verb যদি Past Tense হয়, তাহলে তার নিকটবর্তী নির্দেশনাসূচক দূরবর্তী নির্দেশনাসূচক শব্দে পরিণত করতে হবে।
- Come > Go.

Structure: Subject + request/ order/ advise/ tell + object (যদি থাকে) + to + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

- Direct Speech: Come here.
- Indirect Speech: He told me to go there.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫১.
Which is the adjective among the following words?
  1. Diplomat
  2. Diplomacy
  3. Diplomatic
  4. Diploma
ব্যাখ্যা
The required answer is - Diplomatic.

• Diplomatic (Adjective)
- English meaning: Connected with managing relations between countries.
- Bangla meaning: কূটনৈতিক।

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Diplomat (Noun) - কূটনীতিবিদ;
- Diplomacy (Noun) - কূটনীতি;
- Diploma (Noun) - শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৫২.
Ten hours ....... too long to wait.
  1. are
  2. were
  3. aren't
  4. is
ব্যাখ্যা
Correct answer: Ten hours is too long to wait.

- এখানে, "Expressions of time and distance" কে  "single entities" হিসেবে ধরা হয়।
- Subject দেখতে Plural হলেও verb singular হয়।
- তাদের পরে কখনো Plural Verb বসে না।
 
Example Sentence:
1. Ten minutes is not a lengthy wait for a table at this popular restaurant.
2. Fifty miles is a long distance.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫৩.
This could have worked, if I ....... been more far sighted.
  1. might
  2. have
  3. had
  4. has
ব্যাখ্যা
Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি clause এর যেকোন একটিতে If/ had দিয়ে clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত clause টি Past Perfect Tense হয়। 
- ২য় clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Complete Sentence: This could have worked, if I had been more far-sighted.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫৪.
"Syntax" means -
  1. Sentence building
  2. Text building
  3. Suplimentary text
  4. Manner of speech
ব্যাখ্যা
• 'Syntax' means- Sentence building.

Syntax (Noun)
- English Meaning: the way in which linguistic elements (such as words) are put together to form constituents (such as phrases or clauses)/ the part of grammar dealing with this.
- Bangla Meaning: বাক্যপ্রকরণ; বাক্যরীতি; পদান্বয়; পদযোজনা।

Source: Merriam-webster Dictionary, Accessible Dictionary.
৫৫.
People exchange ....... through speaking and listening.
  1. money
  2. ideas
  3. business
  4. education
ব্যাখ্যা
Complete sentence: People exchange ideas through speaking and listening.
- Bangla meaning: মানুষ কথা বলা এবং শোনার মাধ্যমে ভাব বিনিময় করে।

• উল্লিখিত অপশনগুলো,
- money - টাকা, অর্থ;
- ideas - ভাব; চিন্তা; ধারণা; পরিকল্পনা, সংকল্পনা, উদ্দেশ্য;
- business - ব্যবসা;
- education - শিক্ষা।

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - ideas.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৫৬.
Do you have interests ........ writing memos?
  1. beyond
  2. on
  3. of
  4. to
ব্যাখ্যা
Correct answer - beyond.

- Complete Sentence: Do you have interests beyond writing memos?
- Bangla meaning: মেমো লেখা ছাড়া তোমার আর কি আগ্রহ আছে?

beyond মানে হলো "other than/ in addition to".
- অর্থাৎ "ছাড়া" বা "অতিরিক্তভাবে", তাই এটি সুন্দরভাবে জিজ্ঞাসা করে যে, সেই ব্যক্তি মেমো লেখার বাইরে অন্য কোনো আগ্রহ রাখে কি না।

- একটি একক শখ বোঝাতে সাধারণভাবে "interest in" ব্যবহৃত হয়।
- কিন্তু যেহেতু "in" এখানে অপশনের মধ্যে নেই, তাই beyond ই একমাত্র Appropriate Preposition যা প্রাকৃতিক ও সঠিক অর্থ প্রকাশ করে।

Note:
• Interested on টাকা-পয়সা বা আর্থিক ক্ষেত্রে "সুদ" বোঝাতে ব্যবহার করা হয়।
- অর্থাৎ, কোন কিছুর উপর সুদ ধার্য করা অর্থে ব্যবহার হয়ে থাকে।

Example sentence:
- He earns monthly interest on his fixed deposit.
- There is no interest on student loans for the first year.
- They charge high interest on credit card debt.

• তাই, সবগুলো অপশন এর ভিত্তিতে beyond ই একমাত্র Appropriate Preposition যা সঠিক অর্থ প্রকাশ করে।
৫৭.
Who is not a romantic poet?
  1. T.S. Eliot
  2. P.B. Shelley
  3. S.T. Coleridge
  4. John Keats
ব্যাখ্যা
The required answer is - T. S. Eliot.

T. S. Eliot (Thomas Stearns Eliot)
- He was born on September 26, 1888, in St. Louis, Missouri, U.S.
- ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি লন্ডনে মারা যান।
- Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়। তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি Modern period এর একজন কবি।

Best works:
Poems
- The Waste Land (1922)
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock,
- Ash Wednesday (Poem), etc.

His known plays:
- The Confidential Clerk,
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
-The Elder Statesman,
- The Trail of a Judge, etc.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• (খ) P.B. Shelley:
- তিনি Romantic Period এর একজন কবি ছিলেন।
- Title: Revolutionary Poet, Lyrical Poet.

• (গ) S.T. Coleridge:
- তিনি ছিলেন একজন British poet.
- তিনি একজন English lyrical poet, critic, এবং philosopher.
- His Lyrical Ballads was written with William Wordsworth, heralding the English Romantic movement, and his Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.

• (ঘ) John Keats:
- তিনি একজন British Poet.
- Romantic period এর লেখক।
- He is an English Romantic Lyric Poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.

Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.
৫৮.
The correct spelling is-
  1. Curtidge
  2. Cartridge
  3. Cartidge
  4. Cartedge
ব্যাখ্যা
• The correct spelling is 'Cartridge' (Noun).
- English meaning: A tube or case containing explosive and a bullet or shot, for shooting from a gun.
- Bangla meaning: আধার; টোটা; কারতুজ। 

Synonym: Ammunition, Load, Shell, Missile.
Antonym: Blank.

Example sentence: I need to replace the ink cartridge in my printer.
- Bangla meaning: আমি আমার প্রিন্টারের ইনক কার্টরিজ পরিবর্তন করতে হবে।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৫৯.
Which is the correct tag question?
  1. You speak Bangla, don't you?
  2. You speak Bangla, isn't you?
  3. Nothing is certain, is that?
  4. The meeting is at 10.00, aren't it?
ব্যাখ্যা
The correct tag question is - You speak Bangla, don't you?

Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।

• tag question এর মূল sentence টিতে যদি auxiliary verb না থাকে, 
- শুধুমাত্র principal verb (be verb ছাড়া) থাকে তাহলে tag question  করতে do/ does/ did এর সাথে not যোগ করতে হবে।
- অর্থাৎ, don't/ doesn't/ didn't + subjective pronoun? হবে।

• সুতরাং, (ক) বাক্যেটি সঠিক।

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
৬০.
The passive form of "Let him told to go" is-
  1. Tell him go.
  2. Let him go.
  3. Tell him to go
  4. Let him to go.
অনির্ধারিত
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত "Let him told to go" imperative sentence টি ইতোমধ্যে Passive voice এ আছে, কিন্তু auxiliary verb (be) না থাকায় বাক্যটি পুরোপুরি শুদ্ধ নয়।
- প্রশ্নে active form চাওয়া হলে সঠিক উত্তর হতো গ) Tell him to go.
- প্রশ্নে ভুল থাকায় সঠিক উত্তর গ্রহণ করা সম্ভব হয়নি।

Imperative sentence এর passive voice কে active voice এ রূপান্তরের নিয়ম:
- Let উঠে গিয়ে Passive voice এর verb (told) active voice এ Present form হিসেব sentence এর প্রথমে বসে।
- Passive voice এর be উঠে subject টি active voice object হিসেবে বসে।
- Passive voice এর বাকি অংশটুকু active voice এ বসবে।

- Passive voice: Let him be told to go.
- Active voice: Tell him to go.

• to go এখানে infinitive হিসেবে ব্যবহার হয়েছে তাই এটির কোনো পরিবর্তন হবে না।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.