পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৮ সেপ্টেম্বর, ২০২০সময়35 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-০৩.০৬.২০১৬ (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৮ সেপ্টেম্বর, ২০২০ · ৭০ প্রশ্ন

.
'সোনালী কাবিন' কাব্যটির রচয়িতা কে?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) আল মাহমুদ
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর:
খ) আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
খ) আল মাহমুদ
ব্যাখ্যা

সোনালী কাবিন আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম ইত্যাদি এই কাব্যগ্রন্থের উপজীব্য বিষয়। লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠো, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া, প্রেমের কবিতা ইত্যাদি তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ।
কাবিলের বোন, চেহারার চতুরঙ্গ, উপমহাদেশ, ডাহুকী, কবি ও কোলাহল, ডাহুকী ইত্যাদি তাঁর রচিত উপন্যাস এবং
পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, ময়ূরীর মুখ, সৌরভের কাছে পরাজিত তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) সওগাত
  2. খ) শিখা
  3. গ) ধূমকেতু
  4. ঘ) মাহেন ও
সঠিক উত্তর:
গ) ধূমকেতু
উত্তর
সঠিক উত্তর:
গ) ধূমকেতু
ব্যাখ্যা

'লাঙ্গল' কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা। প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালের ডিসেম্বরে কলকাতা থেকে। এটি 'শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়' নামে শ্রমিক শ্রেণীর একটি মুখপত্র। এর সম্পাদক কাজী নজরুল ইসলাম হলেও ছাপা হতো মণিভূষণ মুখোপাধ্যায়ের নামে। দৈনিক নবযুগ (১৯২০) ও ধূমকেতু (১৯২২) কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

.
'আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?'- গানটির রচয়িতা কে?
  1. ক) আলতাফ মাহমুদ
  2. খ) আবদুল গাফফার চৌধুরী
  3. গ) মাহবুবউল আলম
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
খ) আবদুল গাফফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। এটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন?
  1. ক) পাণিনি
  2. খ) সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  3. গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) সুকুমার সেন
সঠিক উত্তর:
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন।
Verified From: Banglapedia, BBC, Prothom Alo.
.
বাংলা ভাষায় প্রথম কোরান শরীফ অনুবাদ করেন কে?
  1. ক) গিরীশচন্দ্র সেন
  2. খ) স্যার জগদীশ চন্দ্র বসু
  3. গ) ঈম্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) রাজা রামমোহন রায়
সঠিক উত্তর:
ক) গিরীশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
ক) গিরীশচন্দ্র সেন
ব্যাখ্যা

সেন, গিরিশচন্দ্র (১৮৩৫-১৯১০) ধর্মবেত্তা ও অনুবাদক। বাংলা ভাষায় কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ তিনিই প্রথম করেন। নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে তাঁর জন্ম।
Source: Banglapedia

.
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার কে?
  1. ক) সেলিম আলদীন
  2. খ) আবদুল্লাহ আল মামুন
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) মামুনুর রশীদ
সঠিক উত্তর:
গ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা

সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়(১৯৭৬)'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'আমার পূর্ব বাংলা' কবিতাটির কবি কে?
  1. ক) আহসান হাবীব
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) শামসুর রহমান
সঠিক উত্তর:
গ) সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
‘আমার পূর্ব বাংলা' সৈয়দ আলী আহসানের একটি বিখ্যাত কবিতা। এটা বাংলা সাহিত্যেরও একটি উল্লেখযোগ্য কবিতা। কবিতাটি ‘একক সন্ধ্যায় বসন্ত' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং প্রথম আলো।
.
'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি' কার রচনা?
  1. ক) সুকান্ত ভট্রাচার্য
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) হাসান হাফিজুর রাহমান
সঠিক উত্তর:
ক) সুকান্ত ভট্রাচার্য
উত্তর
সঠিক উত্তর:
ক) সুকান্ত ভট্রাচার্য
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁর রচিত কাব্যগ্রন্থ- ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ ইত্যাদি।
তাঁর বিখ্যাত কিছু উক্তি- 'হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে।',
'অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি।',
'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।',
'সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।',
'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার।'
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

.
'রমযানের ঐ রোযার শেষে এল খুশির ঈদ' কার রচনা?
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) আহসান হাবীব
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে বাঙ্গালি কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান। কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে,
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
কাজী নজরুল ইসলাম।
উৎসঃ ডেইলি স্টার এবং যুগান্তর পত্রিকা।

১০.
'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) ওলন্দাজ ভাষা
  2. খ) ফারসি ভাষা
  3. গ) পর্তুগিজ ভাষা
  4. ঘ) দেশি ভাষা
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ ভাষা
উত্তর
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ ভাষা
ব্যাখ্যা

পর্তুগিজ শব্দঃ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১১.
'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) মোরশেদুল ইসলাম
  2. খ) সুভাষ দত্ত
  3. গ) হুমায়ূন আহমেদ
  4. ঘ) চাষী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) হুমায়ূন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা

হুমায়ূন আহমেদের সর্বশেষ নির্মিত চলচ্চিত্র 'ঘেটুপুত্র কমলা' যা ২০১২ সালে নির্মিত হয়েছিল। তাঁর নির্মিত অন্যান্য চলচ্চিত্র- আগুনের পরশমনি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া, আমার আছে জল।
এছাড়াও তিনি নিজে পরিচালনা করেননি কিন্তু তাঁর উপন্যাস অবলম্বনে নির্মিত এরকম কিছু চলচ্চিত্রঃ শঙ্খনীল কারাগার, দারুচিনি দ্বীপ, নন্দিত নরকে।

১২.
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
  1. ক) মৃত্যুক্ষুধা
  2. খ) ঘরে বাইরে
  3. গ) মধুমালা
  4. ঘ) সূর্যদীঘল বাড়ী
সঠিক উত্তর:
ক) মৃত্যুক্ষুধা
উত্তর
সঠিক উত্তর:
ক) মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা

মৃত্যুক্ষুধা, বাধনহারা ও কুহেলিকা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

১৩.
কোনটি মুনীর চৌধুরীর নাটক?
  1. ক) নবান্ন
  2. খ) কবর
  3. গ) বেলা অবেলা কালবেলা
  4. ঘ) কীত্তনখোলা
সঠিক উত্তর:
খ) কবর
উত্তর
সঠিক উত্তর:
খ) কবর
ব্যাখ্যা

রক্তাক্ত প্রান্তর, চিঠি, দণ্ডকারণ্য, কবর, রাজার জন্মদিনে, মানুষ, নষ্ট ছেলে ইত্যাদি মুনীর চৌধুরীর মৌলিক নাটক। কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা ও মুখরা রমণী বশীকরণ তাঁর অনুবাদ নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৪.
মানপত্রের অপর নাম কী?
  1. ক) আবেদনপত্র
  2. খ) অভিনন্দন পত্র
  3. গ) নিমন্ত্রণপত্র
  4. ঘ) ব্যক্তিগত পত্র
সঠিক উত্তর:
খ) অভিনন্দন পত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) অভিনন্দন পত্র
ব্যাখ্যা
কাউকে সংবর্ধনা দানের জন্যে প্রশংসাসূচক অভিনন্দন পত্র বা মানপত্র দেওয়া হয়। মানপত্রে ব্যক্তির গুণাবলী ও প্রশংসা স্থান পায়। দেশ-বিদেশ থেকে উচ্চতর সম্মান, আন্তর্জাতিক খ্যাতি অথবা নিজের এলাকায় বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য উদ্দিষ্ট ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে মানপত্র প্রদান করা হয়। মানপত্র সংবর্ধনা সভায় পাঠ করা হয় এবং অভিনন্দিত ব্যক্তিকে তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উৎসঃ এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
'মরমী কবি ' কাকে বলা হয়?
  1. ক) হাছন রাজা
  2. খ) সৈয়দ সুলতান
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) কায়কোবাদ
সঠিক উত্তর:
ক) হাছন রাজা
উত্তর
সঠিক উত্তর:
ক) হাছন রাজা
ব্যাখ্যা

দেওয়ান হাসন রাজা (২১ ডিসেম্বর, ১৮৫৪ - ৬ ডিসেম্বর, ১৯২২) - (বাংলা- ৭ পৌষ,১২৬১ - ২২ অগ্রহায়ণ,১৩২৯) বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তাঁর প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্‌ এর প্রধান পথিকৃৎ।
লোকে বলে বলেরে, ঘর বাড়ি ভালা নায় আমার
কি ঘর বানাইমু আমি, শূন্যের-ই মাঝার
ভালা করি ঘর বানাইয়া, কয় দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার।
-হাসন রাজা।
তাঁর অন্যান্য বিখ্যাত গান হলো 'মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে', 'আঁখি মুঞ্জিয়া দেখ রূপরে', 'সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল', 'মরণ কথা স্মরণ হইল না হাছন রাজা তোর', 'আমি যাইমুরে যাইমুরে আল্লার সঙ্গে', 'কানাই তুমি খেইর খেলাও কেনে', 'একদিন তোর হইব রে মরন রে হাসন রাজা'।

১৬.
মানুষের মুখে কর্তন দন্ত কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৮ টি
সঠিক উত্তর:
ঘ) ৮ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ টি
ব্যাখ্যা

মানুষের মুখে চার ধরনের দাঁত রয়েছে। এগুলো হলোঃ
১) Incisor( কর্তন)
২) Canine( ছেদন)
৩) Premolar ( অগ্রপেষণ)
৪) Molar ( পেষণ)।
একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ৩২ টি দাঁতের মধ্যে উপরের পাটিতে থাকে ১৬ টি আর নিচে থাকে ১৬ টি।
প্রতি পাটিতে ১৬ টি দাঁতের মধ্যে সামনের ৪ টি Incisor বা কর্তন দাঁত। তার পরেই যে সুচালো দাঁতটি রয়েছে সেটি হলো Canine বা ছেদন। মাংসাশী প্রানীদের এই দাঁত অনেক লম্বা থাকে। তার পরে দুটি (এক পাশে) অগ্রপেষণ। সবার শেষে আক্কেল দাঁতসহ তিনটি (এক পাশে) দাঁত হলো পেষণ দাঁত যা আমাদের চিবানোর কাজে লাগে।
অর্থাৎ মানুষের মোট ৩২ টি দাঁতের মধ্যে কর্তন দাঁত ৪+৪= ৮ টি। ছেদন ২+২= ৪ টি। অগ্রপেষণ ৪+৪ =৮ টি এবং পেষণ দাঁত ৬+৬ = ১২ টি।
উৎসঃ সপ্তম শ্রেণি, বিজ্ঞান; নবম-দশম শ্রেণি, জীববিজ্ঞান এবং একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রাণীবিজ্ঞান।

১৭.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়?
  1. ক) ১৬ ডিসেম্বর
  2. খ) ১৪ ডিসেম্বর
  3. গ) ২১ ফেব্রুয়ারি
  4. ঘ) ১৭ মার্চ
সঠিক উত্তর:
গ) ২১ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।
যার ফলে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে শুরু করে। ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।
সূত্রঃ ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।

১৮.
মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'একাত্তরের দিনগুলি' এর রচয়িতা কে?
  1. ক) শাহরিয়ার কবির
  2. খ) জাহানারা ইমাম
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) সেলিনা হোসেন
সঠিক উত্তর:
খ) জাহানারা ইমাম
উত্তর
সঠিক উত্তর:
খ) জাহানারা ইমাম
ব্যাখ্যা

জাহানারা ইমাম শহীদ জননী হিসেবে খ্যাত। তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ 'একাত্তরের দিনগুলি'। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাহানারা ইমাম লেখালেখিতে ব্যস্ত সময় কাটান এবং তাঁর প্রধান গ্রন্থগুলি এ সময়ে প্রকাশ পায়।
গল্প, উপন্যাস ও দিনপঞ্জি জাতীয় রচনা মিলিয়ে তাঁর আরও কয়েকটি গ্রন্থ রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: অন্য জীবন, বীরশ্রেষ্ঠ, জীবন মৃত্যু, চিরায়ত সাহিত্য, বুকের ভিতরে আগুন, নাটকের অবসান, দুই মেরু, নিঃসঙ্গ পাইন, নয় এ মধুর খেলা, ক্যানসারের সঙ্গে বসবাস ও প্রবাসের দিনলিপি‌।
উৎসঃ বাংলাপিডিয়া।

১৯.
Iron is ___ useful metal.
  1. ক) an
  2. খ) the
  3. গ) a
  4. ঘ) none
সঠিক উত্তর:
গ) a
উত্তর
সঠিক উত্তর:
গ) a
ব্যাখ্যা

In speaking, we use ‘a’ before a consonant sound: a car, a house, a big truck, a wheel, a grey day.
Warning:: Some words that begin with a vowel letter in writing have a consonant sound:
a united group, a university, a one-year-old child.
We use ‘an’ before a vowel sound: an apple, an old shoe, an orchestra, an umbrella.
Source: Cambridge Dictionary.

২০.
'Pediatric' relates to the treatment of _______.
  1. ক) adults
  2. খ) children
  3. গ) women
  4. ঘ) old people
সঠিক উত্তর:
খ) children
উত্তর
সঠিক উত্তর:
খ) children
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
২১.
'Panacea' means-
  1. ক) widespread disease
  2. খ) gland
  3. গ) fresh
  4. ঘ) cure all
সঠিক উত্তর:
ঘ) cure all
উত্তর
সঠিক উত্তর:
ঘ) cure all
ব্যাখ্যা

Panacea: সর্বরোগের মহৌষধ, সর্বরোগনিবারক ঔষধ।
Synonym: Elixir, cure all.

২২.
Have you ___ the letter?
  1. ক) written
  2. খ) write
  3. গ) wrote
  4. ঘ) to write
সঠিক উত্তর:
ক) written
উত্তর
সঠিক উত্তর:
ক) written
ব্যাখ্যা
বাক্যটি present perfect tense এ গঠিত।
বাক্যের গঠনঃ Have + subject + verb এর past participle form + object.
২৩.
There ____ six seasons in Bangladesh.
  1. ক) is
  2. খ) are
  3. গ) was
  4. ঘ) has
সঠিক উত্তর:
খ) are
উত্তর
সঠিক উত্তর:
খ) are
ব্যাখ্যা
বাক্যটি চিরন্তন সত্য, তাই এটি Present Indefinite Tense হবে। যেহেতু six seasons plural, তাই বাক্যে মূল verb হিসেবে is না বসে are বসবে।
২৪.
Milk is ______ food.
  1. ক) nutritional
  2. খ) nutrient
  3. গ) nutritious
  4. ঘ) nutritive
সঠিক উত্তর:
গ) nutritious
উত্তর
সঠিক উত্তর:
গ) nutritious
ব্যাখ্যা
বাক্যটির অর্থঃ দুধ পুষ্টিকর খাবার।
nutritious (adjective) (আনুষ্ঠানিক) পুষ্টিকর।
২৫.
One who is a specialist in heart and its disease is __
  1. ক) a pharmacologist
  2. খ) an ophthalmologist
  3. গ) a cardiologist
  4. ঘ) a neurologist
সঠিক উত্তর:
গ) a cardiologist
উত্তর
সঠিক উত্তর:
গ) a cardiologist
ব্যাখ্যা

cardiologist (noun): a doctor who specializes in treating diseases of the heart.
neurologist (noun): a doctor who studies and treats diseases of the nerves.
ophthalmologist (noun): a doctor who treats eye diseases.
optician (noun) (US optometrist): someone whose job is examining people's eyes and selling glasses or contact lenses to correct sight problems.

২৬.
'Beautiful ' is an example of ________.
  1. ক) verb
  2. খ) conjunction
  3. গ) adjective
  4. ঘ) preposition
সঠিক উত্তর:
গ) adjective
উত্তর
সঠিক উত্তর:
গ) adjective
ব্যাখ্যা

beautiful (adjective) সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন: a beautiful face/flower/voice.
beautifully (adverb): sings beautifully.
beautify (verb transitive) সুন্দর করা।

২৭.
'The work is done by Medha' This is an example of-
  1. ক) active voice
  2. খ) passive voice
  3. গ) quasi -passive voice
  4. ঘ) not any voice which are mentioned
সঠিক উত্তর:
খ) passive voice
উত্তর
সঠিক উত্তর:
খ) passive voice
ব্যাখ্যা
Passive voice এর ক্ষেত্রে সাধারণত auxiliary verb + মূল verb এর past participle form থাকে এবং কর্তা সরাসরি কাজটি না করে কর্তাকে দিয়ে কাজটি করানো হয়েছে এমন অর্থ প্রকাশ করে। অর্থাৎ বাক্যে object এর জায়গায় subject, আর subject এর জায়গায় object বসে। তাই প্রশ্নোক্ত বাক্যটি একটি passive voice.
২৮.
'Quickly' is an example of-
  1. ক) adverb
  2. খ) pronoun
  3. গ) verb
  4. ঘ) adjective
সঠিক উত্তর:
ক) adverb
উত্তর
সঠিক উত্তর:
ক) adverb
ব্যাখ্যা

quick (adjective)
(১) দ্রুতগতিসম্পন্ন; দ্রুতনিষ্পন্ন: He is a quick worker.
People like quick food at lunch.
(in) quick time সৈন্যদের মার্চ করার স্বাভাবিক গতি (ঘণ্টায় ৪ মাইল)।
quick march দ্রুত মার্চ করা।
quick-freeze (verb transitive) খাদ্যদ্রব্য দ্রুত হিমায়িতকরণ।
(২) প্রাণবন্ত; উজ্জ্বল; চটপটে; উপস্থিতবুদ্ধিসম্পন্ন: He is quick to understand mathematical problems.
He is a quick worker.
a quick temper সহজে রাগ করার স্বভাব।
(৩) (প্রাচীন প্রয়োগ) জীবিত: the quick and the dead.
quick (noun) [Uncountable noun] নখের নিচের সংবেদনশীল মাংস।
cut/touch somebody to the quick কারো অনুভূতিতে গভীর আঘাত হানা।
quick (adverb) He wants to be famous quick.
quickly (adverb)
quickness (noun)

২৯.
___ eggs were served to the players.
  1. ক) Boiled
  2. খ) Boil
  3. গ) To boil
  4. ঘ) Boiling
সঠিক উত্তর:
ক) Boiled
উত্তর
সঠিক উত্তর:
ক) Boiled
ব্যাখ্যা
এখানে Participle হিসেবে Boiled বসবে। উল্লেখ্য, Participle একই সাথে Verb এবং Adjective উভয়ের কাজ করে।
৩০.
I _______ since 1980.
  1. ক) live
  2. খ) am living
  3. গ) have been living
  4. ঘ) lived
সঠিক উত্তর:
গ) have been living
উত্তর
সঠিক উত্তর:
গ) have been living
ব্যাখ্যা
যেহেতু বাক্যে since + point of time আছে অর্থাৎ কাজটি অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে বুঝাচ্ছে, তাই বাক্যটি Present perfect continuous tense হবে।
৩১.
No man can ______ alone.
  1. ক) live
  2. খ) lives
  3. গ) lived
  4. ঘ) living
সঠিক উত্তর:
ক) live
উত্তর
সঠিক উত্তর:
ক) live
ব্যাখ্যা
Modal auxiliary verb এর পর সাধারণত মূল verb এর present participle form বসে।
৩২.
'A, an and the are the examples of ______.
  1. ক) verb
  2. খ) adverb
  3. গ) preposition
  4. ঘ) articles
সঠিক উত্তর:
ঘ) articles
উত্তর
সঠিক উত্তর:
ঘ) articles
ব্যাখ্যা

Definite article, ‘the’.
Indefinite article, ‘a’, ‘an’.

৩৩.
A doctor who studies and treats the medical conditions and diseases of women is _______.
  1. ক) a gynecologist
  2. খ) a neurologist
  3. গ) an oncologist
  4. ঘ) an orthopedic surgeon
সঠিক উত্তর:
ক) a gynecologist
উত্তর
সঠিক উত্তর:
ক) a gynecologist
ব্যাখ্যা
gynaecologist (America(n) gynecologist) স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ।
৩৪.
10a2b4 কে 5a2b2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
  1. ক) 2a2b2
  2. খ) 2b2
  3. গ) 2ab
  4. ঘ) 2a2
সঠিক উত্তর:
খ) 2b2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2b2
ব্যাখ্যা
10a2b4 / 5a2b2
= 2b2
৩৫.
একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ২ মিটার। ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ বর্গমিটার
  2. খ) ৪৮ বর্গমিটার
  3. গ) ২৪ বর্গমিটার
  4. ঘ) ৯৬ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ২৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ বর্গমিটার
ব্যাখ্যা

একটি তলের ক্ষেত্রফল = ২ = ৪ বর্গমিটার।
∴ ঘনকের ছয়টি তল থাকে এবং এদের সবগুলোর ক্ষেত্রফল একত্রে হবে = ৬✕৪ = ২৪ বর্গ মিটার।

৩৬.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে যোগফল 88 হবে?
  1. ক) 41
  2. খ) 42
  3. গ) 44
  4. ঘ) 43
সঠিক উত্তর:
ঘ) 43
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 43
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
2x + 2 = 88
∴ x = 43

৩৭.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?
  1. ক) সরলকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) পূরককোণ
  4. ঘ) সন্নিহিতকোণ
সঠিক উত্তর:
খ) সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ হয়। যে কোণ এর মান ৯০° অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলা হয়। সমকোণী ত্রিভুজের একটি কোন যেহেতু ৯০° তাই অপর দুইটি কোণ অবশ্যই ৯০° অপেক্ষা কম হবে।
৩৮.
a − (1/a) = 3 হলে a2 + (1/a2) = ?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 13
সঠিক উত্তর:
গ) 11
উত্তর
সঠিক উত্তর:
গ) 11
ব্যাখ্যা

a2 + 1/a2
= (a - 1/a)2 + 2.a.1/a
= 32 + 2
= 11

৩৯.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১
  4. ঘ) -১
সঠিক উত্তর:
গ) ১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১
ব্যাখ্যা

পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০০০; চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯
এদের অন্তর = ১০০০০-৯৯৯৯ = ১

৪০.
একট বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ ফুট পানির উপর আছে। বাঁশটির দৈর্ঘ্য কত ফুট?
  1. ক) ২৪
  2. খ) ২১
  3. গ) ২৭
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ক) ২৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪
ব্যাখ্যা

বাঁশের দৈর্ঘ্য x ফুট হলে, x/2 + x/3 + 4 = x
(3x + 2x + 24)/6 = x
5x - 6x = -24
x = 24

৪১.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি 50° হলে তৃতীয় কোণটির পরিমাণ কত?
  1. ক) 80°
  2. খ) 70°
  3. গ) 100°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
ক) 80°
উত্তর
সঠিক উত্তর:
ক) 80°
ব্যাখ্যা

সমান কোণদ্বয়ের সমষ্টি = 50° + 50°
= 100°
∴ অপর কোণ = 180° - 100°
= 80°

৪২.
Data সংগ্রহেরর পদ্বতি-
  1. ক) সাক্ষাৎকার
  2. খ) টেবিল (Table)
  3. গ) Bar Diagram
  4. ঘ) Map Diagram
সঠিক উত্তর:
ক) সাক্ষাৎকার
উত্তর
সঠিক উত্তর:
ক) সাক্ষাৎকার
ব্যাখ্যা
Data সংগ্রহের পদ্ধতি হলোঃ সাক্ষাৎকার পদ্ধতি, প্রশ্নমালা পদ্ধতি, জরিপ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি ইত্যাদি।
৪৩.
Data প্রদর্শনের উপায়সমূহ-
  1. ক) Bar Diagram
  2. খ) Line Chart
  3. গ) Histogram
  4. ঘ) Frequency
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি বাতিল করা হয়েছে। প্রশ্নে উল্লিখিত সবগুলো অপশনই Data প্রদর্শনের উপায়।
৪৪.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়?
  1. ক) ১৬ ডিসেম্বর
  2. খ) ১৪ ডিসেম্বর
  3. গ) ২১ ফেব্রুয়ারী
  4. ঘ) ১৭ মার্চ
সঠিক উত্তর:
গ) ২১ ফেব্রুয়ারী
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ ফেব্রুয়ারী
ব্যাখ্যা

১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কোর ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে শুরু করে। ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।
সূত্রঃ ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।

৪৫.
মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা ’একাত্তরের দিনগুলি’ এর রচয়িতা কে?
  1. ক) শাহরিয়ার কবির
  2. খ) জাহানারা ইমাম
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) সেলিনা হোসেন
সঠিক উত্তর:
খ) জাহানারা ইমাম
উত্তর
সঠিক উত্তর:
খ) জাহানারা ইমাম
ব্যাখ্যা

জাহানারা ইমাম শহীদ জননী হিসেবে খ্যাত। তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ 'একাত্তরের দিনগুলি'। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাহানারা ইমাম লেখালেখিতে ব্যস্ত সময় কাটান এবং তাঁর প্রধান গ্রন্থগুলি এ সময়ে প্রকাশ পায়।
গল্প, উপন্যাস ও দিনপঞ্জি জাতীয় রচনা মিলিয়ে তাঁর আরও কয়েকটি গ্রন্থ রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: অন্য জীবন, বীরশ্রেষ্ঠ, জীবন মৃত্যু, চিরায়ত সাহিত্য, বুকের ভিতরে আগুন, নাটকের অবসান, দুই মেরু, নিঃসঙ্গ পাইন, নয় এ মধুর খেলা, ক্যানসারের সঙ্গে বসবাস ও প্রবাসের দিনলিপি‌।
উৎসঃ বাংলাপিডিয়া।

৪৬.
মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রেসিডেন্টের নাম কি?
  1. ক) ডোনাল্ড ট্রাম্প
  2. খ) ডব্লিউ জর্জ বুশ
  3. গ) বারাক ওবামা
  4. ঘ) জন এফ কেনেডি
সঠিক উত্তর:
ক) ডোনাল্ড ট্রাম্প
উত্তর
সঠিক উত্তর:
ক) ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ থেকে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। রিপাবলিকান পার্টির হয়ে তিনি নির্বাচন করেন এবং রিপাবলিকান পার্টির আরেক নাম GOP বা Grand Old Party
৪৭.
কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯২৪
  2. খ) ১৯৩০
  3. গ) ১৯৪৬
  4. ঘ) ১৯৫৬
সঠিক উত্তর:
গ) ১৯৪৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৬
ব্যাখ্যা
ঢাকা মেডিকেল কলেজ ১০ জুলাই ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়।
উৎসঃ ঢাকা মেডিকেল কলেজের ওয়েবসাইট।
৪৮.
বিশ্ব নারী দিবস কোন তারিখে পালিত হয়?
  1. ক) ২৫ জানুয়ারি
  2. খ) ৮ মার্চ
  3. গ) ৭ অক্টোবর
  4. ঘ) ২৫ ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) ৮ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ মার্চ
ব্যাখ্যা
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
সূত্রঃ যুগান্তর।
৪৯.
বাংলাদেশের সংবিধান রচিত হয় কোন সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৫
সঠিক উত্তর:
ক) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২
ব্যাখ্যা

১৯৭২ সালের ১১ জানুয়ারী তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ' জারী করেন। এটি ছিলো বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান।
এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান রচনার জন্যে ড. কালাম হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যের কমিটি গঠিত হয়।
১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় এবং এর উপর সাধারণ আলোচনা শুরু হয়। ৪ নভেম্বর বাংলাদেশ সংবিধান গৃহিত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ তা কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান, আরিফ খান ও একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

৫০.
মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুমিল্লা
  2. খ) রাজশাহী
  3. গ) বগুড়া
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
গ) বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
গ) বগুড়া
ব্যাখ্যা

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল।
উৎসঃ বাংলাপিডিয়া।

৫১.
শ্রীহট্ট কোন জেলায় প্রাচীন নাম
  1. ক) নোয়াখালী
  2. খ) কুমিল্লা
  3. গ) সিলেট
  4. ঘ) ভোলা
সঠিক উত্তর:
গ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলেট
ব্যাখ্যা

প্রত্নতত্ত্ববিদ্গণ হরিকেল বলতে শ্রীহট্ট বা সিলেট ও চট্টগ্রামের পূর্বাঞ্চলকে নির্দেশ করেন। চীনা পরিব্রাজক ইৎসিং বলেছেন - হরিকেল ছিল পূর্ব ভারতের সীমায়। হরিকেল জনপদের দক্ষিণে অবস্থিত ছিলো তাম্রলিপ্ত জনপদ। বর্তমান পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্ত -জনপদের প্রাণকেন্দ্র।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব-সভ্যতা।

৫২.
ম্যালেরিয়া জীবানু বহনকারী মশার নাম-
  1. ক) এডিস
  2. খ) অ্যানোফিলিস
  3. গ) কিউলেক্স
  4. ঘ) ম্যানসোনাইড
সঠিক উত্তর:
খ) অ্যানোফিলিস
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যানোফিলিস
ব্যাখ্যা
ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস ইত্যাদির বাহক এডিস মশা। ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশা। আর ফাইলেরিয়ার বাহক হল কিউলেক্স মশা।
৫৩.
ফুসফুসের আবরণকে বলা হয়-
  1. ক) pericardium
  2. খ) Peritoneum
  3. গ) Pleura
  4. ঘ) Periosteum
সঠিক উত্তর:
গ) Pleura
উত্তর
সঠিক উত্তর:
গ) Pleura
ব্যাখ্যা
একটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা ফুসফুস আবৃত থাকে। এই ঝিল্লিটিকে বলা হয় ফ্লুরা (Pleura)।
৫৪.
মাইটোটিক ডিভিশন হয়-
  1. ক) সোমাটিক সেল এ
  2. খ) নিওরোন এ
  3. গ) লেট স্টেজ অব sex cell এ
  4. ঘ) cardiac muscle
সঠিক উত্তর:
ক) সোমাটিক সেল এ
উত্তর
সঠিক উত্তর:
ক) সোমাটিক সেল এ
ব্যাখ্যা
যে কোষ বিভাজনে একটি সোমাটিক সেল বা দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সমআকৃতি এবং সমগুণসম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হয় সেই কোষ বিভাজনকে মাইটোসিস কোষ বিভাজন বলে।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণি, জীববিজ্ঞান।
৫৫.
মানুষের দেহ হাড়ের সংখ্যা-
  1. ক) ১০৬
  2. খ) ২০৬
  3. গ) ৩০৬
  4. ঘ) ৪০৬
সঠিক উত্তর:
খ) ২০৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০৬
ব্যাখ্যা
মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা ২০৬ টি। করোটিতে অস্থির সংখ্যা ২৯ টি। মানবদেহে মোট কশেরুকার সংখ্যা ৩৩ টি।
৫৬.
অসংক্রামক ব্যাধি-
  1. ক) যক্ষ্মা
  2. খ) নিউমোনিয়া
  3. গ) উচ্চ রক্তচাপ
  4. ঘ) আমাশয়
সঠিক উত্তর:
গ) উচ্চ রক্তচাপ
উত্তর
সঠিক উত্তর:
গ) উচ্চ রক্তচাপ
ব্যাখ্যা
এইডস, যক্ষ্মা, পোলিও, ধনুষ্টংকার, হাম, হার্পিস, কোভিড-১৯, দাদ, নিউমোনিয়া, আমাশয় ইত্যাদি হল সংক্রামক রোগ। অন্যদিকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, কিডনি রোগ ইত্যাদি হল অসংক্রামক রোগ।
৫৭.
HIV ছড়ায়-
  1. ক) যৌন মিলন
  2. খ) Droplet infection
  3. গ) অনিরাপদ পানি পান
  4. ঘ) খাদ্যের মাধ্যমে
সঠিক উত্তর:
ক) যৌন মিলন
উত্তর
সঠিক উত্তর:
ক) যৌন মিলন
ব্যাখ্যা

সংক্রামক রোগ ছড়ানোর মাধ্যমঃ
১) স্পর্শঃ বেশ কিছু রোগ এভাবে ছড়ায়। যেমন স্কেবিস, ছত্রাক জনিত চর্ম রোগ।
২) যৌন সংস্পর্শঃ এইডস, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস (বি, সি), হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন যেটি জরায়ুমুুখ ক্যান্সারের অন্যতম কারণ, লিমফো গ্রানুলোমা ভেনেরিয়াম, শ্যাাংক্রয়েড।
৩) খাদ্য ও পানীয়ঃ টাইফয়েড, পোলিও মায়েলাইটিস, হেপাটাইটিস (এ, ডি), কলেরা, ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন কৃমি সংক্রমণ।
৪) বায়ু বাহিতঃ যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, মেনিনজাইটিস, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ব্রংকিওলাইটিস, মাম্পস, রুবেলা, হাম।
৫) ভেক্টর বাহিতঃ
মশাঃ ডেঙ্গি, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস।
মাছিঃ উদরাময়, আমাশয়, ক্রিমি সংক্রমণ, কালাজ্বর, চ্যাগাস ডিজিস, স্লিপিং সিকনেস, চোখের কৃমি (deer fly)।

৫৮.
গর্ভাবস্থার লক্ষণ-
  1. ক) Pelvic infection
  2. খ) মাসিক বন্ধ থাকা
  3. গ) ডিসমেনোরিয়া
  4. ঘ) যোনিপথে স্রাব
সঠিক উত্তর:
খ) মাসিক বন্ধ থাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) মাসিক বন্ধ থাকা
ব্যাখ্যা
নারীদের প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ে পিরিয়ড হয়ে থাকে (সাধারণত ২৮ দিন পর পর)। এটি বন্ধ হয়ে যাওয়া গর্ভাবস্থার অন্যতম একটি প্রধান লক্ষণ। এছাড়াও গর্ভাবস্থায় আরো কিছু লক্ষণ দেখা যেতে পারে যেমন, দূর্বলতা, মাথা ঘোরানো, বমি বমি ভাব, হজমে সমস্যা বা কোষ্ঠকাঠিন্য, স্তনের পরিবর্তন ইত্যাদি।
৫৯.
জন্মের পর হতে সন্তান কে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত?
  1. ক) ৩ মাস পর্যন্ত
  2. খ) ৬ মাস পর্যন্ত
  3. গ) ৯ মাস পর্যন্ত
  4. ঘ) ১ মাস পর্যন্ত
সঠিক উত্তর:
খ) ৬ মাস পর্যন্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ মাস পর্যন্ত
ব্যাখ্যা
মায়ের বুকের দুধ শিশুর আদর্শ খাবার। জন্মের পর হতে ৬ মাস পর্যন্ত সন্তান কে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত।
৬০.
পানিবাহিত রোগ-
  1. ক) গলগন্ড
  2. খ) হেপাটাইটিস A
  3. গ) কালাজ্বর
  4. ঘ) টাইফয়েড
সঠিক উত্তর:
ঘ) টাইফয়েড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টাইফয়েড
ব্যাখ্যা

সংক্রামক রোগ ছড়ানোর মাধ্যমঃ
১) স্পর্শঃ বেশ কিছু রোগ এভাবে ছড়ায়। যেমন স্কেবিস, ছত্রাক জনিত চর্ম রোগ।
২) যৌন সংস্পর্শঃ এইডস, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস (বি, সি), হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন যেটি জরায়ুমুুখ ক্যান্সারের অন্যতম কারণ, লিমফো গ্রানুলোমা ভেনেরিয়াম, শ্যাাংক্রয়েড।
৩) খাদ্য ও পানীয়ঃ টাইফয়েড, পোলিও মায়েলাইটিস, হেপাটাইটিস (এ, ডি), কলেরা, ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন কৃমি সংক্রমণ।
৪) বায়ু বাহিতঃ যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, মেনিনজাইটিস, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ব্রংকিওলাইটিস, মাম্পস, রুবেলা, হাম।
৫) ভেক্টর বাহিতঃ
মশাঃ ডেঙ্গি, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস।
মাছিঃ উদরাময়, আমাশয়, ক্রিমি সংক্রমণ, কালাজ্বর, চ্যাগাস ডিজিস, স্লিপিং সিকনেস, চোখের কৃমি (deer fly)।

৬১.
Vit-C এর অভাবে-
  1. ক) বেরিবেরি
  2. খ) স্কার্ভি
  3. গ) রিকেটস
  4. ঘ) পেলেগ্রা
সঠিক উত্তর:
খ) স্কার্ভি
উত্তর
সঠিক উত্তর:
খ) স্কার্ভি
ব্যাখ্যা

ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৬২.
পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid এর সংখ্যা-
  1. ক) ২২টি
  2. খ) ২০ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ৮ টি
সঠিক উত্তর:
খ) ২০ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ টি
ব্যাখ্যা
সাধারণত ২০ টি অ্যামিনো এসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো এসিড।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণি, জীববিজ্ঞান।
মানব শরীরে ২০ টি অ্যামিনো এসিড রয়েছে, যা প্রোটিন গঠনে সহায়তা করে।
উৎসঃ ব্রিটানিকা।
৬৩.
Vit-A এর অভাবে-
  1. ক) রাতকানা
  2. খ) এনিমিয়া
  3. গ) ক্ষুধামন্দা
  4. ঘ) মানষিক হতাশা
সঠিক উত্তর:
ক) রাতকানা
উত্তর
সঠিক উত্তর:
ক) রাতকানা
ব্যাখ্যা

ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৬৪.
হাড়ের কোষের নাম-
  1. ক) Fibroblast
  2. খ) Chondroblast
  3. গ) Ependymal cell
  4. ঘ) Osteoblast
সঠিক উত্তর:
ঘ) Osteoblast
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Osteoblast
ব্যাখ্যা
Osteoblast (Physiology) (noun): a cell which secretes the substance of bone.
৬৫.
Polio রোগের Vaccine-
  1. ক) OPV
  2. খ) BCG
  3. গ) Rubella
  4. ঘ) Mumps
সঠিক উত্তর:
ক) OPV
উত্তর
সঠিক উত্তর:
ক) OPV
ব্যাখ্যা
OPV- Oral Polio Vaccine.
৬৬.
মানবদেহে কোষের Chromosome এর সংখ্যা-
  1. ক) ২২ জোড়া
  2. খ) ২৩ জোড়া
  3. গ) ২৪ জোড়া
  4. ঘ) ১৩ জোড়া
সঠিক উত্তর:
খ) ২৩ জোড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩ জোড়া
ব্যাখ্যা

মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হলো ২৩ জোড়া।এর মধ্যে এক জোড়া সেক্স ক্রোমোসোম এবং ২২ জোরা অটোসোম।
উৎসঃ নবম-দশম শ্রেণী, জীববিজ্ঞান।

৬৭.
কোনটি Fat Soluble Vitamin নহে-
  1. ক) Vitamin A
  2. খ) Vitamin C
  3. গ) Vitamin D
  4. ঘ) Vitamin E
সঠিক উত্তর:
খ) Vitamin C
উত্তর
সঠিক উত্তর:
খ) Vitamin C
ব্যাখ্যা
Fat-Soluble Vitamins: A, D, E, and K.
৬৮.
Bery Bery রােগ কোন Vitamin এর অভাবে হয়-
  1. ক) Thiamine
  2. খ) Ascorbic acid
  3. গ) Nicotinic acid
  4. ঘ) Folic Acid
সঠিক উত্তর:
ক) Thiamine
উত্তর
সঠিক উত্তর:
ক) Thiamine
ব্যাখ্যা

ভিটামিন-বি১(B1) বা Thiamine এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি এবং অন্যান্য নির্ভরযোগ্য রেফারেন্স।

৬৯.
রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
  1. ক) ভিটামিন 'সি'
  2. খ) ভিটামিন 'এ'
  3. গ) ভিটামিন বি২
  4. ঘ) ভিটামিন 'ডি'
সঠিক উত্তর:
খ) ভিটামিন 'এ'
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিটামিন 'এ'
ব্যাখ্যা

ভিটামিন-বি১(B1) বা Thiamine এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি এবং অন্যান্য নির্ভরযোগ্য রেফারেন্স।

৭০.
বিলিরুবিন কোথায় তৈরি হয়?
  1. ক) অস্থিতে
  2. খ) রক্তে
  3. গ) যকৃতে
  4. ঘ) পাকস্থলিতে
সঠিক উত্তর:
গ) যকৃতে
উত্তর
সঠিক উত্তর:
গ) যকৃতে
ব্যাখ্যা
বিলিরুবিন তৈরি হয় যকৃতে এবং অস্থিমজ্জায়। জমা হয় প্লীহাতে।