পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ২১: বিষয়: সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি) টপিক: বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়। উৎস: বাংলাপিডিয়া, জাতীয় তথ্যবাতায়ন, বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কোনো দেশের কমপক্ষে শতকরা কত ভাগ বনাঞ্চল থাকা দরকার?
  1. ১৫ ভাগ
  2. ২৫ ভাগ
  3. ৩০ ভাগ
  4. ৩৫ ভাগ
সঠিক উত্তর:
২৫ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
২৫ ভাগ
ব্যাখ্যা
বনজ সম্পদ:
- বনভূমি ও বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।
- প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যেকোনো দেশের কমপক্ষে শতকরা ২৫ ভাগ বনাঞ্চল থাকা দরকার।
- কিন্তু বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ডের প্রায় শতকরা ১৭.৬২ ভাগ যা অন্যান্য দেশের তুলনায় কম।
- যেমন, আমেরিকায় শতকরা ৩৩.৮৪ ভাগ, জাপানে শতকরা ৬৭ ভাগ, বার্মায় শতকরা ৬৩ ভাগ এবং ভারতে শতকরা ২৩.৭০ ভাগ বনাঞ্চল রয়েছে।

উৎস: অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
.
ইরাটম-২৪ কীসের জাত?
  1. ধান
  2. আলু
  3. আম
  4. পেঁয়াজ
সঠিক উত্তর:
ধান
উত্তর
সঠিক উত্তর:
ধান
ব্যাখ্যা
ইরাটম-২৪:
- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) কর্তৃক উদ্ভাবিত। 
- উচ্চ ফলনশীল ধানের জাত।
- এটি আগাম পাকে।
- এটি একটি মধ্যম স্বল্প জীবনকাল সম্পন্ন জাত।
- জীবনকাল বোরো মৌসুমে ১৪০-১৫০ দিন ও আউশ মৌসুমে ১২৫-১৩০ দিন।
- জাতটি পাতা পোড়া রোগ প্রতিরোধী।
- চাল  মাঝারী সরু ও লম্বা।
- চালে এ্যামাইলোজের পরিমাণ ২৬-২৮% ও আমিষের পরিমাণ ৮.২১-৮.৩৮%।

উৎস: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।
.
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে কী বলে?
  1. GDP
  2. GNI
  3. NNP
  4. NNI
সঠিক উত্তর:
GNI
উত্তর
সঠিক উত্তর:
GNI
ব্যাখ্যা
মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product বা GDP):
একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে। 

মোট জাতীয় আয় (Gross National Income বা GNI):
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় (GNI) বলে। একে মোট জাতীয় উৎপাদনও (GNP) বলে।

নিট জাতীয় আয় (Net National Income বা NNI) / নিট জাতীয় উৎপাদন (NNP):
কোনো দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় পুরণের ব্যয় (Capital Consumption Allowance বা Depreciation) বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে।

উৎস: অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
.
সিগারেট এর উপর কোন শুল্ক ধার্য করা হয়?
  1. ভ্যাট
  2. আবগারি শুল্ক
  3. অ্যান্টি-ডাম্পিং শুল্ক
  4. আমদানি শুল্ক
সঠিক উত্তর:
আবগারি শুল্ক
উত্তর
সঠিক উত্তর:
আবগারি শুল্ক
ব্যাখ্যা
আবগারি শুল্ক (Excise Duties):
- দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়।
- রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়।
- বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়।

উৎস: অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
.
কয়েকটি চাকমা পরিবার মিলে গঠিত হয়-
  1. সার্কেল
  2. মৌজা
  3. গোত্র
  4. আদাম
সঠিক উত্তর:
আদাম
উত্তর
সঠিক উত্তর:
আদাম
ব্যাখ্যা
- পরিবার চাকমা সম্প্রদায়ের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন।
- এর পরের স্তরগুলি হচ্ছে পর্যায়ক্রমে গোত্তি বা গোজা, আদাম বা পাড়া, গ্রাম বা মৌজা এবং চাকমা সার্কেল।
- কতগুলো চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া।
- আদামের প্রধানকে বলা হয় কারবারী।
- চাকমা রাজা গ্রাম বা মৌজা প্রধানের সাথে আলাপ করে কারবারীকে নিয়োগ করেন।
- কারবারীদের কাজ হল গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সালিশ বিচারকাজে মৌজাপ্রধানকে সহায়তা করা।
- কারবারীকে কোনো বেতন-ভাতা প্রদান করা হয় না।
- কতগুলো আদাম মিলে গঠিত হয় চাকমা গ্রাম বা মৌজা।
- মৌজার প্রধান হেডম্যান।
- চাকমা রাজার সুপারিশক্রমে স্থানীয় জেলা প্রশাসক হেডম্যান নিয়োগ করেন।
- হেডম্যানদের প্রধান কাজ সংশ্লিষ্ট মৌজার খাজনা আদায় করা, শান্তি-শৃঙ্খলা রক্ষা করা এবং সালিশের মাধ্যমে গোলোযোগ নিস্পত্তি করা।
- চাকমা সমাজের কয়েকশত মৌজা বা গ্রাম নিয়ে চাকমা-সার্কেল গঠিত হয়।
- চাকমা রাজা চাকমা-সার্কেলের প্রধান।
- চাকমা রাজা বংশপরম্পরায় নিযুক্ত হন।
- চাকমা সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি জেলা প্রশাসককে প্রয়োজনীয় পরামর্শ দান করেন।
- চাকমা রাজা চাকমা সমাজের সংহতির প্রতীক।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি সামাজিক সমস্যা নয়?
  1. দুর্নীতি
  2. জঙ্গিবাদ
  3. বেকারত্ব
  4. দ্রব্যমূল্যের উর্ধগতি
সঠিক উত্তর:
দ্রব্যমূল্যের উর্ধগতি
উত্তর
সঠিক উত্তর:
দ্রব্যমূল্যের উর্ধগতি
ব্যাখ্যা
- দ্রব্যমূল্যের উর্ধগতি সামাজিক সমস্যা নয়, বরং এটি মূলত অর্থনৈতিক প্রক্রিয়ার সমস্যা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিজেই একটি অর্থনৈতিক সমস্যা, তবে তা সরাসরি সামাজিক সমস্যা হয়ে ওঠে না। 

সামাজিক সমস্যা:

সামাজিক সমস্যা হলো এমন এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতি যা স্বাভাবিক সামাজিক জীবনাচরণের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং নাজুক সামাজিক পরিস্থিতির সৃষ্টি করে যা রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে মোকাবেলার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহ:
- পূর্বে যেসব সামাজিক সমস্যা সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করেছে সেগুলোর মধ্যে-জনসংখ্যা সমস্যা, অধিক জনসংখ্যার প্রভাব, বেকারত্ব, দারিদ্র্য, মাদকাসক্তি, দুর্নীতি ইত্যাদি।
- সুশাসনের অভাব আগেও ছিল এখনো আছে, তবে এর প্রকৃতি এবং পরিধি পাল্টেছে।

- সাম্প্রতিককালে আরও যেসব সামাজিক সমস্যা যুক্ত হয়েছে:  বাংলাদেশে নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা; যেমন যৌন নিপীড়ন, সাইবার অপরাধ এবং কর্মজীবী নারীর সমস্যা, জেন্ডার বৈষম্য, যৌতুক ও বাল্যবিবাহ, বার্ধক্য সমস্যা ইত্যাদি।
- সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করছে।

- বর্তমানে সাইবার অপরাধ তীব্র আকার ধারণ করেছ। এর প্রধান শিকার নারী। শ্লীলতাহানি কিংবা গোপন যৌন সম্পর্কের ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করার ঘটনা প্রায়ই শোনা যায়।

- সাম্প্রতিককালে বার্ধক্য সমস্যা নতুন মাত্রা পেয়েছে। যেমন- কর্মস্থলের দূরত্ব, মানুষের নগরমুখিতা, সামাজিক দায়বদ্ধতার অভাব, ব্যক্তিস্বার্থপরতার প্রভাব বৃদ্ধি, অণু পরিবারের প্রতি আগ্রহ, যৌথ বা বর্ধিত পরিবারে অনীহা ইত্যাদি কারণে বার্ধক্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

তবে সাম্প্রতিককালে যেসব সামাজিক সমস্যা আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তার মধ্যে দুর্নীতি, জঙ্গিবাদ অন্যতম।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নগরায়ণ ও শিল্পায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব কোনটি?
  1. স্তরবিন্যাসের পরিবর্তন
  2. পারস্পরিক সম্পর্কের পরিবর্তন
  3. সমাজ কাঠামোর পরিবর্তন
  4. সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তন
সঠিক উত্তর:
সমাজ কাঠামোর পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
সমাজ কাঠামোর পরিবর্তন
ব্যাখ্যা
সমাজ কাঠামোর পরিবর্তন:
- নগরায়ণ ও শিল্পায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো সমাজ কাঠামোর পরিবর্তন।
- তাছাড়া নগরে বিভিন্ন বিষয়ে বহুমুখী সুযোগ-সুবিধা থাকায় সমাজের নানা শ্রেণির মানুষ শহরে ভীড় জমায়।
- এর ফলে সমাজের স্তরবিন্যাসের তথা শ্রেণি কাঠামোয় পরিবর্তন হয়।
- এ প্রেক্ষিতে সমাজ কাঠামোর মধ্যে পরিবর্তন সাধিত হয়।
- সমাজের মানুষের মধ্যে পেশাগত বৈচিত্র্য থাকায় সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়। 

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।