পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১২৪
সিলেবাস
“Award Mania: Season - 8” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১২৪ প্রশ্ন

.
'ছ' এর উচ্চারণ স্থানগত অবস্থান কোনটি?
  1. কণ্ঠ্য ব্যঞ্জন
  2. ওষ্ঠ্য ব্যঞ্জন
  3. তালব্য ব্যঞ্জন
  4. দন্তমূলীয় ব্যঞ্জন
সঠিক উত্তর:
তালব্য ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
তালব্য ব্যঞ্জন
ব্যাখ্যা
• উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়।
- ওষ্ঠ্য ব্যঞ্জন,
- দন্ত্য ব্যঞ্জন ,
- দন্তমূলীয় ব্যঞ্জন,
- মূর্ধন্য ব্যঞ্জন,
- তালব্য ব্যঞ্জন,
- কণ্ঠ্য ব্যঞ্জন,
- কণ্ঠনালী ব্যঞ্জন।

• তালব্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা, প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
.
নিচের কোনটি সমীভবন এর উদাহরণ?
  1. ধােবা > ধােপা
  2. কাক > কাগ
  3. মুলা > মুলো
  4. গল্প > গপ্প
সঠিক উত্তর:
গল্প > গপ্প
উত্তর
সঠিক উত্তর:
গল্প > গপ্প
ব্যাখ্যা
• সমীভবন:
উচ্চারণের সময় পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনি একই রকম হয়ে যাওয়া, কিংবা একই রকম হওয়ার প্রবণতাকে বলা হয় সমীভবন।

সমীভবন তিন প্রকার। যথা:
- পরাগত সমীভবন,
- প্রগত সমীভবন ও 
- অন্যোন্য সমীভবন।

• পরাগত সমীভবন:
সমীভবন ঘটিত পরিবর্তনটি যদি প্রথম ধ্বনির ক্ষেত্রে ঘটে এবং প্রথম ধ্বনি পরের ধ্বনির মতো হয়, তখন তা পরাগত সমীভবন হয়।
যেমন:
- গল্প > গপ্প;
- তৎ + জন্য > তজ্জন্য;
- তৎ + হিত > তদ্ধিত;
- উৎ + মুখ >উন্মুখ
- বদ্ + জাত > বজ্জাত ইত্যাদি।

-------------
• ঘোষীভবন:
অঘোষ ধ্বনি যখন ঘোষবৎ উচ্চচারিত হয় তখন তাকে বলে ঘোষীভবন।
যেমন:
- শাক > শাগ,
- কাক > কাগ ইত্যাদি।

• স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন:
- দেশি > দিশি,
- বিলাতি > বিলিতি,
- মুলা > মুলো ইত্যাদি।

• ব্যঞ্জন বিকৃতি:
শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন:
- কবাট > কপাট,
- ধােবা > ধােপা,
- ধাইমা > দাইমা,
- লেবু > নেবু ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
  1. গিনিপিগ
  2. মেবার পতন
  3. কিত্তনখােলা
  4. নবীন তপস্বিনী
সঠিক উত্তর:
কিত্তনখােলা
উত্তর
সঠিক উত্তর:
কিত্তনখােলা
ব্যাখ্যা
• ‘কিত্তনখােলা’ নাটক:
- ‘কিত্তনখােলা’ নাটকটের রচয়িতা সেলিম আল দীন।
- জীবনঘনিষ্ঠ নাট্যকর্ম তাঁর ‘কিত্তনখোলা’। ‘কিত্তনখোলা’ রচনার মধ্য দিয়ে সেলিম আল দীন বাংলা-নাট্যশিল্পকে নতুন রূপ দান করেন। - মূলত, এ নাটকের মাধ্যমেই পাশ্চাত্য নাট্যরীতি পরিহারপূর্বক প্রাচ্যীয় রীতির প্রবর্তন শুরু হয়।
- ‘কিত্তনখোলা’ হয়ে ওঠেছে বাঙালির প্রান্তিক জনমানুষের প্রথাগত জীবনে স্থিত সাংস্কৃতিক আচার-আচরণের ইতিবৃত্ত।
- লেখকের ভাষায় - কিত্তনখোলা পর্বে আমি মানিকগঞ্জের লোকায়ত জীবন-সংস্কৃতি এবং এর অপূর্ব নিসর্গের সাথে পরিচিত হই।

অন্যদিকে,
• ‘মেবার পতন’ দ্বিজেন্দ্রলালা রায় রচিত ঐতিহাসিক নাটক।
• ‘নবীন তপস্বিনী’ দীনবন্ধু মিত্র রচিত নাটক।
• 'গিনিপিগ' নাটকের রচয়িতা হলেন মামুনুর রশীদ।

-----------------------
• সেলিম আল দীন:
- সেলিম আল দীন ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- সেলিম আল দীন কবিতাই লিখতেন। কিন্তু ১৯৭২ খ্রিষ্টাব্দে তাঁর রচিত 'নীল শয়তান: তাহিতি ইত্যাদি' নাটকটি টেলিভিশন ও বেতারে প্রচার হলে তাঁর নাট্যরচনার কথা জানাজানি হয়।
- একই বছর ডাকসু মঞ্চস্থ করে 'জন্ডিস ও বিবিধ বেলুন' এবং নাট্য প্রতিযোগিতাতেও নাটকটি প্রথম পুরস্কার পায়।
- ১৯৭৩ খ্রিষ্টাব্দে ডাকসু নাট্যচক্র তাঁর লেখা 'এক্সপ্লোসিভ ও মূল সমস্যা' মঞ্চস্থ করলে নাট্যকার হিসেবে সেলিম আল দীন সবার পরিচিতি পান।

সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কিত্তনখোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ,
- নিমজ্জন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং ‘কিত্তনখোলা’ নাটক।
.
মুসলমানদের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার কোন পত্রিকার উদ্দেশ্য ছিল?
  1. লহরী
  2. হিতকরী
  3. বাসনা
  4. মিহির ও সুধাকর
সঠিক উত্তর:
মিহির ও সুধাকর
উত্তর
সঠিক উত্তর:
মিহির ও সুধাকর
ব্যাখ্যা
• মুসলমানদের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার 'মিহির ও সুধাকর’ পত্রিকার উদ্দেশ্য ছিল।

• 'মিহির ও সুধাকর’ পত্রিকা:

- শেখ আবদুর রহিম সুধাকরের সঙ্গে মিহিরের নাম সংযুক্ত করে ১৮৯৫ সালে ‘মিহির ও সুধাকর' প্রকাশ করেন।
- ১৯০৮ সাল পর্যন্ত পত্রিকাটির অস্তিত্ব ছিল। শেষবছর সৈয়দ ওসমান আলী সম্পাদনা করেছিলেন।

- ড. কাজী আবদুল মান্নান এই পত্রিকাপ্রসঙ্গে মন্তব্য করেছেন, 'মুখ্যত সাহিত্যচর্চার আকাঙ্ক্ষা নিয়েই এ পত্রিকার আবির্ভাব হয়েছিল; কিন্তু তখন মুসলমান সমাজে ধর্ম ও জাতির জন্য যে দুর্ভাবনা দেখা দিয়েছিল এবং সে ভাবনার যে উচ্চকিত কণ্ঠ ধ্বনিত হয়ে উঠেছিল, তাতে নিছক সাহিত্যচর্চার বাসনা বিঘ্নিত হওয়া অসম্ভব ছিল না।

- ইসলাম ধর্মের পবিত্র আদর্শ প্রচার ও মুসলমান জাতির সর্বাঙ্গীন কল্যাণ সাধনই ছিল এই পত্রিকায় প্রধান ব্রত। বাংলায় মুসলমানকে জ্ঞানে ও ত্যাগে, শিক্ষায় ও সাহিত্যে সমৃদ্ধিবান ও সংঘবদ্ধ করে তোলার জন্য পত্রিকার পরিচালক ও লেখকগণ অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

------------------
অন্যদিকে,
• ‘লহরী' পত্রিকা:
- লহরী' নামক 'নানা বিষয়িনী কবিতাময়ী সমালোচনী পত্রিকা' মোজাম্মেল হকের সম্পাদনায় ১৯০০ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল।
- পত্রিকাটিতে কেবল কবিতাই প্রকাশিত হতো। সম্পাদক হিন্দু কবিগণের কবিতা স্থান দিতেন।
- 'লহরী'তে প্রকাশিত কবিতাগুলোর যে পরিচয় পাওয়া যায় তাতে, কবির আত্মগত ভাবকল্পনাকে আশ্রয় করে খণ্ড কবিতা, মুসলমানদের জাতীয় গৌরব, তুরস্কের মহিমা প্রভৃতি বিষয় অবলম্বনে এবং সমসাময়িক সমাজের বিভিন্ন সমস্যাকে অবলম্বন করে কবিতা দেখা যায়।'
- পত্রিকাটি কিছুকাল পরেই অকালমৃত্যুর অধীন হয়েছিল।

-----------------------
• 'হিতকরী' পত্রিকা:
- 'হিতকরী' পত্রিকা ১৮৯০ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে মীর মশাররফ হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয়।
- পরবর্তীতে এর সম্পাদক হন মোসলেম উদ্দীন খান।
- বাঙালি মুসলিমদের মাতৃভাষা বাংলাচর্চা এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বিশেষ গুরুত্ব দিয়ে সংবাদ ও প্রবন্ধ ছাপা হয় পত্রিকাটিতে।

-----------------
• ‘বাসনা' পত্রিকা:
- বাসনা' নামে সাহিত্য মাসিকটি প্রকাশিত হয়েছিল রংপুরের কাকিনা থেকে ১৯০৮ সালে। শেখ ফজলল করিম ছিলেন এর সম্পাদক।
- পত্রিকাটি প্রায় দুই বৎসর স্থায়ী হয়েছিল। নিয়মিত লেখকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রিয়াজউদ্দীন আহমদ, মনিরুজ্জামান ইসলামাবাদী, তসলিমুদ্দীন আহমদ, সৈয়দ নুরুল হোসেন, মুনসী হামেদ আলী, খগেন্দ্রনারায়ণ দাস, ললিতমোহন সেন প্রমুখ।

- ধর্ম ইতিহাস দর্শন বিজ্ঞান জীবনী সমালোচনা প্রভৃতি বিষয়ে রচিত প্রবন্ধ এবং গল্প কবিতা এতে প্রকাশিত হতো। বাংলা সাহিত্যের ইতিহাসলেখকগণ নিজ নিজ সমাজ ও ঐতিহ্য সম্বন্ধে সচেতন ছিলেন।

- 'হিন্দু মুসলমান উভয় শ্রেণির লেখকই তাঁদের স্বীয় ধর্ম, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে নিজেদের ভাবনা পত্রিকায় প্রকাশ করেছেন। ইতিহাস, দর্শন প্রভৃতি চর্চা করেছেন এবং সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক ঐক্য কামনা করেছেন।'
- এই পত্রিকাটির সমালোচনা বিভাগ ছিল বেশ সমৃদ্ধ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন?
  1. গোরা
  2. চার অধ্যায়
  3. চতুরঙ্গ
  4. কালান্তর
সঠিক উত্তর:
চার অধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
চার অধ্যায়
ব্যাখ্যা
• 'চার অধ্যায়' উপন্যাস:
- 'চার অধ্যায়' একটি রাজনৈতিক উপন্যাস।
- অসহযোগ আন্দোলনের পর বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব-প্রচেষ্টা দেখা দিয়েছিলো, 'চার-অধ্যায়' উপন্যাসে তার তত্ত্ববিশ্লেষণ এবং নিরপেক্ষ মূল্য নির্ধারণের চেষ্টা আছে৷
- 'চার অধ্যায়' কাহিনির সঙ্গে রবীন্দ্রনাথের 'রবিরার' গল্পের সম্পর্ক রয়েছে।
- সন্ত্রাসবাদের সমালোচনা করে এই উপন্যাসটি রচিত। উপন্যাসের চরিত্রে ইন্দ্রনাথ সন্ত্রাসবাদীদের নেতা। তিনি একদিকে অতিমানবিক অন্যদিকে নিষ্ঠুর ও মানবতাশূন্য।
- ইন্দ্রনাথ এর নির্দেশে অতীন ও এলার প্রেমের সমাপ্তি এই উপন্যাসের মূখ্য কাহিনি।
- সমকালীন বিপ্লবপন্থী আন্দোলনের প্রতি রবীন্দ্রনাথের বিরূপ মনোভাব এই উপন্যাসের মূলসুর।
- গ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন।

• উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- অতীন,
- এলা,
- ইন্দ্রনাথ৷

অন্যদিকে,
• ‘কালান্তর’ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতবর্ষীয় রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্ধের সংকলন।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস- চতুরঙ্গ (১৯১৬)। এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস।
• গোরা (১৯১০) রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও রাজনৈতিক উপন্যাস। ধর্মান্দোলন, স্বদেশপ্রেম, এবং নারীমুক্তি চিন্তার পটভূমিকায় এই উপন্যাসটি লেখা হয়েছে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘গোর্খবিজয়’ নাথ সাহিত্যের রচয়িতা কে?
  1. ভবানী দাস
  2. শেখ ফয়জুল্লাহ
  3. শ্যামাদাস সেন
  4. ভীমসেন রায়
সঠিক উত্তর:
ভীমসেন রায়
উত্তর
সঠিক উত্তর:
ভীমসেন রায়
ব্যাখ্যা
• নাথসাহিত্য:
- নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনীভিত্তিক সাহিত্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা।
- এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করে: একটি হলো সাধন-নির্দেশিকা, আর অন্যটি হচ্ছে গাথাকাহিনী বা আখ্যায়িকা।

• কয়েকটি উল্লেখযোগ্য নাথ সাহিত্য:
- ‘গোরাক্ষ বিজয়’ এর রচয়িতা - শেখ ফয়জুল্লাহ।
- ‘গোপীচন্দ্রের সন্যাস’ এর রচয়িতা - শুকুর মাহমুদ।
- ‘মীনচেতন’ এর রচয়িতা - শ্যামাদাস সেন।
- ‘ময়নামতির গান’ এর রচয়িতা - ভবানী দাস।
- ‘গোর্খবিজয়’ এর রচয়িতা - ভীমসেন রায়।

• নাথ গীতিকা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রাপ্ত পুথির ভিত্তিতে ময়নামতী-গোপীচন্দ্রের গানের তিনজন কবির সন্ধান পাওয়া যায় দুর্লভ মল্লিক, ভবানী দাস ও শুকুর মাহমুদ।
- দুর্লভ মল্লিকের কাব্যের নাম গোবিন্দচন্দ্র গীত; সম্পাদনা করেন শিবচন্দ্র শীল।
- নলিনীকান্ত ভট্টশালীর সম্পাদনায় ভবানী দাসের ময়নামতীর গান এবং শুকুর মাহমুদের গোপীচাঁদের সন্ন্যাস কাব্যদুটি ঢাকা সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
.
শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. √সিধ্ + ক্তি = সীদ্ধি
  2. √সিধ্ + ক্তী = সিদ্ধি
  3. সিধ্ + √ক্তি = সিদ্ধি
  4. √সিধ্ + ক্তি = সিদ্ধি
সঠিক উত্তর:
√সিধ্ + ক্তি = সিদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
√সিধ্ + ক্তি = সিদ্ধি
ব্যাখ্যা
• সিদ্ধি = √সিধ্ + ক্তি; নিপাতনে সিদ্ধ সংস্কৃত কৃৎ প্রত্যয়ের উদাহরণ।

• নিপাতনে সিদ্ধ কৃৎ প্রত্যয়ের আরো কিছু উদাহরণ হলো:
- গীতি = √গৈ + ক্তি,
- বুদ্ধি = √বুদ্ + ক্তি,
- শক্তি = √শক্ + ক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিঃশেষে লীন হয়ে থাকতে পারে কোন বর্ণটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• 'অ' নিলীন বর্ণ:
- ‘অ' কোনো বর্ণের সঙ্গে যুক্ত হলে দেখা যায় না।
- কারণ ‘অ’-এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই।
- কিন্তু 'অ' ছাড়া বাকি স্বরধ্বনিগুলোর সংক্ষিপ্ত রূপ আছে বলে সেগুলো কোনো বর্ণের সঙ্গে যুক্ত হলে দেখা যায়।
যেমন :
- কর = কর্ + অ (‘অ') দেখা যায় না।
আবার,
- করা = কর্ + আ (‘আ’ দেখা যায়।
[অর্থাৎ ‘অ’ অন্য বর্ণের সঙ্গে লুকিয়ে থাকতে পারে বা নিঃশেষে লীন হয়ে থাকতে পারে বলে নিলীন বর্ণ।]

• আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
• স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে। বাংলায় কার বর্ণের সংখ্যা- ১০ টি।
যেমন: আ - কার, ই - কার, ঈ - কার, উ - কার, ঊ - কার, ঋ - কার, এ - কার, ঐ - কার, ও - কার, ঔ - কার।

• ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।
- ব্যঞ্জনবর্ণে মোট ফলা আছে মোট ৬ টি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘স্বদেশ ও সাহিত্য’ প্রবন্ধের প্রাবন্ধিক কে?
  1. আহমদ শরীফ
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
• বিখ্যাত প্রবন্ধ ‘স্বদেশ ও সাহিত্য’ এর প্রাবন্ধিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

উল্লেখ্য,
• ‘স্বদেশ অন্বেষা’ আহমদ শরীফ রচিত প্রবন্ধ।
• ‘স্বদেশ ও তপসে মাছ’ কবিতার রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত।

-----------------------
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকা’য় প্রকাশিত হয়।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

• তাঁর রচিত প্রবন্ধ:
- স্বদেশ ও সাহিত্য;
- তরুণের বিদ্রোহ।

• তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প:
- মহেশ,
- বিলাসী,
- সতী,
- মামলার ফল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ছোটগল্পে মুসলিম প্রসঙ্গ ও চরিত্রের দেখা পাওয়া যায়?
  1. ক্ষুধিত পাষাণ
  2. নষ্টনীড়
  3. রবিবার
  4. দান-প্রতিদান
সঠিক উত্তর:
ক্ষুধিত পাষাণ
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুধিত পাষাণ
ব্যাখ্যা
• "ক্ষুধিত পাষাণ” ছোটগল্প:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "ক্ষুধিত পাষাণ” গল্পটিতে মুসলিম প্রসঙ্গ ও চরিত্রের দেখা পাওয়া যায়।
- "ক্ষুধিত পাষাণ” গল্পটির শব্দ সংখ্যা প্রায় ৩৭৫০ (সাঁইত্রিশ শ পঞ্চাশ)। গল্পটি প্রকাশিত হয় "সাধনা"-র শ্রাবণ সংখ্যায় ১৩০২-এ।
- এর কাহিনি আরব্য উপন্যাসের মতো। গল্পটি 'ফ্যান্টাসি' ও রোমান্সে ভরপুর।
- বস্তু ও বিষয়ের দিক দিয়ে রবীন্দ্র গল্পমালায় এর জুড়ি মেলা ভার। 

---------------------
• রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পগুলোর মধ্যে মোটামুটিভাবে প্রায় ৮টি গল্পে মুসলিম প্রসঙ্গ ও চরিত্রের দেখা পাওয়া যায়। এগুলো হলো:
১. দুরাশা,
২. রীতিমত নভেল,
৩. দলিয়া,
৪. কাবুলিওয়ালা,
৫. সমস্যাপূরণ,
৬. ক্ষুধিত পাষাণ,
৭. মুকুট,
৮. মুসলমানীর গল্প।

• রবীন্দ্রনাথ ঠাকুর ও ছোটগল্প:
- রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম সার্থকভাবে বাংলা ছোটগল্পকে বিশ্বসাহিত্যের মর্যাদায় প্রতিষ্ঠিত করেন।
- বাংলাপিডিয়া ও বাংলা সাহিত্যের ইতিহাস- ড. মাহবুবুল আলম এর বইয়ের তথ্যমতে,
গল্পগুচ্ছ, সে, তিনসঙ্গী প্রভৃতি গ্রন্থে রবীন্দ্রনাথের ছোটগল্পের সংখ্যা ১১৯টি।

• প্রেমের গল্প হিসেবে-
একরাত্রি, মহামায়া, সমাপ্তি, মাল্যদান, মধ্যবর্তিনী, শাস্তি, প্রায়শ্চিত্ত, দুরাশা, অধ্যাপক, নষ্টনীড়, স্ত্রীর পত্র, পাত্র ও পাত্রী, মানভঞ্জন, রবিবার, শেষকথা, ল্যাবরেটরি প্রভৃতি গল্পের নাম উল্লেখ করা যায়।

• প্রকৃতিবিষয়ক গল্পের মধ্যে, শুভা, অতিথি, আপদ, বলাই ইত্যাদি উল্লেখযোগ্য।

• সমাজজীবনের সম্পর্কবৈচিত্র্য নিয়ে রচিত গল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো:
ব্যবধান, মেঘ ও রৌদ্র, পণরক্ষা, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দিদি, হৈমন্তী, কর্মফল, দান-প্রতিদান, দেনা-পাওনা, ছুটি, পুত্রযজ্ঞ, খোকাবাবুর প্রত্যাবর্তন ইত্যাদি।

• অতিপ্রাকৃত রসের স্পর্শ লেগেছে গুপ্তধন, জীবিত ও মৃত, নিশীথে, মণিহারা, ক্ষুধিত পাষাণ, মাস্টারমশাই ইত্যাদি গল্পে।

উৎস: "ক্ষুধিত পাষাণ” ছোটগল্প; বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
‘এ সখি হামারি দুখের নাহি ওর,
এ ভরা বাদর মাহ ভাদর’- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. ভারতচন্দ্র রায়গুণাকর
  2. বিদ্যাপতি
  3. চণ্ডীদাস
  4. জ্ঞানদাস
সঠিক উত্তর:
বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যাপতি
ব্যাখ্যা
• ‘এ সখি হামারি দুখের নাহি ওর।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর।।' - পঙক্তিটি মিথিলার কবি বিদ্যাপতি রচিত "বর্ষাবিরহের" একটি পদ।

• বিদ্যাপতি:
- বিদ্যাপতি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- বাঙালী কবি না হয়েও বাংলা সাহিত্যে তাঁর অবদান গুরুত্বপূর্ণ।
- তিনি মাতৃভাষা মৈথিলি ছাড়াও সংস্কৃত, অবহঠট ও ব্রজবুলি ভাষায় পদাবলি রচনা করেন।
- তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত।
- শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন।
- কিন্তু ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ-বিষয়ক পদগুলিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি।

• তাঁর রচিত গ্রন্থ:
- পুরুষপরীক্ষা।
- লিখনাবলী (অলঙ্কার শাস্ত্রবিষয়ক গ্রন্থ)।
- কীর্তিলতা।
- ভূ-পরিক্রমা।
- দানবাক্যাবলী (স্মৃতিগ্রন্থ)।
- দুর্গাভক্তিতরঙ্গিণী।
- শৈবসর্বস্বসার।
- বিভাগসার (স্মৃতিগ্রন্থ)।
- গঙ্গাবাক্যাবলী।
- কীর্তিপতাকা ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১২.
'বাসমতীর উপাখ্যান‘ জীবনানন্দ দাশ রচিত কী ধরনের সাহিত্যকর্ম?
  1. সংগীত বিষয়ক গ্রন্থ
  2. কাব্যগ্রন্থ
  3. উপন্যাস
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
• 'বাসমতীর উপাখ্যান':
- 'বাসমতীর উপাখ্যান' জীবনানন্দ দাশ রচিত উপন্যাস।
- উপন্যাসের কাহিনি এগিয়ে চলেছে- অধ্যাপক প্রভাস সেনের ছেলে ও মেয়ের বাড়ি না ফেরার এক ঘটনার মধ্যে দিয়ে। নাম দপ্তরী ও কুড়ুনি এর।

• কাহিনি সংক্ষেপ:
এই আখ্যানের শেষ দিকে এক মারাত্মক ঝড়জলের রাতে সন্ধের পরেও প্রভাস সেনের ছেলে দপ্তরী ও মেয়ে কুড়ুনি বাড়ি না ফেরাতে এক ভয়ঙ্কর সমবেত উদ্বেগের পরিস্থিতি আঁকা হয়। অথচ উপন্যাস শেষ হয়ে গেলেও কোথাও পাওয়া গেল না, দপ্তরী ও কুড়ুনি ফিরল কি ফিরল না! এমনই আনমনা, অপ্রত্যাশিত জীবনানন্দের এই কুহেলি-ভুবন।

• উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- প্রভাস সেন,
- দপ্তরী,
- কুড়ুনি।

-------------------------
• জীবনানন্দ দাশ:
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- তাঁর মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- জীবনানন্দের কাব্যচর্চার শুরু অল্পবয়স থেকেই।
- স্কুলে ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯) প্রকাশিত হয়।
- মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন।
- ঔপন্যাসিক ও গল্পকার হিসেবে জীবনানন্দের স্বতন্ত্র প্রতিভা ও নিভৃত সাধনার উন্মোচন ঘটে মৃত্যুর পরে প্রাপ্ত অসংখ্য পাণ্ডুলিপিতে।
- তাঁর রচিত গল্পের সংখ্যা প্রায় দুশতাধিক।
- কবিতার কথা (১৯৫৫) নামে তাঁর একটি মননশীল ও নন্দনভাবনামূলক প্রবন্ধগ্রন্থ আছে।
- সম্প্রতি কলকাতা থেকে তাঁর গদ্যরচনা ও অপ্রকাশিত কবিতার সংকলনরূপে জীবনানন্দ সমগ্র (১৯৮৫-৯৬) নামে বারো খণ্ড রচনাবলি প্রকাশিত হয়েছে।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে:
- মাল্যবান,
- সুতীর্থ,
- জলপাইহাটি,
- জীবনপ্রণালী,
- বাসমতীর উপাখ্যান ইত্যাদি।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
• কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

• প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং 'বাসমতীর উপাখ্যান' উপন্যাস।
১৩.
'পাইলট' কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষাতে এসেছে?
  1. ফারসি
  2. ইংরেজি
  3. ফরাসি
  4. তুর্কি
সঠিক উত্তর:
ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
ফরাসি
ব্যাখ্যা
• ‘পাইলট’ শব্দটি ফরাসি ভাষা থেকে আগত।

• ফরাসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:

কার্নিশ, কার্টিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, পাউডার, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

অন্যদিকে,
• তুর্কি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
- চাকু,
- বাবা,
- বাবুর্চি,
- মুচলেকা ইত্যাদি।

• ইংরেজি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এফিডেভিট, এপ্রিল, এমডি, এয়ারপোর্ট, কনফারেন্স, কফিন, কমিটি, ক্যাবিন, ডজন, ডলফিন, তার্পিন।

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
'যে অরণ্যে আলো নেই' মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের নাট্যকার হলেন-
  1. আলাউদ্দিন আল আজাদ
  2. মামুনুর রশীদ
  3. সৈয়দ শামসুল হক
  4. নীলিমা ইব্রাহিম
সঠিক উত্তর:
নীলিমা ইব্রাহিম
উত্তর
সঠিক উত্তর:
নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা
• 'যে অরণ্যে আলো নেই' নীলিমা ইব্রাহীমের মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত একটি নাটক।
- নাটকটি ১৯৭৪ সালে প্রকাশিত হয়।

--------------------
• নীলিমা ইব্রাহিম:
- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।
- ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা প্রফুল্লকুমার রায়চৌধুরী এবং মাতা কুসুমকুমারী দেবী।
- তিনি ১৯৯৬ সালে রোকেয়া পদক এবং ২০০০ সালে একুশে পদক লাভ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- বিশ শতকের মেয়ে,
- এক পথ দুই বাঁক,
- কেয়াবন সঞ্চারিণী,
- বহ্নিবলয় ইত্যাদি।

• তাঁর রচিত নাটক:
- যে অরণ্যে আলো নেই,
- দুয়ে দুয়ে চার,
- রোদ জ্বলা বিকেল,
- সূর্যাস্তের পর ইত্যাদি।

• 'বিন্দু বিসর্গ' তাঁর রচিত আত্মজীবনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৫.
কোনটি মৈমনসিংহ গীতিকা?
  1. রূপবতী
  2. মদিনা
  3. কঙ্কবতী
  4. দেওয়ান
সঠিক উত্তর:
রূপবতী
উত্তর
সঠিক উত্তর:
রূপবতী
ব্যাখ্যা
• ‘রূপবতী’ মৈমনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত একটি পালা।
- পালাটির কবির নাম অজ্ঞত।

অন্যদিকে,
• মদিনা, কঙ্কবতী ও দেওয়ান ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত পালা নয়।

উল্লেখ্য,
• ‘দেওয়ান মদিনা নামে মৈমনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত একটি পালা রয়েছে।

---------------------------
মৈমনসিংহ গীতিকা:

• ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
• কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে ছিলেন ময়মনসিংহ নিবাসী।
• দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা প্রকাশিত হয়।
• মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।

• মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা ও রূপকথা স্থান পেয়েছে। যথা :
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা (রূপকথা) ও 
- দেওয়ান মদিনা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
১৬.
কোন কবির কবিতার ভাষা ও ছন্দ-অলঙ্কার ছিলো মধ্যযুগীয়?
  1. বুদ্ধদেব বসু
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র গুপ্ত:
• ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) ছিলেন একজন কবি, সাংবাদিক। 'ভ্রমণকারী বন্ধু' ছিল তাঁর ছদ্মনাম।
• তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির (মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী) কবি হিসেবে পরিচিত। কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তাঁর ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিলো মধ্যযুগীয়। ব্যঙ্গ-বিদ্রূপই ছিল তাঁর রচনার বিশেষত্ব।
• ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ সম্পাদনা করেন। তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। এবং ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
• তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা।
• ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া; লাইভ এমসিকিউ লেকচার।
১৭.
‘মায়া মালঞ্চ’ নাটকের রচয়িতা কে?
  1. বুদ্ধদেব বসু
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. নুরুল মোমেন
  4. আনোয়ার পাশা
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
• ‘মায়া-মালঞ্চ’ বুদ্ধদেব বসু রচিত নাটক।
- এটি লেখকের 'কালো হাওয়া' উপন্যাস অবলম্বনে তিন অঙ্কে সমাপ্ত নাটক।

------------------------
• বুদ্ধদেব বসু:

- বুদ্ধদেব বসু ছিলেন তিরিশের দশকের একজন সাহিত্যিক, সমালোচক, সম্পাদক।
- ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম। তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে।
- শুধু কবিতা নয়, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বুদ্ধদেবের স্বচ্ছন্দ বিচরণ ছিল।
- তিনি রোম্যান্টিক কবিচেতনার অধিকারী ছিলেন; তবে পরবর্তীকালে তিনি আবেগ অপেক্ষা মননশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
- মননশীল প্রবন্ধ ও সাহিত্য-সমালোচনায় তিনি সূক্ষ্ম বুদ্ধিবৃত্তির পরিচয় দিয়েছেন।
- তাঁর গদ্যশৈলীতে আছে ব্যক্তিত্বের ছাপ। পদ্যগদ্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক।
- রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে তাঁকে সব্যসাচী লেখক বলা হয়।
- বাংলা কাব্যের পঞ্চপাণ্ডদের একজন বুদ্ধদেব বসু।

• বুদ্ধদেব বসু রচিত গল্পগ্রন্থগুলো হলো:
- অভিনয়, অভিনয় নয়,
- রেখাচিত্র,
- হাওয়া বদল ইত্যাদি।

• হাওয়ার গান বুদ্ধদেব বসু রচিত একটি কবিতা।

• বুদ্ধদেবের উপন্যাস:
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমা,
- কালো হাওয়া,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনার খাতা ইত্যাদি।

• বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ:
- কঙ্কাবতী,
- দময়ন্তী,
- মর্মবাণী,
- যে আঁধার আলোর অধিক।

• বুদ্ধদেব বসু রচিত নাটক‌:
- মায়া মালঞ্চ,
- তপস্বী ও তরঙ্গিনী,
- কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘মায়া-মালঞ্চ’ নাটক ।
১৮.
নিত্য পুরুষবাচক শব্দ নয় কোনটি?
  1. কবিরাজ
  2. অকৃতদার
  3. ঢাকী
  4. অধ্যাপক
সঠিক উত্তর:
অধ্যাপক
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক
ব্যাখ্যা
• নিত্য পুরুষবাচক শব্দ নয়- অধ্যাপক।
- অধ্যাপক - অধ্যাপিকা।

• নিত্য পুরুষবাচক শব্দ:

কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
কোন ধ্বন্যাত্মক শব্দ দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে?
  1. কুটুস কুটুস
  2. ফটা ফট
  3. টুং টুং
  4. কোঁত কোঁত
সঠিক উত্তর:
ফটা ফট
উত্তর
সঠিক উত্তর:
ফটা ফট
ব্যাখ্যা
• 'ফটা ফট' ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে।

-----------------------
• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন:
- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য পদার্থের সংঘর্ষে এই ধরনের ধ্বনি তৈরি হয়। ঠন শব্দটি পরপর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়।
যেমন:
- সাঁ করে তির ছুটে যায়, সাঁ সাঁ করে তিরগুলো ছুটে যাচ্ছে, সাঁ সাঁ সাঁ করে অসংখ্য তির চারদিকে ছুটে গেল।

• অনেক সময়ে কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধ্বন্যাত্মক দ্বিত্ব তৈরি হয়।
যেমন:
- ফোরা টনটন করে।
- গা ছমছম করে।

কয়েকটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ:
কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ঢং ঢং, চকচক, টসটস, থকথকে, ভটভট, হিস হিস।

• কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে।
যেমন - খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২০.
নিচের কোন শব্দে ‘ণ’ এর ব্যবহার অশুদ্ধ?
  1. ভাষণ
  2. অগ্রণায়ক
  3. পিণাক
  4. কাণ্ড
সঠিক উত্তর:
অগ্রণায়ক
উত্তর
সঠিক উত্তর:
অগ্রণায়ক
ব্যাখ্যা
• ‘ণ’ এর ব্যবহার অশুদ্ধ- অগ্রণায়ক শব্দে।
• শুদ্ধ বানান- অগ্রনায়ক।

--------------------
• ণ-ত্ব বিধান:

বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

• ‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
১. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
২. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত হয় ন কখনো (ণ) হয় না। যেমন- অন্ত, গ্রন্থ ইত্যাদি।
৩. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২১.
‘নরকে অনন্ত ঋতু’ প্রবন্ধ সংকলনটির রচয়িতা কে?
  1. হুমায়ূন আহমেদ
  2. জহির রায়হান
  3. হুমায়ুন আজাদ
  4. আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
হুমায়ুন আজাদ
উত্তর
সঠিক উত্তর:
হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
• ‘নরকে অনন্ত ঋতু’ প্রবন্ধ সংকলন:
- হুমায়ুন আজাদের কিছু দীর্ঘ ও হ্রস্ব সামাজিক রাজনৈতিক প্রবন্ধের সংকলন ‘নরকে অনন্ত ঋতু’।
- এই সংকলনে 'জাতীয় সংস্কৃতি কমিশন: তার প্রলাপ বা প্রতিবেদন', 'বাঙালি: একটি রুগ্ন জনগোষ্ঠি?', 'বইয়ের বিরুদ্ধে' নামের তিনটি দীর্ঘ প্রবন্ধ রয়েছে। এবং একগুচ্ছ তীক্ষ্ণ প্রথাবিরোধী প্রবন্ধ রয়েছে।
- যখন সবাই মেনে নিয়েছিলো এরশাদি সংস্কৃতি, তার কমিশনের প্রস্তাব, তখন শুধু হুমায়ুন আজাদই এর প্রতিবাদ করেছিলেন এই প্রবন্ধ রচনার মাধ্যমে।

উল্লেখ্য,
• “নরকে লাল গোলাপ” নামে আলাউদ্দিন আল আজাদের একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক রয়েছে।

-----------------------
• হুমায়ুন আজাদ:
- হুমায়ুন আজাদ একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- তিনি বিক্রমপুরের রাড়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন।
- ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্য অলৌকিক ইস্টিমার।
- ১৯৮৩ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ জ্বলো চিতাবাঘ।

• হুমায়ুন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- অলৌকিক ইস্টিমার,
- জ্বলো চিতাবাঘ,
- যতোই গভীরে যাই মধু,
- যতোই উপরে যাই নীল,
- কাফনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল (প্রথম প্রকাশিত),
- সবকিছু ভেঙে পড়ে,
- মানুষ হিসেবে আমার অপরাধসমূহ,
- রাজনীতিবিদগণ,
- পাক সার জমিন সাদ বাদ,
- একটি খুনের স্বপ্ন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘নরকে অনন্ত ঋতু’ প্রবন্ধ সংকলন এবং বাংলাপিডিয়া।
২২.
‘সুরপথ’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. ছায়াপথ
  2. আকাশ
  3. পাতাল
  4. চাঁদ
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা
• সুরপথ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আকাশ পথ,
- আকাশ,
- দেবতাদের পথ।

• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩.
Some of these arguments need further analysis. The adjective form of the underlined word is -
  1. Analysize
  2. Analyst
  3. Analytical
  4. Analyse
সঠিক উত্তর:
Analytical
উত্তর
সঠিক উত্তর:
Analytical
ব্যাখ্যা
• Some of these arguments need further analysis. The adjective form of the underlined word is - Analytical.

• Analysis: [noun]
English meaning: the act of studying or examining something in detail, in order to discover or understand more about it, or your opinion and judgment after doing this.
Bangla meaning: বিশ্লেষণ।

Example: 
- Our financial experts conducted an independent analysis of the investment plan's performance.
- I was interested in Clare's analysis of the situation.
- Some of these arguments need further analysis.

• Some of these arguments need further analysis.
Bangla: এই যুক্তিগুলির আরও কিছু বিশ্লেষণ প্রয়োজন।

Options,
ক) Analysize: wrong word.

খ) Analyst: [noun]
English meaning: someone whose job is to study or examine something in detail, in order to discover or understand more about it and often to make predictions (= statements about what will happen in the future) relating to it.
Bangla meaning: বিশ্লেষণে দক্ষ ব্যক্তি।

Example: Some business analysts have warned of reduced profit margins.

গ) Analytical: [adjective]
English meaning: examining or liking to examine things in detail, in order to discover more about them.
Bangla meaning: বিশ্লেষণধর্মী; বিশ্লেষণনির্ভর।

Example: Some students have a more analytical approach to learning.

ঘ) Analyse: [verb]
English meaning: to study or examine something in detail in order to discover or understand more about it.
Bangla meaning: কোনো বস্তু বা পদার্থ বিশ্লেষণ করা।

Example: Researchers analysed the purchases of 6,300 households.

Source: Cambridge Dictionary.
২৪.
She was tired after a long day at work; ___________, she stayed up late to finish her project.
  1. nevertheless
  2. and
  3. although
  4. in case
সঠিক উত্তর:
nevertheless
উত্তর
সঠিক উত্তর:
nevertheless
ব্যাখ্যা
• Options,
- in case: ঘটনাচক্রে।
- nevertheless: তথাপি; তবু; তা সত্ত্বেও।
- and: এবং, ও, আরো
- although: যদিও; যদ্যপি। 

অপশন গুলো বিবেচনা করলে দেখা যায়, শূন্যস্থানে nevertheless বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: She was tired after a long day at work; nevertheless, she stayed up late to finish her project.
Bangla meaning: সারাদিন কাজ করার পর সে ক্লান্ত ছিল; তা সত্ত্বেও, তিনি তার প্রোজেক্টটি শেষ করতে গভীর পর্যন্ত জেগেছিলেন।
২৫.
She lowered her voice lest someone _________ their conversation.
  1. might overhear
  2. might overheard
  3. might not overhear
  4. might be overheard
সঠিক উত্তর:
might overhear
উত্তর
সঠিক উত্তর:
might overhear
ব্যাখ্যা
• Lest (conjunction)
- অর্থ: যাতে না ঘটে (এজন্য); এই আশঙ্কায়।
- Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- Lest নিজেই Negative হওয়ায় negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/never বসে না।

• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might/be + be + V3 + complement.

• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- Hesitant to speak out lest he be fired.
- I grabbed the iron rail lest I should fall. 
- We hurried lest we should miss the train.

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - might overhear.
Complete sentence: She lowered her voice lest someone might overhear their conversation.
২৬.
Choose the opposite gender of 'Masseur'.
  1. Masseur
  2. Masseuse
  3. Masseuree
  4. Masseurer
সঠিক উত্তর:
Masseuse
উত্তর
সঠিক উত্তর:
Masseuse
ব্যাখ্যা
• Masseur:
English meaning: a person whose job it is to give massages to people.
Bangla meaning: অঙ্গমর্দক; যে পুরুষ অঙ্গমর্দন করিয়া দেয়।

Feminine form: Masseuse.

Example:
- The chef and masseur will keep you well-fed and relaxed.
- As a professional masseur, he specializes in sports massage for athletes recovering from injuries.

উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: Cambridge & Accessible Dictionary.
২৭.
Wordsworth was a great lover of _________ nature.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
সঠিক উত্তর:
Zero article
উত্তর
সঠিক উত্তর:
Zero article
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An - এগুলো Indefinite Article. (এগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
- 'প্রকৃতি' অর্থে 'nature' ব্যবহৃত হলে তার আগে the বসে না।

Complete sentence: Wordsworth was a great lover of nature.
Meaning: ওয়ার্ডসওয়ার্থ ছিলেন প্রকৃতি প্রেমিক।

• কিন্তু 'nature' অর্থ যখন হয় 'স্বভাব' তখন তার আগে the বসে।

Example: The nature of this man is not good.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
২৮.
Complete the sentence with the correct idiom: When the results of the fraud investigation were announced last week, the staff came up ___________.
  1. smiling with rose
  2. smelling of roses
  3. thinking of roses
  4. smiling at rose
সঠিক উত্তর:
smelling of roses
উত্তর
সঠিক উত্তর:
smelling of roses
ব্যাখ্যা
• Come up/out smelling of roses:
English meaning: to have success or good fortune in a situation in which one was likely to fail, be harmed, etc.
Bangla meaning: এমন পরিস্থিতিতে সাফল্য বা সৌভাগ্য অর্জন করা যেখানে ক্ষতিগ্রস্থ হওয়া সম্ভাবনা ছিল। 

Example: 
- The scandal forced several board members to resign, but the chairman came out smelling like roses.

Complete sentence: When the results of the fraud investigation were announced last week, the staff came up smelling of roses.
Bangla meaning: যখন গত সপ্তাহে জালিয়াতি তদন্তের ফলাফল ঘোষণা করা হয়েছিল, দোষী সাবস্ত হবার সম্ভাবনা থাকা সত্ত্বেও কর্মীরা সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছিল।

Source: Merriam-Webster & Cambridge Dictionary.
২৯.
If we had a garden, we ____________ our own vegetables.
  1. grew
  2. have grown
  3. would have grown
  4. would grow
সঠিক উত্তর:
would grow
উত্তর
সঠিক উত্তর:
would grow
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।

• Second Conditional এর নিয়মানুযায়ী ,
Correct sentence: If we had a garden, we would grow our own vegetables.

• এখানে had main verb হিসেবে বসেছে।
৩০.
Choose the correct one.
  1. She decided to abstain off eating sugar for a month.
  2. The teacher prohibited the students to using their phones during the exam.
  3. The committee exempted the local businesses paying the registration fee.
  4. She refrained from participating in the debate because of her busy schedule.
সঠিক উত্তর:
She refrained from participating in the debate because of her busy schedule.
উত্তর
সঠিক উত্তর:
She refrained from participating in the debate because of her busy schedule.
ব্যাখ্যা
• Prohibit, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি verb এর পর
- from + gerund (verb+ing) ব্যবহৃত হয়।

Correct sentence: She refrained from participating in the debate because of her busy schedule.
বাংলা: তার ব্যস্ত সময়সূচীর কারণে তিনি বিতর্কে অংশগ্রহণ করতে বিরত ছিলেন।

Example:
- They exempted the boy from paying the fine.

• তাই নিয়মানুযায়ী অন্য অপশন গুলো ভুল।
ক) She decided to abstain off eating sugar for a month.
- বাক্যটি ভুল।
- নিয়মানুযায়ী 'abstain' এর পর from + gerund (verb+ing) ব্যবহৃত হয়, তাই এটি ভুল।
- Correct sentence: She decided to abstain from eating sugar for a month.
বাংলা: তিনি এক মাসের জন্য চিনি খাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।

খ) The teacher prohibited the students to using their phones during the exam.
- বাক্যটি ভুল।
- নিয়মানুযায়ী 'prohibit' এর পর from + gerund (verb+ing) ব্যবহৃত হয়, তাই এটি ভুল।
- Correct sentence: The teacher prohibited the students from using their phones during the exam.
বাংলা: শিক্ষক পরীক্ষার সময় ছাত্রদের ফোন ব্যবহার করতে নিষেধ করেন।

গ) The committee exempted the local businesses paying the registration fee.
- বাক্যটি ভুল।
- নিয়মানুযায়ী 'exempt' এর পর from + gerund (verb+ing) ব্যবহৃত হয়, তাই এটি ভুল।
- Correct sentence: The committee exempted the local businesses from paying the registration fee.
বাংলা: কমিটি স্থানীয় ব্যবসাগুলিকে নিবন্ধন ফি প্রদান থেকে অব্যাহতি দেয়।

Source: Live MCQ English Wizard by Saleh Ahmed.
৩১.
Change the voice: Ilmi was making tea.
  1. Ilmi made tea.
  2. Tea was being made by Ilmi.
  3. Ilmi was being made tea.
  4. Tea was made by Ilmi.
সঠিক উত্তর:
Tea was being made by Ilmi.
উত্তর
সঠিক উত্তর:
Tea was being made by Ilmi.
ব্যাখ্যা
• এ জাতীয় Actve voice কে passive voice এ রূপান্তরিত করার নিয়ম - 
- Active voice এর subject হবে passive voice এর object.
- Active voice এর object হবে passive voice এর subject.
- বাক্যে was/ were থাকলে তাদের পরিবর্তে was being/ were being বসবে।
- তারপর মূল verb এর past participle form বসবে।
- By + বাক্যের বাকি অংশ বসবে।

Active: Ilmi was making tea.
Passive: Tea was being made by Ilmi.
৩২.
Would you mind ___________ for me? I’ll be ready in just a few minutes.
  1. wait
  2. to wait
  3. to waiting
  4. waiting
সঠিক উত্তর:
waiting
উত্তর
সঠিক উত্তর:
waiting
ব্যাখ্যা
• Rules of Would you mind:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object + question mark(?)

Example Sentence:
1.Would you mind not talking during the meeting?
2. Would you mind helping me with this task?
3. Would you mind passing me the salt?

• সঠিক উত্তর হবে - waiting.
Complete Sentence: Would you mind waiting for me? I’ll be ready in just a few minutes.
Bangla: তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? আমি কয়েক মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে যাব।
৩৩.
Synonym of 'Metamorphosis' -
  1. Stability
  2. Evolution
  3. Stagnation
  4. Doldrums
সঠিক উত্তর:
Evolution
উত্তর
সঠিক উত্তর:
Evolution
ব্যাখ্যা
• Metamorphosis (noun)
English Meaning: A complete change of character, appearance, or condition.
Bangla Meaning: (plural metamorphoses) রূপান্তর; আকারের বা চরিত্রের পরিবর্তন।

Synonyms: Transformation (রূপান্তর), Change (পরিবর্তিত বা ভিন্ন অবস্থা), Reconstruction (পুনর্নির্মাণ; পুনর্গঠন), Transfiguration (রুপান্তর), Shift (স্থানান্তর), Evolution(বিবর্তন)। 
Antonyms: Stagnation (স্তম্ভ), Doldrums (নিষ্ক্রিয় অবস্থা), Sameness (অভিন্নতা), Uniformity (অভিন্ন, সাদৃশ্যতা), Stability (স্থিরতা)। 

Other Forms:
- Metamorphic (noun)

Example Sentence: 
1. The branch handled this metamorphosis excellently.
2. The metamorphosis of the old house into something new and exciting. 

Source: Live MCQ Lecture.
৩৪.
Antonym of 'Tenuous' -
  1. Strong
  2. Laud
  3. Insubstantial
  4. Gritty
সঠিক উত্তর:
Strong
উত্তর
সঠিক উত্তর:
Strong
ব্যাখ্যা
• Tenuous (adjective)
English Meaning: Weak, unimportant, or in doubt.
Bangla Meaning: ক্ষীণ; সরু।

Synonyms: Insubstantial (অমূলক; অসত্য; ভিত্তিহীন), Fragile (ভঙ্গুর), Questionable (প্রশ্নের উদ্রেককারী), Doubtful (সন্দেহজনক), Unreal (অবাস্তব)।
Antonyms: Substantial (মজবুত বা দৃঢ়ভাবে নির্মিত), Significant (পুরু; মোটা), Strong (শক্ত;মজবুত), Firm (দৃঢ়), Meaningful (অর্থপূর্ণ)। 

Other Forms: Tenuity (noun) পাতলা অবস্থা।

Example Sentence: 
1. The police have only found a tenuous connection between the two robberies.
2. It is not wise to get involved in a tenuous argument.

Options,
- Laud (গুণকীর্তন করা),
- Gritty (অকুতোভয়)।

Source: Live MCQ Lecture.
৩৫.
The word 'Stale' can be used with -
  1. fan
  2. shoes
  3. iron
  4. bread
সঠিক উত্তর:
bread
উত্তর
সঠিক উত্তর:
bread
ব্যাখ্যা
• Stale:
English meaning: no longer new or fresh, usually as a result of being kept for too long/ not fresh or new.
Bangla meaning: শুকনা; বাসি; টাটকা নয় এমন।

Example: 
- A foul smell of stale beer permeated the whole building.
- The room was filled with the reek of stale beer and cigarettes.
- Have you got any stale cheese that I can bait the mousetrap with?
- In the cathedral vaults the air was dank and stale.
- Her breath was a little stale.

• Correct answer: Stale bread: বাসি রুটি।

• Stale অর্থ 'বাসি; টাটকা নয় এমন' তাই অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, কেবল মাত্র 'bread' এর সাথেই 'Stale' শব্দটির ব্যবহার যথার্থ।
- অন্য অপশন গুলোর সাথে এর ব্যবহার এখানে ভুল।

Source: Cambridge Dictionary.
৩৬.
Because of his dedication, the project was successful. (complex)
  1. Because he was dedicated, the project was successful.
  2. Since he was dedicated, the project was successful.
  3. In case he was dedicated, the project was successful.
  4. If he was dedicated, the project was successful.
সঠিক উত্তর:
Since he was dedicated, the project was successful.
উত্তর
সঠিক উত্তর:
Since he was dedicated, the project was successful.
ব্যাখ্যা
• Because of যুক্ত Simple Sentence কে Complex-এ পরিবর্তনের নিয়ম:
- প্রথমে Simple sentence এ because of থাকলে Complex sentence এ Since/ as ব্যবহৃত হয়,
- Subject বসে + Verb বসে,
- Adjective /Noun বসে,
- Comma বসে,
- অপর বাক্যটি বসে।

Simple: Because of his dedication, the project was successful.
Complex: Since he was dedicated, the project was successful.
৩৭.
"Like a _________ hidden
In the light of thought,
Singing hymns unbidden,
Till the world is wrought" 
- Complete the quote of P.B. Shelley.
  1. Bird
  2. Life
  3. Poet
  4. Man
সঠিক উত্তর:
Poet
উত্তর
সঠিক উত্তর:
Poet
ব্যাখ্যা
• "Like a Poet hidden
In the light of thought,
Singing hymns unbidden,
Till the world is wrought" 
- This famous quote is by - This renowned quote is taken from Shelley's - To a Skylark.

• To a Skylark:
- এটি একটি lyric poem.
- Skylark চড়ুই এর মতো দেখতে একটি পাখি।
- কবি একে চাঁদ এর আলোর সাথে তুলনা করেন।
- কবির মনে এটি joyous spirit of the divine এর প্রতিক।
- তিনি skylark হবার ইচ্ছা পোষণ করেন।
- এর গান থেকে তিনি আত্মার প্রেরণা খুঁজে পান। তিনি মনে করে এর গান স্বর্গীয়।

• Some of his famous quotations are:

• "Our sweetest songs are those that tell of saddest thought" (Ode To A Skylark).
• "If Winter comes, can spring be far behind?" (Ode to the West Wind).
• "The more we study, the more we discover our ignorance" (Queen Mab).

• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
 
Best works:
Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.
 
Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

Source: Britannica.
৩৮.
'Gerontion' is a/an -
  1. novel
  2. poem
  3. essay
  4. play
সঠিক উত্তর:
poem
উত্তর
সঠিক উত্তর:
poem
ব্যাখ্যা
• Gerontion:
- এটি T.S. Eliot লিখিত একটি কবিতা।
- যুদ্ধের পাশাপাশি এর মূল বিষয়বস্তু হচ্ছে ধর্ম এবং রাজনৈতিক অভ্যুত্থান।
- কবিতাটি 1919 সালে সংঘটিত বিভিন্ন ঘটনাবলী এবং এসকল বিষয়ে কবির নিজস্ব বিশ্ব, যুদ্ধ, ধর্ম এবং রাজনীতির একটি জটিল দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।
- It an eight-stanza poem that's divided into uneven sets of lines.

• T. S. Eliot (Thomas Stearns Eliot)
- He was born in September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি লন্ডনে মারা যান।
- Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়। তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
 
• Best works:
• Poems
- The Waste Land (1922)
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock
- Ash Wednesday (Poem)
 
• His well known plays:
- The Confidential Clerk
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Elder Statesman
- The Trail of a Judge etc.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.
৩৯.
Who wrote the poem 'Ode on a Distant Prospect of Eton College'?
  1. Elizabeth Barrett Browning
  2. Emily Dickinson
  3. John Keats
  4. Thomas Gray
সঠিক উত্তর:
Thomas Gray
উত্তর
সঠিক উত্তর:
Thomas Gray
ব্যাখ্যা
• Ode on a Distant Prospect of Eton College:
- এটি Thomas Gray রচিত।
- এই কবিতাটি 1747 সালে প্রকাশিত হয়।
- কবিতাটির একটি বিখ্যাত উক্তি - 'When Ignorance is bliss, it is folly to be wise.'

• Thomas Gray is known as a Graveyard poet.
- তিনি the Age of Sensibility এর একজন গুরুত্বপূর্ন সাহিত্যিক।

• Notable works:
- An Elegy Written in a Country Church Yard,
- Ode on a Distant Prospect of Eton College,
- The Bard,
- The Progress of Poesy.

Source: Britannica.
৪০.
Which of Shakespeare’s plays is set on an island and involves magic?
  1. A Midsummer Night’s Dream
  2. Hamlet
  3. The Tempest
  4. Twelfth Night
সঠিক উত্তর:
The Tempest
উত্তর
সঠিক উত্তর:
The Tempest
ব্যাখ্যা
• 'The Tempest' is set on a remote island and involves magic.
- Prospero হলো একজন magician এবং the rightful Duke of Milan.

• The Tempest: 

- William Shakespeare এর last work বা Swan Song, "The Tempest".
- এর কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে Prospero, who is a magician.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.

• এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- Ariel হচ্ছে এমন একটি সুপার ন্যাচরাল ক্যারেক্টার যে জাদু ব্যবহার করে প্রসপেরোকে তার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে।
- Ariel is an airy spirit, and stands for good.

• অন্যদিকে,
- Caliban, a feral, sullen, misshapen creature
- যে হচ্ছে অত্যধিক ঔদ্ধত্যপূর্ণ এবং বিদ্রোহী।
- Caliban represents the black magic of his mother and initially appears bad, especially when judged by conventional civilized standards.
- Caliban, তাকে ক্রীতদাস বানিয়ে রাখার কারণে Prospero কে জন্য ঘৃণা করে এবং সে তাকে হত্যা করার পরিকল্পনা তৈরি করে।

নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.

• Main Characters: 
- Prospero (Duke),
- Miranda(Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।

• Some quotations from The Tempest: 
- “Hell is empty and all the devils are here.”
- “We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
- “This thing of darkness, I Acknowledge mine.”
- “Thought is free.”

- “O, brave new world, that has such people in't!”
- “Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
- “Misery acquaints a man with strange bedfellows.”

• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com

Source: Britannica.com, Sparksnotes.
৪১.
Famous novel 'The Garden of Eden' is written by a/an -
  1. Irish author
  2. American author
  3. Scottish author
  4. South-Asian author
সঠিক উত্তর:
American author
উত্তর
সঠিক উত্তর:
American author
ব্যাখ্যা
• The Garden of Eden (novel): 
- Ernest Hemingway রচিত একটি উপন্যাস, তিনি একজন আমেরিকান novelist এবং short-story writer. 
- এটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হওয়া অসম্পূর্ণ উপন্যাস। 
- ১৯৮৬ সালে প্রকাশিত হয়। 
- এর প্রেক্ষাপট ১৯২০ সালের French Riviera তে অবস্থানকৃত American writer, David Bourne এর কাহিনি। 

• এই উপন্যাসের কিছু উক্তিসমূহ, 
- “When you start to live outside yourself, it's all dangerous.”
- “I'm with you. No matter what else you have in your head I'm with you and I love you.”
- “Everybody has strange things that mean things to them. You couldn't help it.”

• Ernest Hemingway (1899-1961): 
- Ernest Hemingway একজন আমেরিকান novelist এবং short-story writer. 
- তাঁর সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট গদ্যশৈলী বিংশ শতকে American and British কথাসাহিত্যে একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল।

• His famous novels:
- For Whom The Bell Tolls;
- The Old Man and The Sea;
- A Farewell to Arms;
- The Sun Also Rises;
- Death in the Afternoon.

Source: 
1. The Garden of Eden by Ernest Hemingway. 
2. Encyclopedia Britannica.
৪২.
What is the title of William Wordsworth's only play?
  1. The Prelude
  2. The Borderers
  3. The Excursion
  4. The Ruined Cottage
সঠিক উত্তর:
The Borderers
উত্তর
সঠিক উত্তর:
The Borderers
ব্যাখ্যা
• The Borderers:
- এটি William Wordsworth রচিত একমাত্র নাটক এবং first major work.
- ১৮৯৬-৯৭ সালের মধ্যে লেখা এটি blank verse এ লেখা একটি 5 acts বিশিষ্ট ট্র্যাজিডি।
- নাটকটি যখন রচনা করা হয়েছে, তখন লেখক সবেমাত্র ফ্রান্স থেকে ফিরে এসেছেন french revoulation এ অংশগ্রহণের পর।
- তাই তাঁর এই নাটকটি French revoulation দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে এবং লেখক তাঁর বাস্তব অভিজ্ঞতাগুলোকেই বিভিন্ন আঙ্গিকে তুলে এনেছেন নাটকটিতে।
- ১৮৪২ সালে এই নাটকটি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়।
- The play is about human nature, that drives human towards sin and crime.

• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- তাকে 'Poet of Nature' বলা হয়।
- তাকে Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
- Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.

• তাঁর বিখ্যাত কবিতা:
- The Solitary Reaper,
- Tintern Abbey,
- Rainbow,
- The Daffodils,
- The Excursion,
- Michael etc.

Source: Britannica.
৪৩.
Which of the following is written during 'The Victorian period'?
  1. The Pickwick Papers
  2. The Indian Emperor
  3. The Plain Dealer
  4. The Sun Also Rises
সঠিক উত্তর:
The Pickwick Papers
উত্তর
সঠিক উত্তর:
The Pickwick Papers
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে 'The Pickwick Papers' উপন্যাসটি Charles Dickens রচনা করেন, তিনি Victorian period এর একজন স্বনামধন্য লেখক, তাই এটি Victorian period এর একটি রচনা।

উল্লিখিত অন্য অপশন গুলো হলো:

• The Indian Emperor: এটি John Dryden এর একটি play, তিনি একজন Restoration period এর লেখক।

• The Plain Dealer: এটি William Wycherley এর একটি play, তিনিও একজন Restoration period এর লেখক।

• The Sun Also Rises: এটি Ernest Hemingway এর একটি novel, তিনি একজন আমেরিকান লেখক।
----------------------------

• The Pickwick Papers, in full The Posthumous Papers of the Pickwick Club is the first published novel of Charles Dickens.
- এই উপন্যাসটিকে ভ্রমন কাহিনি বা travelogue হিসেবে গন্য করা হয়।
- উপন্যাস টি Dickens তাঁর ছদ্মনামে (Boz) প্রকাশ করেছিলেন।
- It was first published serially from 1836 to 1837 and in book form in 1837.
- This first fictional work by Dickens was originally commissioned as a series of glorified captions for the work of caricaturist Robert Seymour.

• Pickwick হচ্ছে লন্ডনের একটি ক্লাবের নাম এবং এর প্রধান হচ্ছেন Samuel Pickwick।
- তিনি তাঁর বন্ধুদের নিয়ে ভ্রমন ক্লাবটি গঠন করেন এবং ভ্রমণে বের হয়ে বিভিন্ন দূর্ঘটনা আর হাস্যরস এবং সশেষে এক তরুনীকে উদ্ধারের মাধ্যমে কাহিনি এগিয়ে যায়। 
- এই উপন্যাসটির জনপ্রিয়তা এত বেশি ছিল যে, এটি Charles Dickens কে সাহিত্য জগতে ঔপন্যাসিক হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য করে।
- সেদিক বিবেচনায় এটি Dickens এর প্রথম সার্থক উপন্যাস।

• Charles Dickens's other famous novels:
- A Tale of Two Cities
- David Copperfield
- Bleak House
- Great Expectations

Source: Britannica.
৪৪.
What is the definition of Denotation?
  1. The emotional association of a word
  2. The direct or lexical meaning of a word
  3. The suggested meaning of a word
  4. The phonetic pronunciation of a word
সঠিক উত্তর:
The direct or lexical meaning of a word
উত্তর
সঠিক উত্তর:
The direct or lexical meaning of a word
ব্যাখ্যা
• Denotation:
- The direct or lexical meaning of any word.
- Denotation is a word or thing’s literal or main definition
- অর্থাৎ এটি কোনো শব্দের সরাসরি বা আভিধানিক অর্থ নির্দেশ করে।

Example:
- A "Bird" is a winged biped that can Fly.
- "Man" is a wingless biped.

• A word’s denotation is completely absent of emotion, so it is defined as distinguished from its connotation (its associated meaning). In other words, denotation is a word’s "dictionary definition" rather than its associated emotion or definition.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman & Literary.net
৪৫.
কোন ব্রিটিশ ভাইসরয়-এর সময় প্রথম 'ভারতীয় শিক্ষা কমিশন' গঠিত হয়?
  1. লর্ড মিন্টো
  2. লর্ড লিটন
  3. লর্ড রিপন
  4. লর্ড চেমসফোর্ড
সঠিক উত্তর:
লর্ড রিপন
উত্তর
সঠিক উত্তর:
লর্ড রিপন
ব্যাখ্যা
হান্টার কমিশন:
- ১৮৫৪ সালে উডের ডেসপ্যাচে প্রাথমিক ও দেশজ শিক্ষার উন্নতির জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।
- কিন্তু এই ডেসপ্যাচের ভাবধারা কে অবহেলা করে প্রাথমিক ও দেশজ শিক্ষার উপর গুরুত্ব না দিয়ে শুধু উচ্চশিক্ষা ও সরকারি স্কুল কলেজগুলিতে গুরুত্ব দেওয়া হয়।
- এর ফলে প্রাথমিক শিক্ষার উন্নতি একেবারেই হয় না।
- তাই সরকার প্রথমে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নতি সম্পর্কে চিন্তা ভাবনা করেন।

⇒ হান্টার কমিশন গঠন:
- এই পরিস্থিতিতে তৎকালীন ভাইসরয় লর্ড রিপন ১৮৮২ খ্রিস্টাব্দের ৩রা ফেব্রুয়ারি ২০ জন সদস্য নিয়ে একটি শিক্ষা কমিশন গঠন করেন।
- এটি প্রথম "ভারতীয় শিক্ষা কমিশন” নামে পরিচিত।
- এই কমিশন স্যার উইলিয়াম উইলসন হান্টারের নেতৃত্বে গঠিত হয়েছিল বলে একে "হান্টার কমিশন” বলা হয়।
- স্যার উইলিয়াম উইলসন হান্টার ছিলেন এই কমিশনের সভাপতি।
- অন্যান্য সদস্যরা হলেন আনন্দমোহন বসু, কে.টি. তেলাং, ভূদেব মুখোপাধ্যায়, স্যার সৈয়দ আহমদ খান প্রমুখ।
- প্রাথমিক শিক্ষা ও নিরক্ষরতা বিষয়ে এই কমিশনকে বিশেষভাবে বিচার করার কথা বলা হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪৬.
বাংলাদেশে বছরে কী পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩]
  1. ২৯৮.৯৩ লক্ষ মেট্রিক টন
  2. ৪১৪.৩৮ লক্ষ মেট্রিক টন
  3. ২৬৫.৮৩ লক্ষ মেট্রিক টন
  4. ৪৩৪.৯৩ লক্ষ মেট্রিক টন
সঠিক উত্তর:
৪৩৪.৯৩ লক্ষ মেট্রিক টন
উত্তর
সঠিক উত্তর:
৪৩৪.৯৩ লক্ষ মেট্রিক টন
ব্যাখ্যা
মোট জমির পরিমাণ:
- মোট আবাদযোগ্য জমি (Gross Cropped Area): ৩,৯৩,৫৮,০০০ একর (১,৫৯,২৮,০০০ হেক্টর)।
- মোট আবাদী জমি (Net Cropped Area): ১,৯৮,৭৫,০০০ একর (৮০,৪৩,০০০ হেক্টর)।
- এক ফসলি জমি: ৫০,৮৪,০০০ একর (২০,৫৭,০০০ হেক্টর)।
- দুই ফসলি জমি: ১,০১,৪৯,০০০ একর (৪১,০৭,০০০ হেক্টর)।
- তিন ফসলি জমি: ৪৫,৯২,০০০ একর (১৮,৫৮,০০০ হেক্টর)।
- চার ফসলি জমি: ৫০,০০০ একর (২০,০০০ হেক্টর)।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ (Not available for cultivation): ৮২,৯০,০০০ একর।
- বনাঞ্চল (Forest Area): ৬৩,৬৩,০০০ একর (প্রায়)।
- মোট জমির পরিমাণ (আবাদী, অনাবাদী, বনাঞ্চল ও অন্যান্য): ৩,৬৪,৬৫,০০০ একর।
- মোট খাদ্যশস্য: ৪,৩৪,৯৩,০০০ মেট্রিক টন বা ৪৩৪.৯৩ লক্ষ মেট্রিক টন।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৪৭.
১৯৭১ সালে প্রথম কোন কূটনৈতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
  1. কে. এম. শিহাবুদ্দিন
  2. হুমায়ুন রশীদ চৌধূরী
  3. আব্দুস সামাদ
  4. এম মহিউদ্দিন খান
সঠিক উত্তর:
কে. এম. শিহাবুদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
কে. এম. শিহাবুদ্দিন
ব্যাখ্যা
প্রথম কূটনৈতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ:
- ১৯৭১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অসাধারণ ঘটনার জন্ম দিয়েছিলেন তৎকালীন দু’জন তরুন বাঙালি কুটনীতিক।
- নয়াদিল্লিস্থ পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেত্রেটারি কে. এম. শিহাবুদ্দিন এবং এসিস্টেন্ট প্রেস এটাচী আমজাদুল হক।
- তাঁরা তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যার প্রতিবাদে সর্বপ্রথম কূটনীতিকের পদ ছেড়ে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার করেন।

⇒ মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ার পূবের্ই কে. এম. শিহাবুদ্দিন ও আমজাদুল হকের নয়াদিল্লিতে এক প্রেস কনফারেন্স করে কূটনীতিকের পদ ছেড়ে দেন এবং পাকিস্তান সরকারের অন্যায় অত্যাচারের তীব্র নিন্দা জানান।
- তাঁদের অনুসরণ করে সে সময় ১৯টি দূতাবাসের ১১৫ জন বাঙালি কূটনীতিক বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ ও মুজিবনগরে গঠিত বাংলাদেশের প্রথম সরকারের প্রতি আনুগত্য স্বীকার করেন।

উল্লেখ্য,
- ১৯৭১ সালের ১৮ এপ্রিল সরকার গঠনের একদিন পর কলকাতার পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলী এবং সব বাঙালি কূটনীতিক ও স্টাফ একযোগে বাংলাদেশের পক্ষে আনুগত্য জানান।
- 'পাকিস্তান ডেপুটি হাইকমিশন' নামফলক নামিয়ে ফেলা হয়।
- সেখানে 'বাঙলা দেশ কূটনৈতিক মিশন' নামফলক লাগিয়ে দেওয়া হয়।
- মিশনের ছাদে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
- এর মাধ্যমে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়তে শুরু করে।

উৎস: i) পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
৪৮.
২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার -
  1. ৪.৭৪%
  2. ৫.৮২%
  3. ৬.৩৪%
  4. ৭.৪৩%
সঠিক উত্তর:
৫.৮২%
উত্তর
সঠিক উত্তর:
৫.৮২%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।

উল্লেখ্য,
- ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৫.৮২%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪৯.
চিত্রশিল্পী কামরুল হাসান তাঁর ব্যঙ্গচিত্র 'এই জানোয়ারদের হত্যা করতে হবে’তে প্রতীকী হিসেবে কার ছবি আঁকেন?
  1. ইয়াহিয়া খান
  2. টিক্কা খান
  3. আইয়ুব খান
  4. জুলফিকার আলী ভুট্টো
সঠিক উত্তর:
ইয়াহিয়া খান
উত্তর
সঠিক উত্তর:
ইয়াহিয়া খান
ব্যাখ্যা
এই জানোয়ারদের হত্যা করতে হবে:
- বড় বড় চোখ, রক্তলাল জিব আর বিষদাঁত।
- ছবির নিচে ক্যাপশন ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে'।
- ছবিটি পুরো দেশের মানুষকে পরিচয় করিয়ে দিয়েছিল ইয়াহিয়া নামের এক দানবের সঙ্গে।
- বাংলাদেশের মানুষের চোখে হানাদারের প্রতিকৃতি হয়ে আছে মুক্তিযুদ্ধের সময়কার ওই পোস্টার।
- 'এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শিরোনামের মুক্তিযুদ্ধ ভিত্তিক পোস্টারের শিল্পী কামরুল হাসান।
- মুক্তিযুদ্ধের সময় কামরুল হাসান তাঁর সহশিল্পীদের বলেছিলেন, যুদ্ধে একজন শিল্পীর হাতিয়ার তাঁর রংতুলি।
- কামরুল হাসান তাঁর হাতিয়ার দিয়ে আঁকেন ইয়াহিয়া খানের রক্তচোষা দানবমূর্তি।
- শেষে তা হানাদার পাকিস্তানি বাহিনীর স্বরূপ হিসেবেই সারা বিশ্বের কাছে পরিচিতি পায়।
- বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছেও এ পোস্টার হানাদারের প্রতীক।
- সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখা আছে মুক্তিযুদ্ধের সময়ে ছাপা এ পোস্টার।

• কামরুল হাসান:
- কামরুল হাসান একজন চিত্রশিল্পী।
- প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
- ১৯২১ সালের ২ ডিসেম্বর পিতার কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন।
- কামরুল হাসান বাংলাদেশের স্বাধিকার ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন (১৯৬৯-৭০) এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- তিনি ‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিতি লাভ করেন।
- ১৯৬০ সালে তিনি ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের নকশাকেন্দ্রের প্রধান নকশাবিদ নিযুক্ত হন।
- কামরুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান নর-নারী, পশুপাখি (প্রধানত গরু ও শৃগাল), সাপ ও প্রকৃতি।
- চিত্রকলায় অসাধারণ অবদানের জন্য কামরুল হাসান বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হন।
- সেসবের মধ্যে প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫), কুমিল্লা ফাউন্ডেশন স্বর্ণপদক (১৯৭৭), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৭৯), চারুশিল্পী সংসদ সম্মান (১৯৮৪), বাংলা একাডেমির ফেলো (১৯৮৫) উল্লেখযোগ্য।

⇒ শিল্পকর্ম:
- বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান।
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- কামরুল হাসানের 'তিন কন্যা' ও 'নাইওর' চিত্রকর্ম অবলম্বনে যুগোস্লাভ সরকার (১৯৮৫) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) ডাকটিকেট প্রকাশ করেছে।
- বিমানের বিখ্যাত "বলাকা" লোগোটি ডিজাইন করেছিলেন শিল্পী কামরুল হাসান।

⇒ কামরুল হাসানের অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে -
- রায়বেশে নৃত্য,
- ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে,
- ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ প্রভৃতি।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ১৫ মার্চ ২০১৫, প্রথম আলো।
৫০.
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে 'অর্থবিল' নিয়ে আলোচনা করা হয়েছে?
  1. ৮১ নং অনুচ্ছেদে
  2. ৮৭ নং অনুচ্ছেদে
  3. ৮০ নং অনুচ্ছেদে
  4. ৯৩ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
৮১ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
৮১ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
অর্থবিল:
- অর্থবিল একটি গুরুত্বপূর্ণ বিল।
- কোনো বিল অর্থবিল কিনা এ প্রশ্নে স্পীকারের দেওয়া সার্টিফিকেট চূড়ামত বলে গৃহীত হয়।
- অর্থবিল বা অর্থব্যয় সংক্রান্ত বিলের উদ্যোক্তা সরকার।

⇒ প্রতি বছর পরবর্তী বছরের জন্য সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকর করার উদ্দেশ্যে অর্থবিল সংসদে উত্থাপন করা হয়।
- সংসদে উত্থাপনের পর যথানিয়মে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিলটি পাস করতে হয়।
- অর্থবিল রাষ্ট্রপতির সম্মতির জন্য উপস্থাপিত হলে পনের দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতি প্রদান করেন।
- রাষ্ট্রপতি সম্মতি প্রদানে অসমর্থ হলে উক্ত মেয়াদের শেষে বিলটি আইনে পরিণত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশের সংবিধানের ৮১ নং অনুচ্ছেদে 'অর্থবিল' নিয়ে আলোচনা করা হয়েছে।

অন্যদিকে:
- অনুচ্ছেদ ৮০: আইন প্রণয়ন পদ্ধতি।
- অনুচ্ছেদ ৮৭: বার্ষিক আর্থিক বিবৃতি।
- অনুচ্ছেদ ৯৩: অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।

উৎস: i) বাংলাদেশের সংবিধান।
ii) বাংলাপিডিয়া।
৫১.
নিম্নের কোন ব্যক্তি ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন?
  1. সিরাজুল আলম খান
  2. কাজী আরেফ আহমেদ
  3. আবদুর রাজ্জাক
  4. বর্ণিত সবাই
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ:
- পাকিস্তানের কাঠামোয় বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটা অসম্ভব বিবেচনা করে তৎকালীন ছাত্র সমাজের নেতৃস্থানীয় কয়েকজন ১৯৬২ সালে গোপনে ছাত্রদের সংগঠিত করার প্রচেষ্টা গ্রহণ করেন।
- বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ এই ছাত্র সংগঠনের নেতৃত্ব দেন জনাব সিরাজুল আলম খান, জনাব আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ।
এই সংগঠন 'স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ' নামে পরিচিত ছিল।

উল্লেখ্য,
- পূর্বপাকিস্তান ছাত্রলীগের মধ্যে সুস্পষ্ট দু’টি ধারা বিদ্যমান ছিল।
- একটি ছিল মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজস্ব রাজনীতির ধারা এবং অপর অংশের ঝোঁক ছিল মার্কিন সাম্রাজ্যবাদের প্রতি।
- সাম্রাজ্যবাদ বিরোধী নিজস্ব রাজনীতির ধারার তিনজন ছাত্রনেতা ১৯৬২ সালে ছাত্রলীগের অভ্যন্তরে গোপন সংগঠন ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন।
- তিন সদস্যের এই ক্ষুদ্র সত্তা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ‘নিউক্লিয়াস’ হিসেবে পরিচিতি লাভ করে।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৫২.
মারমা আদিবাসী জনগোষ্ঠী কোন বর্ণগোষ্ঠীর অন্তর্গত?
  1. আদি-অস্ট্রেলীয়
  2. সিনতেং
  3. নিগ্রয়েড
  4. মঙ্গোলয়েড
সঠিক উত্তর:
মঙ্গোলয়েড
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গোলয়েড
ব্যাখ্যা
মারমা:
- মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- এই জনগোষ্ঠীর জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে।

⇒ তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত।
- তাদের নিজস্ব ভাষা রয়েছে।
- এই ভাষা ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা।
- বর্ণমালার নাম ম্রাইমাজা।
- বাম থেকে ডান দিকে লেখার রীতি অনুসারী বর্ণমালা উপমহাদেশীয় প্রাচীন ব্রাহ্মী লিপি হতে উদ্ভুত।
- মারমারা বিভিন্ন উপগোত্রে বিভক্ত যেমন: খ্যংসাঃচ্গাঃ, কক্দাইংসাঃচ্গাঃ, ওয়ায়ইংসাচ্গাঃ, মারোঃসাচ্গাঃ, কক্ফ্যাসাঃচ্ড়া প্রভৃতি।

⇒ সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে সাধারণত প্রাচীন বার্মার থামোহাডা নামে পরিচিত উত্তরাধিকার নীতি অনুসরণ করা হয়।
- পুত্র ও কন্যা উভয়েই পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার লাভ করে।

⇒ মারমা জনগণের প্রধান পেশা কৃষি।
- জুমচাষ তাদের জীবিকা নির্বাহের প্রাথমিক কৃষিজ প্রয়াস।
- অবশ্য এর পাশাপাশি তারা পাহাড়ি অরণ্য থেকে গাছের পাতা, মূল এবং কন্দ সংগ্রহের মাধ্যমে খাদ্যের চাহিদা পূরণ করে। 

⇒ মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী।
- মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম ‘সাংগ্রাই’।
- মারমা সম্প্রদায়ের মধ্যে তিন স্তরবিশিষ্ট প্রথাগত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান।
- গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান হলেন একজন কারবারি।
- মৌজা পর্যায়ের প্রধান হলেন একজন হেডম্যান।
- সার্কেল প্রধান হলেন রাজা।
- গ্রামের কারবারি মৌজার হেডম্যান এবং সার্কেল প্রধানের মূল দায়-দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা।
- মারমাদের গ্রাম রোয়া।

উৎস: বাংলাপিডিয়া।
৫৩.
নিচের কোনটি ফ্যাসীবাদের বৈশিষ্ট্য নয়?
  1. সমতার উপর প্রতিষ্ঠিত
  2. নেতৃত্বের নীতি
  3. বিরোধিতা সহ্য করা হয় না
  4. সর্বাত্মক্তবাদী ব্যবস্থা
সঠিক উত্তর:
সমতার উপর প্রতিষ্ঠিত
উত্তর
সঠিক উত্তর:
সমতার উপর প্রতিষ্ঠিত
ব্যাখ্যা
ফ্যাসীবাদ:
- ১৯২২ সালে ইতালীতে বেনিতো মুসোলিনীর নেতৃত্বে যে শাসন ব্যবস্থা সৃষ্টি হয়েছিল তাকেই মূলত ফ্যাসীবাদ বলে চিহ্নিত করা হয়।
- ব্যাপক অর্থে ইউরোপে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যকালীন সময়ে যে গণতন্ত্র ও সমাজতন্ত্র বিরোধী রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে ফ্যাসীবাদ বলা হয়।
- ১৯৩৩ সালে জার্মানীতে হিটলারের নেতৃত্বে যে নাগদীবাদ National Socialium সৃষ্টি হয়েছিল তাকেও এই অভিধায় অন্তর্ভুক্ত করা হয়।

⇒ ফ্যাসীবাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সর্বাত্মক্তবাদী ব্যবস্থা
- এর অর্থ হচ্ছে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে একটি শাসক গোষ্ঠী।
- তারা সমাজ জীবনকেও নিয়ন্ত্রিত করে।

⇒ এর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নেতৃত্বের নীতি
- ফ্যাসীবাদে নেতার অনুসারীদের উপর সীমাহীন কর্তৃত্ব থাকে।
- অনুসারীরা অন্ধভাবে নেতার কর্তৃত্বকে স্বীকার করে নেয়।
- ফ্যাসীবাদের জোর থাকে নেতা এবং জনগনের মধ্যে সরাসরি এবং গভীর বন্ধনের উপর।

⇒ এর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোন বিরোধিতা সহ্য করা হয় না।
- যে কোন বিশ্লেধিতাকে নির্মূল করা হয়।

⇒ এর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাসীবাদ একটি নতুন সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা সৃষ্টির দাবী তুলে ধরে।
- এই ধরনের ব্যবস্থায় কোন শ্রেণীসংগ্রাম বা ধনী-দরিদ্রের মধ্যে সংঘাত থাকবে না।
- সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিরাজ করবে ঐক্য। 

⇒ ফ্যাসীবাদের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে এটি কর্তৃত্ববাদ ও অসমতার উপর প্রতিষ্ঠিত
- বর্ণবাদ, নারী- পুরুষের অসমতা ও সামাজিক অসমতার উপর সৃষ্টি হয় বলে এটি বাক্তি স্বাধীনতা, সম অধিকার ও ব্যক্তি-অধিকারকে স্বীকার করে না।
- ফলে এটি গণতন্ত্র ও সমাজতন্ত্র বিরোধী।

উৎস: সমাজবিজ্ঞান, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
'জগদ্দল বিহার' কোন জেলায় অবস্থিত?
  1. বগুড়া
  2. নাটোর
  3. নওগাঁ
  4. রাজশাহী
সঠিক উত্তর:
নওগাঁ
উত্তর
সঠিক উত্তর:
নওগাঁ
ব্যাখ্যা
জগদ্দল বিহার:
- জগদ্দল বিহার বাংলাদেশের নওগাঁ জেলার এক অতি প্রাচীন নিদর্শন।
- নওগাঁ জেলার ধামুইরহাট থানার জয়পুর-ধামুইরহাট সড়কের উত্তর দিকে অবস্থিত এই প্রাচীন কীর্তি।
- বর্তমানে স্থানীয় জনগণ এটিকে বটকৃষ্ণ রায় নামক এক জন জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ বলে মনে করে।

⇒ ইতিহাস থেকে জানা যায় যে,
- রাজা রামপাল গৌড় রাজ্য পুনরুদ্ধারের পর রামাবতী নগরে রাজধানী স্থাপন করেন।
- আইন-ই-আকবর রচয়িতা আবুল ফজল এ স্থানটিকে রমৌতি বলে উল্লেখ করেছেন।
- দীনেশ চন্দ্র সেন বলেছেন যে, এই রামাবতী নগরে রাজা রামপাল জগদ্দল মহাবিহারের প্রতিষ্ঠা করেন।
- একাদশ বা দ্বাদশ শতাব্দীতে রাজা রামপাল এই মন্দির নির্মাণ করেন বলে নীহাররঞ্জন রায়ের বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে উল্লেখ আছে।
- এ গ্রন্থে আরও উল্লেখ আছে যে এ মন্দিরের অধিষ্ঠাতা দেবতা ছিলেন অবলোকিতেশ্বর, আর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন মহাতারা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৫.
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বর্তমান চেয়ারপারসন কে? [অক্টোবর, ২০২৪]
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. ড. আসিফ নজরুল
  3. ওয়াহিদ উদ্দিন মাহমুদ
  4. মো. নাহিদ ইসলাম
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা
ECNEC:
- ECNEC-এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- এটি ১৯৮২ সালে গঠিত হয়।
- এর সভাপতি দেশটির প্রধানমন্ত্রী।
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি।
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন।

⇒ নিম্নোক্ত মন্ত্রীদের মধ্য থেকে কমিটির সদস্য মনোনয়ন দেয়া হয়:
• স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী,
• শিক্ষা মন্ত্ৰী,
• প্রযুক্তি মন্ত্ৰী,
• পানি সম্পদ মন্ত্রী,
• শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী,
• ডাক ও টেলিযোগাযোগ মন্ত্ৰী,
• কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং,
• পরিকল্পনা মন্ত্রী।

উল্লেখ্য,
- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) গঠন করা হয়েছে।
- এ পরিষদে সদস্য হিসেবে আছেন সরকারের বাকি সব উপদেষ্টা।
- জাতীয় অর্থনৈতিক পরিষদকে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে আছেন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব/সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা।
- ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে এই পরিষদ গঠন করা হয়েছে।
- সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণে দিক-নির্দেশনা দেওয়া; দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান; দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা; আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দিক-নির্দেশনা প্রদান এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্ব পালনে সহায়ক বিবেচিত যে কোনো কমিটি গঠন।

উৎস: i) মন্ত্রিপরিষদ বিভাগ।
ii) দৈনিক ইত্তেফাক।
৫৬.
জাতীয় সংসদের 'ট্রেজারি বেঞ্চ' কার আসন হিসেবে নির্ধারিত?
  1. স্পীকারের আসন
  2. হুইপের আসন
  3. সরকারি দলের মন্ত্রীর আসন
  4. বিরোধী দলের নেতার আসন
সঠিক উত্তর:
সরকারি দলের মন্ত্রীর আসন
উত্তর
সঠিক উত্তর:
সরকারি দলের মন্ত্রীর আসন
ব্যাখ্যা
জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা।
- এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত।
- অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
- জাতীয় সংসদের প্রধান হলেন স্পিকার।
- বাংলাদেশ সংবিধানের পঞ্চমভাগে জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে।

⇒ জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল।
- বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক দুপাশে ধানের শীষবেষ্টিত শাপলার দুপাশে দুটি করে চারটি তারকা এবং প্রতীকের অপরের দিকে 'বাংলাদেশ' ও নিচের দিকে 'জাতীয় সংসদ' লেখা।

উল্লেখ্য,
- সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে বলা হয় ট্রেজারি বেঞ্চ।
- সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ সামনের সারিতে বসেন।
- স্পীকারের আসনের ডানদিকে থাকে ট্রেজারি বেঞ্চ।
- এর বিপরীত দিকে সামনের সারিতে বসেন বিরোধী দলের নেতা, উপনেতা, হুইপ ও অন্যান্য নেতৃবৃন্দ।
- ট্রেজারি বেঞ্চকে ‘ফ্রন্ট বেঞ্চ’ও বলা হয়।
- সংসদে সরকারি ও বিরোধী দলের যেসব সদস্য পেছনের সারিতে বসেন তাদের বলা হয় ব্যাকবেঞ্চার।
- এ সদস্যগণ সরকারি দলের মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত নন, আবার বিরোধী দলের নেতৃস্থানীয়ও নন। তাই সংসদের আসন ব্যবস্থায় তাঁরা পেছনের সারিতে বসেন।

উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
ii) বাংলাপিডিয়া।
৫৭.
জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভগুলো নিম্নের কোন ঘটনাটির প্রতিনিধিত্ব করে না?
  1. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  2. ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন
  3. ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন
  4. ১৯৬৯-এর গণঅভ্যুত্থান
সঠিক উত্তর:
১৯৭১ সালের অসহযোগ আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালের অসহযোগ আন্দোলন
ব্যাখ্যা
১৯৭১ সালের অসহযোগ আন্দোলন জাতীয় স্মৃতিসৌধের সাতটি স্তম্ভে বর্ণনা করা হয়নি। 
 
জাতীয় স্মৃতিসৌধ:

- জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা।
- এটি সাভারে অবস্থিত।
- এর অপর নাম 'সম্মিলিত প্রয়াস'।
- এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
- ১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ মুক্তিযুদ্ধের শহীদদের জন্য একটা জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেয় এবং নকশা আহবান করে।
- এর উচ্চতা ১৫০ ফুট (৪৫.৭২ মি)।

⇒ ১৯৭২ সালের ডিসেম্বর প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
- ১৯৮২ সালের আগষ্ট মাসে সৌধের নির্মাণ কাজ শেষ হয়।
- জাতীয় স্মৃতিসৌধ ১৯৮২ সালে উদ্বোধন করা হয়।

উল্লেখ্য,
- স্মৃতিসৌধের রয়েছে ৭টি খাঁজ।
- ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ৭টা বড় আন্দোলন হয়েছিল।
- ওই খাঁজগুলো দিয়ে সেই সব আন্দোলন বোঝানো হয়েছে।
১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
২. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন।
৩. ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন।
৪. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন।
৫. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন।
৬. ১৯৬৯-এর গণঅভ্যুত্থান।
৭. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) জাতীয় তথ্য বাতায়ন।
৫৮.
বিখ্যাত চলচ্চিত্র 'Let There Be light' কে পরিচালনা করেন?
  1. জহির রায়হান
  2. মৃণাল সেন
  3. খান আতাউর রহমান
  4. গাজী মাজহারুল আনোয়ার
সঠিক উত্তর:
জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
জহির রায়হান
ব্যাখ্যা
জহির রায়হান:
- জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য,
- ১৩৬২ বঙ্গাব্দে তাঁর প্রথম গল্পসংগ্রহ ‘সূর্যগ্রহণ’ প্রকাশিত হয়।
- ১৯৬১ সালে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনও আসেনি’ মুক্তি পায়।
- তাঁর লিখিত বইগুলো হচ্ছে—‘শেষ বিকেলের মেয়ে’, ‘হাজার বছর ধরে’, ‘আরেক ফাল্গুন’, ‘বরফ গলা নদী’ ও ‘আর কত দিন’।
- তিনি ১৯৬৪ সালে ‘হাজার বছর ধরে’ উপন্যাসের জন্য আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৬৫ সালে ‘কাঁচের দেয়াল’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র বিভাগে নিগার পুরস্কার, ১৯৭২ সালে গল্প সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭১, মরণোত্তর), ১৯৭৭ সালে শিল্পকলায় (চলচ্চিত্র) অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক (মরণোত্তর)সহ আরো অনেক পুরস্কার লাভ করেন।

⇒ তাঁর অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Let There Be Light,
- Stop Genocide,
- কখনো আসেনি,
- কাজল,
- কাঁচের দেয়াল,
- বেহুলা,
- আনোয়ারা,
- সঙ্গম,
- বাহানা প্রভৃতি।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ৮ ডিসেম্বর ২০১৬, প্রথম আলো।
iii) ১৫ ডিসেম্বর ২০২৩, সমকাল।
৫৯.
মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ কে ছিলেন?
  1. শঙ্কু সমজদার
  2. শহীদুল ইসলাম লালু
  3. মনুমিয়া
  4. হামিদুর রহমান
সঠিক উত্তর:
শহীদুল ইসলাম লালু
উত্তর
সঠিক উত্তর:
শহীদুল ইসলাম লালু
ব্যাখ্যা
শহীদুল ইসলাম লালু:
- মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন শহীদুল ইসলাম লালু।
- তিনি মাত্র ১৩ বছর বয়সে মহান স্বাধনীনতা যুদ্ধে বীরত্বপূর্ন অবদান রেখে বীর প্রতীক খেতাব পেয়ে ছিলেন।
- শহিদুল ইসলাম লালু বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত।
- তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

উল্লেখ্য,
- মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী ছাড়াও দেশের ভেতরে বিভিন্ন জায়গায় কয়েকটি সশস্ত্র আঞ্চলিক বাহিনী গড়ে ওঠে।
- এর মধ্যে কাদেরিয়া বাহিনী অন্যতম।
- এ বাহিনীর একটি দলের সঙ্গে ছিলেন শহীদুল ইসলাম।
- শহীদুল ইসলামের গ্রামের বাড়ী ছিলো সুখী পলাশপাড়া, গোপালপুর, টাঙ্গাইল।
- শুরুতে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে মুক্তিযোদ্ধাদের সাহায্য- সহযোগিতা, অস্ত্র-গোলাবারুদ বহন ও সংবাদ সংগ্রহের কাজ করতেন।
- পরে ভারতের মেঘালয় রাজ্যের তুরায় অস্ত্র চালনার প্রশিক্ষণ নেন।

অন্যদিকে -
- ছয়দফা আন্দোলনের প্রথম শহীদ মনুমিয়া।
- মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হন শঙ্কু সমজদার।
- বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ হামিদুর রহমান।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬০.
বঙ্গবন্ধু সেতুতে কয় লেনের সড়ক রয়েছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
বঙ্গবন্ধু বহুমূখী সেতু:
- বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু যমুনার নদীর ওপর নির্মিত।
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
- সেতুর মোট স্প্যান ৪৯টি।
- সেতুর মোট পিলার রয়েছে ৫০টি।
- সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হবে।
- সেতুটির উপর দিয়ে ৪ লেনের সড়ক রয়েছে।

উল্লেখ্য,
- এর নির্মাণ ব্যয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা।
- ২০২০ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।
- জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মিত হচ্ছে।
- ডব্লিউডি-১ ও ডব্লিউডি-২ নামে দুটি প্যাকেজে জাপানি পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে।
- ডব্লিউডি-১ প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওবাইসি, টোআ করপোরেশন ও জেইসি (ওটিজে) জয়েন্ট ভেঞ্চার।
- ডব্লিউডি-২ প্যাকেজটি বাস্তবায়নে রয়েছে জাপানের আইএইচআই ও এসএমসিসি জয়েন্ট ভেঞ্চার।
- সেতুটি নির্মাণে জাপান, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের কর্মীরা নিয়োজিত আছেন।

এছাড়াও,
- বঙ্গবন্ধু রেলসেতুটি চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ ও রেলওয়ে পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
- অভ্যন্তরীণ রেল যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ট্রান্সএশিয়ান রেলপথে যুক্ত হওয়ার ক্ষেত্রে সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ।
- একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের অর্থনীতি বেগবান হবে।

অন্যদিকে,
- ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরই ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়।
- তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা।

উৎস: i) ১০ মে, ২০২৪, প্রথম আলো।
ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
৬১.
Global Zero কী?
  1. ক্ষুধা দূরীকরণে আন্তর্জাতিক কর্মসূচী
  2. পারমাণবিক অস্ত্র নির্মূলের জন্য আন্তর্জাতিক আন্দোলন
  3. বৈশ্বিক আবহাওয়া নিয়ন্ত্রনে আন্তর্জাতিক আন্দোলন
  4. নিরক্ষরতা দূরীকরণে আন্তর্জাতিক কর্মসূচী
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র নির্মূলের জন্য আন্তর্জাতিক আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র নির্মূলের জন্য আন্তর্জাতিক আন্দোলন
ব্যাখ্যা
Global Zero:
- গ্লোবাল জিরো হল সমস্ত পারমাণবিক অস্ত্র নির্মূলের জন্য আন্তর্জাতিক আন্দোলন।
- গ্লোবাল জিরো হলো একটি আন্তর্জাতিক আন্দোলন যা সব ধরনের পারমাণবিক অস্ত্র নির্মূলের লক্ষ্যে কাজ করে।
- এটি ২০০৮ সালের ডিসেম্বর মাসে প্যারিসে চালু হয়।
- এই আন্দোলনে ৩০০ জন বিশ্বনেতা এবং সারা বিশ্বের প্রায় পাঁচ লাখ সাধারণ মানুষ যুক্ত আছেন।
- এ পর্যন্ত গ্লোবাল জিরো চারটি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে।

উৎস: Global Zero ওয়েবসাইট।
৬২.
'ওয়াশিংটন কনসেনসাস' ধারণাটি ১৯৮৯ সালে কোন অর্থনীতিবিদ প্রথম ব্যবহার করেন? 
  1. এডালিসো পিয়ান
  2. ড. মুহাম্মদ ইউনূস
  3. জন উইলিয়ামসন
  4. জন প্রেক্টিসিয়াস
সঠিক উত্তর:
জন উইলিয়ামসন
উত্তর
সঠিক উত্তর:
জন উইলিয়ামসন
ব্যাখ্যা
ওয়াশিংটন কনসেনসাস:
- ওয়াশিংটন কনসেনসাস হলো মুক্ত-বাজার অর্থনৈতিক নীতির একটি সমন্বিত গুচ্ছ, যা নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সাথে সম্পর্কিত।
- এই ধারণাটি ১৯৮৯ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন উইলিয়ামসন প্রথম ব্যবহার করেন।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF), বিশ্বব্যাংক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলি এই নীতিমালা সমর্থন করে।
- ওয়াশিংটন কনসেনসাসের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সংকটের সম্মুখীন উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা।

উৎস: Britannica.
৬৩.
জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি কোনটি?
  1. ভিয়েনা কনভেনশন
  2. কিয়েটো প্রটোকল
  3. কার্টাগেনা প্রটোকল
  4. বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
ভিয়েনা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা কনভেনশন
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন) হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
- কার্যকর ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- স্বাক্ষরকারী পক্ষ ২৮টি।
- অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

অন্যদিকে,
- কিয়েটো প্রটোকল - গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।
- কার্টাগেনা প্রটোকল - জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক। 

সূত্র - জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৬৪.
Water Aid কোন দেশভিত্তিক সংস্থা?
  1. পর্তুগাল
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
Water Aid:
- Water Aid হল একটি যুক্তরাজ্যের দাতব্য সংস্থা।
- ১৯৮১ সালের ২১ জুলাই ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে বেসরকারি জনস্বাস্থ্য ও পরিবেশবাদী সংস্থা ওয়াটার এইড প্রতিষ্ঠিত হয়।
- নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিষয়ে বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে ওয়াটার এইড কাজ করছে।
- প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
- ওয়াটারএইড বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (WASH) সেক্টরে কাজ শুরু করে।

উৎস: ওয়াটার এইড ওয়েবসাইট ও ব্রিটানিকা.কম। 
৬৫.
কোন আন্দোলনের সাথে 'পঞ্চশীলা' নীতির সর্ম্পক রয়েছে?
  1. ধর্ম নিরপেক্ষ আন্দোলন
  2. জোট নিরপেক্ষ আন্দোলন
  3. বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন
  4. নারীর সহিংসতা বিরোধী আন্দোলন
সঠিক উত্তর:
জোট নিরপেক্ষ আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
জোট নিরপেক্ষ আন্দোলন
ব্যাখ্যা
- জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে 'পঞ্চশীলা' নীতির সর্ম্পক রয়েছে। 

• জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM):

- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২১।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।
- ১৯৫৪ সালের এপ্রিল মাসে ভারত-চীন সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি গৃহীত হয়েছিল।
- এই পাঁচটি নীতি 'পঞ্চশীলা' নামে পরিচিত।
- 'পঞ্চশীলা" নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরোও ত্বরান্বিত করেছিল।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান ও NAM ওয়েবসাইট।
৬৬.
INTERPOL এর বর্তমান সদস্য কয়টি? (সেপ্টেম্বর - ২০২৪)
  1. ১৯৮টি
  2. ১৯৭টি
  3. ১৯৬টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

INTERPOL
- পূর্ণরূপ: The International Criminal Police Organization।
- প্রতিষ্ঠাকালীন নাম: International Criminal Police Commission (ICPC)
- এটি পুলিশের একটি আন্তর্তজাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য সংখ্যা: ১৯৬টি দেশ। (সেপ্টেম্বর - ২০২৪)
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- সর্বশেষ সদস্য: পালাউ। (সেপ্টেম্বর - ২০২৪) 

সূত্র: INTERPOL ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৬৭.
কোন সম্মেলনে ৫ জুন কে 'বিশ্ব পরিবেশ দিবস' ঘোষণা করা হয়?
  1. বিশেষ পরিবেশ সম্মেলন
  2. স্টকহোম সম্মেলন
  3. ধরিত্রী সম্মেলন
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা
UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালের ৫ জুন। 
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক। 
- প্রতিষ্ঠার তারিখ ধরে ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
- ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছিল স্টকহোম সম্মেলনে।

অন্যদিকে: 
- প্রথম ধরিত্রী সম্মেলন ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিওডিজেনেরিওতে অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় ধরিত্রী সম্মেলন ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ অনুষ্ঠিত হয়।
- তৃতীয় ধরিত্রী সম্মেলন ২০১২ সালে ব্রাজিলের রিওডিজেনেরিওতে অনুষ্ঠিত হয় এবং বিশেষ ধরিত্রী সম্মেলন ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।
৬৮.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কোন দেশের নাগরিক? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. ক্যামেরুন
  2. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন
  3. অ্যাঙ্গোলা
  4. ত্রিনিদাদ ও টোবাগো
সঠিক উত্তর:
ক্যামেরুন
উত্তর
সঠিক উত্তর:
ক্যামেরুন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন।
- এ বছরের অধিবেশনে দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং। (সেপ্টেম্বর, ২০২৪)
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।

সূত্র - UN General Assembly ওয়েবসাইট।
৬৯.
World Trade Organization (WTO) এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
  1. IBRD
  2. IMF
  3. GATT
  4. MIGA
সঠিক উত্তর:
GATT
উত্তর
সঠিক উত্তর:
GATT
ব্যাখ্যা
• WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।
- ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য: ১৬৬ টি দেশ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর সর্বশেষ সদস্য: পূর্ব তিমুর। 
- পূর্ব তিমুর ৩০ আগস্ট, ২০২৪ তারিখে সদস্য হয়। 
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

অন্যদিকে: 
- IBRD কে বিশ্বব্যাংক হিসেবে অভিহিত করা হয়।
- International Monetary Fund (IMF) ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

উৎস: WTO ওয়েবসাইট।
৭০.
সবুজ জলবায়ু তহ‌বিল (GCF) গঠন করা হয় কোন স‌ম্মেল‌নের মাধ্যমে?
  1. COP-17
  2. COP-12
  3. COP-16
  4. COP-19
সঠিক উত্তর:
COP-16
উত্তর
সঠিক উত্তর:
COP-16
ব্যাখ্যা
• Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকালীন সম্মেল: COP-16.
- সদরদপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার। 

উল্লেখ্য: 
• জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP):
- COP এর পূর্ণরূপ Conference of the parties.
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা।
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে ব্রাজিল।

সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ও UNFCCC ওয়েবসাইট।
৭১.
ওয়াখান করিডোর কোন দুটি দেশকে যুক্ত করেছে?
  1. সিরিয়া - মিশর
  2. লেবানন - সিরিয়া
  3. আফগানিস্তান - চীন
  4. ফিলিস্তিন - লেবানন
সঠিক উত্তর:
আফগানিস্তান - চীন
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান - চীন
ব্যাখ্যা
ওয়াখান করিডোর:
- চীন এবং আফগানিস্তান কে ওয়াখান করিডোর যুক্ত করেছে।
- এটি আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে 'ওয়াখান করিডোর' বা 'প্যানহ্যান্ডেল' নামে পরিচিত।
- করিডোরের দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার।
- করিডোরটি বাদাখশান প্রদেশ থেকে পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত।
- ১৯৬৩ সালের নভেম্বরে স্বাক্ষরিত একটি গোপন চুক্তির মাধ্যমে চীন-আফগান সীমানা নির্ধারণ করা হয়েছিল।

সূত্র: BEIJING'S POWER and CHINA'S BORDERS বই।
৭২.
একটি কাজ ১৫ জন শ্রমিক ১২ দিনে শেষ করতে পারে। ২০ জন শ্রমিক সেই কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ৮ দিন
  2. ৯ দিন
  3. ১০ দিন
  4. ১১ দিন
সঠিক উত্তর:
৯ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ১৫ জন শ্রমিক ১২ দিনে শেষ করতে পারে। ২০ জন শ্রমিক সেই কাজটি কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
১৫ জন করতে পারে ১২ দিনে
∴ ১ জন করতে পারে ১২ × ১৫ দিনে
∴ ২০ জন করতে পারে (১২ × ১৫)/২০ দিনে
= ৯ দিন
৭৩.
যদি x + 1/x = 5 হয়, তবে x2 + 1/x2 এর মান কত?
  1. 21
  2. 23
  3. 27
  4. 25
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1/x = 5 হয়, তবে x2 + 1/x2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 1/x = 5 

x2 + 1/x2 
= (x + 1/x)2 - 2.x.(1/x)
= (5)2 - 2
= 25 - 2
= 23
৭৪.
যদি log⁡5 = 0.6989 হয়, তাহলে log⁡25 এর মান কত?
  1. 0.4884
  2. 0.6989
  3. 1.3978
  4. 2.6989
সঠিক উত্তর:
1.3978
উত্তর
সঠিক উত্তর:
1.3978
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log⁡5 = 0.6989 হয়, তাহলে log⁡25 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
log5 = 0.6989

log25
= log52
= 2log5
= 2 × 0.6989
= 1.3978
৭৫.
একটি ব্যাগে ৪টি লাল, ৫টি সবুজ এবং ৭টি নীল বল আছে। একবারে দুটি বল তোলা হলে উভয় বলই নীল হওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/১৬
  2. ৭/৪০
  3. ৭/১২০
  4. ৭/১৫
সঠিক উত্তর:
৭/৪০
উত্তর
সঠিক উত্তর:
৭/৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৪টি লাল, ৫টি সবুজ এবং ৭টি নীল বল আছে। একবারে দুটি বল তোলা হলে উভয় বলই নীল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল আছে ৪ + ৫ + ৭ = ১৬ টি
১৬টি বল থেকে দুটি বল তোলার মোট উপায় = ১৬C = ১২০

৭টি থেকে দুটি নীল বল তোলা যায় = C = ২১

∴ দুটি বলই নীল হওয়ার সম্ভাবনা = ২১/১২০ = ৭/৪০
৭৬.
একটি দ্রব্যের দাম ২০% বৃদ্ধি করা হলো, তারপর আবার ১০% হ্রাস করা হলো। শেষ পর্যন্ত দাম কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
  1. ৭%
  2. ৮%
  3. ৯%
  4. ১০%
সঠিক উত্তর:
৮%
উত্তর
সঠিক উত্তর:
৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের দাম ২০% বৃদ্ধি করা হলো, তারপর আবার ১০% হ্রাস করা হলো। শেষ পর্যন্ত দাম কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

সমাধান:
ধরি,
দ্রব্যের দাম ১০০ টাকা
২০% বৃদ্ধিতে পণ্যের দাম ১২০ টাকা

বর্ধিত মূলের উপর ১০% কমানো হলে পাওয়া যায় = ১২০ - ১২০ এর ১০%
= ১২০ - ১২ টাকা
= ১০৮ টাকা

অর্থাৎ মোটের উপর দাম বাড়লো ১০৮ - ১০০ = ৮%
৭৭.
যদি x - 2y = 6 এবং x + 2y = 8 হয়, তবে x এবং y এর মান কত?
  1. x = 7, y = 1/2
  2. x = 5, y = 3
  3. x = 6, y = 1/2
  4. x = 8, y = 0
সঠিক উত্তর:
x = 7, y = 1/2
উত্তর
সঠিক উত্তর:
x = 7, y = 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x - 2y = 6 এবং x + 2y = 8 হয়, তবে x এবং y এর মান কত?

সমাধান:
x - 2y = 6
বা, x = 6 + 2y ...............(1)

x + 2y = 8
বা, 6 + 2y + 2y = 8
বা, 4y = 8 - 6
বা, y = 2/4
∴ y = 1/2

(1) নং হতে পাই,
x = 6 + 2 × 1/2
বা, x = 6 + 1
∴ x = 7
৭৮.
একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা ১২ সে.মি. এবং ভূমির ব্যাস ১০ সে.মি. হলে, কোণকটির আয়তন প্রায় কত ঘন সে.মি.?
  1. ২০০ ঘন সে.মি.
  2. ৩১৪ ঘন সে.মি.
  3. ৬২৮ ঘন সে.মি.
  4. ১৫৭ ঘন সে.মি.
সঠিক উত্তর:
৩১৪ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩১৪ ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা ১২ সে.মি. এবং ভূমির ব্যাস ১০ সে.মি. হলে, কোণকটির আয়তন প্রায় কত ঘন সে.মি.?

সমাধান:
ধরি,
কোণকের ব্যাসার্ধ, r = ১০/২ = ৫ সে.মি.
কোণকের উচ্চতা, h = ১২ সে.মি. 

আমরা জানি,
কোণকের আয়তন = (১/৩)πrh.
= (১/৩) × (২২/৭) × ৫ × ১২
= ৩১৪.২৮ ঘন সে.মি.
৭৯.
(5x - 1) × (25x + 2) = 125, তবে 5x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 1/5
  4. 25
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: (5x - 1) × (25x + 2) = 125, তবে 5x এর মান কত?

সমাধান:
(5x - 1) × (25x + 2) = 125
⇒ (5x - 1) × (52x + 4) = 53
⇒ 5x - 1 + 2x + 4 = 53
⇒ 3x + 3 = 3
⇒ 3x = 0
∴ x = 0

∴ 5x = 50 = 1
৮০.
90, 94, 53, 68, 79, 94, 53, 65, 87, 90, 70, 69, 65, 89, 85, 53, 47, 61, 27, 80
প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যক কত?
  1. 53
  2. 69
  3. 70.95
  4. 69.5
সঠিক উত্তর:
69.5
উত্তর
সঠিক উত্তর:
69.5
ব্যাখ্যা
প্রশ্ন: 90, 94, 53, 68, 79, 94, 53, 65, 87, 90, 70, 69, 65, 89, 85, 53, 47, 61, 27, 80
প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
27, 47, 53, 53, 53, 61, 65, 65, 68, 69, 70, 79, 80, 85, 87, 89, 90, 90, 94, 94

এখানে উপাত্ত আছে 20টি, যা জোড় সংখ্যা।
মধ্যক হবে 20/2 = 10 এবং (20/2) + 1 = 11 তম পদের গড়

∴ মধ্যক = (69 + 70)/2 = 69.5 
৮১.
একজন ব্যক্তি একটি পণ্য ১৫% ক্ষতিতে ৫১০ টাকায় বিক্রি করে। ১৫% লাভে পণ্যটির বিক্রয়মূল্য কত?
  1. ৬০০ টাকা
  2. ৬৮৫ টাকা
  3. ৬৯০ টাকা
  4. ৭১০ টাকা
সঠিক উত্তর:
৬৯০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি একটি পণ্য ১৫% ক্ষতিতে ৫১০ টাকায় বিক্রি করে। ১৫% লাভে পণ্যটির বিক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৫১০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫১০)/৮৫ টাকা
= ৬০০ টাকা

১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা
ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১৫ × ৬০০)/১০০ টাকা
= ৬৯০ টাকা
৮২.
যদি x2 - 5x + 6 > 0 হয়, তাহলে x এর জন্য শর্তটি কী?
  1. 2 < x < 3
  2. x = 2 অথবা x = 3
  3. x > 0
  4. x < 2 অথবা x > 3
সঠিক উত্তর:
x < 2 অথবা x > 3
উত্তর
সঠিক উত্তর:
x < 2 অথবা x > 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 - 5x + 6 > 0 হয়, তাহলে x এর জন্য শর্তটি কী?

সমাধান:
x2 - 5x + 6 > 0
⇒ x2 - 2x - 3x + 6 > 0
⇒ x(x - 2) - 3(x - 2) > 0
⇒ (x - 2)(x - 3) > 0

আমরা x = 2 এবং x = 3 দ্বারা x এর মানের জন্য বিভিন্ন পরিসীমা পাই:
x < 2
2 < x < 3
x > 3

এখন, (x - 2) এবং (x - 3) এর জন্য বিভিন্ন পরিসীমাতে চিহ্ন পরীক্ষা করা যাক:
x < 2: উভয় (x - 2) এবং (x - 3) নেতিবাচক, তাই গুণফল ধনাত্মক।

2 < x < 3: (x - 2) ধনাত্মক এবং (x - 3) নেতিবাচক, তাই গুণফল ঋণাত্মক।

x > 3: উভয় (x - 2) এবং (x - 3) ধনাত্মক, তাই গুণফল ধনাত্মক।

অসমতাটি (x - 2)(x - 3) > 0 তখনই সত্য হবে যখন x < 2 বা x > 3

∴ সঠিক উত্তর  x < 2 অথবা x > 3
৮৩.
একটি গুণোত্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অনুপাত 1/2​। ধারাটির প্রথম 4টি পদের যোগফল কত?
  1. 8.75
  2. 9.375
  3. 10.75
  4. 7.5
সঠিক উত্তর:
9.375
উত্তর
সঠিক উত্তর:
9.375
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অনুপাত 1/2​। ধারাটির প্রথম 4টি পদের যোগফল কত?

সমাধান:
ধরি,
গুণোত্তর ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অনুপাত, r = 1/2 যেখানে, r < 1

∴ ধারাটির প্রথম 4টি পদের সমষ্টি = {a(1 - rn)}/(1 - r)
= [5{1 - (1/2)4}]/(1 - 1/2)
= [5 ×(1 - 1/16)}/(1/2)
= {5 × (15/16)}/(1/2)
= (75/16) × 2
= 9.375

বিকল্প সমাধান:
গুণোত্তর ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অনুপাত, r = 1/2
∴ ধারার ১ম চারটি পদ, 5 + 2.5 + 1.25 + 0.625
∴ ১ম চারটি পদের সমষ্টি = 9.375
৮৪.
৮০% পরীক্ষার্থী গণিতে উত্তীর্ণ হয়েছে, এবং ৬০% পরীক্ষার্থী ইংরেজিতে উত্তীর্ণ হয়েছে। ৪০% পরীক্ষার্থী গণিত এবং ইংরেজি উভয় বিষয়েই উত্তীর্ণ হয়েছে। কত শতাংশ পরীক্ষার্থী কোনো একটি বিষয়েও উত্তীর্ণ হয়নি?
  1. ২০%
  2. ১০%
  3. ২৫%
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০% পরীক্ষার্থী গণিতে উত্তীর্ণ হয়েছে, এবং ৬০% পরীক্ষার্থী ইংরেজিতে উত্তীর্ণ হয়েছে। ৪০% পরীক্ষার্থী গণিত এবং ইংরেজি উভয় বিষয়েই উত্তীর্ণ হয়েছে। কত শতাংশ পরীক্ষার্থী কোনো একটি বিষয়েও উত্তীর্ণ হয়নি?

সমাধান:
দেওয়া আছে:
গণিতে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতাংশ, P(M) = 80%
ইংরেজিতে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতাংশ, P(E) = 60%
উভয় বিষয়েই উত্তীর্ণ পরীক্ষার্থীর শতাংশ, P(M ∩ E) = 40%

P(M ∪ E) = P(M) + P(E) - P(M∩E) = 80% + 60% - 40% = 100%
এটি দেখায় যে 100% পরীক্ষার্থী অন্তত একটি বিষয় উত্তীর্ণ হয়েছে। অতএব, কোনো পরীক্ষার্থীই এমন নেই যে কোনো একটি বিষয়েও উত্তীর্ণ হয়নি।
৮৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Blasphemy
  2. Blashpemi
  3. Blasphemi
  4. Blashpemmi
সঠিক উত্তর:
Blasphemy
উত্তর
সঠিক উত্তর:
Blasphemy
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
Blasphemy বানানটি শুদ্ধ। 
Blasphemy - অধার্মিক কথাবার্তা, ধর্মনিন্দা, ঈশ্বর বা ধর্মের মহত্ত্ব বা পবিত্রতা বিষয়ে ঠাট্টা করা; অশালীন ভাষায় ঈশ্বর বা ধর্মকে আক্রমণ করা।
৮৬.
নিচের কোনটি ভিন্ন?
  1. Swimming
  2. Sailing
  3. Diving
  4. Driving
সঠিক উত্তর:
Driving
উত্তর
সঠিক উত্তর:
Driving
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
Swimming - সাঁতার কাটা; সন্তরণ করা।
Sailing - পাল খাটিয়ে বা ইনজিনের সাহায্যে সাগরে বা হ্রদে এগিয়ে চলা; (ক্রীড়া হিসেবে) পালের সাহায্যে বরফ বা বালুময় সৈকতের উপর দিয়ে ধাবিত হওয়া
Diving - মাথা নিচের দিকে দিয়ে পানিতে ঝাঁপ দেওয়া, পানির নিচে ডুব দেওয়া।
Driving - রেলইনজিন, বাস, মোটরগাড়ি বা অন্য কোনো যানবাহন চালনা করা

Driving বাদে বাকিগুলো সব পানির সাথে সম্পর্কিত।
৮৭.
19648, 1728, 112, ?
ধারার পরবর্তী সংখ্যা কত?
  1. 2
  2. 12
  3. 22
  4. 62
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 19648, 1728, 112, ?
ধারার পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
19648
1 × 9 × 6 × 4 × 8 = 1728
1 × 7 × 2 × 8 = 112
1 × 1 × 2 = 2
৮৮.
'CIFAIPC' বর্ণগুলো সাজালে নিচের কোনটি পাওয়া যায়?
  1. শহর
  2. পশু
  3. মহাসাগর
  4. দেশ
সঠিক উত্তর:
মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
মহাসাগর
ব্যাখ্যা
প্রশ্ন: 'CIFAIPC' বর্ণগুলো সাজালে নিচের কোনটি পাওয়া যায়?

সমাধান:
'CIFAIPC' বর্ণগুলো সাজালে পাই - 'PACIFIC'
PACIFIC বলতে প্রশান্ত মহাসাগরকে বুঝায়।

মহাসাগর:
- মহাসাগর লবণাক্ত জলভাগ যা ভূমন্ডলের প্রায় ৭১ ভাগ স্থান জুড়ে রয়েছে।
- পৃথিবীতে মহাসাগরের সংখ্যা ৫টি-
• প্রশান্ত মহাসাগর।
• আটলান্টিক মহাসাগর।
• ভারত মহাসাগর।
• উত্তর মহাসাগর।
• এন্টার্কটিক মহাসাগর।
- মহাসাগরের যে অঞ্চলের গভীরতা ২০০ মিটারের বেশি তাকে উন্মুক্ত মহাসাগর বলে।

অন্যদিকে,
- পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- প্রশান্ত মহাসাগরের আয়তন ৬৩৮০০০০০ বর্গ মাইল।
- প্রশান্ত মহাসাগর গড় গভীরতা ১৪,০৪০ ফুট।
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর।

তথ্যসূত্র - ব্রিটানিকা ডট কম এবং বাংলাপিডিয়া।
৮৯.
প্রদত্ত চিত্রটি নিচের কোন চিত্রে লুকায়িত আছে? (কোন চিত্র ঘুরানো যাবে না)
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত চিত্রটি নিচের কোন চিত্রে লুকায়িত আছে? (কোন চিত্র ঘুরানো যাবে না)



    সমাধান:

    প্রদত্ত চিত্রটি ক এর চিত্রে পাওয়া যাবে।
    ৯০.
    একটি খামারে মোট ৩০টি ভেড়া ও রাজহাঁস রয়েছে। যদি প্রাণীগুলোর মোট ৮৪টি পা থাকে, তাহলে ঐ খামারে মোট কতটি ভেড়া আছে?
    1. ১২টি
    2. ১৪টি
    3. ১৫টি
    4. ১৮টি
    সঠিক উত্তর:
    ১২টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি খামারে মোট ৩০টি ভেড়া ও রাজহাঁস রয়েছে। যদি প্রাণীগুলোর মোট ৮৪টি পা থাকে, তাহলে ঐ খামারে মোট কতটি ভেড়া আছে?

    সমাধান:
    ধরি,
    ভেড়া আছে ক টি
    ∴ রাজহাঁস আছে ৩০ - ক টি

    প্রশ্নমতে,
    ৪ক + ২(৩০ - ক) = ৮৪
    বা, ৪ক + ৬০ - ২ক = ৮৪
    বা, ২ক = ২৪
    ∴ ক = ১২

    ∴ খামারে মোট ১২টি ভেড়া আছে।
    ৯১.
    বস্তুটি তোলতে কত বল প্রয়োজন?
    1. 12 kg
    2. 15 kg
    3. 30 kg
    4. 60 kg
    সঠিক উত্তর:
    15 kg
    উত্তর
    সঠিক উত্তর:
    15 kg
    ব্যাখ্যা
    প্রশ্ন: বস্তুটি তোলতে কত বল প্রয়োজন?


    সমাধান:
    • কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/বস্তুটি যে চাকাটির সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা
    = 60/4 কেজি [বস্তুর সাথে দড়িটি প্রথম চাকায় ২ ভাগে ও দ্বিতীয় চাকায় আবারো ২ ভাগে বিভক্ত]
    = 15 কেজি
    ৯২.
    In a certain code language, STEAMER is coded as 81, and CRUISE is coded as 75. How will SUBMARINE be coded in that language?
    1. 115
    2. 109
    3. 102
    4. 100
    সঠিক উত্তর:
    102
    উত্তর
    সঠিক উত্তর:
    102
    ব্যাখ্যা
    প্রশ্ন: In a certain code language, STEAMER is coded as 81, and CRUISE is coded as 75. How will SUBMARINE be coded in that language?

    সমাধান:

    For the word "STEAMER":
    S = 19, T = 20, E = 5, A = 1, M = 13, E = 5, R = 18.
    Adding these values gives: 19 + 20 + 5 + 1 + 13 + 5 + 18 = 81.

    For "CRUISE":
    C = 3, R = 18, U = 21, I = 9, S = 19, E = 5.
    Adding these values gives: 3 + 18 + 21 + 9 + 19 + 5 = 75.

    Now, for "SUBMARINE":
    S = 19, U = 21, B = 2, M = 13, A = 1, R = 18, I = 9, N = 14, E = 5.
    Adding these values gives: 19 + 21 + 2 + 13 + 1 + 18 + 9 + 14 + 5 = 102.
    Thus, "SUBMARINE" is coded as 102​
    ৯৩.
    66 * 6 * 12 * 3 * 15 = 12
    '*' চিহ্নিত স্থানগুলোকে নিচের কোন গাণিতিক চিহ্নের ক্রম দ্বারা প্রতিস্থাপন করলে সমীকরণটি সঠিক হবে?
    1. ÷ , - , × , +
    2. + , - , ÷ , × 
    3. ÷ , × , + , -
    4. × , - , ÷ , +
    সঠিক উত্তর:
    + , - , ÷ , × 
    উত্তর
    সঠিক উত্তর:
    + , - , ÷ , × 
    ব্যাখ্যা
    প্রশ্ন: 66 * 6 * 12 * 3 * 15 = 12
    '*' চিহ্নিত স্থানগুলোকে নিচের কোন গাণিতিক চিহ্নের ক্রম দ্বারা প্রতিস্থাপন করলে সমীকরণটি সঠিক হবে?

    সমাধান:
    66 + 6 - 12 ÷ 3 × 15
    = 66 + 6 - 4 × 15
    = 66 + 6 - 60
    = 72 - 60
    = 12

    ∴ অপশন 'খ' এর ক্রম দ্বারা প্রতিস্থাপন করতে হবে।
    ৯৪.
    আশিক পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে বামদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে ডানদিকে ঘুরে 3 কি.মি. হাঁটলো । তারপর আবার সে বামদিকে ঘুরে আরও 2 কি.মি. হাঁটলো। আশিক সর্বশেষ কোনদিকে মুখ করে আছে?
    1. উত্তর
    2. দক্ষিণ
    3. পূর্ব
    4. পশ্চিম
    সঠিক উত্তর:
    পূর্ব
    উত্তর
    সঠিক উত্তর:
    পূর্ব
    ব্যাখ্যা
    প্রশ্ন: আশিক পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে বামদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে ডানদিকে ঘুরে 3 কি.মি. হাঁটলো । তারপর আবার সে বামদিকে ঘুরে আরও 2 কি.মি. হাঁটলো। আশিক সর্বশেষ কোনদিকে মুখ করে আছে?

    সমাধান:
    প্রদত্ত তথ্যের আলোকে চিত্রাঙ্কন করে পাই,

    ∴ সর্বশেষ সে পূর্বদিকে মুখ করে ছিল।
    ৯৫.
    প্রদত্ত চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
    1. ২০
    2. ২৩
    3. ২৪
    4. ২৬
    সঠিক উত্তর:
    ২০
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?



    সমাধান:

    ১টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১, ২, ৪, ৫, ৮, ৯, ১১, ১২) = ৮টি
    ২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১২, ৪৫, ৮৯, ১১১২) = ৪টি
    ৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১৭৮, ২৩৪, ৫৬১২, ৯১০১১) = ৪টি
    ৬টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১২৩৪৭৮, ১৭৮৯১০১১, ২৩৪৫৬১২, ৫৬৯১০১১১২) = ৪টি

    ∴ মোট ত্রিভুজ আছে = ৮ + ৪ + ৪ + ৪ = ২০টি
    ৯৬.
    RLV, PNS, NPP, ?, JTJ
    প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?
    1. MSN
    2. LRM
    3. KQN
    4. KTM
    সঠিক উত্তর:
    LRM
    উত্তর
    সঠিক উত্তর:
    LRM
    ব্যাখ্যা
    প্রশ্ন: RLV, PNS, NPP, ?, JTJ
    প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?

    সমাধান:

    RLV, PNS, NPP, ?, JTJ

    R - 2 = P ⇒ P - 2 = N ⇒ N - 2 = L ⇒ L - 2 = J
    L + 2 = N ⇒ N + 2 = P ⇒ P + 2 = R ⇒ R + 2 = T
    V - 3 = S ⇒ S - 3 = P ⇒ P - 3 = M ⇒ M - 3 = J

    ∴ প্রশ্নবোধক স্থানে বসবে LRM
    ৯৭.
    Bee : Beehive : : Dog : ?
    1. Kennel
    2. Stable
    3. Pen
    4. Shed
    সঠিক উত্তর:
    Kennel
    উত্তর
    সঠিক উত্তর:
    Kennel
    ব্যাখ্যা
    প্রশ্ন: Bee : Beehive : : Dog : ?

    সমাধান:
    Bee = মৌমাছি
    Beehive = মৌচাক
    Dog = কুকুর
    Kennel = কুকুর রাখার ঘর; যে স্থানে কুকুরের যত্ন নেওয়া হয়।
    Stable = আস্তাবল; একটি বিশেষ আস্তাবলে রক্ষিত অশ্বসমূহ; অশ্বপালনের প্রতিষ্ঠান।
    Pen = গরু, ভেড়া ও মুরগি রাখার জন্য ঘেরা জায়গা; খোঁয়াড়।
    Shed = জিনিসপত্র মজুত রাখার জন্য কিংবা প্রাণীর ও যানবাহনের আশ্রয়ের জন্য দালান বা যেনতেনপ্রকারে তৈরি ঘর; চালা; ছাউনি; জনাশ্রয়; -শালা

    ∴ Bee : Beehive : : Dog : Kennel
    ৯৮.
    মানুষের দেহে করোটিক স্নায়ু সংখ্যা কতটি?
    1. ১২টি
    2. ২৪টি
    3. ৩১টি
    4. ৪৬টি
    সঠিক উত্তর:
    ২৪টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৪টি
    ব্যাখ্যা
    করোটিক স্নায়ু: 
    - যে সব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে করোটিকার বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয় তাদের করোটিক স্নায়ু বলে। 
    - মানুষের করোটিক স্নায়ু ১২ জোড়া বা ২৪টি। 
    - করোটিক স্নায়ুসমূহ সেনসরি বা সংবেদী, মটর বা আজ্ঞাবাহী/চেষ্টীয় এবং মিশ্র প্রকৃতির হয়ে থাকে। 
    - যে সকল স্নায়ু কোন সংবেদী অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা মস্তিষ্কে পৌঁছে দেয় তাদের সংবেদী স্নায়ু বলে। 
    যেমন- অলফ্যাক্টরি ও অপটিক স্নায়ু। 
    - আবার যে সব স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন নির্দেশ বহন করে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয় তাদের চেষ্টীয় বা আজ্ঞাবাহী বা মোটর স্নায়ু বলে। 
    যেমন- অকুলোমোটর ও ট্রকলিয়ার স্নায়ু। 
    - কিছু স্নায়ু সংবেদী ও আজ্ঞাবাহী উভয় ধরনের কাজ করে, এদের মিশ্র স্নায়ু বলে। 
    যেমন- ফ্যাসিয়াল বা ট্রাইজেমিনাল স্নায়ু। 

    অলফ্যাক্টরি স্নায়ু: 
    - অগ্রমস্তিষ্কের অঙ্কীয়দেশ (অলফ্যাক্টরি লোবের শীর্ষদেশ) হতে উৎপন্ন হয়ে নাসিকা গহবরের মিউকাস পর্যন্ত বিস্তৃত হয়।
    - এটি সংবেদী স্নায়ু এবং মস্তিষ্কে ঘ্রাণের অনুভূতি পৌঁছায়।

    অন্যদিকে, 
    - মানবদেহে সুষুম্না কাণ্ড থেকে ৩১ জোড়া বা ৬২টি সুষুম্না স্নায়ু উৎপন্ন হয়। 
    - মানুষের জীবকোষে ক্রোমোজোম আছে ২৩ জোড়া বা ৪৬টি। 

    উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯৯.
    নিচের কোনটির অনুপস্থিতিতে এসিড তার এসিডিয় ধর্ম প্রদর্শন করতে পারে না?
    1. পানি
    2. জিংক
    3. আয়রন
    4. ক্যালসিয়াম কার্বনেট
    সঠিক উত্তর:
    পানি
    উত্তর
    সঠিক উত্তর:
    পানি
    ব্যাখ্যা
    এসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা: 
    - এসিডের ধর্ম কার্যকর হয় পানির উপস্থিতিতে। 
    - পানির অনুপস্থিতিতে এসিড তার এসিডিয় ধর্ম প্রদর্শন করতে পারে না। 
    - হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ভর্তি গ্যাসজারের মধ্যে শুষ্ক নীল লিটমাস কাগজ ধরলে দেখা যাবে লিটমাস কাগজের বর্ণ অপরিবর্তিত আছে। 
    - এ গ্যাসজারের মধ্যে কঠিন ক্যালসিয়াম কার্বনেটের টুকরা ফেললে দেখা যায় কোনো বিক্রিয়া ঘটে না এবং CO2 গ্যাস উৎপন্ন হয় না। 
    - আবার গ্যাসজারের মধ্যে আয়রন ধাতুর টুকরা বা জিংক ধাতুর টুকরা রাখলেও কোনো রূপ বিক্রিয়া সংগঠিত হয় না। 
    • HCl(g) + শুষ্ক নীল লিটমাস কাগজ → নীল লিটমাস কাগজের বর্ণ অপরিবর্তিত থাকে। 
    • HCl(g) + CaCO3(s) → কোনো বিক্রিয়া ঘটে না এবং CO2 গ্যাস উৎপন্ন হয় না। 
    • HCl(g) + Fe → কোন বিক্রিয়া ঘটে না এবং H2 গ্যাস উৎপন্ন হয় না। 

    উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১০০.
    রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে শক্তির রূপান্তর নিচের কোন সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়?
    1. ভরবেগের সংরক্ষণ সূত্র
    2. তাপগতিবিদ্যার প্রথম সূত্র
    3. তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র
    4. তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র
    সঠিক উত্তর:
    তাপগতিবিদ্যার প্রথম সূত্র
    উত্তর
    সঠিক উত্তর:
    তাপগতিবিদ্যার প্রথম সূত্র
    ব্যাখ্যা
    রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর: 
    - কোনো পদার্থের অণু বা আয়নসমূহ পরস্পর পরস্পরের সাথে বিভিন্ন ধরনের শক্তির প্রভাবে যুক্ত থাকে, এ শক্তি আন্তঃআণবিক শক্তি নামে পরিচিত।
    - এ শক্তির প্রভাবেই পদার্থের উপাদানসমূহ পরস্পর পরস্পরের কাছাকাছি থেকে পদার্থের একটি সুনির্দিষ্ট (যেমন-কঠিন, তরল বা গ্যাসীয়) অবস্থার সৃষ্টি করে।
    - পদার্থের মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণ বেশি হলে কঠিন অবস্থা, কম হলে তরল অবস্থা এবং একেবারে কম হলে গ্যাসীয় অবস্থায় পদার্থ অবস্থান করে।
    - একই পদার্থের অবস্থা ভেদে আন্তঃআণবিক শক্তি ভিন্ন হয়।
    যেমন- কঠিন বরফকে তাপদিলে শক্তি শোষণ করে তরল পানিতে পরিণত হয়। আরো তাপ দিলে তরল পানি শক্তি শোষণ করে জলীয় বাষ্পে পরিণত হয়। বিপরীতভাবে জলীয় বাষ্পকে ঠান্ডা করলে শক্তি হারিয়ে তরল পানি এবং তরল পানিকে আরো ঠান্ডা করলে শক্তি হারিয়ে কঠিন বরফে পরিণত হয়।
    - প্রকৃতপক্ষে পদার্থের অবস্থা পরিবর্তনের সাথে শক্তি জাড়িত।
    - আবার রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও শক্তির পরিবর্তন ঘটে।
    - রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে শক্তির যে পরিবর্তন ঘটে তা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়
    - সূত্রটি হচ্ছে 'শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, কিন্তু একে কোনো অবস্থাতেই সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়' যা শক্তির নিত্যতা সূত্র নামে পরিচিত।

    উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১০১.
    বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কম হলে বস্তুটি পানিতে- 
    1. অর্ধেক ভেসে থাকবে
    2. ডুবে যাবে
    3. ভেসে থাকবে
    4. সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে
    সঠিক উত্তর:
    ভেসে থাকবে
    উত্তর
    সঠিক উত্তর:
    ভেসে থাকবে
    ব্যাখ্যা
    আর্কিমিডিসের সূত্র: 
    - কোনো বস্তু তরল কিংবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত হলে, বস্তুটি কিছু পরিমাণ তরল বা বায়বীয় পদার্থ অপসারণ করে এবং বস্তুটি কিছু ওজন হারায়। 
    - বস্তুর এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। 

    বস্তুর ভাসা ও ডোবার শর্ত: 
    ধরা যাক, 
    - একটি বস্তুর ওজন (বস্তুর উপর অভিকর্ষজ ত্বরণ জনিত বল) W নিউটন, বস্তুটির পানিতে ডোবালে এর উপর পানির প্লবতা (ঊর্ধ্ব চাপ জনিত বল) W1 নিউটন।  এক্ষেত্রে - 
    ১. W > W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হলে বস্তুটি পানিতে ডুবে যাবে। 
    ২. W < W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কম হলে বস্তুটি পানিতে ভেসে থাকবে। 
    ৩. W = W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন সমান হলে বস্তুটি পানিতে ডুবে ডুবে ভাসবে। 

    উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১০২.
    বিলিরুবিন দেহের কোথায় তৈরি হয়? 
    1. যকৃতে
    2. প্লীহাতে
    3. কিডনিতে
    4. পিত্তথলিতে
    সঠিক উত্তর:
    যকৃতে
    উত্তর
    সঠিক উত্তর:
    যকৃতে
    ব্যাখ্যা
    বিলিরুবিন: 
    - বিলিরুবিন পুরোপুরি তৈরি হয় যকৃতে এবং অস্থিমজ্জায় এবং এটি জমা থাকে প্লীহাতে। 
    - বিলিরুবিন এক ধরণের হলুদ রঙের পদার্থ, যা রক্তে উপস্থিত লাল রক্ত কনিকার ১২০ দিনের চক্র পূরণ হলে ভেঙ্গে তৈরি হয়। 
    - বিলিরুবিনে বিলি থাকে, যেটা লিভারে তৈরি পাচক তরল পদার্থ এবং এটি গলব্লাডারে থাকে। 
    - এটা খাবারকে হজম করতে এবং মল তৈরি হতে সাহায্য করে। 
    - জন্ডিস হবার মূল কারণ হল রক্তে বিলিরুবিনের মাত্রা অধিক পরিমাণে বেড়ে যাওয়া। 
    - যদি কোন কারণের ফলে বিলিরুবিন বিলির সাথে মিশতে না পারে কিংবা যখন লাল রক্ত কণিকা সামান্য থেকে কম পরিমাণে ভাঙতে শুরু করে, তখন রক্তে বিলিরুবিনের স্তর দ্রুত বাড়তে থাকে। আর এই ভাবে এটা অন্য অঙ্গে পৌঁছে সেখানে হলুদ ভাবের সৃষ্টি করে। 

    উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
    ১০৩.
    বয়েলের সূত্রে কোনটি অপরিবর্তিত থাকে? 
    1. চাপ
    2. তাপমাত্রা
    3. আয়তন
    4. এনট্রপি
    সঠিক উত্তর:
    তাপমাত্রা
    উত্তর
    সঠিক উত্তর:
    তাপমাত্রা
    ব্যাখ্যা
    বয়েলের সূত্র: 
    - ১৬৬২ সালে রবার্ট বয়েল এই সূত্রটি উপস্থাপন করেন। তাই এটি বয়েলের সূত্র বলে পরিচিত। 
    - সূত্রটি হলো- "তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক"। 

    ব্যাখ্যা: 
    - এই সূত্রানুসারে, তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তার আয়তন চাপের ব্যস্তানুপাতিক। 
    গাণিতিকভাবে তাপমাত্রা T, আয়তন V এবং চাপ p হলে; 
    V ∞ 1/p [যখন T স্থির থাকে] 
    বা, pV = K [এখানে K একটি সমানুপাতিক ধ্রুবক] 
    - K এর মান গ্যাসের ভর এবং তাপমাত্রার উপর নির্ভর করে। 
    সুতরাং, যদি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যথাক্রমে V1, V2, V3, V4......... Vn ইত্যাদি এবং চাপ যথাক্রমে P1, P2, P3, P4........ Pn ইত্যাদি হয় তাহলে, 
    P1V1 = P2V2 = P3V3 = P4V4 .......= PnVn = ধ্রুবক (K) । 
    - অতএব, চাপ দ্বিগুণ হলে আয়তন অর্ধেক হবে, চাপ তিনগুণ হলে আয়তন এক তৃতীয়াংশ হবে, বা চাপ অর্ধেক হলে আয়তন দ্বিগুণ হবে এভাবে একটি বাড়লে অন্যটি কমবে। 

    এনট্রপি: 
    - তাপগতিবিদ্যায় এনট্রপির গুরুত্ব অপরিসীম। 
    - এনট্রপি একটি প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান। 
    - এটি বস্তুর একটি তাপীয় ধর্ম যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। 
    - এটি বস্তুর তাপগতীয় অবস্থা নির্ধারণে সহায়তা করে। 

    উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
    ১০৪.
    IOT এর ব্যবহারিক ক্ষেত্র কোনটি?
    1. কৃষি
    2. স্মার্ট হোম
    3. স্মার্ট শহর
    4. সবগুলোই
    সঠিক উত্তর:
    সবগুলোই
    উত্তর
    সঠিক উত্তর:
    সবগুলোই
    ব্যাখ্যা
    • ইন্টারনেট অফ থিংস (Internal of things - IOT):
    - ইন্টারনেট অফ থিংস (IOT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
    - একাধিক প্রযুক্তি যেমন মেশিন লার্নিং, কমোডিটি সেন্সর, এমবেডেড সিস্টেম এবং রিয়েল-টাইম অ্যানালিটিকস, একত্রিত করার কারণে ইন্টারনেট অফ থিংস বাস্তবায়িত হয়েছে। 

    • IOT এর ব্যবহারিক ক্ষেত্রসমূহ:
    • কৃষি: আইওটি কৃষি ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে যা ডিভাইসগুলির সাথে ব্যবহারকারীদের তাপমাত্রা, বায়ু গতি, গবাদি পশু, মাটি সামগ্রী, বৃষ্টিপাত এবং আর্দ্রতা সম্পর্কে তথ্য সরবরাহ করে থাকে। এই ডিভাইসগুলি কৃষকদের ঝুঁকি কমাতে, বর্জ্য ব্যবস্থাপনা এবং দক্ষতার সাথে ফসলগুলি উৎপাদনে পরিচালনা করতে সহায়তা করে।

    • স্মার্ট হোম: একটি স্মার্ট হোম হলো এমন একটি বাড়ি যা ইন্টারনেটে সংযুক্ত ডিভাইসগুলি ব্যবহার করে বাড়িটিকে দূর থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটি বাড়ির মালিকদের সুরক্ষা, আরাম, সুবিধা ও নিয়ন্ত্রণ দক্ষতার সাথে প্রদান করে। 

    • স্মার্ট শহর: স্মার্ট সিটি আইওটির একটি শক্তিশালী প্রয়োগ যা বিশ্বের জনসংখ্যার মধ্যে কৌতূহল সৃষ্টি করে। স্মার্ট নজরদারি স্বয়ংক্রিয় পরিবহন, দক্ষ শক্তি ব্যবস্থাপনা ব্যবস্থা, জল বিতরণ, নগর নিরাপত্তা এবং পরিবেশগত পর্যবেক্ষণ সব স্মার্ট শহরগুলির জন্য আই ও টি ব্যবহারের উদাহরণ। 

    উৎস: Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১০৫.
    Excel শব্দের আভিধানিক অর্থ কী?
    1. গণনা করা
    2. সংরক্ষণ করা
    3. শ্রেষ্ঠতর হওয়া
    4. সমাধান করা
    সঠিক উত্তর:
    শ্রেষ্ঠতর হওয়া
    উত্তর
    সঠিক উত্তর:
    শ্রেষ্ঠতর হওয়া
    ব্যাখ্যা
    • মাইক্রোসফট এক্সেল:
    - Excel শব্দের আভিধানিক অর্থ শ্রেষ্ঠতর হওয়া। গুণ, কৃতিত্ব প্রভৃতি বিবেচনায় শ্রেষ্ঠতর বা উৎকৃষ্টতর হওয়া।
    - বিশ্বখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরী ও বাজারজাতকৃত এ প্রোগ্রামটি এক সাথে অনেক সমস্যা সামাধানে অন্যান্য অনেক প্রোগ্রাম থেকে শ্রেষ্ঠতর।
    - উইন্ডোজ ভিত্তিক এ Application প্রোগ্রামটির সাহায্যে জটিল গাণিতিক পরিগণনা, তথ্য ব্যবস্থাপনা এবং তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনায় নিখুঁতভাবে চার্ট বা গ্রাফ তৈরী করা ইত্যাদি ছাড়াও আরও অনেক জটিল কাজকে সহজে সমাপন করা যায়।
    - এক্সেলের সুবিশাল পৃষ্ঠাটি কলাম ও সারিভিত্তিক সেলে বিভক্ত হওয়ায় এতে বিভিন্ন তথ্য সন্নিবেশ করে তথ্য বিশ্লেষণ করা যায় বলে একে স্প্রেডশীট এ্যানালাইসিস প্রোগ্রাম বলা হয়।
    - Spread Sheet শব্দটির আভিধানিক অর্থ হলো ছড়ানো পাতা।
    - Spread অর্থ ছড়ানো এবং Sheet অর্থ পাতা।
    - গ্রাফ কাগজের X অক্ষ এবং Y অক্ষ বরাবর খোপ খোপ ঘরের ন্যায় অনেক ঘর সংবলিত বড় শীটকে স্প্রেডশীট বলা হয়।
    - এক্সেলের সম্পূর্ণ পর্দাটি X অক্ষ এবং Y অক্ষ বরাবর সেলের সমন্বয়ে গঠিত।
    - এক্সেলের সুবিশাল স্প্রেডশীটটিতে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায় এবং গাণিতিক পরিগণনা করা যায়।

    উৎস: শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১০৬.
    সিপিইউ-এর দ্বিতীয় সাব-ব্লককে কী বলে?
    1. Memory Unit
    2. Timing & Control Unit
    3. Arithmetic Logic Unit
    4. Register Unit
    সঠিক উত্তর:
    Timing & Control Unit
    উত্তর
    সঠিক উত্তর:
    Timing & Control Unit
    ব্যাখ্যা
    [সিপিইউ-এর দ্বিতীয় সাব-ব্লককে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট (Timing & Control Unit) বলে। এটি কম্পিউটারের সমস্ত অংশে ডেটা প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এটি কম্পিউটারের প্রধান ঘড়ি বা দোলক (computer's main clock or oscillator) দ্বারা চালিত হয়। প্রতি সেকেন্ডে ঘড়ির স্পন্দনের সংখ্যা বা ঘড়ির ফ্রিকোয়েন্সি সিপিইউ-এর একটি খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার। এটি সিদ্ধান্ত নেয় যে এক সেকেন্ডে এটি কতগুলি অপারেশন সম্পাদন করতে পারে।]

    • সিপিইউ (CPU - Central Processing Unit):

    - কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
    - প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
    - কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
    - সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
    - কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
    - সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা-
    ১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit),
    ২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit) ও
    ৩. স্মৃতি অংশ (Memory Unit)।

    উৎস:
    ১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ২. Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১০৭.
    অপারেটিং সিস্টেম নয় কোনটি?
    1. ইউনিক্স
    2. অ্যান্ড্রয়েড
    3. কোবরা
    4. উইন্ডোজ
    সঠিক উত্তর:
    কোবরা
    উত্তর
    সঠিক উত্তর:
    কোবরা
    ব্যাখ্যা
    • কোবরা অপারেটিং সিস্টেম নয়। এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

    • অপারেটিং সিস্টেম:
    - অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
    - কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
    - বিভিন্ন ধরণের অপারেটিং সিস্টেম:

    • সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
    - একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে।
    - একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।
    - যেমন- CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

    • মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
    - আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে।
    - যেমন- Windows NT Server, Android, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

    উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১০৮.
    কোন 'কী' এর সাহায্যে কোন নির্দেশ বাতিল করা হয়?
    1. Caps Lock
    2. Ctrl
    3. Esc
    4. Enter
    সঠিক উত্তর:
    Esc
    উত্তর
    সঠিক উত্তর:
    Esc
    ব্যাখ্যা
    • Esc:
    - এই কী এর সাহায্যে কোন নির্দেশ বাতিল করা হয়।


    • Caps Lock:
    - এই কী ব্যবহার করে ইংরেজী ছোট হাতের ও বড় হাতের লেখা টাইপ করা হয়।

    • Ctrl:
    - এই কী এর সাথে বিশেষ কী একসাথে চেপে কমান্ড দেওয়া হয়।
    - ব্যবহারকারীর সুবিধার জন্য কীবোর্ডের ডানে ও বামে এই কী ২টি থাকে।

    • Enter:
    - কম্পিউটারকে কোন নির্দেশ দিয়ে তা কার্যকর করতে এই কী ব্যবহার হয়।
    - লেখালেখির জন্য নতুন প্যারা তৈরি করতেও এই কী ব্যবহার করা হয়। 

    উৎস: শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১০৯.
    ই-মেইল সম্পর্কিত কোন তথ্যটি সঠিক?
    1. @ এর আগের অংশ - ডোমেইন নেইম
    2. জনক - ক্লাউডি শ্যানন
    3. @ এর পরের অংশ - ইউজার নেইম
    4. প্রথম ই-মেইল পাঠানো হয় - ১৯৭১ সালে
    সঠিক উত্তর:
    প্রথম ই-মেইল পাঠানো হয় - ১৯৭১ সালে
    উত্তর
    সঠিক উত্তর:
    প্রথম ই-মেইল পাঠানো হয় - ১৯৭১ সালে
    ব্যাখ্যা
    • E-mail:
    - E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
    - ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
    - ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
    - রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়।
    - ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
    - ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
    - মেইল পাঠানোর জন্য SMTP (Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3 (Post Office Protocol), IMAP (Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

    উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১১০.
    অ্যারে ব্যবহারের সুবিধা নয় কোনটি?
    1. প্রোগ্রামকে ছোট করে
    2. প্রোগ্রামের জটিলতা কমায়
    3. বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায়
    4. প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়
    সঠিক উত্তর:
    বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায়
    উত্তর
    সঠিক উত্তর:
    বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায়
    ব্যাখ্যা
    • অ্যারে (Array):
    - একই ধরনের ডাটা টাইপের গুচ্ছকে অ্যারে বলা হয়।

    • অ্যারে ব্যবহারের সুবিধা:
    - একই ধরনের ডেটাগুলোকে একটি চলক দিয়ে প্রকাশ করা যায়।
    - অ্যারে প্রোগ্রামকে সহজ, সুন্দর ও ছোট করে।
    - প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়।
    - অ্যারের উপাদানগুলো দ্রুত একসেস করা যায়।
    - প্রোগ্রামের জটিলতা কমায়।

    • অ্যারে ব্যবহারের অসুবিধা:
    - প্রোগ্রাম নির্বাহের সময় অ্যারের সাইজ পরিবর্তন করা যায় না।
    - প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ অনেক বেশি ঘোষণা করা হলে মেমোরির অপচয় হতে পারে।
    - প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ কম ঘোষণা করা হলে অ্যারেতে ডেটার পর্যাপ্ত স্থান সংকুলান হয় না।
    - বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায় না।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
    ১১১.
    LAN-এর কভারেজ এরিয়া কত?
    1. ১ কি.মি.
    2. ৫ কি.মি.
    3. ১০ কি.মি.
    4. অসীম
    সঠিক উত্তর:
    ১ কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ১ কি.মি.
    ব্যাখ্যা
    • LAN:
    - LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
    - রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়।
    - LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
    - স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

    • লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা:
    ১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
    ২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
    ৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
    ৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
    ৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
    ৬. খরচ কম হয়।
    ৭. ব্যবহার করা সহজ।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
    ১১২.
    দুর্যোগ ব্যবস্থাপনার কোন পর্যায়ে প্রাকৃতিক ও মানব সৃষ্ট আপদে আক্রান্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সেবা সরবরাহের উদ্যোগ গ্রহণ নিশ্চিত করা হয়?
    1. দুর্যোগঝুঁকি হ্রাস কার্যক্রম
    2. জরুরি সাড়াদান
    3. পুনর্বাসন, পুনর্গঠন ও পুনরুদ্ধার
    4. দুর্যোগ প্রস্তুতি
    সঠিক উত্তর:
    জরুরি সাড়াদান
    উত্তর
    সঠিক উত্তর:
    জরুরি সাড়াদান
    ব্যাখ্যা
    জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (এনপিডিএম):
    - জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (এনপিডিএম) হলো বাংলাদেশ সরকারের দুর্যোগ বিষয়ক ভিশন, মিশন এবং জাতীয় ও আন্তর্জাতিক পদ্ধতির দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনার পরিকল্পনা এবং কর্মসূচির আলোকে দুর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য পরিচালিত কৌশলগত পরিকল্পনা।
    - এই পরিকল্পনায় ঝুঁকি অবহিতিমূলক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনায় বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে এর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

    ⇒ এনপিডিএম ২০২১-২০২৫ দুর্যোগঝুঁকি হ্রাস বিষয়ক সেন্দাই কর্মকাঠামো (এসএফডিআরআর) ও বাংলাদেশ সরকারের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি)-এর মৌলিক নীতিমালার আলোকে দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনার পরষ্পরযুক্ত নিম্নলিখিত পাঁচটি পর্যায়ে উন্নতি বিধানের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে।
    ১) দুর্যোগঝুঁকি হ্রাস কার্যক্রম:
    - পদ্ধতিগত উপায়ে দুর্যোগঝুঁকি নিরূপণ, বিশ্লেষণ এবং পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সমাজের সামগ্রিক বিপদাপন্নতা ও দুর্যোগের ঝুঁকি হ্রাস নিশ্চিত করা;
    ২) দুর্যোগ প্রস্তুতি:
    - যে কোন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় জনগোষ্ঠী পর্যায়ে প্রয়োজনীয় বা যথাযথ প্রস্তুতি নিশ্চিত করা;
    ৩) আগাম সতর্কতা ও হুঁশিয়ারি:
    - কোন আসন্ন আপদ থেকে জীবন, সম্পদ ও মূল্যবান দ্রব্যাদি রক্ষার জন্য কার্যকর সতর্কীকরণ নিশ্চিত করা;
    ৪) জরুরি সাড়াদান:
    - প্রাকৃতিক ও মানব সৃষ্ট আপদে আক্রান্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সেবা সরবরাহের উদ্যোগ গ্রহণ নিশ্চিত করা;
    ৫) পুনর্বাসন, পুনর্গঠন ও পুনরুদ্ধার:
    - দুর্যোগ পরবর্তী প্রতিকূল পরিস্থিতিতে আগের চেয়ে ভালো অবস্থায় প্রত্যাবর্তনের কার্যকর কৌশল বাস্তবায়ন নিশ্চিত করা।

    উৎস: জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা।
    ১১৩.
    নিম্নের কোনটি বাংলাদেশের উপক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত?
    1. চট্টগ্রাম
    2. ময়মনসিংহ
    3. টাঙ্গাইল
    4. দিনাজপুর
    সঠিক উত্তর:
    দিনাজপুর
    উত্তর
    সঠিক উত্তর:
    দিনাজপুর
    ব্যাখ্যা
    বাংলাদেশের জলবায়ু অঞ্চলের বিবরণ:
    - বাংলাদেশ সমভাবাপন্ন ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত হলেও এদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু লক্ষ করা যায়।

    ⇒ জলবায়ুর ভিত্তিতে বাংলাদেশকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করা যায়।
    ১. ক্রান্তীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চল:
    - বাংলাদেশের সমগ্র উপকূলীয় এলাকা ক্রান্তীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চরের অন্তর্গত।
    - বার্ষিক গড় উষ্ণতা গ্রীষ্ম ও শীতকালে যথাক্রমে ৩৩° সে. ও ১৩° সে. এর মধ্যে বিরাজ করে।
    - চট্টগ্রাম ও নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত ২৪৫ সে.মি. এর বেশি।
    - তবে বরিশাল, পটুয়াখালী ও খুলনার উপকূলীয় এলাকায় গড়ে ২২৮-৩০৫ সেঃমিঃ বৃষ্টিপাত হয়।

    ২. ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চল:
    - চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল ছাড়া সমগ্র চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলের অন্তভুক্ত।
    - এ অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা ৩৮° সে. এবং বার্ষিক গড় বৃষ্টিপাত ২৫৪ সে. মি. এর অধিক।

    ৩. ক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চল:
    - পটুয়াখালী, নোয়াখালী, বরিশাল ও খুলনা জেলার উপকূলীয় অঞ্চল ছাড়া অন্যান্য এলাকা, যশোরের পূর্বাংশ; ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুর, জামালপুর ও ময়মনসিংহের উত্তর-পূর্বাংশ ব্যতীত সমগ্র এলাকা; দক্ষিণ-পশ্চিম ও পূর্ব সিলেট; পাবনা ও দক্ষিণ-পূর্ব বগুড়া নিয়ে এ জলবায়ু অঞ্চল গঠিত।
    - অর্থাৎ বাংলাদেশের সমগ্র মধ্যাঞ্চল ক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চলের অন্তর্গত। 
    - বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ২০৩ সেঃমিঃ।

    ৪. ক্রান্তীয় মৃদু আর্দ্র জলবায়ু অঞ্চল:
    - পশ্চিম-দক্ষিণ বগুড়া ও পাবনা, দক্ষিণ দিনাজপুর, সমগ্র রাজশাহী ও কুষ্টিয়া এবং পশ্চিম-উত্তর যশোর অঞ্চল নিয়ে এ জলবায়ু গঠিত।
    - বাংলাদেশের মধ্যে এ অঞ্চলই সর্বাপেক্ষা শুষ্ক ও উষ্ণ। 
    - গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধের ফলে এ অঞ্চলের আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে।

    ৫. উপক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চল:
    - রংপুর ও দিনাজপুর অঞ্চলের দক্ষিণের সামান্য অংশ ব্যতীত সমস্ত এলাকা এ জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
    - এখানকার জলবায়ু চরমভাবাপন্ন।
    - অর্থাৎ শীতের সময় অত্যধিক শীত এবং গ্রীষ্মের সময় অত্যধিক গরম পড়ে।
    - এর দক্ষিণ দিকের তুলনায় উত্তরদিকে ক্রমশ অধিক বৃষ্টিপাত হয়।

    ৬. উপক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চল:
    - সমগ্র সিলেট ও উত্তর-পূর্ব ময়মনসিংহ অঞ্চল নিয়ে এ জলবায়ু অঞ্চল গঠিত।
    - বার্ষিক গড় বৃষ্টিপাত ৩০৫ সে. মি. এর বেশি।
    - উত্তর-পূর্ব দিকে ক্রমেই বৃষ্টিপাত বৃদ্ধি পায়।

    উৎস: বাণিজ্যিক ভূগোল, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১১৪.
    রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা এক বেড়ে গেলে তার শক্তি কতগুণ বাড়ে?
    1. ৮ গুণ
    2. ১০ গুণ
    3. ২২ গুণ
    4. ২৮ গুণ
    সঠিক উত্তর:
    ১০ গুণ
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০ গুণ
    ব্যাখ্যা
    ভূমিকম্প:
    - ভূ-আলোড়নের সময়ে অথবা অন্য কোন প্রাকৃতিক কারণে ভূ-পৃষ্ঠের একটি অংশ যখন হঠাৎ কিছুক্ষণের জন্য কেঁপে উঠে, তখন ভূ-ত্বকের এই কম্পনকে ভূমিকম্প বলা হয়।
    - ভূ-গর্ভস্থ যে স্থানে এই কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকম্পের উৎস স্থল বা কম্পকেন্দ্র (Centre বা Focus) বলা হয়।
    - কম্পকেন্দ্র বরাবর লম্বভাবে ভূ -পৃষ্ঠের যে বিন্দুটি রয়েছে,তাকে উপকেন্দ্র (Epicentre) বলা হয়।
    - কম্পকেন্দ্র থেকে ভূমিকম্প চারিদিকে ঢেউ এর মত ছড়িয়ে পড়ে।
    - ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে থাকে।
    - ভূমিকম্প পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়।

    ⇒ ভূমিকম্প নির্ণয় যন্ত্রের নাম সিসমোমিটার।
    - ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় রিখটার স্কেলে।
    - এই রিখটার স্কেলে এক মাত্রা বেড়ে যাওয়া মানে তার শক্তি ১০ গুন বেড়ে যাওয়া।
    - রিখটার স্কেলে ৫ মাত্রার বেশি ভূমিকম্প আমরা অনুভব করতে পারি। 

    ⇒ সিসমোমিটারে ধারণকৃত তরঙ্গ বিস্তারের পরিমাপের অনুপাতকে রিখটার স্কেলে ১০ভিত্তিক লগারিদমে প্রকাশ করা হয়।
    - ১০ভিত্তিক লগারিদমে প্রকাশের অর্থ হলো এই স্কেলের প্রতি এককের পার্থক্য ১০।
    - অন্যদিকে, রিখটার স্কেলে প্রতিটি ইউনিটের স্কেলের বৃদ্ধিতে পূর্ববর্তী সংখ্যা দ্বারা উপস্থাপিত তুলনায় প্রায় ৩১ গুণ বেশি শক্তি নিঃসরণ করে।

    ⇒ ভূমিকম্পের প্রধান কারণ:
    - পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক/প্লেট দ্বারা গঠিত।
    - এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে।
    - আবার অগ্নুৎপাতের ফলে প্লেটসমূহের উপর ভূকিম্পন সৃষ্টি হয়।

    ⇒ ভূমিকম্পের অপ্রধান কারণ:
    - শিলাচ্যুতি,
    - তাপ বিকিরণ,
    - ভূগর্ভস্থ বাষ্প,
    - ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস,
    - হিমবাহের প্রভাব ইত্যাদি।

    ⇒ অধিকাংশ ভূমিকম্প (শতকরা প্রায় ৯৫ ভাগ) পৃথিবীর অল্প কিছু জায়গায় সংঘটিত হয়।
    - যেমন: পৃথিবীর বৃত্তচাপীয় দ্বীপমালা জাপান, ফিলিপাইন, নবীন ভঙ্গিল পর্বতমালা ও সামুদ্রিক শৈলশিরাসমূহ।
    - ভূমিকম্পের সংখ্যার দিক থেকে জাপান বিশ্বে প্রথম।
    - বছরে প্রায় গড়ে ৭,৫০০টি ভূমিকম্প হয় জাপানে।
    - জাপানের পর সর্বাধিক ভূমিকম্প হয় ইতালিতে, গড়ে প্রায় ৫০০টি।
    - এছাড়াও দক্ষিণ আমেরিকার পেরু ও চিলি এবং আমেরিকার গুয়েতেমালায় অধিক ভূমিকম্প হয়।

    ⇒ ২০২০ সালে 'Bangladesh National Building Code' (BNBC) প্রকাশিত রির্পোটে সমগ্র বাংলাদেশকে চারটি ভূমিকম্প প্রবন অঞ্চলে বা Seismic Zone এ বিভক্ত করা হয়েছে।
    - অঞ্চলগুলো হলো:
    ১. খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (সিলেট, ময়মনসিংহ সহ উত্তরাঞ্চল)।
    ২. গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল: উচ্চ মধ্য, উত্তর-পশ্চিম অংশ ও দক্ষিণ- পূর্বাঞ্চল (ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ইত্যাদি জেলা)।
    ৩. মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল: নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ (ঢাকা, কুমিল্লা, নাটোর, নোয়াখালী, পাবনা, সুন্দরবন ইত্যাদি)।
    ৪. কম ভূমিকম্প প্রবন অঞ্চল: দক্ষিন পশ্চিমাঞ্চল (রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা ইত্যাদি)।

    উৎস: i) ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ii) Britannica.
    ১১৫.
    কোনটি উষ্ণ প্রকৃতির জলবায়ু?
    1. এল নিনো
    2. লা নিনা
    3. ক ও খ
    4. উপরের কোনটিই নয়
    সঠিক উত্তর:
    এল নিনো
    উত্তর
    সঠিক উত্তর:
    এল নিনো
    ব্যাখ্যা
    এল নিনো:
    - এল নিনো এক প্রকার উষ্ণ স্রোত।
    - এল নিনো (El Nino) একটি স্প্যানিশ শব্দ।
    - এর আক্ষরিক অর্থ হলো ছোট ছেলে।
    - ‘এল-নিনো’ মূলত উষ্ণ প্রকৃতির জলবায়ুর একটি ধরণ যা মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের উচ্চ তাপমাত্রার জন্য দায়ী।
    - এর স্থায়িত্ব সাধারণত ৯-১৮ মাস।
    - এল-নিনো’র সময়ে অন্যান্য সময়ের চেয়ে কম বৃষ্টি হয় এবং বন্যাও কম হয়।
    - এ সময় তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়।
    - এল-নিনো সাধারণত প্রতি ২ থেকে ৭ বছর অন্তর ঘটে।

    ⇒ লা নিনা :
    - লা-নিনা (La Lina) একটি স্প্যানিশ শব্দ।
    - এর আক্ষরিক অর্থ হলো ছোট মেয়ে।
    - ‘লা-নিনা’ শীতল প্রকৃতির জলবায়ুর একটি ধরণ।
    - লা-নিনা’র সময় বেশি বৃষ্টি আর বেশি বন্যা দেখা যায় এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়।
    - দীর্ঘকালীন গড় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলা হয় লা-নিনা।
    - লা-নিনার স্থায়ীত্ব ৩ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।
    - তিন থেকে পাঁচ বছর পরপর এই চক্র ফিরে আসতে পারে।
    - সাধারণত এল নিনো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লা-নিনার গঠন শুরু হয়। 
    - দক্ষিণ আমেরিকার উপকূলের জেলেরা প্রায় ১০০ বছর আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে এটির নামকরণ করে।

    উৎস: i) National Oceanic and Atmospheric Administration.
    ii) BBC.
    ১১৬.
    সম্প্রতি (অক্টোবর, ২০২৪) মেঘ বিস্ফোরণের কারণে ভারতের কোন রাজ্যে আকস্মিক বন্যার সৃষ্টি হয়?
    1. মেঘালয়
    2. আসাম
    3. নাগাল্যান্ড
    4. ত্রিপুরা
    সঠিক উত্তর:
    ত্রিপুরা
    উত্তর
    সঠিক উত্তর:
    ত্রিপুরা
    ব্যাখ্যা
    মেঘ বিস্ফোরণ (Cloudburst):
    - ক্লাউডবার্স্ট হল অল্প সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট স্বল্প জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাত সহ অতি বৃষ্টিপাত।
    - এর ফলে আকস্মিক বন্যা এবং ভূমিধ্বস হতে পারে।
    - সাধারণত যখন ১০ বর্গকিলোমিটার (৩.৮৬ বর্গ মাইল) অঞ্চলে এক ঘন্টার মধ্যে ১০ সেন্টিমিটার (৩.৯৪ ইঞ্চি) এর বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়, তাকে ক্লাউড বিস্ফোরণ বা ক্লাউডবার্স্ট বলে থাকে।
    - এটি হিমালয়ান অঞ্চল এবং পার্বত্য এলাকায় বেশি ঘটে থাকে।
    - সাধারণত ক্লাউডবার্স্ট বর্ষা ঋতুতে হয়ে থাকে।
    - তবে বিশেষজ্ঞদের অনেকের মতে জলবায়ু পরিবর্তনের ফলে এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

    ⇒ মেঘ বিস্ফোরণের বৈশিষ্ট্য:
    - মেঘ বিস্ফোরণ আকস্মিকভাবে ঘটে এবং খুব কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়।
    - এটি সাধারণত খুব ছোট এলাকা জুড়ে ঘটে।
    - মেঘ বিস্ফোরণের পরিধি কয়েক বর্গ কিলোমিটারের বেশি হয় না।
    - মেঘ বিস্ফোরণের ফলে স্বল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়।
    - কখনও কখনও এটি এতটাই প্রবল হয় যে তাৎক্ষণিকভাবে স্থানীয় নদী এবং জলাশয়গুলো পানিতে ভরে যায়, যা বন্যার সৃষ্টি করে।

    উল্লেখ্য,
    - সম্প্রতি আগস্ট, ২০২৪-এ ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ মেঘ বিস্ফোরণের জন্য ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ ১১টি জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়।
    - উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্য মূলত পাহাড়ি অঞ্চল, যেখানে ৩ হাজার ফুট পর্যন্ত উঁচু পাহাড় রয়েছে।
    - ত্রিপুরা রাজ্যের পাহাড়গুলো থেকে উৎপন্ন হয়ে বেশ কয়েকটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে।
    - ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ৫৪টি আন্তর্জাতিক নদীর মধ্যে ১৫টিই ত্রিপুরা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
    - ১৯ আগস্ট, ২০২৪ থেকে ভারতের ত্রিপুরা রাজ্য ও সংলগ্ন বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে শুরু হয় মেঘ বিস্ফোরণ। 
    - ত্রিপুরা থেকে আসা ঢল বাংলাদেশের পূর্বাঞ্চলকে বন্যায় বিপর্যস্ত করে ফেলে। 
    - তিন দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে ভারতের ত্রিপুরায়।

    উৎস: i) Britannica.
    ii) ২৮ আগস্ট ২০২৪, প্রথম আলো।
    ১১৭.
    নিচের কোন দার্শনিক আইনের সংজ্ঞা দিয়েছেন?
    1. জ্যাক রুশো
    2. সক্রেটিস
    3. ওপেনহাইম
    4. টি এইচ গ্রিন
    সঠিক উত্তর:
    ওপেনহাইম
    উত্তর
    সঠিক উত্তর:
    ওপেনহাইম
    ব্যাখ্যা
    আইন:
    - আইন হচ্ছে ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
    - জন অস্টিনের মতে আইনের উৎস ১টি। যথা:
    ১. সার্বভৌমের আদেশ।

    অন্যদিকে -
    - অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি। যথা:
    ১. প্ৰথা,
    ২. ধর্ম,
    ৩. বিচারকের রায়,
    ৪. ন্যায়বিচার,
    ৫. বিজ্ঞানসম্মত আলোচনা,
    ৬. আইনসভা।

    - ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি। যথা:
    ১. প্ৰথা,
    ২. ধর্ম,
    ৩. বিচারকের রায়,
    ৪. ন্যায়বিচার,
    ৫. বিজ্ঞানসম্মত আলোচনা,
    ৬. আইনসভা,
    ৭. জনমত।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
    ১১৮.
    সাম্য ও স্বাধীনতার সম্পর্ক কিরূপ?
    1. পরস্পর সম্পূরক
    2. পরস্পর সহায়ক
    3. ক ও খ
    4. উপরের কোনটিই নয়
    সঠিক উত্তর:
    ক ও খ
    উত্তর
    সঠিক উত্তর:
    ক ও খ
    ব্যাখ্যা
    সাম্য ও স্বাধীনতা:
    - সাম্য ও স্বাধীনতা পরস্পর সম্পর্কযুক্ত।
    - সাম্য ছাড়া স্বাধীনতা হয়ে পড়ে অর্থহীন।
    - প্রকৃতপক্ষে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে স্বাধীনতা ও সাম্য পাশাপাশি অবস্থান গ্রহণ করে।

    ⇒ 'স্বাধীনতা ও সাম্য পরস্পর সম্পূরক।
    - সাম্য ও স্বধীনতা পরস্পর বিরোধী নয়।
    - একটি অপরটির পথে অন্তরায় তো নয়ই বরং উভয়ে পরস্পর সহায়ক ও সম্পূরক।
    - স্বাধীনতার প্রকৃত অর্থ অনুধাবন করলে দেখা যায় যে, অন্যের অনুরূপ স্বাধীনতায় হস্তক্ষেপ না করে স্বীয় ইচ্ছানুসারে সবকিছু করার যে ক্ষমতা সেটিই স্বাধীনতা।
    - কাজেই এটি স্পষ্ট যে, সাম্য ব্যতীত স্বাধীনতা কার্যকর হতে পারে না।
    - অসাম্য স্বাধীনতার অন্তরায় এবং এর বিনষ্টকারী।

    ⇒ অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত না হলে নাগরিক স্বাধীনতা বিনষ্ট হতে বাধ্য।
    - "স্বাধীনতা ও সাম্য একে অপরের বিরোধী নয়, এমনকি এ দুটো পরস্পর বিচ্ছিন্নও নয় বরং একই আদর্শের ভিন্ন বিষয় মাত্র।

    উৎস: রাষ্ট্রবিজ্ঞান: রাষ্ট্রতত্ত্ব, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১১৯.
    সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী?
    1. সাম্যে বিশ্বাস না করা
    2. ব্যক্তিস্বাধীনতাকে গুরুত্ব না দেওয়া
    3. ক্ষমতা নেতা ও দলের মধ্যে কেন্দ্রীভূত করা
    4. আইনের শাসন প্রতিষ্ঠা করা
    সঠিক উত্তর:
    আইনের শাসন প্রতিষ্ঠা করা
    উত্তর
    সঠিক উত্তর:
    আইনের শাসন প্রতিষ্ঠা করা
    ব্যাখ্যা
    সুশাসন:
    - একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।
    - সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শুধু সরকারকেই সচেষ্ট হতে হবে তা নয়।
    - এজন্য নাগরিকেরও অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
    - কেননা কর্তব্যবিমুখ জাতি কখনো উন্নতি লাভ করতে পারেনা, সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না।

    ⇒ সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সরকারের করণীয়:
    - সংবিধানের মৌলিক অধিকারের সন্নিবেশ।
    - মত প্রকাশের স্বাধীনতা।
    - শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান।
    - দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা।
    - জবাবদিহিমূলক জনপ্রশাসন।
    - দক্ষ ও কার্যকর সরকার।
    - জনসম্মতি।
    - সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ।
    - স্পষ্টতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা।
    - একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি।
    - অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।
    - দক্ষ জনশক্তি।
    - আইনের শাসন প্রতিষ্ঠা।
    - বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ।
    - শক্তিশালী স্থানীয় সরকার।
    - দারিদ্র্য দূরীকরণ।
    - ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা ইত্যাদি।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
    ১২০.
    নিচের কোনটি নৈতিকতার উৎস?
    1. বিবেক
    2. চিন্তা
    3. ন্যায়পরায়ণতা
    4. বর্ণিত সবগুলো
    সঠিক উত্তর:
    বর্ণিত সবগুলো
    উত্তর
    সঠিক উত্তর:
    বর্ণিত সবগুলো
    ব্যাখ্যা
    নৈতিকতা (Morality):
    - Morality শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Moralitas থেকে।
    - নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
    - নৈতিক অনুশাসনের প্রভাবে মানুষ আইন মানে, শৃঙ্খলা পরিপন্থী কাজ করে না এবং রাষ্ট্রের অনুশাসনকে শ্রদ্ধা করে।
    - বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে নৈতিকতার উৎস।
    - নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র সমাজ।
    - নৈতিকতার মানকে আদর্শ করে উপযুক্ত শিক্ষা।
    - নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।
    - নৈতিকতা বলতে আমরা বুঝি মানুষের সদাচরণ, সচ্চরিত্র, সততা ও নিষ্ঠার বহিঃপ্রকাশ।

    উৎস: i) পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
    ii) নীতিবিদ্যা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১২১.
    নেতৃত্ব একটি _____ গুণ।
    1. সামাজিক
    2. রাজনৈতিক
    3. আদর্শিক
    4. বর্ণিত সবগুলো
    সঠিক উত্তর:
    সামাজিক
    উত্তর
    সঠিক উত্তর:
    সামাজিক
    ব্যাখ্যা
    নেতৃত্ব:
    - নেতৃত্ব বলতে সাধারণত নেতার গুণাবলিকে বুঝায়।
    - নেতৃত্ব একটি সামাজিক গুণ।
    - সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য।
    - সুসংহত ও পরিকল্পিত কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নের মাধ্যমে নেতৃত্ব বিকশিত হয়।

    উল্লেখ্য,
    - গণতান্ত্রিক ব্যবস্থায় যোগ্য নেতৃত্বের গুরুত্ব অপরিসীম।
    - জনগণকে সঠিকভাবে পরিচালিত করে, জাতিকে উন্নতির দিকে অগ্রসর করার জন্য রাজনৈতিক নেতাদের সুযোগ্য নেতৃত্ব আবশ্যক।
    - জনপ্রিয় নেতা ও যোগ্য নেতৃত্বই গণতন্ত্রের বাহন। 

    ⇒ নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলি:
    - ব্যক্তিত্ব, দূরদৃষ্টি, বুদ্ধিমত্তা, উদারতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা, ন্যায়নীতিপরায়ণতা, দায়িত্ববোধ, চারিত্রিক কঠোরতা ও কোমলতা, স্বার্থহীনতা, শিক্ষা, বাগ্মিতা ও উত্তম শ্রোতা, কথা ও কাজের মিল, আত্মসংযম, সত্য ও সুন্দরের পূজারী, মানসিক ও দৈহিক সুস্থতা।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
    ১২২.
    রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে কোন ধরনের স্বাধীনতা বলে?
    1. জাতীয় স্বাধীনতা
    2. সামাজিক স্বাধীনতা
    3. আইনগত স্বাধীনতা
    4. রাজনৈতিক স্বাধীনতা
    সঠিক উত্তর:
    আইনগত স্বাধীনতা
    উত্তর
    সঠিক উত্তর:
    আইনগত স্বাধীনতা
    ব্যাখ্যা
    স্বাধীনতা:
    - ইংরেজি Liberty শব্দের বাংলা অর্থ স্বাধীনতা।
    - শব্দটি ল্যাটিন শব্দ Liber থেকে এসেছে, যার অর্থ 'free' বা স্বাধীন।
    - যদিও স্বাধীনতা মানে যা খুশি তা বা স্বেচ্ছাচারিতা করা নয়।
    - রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, অন্যের অধিকার বা কার্যাবলির ওপর হস্তক্ষেপ না করে, স্ব-ইচ্ছানুসারে নিজের কার্য করার অধিকারকে স্বাধীনতা বলে।
    - জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill) তার বিখ্যাত 'Eassay on Liberty' গ্রন্থে বলেন, 'মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্নমুখী প্রকাশই স্বাধীনতা।'

    ⇒ স্বাধীনতার বিভিন্ন রুপ: রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, আইনগত স্বাধীনতা, প্রাকৃতিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা।

    • ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতা:
    - এই স্বাধীনতা একান্তই ব্যক্তিগত।
    - যে সব সুযোগ-সুবিধা ভোগ করে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারে তাকে ব্যক্তিগত স্বাধীনতা বলে।
    - ব্যক্তিগত স্বাধীনতা ভোগে অন্যের উপর কোন প্রভাব পড়ে না।
    - এ স্বাধীনতা ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য ব্যক্তির বাহ্যিক কিছু আচরণের ওপর এক ধরনের নিয়ন্ত্রণবিহীনতা।
    - যেমন ইচ্ছামতো রাষ্ট্রীয় ভূখন্ডে চলাফেরার অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, সম্পত্তি ভোগের অধিকার প্রভৃতি।

    • প্রাকৃতিক স্বাধীনতা:
    - সামাজিক চুক্তিবাদী দার্শনিক হবস, সক এবং রুশো বিশ্বাস করতেন, রাষ্ট্র পূর্বাবস্থায় প্রকৃতির রাজ্যে মানুষ কতকগুলো সুযোগ-সুবিধা বা স্বাধীনতা ভোগ করত।
    - কিন্তু স্বাধীনতার এরকম ধারণা অলীক, অসার ও অবাস্তব বলেই প্রতিপন্ন হয়।
    - দার্শনিক রুশো তাঁর বক্তব্যে তাই স্বাধীনতাকে চমৎকারভাবে বর্ণনা করে বলেছেন, ‘মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সর্বত্রই যে শৃঙ্খলাবদ্ধ” (“Man is born free but everywhere he is in chain.”)

    • আইনগত স্বাধীনতা:
    - রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে আইনগত স্বাধীনতা বলা হয়।
    - স্বাধীনতা নির্দিষ্ট, সুস্পষ্ট এক আইন দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত।

    • সামাজিক স্বাধীনতা:
    - মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য সামাজিক স্বাধীনতা অপরিহার্য।
    - যেমন, জীবন ধারণ, সম্পত্তি ভোগ কিংবা সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের স্বাধীনতা।
    - সামাজিক স্বাধীনতা মানুষকে সুন্দর জীবনের পথ দেখায়।
    - তার মনের সুকুমার বৃত্তির বিকাশ ঘটায়।

    • রাজনৈতিক স্বাধীনতা:
    - ভোটার হবার স্বাধীনতা, ভোটদানের স্বাধীনতা, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতার মতো বিষয়গুলো রাজনৈতিক স্বাধীনতার অন্তর্গত।
    - ন্যায়সঙ্গতভাবে একজন নাগরিক সব ধরনের স্বাধীনতা ভোগের অধিকার রাখে।
    - নেতৃত্বের বিকাশের জন্য রাজনৈতিক স্বাধীনতা থাকা উচিত।
    - একনায়কতান্ত্রিক, সামরিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়।

    • অর্থনৈতিক স্বাধীনতা:
    - এ ধরনের স্বাধীনতার মধ্যে পেশা বাছাই ও জীবিকার স্বাধীনতা অন্যতম।
    - মৌলিক চাহিদা পূরণের জন্য অর্থনৈতিক স্বাধীনতার বিকল্প নেই।
    - তাছাড়া অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে শ্রেণি-বৈষম্য বেড়ে গিয়ে যেকোন শ্রেণি শোষণ-বঞ্চনার পরিস্থিতি তৈরি হয়।
    - অর্থনৈতিক স্বাধীনতার আইনগত ভিত্তি রয়েছে।
    - অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতাও খর্ব হয়।

    • জাতীয় স্বাধীনতা:
    - বর্তমানে রাষ্ট্রগুলো হচ্ছে জাতি রাষ্ট্র।
    - অর্থাৎ তারা স্বাধীন জাতি হিসেবে রাষ্ট্র গঠন করেছে।
    - একটি জাতির নিজস্ব পরিচয় প্রতিষ্ঠার সক্ষমতাই হল জাতীয় স্বাধীনতা।
    - জাতি হিসেবে স্বাধীন থাকা যেমন গর্বের, তেমনি তা অর্জন করাও কষ্টসাধ্য।
    - স্বাধীনতা অর্জনের পথে অনেক জাতিকে বিপুল আত্মদান করতে হয়।
    - উদাহরণস্বরূপ, ১৯৭১ সালে বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
    ১২৩.
    'সেই ব্যক্তিই নাগরিক যে নগর-রাষ্ট্রের আইন, শাসন ও বিচার বিষয়ক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষমতা রাখে'-উক্তিটি কে করেছেন?
    1. এরিস্টটল
    2. কেলসন
    3. গেটেল
    4. লাস্কি
    সঠিক উত্তর:
    এরিস্টটল
    উত্তর
    সঠিক উত্তর:
    এরিস্টটল
    ব্যাখ্যা
    নাগরিকতা:
    - সাধারণভাবে নগরের অধিবাসীকে নাগরিক বলে।   
    - নাগরিকতা বলতে, যে ব্যক্তি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলে সেই রাষ্ট্রের নাগরিক।

    ⇒ আধুনিক নাগরিকতার ধারণায় নাগরিকের সংজ্ঞা থেকে নাগরিকতার চারটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
    (ক) রাষ্ট্রের সদস্য হতে হয়,
    (খ) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়,
    (গ) রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে হয়,
    (ঘ) সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে হয়।

    ⇒ নাগরিকতা দুই ভাবে অর্জন করা যায়- জন্মসূত্রে ও অনুমোদন সূত্রে।
    - জন্মসূত্রে নাগরিকতা আবার দুই ভাগে ভাগ করা যায়- জন্মনীতি ও জন্মস্থান নীতি।
    - অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করতে হলে কতগুলো শর্ত পালনের মধ্যদিয়ে নাগরিকতা অর্জন করতে হয়।

    • অধ্যাপক লাস্কির ভাষায়, "সর্বজনীন সুযোগ-সুবিধা ও কল্যাণের জন্য ব্যক্তির বিচার-বুদ্ধি যথাযথ প্রয়োগই হলো নাগরিকতা।"
    • কেলসনের ভাষায়, "রাষ্ট্রের সদস্য হিসেবে কোন ব্যক্তির পদমর্যাদাই নাগরিকতা।"
    • রাষ্ট্রবিজ্ঞানী গেটেল (Gattell) বলেন যে, "নাগরিক হচ্ছে সেই ব্যক্তিবর্গ যারা কতিপয় দায়িত্ব ও কর্তব্যের বন্ধনে আবদ্ধ এবং আনুগত্যের মাধ্যমে তার সুযোগ-সুবিধায় সমভাবে অংশীদার।”
    • যুক্তরাষ্ট্রে মিন্নিসোটা বিশ্ববিদ্যালয়ের দু'জন অধ্যাপক কোগান (Kogan) ও কুবোও (Kubow) তাঁদের এক আন্তঃজাতীয় এবং আন্তঃকৃষ্টিক গবেষণা কর্মে নাগরিক ও নাগরিকতার সাধারণ সংজ্ঞা ও কার্যকর সংজ্ঞা দিয়েছেন। তাঁদের সাধারণ সংজ্ঞানুসারে "নাগরিক হচ্ছে সমাজের একজন প্রয়োজনীয় সদস্য"। আর পক্ষান্তরে "নাগরিকতা হচ্ছে নাগরিক হওয়ার জন্য প্রয়োজনীয় কতিপয় বৈশিষ্ট্যের সমষ্টি।"
    • নাগরিকতা সম্পর্কে এরিস্টটলের মতে, সেই ব্যক্তিই নাগরিক যে বিচার সংক্রান্ত কাজে এবং শাসন সংস্থার সদস্য হিসেবে আইন সংক্রান্ত কাজে এবং রাষ্ট্রীয় সভার আলোচনায় অংশগ্রহণ করে।'। 

    উৎস: রাষ্ট্রবিজ্ঞান: রাষ্ট্রতত্ত্ব, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১২৪.
    নাগরিক জীবনের নিরাপত্তা বিধানের জন্য কোন আইনের প্রয়োজন?
    1. প্রশাসনিক আইন
    2. ফৌজদারি আইন
    3. শাসনতান্ত্রিক আইন
    4. বেসরকারি আইন
    সঠিক উত্তর:
    ফৌজদারি আইন
    উত্তর
    সঠিক উত্তর:
    ফৌজদারি আইন
    ব্যাখ্যা
    আইনের প্রকারভেদ:
    - আইন সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন মত দিয়েছেন।
    - আইনের প্রয়োগ ও অনুমোদনকারী কর্তৃপক্ষের উপর ভিত্তি করে আইনকে বিভিন্ন ভাগেভাগ করা যায়:

    ⇒ জাতীয় আইন:
    - জাতীয় আইন হচ্ছে সেসব আইন যা রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌম শক্তি কর্তৃক প্রয়োগ ও কার্যকর হয়।
    - জাতীয় আইন সরকারই কিংবা বেসরকারি দুই রকমের হতে পারে।

    ⇒ সরকারি আইন:
    - সরকার কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়মকানুনই হল সরকারি আইন।
    - রাষ্ট্র পরিচালনা করতে নানা ধরনের আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হয়।
    - সরকারি আইন সাধারণত জাতীয় সংসদ বা পার্লামেন্টে প্রণীত হয়ে থাকে।
    - পার্লামেন্টে আইন প্রণীত হবার কয়েকটি পর্যায় থাকে।
    - সকল পর্যায়েই সাধারণত সংখ্যা গরিষ্ঠ সদস্যগণের সম্মতির প্রয়োজন পড়ে।

    ⇒ বেসরকারি আইন:
    - এ আইন রাষ্ট্রীয়ভাবে প্রণীত নয় তবে সামাজিকভাবে স্বীকৃত হয়।
    - এ আইন দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হয়।
    - যেমন, কোন সংঘের আইন, চুক্তি ও দলিল সংক্রান্ত আইন।

    ⇒ আন্তর্জাতিক আইন:
    - আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ধারণ ও বজায় রাখার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে।
    - আন্তর্জাতিক আইনকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়।
    - যেমন- শান্তিকালীন আইন, যুদ্ধসংক্রান্ত আইন এবং নিরপেক্ষতার আইন।
    - এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক, রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক, আন্তর্জাতিক সমস্যা সমাধান, আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধের বিচারের মত বিষয়গুলি আন্তর্জাতিক আইনের অন্তর্ভূক্ত।

    ⇒ সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন:
    - রাষ্ট্রের ভিত্তি হল সংবিধান।
    - এটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
    - অন্য যেকোন আইন এ আইনের সাথে সাংঘর্ষিক হলে তা বাতিল হয়ে যায়।
    - এ আইন দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতার সীমা, বন্টন ও প্রয়োগকারী নির্ধারণ করা হয়।
    - শাসনতান্ত্রিক আইন লিখিত এবং অলিখিত এই দুই রকমের হতে পারে।

    ⇒ প্রশাসনিক আইন:
    - রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনা এবং এসব প্রতিষ্ঠান থেকে জনগণকে সেবা প্রদান নিশ্চিত করতে প্রশাসনিক আইন প্রণয়ন করা হয়।
    - এই আইন রাষ্ট্রের ভিত্তিস্বরূপ।
    - আইনের মানের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ।

    ⇒ ফৌজদারি আইন:
    - ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র মূলত এ আইন প্রণয়ন ও প্রয়োগ করে থাকে।
    - সমাজে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা, শান্তি বজায় রাখা, নাগরিক জীবনে নিরাপত্তা বিধান এবং ব্যক্তির অধিকার নিশ্চিত করা এবং অপরাধীকে দন্ড দেয়ার জন্য ফৌজদারি আইন প্রয়োগ করা হয়।

    উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।