পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত২৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
'বেদান্তগ্রন্থ' ও ‘বেদান্ত সার' কার রচনা?
  1. ক) রাজা রামমোহন রায়
  2. খ) গোলকনাথ শর্মা
  3. গ) রামরাম বসু
  4. ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
সঠিক উত্তর:
ক) রাজা রামমোহন রায়
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
রাজা রামমোহন রায় রচিত গ্রন্থ বেদান্তগ্রন্থ ও বেদান্ত সার।
 
রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক ।
সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান ।

তার রচিত অন্যান্য গ্রন্থ:
- পথ্য প্রদান
- গোস্বামীর সহিত বিচার ( সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে)
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

.
নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
  1. ক) করছিলাম
  2. খ) করেছি
  3. গ) করছি
  4. ঘ) করব
সঠিক উত্তর:
ঘ) করব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) করব
ব্যাখ্যা
যৌগিক কাল – ক্রিয়ার যে কালরূপ একাধিক ধাতুর দ্বারা গঠিত, তাকে যৌগিক কাল বলে।
- যৌগিক কালের ক্রিয়া গঠনের জন‍্য মূল ধাতুর সাথে 'ইয়া' বা 'ইতে' প্রত‍্যয় যোগ করার পর '√আছ্', '√থাক্' প্রভৃতি ধাতুকে সহায়ক হিসেবে ব‍্যবহার করতে হয়।
- বাংলায় ঘটমান ও পুরাঘটিত কালগুলো যৌগিক কাল হিসেবে গণ‍্য হয়।
- সুতরাং পুরাঘটিত বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ কালগুলো যৌগিক কাল।

এখানে অপশনে,
- করছিলামকরছি - ঘটমান কাল নির্দেশ করে।
- করেছি - পুরাঘটিত কাল নির্দেশ করে।
সুতরাং, এগুলো যৌগিক কালের উদাহরণ।

- করব সাধারণ ভবিষ্যৎ কালের উদাহরণ। অর্থ্যাৎ এটি সরল কালের উদাহরণ।
.
বিভক্তহীন নাম শব্দকে কী বলে?
  1. ক) প্রাতিপদিক
  2. খ) নাম -পদ
  3. গ) মৌলিক শব্দ
  4. ঘ) কৃদন্ত শব্দ
সঠিক উত্তর:
ক) প্রাতিপদিক
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রাতিপদিক
ব্যাখ্যা
- ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। একে ক্রিয়া-প্রকৃতিও বলা হয়৷
- অন্যদিকে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। 
- একে নামপদ বা নাম-প্রকৃতিও বলা হয়৷
- প্রাতিপদিক হলো তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি এবং ধাতু হলো কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
কোনটি অপাদান কারক?
  1. ক) গৃহহীনে গৃহ দাও
  2. খ) জিজ্ঞাসিব জনে জনে
  3. গ) ট্রেন স্টেশন ছেড়েছে
  4. ঘ) বনে বাঘ আছে
সঠিক উত্তর:
গ) ট্রেন স্টেশন ছেড়েছে
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রেন স্টেশন ছেড়েছে
ব্যাখ্যা
- যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।

যেমনঃ
- গাছ থেকে পাতা পড়ে।
- দুধ থেকে দই হয়।
- ট্রেন স্টেশন ছেড়েছে।
- পাপে বিরত হও।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
  1. ক) অজানা
  2. খ) দোতলা
  3. গ) আশীবিষ
  4. ঘ) কানাকানি
সঠিক উত্তর:
ঘ) কানাকানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কানাকানি
ব্যাখ্যা
যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।

যেমনঃ
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
- কানে কানে যে কথা = কানাকানি।
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
.
'আগুন'- এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ভাতি
  2. খ) সর্বশুচি
  3. গ) অংশ
  4. ঘ) জ্যোতি
সঠিক উত্তর:
খ) সর্বশুচি
উত্তর
সঠিক উত্তর:
খ) সর্বশুচি
ব্যাখ্যা
আগুন শব্দের সমার্থক শব্দ:
- অনল,
- পাবক,
- অগ্নি,
- বহ্নি,
- হুতাশন 
- বৈশ্বানর,
- সর্বশুচি
 
উৎস : বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ), বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
প্রতাপ আদিত্য কে ছিলেন?
  1. ক) বাংলার বারো ভুঁঞাদের একজন
  2. খ) রাজপুত রাজা
  3. গ) বাংলার শাসক
  4. ঘ) মোগল সেনাপতি
সঠিক উত্তর:
ক) বাংলার বারো ভুঁঞাদের একজন
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলার বারো ভুঁঞাদের একজন
ব্যাখ্যা
বাংলার ইতিহাসে ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে বাংলায় যেসব বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি এবং শক্তিশালী সৈন্য ও নৌ-বহর নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন তারাই বাংলার ইতিহাসে 'বারো ভুঁইয়া' নামে পরিচিত।

যশোরের রাজা প্রতাপাদিত্য বারো ভুঁইয়াদের মধ্যে সর্বাধিক সম্পদশালী ও প্রভাবশালী ছিলেন।

১৬০০ খ্রিষ্টাব্দে প্রতাপের ক্ষমতা ও খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল।
বারো ভূঁইয়াদের নেতা ছিলেন সোনার গাঁয়ের জমিদার ঈসা খাঁ।
তার মৃত্যুর পর মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ স্তিমিত হয়ে যায়।

উৎসঃ বাংলাপিডিয়া।
.
স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-
  1. ক) কবি শামসুর রহমান
  2. খ) যতীন সরকার
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) সৈয়দ শামসুল হক
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত চার জন ব্যক্তিই বিভিন্ন সময়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। 
- কবি শামসুর রহমান সাহিত্যে, 
- যতীন সরকার শিক্ষায়, 
- সৈয়দ আলী আহসান সাহিত্যে এবং 
- সৈয়দ শামসুল হক সাহিত্যে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
.
Love for the whole world is called-
  1. ক) philanthropy
  2. খ) misogyny
  3. গ) benevolence
  4. ঘ) misanthropy
সঠিক উত্তর:
ক) philanthropy
উত্তর
সঠিক উত্তর:
ক) philanthropy
ব্যাখ্যা
Philanthropy (Noun) 
English Meaning: The desire to promote the welfare of others, expressed especially by the generous donation of money to good causes.
Bangla Meaning: মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।
Example Sentence: He acquired a considerable fortune and was noted for his philanthropy.
Synonym: benevolence, generosity, humanitarianism, public-spiritedness, altruism
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
১০.
When we want to mean a government by the richest class we use the term-
  1. ক) Oligarchy
  2. খ) Plutocracy
  3. গ) Cryptocracy
  4. ঘ) Aristocracy
সঠিক উত্তর:
খ) Plutocracy
উত্তর
সঠিক উত্তর:
খ) Plutocracy
ব্যাখ্যা
Plutocracy (Noun)
English Meaning: Government by the wealthy.
Bangla Meaning: ধনিকগোষ্ঠী; ধনিকতন্ত্র।
Example Sentence: The attack on the Bank of England was a gesture against the very symbol of plutocracy’.
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
 
অতএব ব্যাখ্যা অনুসারে সঠিক উত্তর plutocracy
১১.
কোন শব্দযুগলটি ভিন্ন?
  1. ক) False , True
  2. খ) Sharp , Blunt
  3. গ) Love, Affection
  4. ঘ) Abundance , Scarcity
সঠিক উত্তর:
গ) Love, Affection
উত্তর
সঠিক উত্তর:
গ) Love, Affection
ব্যাখ্যা
Abundance - প্রাচুর্য , Scarcity- ঘাটতি
False - মিথ্যা, True- সত্য
Sharp - তীক্ষ্ণ, Blunt- ভোতা
Love - ভালোবাসা,  Affection - প্রেম।
 
Love ও Affection হলো সমার্থক শব্দযুগল।
অন্যদিকে, বাকি তিনটি অপশন ভিন্নাথক শব্দযুগল। 
১২.
'Geriatrics' is the branch of medicine concerned with the diseases and care of-
  1. ক) newly-weds
  2. খ) old women
  3. গ) newborn babies
  4. ঘ) old people
সঠিক উত্তর:
ঘ) old people
উত্তর
সঠিক উত্তর:
ঘ) old people
ব্যাখ্যা
Geriatrics (Noun)
English Meaning: The branch of medicine or social science dealing with the health and care of old people.
Bangla Meaning: বৃদ্ধদের চিকিৎসাব্যবস্থা।
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.
১৩.
নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? Finger : Hand :: Leaf :
  1. ক) Flower
  2. খ) Twig
  3. গ) Tree
  4. ঘ) Branch
সঠিক উত্তর:
খ) Twig
উত্তর
সঠিক উত্তর:
খ) Twig
ব্যাখ্যা
Finger অর্থ আঙ্গুল 
Hand অর্থ হাত 
Leaf অর্থ পাতা 
Twig অর্থ  ডাল
আঙ্গুল থাকে হাতে, পাতা থাকে ডালে। 

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.
১৪.
125 (√5)2x = 1 হলে x এর মান কত?
  1. ক) 3
  2. খ) -3
  3. গ) 7
  4. ঘ) 9
সঠিক উত্তর:
খ) -3
উত্তর
সঠিক উত্তর:
খ) -3
ব্যাখ্যা

125(√5)2x = 1
(√5)2x = 1/125
(√5)2x = 1/(√5)6
(√5)2x = (√5)-6
2x = − 6
x = -  3

১৫.
যদি ৯×৭ = ৩৫৪৫ এবং ৪×৩ = ১৫২০ হয় তবে, ৬×৮ = ?
  1. ক) ৩০৪০
  2. খ) ৫০৪০
  3. গ) ৪০৩০
  4. ঘ) ৬০৫০
সঠিক উত্তর:
গ) ৪০৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০৩০
ব্যাখ্যা

প্রদত্ত সমীকরণগুলিতে অনুসরণ করা প্যাটার্নঃ
9 × 7 = 7 × 9 → (7×5)(9×5) = 3545
4 × 3 = 3 × 4 → (3×5)(4×5) = 1520
একইভাবে, 6 × 8 = 8 × 6 → (8×5)(6×5) = 4030

১৬.
বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?
  1. ক) 11 টাকা
  2. খ) 11.5 টাকা
  3. গ) 12 টাকা
  4. ঘ) 10 টাকা
সঠিক উত্তর:
ঘ) 10 টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10 টাকা
ব্যাখ্যা

চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা
= (C - P) - I
= {P(1+r)n- P} - Pnr
= {1000(1+10%)2- P} - 1000 × 2 × 10%
= {1000 × 1.21 - P} - 200
= {1210 - 1000} - 200
= 210 - 200
= 10

১৭.
একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অত:পর বামদিকে ২০ ফুট , তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছাল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
  1. ক) ৩০ ফুট
  2. খ) ৪০ ফুট
  3. গ) ১০ ফুট
  4. ঘ) ২০ ফুট
সঠিক উত্তর:
গ) ১০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ ফুট
১৮.
C = {x:x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2< 18}; C সেটের উপাদানগুলো হবে-
  1. ক) 1,2,3,5
  2. খ) 1,3,5,7
  3. গ) 2,4,6,8
  4. ঘ) 1,2,3,4
অনির্ধারিত
ব্যাখ্যা

ঋণাত্মক পূর্ণসংখ্যার সেট = {-1, -2, -3, -4, -5, ....... }
x2<18 শর্তাধীনে, C সেটের উপাদান = {-1, -2, -3, -4}
তাই, প্রশ্নে প্রদত্ত অপশন গুলোতে সঠিক উত্তর নেই।

১৯.
যদি 2×3 = 812 , 4×5 =1620 হয় তবে 6 ×7=?
  1. ক) 2428
  2. খ) 2442
  3. গ) 42
  4. ঘ) 1214
সঠিক উত্তর:
ক) 2428
উত্তর
সঠিক উত্তর:
ক) 2428
ব্যাখ্যা

2×4=8,3×4=12; 812
4×4=16,5×4=20; 1620
6×4=24,7×4=28; 2428

২০.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ক) ৩/৫
  2. খ) ৫/৮
  3. গ) ৬/১১
  4. ঘ) ৮/১৪
সঠিক উত্তর:
খ) ৫/৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/৮
ব্যাখ্যা

প্রথম দুটি নিয়ে বজ্র বা ক্রস গুণ করলে পাই
3/5 × 5/8; 24 < 25, অর্থাৎ দ্বিতীয়টি বড়।

দ্বিতীয় ও তৃতীয়টি নিয়ে
5/8 × 6/11; 55 > 48, অর্থাৎ দ্বিতীয়টি বড়।

এবার দ্বিতীয়টি ও চতুর্থটি নিলে
5/8 × 8/14; 70 > 64, এ ক্ষেত্রেও দ্বিতীয়টি বড়।

২১.
1/√2, 1, √2 ...ধারাটির কোন পদ 8√2 হবে?
  1. ক) ৯তম পদ
  2. খ) ১০ তম পদ
  3. গ) ১১ তম পদ
  4. ঘ) ১২ তম পদ
সঠিক উত্তর:
ক) ৯তম পদ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯তম পদ
ব্যাখ্যা

এখানে প্রথমপদ, a = 1/√2
সাধারণ অনুপাত, r = √2
ধরি r তম পদ হবে = 8√2

প্রশ্নমতে,
arn−1 = 8√2
বা, 1/√2 × (√2)n−1 = 8√2
বা, (√2)n−1 = 8√2 × √2
বা, (√2)n−1 = (√2)6 × √2 × √2
বা, (√2)n−1 = (√2)8
বা, n−1 = 8
∴ n = 9

২২.
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয়মূল্য _
  1. ক) ২০০ টাকা
  2. খ) ২১০ টাকা
  3. গ) ১৬২ টাকা
  4. ঘ) ১৯৮ টাকা
সঠিক উত্তর:
ক) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০ টাকা
ব্যাখ্যা

10% ক্ষতিতে বিক্রয়মূল্য 100-10 = 90 টাকা
90 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল 100 টাকা
1 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল 100/90 টাকা
180 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল (100 X 180)/90 টাকা = 200 টাকা

২৩.
ঘড়িতে ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?
  1. ক) ৯০°
  2. খ) ৯৫°
  3. গ) ১০৫°
  4. ঘ) ১১০°
অনির্ধারিত
ব্যাখ্যা

মধ্যবর্তী কোণ = ৩৬০° - {(৬০ × H - ১১ × M)/২}°
= ৩৬০° - {(৬০ × ৮ - ১১ × ০)/২}°
= ৩৬০°-২৪০°
= ১২০°

২৪.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৪৭
  2. খ) ৮৭
  3. গ) ৯১
  4. ঘ) ১৪৩
সঠিক উত্তর:
ক) ৪৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৭
ব্যাখ্যা
৯১, ৭ দ্বারা বিভাজ্য; ১৪৩, ১১ দ্বারা বিভাজ্য; ৮৭, ৩ দ্বারা বিভাজ্য। একমাত্র ৪৭ কে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই ৪৭ সংখ্যাটি মৌলিক সংখ্যা।
২৫.
সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) হাইড্রোজেন
  3. গ) অক্সিজেন
  4. ঘ) ওজোন
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
ব্যাখ্যা
- সাধারণভাবে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২%, অক্সিজেন ২০.৭১%, আর্গন ০.৮০%, জলীয়বাষ্প ০.৪১% এবং অন্য গ্যাসসমূহের পরিমাণ ০.০২%।
- সুতরাং বলা যায়, সমুদ্রতীরের বাতাসে সামান্য হেরফের থাকলেও সেখানে নাইট্রোজেনেরই প্রাচুর্য থাকে।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৬.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।]
২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স
  3. গ) জার্মানি
  4. ঘ) ইতালি
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর দেয়া হল না।
উত্তরটি জেনে রাখতে পারেন। সঠিক উত্তর - যুক্তরাষ্ট্র।
২৭.
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) ইস্টানা আইল্যান্ড
  2. খ) সেনার আয়ল্যান্ড
  3. গ) ম্যারিনা বে
  4. ঘ) সেন্তোসা
সঠিক উত্তর:
ঘ) সেন্তোসা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেন্তোসা
ব্যাখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং আন-এর মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকটি সিঙ্গাপুরের স্যান্তোসা দ্বীপের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়।
 
উৎস: বিবিসি ওয়েবসাইট। 
২৮.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।]
বাংলাদেশের ২০১৮-‌১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
  1. ক) ১,৭২,০০০ কোটি টাকা
  2. খ) ১,৭৩,০০০ কোটি টাকা
  3. গ) ১,৭০,০০০ কোটি টাকা
  4. ঘ) ১,৭১, ০০০ কোটি টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর দেয়া হল না। 
 
- চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের পরিমাণ ২,২৫,৩২৪ কোটি টাকা যা মোট বাজেটের ৩৫.৫ শতাংশ।
- জিডিপির প্রায় ৬.৫ শতাংশ।

(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
২৯.
মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
  1. ক) ১০ নং সেক্টর
  2. খ) ১১ নং সেক্টর
  3. গ) ৮ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
সঠিক উত্তর:
ক) ১০ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১১ই এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এরমধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো।
- ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না।
- যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো সেই সেক্টরের কমান্ডার ১০ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৩০.
যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
  1. ক) ইইউ
  2. খ) ভারত
  3. গ) কানাডা
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
গ) কানাডা
ব্যাখ্যা
বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কানাডা।
৩১.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।]
বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (ফসল, বন , প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ ?
  1. ক) ১৪.৭৯ শতাংশ
  2. খ) ১৬ শতাংশ
  3. গ) ১২ শতাংশ
  4. ঘ) ১৮ শতাংশ
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। 

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৪৭ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।

- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৪.৯৯ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।


- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৫৩ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

৩২.
৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে?
  1. ক) ইউএম এন ও
  2. খ) বারিসান ন্যাশনাল
  3. গ) পাটি পেরিকাতান
  4. ঘ) পাকাতান-হারাপান
সঠিক উত্তর:
ঘ) পাকাতান-হারাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাকাতান-হারাপান
ব্যাখ্যা
- মালয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (Mahathir bin Mohamad) ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন।
- তার রাজনৈতিক জোট পাকাতান হারাপান।
- তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
- পরবর্তীতে দীর্ঘ বিরতির পর তিনি ২০১৮ সালে পুনরায় নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
- সুতরাং তিনি ২ দফায় মোট ২৪ বছর মালয়শিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

উৎস: ব্রিটানিকা.কম সূত্রঃ প্রথম আলো।
৩৩.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।]
ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
  1. ক) মন্টিনিগ্রো
  2. খ) লিথুনিয়া
  3. গ) আলবেনিয়া
  4. ঘ) ক্রোয়েশিয়া
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর দেয়া হল না। 
 
- NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- ন্যটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- হাঙ্গেরি, রোমানিয়া ও বুলগেরিয়াসহ ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।
- উত্তর মেসিডোনিয়া ন্যটোর সর্বশেষ সদস্য।
- ইউক্রেন ন্যাটোভুক্ত নয়।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

(তথ্যসূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
৩৪.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।]
২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
  1. ক) জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
  2. খ) প্লাস্টিক দূষণকে পরাজিত করি
  3. গ) সবুজ বিশ্ব গড়ে তুলি
  4. ঘ) জলবায়ু উষ্ণতাকে রুখে দেই
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর দেয়া হল না। 
২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে- 'আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনর্ব্যবহার করি, না পারলে বর্জন করি।’ 
২০২১ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে - ইকোসিস্টেমের পুনরুদ্ধার
 
সূত্রঃ প্রথম আলো, যুগান্তর।
৩৫.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।]
বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
  1. ক) ৭.৮০ শতাংশ
  2. খ) ৮.০০ শতাংশ
  3. গ) ৭.২৮ শতাংশ
  4. ঘ) ৭.৬৫ শতাংশ
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর দেয়া হল না। 
 
২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয় =৭ জুন, ২০২১
জিডিপির আকার=৩৪,৫৬,০৪০ কোটি টাকা
অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার =৭.২% (২০২০-২১ এর অর্জিত – ৬.১%)
বাজেটের আকার = ৬,০৩,৬৮১ কোটি টাকা (জিডিপির ১৭.৫%)

[উৎস: জাতীয় বাজেট, ২০২১-২২ অর্থবছর]