উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪.
"গম্ভীর প্রকৃতির" অর্থে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়?
ক
লেফাফা দুরস্ত
খ
মন না মতি
গ
রাশভারি
ঘ
ভুষণ্ডির কাক
ব্যাখ্যা
•'রাশভারি' বাগ্ধারার অর্থ - গম্ভীর প্রকৃতির।
অন্যদিকে, - 'মন না মতি' বাগ্ধারার অর্থ - অস্থির মানব মন। - 'লেফাফা দুরস্ত' বাগ্ধারার অর্থ - বাইরে ঠাট বজায় রেখে চলেন যিনি। - 'ভুষণ্ডির কাক' বাগ্ধারার অর্থ - দীর্ঘজীবী।
উৎস: বাংলা ভষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫.
কাজী নজরুল ইসলাম রচিত কোন উপন্যাসের নায়কের নাম 'জাহাঙ্গীর'?
ক
কুহেলিকা
খ
রিক্তের বেদন
গ
মৃত্যুক্ষুধা
ঘ
বাঁধনহারা
ব্যাখ্যা
'কুহেলিকা' উপন্যাস: - কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়। - এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস। - এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে। কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর। - এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬.
কোনটি চলিত ভাষারীতির বৈশিষ্ট্য?
ক
তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি
খ
অপরিবর্তনীয়, তাই কৃত্রিম
গ
তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম
ঘ
পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট
ব্যাখ্যা
চলিত ভাষারীতি: ১. চলিত ভাষারীতি সর্বজনবোধ্য মুখের ও লেখার ভাষা। ২. চলিত ভাষা সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না। ৩. চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। ৪. চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। ৫. চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। ৬. চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের সংক্ষিপ্তরূপ ব্যবহৃত হয়। ৭. চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল। ৮. চলিত ভাষারীতি পরিবর্তনশীল, তাই জীবন্ত।
অন্যদিকে, সাধু ভাষারীতি: ১. সাধু ভাষারীতি সর্বজনগ্রাহ্য লেখার ভাষা। ২. সাধু ভাষারীতি সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে। ৩. সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট। ৪. সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। ৫. সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়। ৬. সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। ৭. সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর। ৮. সাধু ভাষারীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৭.
"জাতিস্মর" শব্দের সম্প্রসারিত অর্থ কোনটি?
ক
শুভক্ষণে জন্ম যার
খ
যার দুটি মাত্র দাঁত
গ
যার পূর্বজন্মের কথা স্মরণ আছে
ঘ
কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যার পূর্বজন্মের কথা স্মরণ আছে' এক কথায় বলে - জাতিস্মর।
অন্যদিকে, - 'যার দুটি মাত্র দাঁত' এক কথায় বলে - দ্বিরদ। - ‘শুভক্ষণে জন্ম যার‘ এক কথায় বলে - ক্ষণজন্মা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮.
'হাসিমুখ' শব্দটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
ক
মধ্যপদলোপী
খ
উপমান
গ
উপমিত
ঘ
রূপক
ব্যাখ্যা
মধ্যপদলোপী কর্মধারয়: - যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যেমন: - সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, - সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, - স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, - চালে আশ্রিত কুমড়া = চালকুমড়া, - হাসি মাখা মুখ = হাসিমুখ, - গণ নিয়ন্ত্রিত তন্ত্র = গণতন্ত্র ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯.
কোনটি বস্তু-বিশেষ্য?
ক
আকাশ
খ
ফুল
গ
মানুষ
ঘ
সরলতা
ব্যাখ্যা
বস্তু-বিশেষ্য: - কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১১.
'একটি কালো মেয়ের কথা' উপন্যাসের প্রেক্ষাপট কী?
ক
ভাষা আন্দোলন
খ
গ্রামীণ জীবন
গ
স্বাধীনতা সংগ্রাম
ঘ
দুর্ভিক্ষ
ব্যাখ্যা
'একটি কালো মেয়ের কথা' উপন্যাস: - বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস- 'একটি কালো মেয়ের কথা'। - এটি প্রকাশিত হয় ১৯৭১ খ্রিষ্টব্দে। এটি তাঁর সর্বশেষ উপন্যাস।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
What does "Trepidation" mean?
ক
Confidence and boldness
খ
Extreme happiness and joy
গ
Physical strength and energy
ঘ
Nervousness or worry about the future
ব্যাখ্যা
Answer: ঘ) Nervousness or worry about the future.
⇒ Trepidation (noun) English Meaning: An uncomfortable feeling of nervousness or worry about something that is happening or might happen in the future. Bangla Meaning: সচকিত উত্তেজিত মনোভাব।
Source: 1. merriam-webster. 2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Which sentence is grammatically correct?
ক
I hasn't chosen my outfit for the party yet.
খ
I haven't chosen my outfit for the party yet.
গ
I hadn't chosen my outfit for the party yet.
ঘ
I didn't chosen my outfit for the party yet.
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) I haven't chosen my outfit for the party yet.
• বাক্যে already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে, বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।
Present perfect tense এর structure: - Subject+ has/have +Verb এর past participle + object.
অপশন আলোচনা: – hasn't কেবলমাত্র he, she, it বা 3rd person singular number এর সাথে ব্যবহৃত হয়। – hadn't সাধারণত past perfect tense এ ব্যবহৃত হয়। – didn't chosen ভুল গঠন, কারণ didn't এর পর মূল verb-এর base form (choose) বসে।
• সুতরাং, সঠিক বাক্য হবে: খ) I haven't chosen my outfit for the party yet.
১৫.
"The angry mob attacked the government building." The word 'mob' is:
ক
Proper noun
খ
Common noun
গ
Collective noun
ঘ
Abstract noun
ব্যাখ্যা
'Mob'- এটি একটি Collective Noun. English Meaning: a large crowd of people; especially one that may become violent or cause trouble Bengali Meaning: উত্তেজিত জনতা।
• Collective noun: - যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায়, তাদেরকে Collective Noun বলে। - অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই Collective Noun বলে। - যেমন: Army, Audience, Cattle, Fleet, Crowd, Flock, Navy, Committee, Library, Police, Team, Infantry, Party, Jury, Herd, Pack, Group, Meeting, Family, Class, School People, Public, Nation, Parliament ইত্যাদি।
অন্যদিকে, • যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান, পদবী ইত্যাদি বুঝানো হয়, তাকে Proper Noun বলে। - যেমন: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
• যে Noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায়, তাকে Common Noun বলে। - যেমন: teacher, river, table, etc.
• যে Noun এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই বা ধরা, ছোঁয়া যায় না, সেগুলোকে Abstract Noun বলে। - যেমন: Honesty, boyhood, liberty, heroism ইত্যাদি।
Source: 1. Accessible Dictionary by Bangla Academy 2. Cambridge Dictionary.
১৬.
Choose the correctly spelled word:
ক
Suspecion
খ
Suspision
গ
Suspicion
ঘ
Suspeecion
ব্যাখ্যা
Answer: c) Suspicion.
• Suspicion (noun & verb) English Meaning: Suspicion refers to a feeling or belief that someone has committed a crime or done something wrong, even though there is no definite proof. Bangla Meaning: সন্দেহ; সংশয়; অবিশ্বাস; বিশ্বাসহীনতা।
Antonyms: • Trust - গভীর বিশ্বাস; আস্থা; ভরসা। • Conviction - কাউকে দোষী সাব্যস্তকরণ; দৃঢ় বিশ্বাস বা প্রত্যয়। • Certainty - নিশ্চয়তা; সংশয়মুক্ত অবস্থা।
Source: 1. merriam-webster. 2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
"The manager has approved the proposal." (Change to passive voice)
ক
The proposal is approved by the manager.
খ
The proposal have been approved by the manager.
গ
The proposal has been approved by the manager.
ঘ
The proposal was approved by the manager.
ব্যাখ্যা
Answer: c) The proposal has been approved by the manager.
• Active voice থেকে passive voice করার নিয়ম: - Active voice এর object টি passive voice এর subject হয়। - Tense অনুযায়ী auxiliary verb বসে। - তারপর মূল verb এর past participle হয়। - preposition (by, with, at, to, in) বসে। - Active voice এর subject টি passive voice এর object হয়।
• Present perfect tense এর passive voice করার নিয়ম: - Object টি subjective form + have been/ has been + মূল verb এর past participle + by + subject এর objective form.
নিয়ম অনুসারে, Active voice: The manager has approved the proposal.. Passive voice: The proposal has been approved by the manager.
১৮.
Put the correct article: "He is planning a vacation to _____ Lake Baikal."
ক
a
খ
an
গ
the
ঘ
No article needed
ব্যাখ্যা
• Article: - A, An & The কে article বলে। এরা noun কে qualify করে। - Article দুই প্রকার। যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The
• Article এর নিয়মানুযায়ী, - হ্রদের নামের পূর্বে the বসে না। - যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian.
তাই "He is planning a vacation to Lake Baikal"- বাক্যে কোনো article বসবে না।
Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৯.
Fill in the gap with the correct form: Our boss insists ______ formal dress at work.
ক
wear
খ
to wear
গ
for wearing
ঘ
on wearing
ব্যাখ্যা
The correct sentence is - Our boss insists on wearing formal dress at work. কোনো বিষয়ে জোর দেয়া প্রসঙ্গে 'Insist on' ব্যবহৃত হয় এবং 'Insist on' এর পর সবসময় verb এর ing form বসে।
Insist on doing something (phrasal verb): English Meaning - To keep doing something, especially something that is inconvenient or annoying. Bangla Meaning - কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা।
Example sentences: - Finally, he insisted on carrying it. - She insisted on cleaning my flat very thoroughly every Tuesday and Thursday.
Sources: 1. Merriam-webster Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Which word is the opposite of "Recalcitrant"?
ক
Defiant
খ
Obstinate
গ
Submissive
ঘ
Intransigent
ব্যাখ্যা
⇒ Recalcitrant (adjective) English Meaning: Unwilling to obey orders or to do what should be done, often in a way that is difficult to control. Bangla Meaning: অবাধ্য; বিরূপ; বশ্যতাহীন।
Antonyms: • Compliant - সহজে রাজি হয়ে যায় এমন; বশ্য। • Submissive - আত্মসমর্পণকারী; বাধ্য। • Amenable - সহজে নিয়ন্ত্রণ করা যায় এমন; বাধ্য।
Sources: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
Change into Positive Degree: "This novel is more interesting than that one."
ক
That novel is not interesting as this one.
খ
That novel is as interesting as this one.
গ
That novel is not as interesting as this one.
ঘ
That novel is not more interesting as this one.
ব্যাখ্যা
→ Correct Answer: That novel is not as interesting as this one.
• যখন একটি বাক্যে than যুক্ত থাকে, তখন সেটি Comparative Degree নির্দেশ করে। → Comparative Degree-এ "than" থাকলে, Positive Degree-এ রূপান্তর করার সময় নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে: - Than-এর পরের অংশটি প্রথমে বসবে; - Verb বসবে; - not + so/as ব্যবহার করতে হবে; - Comparative Degree-এর Positive form বসবে; - as ব্যবহার করে মূল sentence-এর subject বসবে।
→ Degree-এর Rule অনুসারে, Comparative: This novel is more interesting than that one. Positive: That novel is not as interesting as this one.
Example Sentence: Comparative: He is stronger than I. Positive: I am not as strong as he.
২২.
Who wrote the famous poem 'Ulysses'?
ক
John Keats
খ
William Wordsworth
গ
Alfred Tennyson
ঘ
Robert Browning
ব্যাখ্যা
• 'Ulysses' is a poem written by - Alfred Tennyson.
• Ulysses (poem) - The poem is written in blank-verse. - কবিতাটি ১৮৩৩ সালে লেখা। - It was published in the two-volume collection Poems (1842). - হোমারের কাব্য Iliad থেকে অনুপ্রাণিত। - এটি মূলত: একটি Dramatic Monologue.
• এই কবিতার বিখ্যাত উক্তি হচ্ছে - - “Made weak by time and fate, but strong in will to strive to seek, to find, and not to yield” - "I will never rest from travels I will drink life to the lees." ------------------------------------------------- • Lord Alfred Tennyson (1809-1892): - তিনি হলেন Victorian Period এর অন্যতম কবি যাকে এই যুগের Chief representative হিসাবে ধরা হয়। - তাঁর melodious language এর জন্য তিনি অনেক প্রসিদ্ধ এবং তাঁকে Lyric Poet বলা হয়ে থাকে। - তিনি ১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হোন।
• Famous Poems: - The Charge of the Light Brigade, - The Lady of Shalott, - In Memoriam A.H.H., - The Lotos-Eaters, - Tithonus, - Ulysses, - Locksley Hall, - Idylls of the King, - The Two Voices, - Enoch Arden, - The Princess, - Lady Clara Vere de Vere, etc.
• Famous Comedies: - Queen Marry, - The Falcon.
এছাড়া, - 'Ulysses’ is a novel written by Irish writer James Joyce.
Source: An ABC of English Literature by Mofizar Rahman and Britannica.
২৩.
Which sentence correctly follows the 'Present Perfect Continuous' rule?
ক
They work here for five years.
খ
They worked here for five years.
গ
They have been working here for five years.
ঘ
They are working here since five years.
ব্যাখ্যা
Answer: c) They have been working here for five years.
Present Perfect Continuous Tense: আমরা সাধারণত দুটি ক্ষেত্রে Present Perfect Continuous tense ব্যবহার করি। যথা—
১) যখন কোনো কাজ past-এ শুরু হয়ে এখনো চলতে থাকে। ২) যখন কোনো কাজ just শেষ হয়েছে, কিন্তু চলমান অবস্থায় এটি একটি continuous action ছিল। Structure: (Subject + has/have + been + v1 + ing)
Present Perfect Continuous চেনার জন্য prepositions— ⇒ Since – Point of time (নির্দিষ্ট সময়ের শুরু বোঝাতে) কোনো কাজ নির্দিষ্ট একটা সময়ে শুরু হয়েছে এবং এখনো চলছে, তখন "Since" ব্যবহার করা হয়। ⇒ For – Period of time (সময়ের স্থিতিকাল বোঝাতে) কোনো কাজ কতক্ষণ ধরে চলছে তা বোঝাতে "For" ব্যবহার করা হয়।
Examples: - I have been writing a novel since a month. - He has been waiting there for 2 hours.
২৪.
Choose the best option to complete the sentence: "If metal is heated, it ______."
ক
expands
খ
expanded
গ
will expand
ঘ
would expand
ব্যাখ্যা
Answer: a) expands.
- Complete sentence: If metal is heated, it expands.
• If যুক্তটি অংশটি যদি present tense এ থাকে, তবে তা Zero conditional or First Conditional হয়ে থাকে। - সে অনুযায়ী এরপরের clause এ Present indefinite or Future Indefinite হয়। - সেক্ষেত্রে চিরন্তন সত্য, ভৌগলিক বা বৈজ্ঞানিক সত্য এর ক্ষেত্রে Present indefinite হয়। - সাধারণ বিষয় বা ঘটনা এর ক্ষেত্রে Future Indefinite হয়।
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth). - অথবা, If +Present indefinite = Subject + Verb এর present form/ (may/can) + verb এর present form.
• প্রশ্নে প্রদত্ত বাক্যটি বৈজ্ঞানিক সত্য। - নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে Present indefinite tense অর্থাৎ expands.
২৫.
Choose the correct synonym for "Primitive".
ক
Artful
খ
Refined
গ
Rudimentary
ঘ
Sophisticated
ব্যাখ্যা
• Primitive (adjective & noun) English Meaning: Relating to human society at a very early stage of development, with people living in a simple way without machines or a writing system. Bangla Meaning: সাদামাটা; আদিম।
Sources: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
Identify the appropriate tag question: "She rarely makes mistakes, __________?"
ক
did she
খ
does she
গ
doesn’t she
ঘ
hasn’t she
ব্যাখ্যা
• Complete Sentence: She rarely makes mistakes, does she? - "Rarely" অর্থ খুব কম সময়ে বা প্রায়ই না। - এখানে "rarely" শব্দটি ব্যবহৃত হয়েছে, যা negative অর্থ প্রকাশ করে।
• Tag question-এর নিয়ম অনুযায়ী, - যদি মূল বাক্যটি negative হয়, তাহলে tag question affirmative হবে। যেহেতু "rarely" এখানে negative প্রকাশ করছে, তাই tag question হবে affirmative. - সেই সাথে, বাক্যটি Present Indefinite Tense-এ আছে তাই affirmative tag question এর জন্য does ব্যবহার করা হয়েছে এবং subject হলো "she".
• তাই সঠিক উত্তর হবে- 'does she?'
২৭.
Which famous literary work features the character 'Brutus'?
ক
Volpone
খ
Paradise Lost
গ
Julius Caesar
ঘ
Doctor Faustus
ব্যাখ্যা
• 'Brutus' is a famous character from William Shakespeare's 'Julius Caesar'.
Julius Caesar: - 'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy. - ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
• কাহিনির সংক্ষেপ: Julius Caesar এর ক্ষমতা বৃদ্ধি রোমান সেনেটের কিছু সদস্যের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। Cassius ও Brutus বিশ্বাস করেন যে, Caesar একনায়ক হয়ে উঠছেন, তাই তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেন। ষড়যন্ত্রকারীরা Caesar কে হত্যার সিদ্ধান্ত নেয় এবং সেনেটে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। বিখ্যাত উক্তি "Et tu, Brute?" (তুমিও, ব্রুটাস?)- Caesar তার বন্ধু Brutus কেও হত্যাকারীদের মধ্যে দেখে বিস্মিত হয়ে বলেন। তার মৃত্যুর পর, Mark Antony জনসাধারণকে ক্ষুব্ধ করে তুলেন এবং বিদ্রোহ বাধিয়ে দেন। ফলে Brutus ও Cassius পালিয়ে গিয়ে যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে আত্মহত্যা করেন।
• Important characters of 'Julius Caesar': - Julius Caesar, - Antonio, - Cleopatra, - Cassius, - Octavia etc.
• এই tragedy এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে - - "Cowards die many times before death The valiant never taste of death but once." - 'Veni, Vidi, Vici (I came, I saw, I conquered') - 'Brutus, you too!'.
Source: Britannica.
২৮.
পৃথিবী পৃষ্ঠের অক্ষাংশ মানের সাথে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক কী?
ক
অক্ষাংশ মান বাড়লে g-এর মান বাড়ে
খ
অক্ষাংশ মান কমলে g-এর মান কমে
গ
অক্ষাংশ মান বাড়লে g-এর মান কমে
ঘ
অক্ষাংশ মানের সাথে g-এর কোন সম্পর্ক নাই
ব্যাখ্যা
⇒ অক্ষাংশ মান বাড়লে g-এর মান কমে।
অভিকর্ষজ ত্বরণ: - পৃথিবীর আহ্নিক গতির জন্য বিষুব রেখা অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম। - মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি। - বিষুবীয় অঞ্চল থেকে যত মেরু অঞ্চলের দিকে অগ্রসর হওয়া যায় g-এর মান তত বাড়তে থাকে। - ভূ-পৃষ্ঠে বিভিন্ন স্থানে g -এর মান বিভিন্ন বলে 45° অক্ষাংশে সমুদ্র সমতলে g -এর মানকে আদর্শ ধরা হয়। - হিসাবের সুবিধার্থে আদর্শমান ধরা হয় 9.81 ms-2.
তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
বাংলাদেশে একচেটিয়া নীলের ব্যবসা কাদের ছিল?
ক
ইংরেজ বণিকদের
খ
ওলন্দাজ বলিকদের
গ
ফরাসি বণিকদের
ঘ
পর্তুগিজ বণিকদের
ব্যাখ্যা
⇒ বাংলাদেশে একচেটিয়া নীলের ব্যবসা ছিল ইংরেজ বণিকদের।
নীল বিদ্রোহ: - ইংরেজরা এদেশে এসেছিল ব্যবসায়-বাণিজ্য করতে। - উপমহাদেশের শাসকদের দুর্বলতার সুযোগে তারা এদেশের শাসক হয়ে উঠে। - তারা এই উপমহাদেশের উর্বর জমিতে খাদ্য ফসলের পরিবর্তে বাণিজ্য ফসল উৎপাদনে আগ্রহী হয়ে উঠে। নীল ছিল তাদের সেই বাণিজ্য ফসল। - ১৭৭০ থেকে ১৭৮০ সালের মধ্যে বাংলায় ইংরেজ আমলে নীল চাষ শুরু হয়। - নীল চাষে কৃষকরা রাজি না হলে তাদের উপর চরম অত্যাচার চালানো হতো। - বাংলাদেশে নীলের ব্যবসা ছিল একচেটিয়া ইংরেজ বণিকদের। ফরিদপুর, ঢাকা, পাবনা, যশোর, রাজশাহী, নদিয়া, মুর্শিদাবাদে ব্যাপক নীল চাষ হতো। - ১৮৫৯ সালে ইংরেজ নীলকরদের সীমাহীন অত্যাচার শোষণ বঞ্চনার বিরুদ্ধে নীল চাষিরা যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে তা-ই ইতিহাসে নীল বিদ্রোহ নামে খ্যাত। - এই নেতৃত্ব এতটাই শক্তিশালী এবং সুসংহত ছিল যে শেষ পর্যন্ত ইংরেজরা নতি স্বীকার করতে বাধ্য হয়। - ১৮৬১ খ্রিস্টাব্দে সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে। - এই কমিশনের সুপারিশের ভিত্তিতে নীলচাষ করা, না করা কৃষকদের ইচ্ছার উপর ছেড়ে দেয়া হয় এবং 'ইন্ডিগো কন্ট্রাক্টস অ্যাক্ট' বাতিল করা হয়। - ফলে নীল বিদ্রোহের অবসান ঘটে।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
SAFTA: - SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)। - সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) সংক্রান্ত চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল। - স্বাক্ষরিত হয়: ৬ জানুয়ারি ২০০৪। - কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০০৬ সালে। - চুক্তি স্বাক্ষরকারী দেশ: ৮টি। (ফেব্রুয়ারি, ২০২৫) - সাফটা স্বাক্ষরকারী দেশগুলো হল: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট ও সার্ক ওয়েবসাইট।
৩১.
তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন?
ক
যোসেফ স্তালিন
খ
গেওর্গি মালেনকোভ
গ
লিওনিদ ব্রেজনেভ
ঘ
অ্যালেক্সি কোসিগিন
ব্যাখ্যা
তাসখন্দ চুক্তি: - এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে। - তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়: ১০ জানুয়ারি, ১৯৬৬ সালে। - চুক্তি স্বাক্ষরের স্থান: তাসখন্দ, উজবেকিস্তান। - সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত। - মধ্যস্থতাকারী: অ্যালেক্সি কোসিগিন (তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী)। - চুক্তি স্বাক্ষরকারী: • লালবাহাদুর শাস্ত্রী (ভারতীয় প্রধানমন্ত্রী)। • আইয়ুব খান (পাকিস্তানের প্রেসিডেন্ট)।
তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।
৩২.
'সাংগ্রাই' মারমা সম্প্রদায়ের কী ধরনের উৎসব?
ক
বিয়ের উৎসব
খ
শস্য কাটার উৎসব
গ
ধর্মীয় উৎসব
ঘ
বর্ষবরণ উৎসব
ব্যাখ্যা
মারমা: - মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। - তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত। - তাদের নিজস্ব ভাষা রয়েছে। - এই ভাষা ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা। - বাসস্থান: রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। - ধর্ম: বৌদ্ধ। - সবচেয়ে বড় উৎসব: সাংগ্রাই। - বর্ষবরণ উৎসব: সাংগ্রাই। - মারমা সম্প্রদায়ের মধ্যে তিন স্তরবিশিষ্ট প্রথাগত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান। - গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান: কারবারি। - মৌজা পর্যায়ের প্রধান: হেডম্যান। - সার্কেল প্রধান: রাজা। - গ্রামের কারবারি মৌজার হেডম্যান এবং সার্কেল প্রধানের মূল দায়-দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
৩৩.
'তীর হারা এই ঢেউয়ের সাগর' গানটির শিল্পী কে?
ক
স্বপ্না রায়
খ
সমর দাস
গ
রথীন্দ্রনাথ রায়
ঘ
আপেল মাহমুদ
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র: - স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র। - চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়। - মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত গানগুলো মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা যুগিয়েছে।
⇒ তীর হারা এই ঢেউয়ের সাগর: - কথা ও সুর: আপেল মাহমুদ। - শিল্পী: রথীন্দ্রনাথ রায়।
⇒ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল: - গীতিকার: গোবিন্দ হালদার। - সুরকার: সমর দাস। - গানটি কয়েকজন শিল্পীর সমবেত কণ্ঠে প্রচার করা হয়।
⇒ মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি: - গীতিকার: গোবিন্দ হালদার। - সুরকার: আপেল মাহমুদ। - শিল্পী: আপেল মাহমুদ।
⇒ আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ অবস্থিত।
আফ্রিকা মহাদেশ: - আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ। - আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে। - আয়তন: ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)। - এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। - মোট দেশ: ৫৪টি। - আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ: আলজেরিয়া। - আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ: সিচেলিস।
বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা: • আফ্রিকা: ৫৪। • এশিয়া: ৪৮। • ইউরোপ: ৪৪। • উত্তর আমেরিকা: ২৩। • অস্ট্রেলিয়া/ওশেনিয়া: ১৪। • দক্ষিণ আমেরিকা: ১২।
তথ্যসূত্র - worldatlas.com
৩৫.
নিচের কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিদেশি শাখা রয়েছে?
ক
রূপালী ব্যাংক পিএলসি
খ
অগ্রণী ব্যাংক পিএলসি
গ
জনতা ব্যাংক পিএলসি
ঘ
সোনালী ব্যাংক পিএলসি
ব্যাখ্যা
⇒ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে 'সোনালী ব্যাংক পিএলসি' এর বিদেশি শাখা রয়েছে।
সোনালী ব্যাংক পিএলসি: - সোনালী ব্যাংকের বর্তমান নাম সোনালী ব্যাংক পিএলসি। - বাংলাদেশ ব্যাংক্স (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে। - সোনালী ব্যাংক লিমিটেড এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩৩টি। - দেশের অভ্যন্তরে ১২৩১টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে।
⇒ দেশের অভ্যন্তরে ১২৩১টি শাখা রয়েছে। • গ্রামাঞ্চলে রয়েছে ৬৯৫টি। • শহরাঞ্চলে রয়েছে ৫৩৬টি।
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালকে সমাহিত করা হয় -
ক
চাঁপাইনবাবগঞ্জে
খ
যশোরে
গ
ব্রাহ্মণবাড়িয়ায়
ঘ
হবিগঞ্জে
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল: - তাঁর জন্ম ১৯৪৯ সালে বরিশালের দৌলতখান থানার পশ্চিম হাজীপাড়া গ্রামে। - ১৯৬৮ সালে তিনি পাকিস্তানের চতুর্থ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। - মুক্তিযুদ্ধ শুরুর কয়েকদিন পূর্বে বক্সার হিসাবে সিপাহি মোহাম্মদ মোস্তফা অবৈতনিক ল্যান্স নায়েক হিসাবে পদোন্নতি পান। - ১৯৭১ সালে পাকিস্তানি কর্তৃপক্ষ ৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন করে। - বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল ২নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। - তিনি মেজর খালেদ মোশারফের নেতৃত্বে আশুগঞ্জ, উজানিস্বর ও ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধে অংশ নেন। - ১৮ এপ্রিল অসীম সাহসের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন। - ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রামের জনগণ মোস্তফা কামালকে তাঁর শাহাদাতের স্থানের পাশেই সমাহিত করে। - মুক্তিযুদ্ধে সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।
তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৩৭.
জাতিপুঞ্জ কত সালে বিলুপ্ত হয়?
ক
১৯৩৯ সালে
খ
১৯৪২ সালে
গ
১৯৪৬ সালে
ঘ
১৯৪৯ সালে
ব্যাখ্যা
জাতিপুঞ্জ: - জাতিপুঞ্জের আত্মপ্রকাশ-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ। - প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র। - জাতিপুঞ্জ আত্মপ্রকাশ করে: ১৯২০ সালে। - জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক: উড্রো উইলসন (সাবেক মার্কিন প্রেসিডেন্ট)। - প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪১টি। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - জাতিপুঞ্জ বিলুপ্ত হয়: ১৯ এপ্রিল, ১৯৪৬ সালে।
তথ্যসূত্র - United Nations ওয়েবসাইট।
৩৮.
নিচের কোনটি বন্যাকবলিত এলাকায় চাষযোগ্য ধানের জাত?
ক
ব্রি ধান৫২
খ
ব্রি ধান৫৪
গ
ব্রি ধান৫৬
ঘ
ব্রি ধান৫৭
ব্যাখ্যা
বাংলাদেশের কৃষিতে বন্যা সহনশীল ধানের উদ্ভাবন: - বাংলাদেশে বন্যা, খরা ও লবণাক্ততা কৃষির জন্য বড় চ্যালেঞ্জ। - বিজ্ঞানীরা এসব সমস্যা মোকাবিলায় উন্নত ধানের জাত উদ্ভাবন করেছেন। - এই ধানগুলো ১০-১৫ দিন পানির নিচে টিকে থাকতে পারে, যা কৃষিক্ষেত্রে একটি বড় অগ্রগতি। - এটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতেই। - কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা জলবায়ু, পরিবেশ, মাটি, পানি, উৎপাদন পদ্ধতি এসব বিষয় বিবেচনায় এনে উচ্চতর গবেষণা করছেন। - তাদের নিরলস গবেষণার ফলে কৃষিতে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। - ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষির প্রধান সমস্যাগুলো হচ্ছে- • মাটির পুষ্টি উপাদানের সমস্যা • সার ব্যবস্থাপনা সমস্যা • বন্যা ও খরা সমস্যা • লবণাক্ততা সমস্যা
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪০.
নিচের কোনটি IPM এর পূর্ণরূপ?
ক
Integrated Plant Management
খ
Integrated Pest Management
গ
Integrated Pesticide Management
ঘ
Integrated Post Management
ব্যাখ্যা
- কৃষি ব্যবস্থাপনা ও গবেষণার উন্নয়নকল্পে গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে যথাক্রমে 'Integrated Pest Management (IPM)' ও 'National Agricultural Technology Programme (NATP)' উল্লেখযোগ্য। - কৃষিকে অধিকতর পরিবেশবান্ধব করার জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) সহ উত্তম কৃষি কার্যক্রমে কৃষকগণকে উৎসাহিত ও দক্ষ করে তোলার জন্য বিবিধ কার্যক্রম চালু রয়েছে।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪১.
মোজাইক কী জনিত রোগের লক্ষণ?
ক
ভাইরাস
খ
ব্যাকটেরিয়া
গ
ছত্রাক
ঘ
প্রোটোজোয়া
ব্যাখ্যা
মোজাইক: - ফসলের পাতায় যখন গাঢ় ও হালকা হলদে-সবুজ এর ছোপ ছোপ রং দেখা যায় তখন এই লক্ষণকে মোজাইক বলা হয়। - ঢেড়শ ও মুগে মোজাইক রোগ দেখা যায়। - এটি একটি ভাইরাসজনিত রোগের লক্ষণ।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪২.
আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউটের সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
ক
ইন্দোনেশিয়া
খ
চীন
গ
থাইল্যান্ড
ঘ
ফিলিপাইন
ব্যাখ্যা
- কৃষির উন্নয়নের বিষয়টি দেশ বা অঞ্চলের সীমানা ছাড়িয়ে আজ আন্তর্জাতিক বা বৈশ্বিক গুরুত্ব লাভকরেছে। - এই প্রেক্ষাপটে জাতিসংঘের অঙ্গ সংগঠন হিসেবে যে প্রতিষ্ঠান বিশ্বজুড়ে কাজ করে তার নাম "খাদ্য ও কৃষি সংগঠন" (Food and Agriculture Organization, FAO)। - এ ছাড়াও রয়েছে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউটের (International Rice Research Institute, IRRI, Phillipines) মতো বিশেষ ফসলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানসমূহ। - আমাদের দেশের কৃষি উন্নয়নে এই প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪৩.
ফসলের রোগের প্রতিকারমূলক ব্যবস্থা কোনটি?
ক
জীবাণুমুক্ত বীজ ব্যবহার করা
খ
পরিষ্কার-পরিচ্ছন্ন ফসল আবাদ
গ
বীজ শোধন
ঘ
সবগুলো
ব্যাখ্যা
প্রতিকার: - রোগাক্রান্ত হওয়ার পূর্বে ফসলের রোগের প্রতিকারের ব্যবস্থা নিতে হয়। - কারণ ফসল একবার রোগাক্রান্ত হয়ে গেলে প্রতিকার করা কঠিন। - তাই রোগের প্রাদুর্ভাব ঘটার আগে নিচে উল্লিখিত প্রযুক্তিগুলো ব্যবহার করা জরুরি:
১। জীবাণুমুক্ত বীজ ব্যবহার করা: বীজের মাধ্যমে অনেক রোগ ছড়ায়। তাই কৃষককে নীরোগ বীজ সংগ্রহ করতে হবে বা বীজ শোধন করে বুনতে হবে।
২। বীজ শোধন: অনেক বীজ আছে নিজেরাই রোগ বহন করে। বীজবাহিত রোগ জীবাণু নীরোগ করার জন্য বীজ শোধন একটি উত্তম প্রযুক্তি। এজন্য ছত্রাকনাশক ব্যবহার করা হয়।
৩। পরিষ্কার-পরিচ্ছন্ন ফসল আবাদ করা ফসলের ক্ষেতে আগাছা থাকলে ফসল রোগাক্রান্ত হয়ে পড়ে। কারণ আগাছা অনেক রোগের উৎস। তাই আগাছা পরিষ্কার করে চাষাবাদ করতে হবে।
৪। রোগাক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলা এক গাছ রোগাক্রান্ত হলে অন্য গাছেও ছড়িয়ে পড়ে। যাতে রোগ পুরো মাঠে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নির্দিষ্ট রোগাক্রান্ত গাছটি তুলে পুড়িয়ে ফেলতে হবে। নতুবা মাটি খুঁড়ে পুঁতে ফেলতে হবে।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪৪.
বন্যার পানি নেমে গেলে মাটিতে রস থাকা অবস্থায় মসুর, ভুট্টা, রসুন ইত্যাদি রোপণ বা লাগানো কীসের উদাহরণ?
ক
মিশ্র ও সাথি ফসলের চাষ
খ
রিলে চাষ
গ
শূন্য চাষ পদ্ধতি
ঘ
ফসলবিন্যাস
ব্যাখ্যা
শূন্য চাষ পদ্ধতি: - শূন্য চাষ অর্থ হচ্ছে বিনা চাষে ফসল ফলানো। - বন্যাকবলিত এলাকায় ধানভিত্তিক ফসল বিন্যাসে শূন্য চাষ পদ্ধতি ব্যবহার করা হয়। - যেমন বন্যার পানি নেমে গেলে মাটিতে রস থাকা অবস্থায় মসুর, ভুট্টা, রসুন ইত্যাদি রোপণ বা লাগানো যায় এবং ভালো ফলনও পাওয়া যায়। - এতে কৃষকের ৩-৪ সপ্তাহ সময় বাঁচে।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪৫.
নিচের কোনটি খরা সহনশীল ধানের জাত?
ক
ব্রি ধান৫৩
খ
ব্রি ধান৫৪
গ
ব্রি ধান৫৫
ঘ
ব্রি ধান৫৬
ব্যাখ্যা
কৃষিতে খরা ও লবণাক্ততা সহনশীল ধানের উদ্ভাবন: - বাংলাদেশের কৃষি খাতে বন্যার পাশাপাশি খরা ও লবণাক্ততা বড় সমস্যা। - এ সমস্যা মোকাবিলায় বিজ্ঞানীরা বিশেষ ধানের জাত উদ্ভাবন করেছেন। - এই ধানগুলো উপকূলীয় ও খরাপ্রবণ অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কোনো একক ফসল বা একক প্রযুক্তির উপর নির্ভর না করে ফসল বিন্যাস, মিশ্র ও সাথি ফসলের চাষ ও খামার যান্ত্রিকীকরণকে কী বলে?
ক
ফসলের বহুমুখীকরণ
খ
শস্য বিন্যাস
গ
শস্যপর্যায়
ঘ
রিলে চাষ
ব্যাখ্যা
ফসলের বহুমুখীকরণ: - মাঠ ফসলের বহুমুখীকরণ বলতে কোনো একক ফসল বা একক প্রযুক্তির উপর নির্ভর না করে ফসল বিন্যাস, মিশ্র ও সাথি ফসলের চাষ ও খামার যান্ত্রিকীকরণকে বোঝায়। - শস্য বহুমুখীকরণের উদ্দেশ্য হচ্ছে- ১। কাঙ্ক্ষিত ফসল বিন্যাস, শস্যের আবাদ বাড়ানো এবং কৃষকের আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন করা। ২। খামারের কর্মকাণ্ড সমন্বয় করা এবং কৃষি পরিবেশের উপর প্রতিকূল প্রভাব কমিয়ে আনা। ৩। প্রচলিত শস্যবিন্যাসে উন্নত ফসলের জাত ও কলাকৌশলের সংযোগ ঘটানো। ৪। বীজের সাশ্রয় করা এবং উৎপাদন খরচ কমানো। ৫। প্রযুক্তি গ্রহণে কৃষকদের সমস্যাগুলো চিহ্নিত করা ও সমাধান করা।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪৭.
প্রচলিত সেচ পদ্ধতিতে প্রতি কেজি ধান উৎপাদনে কত লিটার পানির প্রয়োজন হয়?
ক
৩-৫ লিটার
খ
৩০-৫০ লিটার
গ
৩০০-৫০০ লিটার
ঘ
৩০০০-৫০০০ লিটার
ব্যাখ্যা
- ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। - দেশের মোট জমির প্রায় ৭৫ শতাংশ জমিতে ধান চাষ হয়। - বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। - আর এ মৌসুম বৃষ্টিহীন থাকায় সবচেয়ে বেশি পানি সেচের প্রয়োজন হয়। - প্রচলিত সেচ পদ্ধতিতে ধানের জমিতে ১০-১৫ সে.মি. দাঁড়ানো পানি রাখা হয়। - এ ক্ষেত্রে প্রতি কেজি ধান উৎপাদনে ৩০০০-৫০০০ লিটার পানির প্রয়োজন হয় যা প্রকৃত প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪৮.
নিষিক্ত পরিপক্ক ডিম্বককে কী বলা হয়?
ক
উদ্ভিদতাত্ত্বিক বীজ
খ
কৃষিতাত্ত্বিক বীজ
গ
অপ্রকৃত বীজ
ঘ
সবগুলো
ব্যাখ্যা
বীজ: - বীজ একটি মৌলিক কৃষি উপকরণ। - বীজের মাধ্যমে উদ্ভিদের বংশ বিস্তার ঘটে। - উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী নিষিক্ত ও পরিপক্ব ডিম্বককে বীজ বলে। - আমরা জানি উদ্ভিদের অন্যান্য অঙ্গ ব্যবহার করেও বংশ বিস্তার সম্ভব। - কৃষিতত্ত্ব এগুলোকেও বীজ হিসেবে স্বীকৃতি দেয়। - কৃষিবিদগণ এগুলোকে কৃষিতাত্ত্বিক বীজ বলেন আর নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বলা হয় সত্যিকার বীজ (true seed) বা উদ্ভিদতাত্ত্বিক বীজ (sexual seed)। - বীজের মাধ্যমে উদ্ভিদের জাতের গুণাগুণ পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪৯.
উন্নতজাতের বীজের চূড়ান্ত অনুমোদন দেয় কে?
ক
কৃষি গবেষণা সংস্থা
খ
বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষ
গ
বিএডিসি
ঘ
বীজ কোম্পানী
ব্যাখ্যা
- কৃষক চাষাবাদের জন্য উন্নত গুণাগুণসম্পন্ন উচ্চ ফলনশীল জাতের উন্নত বীজ ব্যবহার করে লাভবান হতে চায়। - কৃষি গবেষণা সংস্থাগুলো বীজ উন্নয়নের কাজ করে, বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষ উন্নতজাতের বীজের চূড়ান্ত অনুমোদন দেয়। - Bangladesh Agricultural Development Corporation (BADC) এর মতো রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিভিন্ন স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে কৃষকদের উন্নত বীজ সরবরাহ করে।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫০.
চলতি কোনো ফসলের জাতের প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু কাঙ্ক্ষিত গুণের ভিত্তিতে ক্রমাগত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে জাতের উন্নতি ঘটানোকে বলে -
ক
Selection breeding
খ
Mutation breeding
গ
Cross breeding
ঘ
Clonal Selection
ব্যাখ্যা
চয়ন-প্রজনন (selection breeding): - চলতি কোনো ফসলের জাতের প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু কাঙ্ক্ষিত গুণের ভিত্তিতে ক্রমাগত বাছাই প্রক্রিয়ার মাধ্যমেও বীজের উন্নতি বা জাতের উন্নতি ঘটানো যেতে পারে। - এই পদ্ধতিতে উন্নয়নকে বলা হয় চয়ন-প্রজনন (selection breeding)। - পর্যবেক্ষণ ও বাছাই এখানে মূল কৌশল। - সংকরায়ণের পরও বেশ কয়েক প্রজন্ম (generation) পর্যবেক্ষণ ও বাছাই করা হয়।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫১.
ভালো বীজের গুণ নয় কোনটি?
ক
মিশ্রণহীন বীজ
খ
অন্তত ৮০% অঙ্কুরোদগম ক্ষমতা
গ
চারার উচ্চমানের সতেজতা
ঘ
রোগজীবাণুর দূষণ ও সংক্রমণ
ব্যাখ্যা
ভালো বীজের গুণাবলি: - উচ্চ ফলনশীলতা উন্নত জাতের একটি বিশেষ গুণ। - কিন্তু উন্নত জাতের বীজ হলেই উচ্চ ফলন পাওয়া নিশ্চিত হয় না, চাষির প্রয়োজন উন্নত জাতের ভালো বীজ। - ভালো বীজের আরও কিছু ভালো গুণ থাকা প্রয়োজন যেমন: • মিশ্রণহীন বীজ • অন্তত ৮০% অঙ্কুরোদগম ক্ষমতাসম্পন্ন • চারার উচ্চমানের সতেজতা • পরিচ্ছন্নতা • সুস্থ বীজ (রোগজীবাণুর দূষণ ও সংক্রমণমুক্ততা)
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫২.
মালচিং করার জন্য ব্যবহার করা যায় কোনটি?
ক
শুকনা খড়
খ
কচুরিপানা
গ
কালো পলিথিন
ঘ
সবগুলো
ব্যাখ্যা
মালচিং: - শুকনা খড়, লতাপাতা, কচুরিপানা দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি ঢেকে দিলে রস সংরক্ষিত থাকে। - কারণ সূর্যের তাপে পানি বাষ্পে পরিণত হতে পারে না। - অনেক দেশে কালো পলিথিনও ব্যবহার করা হয়। - এতে আগাছার উপদ্রবও কম হয়।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৩.
ধানের টুংরো রোগ ছড়ায় কোন পোকা?
ক
সবুজ পাতা ফড়িং
খ
বাদামী গাছ ফড়িং
গ
অ্যাফিড পোকা
ঘ
পামরি পোকা
ব্যাখ্যা
ধানের টুংরো রোগ: - এটি ভাইরাস জনিত রোগ। - চারা রোপণের এক মাসের মধ্যে টুংরো রোগ দেখা দিতে পারে। - আক্রমণের প্রথমে পাতার রং হালকা সবুজ, পরে আস্তে আস্তে হলদে হয়ে যায়। - গাছ টান দিলে সহজেই উঠে আসে। - কুশি হয় না। - প্রথমে দুই-একটি গোছায় এ রোগটি দেখা যায়, পরে ধীরে ধীরে আশেপাশের গোছায় ছড়িয়ে পড়ে। - সবুজ পাতা ফড়িং এ রোগ ছাড়ায়, তাই পাতা ফড়িং দমন করতে হবে।
উৎস: কৃষি শিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৫৪.
একই ধরনের ফসল একই জমিতে বার বার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করাকে কী বলে?
ক
শস্যপর্যায়
খ
শস্য বিন্যাস
গ
শস্য বহুমুখীকরণ
ঘ
মৌসুমী চাষ
ব্যাখ্যা
শস্যপর্যায়: - মাটির উর্বরতা বজায় রেখে এক খণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নাম শস্যপর্যায়। - অর্থাৎ একই ধরনের ফসল একই জমিতে বার বার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করাই হচ্ছে শস্যপর্যায়। - যেমন- গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী জাতীয় ফসলের আবাদ করা উচিত। - ফলে পোকা-মাকড় ও রোগ-পোকার উপদ্রব কম হয় এবং মাটির বিভিন্ন গভীরতা থেকে পুষ্টি উপাদান শোষণ সম্ভব হয়।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৫.
ধান, গম বীজ শুকানোর জন্য আর্দ্রতার নির্দিষ্ট নিরাপদ মাত্রা কত?
ক
৫-৮%
খ
১০-১২%
গ
১৫-২০%
ঘ
১৮-২২%
ব্যাখ্যা
বীজের আর্দ্রতা: - প্রত্যেক ফসলের জন্য বীজ শুকানোর আলাদা মান থাকতে পারে। - অর্থাৎ বীজের আর্দ্রতার নির্দিষ্ট নিরাপদ মাত্রা রয়েছে। - ধান, গম বীজের জন্য এই আর্দ্রতার মাত্রা ১০-১২%, বীজ খুব বেশি শুকালে ভঙ্গুর হয়ে পড়তে পারে এবং বীজের ভ্রূণের ক্ষতি হতে পারে। - বীজ নিরাপদ আর্দ্রতার মাত্রার কম শুকালে সহজেই জীবাণু সংক্রমণ ঘটতে পারে এবং পোকার আক্রমণ ঘটতে পারে।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৬.
বিজয়, প্রদীপ ও সুফী কোন ফসলের খরা সহনশীল জাত?
ক
গম
খ
ভূট্টা
গ
ধান
ঘ
আলু
ব্যাখ্যা
খরা সহনশীল জাত: - বিজয়, প্রদীপ ও সুফী হলো গমের তিনটি খরা সহনশীল জাত। - খরাপ্রবণ এলাকায় আগাম জাতের আমন চাষ করে ফসল কাটার পর জমিতে রস থাকতেই ছোলা, মসুর, খেসারি, সরিষা, তিল ইত্যাদি খরা সহনশীল ফসল চাষ করে একটি অতিরিক্ত ফসল তোলা যাবে। - কুল গাছ খরা সহনশীল বলে এসব অঞ্চলে কুল বাগানও করা যেতে পারে।
উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৭.
জৈবসার ব্যবহার করলে কোনটি ঘটে না?
ক
মাটির গঠন উন্নত হয়
খ
মাটি ঝুরঝুরে হয়
গ
মাটির পানিধারণ ক্ষমতা বেড়ে যায়
ঘ
মাটির গঠন অনুন্নত হয়
ব্যাখ্যা
জৈব সার: - যেসব সার জীবের দেহ থেকে প্রাপ্ত অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত করা যায়, তাদেরকে জৈব সার বলে। - যেমন- গোবর সার, কম্পোস্ট সার, সবুজ সার, খৈল ইত্যাদি। - গাছের প্রয়োজনীয় প্রায় সব খাদ্য উপাদানই জৈব সারে থাকে।
জৈবসার ব্যবহার: - জমিতে বেশি করে জৈবসার ব্যবহার করলে মাটির গঠন উন্নত হয়, মাটি ঝুরঝুরে হয়। - ফলে মাটির পানিধারণ ক্ষমতা বেড়ে যায়।
মাটির ছিদ্র নষ্টকরণ: - খরাপ্রবণ এলাকায় বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পর মাটিতে জো আসার সাথে সাথে অগভীর চাষ দিয়ে রাখতে হবে। - এতে মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। - ফলে সূর্যের তাপে মাটির রস শুকিয়ে যাবে না। - অর্থাৎ মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ করে দিলে রস সংরক্ষণ হবে। উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৯.
নিচের কোনটি বাংলাদেশের স্থানীয় ধানের জাত?
ক
টেপি
খ
দুধসর
গ
লতিশাইল
ঘ
সবগুলো
ব্যাখ্যা
ধানের জাত: - বাংলাদেশে তিন জাতের ধান আছে। ১। স্থানীয় জাত: টেপি, গিরবি, দুধসর, লতিশাইল ইত্যাদি। ২। স্থানীয় অনুমোদিত জাত: হবিগঞ্জ, কটকতারা, পাজাম, কালিজিরা, হাসিকলমি, নাইজার শাইল, লতিশাইল, বিনাশাইল ইত্যাদি। ৩। উচ্চ ফলনশীল জাত: মুক্তা, ময়না, শাহজালাল, মঙ্গল, নিজামী ইত্যাদি।
উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
সাইলেজ বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক
রোদে শুকানো ঘাস
খ
বায়ুনিরোধক স্থানে সংরক্ষিত ঘাস
গ
কৃত্রিম উপায়ে শুকানো ঘাস
ঘ
বায়ুনিরোধক ধারক
ব্যাখ্যা
সাইলেজ তৈরি: - বায়ুনিরোধক স্থানে (সাইলো) সংরক্ষিত ঘাসকে সাইলেজ বলে। - সাইলেজ তৈরির প্রক্রিয়াকে অ্যানসাইলেজিং বলে। - সাধারণত তাজা ও সবুজ ঘাস সংরক্ষণের জন্য এ পদ্ধতিটি ব্যবহার হয়। - সাইলেজ তৈরির জন্য বায়ুনিরোধক বা মোটামুটিভাবে বায়ু চলাচল করতে পারে না এমন ধরনের ধারককে সাইলো বলে। - সাইলো তিন প্রকার। যথা:- ট্রেন্স সাইলো, বাংকার সাইলো ও টাওয়ার সাইলো।
উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
সূর্যালোকের শক্তি ব্যবহার করে ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে ATP তৈরির প্রক্রিয়াকে কী বলে?
ক
সালোকসংশ্লেষণ
খ
ফসফোরাইলেশন
গ
শ্বসন
ঘ
ফটোফসফোরাইলেশন
ব্যাখ্যা
ফটোফসফোরাইলেশন: - সালোকসংশ্লেষণের সময় সূর্যালোকের শক্তি ব্যবহার করে ADP এর সাথে অজৈব ফসফেট (Pi) যুক্ত হয়ে ATP তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। - সালোকসংশ্লেষণের সময় যে ফটোফসফোরাইলেশন হয় তা দু'প্রকারের। যথা- - চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন।
উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান), এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
'এগ্রোসান' কী কাজে ব্যবহৃত হয়?
ক
পুষ্টি সরবরাহ
খ
বীজ শোধন
গ
পোকা দমন
ঘ
হরমোন হিসেবে
ব্যাখ্যা
বীজ শোধন: - ধানের বীজে যাতে রোগজীবাণু না থাকে সেজন্য ওষুধ দ্বারা শোধন করে নিতে হয়। - প্রতি কেজি ধান বীজ ৩০ গ্রাম এগ্রোসান জি এন বা ২০ গ্রাম এগ্রোসান এম ৪ বা অন্য কোন অনুমোদিত মাত্রার ওষুধ দ্বারাবীজ শোধন করতে হয়।
উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
BWMRI কী নিয়ে গবেষণা করে থাকে?
ক
গম
খ
ভুট্টা
গ
আখ
ঘ
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
BWMRI: - BWMRI এর পূর্ণরূপ Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। - ২০১৭ সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) প্রতিষ্ঠিত হয়। - এটি বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান। - এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত।
উৎস: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৬৪.
বংশ বিস্তারক উপকরণ হিসেবে উদ্ভিদের মূল, কান্ড, পাতা, শাখা, কুঁড়ি, শিকড় ইত্যাদি ব্যবহার করার ফলে কী ঘটে?
ক
ফলন পেতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়
খ
মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকে না
গ
মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকে
ঘ
একই উদ্ভিদে একাধিক জাতের সংযোজন ঘটানো যায় না
ব্যাখ্যা
বংশ বিস্তারক উপকরণের গুরুত্ব: - ফসল বীজ দ্বারা বেশির ভাগ ফসলের বিস্তার সম্ভবপর হয় না। - অনেকক্ষেত্রে ফসল বীজ দ্বারা বংশ বিস্তার সম্ভব হলেও ফলন পেতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। - এজন্য জনবহুল কোনো দেশের চাহিদা দ্রুত মেটানোর জন্য বংশ বিস্তারক উপকরণ তথা কৃষিতাত্ত্বিক বা অঙ্গজ বীজের বিকল্প নেই। - বংশ বিস্তারক উপকরণ হিসেবে উদ্ভিদের মূল, কান্ড, পাতা, শাখা, কুঁড়ি, শিকড় ইত্যাদি ব্যবহার করার ফলে মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকে। - একই উদ্ভিদে একাধিক জাতের সংযোজন ঘটানো যায়। - যেমন- একই কুল গাছে মিষ্টি ও টক কুল এবং একই গোলাপ গাছে লাল, হলুদ, কালো ও সাদা ফুল ফোটানো সম্ভব হয়। - কম সময়ে ও অল্প খরচে ফুল ফল পাওয়া যায় এবং বীজবাহিত রোগ থেকে রেহাই পাওয়া যায়। - ফলে কৃষিতে বংশ বিস্তারক উপকরণের গুরুত্ব অনেক বেশি।
উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
উদ্ভিদতাত্ত্বিক বীজ নয় কোনটি?
ক
আলুর কন্দ
খ
ধান বীজ
গ
গম বীজ
ঘ
মরিচ বীজ
ব্যাখ্যা
- সাধারণভাবে একটি নতুন উদ্ভিদ জন্মানোর জন্য গাছের যে অংশ ব্যবহার করা হয় তাকেই বীজ বলা হয়। - বীজ সম্পর্কে সম্যক ধারণা দিতে বীজের দু'রকম সংজ্ঞা দেয়া যায়। যথা-
ক. উদ্ভিদতত্ত্ব অনুসারে: - উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলা হয়। - এ রকম বীজকে ফসলের উদ্ভিদতাত্ত্বিক বীজ বা প্রকৃত বীজ বলে। - যেমন- ধান, গম, সরিষা, টমেটো, শিম, ফুলকপি, মরিচ, জাম, কাঁঠাল ইত্যাদি বীজ।
খ. কৃষিতত্ত্ব অনুসারে: - উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশ পেলে একই রকম নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, তাকে কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজ বলে। - এ রকম বীজকে বংশ বিস্তারক উপকরণও বলা হয়। - যেমন- লিচুর কলম, আমের কলম, আলুর কন্দ, আনারসের মুকুট, কলাগাছের সাকার, কাকরোলের মূল, পাথরকুচি গাছের পাতা, উদ্ভিদতাত্ত্বিক বীজ ইত্যাদি।
উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
মাটির উপরে আলু গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে কী বলে?
ক
টিউবারাইজেশন
খ
হাম পুলিং
গ
সোলারাইজেশন
ঘ
উইদারিং
ব্যাখ্যা
হাম পুলিং: - মাটির উপরে আলু গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে হাম পুলিং বলে। - এ কাজ আলু সংগ্রহের ৭-১০ দিন আগে করতে হয়। - এতে পুরো শিকড়সহ গাছ উপরে আসবে কিন্তু আলু মাটির নিচে থেকে যাবে। - এর ফলে আলুর ত্বক শক্ত হয়, রোগাক্রান্ত গাছ থেকে রোগের বিস্তার কম হয় ও আলুর সংরক্ষণগুণ বৃদ্ধি পায়। - উল্লেখ্য বীজ আলুতে হাম পুলিং অবশ্যই করতে হবে, কিন্তু খাবার আলুর বেলায় এটা জরুরী নয়।
উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
চিনি ফসলের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক
আখ
খ
খেজুর
গ
তাল
ঘ
চা
ব্যাখ্যা
চিনি ফসল: - যে সমস্ত ফসলের রস থেকে মিষ্টিজাতীয় পদার্থ যেমন- চিনি, গুড়, মিছরি ইত্যাদি তৈরি করা হয়, সেগুলোকে চিনি ফসল বলে। - যেমন- আখ, বিট, খেজুর, তাল ইত্যাদি। - খেজুর, তাল মাঠ ফসলের আওতাধীন না হলেও এরা চিনি ফসলের অন্তর্ভুক্ত।
পানীয় ফসল: - যে সকল ফসল পানীয় দ্রব্য উৎপাদনের জন্য চাষ করা হয়, সেগুলোকে পানীয় ফসল বলে। - যেমন-চা, কফি, কোকো ইত্যাদি।
উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধানের বৈশিষ্ট্য নয় কোনটি?
ক
ধান গাছ খাটো ও শক্ত হয়
খ
সহজে হেলে পড়ে
গ
ধান গাছের পাতা ঘন সবুজ ও পুরু থাকে
ঘ
মাটি থেকে বেশি পরিমাণ পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধানের বৈশিষ্ট্য: ১। ধান গাছ খাটো ও শক্ত হয় এবং সহজে হেলে পড়ে না। ২। ধান গাছের পাতা ঘন সবুজ ও পুরু থাকে। ৩। পাতাগুলো এমনভাবে সাজানো থাকে যে একটি অন্যটিকে ঢেকে রাখে না। এতে আলো-বাতাস প্রতিটি পাতা সমানভাবে পায় এবং শর্করা জাতীয় খাদ্য বেশি তৈরি হয়। ৪। গাছ মাটি থেকে বেশি পরিমাণ পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। ৫। জমি থেকে উৎপাদিত ধানের ওজন ও খড়ের ওজন প্রায় সমান হয় অর্থাৎ ১৪১। ৬। পোকামাকড় ও রোগের আক্রমণ কম হয়। ৭। পাকার সময়ও কিছু কিছু ধান সবুজ থাকে।
উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
সব মৌসুমেই চাষ করা যায় এমন ধানের জাত কোনটি?
ক
চান্দিনা
খ
মালা
গ
বিপ্লব
ঘ
ব্রিশাইল
ব্যাখ্যা
ধানের জাত: বিআর ১ (চান্দিনা) মৌসুম: আউশ ও বোরো
বিআর ২ (মালা) মৌসুম: আউশ ও বোরো
বিআর ৩ (বিপ্লব) মৌসুম: আউশ, আমন ও বোরো
বিআর ৪ (ব্রিশাইল) মৌসুম: আমন
উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।