১.
'রত্নাকর' শব্দটি স্বরসন্ধির কোন নিয়মে গঠিত হয়েছে?
ব্যাখ্যা
স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।
- অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
• অ + অ = আ ⇒ নর + অধম = নরাধম।
এরূপ - হিতাহিত (হিত + অহিত), হিমাচল, হস্তান্তর, প্রাণাধিক ইত্যাদি।
• অ + আ = আ ⇒ হিম + আলয় = হিমালয়।
এরূপ-সিংহাসন, দেবালয়, রত্নাকর (রত্ন + আকর) ইত্যাদি।
• আ + অ = আ ⇒ যথা + অর্থ = যথার্থ।
এরূপ-মহার্ঘ, আশাতীত, কথামৃত ইত্যাদি।
• আ + আ = আ ⇒ বিদ্যা + আলয় = বিদ্যালয়।
এরূপ- মহাশয়, সদানন্দ, কারাগার ইত্যাদি।
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়