পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পরীক্ষা - ৫২: ফুল মডেল টেস্ট - ১০ (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
ড. সুনিতিকুমার চট্টোপাধ্যায় এর মতে ব্যাকরণ কয় প্রকার?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ২
  4. ঘ) ৫
ব্যাখ্যা
ড. মুহম্মদ এনামুল হকের মতে বাংলা ব্যাকরণ তিন প্রকার -
১. ঐতিহাসিক ব্যাকরণ
২. তুলনামূলক ব্যাকরণ
৩. ব্যবহারিক ব্যাকরণ

কিন্তু ড. সুনিতিকুমার চট্টোপাধ্যায় ব্যাকরণের বিভিন্ন বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে ব্যাকরণকে চার ভাগে ভাগ করেন -
১. বর্ণনাত্মক ব্যাকরণ
২. ঐতিহাসিক ব্যাকরণ
৩. তুলনামূলক ব্যাকরণ
৪. দার্শনিক - বিচারমূলক ব্যাকরণ 

 উৎস: বাংলাপিডিয়া ও ভাষা-শিক্ষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ।
.
ব্যঞ্জনবর্ণের অপর নাম -
  1. ক) কারবর্ণ
  2. খ) যুক্তবর্ণ
  3. গ) অনুবর্ণ
  4. ঘ) সংখ্যাবর্ণ
ব্যাখ্যা
ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।

ফলা: ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলি ফলা ।
যেমন - য-ফলা ( ্য ) র - ফলা   ( ্র ) ইত্যাদি ।

রেফ: র - এর একটি অনুবর্ণ রেফ।

বর্ণসংক্ষেপ: যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয় । এগুলো বর্ণসংক্ষেপ ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি। (নবম -দশম)
.
নিচের কোনটিতে সন্ধির ফলে বিসর্গ 'ও' তে রূপান্তরিত হয়েছে?
  1. ক) নীরোগ
  2. খ) নিরাকার
  3. গ) তপোবন
  4. ঘ) নীরস
ব্যাখ্যা
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়: 
- বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ+কষ্ট = মনঃকষ্ট, অধঃপতন = অধঃপতন, বয়ঃ+সন্ধি = বয়ঃসন্ধি
- বিসর্গ 'ও' হয়ে যায় মনঃ+যোগ = মনোযোগ, তিরঃ+ধান= তিরোধান, তপঃ+বন = তপোবন
- বিসর্গ ‘র্’ হয়ে যায়: নিঃ+আকার = নিরাকার, পুনঃ+মিলন = পুনর্মিলন, আশীঃ+বাদ = আশীর্বাদ
- বিসর্গ শ/ষ/স্ হয়: নিঃ+চয় = নিশ্চয়, দুঃ+কর = দুষ্কর, পুরঃ+কার = পুরস্কার  
- কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ+রব = নীরব, নিঃ+রস = নীরস, নিঃ+রোগ = নীরোগ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি। (নবম- দশম শ্রেণী)
.
জয়সূচক যে উৎসব - 
  1. ক) বিজেয়
  2. খ) জিগীষা 
  3. গ) জয়ন্তী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
জয়সূচক যে উৎসব -  জয়ন্তী
অন্যদিকে জয় করার যোগ্য - বিজেয়
জয় করার ইচ্ছা - জিগীষা

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ।
.
‘অবকাশ’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মনোহর 
  2. খ) নিরলস 
  3. গ) সময়
  4. ঘ) অসময়
ব্যাখ্যা
অবকাশ এর সমার্থক শব্দ - সময়, অবসর, ছুটি, ফুরসত, সুযোগ, বিরাম।

অন্যদিকে,
• ‘অপূর্ব‘ এর সমার্থক শব্দ - মনোহর, মনোরম, সুন্দর, অভিনব, অপরূপ ইত্যাদি ।
• ‘অকাল’  এর সমার্থক শব্দ - অসময়, অবেলা, অদিন, দুর্দিন, কুদিন, অযাত্রা, কালবেলা ইত্যাদি ।
• 'অক্লান্ত' এর সমার্থক শব্দ - নিরলস, অদম্য, অনবসন্ন, পরিশ্রমী, অশ্রান্ত, উদ্যমী ।

উৎস:  প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘তদবধি’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?
  1. ক) তত + বধি 
  2. খ) তত + অবোধি
  3. গ) তৎ + অবধি
  4. ঘ) তত + অবধি 
ব্যাখ্যা
উল্লেখিত প্রশ্নে সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে - তৎ + অবধি

জেনে রাখা ভালো, - ক্, চ্, ট্, ত্, প্ এর পর স্বরধ্বনি থাকলে এর পর যথাক্রমে- গ্, জ্, ড্ (ড়), দ্, ব্, বসে।
যেমন-
ষট্+আনন = ষড়ানন
তৎ+অবধি = তদবধি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? 
  1. ক) কোলাকুলি
  2. খ) মাথায় পাগড়ি 
  3. গ) জীবন্মৃত
  4. ঘ) চন্দ্রমুখী
ব্যাখ্যা
ব্যতিহার বহুব্রীহি সমাস:
যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
- কানে কানে যে কথা = কানাকানি।
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি 

অন্যদিকে ,
• মাথায় পাগড়ি যার - মাথায় পাগড়ি ⇒ অলুক বহুব্রীহি : পূর্বপদে বিভক্তি লোপ পায় না।
• জীবিত থেকেও মৃত - জীবন্মৃত ⇒ নিপাতনে সিদ্ধ বহুব্রীহি :  কোন নিয়মের অধীনে নয়। 
• চন্দ্রের মত সুন্দর মুখ যার - চন্দ্রমুখী ⇒ মধ্যপদলোপী বহুব্রীহি : মধ্যপদ লোপ পায়।

উৎস : ভাষা-শিক্ষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ।
.
What is the verb form of the word 'Family'?
  1. ক) family
  2. খ) familiar
  3. গ) familiarize
  4. ঘ) familiarly
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে family এর verb হচ্ছে familiarize.

• Others Option:
Family হচ্ছে adjective ও noun.
Familiar হচ্ছে adjective ও noun.
Familiarly হচ্ছে adverb.

Source: Merriam Webster Dictionary.
.
Twenty-five dollars _____ too much to pay for that shirt.
  1. ক) is
  2. খ) are
  3. গ) were
  4. ঘ) have
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর - is.
Example: Twenty-five dollars is too much to pay for that shirt.

• সাধারণত নিয়মানুযায়ী:
- Twenty-five dollars/ Fifty minutes/ Ten thousand dollars / Twenty miles ইত্যাদি যদি সময়, দূরত্ব, অর্থ কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।
Example:
- Twenty-five dollars is too much to pay for that shirt.
- Two miles is too much to run in one day.
- Fifty minutes isn't enough time to finish this test.

Source: CLIFFS TOEFL.
১০.
The correct passive form of the sentence: I am playing cricket.
  1. ক) Cricket was being played by me.
  2. খ) Cricket are being played by me.
  3. গ) Cricket is being played by me.
  4. ঘ) Cricket were being played by me.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক passive voice হচ্ছে Cricket is being played by me.

• Present continuous tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
- Object এর subject + am being/is being/are being + verb এর past participle form + by + subject এর object.
Example:
Active: I am playing cricket.
Passive: Cricket is being played by me.
১১.
Which one of the following is properly spelt?
  1. ক) Literature
  2. খ) Litarature
  3. গ) Literatre
  4. ঘ) Leterature
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে correct spelling হচ্ছে Literature.

• literature (noun):
English Meaning:
writings in prose or verse.
Bangla Meaning: সাহিত্য, কোনো দেশ অথবা বিশেষ সময়ের সমগ্ররচনা; বিশেষ বিষয়ের উপর রচিত সাহিত্যকর্ম।

Source: 
1. Accessible Dictionary.
2. Merriam-webster.com

১২.
I joined the job at 8 am ___ Saturday in 2021.
  1. ক) in
  2. খ) to
  3. গ) at
  4. ঘ) on
ব্যাখ্যা
• দিন বা তারিখের আগে on, মাস বা বছরের আগে in এবং নির্দিষ্ট সময়ের পূর্বে at বসে।
- উল্লেখিত প্রশ্নে দিন এর আগে on বসেছে।
- তাই সঠিক উত্তর হচ্ছে on.
১৩.
Shuvo as well as his friends ____ done this.
  1. ক) has
  2. খ) were
  3. গ) are
  4. ঘ) have
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে  as well as এর পূর্বের subject অনুযায়ী verb 'has' বসেছে।

• Use of As well as:
- এর দ্বারা যখন দুইটি subject যুক্ত হয় তখন প্রথম subject এর number ও person অনুসারে verb এর number ও person হয়।

• Shuvo as well as his friends has done this.
- বাক্যে Shuvo হলো প্রথম subject. যা singular number ও third person.
- তাই প্রথম subject অনুসারে has ব্যবহৃত হয়েছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৪.
Identify the correct sentence.
  1. ক) My father read the Daily Star every morning.
  2. খ) My father was reading the Daily Star every morning.
  3. গ) My father had read the Daily Star every morning.
  4. ঘ) My father reads the Daily Star every morning.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে My father reads the Daily Star every morning.

•  নিয়ম অনুসারে:
- If যুক্ত কোনো বাক্যে যদি always, regularly, sometimes, often, generally, daily, everyday, occasionally, usually, normally ইত্যাদি থাকে আর তা যদি হয় without any mention of time তাহলে verb হবে present indefinite.
Example:
My father reads the Daily Star every morning.
He always speaks in the class.
She takes fast food daily.

Source: SSC Programme, Open University.
১৫.
His brother is ____ MBBS. 
  1. ক) an
  2. খ) a
  3. গ) the
  4. ঘ) none
ব্যাখ্যা
• A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে। 
তবে প্রদত্ত বাক্যটিতে Article হিসেবে 'an' বসবে MBBS শব্দের 'M' Consonant হওয়া সত্ত্বেও।
- 'M' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel. 
- অতএব সঠিক বাক্যটি হবে, - His brother is an MBBS.

• সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে।
আবার, abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.

Source:  A Passage to the English Language, S.M. Zakir Hussain

১৬.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮৮ বছর এবং ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১০ : ৩। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ৫ : ৬
  2. খ) ১২ : ৫
  3. গ) ১৭ : ৯
  4. ঘ) ২৫ : ১১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮৮ বছর এবং ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১০ : ৩। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 

সমাধান:
ধরি, পিতার বয়স x বছর 
পুত্রের বয়স = ৮৮ - x বছর 

শর্তমতে,
(x - ৫)/(৮৮ - x - ৫) = ১০/৩
⇒ (x - ৫)/(৮৩ - x )= ১০/৩
⇒ ৩x - ১৫ = ৮৩০ - ১০x 
⇒ ১৩x = ৮৪৫
⇒ x = ৮৪৫/১৩
∴ x = ৬৫

∴ পিতার বয়স ৬৫ বছর
এবং পুত্রের বয়স = ৮৮ - ৬৫ = ২৩ বছর 

∴ ১০ বছর পরে পিতার বয়স ৬৫ + ১০ = ৭৫ 
∴ ১০ বছর পরে পুত্রের বয়স ২৩ + ১০ = ৩৩

∴ ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৭৫ : ৩৩ = ২৫ : ১১
১৭.
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত?
  1. ক) ২০ টাকা 
  2. খ) ২৫ টাকা 
  3. গ) ৩০ টাকা 
  4. ঘ) ৩৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত?

সমাধান: 
২০% বৃদ্ধিতে 
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্ব মূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য ১০০/১২০ টাকা
 বর্তমান মূল্য ৭৫০ টাকা হলে পূর্বমূল্য (৭৫০ × ১০০) / ১২০
= ৬২৫ টাকা 

৫ কেজি চালের পূর্বমূল্য= ৭৫০ - ৬২৫ = ১২৫ টাকা
১ কেজি চালের পূর্বমূল্য ১২৫/৫ = ২৫ টাকা
১৮.
একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ২২০ টাকা
  3. গ) ২৪০ টাকা
  4. ঘ) ৪৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হতো? 

সমাধান: 
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ × ৬০০)/১০০ টাকা = ৭২০ টাকা

ক্রয়মূল্য ২০% কম হলে = {৬০০ - (৬০০ × ২০)/১০০} টাকা = ৪৮০ টাকা

∴ মোট লাভ = (৭২০ - ৪৮০) টাকা = ২৪০ টাকা
১৯.
দুটি সংখ্যার গুণফল ২২৫। তাদের গ.সা.গু ৩ হলে, তাদের ল.সা.গু কত? 
  1. ক) ৬০
  2. খ) ৬৫
  3. গ) ৭৫
  4. ঘ) ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ২২৫। তাদের গ.সা.গু ৩ হলে, তাদের ল.সা.গু কত? 

সমাধান:
ধরি, 
সংখ্যা দুটির ল.সা.গু = x 

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
২২৫ = ৩ × x 
∴ x = ৭৫
২০.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
  1. ক) 3/5
  2. খ) 7/22
  3. গ) 11/40
  4. ঘ) 2/9
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? 

সমাধান:
এখানে,
3/5 = 0.6 
7/22 = 0.318
11/40 = 0.275
2/9 = 0.222

তাই 2/9 সংখ্যাটি ক্ষুদ্রতম ।
২১.
1 + 2 + 3 + 4 + .................. + 29 = কত? 
  1. ক) 375
  2. খ) 415
  3. গ) 435
  4. ঘ) 455
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + 4 + .................. + 29 = কত? 

সমাধান: 
আমরা জানি,
সমষ্টি = (শেষ পদ + ১ম পদ)/২ × পদ সংখ্যা
= (29 + 1)/2 × 29
= (30/2) × 29
= 15 × 29
= 435
২২.
a + (1/a) = 3 হলে a2 + (1/a2) এর মান কত?
  1. ক) 5
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 3 হলে a2 + (1/a2) এর মান কত?

সমাধান:  
দেওয়া আছে,
a + (1/a) = 3
⇒ {a + (1/a)}2 = 32
⇒ a2 + (1/a2) + 2a.(1/a) = 9
⇒ a2 + (1/a2) = 9 - 2
∴ a2 + (1/a2) = 7 
২৩.
যদি (16)2x - 5 = (4)3x - 2 হয়, তাহলে x =?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 5
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (16)2x - 5 = (4)3x - 2 হয়, তাহলে x =?  

সমাধান: 
(16)2x - 5 = (4)3x - 2
⇒ (4)4x - 10 = (4)3x - 2
⇒ 4x - 10 = 3x - 2
∴ x = 8
২৪.
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লব উভয় থেকে ৫ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ৩/৫ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত?
  1. ক) ৪/৭
  2. খ) ৭/১০
  3. গ) ১০/১৩
  4. ঘ) ১৩/১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লব উভয় থেকে ৫ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ৩/৫ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত? 

সমাধান: 
ধরি,
লব = x
হর = x + ৩
∴ ভগ্নাংশটি = x/(x + ৩) 

প্রশ্নমতে,
(x - ৫)/( x + ৩ - ৫) + ৩/৫ = ১ 
⇒ (x - ৫)/(x - ২) = ১ - ৩/৫ 
⇒ (x - ৫)/(x - ২) = ২/৫
⇒ ৫x - ২৫ = ২x - ৪
⇒ ৩x = ২১
∴ x = ৭

∴ ভগ্নাংশটি = x/(x + ৩) = ৭/১০
২৫.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 

সমাধান: 
ধরি, রেখাটি a  
রেখটির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = a

রেখাটির এক-তৃতীয়াংশ = a/3
রেখাটির এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (a/3)2
= a2/9
= (1/9) × a2
= (1/9) × ( a রেখার উপর বর্গের ক্ষেত্রফল)

a রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অনুপাত = a2/(a2/9) 
= (a2/a2) × 9 
= 9 গুণ
২৬.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 60° হলে বিপরীত কোণটির পরিমাণ কত?
  1. ক) 90°
  2. খ) 110°
  3. গ) 120°
  4. ঘ) 130°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 60° হলে বিপরীত কোণটির পরিমাণ কত?

সমাধান: 
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ।
∴ একটি 60° হলে অপর কোণ = 180° - 60° = 120°   
২৭.
৫২ জন শ্রমিক একটি কাজ ১৯ দিনে শেষ করতে পারে। ১৩ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে? 
  1. ক) ১৫ জন
  2. খ) ১৮ জন
  3. গ) ২৪ জন 
  4. ঘ) ২৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ জন শ্রমিক একটি কাজ ১৯ দিনে শেষ করতে পারে। ১৩ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে? 

সমাধান: 
১৯ দিনে কাজ শেষ করতে পারে ৫২ জন শ্রমিক  
∴ ১ দিনে কাজ শেষ করতে পারে (৫২ × ১৯) জন শ্রমিক  
∴ ১৩ দিনে কাজ শেষ করতে পারে (৫২ × ১৯)/১৩ জন শ্রমিক = ৭৬ জন শ্রমিক 

∴ নতুন শ্রমিক লাগবে = (৭৬ - ৫২) = ২৪ জন 
২৮.
এক ব্যক্তি ক্রয়মূল্যের ওপর ৪০% হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৮%
  2. খ) ২৩%
  3. গ) ২৬% 
  4. ঘ) ৩১%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ক্রয়মূল্যের ওপর ৪০% হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হবে?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা
∴ নির্ধারিত বিক্রয়মূল্য = (১০০ + ৪০) টাকা = ১৪০ টাকা

১০% কমিশনে বিক্রয়মূল্য = ১৪০ - (১৪০ × ১০)/১০০ টাকা = ১২৬ টাকা 

∴ লাভ = (১২৬ -১০০) টাকা = ২৬ টাকা

অর্থাৎ লাভ = ২৬%
২৯.
টাকায় ৬টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে? 
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে? 
   
সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে  বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা = ১.২ টাকা

১.২ টাকায় বিক্রয় করতে হবে ৬টি 
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে (৬ × ১০)/১২ = ৫টি
৩০.
শতকরা ১০ টাকা হার সুদে ২৫০ টাকা ৩ বছরে সুদে-আসলে কত হয়? 
  1. ক) ১৭৫ টাকা 
  2. খ) ২৫০ টাকা 
  3. গ) ৩১০ টাকা 
  4. ঘ) ৩২৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ১০ টাকা হার সুদে ২৫০ টাকা ৩ বছরে সুদে-আসলে কত হয়? 

সমাধান:
এখানে,
p = ২৫০ টাকা
r = ১০%
= ১০/১০০
= ১/১০
n = ৩ বছর 

আমরা জানি,
I = pnr
= ২৫০ × ৩ × ১/১০
= ৭৫

∴ সুদ-আসল = ২৫০ + ৭৫ = ৩২৫ টাকা
৩১.
২০২৩ সালে 'সমাজসেবা' বিভাগে  একুশে পদক লাভ করেন কে?
  1. ক) আকতার উদ্দিন মিয়া
  2. খ) বিদ্যানন্দ ফাউন্ডেশন
  3. গ) বাংলাদেশ জাতীয় জাদুঘর
  4. ঘ) মজিবুর রহমান
ব্যাখ্যা
• একুশে পদক-২০২৩:
- ২০২৩ পর্যন্ত ৫৬২ জন ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠানকে এ পদক প্রদান করা হয়েছে।
- এ বছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে ৩ জন, মুক্তিযুদ্ধে ১ জন, শিল্পকলায় ৮ জন (অভিনয়, সংগীত, আবৃত্তি, চারু ও চিত্রকলা), রাজনীতিতে ২ জন, শিক্ষায় ১ জন ও ১টি প্রতিষ্ঠান, সমাজ সেবায় ১ জন ও ১টি প্রতিষ্ঠান এবং সাংবাদিকতা, গবেষণা এবং ভাষা ও সাহিত্যে ১ জন করে পুরস্কার দেওয়া হয়েছে।
- ভাষা আন্দোলন ক্যাটাগরিতে খালেদা মঞ্জুর-ই খুদা, বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মোহাম্মদ মজিবুর রহমান।
- শিল্পকলা বিভাগে অভিনয় ক্যাটাগরিতে মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ এবং সংগীত বিভাগে মনোরঞ্জন ঘোষাল, গাজী আবদুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর),আবৃত্তি বিভাগে জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজিশ আলী খান এবং চিত্রকলা বিভাগে কনক চাপা চাকমা পুরস্কার পেয়েছেন।
- মুক্তিযুদ্ধ বিভাগে মমতাজ উদ্দিন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ড. মো. আব্দুল মজিদ, শিক্ষায় অধ্যাপক ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় মো. সাইদুল হক, অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম (মরণোত্তর), রাজনীতিতে আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে ড. মনিরুজ্জামান পুরস্কার পেয়েছেন।
- শিক্ষা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর।
- সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন এ পুরস্কার লাভ করেছে।

উৎস: The daily star.
৩২.
কোথায় সাঁতার কাটা সহজ?
  1. ক) পুকুরে
  2. খ) সাগরে
  3. গ) নদীতে
  4. ঘ) খালে
ব্যাখ্যা
যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ।
• সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি। তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৩.
শ্রীলংকা নিজেদের দেউলিয়া ঘোষণা করে কবে -
  1. ক) ১২ মার্চ ২০২২
  2. খ) ১২ এপ্রিল ২০২২
  3. গ) ১২ মে ২০২২
  4. ঘ) ১২ জুন ২০২২
ব্যাখ্যা
• ১২ এপ্রিল ২০২২ তারিখে সাময়িকভাবে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলংকা। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আর্থিক অবস্থার অবনতি ঘটায় এই মুহূর্তে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধ করা অসম্ভব।

দেউলিয়া হওয়ার কারণ:

• ১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে শ্রীলংকার ঋণ পরিশোধের ‘নিখুঁত রেকর্ড’ রয়েছে।
• শ্রীলঙ্কা সরকারের রাসায়নিক সারের উপর অরোপিত নিষেধাজ্ঞা, দেশটির অর্থনীতিকে খারপ ভাবে আঘাত করেছে;
• কৃষিপণ্যের উৎপাদন হ্রাস, ফলস্বরূপ খাদ্য সঙ্কট।
• পর্যটন শিল্পে আঘাতের পাশাপাশি কৃষিপণ্যের রপ্তানি হ্রাস দেশের বিদেশী মুদ্রা আয়কে প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেয়।

উৎস: বণিক বার্তা।
৩৪.
কম্পিউটারে কোনটি নেই?
  1. ক) স্মৃতি
  2. খ) বুদ্ধি বিবেচনা
  3. গ) নির্ভুল কাজ করার ক্ষমতা
  4. ঘ) দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা
ব্যাখ্যা
• কম্পিউটার শব্দের অর্থ গণনা বা হিসাবকারী।
• এটি শুধু হিসাবকারী যন্ত্রই নয় মৌলিক অর্থে কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ করে মানুষের জন্য বিশ্লেষণ ও উপস্থাপণ করে।
•  কম্পিউটার ভুল শনাক্ত করতে পারে কিন্তু নিজে নিজে ভুল সংশোধন করতে পারে না।
- কারণ কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নাই।
এছাড়াও
- বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কম্পিউটার শিক্ষার সূত্রপাত ঘটে ১৯৮৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে। - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হয় ১৯৯২ সালের ১লা সেপ্টেম্বর।

উৎস: বাংলাপিডিয়া।
৩৫.
ইয়াল্টা কনফারেন্স এর একটি অন্যতম লক্ষ্য ছিল -
  1. ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করা।
  2. খ) যুদ্ধে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ।
  3. গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়।
  4. ঘ) জাতিসংঘ গঠন সহায়তা।
ব্যাখ্যা
• ইয়াল্টা কনফারেন্স: 
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন -
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
- সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - উইনস্টন চার্চিল
- এই সম্মেলনে জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের 'ভেটো' ক্ষমতা দেওয়া হয়।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৩৬.
কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ক) কাতার
  2. খ) চিলি
  3. গ) জাপান
  4. ঘ) সামোয়াতে
ব্যাখ্যা
• ২০২৪ সালে কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - সামোয়াতে।
•  বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য দেশ।
•  বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ,ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।
• সর্বশেষ সদস্য টোগো।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৩৭.
ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো -
  1. ক) ব্যাঙের ছাতা
  2. খ) ইউগ্লিনা
  3. গ) ক্রাইসামিবা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
• ছাতা একটি সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ।
• এরা স্বভোজী নয়, কেননা এদের ক্লোরোফিল নেই।
• ব্যাঙ্গের ছাতা। ছত্রাক জাতের এ উদ্ভিদ সালোকসংশ্লেষণে অক্ষম। 
• এদের কোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন।

উৎস: বিজ্ঞান,  এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।