পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
সাধাারণ বিজ্ঞান এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (IBA Pattern)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
ভিডিও কলের সুবিধা শুরু হয় মোবাইল ফোনের কোন প্রজন্মে?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃতীয়
ব্যাখ্যা
মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম থেকে ভিডিও কলের ব্যবহার শুরু হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
.
সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কয়টি বৈশিষ্ট্য প্রযোজ্য?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) তিনটি
উত্তর
সঠিক উত্তর:
গ) তিনটি
ব্যাখ্যা
যেকোন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তিনটি বৈশিষ্ট্য প্রযোজ্য।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
.
হেক্সাডেসিমেল হতে অক্টাল-এ রূপান্তর করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করতে হবে?
  1. ক) Hexadecimal-Binary-Octal
  2. খ) Hexadecimal-Decimal-Binary-Octal
  3. গ) Hexadecimal-Octal
  4. ঘ) Hexadecimal-Binary-Decimal-Octal
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) Hexadecimal-Binary-Octal
উত্তর
সঠিক উত্তর:
ক) Hexadecimal-Binary-Octal
ব্যাখ্যা
হেক্সাডেসিমেল হতে অক্টাল-এ রূপান্তর করার জন্য Hexadecimal-Binary-Octal এই পদ্ধতি অনুসরণ করতে হবে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
.
Compound Gate এর সকল ইনপুট ১ হলে আউটপুট কত হয়?
  1. ক) ১
  2. খ) -১
  3. গ) ২
  4. ঘ) ০
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০
ব্যাখ্যা
Compound Gate-এর সকল ইনপুট ১ হলে আউটপুট ০ হয় এবং অন্য যেকোন অবস্থায় আউটপুট ১ হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
.
Internet Protocol Address কত বিটের হয়ে থাকে?
  1. ক) ৩০
  2. খ) ৩১
  3. গ) ৩২
  4. ঘ) ৩৩
  5. ঙ) ৩৪
সঠিক উত্তর:
গ) ৩২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২
ব্যাখ্যা
Internet Protocol Address ৩২ বিটের হয়ে থাকে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
.
Java প্রোগ্রামের জনক কে?
  1. ক) ডার্ট মাউথ
  2. খ) মার্শাল
  3. গ) জেমস গসলিং
  4. ঘ) ব্রায়ান কারনিহান
  5. ঙ) প্লেটো
সঠিক উত্তর:
গ) জেমস গসলিং
উত্তর
সঠিক উত্তর:
গ) জেমস গসলিং
ব্যাখ্যা
জেমস গসলিং ১৯৪৮ সালে সান মাইক্রোসিস্টেমে কর্মরত অবস্থায় জাভা (Java) প্রোগ্রাম উদ্ভাবন করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
.
'Datum' কোন ভাষার শব্দ?
  1. ক) রাশিয়ান
  2. খ) ইংরেজী
  3. গ) ফরাসি
  4. ঘ) স্প্যানিশ
  5. ঙ) ল্যাটিন
সঠিক উত্তর:
ঙ) ল্যাটিন
উত্তর
সঠিক উত্তর:
ঙ) ল্যাটিন
ব্যাখ্যা
Data শব্দটি বহুবচন।এর একবচন হলো Datum যা একটি ল্যাটিন শব্দ।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
.
কত সালে ভার্চুয়াল রিয়েলিটি ধারণার সৃষ্টি হয়?
  1. ক) ১৯০০
  2. খ) ১৯১০
  3. গ) ১৯২৯
  4. ঘ) ১৯৩৩
  5. ঙ) ১৯৩০
সঠিক উত্তর:
ঙ) ১৯৩০
উত্তর
সঠিক উত্তর:
ঙ) ১৯৩০
ব্যাখ্যা
১৯৩০ সালে ভার্চুয়াল রিয়েলিটি ধারণার সৃষ্টি হয়।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
.
'bios' শব্দের অর্থ কি?
  1. ক) জ্ঞান
  2. খ) জীবন
  3. গ) জল
  4. ঘ) বিজ্ঞান
  5. ঙ) পানি
সঠিক উত্তর:
খ) জীবন
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবন
ব্যাখ্যা
Biology শব্দটি দুটি ল্যাটিন শব্দ 'bios' যার অর্থ 'জীবন' এবং 'logos' যার অর্থ 'জ্ঞান' এর সমন্বয়ে গঠিত।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
১০.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরন মূলত কত প্রকারের হয়ে থাকে?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাচঁ
  5. ঙ) ছয়
সঠিক উত্তর:
খ) তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন
ব্যাখ্যা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরন মূলত তিন প্রকারের হয়ে থাকে।যথা- ইনফরমেশন সিস্টে, কন্ট্রোল সিস্টেম ও কমিউনিকেশন সিস্টেম।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
১১.
এন্ডোক্রাইনোলজি (Endocrinology) কী নিয়ে আলোচনা করে?
  1. ক) জীবদেহের কোষের গঠন
  2. খ) জীবদেহে হরমোনের কার্যকারিতা
  3. গ) জীবের দৈহিক গঠন
  4. ঘ) জীন ও জীবের বংশগতিধারা
  5. ঙ) জীবের শ্রেনিবিন্যাস ও রীতিনীতি
সঠিক উত্তর:
খ) জীবদেহে হরমোনের কার্যকারিতা
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবদেহে হরমোনের কার্যকারিতা
ব্যাখ্যা
জীবদেহের হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা হয় এন্ডোক্রাইনোলজি তে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
১২.
প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন কে?
  1. ক) প্লেটো
  2. খ) টলেমি
  3. গ) আরিস্তারাকস
  4. ঘ) ঈশপ
  5. ঙ) এরিস্টটল
সঠিক উত্তর:
গ) আরিস্তারাকস
উত্তর
সঠিক উত্তর:
গ) আরিস্তারাকস
ব্যাখ্যা
প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন আরিস্তারাকাস।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই।
১৩.
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে?
  1. ক) হার্ভার্ট মার্শাল ম্যাকলুহান
  2. খ) আইনস্টান
  3. গ) নিউটন
  4. ঘ) ফিশার
  5. ঙ) ডাল্টন
সঠিক উত্তর:
ক) হার্ভার্ট মার্শাল ম্যাকলুহান
উত্তর
সঠিক উত্তর:
ক) হার্ভার্ট মার্শাল ম্যাকলুহান
ব্যাখ্যা
কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক হার্ভাট মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
১৪.
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে?
  1. ক) মার্শাল ম্যাকলুহান
  2. খ) জন ম্যাকার্থি
  3. গ) বিল গেটস
  4. ঘ) স্টিভ জবস
  5. ঙ) নিউটন
সঠিক উত্তর:
খ) জন ম্যাকার্থি
উত্তর
সঠিক উত্তর:
খ) জন ম্যাকার্থি
ব্যাখ্যা
জন ম্যাকার্থিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে আখ্যায়িত করা হয়।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
১৫.
প্রোটিন হজম করার জন্য পাকস্থলিতে কোন অবস্থা প্রয়োজন?
  1. ক) ক্ষারীয়
  2. খ) এসিডিক
  3. গ) বেসিক
  4. ঘ) ক্ষারীয়
  5. ঙ) প্রশমিত
সঠিক উত্তর:
খ) এসিডিক
উত্তর
সঠিক উত্তর:
খ) এসিডিক
ব্যাখ্যা
প্রোটিন হজম করার জন্য পাকস্থলীর pH এর মান 2 অর্থাৎ এসিডিক রাখা প্রয়োজন।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।
১৬.
সিংহের বৈজ্ঞানিক নাম কী?
  1. ক) Allium cepa
  2. খ) Labeo rohita
  3. গ) Apis indica
  4. ঘ) Panthera leo
  5. ঙ) Nymphaea nouchali
সঠিক উত্তর:
ঘ) Panthera leo
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Panthera leo
ব্যাখ্যা
Allium cepa-পিয়াজ; Labeo rohita -রুই মাছ; Apis indica- মৌমাছি ; Panthera leo-সিংহ; Nymphaea nouchali- শাপলা।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
১৭.
প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
  1. ক) লবণ
  2. খ) পানি
  3. গ) উভয়ই
  4. ঘ) শক্তি
  5. ঙ) কোনোটিই না
সঠিক উত্তর:
গ) উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
গ) উভয়ই
ব্যাখ্যা
প্রশমন বিক্রিয়ায় এসিড এবং ক্ষার একত্রে মিশালে লবণ ও পানি উৎপন্ন হয়৷
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।
১৮.
কবে থেকে আঙুলের ছাপ ব্যবহার করা শুরু হয়?
  1. ক) ১৯ শতকের শেষের দিকে
  2. খ) ১৯ শতকের প্রথমার্ধে
  3. গ) ১৮ শতকের শুরুতে
  4. ঘ) ১৮ শতকের শেষার্ধে
  5. ঙ) ১৯ শতকের শুরুতে
সঠিক উত্তর:
ক) ১৯ শতকের শেষের দিকে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯ শতকের শেষের দিকে
ব্যাখ্যা
১৯ শতকের শেষের দিকে আঙুলের ছাপ ব্যবহার শুরু হয়
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
১৯.
নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কত প্রকার?
  1. ক) তিন
  2. খ) চার
  3. গ) এক
  4. ঘ) দুই
  5. ঙ) আট
সঠিক উত্তর:
ঘ) দুই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুই
ব্যাখ্যা
নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না এবং প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
২০.
পাটের জিন মানচিত্র আবিষ্কার করেছেন কে?
  1. ক) বিজ্ঞানী ড. মাকসুদুল আলম
  2. খ) ড. মুহম্মদ জাফর ইকবাল
  3. গ) ড. মুহম্মদ ইউনুস
  4. ঘ) জগদীশ চন্দ্র বসু
  5. ঙ) অভিজিৎ ব্যানার্জি
সঠিক উত্তর:
ক) বিজ্ঞানী ড. মাকসুদুল আলম
উত্তর
সঠিক উত্তর:
ক) বিজ্ঞানী ড. মাকসুদুল আলম
ব্যাখ্যা
বাংলাদেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম পাটের জিন মানচিত্র আবিষ্কার করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
২১.
কোনটি ১০০% স্বর্ণ?
  1. ক) ২০ ক্যারেট
  2. খ) ২১ ক্যারেট
  3. গ) ২২ ক্যারেট
  4. ঘ) ২৩ ক্যারেট
  5. ঙ) ২৪ ক্যারেট
সঠিক উত্তর:
ঙ) ২৪ ক্যারেট
উত্তর
সঠিক উত্তর:
ঙ) ২৪ ক্যারেট
ব্যাখ্যা
খাটি স্বর্ণ হলো ১০০ ভাগ স্বর্ণ সম্বলিত ২৪ ক্যারেটের স্বর্ণ৷
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।
২২.
কোনটি প্রাণীকোষে অনুপস্থিত?
  1. ক) মাইটোকন্ড্রিয়া
  2. খ) প্লাস্টিড
  3. গ) লাইসোজোম
  4. ঘ) নিউক্লিয়াস
  5. ঙ) ক্রোমাটিন তন্তু
সঠিক উত্তর:
খ) প্লাস্টিড
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লাস্টিড
ব্যাখ্যা
কোষপ্রাচীর ও প্লাস্টিড উদ্ভিদকোষে থাকে কিন্তু প্রাণীকোষে থাকে না।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
২৩.
জাইলেম কয় ধরনের?
  1. ক) এক
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
  5. ঙ) পাঁচ
সঠিক উত্তর:
খ) দুই
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই
ব্যাখ্যা
জাইলেম দুই ধরণের- মুখ্য ও গৌণ জাইলেম।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
২৪.
বৃদ্ধি ও অযৌন জননের জন্য কোন কোষ বিভাজন অপরিহার্য?
  1. ক) মাইটোসিস
  2. খ) এমাইটোসিস
  3. গ) মিয়োসিস
  4. ঘ) মেটাফেজ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) মাইটোসিস
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইটোসিস
ব্যাখ্যা
মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়।এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
২৫.
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো -----
  1. ক) অ্যামিটার
  2. খ) ভোল্টামিটার
  3. গ) অণুবীক্ষণ যন্ত্র
  4. ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র
  5. ঙ) বিদ্যুৎনিরীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর:
ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র
ব্যাখ্যা
যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই।
২৬.
ATP এর পূর্ণরূপ কী?
  1. ক) Adenosine Triphosphate
  2. খ) Adeenosine Triphosphate
  3. গ) Adeenosine Trephosphate
  4. ঘ) Adinosine Treposphate
  5. ঙ) None
সঠিক উত্তর:
ক) Adenosine Triphosphate
উত্তর
সঠিক উত্তর:
ক) Adenosine Triphosphate
ব্যাখ্যা
ATP-Adenosine Triphosphate কে জৈবমুদ্রা বা শক্তিমুদ্রা বলা হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
২৭.
শ্বসনে নির্গত হয়-
  1. ক) CO2
  2. খ) O2
  3. গ) C4
  4. ঘ) N
  5. ঙ) Na
সঠিক উত্তর:
ক) CO2
উত্তর
সঠিক উত্তর:
ক) CO2
ব্যাখ্যা
শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় যা সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
২৮.
ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
  5. ঙ) পাচঁটি
সঠিক উত্তর:
ঙ) পাচঁটি
উত্তর
সঠিক উত্তর:
ঙ) পাচঁটি
ব্যাখ্যা
এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা আদান-প্রদান করার প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
২৯.
উইলিয়াম হার্শেল কত শতাব্দীতে infrared তরঙ্গ আবিষ্কার করেন?
  1. ক) ১২০০
  2. খ) ১৩০০
  3. গ) ১৪০০
  4. ঘ) ১৭০০
  5. ঙ) ১৮০০
সঠিক উত্তর:
ঙ) ১৮০০
উত্তর
সঠিক উত্তর:
ঙ) ১৮০০
ব্যাখ্যা
১৮০০ শতাব্দীতে infrared তরঙ্গ আবিষ্কার করেন উইলিয়াম হার্শেল।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
৩০.
WiMAX এর স্পিড কত?
  1. ক) 11-300 Mbps
  2. খ) 10 meter
  3. গ) 800 Mbps - 1 Gbps
  4. ঘ) 900 Mbps - 1 Gbps
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 800 Mbps - 1 Gbps
উত্তর
সঠিক উত্তর:
গ) 800 Mbps - 1 Gbps
ব্যাখ্যা
WiMAX এর স্পিড 800 Mbps - 1 Gbps পর্যন্ত হয়ে থাকে।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
৩১.
উদ্ভিদ পুষ্টি উপাদানগুলোর মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন কোথা থেকে সংগ্রহ করে?
  1. ক) বাতাস
  2. খ) পানি
  3. গ) বায়ুমন্ডল
  4. ঘ) নাইট্রোজেন
  5. ঙ) কার্বন
সঠিক উত্তর:
খ) পানি
উত্তর
সঠিক উত্তর:
খ) পানি
ব্যাখ্যা
উদ্ভিদ পুষ্টি উপাদানগুলোর মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন পানি থেকে সংগ্রহ করে।কার্বন ও অক্সিজেন বায়ুমন্ডল থেকে গ্রহণ করে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
৩২.
ইউরিয়া কোথায় তৈরী হয়?
  1. ক) যকৃত
  2. খ) বৃক্ক
  3. গ) ফুসফুস
  4. ঘ) হৃৎপিণ্ড
  5. ঙ) কোনটিই না
সঠিক উত্তর:
ক) যকৃত
উত্তর
সঠিক উত্তর:
ক) যকৃত
ব্যাখ্যা
মানবদেহে ইউরিয়া তৈরি হয় যকৃতে আর রক্ত থেকে আলাদা করে বের করে দেয় বৃক্ক।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
৩৩.
'ন্যানাস' শব্দটি কোন ভাষার?
  1. ক) বাংলা
  2. খ) ইংরেজি
  3. গ) স্প্যানিশ
  4. ঘ) তামিল
  5. ঙ) গ্রিক
সঠিক উত্তর:
ঙ) গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
ঙ) গ্রিক
ব্যাখ্যা
ন্যানো মূলত পরিমাপের একক।গ্রিক শব্দ ন্যানাস থেকে ন্যানো শব্দের উৎপত্ত।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
৩৪.
কারও তৈরি করা কাজ বা চিন্তাধারা নিজের বলে উপস্থাপন করাকে আইসিটির ভাষায় কি বলে?
  1. ক) হ্যাকিং
  2. খ) পাইরেসি
  3. গ) চুরি
  4. ঘ) প্লেজিয়ারিজম
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) প্লেজিয়ারিজম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্লেজিয়ারিজম
ব্যাখ্যা
কারও তৈরি করা কাজ বা চিন্তাধারা নিজের বলে উপস্থাপন করাকে আইসিটির ভাষায় প্লেজিয়ারিজম বলে।এটি এক ধরনের সাইবার ক্রাইম।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।