পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৬৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৭
সিলেবাস
[৯ম - ১৩তম গ্রেড নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা] ফুল মডেল টেস্ট মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫ ------------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৭ প্রশ্ন

.
'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ-
  1. দারিদ্র্য অবস্থা
  2. ফাঁকি
  3. দীর্ঘসূত্রিতা
  4. আলসেমি
ব্যাখ্যা
• ''আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'ভূষণ্ডির কাক' - দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। 
- 'তীর্থের কাক' - সাগ্রহে প্রতিক্ষাকারী। 
- 'কেউকেটা' - বিশিষ্ট ব্যক্তি। 
- 'জগদ্দল পাথর' - গুরুভার। 
- 'আকাশের চাঁদ' - অর্থ দুর্লভ বস্তু।
- 'শরতের শিশির' - ক্ষণস্থায়ী।
- 'তালকানা' - কান্ডজ্ঞানহীন।
- 'নদের চাঁদ' - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'অরণ্য নীলিমা' উপন্যাস কে রচনা করেছেন?
  1. বন্দে আলী মিয়া
  2. শামসুর রাহমান
  3. আহসান হাবীব
  4. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
•'অরণ্য নীলিমা' উপন্যাস:
• আহসান হাবীবের রচিত উপন্যাস 'অরণ্য নীলিমা'।
- উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালে।
- উদীয়মান মুসলমান মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতিনিধি এক তরুণ চিত্রশিল্পী ও তাঁর স্ত্রীর মনোজাগতিক সংকটক এ উপন্যাসের উপজীব্য।

• আহসান হাবীব:
- ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে তাঁর জন্ম।
- তিনি 'দৈনিক বাংলা' পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন।
- আহসান হাবীবের প্রথম কবিতার বই 'রাত্রিশেষ' প্রকাশিত হয় ১৯৪৭ সালে।

• তাঁর রচিত উপন্যাস:
- অরণ্য নীলিমা,
- জাফরানী রং পায়রা ও
- রানী খালের সাঁকো।

• তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ:
- ছায়াহরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দুহাতে দু আদিম পাথর,
- প্রেমের কবিতা,
- বিদীর্ণ দর্পণে মুখ ইতাদি।

• উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ:
- জ্যোৎস্না রাতের গল্প,
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
- ছুটির দিন দুপুরে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'এলাচি' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. পর্তুগিজ
  2. ফারসি
  3. সংস্কৃত
  4. তুর্কি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'এলাচি' একটি সংস্কৃত শব্দ।

• অর্থ:
- মসলা ও ওষুধরূপে ব্যবহৃত দক্ষিণ-পূর্ব এশিয়ায় জাত লতানে উদ্ভিদের সুগন্ধ বীজ।
- 'এলাচ'-এর আঞ্চলিক রূপ।

• তৎসম/সংস্কৃত শব্দ:

- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
- যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
- যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'নথ নাড়া' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অহংকার প্রকাশ
  2. ক্ষোভ প্রকাশ
  3. সন্তুষ্টি প্রকাশ
  4. হর্ষ প্রকাশ
ব্যাখ্যা
• 'নথ নাড়া' বাগ্‌ধারার অর্থ - অহংকার প্রকাশ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- মেনিমুখো - লাজুক,
- মিছরির ছুরি - মুখে মধু অন্তরে বিষ।
- কথার তুবড়ি - অনর্গল কথা।
- পত্রপাঠ - তৎক্ষণাৎ।
- বিড়ালের আড়াই পা - বেহায়াপনা।
- উড়নচণ্ডী - অমিতব্যয়ী
- বসন্তের কোকিল - সুসময়ের বন্ধু।
- চশমখোর - বেহায়া

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বানানটি ণ-ত্ব বিধান অনুসারে শুদ্ধ নয়?
  1. প্রাহ্ণ
  2. উত্তরায়ণ
  3. দুর্ণীতি
  4. পরিণয়
ব্যাখ্যা
• 'দুর্ণীতি' বানানটি ণ-ত্ব বিধান অনুসারে শুদ্ধ নয়।
• শুদ্ধবানান- দুর্নীতি।

• সূত্র:
-  সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব বিধান খাটে না।
- যেমন: ত্রিনয়ন, দুর্নাম, পরান্ন, নিষ্পন্ন, অহর্নিশ, ক্ষুন্নিবৃত্তি।

অন্যদিকে,
'প্রাহ্ণ', উত্তরায়ণ ও পরিণয়  ণ-ত্ব বিধান অনুসারে সঠিক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
"টালত মোর ঘর নাহি পড়বেষী/হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।" চর্যাপদের কত নং পদ?
  1. ৬ নং
  2. ১৩ নং
  3. ৩২ নং
  4. ৩৩ নং
ব্যাখ্যা
•  'টালত মোর ঘর নাহি পড়বেসী/হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।' পদটি ঢেণ্ডণপা রচিত চর্যাপদের ৩৩ নং পদ ।

• পদটির অর্থ:
- লোক শূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি। হাঁড়িতে ভাত নেই, অথচ প্রেমিক এসে ভিড় করে।
- এই একটি পদে বাঙালি জীবনে চিরায়ত দারিদ্র্যের ছবি চমৎকারভাবে ফুটে উঠেছে।

• 'ঢেণ্ডণপা':
- 'ঢেণ্ডণপা' একটি পদ রচনা করেন।
- তিনি ছিলেন নবম শতকের কবি।
- তিনি পেশায় তাঁতি ছিলেন।
- চর্যাকার 'ঢেণ্ডণপা' রচিত পদসংখ্যা ১টি (৩৩নং পদ)।

উল্লেখ্য,
- চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে ৬টি।
এগুলো হল-
১. আপণা মাংসে হরিণা বৈরী (ভুসুকুপা, ৬ নং পদ)।
২. দুহিল দুধু কি বেন্টে সামায় (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)।
৩. হাতের কাঙ্কণ মা লোউ দাপন (সরহপা, ৩২ নং পদ)।
৪. হাড়ীত ভাত নাহি নিতি আবেশী (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)।
৫. বর সুন গোহালী কি মো দুঠ্য বলংদেঁ (সরহপা, ৩৯ নং পদ)।
৬. আন চাহন্তে আন বিনধা (কঙ্কণপা, ৪৪ নং পদ)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
.
'আশিক ধোপাকে কাপড় ধুতে দিলো।' এখানে 'ধোপাকে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অপাদানে ২য়া বিভক্তি
  2. কর্মে ২য়া বিভক্তি
  3. করণে ২য়া বিভক্তি
  4. সম্প্রদানে ২য়া বিভক্তি
ব্যাখ্যা
• 'আশিক ধোপাকে কাপড় ধুতে দিলো।' এখানে 'ধোপাকে' কর্মে ২য়া বিভক্তি।

• কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' যোগ করে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়।
- "সে সম্পত্তি নষ্ট করছে।"
-  বাক্যটিতে ক্রিয়াকে 'কী' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'সম্পত্তি'।
- অর্থাৎ বাক্যে 'সম্পত্তি' একটি কর্মকারকে শূন্য বিভক্তি।

• কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
- প্রথমা বিভক্তি: আমার ভাত খাওয়া হলো না।
- দ্বিতীয়া বিভক্তি(কে,রে): আমি তাকে চিনি।
- ষষ্ঠী বিভক্তি: ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে।
- সপ্তমী বিভক্তি: জিজ্ঞাসিব জনে জনে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
'কলাপী' কোন শব্দের সমার্থক শব্দ?
  1. বৃক্ষ
  2. বন
  3. ময়ূর
  4. মেঘ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কলাপী' শব্দের অর্থ: ময়ূর।

- স্ত্রীলিঙ্গ: কলাপিনী/কলাপিনি।

•'ময়ূর'- এর  সমার্থক শব্দ:
- কলাপী,
- কেকী,
- শিখা,
- শিখণ্ডী,
- বর্তী,
- বর্হিণ। 

অন্যদিকে,
- বৃক্ষ শব্দের সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
- বন এর সমার্থক শব্দ: অরণ্য, কানন, বিপিন, অটবি।
- 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'অপিনিহিতি' শব্দে ব্যবহৃত 'অপি' উপসর্গটি-
  1. বাংলা উপসর্গ
  2. তৎসম উপসর্গ
  3. আরবি উপসর্গ
  4. ফারসি উপসর্গ
ব্যাখ্যা
• 'অপিনিহিতি' শব্দে ব্যবহৃত 'অপি' উপসর্গটি- তৎসম উপসর্গ।

• তৎসম (সংস্কৃত) উপসর্গ:

- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• আরবি উপসর্গ:

আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।

• ফারসি উপসর্গ:
কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১০.
'গজনীরাজ' কোন সমাস?
  1. কর্মধারয় সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
• 'গজনীরাজ' = গজনীর রাজা- ষষ্ঠী তৎপুরুষ সমাস। 

• তৎপুরুষ সমাস:
- পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- ছাত্রের সমাজ = ছাত্রসমাজ।

• ষষ্ঠী তৎপুরুষ সমাস:
- যে তৎপুরুষ সমাসে পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ পায় তাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হয়।
যেমন:
- চায়ের বাগান = চাবাগান;
- রাজার পুত্র = রাজপুত্র;
-খেয়ার ঘাট খেয়াঘাট;
- ছাত্রের সমাজ = ছাত্রসমাজ;
- দেশের সেবা = দেশসেবা;
- দিল্লীর ঈশ্বর = দিল্লীশ্বর;
- পাটের ক্ষেত = পাটক্ষেত;
- ছবির ঘর = ছবিঘর;
- বিড়ালের ছানা = বিড়ালছানা;
- মৃগীর শিশু = মৃগশিশু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১১.
'ঘর মন জানালা' উপন্যাসের রচয়িতা কে?
  1. শহীদুল জহির
  2. আহসান হাবিব
  3. রশীদ করীম
  4. দিলারা হাসেম
ব্যাখ্যা
• 'ঘর মন জানালা':
- 'ঘর মন জানালা' উপন্যাসটির রচয়িতা- 'দিলারা হাসেম'। 

- এটি তাঁর প্রথম উপন্যাস।
- 'ঘর মন জানালা' ১৯৬৫ সালে প্রকাশিত হয়।

• দিলারা হাসেম:
- দিলারা হাসেম একজন প্রসিদ্ধ বাংলাদেশী লেখক এবং বিখ্যাত ঔপন্যাসিক।
- ১৯৩৬ সালে যশোরে জন্মগ্রহণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- ঘর মন জানালা,
- একদা এবং অনন্ত,
- স্তব্ধতার কানে কানে,
- আমলকির মৌ,
- বাদামী বিকেলের গল্প,
- কাকতালীয়,
- মুরাল,
- শঙ্খ করাত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'প্রবাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. কুবাস
  2. স্ববাস
  3. নির্বাস
  4. স্বদেশ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'প্রবাস' শব্দের বিপরীত শব্দ স্বদেশ।

• 'প্রবাস' শব্দের অর্থ:

১। বিদেশে অবস্থান।
২ বিদেশ।

• 'স্বদেশ' শব্দের অর্থ:
- নিজের দেশ, জন্মভূমি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১৩.
'পরমৌষধ' এর এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. পরমা + ঔষধ
  2. পরম + ওষধ
  3. পরম + ঔষধ
  4. পর + মাষুধ
ব্যাখ্যা
• 'পরমৌষধ' এর এর সঠিক সন্ধিবিচ্ছেদ - পরম + ঔষধ।

• সূত্র:

- অ/আ + ও/ঔ = ঔ।
যেমন-
- বন + ওষধি = বনৌষধি;
- মহা + ওষধি = মহৌষধি;
- পরম + ঔষধ = পরমৌষধ;
- মহা + ঔষধ = মহৌষধ;
- মহা + ঔদার্য = মহৌদার্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৪.
'তিনটি বছর' - এখানে 'তিনটি' কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. অব্যয়
  4. ক্রিয়া
ব্যাখ্যা
• 'তিনটি বছর' - এখানে 'তিনটি' সংখ্যাবাচক বিশেষণ পদ।

• নাম  বিশেষণ:

- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।

• নাম বিশেষণের প্রকারভেদ:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৫.
'নির্জল' কোন সমাস?
  1. বহুব্রীহি সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• 'নির্জল' = জলের অভাব - অব্যয়ীভাব সমাস।

• অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থ প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
- সামীপ্য (নৈকট্য), বিস্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
যেমন -
- মিলের অভাব = গরমিল,
- জলের অভাব = নির্জল, 
- ভাবনার অভাব = নির্ভাবনা,
- আমিষের অভাব = নিরামিষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৬.
'ক্রেতা' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √ক্রী + তৃচ
  2. √ক্র + তৃচ
  3. √ক্রী + তা
  4. √কৃ + তৃচ্‌
ব্যাখ্যা
• তৃচ - প্রত্যয় ('চ' ইৎ 'তৃ' থাকে):
- প্রথমা একবচনে 'তৃ' স্থলে 'তা' হয়।
যেমন-
- √দা + তৃচ্ = √দা + তা = দাতা
- √মা + তৃচ্ = মাতা,
- √ক্রী + তৃচ = ক্রেতা।
- বিশেষ নিয়মে: √যুধ্‌ + তৃচ = √যুধ্‌ + তা = যোদ্ধা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৭.
Choose the correct sentence:
  1. They prepared a surprise for her and me.
  2. They prepared a surprise for me and she.
  3. They prepared a surprise for she and I.
  4. They prepared a surprise for me and he.
ব্যাখ্যা
• Correct sentence: They prepared a surprise for her and me.

• Explanation:
- Preposition -এর পরে সবসময় Pronoun এর object form বসে।
- প্রদত্ত অপশনে object form হলো- her and me.
- আর একাধিক object form বসলে, অর্থাৎ First person, Second person, Third person- এর Pronoun বা Noun যদি একই বাক্যে ব্যবহার করতে হয় তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ, সংক্ষেপে (231- order).
- কিন্তু দোষ/অপরাধ স্বীকার করার ক্ষেত্রে (123- order) ব্যবহার করতে হয়।

• More examples:
- They prepared dinner for you and me.
- She sent a present for him and me.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৮.
The plural form of 'Curriculum' is-
  1. Curriculumes
  2. Curriculum
  3. Curriculums
  4. Curriculi
ব্যাখ্যা
• The plural form of 'Curriculum' is- গ) Curriculums

• Curriculum (noun)
- English Meaning: The courses offered by an educational institution; a set of courses constituting an area of specialization.
- Bangla Meaning: পাঠ্যসূচি; পাঠক্রম।

- এর plural form হলো- Curricula/Curriculums.

• কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর singular-plural স্বাভাবিক নিয়মে হয় না। নিম্নে বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো: 

Singular → Plural
Datum → Data;
Phenomenon → Phenomena;
Forum → Forums, Fora;
Oasis → Oases;
Radius → Radii;
Medium → Media;
Curriculum → Curricula/Curriculums;
Ultimatum → Ultimata / Ultimatums;
Criterion → Criteria/criterions;
Formula → Formulas;
Focus → Focuses / Foci;
Crisis → Crises;
Analysis → Analyses;
Agendum → Agenda;
Index → Indexes (in books), Indices (in mathematics).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৯.
Which of the following can be used as a verb?
  1. Coherent
  2. Effort
  3. Polite
  4. Mature
ব্যাখ্যা
• The word 'Mature' can be used as a verb.

• Mature (adjective, verb)
- English Meaning: fully developed physically; full-grown; to bring to maturity or completion.
- Bangla Meaning: পরিপক্ব করা বা হওয়া; পরিপক্ব; পূর্ণবিকশিত।

• অন্যদিকে,
ক) Coherent (adjective) - একত্র আসঞ্জনশীল।
খ) Effort (noun) - প্রচেষ্টা; শক্তিপ্রয়োগ।
গ) Polite (adjective) - শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২০.
_____ the window.
  1. Glassing
  2. Glass
  3. To glass
  4. Glassed
ব্যাখ্যা
• Complete sentence: Glass the window.
- Bangla meaning: জানালায় কাঁচ লাগাও।

• Right form verb অনুযায়ী,
- Imperative sentence এর subject (You) উহ্য থাকে বিধায় sentence এর শুরুতে verb এর base form বসে।

• More examples:
- Water the plants.
- Bring the pen..
- Mind the language.
২১.
Which word is similar to 'Dismay'?
  1. Deceive
  2. Alleviate
  3. Despair
  4. Confuse
ব্যাখ্যা
• 'Despair' is similar to 'Dismay'.

• Dismay (Noun, Verb)
- English meaning: A worried, sad feeling after you have received an unpleasant surprise.
- Bangla meaning: হতাশার অনুভূতি বা আতঙ্ক; হতাশ করা; আতঙ্কিত করা।

• Synonyms: Disappointment, Frustration, Dissatisfaction.
• Antonyms: Satisfaction, Content, Contentment, Gratification.

• Given options:
ক) Deceive - ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা।
খ) Alleviate - (যন্ত্রণা, কষ্ট ইত্যাদি) লাঘব করা; উপশম করা।
গ) Despair - হতাশা; নৈরাশ্য; নিরাশা।
ঘ) Confuse - গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, 'Despair' is similar to 'Dismay'.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২২.
Fill in the blank with the right form of verb:
She couldn’t help _____ when she heard the news.
  1. to cry
  2. cry
  3. cried
  4. crying
ব্যাখ্যা
• Complete sentence: She couldn’t help crying when she heard the news.
- Bangla meaning:যখন সে খবরটা শুনলো সে না কেঁদে পারেনি।

• Cannot help/ Cannot but:
- কেউ কোনো কিছু না করে পারে না/পারেনি অর্থে Cannot/couldn’t help/ Cannot but ব্যবহৃত হয়।
- Cannot/couldn’t help -এরপর gerund (verb+ing) বসে।
- আর Cannot/couldn’t but -এরপর verb -এর base form বসে।

• যেহেতু প্রদত্ত প্রশ্নে couldn’t help রয়েছে, তাই শূন্যস্থানে 'crying' বসবে।

• More examples:
- She cannot but laugh.
- He cannot help going there.
২৩.
Choose the right form of verb for the given sentence:
It is high time we (start) exercising regularly.
  1. should start
  2. will start
  3. started
  4. start
ব্যাখ্যা
• Correct sentence: It is high time we started exercising regularly.

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।
- যেমন: It is high time we started exercising regularly.

• নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject আছে, তাই এর পরে verb এর past form (started) বসবে।

• More examples:
- It is high time we left the place.
- It is high time he changed his bad habits.

• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন: It is high time to stop corruption.

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
২৪.
He is interested in learning Spanish.
Here, 'learning' is-
  1. Gerund
  2. Participle
  3. Verbal noun
  4. Infinitive
ব্যাখ্যা
• He is interested in learning Spanish.
- Here, 'learning' is- Gerund

• প্রদত্ত Sentence টিতে 'learning' (Verb+ing) Preposition (in) এর Object হিসেবে বসে Noun এর কাজ করেছে তাই এটি এখানে Gerund.
- Here,  "learning" functions as a thing she's interested in; it acts like a noun.

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• More examples:
1. We are thinking of going to Cox’s Bazar.
2. He is fond of swimming.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
২৫.
The opposite of 'Revere' is-
  1. Honor
  2. Ridicule
  3. Dilemma
  4. Extol
ব্যাখ্যা
• The opposite of 'Revere' is 'Ridicule'.

• Revere (Verb, Noun)
- English Meaning: to show devoted deferential honor to: regard as worthy of great honor.
- Bangla Meaning: গভীরভাবে শ্রদ্ধা করা; পবিত্র হিসেবে শ্রদ্ধা করা।

• Synonyms:
- Honor - শ্রদ্ধা করা; সম্মান করা।
- Venerate - শ্রদ্ধা করা; পূজা করা।
- Esteem - সম্মান করা; শ্রদ্ধা করা।
- Idolize - অতিরিক্ত শ্রদ্ধা বা পূজা করা; পূজ্য করা।

• Antonyms:
- Disdain - অবজ্ঞা করা; ঘৃণা করা।
- Despise - ঘৃণা করা; অবজ্ঞা করা।
- Scorn - অবজ্ঞা করা; ঘৃণা করা।
- Ridicule - ব্যঙ্গবিদ্রূপ; উপহাস করা।

অন্যদিকে,
- Dilemma - উভয়সংকট; এমন অবস্থা যখন দুটি সমান অগ্রহণযোগ্য বা অসুবিধাজনক বিকল্পের একটিকে বেছে নিতে হয়।
- Extol - উচ্চপ্রশংসা করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৬.
Trump quickly gave him the ax for his incompetence.
Here, "gave him the ax" means-
  1. Fired him
  2. Gave him a new job
  3. Misunderstood him
  4. Set a date for the wedding
ব্যাখ্যা
• Trump quickly gave him the ax for his incompetence.
- Here, "gave him the ax" means- ক) Fired him

• Get/be given the axe
- English Meaning: removal from office or release from employment: dismissal; to order someone suddenly to give up a job, or to stop or reduce something suddenly.
- Bangla Meaning: (কথ্য) চাকরি থেকে বরখাস্ত হওয়া।

• Ex. sentences:
Trump quickly gave him the ax for his incompetence.
- Bangla Meaning: ট্রাম্প তার অযোগ্যতার জন্য তাকে দ্রুত বরখাস্ত করলেন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৭.
Identify the correct sentence:
  1. Neither Maruf nor his brother were available.
  2. Neither Maruf nor his brothers are available.
  3. Neither Maruf nor his brothers is available.
  4. Neither Maruf nor his brothers was available.
ব্যাখ্যা
• The correct sentence is - খ) Neither Maruf nor his brothers are available.

• Either ...... or/Neither ..... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষের (nor এর পরের) subject (Noun/Pronoun) অনুযায়ী verb বসে।
- এই বাক্যে যেহেতু শেষের subject - "his brothers" হচ্ছে plural, তাই verb টিও plural হবে।

• Structure: [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Example: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• Structure: [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Example: Neither Rahi nor his friends are qualified for the job.

• Other options:
- Neither Maruf nor his brother were available. - এখানে verb 'was/is' হলে এটি সঠিক হতো।
- Neither Maruf nor his brothers is available. - এখানে verb 'are/were' হলে এটি সঠিক হতো।
- Neither Maruf nor his brothers was available. - এখানে verb 'were/are' হলে এটি সঠিক হতো।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২৮.
She barely likes ice cream, ________ ?
  1. does she
  2. isn’t she
  3. doesn’t she
  4. will she
ব্যাখ্যা
• Complete Sentence: She barely likes ice cream, does she?
- Bangla Meaning: সে আইসক্রিম পছন্দ করে না বললেই চলে, তাই না?

• Tag question এর নিয়মানুযায়ী:
- Tag question -এর subject সর্বদা মূল sentence -এর subject -এর pronoun হয়।
- Tag question গঠনে auxiliary verb ব্যবহৃত হয় এবং auxiliary verb -এর সংক্ষিপ্ত রূপ হয়।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question - positive হবে।
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।

- বাক্যে scarcely, barely, rarely, hardly, seldom এগুলো negative অর্থ প্রকাশ করে।
- তাই এদের Tag question টি Affirmative হবে।

- প্রদত্ত Sentence টি present indefinte tense -এ আছে, তাই Auxiliary verb হিসেবে 'does' বসবে।
- অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question টি Affirmative হবে।

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক tag question টি হবে- does she?

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
২৯.
No spelling error occurs in -
  1. Aceratin
  2. Insciant
  3. Magnanimous
  4. Unanymous
ব্যাখ্যা
• No spelling error occurs in -গ) Magnanimous

• Magnanimous (Adjective).
- English meaning: Kind, generous, and forgiving, especially towards an enemy or competitor.
- Bangla meaning: মহৎ, উদার; মহানুভব।

• Ex. sentences:
- Great countries and great nations should be magnanimous.
- She should be magnanimous in victory.

• Other options:
ক) Aceratin → Ascertain (নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা).
খ) Insciant → Inscient (অজ্ঞ).
ঘ) Unanymous → Unanimous (একমত; সর্বসম্মত).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩০.
I can’t decide if I should go out or stay home.
Here, the underlined part is an example of-
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Principal clause
ব্যাখ্যা

• I can’t decide if I should go out or stay home.
- Here, the underlined part is an example of- ক) Noun clause

- এখানে, transitive verb - decide এর object হিসেবে 'if I should go out or stay home' হচ্ছে noun clause.
- Here, the clause "if I should go out or stay home" acts as the object of the verb "can’t decide", answering the question "can’t decide what?".

• Noun clause:
- A noun clause is a dependent clause that acts as a noun in a sentence.
- যে সব ‘subordinate clause’ noun এর কাজ করে, তাদেরকে Noun clause বলে।
- অর্থাৎ, noun clause বাক্যে subject, object, complement বা case in apposition- এর কাজ করে থাকে।
- Noun clauses are used when a single word isn't enough.

• Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে।
- Verb এর Subject এর Complement হিসেবে।
- Preposition এর object হিসেবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩১.
Had we prepared properly, _____ .
  1. we could done well in the interview
  2. if we had done well in the interview
  3. we would have done well in the interview
  4. we should had done well in the interview
ব্যাখ্যা
• Complete Sentence: Had we prepared properly, we would have done well in the interview.

• Third Conditional এর নিয়মানুসারে:
- Complex sentence এ If বা Had যুক্ত দুটি Clause থাকে। 
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়। 
- ২য় Clause টি Past perfect Conditional (would/could/might have/ should have) বসে।
- এরপরে Verb এর Past Participle form বসে।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হলো- গ) we would have done well in the interview

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৩২.
Had I the chance to travel the world! (Make it assertive)
  1. I wish to have the chance to travel the world.
  2. I wish I had the chance to travel the world.
  3. I wish if I had the chance to travel the world.
  4. If I were the chance to travel the world.
ব্যাখ্যা
- Exclamatory: Had I the chance to travel the world!
- Assertive: I wish I had the chance to travel the world.

• Exclamatory sentence যদি If, were, would, could, that, had ইত্যাদি দ্বারা শুরু হয়, তাহলে Assertive Sentence এ রূপান্তরিত করার নিয়ম:
- প্রথমে ঐ Word -গুলাের পরিবর্তে 'I wish' ব্যবহৃত হয়।
- তারপর subject + verb + বাকি অংশ বসে।
-  সব শেষে Note of exclamation mark-এর বদলে Full stop ব্যবহৃত হয়।

• Structure:  Subject + wish + Subject + had + verb + বাকি অংশ + Full stop.

More examples:
- Exclamatory: Had I the wings of a bird!
- Assertive: I wish I had the wings of a bird.
৩৩.
The passive form of: She decided to repair the car.
  1. She decided that the car be repaired.
  2. She decided that the car has to be repaired.
  3. She decided that the car should have repaired.
  4. She decided that the car should be repaired.
ব্যাখ্যা
- Active: She decided to repair the car.
- Passive: She decided that the car should be repaired.

• Agree/ be anxious/ arrange/ determine/ be determined/ decide/ demand + infinitive + object যুক্ত Active voice কে passive করার নিয়ম:
- প্রদত্ত Active voice এর subject ও verb বসে।
- that বসে।
- infinitive এর পরের Object (direct object) বসে।
- should be বসে।
- infinitive এর পরের verb এর past participle বসে।

• More examples:
- Active: They agreed to sign the contract.
- Passive: They agreed that the contract should be signed.

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৩৪.
My mother is an expert ____ dress-making.
  1. by
  2. at
  3. with
  4. off
ব্যাখ্যা
• Complete sentence: My mother is an expert at dress-making.
- Bangla meaning: আমার মা জামা-কাপড় তৈরিতে দক্ষ।

• Expert at (something/doing something)
- English Meaning: very good at doing something.
- Bangla Meaning: কোন একটি কাজ ভালভাবে করতে সক্ষম; সুদক্ষ; অভিজ্ঞ।

• অন্যদিকে,
• Expert in (emphasis person) - একটি বিষয়ে দক্ষ বুঝাতে expert in বসে।
- যেমন: He is an expert in mathematics.

• Expert on (emphasis subject) - কোনো বিষয়ে দক্ষ/অভিজ্ঞ বুঝাতে expert on ও বসে।
- যেমন: We've asked to interview an expert on foreign policy.

Source:
1. Cambridge Dictionary.
2. Britannica Dictionary.
৩৫.
Because of the heavy traffic, we missed the train. (Make it complex)
  1. Since the traffic is heavy, we missed the train.
  2. Although the traffic was heavy, we missed the train.
  3. Since the traffic was heavy, we missed the train.
  4. Because the traffic was heavy, yet we missed the train.
ব্যাখ্যা

- Simple: Because of the heavy traffic, we missed the train.
- Complex: Since the traffic was heavy, we missed the train.

• Because of যুক্ত Simple Sentence কে Complex Sentence এ পরিণত করার নিয়ম:
- প্রথমে since বসে,
- subject বসে,
- verb বসে,
- Adjective/noun বসে,
- Comma বসে,
- অপর বাক্যটি বসে।

• More examples:
- Simple: Because of his hard work, he passed the exam.
- Complex: Since he worked hard, he passed the exam.

Source: Advanced Learners Communicative English by Chowdhury and Hossain.

৩৬.
Choose the correct sentence:
  1. Rich are not always happy.
  2. The rich are not always happy.
  3. The rich is not always happy.
  4. None of the above
ব্যাখ্যা
• Correct sentence: The rich are not always happy.

• Sub-verb agreement অনুযায়ী,
- Adjective একাকী verb এর subject হতে পারে না এবং adjective এর plural হয় না।
- The + adjcetive দ্বারা সমগ্র শ্রেণিকে বোঝায় বলে একে plural common noun বলে এবং এর পরে plural verb বসে।

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হলো - The rich are not always happy.

• More examples:
- The poor need our help.
- The young often dream big
৩৭.
(1/2) + (1/4) + (1/8) + (1/16) + ............... ধারাটির অসমীতক সমষ্টি কত? 
  1. 1
  2. 1/2
  3. 1/3
  4. 1/6
ব্যাখ্যা
প্রশ্ন: (1/2) + (1/4) + (1/8) + (1/16) + ............... ধারাটির অসমীতক সমষ্টি কত? 

সমাধান: 
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 1/2 
এবং ধারাটির সাধারণ অনুপাত, r = (1/4)/(1/2) = (1/4) × (2/1) = 1/2 < 1 

∴ ধারাটির অসমীতক সমষ্টি, S = a/(1 - r) 
= (1/2)/{1 - (1/2)}
= (1/2)/{1 - (1/2)} 
= (1/2)/{(2 - 1)/2}
= (1/2)/(1/2)
= (1/2) × (2/1) 
= 1
৩৮.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ১৯৬ বর্গমিটার
  2. ২০৮ বর্গমিটার
  3. ২৫৬ বর্গমিটার
  4. ২৮৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৩২ মিটার 
আয়তাকার বাগানের প্রস্থ = ২৪ মিটার 
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (৩২ × ২৪) বর্গমিটার 
= ৭৬৮ বর্গমিটার 

আবার, 
রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {৩২ - (২ × ২)} মিটার  = ২৮ মিটার 
রাস্তাবাদে আয়তাকার বাগানের প্রস্থ = {২৪ - (২ × ২)} মিটার  = ২০ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৮ × ২০) বর্গমিটার 
= ৫৬০ বর্গমিটার 

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (৭৬৮ - ৫৬০) বর্গমিটার 
= ২০৮ বর্গমিটার। 
৩৯.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 
  1. ৯৮ টাকা
  2. ৯৬ টাকা
  3. ৯২ টাকা
  4. ৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 

সমাধান: 
মনে করি, 
কলমের মূল্য = x টাকা 
এবং বইয়ের মূল্য = (১৯০ - x) টাকা 

প্রশ্নমতে, 
x + ৩০ = ২ {(১৯০ - x) - ২৮} 
বা, x + ৩০ = ৩৮০ - ২x -৫৬ 
বা, x + ২x = ৩২৪ - ৩০ 
বা, ৩x = ২৯৪ 
বা, x = ২৯৪/৩ 
∴ x = ৯৮ 

∴ বইটির মূল্য = (১৯০ - ৯৮) টাকা 
= ৯২ টাকা।
৪০.
যদি A = {3, 4, 5, 6} হয়, তাহলে A এর শক্তিসেট কয়টি? 
  1. 8
  2. 16
  3. 32
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {3, 4, 5, 6} হয়, তাহলে A এর শক্তিসেট কয়টি? 

সমাধান: 
দেওয়া আছে, 
A = {3, 4, 5, 6} 

এখানে,
A সেটের উপাদান সংখ্যা = 4
∴ A সেটের মোট উপাদান হবে = 24 টি
= 16 টি 
∴ উপাদানগুলো হবে, p(A) = {φ, {3}, {4}, {5}, {6}, {3, 4}, {3, 5}, {3, 6}, {4, 5}, {4, 6}, {5, 6}, {3, 4, 5}, {3, 4, 6}, {4, 5, 6}, {3, 5, 6}, {3, 4, 5, 6}}  । 
৪১.
  = কত?
  1. x
  2. x2
  3. x3
  4. x4
ব্যাখ্যা
প্রশ্ন:
   = কত? 

সমাধান: 
৪২.
২, ১০, ২৬, ৫০, .............. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 
  1. ৮২
  2. ৮৫
  3. ৭২
  4. ৭৮
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ১০, ২৬, ৫০ . . . . . ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 

সমাধান: 
ধারাটির,
১ম পদ = ১ + ১ = ২ 
২য় পদ = ৩ + ১ = ৯ + ১ = ১০ 
৩য় পদ = ৫ + ১ = ২৫ + ১ = ২৬ 
৪র্থ পদ = ৭ + ১ = ৪৯ + ১ = ৫০ 
৫ম পদ = ৯ + ১ = ৮১ + ১ = ৮২ 

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি = ৮২ ।
৪৩.
২০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত? 
  1. ৭৮
  2. ৮৮
  3. ৯৮
  4. ১০৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত? 

সমাধান: 
২০ থেকে ৬০ পর্যন্ত একক স্থানীয় অঙ্ক ৯ বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলো হলো- ২৯ এবং ৫৯

∴ তাদের সমষ্টি = (২৯ + ৫৯) 
= ৮৮ ।
৪৪.
6 টি উপন্যাসের মধ্যে দুটি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. 360
  2. 480
  3. 240
  4. 120
ব্যাখ্যা
প্রশ্নঃ 6 টি উপন্যাসের মধ্যে দুটি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান-
2 টি বিশেষ উপন্যাস একত্রে রেখে অর্থাৎ দুটি উপন্যাসকে একটি মনে করলে মোট উপন্যাস সংখ্যা হয় 5 টি।

5 টি উপন্যাসকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 5! = 120
2 টি বিশেষ উপন্যাসকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 2! = 2

∴ মোট বিন্যাস সংখ্যা = 120 × 2 = 240
৪৫.
কোনো বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত?
  1. ৪৫°
  2. ৯০°
  3. ৬০°
  4. ৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত?

আমরা জানি,
বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধের ওপর লম্ব। 
অর্থাৎ 
বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ = ৯০°
৪৬.
ধাতুর ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? 
  1. ধাতু আঘাতে টুন টুন শব্দ তৈরি করে না।
  2. ধাতুর গলনাঙ্ক কম ও স্ফুটনাঙ্ক বেশি।
  3. ধাতুসমূহের ঘনত্ব বেশি।
  4. ধাতু তাপ সুপরিবাহী কিন্তু বিদ্যুৎ অপরিবাহী।
ব্যাখ্যা
ধাতু-অধাতু: 
- ভূপৃষ্টের উপরিভাগ বিভিন্ন রকম যৌগিক পদার্থ যেমন-সিলিকন ডাই-অক্সাইড (বালি), ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) ইত্যাদি দুই প্রকার মৌলিক পদার্থ দিয়ে গঠিত। 
যথা- ধাতু ও অধাতু। 
- প্রকৃতিতে প্রায় সকল ধাতু ও অধাতু যৌগিক পদার্থ হিসেবে পাওয়া যায়। তবে কয়লা, সালফার ও অল্প পরিমাণ গোল্ড মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায়।
- যে সকল ধাতু ও অধাতু বেশি সক্রিয় তাদের যৌগ বেশি পরিমাণে এবং যে সকল যৌগ কম সক্রিয় তাদের যৌগ কম পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায়।

ধাতুর বৈশিষ্ট্য: 
• ঘাতসহনীয়তা: ধাতুকে পিটিয়ে বিভিন্ন আকার দেওয়া যায়। 
• নমনীয়তা: ধাতুকে বাঁকানো যায়। 
• উজ্জ্বলতা: ধাতুর আলোক বিচ্ছুরণ বা প্রতিফলন করে বলে এগুলো চকচক করে। 
গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক: ধাতুসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি (তবে পারদ সাধারণ তাপমাত্রায় তরল)। 
ঘনত্ব: অধাতুর চেয়ে ধাতুসমূহের ঘনত্ব বেশি। 
পরিবাহিতা: ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবাহী। 
ধাতব শব্দ: আঘাত করলে ধাতু টুন টুন শব্দ করে। 

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
sin(Q + 18°) = 1/√2 হলে, Q এর মান কত?
  1. 27°
  2. 28°
  3. 78°
  4. 42°
ব্যাখ্যা
প্রশ্ন: sin(Q + 18°) = 1/√2 হলে, Q এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
sin (Q + 18°) = 1/√2 
⇒ sin (Q + 18°) = sin 45° 
⇒ Q + 18° = 45° 
⇒ Q = 45° - 18° 
∴ Q = 27°  । 
৪৮.
তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কোথায়?
  1. লাউড স্পীকারে
  2. মোবাইল ফোনে
  3. মাইক্রোফোনে
  4. বৈদ্যুতিক মোটরে
ব্যাখ্যা
শক্তির রূপান্তর: 
⇒ মাইক্রোফোন- শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। 
বৈদ্যুতিক মোটর- তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। 
⇒ জেনারেটর বা ডায়নামো- যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। 
⇒ লাউড স্পীকার ও বৈদ্যুতিক ঘন্টা- বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে। 
⇒ মোবাইল ফোনের ব্যাটারিকে বিদ্যুৎ দিয়ে চার্জ দেওয়ার ফলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রুপান্তরিত হয়। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
যদি ঢাকা থেকে ফেনী পর্যন্ত ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রমের জন্য গড় অতিবেগ ৫ কি.মি./ঘণ্টা কমিয়ে দেওয়া হয়, তাহলে সময় ৪০ মিনিট বেশি লাগে। ট্রেনটির গড় গতিবেগ কত? 
  1. 50 কি.মি./ঘণ্টা
  2. 40 কি.মি./ঘণ্টা
  3. 30 কি.মি./ঘণ্টা
  4. 60 কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ঢাকা থেকে ফেনী পর্যন্ত ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রমের জন্য গড় অতিবেগ ৫ কি.মি./ঘণ্টা কমিয়ে দেওয়া হয়, তাহলে সময় ৪০ মিনিট বেশি লাগে। ট্রেনটির গড় গতিবেগ কত? 

সমাধান: 
মনে করি, 
ট্রেনের গড় গতিবেগ = x কি.মি./ঘণ্টা
∴ ৫ কি.মি./ঘণ্টা কমে গড় গতিবেগ = (x - 5) কি.মি./ঘণ্টা

প্রশ্নমতে, 
300/(x - 5) - 300/x = 40/60  [∴ 1 ঘণ্টা = 60 মিনিট] 
বা, (300x - 300x + 1500)/{x(x - 5)} = 2/3
বা, 1500/(x2 - 5x) = 2/3 
বা, 2(x2 - 5x) = 4500
বা, x2 - 5x = 2250
বা, x2 - 5x - 2250 = 0
বা, x2 - 50x + 45x - 2250 = 0
বা, x(x - 50) + 45(x - 50) = 0
∴ (x - 50)(x + 45) = 0 
হয়, 
x - 50 = 0
∴ x = 50 

অথবা,
x + 45 = 0
∴ x ≠ - 45 

∴ গড় গতিবেগ = 50 কি.মি./ঘণ্টা।
৫০.
'পশ্চিমা বায়ু' এক ধরনের-
  1. সাময়িক বায়ু
  2. স্থানীয় বায়ু
  3. নিয়ত বায়ু
  4. অনিয়মিত বায়ু
ব্যাখ্যা
বায়ুপ্রবাহ: 
- বায়ু সর্বদা একস্থান হতে অন্যস্থানে প্রবাহিত হয়। 
- বায়ু কিছু নিয়ম মেনে প্রবাহিত হয়। 
যেমন- সাধারণত উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিম্নচাপ বলয়ে প্রবাহিত হয়। 
- বায়ু প্রবাহের আরেকটি বৈশিষ্ট্য হলো ফেরেলের সূত্রানুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। 
- বায়ুপ্রবাহ প্রধানত চার প্রকার। 
যথা- নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু ও অনিয়মিত বায়ু। 

নিয়ত বায়ু: 
- যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। 
- নিয়ত বায়ুপ্রবাহ সারা বছর একই দিকে প্রবাহিত হয়। 
- এই বায়ুপ্রবাহ পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। 
- নিয়ত বায়ুকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা- অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
গৌড়ের রাজধানী কোথায় ছিল?
  1. কোটিবর্ষ
  2. সোনারগাওঁ
  3. মহাস্থানগড়
  4. কর্ণসুবর্ণ
ব্যাখ্যা
• গৌড় :
- প্রাচীন ও মধ্যযুগীয় বাংলার একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল।
- গৌড় রাজ্য ছিল একটি স্বাধীন রাজ্যের ।
- যার অবস্থান ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে ছিল।
- সপ্তম শতকে শশাঙ্ককে গৌড় রাজ বলা হতো।
- এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।

এছাড়া ও,
• রাড়দেশ এর রাজধানী ছিল - কোটিবর্ষ।
• সোনারগাঁও - বাংলার প্রাচীন রাজধানী।

উৎস : ইতিহাস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? ( মে ২০২৫)
  1. ৬.৬৫%
  2. ৫.০৯%
  3. ৫.৬৮%
  4. ৫.৫৬%
ব্যাখ্যা
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-২০২৫ অনুসারে , অর্থনীতিতে বিভিন্ন খাতের অবদান : 
- জিডিপিতে কৃষি খাতের অবদান - ১১.১৯%।
- জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার - ৩.৩০%।
- জিডিপিতে শিল্পে খাতের অবদান - ৩৭.৩৭%।
- জিডিপিতে শিল্পে খাতের প্রবৃদ্ধির হার - ৩.৫১% ।
- জিডিপিতে সেবা খাতের অবদান -৫১.৪৪%।
- জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার - ৫.০৯%। (চূড়ান্ত)

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৫৩.
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি বলে গণ্য হবে?
  1. ৫ নং
  2. ৭ নং
  3. ৩ নং
  4. ৬ নং
ব্যাখ্যা
• ২ নং অনুচ্ছেদ অনুসারে - প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ।
• ৩ নং অনুচ্ছেদ অনুসারে - বাংলাদেশের রাষ্ট্র ভাষা বাংলা ।
• ৫ নং অনুচ্ছেদ অনুসারে - বাংলাদেশের রাজধানী হবে ঢাকা।
• ৭(১) অনুচ্ছেদ অনুসারে - প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ।
• ৬ নং অনুচ্ছেদ অনুসারে - বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, ও নাগরিক হিসেবে বাংলাদেশি বলে গণ্য হবে।

উৎস: বাংলাদেশ সংবিধান।
৫৪.
রুশ বিপ্লবের নেতৃত্বে কে ছিলেন?
  1. মুসোলিনি
  2. ভ্লাদিমির লেনিন
  3. নিকলো ম্যাকিয়াভেলি
  4. কালমার্কস
ব্যাখ্যা
• রুশ বিপ্লবের :
- ১৯১৭ সালের রুশ বিপ্লব এর মাধ্যমে সাম্রাজ্যবাদী সরকারকে উৎখাত করে বলশেভিকদের ক্ষমতায় অধিষ্ঠিত করে।
- রুশ বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিচ-উলিয়ানোভা লেনিন বা ভি আই লেনিন।
- বিপ্লবের ফলে রাশিয়ায় শ্রমিক শ্রেণির বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল
-  পশ্চিম ইউরোপের পুঁজিবাদী সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার উপর চরম আঘাত করে এই বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব। 

• ইউরোপীয় পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন- নিকোলো মেকিয়াভেলি।
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ। 

উৎস: ব্রিটানিকা ।
৫৫.
নিচের কোনটি জাতিসংঘের অঙ্গসংগঠন নয়?
  1. FAO
  2. USAID
  3. IFAD
  4. IOM
ব্যাখ্যা
• USAID - United States Agency for International Development.
- যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
• সদর দপ্তর : ওয়াশিংটন, ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
•  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট থেকে, মিশন-সমালোচনামূলক কার্যাবলী, মূল নেতৃত্ব এবং/অথবা বিশেষভাবে মনোনীত কর্মসূচির জন্য দায়ী মনোনীত কর্মীদের বাদে, সমস্ত USAID-এর সরাসরি নিয়োগ কর্মীদের বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।
• বর্তমানে ইউএসএআইডি তাদের কার্যক্রম বাস্তবায়নকারী সব অংশীজনকে তাদের অধীন চলমান সব প্রকল্পের কার্যক্রম বন্ধ অথবা স্থগিত রয়েছে।

উৎস : USAID website এবং প্রথম আলো।
৫৬.
’নিরাপদ মাতৃত্ব’ দিবস কত তারিখ?
  1. ২৮ মে
  2. ৫ জুন
  3. ২২ অক্টোবর
  4. ৯ ডিসেম্বর
ব্যাখ্যা
• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫
৫৭.
শিক্ষা পাওয়া মানুষের কী ধরনের অধিকার?
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    • রাজনৈতিক অধিকার :
    - রাষ্ট্রীয় কাজে সক্রিয় হওয়ার জন্য নাগরিকগণ যে সমস্ত অধিকার ভোগ করেন তাকে রাজনৈতিক অধিকার বলে।
     যেমন -
    - ভোটদানের অধিকার,
    - নির্বাচিত হওয়ার অধিকার,
    - মতামত প্রকাশের অধিকার,
    - সরকার গৃহীত ব্যবস্থার পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করার অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকার।

    • অর্থনৈতিক অধিকার :
    - অর্থনৈতিক অধিকারের গুরুত্বের প্রেক্ষিতেই বলা হয়ে থাকে যে, অর্থনৈতিক অধিকার ছাড়া রাজনৈতিক অধিকার অর্থহীন।
    যেমন-
    -  খাদ্য, বাসস্থান ও চিকিৎসা পাওয়ার অধিকার অর্থনৈতিক অধিকার।
    - কর্মের অধিকার ও নিশ্চয়তা,
    - ন্যায্য মজুরী লাভের অধিকার,
    - আইন অনুযায়ী স্বীকৃত সময়ের বেশি কাজ না করার অধিকার,
    - কর্মস্থলে শারীরিক ক্ষয়-ক্ষতির বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা লাভ প্রভৃতি অর্থনৈতিক অধিকার।

    • সামাজিক অধিকার :
    - রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সংঘবদ্ধ জীবনের অধিকারকে সামাজিক অধিকার বলে।
    যেমন-
    - শিক্ষার অধিকার,
    - সম্পত্তি অর্জন ও ভোগের অধিকার প্রভৃতি সামাজিক অধিকার।

    • সাংস্কৃতিক অধিকার-
    - নিজ ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, রীতিনীতি ও ধর্মীয় প্রথা-প্রতিষ্ঠান অনুযায়ী জীবন গঠন ও পরিচালনার অধিকারকে সাংস্কৃতিক অধিকার বলে।

    উৎস : পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৫৮.
    বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? ( মে-২০২৫)
    1. ৮ টি
    2. ১২ টি
    3. ৬ টি
    4. ১০ টি
    ব্যাখ্যা
    • দেশের প্রশাসনিক কাঠামো:
    - বিভাগ - ৮টি
    - জেলা ৬৪টি
    - সিটি কর্পোরেশন - ১২ টি
    - উপজেলা -৪৯৫ টি
    - মেট্রো থানা- ১০৫ টি
    - পৌরসভা - ৩২৭ টি
    - ইউনিয়ন - ৪,৫৯৬ টি
    - মৌজা - ৫৮,৮৪৬ টি
    - গ্রাম - ৯০,০৪৯ টি
    - মহল্লা - ১৫,১৫৩ টি

    উৎস : জনশুমারি- ২০২২।
    ৫৯.
    ’ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’ কোন মন্ত্রণালয়ের অধীনে?
    1. শ্রম মন্ত্রণালয়
    2. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
    3. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
    4. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
    ব্যাখ্যা
    • প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর/সংস্থা।
    - জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।
    - ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
    - বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল)।
    - প্রবাসী কল্যাণ ব্যাংক।

    • ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড:
    - প্রবাসী কর্মী  এবং তাদের পরিবার পরিজনকে সাহায্য সহযোগিতা কিংবা উদ্ভূত সমস্যার সমাধান কল্পে তথা সার্বিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সরকার Emigration Ordinance-1982 এর ১৯(১) ধারার ক্ষমতাবলে ১৯৯০ সালে “ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল” গঠন করে।
    - “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন,২০১৮” এর মাধ্যমে “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড” একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
    ৬০.
    নিচের কোন দুটি ব্রহ্মপুত্রের উপনদী?
    1. করতোয়া ও আত্রাই
    2. ধরলা ও তিস্তা
    3. গোমতী ও তিতাস
    4. কাপ্তাই ও হালদা
    ব্যাখ্যা

    • ব্রহ্মপুত্র এবং যমুনা:
    - তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে।
    - আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে।
    - ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের উপনদী।
    - ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি এক সময়ে ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর-পশ্চিমদিক থেকে দক্ষিণ-পূর্বদিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো।
    - কিন্তু ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার একটি শাখা নদীর সৃষ্টি হয়।
    • এই নতুন স্রোত ধারাটি যমুনা নামে পরিচিত হয়।
    - এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত।
    - যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী-বুড়িগঙ্গা।
     - করতোয়া ও আত্রাই হলো যমুনার উপনদী।

    • কর্ণফুলীর প্রধান উপনদী হলো- কাপ্তাই, হালদা, কাসালায়ং, রাঙখিয়াং,
    • যমুনার উপনদীগুলোর মধ্যে ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই অন্যতম। 
    • মেঘনার উপনদীসমূহের মধ্যে মনু, বাউলাই, গোমতী, তিতাস, কাসনি অন্যতম।

    উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি ।
    ৬১.
    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে?
    1. মুশফিকুর রহিম
    2. তামিম ইকবাল খান
    3. লিটন দাস
    4. মাহমুদুল্লাহ।
    ব্যাখ্যা
    - তামিম ইকবাল খান।
    - আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি তামিমের, ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে।
    - ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবাল খানের।
    - ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি।

    • বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্বও মুশফিকের।
    - ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ২০০ রান করেছিলেন তিনি।

    উৎস: প্রথম আলো।
    ৬২.
    চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি?
    1. ১৯০ টি
    2. ১০৯ টি
    3. ১৬০ টি
    4. ১৭০ টি
    ব্যাখ্যা
     চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগান - ১৭০ টি।
    - মৌলভীবাজার জেলায় অবস্থিত - ৯০ টি চা বাগান।
    - হবিগঞ্জ জেলায় অবস্থিত - ২৫টি চা বাগান।
    - সিলেট জেলায় অবস্থিত ১৯টি চা বাগান।
    -চট্টগ্রাম জেলায় অবস্থিত ২২ টি চা বাগান।
    - পঞ্চগড় জেলায় অবস্থিত ১০ টি চা বাগান।
    - রাঙ্গামাটি জেলায় অবস্থিত ২ টি চা বাগান।
    - ঠাকুরগাঁও জেলায় অবস্থিত ১ টি চা বাগান।
    - খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত ১ টি চা বাগান।

    উৎস: বাংলাদেশ চা বোর্ড। লিংক
    ৬৩.
    বাংলাদেশের নেত্রকোনা জেলা কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আবাসস্থল?
    1. খাসিয়া
    2. হাজং
    3. রাখাইন
    4. খিয়াং
    ব্যাখ্যা
    • হাজং :
    - হাজং বাংলাদেশ ও ভারতের একটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠির।
    - বাংলাদেশে এদের বাসবাস নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায়।
    - এছাড়া বাংলাদেশের আর কোথাও এদের কোন অস্তিত্বের প্রমান পাওয়া যায়নি।
    - বর্তমানে এদের সংখ্যা ৩০০০ জনের।

    • রাখাইন :
    - রাখাইন বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর নাম।
    - এরা মগ নামেও পরিচিত।
    - বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়। 

    • খিয়াং :
    খিয়াং বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বসবাসকারী একটি সম্প্রদায়।
    কিছু খিয়াং বান্দরবন জেলায়ও বসবাস করে।

    • খাসিয়া :
    - বাংলাদেশের সিলেট জেলা ও ভারতের আসামে এই জনগোষ্ঠী বাস করে।
     - তারা মাতৃপ্রধান পরিবারে বসবাস করে।
     - সিলেট, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় তারা বসবাস করছে।

    উৎস : nrigostisanad website.
    ৬৪.
    সুমেরীয়দের উদ্ভাবিত লিপির নাম-
    1. কৌশম্বী
    2. কিউনিফর্ম
    3. গঞ্জাম
    4. কলিঙ্গ
    ব্যাখ্যা
    • সুমেরীয় সভ্যতা :
    - মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্গত প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা ।
    - সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশে এবং পারস্য উপকূল অঞ্চলে ৫০০০ খ্রিস্টপূর্বাব্দে বসবাস শুরু করে।
    - এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠী।
    -  লিখন পদ্ধতি সুমেরীয়রাই প্রথম শুরু করে।
    - তাদের উদ্ভাবিত লিপির নাম - কিউনিফর্ম।
    - কিউনিফর্ম লিপিতে লেখা মহাকাব্য- গিল-গামেশ।
    - নগররাষ্ট্র নিয়ে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন- সম্রাট ডুঙি।
    - তাদের  বিখ্যাত দেবতা শামাশ (সূর্যদেবতা) ।
    - ইশতা নারী জাতির দেবতা নামে পরিচিত ছিল।

     উৎস: ইসলামের ইতিহাস প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
    ৬৫.
    তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? (মে - ২০২৫)
    1. ঝিনাইদহ
    2. ফরিদপুর
    3. কুষ্টিয়া
    4. নওগাঁ
    ব্যাখ্যা
    • তুলা উৎপাদনে শীর্ষ জেলা - ঝিনাইদহ।
    • আম উৎপাদনে শীর্ষ জেলা - নওগাঁ।
    • তামাক উৎপাদনে শীর্ষ জেলা - কুষ্টিয়া।
    • পাট উৎপাদনে শীর্ষ জেলা - ফরিদপুর।
    • ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা - দিনাজপুর।
    • গম উৎপাদনে শীর্ষ জেলা - ঠাকুরগাওঁ।

    উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৩।
    ৬৬.
    আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে বিভক্তকারী প্রণালীর নাম কী?
    1. মালাক্কা প্রণালী
    2. জিব্রাল্টার প্রণালী
    3. বাব এল মান্দেব প্রণালী
    4. বেরিং প্রণালী
    ব্যাখ্যা
    • জিব্রাল্টার প্রণালী :
    - ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্তকারী চ্যানেল ,
    - এটি স্পেন এবং আফ্রিকার মধ্যে অবস্থিত।
    - এটি ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিভক্ত করে।

    • মালাক্কা প্রণালী :
    - আন্দামান সাগর ( ভারত মহাসাগর ) এবং দক্ষিণ চীন সাগর ( প্রশান্ত মহাসাগর ) এর মধ্যে সংযোগকারী জলপথ ।
    - এটি সুমাত্রা এবংমালয়েশিয়া পৃথক করে।

    • বাব এল মান্দেব প্রণালী : 

    - লোহিত সাগর এবং এডেন সাগর কে যুক্ত করে।
    - আফ্রিকা এবং এশিয়া মহাদেশ কে বিভক্ত করে।

    • বেরিং প্রণালী :
    - এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ কে বিভক্ত করে।
    -  প্রশান্ত মহাসাগর এবং  উত্তর মহাসাগরকে যুক্ত করে।

    উৎস: ব্রিটানিকা এবং worldatla
    ৬৭.
    কোন সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়?
    1. ২৫,০০০ বছর পূর্বে
    2. ৩০,০০০ বছর পূর্বে
    3. ২৭,০০০ বছর পূর্বে
    4. ২৮,০০০ বছর পূর্বে
    ব্যাখ্যা
    • ভূপ্রকৃতির উপর ভিত্তি করে বাংলাদেশের ভূমিকে তিনটি প্রধান ভূ-অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
    - টারশিয়ারি পাহাড় অঞ্চল,
    -প্লাইসটোসিন উচ্চভূমি ,
    - এবং প্লাবন সমভূমি ।

    -  ২৫০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলে।

    • প্লাইসটোসিন উচ্চভূমির অন্তর্গত ভূ-অঞ্চাল হল- লালমাই পাহাড়ি অঞ্চল, বরেন্দ্রভূমি, মধুপুর ভাওয়ালের গড়।

    • টারশিয়ারি পাহাড় অঞ্চলের অন্তর্গত ভূ-অঞ্চল - উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চালের পাহাড় সমূহ।
    - বাংলাদেশের মোট ভূমির প্রায় ১২% ভাগ নিয়ে টারশিয়ারি পাহাড় অঞ্চল নিয়ে গঠিত।
    -  দক্ষিণ-পূর্বাঞ্চালের পাহাড় সমূহ- রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার,ও চট্টগ্রাম, জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্গত।
    - উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চল- ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর- পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাহাড়গুলো নিয়ে এ অঞ্চল গঠিত।

    • সাম্প্রতিককালের প্লাবন সমভূমি :
    - বাংলাদেশের প্রায় ৮০% ভূমি নদীবিধৌত এক বিস্তৃীর্ণ সমভূমি।
    - সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে এখানে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়।
    - বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে।  
    -সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়-
    - যেমন- দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্বান, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা ও রাজশাহী অঞ্চলের অংশবিশেষ।
    - কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এলাকা।
    -  ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে ব-দ্বীপ সমভূমি গঠিত।


    উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম ও দশম শ্রেণি।