পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৯ ডিসেম্বর, ২০২৩সময়55 minutes৯৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর পদের নাম: খাদ্য পরিদর্শক/উপ-খাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৩.১২.২০১১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৯ ডিসেম্বর, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি?
  1. প্রত্ন-বাঙ্গালা
  2. প্রত্ন-উড়িয়া
  3. প্রাকৃত
  4. বৈদিক ভাষা
ব্যাখ্যা
⇒ বাংলা ভাষার উৎপত্তি:
• বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
• পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান,ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো  বাংলা ভাষায় ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া।

• ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করেতে হয়েছে, সেগুলো হলো: ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয় → ভারতীয় আর্য → প্রাকৃত → বাংলা।

• আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলাভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’।



উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলাপিডিয়া।
.
কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
  1. সেন আমলে
  2. গুপ্ত আমলে
  3. পাঠান আমলে
  4. পাল আমলে
ব্যাখ্যা
⇒ বাংলা লিপি গঠন ও বিকাশ:
বাংলা লিপি পূর্ব-ভারতীয় ব্রাহ্মীলিপির সূদীর্ঘ আঞ্চলিক বিবর্তন ধারার চূড়ান্তরূপ। কুষাণ ও গুপ্ত সম্রাটদের আমলে উত্তরী ব্রাহ্মী বর্ণগুলো বদলে যায় এবং খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে দেশভেদে এর তিনটি রূপ পরিলক্ষিত হয়। ব্রাহ্মীর এই ত্রিরূপ থেকেই উত্তর ভারতীয় আধুনিক বর্ণমালার উৎপত্তি হয়েছে।

♦ ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে ব্রাহ্মীর যে বিশেষ রূপটি প্রচলিত ছিল তাকে বলা হয় 'সারদা' লিপি
♦ উত্তর ভারতের মধ্য প্রদেশে ব্রাহ্মীলিপির যে রূপটি বিকাশ লাভ করেছিল, তা 'নাগরলিপি' নামে বিকাশ লাভ করে। আর এই 'নাগরলিপি' থেকেই 'দেবনাগরী' বর্ণমালার উদ্ভব ঘটেছে।
♦ অপরদিকে উত্তর ভারতের পূর্ব সীমান্ত অঞ্চলে ব্রাহ্মীর যে পরিবর্তিত রূপটি প্রতিষ্ঠিত হয়েছিল, তার নাম দেওয়া হয় 'কুটিল লিপি'। 'কুটিল লিপি'র কালক্রমিক পরিণতিই যে আমাদের বাংলা লিপি সে বিষয়ে পণ্ডিতরা সবাই মোটামুটি একমত।

♦ পাল রাজা মহীপালের সিংহাসনে আরোহনের পর অ, উ, ক, খ, গ, ধ, ন, ম, ল, জ এবং ক্ষ অনেকটা বাংলা অক্ষরের আকার ধারণ করেছে। রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দেওপাড়ায় প্রাপ্ত দ্বাদশ শতাব্দীতে উৎকীর্ণ বিজয় সেনের 'বঙ্গাল প্রশস্তিতে যে লিপি ব্যবহার করা হয়েছে তার মধ্যে ২২টি একেবারে পুরোপুরি বাংলা অক্ষর।

♦ দ্বাদশ শতাব্দীর শেষভাগ এবং ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকেই আমরা সম্পূর্ণ বাংলা লিপি পাই তাম্র শাসনের মাধ্যমে।
♦ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এর মতে, বাংলা লিপির সুসংগঠন হয় সেন রাজাদের আমলে।

এসব বিবেচনায় বলা যায় যে, পাল আমলে বাংলা লিপির প্রসার ঘটে এবং সেন আমলে বাংলা লিপির সুসংগঠন হয়।

উৎস: সমকাল সম্পাদকীয়, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ একটি-
  1. আত্মজীবনী
  2. কাব্যগ্রন্থ
  3. উপন্যাস
  4. প্রবন্ধ সংকলন
ব্যাখ্যা
⇒ ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাস:
- মীর মশাররফ হোসেন রচিত শ্রেষ্ঠ উপন্যাস - বিষাদ-সিন্ধু, যা একটি ইতিহাস আশ্রিত উপন্যাস।
- কারবালার কাহিনির মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটিতে ইতিহাসের অন্ধ অনুসরণ করা হয় নি।
- মাইকেল মধুসূদনের ‘মেঘনাদবধ’ কাব্যের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে এতে ‘এজিদ’ কে নায়ক হিসাব উপস্থাপন করা হয়েছে। 
- এটি যথাক্রমে ১৮৮৫, ১৮৮৭ ও ১৮৯১ সালে তিন ভাগে প্রকাশিত হয়; পরবর্তীতে সেগুলি একখণ্ডে মুদ্রিত হয়।

⇒ মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী, 
- জমীদার দর্পণ, 
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা, 
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
  1. হরপ্রসাদ শাস্ত্রী
  2. সুকুমার সেন
  3. মুহম্মদ শহীদুল্লাহ
  4. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
⇒ চর্যাপদ:
- চর্যাপদের ভাষাকে বলা হয় 'সন্ধ্যা' বা 'সান্ধ্য ভাষা'।
- এ ভাষা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট।
- তাই একে 'আলাে-আঁধারী' ভাষাও বলা হয়।
- চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভপর নয়৷ তবে আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য৷

⇒ চর্যাপদ বিষয়ক বিভিন্ন আলোচনা:
• বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন। 
• ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে ভাষা আলোচনা করে স্বীকৃত দেন যে, চর্যাপদ বাংলা ভাষায় রচিত। 
১৯২৬ সালে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় 'অরিজিন অ্যান্ড ডেভেলোপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। অধিকাংশ ভাষাবিজ্ঞানী এ অভিমত সমর্থন করেন।

• ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, ড. সুকুমার সেন, ড. শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের ভাষা, বিষয়বস্তু, প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন যে- চর্যাপদ বাংলা ভাষায় রচিত। 
• ১৯২৭ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন।
• ১৯৪৬ সালে ড. শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অর্ন্তনিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন।
• বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচর্য, বৈদ্ধ সহজান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ -এই বিখ্যাত পঙক্তিটির রচয়িতা কে?
  1. বড়ু চণ্ডীদাস
  2. ভারতচন্দ্র
  3. ময়ূর ভট্ট
  4. ভাডু দত্ত
ব্যাখ্যা
'প্রণমিয়া পাটুনী কহিছে জোড় হাতে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।।'

- আলোচ্য পঙক্তি টি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের 'আমার সন্তান' কবিতার অন্তর্গত। 
- এখানে লেখক 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' - কথাটি  ঈশ্বরী পাটনীর মুখ দিয়ে বলিয়েছেন।

⇒ ভারতচন্দ্র রায়গুণাকর(১৭১২-১৭৬০):
- মধ্যযুগের সর্বশেষ কবি, আধুনিক বাংলা সাহিত্যের অগ্রদূত ভারতচন্দ্র রায়গুণাকর।
- ইন্দ্রনারায়ণ তাঁর বিশিষ্ট বন্ধু নবদ্বীপ-কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেন। মহারাজা কবির পাণ্ডিত্য ও ব্যবহারে মুগ্ধ হন এবং তাঁকে ৪০ টাকা মাসোহারা দিয়ে আমত্য বা রাজসভাসদ পদে নিয়োগ দেন।
- মহারাজা কৃষ্ণচন্দ্র তাঁকে ‘গুণাকর’ অর্থাৎ ‘সকল গুণের আধার’ উপাধিতে সম্মানিত করেন। 

তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ:
- অন্নদামঙ্গল,
- গঙ্গাষ্টক,
- রসমঞ্জরী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
  1. বেগম সুফিয়া কামাল
  2. মহাশ্বেতা দেবী
  3. পদ্মাবতী
  4. চন্দ্রাবতী
ব্যাখ্যা
⇒ চন্দ্রাবতী:
- মধ্যযুগ তথা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী।
- তিনি পুরাতন বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন।
- মহিলা রামায়ণকার বলা হয় চন্দ্রাবতীকে। তিনিই মহিলা কবিদের মধ্যে প্রথম রামায়ণ অনুবাদ করেন।
- চন্দ্রাবতী মধ্যযুগের তিনজন মহিলা কবির একজন। অপর দুইজন চণ্ডীদাসের অনুরাগী রামী ও চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
- চন্দ্রাবতী ১৫৫০ খ্রিষ্টাব্দে ময়মনসিংহের কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- চন্দ্রাবতী ছিলেন মনসামঙ্গলের অন্যতম কবি দ্বিজ বংশীদাসের কন্যা। - লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোগের ফলে তাঁর রচিত রামায়ণ বিশেষ মর্যাদা লাভ করেছিল।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘শূন্যপুরান’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. রামাই পণ্ডিত
  2. ময়ূর ভট্ট
  3. হলায়ুধ মিশ্র
  4. ভারতচন্দ্র
ব্যাখ্যা
• শূন্যপুরাণ: 
- 'শূন্যপুরাণ' বিশেষভাবে ধর্মপূজাপদ্ধতি।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত।
- গ্রন্থটির লেখক কে তার সুনির্দিষ্ট হদিস পাওয়া যায় নি। তবে যতটুকু ভণিতা পাওয়া যায়, তাতে মনে হয় গ্রন্থটি রামাই পণ্ডিতের।
- গ্রন্থটির প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
- এই সকল সৃষ্টিতত্ত্ব বর্ণনায় মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষ করা যায়।
- বাকি সব কয়টি অধ্যায়ই বিভিন্ন ও বিচিত্র রকমের ধর্মপূজার পদ্ধতি বিশ্লেষণে পূর্ণ।
- গ্রন্থটি নামবিহীন অবস্থায় পাওয়া যায়।
- ‘বিশ্বকোষ' প্রণেতা নগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে 'শূন্যপুরাণ' নামকরণ করে প্রকাশ করেন।
- এই কাব্যে 'শূন্যময় দেবতা' ধর্মঠাকুরের পূজা পদ্ধতির বর্ণনা আছে।
- গ্রন্থটির রচনাকাল সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ লক্ষ করা যায়।
- পণ্ডিত যোগেনচন্দ্র রায় বিদ্যানিধির মতে, 'শূন্যপুরাণ' এর রচনাকাল ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে।
- সুকুমার সেন মনে করেন যে, ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় গ্রন্থটি রচিত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাক্য সংকোচন করুন: ‘মৃত্তিকা দিয়ে তৈরি’।
  1. মৃণ্ময়
  2. মেটেল
  3. চিন্ময়
  4. মন্ময়
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• মৃন্ময় (বিশেষণ):
অর্থ - মাটির তৈরি।

• সুতরাং ‘মৃত্তিকার দ্বারা নির্মিত’ এর বাক্য সংকোচন - মৃন্ময়।

গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ:
নিতান্ত দগ্ধ হয় যে সময়ে এক কথায় প্রকাশ = নিদাঘ।
সৈনিকদের বিশ্রাম শিবির এক কথায় প্রকাশ = স্কন্দাবার।
তৃনাচ্ছাদিত ভূমি এক কথায় প্রকাশ = শাদ্বল।
মাসের শেষ দিন এক কথায় প্রকাশ = সংক্রান্তি।
চৈত্র মাসের উৎপন্ন ফসল এক কথায় প্রকাশ = চৈতালি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

.
মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?
  1. লোকসাহিত্য
  2. পুঁথি সাহিত্য
  3. বাংলা গীতিকা
  4. রোমান্টিক প্রণয়োপাখ্যান
ব্যাখ্যা
• মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান 'রোমান্টিক প্রণয়োপাখ্যান' সাহিত্য

⇒ 'রোমান্টিক প্রণয়োপাখ্যান' সাহিত্য ধারা:

• অনুবাদ সাহিত্য মধ্যযুগের একটি সাহিত্য ধারা। মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম 'রোমান্টিক প্রণয়োপাখ্যান'। 
• 'রোমান্টিক প্রণয়োপাখ্যান' মূলত মুসলিম চরিত্রনির্ভর ও প্রণয় সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে লিখিত সাহিত্যকর্ম।
• এই ধারার কয়েকজন কবি হচ্ছেন- শাহ মুহম্মদ সগীর, সৈয়দ সুলতান, আবদুল হাকিম, আলাওল, কোরেশী মাগন ঠাকুর প্রমুখ।
• 'রোমান্টিক প্রণয়োপাখ্যান' অনুবাদ সাহিত্যসমূহ হলো:
- ইউসুফ-জোলেখা,
- লায়লী মজনু,
- মধুমালতী,
- গুলে বকাওলী,
- সতীময়না ও লোরচন্দ্রানী,
- চন্দ্রাবতী,
- পদ্মাবতী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস?
  1. শুভদা
  2. দত্তা
  3. শ্রীকান্ত
  4. পথের দাবী
ব্যাখ্যা
⇒ 'শ্রীকান্ত' উপন্যাস:
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে প্রকাশ পায়। 
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- উল্লেখযোগ্য চরিত্র - শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস:
- চরিত্রহীন,
- পণ্ডিতমশাই,
- পল্লীসমাজ,
- দেবদাস,
- শ্রীকান্ত,
- পরিণীতা,
- বিরাজবৌ,
- দত্তা,
- চরিত্রহীন,
- বামুনের মেয়ে,
- শেষ প্রশ্ন,
- দেনাপাওনা,
- পথের দাবী,
- বিপ্রদাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ -নাটকটির রচয়িতা কে?
  1. রশীদ করিম
  2. সৈয়দ শামসুল হক
  3. নুরুল মোমেন
  4. সেলিনা হোসেন
ব্যাখ্যা
⇒ পায়ের আওয়াজ পাওয়া যায়:
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হক রচিত মুক্তযুদ্ধবিষয়ক কাব্যনাট্য।
- এটি বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।

⇒ সৈয়দ শামসুল হক: 
- তিনি মূলত একজন লেখক ছিলেন।
- ১৯৩৫ সালে ২৭ ডিসেম্বর; কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
 
তাঁর প্রকাশিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নরুলদীনের সারা জীবন,
- এখানে এখন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
‘কালের কলস’ -কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. আল মাহমুদ
  2. শামসুর রাহমান
  3. শহীদ কাদরী
  4. রফিক আজাদ
ব্যাখ্যা
• 'কালের কলস' কাব্যগ্রন্থের রচয়িতা: 'আল মাহমুদ'। 

• আল মাহমুদ:
- কবি আল মাহমুদ ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মীর আবদুল শুকুর আল মাহমুদ।
-  তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে 'দৈনিক গণকণ্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন।
- 'সোনালি কাবিন' তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
- ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর।
- কালের কলস।
- সোনালী কাবিন।
- বখতিয়ারের ঘোড়া।
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না।
- পাখির কাছে ফুলের কাছে।
- প্রেমের কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
১৩.
নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
  1. ধ্বনিতত্ত্ব
  2. ভূতত্ত্ব
  3. রূপতত্ত্ব
  4. বাক্যতত্ত্ব
ব্যাখ্যা
• বাংলা ব্যাকরণের শাখা নয় ভূতত্ত্ব।

ব্যাকরণের আলােচ্য বিষয় বা শাখা ৪ ভাগে বিভক্ত- 

• ধ্বনিতত্ত্ব: ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়  ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভূক্ত।  ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য  - বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য , ধ্বনিদল প্রভৃতি।

• রূপতত্ত্ব: রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে। এই আলোচনায়  বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া।
 
• বাক্যতত্ত্ব: বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করে ।  বাক্যের নির্মান ও গঠন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে,বাক্যতুত্ত্ব তা বর্ণনা করে। তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাতক্যত্ত্বের আকোচ্য বিষয়। কারক বিশ্লেষন, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

• অর্থতত্ত্ব: মূল আলোচ্য - ব্যকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থও বলে। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচন করা হয়ে থাকে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৪.
ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয়?
  1. কথ্য রীতি
  2. আঞ্চলিক রীতি
  3. সাধু রীতি
  4. চলিত রীতি
ব্যাখ্যা
 • সাধু রীতি:
- সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এই রীতি তৎসম শব্দ বহুল ও গুরুগম্ভীর। এটি শুধু লেখার ক্ষেত্রে ব্যবহার হয়।
- সাধু রীতি নাটকের সংলাপ ও বকৃতার জন্য অনুপযোগী।
- এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- ভাষার এ রীতি সর্বজনস্বীকৃত লেখ্যরূপে ব্যবহৃত হয়। 

• চলিত রীতি:
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করে।
- এই রীতি তদ্ভব শব্দবহুল। এছাড়াও এতে দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- এই রীতি সহজবোধ্য, সংক্ষিপ্ত। বকৃতা, সংলাপ ও আলাপ - আলোচনার জন্য উপযোগী।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
ব্যাখ্যা
• ‘প’ হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি।

• ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: অল্পপ্রাণ ও মহাপ্রাণ।
 
অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন – ফ, ভ, থ, ধ, , ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৬.
সন্ধি বিচ্ছেদ করুন : ‘পুরস্কার’।
  1. পুর + কার
  2. পুর + স্কার
  3. পুরঃ + কার
  4. পুরসঃ + কার
ব্যাখ্যা
• সূত্র:
- বিসর্গযুক্ত ই- ধ্বনি বা ু- ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ ( ঃ ) স্থানে 'ষ' হয়। 
- বিসর্গযুক্ত অ- ধ্বনি বা আ- ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ ( ঃ ) স্থানে স- ধ্বনি হয়। স পরবর্তী ব্যঞ্জনে যুক্ত হয়। 
যেমন:
- তিরঃ + কার= তিরস্কার।
- পুরঃ + কার= পুরস্কার। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১৭.
নিচের কোনটি একটি দেশি শব্দ?
  1. আনারস
  2. চন্দ্র
  3. কষ্ট
  4. কুলা
ব্যাখ্যা
কুলা:
➤ মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২২ সংস্করণ) অনুসারে - এটি একটি দেশি শব্দ।
➤ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে - শব্দটি তদ্ভব (সংস্কৃত থেকে উৎপন্ন) শব্দ।

• কুলা (বিশেষ্য):
- (তদ্ভব শব্দ - কুল্য > কুলা)
- অর্থ: ধান চাল প্রভৃতি ঝাড়ার জন্য জন্য ব্যবহৃত বাঁশের চাঁচ দিয়ে তৈরি অর্ধবৃত্তাকার ডালাবিশেষ, কুলো।

অন্যদিকে,
‘আনারস’ পর্তুগিজ শব্দ।
‘চন্দ্র’ ও ‘কষ্ট’ তৎসম শব্দ।

উল্লেখ্য, শব্দের উৎসমূলের ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের তথ্য অধিক অধিক গ্রহণযোগ্য। তবে অপশনে অভিধার অনুসারে সঠিক উত্তর না থাকায় নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই অনুসারে সঠিক উত্তর গ্রহণ করা হলো।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ ও ২০২১ সংস্করণ)
১৮.
‘পাতিহাস’ - শব্দটিতে ‘পাতি’ উপসর্গটি কি অর্থ বোঝায়?
  1. বড়
  2. ছোট
  3. মন্দ
  4. বিপ্সা
ব্যাখ্যা
'পাতিহাঁস' শব্দটিতে 'পাতি' উপসর্গটি 'ক্ষুদ্র অর্থে' ব্যবহৃত হয়েছে।
- এটি বাংলা উপসর্গ। 

• এরূপ ক্ষুদ্র বা ছোট অর্থে ব্যবহৃত হয় আরো কিছু শব্দ:
- পাতিহাঁস,
- পাতিশিয়াল,
- পাতিলেবু,
- পাতিকুয়ো ইত্যাদি।

 উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ।
• বাংলা উপসর্গ ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
• তৎসম উপসর্গ ২০ টি। যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১৯.
‘নন্দিনী’ -এর প্রতিশব্দ কোনটি?
  1. মিনাক্ষী
  2. তনয়া
  3. সুন্দরী
  4. ননদিনী
ব্যাখ্যা
• ‘নন্দিনী’ এর প্রতিশব্দ: 'তনয়া'। 

• নন্দিনী শব্দের প্রতিশব্দ:
- দুহিতা,
- কন্যা,
- আত্মজা,
- তনয়া,
- সুতা,
- মেয়ে,
- দুলালী।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘নন্দিনী’ এর প্রতিশব্দ: কন্যা। 
- 'তনয়া' এর প্রতিশব্দ: কন্যা।

অন্যদিকে,
মীনাক্ষী শব্দের অর্থ - 'মাছের মতো সুন্দর চোখবিশিষ্ট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২০.
বাগধারার অর্থ নির্ণয় করুন : ‘ঢাকের কাঠি’।
  1. সাহায্যকারী
  2. বাদক
  3. তোষামুদে
  4. কৃপণ
ব্যাখ্যা
- ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ - মোসাহেব/তোষামুদে/চাটুকার।
- বাক্য: ঢাকের কাঠির কথায় বাড়াবাড়ি করা ভালো নয়। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- ‘ঢাকের বাঁয়া’  বাগধারার অর্থ - অকেজো। 
- বাক্য: দায়িত্ব দু'জনের ওপর থাকলে কী হবে, মামুন তো ঢাকের বাঁয়া।

- ‘ঢেঁকির কুমির’ বাগধারার অর্থ - অপদার্থ।
- বাক্য: ঢেঁকির কুমিররা কখনোই জীবনে উন্নতি লাভ করতে পারে না। 

- ‘ঢাক পেটানো’ বাগধারার অর্থ - প্রচার করা।
- বাক্য: আইবুড়ো মেয়ের বয়স সতেরো, তা কি ঢাক পিটিয়ে জানাতে হবে! 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২১.
I would like ______ information.
  1. a
  2. an
  3. some
  4. a piece
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -some.
- Complete Sentence: I would like some information.

• প্রশ্নে 'information' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসবে।
- Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।

• অন্যদিকে,
- a, an, ইত্যাদি determiner হিসেবে countable noun এর পূর্বে বসে।
- a peice uncountable noun এর পূর্বে বসে কিন্তু এরজন্য a price এর পর একটি preposition of এর প্রয়োজন হয়।
- যেমন - a peice of information.

২২.
Where is the ______ post office?
  1. nearest
  2. most near
  3. more near
  4. nearer
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - nearest.
- Complete Sentence: Where is the nearest post office?

• প্রদত্ত বাক্যটি Superlative Degree তে গঠিত হয়েছে।
- শূন্যস্থানের পূর্বে 'the' থাকায় বোঝা যাচ্ছে শূন্যস্থানে একটি superlative degree বসাতে হবে।
- তাই এখানে 'near' এর Superlative form ‘nearest’ বসবে।
- Near এর comparative হচ্ছে  nearer.


২৩.
I _______ a reply to my letter in the next few days.
  1. write
  2. expect
  3. wait
  4. get
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) write - লেখা।
খ) expect - প্রত্যাশা করা; অনুমান করা।
গ) wait - অপেক্ষা করা।
ঘ) get - হওয়া, পাওয়া।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, অর্থানুযায়ী শূন্যস্থানে expect শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- This is because "expect" is used to convey the anticipation or belief that something will happen in the future. In the context of the sentence, it suggests that the speaker is anticipating receiving a reply to their letter in the next few days.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Raju ______ here yesterday.
  1. come
  2. came
  3. will come
  4. has come
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -came.
-Complete Sentence: Raju came here yesterday.

• বাক্যের শেষে 'yesterday' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে। 
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
- আবার, Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে: Wh-questions + did + V1 + extension +? 
২৫.
I prefer tea _____ coffee.
  1. for
  2. than
  3. from
  4. to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete Sentence: I prefer tea to coffee.

• prefer (someone or something) to (someone or something else) - অর্থ  হচ্ছে অধিক পছন্দ করা। 
- অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে। 
- যেহেতু প্রশ্নের বাক্যটিতে Coffee অপেক্ষা tea কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে,
- তাই সঠিক উত্তর হবে- I prefer tea to Coffee.
২৬.
Questions 26 to 30: Appropriate Meaning of Words
(২৬) CHARLATAN
  1. Bilingual
  2. Deserter
  3. Imposter
  4. Revamp
ব্যাখ্যা
• CHARLATAN 
English Meaning: A person falsely claiming to have a special knowledge or skill.
Bangla Meaning: যে ব্যক্তি স্বীয় মাত্রার অতিরিক্ত দক্ষতা, জ্ঞান বা সক্ষমতার ভণিতা করে; বিশেষত হাতুড়ে বৈদ্য বা ডাক্তার, প্রতারক।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Bilingual
English Meaning: A person fluent in two languages.
Bangla Meaning: দ্বিভাষিক; দুই ভাষায় প্রকাশিত

খ) Deserter
English Meaning: A member of the armed forces who deserts.
Bangla Meaning: লায়ী সেনাপলাতক।

গ) Imposter
English Meaning: A person who pretends to be someone else in order to deceive others, especially for fraudulent gain.
Bangla Meaning: কাপটিক; ভণ্ড; ধর্মধ্বজী; ছদ্মতাপ, প্রতারক।

ঘ) Revamp
English Meaning: Give new and improved form, structure, or appearance to.
Bangla Meaning: পুনর্গঠিত করা; উন্নতিবিধান করা; পুরনো কোনো কিছু নতুনভাবে নির্মাণ অথবা সৃষ্টি করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Imposter শব্দটি Charlatan শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৭.
COMPENSATION
  1. Satisfaction
  2. Admission
  3. Compromise
  4. Reward
ব্যাখ্যা
• COMPENSATION
English Meaning: Something, typically money, awarded to someone in recognition of loss, suffering, or injury.
Bangla Meaning: ক্ষতিপূরণ।

ক) Satisfaction
English Meaning: Fulfilment of one's wishes, expectations, or needs, or the pleasure derived from this.
Bangla Meaning:  সন্তোষ; সন্তুষ্টি; পরিতোষ; পরিতুষ্টি; পরিতৃপ্তি; সন্তোষসাধন; চরিতার্থতা।

খ) Admission
English Meaning:
- The process or fact of entering or being allowed to enter a place or organization.
- A statement acknowledging the truth of something.
Bangla Meaning:  
- ভর্তি; প্রবেশ; প্রবেশমূল্য; ভিতরে ঢুকতে দেওয়া,
- কিছু স্বীকারপূর্বক বিবৃতি; স্বীকারোক্তি; স্বীকার।

গ) Compromise
English Meaning: 
- An agreement or settlement of a dispute that is reached by each side making concessions,
- The act or practice of each side giving up something in order to reach an agreement
Bangla Meaning:
- আপসে মীমাংসা করা।
- আপস-মীমাংসা; বিরোধের এমন নিষ্পত্তি যাতে বিরোধীপক্ষগুলো সবাই কিছু ব্যাপারে ছাড় দেয়।

ঘ) Reward
English Meaning: A thing given in recognition of service, effort, or achievement.
Bangla Meaning: পারিতোষিক; বকশিশ, পুরস্কার।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে  Reward শব্দটি COMPENSATION এর কাছাকাছি অর্থ প্রকাশ করছে।
- "reward" is the option that most closely aligns with the typical meaning of "compensation" in the context of receiving something in recognition or payment for a loss or service.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৮.
BENEVOLENT
  1. Compassionate
  2. Compromise
  3. Honorarium
  4. Disgraceful
ব্যাখ্যা
• BENEVOLENT
English Meaning: well meaning and kindly.
Bangla Meaning: দয়ালু; সদাশয়।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Compassionate
English Meaning: Feeling or showing sympathy and concern for others.
Bangla Meaning: করুণাময়; করুণাপ্রদর্শনকর।

খ) Compromise
English Meaning: An agreement or settlement of a dispute that is reached by each side making concessions.
Bangla Meaning: আপসে মীমাংসা করা।

গ) Honorarium
English Meaning: A payment given for professional services that are rendered nominally without charge.
Bangla Meaning: পেশাগত সেবার জন্য অযাচিতভাবে প্রদত্ত পারিশ্রমিক; পারিতোষিক; দক্ষিণা।

ঘ) Disgraceful
English Meaning: very bad, shockingly unacceptable.
Bangla Meaning: মর্যাদাহানিকর, লজ্জাকর।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Compassionate শব্দটি BENEVOLENT শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৯.
BIZARRE
  1. Strange
  2. Calamity
  3. Fatal
  4. Naive
ব্যাখ্যা
BIZARRE
English Meaning: Very strange or unusual.
Bangla Meaning: অদ্ভুত; বিচিত্র; উদ্ভট।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Strange
English Meaning: Unusual or surprising; difficult to understand or explain.
Bangla Meaning:  অজানিতপূর্ব, অশ্রুতপূর্ব, অদৃষ্টপূর্ব; যা আগে দেখা/শোনা/জানা যায়নি; (এবং সে কারণে) বিস্ময়কর:

খ) Calamity
English Meaning: An event causing great and often sudden damage or distress; a disaster.
Bangla Meaning: দুর্দৈব; বিপর্যয়, চরম দুর্দশা।

গ) Fatal
English Meaning: Causing death, leading to failure or disaster.
Bangla Meaning:  প্রাণনাশক; মারাত্মক

ঘ) Naive
English Meaning: (of a person or action) showing a lack of experience, wisdom, or judgement.
Bangla Meaning: কথাবার্তা এবং আচরণে সাদাসিধা ও ছলাকলাহীন।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - strange শব্দটি BIZARRE শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৩০.
LINGUIST
  1. Absconder
  2. Swindler
  3. Polyglot
  4. Knowledgeable
ব্যাখ্যা
• LINGUIST
English Meaning: Someone who studies the structure and development of language, or someone who knows several languages.
Bangla Meaning: যিনি অনেক ভাষা জানেন; ভাষাবিদ অথবা  ভাষাবিজ্ঞানী; যিনি ভাষাবিজ্ঞান চর্চা করেন।

ক) Absconder
English Meaning: Someone who goes away from a place suddenly, especially in order to escape from it
Bangla Meaning:  ফেরারি।

খ) Swindler
English Meaning: A person who uses deception to deprive someone of money or possessions.
Bangla Meaning: প্রতারক; জোচ্চোর।

গ) Polyglot
English Meaning: knowing or using several languages, A person who knows and is able to use several languages.
Bangla Meaning: বহুভাষায় কৃতবিদ্য বা লিখিত; বহুভাষিক।

ঘ) Knowledgeable
English Meaning: Intelligent and well-informed.
Bangla Meaning: জানাশোনা; অভিজ্ঞ; জ্ঞানসম্পন্ন।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Polyglot শব্দটি Linguist শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary and Cambridge Dictionary.
৩১.
These two temples are probably the two oldest surviving concrete erections in Old Dhaka, both dating back at least two hundred years.
  1. both dating
  2. both of which have dated
  3. and each has dated
  4. and each one dating
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - both dating.
- The sentence begins referring to "These two temples" as the subject.
- The latter part of the sentence needs to link back and refer to this same subject,তাই both হবে।
- "both dating" is a concise way to link the subject ("these two temples") to the action ("dating back at least two hundred years").

• অন্য অপশন গুলোর মধ্যে - 
খ) "both of which have dated" - Incorrect use of "have dated", changes the meaning.
গ) "and each has dated" - Also incorrect use of "has dated".
ঘ) "and each one dating" - Awkward phrasing, "each one" is redundant.
৩২.
Unlike the many winter vegetables that have tough leaves and thus require a lengthy cooking time, those of cabbage need little cooking time.
  1. those of cabbage need little cooking time
  2. cabbage needs little cooking time
  3. cabbage need little cooking time
  4. those of cabbage needs little cooking time
ব্যাখ্যা
• সঠিক উত্তর টি হবে - cabbage needs little cooking time.
- বাক্যের প্রথম অংশটিতে অনেক শীতকালীন শাকসবজি (যা রান্নার জন্য দীর্ঘ সময় প্রয়োজন) এবং বাঁধাকপির মধ্যে তুলনা করা হয়েছে।
- যেহেতু দ্বিতীয় অংশে বাঁধাকপি সম্পর্কে বলা হবে , তাই those of cabbage এর বদলে subject হিসেবে শুধু Cabbage বসবে।
- cabbage third person singular number তাই এরপর -s/es যুক্ত হবে।

Correct Sentence: Unlike the many winter vegetables that have tough leaves and thus require a lengthy cooking time, cabbage needs little cooking time.
৩৩.
The population of Bangladesh has been steadily increasing for decades, and it will probably have what is estimated as 220 million people by 2050.
  1. it will probably have what is estimated as
  2. the country will probably have
  3. they are likely to have
  4. there will probably be
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - The country will probably have.
- The sentence is talking about the population projections for a specific country.
- বাক্যের শুরুতে The population of Bangladesh থাকায় দ্বিতীয় clause এ the country এর ব্যবহার সঠিক।
- ভবিষ্যতে হবে এমন নির্দেশ করছে বিধায় will probably have বসবে।
- What is estimated as 220 million people" is describing what the population count is projected to be.
- তাই the country will probably have" fits with this phrase.
৩৪.
Natural selection operates whenever individuals of one genetic composition are better at reproducing than that of others, as Charles Darwin observed.
  1. that of others
  2. the other
  3. another
  4. those of another
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - those of another.
- Correct sentence: Natural selection operates whenever individuals of one genetic composition are better at reproducing than those of another as Charles Darwin observed.

• যেহেতু এখানে Individuals শব্দটি plural হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এরপর those of another বসবে।
৩৫.
My Physician has told me that stomach ulcers are not caused by stress, alcohol, or rich foods, but a bacterium that dwells in the mucous lining of the stomach.
  1. not caused by stress, alcohol, or rich foods, but
  2. not caused by stress, alcohol, or rich foods, but are by
  3. caused not by stress, alcohol, or rich foods, but by
  4. caused not by stress, alcohol, and rich foods, but
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - caused not by stress, alcohol, or rich foods, but by.
- Not এর সাথেসাধারণত but ব্যবহৃত হয়, অর্থাৎ, Not.....but এভাবে আসে। 
- এখানে Parallelism এর প্রয়োগ ঘটেছে।
- আর ব্যাকটেরিয়ার দ্বারা ঘটছে বোঝাতে but এরপর by ব্যবহৃত হবে।

• The sentence therefore has a list of two elements joined by the idiom 'not....but'.
-  In this case, all the factors that are being discussed (stress, alcohol, rich foods) are negated in a parallel manner, and then the true cause (a bacterium) is introduced. 
৩৬.
Questions 36 to 40: Identification of Correct Spelling
  1. Psycology
  2. Psychology
  3. Sychology
  4. Tsychology
ব্যাখ্যা
• Psychology (noun)
English Meaning: the scientific study of the human mind and its functions, especially those affecting behaviour in a given context.
Bangla Meaning: মনোবিদ্যা; মনোবিজ্ঞান।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
৩৭.
Questions 36 to 40: Identification of Correct Spelling
  1. Enthusiastic
  2. Enthousiastic
  3. Enthosuastic
  4. Enthausiastic
ব্যাখ্যা
• Enthusiastic (adjective)
English Meaning: Having or showing intense and eager enjoyment, interest, or approval.
Bangla Meaning: অত্যুৎসাহী।
Example Sentence: He could be wildly enthusiastic about a project.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৩৮.
Questions 36 to 40: Identification of Correct Spelling
  1. Precedence
  2. Presedence
  3. Presidence
  4. Prescedence
ব্যাখ্যা
• Precedence (noun)
English Meaning: The condition of being considered more important than someone or something else; priority in importance, order, or rank.
Bangla Meaning: অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার; অগ্রাধিকার; অগ্রগণ্য।
Example Sentence: His desire for power soon took precedence over any other consideration.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৩৯.
Questions 36 to 40: Identification of Correct Spelling
  1. Palentology
  2. Paleontalogy
  3. Paleontology
  4. Paliontology
ব্যাখ্যা
• Paleontology (noun)
English meaning: the branch of science concerned with fossil animals and plants.
Bangla Meaning: জীবাশ্ম বিজ্ঞান।

Source: Oxford Learner's Dictionary.
৪০.
Questions 36 to 40: Identification of Correct Spelling
  1. Taxidarmist
  2. Taxydarmist
  3. Taxidermiest
  4. Taxidermist
ব্যাখ্যা
• Taxidermist (noun)
English Meaning: A person who practises taxidermy (the art of preparing, stuffing, and mounting the skins of animals with lifelike effect)
Bangla Meaning: মৃত পশুর চামড়ার ভিতর খড় ইত্যাদি ভড়ে তাকে জীবিতের ন্যায় দেখানোর বিদ্যায় পারদর্শী ব্যক্তি।

Source: Oxford Learner's Dictionary.
৪১.
একটি বড় বাক্সের মধ্যে ৫টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৫টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
  1. ২৫টি
  2. ৩০টি
  3. ৩৩টি
  4. ৩১টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বড় বাক্সের মধ্যে ৫টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৫টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?

সমাধান:
বড় বাক্স = ১ টি
মাঝারি বাক্স = ৫ টি
এবং ছোট বাক্স = ৫ × ৫ = ২৫ টি

মোট বাক্স আছে = ১ + ৫ + ২৫ = ৩১ টি
৪২.
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ৬ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
১ম নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/৮ অংশ
২য় নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/১২ অংশ
৩য় নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/২৪ অংশ

৩টি নল একত্রে ১ ঘন্টায় পূর্ণ করে = (১/৮) + (১/১২) + (১/২৪) অংশ
= (৩ + ২ + ১)/২৪ অংশ
= ৬/২৪ অংশ 
= ১/৪ অংশ 

১/৪ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ৪ ঘণ্টায় 
∴ ৩/৪ অংশ পূর্ণ হয় ৪ × (৩/৪) ঘণ্টায়
= ৩ ঘণ্টায় 
৪৩.
বিশেষ ক্রমানুযায়ী সাজানো ১১, ১৩, ১৯, ২৯, ৪৩, ৬১, ........ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. ৭৪
  2. ৭৭
  3. ৮৩
  4. ৮২
ব্যাখ্যা

প্রশ্ন: বিশেষ ক্রমানুযায়ী সাজানো ১১, ১৩, ১৯, ২৯, ৪৩, ৬১, ... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?

সমাধান:
১ম পদ = ১১
২য় পদ = ১১ + ২ = ১৩
৩য় পদ = ১৩ + ৬ = ১৯
৪র্থ পদ = ১৯ + ১০ = ২৯
৫ম পদ = ২৯ + ১৪ = ৪৩
৬ষ্ঠ পদ = ৪৩ + ১৮ = ৬১
৭ম পদ = ৬১ + ২২ = ৮৩

৪৪.
৯,৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?
  1. ২,১০০ টাকা
  2. ২,২০০ টাকা
  3. ৩,৫০০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?

সমাধান : 
প্রদত্ত অনুপাত = ২ : ৩ : ৪ : ৫
অনুপাতগুলোর যোগফল = ২ + ৩ + ৪ + ৫ = ১৪

ক্ষুদ্রতম সংখ্যা = ৯,৮০০ এর ২/১৪ = ১,৪০০
বৃহত্তম সংখ্যা = ৯,৮০০ এর ৫/১৪ = ৩,৫০০

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = ৩,৫০০ - ১,৪০০ = ২১০০ টাকা
৪৫.
গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত?
  1. ৬ টাকা
  2. ৭ টাকা
  3. ৮ টাকা
  4. ৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত?

সমাধান:
১৫% মূল্য কমে যাওয়ায় বর্তমান মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৮৫ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮৫/১০০ টাকা
∴ পূর্বমূল্য ৬০০০ টাকা হলে বর্তমান মূল্য = (৮৫ × ৬০০০)/১০০ টাকা
= ৫১০০ টাকা

∴ ১ কুইন্টাল গমের বর্তমান মূল্য = ৬০০০ - ৫১০০ = ৯০০ টাকা

১ কুইন্টাল বা ১০০ কেজি গমের দাম ৯০০ টাকা 
১ কেজি  গমের দাম (৯০০/১০০) 
= ৯ টাকা
৪৬.
কোন ব্যবসায় ‘ক’, ‘খ’, ‘গ’ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে ‘ক’ অপেক্ষা ‘গ’ কত টাকা বেশি পাবে?
  1. ৬০ টাকা
  2. ৮০ টাকা
  3. ১২০ টাকা
  4. ৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ব্যবসায় ‘ক’, ‘খ’, ‘গ’ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে ‘ক’ অপেক্ষা ‘গ’ কত টাকা বেশি পাবে?

সমাধান: 
ক, খ,গ এর মূলধনের অনুপাত =  ৩২০ : ৪০০ : ৪৮০ 
= ৩২ : ৪০ : ৪৮
= ৪ : ৫  : ৬
অনুপাতগুলাের যােগফল = ৪ + ৫ + ৬ = ১৫

ক পায় = ৩০০ এর ৪/১৫ = ৮০ টাকা
গ পায় = ৩০০ এর ৬/১৫ = ১২০ টাকা

গ অপেক্ষা ক কম পাবে = (১২০ - ৮০) টাকা = ৪০ টাকা।
৪৭.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক- চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
  1. ২ গুণ
  2. ৪ গুণ
  3. ৮ গুণ
  4. ১৬ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x²
সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গ = (x/4)2
= x2/16

∴ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের 16 গুণ।
৪৮.
টাকায় এক ডজন কলা বিক্রি করায় ২০% ক্ষতি হয়। ৬০% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় এক ডজন কলা বিক্রি করায় ২০% ক্ষতি হয়। ৬০% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে?

সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।

৬০% লাভে, বিক্রয়মূল্য  = ১০০ + ৬০ = ১৬০ টাকা।

পূর্বের বিক্রয়মূল্য ৮০ টাকা হলে, বিক্রয় করতে হবে ১৬০ টাকায়।
পূর্বের বিক্রয়মূল্য ১ টাকা হলে, বিক্রয় করতে হবে (১৬০/৮০) = ২ টাকায়।

২ টাকায় বিক্রি করতে হবে = ১২টি কলা
১ টাকায় বিক্রি করতে হবে (১২/২) = ৬টি কলা।
৪৯.
একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?
  1. ৮৯৭
  2. ৮৯৮
  3. ৮৯৯
  4. ৯০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি ক 

প্রশ্নমতে 
৯৯৯ - ক  = ক - ৭৯৭ 
বা, ক + ক = ৯৯৯ + ৭৯৭ 
বা, ২ক = ১৭৯৬
বা, ক = ১৭৯৬/২
∴ ক = ৮৯৮
৫০.
শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ১৭ বছরের সুদ ৪৫৯ টাকা হবে?
  1. ৩%
  2. 8%
  3. ৫%
  4. ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ১৭ বছরের সুদ ৪৫৯ টাকা হবে?

সমাধান:
ধরি,
আসল, P = ৪৫০ টাকা
সুদ, I = ৪৫৯ টাকা
সময়, n = ১৭ বছর
সুদের হার = r 

আমরা জানি,
I = Pnr
⇒ r = I/(Pn)
= ৪৫৯/(৪৫০ × ১৭)
= (৪৫৯/৭৬৫০) × ১০০ %
= ৬%
৫১.
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২৮০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৯০) টাকা
= ২০ টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/২০ টাকা
= ৪০০ টাকা 

∴  দ্রব্যটির ক্রয়মূল্য = ৪০০ টাকা। 
৫২.
একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?
  1. ১০৯ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৪০ মিটার
  4. ১৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?

সমাধান: 
একটি রাস্তার পাশে এক সারিতে ১৫ টি গাছ লাগানো আছে। 
একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার।

∴ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছে দুটি মধ্যে দূরত্ব = ১৪ × ১০ মিটার
= ১৪০ মিটার 
৫৩.
৩টি ঘোড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান এবং ২টি গরুর মূল্য ৩টি গাধার মূল্যের সমান। ১টি ঘোড়ার মূল্য ৭৫০০ টাকা হলে ৫টি গাধার মূল্য কত?
  1. ১৫,০০০ টাকা
  2. ২২,৫০০ টাকা
  3. ৩০,০০০ টাকা
  4. ৩১,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি ঘোড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান এবং ২টি গরুর মূল্য ৩টি গাধার মূল্যের সমান। ১টি ঘোড়ার মূল্য ৭৫০০ টাকা হলে ৫টি গাধার মূল্য কত?

সমাধান:
১টি ঘোড়ার মূল্য ৭৫০০ টাকা
৩টি ঘোড়ার মূল্য = (৭৫০০ × ৩) টাকা
= ২২৫০০ টাকা

৫টি গরুর মূল্য = ২২৫০০ টাকা
১টি গরুর মূল্য = ২২৫০০/৫ টাকা
২টি গরুর মূল্য = (২২৫০০ × ২)/৫ টাকা
= ৯০০০ টাকা

৩টি গাধার মূল্য = ৯০০০ টাকা
১টি গাধার মূল্য = ৯০০০/৩ টাকা
৫টি গাধার মূল্য = (৯০০০ × ৫)/৩ টাকা
= ১৫০০০ টাকা
৫৪.
নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৭২ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৮ ঘণ্টা
  2. ৯ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৭২ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘণ্টায় = (১৮ + ৬) কি.মি.
= ২৪ কি.মি.

স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘণ্টায় = (১৮ - ৬) কি.মি.
= ১২ কি.মি.

∴ ৭২ কি.মি. অতিক্রম করতে সময় লাগে = ৭২/২৪ ঘণ্টা
= ৩ ঘণ্টা

আবার,
৭২ কি.মি. ফিরে আসতে সময় লাগে = ৭২/১২ ঘণ্টা
= ৬ ঘণ্টা

∴ মোট সময় লাগে = (৩ + ৬) ঘণ্টা
= ৯ ঘণ্টা
৫৫.
৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?

নিয়ম-১:
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২২ × ৩২

৩৬ সংখ্যাটির ভাজক = (২ + ১) × (২ + ১) = ৯টি।

নিয়ম-২:
৩৬ = ১ × ৩৬
= ২ × ১৮
= ৩ × ১২
= ৪ × ৯
= ৬ × ৬
  
৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬,
= ৯টি
৫৬.
নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩?
  1. ২১ এবং ২২
  2. ২২ এবং ২৩
  3. ২৩ এবং ২৪
  4. ২৪ এবং ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩?

সমাধান:
মনেকরি 
সংখ্যা দুইটি ক ও ক + ১

প্রশ্নমতে 
(ক + ১) - ক = ৪৩
+ ২ক + ১ - ক = ৪৩
২ক + ১ = ৪৩
২ক = ৪৩ - ১
২ক = ৪২
ক = ২১

সংখ্যা দুইটি ২১ ও ২১ + ১ = ২২
৫৭.
তিন দিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে ঐ কাজের তিন গুণ কাজ করতে কত দিন লাগবে?
  1. ২৯ দিন
  2. ৮৭ দিন
  3. ২৬১ দিন
  4. ৩০০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: তিন দিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে ঐ কাজের তিন গুণ কাজ করতে কত দিন লাগবে?

সমাধান:
১/২৯ অংশ কাজ করে ৩ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (২৯ × ৩) দিনে
= ৮৭ দিনে।

সুতরাং, তিন গুণ কাজ করে = (৮৭ × ৩) দিনে
= ২৬১ দিনে
৫৮.
কালাম সাহেব তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে ৩ বছর পরে কালাম সাহেবের বয়স কত হবে?
  1. ২৮ বছর
  2. ৩৪ বছর
  3. ৩৭ বছর
  4. ৩৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কালাম সাহেব তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে ৩ বছর পরে কালাম সাহেবের বয়স কত হবে?

সমাধান:
৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর
∴ ছেলের বর্তমান বয়স = (১২ - ৫) বছর
= ৭ বছর

আবার,
 স্ত্রীর বয়স ছেলের বয়সের ৭ গুণ
∴ স্ত্রীর বয়স = (৭ × ৪) বছর
= ২৮ বছর

∴ কালাম সাহেবের বয়স = (২৮ + ৬) বছর
= ৩৪ বছর

৩ বছর পরে কালাম সাহেবের বয়স হবে = ৩৪ + ৩ = ৩৭ বছর
৫৯.
২৫ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪ : ১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত ৫ : ১ হবে?
  1. ৫ গ্রাম
  2. ৬ গ্রাম
  3. ১০ গ্রাম
  4. ২০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪ : ১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত ৫ : ১ হবে?

সমাধান:
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৪ + ১ = ৫
২৫ গ্রামে সোনা আছে = (২৫ × ৪)/৫) গ্রাম = ২০ গ্রাম
তামা আছে = ২৫ - ২০ = ৫ গ্রাম

ধরি,
ক গ্রাম সোনা মিশাতে হবে

প্রশ্নমতে
(২০ + ক) : ৫ = ৫ : ১
বা, (২০ + ক)/৫ = ৫/১
বা, ২০ + ক = ২৫
বা, ক = ২৫ - ২০
∴ ক = ৫
৬০.
‘ক’ ও ‘খ’ এর মানের গড় ৯ এবং ‘গ’ এর মান ১২ হলে ‘ক’, ‘খ’ ও ‘গ’ এর মানের গড় কত হবে?
  1. ১০
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ‘ক’ ও ‘খ’ এর মানের গড় ৯ এবং ‘গ’ এর মান ১২ হলে ‘ক’, ‘খ’ ও ‘গ’ এর মানের গড় কত হবে?

সমাধান:
ক, খ এর মানের গড় ৯ 
ক, খ এর  মোট মান  = ৯  × ২ = ১৮ 
গ এর মান  ১২

ক, খ এবং গ এর মোট মান = ১৮ + ১২ = ৩০ 
ক, খ এবং গ এর মানের গড় = ৩০/৩ = ১০
৬১.
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে?
  1. ওয়েস্ট ইন্ডিজ
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
নারী ক্রিকেট দল:

- ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
- ২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা জয় করে।
- ২০১৮ সালে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২১ সালে টেস্ট মর্যাদা পায়।

তথ্যসূত্র - ঢাকা টাইমস, ০২ এপ্রিল ২০২১।
৬২.
বর্তমানে কোন দেশ বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জাপান
  4. স্পেন
ব্যাখ্যা
দাতা দেশ:

- দেশ হিসেবে বর্তমানে জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে।
- দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রাশিয়া ও চীন।
- ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে বিশ্বব্যাংক ও এডিবি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৪ ফেব্রুয়ারি ২০২৩।
৬৩.
বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. দিনাজপুর
  2. জয়পুরহাট
  3. রংপুর
  4. ঈশ্বরদী
ব্যাখ্যা
ইক্ষু গবেষণা ইনস্টিটিউট:

- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।
- পাকিস্তান আমলে ১৯৫১ সালে প্রথম ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।
- দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে এ কেন্দ্রটিকে শিল্প মন্ত্রণালয়ের অধীন তৎকালীন বাংলাদেশ চিনিকল সংস্থার নিকট হস্তান্তর করা হয়।
- এ সংস্থাটি ১৯৭৪ সালে ‘‘ ইক্ষু গবেষণা ইন্সটিটিউট’’ নামে একটি প্রকল্প প্রণয়ন করে।
- মূলত এ ইন্সটিটিউট হতে দু’ধরনের কাজ সম্পাদিত হয়,
(ক) ইক্ষুর উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা কৌশল উদ্ভাবন।
(খ) উদ্ভাবিত উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা-কৌশলসমূহ ইু চাষীদের মধ্যে বিস্তার ঘটানো।

তথ্যসূত্র - বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৬৪.
সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার?
  1. ৩৭.৫০ মিটার
  2. ৩৫ মিটার
  3. ৩০ মিটার
  4. ২১.৫০ মিটার
ব্যাখ্যা
দিনাজপুর জেলা:

- উত্তরবঙ্গের প্রাচীন ও বৃহত্তম একটি জেলার নাম দিনাজপুর।
- এর পূর্বনাম ছিল গন্ডোয়ানাল্যান্ড।
- দিনাজপুর জেলাটি পূনর্ভবা নদীর তীরে অবস্থিত।
- সমুদ্র পৃষ্ঠ হতে সবচেয়ে উঁচু ভূমির জেলাটি ৩৭.৫ মিটার উঁচু।
- দিনাজপুর জেলায় কয়লা খনি আছে তিনটি।
- দেশের প্রথম কয়লা শোধনাগার দিনাজপুরেই যার নাম বিরামপুর কয়লা শোধনাগার।
- দেশে প্রথম লোহার খনির খোঁজ পাওয়া যায় দিনাজপুর জেলার হাকিমপুরের ইসবপুর গ্রামে।

তথ্যসূত্র - সময় নিউজ, ১৩ জানুয়ারি ২০২২।
৬৫.
বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি?
  1. শিবগঞ্জ
  2. থানচি
  3. তেঁতুলিয়া
  4. টেকনাফ
ব্যাখ্যা

সর্ব উত্তর:
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা
- বাংলাদেশের সর্ব উত্তরের থানা তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।

সর্ব পূর্ব:
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।

সর্ব পশ্চিম:
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকষা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাপাইনবাবগঞ্জ।

সর্ব দক্ষিণ:
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

৬৬.
নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
  1. অভ্র
  2. বিজয়
  3. সুতনী
  4. (ক) ও (খ) উভয়ই
ব্যাখ্যা
- বিজয় ও অভ্র হচ্ছে বাংলা টাইপ ও কম্পোজ সফটওয়্যার। 

বিজয়: 
- বাংলা সফটওয়্যার বাংলাদেশে কম্পিউটার ব্যবহারের সূচনা হয় আশির দশকের গোঁড়ার দিকে।
- এই প্রযুক্তিতে বাংলা ব্যবহারের চেষ্টা শুরু হয় তার কয়েক বছর পর।
- কম্পিউটারে বাংলা লেখার জন্যে দুটি উপাদান দরকার- তার একটি হলো বাংলা ফন্ট, আর অপরটি হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। 

অভ্র: 
- উচ্চারণভিত্তিক বাংলা লেখার সফটওয়্যার হলো অভ্র।
- এটি ২০০৭ সালে বাজারে আসে এবং দ্রুত জনপ্রিয়তা লাভ করে।
- অভ্র ইউনিকোডভিত্তিক সফটওয়্যার।
- বাংলা কী বোর্ডের লে আউট ১৯৬৫ সালে প্রথম মুনীর চৌধূরী তৈরি করেন। 
- পরবর্তী সময়ে আসে বর্তমানে সর্বাধিক প্রচলিত বিজয় সফটওয়্যার। 

অন্যদিকে, 
- বাংলায় অত্যন্ত জনপ্রিয় ফন্টগুলাের মধ্যে রয়েছে আদর্শলিপি, সুলেখা, সারদা, আনন্দ, সুশ্রী, মেঘনা, চন্দ্রবর্তী, সুতনী, যমুনা ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণি এবং বাংলাপিডিয়া ওয়েবসাইট।
৬৭.
বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
  1. ডিসেম্বর
  2. জানুয়ারি
  3. ফেব্রুয়ারি
  4. নভেম্বর
ব্যাখ্যা
- বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি। 

অন্যদিকে, 
- বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী। 
- বাংলাদেশের শীতলতম জেলা সিলেট। 
- বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর, নাটোর। 
- বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল, মৌলভীবাজার। 
- বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। 

উৎস: বাংলিপিডিয়া।
৬৮.
বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি?
  1. কর্ণফুলী
  2. হালদা
  3. সাংগু
  4. নাফ
ব্যাখ্যা
নাফ নদী:

- নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমার।
- এ নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার সীমানা নির্দেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- নাফ নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত।
- উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগরে পতিত হওয়া পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।
- নাফ মায়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নদী।

তথ্যসূত্র - নবম - দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বই (উন্মুক্ত)।
৬৯.
পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. চীন
  3. ভারত
  4. মিশর
ব্যাখ্যা
পাট উৎপাদন:

- পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ বাংলাদেশ।
- ২য় অবস্থানে আছে ভারত।
- ৩য় অবস্থানে আছে মিয়ানমার।
- ৪র্থ অবস্থানে আছে নেপাল।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ০৬ মার্চ ২০২৩। (লিংক)
৭০.
কোন গাছের কাঠ হতে দিয়াশলাই-এর কাঠি তৈরি হয়?
  1. গরান
  2. গেওয়া
  3. ধুন্দল
  4. চাপালিশ
ব্যাখ্যা
• দিয়াশলাই শিল্প:
- সুন্দরবনের গেওয়া কাঠের উপর নির্ভর করে দিয়াশলাই শিল্প গড়ে উঠেছে। এছাড়া কদম ও শিমুল গাছের কাঠ এই শিল্পে ব্যবহৃত হয়।

• কাগজ শিল্প:
- রাঙ্গামাটি জেলার কর্ণফুলী কাগজের কল স্থানীয় বাঁশ সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
সুনামগঞ্জের ছাতকে অবস্থিত কাগজ ও মন্ড তৈরির কারখানাটি সিলেটের সাবাই ঘাসকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে।

• নিউজপ্রিন্ট কারখানা:
- সুন্দরবনের গেওয়া কাঠের উপর ভিত্তি করে খুলনার নিউজপ্রিন্ট কারখানাটি গড়ে উঠেছে।

• রেয়ন শিল্প:
- চট্টগ্রামের চন্দ্রঘোনার রেয়ন কারখানাটি স্থানীয় বনভূমির নরম কাঠ ও বাঁশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়?
  1. নরসিংদী
  2. পাবনা
  3. ফেনী
  4. রংপুর
ব্যাখ্যা
প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প:

- ২০১৫ সালে সিংদীর রায়পুরা উপজেলায় বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়।
- দোকানপাট, আইসক্রিম কারখানা, শিল্পপ্রতিষ্ঠান এবং সেচের কাজে লাগছে সৌরবিদ্যুৎ।
- সহজে মোবাইল ফোন চার্জ করতে পারছে গ্রামের মানুষ।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ৩০ অক্টোবর, ২০১৫।
৭২.
যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
  1. ইউরিয়া
  2. এমপি
  3. টিএসপি
  4. কম্পোস্ট
ব্যাখ্যা
যমুনা সার কারখানায়:

- যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন হয়।
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ কারখানাটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- যমুনা সার কারখানা জামালপুর  জেলার সরিষাবাড়ীতে অবস্থিত।
- এ ফ্যাক্টরীর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫,৬১,০০০ মেট্রিক টন।

তথ্যসূত্র - বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট।
৭৩.
বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি?
  1. কুমিল্লা
  2. ঢাকা
  3. ময়মনসিংহ
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরুপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘন বসতি পূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)।
- সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)।
- সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়ন।
৭৪.
নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
  1. পদ্মা
  2. রূপসা
  3. মেঘনা
  4. পশুর
ব্যাখ্যা
নিঝুম দ্বীপ:

- নিঝুম দ্বীপ হাতিয়া উপজেলার অন্তর্গত একটি ছোট দ্বীপ।
- এটি বাংলাদেশের নোয়াখালী জেলায় অবস্থিত।
- একসময় এটিকে বলা হতো চর ওসমানী, বালুয়ার চর, গোল্ডেন আইল্যান্ড 
- নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত।
- ১৯৭৪ সালে বন বিভাগ দ্বীপের উত্তর পাশে বিশ বছরের জন্য একটি বনায়ন কর্মসূচি গ্রহণ করা হয়।

তথ্যসূত্র - নিঝুম দ্বীপ ওয়েবসাইট।
৭৫.
বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ‘চিন্তা ও বিবেকের স্বাধীনতা’ নিশ্চিত করা হয়েছে?
  1. ৩১ নম্বর
  2. ৩৫ নম্বর
  3. ৩৯ নম্বর
  4. ৪১ নম্বর
ব্যাখ্যা
অনুচ্ছেদ:

- অনুচ্ছেদ ৩৫ - বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ।
- অনুচ্ছেদ ৩৭ - সমাবেশের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৮ - সংগঠনের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৯ - চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪০ - পেশা বা বৃত্তির স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪১ - ধর্মীয় স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪২ - সম্পত্তির অধিকার।
- অনুচ্ছেদ ৪৩ - গৃহ ও যোগাযোগের রক্ষণ।
- অনুচ্ছেদ ৪৪ - মৌলিক অধিকার বলবৎকরণ।
- অনুচ্ছেদ ৪৫ - শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৭৬.
"তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।"
বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর মাস্কট এর নাম কী?
  1. রাগবি
  2. স্টাম্পি
  3. ফিভারনোভা
  4. উইকি
অনির্ধারিত
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৭৭.
সম্প্রতি ভূমিকম্পের ফলে জাপানের কোন পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে?
  1. হুন্দাই
  2. উয়ানজিং
  3. ওসাকা
  4. ফুকুশিমা
ব্যাখ্যা
জাপান:

- জাপানের ফুকুশিমায় ২০১১ সালের ১১ মার্চ ৯.০ মাত্রার ভূমিকম্প এবং সুনামি আঘাতের দ্বারা বিদ্যুৎ কেন্দ্রের বড় ক্ষতি হয়।
- এই ঘটনার পর বিদুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয়।
- পারমাণবিক দূর্ঘটনার সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ফলে চুল্লীগুলি ক্ষতিগ্রস্ত হয়।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১০ মার্চ ২০২১।
৭৮.
রংপুর বিভাগে কতটি জেলা রয়েছে?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
রংপুর বিভাগ:

- আয়তন: ১৬১৮৫.০১ বর্গ কিমি।
- অবস্থান: ২৫°২০´ থেকে ২৬°৩৭´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫০´ থেকে ৮৯°৫৩´ পূর্ব দ্রাঘিমাংশ।
- সীমানা: উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে জয়পুরহাট, বগুড়া ও জামালপুর জেলা, পূর্বে ভারতের আসাম রাজ্য, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
- রংপুর বিভাগ গঠিত হয় ২৫ জানুয়ারী ২০১০ সালে।
- জেলা: ৮টি।
- উপজেলা: ৫৮টি।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও রংপুর বিভাগ ওয়েবসাইট।
৭৯.
কোন বাংলাদেশী প্রথম এভারেস্ট জয় করেন?
  1. অমর্ত্য সেন
  2. মুসা ইব্রাহিম
  3. মুহাম্মদ ইউনুস
  4. ব্রজেন দাস
ব্যাখ্যা
প্রথম এভারেস্ট জয়ী:

- ২০১০ সালের ২৩ মে রবিবার প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।
- বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছেন নিশাত মজুমদার।
- ২০১২ সালের ১৯ মে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টার সময় তিনি এভারেস্ট শিখরে পা রাখেন।
- নিশাত মজুমদার ও সেই সঙ্গে আর এক বাংলাদেশী এম এ মুহিতের এভারেস্ট শীর্ষে আরোহণ করেন।

তথ্যসূত্র - বিবিসি নিউজ বাংলা, ১৯ মে ২০১২ ও ২৩ মে ২০১০।
৮০.
বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কী?
  1. এনা
  2. ইউএনবি
  3. আবাস
  4. বাসস
ব্যাখ্যা
বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা:

- দেশের জাতীয় সংবাদ সংস্থা 'বাসস'।
- সংস্থাটি ১ জানুয়ারী, ১৯৭২ সালে চালু হয়।
- এর প্রধান কার্যালয় ঢাকায়।
- দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় জাতীয় সংবাদ সংস্থার সংবাদদাতা রয়েছে।

তথ্যসূত্র - বাসস ওয়েবসাইট।
৮১.
জাতিসংঘের কোন মহাসচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেন?
  1. কফি আনান
  2. বান কি মুন
  3. উ থান্ট
  4. ট্রিগভেলী
অনির্ধারিত
ব্যাখ্যা
জাতিসংঘ: 

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- দাপ্তরিক ভাষা ৬টি। 
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
-  জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)। 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। 
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৮২.
কম্পিউটারের প্রিন্টার কি ধরনের ডিভাইস?
  1. আউটপুট
  2. ইনপুট
  3. স্টোরেজ
  4. মেমরি
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: 
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। 
উদাহরণ: কী-বোর্ড, মাউস, অপটিকাল রিডার, জয়স্টিক, মাইক্রোফোন, স্ক্যানার, গ্রাফিক্স প্যাড, লাইট পেন, ওয়েবক্যাম, ওসিআর ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। 
উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার, হেডফোন ইত্যাদি।

ইনপুট-আউটপুট ডিভাইস: 
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
উদাহরণ: পেনড্রাইভ, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩.
"তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।"
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ব্রাজিল
  2. ইংল্যান্ড
  3. জার্মানি
  4. ফ্রান্স
অনির্ধারিত
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৮৪.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?
  1. ১৩০ তম
  2. ১৩৪ তম
  3. ১৩৬ তম
  4. ১৬৬ তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:

-  বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৮৫.
সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা
সার্ক:

- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
৮৬.
আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
  1. কাস্পিয়ান
  2. লেক সুপিরিয়র
  3. ভিক্টোরিয়া
  4. বৈকাল
ব্যাখ্যা
কাস্পিয়ান:

- কাস্পিয়ান সাগর আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ।
- এটি বিশ্বের বৃহত্তম ভূ-বেষ্টিত আবদ্ধ জলাশয়।
- এর পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল ৩৭১,০০০ বর্গ কিলোমিটার।
- এটি ৭৮২০০ ঘন কিমি জল ধারণ করে।
- কাস্পিয়ান সাগর বিশ্বের তৃতীয় গভীরতম হ্রদ।
- ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া এবং আজারবাইজান এই হ্রদের অববাহিকার দেশ।

তথ্যসূত্র - Worldatlas.com
৮৭.
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
  1. ইরান
  2. সৌদি আরব
  3. কুয়েত
  4. ইরাক
ব্যাখ্যা
বাংলাদেশের স্বীকৃত লাভ:

- ১৯৭২ জানুয়ারি মাসেই পূর্ব জার্মানি, বুলগেরিয়া, পোল্যান্ড, মিয়ানমার, নেপাল, সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দেয়।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ইরাক প্রথম আরব দেশ হিসেবে ০৮ জুলাই ১৯৭২ সালে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
- সেনেগাল (১ ফেব্রুয়ারি), মালয়েশিয়া (২৪ ফেব্রুয়ারি), ইন্দোনেশিয়া (২৪ ফেব্রুয়ারি), গাম্বিয়া (মার্চ), গ্যাবন (৬ এপ্রিল), সিয়েরা লিওন (২১ এপ্রিল), ইরাক (৮ জুলাই), দক্ষিণ ইয়েমেন (৩১ জুলাই), উগান্ডা (৫ আগস্ট), বুরকিনা ফাসো (১৯ আগস্ট) প্রভৃতি মুসলিম দেশ ১৯৭২ সালের মধ্যেই বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
- ইরান ও তুরস্ক ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র - দৈনিক কালের কণ্ঠ, ডিসেম্বর ২১, ২০১৬ ও বিবিসি, মার্চ ২৬, ২০২১।
৮৮.
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য কত জন?
  1. ১০ জন
  2. ১৩ জন
  3. ১৫ জন
  4. ২০ জন
অনির্ধারিত
ব্যাখ্যা
# বর্তমানে (ডিসেম্বর, ২০২৩) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ৮ জন। তথ্যটি পরিবর্তনশীল।

বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার (১২তম)।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
৮৯.
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
  1. সোনারগাঁও
  2. মহাস্থানগড়
  3. রংপুর
  4. সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘর:

- সোনারগাঁ লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত।
- বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ  ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন।
- সোনারগাঁয়ের “বড়সর্দারবাড়ি” নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক।

তথ্যসূত্র - নারায়ণগঞ্জ জেলার ওয়েবসাইট।
৯০.
বিখ্যাত ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত?
  1. লন্ডনে
  2. টোকিওতে
  3. ওয়াশিংটন ডি সি তে
  4. নিউইয়র্কে
ব্যাখ্যা
ওয়াল স্ট্রীট:

- ওয়াল স্ট্রিট হলো নিউইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক।
- হোয়াইট হাউস হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও প্রধান প্রশাসনিক দপ্তরের নাম।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অফিস ওভাল অফিস নামে পরিচিত।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমানের নাম এয়ারফোর্স ওয়ান।
- পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাজার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৯১.
‘বন্দর আব্বাস’ কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ইয়েমেন
  2. ওমান
  3. কাতার
  4. ইরান
ব্যাখ্যা
বন্দর-ই আব্বাস:
- ‘বন্দর আব্বাস’ ইরানের সমুদ্র বন্দর।
- দক্ষিণ ইরানের বেশিরভাগ অংশের প্রধান সমুদ্র বন্দর।
- বন্দরটি ১৬২৩ সালে প্রতিষ্ঠিত হয়।

অন্যদিকে,
- 'আকাবা' সমুদ্রবন্দর অবস্থিত জর্ডানে।
- 'এডেন' সমুদ্রবন্দর ইয়েমেনে অবস্থিত।
গ্লাসগো সমুদ্র বন্দর অবস্থিত স্কটল্যান্ডে।
মন্ট্রিল, কুইবেক, ভ্যাঙ্কুভার সমুদ্রবন্দর অবস্থিত কানাডায়।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস, ব্রিটানিকা ও দৈনিক যুগান্তর, ৩ মার্চ ২০২২।
৯২.
ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল?
  1. ইংরেজ
  2. পর্তুগীজ
  3. ফরাসি
  4. ডাচ
ব্যাখ্যা
বাংলায় ইউরোপীয়দের আগমন:

- পর্তুগীজরা ভারতীয় উপমহাদেশের কালিকট বন্দরে প্রথম আসে।
- পর্তুগীজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন, তিনি ভাস্কো-ডা-গামা। ১৪৯৮ খ্রিস্টাব্দের ২৭ মে।
- তার এ উপমহাদেশে আগমন ব্যবসায়-বাণিজ্য এবং যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে।
- স্বল্প সময়ের মধ্যে পর্তুগীজরা কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি অঞ্চলে কুঠি স্থাপন এবং ১৫৩৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাটি নির্মাণের অনুমতি লাভ করে।
- পর্তুগীজরা প্রথম বাংলায় আগত ইউরোপীয়ান বাণিজ্যিক দল।
- হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়।
- তারা ‘ডাচ ইস্টইন্ডিয়া কোম্পানি' গঠন করে বাণিজ্যের উদ্দেশে ১৬০২ খ্রিস্টাব্দে উপমহাদেশে আসে।
- ১৭৫৯ খ্রিস্টাব্দে ওলন্দাজরা বিদরার যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। ফলে ১৮০৫ খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত সকল বাণিজ্যকেন্দ্র গুটিয়ে তারা এদেশ ত্যাগে বাধ্য হয়।
- ওলন্দাজদের মতোই দিনেমার বা ডেনমার্কের অধিবাসী একদল বণিক বাণিজ্য করার জন্য ‘ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে।
- এদেশে লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়ে ১৮৪৫ খ্রিস্টাব্দে বাণিজ্যিক সফলতা ছাড়াই দিনেমাররা এদেশ ত্যাগ করে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি?
  1. পৃথিবীর কেন্দ্রে
  2. মরু অঞ্চলে
  3. মেরু অঞ্চলে
  4. নিরক্ষীয় অঞ্চলে
ব্যাখ্যা
- বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। 
- একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বলে। 
- বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল। 
- যে স্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি। 
- মেরু অঞ্চলে g - এর মান বেশি হওয়ায় বস্তুর ওজনও বেশি। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণী।
৯৪.
নিচের কোন শহরটিকে ‘বাতাসের শহর’ বলা হয়?
  1. শিকাগো
  2. নিউইয়র্ক
  3. লন্ডন
  4. ঢাকা
ব্যাখ্যা
শিকাগো:

- শিকাগো সিটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- ১৮৩৭ সালে শিকাগোকে আনুষ্ঠানিকভাবে একটি শহর করা হয়েছিল।
- মিশিগান হ্রদের তীরে এর অবস্থান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর।
- শিকাগো শহরটিকে ‘বাতাসের শহর’ বলা হয়।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৯৫.
মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?
  1. পেপসিন
  2. ট্রিপসিন
  3. টায়ালিন
  4. অ্যামাইলেজ
ব্যাখ্যা
- মানুষের লালারসে টায়ালিন এনজাইম থাকে। 

মুখবিবর: 
- মুখ পরবর্তী অংশটি মুখবিবর। 
- মুখবিবরে তিন জোড়া লালাগ্রন্থি থাকে। 
- নিম্ন চোয়ালের অস্থির সাথে জিহ্বাযুক্ত থাকে। 
- জিহ্বার অগ্রভাগ মিষ্টি, দুই পার্শ্ব নোনা, পশ্চাৎ ভাগের দুই পার্শ্ব টক এবং পেছনের দিক তিক্ত স্বাদ গ্রহণ করে। 
- জিহ্বা খাদ্য দ্রব্যের স্বাদ গ্রহণ করে এবং পেষণের সময় লালারস মিশ্রিত করে খাদ্য দ্রব্যকে পিচ্ছিল করে পেছনে ঠেলে দেয়। 
- লালাগ্রন্থি থেকে নিঃসৃত “মিউসিন” খাদ্যকে পিচ্ছিল করে। 
- আর লালাগ্রন্থি থেকে নিঃসৃত টায়ালিন ও মল্টেজ এনজাইম খাদ্য পরিপাকে সহায়তা করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬.
‘এল বি ডব্লিউ’ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
  1. ফুটবল
  2. লন টেনিস
  3. ক্রিকেট
  4. রাগবি
ব্যাখ্যা
ক্রিকেট:

- ক্রিকেট খেলায় লেগ বিফোর উইকেট বা এল. বি. ডব্লিউ - একটি উপায় যার ফলে ব্যাটসম্যান আউট হয়ে যায়।
- ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
- ১৭০০ সাল থেকে প্রথমে একটা উইকেট পুঁতে কিছু নিয়মকানুনের মাধ্যমে খেলা শুরু হয়।
- প্রথম আইনকানুন তৈরি করে এমসিসি অর্থাৎ মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
- ক্রিকেট খেলার নিয়ন্ত্রকারী সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আই.সি.সি (International cricket council)।
- এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাই ক্রিকেট খেলার নিয়ম-কানুন প্রণয়ন ও নিয়ন্ত্রণ, প্রচার ও ব্যবস্থাপনা ইত্যাদির দায়িত্ব পালন করে থাকে। 
- যে জায়গায় ক্রিকেট খেলা হয় তাকে পিচ (pitch) বলে।
- ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য ২২ গজ (২০.১২ মিটার) এবং প্রস্থ ১০ ফুট (৩.০৫) মিটার।

তথ্যসূত্র - শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭.
নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়?
  1. সুইডেন
  2. ইতালি
  3. ডেনমার্ক
  4. নরওয়ে
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা-নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।
 
• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com.
৯৮.
সম্প্রতি ভারত কোন নদীতে ‘টিপাইমুখ বাঁধ’ নির্মাণের পরিকল্পনা করেছে?
  1. গঙ্গা
  2. ফেনী
  3. বরাক
  4. ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
টিপাইমুখ বাঁধ:

- বাংলাদেশ-ভারত সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য বাঁধটিই টিপাইমুখ বাঁধ নামে পরিচিত।
- এই বরাক নদীই বাংলাদেশে প্রবেশের আগে দুই ভাগ হয়ে সুরমা ও কুশিয়ারা নামে প্রবেশ করেছে; যা পরিশেষে মিলিত হয়ে মেঘনা নদী গঠন করেছে।
- এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার এই কাজ করেছে।
-  ১৯৩০-এর দশক থেকে আসামের কাছাড় উপত্যকায় এক ভয়াবহ বন্যা হওয়ার পর থেকে একটি দীর্ঘমেয়াদি বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনা করা হয়; যার অংশ হিসেবে ১৯৫৪ সালে ভারতের Central Water Commission (CWC) একটি বহুমুখী জলাধারের জন্য সমীক্ষার কাজ হাতে নেয়।
- এই বাঁধের উচ্চতা ১৬২.৮ মিটার।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ৩১ মে, ২০১৪।
৯৯.
কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে?
  1. মালাক্কা
  2. বসফরাস
  3. বেরিং
  4. ডোভার
ব্যাখ্যা
বসফরাস প্রণালী:

- বসফরাস প্রণালী কৃষ্ণ সাগর এবং মারমারা সাগরকে একত্রিত করে এবং এশিয়া মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে।
- এটি দুটি মহাদেশে অবস্থিত একমাত্র শহর ইস্তাম্বুলের মধ্য দিয়ে চলে।
- প্রণালীটির দৈর্ঘ্য ৩০ কিলোমিটার ও প্রস্থ ৩.৭ কিলোমিটার।
- এর গভীরতা ১২০ থেকে ৪০৮ ফুট।
- এটি রাজনীতি, বাণিজ্য এবং ইউরোপীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
১০০.
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম
  2. জেনেভা
  3. লিওঁ
  4. ওয়ারশ
ব্যাখ্যা
Interpol:

- International Criminal Police Organisation হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ।
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। 

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।