পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
১) বাংলাদেশের অর্থনীতি : উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
বাংলাদেশে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ কার্যকর হয় কবে থেকে?
  1. ক) ১ জুলাই ২০১২
  2. খ) ১ জুলাই ২০১৩
  3. গ) ১ জুলাই ২০১৬
  4. ঘ) ১ জুলাই ২০১৯
সঠিক উত্তর:
ঘ) ১ জুলাই ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ জুলাই ২০১৯
ব্যাখ্যা
- বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই সর্বপ্রথম মূল্য সংযোজন কর বা Value Added Tax (VAT) চালু হয়। এটি এক প্রকার পরোক্ষ কর।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়।
(তথ্যসূত্রঃ জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট)
.
বাংলাদেশ ব্যাংক বছরে কয়বার মুদ্রানীতি ঘোষণা করে থাকে?
  1. ক) একবার
  2. খ) দুইবার
  3. গ) তিনবার
  4. ঘ) চারবার
সঠিক উত্তর:
ক) একবার
উত্তর
সঠিক উত্তর:
ক) একবার
ব্যাখ্যা
- আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে থাকে। বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করা হয়।
- তবে ২০০৬-২০১৯ সময়ে বছরে ছয় মাস অন্তর দুইটি করে মুদ্রানীতি ঘোষণা করা হয়।
- মুদ্রানীতি হলো মুদ্রার গতিবিধির প্রক্ষেপণ। এটি অভ্যন্তরীণ ঋণ ও মুদ্রা সরবরাহের সাথে সম্পর্ক যুক্ত।
- দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, অর্থনৈতিক গতিশীলতা রক্ষা প্রভৃতি ক্ষেত্রে মুদ্রানীতি সহায়তা করে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাপিডিয়া)
.
খানা আয় ও ব্যয় জরিপ অনুসারে, দেশের কোন জেলায় দরিদ্র জনগোষ্ঠীর পরিমাণ সবচেয়ে কম?
  1. ক) মুন্সিগঞ্জ
  2. খ) গাজীপুর
  3. গ) নারায়ণগঞ্জ
  4. ঘ) মাদারীপুর
সঠিক উত্তর:
গ) নারায়ণগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) নারায়ণগঞ্জ
ব্যাখ্যা

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ ১৬-তম খানা আয় ও ব্যয় জরিপ-২০১৬ অনুসারে,
সবচেয়ে কম দারিদ্র্য হারের জেলাসমূহ:
- প্রথম : নারায়ণগঞ্জ
- দ্বিতীয় : মুন্সিগঞ্জ
- তৃতীয় : মাদারীপুর।
সর্বাধিক দারিদ্র্য হারে শীর্ষ জেলাসমূহ:
- প্রথম : কুড়িগ্রাম
- দ্বিতীয় : দিনাজপুর
- তৃতীয় : বান্দরবান।

(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)

.
খানা আয় ও ব্যয় জরিপ অনুসারে, সর্বাধিক দারিদ্র্যপীড়িত উপজেলা কোনটি?
  1. ক) রৌমারী
  2. খ) থানচি
  3. গ) চর রাজিবপুর
  4. ঘ) চিলমারী
সঠিক উত্তর:
গ) চর রাজিবপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) চর রাজিবপুর
ব্যাখ্যা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ ১৬তম খানা আয় ও ব্যয় জরিপ-২০১৬ অনুসারে,
সর্বাধিক দারিদ্র্যপীড়িত উপজেলাসমূহ:
- প্রথম : চর রাজিবপুর (কুড়িগ্রাম)
- দ্বিতীয় : থানচি (বান্দরবান)
- তৃতীয় : রৌমারী (কুড়িগ্রাম)
সবচেয়ে কম দারিদ্র্য হারের উপজেলা : গুলশান (ঢাকা)।

(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)

.
নিচের কোনটি খাতটি বৃহৎ শিল্পখাতের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) খনিজ ও খনন
  2. খ) নির্মাণ
  3. গ) রিয়েল এস্টেট
  4. ঘ) বিদ্যুৎ-গ্যাস-পানি
সঠিক উত্তর:
গ) রিয়েল এস্টেট
উত্তর
সঠিক উত্তর:
গ) রিয়েল এস্টেট
ব্যাখ্যা

- জিডিপি নির্ণয়ের সুবিধার্থে বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত কৃষি, শিল্প ও সেবা তিনটি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে। এসব প্রধান খাতসমূহ ১৫টি উপখাতের সমন্বয়ে গঠিত।
কৃষিখাতের উপখাত সমূহ হলো:
- কৃষি ও বনজ
- মৎস্য

শিল্পখাতের অন্তর্গত উপখাত সমূহ:
- ম্যানুফ্যাকচারিং
- খনিজ ও খনন
- নির্মাণ
- বিদ্যুৎ-গ্যাস-পানি সম্পদ

সেবাখাতের উপখাত সমূহ হলো:
- পাইকারি ও খুচরা বাণিজ্য
- হোটেল ও রেস্তোরাঁ
- পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ
- আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা
- রিয়েল এস্টেট
- লোকপ্রশাসন ও প্রতিরক্ষা
- শিক্ষা
- স্বাস্থ্য
- কমিউনিটি ও ব্যক্তিগত সেবা৷

(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)

.
বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান ক্রমবর্ধমান?
  1. ক) সেবাখাত
  2. খ) কৃষিখাত
  3. গ) মৎস্যখাত
  4. ঘ) শিল্পখাত
সঠিক উত্তর:
ঘ) শিল্পখাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিল্পখাত
ব্যাখ্যা
- বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান।
জিডিপিতে শিল্পখাতের অবদানের চিত্র:
- ২০১৭-১৮ অর্থবছর : ৩৩.৬৬ শতাংশ
- ২০১৮-১৯ অর্থবছর : ৩৫.০০ শতাংশ
- ২০১৯-২০ অর্থবছর : ৩৫.৩৬ শতাংশ।
অন্যদিকে,
- একই সময়ে জিডিপিতে সেবা, কৃষি ও মৎস্য খাতের অবদান ক্রমহ্রাসমান।
(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)
.
প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানির শতকরা কত ভাগ পূরণ করে থাকে?
  1. ক) ৪৮ ভাগ
  2. খ) ৬০ ভাগ
  3. গ) ৭১ ভাগ
  4. ঘ) ৮৫ ভাগ
সঠিক উত্তর:
গ) ৭১ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭১ ভাগ
ব্যাখ্যা

প্রাকৃতিক গ্যাস দেশের বাণিজ্যিক জ্বালানির প্রায় ৭১ ভাগ পূরণ করে থাকে।
খাত অনুযায়ী প্রাকৃতিক গ্যাসের ব্যবহার:
- বিদ্যুৎ উৎপাদন : ৪৩.২৮ শতাংশ
- শিল্পখাত : ১৫.৭৯ শতাংশ
- গৃহস্থালি : ১৫.২৫ শতাংশ
- ক্যাপটিভ : ১৫.১২ শতাংশ
- সার উৎপাদন : ৫.৫৪ শতাংশ
- সিএনজি : ৪.১৬ শতাংশ
- বাণিজ্যিক : ০.৭৬ শতাংশ
- চা বাগান : ০.১০ শতাংশ।

(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ : পৃষ্ঠা-১৩৮)

.
২০২১-২০২২ অর্থবছরের বাজেটে সার্বিক কৃষিখাতে বরাদ্দের পরিমাণ কত?
  1. ক) ২৯,৫১৫ কোটি টাকা
  2. খ) ৩১,৯১২ কোটি টাকা
  3. গ) ৩৪,২৪০ কোটি টাকা
  4. ঘ) ৩৬,১৪৫ কোটি টাকা
সঠিক উত্তর:
খ) ৩১,৯১২ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩১,৯১২ কোটি টাকা
ব্যাখ্যা
- চলতি ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে সার্বিক কৃষিখাতে মোট বরাদ্দের পরিমাণ ৩১,৯১২ কোটি টাকা।
- কৃষিখাতে ভর্তুকির পরিমাণ ৯,৫০০ কোটি টাকা।
(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
.
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে গেজেটভুক্ত যুদ্ধাহত ‍মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা কত?
  1. ক) ৩ লক্ষ টাকা
  2. খ) ৩.৫ লক্ষ টাকা
  3. গ) ৪.৫ লক্ষ টাকা
  4. ঘ) ৪.৭৫ লক্ষ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৪.৭৫ লক্ষ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪.৭৫ লক্ষ টাকা
ব্যাখ্যা
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা:
- সাধারণ ব্যক্তি করদাতা : ৩ লক্ষ টাকা
- তৃতীয় লিঙ্গ, মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতা : ৩.৫ লক্ষ টাকা
- প্রতিবন্ধি করদাতা : ৪.৫ লক্ষ টাকা
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা : ৪.৭৫ লক্ষ টাকা
(তথ্যসূত্র: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট)
১০.
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ কত?
  1. ক) ১৭.৫ শতাংশ
  2. খ) ১৫.৭ শতাংশ
  3. গ) ১৪.৩ শতাংশ
  4. ঘ) ১৩.১ শতাংশ
সঠিক উত্তর:
খ) ১৫.৭ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫.৭ শতাংশ
ব্যাখ্যা
- চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বরাদ্দপ্রাপ্ত খাতসমূহ:
- প্রথম : জনপ্রশাসন (১৮.৭ শতাংশ)
- দ্বিতীয় : শিক্ষা ও প্রযুক্তি (১৫.৭ শতাংশ)
- তৃতীয় : যোগাযোগ ও পরিবহন (১১.৯ শতাংশ)
- চতুর্থ : সুদ (১১.৪ শতাংশ)
- পঞ্চম : স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (৭ শতাংশ)
- ষষ্ঠ : প্রতিরক্ষা (৬.২ শতাংশ)।
(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
১১.
বর্তমানে দেশে সর্বোচ্চ আয়কর হার কত?
  1. ক) ১৫ শতাংশ
  2. খ) ২০ শতাংশ
  3. গ) ২৫ শতাংশ
  4. ঘ) ৩০ শতাংশ
সঠিক উত্তর:
গ) ২৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ শতাংশ
ব্যাখ্যা
- চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অনুসারে সর্বোচ্চ আয়কর হার ২৫ শতাংশ এবং সর্বনিম্ন করহার ৫ শতাংশ।
মোট আয়কর হার ৫টি। এগুলো হলো:
- ৫ শতাংশ
- ১০ শতাংশ
- ১৫ শতাংশ
- ২০ শতাংশ
- ২৫ শতাংশ।
- ২০২০-২১ অর্থবছরের বাজেটের পূর্বে সর্বোচ্চ করহার ছিলো ৩০ শতাংশ এবং সর্বনিম্ন ১০ শতাংশ।
(তথ্যসূত্র: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট)
১২.
কোন সংস্থা থেকে বাংলাদেশ সর্বাধিক ঋণ সহায়তা পায়?
  1. ক) AIIB
  2. খ) IDA
  3. গ) ADB
  4. ঘ) IMF
সঠিক উত্তর:
খ) IDA
উত্তর
সঠিক উত্তর:
খ) IDA
ব্যাখ্যা
- বাংলাদেশ IDA (International Development Association) থেকে সবচেয়ে বেশি ঋণ সহায়তা পায়।
- গত বছরে বাংলাদেশ IDA থেকে ২২৬.৫ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পায় যা IDA এর দ্বিতীয় শীর্ষ ঋণ গ্রহীতা।
(তথ্যসূত্রঃ IDA ওয়েবসাইট)
১৩.
বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন পরিকল্পনা কোনটি?
  1. ক) অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা
  2. খ) প্রথম প্রেক্ষিত পরিকল্পনা
  3. গ) দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা
  4. ঘ) ব-দ্বীপ পরিকল্পনা
সঠিক উত্তর:
ঘ) ব-দ্বীপ পরিকল্পনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব-দ্বীপ পরিকল্পনা
ব্যাখ্যা
- ব-দ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান-২১০০ দেশের সবচেয়ে বড় উন্নয়ন পরিকল্পনা।
- এই পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশকে সহায়তা করছে।
- ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদে এই পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। এটি পানিসম্পদ কেন্দ্রিক একটি মহাপরিকল্পনা যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রণয়ন করা হয়েছে।
(তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন এবং প্রথম আলো)
১৪.
GDP হিসাবের ক্ষেত্রে নিচের কোনটি গণ্য হয় না?
  1. ক) দেশে কর্মরত বিদেশীদের আয়
  2. খ) রপ্তানি আয়
  3. গ) প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স
  4. ঘ) ইপিজেডের উৎপাদন
সঠিক উত্তর:
গ) প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স
ব্যাখ্যা
- GDP (Gross Domestic Product) বা স্থূল দেশজ উৎপাদন হলো একটি দেশের ভৌগোলিক এলাকার মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদিত সকল পণ্য ও সেবার সমষ্টি।
- GDP হিসাবে দেশে কর্মরত বিদেশীদের আয় অন্তর্ভুক্ত হলেও বিদেশে অবস্থানরত প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হয় না।
- GNP (Gross National Product) বা স্থূল জাতীয় উৎপাদনে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হয় কিন্তু দেশে কর্মরত বিদেশীদের আয় অন্তর্ভুক্ত হয় না।
(তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক অর্থনীতি : রণজিৎ কুমার নাথ)
১৫.
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে কোন অর্থবছরে?
  1. ক) ১৯৭৪-৭৫ অর্থবছর
  2. খ) ১৯৯৮-৯৯ অর্থবছর
  3. গ) ২০১৭-২০১৮ অর্থবছর
  4. ঘ) ২০১৮-২০১৯ অর্থবছর
সঠিক উত্তর:
ক) ১৯৭৪-৭৫ অর্থবছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৪-৭৫ অর্থবছর
ব্যাখ্যা
- বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয় ১৯৭৪-৭৫ অর্থবছরে।
- এই সময়ে ৫.৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার বিপরীতে প্রবৃদ্ধি অর্জিত হয় ৯.৫৯ শতাংশ।
- ২০১৮-২০১৯ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয় ৮.১৫ শতাংশ।
(তথ্যসূত্র: বাজেট বক্তৃতা : ২০২১-২২ অর্থবছর)
১৬.
BRAC এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) ড. মুহাম্মদ ইউনূস
  2. খ) স্যার ফজলে হাসান আবেদ
  3. গ) স্যামসন এইচ চৌধুরী
  4. ঘ) ড. রেহমান সোবহান
সঠিক উত্তর:
খ) স্যার ফজলে হাসান আবেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্যার ফজলে হাসান আবেদ
ব্যাখ্যা
- BRAC (Bangladesh Rural & Advancement Committee) বিশ্বের বৃহত্তম এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা।
- ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ BRAC প্রতিষ্ঠা করেন।
- BRAC বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের নয়টির অধিক দেশে কাজ করছে।
(তথ্যসূত্র: BRAC ওয়েবসাইট)
১৭.
কোন দেশের সহায়তায় ডেল্টা প্ল্যান-২১০০ প্রণীত হয়?
  1. ক) জাপান
  2. খ) নেদারল্যান্ডস
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
খ) নেদারল্যান্ডস
ব্যাখ্যা
- ডেল্টা প্ল্যান-২১০০ বা ব-দ্বীপ পরিকল্পনা দেশের সবচেয়ে বড় উন্নয়ন পরিকল্পনা।
- এই পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশকে সহায়তা করছে।
- ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদে এই পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। এটি পানিসম্পদ কেন্দ্রিক একটি মহাপরিকল্পনা যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রণয়ন করা হয়েছে।
- ২০২০ সালের ১ জুলাই থেকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরুর মাধ্যমে ডেল্টা প্ল্যানের কার্যক্রমের শুরু হয়।
‍(তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন এবং প্রথম আলো)
১৮.
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ক) ৪.৮২ কিলোমিটার
  2. খ) ৫.৬৮ কিলোমিটার
  3. গ) ৬.১৫ কিলোমিটার
  4. ঘ) ৬.৪০ কিলোমিটার
সঠিক উত্তর:
গ) ৬.১৫ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬.১৫ কিলোমিটার
ব্যাখ্যা
- পদ্মা নদীর উপর নির্মাণাধীন পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্ট এটি নির্মিত হচ্ছে।
- সেতুটি নির্মাণে মোট ব্যয় হচ্ছে ৩০,১৯৩ কোটি টাকা।
- ২০২৩ সালের জুন মাসে পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হবে।
- পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হলে দেশের সার্বিক জিডিপি ১ শতাংশ বৃদ্ধি পাবে।
(তথ্যসূত্র: সেতু বিভাগ ও ফিনান্সিয়াল এক্সপ্রেস)
১৯.
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে দেশের মোট শ্রমশক্তির পরিমাণ কত?
  1. ক) ৪.৩৫ কোটি
  2. খ) ৫.২৫ কোটি
  3. গ) ৬.৩৫ কোটি
  4. ঘ) ৬.৯৫ কোটি
সঠিক উত্তর:
গ) ৬.৩৫ কোটি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬.৩৫ কোটি
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বাংলাদেশের শ্রমশক্তি:
- মোট শ্রমশক্তি : ৬.৩৫ কোটি
- পুরুষ শ্রমশক্তি : ৪.৩৫ কোটি
- নারী শ্রমশক্তি : ২.০০ কোটি
বিভিন্ন খাতে নিয়োজিত শ্রমশক্তি:
- শিল্পখাতে : ২০.৪ ভাগ
- কৃষিখাতে : ৪০.৬ ভাগ
- সেবাখাতে : ৩৯ ভাগ।
(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
২০.
২০২০ সালে রেমিট্যান্স আহরণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
গ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃতীয়
ব্যাখ্যা

বিশ্বব্যাংক প্রকাশিত রিপোর্ট অনুসারে,
২০২০ সালে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স আহরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : ভারত (৮৩.১৫ বি. ডলার)
- দ্বিতীয় : পাকিস্তান (২৬ বি. ডলার)
- তৃতীয় : বাংলাদেশ (২১ বি. ডলার)

বিশ্বে রেমিট্যান্স আহরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : ভারত
- দ্বিতীয় : চীন
- তৃতীয় : মেক্সিকো
- চতুর্থ : ফিলিপাইন
- পঞ্চম : মিশর
- ষষ্ঠ : পাকিস্তান
- সপ্তম : ফ্রান্স
- অষ্টম : বাংলাদেশ।

(তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)

২১.
বাংলাদেশের অর্থব্যবস্থা কীরূপ?
  1. ক) ধনতান্ত্রিক অর্থব্যবস্থা
  2. খ) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
  3. গ) ইসলামী অর্থব্যবস্থা
  4. ঘ) মিশ্র অর্থব্যবস্থা
সঠিক উত্তর:
ঘ) মিশ্র অর্থব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিশ্র অর্থব্যবস্থা
ব্যাখ্যা
- বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র অর্থব্যবস্থা। এই ব্যবস্থায় সম্পদের উপর সরকারি ও বেসরকারি মালিকানা পাশাপাশি বিদ্যমান।
- বাংলাদেশ সংবিধানের ১৩ নং অনুচ্ছেদে রাষ্ট্রীয়, সমবায় ও ব্যক্তিগত মালিকানার উপস্থিতির কথা উল্লেখ করা হয়।
- ১৯৯১ সালে বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয়।
(তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক অর্থনীতি ও বাংলাদেশ সংবিধান)