পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
উপসর্গ, অনুসর্গ। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'হররোজ' শব্দের 'হর' কোন ভাষার উপসর্গ?
  1. ক) আরবি
  2. খ) খাঁটি বাংলা
  3. গ) ফারসি
  4. ঘ) উর্দু-হিন্দি
সঠিক উত্তর:
ঘ) উর্দু-হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উর্দু-হিন্দি
ব্যাখ্যা
হর একটি উর্দু-হিন্দি উপসর্গ। প্রত্যেক অর্থে হররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'ফুল-বাবু' শব্দের 'ফুল' কোন ভাষার উপসর্গ?
  1. ক) তৎসম
  2. খ) ফারসি
  3. গ) আরবি
  4. ঘ) ইংরেজি
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি
ব্যাখ্যা
ফুল, হাফ, হেড, সাব ইত্যাদি ইংরেজি উপসর্গ। পূর্ণ অর্থে ফুল-হাতা, ফুল-শার্ট, ফুল-বাবু, ফুল-প্যান্ট ইত্যাদি ফুল উপসর্গযোগে শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারি নি।' বাক্যটিতে 'বশত' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) নিমিত্ত
  2. খ) কারণ
  3. গ) নিকট
  4. ঘ) প্রসঙ্গ
সঠিক উত্তর:
খ) কারণ
উত্তর
সঠিক উত্তর:
খ) কারণ
ব্যাখ্যা
'দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারি নি।' বাক্যটিতে 'বশত' কারণ অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি?
  1. ক) বেকার
  2. খ) নিবার
  3. গ) বিকার
  4. ঘ) নিদাঘ
সঠিক উত্তর:
ক) বেকার
উত্তর
সঠিক উত্তর:
ক) বেকার
ব্যাখ্যা
বে ফারসি উপসর্গ। এর দ্বারা গঠিত শব্দ বেকার, বেআদব, বেআক্কেল, বেকসুর ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে?
  1. ক) গ্রহ
  2. খ) চন্দ্রগ্রহণ
  3. গ) তারা
  4. ঘ) উপগ্রহ
সঠিক উত্তর:
ঘ) উপগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপগ্রহ
ব্যাখ্যা
'উপ' সংস্কৃত উপসর্গ। সমীপ্য অর্থে শব্দ গঠন উপকূল, উপকণ্ঠ। সদৃশ্য অর্থে উপদ্বীপ, উপবন। ক্ষুদ্র অর্থে উপগ্রহ, উপসাগর এবং বিশেষ অর্থে উপনয়ন, উপভোগ ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি অনুসর্গ?
  1. ক) অভি
  2. খ) খাস
  3. গ) অবধি
  4. ঘ) বদ
সঠিক উত্তর:
গ) অবধি
উত্তর
সঠিক উত্তর:
গ) অবধি
ব্যাখ্যা
অভি সংস্কৃত উপসর্গ, খাস আরবি উপসর্গ, বদ ফারসি উপসর্গ এবং অবধি একটি অনুসর্গ যা পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।