পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৩ রিভিশন [পরীক্ষা ১ ও ২]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
নিচের কোনটি কম্পিউটারে মেমরি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
  1. Attenuator
  2. Comparator
  3. Rectifier
  4. Flip Flop
সঠিক উত্তর:
Flip Flop
উত্তর
সঠিক উত্তর:
Flip Flop
ব্যাখ্যা
• ফ্লিপ-ফ্লপ বা Latch:
- ফ্লিপ-ফ্লপ লজিক গেইট দ্বারা তৈরি এক ধরনের মেমরি উপাদান যা একটি বাইনারি বিট সংরক্ষণ করতে পারে।
- ফ্লিপ ফ্লপের দুটি স্থায়ী অবস্থা (0,1) আছে এবং ফ্লিপ ফ্লপ দুটি স্থায়ী অবস্থার যে কোন একটিতে থাকতে পারে । 
- ফ্লিপ-ফ্লপের একটি আউটপুট অপর আউটপুটের বিপরীত হয়।

• ফ্লিপ-ফ্লপের ব্যবহার:
১। বিভিন্ন রেজিস্টার তৈরিতে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
২। সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমরি উপাদান হিসেবে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
৩। ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদিতে ফ্লিপ-ফ্লপ ব্যবহৃত হয়।

• ফ্লিপ ফ্লপ সাধারণত ৫ প্রকার। যথা-
১. SR ফ্লিপ ফ্লপ,
২. D ফ্লিপ ফ্লপ,
৩. JK ফ্লিপ-ফ্লপ,
8. T ফ্লিপফ্লপ ও
৫. মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোন বুলিয়ান উপপাদ্যটি সঠিক নয়?
  1. A + 0 = 0
  2. A + 1 = 1
  3. A ⋅ 1 = A
  4. A ⋅ 0 = 0
সঠিক উত্তর:
A + 0 = 0
উত্তর
সঠিক উত্তর:
A + 0 = 0
ব্যাখ্যা
• বুলিয়ান উপপাদ্য:
- সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়।
- বুলিয়ান অ্যালজেবরার মৌলিক উপপাদ্যগুলো নিম্নরূপ:

 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
নিচের কোনটি ১ এক্সাবাইট এর সমান?
  1. 1024 MB
  2. 1024 GB
  3. 1024 PB
  4. 1024 TB
সঠিক উত্তর:
1024 PB
উত্তর
সঠিক উত্তর:
1024 PB
ব্যাখ্যা
• কম্পিউটার মেমোরি পরিমাপের একক:
1 Bit = Binary Digit
8 Bits = 1 Byte
1024 Bytes = 1 KB (Kilo Byte)
1024 KB = 1 MB (Mega Byte)
1024 MB = 1 GB (Giga Byte)
1024 GB = 1 TB (Terra Byte)
1024 TB = 1 PB (Petabyte)
1024 PB = 1 EB (Exa Byte)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
একটি 8 বিট শিফট রেজিস্টার নির্মাণের জন্য প্রয়োজনীয় ফ্লিপ-ফ্লপের সংখ্যা হবে-
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• রেজিস্টার: 
- রেজিস্টার হলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। 
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট (Bit) তথ্য সংরক্ষণ করতে পারে।
- একটি n-bit রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা বাইনারি n-bit তথ্য সংরক্ষণ করতে পারে।
- n ফ্লিপ-ফ্লপ সংযোগ করে একটি n-bit শিফট রেজিস্টার তৈরি করা যেতে পারে। 
- তাহলে, একটি ৪-বিট শিফট রেজিস্টার নির্মাণের জন্য প্রয়োজনীয় ফ্লিপ-ফ্লপের সংখ্যা ৪ হবে। 
- ফ্লিপ-ফ্লপ ছাড়াও রেজিস্টারে কম্বিনেশনাল গেইট থাকতে পারে যা কোন ডাটা প্রসেসিংয়ের কাজ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
NAND গেইট কোন দুটি গেইটের সমন্বিত রূপ?
  1. AND Gate, NOT Gate
  2. OR Gate, NOT Gate
  3. NOR Gate, OR Gate
  4. OR Gate, AND Gate
সঠিক উত্তর:
AND Gate, NOT Gate
উত্তর
সঠিক উত্তর:
AND Gate, NOT Gate
ব্যাখ্যা
• ন্যান্ড গেইট:
- ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ।
- অ্যান্ড গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তখন তাকে বলা হয় ন্যান্ড গেইট।
- অ্যান্ড গেইট যে কাজ করে ন্যান্ড গেইট তার বিপরীত কাজ করে নিচে ২ ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেইটের সত্যক সারণি ও চিত্র দেখানো হলো-



                   চিত্র: ন্যান্ড গেইট

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রথম পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
অক্টাল নাম্বার 17 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হলে কোনটি হবে?
  1. 1011
  2. 1111
  3. 1110
  4. 1101
সঠিক উত্তর:
1111
উত্তর
সঠিক উত্তর:
1111
ব্যাখ্যা
অক্টাল থেকে বাইনারি:
অক্টাল সংখ্যার অঙ্কগুলাে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এবং এই প্রত্যেকটি সংখ্যাকে তিন বিট বাইনারি সংখ্যা হিসেবে প্রকাশ করা যায়।
Octal → Binary
0 → 000
1 → 001
2 → 010
3 → 011
4 → 100
5 → 101
6 → 110
7 → 111
এই রূপান্তরটি ব্যবহার করে যে কোনাে অক্টাল সংখ্যাকে তার জন্য প্রযােজ্য তিনটি বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করলেই পুরাে অক্টাল সংখ্যার বাইনারি রূপ বের হয়ে যাবে। যেমন:
(17)8 = (001 111)2 = (1111)2

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)