পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes২৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৬
সিলেবাস
Exam 5 Topic: • Constitutional guarantees of social welfare & social security in Bangladesh; • Social Welfare in the Five-Year Plans of Bangladesh. Source: Class – 4, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১] · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
The idea of five years plan came from which  country? (পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ প্রথম দিয়েছে?)
  1. Soviet Union 
  2. China
  3. USA
  4. UK
ব্যাখ্যা

- পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণাটি সর্বপ্রথম দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিন, যিনি ১৯২৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেন। এটিই ছিল বিশ্বজুড়ে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের প্রথম উদাহরণ, যার মূল উদ্দেশ্য ছিল আর্থ-সামাজিক অবকাঠামো পরিবর্তন ও পরিবর্ধন করা

.
"Keeping all in the way of progress " is the slogan of which five years plan? ("সকলের সাথে সমৃদ্ধির পথে " স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা?)
  1. 3rd five years plan 
  2. 6th five years plan
  3. 7th five years plan
  4. 8th five years plan
ব্যাখ্যা

- বাংলাদেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০২০-২০২৫) প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা। এই পরিকল্পনার মূল প্রতিপাদ্য ছিল "সকলের সাথে সমৃদ্ধির পথে" এবং এর মাধ্যমে একটি আত্মনির্ভরশীল, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা করা হয়েছে।

.
Implementation of "Vision 2021 " is the goal of which five years plan? (ভিশন ২০২১ বাস্তবায়ন ছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল  লক্ষ্য?)
  1. 5th five years plan 
  2. 6th five years plan
  3. 7th five years plan
  4. 8th five years plan
অনির্ধারিত
ব্যাখ্যা

ভিশন -২০২১, ২০০৮-২০০৯ সালে নেওয়া বিগত সরকারের একটি কর্মসূচি।
অন্যদিকে ৬ষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকীর মেয়াদকাল যথাক্রমে ২০১০-২০১৫ এবং ২০১৫-২০২০। সে অনুযায়ী অপশন খ ও গ দুটোই সঠিক উত্তর।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

- বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০১৬-২০২০) প্রধান লক্ষ্য ছিল 'প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ এবং নাগরিকের ক্ষমতায়ন'। এই পরিকল্পনার অধীনে কৃষি থেকে শিল্প অর্থনীতিতে উত্তরণ, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথ প্রশস্ত করা, এবং স্বাস্থ্য খাতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সামগ্রিক অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।
​এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম লক্ষ্য ছিলো ভিশন ২০২১ এর লক্ষ্যসমূহ বাস্তবায়ন করা।। 

.
Which Article of Bangladesh Constitution  has discussed about Entertainment? (বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে চিত্তবিনোদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে?)
  1. Article 15(d)
  2. Article 15(a)
  3. Article 15(b)
  4. Article 15(c)
ব্যাখ্যা

- বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গৃহীত হয়ে আজ পর্যন্ত আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি অধ্যায়, ৭টি তফসিল  ও একটি প্রস্তাবনা রয়েছে। সংবিধানের দ্বিতীয় অধ্যায়( অনুচ্ছেদ -১৫) মৌলিক মানবিক চাহিদা সুরক্ষার রক্ষাকবচ। অনুচ্ছেদ -১৫ তে অন্ন, বস্ত্র,  আশ্রয়, শিক্ষা,  চিকিৎসা,  চিত্তবিনোদন ও সামাজিক নিরাপত্তাকে আমাদের মৌলিক মানবিক চাহিদা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তন্মধ্যে অনুচ্ছেদ ১৫- (গ) তে  যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকারের কথা বলা হয়েছে।

.
"Freedom of confidentiality " is discussed in which article of Bangladesh constitution? 
  1. Article 43
  2. Article 40
  3. Article 41
  4. Article 42
ব্যাখ্যা

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ -৪৩ এ বলা হয়েছে যে, 

​৪৩। রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের

(ক) প্রবেশ, তল্লাশী ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তালাভের অধিকার থাকিবে; এবং

(খ) চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতারক্ষার অধিকার থাকিবে।

.
8th five years plan was accepted in which year?  (অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কতসালে গৃহীত হয়?)
  1. 1st December,  2020
  2. 2nd December, 2020
  3. 1st December, 2021
  4. 3rd December, 2020
ব্যাখ্যা

- বাংলাদেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২০-২৫) গৃহীত হয় ২ ডিসেম্বর, ২০২০ সালে।

​ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০২০-২০২৫) প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা। ভিশন -২০৪১ বাস্তবায়নের প্রথম পদক্ষেপ এটি। এই পরিকল্পনার মূল প্রতিপাদ্য ছিল "সকলের সাথে সমৃদ্ধির পথে" এবং এর মাধ্যমে একটি আত্মনির্ভরশীল, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা করা হয়েছে। 

plandiv.gov.bd/site​​​​

.
The first five years plan in Soviet Union was implemented in which year? (সোভিয়েত ইউনিয়নে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয় কত সালে?) 
  1. 1927
  2. 1928
  3. 1929
  4. 1926
ব্যাখ্যা

- পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণাটি সর্বপ্রথম দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিন, যিনি ১৯২৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেন। এটিই ছিল বিশ্বজুড়ে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের প্রথম উদাহরণ, যার মূল উদ্দেশ্য ছিল আর্থ-সামাজিক অবকাঠামো পরিবর্তন ও পরিবর্ধন করা। 

.
"Rights to property " is discussed in which article of Bangladesh constitution? (সম্পত্তির অধিকার সংবিধানের কততম অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?)
  1. Article- 41
  2. Article- 42
  3. Article- 40
  4. Article- 43
ব্যাখ্যা

সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন।  বাংলাদেশের সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি অধ্যায়, চারটি তফসিল  ও একটি প্রস্তাবনা রয়েছে। সংবিধানের  তৃতীয় অধ্যায়( অনুচ্ছেদ - ৪২) এ বলা হয়েছে যে, 
​৪২। (১) আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি-ব্যবস্থা করিবার অধিকার থাকিবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোন সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাইবে না।

​(২) এই অনুচ্ছেদের (১) দফার অধীন প্রণীত আইনে ক্ষতিপূরণসহ বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্তকরণ বা দখলের বিধান করা হইবে এবং ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ কিংবা ক্ষতিপূরণ নির্ণয় ও প্রদানের নীতি ও পদ্ধতি নির্দিষ্ট করা হইবে; তবে অনুরূপ কোন আইনে ক্ষতিপূরণের বিধান অপর্যাপ্ত হইয়াছে বলিয়া সেই আইন সম্পর্কে কোন আদালতে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না।

.
"Vision  -2041" is the first step of which five years plan? (ভিশন ২০৪১ কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম পদক্ষেপ?)
  1. 7th five years plan 
  2. 8th five years plan
  3. 9 th five years plan
  4. 6th five years plan
ব্যাখ্যা

- বাংলাদেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০২০-২০২৫) প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা। ভিশন -২০৪১ বাস্তবায়নের প্রথম পদক্ষেপ এটি।  এই পরিকল্পনার মূল প্রতিপাদ্য ছিল "সকলের সাথে সমৃদ্ধির পথে" এবং এর মাধ্যমে একটি আত্মনির্ভরশীল, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা করা হয়েছে।

plandiv.gov.bd​

১০.
"Rural Development and Agricultural revolution " is the main motto of which article of Bangladesh constitution? (বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে গ্রামীন উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথা বলা হয়েছে?)
  1. Article -16(2)
  2. Article -14
  3. Article -16
  4. Article -15
ব্যাখ্যা

বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ ১৬: নগর ও গ্রামাঞ্চলের জীবন যাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষিবিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতীকরণের ব্যবস্থা, কুটিরশিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ-ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তরসাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন

১১.
which article of Bangladesh constitution discusses about compulsory education? (অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার  বিষয়ে বলা হয় বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে?)
  1. অনুচ্ছেদ -১৭
  2. অনুচ্ছেদ -১৮
  3. অনুচ্ছেদ -১৯
  4. অনুচ্ছেদ -১৬
ব্যাখ্যা

- সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন।  বাংলাদেশের সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি অধ্যায়, চারটি তফসিল  ও একটি প্রস্তাবনা রয়েছে। সংবিধানের  দ্বিতীয় অধ্যায়( অনুচ্ছেদ - ১৭) তে বলা হয়েছে যে, 

​১৭৷ রাষ্ট্র
(ক) একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য;
(খ) সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য;
(গ) আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷

১২.
In 2025-26FY, the allocated budget of social security programs excluding pension is- (২০২৫-২৬ অর্থ বছরে পেনশন ব্যতিত সামাজিক নিরাপত্তা খাতে বাজেট কতো করা হয়েছে?)
  1. 1,16,731 crore tk. 
  2. 81,297 crore tk. 
  3. 1, 02, 127 crore tk. 
  4. 89, 718 crore tk. 
ব্যাখ্যা

- প্রথম আলোর প্রতিনিধি অর্থ উপদেষ্টার বক্তব্য এভাবে তুলে ধরেন, ‘সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি ও গুরুত্ব বিবেচনায় আগামী ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পেনশন ছাড়া সামাজিক নিরাপত্তাবেষ্টনীর জন্য বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ৮১ হাজার ২৯৭ কোটি টাকা।’ পেনশন বাবদ বরাদ্দ রয়েছে ৩৫ হাজার কোটি টাকার বেশি। এ খাতে আগামী অর্থবছরের বরাদ্দ মোট বাজেটের ১৪ দশমিক ৭৮ শতাংশ। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৮৭ শতাংশ। অথচ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মান অনুযায়ী, একটা দেশের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হওয়া উচিত জিডিপির ৫ শতাংশ।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেখানো হয়েছিল ১ লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ বরাদ্দ কমিয়ে ১ লাখ ২ হাজার ১২৭ কোটি টাকায় নামিয়ে আনা হয়। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা।( ১১ জুন, ২০২৫, প্রথম আলো)

১৩.
In which article of Bangladesh constitution,  harmful drugs and Their elements have been prohibited? (স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের কততম অনুচ্ছেদে?)
  1. Article -18(1)
  2. Article -16(1)
  3. Article -18(3)
  4. Article -18(2)
ব্যাখ্যা

- বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ -১৮(১) - জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে বলা হয়েছে যে, 

​১৮৷ (১) জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষতঃ আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷

১৪.
Which article of Bangladesh constitution says about the emancipation of peasant and labourers? (সংবিধানের কততম অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির ব্যাপারে কথা বলা হয়েছে?)
  1. Article -14
  2. Article -16
  3. Article -13
  4. Article -17
ব্যাখ্যা

 - বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ -১৪ তে বলা হয়েছে যে, 
​১৪৷ রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতী মানুষকে-কৃষক ও শ্রমিককে-এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা৷

১৫.
Which article of Bangladesh constitution directly says about the confidentiality of letters and communication? ( সংবিধানের কততম অনুচ্ছেদে সরাসরি চিঠিপত্র ও যোগাযোগের গোপনীয়তার কথা বলা হয়েছে?)
  1. Article -43(a)
  2. Article -43(b)
  3. Article -39(a)
  4. Article -39(b)
ব্যাখ্যা

সংবিধানের অনুচ্ছেদ -৪৩ এ বর্ণিত হয়েছে যে, 

​৪৩। রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের
(ক) প্রবেশ, তল্লাশী ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তালাভের অধিকার থাকিবে; এবং
(খ) চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতারক্ষার অধিকার থাকিবে।

১৬.
 which article of Bangladesh constitution  discusses about  Social security? (সামাজিক নিরাপত্তার  বিষয়ে বলা হয় বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে?)
  1. Article -15(a)
  2. Article -15(b)
  3. Article -15(d)
  4. Article -15(c)
ব্যাখ্যা

- বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গৃহীত হয়ে আজ পর্যন্ত আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি অধ্যায়, ও একটি প্রস্তাবনা রয়েছে। সংবিধানের দ্বিতীয় অধ্যায়( অনুচ্ছেদ -১৫) মৌলিক মানবিক চাহিদা সুরক্ষার রক্ষাকবচ। অনুচ্ছেদ - ১৫(ঘ) তে বলা হয়েছে যে,  সামাজিক নিরাপত্তার অধিকার, অর্থাৎ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য, মাতাপিতৃহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতিজনিত আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারী সাহায্যলাভের অধিকার থাকবে। 

১৭.
Which article of Bangladesh constitution directly says about the Freedom of Newspaper? (বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে?)
  1. Article -39(1)
  2. Article- 39(2) a
  3. Article -39(2) b
  4. Article- 43
ব্যাখ্যা

- বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ - ৩৯ এ বলা হয়েছে যে, 
​৩৯। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার
নিশ্চয়তা দান করা হইল।

১৮.
Which article of Bangladesh constitution  gives the gurantee of implementing basic rights of people? (বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদ মৌলিক অধিকার বলবৎকরনে নিশ্চয়তা দেয়?)
  1. Article - 44
  2. Article - 45
  3. Article - 43
  4. Article - 46
ব্যাখ্যা

- বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ - ৪৪ এ বলা হয়েছে যে,
​ ৪৪। (১) এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল। 
(২) এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটাইয়া সংসদ আইনের দ্বারা অন্য কোন আদালতকে তাহার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ঐ সকল বা উহার যে কোন ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করিতে পারিবেন।

১৯.
To do writ in high court, which article  of Bangladesh constitution helps you? (হাইকোর্টে রিট আবেদন করার ক্ষেত্রে বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে তোমাকে সহযোগিতা করে?) 
  1. Article -44
  2. Article -102
  3. Article -45
  4. Article -46
ব্যাখ্যা

- বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ - ৪৪ এ বলা হয়েছে যে,
​- ৪৪। (১) এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল।

(২) এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটাইয়া সংসদ আইনের দ্বারা অন্য কোন আদালতকে তাহার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ঐ সকল বা উহার যে কোন ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করিতে পারিবেন।

২০.
Which article of Bangladesh constitution directly says about safeguard as trial and Punishment?  (সংবিধানের কততম অনুচ্ছেদে বিচার ও শাস্তির সুরক্ষার ব্যাপারে কথা বলা হয়েছে?) 
  1. Article -34
  2. Article -35
  3. Article -33
  4. Article -32
ব্যাখ্যা

- বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ -৩৫ এ বলা হয়েছে যে, 
​৩৫। (১) অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ-সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাঁহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না।

(২) এক অপরাধের জন্য কোন ব্যক্তিকে একাধিকবার ফৌজদারীতে সোপর্দ ও দণ্ডিত করা যাইবে না।

(৩) ফৌজদারী অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচারলাভের অধিকারী হইবেন।

(৪) কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না।

(৫) কোন ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না।

(৬) প্রচলিত আইনে নির্দিষ্ট কোন দণ্ড বা বিচারপদ্ধতি সম্পর্কিত কোন বিধানের প্রয়োগকে এই অনুচ্ছেদের (৩) বা (৫) দফার কোন কিছুই প্রভাবিত করিবে না।

২১.
In which Articles of Bangladesh constitution,  Basic rights of people are described? (সংবিধানের কোন অনুচ্ছেদগুলোতে জনগনের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে?)
  1. ২৬-৪৭ অনুচ্ছেদ
  2. ২৫-৪৭ অনুচ্ছেদ 
  3. ২৫-৪৪  অনুচ্ছেদ
  4. ২৬-৪৪ অনুচ্ছেদ
ব্যাখ্যা

- বাংলাদেশের সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি ভাগ ও একটি প্রস্তাবনা রয়েছে। সংবিধানের তৃতীয় অধ্যায়( অনুচ্ছেদ -২৬ থেকে ৪৭) -  মৌলিক অধিকার  সুরক্ষার রক্ষাকবচ। তৃতীয় ভাগে ২২ টি অনুচ্ছেদ আছে।  তন্মধ্যে ২০টি মৌলিক অধিকারের সাথে জড়িত। ২০টি অনুচ্ছেদে ১৮টি মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি ঘটেছে। 

২২.
Which article of Bangladesh constitution directly says about freedom of profession? (সংবিধানের কততম অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে?)
  1. Article -38
  2. Article -31
  3. Article -40
  4. Article -39
ব্যাখ্যা

- সংবিধানের অনুচ্ছেদ-৪০ এ বলা হয়েছে যে, 
​৪০। আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ-সাপেক্ষে কোন পেশা বা বৃত্তি-গ্রহণের কিংবা কারবার বা ব্যবসায়-পরিচালনার জন্য আইনের দ্বারা কোন যোগ্যতা নির্ধারিত হইয়া থাকিলে অনুরূপ যোগ্যতাসম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোন আইনসঙ্গত পেশা বা বৃত্তি-গ্রহণের এবং যে কোন আইনসঙ্গত কারবার বা ব্যবসায়-পরিচালনার অধিকার থাকিবে।

২৩.
Prostitution and gambling are prohibited by which article of Bangladesh constitution? (বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে গনিকাবৃত্তি  ও জুয়াখেলাকে নিষিদ্ধ করা হয়?)
  1. Article -17
  2. Article -18( 1)
  3. Article -18(2)
  4. Article -18
ব্যাখ্যা

- সংবিধানের অনুচ্ছেদ -১৮ তে বলা হয়েছে 
​১৮৷ (১) জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষতঃ আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷
(২) গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷

২৪.
Which article of Bangladesh constitution directly supports quota system in Bangladesh?? / সংবিধানের কততম অনুচ্ছেদ সরাসরি কোটা পদ্ধতিকে সমর্থন করে।??
  1. Article -29(3)
  2. Article -28(4)
  3. None of these
  4. ক ও খ
ব্যাখ্যা

- অনুচ্ছেদ -২৯(৩) 
​ এই অনুচ্ছেদের কোন কিছুই-
(ক) নাগরিকদের যে কোন অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাঁহাদের অনুকূলে বিশেষ বিধান-প্রণয়ন করা হইতে,
(খ) কোন ধর্মীয় বা উপ-সম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপ-সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান-সংবলিত যে কোন আইন কার্যকর করা হইতে,
(গ) যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেইরূপ যে কোন শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।

- ​অনুচ্ছেদ-২৮ (৪) ​নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।
​যেহেতু দুটি অনুচ্ছেদেই কোটা পদ্ধতিকে সমর্থন করে,  এজন্য উত্তর হবে," ঘ"। 

২৫.
Who first gave the  idea of five years plan? (পৃথিবীতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কে দেন?)
  1. Benjamin Franklin 
  2. Harold J. Lasky
  3. Joseph Stalin
  4. Lenin
ব্যাখ্যা

- পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণাটি সর্বপ্রথম দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিন, যিনি ১৯২৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেন। এটিই ছিল বিশ্বজুড়ে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের প্রথম উদাহরণ, যার মূল উদ্দেশ্য ছিল আর্থ-সামাজিক অবকাঠামো পরিবর্তন ও পরিবর্ধন করা। 

২৬.
In which article of Bangladesh  constitution  employment right with proper payment is discussed?  (যুক্তিসংগত মজুরীর বিনিময়ে কর্মসংস্থানের অধিকারের বিষয়ে বলা হয় বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে?)
  1. Article 15(a)
  2. Article 15(b)
  3. Article 15(c)
  4. Article 15(d)
ব্যাখ্যা

- বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গৃহীত হয়ে আজ পর্যন্ত আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি অধ্যায়, ও একটি প্রস্তাবনা রয়েছে। সংবিধানের দ্বিতীয় অধ্যায়( অনুচ্ছেদ -১৫) মৌলিক মানবিক চাহিদা সুরক্ষার রক্ষাকবচ। অনুচ্ছেদ -১৫ তে অন্ন, বস্ত্র,  আশ্রয়, শিক্ষা,  চিকিৎসা,  চিত্তবিনোদন ও সামাজিক নিরাপত্তাকে আমাদের মৌলিক মানবিক চাহিদা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অনুচ্ছেদ ১৫( খ) তে বর্ননা করা হয়েছে যে, কর্মের অধিকার ; অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসংগত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার থাকবে।

​- সূত্র : বাংলাদেশ সংবিধান।