পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি অধ্যায়: বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ টপিকসমূহ: i) আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলি উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ - ডায়নামিক প্যানেল ও সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান? (জুলাই, ২০২৫)
  1. আল হুর্মুজ এয়ারবেস
  2. আল উদেইদ এয়ারবেস
  3. রুমালিন এয়ারবেস
  4. আল-আসাদ এয়ারবেস
ব্যাখ্যা
⇒ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ২৩ জুন, ২০২৫ সালের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আল উদেইদ সামরিক ঘাঁটি:
- কাতারের আল উদেইদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি।
- রাজধানী দোহার কাছে অবস্থিত এই ঘাঁটি থেকেই পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট-কম।
- মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর কার্যক্রমও এখান থেকেই পরিচালিত হয়।
- আল উদেইদ ঘাঁটিতে মার্কিন বাহিনীকে ২০০০ সালে প্রবেশের অনুমতি দেয় কাতার।
- পরের বছর, ২০০১ সালে মার্কিন বাহিনী ঘাঁটি পরিচালনার ভার নেওয়ার পরে ২০০২ সালে দোহা আর ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়।
- ২০০২ সালের ডিসেম্বরের ওই চুক্তির মাধ্যমেই কাতারে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়।
- প্রায় আট হাজার মার্কিন সৈন্য আল উদেইদ-এ মোতায়েন রয়েছেন।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।
.
৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হয় - (জুলাই, ২০২৫)
  1. ওয়াগনার মোরা
  2. জেসি প্লেমন্স
  3. স্টেলান স্কার্সগার্ড
  4. ফ্র্যাঙ্ক ডিলেন
ব্যাখ্যা
৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কার:
- ১২-২৩ মে ২০২৫ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর।

• স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)
• গ্রাঁ প্রিঁ: সেন্টিমেন্টাল ভ্যালু (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক)
• জুরি প্রাইজ: সিরেট (অলিভার লুক্সে, স্পেন), সাউন্ড অব ফলিং (মাশা শিলিনস্কি, জার্মানি)
• স্পেশাল প্রাইজ: রেজারেকশন (বাই গান, চীন)
• সেরা অভিনেতা: ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
• সেরা অভিনেত্রী: নাদিয়া মেলিতি (দ্য লিটল সিস্টার, ফ্রান্স)
• সেরা পরিচালক: ক্লেবার মেনদোঙ্কা ফিলো (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
• সেরা চিত্রনাট্যকার: জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং মাদার’স, বেলজিয়াম)

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
.
'খাইবার শেকান' কোন দেশের তৈরী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র?
  1. ইসরায়েল
  2. যুক্তরাষ্ট্র
  3. ইরান
  4. রাশিয়া
ব্যাখ্যা
খাইবার শেকান:
- খাইবার শেকান ইরানের তৃতীয় প্রজন্মের সলিড-ফুয়েল মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- খাইবার শেকান নামের অর্থ ধ্বংসকারী।
- ২০২২ সালে IRGC (Islamic Revolutionary Guard Corps) দ্বারা ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়।
- প্রায় ২ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি।
- আনুমানিক দেড় হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এটি।
- ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম, ডেভিড'স স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে খাইবার।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
.
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর রানার্স আপ দল কোনটি?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. অস্ট্রেলিয়া
  3. ভারত
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
⇒ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর রানার্স আপ দল অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫:
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা।
- চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।
- ১৪ জুন ২০২৫, লন্ডনের লর্ডস মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
- এটি দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়।
- এই জয়ের মাধ্যমে ১৯৯৮ সালের পর আইসিসির কোন ইভেন্টের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা।
- সর্বশেষ ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত আইসিসি নক-আউট ট্রফির (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি নাম) শিরোপা জিতেছিল প্রোটিয়ারা।

তথ্যসূত্র -পত্রিকা রিপোর্ট।
.
বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শহর নির্মিত হবে - (জুলাই, ২০২৫)
  1. আবুধাবিতে
  2. প্যারিসে
  3. ভিয়েনায়
  4. নিউ ইয়র্কে
ব্যাখ্যা
প্রথম এআই ভিত্তিক শহর:
- রাজধানী আবুধাবিতে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শহর নির্মাণ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
- নির্মিতব্য এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'আইয়ন সেন্টিয়া'।
- আবু ধাবির বোল্ড টেকনোলজিস এবং ইতালির এআই নির্মাতা মাই আয়ন ইনকর্পোরেশনের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি নির্মাণ করা হবে।
২০২৭ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি।
- প্রস্তাবিত এই এআই শহরে থাকবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা, এআই-চালিত পাওয়ার নেটওয়ার্ক, এবং রোবোটিক সার্ভিস।
- এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যসেবা থেকে শুরু করে এআই-অ্যাসিস্টেড শিক্ষা ব্যবস্থা থাকবে এই প্রজেক্টে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
.
সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম কী? (জুলাই, ২০২৫)
  1. অপারেশন ডেইজ অফ রিপেন্ট্যান্স
  2. অপারেশন ম্যানি ওয়ে
  3. অপারেশন রাইজিং লায়ন
  4. অপারেশন টু প্রমিজ থ্রি
ব্যাখ্যা
‘অপারেশন রাইজিং লায়ন':
- ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম 'অপারেশন রাইজিং লায়ন'।
- 'রাইজিং লায়ন' নামটি বাইবেলের একটি অনুচ্ছেদে সিংহের প্রতীকী পরাক্রমকে তুলে ধরে, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
- ১৩ জুন ২০২৫-এর ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে।
- ইসরায়েল প্রথমে 'ড্রোন' দ্বারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এরপর প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে।

উল্লেখ্য:
- এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
- এই হামলার নাম দেয়া হয় 'অপারেশন টু প্রমিজ থ্রি’।
- ইরান পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
.
সম্প্রতি আসিয়ানের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? (জুলাই, ২০২৫)
  1. ৪৪ তম
  2. ৪৫ তম
  3. ৪৬ তম
  4. ৪৭ তম
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদর দপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি; সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। (জুলাই, ২০২৫)
- ২৬-২৭ মে, ২০২৫ সালে আসিয়ানের ৪৬ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনটি কুয়ালালামপুর, মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - ASEAN ওয়েবসাইট।