পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০১
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১০১ প্রশ্ন

.
রবীন্দ্র প্রতিভা বিকাশ ও প্রকাশের ক্ষেত্রে কোন পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে?
  1. সাধনা
  2. প্রগতি
  3. পরিচয়
  4. পূর্বাশা
ব্যাখ্যা
⇒ সাধনা' পত্রিকা:
- ১৮৯১ খ্রিষ্টাব্দে রবীন্দ্র-ভাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় প্রকাশিত হয় 'সাধনা' পত্রিকা।
- মূলত 'সাধনা' পত্রিকাটি ঠাকুরবাড়ি কেন্দ্রিক লেখকদের দ্বারা পরিচালিত।
- তবে রবীন্দ্রনাথ ছিলেন এই পত্রিকার প্রাণ। 
- রবীন্দ্র প্রতিভা বিকাশ ও প্রকাশের ক্ষেত্রে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
- পত্রিকা প্রকাশের ৩ বছর পর রবীন্দ্রনাথ নিজে এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি শামসুর রাহমান রচিত শিশুতোষ গ্রন্থ?
  1. চাচা-কাহিনী
  2. ডানপিটে শওকত
  3. এলাটিং বেলাটিং
  4. টুনি মেম
ব্যাখ্যা
⇒ ‘এলাটিং বেলাটিং’ শামসুর রাহমান রচিত একটি শিশুতোষ গ্রন্থ।
- গ্রন্থটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়।

⇒ শামসুর রাহমান:

• কবি, সাংবাদিক শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। 
• শামসুর রাহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।
• ১৯৬০ সালে তাঁর প্রথম কাব্য- "প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে"- এর প্রকাশ কবিতায় তাঁর অধিকার প্রতিষ্ঠা করে।
• তাঁর অত্যন্ত জনপ্রিয় কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’।
• যুদ্ধকালীন লেখা কবিতাগুচ্ছ মুক্তিযুদ্ধ শেষে ‘বন্দী শিবির থেকে’ নামে কলকাতা থেকে প্রকাশিত হয়।
• একাত্তরের মুক্তিযুদ্ধের ফসল অজস্র গল্প, উপন্যাস কবিতার মধ্যে ‘বন্দী শিবির থেকে’র কবিতাগুচ্ছ এক অনন্য মর্যাদার অধিকারী।

• শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আমি অনাহারী,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি। 

• শিশুতোষ গ্রন্থ:
- এলাটিং বেলাটিং,
- ধান ভানলে কুঁড়ো দেবো,
- স্মৃতির শহর,
- লাল ফুলকির ছড়া। 

অন্যদিকে,
• শিশুতোষ গ্রন্থ 'ডানপিটে শওকত' এর রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী।
• সৈয়দ মুজতবা আলী রচিত শিশুতোষ গ্রন্থ দুটি ‘চাচা-কাহিনী’ ও ‘টুনি মেম’।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
.
কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
  1. গির + ইশ = গিরীশ
  2. অধী + ঈশ্বর = অধীশ্বর
  3. প্রতি + ইত = প্রতীতি
  4. ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ
ব্যাখ্যা
⇒ সন্ধির নিয়ম:
প্রথম পদের শেষের হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ ধ্বনির যোগে দীর্ঘ-ঈ হয়। বানানে তা দীর্ঘ-ঈ-কার হয়ে আগের বর্ণে যুক্ত হয়।

• ই + ই = ঈ (ঈ-তে রূপান্তর):
⇒ অতি + ইত = অতীত;
⇒ অভি + ইষ্ট = অভীষ্ট;
⇒ প্রতি + ইতি = প্রতীতি;
⇒ অতি + ইন্দ্র = অতীন্দ্র।

• ই + ঈ = ঈ (ই-ধ্বনির লোপ):
⇒ গিরি + ঈশ = গিরীশ;
⇒ ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ;
⇒ অধি + ঈশ্বর = অধীশ্বর;
⇒ অভি + ঈপ্সা = অভীপ্সা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।’- বাক্যে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. বহুবচন জনিত
  2. প্রত্যয় জনিত
  3. বানান জনিত
  4. বাচ্যজনিত
ব্যাখ্যা
⇒ ‘অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।’- প্রদত্ত বাক্যে বানান জনিত অপপ্রয়োগ ঘটেছে।
⇒ শুদ্ধ বাক্য: অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।

ণ-ত্ব বিধানের নিয়ম অনুসারে,
• অতৎসম শব্দের বানানে ক্ষেত্রে 'ণ' ব্যবহার হয় না। অতৎসম শব্দের বানানে ‘ন’ ব্যবহৃত হয়।

• অঘ্রান (তদ্ভব শব্দ),
- এটি ‘অগ্রহায়ণ’ তৎসম শব্দের কথিত রূপ।

===========
⇒ ণ-ত্ব বিধান:
• বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

• ‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
১. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
২. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো (ণ) হয় না। যেমন- অন্ত, গ্রন্থ ইত্যাদি।
৩. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শহীদুল্লা কায়সারের আট বছরের কারাজীবনের স্মৃতি অঙ্কিত হয়েছে কোন গ্রন্থে?
  1. রাজবন্দীর জবানবন্দী
  2. রাজবন্দীর রোজনামচা
  3. কারাগারের রোজনামচা
  4. কারাগারের দিনগুলি
ব্যাখ্যা
⇒ রাজবন্দীর রোজনামচা:
• শহীদুল্লা কায়সারের আট বছরের কারাজীবনের আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, বেদনায় নিয়ে রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ ‘রাজবন্দীর রোজনামচা’। গ্রন্থটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
• গ্রন্থের শুরুতে তিনি লিখেছেন-
আট বছরের কারাজীবনে আশা আকাঙ্ক্ষা দুঃখ বেদনায় যারা ছিল নিত্যদিনের সাথী তাদের হাতে তুলে দিলাম বন্দী-জীবনের রোজনামচা।

• প্রথম সংস্করণের ভূমিকা:
অনুজ জহির রায়হান ডায়রি লেখার ফরমাশ জানিয়ে একখানা খাতা পাঠিয়েছিল জেলখানায়। সুদৃশ্য মলাট আর রঙিন কাগজ দেখে রীতিমতো যত্ন করেই খাতাটাকে তুলে রেখেছিলাম বেশ কিছুদিন। মাঝে মাঝে হাত বুলিয়ে মলাটের মসৃণতাটা অনুভব করেছি আর হয়ত টুকে রেখেছি দুচারটি টুকরো কথা, এঁকে রেখেছি- এক আধটি ছবির রেখা। রাজবন্দীর রোজনামচার এটাই হল উৎপত্তি।
কিন্তু এই উৎপত্তি থেকে রোজনামচা কখনো ছাপার অক্ষরে পরিণত রূপে আত্ম-প্রকাশ করতে পারত না, যদি না থাকতো কারাগারের সাথী সন্তোষ গুপ্তের অক্লান্ত শ্রম এবং বন্ধুসুলভ নিষ্ঠা। কাগজ সংগ্রহে সাহায্য করেছেন সিদু ভাই। এদের দুজনের কাছেই আমি ঋণী।
আর একজন, এ পুস্তক প্রকাশে আমার মতোই আশা উৎকণ্ঠা উদ্বেগের যার অন্ত ছিল না, আমার কৃতজ্ঞতা তার অনভিপ্রেত। তাই নামটাও তার অনুক্ত থাকল।

অন্যদিকে,
- 'রাজবন্দীর জবানবন্দী' নামে কাজী নজরুল ইসলামের লিখিত একটি প্রবন্ধ রয়েছে।
- ‘কারাগারের রোজনামচা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ।
- ‘কারাগারের দিনগুলি’ বোরহান আহমেদ রচিত গ্রন্থ।

==============
⇒ শহীদুল্লা কায়সার:
- শহীদুল্লা কায়সার একজন কথাসাহিত্যিক, সাংবাদিক, লেখক।
- তিনি ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ।
- ১৯৪৯ সালে ঢাকার সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় শহীদুল্লার সাংবাদিক জীবন শুরু হয়।

তাঁর রচিত উপন্যাসগুলো হলো:
- সারেং বৌ,
- সংশপ্তক,
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা,
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।

স্মৃতিকথা:
- রাজবন্দীর রোজনামচা।

ভ্রমণবৃত্তান্ত:
- পেশোয়ার থেকে তাসখন্দ ।

উৎস: ‘রাজবন্দীর রোজনামচা’ গ্রন্থ;  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'আয়না' আবুল মনসুর আহমদ রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. গল্পগ্রন্থ
  2. উপন্যাস
  3. কাব্যগ্রন্থ
  4. নাটক
ব্যাখ্যা
⇒ 'আয়না' গল্পগ্রন্থ:
- বাংলা সাহিত্যে ব্যঙ্গরচনার জগতে আবুল মনসুর আহমদের 'আয়না' একটি কালজয়ী গল্পগ্রন্থ।
- ১৯৩৫ সালে প্রকাশিত এই অবিস্মরণী ব্যঙ্গ গল্প-গ্রন্থের ভূমিকায় কাজী নজরুল ইসলাম লিখেছিলেন-

'এমনি আয়নায় শুধু মানুষের বাইরের প্রতিচ্ছবিই দেখা যায় কিন্তু আমার বন্ধু শিল্পী আবুল মনসুর যে আয়না তৈরী করেছেন, তাতে মানুষের অন্তরের রূপ ধরা পড়েছে। যে-সমস্ত মানুষ হরেক রকমে মুখোশ পরে আমাদের সমাজে অবাধে বিচরণ করছে, আবুল মনসুরের আয়নার ভেতরে তাদের স্বরূপ-মূর্তি বন্য ভীষণতা নিয়ে ফুটে উঠেছে।...... 

⇒ আবুল মনসুর আহমদ:
- তিনি ময়মনসিংহের ধানিখোলা গ্রামে ১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি একাধারে সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ ছিলেন।
- খেলাফত, অসহযোগ ও স্বরাজ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
- তিনি আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন।
- যুক্তফ্রন্ট মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন।

• তাঁর রচিত উপন্যাস:
- সত্যমিথ্যা,
- জীবনক্ষুধা ও
- আবে হায়াত।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- আয়না,
- ফুড কনফারেন্স,
- আসমানী পর্দা‌।

• তাঁর রচিত রাজনীতি বিষয়ক গ্রন্থ:
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর,
- শেরেবাংলা থেকে বঙ্গবন্ধু।

• তাঁর রচিত স্মৃতিকথা- আত্মকথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'আয়না' গল্পগ্রন্থ।
.
‘আমার কথা হয়তো মনে পড়ে থাকবে।’- বাক্যটিতে কোন কালের ক্রিয়া পরিলক্ষিত?
  1. সাধারণ ভবিষ্যৎ কাল
  2. ঘটমান ভবিষ্যৎ কাল
  3. পুরাঘটিত ভবিষ্যৎ কাল
  4. ভবিষ্যৎ অনুজ্ঞা
ব্যাখ্যা
যে ক্রিয়া ভবিষ্যতে সংঘটিত হবে তার কালকে ভবিষ্যৎ কাল বলে। ভবিষ্যৎ কালের চারটি রূপ রয়েছে। যথা:
১. সাধারণ ভবিষ্যৎ কাল
২. ঘটমান ভবিষ্যৎ কাল
৩. পুরাঘটিত ভবিষ্যৎ কাল
৪. ভবিষ্যৎ অনুজ্ঞা

• পুরাঘটিত ভবিষ্যৎ কাল:
ভবিষ্যৎ কালে কোনো ক্রিয়া সংঘটিত হবে এবং শেষ হয়ে থাকবে, এরূপ বোঝালে তার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে।
যেমন:
- আমার কথা হয়তো মনে পড়ে থাকবে।
- মুহূর্ত গুলো হয়তো মনে পড়ে থাকবে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘পথের পাঁচালী’ উপন্যাসের দ্বিতীয় খণ্ড কোনটি?
  1. নীল অপরাজিতা
  2. অপরাজিতা
  3. অপরাজিত
  4. দৃষ্টি প্রদীপ
ব্যাখ্যা
⇒ 'অপরাজিত' উপন্যাস: 
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস হলো পথের পাঁচালী (১৯২৯)।
- ‘অপরাজিত’ (১৯৩১) হলো পথের পাঁচালী উপন্যাসের দ্বিতীয় খণ্ড।
- উপন্যাসটি ধারাবাহিকভাবে মাসিক ‘প্রবাসী’তে প্রথম প্রকাশিত হয়। পুস্তকাকারে উপন্যাসটি দুই খণ্ডে প্রকাশিত হয় ১৯৩১ সালে।
- উপন্যাসটির প্রথমে নামকরণ করা হয়েছিল 'অলোক সারথী'। 

অন্যদিকে,
• ‘নীল অপরাজিতা' হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস।
• ‘অপরাজিতা’ নামক কাব্যের রচয়িতা যতীন্দ্রমোহন বাগচী।

=============
⇒ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: 
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দে (১৯২১) প্রবাসী পত্রিকায় প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়। 
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।

তাঁর রচিত গ্রন্থসমূহ হলো: 
• উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত, 
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ, 
- বিপিনের সংসার, 
- চাঁদের পাহাড়, 
- দম্পতি ইত্যাদি।

• ছোটগল্প:
- মেঘমল্লার, 
- মৌরীফুল, 
- যাত্রাবদল, 
- কিন্নরদল ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'অপরাজিত' উপন্যাস; বাংলাপিডিয়া।
.
'লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।'- উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্ভুক্ত?
  1. শিক্ষার মিলন
  2. শিক্ষা ও মনুষ্যত্ব
  3. সংস্কৃতি কথা
  4. সভ্যতার সংকট
ব্যাখ্যা
• 'লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।' - মোতাহার হোসেন চৌধুরী 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে এ উক্তিটি করেন।

⇒ ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ:
- ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের ‘মনুষ্যত্ব’ শীর্ষক প্রবন্ধের অংশ বিশেষ।
- 'সংস্কৃতি কথা' তাঁর প্রধান প্রবন্ধ গ্রন্থ।
- ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মানুষের জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন।
- প্রবন্ধে বলা হয়েছে - "মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার উঠবার মই হচ্ছে শিক্ষা, শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে।"

⇒ মোতাহের হোসেন চৌধুরী:
- শিক্ষাবিদ, লেখক মোতাহের হোসেন চৌধুরীর (১৯০৩-১৯৫৬) জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। 
- মোতাহের হোসেনের প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর এবং মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়।
- তিনি তাঁর রচনায় সংস্কৃতি, ধর্ম, মানবতাবোধ ও মানুষের জীবনাচরণের মৌলিক বিষয়গুলি সংজ্ঞায়িত ও উন্মোচিত করতে চেয়েছেন এবং বিচিত্র ও সুন্দরভাবে বাঁচার মধ্যে মহত্তম জীবনের সন্ধান করেছেন।

তাঁর রচিত প্রবন্ধ:
- আমাদের দৈন্য,
- আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী ও
- মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা।

• তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো হলো:
- সংস্কৃতি কথা,
- সভ্যতা ও,
- সুখ।

অন্যদিকে, 
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধ ‘শিক্ষার মিলন’ ও ‘সভ্যতার সংকট’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
প্রথম বাংলা ব্যাকরণগ্রন্থ কোন ভাষায় রচিত?
  1. তুর্কি
  2. ইংরেজি
  3. ফরাসি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
• মানোএল দ্যা আসসুম্পসাঁউ এর পোর্তুগিজ ভাষায় রচিত Vocabulario em Idioma Bengalla E Portugues (1743) গ্রন্থের একটা অধ্যায়ে পোর্তুগিজ  ভাষায় প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন।
- কিন্তু সেটা কোনো গ্রন্থ ছিল না, একটা অধ্যায় ছিল মাত্র।

• বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ লেখেন এন বি (নাথানিয়েল ব্রাসি) হ্যালহেড।
- এটি ইংরেজিতে লেখা হয়।
- এই বইয়ের নাম ছিল - A Grammar of the Bengal Language (1778)।

• আর বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম লেখেন রাজা রামমোহন রায়।
- এই বইয়ের নাম ছিল ‘গোড়ীয় ব্যাকরণ’ (১৮৩৩)।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
বহুবচন লগ্নক ‘উচ্চয়’ কোন ধরনের শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. ব্যক্তিবাচক শব্দে
  2. প্রাণিবাচক শব্দে
  3. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে
  4. অপ্রাণিবাচক শব্দে
ব্যাখ্যা
• ‘উচ্চয়’ বহুবচন লগ্নকটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়।
যেমন:
উচ্চয় - শিলোচ্চয়, পুষ্পোচ্চয়।

বাংলা ভাষায় বচন দুই প্রকার। যথা:
১. একবচন এবং
২. বহুবচন।

• বহুবচন:
যখন কোনো শব্দ দ্রারা একাধিক ব্যাক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তখন তাকে বহুবচন বলে। সাধারণত কিছু মব্দাংশ বা লগ্নক একবচন শব্দের পরে যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে।

• প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ‘সব’, ‘সমূহ’, ‘আবলি’, ‘মালা' ইত্যাদি লগ্নক যোগ করতে হয়।
যেমন:
- সব - ভাইসব, পাখিসব। 
- সমূহ - গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ। 
- আবলি - নিয়মাবলি, রচনাবলি।
- মালা - মেঘমালা, পর্বতমালা।

• 'মানী' পক্ষের বহুবচন করার সময়ে ‘-গণ', ‘-বৃন্দ', '-মণ্ডলী', ‘-বর্গ' ইত্যাদি লগ্নক যোগ করা হয়। 
যেমন:
গণ - সদস্যগণ, সচিবগণ।
বৃন্দ - দর্শকবৃন্দ, শিক্ষকবৃন্দ।
মণ্ডলী- সুধীমণ্ডলী, সম্পাদকমণ্ডলী। 
বর্গ - পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ।

• অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে।
যেমন:
- বাজারে লোক কম। 
- মৌমাছি মৌচাক বানায়।
- সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
'এ পথের যদি শেষ না হতো কোনোদিন; অনন্তকাল ধরে এমনি চলতে পারতাম আমরা।'- অংশটি জহির রায়হান রচিত কোন গল্পের অন্তর্গত?
  1. হারানো বলয়
  2. নয়া পত্তন
  3. অতি পরিচিত
  4. একুশের গল্প
ব্যাখ্যা
⇒ একুশের গল্প: 
- জহির রায়হানের বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে একুশের গল্প অন্যতম।
- ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত এই গল্পের প্রধান চরিত্র: তপু, রেণু ও রাহাত।
- এই গল্পটি জহির রায়হান রচনাবলি ২য় খণ্ড থেকে চয়িত হয়েছে।

এই গল্পের মূলকথা হচ্ছে-
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের এক উদ্দাম হৃদয়বান, প্রাণবন্ত তরুণ শহিদ হয়। কিন্তু পুলিশ সেই লাশ গুম করে ফেলে।
- তাঁর কঙ্কাল মেডিক্যাল কলেজে পড়ুয়া এক বন্ধু আবিষ্কার করে।

গল্পটিতে ব্যবহৃত কিছু সংলাপ হলো:
• 'এ পথের যদি শেষ না হতো কোনোদিন; অনন্তকাল ধরে এমনি চলতে পারতাম আমরা।'- অংশটি একুশের গল্পের অন্তর্গত।
• ‘ওই যে লোকটা বলছিল সে বার্নাডশ হবে, পরশু রাতে মারা গেছে। - সংলাপটি জহির রায়হান রচিত একুশের গল্প থেকে নেয়া হয়েছে।
• “পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিলো তার।” 

• জহির রায়হান রচিত অন্যান্য গল্পগুলো হলো:
- সোনার হরিণ;
- সময়ের প্রয়োজনে;
- একটি জিজ্ঞাসা;
- হারানো বলয়;
- বাঁধ;
- সূর্যগ্রহণ;
- নয়া পত্তন;
- মহামৃত্যু;
- ভাঙাচোরা;
- অপরাধ;
- স্বীকৃতি;
- অতি পরিচিত;
- ইচ্ছা অনিচ্ছা;
- জনন্মান্তর;

উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যপাঠ ও ‘গল্প সমগ্র’ জহির রায়হান।
১৩.
ক্ষুদ্র জাতিগােষ্ঠী নিয়ে আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাস-
  1. ধানকন্যা
  2. কর্ণফুলী
  3. ক্ষুধা ও আশা
  4. তেইশ নম্বর তৈলচিত্র
ব্যাখ্যা
⇒ ‘কর্ণফুলী’ উপন্যাস:
- আলাউদ্দিন আল আজাদ রচিত বিখ্যাত উপন্যাস কর্ণফুলী।
- উপন্যাসটির প্রকাশিত হয় ১৯৬২ সালে।
- এই উপন্যাসে বিশেষ অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাপনের বর্ণনা রয়েছে।

• কাহিনি সংক্ষেপ:
- আলাউদ্দিন আল আজাদের 'কর্ণফুলী' পাহাড় সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদের উপন্যাস।
- আদিবাসী (ক্ষুদ্র-নৃগোষ্ঠী) রাঙামিলা, প্রেমিক দেওয়ানপুত্র (চাকমা), বাঙালি ইসমাইল, জলি, রমজান প্রমুখের জীবন যাপন ও প্রণয় উপন্যাসে বর্ণিত।
- ইসমাইল চোরাকারবারি, উচ্চাভিলাসী। সে আদিবাসি তরুণী রাঙালিমার প্রতি আকৃষ্ট হয়।

⇒ আলাউদ্দিন আল আজাদ:
- বিশ শতকের পঞ্চাশের দশকে সাহিত্যক্ষেত্রে তাঁর আবির্ভাব।
- নগরজীবনের কৃত্রিমতা, রাজনীতিক সংগ্রাম, নিপীড়ন, প্রতারণা তিনি তাঁর কথাসাহিত্যের বিষয়বস্তু করেছেন।

লেখকের অন্যান্য উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র,
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন,
- ক্ষুধা ও আশা,
- খসড়া কাগজ,
- স্বপ্নশিলা,
- বিশৃঙ্খলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত 'মতিচূর' প্রবন্ধ গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত?
  1. পাঁচ খণ্ডে
  2. চার খণ্ডে
  3. তিন খণ্ডে
  4. দুই খণ্ডে
ব্যাখ্যা
⇒ 'মতিচূর' প্রবন্ধগ্রন্থ:
- 'মতিচূর' রোকেয়া সাখাওয়াত হোসেনের উদ্দেশ্যমূলক প্রবন্ধগ্রন্থ। 
- ঘৃতপক্ক মিষ্টান্ন বিশেষকে বলা হয় মতিচূর। রোকেয়ার গ্রন্থের রচনাগুলোও অনেকটা সুস্বাদু মিষ্টান্নের মতোই। 
- 'মতিচূর' গ্রন্থের দুটি খণ্ডে মোট প্রবন্ধের সংখ্যা ১৭টি।
- প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত ৭টি প্রবন্ধের নাম-'পিপাসা', 'স্ত্রীজাতির অবনতি', 'নিরীহ বাঙালি', 'অর্ধাঙ্গী', 'সুগৃহিণী', 'বোরকা' ও 'গৃহ'। 
- দ্বিতীয় খণ্ডে ১০টি প্রবন্ধ সংকলিত হয়েছে।

⇒ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন:  
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক এবং নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তাঁকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
- রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
- স্বামীর প্রেরণায় তিনি সাহিত্যচর্চা শুরু করেন। সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন।
- সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আনজুমান -ই- খাওয়াতীন -ই- ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন।

তাঁর উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ)
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ) প্রভৃতি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের কাহিনি রচনা করেন-
  1. আবদুল গাফ্‌ফার চৌধুরী
  2. চাষী নজরুল ইসলাম
  3. হুমায়ূন আহমেদ
  4. খান আতাউর রহমান
ব্যাখ্যা
⇒ 'পলাশী থেকে ধানমন্ডি' নামক চলচ্চিত্রটির কাহিনি রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী
- বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের কাহিনি রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। 
- চলচ্চিত্রটি ২০০৭ সালে মুক্তি পায়।
- চলচ্চিত্রে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মর্মান্তিক দৃশ্য প্রদর্শিত হয়েছে।

⇒ আবদুল গাফ্‌ফার চৌধুরী:
- ১৯৩৪ সালের ১২ই ডিসেম্বর বরিশালে জন্ম গ্রহণ করেন। 
- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি -গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী।

• আবদুল গাফ্‌ফার চৌধুরী রচিত উপন্যাস:
- চন্দ্রদ্বীপের উপাখ্যান (প্রথম),
- নাম না জানা ভোর,
- নীল যমুনা ও
- শেষ রাত্রির চাঁদ।

• গল্পগ্রন্থ:
- সম্রাটের ছবি,
- কৃষ্ণপক্ষ,
- সুন্দর হে সুন্দর।

• শিশুতোষ গ্রন্থ:
- ডানপিটে শওকত।

• তাঁর সম্পাদনা গ্রন্থ:
- বাংলাদেশ কথা কয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘বাংলাদেশ কথা কয়’ সম্পাদনা ।
১৬.
‘সমস্ত লোকে ঘটনাটা শুনেছে।’- বাক্যে ব্যবহৃত ‘সমস্ত’ কোন পদের উদাহরণ?
  1. বিশেষ্য
  2. সর্বনাম
  3. বিশেষণ
  4. যোজক
ব্যাখ্যা

• ‘সমস্ত লোকে ঘটনাটা শুনেছে।’- ‘সমস্ত’ সকলবাচক সর্বনাম হলেও এই বাক্যে সমস্ত শব্দটি ‘লোক’ শব্দটিকে বিশেষিত করেছে।

⇒ সুতরাং এই বাক্যে ‘সমস্ত’ শব্দটি বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়েছে।

⇒ বিশেষণ:
যে পদের বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখা ও পরিণাম ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। বিশেষণ দুই ভাগে বিভক্ত।
যথা:
১. নাম বিশেষণ,
২. ভাব বিশেষণ।

অন্যদিকে,
⇒ সর্বনাম:
 বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে। সর্বনাম পদগুলোকে মূলত ৯ ভাগে ভাগ করা যায়।
যেমন:
• সকলবাচক/সাকুল্যবাচক সর্বনাম: ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন- সব, সকল, সমুদয়, তাবৎ, সমস্ত ইত্যাদি।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ ও ২০১৯ সংস্করণ)।

১৭.
‘দৃষ্টান্তচ্ছেদ’ কোন বিরামচিহ্নের বাংলা নাম?
  1. সেমিকোলন
  2. কমা
  3. দাঁড়ি
  4. কোলন
ব্যাখ্যা
• ‘কোলন’ এর বাংলা নাম দৃষ্টান্তছেদ।

• কোলন:
- বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়।
- বাক্যে যতিচিহ্ন 'কোলন' (:) থাকলে এক সেকেন্ড থামতে হয়।
যেমন:
- ভাষায় দুটি রূপ: কথ্য ও লেখ্য।
- সভার সিদ্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাঁদা দিতে হবে।
- কবি সুকান্ত বলেছেন: বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত।

অন্যদিকে,
- ‘সেমিকোলন’ বিরামচিহ্নের বাংলা অর্থ অর্ধচ্ছেদ।
- ‘কমা’ বিরামচিহ্নের বাংলা অর্থ পাদচ্ছেদ।
- ‘দাঁড়ি’ বিরামচিহ্নের বাংলা অর্থ পূর্ণচ্ছেদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৮.
Point out the individual that doesn't belong to the 'University Wits' group.
  1. Christopher Marlowe
  2. Alexander Pope
  3. Thomas Kyd
  4. George Peele
ব্যাখ্যা

University Wits:
- University wits, the notable group of pioneer English dramatists who wrote during the last 15 years of the 16th century and who transformed the native interlude and chronicle play with their plays of quality and diversity.
- Elizabethan Period - এর একদল নাট্যকার (Dramatist) - কে একত্রে University Wits বলা হয়।
- এই নাট্যকারদের প্রায় সবাই Oxford বা Cambridge University এর গ্রাজুয়েট।
- তারা তাদের লেখনীতে গতানুগতিক ধারা পরিহার করে বৈচিত্র্য ও সমসাময়িক আধুনিকতা আনায়ন করেন।

University Wits- রা হচ্ছেন:
1. Christopher Marlowe - (Cambridge);
2. Robert Greene - (Cambridge);
3. Thomas Nashe - (Cambridge);
4. Thomas Lodge - (Oxford);
5. George Peele - (Oxford);
6. John Lyly - (Oxford);
7. Thomas Kyd (not university-trained).

• Alexander Pope:
- তিনি Neo-Classical Period- এর Augustan Age এর কবি। 
- তার নাম অনুসারে Augustan Age এর নামকরণ করা হয় 'Age of Pope'.
- তিনি University Wit ছিলেন না। 

He is best known for his poems: 
- An Essay on Criticism (1711),
- The Rape of the Lock (1712–14),
- The Dunciad (1728), and
- An Essay on Man (1733–34).

Source: Encyclopedia Britannica. 

১৯.
In which of Shakespeare's literary works did he depict the characters of "Sebastian and Viola"?
  1. Hamlet
  2. Macbeth
  3. Twelfth Night
  4. Othello
ব্যাখ্যা

Twelfth Night: 
- এটি Shakespeare এর একটি বিখ্যাত comedy. 
- ১৬০২-০৩ সালের দিকে লেখা এই comedy টি ১৬২৩ সালে Shakespeare এর  First Folio অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- এ নাটকের পটভূমি Illyria নামক কাল্পনিক অঞ্চলকে ঘিরে।

Important Characters from Twelfth Night:
- Sebastian;
- Viola;
- Olivia;
- Malvolio.

• Famous quotes from Twelfth Night:
- “Some are born great, others achieve greatness.”
- “Be not afraid of greatness. Some are born great, some achieve greatness, and others have greatness thrust upon them.”
- “If music be the food of love, play on,
Give me excess of it; that surfeiting,
The appetite may sicken, and so die.”
- “Better a witty fool, than a foolish wit.”

Other comedies by William Shakespeare: 
- As you like it,
- All's well that ends well,
- A Mid Summer Night Dreams,
- The Tempest,
- The Taming of the Shrew,
- The Merchant of Venice,
- Much Ado About Nothing,
- Measure for Measure,
- The Comedy of Errors, ইত্যাদি।

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Spark Notes.

২০.
Who is the author of 'One Hundred Years of Solitude'?
  1. Jorge Luis Borges
  2. Harper Lee
  3. Franz Kafka
  4. Gabriel Garcia Marquez
ব্যাখ্যা

One Hundred Years of Solitude:
- Gabriel Garcia Marquez রচিত উপন্যাস। 
- এটি সর্বপ্রথম ১৯৬৭ সালে Spanish Language এ Cien años de soledad নামে প্রকাশিত হয়।
- It was considered the author’s masterpiece and the foremost example of his style of magic realism.
- This is the author’s epic tale of seven generations of the Buendía family that also spans a hundred years of turbulent Latin American history, from the postcolonial 1820s to the 1920s.

Gabriel Garcia Marquez: 
- Gabriel García Márquez is a Colombian author.
- তিনি ১৯২৭ সালে কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন।
- তাকে ২০ শতকের সর্বশ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন উল্লেখযোগ্য লেখক হিসেবে ধরা হয়।
- তিনি ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
- তার সবচেয়ে বিখ্যাত কাজ ”One Hundred Years of Solitude” পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়।

Notable works:
- One Hundred Years of Solitude (novel),
- Love in the Time of Cholera (novel).

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Spark Notes.

২১.
Which of the following is a common theme in John Donne's poetry?
  1. Nature and pastoral imagery.
  2. Metaphysical exploration of love and spirituality.
  3. Political satire.
  4. Epic storytelling.
ব্যাখ্যা

John Donne: 
- John Donne (1572-1631) Renaissance যুগের একজন কবি। 
- Metaphysi­cal poetry এর জনক বলা হয় John Donne কে। 
- তিনি আধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysi­cal poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।

তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে: 
- Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning. 

Source: Encyclopedia Britannica. 

২২.
How is the character Epicoene is portrayed in the play Epicoene or The Silent Woman?
  1. A woman of virtue.
  2. A cunning schemer.
  3. Morose's loyal servant.
  4. A boy disguised as a woman.
ব্যাখ্যা

• Epicoene or The Silent Woman: 
- ‘The Silent Women’ is a play written by - Ben Jonson.
- Epicoene or The Silent Woman is about a man named Dauphine, who creates a scheme to get his inheritance from his uncle Morose.
- The plan involves setting Morose up to marry Epicoene, a boy disguised as a woman. It was originally performed by the Blackfriars Children, or Children of the Queen's Revels, a group of boy players, in 1609.
- Excluding its two prologues, the play is written entirely in prose.

• Ben Jonson:  
- Ben Jonson, by name of Benjamin Jonson (1572 -1637), English Stuart dramatist, lyric poet, and literary critic.
- তিনি Elizabethan Period এর একজন স্বনামধন্য লেখক।
- He is generally regarded as the second most important English dramatist, after William Shakespeare, during the reign of James I.

• Among his major plays are comedies:
- Every Man in His Humour (1598),
- Volpone (1605) (Beast Fable)
- Epicoene; or, The Silent Woman (1609),
- The Alchemist (1610), and
- Bartholomew Fair (1614).

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Spark Notes.

২৩.
Which of the following works is not authored by George Bernard Shaw?
  1. Candida
  2. Caesar and Cleopatra
  3. A Tale of Two Cities
  4. The Doctor's Dilemma
ব্যাখ্যা

G. B. Shaw (1856-1950): 
- তার পুরো নাম George Bernard Shaw. 
- George Bernard Shaw মূলত একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক। 
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।  

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion,
- Candida
- Mrs. Warren's Profession,
- Arms and the Man,
- Heartbreak House,
- Major Barbara, 
- Caesar and Cleopatra,
- Man and Superman,
- The Doctor's Dilemma,
- St. Joan of Arc etc.

• A Tale of Two Cities: 
- 'A Tale of Two Cities' হচ্ছে Charles Dickens এর উপন্যাস।
- এখানে Two cities বলতে London ও Paris কে বুঝানো হয়েছে। 
- French Revolution- এর প্রেক্ষাপটে রচিত। 

Source: Encyclopedia Britannica, An ABC of English Literature.

২৪.
Which of the following is not an American poet?
  1. Robert Frost
  2. W. B. Yeats
  3. Emily Dickinson
  4. Langston Hughes
ব্যাখ্যা

W. B. Yeats: 
- তার পুরো নাম William Butler Yeats. 
- William Butler Yeats (1865-1939) একজন আইরিশ কবি এবং নাট্যকার। 
- তিনি ১৯২৩ সালে প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 
- Abbey Theatre হচ্ছে W. B. Yeats প্রতিষ্ঠাকৃত Irish National Theatre Society. মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

• তার বিখ্যাত সাহিত্যকর্ম:
- The Tower (poetry),
- The Wild Swans at Coole (poem),
- The Second Coming (poem),
- The Lake of Innisfree,
- Leda and The Swan etc (sonnet). 

উল্লেখ্য, Robert Frost, Emily Dickinson ও Langston Hughes তিনজনই American poet. 

Source: Encyclopedia Britannica, An ABC of English Literature.

২৫.
‘A wise man will make more opportunities than he finds’- Who said this line?
  1. William Shakespeare
  2. Thomas Kyd
  3. William Wordsworth
  4. Francis Bacon
ব্যাখ্যা

Francis Bacon: 
- তার পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.

• Quotes:
- A wise man will make more opportunities than he finds. (The Essays)
- Revenge is a kind of wild justice.
- Silence is the sleep that nourishes wisdom.
- It is impossible to love and be wise. (Of Love)

তার বিখ্যাত কিছু essays: 
- Of revenge,
- Of Studies,
- Of marriage and Single Life,
- Of Love,
- Of Friendship,
- Of Truth.

Source: Encyclopedia Britannica and Live MCQ lecture. 

২৬.
Choose the plural noun.
  1. News
  2. Ethics
  3. Trousers
  4. Physics
ব্যাখ্যা
Trousers (পাতলুন) হচ্ছে Pair noun.
- Pair noun সবসময় plural হয়।

Pair noun: 
- A pair noun is plural in form and takes a plural verb. Example: Trousers, glasses, scissors, etc. 
- Pair noun এর পরে সবসময় verb এর plural form হয়। 

• কিছু word দেখতে plural হলেও singular হিসেবে ব্যবহৃত হয়। যেমন:
1) Names of subjects - Mathematics, Physics, Electronics, etc.
2) Names of common diseases - Measles, Mumps, Rickets.
3) Names of some games - Billiards, Draughts.
4) The word ‘News’.
5) Ethics (নীতিবিদ্যা) singular হিসেবে বুবহৃত হয়।

Source:
1. Applied English Grammar & Composition by P. C. Das.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২৭.
______ special bond they have is truly filled with love.
  1. A
  2. An
  3. The
  4. No article
ব্যাখ্যা

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।

• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• কোন uncountable noun- কে নির্দিষ্ট করতে 'the' বসে।
- When the context is specific: "The water in this bottle is cold."
- When an adjective modifies the uncountable noun: "The fresh milk is better for cooking."
- When the uncountable noun is used as part of an idiom or fixed expression: "He has a love for the outdoors."
- When the uncountable noun is treated as a specific instance: "The special bond they have is truly filled with love."

• কিছু কিছু ক্ষেত্রে Definite article 'the' এর ব্যবহার: 
1) নির্দিষ্ট (এক বা বহু) ব্যক্তি বা বস্তু বোঝাতে। যেমন: Look at the boy/boys. 
2) কোন phrase বা clause এর সাহায্যে noun-টি নির্দিষ্ট হলে। যেমন: The girl with the white sari is beautiful. 
3) সমগ্র জাতি বোঝাতে singular noun এর পূর্বে। যেমন: The cow is a useful animal. 
4) প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার নামে পূর্বে 'the' বসে। যেমন: The Sun, The Moon, The Earth etc. 
5) কোন nation বা race (জাতি) বোঝাতে। যেমন: The English are industrious. 
6) Road- এর নামের পূর্বে the বসে, কিন্তু Street বা Avenue-র পূর্বে the বসে না ইত্যাদি। 

Source: Applied English Grammar & Composition by P.C. Das.

২৮.
They enjoyed camping out in the wilderness. Here the underlined word is a/an -
  1. Adjective
  2. Adverb
  3. Noun
  4. Preposition
ব্যাখ্যা
• Adverb: 
- Adverb হলো এমন word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে। 
- 'How? When? Where?' প্রশ্নগুলোর জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে Adverb. 

They enjoyed camping out in the wilderness. এই বাক্যে 'out' হচ্ছে Adverb of place. 

• Adverb of place: 
- এই জাতীয় adverb-গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান (place) নির্দেশ করে। 
- 'where' বা 'কোথায়?' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb of place. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২৯.
Despite the early setbacks, the team's positive mindset kept them ______________ throughout the project.
  1. in the dark
  2. in the blue
  3. in the mind
  4. in the pink
ব্যাখ্যা
• In the pink (idiom): 
English Meaning: in extremely good health and spirits.
Bangla Meaning: পূর্ণ স্বাস্থ্যবান / খুব ভালো অবস্থা। 

Example Sentence: After the excellent result, I am in the pink now.
Bangla Meaning: অসাধারণ একটা ফলাফল পেয়ে আমি এখন খুব ভালো আছি।

এছাড়াও:  
In the dark - In a state of ignorance.

তাই, Complete Sentence - Despite the early setbacks, the team's positive mindset kept them in the pink throughout the project. 
৩০.
Synonym of the word 'Fallacious' is ________.
  1. Gummy
  2. Illusory
  3. Maverick
  4. Reliable
ব্যাখ্যা

Fallacious (adjective):
English Meaning: Based on a mistaken belief.
Bangla Meaning: বিভ্রান্তিকর; ভ্রান্তিমূলক।

Synonyms:
Delusive (অলীক; ভ্রান্তিজনক), Illusory (অলীক; ইন্দ্রজালিক), Specious (আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হয় এমন), Deceitful(প্রতারণামূলক), False (মিথ্যা)। 
Antonyms:
True (খাঁটি; সত্যিকার; আসল; যথার্থ), Correct (সঠিক; নির্ভুল; সত্য), Lawful, (আইনানুগ) Reliable (নির্ভরযোগ্য), Legit (বৈধ, রীতি সিদ্ধ)। 

Other Forms:
- Fallacy (noun) (fallacies)
(১) [countable noun] ভুল বা মিথ্যা বিশ্বাস।
(২) [uncountable noun] মিথ্যা যুক্তি; হেত্বাভাস।

Example Sentence: 
1. If you stop to think about it, this argument is totally fallacious.
2. Stop believing in fallacious reasoning.

Other option, 
Gummy - আঠালো; 
Maverick - সংশয়বাদী।

Source: Live MCQ Lecture.

৩১.
Choose the indirect speech:
Sia said to me, "Can you recommend a good restaurant in this area?"
  1. Sia asked me that if I can recommend a good restaurant in that area.
  2. Sia asked me if I could recommend a good restaurant in that area.
  3. Sia said to me if I can recommend a good restaurant in this area.
  4. Sia asked me that if I could recommend a good restaurant in this area.
ব্যাখ্যা
• Interrogative Sentence এর Direct Speech কে Indirect Speech এ রূপান্তরের নিয়ম: 
i) Reporting verb টি 'ask'/ 'enquire of'/ 'want to know' ইত্যাদিতে পরিবর্তিত হয়। 
ii) Reported Speech যদি Auxiliary verb দ্বারা আরম্ভ হয়, তবে Reported speech এর পূর্বে that না বসে if/whether বসাতে হয়। 
iii) Sentence টি Interrogative এর পরিবর্তে Assertive sentence- এ রূপান্তরিত হয়। 

Structure: Subject + ask/enquire of + object (যদি থাকে) + if/whether + Reported speech এর subject + verb + বাকী অংশ। 

Direct: Sia said to me, "Can you recommend a good restaurant in this area?"
Indirect: Sia asked me if I could recommend a good restaurant in that area.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
৩২.
The word 'Hedonist' refers to -
  1. A person who seeks pleasure and indulgence.
  2. A person who cares about others
  3. A person who thinks only about the bad part.
  4. A person who deals with problems sensibly.
ব্যাখ্যা
Hedonist (noun): 
English Meaning - Someone who tries to have as much pleasure as possible, according to the belief that the most important thing in life is to enjoy yourself. 
Bangla Meaning - প্রেয়োবাদী।

Other options, 
Altruist - A person who cares about others and helps them despite not gaining anything by doing this. 
Pessimist - Emphasizing or thinking of the bad part of a situation rather than the good part, or the feeling that bad things are more likely to happen than good things. 
Pragmatist - Someone who deals with problems in a sensible way that suits the conditions that really exist, rather than following fixed theories, ideas, or rules. 

Source: Cambridge Dictionary. 
৩৩.
Hardly had the alarm clock rung when __________, realizing he had overslept.
  1. he was jumping out of bed
  2. he had jumped out of bed
  3. he jumped out of bed
  4. he could jump out of bed
ব্যাখ্যা
• Hardly এর ব্যবহার: 
- Hardly অর্থ সবেমাত্র। 
- Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে scarcely had ....... when/before এরূপে ব্যবহৃত হয়। 

Complete Sentence - Hardly had the alarm clock rung when he jumped out of bed, realizing he had overslept.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৪.
The time between two events -
  1. Transitory
  2. Transient
  3. Evanescent
  4. Interim
ব্যাখ্যা
Interim (noun): 
English Meaning - In the time between two particular periods or events. 
Bangla Meaning - ইতোমধ্যে; অন্তবর্তীকালে।

Other options, 
Transitory - Having a very brief life. 
Transient - Lasting for only a short time. 
Evanescent - Lasting for only a short time, then disappearing quickly and being forgotten. 

Source: Cambridge Dictionary.
৩৫.
It is many years since I _____ to London.
  1. come
  2. has come
  3. had come
  4. came
ব্যাখ্যা
• Since এর প্রথম অংশ Present Indefinite/ Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
- আবার Since এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়। 
যেমন: 
- Many years have passed since his father died. 
- It was many years since they had first met. 

• প্রদত্ত বাক্যে since এর পূর্বের অংশ It is many years অর্থাৎ Present Indefinite Tense বিধায় পরের অংশ Past Indefinite Tense হবে। 

Complete Sentence: It is many years since I came to London. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
৩৬.
The intense brainstorming sessions among the team members resulted _____ a breakthrough innovation.
  1. in
  2. to
  3. with
  4. from
ব্যাখ্যা
Result in something (Phrasal verb): 
English Meaning - To cause a particular situation to happen.
Bangla Meaning - ডেকে আনা; পর্যবসিত হওয়া; বিশেষভাবে শেষ হওয়া।
Example Sentence - The fire resulted in damage to their property.

এছাড়াও, 
Result from - স্বাভাবিক পরিণতি লাভ করা; ফলে যাওয়া।
Example: His difficulty in walking results from a childhood illness.

তাই, সঠিক উত্তরটি হবে - The intense brainstorming sessions among the team members resulted in a breakthrough innovation.
Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
They appear to be completely bereft ___ new ideas.
  1. to
  2. of
  3. by
  4. with
ব্যাখ্যা
Bereft of: 
English Meaning - Not having (something that is needed, wanted, or expected). 
Bangla Meaning -  বঞ্চিত হওয়া/বিছিন্ন হওয়া (বিমূর্ত কোনো কিছু থেকে)। 

Example Sentences: 
- They appear to be completely bereft of new ideas.
- I am bereft of all expectations. 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Cambridge Dictionaty. 
৩৮.
A = {x : x,12 এর গুণনীয়কসমূহ} এবং B = {x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে A - B =? 
  1. {3, 6, 12}
  2. {1, 2}
  3. {1, 2, 4}
  4. {1, 2, 4, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x,12 এর গুণনীয়কসমূহ} এবং B = {x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে A - B = ? 

সমাধান: 
A = {x : x, 12 এর গুণনীয়কসমূহ}
= {1, 2, 3, 4, 6, 12}

B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12}
= {3, 6, 9, 12}

∴ A - B = {1, 2, 3, 4, 6, 12} - {3, 6, 9, 12}
= {1, 2, 4}
৩৯.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √৪ × √৯০
  2. √২৭
  3. √৫০ × √৮০
  4. √২৭/√৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
√২৭ / √৪৮
= √(২৭/৪৮)
= √(৯/১৬)
= ৩/৪

∴ √২৭/√৪৮ মূলদ সংখ্যা।

√২৭, √৪ × √৯০, √৫০ × √৮০ সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না।
৪০.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?
  1. 240°
  2. 120°
  3. 60°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?

সমাধান: 
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে  উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন হয়।
• সুতরাং, বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120° -  120° = 0°

৪১.
ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে ক এর ১০% খ এর কত শতাংশ হবে?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে ক এর ১০% খ এর কত শতাংশ হবে?

সমাধান:
ক × ২০% = খ × ১০%
⇒ ক × (১/৫) = খ × (১/১০)
⇒ ক = খ × (১/২)
⇒ ক × ১০% = খ × (১/২) × ১০%
= খ × ৫%

ক এর ১০% খ এর ৫% এর সমান হবে।
৪২.
  1. 0
  2. - 1
  3. 1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
{a + (1/a)}3 = (√3)3 
⇒ a3 + (1/a)3 + 3.a.(1/a) {a + (1/a)} = 3√3
⇒ a3 + (1/a)3 + 3√3 = 3√3
⇒ a3 + (1/a)3 = 0
⇒ a6 + 1/a3 = 0
⇒ a6 + 1 = 0 
⇒ a6 = -1 

a18 + a12 + a6 + 1
= (a6)3 + (a6)2 + a6 + 1
= (-1)3 + (-1)2 + (-1) + 1
= -1 + 1 - 1 + 1
= 0
৪৩.
√(- 3) × √(- 12) = কত?
  1. - 4
  2. - 6
  3. 2
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: √(- 3) × √(- 12) = কত?

সমাধান: √(-3)  × √(-12) 
= √(3i2) × √(12i2)
= √3 i × √12 i
= (√3 × √12) i2
= √36 (-1)
= - 6

৪৪.
৩ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
  1. ১৬ টি
  2. ১৮ টি
  3. ২০ টি
  4. ২৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?

সমাধান:
৩ জন পুরুষ এবং ৪ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
= C × C
= ৩ × ৬
= ১৮ টি উপায়ে। 
৪৫.
(√5 + 1)m + 4 = 4√5 হলে, m এর মান কত?
  1. 1
  2. 2√5
  3. 6 - 2√5
  4. 3 - 2√5
ব্যাখ্যা
প্রশ্ন: (√5 + 1)m + 4 = 4√5 হলে, m এর মান কত? 

সমাধান: 
(√5 + 1) m + 4 = 4√5
⇒ (√5 + 1) m = 4√5 - 4
⇒ (√5 + 1) m = 4 (√5 - 1)
⇒ m= 4 (√5 - 1)/(√5 + 1)
⇒ m = 4 (√5 - 1) (√5 - 1)/(√5 + 1) (√5 - 1)
⇒ m = 4 {(√5)2 - 2√5 + 1}/(√5)2 - 1
⇒ m = 4 (6 - 2√5)/4
∴ m = 6 - 2√5
৪৬.
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?
  1. ১০০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ১৫০০ টাকা
  4. ১৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?

সমাধান:
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের  সুদ = ৮০০ × ১০ × ৬/১০০
= ৪৮০ টাকা

ধরি, বার্ষিক ৮% সুদে ক  টাকার ৫ বছরের সুদ তত হবে।

৪৮০ = ক × ৫ × ৮/১০০
⇒ ক = ১২০০ টাকা
৪৭.
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়
দ্রব্যটির ক্রয়মূল্য = ৮০ + ২০ টাকা
= ১০০ টাকা

∴ ক্ষতির শতকরা হার = (২০/১০০) × ১০০%
= ২০%
৪৮.
xa2 - 144xb2 এর উৎপাদক কোনটি?
  1. 12a - b
  2. x
  3. 2a + b
  4. সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: xa2 - 144xb2 এর উৎপাদক কোনটি? 

সমাধান: 
xa2 - 144xb2
= x (a2 - 144b2)
= x {a2 - (12b)2}
= x (a + 12b) (a - 12b)
৪৯.
১ থেকে ২৫০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
  1. ৩/৫০
  2. ১/২২
  3. ২/৭৩
  4. ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২৫০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-

সমাধানঃ 
১ থেকে ২৫০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ২৫০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫}
মোট ১৫টি
∴ এক্ষেত্রে সম্ভাবনা = ১৫/২৫০
= ৩/৫০
৫০.
কোষের প্লাজমা মেমব্রেন প্রধানত গঠিত নিচের কোনটি দিয়ে?
  1. কার্বোহাইড্রেট ও লিপিড
  2. সুগার ও ফসফেট
  3. গ্লিসারল ও ফ্যাটি এসিড
  4. লিপিড ও প্রোটিন
ব্যাখ্যা
প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি: 
- কোষপ্রাচীরের ঠিক নিচে এবং প্রোটোপ্লাজমকে বেষ্টন করে যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক ও প্রভেদক ভেদ্য পর্দাটি অবস্থিত তাকে প্লাজমা মেমব্রেন বলা হয়। 
- প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে প্লাজমা মেমব্রেন গঠিত। 
- অধিকাংশ কোষবিজ্ঞানীর মতে লিপিড-এর অণুগুলো দুটি স্তরে সজ্জিত হয়ে প্লাজমা মেমব্রেনের কাঠামো গঠন করে। 
- দ্বিস্তরী লিপিড কাঠামোর মধ্যে প্রোটিন অণুগুলো দ্রবীভূত অবস্থায় অবস্থান করে। 
- প্লাজমা মেমব্রেন একটি গতিশীল অর্ধতরল গঠন এবং এর লিপিড ও প্রোটিন সঞ্চারণে সক্ষম। 
- প্লাজমা মেমব্রেন এর গঠন শৈলী বর্ণনায় সব কোষবিজ্ঞানীই দ্বিস্তরী লিপিড-এর কথা বলেছেন। 
- কিন্তু লিপিড স্তর দুটির বিন্যাস এর ব্যাখ্যা প্রসঙ্গে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মডেল বিবেচনা করা হয়েছে। 
- এর মধ্যে Danielli এবং Davson (1935) এর দ্বিস্তরবিশিষ্ট মডেল, Robertson (1959) এর একক পর্দা হাইপোথেসিস, Hiller ও Hoffman (1953) এর মাইসেলার মডেল, Vanderkoff Green (1970) এর প্রোটিন ক্রিস্টাল মডেল এবং Singer ও Nicholson (1972) এর ফ্লুইড মোজাইক মডেল উল্লেখযোগ্য। 
- প্লাজমা মেমব্রেনের গঠন ব্যাখ্যা করতে গিয়ে Danielli & Davson (1943) সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন। তাঁদের মতে মেমব্রেনটি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতি স্তরে প্রোটিন (monomolecular) এবং লিপিড (bimolecular) স্তর আছে। দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেনের উপর ও নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর অবস্থিত। - এটি Sandwitch মডেল নামে পরিচিতি। এ মডেলটি সর্বজনীন মডেল হিসাবে গ্রাহ্য হচ্ছেনা। 

উৎস: উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান, প্রথম পত্র: উদ্ভিদবিজ্ঞান (গাজী আজমল)।
৫১.
মিথাইল কার্বিনলের সংকেত কোনটি?
  1. CH3 CH2OH
  2. CH3OH
  3. CH3CH2-CH2OH
  4. (CH3)2 CHOH
ব্যাখ্যা
- মিথাইল কার্বিনল এর সংকেত হলো CH3-CH2OH

অন্যদিকে,  
- ইথাইল কার্বিনল এর সংকেত হলো CH3CH2-CH2OH. 
- ডাইমিথাইল কার্বিনল এর সংকেত হলো (CH3)2-CHOH. 
- ট্রাইমিথাইল কার্বিনল এর সংকেত হলো (CH3)3-COH. 
- মিথাইল মিথেন এর সংকেত হলো CH3-CH3
- ডাইমিথাইল মিথেন এর সংকেত হলো CH3-CH2-CH3. 
- ট্রাইমিথাইল মিথেন এর সংকেত হলো (CH3)3-CH. 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ)।
৫২.
প্রমাণ দ্রবণ কোনটি?
  1. 1.0M Na2CO3
  2. 1.0g H2SO4
  3. 1.0mL H2SO4
  4. 1.0 mol H2SO4
ব্যাখ্যা
প্রমাণ দ্রবণ: 
- কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নমুনা দিয়ে তৈরি করা দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকলে ঐ দ্রবণকে ঐ নমুনা দ্রবের প্রমাণ দ্রবণ বলে। 
যেমন- 1M Na2CO3 দ্রবণ, 0.5M Na2CO3 দ্রবণ, 0.1M Na2CO3 দ্রবণ হলো প্রত্যেকেই এক একটি প্রমাণ দ্রবণ। 
কারণ, Na2CO3 প্রথমত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং দ্বিতীয়ত প্রতিটি প্রস্তুত করা দ্রবণের বেলায় নির্দিষ্ট পরিমাণ Na2CO3 রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে ওজন করে দ্রবণটি তৈরি করা হয়। 

প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ: 
- যেসব কঠিন রাসায়নিক পদার্থকে (১) বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়; (২) এরা বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা O2 সহ বিক্রিয়া করে না; (৩) এদের ওজন নেয়ার সময় রাসায়নিক নিক্তিকে ক্ষয় করে না এবং (৪) এদের দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, এদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। 
যেমন- 
(১) অনার্দ্র সোডিয়াম কার্বনেট (Na2CO3) ক্ষার, 
(২) কেলাসিত ইথেন ডাইওয়িক এসিড বা অক্সালিক এসিড (H2C2O4.2H2O), 
(৩) পটাশিয়াম ডাইক্রোমেট (K2Cr2O7) জারক পদার্থ, 
(৪) কেলাসিত সোডিয়াম ইথেন ডাইওয়েট বা অক্সালেট (Na2C2O4.2H2O) বিজারক পদার্থ ইত্যাদি হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। 

সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ: 
- যে সব পদার্থের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের চারটি বৈশিষ্ট্যের যেমন বিশুদ্ধতা, বাতাসে অপরিবর্তিত থাকা, রাসায়নিক নিক্তির ক্ষয় না করা অথবা ঘনমাত্রার পরিবর্তন না ঘটা ইত্যাদির মধ্যে কোনো একটির অভাব ঘটলে, এদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। 
যেমন- 
(১) NaOH ক্ষার, 
(২) HCl এসিড, 
(৩) H2SO4 এসিড, 
(৪) পটাশিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4) জারক পদার্থ, 
(৫) সোডিয়াম থায়োসালফেট (Na2S2O3.5H2O) বিজারক ইত্যাদি। 
- এ সব সেকেন্ডারি পদার্থের মোলার দ্রবণ বা ডেসিমোলার (0.1M) দ্রবণ প্রমাণ দ্রবণ হয় না। 
- সেকেন্ডারি পদার্থের দ্রবণকে অপর পদার্থের প্রমাণ দ্রবণ দ্বারা টাইট্রেশন করে এর সঠিক মোলার ঘনমাত্রা নির্ণয় করা হয়। 
- এরূপ সেকেন্ডারি পদার্থের যেমন KMnO4 এর 0.1M দ্রবণ তৈরি করে জারণ-বিজারণ টাইট্রেশনে ব্যবহার করা হয়। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ)।
৫৩.
এক ফ্যারাডে সমান কত তড়িৎ চার্জ?
  1. 69500 C
  2. 96500 C
  3. 89500 C
  4. 98500 C
ব্যাখ্যা
ফ্যারাডে (Faraday): 
- এক মোল পরিমাণ ইলেকট্রনের চার্জকে 96500 কুলম্ব ধরা হয়। 
- মোল পরিমাণ তড়িৎ চার্জকে এক ফ্যারাডে বলা হয়। 
- ফ্যারাডের প্রতীক হলো F. 
- এক ফ্যারাডে = 96500 C তড়িৎ চার্জ। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ)।
৫৪.
এস্টারের অম্লীয় আর্দ্র বিশ্লেষণে কী উৎপন্ন হয়?
  1. অ্যামাইড
  2. অ্যালডিহাইড
  3. জৈব এসিড
  4. অ্যানহাইড্রাইড
ব্যাখ্যা
এস্টার (R-COOR): 
- উদ্ভিজ্জ্ব তৈল ও প্রাণিজ চর্বি হলো উচ্চতর ফ্যাটি এসিডের ট্রাইগ্লিসারাইড এস্টার। 
- এ এস্টারকে লঘু HCI এসিডসহ আর্দ্র বিশ্লেষণ করলে উচ্চতর ফ্যাটি এসিড (জৈব এসিড) ও গ্লিসারিন উৎপন্ন হয়। 
- সাধারণ এস্টারও ব্যবহার করা যায়। 


ফরমিক এসিড বা মিথানোয়িক এসিড প্রস্তুতি: 
- প্রায় 200°C ও 8 atm চাপে CO ও NaOH বিক্রিয়া করে সোডিয়াম ফরমেট উৎপন্ন করে। 
- এটিকে লঘু H2SO4 সহ অর্দ্র বিশ্লেষণের পর উৎপন্ন ফরমিক এসিডকে 101°C-এ পাতিত তরলরূপে সংগ্রহ করা হয়। 


অ্যাসিটিক এসিড প্রস্তুতি: 
- পেট্রোলিয়াম তাপ বিযোজনে উৎপন্ন অ্যাসিটিলিনকে 60°C এ 2%HgS04 ও 20% H2SO4 এর মিশ্রণে চালনা করলে ইথান্যাল উৎপন্ন হয়। 
- ইথান্যালকে ম্যাঙ্গানাস অ্যাসিটেট প্রভাবকের উপস্থিতিতে 60°C-এ বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে উৎপন্ন অ্যাসিটিক এসিডকে 118°C-এ পাতন করা হয়। 


উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ)।
৫৫.
কোনটির কাজ সিমেন্টের জমাট বাঁধা প্রক্রিয়াকে মন্থর করা?
  1. বক্সাইট
  2. হেমাটাইট
  3. জিপসাম
  4. ক্রায়োলাইট
ব্যাখ্যা
সিমেন্ট সেটিং-এ জিপসামের ভূমিকা: 
- সিমেন্টের উপাদান ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট (3CaO.Al2O3) সিমেন্ট জমাট বাঁধতে সাহায্য করে। 
- কিন্তু জিপসাম (CaSO4.2H2O) ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের সাথে অদ্রবণীয় ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট তৈরি করে।
- ফলে সিমেন্টের দ্রুত জমাট বাঁধা প্রক্রিয়াটি ধীরে চলে এবং উৎপন্ন কঠিন পদার্থের দৃঢ়তা শক্তি বেড়ে যায়। 
- সিমেন্টের জমাট বাঁধা প্রক্রিয়াকে মন্থর করা জিপসামের কাজ। 


উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ)।
৫৬.
রেডিও ফ্রিকোয়েন্সী UMTS স্ট্যান্ডার্ড কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহার করা হয়?
  1. প্রথম প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম
  4. চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা
♦ তৃতীয় প্রজন্ম (Third Generation-3G):
- ২০০১ সালে জাপানের NTT DoCoMo প্রথম পরীক্ষামূলকভাবে ৩য় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু করেন।
- দ্বিতীয় প্রজন্মের স্ট্যান্ডার্ড CDMA টেকনোলজির এর পরিবর্তে W-CDMA (Wideband Code Division Multiple Access) টেকনোলজির ব্যবহার দিয়ে তৃতীয় প্রজন্মের সূচনা হয়।
- W-CDMA পদ্ধতি বর্তমানে UMTS ( Universal Mobile Telecommunication System) নামে পরিচিত।
- তৃতীয় প্রজন্মে উচ্চ গতির ডেটা ট্রান্সফার ও মাল্টিমিডিয়া ডেটা ব্যবহারসহ CDMA ও GPRS (General Packet Radio Service) স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
- ফলে সর্বাধিক ডেটা ট্রান্সফারের মোবাইল টেকনোলজি EDGE(Enhanced Data rates for GSM Evolution) চালু হয়।
- এই প্রজন্মেই আধুনিক মোবাইল টেকনোলজি HSPA (High Speed Packet Access) এর বাস্তবায়ন করা হয়।

• তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে-
- ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতিই ব্যবহৃত হয়। 
- মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার এবং ডেটা আদান-প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।
- EDGE (Enhanced Data Rates for Global Evolution) পদ্ধতি কার্যকর হয়। 
- ডেটা স্থানান্তর উচ্চগতি সম্পন্ন। ডেটা রেট ২ এমবিপিএস এর অধিক।
- মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু সম্ভব হয় ।
- এক্ষেত্রে GSM, EDGE, UTMS এবং CDMA 2000 প্রযুক্তি ব্যবহৃত হয়।
- রেডিও ফ্রিকোয়েন্সী W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড।
- চ্যানেল অ্যাকসেস বা সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো TD-SCDMA এবং TD-CDMA ।
- উচ্চ স্পেকট্রাম কর্মদক্ষতা।
- আর্ন্তজাতিক রোমিং সুবিধা চালু হয়।
- উদাহরণ: UMTS (Universal Mobile Telecommunication System), IMT (International Mobile Telecommunication)-2000, MC-CDMA, TD-SCDMA, EDGE, HSPA ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৭.
ইউনিমেট কী?
  1. প্রথম আবিষ্কৃত অপারেটিং সিস্টেম
  2. ক্লাউড কম্পিউটিং সার্ভিস
  3. প্রথম কোয়ান্টাম কম্পিউটার
  4. সর্বপ্রথম আবিষ্কৃত রোবট
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪১ সালে প্রকাশিত 'আইজাক অসিমভ' এর সায়েন্স ফিকশন 'লায়ার'-এ।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫৮.
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. Ruby
  2. CSS
  3. jQuery
  4. All of the above
ব্যাখ্যা
♦ Ruby (রুবি):
- ১৯৯০ সালে ইউকিহিরো ম্যাটসুমোটো নামক একজন জাপানি প্রোগ্রামার রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন।
- 'রুবি অন রেইলস' ফ্রেমওয়ার্ক এর জন্য খুব অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি জনপ্রিয় হয়ে উঠে।
- রুবি ল্যাঙ্গুয়েজ এর লাইব্রেরি ব্যবহার করে বিভিন্ন রকমের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে যায়।

• CSS (Cascading Style Sheets) এর মাধ্যমে কোন web page / website এর মধ্যে স্টাইল প্রয়োগ করা হয়।
• jQuery হলো একটি Javascript Library.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫৯.
নিচের কোন লজিক গেইটের ক্ষেত্রে সবগুলো ইনপুট 1 হলে, আউটপুট 1 হবেনা?
  1. AND
  2. NAND
  3. XNOR
  4. OR
ব্যাখ্যা
• AND + NOT = NAND গেট।
• NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
৬০.
IMEI এর পূর্ণরূপ কী?
  1. Interconnection Mobile Equipment Identity
  2. Internal Mobile Equipment Identity
  3. International Mobile Equipment Identity
  4. Integrated Mobile Equipment Identity
ব্যাখ্যা
♦ IMEI:
- IMEI-এর পূর্ণরূপ International Mobile Equipment Identity.
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের 3GPP মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।
৬১.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. Blu-ray
  2. CIH
  3. ILOVEYOU
  4. boot sector
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- কয়েকটি ভাইরাসের নাম হলো: ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি।
-সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল (Chernobyl) ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- ILOVEYOU ভাইরাসটিকে লাভ লেটার ফর ইউ বা লাভ বাগও বলা হয়।

• Blueray হচ্ছে অপটিক্যাল স্টোরেজ সিস্টেম।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. [লিঙ্ক]
৬২.
ব্লুটুথ অপারেশন নিচের কোনটি ব্যবহার করে?
  1. ম্যাগনেটিক টেকনোলোজি
  2. অপটিক্যাল টেকনোলোজি
  3. লেজার টেকনোলোজি
  4. রেডিও টেকনোলোজি
ব্যাখ্যা
♦ ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে।
- ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬৩.
ওয়েবসাইট গঠন কাঠামোর প্রকারভেদ নয় কোনটি?
  1. Hierarchical Structure
  2. Linear Structure
  3. Network Structure
  4. Dynamite Structure
ব্যাখ্যা
♦ ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ:  
- হোম পেইজ ও হোম পেইজের সাথে লিংককৃত পেইজগুলো কিভাবে সাজানো যায় তার উপর ভিত্তি করে ওয়েবসাইটের কাঠামোকে চার ভাগে ভাগ করা যায়। যথা-
১. হায়ারারকিক্যাল কাঠামো (Hierarchical Structure),
২. লিনিয়ার কাঠামো (Linear Structure),
৩. নেটওয়ার্ক কাঠামো (Network Structure) ও
৪. হাইব্রিড কাঠামো (Hybride Structure)।

- যে ওয়েবসাইটের পেইজগুলো শাখা-প্রশাখায় সাজানো থাকে তাকে ট্রি বা হায়ারারকিক্যাল কাঠামো বলা হয়।
- যে ওয়েবসাইটের কাঠামোতে সবগুলো পেইজ থেকে একটি অপরটির সাথে লিংক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলা হয়।
- কোন ওয়েবসাইটের পেইজগুলো ক্রমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়।
- একাধিক কাঠামো ব্যবহার করে ডিজাইন করা ওয়েবসাইটকে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার?
  1. MS Access
  2. Numbers
  3. Notepad
  4. Firefox
ব্যাখ্যা
• স্প্রেডশিট (Spreadsheet): 
- একে ইলেকট্রনিক স্প্রেডশিটও বলা হয়ে থাকে। এ সফটওয়্যার গতানুগতিক আর্থিক টুলস; যেমন- হিসাবরক্ষকের কলামনার প্যাড (columnar pad), পেনসিল ও ক্যালকুলেটরের কম্পিউটার ভারসন দিয়ে কাজ করার সুবিধা প্রদান করে।
- একটি বৈদ্যুতিক (electronic) স্প্রেডশিট সজ্জিত থাকে কলাম ও রো (row)-এর গ্রিড দ্বারা।
- স্প্রেডশিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন একটি ভেল্যু (value) বা ভেল্যুর পরিবর্তন করা হয় তখন সংশ্লিষ্ট অন্যান্য ভেল্যুগুলো আবার নিজ থেকেই হিসাব
করে ফেলে।
- উদাহরণ: Google Sheet, Microsoft Excel, Numbers, LibreOffice Calc ইত্যাদি। 

• Firefox- ইন্টারনেট ব্রাউজার।
• Notepad- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
• MS Access- ডেটাবেজ সফটওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
''কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ________ আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।''
  1. বরিশালে
  2. সিলেটে
  3. রংপুরে
  4. ময়মনসিংহে
ব্যাখ্যা
- ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। তাঁর এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে।
- ২০১৭ সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

'' আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।...'' 

অতএব, শূন্যস্থানে রংপুরে বসবে। 
৬৬.
১১০ থেকে ২২০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 
  1. ৩২
  2. ৩৫
  3. ৩৭
  4. ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১১০ থেকে ২২০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 

সমাধান:
সংখ্যা  = {( সর্বোচ্চ ভাগ যাওয়া সংখা – সর্বনিন্ম ভাগ যাওয়া সংখা )/সেই সংখ্যা } + ১
= {(২১৯ - ১১১)/৩} + ১ 
= (১০৮/৩) + ১  
= ৩৬ + ১ 
= ৩৭ 
৬৭.
ঘড়ি : কাঁটা : : থার্মোমিটার : ?
  1. চিকিৎসা
  2. পারদ
  3. ফারেনহাইট 
  4. তাপমাত্রা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ি : কাঁটা : : থার্মোমিটার : ?

সমাধান:
ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়।
তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।
৬৮.
একটি ঘড়ি ঠিক ৪ : ৩০ মিনিট দেখাচ্ছে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
  1. 60°
  2. 75°
  3. 56.5°
  4. 45°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ঠিক ৪ : ৩০ মিনিট দেখাচ্ছে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = । (11 M - 60 H)/2 ।   [এখানে, M = 30 মিনিট, H=4 ঘণ্টা ]
= । (11 × 30 - 60 × 4) / 2। 
= । 330 - 240 / 2।
= । 90/2।
= 45°
৬৯.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. মণিহার
  2. যজ্ঞেশ্বরের যজ্ঞ
  3. ক্ষুধিত পাষাণ
  4. কঙ্কাল
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুর:
- বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১১৯ টি ছোট গল্প রচনা করেন।
- তার রচিত প্রথম ছোট গল্প - ভিখারিনী।

- ‘ভারতী’ পত্রিকার ১২৮৪ বঙ্গাব্দের (১৮৭৭ খ্রিষ্টাব্দ) শ্রাবণ-ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয় - রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি। 
- এখন পর্যন্ত যতদূর জানা যায়, এটিই তাঁর লেখা প্রথম গল্প, যা কোনো সাময়িকপত্রে প্রকাশিত হয়েছিল।
- এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে মাত্র ষোলো বছর বয়েসেই রবীন্দ্রনাথ ছোট গল্পকার হিসাবে পরিচিতি লাভ করেন।
- রবীন্দ্রনাথ নিজে তাঁর কোনো গ্রন্থে অবশ্য এ গল্পটিকে স্থান দেননি।
- রবীন্দ্রনাথের ছোটগল্পের সংকলনের নাম - গল্পগুচ্ছ।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চারটি অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ
- নিশীতে
- মণিহারা 
- কঙ্কাল

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প: 
- রবিবার
- শেষকথা
- ল্যাবরেটরি।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প: 
- দেনাপাওনা
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা
- যজ্ঞেশ্বরের যজ্ঞ
- অনধিকার প্রবেশ। 

অতএব, 'মণিহার' রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘ভিখারিণী’ ছোটগল্প- রবীন্দ্রনাথ ঠাকুর।
৭০.
যদি ৪ + ২ = ২৬ , ৯ + ২ = ৭১১, ২ + ১ = ১৩ হয়, তবে ৫ + ৪ = ? 
  1. ১২
  2. ১৯
  3. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৪ + ২ = ২৬ , ৯ + ২ = ৭১১, ২ + ১ = ১৩ হয়, তবে ৫ + ৪ = ? 

সমাধান: 
এখানে 
৪ + ২ = ২৬ ⇒ ৪ - ২ =২, ৪ + ২ =৬
৯ + ২ = ৭১১ ⇒ ৯ - ২ = ৭, ৯ + ২ = ১১
২ + ১ = ১৩ ⇒ ২ - ১ = ১, ২ + ১ = ৩
৫ -  ৪ =১, ৫ + ৪ =৯
সুতরাং 
৫ + ৪ = ১৯
৭১.
নিচের কোনটি শুদ্ধ?
  1. শূন্য
  2. ত্রিভূজ
  3. পূণ্য
  4. ভূবন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'শূন্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √শ্বন্‌ + য।
  অর্থ: 
- পরিমাণ বা আয়তনের অভাব।

• শুদ্ধ বানান 'ত্রিভুজ'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
 অর্থ:
- তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।

• শুদ্ধ বানান 'পুণ্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √পূ + উন্য।
 অর্থ:
- সৎকর্ম,
- সওয়াব।

• শুদ্ধ বানান 'ভুবন'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √ভূ + অন।
 অর্থ:
- পৃথিবী,
- জগৎ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭২.
প্রশ্নবোধকস্থানে কোনটি বসবে? 
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধকস্থানে কোনটি বসবে? 


    সমাধান: 
    ১ম চিত্রটিকে ডানদিকে ৯০ ডিগ্রী ঘোরালে ২য় চিত্রটি পাওয়া যায়। 

    অতএব, ৩য় চিত্রটিকে ডানদিকে ৯০ ডিগ্রী ঘোরালে ৪র্থ চিত্রটি পাওয়া যাবে।

     
    ৭৩.
    প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
    1. ৬৩
    2. ৬০  
    3. ৫৮ 
    4. ৫২
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
                

    সমাধান: 
    ১ম চিত্রে, ৮ × ৪ - ৭ = ২৫ 
    ২য় চিত্রে, ৩ × ৬ - ৯ = ৯
    ৩য় চিত্রে, ৭ × ৯ - ৫ = ৫৮
    ৭৪.
    একটি সারিতে 15টি চেয়ার আছে। সজীব এর অবস্থান ঠিক মাঝখানে। ডানদিক থেকে গোনা হলে রবির অবস্থান 12তম। সজীব এবং রবির মাঝে কয়টি চেয়ার আছে?
    1. 3
    2. 4
    3. 5
    4. 7
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি সারিতে 15টি চেয়ার আছে। সজীব এর অবস্থান ঠিক মাঝখানে। ডানদিক থেকে গোনা হলে রবির অবস্থান 12তম। সজীব এবং রবির মাঝে কয়টি চেয়ার আছে?

    সমাধান:
    একটি সারিতে 15টি চেয়ার আছে। সজীব এর অবস্থান ঠিক মাঝখানে।
    অর্থাৎ,সজীব এর অবস্থান বামদিক থেকে 8 নম্বর চেয়ারে। 

    ডানদিক থেকে গোনা হলে রবির অবস্থান 12তম।
    অর্থাৎ, বাম দিক থেকে 4 নম্বর চেয়ারে।  

    তাদের মাঝে ৩ টি (5, 6, 7 নম্বর) চেয়ার আছে।
    ৭৫.
    আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
    1. রবিবার
    2. বুধবার
    3. সোমবার
    4. বৃহস্পতিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?

    সমাধান:
    আগামী পরশুর পরের দিন যদি সোমবার
    পরশু দিন রবিবার
    আজকে শুক্রবার
    গতকাল বৃহস্পতিবার
    ∴ গতকালের আগের দিন বুধবার
    ৭৬.
    পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন ৮ কেজি। খালি বালতির ওজন কত?
    1. ৩ কেজি 
    2. ৪ কেজি 
    3. ৫ কেজি 
    4. ৬ কেজি 
    ব্যাখ্যা
    প্রশ্ন: পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন ৮ কেজি। খালি বালতির ওজন কত?

    সমাধান:
    বালতি + পানির ওজন = ১২ কেজি
    বালতি + অর্ধেক পানির ওজন = ৮ কেজি

    সমীকরণ দুটি বিয়োগ করে পাই,
    পানির ওজন - অর্ধেক পানির ওজন = ১২ - ৮
    ⇒ অর্ধেক পানির ওজন = ৪ কেজি
    ∴ পানির ওজন = ৮ কেজি

    ∴ বালতির ওজন = ১২ - ৮ কেজি
    = ৪ কেজি 
    ৭৭.
    দেশে সবচেয়ে দ্রুততম সময়ে ‘ইউনিকর্ন’ স্টার্টআপ কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন প্রতিষ্ঠান?
    1. নগদ
    2. ব্র্যাক
    3. টেলিটক
    4. রবি
    ব্যাখ্যা
    'ইউনিকর্ন' স্টার্টআপ কোম্পানি ২০২৩:

    - একটি স্টার্টআপের সামগ্রিক মূল্যমান ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের সমান হলে তাকে ইউনিকর্ন কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়।
    - এ ছাড়া কোম্পানির মূল্যমান ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার পার হলে তাকে ডেকাকর্ন কোম্পানির মর্যাদা দেওয়া হয়।
    - দেশে সবচেয়ে দ্রুততম সময়ে ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ।
    - ২৯ জুলাই ২০২৩ সালে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে নগদকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।
    - অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ–বিষয়ক সরকারি স্বীকৃতি ‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
    - সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

    তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২৩।
    ৭৮.
    মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের 'ডেপুটি চিফ অব স্টাফ' ছিলেন কে?
    1. এ.কে খন্দকার
    2. এস.এ সামাদ
    3. এম.এ.জি ওসমানী
    4. আবদুর রব
    ব্যাখ্যা
    মুজিব নগর সরকার:

    - ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় মুজিব নগর সরকার। 
    - ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
    - মুজিবনগর সরকারের তথা প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল কলকাতার ৮নং থিয়েটার রোড।
    - রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    - শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
    - উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
    - প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
    - পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
    - অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
    - স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।
    - এস.এ সামাদ ছিলেন প্রতিরক্ষা সচিব।
    - মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি ওসমানী।
    - চিফ অব স্টাফ ছিলেন কর্নেল আবদুর রব।
    - ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন এ.কে খন্দকার।

    তথ্যসূত্র- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
    ৭৯.
    মধুপুর গড় কোথায় অবস্থিত?
    1. সাতক্ষীরা
    2. গাজীপুর
    3. চট্টগ্রাম
    4. সিলেট
    ব্যাখ্যা
    মধুপুর গড়:

    - মধুপুর গড় বাংলাদেশের কেন্দ্রভাগে অবস্থিত একটি বৃহৎ উত্থিত এলাকা।
    - এই গড়ের দক্ষিণাংশ ভাওয়াল গড় এবং উত্তরাংশ মধুপুর গড় নামে পরিচিত।
    - ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চলটি একটি সোপান এলাকা, যা সংলগ্ন প্লাবনভূমির তুলনায় এক থেকে দশ মিটার উঁচু।
    - মধুপুর গড়ের মোট বিস্তার ৪,২৪৪ বর্গ কিমি।
    - টাঙ্গাইল-গাজীপুর ও নরসিংদীর অধিকাংশ ভূমির গঠন একই রকম, যা মধুপুর গড় নামে পরিচিত।
    - বনের প্রধান বৃক্ষ শাল, যার ফলে এই বনের নামকরণ হয় শালবন।
    - কোচ এবং মান্ডা (গারো) নামক দুটি উপজাতীয় জনগোষ্ঠীর বাস এই মধুপুর গড়ে, যারা মধুপুরের শালবনের ওপর পুরোপুরি নির্ভরশীল।
    - কোচ উপজাতী বাংলাদেশের প্রাচীনতম জনগোষ্ঠীর মধ্যে অন্যতম।

    তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৭ সেপ্টেম্বর, ২০২১।
    ৮০.
    উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন?
    1. রমেশচন্দ্র মজুমদার
    2. স্যার এ. এফ. রহমান
    3. আমিনুল ইসলাম
    4. মোয়াজ্জেম হোসেন
    ব্যাখ্যা
    ঢাকা বিশ্ববিদ্যালয়:

    - ১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
    - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন গঠিত হয়।
    - ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয় নি। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারের ওপর চাপ প্রয়োগ করা হলে বঙ্গভঙ্গ রদের রাজকীয় ক্ষতিপুরণ হিসেবে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
    - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন - স্যার পি জে হার্টজ।
    - উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন - স্যার এ. এফ. রহমান।
    - ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হয়।

    তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
    ৮১.
    FAO এর 'বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩' অনুযায়ী, খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ -
    1. জার্মানি
    2. যুক্তরাষ্ট্র
    3. ফ্রান্স
    4. চীন
    ব্যাখ্যা
    বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা ২০২৩:
    • খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
    - ২য় অবস্থানে রয়েছে - যুক্তরাজ্য।
    - ৩য় অবস্থানে রয়েছে - জার্মানি।
    -  ৪র্থ অবস্থানে রয়েছে - চীন।
    - ৫ম অবস্থানে রয়েছে - ফ্রান্স।

    • খাদ্য আমদানি:
    - প্রথম অবস্থানে আছে চীন,
    - দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

    উৎস: FAO ওয়েবসাইট এবং দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট। [link]
    ৮২.
    ‘মাইন ক্যাম্ফ’ বইটির লেখক কে?
    1. উইনস্টন চার্চিল
    2. এডলফ হিটলার
    3. অটোভন বিসমার্ক
    4. বেনিতো মুসোলিনী
    ব্যাখ্যা
     এডলফ হিটলার:
    - এডলফ হিটলার ১৯৩৩-১৯৪৫ পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।
    - তিনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন।
    - 'মাইন কাম্ফ' বইটি হিটালারের প্রথম আত্মজীবনী হিসেবে বহুল পরিচিত৷
    - মাইন কাম্ফ প্রকাশিত হয়েছিল ১৯২৫ থেকে ১৯২৬-এর মাঝামাঝি সময়ে৷ 
    - যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এডলফ হিটলারের উক্তি।

    উৎস: Britannica.com এবং ডয়চে ভেলে পত্রিকা রিপোর্ট।

    ৮৩.
    'NASDAQ' কোন দেশের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত?
    1. যুক্তরাষ্ট্র
    2. যুক্তরাজ্য
    3. ফিলিপাইন
    4. কানাডা
    ব্যাখ্যা
    • NASDAQ:
    - NASDAQ এর পূর্ণরূপ - National Association of Securities Dealers Automated Quotations.
    - যুক্তরাষ্ট্রের  National Association of Securities Dealers (NASD) ১৯৭১ সালে নাসড্যাক প্রতিষ্ঠা করে।
    - ১৯৭১ এর ৮ ফেব্রুয়ারি ন্যাসড্যাক এর কার্যক্রম শুরু হয়।
    - নাসড্যাক ও অ্যামেরিকান স্টক এক্সচেঞ্জ একত্রীকরণের ফলে ১৯৯৮ সালে  ন্যাসড্যাক-অ্যামেক্স মার্কেট গ্রুপ প্রতিষ্ঠিত হয়।
    - NASDAQ মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত।

    উৎস: নাসডেক ওয়েবসাইট।[লিঙ্ক]
    ৮৪.
    কার্বন নিঃসরণ পর্যবেক্ষণে ‘ভ্যানগার্ড’ স্যাটেলাইট কোন দেশ উৎক্ষেপণ করে?
    1. কানাডা
    2. রাশিয়া
    3. জার্মানি
    4. ফ্রান্স
    ব্যাখ্যা

    স্যাটেলাইট:
    - কয়লা বিদ্যুৎকেন্দ্র ও ইস্পাত কারখানার মতো ব্যক্তি মালিকানাধীন স্থাপনাগুলো থেকে কী পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে তা শনাক্তের জন্য একটি কানাডীয় কোম্পানি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করেছে।
    - কানাডায় কার্বন নিঃসরণের বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানি জিএইচজিস্যাট 'ভ্যানগার্ড' কৃত্রিম উপগ্রহটি ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করেছে ।

    অন্যদিকে,
    - ভ্যানগার্ড 1  দ্বিতীয় মার্কিন উপগ্রহ। এটি ১৯৫৮ সালে উৎক্ষেপণ করা হয়। 

    উৎস: নাসা ওয়েবসাইট এবং প্রথম আলো  এবং রয়টার্স পত্রিকা রিপোর্ট।[লিংক] [লিংক] [লিংক]

    ৮৫.
    কোন সংস্থা 'World Economic Outlook' রিপোর্ট প্রকাশ করে?
    1. IMF
    2. WTO
    3. ILO
    4. OPEC
    ব্যাখ্যা
    • আন্তর্জাতিক মুদ্রা তহবিল :
    - প্রতিষ্ঠাকাল গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সালে।
    - আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
    - কার্যক্রম শুরু - মার্চ, ১৯৪৭।
    - প্রতিষ্ঠার স্থান - নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
    - প্রতিষ্ঠাকালীন সম্মেলন  - Bretton Woods Conference।
    - সদস্য সংখ্যা - ১৯০টি দেশ (সর্বশেষ - অ্যান্ডোরা; ১৬ অক্টোঃ, ২০২০)।
    - সদর দপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

    • IMF পর্যবেক্ষণ থেকে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে থাকে।
    - World Economic Outlook,
    - Global Financial Stability Report,
    - Fiscal Monitor ইত্যাদি।

    উৎস: IMF ওয়েবসাইট। [লিঙ্ক]
    ৮৬.
    ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে 'ইউরো' কয়েন ও ব্যাংক নোট' প্রথম চালু হয় -
    1. ১৯৯১ সালে
    2. ১৯৯৯ সালে
    3. ২০০১ সালে
    4. ২০০২ সালে
    ব্যাখ্যা
    European Union: 
    - European Union (EU) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৫৮ সালে।
    - এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
    - ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
    - ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
    -  ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা প্রচলন চুক্তি হয় - ১৯৯১ সালে।

    - ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা ইউরো প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
    - ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত ১২ টি দেশ নিয়ে ইউরো কয়েন এবং ব্যাংক নোট চালু হয় - ১ জানুয়ারী ২০০২ সালে।
    - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।

    উৎস: EU-এর ওয়েবসাইট।[লিংক]
    ৮৭.
    যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়?
    1. লুইসিয়ানা
    2. ফ্লোরিডা
    3. হাওয়াই
    4. আলাস্কা
    ব্যাখ্যা
    • মার্কিন যুক্তরাষ্ট্র:
    - স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
    - যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
    - অঙ্গরাজ্য - ৫০ টি।
    -  সর্বশেষ অঙ্গরাজ্য -  হাওয়াই।
    - আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য - আলাস্কা।
    - যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল।

    উৎস: ব্রিটানিকা।
    ৮৮.
    ‘X-37B রোবট স্পেসপ্লেন’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
    1. যুক্তরাষ্ট্র
    2. যুক্তরাজ্য
    3. রাশিয়া
    4. জার্মানি
    ব্যাখ্যা
    ‘X-37B রোবট স্পেসপ্লেন’ যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট।

    রোবট স্পেসপ্লেন:
    - যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপনীয় 'X - 37B রোবট স্পেসপ্লেন' ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়।
     - এটি যুক্তরাষ্ট্রের সপ্তম মিশন।
    - ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটি যাত্রা শুরু করে। 

    এছাড়াও,
    - মিশনটিতে প্রথমবারের মতো স্পেসএক্স ফ্যালকন হেভি রকেট ব্যবহার করা হয়।
    - ফ্যালকন হেভি তিনটি তরল-জ্বালানিযুক্ত রকেট কোরের সমন্বয়ে গঠিত।
    - বোয়িং-নির্মিত এই স্পেসেপ্লেনটি প্রায় নয় মিটার (২৯ ফুট) লম্বা এবং একটি মিনি স্পেস শাটলের মতো।

    উৎস: কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
    ৮৯.
    'প্রিস্টিনা' কোথায় অবস্থিত?
    1. রোমানিয়া
    2. কসোভো
    3. কিরগিজস্তান
    4. আলবেনিয়া
    ব্যাখ্যা
    দেশ:
    কসোভোর রাজধানীর নাম প্রিস্টিনা।
    - কসোভোর মুদ্রার নাম ইউরো।

    অন্যদিকে,
    • রোমানিয়ার রাজধানীর - বুখারেস্ট;
    - রোমানিয়ার জাতীয় মুদ্রার নাম রোমানিয়ান লিউ। 

    • কিরগিজস্তানের রাজধানীর নাম বিশকেক;
    - কিরগিজস্তানের মুদ্রার নাম  কিরগিজস্তানি সোম।

    • আলবেনিয়ার রাজধানী তিরানা;
    - আলবেনিয়ার মুদ্রার নাম লেক।

    উৎস: ব্রিটানিকা।
    ৯০.
    নিচের কোন দেশের পূর্ব নাম ‘আইরিশ ফ্রি স্টেট’ ছিল?
    1. আয়ারল্যান্ড
    2. আলবেনিয়া
    3. আইসল্যান্ড
    4. আইভরিকোস্ট
    ব্যাখ্যা
    আয়ারল্যান্ড:
    - আইরিশ ফ্রি স্টেট, কানাডা এবং ব্রিটিশ কমনওয়েলথের অন্যান্য  দেশের মত একই সাংবিধানিক মর্যাদা ও চুক্তির শর্তাবলী অনুযায়ী প্রতিষ্ঠিত হয় ৬ ডিসেম্বর, ১৯২২ সালে।
    - আইরিশ ফ্রি স্টেট ১৯২২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত স্থায়ী ছিল।
    - ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর নতুন সংবিধান গ্রহণ করার মাধ্যমে আইরিশ ফ্রি স্টেট থেকে নতুন নাম হয় আয়ারল্যান্ড।

    উৎস : ব্রিটানিকা। [লিংক]
    ৯১.
    'Economic Cooperation Organization' এর প্রতিষ্ঠাকালীন সদস্য-
    1. ইরান, কিরগিস্তান ও তাজিকিস্তান
    2. ইরান, পাকিস্তান ও কাজাখস্তান
    3. ইরান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান
    4. ইরান, পাকিস্তান ও তুরস্ক
    ব্যাখ্যা
    • ECO:
    - ECO এর পূর্ণরূপ – 'Economic Cooperation Organization'।
    - এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে 'Regional Cooperation for Development' ( RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়।
    - প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল।
    - প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক)।
    - সদরদপ্তর: তেহরান, ইরান
    - সদস্য সংখ্যা: ১০টি দেশ
    - আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

    উৎস: ECO এর ওয়েবসাইট।[লিঙ্ক]
    ৯২.
    গণতন্ত্রের ধারণা প্রথম উৎসারিত হয় -
    1. যুক্তরাষ্ট্রে
    2. গ্রীসে
    3. ইতালিতে
    4. ইংল্যান্ডে
    ব্যাখ্যা
    গণতন্ত্রের সূচনা:
    - ‘গণতন্ত্র’ পরিভাষাটি ইংরেজি ‘Democracy’ থেকে এসেছে।
    - গ্রিক শব্দ Demos অর্থ হলো জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব।
    - ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হলো জনগণের শাসন। 
    - প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে।
    - গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র ছিলো তখন গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক। 
    - অ্যাথেন্সকে সাধারণত গণতন্ত্রের জন্মস্থান হিসাবে বিবেচনা করা হয়।

    অন্যদিকে -
    - যুক্তরাজ্যে সংসদীয় বা আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয় ১৫ জুন ১২১৫ ম্যাগনাকার্টা (Magna Carta) চুক্তির মাধ্যমে।
    - আধুনিক গণতন্ত্রের জনক: জন লক (যুক্তরাজ্য)।

    উৎস: i) ১৯ সেপ্টেম্বর, ২০১৮, কালের কন্ঠ।
             ii) History Channel.
    ৯৩.
    'বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাবার অধিকার'- কোন ধরনের স্বাধীনতা?
    1. অর্থনৈতিক স্বাধীনতা
    2. রাজনৈতিক স্বাধীনতা
    3. সামাজিক স্বাধীনতা
    4. উপরের সবগুলো
    ব্যাখ্যা
    জাতীয় স্বাধীনতা (National liberty):
    - 'বৈদেশিক শাসনের নাগপাশ থেকে মুক্তি লাভ করে যখন একটি জাতি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে তখন তাকে ‘জাতীয় স্বাধীনতা বা সার্বভৌমত্ব' বলে।
    - জাতীয় স্বাধীনতা ব্যতীত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন।
    - জাতীয় স্বাধীনতা সব ধরনের স্বাধীনতার মূলভিত্তি।

    সামাজিক স্বাধীনতা (Social Liberty):
    - সমাজে সভ্য- সুন্দর জীবনযাপন করতে গেলে যে অনুকূল পরিবেশ ও স্বাচ্ছন্দ্য প্রয়োজন তাকে সামাজিক স্বাধীনতা বলে।
    - যেমন: চলাফেরার স্বাধীনতা, জীবনযাত্রার স্বাধীনতা ইত্যাদি।
    - মানুষের অধিকার বোধের ধারণা থেকে সামাজিক স্বাধীনতার জন্ম।

    রাজনৈতিক স্বাধীনতা (Political Liberty):
    - হ্যারল্ড জে. লাস্কির মতে, “রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের ক্ষমতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে।”
    - রাজনৈতিক স্বাধীনতা বলতে প্ৰত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার গঠন ও নিয়ন্ত্রণ করার অধিকার বোঝায়।
    - ভোটদানের অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার, নিরপেক্ষভাবে রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি হলো রাজনৈতিক স্বাধীনতা।

    অর্থনৈতিক স্বাধীনতা (Economic Liberty):
    - অর্থনৈতিক স্বাধীনতার অর্থ যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী জীবিকা নির্বাহের স্বাচ্ছন্দ্য ব্যবস্থা এবং দৈনন্দিন অভাব, অনিশ্চয়তা থেকে মুক্তি।
    - লাস্কির মতে, অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে, “প্রতিনিয়ত বেকারত্বের আশঙ্কা ও আগামীকালের অভাব থেকে মুক্ত এবং দৈনিক জীবিকার্জনের সুযোগ প্রদান।”
    - মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট রুজভেল্টের মতে, “অর্থনৈতিক স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি।”
    - অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন।
    - যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হবার অধিকার, বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাবার অধিকার, রুগ্ন- অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালন, উপযুক্ত মজুরি লাভ ইত্যাদি অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
    ৯৪.
    Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছেন?
    1. ২ ভাগে
    2. ৩ ভাগে
    3. ৪ ভাগে
    4. ৫ ভাগে
    ব্যাখ্যা
    চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
    - যে গোষ্ঠীর সদস্যগণ একই মনোভাব ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে এবং স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হয় তাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে।
    -  Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ৪ ভাগে ভাগ করেছেন
    যথা:
    ১. Institutional Interest Groups,
    ২. Associational Interest Groups,
    ৩. Anomic Interest Groups,
    ৪. Non-Associational Interest Groups।

    উৎস: Optimize IAS. [link]
    ৯৫.
    নীতিবিদ্যা বলতে মানুষের কোন ক্রিয়াকে বুঝানো হয়?
    1. ঐচ্ছিক ক্রিয়া
    2. অনৈচ্ছিক ক্রিয়া
    3. ক ও খ
    4. উপরের কোনটিই নয়
    ব্যাখ্যা
    নীতিবিদ্যা:
    - মানুষের আচরণের নৈতিক মূল্য ও আদর্শ নির্ধারণ করা নীতিবিদ্যার কাজ।
    - নীতিবিদ্যায় মানুষের আচরণ বলতে মানুষের ঐচ্ছিক ক্রিয়াকে বুঝানো হয়।
    - নীতিবিদ্যা শুধু মানুষের ঐচ্ছিক ক্রিয়া বিচার করে।
    - ঐচ্ছিক ক্রিয়ার স্বরূপ, ঐচ্ছিক ক্রিয়ার সাথে অনৈচ্ছিক ক্রিয়ার পার্থক্য, ঐচ্ছিক ক্রিয়ার ধাপ, ঐচ্ছিক ক্রিয়ার উৎস, উদ্দেশ্য, অভিপ্রায় প্রভৃতি নীতিবিদ্যার অন্তর্ভুক্ত।

    উৎস: নীতিবিদ্যা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯৬.
    যখন চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝে সরল রেখায় অবস্থান করে তখন কী হয়?
    1. চন্দ্ৰগ্ৰহণ
    2. সূর্যগ্রহণ
    3. পূর্ণিমা
    4. উপরের কোনটিই নয়
    ব্যাখ্যা
    সূর্যগ্রহণ:
    - সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝে ঠিক সরল রেখায় অবস্থান করে, যার ফলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে এবং আমরা সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে দেখতে পাই না।
    - তখন সূর্য থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয় এবং সূর্যের গ্রহণ ঘটে।
    - অন্যভাবে বললে বলা যায়, চাঁদ এই সময় পৃথিবীকে তার ছায়ায় ঢেকে ফেলে।

    চন্দ্ৰগ্ৰহণ:
    - চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ আর সূর্যের মাঝখানে থাকে পৃথিবীর অবস্থান।
    - পৃথিবী তখন আলোর উৎস বন্ধ করে দেয়।
    - চন্দ্রগ্রহণের সময় আমরা দেখি চাঁদের পিঠে পৃথিবীর ছায়া।

    পূর্ণিমা:
    - পূর্ণিমা তখনই হয়, যখন পৃথিবীর এক পাশে সূর্য এবং তার উল্টো পাশে চাঁদ অবস্থান করে।

    অমাবস্যা:
    - চাঁদ ও পৃথিবী আবর্তনকালে যখন চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে।
    - চাঁদের অবস্থান হয় পৃথিবী ও সূর্যের মাঝখানে, সেই অবস্থাকে বলে অমাবস্যা। 

    উৎস: ৪ ডিসেম্বর ২০২১, বিবিসি বাংলা। [link]
    ৯৭.
    কোনটি মাঝারি আকাশের মেঘ?
    1. কিউমুলো-নিম্বাস
    2. সিরাস
    3. সিরোস্ট্রাটাস
    4. অল্টোকিউমুলাস
    ব্যাখ্যা
    মেঘ:
    - মেঘকে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, আকৃতি, রঙ ইত্যাদি বৈশিষ্ট্যের উপর অনেকভাবেই ভাগ করা হয়।
    - উচ্চতা অনুসারে মেঘ:

    উঁচু আকাশের মেঘ:
    - যারা সাধারণত সমুদ্রপৃষ্ঠ হতে ৬০০০ মিটারের উপরে থাকে।
    - যেমন: সিরাস (Cirrus), সিরোকিউমুলাস (Cirro-Cumulus) সিরোস্ট্রাটাস (Cirro-Stratus).

    মাঝারি আকাশের মেঘ:
    - ২০০০ মিটার থেকে ৬০০০ মিটারের মধ্যে থাকে।
    - অল্টোকিউমুলাস (Altocumulus), অল্টো স্ট্রাটাস (Altostratus), এই মাঝারি আকাশের মেঘ।

    নীচু আকাশে মেঘ:
    - যারা ২০০০ মিটারের নিচে অবস্থান করে।
    - যেমন: স্ট্রাটাস (Stratus), নিম্বো স্ট্রাটাস (Nimbo- status), কিউমুলো-নিম্বাস (Cumulonimbus, কিউমুলাস (Cumulus) এবং স্ট্রাটো-কিউমুলাস (Strato- cumulus).

    উৎস: National Weather Service (.gov). [link]
    ৯৮.
    সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলো মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম -
    1. আইসোবার
    2. আইসোথার্ম
    3. আইসোহাইট
    4. আইসোহেলাইন
    ব্যাখ্যা
    আইসোহাইট:
    - ভূ-পৃষ্ঠের সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলো মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় সেই রেখাকে সমবর্ষণ বা আইসোহাইট (Isohyets) রেখা বলে। 
    - ভূপৃষ্ঠের সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ সমান নয়।
    - কোথাও বেশি বৃষ্টিপাত হয়, কোথাও কম বৃষ্টিপাত হয়।
    - ভূপৃষ্ঠের যে সব জায়গায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এক রকম, সেই সব জায়গাগুলিকে যে রেখার সাহায্যে যুক্ত করে মানচিত্রে দেখানো হয় তাকে সমবর্ষণরেখা (Isohyets) বা আইসোহাইট বলে।

    অন্যদিকে -
    আইসোথার্ম: সমতাপ সম্পন্ন স্থানসমূহকেবিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা।
    আইসোবার: সমচাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা।
    আইসোহেলাইন: সসমুদ্রের বিভিন্ন স্থানের সমলবণাক্ততা নির্দেশ করতে মানচিত্রে যে রেখা ব্যবহার করা হয়।

    উৎস: Britannica.
    ৯৯.
    বিগব্যাং কত বছর আগে সংঘটিত হয়েছিল?
    1. ১০.৮ বিলিয়ন বছর
    2. ১৩.৮ বিলিয়ন বছর
    3. ১৬.৮ বিলিয়ন বছর
    4. ১৭.৮ বিলিয়ন বছর
    ব্যাখ্যা
    বিগ ব্যাং:
    - বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার (১৯২৭ সাল)।
    - কোনো এক সময় মহাবিশ্বের সব বস্তুপিন্ড একত্রিত অবস্থায় ছিল এবং এক মহাবিস্ফোরণের ফলেই এগুলো ক্রমেই ছড়িয়ে পড়তে শুরু করে।
    - প্রকৃতপক্ষে বিগ ব্যাং বলতে মহাবিশ্ব সৃষ্টির 'শুরু' বোঝায় যখন থেকে স্থান ও সময় গণনা আরম্ভ হয়।
    - বিগ ব্যাং সিদ্ধান্ত অনুসারে, মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে।
    - এই সিদ্ধান্তে বলা হয় যে, মহাবিশ্ব একটি একটি সুপারনোভা বা মহাস্থির বিস্ফোরণের ফলে প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে গ্রহাণুগুলি আরম্ভিক অবস্থায় ছিল।  
    - এটাই মহাবিশ্বের বয়স।

     উৎস: i) Las Cumbres Observatory.
              ii) পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১০০.
    শুক্র গ্রহের গড় তাপমাত্রা -
    1. ১৬৭° সেলসিয়াস
    2. ৪৬৪° সেলসিয়াস
    3. ১৫° সেলসিয়াস
    4. -৬৫° সেলসিয়াস
    ব্যাখ্যা
    সৌরজগতের তাপমাত্রা:
    - প্রতিটি গ্রহের গড় তাপমাত্রা একটি গ্রহ সূর্য থেকে যত দূরে থাকে গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা ততই শীতল হতে থাকে।
    - শুক্র ব্যতিক্রম, কারণ সূর্যের সান্নিধ্য এবং এর ঘন বায়ুমণ্ডল এটিকে আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ করে তোলে।
    - আমাদের সৌরজগতের গ্রহগুলির গড় তাপমাত্রা হল:
    • বুধ: ১৬৭° সেলসিয়াস।
    • শুক্র: ৪৬৪° সেলসিয়াস।
    • পৃথিবী: ১৫° সেলসিয়াস।
    • মঙ্গল: -৬৫° সেলসিয়াস।
    • বৃহস্পতি: -১১০° সেলসিয়াস।
    • শনি: -১৪০° সেলসিয়াস।
    • ইউরেনাস: -১৯৫° সেলসিয়াস।
    • নেপচুন: -২০০° সেলসিয়াস।
    • বামন গ্রহ প্লুটো: -২২৫° সেলসিয়াস।

    উৎস: NASA ওয়েবসাইট। [link]
    ১০১.
    এশিয়া মহাদেশের কোন দেশে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?
    1. মালয়েশিয়া
    2. সিঙ্গাপুর
    3. ইন্দোনেশিয়া
    4. উপরের সবগুলো
    ব্যাখ্যা
    পরিচলন বৃষ্টি:
    - ভূ-পৃষ্ঠের বায়ু উষ্ণ হলে জলীয়বাষ্প সম্পন্ন হালকা বায়ু উপরে উঠে যায়।
    - এ সময়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে নিচে নেমে আসে।
    - এই বৃষ্টিপাতকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। 
    - নিরক্ষীয় নিম্নচাপ এলাকায় পরিচলন বৃষ্টিপাত বেশি হয় কারণ এসব এলাকার ঊর্ধ্বগামী বায়ুতে প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বায়ু থাকে।
    - নিরক্ষীয় অঞ্চলে প্রায় সারা বছরই বিকেলে ও সন্ধ্যায় এ ধরনের বৃষ্টি হয়।
    - নাতিশীতোষ্ণ মন্ডলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টিপাত হয়।

    উল্লেখ্য,
    নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান:
    - দক্ষিন আমেরিকার উত্তর পূর্ব উপকূল ও আমাজান নদীর অববাহিকা, ইকুয়েডর, কলম্বিয়ার দক্ষিনাংশ, পেরুর উত্তর পশ্চিমাঞ্চল;
    - মধ্য আমেরিকার পূর্ব উপকূলের আয়ন বায়ু পুষ্ট পানামার নিকারাগুয়া, হন্ডুরাস ও কোষ্টারিকা;
    - আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা ও গিনির উপকূলীয় অঞ্চল ক্যামেরুন, গ্যাবন, লাইবেরিয়া, আইভরিকোষ্ট, টাঙ্গানিকা, কেনিয়া;
    - দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রনাই এবং ফিলিপাইনের দক্ষিণ দ্বীপপুঞ্জ অঞ্চলে এ জলবায়ু দেখা যায়।

    উৎস: i) ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
             ii) বাণিজ্যিক ভূগোল, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।