পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনৈতিক জোট - সংগঠন ও সহযোগীতা সংস্থা: যেমন - বিশ্বব্যাংক, IMF, AIIB, NDB, ব্রিকস্‌, ASEAN, BIMSTEC ইত্যাদি, নিরাপত্তা বিষয়ক ইস্যু ও সংস্থা (যেমন - ন্যাটো, কোয়াড, ওয়ারশ্‌ প্যাক্ট, গোয়েন্দা ও গেরিলা সংস্থা, ইত্যাদি)। উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট, ব্রিটানিকা, যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
৪৭তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে?
  1. ২৪-২৬ অক্টোবর, ২০২৫
  2. ২৬-২৮ অক্টোবর, ২০২৫ 
  3. ২৫-২৭ অক্টোবর, ২০২৫ 
  4. ২৭-২৯ অক্টোবর, ২০২৫
ব্যাখ্যা

• ASEAN শীর্ষ সম্মেলন ২০২৫: 
- ২০২৫ সালে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ছিল মালয়েশিয়া।
- অক্টোবর ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত কুয়ালালামপুরের (কুয়ালালামপুর কনভেনশন সেন্টার) KLCC–তে এই সম্মেলন আয়োজন করা হয়।
- সম্মেলনের মূল থিম ছিল “অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব” (Inclusivity and Sustainability), যেখানে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি এবং সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, 
• সম্মেলনের উল্লেখযোগ্য অর্জন ও সিদ্ধান্ত:
- “কেএল শান্তি চুক্তি” গৃহীত হয়।
- “অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব বিষয়ে কুয়ালালামপুর ঘোষণা” অনুমোদন করা হয়।
- তিমুর–লেস্তেকে আসিয়ানের নতুন সদস্য হিসেবে গ্রহণ করা হয়।
- আঞ্চলিক আবাসন ব্যবস্থা এবং স্মার্ট সিটি সংযোগ উন্নয়নের জন্য যৌথ অঙ্গীকার গৃহীত হয়।
- সম্মেলনে মোট ৮০টি ফলপ্রসূ দলিল গৃহীত হয়।
- এ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোলকিয়াহ এবং অন্যান্য নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যোগ দিয়েছিলেন।

তথ্যসূত্র: ASEAN Official Website. 

.
IMF -এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?[ জানুয়ারি, ২০২৬] 
  1. ডেভিড মালপাস
  2. ক্রিস্টালিনা জর্জিভা
  3. ইয়ং কিম
  4. ক্রিস্টিন ল্যাগার্ডজিম
ব্যাখ্যা

• IMF:
- IMF - এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ এবং
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (জানুয়ারি, ২০২৬ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিভা
- জর্জিভা ২০১৯ সালের ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন এবং এই পদে উনি প্রথম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
- তার দ্বিতীয় মেয়াদ শুরু হয় ২০২৪ সালের অক্টোবর মাসে।

উল্লেখ্য,
- বাংলাদেশ IMF-এর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।
- IMF-এর প্রধান কাজ হলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- এটি ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।

.
BIMSTEC এর সদস্য দেশ নয়-
  1. বাংলাদেশ
  2. মিয়ানমার 
  3. মালদ্বীপ
  4. ভারত
ব্যাখ্যা

• মালদ্বীপ BIMSTEC-এর সদস্য দেশ নয়। 

• BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ হলো- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- এটি ৬ জুন ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলভিত্তিক একটি অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি দেশ।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ৭টি দেশ।
- এই সদস্য রাষ্ট্রগুলো হলো-
• বাংলাদেশ,
• ভারত,
• শ্রীলঙ্কা,
• থাইল্যান্ড,
• মিয়ানমার,
• নেপাল,
• ভুটান। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট। 

.
বর্তমানে NATO-র মহাসচিব কে?[জানুয়ারি, ২০২৬]
  1. মার্ক রুটে 
  2. ডোনাল্ড ট্রাম্প 
  3. ভলোদিমির জেলেনস্কি
  4. জেনস স্টল্টেনবার্গ 
ব্যাখ্যা

• ন্যাটো (NATO): 
- ন্যাটো (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। 
- ন্যাটোর পূর্ণরূপ হলো : North Atlantic Treaty Organization.
- সংস্থাটির সদর দপ্তর বর্তমানে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা এবং সম্মিলিত প্রতিরক্ষার নীতি অনুসারে যৌথভাবে তাদের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করাই ন্যাটোর প্রধান কাজ।
- বর্তমানে ন্যাটোর সদস্য দেশের সংখ্যা ৩২টি এবং
- ২০২৫ সালের ২৪–২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে প্রথমবারের মতো ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুটে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি ১ অক্টোবর ২০২৪ থেকে দায়িত্ব গ্রহন করেছেন।

উৎস: Britannica ও NATO Official Website.

.
বিশ্ব ব্যাংকের বার্ষিক প্রতিবেদন কোনটি?
  1. Global Economic Outlook
  2. Human Capital Review
  3. Development Finance Index
  4. World Development Report
ব্যাখ্যা

• ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট: 
- বিশ্বব্যাংক ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস–এ প্রতিষ্ঠিত হয়।
- মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের পর ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়।
- বিশ্বব্যাংকের সবচেয়ে পরিচিত বার্ষিক প্রকাশনা হলো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট (World Development Report).
- ১৯৭৮ সাল থেকে প্রতি বছর এটি প্রকাশিত হচ্ছে।
- প্রতিটি প্রতিবেদনে একটি নির্দিষ্ট উন্নয়ন বিষয়কে কেন্দ্র করে বিশ্লেষণ করা হয় - যেমন কৃষি, পরিবেশ, স্বাস্থ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, যুব উন্নয়ন, রাষ্ট্র–বাজার সম্পর্ক বা সাম্প্রতিককালের অর্থনৈতিক পুনরুদ্ধার।
- ২০২২ সালের WDR–এ (Finance for an Equitable Recovery) বিশেষভাবে দেখানো হয়েছে কীভাবে মহামারী পরবর্তী বিশ্বে অর্থায়ন অর্থনৈতিক পুনরুদ্ধারকে পুনরায় শক্তিশালী করতে পারে।
- এ ছাড়া, বিশ্বব্যাংক প্রতি বছর একটি Annual Report প্রকাশ করে;
- যেখানে প্রতিষ্ঠানটির কার্যক্রম, বৈশ্বিক উন্নয়নের অবস্থা এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরা হয়।

উৎস: Britannica ও World Bank Website. 

.
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB) কোন দেশের শেয়ার সবচেয়ে বেশি?
  1. চীন
  2. জাপান
  3. বাংলাদেশ
  4. ভারত
ব্যাখ্যা

• AIIB:
- AIIB বেইজিং, চীনে অবস্থানরত একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক।
- AIIB এর পূর্ণরূপ হলো- Asian Infrastructure Investment Bank.
- এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- ২০১৬ সালে কার্যক্রম শুরু করে।
- AIIB সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগও উৎসাহিত করে;
-  ‘পরিষ্কার ও সবুজ’ নীতির মাধ্যমে জলবায়ু-বান্ধব প্রকল্পে বিনিয়োগ করে।
- বর্তমানে ১১৪টি দেশ এর সদস্য, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
- এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB)-এ চীন সবচেয়ে বড় শেয়ারহোল্ডার, যার শেয়ার প্রায় ২৬.৫২%–২৭% এর মধ্যে
- ভারত দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার, যার শেয়ার প্রায় ৭.৫৭%।
- বাংলাদেশের শেয়ার ০.৬৭%।

উৎস: Asian Infrastructure Investment Bank Official Website.

.
ওয়ারশ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 
  1. ১৯৫৪ সালে
  2. ১৯৫৫ সালে 
  3. ১৯৫৬ সালে 
  4. ১৯৫৭ সালে 
ব্যাখ্যা

• ওয়ারশ চুক্তি:
- ওয়ারশ চুক্তি ছিল স্নায়ুযুদ্ধকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সাতটি সমাজতান্ত্রিক দেশের মধ্যে গঠিত   একটি সামরিক জোট।
- ১৯৫৫ সালে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মূল সদর দপ্তর ছিল পোল্যান্ডের ওয়ারশতে।
- এতে সোভিয়েত ইউনিয়ন ছাড়াও আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড এবং রোমানিয়া অন্তর্ভুক্ত   ছিল।
- এর মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা প্রতিষ্ঠা করা।
- এটি ছিল একটি সামরিক মৈত্রী যা মূলত উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো)-এর প্রতিক্রিয়ায় গঠিত হয়েছিল।
- ওয়ারশ চুক্তিটি ১৯৯১ সালের ১ জুলাই বিলুপ্ত হয়।

উৎস: Britannica.

.
ইরানের গোপন পুলিশ বাহিনী কী নামে পরিচিত ছিল?
  1. সাভাক
  2. স্পার্টান
  3. সামুরাই 
  4. হুন 
ব্যাখ্যা

• ইরানেরগোপন পুলিশ বাহিনী: 
- ইরানের কুখ্যাত গোপন পুলিশ বাহিনী সাভাক (SAVAK).
- এটি ছিল শাহের শাসনামলের (১৯৭০-এর দশক পর্যন্ত) রাজনৈতিক ভিন্নমত দমনকারী সংস্থা।
- এটি ১৯৫০-এর দশকে সিআইএ ও ইসরায়েলের মোসাদের আদলে গঠিত হয়েছিল এবং
- গ্রেপ্তার, নির্যাতন ও গুপ্তহত্যার মাধ্যমে বিরোধী রাজনৈতিক কার্যক্রম রোধ করত।
- ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর সাভাক বিলুপ্ত করা হয়।
- বর্তমানে ইরানের প্রধান গোয়েন্দা সংস্থা হলো গোয়েন্দা মন্ত্রণালয় (VAJA), এবং
- সামাজিক নিয়ম প্রয়োগের জন্য রয়েছে গাইডেন্স পেট্রোল (Guidance Patrol).

অন্যদিকে,
• স্পার্টান: স্পার্টানরা ছিল প্রাচীন গ্রিসের স্পার্টা নগর–রাষ্ট্রের অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও সামরিক-কেন্দ্রিক যোদ্ধা সমাজ।
• সামুরাই: সামুরাইরা ছিল জাপানের মধ্যযুগীয় যুগের অভিজাত বুশিদোযোদ্ধা শ্রেণি।
• হুন: হুনরা ছিল মধ্য এশিয়ার যাযাবর ও ভয়ংকর যুদ্ধকৌশলী গোষ্ঠী, যারা দ্রুতগামী অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ চালানোর জন্য কুখ্যাত।

উৎস: Britannica.

.
AFTA চুক্তির সদস্য রাষ্ট্র নয় কোনটি?
  1. লাওস
  2. মায়ানমার 
  3. মালয়েশিয়া
  4. নেপাল 
ব্যাখ্যা

• AFTA:
AFTA -এর সদস্য রাষ্ট্র নয় নেপাল।
- AFTA গঠিত হয়েছিল আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করতে।
- এর পূর্ণরূপ হলো ASEAN Free Trade Area, যার প্রধান লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা।
- ১৯৯২ সালে আসিয়ানভুক্ত দেশগুলো আসিয়ানের অর্থনৈতিক একীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে মুক্ত বাণিজ্য অঞ্চল (AFTA) প্রতিষ্ঠা করা হয়।
- এটি ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে স্বাক্ষরিত হয় এবং ১৯৯৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- AFTA-এর মাধ্যমে প্রথমে আসিয়ানের ছয়টি প্রাথমিক সদস্য দেশ—ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মধ্যে শুল্ককে ০-৫ শতাংশে কমিয়ে আনা হয়।
• বর্তমানে AFTA-এর মোট সদস্য দেশ ১০টি:
- মালয়েশিয়া,
- ইন্দোনেশিয়া,
- ফিলিপাইন,
- সিঙ্গাপুর,
- ভিয়েতনাম,
- কম্বোডিয়া,
- লাওস,
- থাইল্যান্ড,
- ব্রুনাই,
- মায়ানমার।

উৎস: আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।

১০.
G-77-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক, USA
  2. নাইরোবি, কেনিয়া
  3. কোনো স্থায়ী সদর দপ্তর নেই
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

• গ্রুপ অফ ৭৭ (G-77): 
 - গ্রুপ অফ ৭৭ (G-77) হলো জাতিসংঘে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতাপূর্ণ একটি জোট।
- এটি ১৯৬৪ সালের ১৫ জুন গঠিত হয়।
- G-77-এর মূল লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা এবং জাতিসংঘে তাদের সম্মিলিত কণ্ঠস্বর শক্তিশালী করা।
- প্রাথমিকভাবে G-77-এ ৭৭টি দেশ সদস্য ছিল;
- তবে বর্তমানে এর সদস্য সংখ্যা ১৩৪টি।
- এর কার্যক্ষেত্রের মধ্যে রয়েছে :
• দারিদ্র্য,
• জলবায়ু পরিবর্তন,
• বাণিজ্য বাধা দেয়া, এবং
• প্রযুক্তিগত বৈষম্য সংক্রান্ত বিষয়।
- G-77-এর নির্দিষ্ট কোনো সদর দপ্তর নেই, তবে এর কার্যক্রম নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিচালিত হয়।

তথ্যসূত্র: Britannica ও G-77 Website.

১১.
International Monetary Fund (IMF) -এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?[জানুয়ারি, ২০২৬]
  1. নাউরু
  2. লিচেনস্টাইন
  3. পালাও 
  4. তুরস্ক 
ব্যাখ্যা

• IMF:
- IMF- এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ এবং
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (জানুয়ারি, ২০২৬ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- IMF-এর প্রধান কাজ হলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- এটি ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট। 

১২.
IBRD এর পূর্ণরূপ কোনটি?
  1. International Bureau for Research and Development
  2. International Bank for Reconstruction and Development
  3. International Board of Revenue and Development
  4. International Base for Reform and Development
ব্যাখ্যা

• IBRD:
- IBRD এর পূর্ণরূপ- International Bank for Reconstruction and Development.
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি গুরুত্বপূর্ণ শাখা।
- এটি মূলত মধ্যম আয়ের দেশ এবং আর্থিকভাবে সক্ষম নিম্ন আয়ের দেশগুলোকে উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকে।
- বাংলায় এর নাম আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক, যা যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন সহায়তা করে।
- এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়নে সহায়তা করা।

উৎস: Britannica ও World Bank Website.

১৩.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) কোন সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে?
  1. ২০১৩
  2. ২০১৪
  3. ২০১৫
  4. ২০১৬
ব্যাখ্যা

• নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB): 
-
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) এর সদর দপ্তর চীনের সাংহাইতে অবস্থিত।
- এটি BRICS সদস্য দেশগুলোর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।
- এটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৪ তে;
- কিন্তু কার্যক্রম শুরু করেছে ২০১৫ এ

উল্লেখ্য,
• NDB-এর মূল ভূমিকা:
• উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মূলধন জোগাড় করা
• উন্নয়ন প্রকল্পে অর্থায়নের মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি বৃদ্ধি করা।
• অর্থায়নকৃত প্রকল্পগুলোর পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক (ESG) প্রভাব মূল্যায়ন করে ঝুঁকি হ্রাস করা।
• ঋণ, গ্যারান্টি ও ইক্যুইটির মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের প্রকল্পে সহায়তা প্রদান।

উৎস: Britannica ও NDB Website.

১৪.
FBI কোন দেশের প্রধান অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

FBI: 
- FBI এর পূর্ণরূপ: Federal Bureau of Investigation.
- ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান অভ্যন্তরীণ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা।
- এটি দেশের অভ্যন্তরে ফেডারেল আইন প্রয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ করে।
- সংস্থাটি সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, অর্থনৈতিক অপরাধ, নাগরিক অধিকার লঙ্ঘন এবং অন্যান্য গুরুতর ফেডারেল অপরাধ তদন্ত করে।
- পাশাপাশি FBI অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে দেশের নিরাপত্তা রক্ষা করে।
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- মার্কিন যুক্তরাষ্ট্র ও পুয়ের্তো রিকো জুড়ে এর ৫৬টি ফিল্ড অফিস রয়েছে।
 
উৎস: Federal Bureau of Investigation (FBI) – USA.gov.

১৫.
BRICS -এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কোনটি? 
  1. ইরান
  2. ব্রাজিল 
  3. মিশর
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

• BRICS: 
-
ব্রিকস একটি বৃহত্তর অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক জোট হিসেবে কাজ করছে। 
- ব্রিকস গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে ২০০৯ সালে গঠিত হয়;
- ব্রিকস গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে গঠিত হয় যখন ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন মিলিত হয়ে প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজন করে। 
- ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ হওয়ার পর গোষ্ঠীর নাম পরিবর্তিত হয়ে ‘ব্রিকস’ হয়।
- ২০২৫ সালে এর মোট সদস্য দেশের সংখ্যা ১১।
- প্রাথমিক সদস্য ছিলেন ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন।
- পরে ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যোগ হয়।
- সর্বশেষ ২০২৫ সালে ইন্দোনেশিয়া এর সদস্য হয়।
- বর্তমানে ব্রিকস গোষ্ঠী উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার জন্য এই ১১টি দেশে কার্যক্রম চালাচ্ছে।

উৎস: Britannica.

১৬.
BIMSTEC কত সালে প্রতিষ্ঠিত হয়? 
  1. ৬ জুলাই, ১৯৯৫
  2. ৬ জুন, ১৯৯৬
  3. ৬ জুন, ১৯৯৭
  4. ৬ জুলাই, ১৯৯৭
ব্যাখ্যা

• BIMSTEC: 
-
BIMSTEC = Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- বিমসটেক  হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি আঞ্চলিক জোট।
- যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশকে অন্তর্ভুক্ত করে: বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং   ভুটান।
- এটি মূলত বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত হয়েছে।
- বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
- বিমসটেকের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে।
- প্রাথমিকভাবে এটি BIST-EC নামে পরিচিত ছিল, 
- পরে মিয়ানমার যোগদানের পর BIMSTEC-EC হয় এবং
- নেপাল ও ভুটান যোগদানের পর চূড়ান্ত নাম BIMSTEC গৃহীত হয়।

উল্লেখ্য, 
- সংস্থার মূল কাজগুলোর মধ্যে রয়েছে: 
• আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সহজীকরণ,
• প্রযুক্তি ও জ্ঞান বিনিময়,
• জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা,
• পরিবহন ও যোগাযোগ উন্নয়ন,
• শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, এবং
• সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা সমন্বয়।

উৎস : BIMSTEC Official Website.

১৭.
ব্রেটন উডস সংস্থা হিসেবে কোনটি পরিচিত?
  1. AIIB
  2. NATO 
  3. World Bank
  4. ADB
ব্যাখ্যা

• ব্রেটন উডস সংস্থা: 
- ব্রেটন উডস সংস্থা বলতে প্রধানত বোঝানো হয়: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্ব ব্যাংক কে (World Bank).
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের ফলে ব্রেটন উডস সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। 
- এই প্রতিষ্ঠান দুটি বিশ্বব্যাপী আর্থিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে।

বিশ্বব্যাংক: 
- বিশ্বব্যাংক জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাংক ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস–এ প্রতিষ্ঠিত হয়;
- মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের পর ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার উদ্দেশ্যে।
- পরে, এটি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের বৈশ্বিক প্রতিষ্ঠানে পরিণত হয়।
- সংস্থাটি ১৯৪৬ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এবং
- এর সদর দপ্তর বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.-তে অবস্থিত।
--------------------------------------
উল্লেখ্য,
- বিশ্বব্যাংকের মূল কাজ হলো:
• নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিকে দীর্ঘমেয়াদি ঋণ দেয়া,
• নীতিগত পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা।
- যাতে টেকসই উন্নয়ন, দারিদ্র্য কমানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

• আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- IMF কে ব্রেটন উডস সংস্থা বলা হয়ে থাকে।
- IMF সদস্য দেশগুলোকে স্বল্পমেয়াদি আর্থিক সংকটে সহায়তা প্রদান করে;
- প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেয়, এবং
- বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে,
- IMF বৈদেশিক মুদ্রার হার নিয়ন্ত্রণ করে ও ঋণ সহায়তা দেয়।

উৎস: Britannica ও World Bank Website. 

১৮.
চীনের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কী?
  1. Ministry of Defense (MoD)
  2. Central Intelligence Agency (CIA)
  3. Ministry of State Security (MSS)
  4. Federal Security Service (FSB)
ব্যাখ্যা

• চীনের প্রধান গোয়েন্দা সংস্থা: 
- চীনের প্রধান গোয়েন্দা সংস্থা হলো রাজ্য নিরাপত্তা মন্ত্রণালয় বা MSS.
- MSS এর পূর্ণরূপ- Ministry of State Security.
- এই সংস্থার দায়িত্বে রয়েছে :
• চীনের বৈদেশিক গুপ্তচরবৃত্তি,
• কাউন্টার ইন্টেলিজেন্স,
• অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি এবং
• দেশের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।
- MSS বিশ্বব্যাপী  বৃহৎ ও গোপনীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অন্যতম
- এবং এর সদর দপ্তর বেইজিং, চীনে অবস্থিত।

উৎস: Britannica.

১৯.
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-
  1. ISI 
  2. M-19
  3. FBI
  4. M-16 
ব্যাখ্যা

• এফবিআই (FBI):
- এফবিআই (FBI)-এর পূর্ণরূপ- Federal Bureau of Investigation.
- এটি যুক্তরাষ্ট্রের প্রধান ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- এই সংস্থাটি বিশ্বের অন্যতম দক্ষ, বৃহৎ ও শক্তিশালী নিরাপত্তা ও অপরাধ দমন সংস্থা হিসেবে পরিচিত।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত প্রায় সবার সম্পর্কিত তথ্য এই সংস্থার নিকট সংরক্ষিত থাকে।
- দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, অপরাধ তদন্ত ও আইনশৃঙ্খলা বজায় রাখাই এর প্রধান দায়িত্ব।
- এফবিআই প্রতিষ্ঠিত হয় ১৯০৮ সালের জুলাই মাসে। 
- এর সদরদপ্তর ওয়াশিংটনে অবস্থিত।
- যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যেই এই সংস্থার কার্যালয় রয়েছে।

অন্যদিকে, 
- ISI- পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। 
- M-I6- যুক্তরাজ্যের বিদেশি গোয়েন্দা সংস্থা।
- M-19- কলম্বিয়ার একটি শহুরে গেরিলা সংগঠন।

উৎস: ব্রিটানিকা এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার ওয়েবসাইট। 

২০.
বিশ্বব্যাংকের কোন শাখাটি ’Soft Loan Window’ নামে পরিচিত?
  1. IBRD
  2. IDA
  3. MIGA
  4. IFC
ব্যাখ্যা

• International Development Association:
- IDA এর পূর্ণরূপ- International Development Association.
- এ সংস্থাটি ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA শাখাটি 'সফট লোন উইন্ডো' বা 'নরম ঋণ জানালা' নামে পরিচিত।
- IDA হলো বিশ্বব্যাংকের সেই শাখা, যা বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে অত্যন্ত স্বল্পসুদে বা প্রায় সুদমুক্ত দীর্ঘমেয়াদি ঋণ ও অনুদান প্রদান করে।
- এর মূল লক্ষ্য হলো নিম্ন–আয়ের রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়নকে সহায়তা করা।
- আইডিএর ঋণ সাধারণত বাণিজ্যিক সুদের হার থেকে অনেক কম এবং পরিশোধের সময়সীমাও দীর্ঘ।

উৎস: International Development Association Official Website.

২১.
জাপানি রেড আর্মি (Japanese Red Army) কোন ধরনের সংগঠন ছিল?
  1. সাংস্কৃতিক পুনর্জাগরণ দল
  2. পরিবেশবাদী আন্দোলনকারী
  3. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা
  4. বামপন্থী জঙ্গি সংগঠন
ব্যাখ্যা

• জাপানি রেড আর্মি: 
- জাপানি রেড আর্মি ছিল একটি বামপন্থী জঙ্গি সংগঠন।
- এটি ১৯৬৯ সালে দুটি অতি-বামপন্থী দলের একীভূতকরণের মাধ্যমে গঠিত হয়।
- সংগঠনটির লক্ষ্য ছিল বৈশ্বিক বিপ্লব সৃষ্টির মাধ্যমে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করা।
- ১৯৭০-এর দশকের শুরুতে তারা বেশ কয়েকটি বড় সন্ত্রাসী হামলা পরিচালনা করে।
- এর মধ্যে উল্লেখযোগ্য হলো- 
• জাপান এয়ার লাইনসের একাধিক বিমান ছিনতাই, 
• ১৯৭২ সালে ইসরায়েলের তেল আবিবের লড বিমানবন্দরে গণহত্যা, এবং
• বিভিন্ন দেশের দূতাবাস দখল।
- এসব ঘটনার কারণে সংগঠনটি বিশ্বজুড়ে অত্যন্ত কুখ্যাত হয়ে ওঠে।

উল্লেখ্য,
- ১৯৭১-৭২ সালের দিকে সংগঠনের ভেতরে তীব্র মতবিরোধ দেখা দেয়।
- এই সংঘাতের জেরে নিজেদের সংগঠনের ১৪ জন সদস্যকে রেড আর্মির জঙ্গিরাই হত্যা করে।
- ঘটনা জাপানে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে এবং পরবর্তীতে অনেক অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে সফলভাবে মামলা পরিচালিত হয়।
- যদিও সংগঠনটি সদস্যসংখ্যায় খুব বড় ছিল না, তবুও ১৯৯০-এর দশক পর্যন্ত তাদের সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে।

উৎস: Britannica.

২২.
NDB -এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল কতটি?
  1. ৪টি
  2. ৩টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা

• নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB):
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB মূলত BRICS জোটের উদ্যোগে গঠিত একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক।
- BRICS-এর পাঁচ দেশ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) ২০১৪ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনে এই ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- পরে ২০১৫ সালে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করে।
- প্রতিষ্ঠার সময় NDB-এর সদস্য ছিল মাত্র পাঁচটি BRICS দেশই।
- পরবর্তীতে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, উরুগুয়ে এবং সাম্প্রতিক সময়ে আলজেরিয়া যোগ দেওয়ায় বর্তমান সদস্য সংখ্যা ৯টি দেশ।
- ব্যাংকের সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।

উল্লেখ্য, 
- ব্যাংকটির মূল লক্ষ্য হলো-
• উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে অবকাঠামো উন্নয়ন;
• এবং টেকসই উন্নয়ন প্রকল্পে ঋণ ও অর্থায়ন প্রদান করা। 
- এটি বিশ্বব্যাংক ও আইএমএফ-এর একটি বিকল্প আর্থিক প্রতিষ্ঠান হিসেবেও বিবেচিত হয়। 

উৎস: New Development Bank Official Website.

২৩.
আইএমএফ (IMF) -এর প্রথম নারী প্রধান অর্থনীতিবিদ কে ছিলেন?
  1. গীতা গোপীনাথ
  2. নাদিয়া কালদিনা
  3. কারমেন রেইনহার্ট
  4. ক্রিস্টালিনা জর্জিয়াভা
ব্যাখ্যা

• আইএমএফ (IMF) ও গীতা গোপীনাথ: 
- IMF এর পূর্ণরূপ: International Monetary Fund (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)।
- এটি একটি বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান।
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
• গীতা গোপীনাথ:
- আইএমএফ-এর ইতিহাসে প্রথম নারী প্রধান অর্থনীতিবিদ হলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ ড. গীতা গোপীনাথ। 
- তিনি ২০১৯ সালে এই পদে নিযুক্ত হন।
- বর্তমানে তিনি আইএমএফ-এর প্রথম উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উৎস: প্রথম আলো ও IMF Website.

২৪.
কোয়াড (Quad) কোন ধরনের ফোরাম?
  1. অর্থনৈতিক সহযোগিতা ফোরাম
  2. কৌশলগত নিরাপত্তা ফোরাম
  3. সাংস্কৃতিক বিনিময় ফোরাম
  4. পরিবেশ সংরক্ষণ ফোরাম
ব্যাখ্যা

কোয়াড (Quad):
- কোয়াড (Quad) হলো যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামির পর এই চার দেশের মধ্যে সমন্বয়মূলক আলোচনার সূত্রপাত ঘটে, যা পরবর্তীতে কৌশলগত অংশীদারিত্বে রূপ নেয়।
- ডোনাল্ড ট্রাম্প এবং পরে জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র প্রশাসন - ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী বা শক্ত অবস্থানের জবাব দিতে এবং নজরদারি চালাতে কোয়াডকে মূল চাবিকাঠি হিসেবে ব্যবহার করছেন।
- কোয়াড মূলত সদস্য দেশের মধ্যে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ায়।
- পাশাপাশি আঞ্চলিক শান্তি রক্ষা, দুর্যোগ মোকাবিলা, প্রযুক্তিগত সহযোগিতা করে থাকে।
- তাছাড়া, বৈশ্বিক সংকট যেমন কোভিড–১৯ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে থাকে।

উৎস: East Asia Forum Website. 

২৫.
MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইরাক
  2. রাশিয়া
  3. চীন
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

• MI6 (Secret Intelligence Service):
- MI6 বা Military Intelligence, Section 6, হলো ব্রিটেনের বিদেশী গুপ্তচরবৃত্তির প্রধান সংস্থা।
- এটি দেশের বাইরে থেকে গোপন তথ্য সংগ্রহ করে এবং জাতীয় স্বার্থ রক্ষা করে।
- আনুষ্ঠানিকভাবে এটি Secret Intelligence Service (SIS) নামে পরিচিত।
- এর সদর দপ্তর লন্ডনের ভক্সহল ক্রস-এ অবস্থিত।
-  MI6-এর কার্যক্রম Intelligence Services Act 1994 দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- এটি Foreign, Commonwealth & Development Office-এর অধীনে কাজ করে।
- মূল কার্যাবলী:
• সংস্থাটি বিদেশী নাগরিক ও সংস্থার উপর গোপন তথ্য সংগ্রহ করে সরকারের কাছে সরবরাহ করে এবং 
• আন্তর্জাতিক পর্যায়ে গুপ্তচরবৃত্তি পরিচালনা করে।

উল্লেখ্য,
- MI6-১৯০৯ সালে Secret Service Bureau-এর একটি বিদেশী শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- MI6-এর কার্যক্রম গোপনীয়তার কারণে সাধারণ মানুষের কাছে অজানা, তবে James Bond-এর মতো কাল্পনিক চরিত্রগুলোর মাধ্যমে এটি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে।

উৎস: Britannica.

২৬.
ভারতের অভিজাত সন্ত্রাস দমনকারী বাহিনী- 
  1. MARCOS
  2. COBRA
  3. Black Cat
  4. Para SF
ব্যাখ্যা

• ব্ল্যাক ক্যাট: 
- ভারতের সবচেয়ে অভিজাত সন্ত্রাস দমনকারী বাহিনী হলো ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)।
- এদের সাধারণত “ব্ল্যাক ক্যাট” নামে ডাকা হয় তাদের বিশেষ কালো পোশাকের কারণে।
- ব্ল্যাক ক্যাট কমান্ডোরা হলো ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে শক্তিশালী স্তম্ভ।
- NSG হলো ভারতের একটি ফেডারেল অ্যান্টি-টেররিস্ট ইউনিট, যা সরাসরি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
- ১৯৮৪ সালে সংগঠনটি গঠিত হয়।
- এই কমান্ডো বাহিনী মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে :
• সন্ত্রাস দমন,
• জিম্মি উদ্ধার,
• হাইজ্যাকিং ও বিশেষ অপারেশন,
• গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (VVIP) নিরাপত্তা প্রদান, এবং
• দেশের কোনো উচ্চঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে NSG-ই প্রথম মোতায়েন হয়।
- NSG-এর মূলমন্ত্র হলো “সর্বত্র সর্বোত্তম সুরক্ষা”।

উৎস: National Security Guard Website.

২৭.
সর্বশেষ কোন দেশটি OPEC ত্যাগ করেছে? [জানুয়ারি, ২০২৬]
  1. ইকুয়েডর
  2. কাতার
  3. অ্যাঙ্গোলা
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা

• OPEC: 
- OPEC এর পূর্ণরূপ হলো- Organization of the Petroleum Exporting Countries.
- সংস্থাটি ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রাথমিক প্রতিষ্ঠাতা সদস্য ৫টি: ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা।
- OPEC-এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনায়; যদিও এর প্রথম সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- OPEC-এর বর্তমান সদস্য সংখ্যা ১২টি।
- এর বর্তমান সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ভেনিজুয়েলা।
-  OPEC - এ সর্বশেষ যোগ হওয়া সদস্য দেশ হলো কঙ্গো প্রজাতন্ত্র।
- অ্যাঙ্গোলা সর্বশেষ দেশ হিসেবে ২০২৪ সালের ১ জানুয়ারি OPEC ত্যাগ করেছে।
- এর আগে কাতার (২০১৯) এবং ইকুয়েডর (২০২০) OPEC ত্যাগ করেছিল।
- OPEC-এর মহাসচিব হলেন মোহাম্মদ সানুসি বারকিন্দো (নাইজেরিয়া), তিনি ১ আগস্ট ২০১৬ থেকে এই এখন ও এই পদে আছেন। 

উৎস: Britannica ও OPEC Website. 

২৮.
ইউরোপীয় ইউনিয়ন (EU) সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস, ফ্রান্স
  2. বার্লিন, জার্মানি 
  3. ব্রাসেলস, বেলজিয়াম
  4. আমস্টারডাম, নেদারল্যান্ডস
ব্যাখ্যা

• ইউরোপীয় ইউনিয়ন (EU): 
- ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো ইউরোপ মহাদেশের ২৭টি সদস্য রাষ্ট্রের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করে এবং বিশ্ব মঞ্চে একটি একক শক্তি হিসেবে উপস্থিত হয়।
- EU-এর সূচনা হয় ১৯৫৭ সালে, যখন ৬টি দেশ — বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস — নিয়ে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) গঠিত হয়।
- পরবর্তীতে, ১৯৯৩ সালে Maastricht চুক্তির মাধ্যমে EEC-এর নাম পরিবর্তন করে ইউরোপীয় ইউনিয়ন রাখা হয় এবং
- ইউরো মুদ্রা চালু করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম-এ অবস্থিত।

উল্লেখ্য, 
• ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্দেশ্য:
 ১. যুদ্ধের পুনরাবৃত্তি রোধ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশগুলোর মধ্যে অর্থনৈতিক নির্ভরশীলতা বৃদ্ধি করে ভবিষ্যৎ যুদ্ধ প্রতিরোধ করা।
 ২. অর্থনৈতিক সমৃদ্ধি: সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।
 ৩. রাজনৈতিক স্থিতিশীলতা: ইউরোপে শান্তি বজায় রাখা এবং একটি শক্তিশালী রাজনৈতিক ব্লক তৈরি করা।
 ৪. ক্ষমতা বৃদ্ধি: বিশ্ব মঞ্চে একক অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা।

উৎস: Britannica ও EU Website.

২৯.
বর্তমানে বিশ্বের তেল উৎপাদনকারী শীর্ষ দেশ? [জানুয়ারি,২০২৬]
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. সৌদি আরব
ব্যাখ্যা

• বিশ্বের তেল উৎপাদন ও ওপেক: 
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) বিশ্বে সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ।
- এটি প্রতিদিন প্রায় ২১.৯১ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের পর তেল উৎপাদনে শীর্ষে আছে রাশিয়া এবং সৌদি আরব।
- বৃহত্তম রপ্তানিকারক দেশ হলো সৌদি আরব, এরপর আসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া।
- ওপেক- হলো তেল রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
- OPEC এর পূর্ণরূপ হলো- Organization of the Petroleum Exporting Countries.
- এটি মূলত: 
• সদস্য দেশগুলোর তেল নীতি সমন্বয় করে।
• বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখে।
• এবং তেল সরবরাহ নিয়ন্ত্রণে কাজ করে।

উল্লেখ্য,
- OPEC ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য : ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা।
- বর্তমানে OPEC-এর মোট ১২টি সদস্য দেশ রয়েছে :
• আলজেরিয়া, ইরান, ইরাক, কুয়েত, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ভেনেজুয়েলা।

উৎস: Britannica [লিঙ্ক]।