পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 25 mins
মোট প্রশ্ন৮৭
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৭ প্রশ্ন

.
নিচের কোন শব্দত্রয় সংযোগজ্ঞাপক সর্বনাম?
  1. অন্য, অপর, পর
  2. যিনি, যাঁরা, যারা
  3. আপনা আপনি, নিজে নিজে, আপসে
  4. সব, সকল, সমুদয়
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনাম সমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে।
১. ব্যাক্তিবাচক বা পুরুষবাচক - আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি।
২. আত্মবাচক - স্বয়ং, খোদ, নিজে, আপনি।
৩. সামীপ্যবাচক - এ, এই, এরা, ইহারা ইত্যাদি।
৪. দূরত্ববাচক - ঐ, ঐসব ইত্যাদি।
৫. সাকুল্যবাচক - সব, সকল, সমুদয়, তাবৎ।
৬. প্রশ্নবাচক - কে, কি, কী, কোন, কাহার ইত্যাদি।
৭. অনির্দিষ্টতাজ্ঞাপক - কোন, কেহ, কেউ, কিছু।
৮. ব্যতিহারিক - আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
৯. সংযোগজ্ঞাপক - যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
১০. অন্যাদিবাচক - অন্য, অপর, পর ইত্যাদি।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. গোলাপ
  2. নাক
  3. বাঁশি
  4. তিন
ব্যাখ্যা

প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর মধ্যে বাঁশি শব্দটি ছাড়া অন্যগুলো মৌলিক শব্দ।

যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, তিল, লাল, তিন ইত্যাদি।

বাঁশি - শব্দটি রূঢ়ি শব্দ।
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন - গবেষণা (মূল অর্থ - গরু খোঁজা; কিন্তু ব্যবহৃত অর্থ - ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা)
তেমনি, বাঁশি শব্দটি 'বাঁশ দিয়ে তৈরি যেকোন বস্তু' না বুঝিয়ে 'সুরের বিশেষ বাদ্যযন্ত্র বিশেষ' অর্থে ব্যবহৃত হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও ড. হায়াৎ মামুদ রচিত ভাষা-শিক্ষা বই।

.
বন্ধু + তা = বন্ধুতা - শব্দটিতে সংস্কৃত ‘তা’ প্রত্যয় নিচের কোন অর্থে প্রযুক্ত হয়েছে?
  1. বিশেষণ গঠনে
  2. অতিশায়নে
  3. তৎসম্পর্কিত অর্থে বিশেষণ গঠনে
  4. বিশেষ্য গঠনে
ব্যাখ্যা

কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের ব্যবহারঃ
তা ও ত্ব - প্রতয় : বিশেষ্য গঠনে
বন্ধু + তা = বন্ধুতা; শত্রু + তা = শত্রুতা
বন্ধু + ত্ব = বন্ধুত্ব, গুরু + ত্ব = গুরুত্ব।

তর ও তম - প্রত্যয় : অতিশায়নে
মধুর - মধুরতর, মধুরতম
প্রিয় - প্রিয়তর, প্রিয়তম

নীন (ঈন্‌) - প্রত্যয় : তৎসম্পর্কিত অর্থে বিশেষণ গঠনে
সর্বজন + নীন = সর্বজনীন
কুল + নীন = কুলীন

নীয় (ঈয়) - প্রতয় : বিশেষণ গঠনে
জল + নীয় = জলীয়
বায়ু + নীয় = বায়বীয়

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও ড. হায়াৎ মামুদ রচিত ভাষা-শিক্ষা বই।

.
সঠিক বাক্যটি চিহ্নিত করুন:
  1. দেশের সকল বেসরকারি শিক্ষকগণ তাদের চাকুরী স্থায়ীকরণে আন্দোলন করছেন।
  2. রাহাতকে উপদেশ প্রদান আর অরণ্যে ক্রন্দন একই কথা।
  3. আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রথম বাক্যটি বাহুল্যদোষে দুষ্ট।
বাক্যটির সঠিক রূপ - দেশের সকল বেসরকারি শিক্ষক তাদের চাকুরী স্থায়ীকরণে আন্দোলন করছেন।
বা, দেশের বেসরকারি শিক্ষকগণ তাদের চাকুরী স্থায়ীকরণে আন্দোলন করছেন।

দ্বিতীয় বাক্যটিতে বাগধারার অপপ্রয়োগ হয়েছে।
বাক্যটির সঠিক রূপটি হবে - রাহাতকে উপদেশ প্রদান আর অরণ্যে রোদন একই কথা।

তৃতীয় বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ হয়েছে।
সঠিক বাক্যরূপটি হবে - আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ।

.
রবিন সারাদিন খেলেছিল। - বাক্যের ক্রিয়া কোন ধরনের?
  1. সকর্মক
  2. অকর্মক
  3. দ্বিকর্মক
  4. অসমাপিকা
ব্যাখ্যা

সমাপিকা ক্রিয়ার গঠনঃ
সমাপিকা ক্রিয়া সকর্মক, অকর্মক ও দ্বিকর্মক হতে পারে।
ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়।
যেমন -
- মনোয়ার বই পড়ে। (এখানে, ক্রিয়া - সকর্মক; কাল - বর্তমান)
- রবিন সারাদিন খেলেছিল। (এখানে, ক্রিয়া - অকর্মক; কাল অতীত)
- আমি তোমাকে একটি কলম উপহার দেব। (এখানে, ক্রিয়া - দ্বিকর্মক; কাল - ভবিষ্যৎ)

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ।

.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. আপদ - বিপদ
  2. সাকার - আকার
  3. যশ - অপযশ
  4. ক + খ
ব্যাখ্যা

'যশ - অপযশ' বিপরীতার্থক শব্দদ্বয় সঠিক।

আপদ - বিপদ ও সাকার - আকার শব্দযুগল প্রায় সমার্থক।
ভুল শব্দযুগলের সঠিক বিপরীতার্থক শব্দগুলো হচ্ছে -
আপদ - নিরাপদ
সাকার - নিরাকার

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ।

.
‘সপ্তাংশু’ শব্দটি নিচের কোনটির প্রতিশব্দ?
  1. অংশু
  2. চন্দ্র
  3. অগ্নি
  4. আকাশ
ব্যাখ্যা

অগ্নি/আগুন শব্দের প্রতিশব্দঃ
অনল, বহ্নি, পাবক, হুতাশন, জ্বলন, কৃশানু, শিখাবৎ, বায়ুসখা, সপ্তাংশু ইত্যাদি।
অন্যদিকে,
সুধাংশু - শব্দটি চন্দ্রের প্রতিশব্দ।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

বাংলা একাডেমি অভিধান অনুসারে,
সপ্তাংশু (বিশেষ্য) = অগ্নি।
(তৎসম বা সংস্কৃত) সপ্ত+অংশু; (বহুব্রীহি সমাস)

.
নিচের কোন শব্দটিতে ‘অ’ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়?
  1. মন
  2. যাবতীয়
  3. অনাচার
  4. অতুল
ব্যাখ্যা

- শব্দের আদিতে না-বোধক 'অ' ধ্বনির স্বাভাবিক/বিবৃত উচ্চারণ হয়।
যেমন - অটল, অনাচার ইত্যাদি।
উল্লেখ্য, অনাচার = অন্ ‌(নঞ্‌) + আচার; (নঞ্‌ তৎপুরুষ সমাস)।
- 'অ' কিংবা 'আ' - যুক্ত ধ্বনির পূর্ববর্তী অ-ধ্বনি বিবৃত হয়।
যেমন - অমানিশা, কথা ইত্যাদি।

প্রশ্নে উল্লেখিত অন্যান্য শব্দগুলোতে, 'অ' ধ্বনির উচ্চারণ সংবৃত/'ও' ধ্বনির মতো।

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও বাংলা একাডেমি অভিধান।

.
‘শোক’ শব্দের প্রকৃতি-প্রত্যয় -
  1. √শোক্‌ + শানচ্‌
  2. √শুচ + ঘঞ্‌
  3. √শোক্‌ + ঘঞ্‌
  4. √শুচ্‌ + ঘঞ্‌
ব্যাখ্যা

ঘঞ্‌ - প্রত্যয়ঃ (কৃদন্ত বিশেষ্য গঠনে)
√বস্‌ + ঘঞ্‌ = বাস
√ক্রুধ্‌ + ঘঞ্‌ = ক্রোধ
বিশেষ নিয়মঃ 
√ত্যজ্‌ + ঘঞ্‌ = ত্যাগ
√শুচ্‌ + ঘঞ্‌ = শোক

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ।

বাংলা একাডেমি অভিধান থেকে,
শোক (বিশেষ্য) = প্রিয়জনের মৃত্যু ইত্যাদির ফলে দুঃখ।
(তৎসম বা সংস্কৃত) √শুচ্‌ + অ(ঘঞ্‌)।

১০.
হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় প্রকাশিত ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ বইটি নিচের কোন বইয়ের আলোকে রচিত হয়েছিল?
  1. চর্যাপদ
  2. ডাকার্ণব ও দোহাকোষ
  3. চর্যাপদ, ডাকার্ণব ও শূন্যপূরাণ
  4. ডাকার্ণব, দোহাকোষ ও চর্যাপদ
ব্যাখ্যা

১৯০৭ সালে পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রাসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করে নিয়ে আসেন কয়েকটি অপরিচিত বই।
বইগুলোর একটি - চর্যাপদ। এর সাথে আরো দুটি বই হচ্ছে - ডাকার্ণব ও দোহাকোষ।
এই তিনটি গ্রন্থকে মিলিয়ে একসাথে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় ১৯১৬ সালে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ নামে প্রকাশিত হয়।

উল্লেখ্য, চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এর অন্য নাম - চর্য্যাচর্য্যবিনিশ্চিয় বা চর্য্যাশ্চর্য্যবিনিশ্চয়

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

১১.
বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি?
  1. ভদ্রার্জুন
  2. কীর্তিবিলাস
  3. কুলীনকুলসর্বস্ব
  4. কৃষ্ণকুমারী
ব্যাখ্যা

১৮৫২ সালে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক 'ভদ্রার্জুন' প্রকাশিত হয়।
নাটকটির রচয়িতা - তারাচরণ শিকদার। এটি একটি কমেডি নাটক।

১৮৫২ সালেই প্রকাশিত হয় প্রথম ট্রাজেডি নাটক। এর নাম - কীর্তিবিলাস
কীর্তিবিলাসের রচয়িতা - যোগেন্দ্রচন্দ্র গুপ্ত।

১৮৬১ সালে প্রকাশিত হয় - বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি
এর নাম - কৃষ্ণকুমারী। রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

১২.
‘চতুষ্কোণ’ - উপন্যাসটির রচয়িতা -
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. হুমায়ুন কবির
  3. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক - মানিক বন্দ্যোপাধ্যায়। তার আসল নাম - প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
তিনি তার উপন্যাসে বিভিন্ন রকম তত্ত্ব অবলম্বন করেছেন। তাই তার উপন্যাসের কাহিনী কিছুটা জটিল। মনের গোপন কামনা বাসনা থেকে শ্রেণীসংগ্রাম রূপ পেয়েছে তার উপন্যাসে।

তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হচ্ছে -
- দিবারাত্রির কাব্য (১৯৩৫)
- পুতুল নাচের ইতিকথা (১৯৩৬)
- পদ্মানদীর মাঝি (১৯৩৬)
- শহরতলী (১৯৪০)
- চতুষ্কোণ (১৯৪৮)

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

এছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের 'চতুরঙ্গ' নামের একটি উপন্যাস রয়েছে।

১৩.
“বাংলা সাহিত্যের ইতিবৃত্ত” গ্রন্থটির রচয়িতা -
  1. সৈয়দ আলী আহসান
  2. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  3. ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
  4. গোপাল হালদার
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন - ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
তার গ্রন্থের নাম - 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত'। এটি ১৯৫৯ সালে প্রকাশিত হয়।
গ্রন্থটি পাঁচটি খন্ডে রচিত। তার বাংলা সাহিত্যের সম্পর্কিত আরো কয়েকটি গ্রন্থ রয়েছে।

বাংলা সাহিত্যের ইতিবৃত্ত - নামে আরেকটি গ্রন্থ রয়েছে।
গ্রন্থটির যৌথ রচয়িতা - মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান।

ড. মুহম্মদ শহীদুল্লাহ - রচিত বাংলা সাহিত্য বিষয়ক গ্রন্থ - বাংলা সাহিত্যের কথা।
গোপাল হালদার রচিত গ্রন্থের নাম - বাংলা সাহিত্যের রূপরেখা (২ খন্ড)।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৪.
An iambic pentameter verse lines without rhyme at the end is called-
  1. Caesura
  2. Catastrophe
  3. Blank Verse
  4. Assonance
ব্যাখ্যা
Blank verse: an iambic pentameter verse lines without rhyme at the end.
An iambic pentameter line is a verse line of five iambic feet. In blank verse, the last word of a line does not rhyme with the last word of any of the successive lines.
Poets and dramatists use blank verse to avoid the monotony of traditional rhyme schemes, to use a wide variety of different tones, to add elegance and to match the heroic or elevated voice.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica
১৫.
Which of the following periods is called the 'Revival of Romanticism'?
  1. The Middle English Period
  2. The Romantic Period
  3. The Victorian Period
  4. The Elizabethan Period
ব্যাখ্যা
The Romantic period began in 1798 with the first edition of Wordsworth's Lyrical Ballads and ended with the first Reformation Act in 1832.
This period is also called the Revival of Romanticism because the romantic ideals of the Elizabethan Period revived during these years.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Live MCQ lecture.
১৬.
Which one is a novel?
  1. Sons and Lovers
  2. The Rainbow
  3. Women in Love
  4. All of the above
ব্যাখ্যা
D.H. Lawrence, in full David Herbert Lawrence, English author of novels, short stories, poems, plays, essays, travel books, and letters.
His novels Sons and Lovers (1913), The Rainbow (1915), and Women in Love (1920) made him one of the most influential English writers of the 20th century.
Source: britannica
১৭.
Water has no colour. Identify the parts of speech of the underlined part of the sentence:
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
'No' is an Adjective, as it modifies the noun - colour.
১৮.
Which is the feminine gender of ‘fox’?
  1. foxess
  2. foxes
  3. vixen
  4. bitch
ব্যাখ্যা
No explanation added.
১৯.
The man walking along the street alone was once a very powerful political leader. Here ‘walking’ is a/ an-
  1. principal verb
  2. gerund
  3. participle
  4. infinitive
ব্যাখ্যা
এখানে walking, the man এর Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে্।
Verb যখন Adjective এর কাজ করে, তখন তাকে Participle বলে।
২০.
He _____ his father and many people often get puzzled to differentiate between them.
  1. takes after
  2. looks after
  3. resembles after
  4. similar to
ব্যাখ্যা
takes after = সদৃশ হওয়া
looks after = দেখাশুনা করা
resembles সদৃশ হওয়া, এরপর after ব্যবহৃত হয় না।
similar to, এটা দিলে কোন Verb থাকবে না।
২১.
That they are honest men _____ known to all. Fill in the gaps with an appropriate verb.
  1. is
  2. are
  3. have
  4. has
ব্যাখ্যা
Clause (That they are honest men) যখন Subject হয়, তখন এটাকে Singular বিবেচনা করা হয়।
তাছাড়া এটা Passive. সে হিসেবে অপশন 'ক' সঠিক।
২২.
Transform the following sentences as directed. (64-66)
29) If he works hard, I will reward him. (Make it Simple)
  1. By working hard, I will reward him.
  2. In case of working hard, I will reward him.
  3. In case of his working hard, I will reward him.
  4. Because of his working hard, I will reward him.
ব্যাখ্যা
Complex Sentence এ If থাকলে Simple Sentence এ সাধারণত by বসে, তবে সেটা তখনই যখন উভয় Clause এ Subject একই থাকে।
Clause দুটিতে Subject ভিন্ন হলে in case of+Subject এর Possessive Form+ Verb+ing বসে।
২৩.
‘In no time’ means–
  1. always
  2. never
  3. very soon
  4. hardly
ব্যাখ্যা
In no time অর্থ খুব শীঘ্রই বা Very soon.
২৪.
‘Pretty’ is not synonymous to-
  1. handsome
  2. fair
  3. hideous
  4. beautiful
ব্যাখ্যা
Pretty অর্থ সুশ্রী, এ অর্থে handsome, fair, beautiful সবগুলো সমার্থক। অন্যদিকে hideous অর্থ কদাকার।
২৫.
যদি a একটি মৌলিক সংখ্যা হয় তবে √a একটি -
  1. স্বাভাবিক সংখ্যা
  2. পূর্ণ সংখ্যা
  3. মূলদ সংখ্যা
  4. অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
∵ a মৌলিক সংখ্যা ফলে a পূর্ণ বর্গ সংখ্যা নয়। সুতরাং √a অমূলদ সংখ্যা।
২৬.
দু’টি সংখ্যার অনুপাত ৪ঃ৭ এবং তাদের ল.সা.গু ১৯৬। সংখ্যা দু’টির গ.সা.গু কত?
  1. ১১
  2. ১৩
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যা দু'টি = ৪x, ৭x
∴ গ.সা.গু = x
∴ ৪x × ৭x = ১৯৬ × x
বা, ২৮x = ১৯৬
∴ x = ৭
২৭.
৬০০ টাকার ৮ মাসের সুদ এবং ১২০০ টাকার ৬ মাসের সুদ একত্রে ৫০ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
ব্যাখ্যা
ধরি, মুনাফার হার r%
∴ ৬০০ × ৮/১২ × r + ১২০০ × ৬/১২ × r = ৫০
বা, ৪০০r + ৬০০r = ৫০
বা, ১০০০r = ৫০
বা, r = ৫০/১০০০
∴ মুনাফার হার r% = ৫০/১০০০ × ১০০% = ৫%
২৮.
x - (1/x) = √5 হলে x3 + (1/x3) = ?
  1. 25
  2. 36
  3. 18
  4. 8√5
ব্যাখ্যা

(x + (1/x))2
= (x - (1/x))2 + 4.x.(1/x)
= 5 + 4
= 9
∴ x + 1/x = 3
বা, (x + (1/x))3 = 27
বা, x3 + 1/x3 + 3.x.(1/x)(x + (1/x)) = 27
বা, x3 + 1/x3 + 3.3 = 27
∴ x3 + 1/x3 = 18

২৯.
a = 2b = 3c এবং abc = 36 হলে b এর মান কত?
  1. 2
  2. 3
  3. 6
  4. 9
ব্যাখ্যা
abc = 36
বা, 3c.(3/2)c.c = 36
বা, (9/2)c3 = 36
বা, c3 = 8 = 23
∴ c = 2
∴ b = 3c/2 = 3/2 × 3 = 3
৩০.
যদি 0 ≤ x ≤ 5 এবং y < 6 হয় তবে নিচের কোনটি xy এর মান?
  1. 25
  2. 35
  3. 45
  4. 55
ব্যাখ্যা

y < 6 তাই y এর মান সকল ঋণাত্মক সংখ্যা এবং 6 এর চেয়ে ছোট। অর্থাৎ, 5, 4, 3, 2, 1, 0, -1, -2 ... ...
এবং x এর মান 0, 1, 2, 3, 4, 5

এখানে, xy এর সর্বোচ্চ মান 5 × 5 = 25 হতে পারে। বাকী অপশনগুলো ২৫ এর চেয়ে বড়।

৩১.
log2√20 + log2√(4/5) = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 1/4
ব্যাখ্যা

log2√20 + log2√4/5
= log2√(4 × 5) + log2√4/5
= log2√4 × √5 + log2√4/√5
= log2√4 + log2√5 + log2√4 - log2√5
= log22 + log22
= 1 + 1 = 2

৩২.
৯, ৮১, ২২৫ ……. এর পরবর্তী সংখ্যা কত?
  1. ৪৪১
  2. ২৮৯
  3. ৩৬১
  4. ৫২৯
ব্যাখ্যা
ধারাটি ৩, ৯, ১৫, ২১ ………
∴ ২১ = ৪৪১।
৩৩.
x2 + ax - 5x - 5a = x2 - 25 হলে a = ?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
x2 + ax - 5x - 5a = x2 - 25
বা, x(x+a) - 5(x+a) = x2 - 52
বা, (x+a)(x-5) = (x+5)(x-5)
বা, x+a = x+5
∴ a = 5.
৩৪.
ΔABC এ AB = AC, ∠A = 50, BC বাহুর বর্ধিতাংশ CD হলে ∠ACD = ?
  1. 145°
  2. 55°
  3. 85°
  4. 115°
ব্যাখ্যা

ΔABC এ, AB = AC
∴ ∠C = ∠B
এখন, ∠A+∠B+∠C = 180°
বা, 50° + ∠B + ∠B = 180°
বা, 2∠B = 130°
∴ ∠B = 65°
∴ ∠ACD = ∠A + ∠B = 50° + 65° = 115°.
৩৫.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির AB = 24cm এবং O থেকে AB এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য OD = 5cm হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 11cm
  2. 12cm
  3. 13cm
  4. 14cm
ব্যাখ্যা


যেহেতু AB⊥OD সেহেতু D, AB এর মধ্যবিন্দু এবং AD = BD = 12
ΔOAD সমকোণী ত্রিভুজ
∴ OA2 = AD2 + OD2
         = 122 + 52
         = 169
∴ ব্যাসার্ধ, OA = 13cm.

৩৬.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ মিঃ এর যেকোন শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ৪√৩ মিঃ
  2. ৮√৩ মিঃ
  3. ১২√৩ মিঃ
  4. ১৬√৩ মিঃ
ব্যাখ্যা

ধরি,
ABC সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a
∴ ক্ষেত্রফল = (a2√৩)/৪ = ৬৪√৩
বা, a2 = ৬৪ × ৪
∴ a = ১৬
আবার, 1/2 × AD × BC = ৬৪√৩
বা, AD = (২ &times ৬৪√৩)/BC = ৮√৩।
৩৭.
বাংলায় অথবা ইংরেজিতে কথা বলতে পারে এমন 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে 40 জন বাংলায় কথা বলতে পারে। উভয় ভাষায় কত জন কথা বলতে পারে?
  1. 25
  2. 30
  3. 35
  4. 40
ব্যাখ্যা
বাংলায় কথা বলতে পারে n(B) = 40 জন
ইংরেজিতে কথা বলতে পারে n(E) = 35 জন
যেকোন একটিতে কথা বলতে পারে n(B∪E) = 50 জন
∴ উভয় ভাষায় কথা বলতে পারে n(B∩E) = ?
n(B∪E) = n(B) + n(E) - n(B∩E)
বা, n(B∩E) = n(B) + n(E) - n(B∪E)
= 40 + 35 - 50 = 25
৩৮.
একটি বাক্সে ১০টি বৈদ্যুতিক বাল্ব আছে যাদের ২টি ত্রুটিপূর্ণ। ২টি বাল্ব দৈবভাবে তোলা হলে একটি বাল্ব ত্রুটিপূর্ণ হবার সম্ভাবনা কত?
  1. ৩/১০
  2. ১৬/৪৫
  3. ২৫/৬৮
  4. ৮/৩৩
ব্যাখ্যা

একটি বাল্ব ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা
= (c × c)/ ১০c
= (৮ × ২)/৪৫
= ১৬/৪৫

৩৯.
নক্ষত্রের ব্যাপারে কোন তথ্যটি সঠিক নয়?
  1. এরা জ্বলন্ত গ্যাসপিণ্ড
  2. এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি
  3. এরা অতি উচ্চ তাপমাত্রায় জ্বলছে
  4. দিনের বেলায় নক্ষত্রগুলোর অস্তিত্ব থাকে না
ব্যাখ্যা
যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে৷ নক্ষত্রগুলো হলো জ্বলন্ত গ্যাস পিণ্ড, এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি৷ এই গ্যাস অতি উচ্চ তাপমাত্রায় (৬০০০° সেলসিয়াস) জ্বলছে৷ সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি
৪০.
মানুষের চুলের প্রকৃতি কোনটির দ্বারা নির্ধারিত হয়?
  1. DNA
  2. ক্রোমোজোম
  3. পরিবেশ
  4. পুষ্টি
ব্যাখ্যা
মানুষের চোখের রঙ, চুলের প্রকৃতি, চামড়ার গঠন প্রভৃতি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি (Physical Basis of Hereditary) বলে।
উৎসঃ জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
এই প্রশ্নের উত্তর অপশনের উপর নির্ভর করে। অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে।
জিন, DNA বা ক্রোমোজোম এই ৩টার মধ্যে সর্বোত্তম উত্তর হবে জিন। তারপরে ক্রোমোজোম। তবে, অপশনে শুধু DNA থাকলে উত্তর DNA দেয়া যেতে পারে।
এখানে, অপশনে অনুসারে উত্তর ক্রোমোজোম ধরা হয়েছে।
৪১.
আলোক নিরপেক্ষ উদ্ভিদ কোনটি?
  1. ডালিয়া
  2. ঝিঙা
  3. শসা
  4. চন্দ্রমল্লিকা
ব্যাখ্যা
উদ্ভিদের আলাে-অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে তিন ভাগে করা হয়:
(a) ছোটদিনের উদ্ভিদ(Short Day Plant): পুষ্পায়নে দৈনিক গড়ে ৮-১২ ঘণ্টা আলাে প্রয়ােজন। যেমন: চন্দ্রমল্লিকা, ডালিয়া।
(b) বড়দিনের উদ্ভিদ (Long Day Plant): পুষ্পায়নে দৈনিক গড়ে ১২-১৬ ঘণ্টা আলাে প্রয়ােজন। যেমন: লেটুস, ঝিঙা।
(c) আলােক নিরপেক্ষ উদ্ভিদ (Day Neutral Plant): পুষ্পায়নে দিনের আলাে কোনাে প্রভাব ফেলে না। যেমন: শসা, সূর্যমুখী।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৪২.
ডোপামিনের অভাবে কোন রোগ হয়?
  1. এপিলেপ্সি
  2. স্ট্রোক
  3. পারকিনসন
  4. মেনিনজাইটিস
ব্যাখ্যা
স্নায়ুকোষ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে।
মস্তিষ্ক থেকে ক্ষরিত হরমোন ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে।
পারকিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ঐ স্নায়ু কোষগুলা পেশি কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না। ফলে মাংসপেশি তার কার্যকারিতা হারায়। এ রোগ সাধারণত ৫০ বছর বয়সের পরে হয়। তবে ব্যতিক্রম হিসেবে যুবক যুবতীদেরও হতে পারে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৪৩.
pH স্কেলে নিরপেক্ষ দ্রবণ কী বর্ণ প্রদর্শন করে?
  1. লাল
  2. নীল
  3. সবুজ
  4. হলুদ
ব্যাখ্যা
pH স্কেলে তীব্র ক্ষার দ্রবণ বেগুনী এবং তীব্র এসিড দ্রবণ লাল বর্ণ ধারণ করে।
মৃদু ক্ষার নীলাভ বর্ণ এবং মৃদু এসিড হলুদাভ বর্ণের হয়।
আর নিরপেক্ষ দ্রবণ হলে pH স্কেল সবুজ বর্ণের হয়৷
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৪৪.
COVID-19 কিসের নাম?
  1. মহামারি
  2. ভাইরাস
  3. রোগ
  4. ব্যাক্টেরিয়া
ব্যাখ্যা

২০১৯ সালের শেষদিকে চীন থেকে একটি প্রাণঘাতী ভাইরাস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে যার নাম - করোনা ভাইরাস।
করোনা ভাইরাসের আনুষ্ঠানিক নাম নির্ধারণ করা হয় - SARS-CoV-2 বা severe acute respiratory syndrome coronavirus 2
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি এই নামটি নির্ধারণ করে। ভাইরাসটির পূর্ব নাম ছিল - 2019 novel coronavirus
এই ভাইরাসে আক্রান্ত হলে যে রোগটি হয় তার আনুষ্ঠানিক নাম - COVID - 19
উৎসঃ WHO website.

৪৫.
উদ্ভিজ্জ আমিষ কোনটি?
  1. মাছ
  2. মাংস
  3. মটরশুঁটি
  4. ডিম
ব্যাখ্যা
উৎস দিয়ে বিবেচনা করলে আমিষ দুই ধরনের৷
প্রাণিজ ও উদ্ভিজ্জ আমিষ৷
প্রাণিজ আমিষের উৎস হলো মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির ইত্যাদি।
উদ্ভিজ্জ আমিষের উৎস হলো ডাল, শিমের বিচি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৪৬.
নিচের কোনটি দিয়ে যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যাবে?
  1. NAND
  2. AND
  3. OR
  4. NOT
ব্যাখ্যা
ডিজিটাল ইলেকট্রনিক্সে ন্যান্ড (NAND) গেইট, নর (NOR) গেইট দ্বারা সকল ধরনের গেইট বাস্তবায়ন করা যায় বলে এদেরকে সার্বজনীন গেইট বলে।
সার্বজনীন গেইট তৈরি করার খরচ কম বিধায় ডিজিটাল সার্কিটে এই গেইট বেশি ব্যবহার করা হয়৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি
৪৭.
শর্তসাপেক্ষে বা কোন বৈশিষ্ট্য অনুযায়ী ডেটা অনুসন্ধান করাকে কী বলে?
  1. কুয়েরি
  2. সর্টিং
  3. ইনডেক্সিং
  4. মডিউল
ব্যাখ্যা
কুয়েরি হলো ডেটাবেজ থেকে রেকর্ড অনুসন্ধান ও উপস্থাপন৷
ডেটাবেজের অন্তর্গত টেবিলের বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে কোন শর্ত বা বৈশিষ্ট্যের আলোকে নির্দিষ্ট কোন ডেটা বা রেকর্ড আলাদা করে প্রদর্শন করা বা ছাপানোকে কুয়েরি বলা হয়৷
QUEL, QBE, SQL ইত্যাদি কুয়েরি ল্যাঙ্গুয়েজের উদাহরণ।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি
৪৮.
বিশ্বের সকল রেডিও ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত?
  1. 87.5 - 108.0 মেগাহার্জ
  2. 87.9 - 107.9 মেগাহার্জ
  3. 76.0 - 90.0 মেগাহার্জ
  4. 87.10 - 108.0 মেগাহার্জ
ব্যাখ্যা
সারাবিশ্বের সকল রেডিও ফ্রিকোয়েন্সির রেঞ্জ 87.5 - 108.0 মেগাহার্জ।
তবে যুক্তরাষ্ট্র (87.9 - 107.9) এবং জাপানের (76.0 - 90.0) রেডিও ফ্রিকুয়েন্সি ব্যতিক্রম।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি৷
৪৯.
রোগ-বালাইয়ের কারণ হিসেবে জীনের প্রভাব সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে কোনটি?
  1. বায়োমেট্রিক্স
  2. বায়োইনফরমেটিক্স
  3. রোবোটিক্স
  4. ক্রায়োসার্জারি
ব্যাখ্যা
বায়োইনফরমেটিক্স হলো একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা অধিক এবং জটিল বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি এবং সফটওয়্যার বা টুলস উন্নয়ন করে।
এর উদ্দেশ্য হলো জীন বিষয়ক তথ্যানুসন্ধান করে জ্ঞান তৈরি করা, রোগ-বালাইয়ের কারণ হিসেবে জীনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা, ঔষধের গুণাগুণ উন্নত ও নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি
৫০.
Tesla- এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
  1. Bill Gates
  2. Jeffrey Preston Bezos
  3. Elon Reeve Musk
  4. Nikola Tesla
ব্যাখ্যা

Elon Musk একজন বিখ্যাত উদ্যোক্তা এবং প্রকৌশলী।
তিনি বর্তমানে Tesla Inc. এর প্রধান নির্বাহী।
তিনি SpaceX এবং The Boring Company এর প্রতিষ্ঠাতা। এবং, Tesla, পে-প্যাল, X.com (now PayPal), Neuralink, OpenAI, and Zip2 এর সহ-প্রতিষ্ঠাতা।
আজ (৮ জানুয়ারি ২০২১) বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে Elon Musk, Bloomberg Billionaires Index এর শীর্ষে অবস্থান করছেন।

অপশনের অন্যদের মধ্যে,
বিল গেটস - মাইক্রসফটের প্রতিষ্ঠাতা।
জেফ বেজোস - আমাজনের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি মহাকাশ প্রযুক্তি কোম্পানি Blue Origin এরও প্রতিষ্ঠাতা।
নিকোলাই টেসলা - একজন বিখ্যাত উদ্ভাবক। আধুনিক Alternating Current (AC) Electricity Supply এর কাঠামো উন্নয়নে তার অবদান সবচেয়ে বেশি।

৫১.
A, B এর তুলনায় খাটো কিন্তু C এর চেয়ে লম্বা৷ D, A এর তুলনায় খাটো কিন্তু C এর চেয়ে লম্বা৷ E, B এর চেয়ে খাটো কিন্তু A এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে মাঝারি কে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা

১ম শর্তমতে, C < A < B
২য় শর্তমতে, C < D < A
৩য় শর্তমতে, A < E < B
অর্থাৎ, সমন্বিতভাবে এদের উচ্চতার ক্রম হবে C < D < A < E < B
সুতরাং, উচ্চতার দিক থেকে মাঝারি A

৫২.
নিচের কোনটি অন্যটির চেয়ে আলাদা?
  1. গো, ধেনু
  2. কুন্তল, চিকুর
  3. কর, ভুজ
  4. অসি, ফণী
ব্যাখ্যা
অপশন ক, খ এবং গ এর শব্দগুলো পরস্পর সমার্থক শব্দ।
কিন্তু, অপশন ঘ এর অসি (তরবারি) এবং ফণী (সাপ) সমার্থক শব্দ নয়।
৫৩.
ব্যতিক্রম সংখ্যাটি চিহ্নিত করুন।
৪৩, ৫৩, ৬৩, ৭৩, ৮৩
  1. ৪৩
  2. ৫৩
  3. ৬৩
  4. ৮৩
ব্যাখ্যা
৪৩, ৫৩, ৭৩, ৮৩ এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা৷ কিন্তু ৬৩ মৌলিক সংখ্যা নয়৷
৫৪.
FACE = 5316 হয়, তবে BHAI = ?
  1. 2819
  2. 2198
  3. 2918
  4. 9182
ব্যাখ্যা
এখানে ইংরেজি বর্ণমালাকে ক্রমিক সংখ্যায় রূপান্তর করার পর ক্রমধারা উল্টে দেওয়া হয়েছে ৷
F, A, C, E যথাক্রমে ইংরেজি বর্ণমালার 6, 1, 3, 5 নং বর্ণ৷
একে উল্টে দিলে হবে 5316।
সুতরাং B, H, A, I হবে যথাক্রমে 2, 8, 1 এবং 9 নং বর্ণ। উল্টে দিলে হচ্ছে - 9182
৫৫.
Odometer : mileage :: Compass :
  1. speed
  2. hiking
  3. needle
  4. direction
ব্যাখ্যা
Odometer হলো এক ধরনের যন্ত্র যা দিয়ে অতিক্রান্ত দূরত্ব (mileage) নির্ণয় করা যায়।
এবং Compass হলো এক ধরনের যন্ত্র যা দ্বারা দিক (Direction) নির্ণয় করা যায়।
৫৬.
একটি রাষ্ট্রের ______ অবশ্যই থাকতে হবে।
  1. পার্লামেন্ট
  2. রাজনৈতিক দল
  3. সার্বভৌমত্ব
  4. প্রেসিডেন্ট
ব্যাখ্যা

রাষ্ট্রের উপাদানঃ
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথা-
(ক) জনসমষ্টি (খ) নির্দিষ্ট ভূখণ্ড (গ) সরকার (ঘ) সার্বভৌমত্ব।

ক. স্থায়ী জনসমষ্টিঃ জনসমষ্টি রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান। জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের কথা ভাবা যায় না। আবার তেমনি জনসমষ্টির জন্যই রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছে। মানুষ তার নিজস্ব প্রয়োজনেই রাষ্ট্র গঠন করেছে। জনমানবহীন রাষ্ট্র কল্পনা করা যায় না। কোন ভূখণ্ডে নাগরিকগণ স্থায়ীভাবে বসবাস করলে সেই জনসমষ্টিকে নিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে।

খ. নির্দিষ্ট ভূখণ্ডঃ রাষ্ট্রের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধু স্থলভাগকে বোঝায় না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে নির্দিষ্ট কোন ভৌগোলিক সীমানার স্থলভাগ, নদ-নদী, আন্তর্জাতিক স্বীকৃত সাগর ও মহাসাগরের সীমানা এর উপরিভাগের বায়ুমণ্ডলকে বোঝায়।
ভূখণ্ড ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। যাযাবর জাতি শুধুমাত্র নিদিষ্ট ভূখণ্ডের অভাবে রাষ্ট্র গঠন করতে সমর্থ হয়নি।

গ. সরকারঃ সরকার জনগণের মুখপাত্র। সরকার রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র গঠনের জন্য একটি সুসংগঠিত সরকার প্রয়োজন যার মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা প্রকাশিত ও কার্যকর হবে। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করা বৃহৎ জনগোষ্ঠীর একটি ক্ষুদ্র অংশ নিয়ে সরকার গঠিত হবে। সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে নিয়ে। তবে সরকারের রূপ বা প্রকৃতি সকল রাষ্ট্রে একরূপ নয়, ফলে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার দেখা যায়। যেমন : সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার ইত্যাদি।

ঘ. সার্বভৌমত্ব : রাষ্ট্র গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। শুধু স্থায়ী জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকলে রাষ্ট্র হয় না। এ তিনটি নির্দিষ্ট উপাদানের ভিত্তিতে ২৬ মার্চ, ১৯৭১ এর আগে আমরা বাংলাদেশ রাষ্ট গঠন করতে পারিনি। যখন পূর্ববাংলার জনণের পক্ষে ঐতিহাসিকভাবে গণসমর্থনে প্রাপ্ত পরম রাজনৈতিক কর্তৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা তথা সার্বভৌমত্ব ঘোষণা করেন তখন এই চতুর্থ উপাদানের সংযোগে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
সার্বভৌম ক্ষমতা না থাকার জন্য কোন রাষ্ট্রের অন্তর্গত প্রদেশ রাষ্ট্র নয়। আন্তর্জাতিক সংঘ বা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র নয়। এমনকি জাতিসংঘও রাষ্ট্র নয়।
সার্বভৌম ক্ষমতার দুটি দিক রয়েছে-
১। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্র অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা করে।
২। সার্বভৌম ক্ষমতা দেশকে বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত রাখতে পারে।
উৎসঃ এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৭.
একজন বৈজ্ঞানিকের পক্ষে ______ অসম্ভব।
  1. বুদ্ধিমান হওয়া
  2. শিক্ষকতা করা
  3. পারিবারিক জীবনযাপন
  4. কুসংস্কারে বিশ্বাস
ব্যাখ্যা
একজন বৈজ্ঞানিক কুসংস্কার আকড়ে ধরে রাখলে তিনি নতুন চিন্তা করতে পারবেন না ফলে তার পক্ষে বৈজ্ঞানিকের কাজ 'অনুসন্ধান, আবিষ্কার' সম্পাদন করা অসম্ভব হয়ে পড়বে।
৫৮.
সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা
মিনিটের কাটা ঘণ্টার কাঁটাকে প্রতি ঘণ্টায় একবার অতিক্রম করলেও সকাল এগারোটার সময় থেকে দুপুর একটার মধ্যে মিনিটের কাটা ঘণ্টার কাটাকে একবার অতিক্রম করে৷
৫৯.
প্রশ্নবোধক চিহ্নের মান সর্বোচ্চ কত পর্যন্ত হলে কালো বারটি বাম দিকে হেলে থাকবে?
  1. 7
  2. 6
  3. 5
  4. 4
ব্যাখ্যা
৬ ফিট হলে ভারসাম্যে থাকবে।
৫ এবং ৪ ফিট হলে বামে হেলে থাকবে।
প্রশ্নে যেহেতু সর্বোচ্চ কত এটা চেয়েছে তাই সঠিক উত্তর ৫ ফিট।
৬০.
যদি ক, খ ও গ এর ভাই হয়। ঘ, খ এর মা এবং ঙ, ক এর বাবা। নিচের কোনটি সম্ভব নয়?
  1. খ, গ এর ভাই
  2. খ, গ এর বোন
  3. ঘ, ঙ এর স্ত্রী
  4. ক, গ এর বাবা
ব্যাখ্যা

ঙ - বাবা
ঘ - মা
ক, খ এবং গ তাদের তিন সন্তান। তাদের মধ্যে ‘ক’ ছেলে।
খ এবং গ এর মধ্যে কে ছেলে বা মেয়ে এটা নিশ্চিত নয়। তাই, খ, গ এর ভাই/বোন দুটোর যেকোনো একটা হতে পারে। অর্থাৎ, অপশন ক এবং খ দুইটারই সম্ভাবনা আছে।
কিন্তু, ক, গ এর বাবা হতে পারে না। এটাই এখানে একমাত্র অসম্ভব অপশন।

৬১.
ধারাটির দিকে লক্ষ করুন: ২, ১, (১/২), (১/৪), …… এই ধারার ষষ্ঠ পদ কী হবে?
  1. ২/৮
  2. ১/৮
  3. ১/১৬
  4. ১/৩২
ব্যাখ্যা
উল্লিখিত ধারাটি একটি সাধারণ গুণোত্তর ধারা। যেখানে অনুপাতের মান ১/২।
সুতরাং, ৫ম পদ হবে = ১/৪ × ১/২ = ১/৮
এবং, ৬ষ্ঠ পদ হবে = ১/৮ × ১/২ = ১/১৬
৬২.
২২, ২১, ২৩, ২২, ২৪, ২৩ …… এই ধারার পরবর্তী সংখ্যা -
  1. ২২
  2. ২৩
  3. ২৪
  4. ২৫
ব্যাখ্যা
এই ধারায় জোড় অবস্থানের পদ পেতে আগের বেজোড় অবস্থানের পদ থেকে ১ বিয়োগ করতে হয় (যেমনঃ ২২ - ১ = ২১)। এবং বেজোড় অবস্থানের পদ সংখ্যা পেতে আগের জোড় অবস্থানের পদের সাথে ২ যোগ করতে হয় (যেমনঃ ২১ + ২ = ২৩।
যেহেতু সর্বশেষ পদটি জোড় অবস্থানে আছে, সুতরাং ধারার পরের পদ হবে ২৩ + ২ = ২৫
৬৩.
রাতুল তার ঘড়িটি টেবিলের উপর এমনভাবে রাখলো যেনো সন্ধ্যা ৬ টার সময় ঘণ্টার কাটা উত্তর দিকে নির্দেশ করে। তাহলে ৯ঃ১৫ বাজে মিনিটের কাটা কোন দিকে নির্দেশ করবে?
  1. দক্ষিণ-পূর্ব
  2. পূর্ব-উত্তর
  3. দক্ষিণ-পশ্চিম
  4. পশ্চিম
ব্যাখ্যা
ঘড়ির মিনিটের কাঁটা ৯টা পনেরো মিনিটের সময় পশ্চিম দিকে নির্দেশ করবে।
৬৪.
নিচের কোনটির আ-কার নেই?
  1. চেয়ার
  2. বায়ু
  3. সোডিয়াম
  4. ব্যক্তি
ব্যাখ্যা

ব্যক্তি লিখতে আ-কার লাগে না।
ব্যক্তি (বিশেষ্য) -
১ একক লোক; মানুষ।
২ বিশেষ; অসামান্য; ব্যষ্টি; individual।
৩ অভিব্যক্তি; প্রকাশ; প্রকটন।
ব্যক্তিক, ব্যক্তিগত (বিশেষণ) ১ নির্দিষ্ট কোনো ব্যক্তির বৈশিষ্ট্যের অন্তর্গত।
সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।

৬৫.
তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ১৬ আগস্ট ১৯৪৭
  2. ২ সেপ্টেম্বর ১৯৪৭
  3. ১৫ সেপ্টেম্বর ১৯৪৮
  4. ১ জানুয়ারি ১৯৪৮
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ:
তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৬৬.
‘একুশ দফা’ কোন প্রেক্ষাপটে প্রণীত হয়?
  1. ৫২'র ভাষা আন্দোলন
  2. ৫৪'র প্রাদেশিক নির্বাচন
  3. ৬৯'র গণঅভ্যুত্থান
  4. ৯০'র স্বৈরাচার বিরোধী আন্দোলন
ব্যাখ্যা
১৯৫৪ সালে অনুষ্ঠিত পূর্ব বাংলার প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন উপলক্ষে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ‘একুশ দফা’ নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়।
এর প্রথম দফা ছিলো বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।
উক্ত নির্বাচনে যুক্তফ্রন্ট ৩০৯টি আসনের মধ্যে ২২৩টি আসন লাভ করে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৬৭.
‘রাঁচি’ ও ‘ওয়াশিংটন’ নিচের কোন ফসলের জাত?
  1. পেঁপে
  2. পেয়ারা
  3. বেগুন
  4. ভুট্টা
ব্যাখ্যা
বাংলাদেশে উৎপন্ন পেঁপের জাত সমূহের মধ্যে শাহী, রাঁচি, ওয়াশিংটন, হানিউড, পুষা ইত্যাদি উল্লেখযোগ্য।
(সূত্র: কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণী)
৬৮.
বাংলাদেশের কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির আধিক্য রয়েছে?
  1. টাঙ্গাইল-গাজীপুর
  2. বরেন্দ্রভূমি
  3. পার্বত্য চট্টগ্রাম
  4. সুন্দরবন
ব্যাখ্যা
বাংলাদেশের বৃষ্টিবহুল উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির আধিক্য রয়েছে।
এটি দেশের বৃহত্তম বনাঞ্চল। এ বনের উদ্ভিদের মধ্যে চাপালিশ, তেলসুর প্রভৃতি প্রধান।
তবে এ বনাঞ্চলের কম বৃষ্টিবহুল এলাকায় পত্রপতনশীল বৃক্ষের উপস্থিতি দেখা যায়।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বনবিভাগ)
৬৯.
২০২০ সাল শেষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
  1. ৪১ বি. মা. ডলার
  2. ৪২ বি. মা. ডলার
  3. ৪৩ বি. মা. ডলার
  4. ৪৪ বি. মা. ডলার
ব্যাখ্যা
২০২০ সাল শেষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।
গত ৩০ ডিসেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাড়ায় ৪৩.১৭ বিলিয়ন ডলার।
এর আগে গত ১৫ ডিসেম্বর রিজার্ভ প্রথমবারের মতো ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছিলো।
(সূত্র: দৈনিক কালেরকণ্ঠ রিপোর্ট)
৭০.
বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৮ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮৯ সালে
ব্যাখ্যা
১৯৭৮ সালে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।
এটির অবস্থান ঢাকার বাংলা মোটরে। এটির প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের শ্লোগান হলো 'আলোকিত মানুষ চাই'।
এটি একটি এনজিও যা শিক্ষার মাধ্যমে অন্ধকার দূরীকরণে কাজ করে যাচ্ছে।
(সূত্রঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র ওয়েবসাইট)
৭১.
প্রথম আদমশুমারিতে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিলো কত?
  1. ৬.৫৬ কোটি
  2. ৭.৬৪ কোটি
  3. ৭.৮১ কোটি
  4. ৮.৯৯ কোটি
ব্যাখ্যা
প্রথম আদমশুমারি - ১৯৭৪ – ৭.৬৪ কোটি
দ্বিতীয় আদমশুমারি - ১৯৮১ – ৮.৯৯ কোটি
তৃতীয় আদমশুমারি - ১৯৯১ – ১১.১৫ কোটি
চতুর্থ আদমশুমারি - ২০০১ – ১২.৯৩ কোটি
পঞ্চম আদমশুমারি - ২০১১ – ১৫.২৫ কোটি।
দেশ স্বাধীনের আগে ১৯৬১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিলো ৫.৫২ কোটি।
পরবর্তী ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে ২০২১ সালে।
(সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
৭২.
বাংলাদেশের মোট রপ্তানিতে ইপিজেডের অবদান কত শতাংশ?
  1. ১০.৩০ শতাংশ
  2. ১৪.৭০ শতাংশ
  3. ২১.৮০ শতাংশ
  4. ২৭.২৫ শতাংশ
ব্যাখ্যা
২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ে ইপিজেডের অবদান ১৪.৭০ শতাংশ।
বিগত অর্থবছরে দেশের মোট রপ্তানির পরিমাণ ৩৩৬৭.৪ কোটি মা. ডলার যার মধ্যে ইপিজেড থেকে রপ্তানির পরিমাণ ছিলো ৪৯৪.৩৭৪ কোটি ডলার।
২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ে ইপিজেডের অবদান ১৮.৫৬ শতাংশ এবং ২০১৭-২০১৮ অর্থবছরে ছিলো ১৯.৬৬ শতাংশ।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক)
৭৩.
হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগ দেয় কে?
  1. মন্ত্রিসভা
  2. রাষ্ট্রপতি
  3. প্রধান বিচারপতি
  4. জাতীয় সংসদ
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৯৫(১) নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়োগ দান করে থাকেন।
বিচারপতি পদে নিয়োগ লাভের জন্যে বাংলাদেশের যেকোন নাগরিককে সুপ্রিমকোর্টে দশ বছর অ্যাডভোকেট অথবা বিচার বিভাগীয় কোন পদে দশ বছর নিযুক্ত থাকতে হয়।
(সূত্র: বাংলাদেশের সংবিধান)
৭৪.
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ এ সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে কোনটি?
  1. ন’ ডরাই
  2. মায়া দ্য লস্ট মাদার
  3. ফাগুন হাওয়ায়
  4. ক + গ
ব্যাখ্যা
গত ৩ ডিসেম্বর ২০২০ তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ বিজয়ীদের নামের প্রজ্ঞাপন প্রকাশ করে।
এতে যুগ্মভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ এবং তানিম রহমান অংশু পরিচালিত ‘ন’ ডরাই’।
সেরা অভিনেতা তারিক আনাম খান।
সেরা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
সেরা পরিচালক তানিম রহমান অংশু।
মোট ২৬টি ক্যাটাগরিতে চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান করা হয়।
এছাড়া আজীবন সম্মাননা লাভ করেন চিত্রনায়ক সোহেল রানা এবং কোহিনুর আক্তার সুচন্দা।
(সূত্র: তথ্য মন্ত্রণালয়)
৭৫.
আলেকজান্ডার বর্তমান কোন দেশে জন্মগ্রহণ করেন?
  1. বুলগেরিয়া
  2. উত্তর মেসিডোনিয়া
  3. তুরস্ক
  4. গ্রিস
ব্যাখ্যা
গ্রিকবীর আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩৫৬ অব্দে বর্তমান গ্রিসের উত্তরাঞ্চলের (প্রাচীন ম্যাসিডোন রাজ্য) ‘পেলা’ শহরে জন্মগ্রহণ করেন।
তিনি খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে মাত্র ৩২ বছর বয়সে ব্যাবিলনে মারা যান।
খ্রিস্টপূর্ব ৩২৭-৩২৬ অব্দের ভারত অভিযান শেষে ফেরার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
(সূত্র: হিস্টোরি ডটকম)
৭৬.
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিন কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়?
  1. শূন্য ডিগ্রি সেলসিয়াস
  2. মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস
  3. মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস
  4. মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস
ব্যাখ্যা
মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের নাম BNT162b2.
এটি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।
অন্যদিকে, মডার্না উদ্ভাবিত ভ্যাকসিন মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।
(সূত্র: ফাইজার ও বিবিসি ওয়ার্ল্ড)
৭৭.
লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী কে?
  1. মোহাম্মদ শতায়েহ
  2. আব্দুল্লাদেজ বুতেফ্লিকা
  3. ফয়েজ আল সিরাজ
  4. খলিফা হাফতার
ব্যাখ্যা
লিবিয়ার ত্রিপলিভিত্তিক জাতিসংঘ সমর্থিত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) সরকারের বর্তমান প্রধানমন্ত্রী হলেন ফয়েজ আল সিরাজ।
প্রধানমন্ত্রীর পাশাপাশি ফয়েজ আল সিরাজ দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলেরও প্রধান।
তুরস্ক ও কাতার এই সরকারকে সমর্থন করছে।
অন্যদিকে, যুদ্ধবাজ নেতা খলিফা হাফতার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিচ্ছে মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্স।
(সূত্র: আল জাজিরা)
৭৮.
‘বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন কে?
  1. মার্কি লুকাস রিজনেভেল্ট
  2. লুইস গ্ল্যুক
  3. ডগলাস স্টুয়ার্ট
  4. পিটার টমকে
ব্যাখ্যা
ব্রিটেন থেকে সাহিত্য ক্ষেত্রে প্রদত্ত ‘বুকার পুরস্কার-২০২০’ লাভ করেছেন স্কটিশ-আমেরিকান লেখক ‘ডগলাস স্টুয়ার্ট’।
১৯৮১ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘শুগি বেইন’ এর জন্যে তিনি এই পুরস্কার লাভ করেন।
অন্যদিকে, মার্কি লুকাস রিজনেভেল্ট ‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন।
(সূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট এবং প্রথম আলো)
৭৯.
সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থাটি বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে?
  1. ইউনিসেফ
  2. এসকাপ
  3. ইউনেস্কো
  4. ইউএনডিপি
ব্যাখ্যা
সম্প্রতি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে।
পুরস্কারটির নাম হবে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’।
সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হবে।
গত ১১ ডিসেম্বর ২০২০ ইউনেস্কো নির্বাহী পরিষদের ২১০তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
(সূত্র: দৈনিক ইত্তেফাক রিপোর্ট)
৮০.
EAPC কী ধরনের ফোরাম?
  1. শুল্কমুক্ত বাণিজ্য
  2. রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা
  3. চিকিৎসা সরঞ্জামের অবাধ প্রবাহ
  4. শিল্প ও কারিগরি সহযোগিতা
ব্যাখ্যা
EAPC (The Euro-Atlantic Partnership Council) হলো ন্যাটোর উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বহুপাক্ষিক রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা ফোরাম।
এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য ন্যাটোভুক্ত ৩০টি দেশসহ মোট ৫০টি দেশ।
ইউরোপ ও মধ্য এশিয়ার ন্যাটো বহির্ভূত দেশগুলোর সাথে ন্যাটোর সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ফোরাম গঠিত হয়।
(সূত্র: EAPC ওয়েবসাইট)
৮১.
২৬-তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. আক্রা
  2. কিগালি
  3. সিডনি
  4. নয়াদিল্লি
ব্যাখ্যা
২০২১ সালের ২১ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হবে।
এই সম্মেলন ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে ২০২১ সালে নির্ধারণ করা হয়।
প্রথমবারের মতো সাবেক ব্রিটিশ উপনিবেশ ছিলো না এমন দেশ হিসেবে রুয়ান্ডায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
(সূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট)
৮২.
UNFCCC কোন সম্মেলনে গৃহিত হয়?
  1. স্টকহোম সম্মেলন
  2. নাইরোবি সম্মেলন
  3. রিও ডি জেনেরিও সম্মেলন
  4. জোহানেসবার্গ সম্মেলন
ব্যাখ্যা
UNFCCC (United Nations Framework Convention on Climate Change) ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত The United Nations Conference on Environment and Development সম্মেলনে গৃহিত হয়।
এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। এটির অংশীদার ১৯৭টি দেশ।
এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে UNFCCC প্রতিবছর Conference of Parties (CoP) আয়োজন করে আসছে। এতে UNFCCC তে স্বাক্ষরকারী দেশ ও সংস্থাসমূহ অংশ নেয়।
সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে CoP-25 সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরবতী CoP-26 সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালে যুক্তরাজ্যের গ্লাসগো শহরে।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৮৩.
''আব্রাহাম চুক্তি'' স্বাক্ষরিত হয় কোন দেশের মধ্যে?
  1. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
  2. সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল
  3. ইসরায়েল ও বাহরাইন
  4. বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল
ব্যাখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরাইলের সম্পাদিত শান্তি চুক্তিটি ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত।
গত ১৫ সেপ্টেম্বর ২০২০ হোয়াইট হাউজে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় আরব দেশ এবং বাহরাইন চতুর্থ আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করল।
(সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়বসাইট)

৮৪.
পাললিক শিলায় ভাঁজ পড়ে কোন ধরনের পর্বতের সৃষ্টি হয়েছে?
  1. আগ্নেয় পর্বত
  2. ল্যাকোলিথ পর্বত
  3. চ্যুতি-স্তূপ পর্বত
  4. ভঙ্গিল পর্বত
ব্যাখ্যা
সমুদ্রতল থেকে এক হাজার মিটারের অধিক উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলা হয়।
কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে ভঙ্গিল পর্বত বলা হয়। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ।
এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা প্রভৃতি ভঙ্গিল পর্বতের উদাহরণ।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৮৫.
পৃথিবীতে নিম্নচাপ বলয়ের সংখ্যা কতটি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৭টি
ব্যাখ্যা
পৃথিবীতে ৭টি চাপ বলয় রয়েছে। এর মধ্যে ৩টি নিম্নচাপ বলয় এবং ৪টি উচ্চচাপ বলয়।
এগুলো হলোঃ
নিরক্ষীয় নিম্নচাপ বলয়
কর্কটীয় উচ্চচাপ বলয়
মকরীয় উচ্চচাপ বলয়
উত্তর মেরুবৃত্ত নিম্নচাপ বলয়
দক্ষিণ মেরুবৃত্ত নিম্নচাপ বলয়
উত্তর মেরু উচ্চচাপ বলয় এবং
দক্ষিণ মেরু উচ্চচাপ বলয়।
(সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৮৬.
বিবেক ও ন্যায়বোধ থেকে কোন ধরনের অধিকারের উৎপত্তি?
  1. সামাজিক অধিকার
  2. নৈতিক অধিকার
  3. রাজনৈতিক অধিকার
  4. অর্থনৈতিক অধিকার
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ও জীবনের পূর্ণতা সাধিত হয়।
অধিকার ২ প্রকার যথা: নৈতিক অধিকার এবং আইনগত অধিকার।
এর মধ্যে নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক ন্যায়বোধ থেকে উদ্ভূত। এর কোন আইনগত ভিত্তি নেই।
দুর্বলের সাহায্য লাভের অধিকার, ভিক্ষুকের ভিক্ষা লাভের অধিকার প্রভৃতি নৈতিক অধিকার হিসেবে বিবেচিত।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)
৮৭.
রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মুখ্য কারণ কোনটি?
  1. অর্থনৈতিক অনুন্নয়ন
  2. মূল্যবোধের অভাব
  3. অবনমিত রাজনৈতিক সংস্কৃতি
  4. ধর্মীয় অনুশাসনের অনুপস্থিতি
ব্যাখ্যা
রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মুখ্য কারণ হলো অবনমিত রাজনৈতিক সংস্কৃতি।
রাজনৈতিক সংস্কৃতি হলো সেসব মনোভাব, বিশ্বাস ও অনুভূতি যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে।
আমাদের দেশে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি অবনমিতার কারণে দেশে রাজনৈতিক অস্থিরতা চলমান রয়েছে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথম পত্র - মো. মোজাম্মেল হক)