পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮৭
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮৭ প্রশ্ন

.
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে কী বলে?
  1. অর্ধ-দ্বিস্বরধ্বনি
  2. দ্বিস্বরধ্বনি
  3. মিশ্রস্বরধ্বনি
  4. অনুনাসিক স্বরধ্বনি
ব্যাখ্যা

দ্বিস্বরধ্বনি:
- পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়

যেমন:
- 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ্] তৈরি হয়েছে।
- দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
- [আই]: তাই, নাই,
- [এই]: সেই, নেই,
- [উই]: দুই, রুই,
- [ওউ]: মৌ, বউ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।

.
"এতকাল হউ অচ্ছিলোঁ স্বমোহে।
এবেঁ মই বুঝিল সদ্ গুরু বোহেঁ।।" - পদটি রচয়িতা কে?
  1. কুক্কুরীপা
  2. ভাদেপা
  3. ভুসুকুপা
  4. কাহ্নপা
ব্যাখ্যা

ভাদেপা:
- তিনি খ্রিষ্টীয় অষ্টম শতকে ছিলো।
- তিনি শ্রাবন্তী এলাকায় অবস্থান ছিলো।
- ভাদেপা'র গুরু ছিলো জালন্ধরীপা, মতান্তরে কাহ্নপা।
- চর্যাপদের ৩৫ নং পদ রচনা করেন।

ভাদেপা রচিত চর্যাপদের ৩৫ নম্বর পদ।
এতকাল হউ অচ্ছিলোঁ স্বমোহে। 
এবেঁ মই বুঝিল সদ্ গুরু বোহেঁ।।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'কর্তব্য' - কোন ধরনের শব্দ?
  1. যৌগিক
  2. যোগরূঢ়
  3. রূঢ়ি
  4. মৌলিক
ব্যাখ্যা

যৌগিক শব্দ:
- যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। 

যেমন:
গায়ক = গৈ + ণক (অক) অর্থ: গান করে যে।
কর্তব্য = কৃ + তব্য - অর্থ: যা করা উচিত।
বাবুয়ানা = বাবু + আনা - অর্থ: বাবুর ভাব।
মধুর = মধু + র - অর্থ: মধুর মতো মিষ্টি গুণযুক্ত।
দৌহিত্র = দুহিতা + ষ্ণ্য - অর্থ: কন্যার পুত্র, নাতি।
চিকামারা = চিকা + মারা - অর্থ: দেওয়ালের লিখন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'সরোজ' শব্দের সমার্থক শব্দ -
  1. পদ্ম
  2. মেঘ
  3. বৃক্ষ
  4. বন
ব্যাখ্যা

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
 
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
"কেন্দ্র" - শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. কেন্‌দ্রোঁ
  2. ক্যান্‌দ্রো
  3. কেন্‌দ্রো
  4. কেন্‌দ্রঁ
ব্যাখ্যা

র বর্ণের উচ্চারণ:
- র বর্ণের উচ্চারণ [র্‌]। তবে র-ফলা হিসেবে এর উচ্চারণে বৈচিত্র্য আছে।

•  শব্দের মধ্যে বা শেষে কোনাে ব্যঞ্জনবর্ণের সঙ্গে র-ফলা থাকলে দ্বিত্বসহ র-ফলা উচ্চারিত হয়।
যেমন:
- মাত্র [মাত্ত্রো‌], বিদ্রোহ [বিদ্দ্রো‌হাে], যাত্রী [জাত্ত্রি‌]।

• কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্তব্যঞ্জনের সঙ্গে র-ফলা যুক্ত হলে দ্বিত্ব উচ্চারণ হয় না।
যেমন:
- কেন্দ্র [কেন্‌দ্রো], শাস্ত্র [শাস্‌ত্রো]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

.
'Song Offerings' এর ভূমিকা লেখেন কে?
  1. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
  2. জন মিল্টন
  3. উইলিয়াম বাটলার ইয়েটস
  4. চার্লস ডিকেন্স
ব্যাখ্যা

'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থ:
- 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন (কাব্যগ্রন্থ)।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০।  গীতাঞ্জলির গানগুলো মূলত কবিতা। 
- গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings (১৯১২)।
- Song Offerings এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. Yeats(উইলিয়াম বাটলার ইয়েটস)। 
- Song Offerings এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পান।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ: 
- মানসী, 
- সোনার তরী, 
- চিত্রা, 
- কল্পনা, 
- ক্ষণিকা, 
- গীতাঞ্জলি, 
- বলাকা, 
- পূরবী, 
- পুনশ্চ, 
- পত্রপূট, 
- সেঁজুতি, 
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
'সুহাসিনী' বলতে কী বোঝায়?
  1. যে নারীর হাসি পবিত্র
  2. যে নারীর স্বামী বর্তমান
  3. যে সমস্তই সহ্য করে
  4. যে নারীর হাসি সুন্দর
ব্যাখ্যা

• 'যে নারীর হাসি সুন্দর' এর এক কথায় প্রকাশ - সুহাসিনী

অন্যদিকে,
যে সমস্তই সহ্য করে - সর্বংসহ।
যে নারীর স্বামী বর্তমান - সধবা।
যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'মাছুুয়া > মেছো' কোন প্রকার ধ্বনি পরিবর্তন?
  1. অভিশ্রুতি
  2. ব্যঞ্জন বিকৃতি
  3. ব্যঞ্জনচ্যুতি
  4. অন্তর্হতি
ব্যাখ্যা

অভিশ্রুতি:
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে।

যেমন:
- শুনিয়া > শুনে,
- বলিয়া > বলে,
- মাছুুয়া > মেছো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'তাহমিনা' কোন উপন্যাসের চরিত্র?
  1. মৃত্যুক্ষুধা
  2. কুহেলিকা
  3. বাঁধন-হারা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

'কুহেলিকা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৩৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়। 
- এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে। কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর। 
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'

এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে:
- কুহেলিকা,
- তাহমিনা,
- ফিরদৌস বেগম।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

১০.
'অযাচিত' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. চোখের পর্দা
  2. চশমখোর 
  3. গায়ে পড়া
  4. গোঁফ খেজুরে
ব্যাখ্যা

• 'গায়ে পড়া' বাগ্‌ধারার অর্থ - অযাচিত

অন্যদিকে,
গোঁফ খেজুরে - অত্যন্ত অলস।
চশমখোর - নির্লজ্জ।
চোখের পর্দা - লজ্জা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১১.
'হর' কোন ধরনের উপসর্গ?
  1. উর্দু
  2. আরবি
  3. ফারসি
  4. সংস্কৃত
ব্যাখ্যা

বিদেশি উপসর্গ:
- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২.
'ফেরদৌসি চরিত' - গ্রন্থের লেখক কে?
  1. নজিবর রহমান
  2. মোহাম্মদ মোজাম্মেল হক
  3. সরদার জয়েনউদ্দিন
  4. দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা

• 'ফেরদৌসি চরিত' গদ্যগ্রন্থের লেখক - মোহাম্মদ মোজাম্মেল হক

মোহাম্মদ মোজাম্মেল হক:
- তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে জন্মগ্রহণ করেন।
- মুসলিম সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি, পশ্চাৎপদতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে তিনি লেখনী ধারণ ও সংগঠনের মাধ্যমে বিশিষ্ট ভূমিকা পালন করেন।

মোহাম্মদ মোজাম্মেল হক রচিত উপন্যাস:
- জোহরা,
- দরাফ খান গাজী।

মোহাম্মদ মোজাম্মেল হক রচিত কাব্যগ্রন্থ:
- কুসুমাঞ্জলি,
- অপূর্ব দর্শন,
- প্রেমহার,
- জাতীয় ফোয়ারা,
- ইসলাম সংগীত,
- হযরত মুহম্মদ ইত্যাদি।

উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক। 
২) বাংলাপিডিয়া।

১৩.
'বরগা' - শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. পর্তুগিজ
  2. খাঁটি বাংলা
  3. হিন্দি
  4. মারাঠি
ব্যাখ্যা

• 'বরগা' শব্দটি 'হিন্দি' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ঘরের ছাদ বা চালের নিচে স্থাপিত প্রস্থবরাবর কাঠ যা ছাদকে ধরে রাখে, আড়কাঠ, কড়িকাঠ।

আরো কিছু হিন্দি শব্দ:
- দিলরুবা,
- দাবা,
- দহলা,
- দশেরা
- রোকড় ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪.
'মনুষ্যত্ব' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. মনুষ + ত্ব
  2. মানুষ + ত্ব
  3. মনুষ্য + ত্ব
  4. মানুষ + ত্য
ব্যাখ্যা

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে শব্দ গঠন:

যেমন:
ঈয় (ষ্ণীয়, ছ): 
- জল + ঈয় = জলীয়, 
- আত্মন্ + ঈয় = আত্মীয়, 
- মানব + ঈয় = মানবীয়, 
- রাষ্ট্র + ঈয় = রাষ্ট্রীয়। 

ত্ব: 
- মাতৃ + ত্ব = মাতৃত্ব, 
- মনুষ্য + ত্ব = মনুষ্যত্ব
- ভ্রাতৃ + ত্ব = ভ্রাতৃত্ব।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।

১৫.
কোনটি অনন্বয়ী অব্যয়ের উদাহরণ?
  1. তাই
  2. অধিকন্তু
  3. আলবত 
  4. কিংবা
ব্যাখ্যা

অনন্বয়ী অব্যয়:
- যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সমন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।

যেমন:
- মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ- উচ্ছ্বাস প্রকাশে।
- নিশ্চয়ই পারব।
- আমি আজ আলবত যাব।

অন্যদিকে,
সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ - কিংবা, অধিকন্তু, এবং, তাই

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।

১৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. অন্তস্থল
  2. প্রণয়িনী
  3. কিংকর্তব্যবিমূড়
  4. পুঙ্খানুপূঙ্খ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - প্রণয়িনী
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অনুরক্ত ব্যক্তি।

অন্যদিকে,
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
- পুঙ্খানুপুঙ্খ, 
- অন্তস্তল,
- কিংকর্তব্যবিমূঢ়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৭.
'ক্রোধানল' - কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. রূপক
  2. উপমিত
  3. উপমান
  4. মধ্যপদলোপী
ব্যাখ্যা

রূপক কর্মধারয়:
- উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়।
- এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা ‘ই’ যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়।

যেমন:
- ক্রোধ রূপ অনল = ক্রোধানল,
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু,
- মন রূপ মাঝি= মনমাঝি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১৮.
'পরে একবার এসো।' - এখানে 'পরে' কোন প্রকার বিশেষণের উদাহরণ?
  1. বাক্যের বিশেষণ
  2. অব্যয়ের বিশেষণ
  3. বিশেষণের বিশেষণ
  4. ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা

ক্রিয়া বিশেষণ:
- যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে।
যথা:
ক্রিয়া সংঘটনের ভাব: ধীরে ধীরে বায়ু বয়।
ক্রিয়া সংঘটনের কাল: পরে একবার এসো।

অন্যদিকে,
বিশেষণের বিশেষণ:
- যে পদ নাম-বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে, তাকে বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ বলে।
যেমন-
নাম-বিশেষনের বিশেষণ:
- সামান্য একটু দুধ দাও।
- এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত।

অব্যয়ের বিশেষণ:
- যে ভাব বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে,তাকে অব্যয়ের বিশেষণ বলে।
যেমন -
- ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন ।

বাক্যের বিশেষণ:
- যে বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করে,তাকে বাক্যের বিশেষণ বলে।
যেমন-
- দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়ে পড়েছে।
- বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৯.
'লোকটা হাড়ে হাড়ে শয়তান।' - এখানে 'হাড়ে হাড়ে' দ্বিরুক্ত শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. সতর্কতা
  2. কালের বিস্তার
  3. আধিক্য
  4. পৌনঃপুনিকতা
ব্যাখ্যা

বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ:

যেমন:
- ছেলেটিকে চোখে চোখে রেখো। (সতর্কতা),
- ফুলগুলো তুই আনরে বাছা বাছা। (ভাবের প্রগাঢ়তা),
- থেকে থেকে শিশুটি কাঁদছে। (কালের বিস্তার),
- লোকটা হাড়ে হাড়ে শয়তান। (আধিক্য)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২০.
The phrase "heat one's brain out" means -
  1. To physically hurt someone
  2. To act sensibly
  3. To think very hard about something
  4. To memorise something quickly
ব্যাখ্যা

• The idiom "heat one's brain out" means - To think very hard about something.

• heat one's brain out (idiom)
English Meaning: To think very intensely or deeply about something, often to solve a difficult problem.
Bangla Meaning: কোনো কঠিন সমস্যা সমাধানের জন্য খুব কঠোরভাবে চিন্তা করা; মাথা খাটানো।

Example Sentence:
- He heated his brain out trying to find a solution to the puzzle.

Source: Cambridge Dictionary.

২১.
If I ___ rich, I would travel the world.
  1. am 
  2. was 
  3. were 
  4. will be 
ব্যাখ্যা

- Complete sentence: If I were rich, I would travel the world.
- Translation: আমি যদি ধনি হতাম, তাহলে পৃথিবী ভ্রমণ করতাম।

- if যুক্ত conditional sentence এ, 
- অবাস্তব বা অকল্পনীয় ঘটনা প্রকাশ করার ক্ষেত্রে,
- if যুক্ত অংশে, were ব্যবহৃত হয়। 
- এবং অপর অংশে বসে,  would + present form of verb.
- তাই, were হবে। 

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

২২.
Despite his calm demeanor, the professor’s sudden outburst was quite ______.
  1. aberrant
  2. sedulous
  3. cogent
  4. placid 
ব্যাখ্যা

• Correct Answer: ক) aberrant.

- Despite his calm demeanor, the professor’s sudden outburst was quite aberrant.
- Translation: শান্ত স্বভাব সত্ত্বেও, অধ্যাপকের আকস্মিক ক্ষোভ বেশ অস্বাভাবিক ছিল।

Other options:
খ) sedulous
- Bangla Meaning: নিয়ত প্রযত্নপর; অধ্যবসায়ী; অধ্যবসায়পূর্ণ। 
- English Meaning: involving or accomplished with careful perseverance.

গ) cogent
- Bangla Meaning: জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক। 
- English Meaning: appealing forcibly to the mind or reason : convincing.

ঘ) placid 
- Bangla Meaning: শান্ত; প্রসন্ন; সৌম্য; প্রসন্নচেতা; শান্তচিত্ত; নির্বিকার। 
- English Meaning: serenely free of interruption or disturbance.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৩.
Choose the correct preposition: "She is good ___ singing."
  1. in 
  2. at 
  3. on 
  4. with 
ব্যাখ্যা

Correct Answer: at.

- She is good at singing.
- good at:
- Bangla Meaning: দক্ষ। 
- English Meaning: skillful.

- good এর সাথে at যুক্ত হয়ে কোনো বিষয়ে পারদর্শী বুঝায়। 
- এই বাক্যে সে গান এ দক্ষ বুঝাচ্ছে । 
- তাই at বসেছে। 

 Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৪.
The CEO’s speech was so ______ that even the skeptics were persuaded.
  1. insipid
  2. cogent
  3. precarious
  4. apathetic 
ব্যাখ্যা

• Correct Answer: খ) cogent.

- The CEO’s speech was so cogent that even the skeptics were persuaded.
- translation: CEO এর বক্তব্য এতটাই জোরালো ছিল যে সন্দেহবাদীরাও এতে রাজি হয়েছিলেন।

খ) cogent
- Bangla Meaning: (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক। 
- English Meaning: appealing forcibly to the mind or reason : convincing.

Other options:
ক) insipid
- Bangla Meaning: বিরস; নীরস; অরসিক; বিস্বাদ; অস্বাদু। 
- English Meaning: lacking in qualities that interest, stimulate, or challenge : dull, flat.

গ) precarious
- Bangla Meaning: অনিশ্চিত; আশঙ্কাজনক; দৈবাধীন। 
- English Meaning: dependent on chance circumstances, unknown conditions, or uncertain developments.

ঘ) apathetic 
- Bangla Meaning: উদাসীন; অনাগ্রহী। 
- English Meaning: affected by, characterized by, or displaying apathy : having or showing little or no interest, concern, or emotion.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৫.
The artist’s style is so ______ that critics struggle to categorize it into a single movement.
  1. banal
  2. prosaic
  3. lucid 
  4. eclectic
ব্যাখ্যা

Correct Answer: eclectic.

- The artist’s style is so eclectic that critics struggle to categorize it into a single movement.
- Translation: শিল্পীর শৈলী এতটাই সারগ্রাহী যে সমালোচকরা এটিকে একটি একক শ্রেণীবদ্ধ করতে বেশ সংগ্রাম করেন।

ঘ) eclectic
- Bangla Meaning: সারগ্রাহী; সমস্ত কিছুর মধ্য থেকে ভালো বেছে নেয় এমন।
- English Meaning: composed of elements drawn from various sources.

Other options:
ক) banal
- Bangla Meaning: মামুলি; গতানুগতিক; তুচ্ছ। 
- English Meaning: lacking originality, freshness, or novelty: trite.

খ) prosaic
- Bangla Meaning: গদ্যময়; গতানুগতিক; বিরস। 
- English Meaning: characteristic of prose as distinguished from poetry : factual.

গ) lucid 
- Bangla Meaning: স্পষ্ট, সহজ বোধ। 
- English Meaning: suffused with light : luminous.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৬.
Change the voice: "The teacher explains the lesson." 
  1. The lesson is explained by the teacher. 
  2. The lesson was explained by the teacher. 
  3. The lesson is being explained by the teacher. 
  4. The lesson has been explained by the teacher. 
ব্যাখ্যা

Correct Answer: The lesson is explained by the teacher.

- The teacher explains the lesson.
- Active voice টি present indefinite tense এর। 
- Present indefinite tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
- Structure: Object এর subject + am/is/are + verb এর past participle form + by + subject এর object.
- Passive voice: The lesson is explained by the teacher.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

২৭.
Although the plan seemed risky, his ______ approach convinced everyone it could succeed.
  1. perfunctory
  2. pragmatic
  3. obstinate
  4. capricious 
ব্যাখ্যা

Correct Answer: খ) pragmatic.

- Although the plan seemed risky, his pragmatic approach convinced everyone it could succeed.
- Translation: যদিও পরিকল্পনাটি ঝুঁকিপূর্ণ বলে মনে হয়েছিল, তার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি সবাইকে নিশ্চিত করেছিল যে এটি সফল হতে পারে।

খ) pragmatic
- Bangla Meaning: কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী। 
- English Meaning: relating to matters of fact or practical affairs often to the exclusion of intellectual or artistic matters : practical as opposed to idealistic.

Other options:
ক) perfunctory
- Bangla Meaning: অযত্ন বা অবহেলায় সম্পাদিত নিয়মমাফিক কাজ; যন্ত্রবৎ। 
- English Meaning: characterized by routine or superficiality : mechanical.

গ) obstinate
- Bangla Meaning: একগুঁয়ে; জেদি। 
- English Meaning: stubbornly adhering to an opinion, purpose, or course in spite of reason, arguments, or persuasion.

ঘ) capricious 
- Bangla Meaning: খেয়ালি; চপল; লোলচিত্ত; অস্থিরমতি। 
- English Meaning: governed or characterized by caprice : impulsive, unpredictable.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৮.
By the time we arrived, they ___ the meeting. 
  1. finish  
  2. finished  
  3. had finished  
  4. were finishing  
ব্যাখ্যা

• Correct Answer: had finished.

- Complete Sentence: By the time we arrived, they had finished the meeting.

- বাক্যে দুইটি ঘটনা বর্ণনা কড়া হয়েছে, 
- যা অতীত কালের।
- অতীত কালে দুইটি ঘটনা ঘটলে।
- যে ঘটনা নিকটবর্তী অতীত কালে হয়েছে তা past indefinite tense হবে। 
- এবং অন্য ঘটনাটি past perect tense এর হবে। 
- past perfect tense structure: had + past participle of verb.
- তাই সঠিক উত্তর: had finished.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

২৯.
Which word best fits?
"The scientist's discovery was a ____ in modern medicine."
  1. setback
  2. milestone
  3. hindrance
  4. blunder
ব্যাখ্যা

- The scientist's discovery was a milestone in modern medicine.

- বাক্যটি বলছে- বিজ্ঞানীর এই আবিষ্কার আধুনিক চিকিৎসায় একটি ______ ছিল।
- এখানে ফাঁকা স্থানে এমন একটি শব্দ বসাতে হবে যা গুরুত্বপূর্ণ অর্জন বা অগ্রগতি বোঝায়।
- Milestone অর্থ হলো গুরুত্বপূর্ণ ঘটনা বা অগ্রগতির একটি বড় ধাপ।
-অন্য অপশনগুলো (setback, hindrance, blunder) নেতিবাচক অর্থ বহন করে, যা আবিষ্কারের প্রেক্ষিতে মানানসই নয়।
- তাই অর্থের দিক থেকে খ সবচেয়ে উপযুক্ত।

খ) milestone
- English Meaning: A significant stage or event in development.
- Bangla Meaning: গুরুত্বপূর্ণ অর্জন বা অগ্রগতির ধাপ।

- বাক্যের প্রেক্ষিতে পুরোপুরি মানানসই।

Other options:
ক) setback
- English Meaning: A delay or problem that hinders progress.
- Bangla Meaning: অগ্রগতিতে বাধা বা বিলম্ব।
- ইতিবাচক অর্জনের বিপরীত।

গ) hindrance
- English Meaning: Something that makes progress difficult.
- Bangla Meaning: প্রতিবন্ধকতা, বাধা।

ঘ) blunder
- English Meaning: A careless mistake.
- Bangla Meaning: বড় ভুল বা অসাবধানতার কারণে ঘটে যাওয়া ভুল।

Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩০.
He took some extra money with him ____ he needed to buy something on the way.
  1. in case
  2. though
  3. in spite of
  4. of course
ব্যাখ্যা

- Complete sentence: He took some extra money with him in case he needed to buy something on the way.

- In case (যদি):

- কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।
- অতীতে কোন কাজ কেন করা হয়েছে বুঝাতে in case এর পরের অংশ past form এ করতে হয়।
- কোনো কাজ সংঘটিত হয়ে গেছে এরূপ বুঝাতে in case যুক্ত বাক্যে উভয় clause এ একই tense বসে।

- Structure: Future Indefinite/ Present Indefinite + in case + Present Indefinite.
- Example: I shall marry you in case you love me.

- Structure: Past Indefinite + in case + Past Indefinite.
- Example: He carried an umbrella in case it rained.

Other Options:
খ) though - যদিও, কিন্তু, তাসত্ত্বেও।

গ) in spite of - সত্ত্বেও; তবুও; প্রতিকূল অবস্থাতেও (বাধা বা প্রতিকূলতার পরেও কিছু ঘটে এমন বোঝাতে)

ঘ) of course - নিশ্চয়ই, অনুমতি, সম্মতি প্রদানের উদ্দেশ্যে বলা হয়, নিশ্চয়ই, অবশ্যই।

Source: Intermediate English Grammar by Raymond Murphy, Cambridge Dictionary.

৩১.
If you had told me, I ______ helped you. 
  1. will have
  2. would have
  3. would
  4. had 
ব্যাখ্যা

- Correct Answer: খ) would have.

Third Conditional এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে।
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Clause টি Past Perfect Tense হয়।
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

- Complete Sentence: If you had told me, I would have helped you. 

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩২.
SEED : TREE ::
  1. egg: bird
  2. leaf: branch
  3. milk: cow
  4. river: sea 
ব্যাখ্যা

- Correct Answer: ক) egg : bird

SEED : TREE ::
- বীজ : গাছ।
- বীজ থেকে যেমন গাছ হয় এমন সম্পর্কযুক্ত অপশনটি সঠিক উত্তর হবে, 

Options:
ক) egg : bird
- ডিম - পাখি, ডিম থেকে পাখি হয়।  

খ) leaf : branch
- পাতা - গাছের শাখা, গাছের শাখায় পাতা থাকে। 

গ) milk : cow
- দুধ - গরু, দুধ বাছুর পান করে। এবং গাভী, দুধ উৎপন্ন হয়, দুধ থেকে গরু হয় না। 

ঘ) river : sea 
- নদী - সাগর, নদী গিয়ে সাগরে পতিত হয়। 
- অপশনগুলো বিবেচনা করলে সঠিক সম্পর্কযুক্ত অপশনটি হলো  ক) egg : bird.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩৩.
OBSTINATE : YIELD ::
  1. fragile : break
  2. reticent : speak
  3. lucid : clear
  4. magnanimous : generous 
ব্যাখ্যা

- Correct Answer: খ) reticent: speak.

OBSTINATE : YIELD ::
- একগুঁয়ে; জেদি।: আত্মসমর্পণ করা; বিরোধিতা করা থেকে বিরত হওয়া, বিপরীত সম্পর্কযুক্ত। 

Options:
ক) fragile : break
- ভঙ্গুর, ভেঙে ফেলা: ভেঙে যাওয়া। 

খ) reticent : speak
-  অল্পভাষী, সহজে কথা বলে না: কথা বলা।
- বিপরীত সম্পর্কযুক্ত। 

গ) lucid : clear
- স্পষ্ট; সহজবোধ্য:  স্বচ্ছ। 

ঘ) magnanimous : generous 
- মহানুভব। : উদার; সহৃদয়।

- অপশনগুলোর মধ্যে খ) reticent : speak -  অল্পভাষী, সহজে কথা বলে না: কথা বলা, বিপরীত সম্পর্কযুক্ত। 
- তাই সঠিক উত্তর (খ)। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩৪.
Choose the correct sentence:
  1. Where have you been born?
  2. Where had you been born?
  3. Where were you born?
  4. Where was your birth?
ব্যাখ্যা

[2022 সাল ভিত্তিক সমন্বিত ৮ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান: Officer general]

• Correct sentence: Where were you born?

- Bangla: আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

• এটি একটি past simple tense (অতীত কাল) এর প্রশ্ন। জন্ম হওয়া একটি অতীতের ঘটনা, তাই এখানে "were you born" ব্যবহার করতে হবে। এটি সাধারণত passive voice-এ ব্যবহৃত হয়।
- জন্ম নেওয়া অর্থে 'bear' verb-টি সর্বদা passive voice এ থাকে।
- জন্ম হওয়া (to be born) — এটি নিজের দ্বারা ঘটে না, বরং কার্যটি ঘটে, অর্থাৎ এটি একটি passive structure.

Options,
- "Where have you been born?" (present perfect is not used for birth, which is a single past event).
- "Where had you been born?" (past perfect is unnecessary for this simple past question)
- "Where was your birth?" (Unnatural phrasing in English)

৩৫.
The bouquet of roses ______ on the table.
  1. are
  2. is
  3. were
  4. have been 
ব্যাখ্যা

- Correct Answer: খ) is

- The bouquet of roses is on the table.
- টেবিলের উপর গোলাপের তোড়া রাখা আছে।

- subject হলো “bouquet” (একবচন), roses না। 
- তাই auxilary verb “is” হবে।
- are, have been, present tense এ plural বুঝাচ্ছে। 
- অপরদিকে were past tense এ plural বুঝায়। 

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৩৬.
"A person who loves books and collects them" is known as:
  1. Bibliophile
  2. Philanthropist
  3. Lexicographer
  4. Archaeologist
ব্যাখ্যা

- "A person who loves books and collects them": Bibliophile.

- Bibliophile: A person who loves/collects books (Greek: biblio = book, phile = lover).
- বইপ্রেমী বা বই সংগ্রহকারী।

Other options:
ক) Philanthropist: Charitable person. মানবহিতৈষী।

খ) Lexicographer: Writes dictionaries. অভিধান প্রণয়নকারী।

ঘ) Archaeologist: Studies historical ruins. পুরাতত্ত্ববিদ।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

৩৭.
The _____ girl became a strong, assertive woman.
  1. rude
  2. literate
  3. obstinate
  4. acquiescent 
ব্যাখ্যা

Correct Answer: acquiescent.

- The acquiescent girl became a strong, assertive woman.
- Translation: সম্মতিসূচক মেয়েটি এখন একজন দৃঢ় নারী হয়ে উঠল।

ঘ) acquiescent 
- Bangla Meaning: মৌনসন্মতিপূর্ণ। 
- English Meaning: tending to accept or allow what others want or demand : inclined to acquiesce.

Other options:
ক) rude
- Bangla Meaning: অভদ্র ব্যবহার করে এমন।

খ) literate
- Bangla Meaning: শিক্ষিত। 

গ) obstinate
- Bangla Meaning: একগুঁয়ে; জেদি। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩৮.
His speech was so laconic that the audience wished for something more ______.
  1. verbose
  2. reticent
  3. taciturn
  4. succinct 
ব্যাখ্যা

Correct Answer: ক) verbose.

- His speech was so laconic that the audience wished for something more verbose.
- Translation: তাঁর বক্তৃতা এতটাই সংক্ষিপ্ত ছিল যে শ্রোতারা আরও বাগাড়ম্বরপূর্ণ কিছু কামনা করেছিলেন।

ক) verbose
- Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ। 
- English Meaning: containing more words than necessary : wordy.

Other Options:
খ) reticent
- Bangla Meaning: স্বল্পভাষী; গুরুগম্ভীর। 
- English Meaning: inclined to be silent or uncommunicative in speech : reserved.

গ) taciturn
- Bangla Meaning: অল্পবাদী; মৌনস্বভাব; বাকবিমুখ; মিতবাক।
- English Meaning: temperamentally disinclined to talk.

ঘ) succinct 
- Bangla Meaning: সংক্ষেপে স্পষ্টভাবে প্রকাশিত; সংক্ষিপ্ত; চুম্বক; সংহৃত। 
- English Meaning: marked by compact precise expression without wasted words.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩৯.
A close political meeting is known as:
  1. Caucus
  2. Drove
  3. Caravan
  4. Horde
ব্যাখ্যা

- A close political meeting is known as - Caucus.

- Caucus:
- A closed meeting of members of a political party or group, especially to select candidates or decic policy.
- কোনো রাজনৈতিক দলের গোপন বা অভ্যন্তরীণ বৈঠক, যেখানে প্রার্থীতার সিদ্ধান্ত বা নীতিমালা নির্ধারণ করা হয়।

Other options:
ক) Drove - পশু পাখির দল।

গ) Caravan - ভ্রমণকারীদের দল বিশেষ করে তাদের যানবাহন সহ। 

ঘ) Horde - বড় দল; যাযাবর জাতিবিশেষ; বড় দল।

Source: Live MCQ Lecture.

৪০.
A shopkeeper incurs a loss by selling an article for Tk 550. If he had sold it for Tk 850, he would have made a profit which is four times the initial loss. At what price should he sell the article to make 10% profit?
  1. Tk. 650
  2. Tk. 671
  3. Tk. 690
  4. Tk. 710
ব্যাখ্যা

Question: A shopkeeper incurs a loss by selling an article for Tk 550. If he had sold it for Tk 850, he would have made a profit which is four times the initial loss. At what price should he sell the article to make 10% profit?

Solution:
ধরি, পণ্যের ক্রয়মূল্য = x টাকা
550 টাকায় বিক্রি করলে ক্ষতি = x - 550 টাকা
850 টাকায় বিক্রি করলে লাভ = 850 - x টাকা

প্রশ্নমতে,
850 - x = 4(x - 550)
⇒ 850 - x = 4x - 2200
⇒ 850 + 2200 = 4x + x
⇒ 3050 = 5x
∴ x = 610 টাকা

এখন,
10% লাভে,
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 110 টাকা
ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয়মূল্য (110/100) টাকা
∴ ক্রয়মূল্য 610 টাকা হলে বিক্রয়মূল্য (110 × 610)/100 টাকা
= 671 টাকা

৪১.
A student scored 30% marks and failed by 12 marks. Another student scored 55% marks and secured 38 marks more than the pass marks. What is the pass percentage?
  1. 33%
  2. 37.5%
  3. 42%
  4. 36%
ব্যাখ্যা

Question: A student scored 30% marks and failed by 12 marks. Another student scored 55% marks and secured 38 marks more than the pass marks. What is the pass percentage?

Solution:
Let total marks = x

According to the question,
30% of x + 12 = 55% of x - 38
⇒ 0.3x + 12 = 0.55x - 38
⇒ 0.55x - 0.3x = 12 + 38
⇒ 0.25x = 50
⇒ x = 50/0.25
∴ x = 200

∴ Pass marks = 30% of x + 12
= 0.3 × 200 + 12
= 60 + 12
= 72

∴ Pass percentage = (72/200) × 100
= 36%

৪২.
A and B are two positive integers such that AB = 60. Which of the following cannot be the value of A + B?
  1. 16
  2. 32
  3. 61
  4. 20
ব্যাখ্যা

Question: A and B are two positive integers such that AB = 60. Which of the following cannot be the value of A + B?

Solution:
Factor pairs of 60:
(1, 60) → A + B = 61
(2, 30) → A + B = 32
(3, 20) → A + B = 23
(4, 15) → A + B = 19
(5, 12) → A + B = 17
(6, 10) → A + B = 16

So, possible values of A + B are: 61, 32, 23, 19, 17, 16.

Among the options, 20 is not possible.

৪৩.
Tk. 6000 becomes Tk. 7500 in 5 years at a certain rate of simple interest. If the rate becomes half, what will be the total amount in 6 years on the same principal?
  1. Tk. 6750
  2. Tk. 6900
  3. Tk. 7000
  4. Tk. 7200
ব্যাখ্যা

Question: Tk. 6000 becomes Tk. 7500 in 5 years at a certain rate of simple interest. If the rate becomes half, what will be the total amount in 6 years on the same principal?

Solution:
Principal = Tk. 6000
Amount after 5 years = Tk. 7500
∴ Interest in 5 years = 7500 - 6000 = Tk. 1500

∴ Interest per year = 1500/5 = Tk. 300

Since the interest rate becomes half, the yearly interest also becomes half,
∴ Interest per year = 300/2 = Tk. 150

∴ Interest for 6 years = 150 × 6 = Tk. 900

∴ New total amount = 6000 + 900 = Tk. 6900

৪৪.
In how many ways can a group of 2 teachers and 5 students be formed from 5 teachers and 8 students?
  1. 320
  2. 560
  3. 720
  4. 120
ব্যাখ্যা

Question: In how many ways can a group of 2 teachers and 5 students be formed from 5 teachers and 8 students?

Solution:
We have 5 teachers and 8 students.
We need to choose 2 teachers from 5 and 5 students from 8.

∴ Number of ways = 5C2 × 8C5
= {5!/(2!(5 - 2)!)} × {8!/(5!(8 - 5)!)}
= {5!/(2!×3!)} × {8!/(5!×3!)}
= {(5×4)/(2×1)} × {(8×7×6)/(3×2×1)}
= 10 × 56
= 560 ways

৪৫.
If the average of 'm' numbers is 2n2 and the average of 'n' numbers is 2m2, what is the average of the combined (m + n) numbers?
  1. 6mn/(m + n)
  2. 2mn
  3. mn
  4. 4mn/(m + n)
ব্যাখ্যা

Question: If the average of 'm' numbers is 2n2 and the average of 'n' numbers is 2m2, what is the average of the combined (m + n) numbers?

Solution:
দেওয়া আছে,
'm' সংখ্যার গড় = 2n2
∴ m সংখ্যার সমষ্টি = m × 2n2

'n' সংখ্যার গড় = 2m2
∴ 'n' সংখ্যার সমষ্টি = n × 2m2

∴ মোট সমষ্টি = (m × 2n2) + (n × 2m2)
= 2mn(n + m)

∴ তাদের গড় = মোট সমষ্টি/(m + n)
= 2mn(m + n)/(m + n)
= 2mn

৪৬.
What is the slope of a line perpendicular to the line whose equation is 2x + 5y = 10?
  1. 5/2
  2. - 2/5
  3. 4/3
  4. 3/8
ব্যাখ্যা

Question: What is the slope of a line perpendicular to the line whose equation is 2x + 5y = 10?

Solution:
প্রদত্ত সরল রেখার সমীকরণ: 2x + 5y = 10

y = mx + c আকারে লিখি, যেখানে m হলো রেখার ঢাল।
5y = - 2x + 10
⇒ y = (- 2/5)x + 2

অতএব, মূল রেখার ঢাল (m) = - 2/5

আমরা জানি, কোনো রেখার উপর লম্ব রেখার ঢাল m = - 1/m
= - 1/(- 2/5)
= 5/2

∴ লম্ব রেখার ঢাল = 5/2

৪৭.
A square field is surrounded by a path of uniform width 5 meters. If the area of the path is 220 square meters, find the side length of the field.
  1. 4 meters
  2. 5 meters
  3. 6 meters
  4. 8 meters
ব্যাখ্যা

Question: A square field is surrounded by a path of uniform width 5 meters. If the area of the path is 220 square meters, find the side length of the field.

Solution:
Let the side of the field = x meters.
Then, the side of the field including the path = x + (2 × 5)
= x + 10 meters.

Area of path = Area of field with path - Area of field
⇒ 220 = (x + 10)2 - x2
⇒ 220 = x2 + 20x + 100 - x2
⇒ 220 = 20x + 100
⇒ 20x = 220 - 100
⇒ 20x = 120
⇒ x = 120/20
⇒ x = 6 meters

∴ Therefore, the side length of the field is 6 meters.

৪৮.
If logm (1/√32) = - 5/2 what is the value of m?
  1. 2
  2. 3
  3. 5/8
  4. 8
ব্যাখ্যা

Question: If logm (1/√32) = - 5/2 what is the value of m?

সমাধান:
দেওয়া আছে,
logm (1/√32) = - 5/2
⇒ m- 5/2 = 1/√32 [logaM = x হলে, ax = M হয়]
⇒ m- 5/2 = 1/(321/2)
⇒ m- 5/2 = 32- 1/2
⇒ m- 5/2 = (25)- 1/2
⇒ m- 5/2 = 2- 5/2
∴ m = 2

৪৯.
In a right triangle, the length of one of the legs is 12 and the length of the hypotenuse is 13. What is the length of the other leg?
  1. 17
  2. 9
  3. 8
  4. 5
ব্যাখ্যা

Question: In a right triangle, the length of one of the legs is 12 and the length of the hypotenuse is 13. What is the length of the other leg?

Solution:
এখানে, সমকোণী ত্রিভুজের (right triangle) অতিভুজ (hypotenuse) = 13 একক সমকোণ সংলগ্ন এক বাহু = 12 একক
সমকোণ সংলগ্ন অপর বাহু = a একক

প্রশ্নমতে,
a2 + 122 = 132
⇒ a2 + 144 = 169
⇒ a2 = 169 - 144
⇒ a2 = 25
⇒ a = √25
⇒ a = 5

∴ সমকোণ সংলগ্ন অপর বাহুর দৈর্ঘ্য = 5 একক

৫০.
If C is the midpoint of the points A(2, 3) and B(8, 11), find the length of AC.
  1. 5
  2. 7.5
  3. 6
  4. 10.5
ব্যাখ্যা

Question: If C is the midpoint of the points A(2, 3) and B(8, 11), find the length of AC.

Solution:
দেওয়া আছে, A(2, 3) এবং B(8, 11), এবং C হলো AB-এর মধ্যবিন্দু।

দূরত্বের সূত্র ব্যবহার করে AB-এর দৈর্ঘ্য নির্ণয় করি।
AB = √{(x2 - x1)2 + (y2 - y1)2}
AB = √{(8 - 2)2 + (11 - 3)2}
AB = √(62 + 82)
AB = √(36 + 64)
AB = √100
AB = 10

যেহেতু C হলো AB-এর মধ্যবিন্দু, তাই AC হবে AB-এর অর্ধেক।
∴ AC = AB/2
= 10/2
= 5

৫১.
A train 240 meters long passes a pole in 16 seconds. How long will it take to pass a platform that is 360 meters long?
  1. 40 seconds
  2. 30 seconds
  3. 90 seconds
  4. 20 seconds
ব্যাখ্যা

Question: A train 240 meters long passes a pole in 16 seconds. How long will it take to pass a platform that is 360 meters long?

Solution:
Train's speed = Distance/Time = 240/16 = 15 m/s

Total distance to pass the platform,
= Length of train + Length of platform
= 240 m + 360 m
= 600 m

∴ Required time = Distance/Speed
= 600/15
= 40 seconds

∴ The train will take 40 seconds to pass the platform.

৫২.
A box contains 9 blue balls, 6 green balls, and 10 yellow balls. One ball is drawn at random. What is the probability that the ball drawn is neither blue nor yellow?
  1. 1/4
  2. 6/25
  3. 3/5
  4. 2/25
ব্যাখ্যা

Question: A box contains 9 blue balls, 6 green balls, and 10 yellow balls. One ball is drawn at random. What is the probability that the ball drawn is neither blue nor yellow?

Solution:
Number of blue balls = 9
Number of green balls = 6
Number of yellow balls = 10

∴ Total balls = 9 + 6 + 10 = 25

Let, event E = The ball drawn is neither blue nor yellow, so it must be green.

∴ Number of favorable outcomes = 6

∴ P(E) = 6/25

৫৩.
The present ages of Rahim and Sakib are in the ratio 4 : 5. After 6 years, the ratio of their ages will be 5 : 6. What is the difference in their present ages?
  1. 10 years
  2. 8 years
  3. 6 years
  4. 12 years
ব্যাখ্যা

Question: The present ages of Rahim and Sakib are in the ratio 4 : 5. After 6 years, the ratio of their ages will be 5 : 6. What is the difference in their present ages?

Solution:
Let, their present ages be 4x and 5x.

After 6 years,
Rahim's age = 4x + 6
Sakib's age = 5x + 6

According to the question,
(4x + 6)/(5x + 6) = 5/6
⇒ 6(4x + 6) = 5(5x + 6)
⇒ 24x + 36 = 25x + 30
⇒ 25x - 24x = 36 - 30
⇒ x = 6

Rahim's present age = 4 × 6 = 24 years
Sakib's present age = 5 × 6 = 30 years

∴ Difference = 30 - 24 = 6 years

৫৪.
Find the equation of the line with x-intercept = 4 and y-intercept = 3.
  1. 4x - 3y - 12 = 0
  2. 4x + 3y - 12 = 0
  3. 3x - 4y + 12 = 0
  4. 3x + 4y - 12 = 0
ব্যাখ্যা

Question: Find the equation of the line with x-intercept = 4 and y-intercept = 3.

Solution:
Given, x-intercept = 4,
So, the line passes through (4, 0).
y-intercept = 3,
So, the line passes through (0, 3).

We know,
The intercept form of a line is:
(x/a) + (y/b) = 1, where a = x-intercept, b = y-intercept.
⇒ (x/4) + (y/3) = 1
⇒ (3x + 4y)/12 = 1
⇒ 3x + 4y = 12
⇒ 3x + 4y - 12 = 0

∴ The equation of the line is 3x + 4y - 12 = 0

৫৫.
What is the H.C.F. of 8/15, 12/25 and 16/30?
  1. 2/75
  2. 1/28
  3. 4/9
  4. 3/52
ব্যাখ্যা

Question: What is the H.C.F. of 8/15, 12/25 and 16/30?

Solution:
We know, H.C.F. of fractions = (H.C.F. of numerators)/(L.C.M of denominators)

H.C.F of numerators:
H.C.F. of 8, 12 and 16 = 4

& L.C.M of denominators:
L.C.M. of 15, 25 and 30 = 150

∴ Required H.C.F. = 4/150
= 2/75

৫৬.
Find the value of cos(5π/4)
  1. 1/2
  2. - √3/2
  3. - 1/2
  4. - 1/√2
ব্যাখ্যা

Question: Find the value of cos(5π/4)

Solution:
cos(5π/4)
= cos(π + π/4) [যেহেতু (π + π/4) তৃতীয় চতুর্ভাগে পড়ে এবং তৃতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক, তাই cos(π + θ) = -cosθ]
= - cos(π/4)
= - cos(45°)
= - 1/√2

৫৭.
What is the angle between the hour and minute hands of a clock when it is 4 : 20 pm?
  1. 7.5°
  2. 6.5°

  3. 10°
ব্যাখ্যা

Question: What is the angle between the hour and minute hands of a clock when it is 4 : 20 pm?

Solution:
4টা 20 মিনিট = 4 + (20/60) ঘন্টা
= 4 + 1/3
= 13/3 ঘন্টা

আমরা জানি,
ঘণ্টার কাঁটা 12 ঘণ্টায় 360° ঘোরে।
∴ 1 ঘণ্টায় ঘোরে = 360°/12 = 30°
∴ 13/3 ঘণ্টায় ঘোরে = (30° × 13)/3
= 390°/3
= 130°

আবার,
মিনিটের কাঁটা 60 মিনিটে 360° ঘোরে।
∴ 1 মিনিটে ঘোরে = 360°/60 = 6°
∴ 20 মিনিটে ঘোরে = 20 × 6° = 120°

∴ ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী কোণ = | 130° - 120° |
= 10°

৫৮.
According to the final report of Population and Housing Census 2022, what is the population growth rate in Bangladesh?
  1. 2.50%
  2. 1.25%
  3. 1.12%
  4. 1.15%
ব্যাখ্যা

• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- সর্বশেষ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন।
- তথ্য সংগ্রহ পদ্ধতি: CPI.
- গণনা পদ্ধতি: Modified De-fecto.
- দেশে মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
-  সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯জন।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম : বরিশাল বিভাগে।
- জেলা অনুযায়ী সবচেয়ে কম ঘনত্ব: রাঙ্গামাটি।

উৎস: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ রিপোর্ট।

৫৯.
Where will the T20 World Cup 2026 be held?
  1. India & Sri Lanka
  2. Australia & New Zealand
  3. England & Netherlands
  4. South Africa & Zimbabwe
ব্যাখ্যা

• টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬:
- ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- আয়োজক: ভারত ও শ্রীলঙ্কা।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।
- এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত।
- বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে- আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি। 
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে।
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

উৎস: পত্রিকা রিপোর্ট।(link)

৬০.
Which one is the second largest export sector of Bangladesh?[October, 2025]
  1. Agricultural products
  2. Pharmaceutical industry
  3. Leather and leather products
  4. Garment industry
ব্যাখ্যা

চামড়া ও চামড়াজাত পণ্য:
- পোশাক খাতের পর চামড়া ও চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত।
- ২০২৫–২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪৭৭ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত ২৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
- এর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১২ কোটি ৭৪ লাখ ডলার রপ্তানি আয় এসেছে।
- গত বছরের একই মাসে যা ছিল ৯ কোটি ৮২ লাখ ডলারের।
- এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৯ দশমিক ৬৫ শতাংশ বেশি।

উল্লেখ্য,
- বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্র।
- বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৩৪ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
- এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৯ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
- তার বাইরে ভারতে ৭ কোটি ১৯ লাখ, জাপানে ৫ কোটি ৬৩ লাখ ও বেলজিয়ামে ২ কোটি ৮২ লাখ ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়।

উৎস: পত্রিকা প্রতিবেদন।Link

৬১.
Where was the first gas field discovered in Bangladesh?
  1. Haripur, Sylhet
  2. Bakhrabad, Comilla
  3. Ilisha, Bhola
  4. Chatak, Sylhet
ব্যাখ্যা

• বাংলাদেশের গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেট জেলার হরিপুরে।
- এই গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ গ্যাসক্ষেত্র, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১। [ আগস্ট, ২০২৫]
- এটি অনুসন্ধান করে, (বাপেক্স)।
- এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র। 

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এবং প্রথম আলো।

৬২.
As of now, how many martyrs are there from the July Uprising? (September 2025)
  1. 834
  2. 836
  3. 844
  4. 846
ব্যাখ্যা

জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪:
- বর্তমানে জুলাই শহীদের সংখ্যা ৮৩৬ জন।
- ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে জুলাই গণ–অভ্যুত্থান শহীদদের ৮৩৪ জনের তালিকা প্রথম গেজেট আকারে প্রকাশ করে সরকার।
- পরবর্তীতে আরো ১০ জন যুক্ত করে শহীদদের তালিকা হয় ৮৪৪ জন ।
- ৩ আগস্ট, ২০২৫ ৮ জনের নাম বাদ দিয়ে আরেকটি গেজেট করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
- এদের মধ্যে চারজনের নাম গেজেটে দুবার এসেছে। বাকি চারজন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না।
- আটজন বাদ দেওয়ার পর সংশোধিত তালিকায় বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন।

উল্লেখ্য,
- আহত ব্যক্তিদের প্রথম তালিকায় নাম ছিল ১২ হাজার ৪৩ জনের।
- গত জুলাইয়ে আরও ১ হাজার ৭৫৭ জনের নাম যুক্ত করা হয়।
- সরকারি গেজেট অনুযায়ী, আহত ব্যক্তিদের মোট সংখ্যা এখন ১৩ হাজার ৮০০।

উৎস: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

৬৩.
What type of alliance is ANZUS?
  1. Economic
  2. Military
  3. Political
  4. Socio-economic
ব্যাখ্যা

ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- ANZUS এর সদস্য সংখ্যা ৩টি দেশ। (সেপ্টেম্বর, ২০২৫)
- এই জোটের সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
উৎস: ANZUS-এর ওয়েবসাইট ও ব্রিটানিকা।

৬৪.
Human Rights Watch is a human rights organization based in which country?
  1. United States
  2. United Kingdom
  3. Canada
  4. Australia
ব্যাখ্যা

হিউম্যান রাইটস ওয়াচ:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, থাকে।
- পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ।
- মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।

৬৫.
Which country was the first to leave the EU?
  1. Greece
  2. UK
  3. Portugal
  4. Croatia
ব্যাখ্যা

- যুক্তরাজ্য ২০১৬ সালে “Brexit” গণভোটে সংখ্যালঘু জনগণ ভোট দিয়ে EU ত্যাগের সিদ্ধান্ত নেয়।
- ফলস্বরূপ, ৩১ জানুয়ারি ২০২০ সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে EU ত্যাগ করে।
- এটি EU ইতিহাসে প্রথম দেশ হিসেবে বের হওয়ার ঘটনা।

​• European Union (EU):
​- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
​- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
​- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।(অক্টোবর, ২০২৫)
​- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।(অক্টোবর, ২০২৫)
- ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা: ইউরো।

​উৎস: European Union ওয়েবসাইট।

৬৬.
When was the peace agreement signed to end the conflict between Armenia and Azerbaijan?(October, 2025)
  1. 27 July, 2025
  2. 31 July, 2025
  3. 5 August, 2025
  4. 8 August, 2025
ব্যাখ্যা

• আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। 
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
 
উল্লেখ্য,
- বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

 উৎস: নিউজ প্রতিবেদন। Link

৬৭.
When was the first referendum held in Bangladesh?
  1. 1978
  2. 1977
  3. 1979
  4. 1976
ব্যাখ্যা

• গণভোট, ১৯৭৭:
সামরিক শাসনকে বৈধ করার লক্ষ্যে ৩০ মে, ১৯৭৭ বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৮৭ শতাংশ ভোটার অংশ এবং জিয়াউর রহমানের পক্ষে ৯৯ শতাংশ ভোট পরে বলে সরকারিভাবে জানানো হয়।

​• গণভোট ১৯৮৫:
প্রশাসনিক গণভোট ১৯৮৫ সালে ।
হুসেইন মুহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ-না ভোট।

​• ​তৃতীয় গণভোট:
সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে।
সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৮.
How many women were awarded the 'July Konya Award-2025'?
  1. 24
  2. 36
  3. 104
  4. 100
ব্যাখ্যা

জুলাই কন্যা অ্যাওয়ার্ড:
- ১০০ জন নারীকে 'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয়।
- ৮ আগস্ট ২০২৫ তারিখে জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে  'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' সম্মাননা তুলে দেওয়া হয়।
- অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাঈম প্রমী।
- অনুষ্ঠানে ১০০ নির্বাচিত নারীর হাতে "জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫" সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
- পাশাপাশি তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়, যাতে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারেন।

উৎস: প্রথম আলো।

৬৯.
’Tamuddin Majlish’ was formed under the leadership of whom?
  1. Professor Hasnat Majumdar
  2. Syed Shamsul Haque
  3. Abul Kashem
  4. Abdul Matin
ব্যাখ্যা

তমুদ্দিন মজলিশ:
​- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দুন মজলিস গঠিত হয় ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
​- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিশ।
​- তমুদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশ করে।
​- যেখানে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।
​- ভাষা আন্দোলনে তমুদ্দিন মজলিশ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

​উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।

৭০.
Which bank launched the first digital SME loan in Bangladesh?
  1. Bank Asia
  2. BRAC Bank
  3. Pubali Bank
  4. Dutch Bangla Bank
ব্যাখ্যা

ডিজিটাল এসএমই ঋণ:
- প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য দেশের প্রথম তাৎক্ষণিক ডিজিটাল ঋণ সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক।
- ‘সাফল্য ই-লোন’ নামে এ সুবিধার ফলে এখন থেকে ছোট ব্যবসায়ী, দোকানদার এবং প্রান্তিক উদ্যোক্তারা মাত্র কয়েক মিনিটেই ব্র্যাক ব্যাংক থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
- ইতোমধ্যে শেরপুর, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর, সাতক্ষীরাসহ দেশের দুর্গম চরাঞ্চলের ৫ হাজারের বেশি মানুষের কাছে এই ঋণসুবিধা পৌঁছে গেছে।
- পর্যায়ক্রমে এ সেবা  সম্প্রসারণ করা হবে।

উৎস: পত্রিকা প্রতিবেদন। Link

৭১.
In which year was the ‘Treaty of Westphalia’ signed?
  1. 1648
  2. 1649
  3. 1689
  4. 1789
ব্যাখ্যা

• ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ১৬৪৮ সালে সম্পন্ন ওয়েস্টফালিয়ার শান্তি চুক্তির মাধ্যমে পবিত্র রোমান সাম্রাজ্যের ত্রিশ বছরের যুদ্ধ এবং স্পেন ও ডাচ প্রজাতন্ত্রের মধ্যে আশি বছরের যুদ্ধের অবসান ঘটে।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়- ১৬৪৮ সালে।
- স্থান- ওয়েস্টফেলিয়া, জার্মানি ।
- স্বাক্ষরিত হয়- প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে।
- ইউরোপের আর্থ-সামাজিক, ধর্ম এবং রাজনীতি নিয়ে ১৬১৮ সাল থেকে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি ঘটে ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি মাধ্যমে।

উৎস: ব্রিটানিকা।

৭২.
In which country was “Operation Rising Lion” conducted?
  1. Syria
  2. Israel
  3. Iran
  4. Lebanon
ব্যাখ্যা

অপারেশন রাইজিং লায়ন:
- “অপারেশন রাইজিং লায়ন” ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত হয়।
- এই অভিযানটি ২০২৫ সালের ১৩ জুন শুরু হয় এবং লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক সক্ষমতায় আঘাত করা।
- এই অভিযানে আইআরজিসি (IRGC) ও অন্যান্য উচ্চ পদস্থ সামরিক ও বিজ্ঞানীদের লক্ষ্য করা হয়।
- ২৪ শে জুন, ২০২৫ দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- ‘অপারেশন রাইজিং লায়ন’-এর বিপরীতে ইরানের পরিচালিত অভিযানের নাম ‘ট্রু প্রমিজ ৩’।
- এর মাধ্যমে ইসরায়েলের ডজনখানেক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
- পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় 'অপারেশন মিডনাইট হ্যামার' পরিচালনার মাধ্যমে এই সংঘাতে জড়ায়।

উৎস: পত্রিকা রিপোর্ট।

৭৩.
The newly constructed Moulana Bhasani Bridge connects which two districts?
  1. Kurigram, Gaibandha
  2. Gaibandha, Rangpur
  3. Rangpur, Kurigram
  4. Kurigram, Lalmonirhat
ব্যাখ্যা

• মওলানা ভাসানী সেতু:
- তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।
- এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রাম জেলার চিলমারী পর্যন্ত বিস্তৃত।
- সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার এবং প্রস্থ ৯.৬০ মিটার এবং সেতুটিতে মোট ৩০টি পিলার রয়েছে।
- সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও এলজিইডির তত্ত্বাবধানে চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করেছে।
- মোট নির্মাণ ব্যয় হয়েছে ৮৮৫ কোটি টাকা।
- ২০ আগস্ট, ২০২৫ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উৎস: বাসস।

৭৪.
How many priority sectors does BIMSTEC have?
  1. 10
  2. 12
  3. 14
  4. 16
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC -এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
- BIMSTEC -এর সহযোগিতার ক্ষেত্র: ১৪টি। খাতগুলো হলো: 

• ব্যবসা ও বাণিজ্য খাত। 
• জলবায়ু পরিবর্তন। 
• পরিবহন ও যোগাযোগ খাত। 
• প্রাকৃতিক সম্পদ (Energy) খাত। 
• পর্যটন খাত। 
• প্রযুক্তিখাত। 
• মৎস্য সম্পদ ব্যবস্থাপনার।
• কৃষি খাতে।
• জনস্বাস্থ্য খাত। 
• দারিদ্র্য দূরীকরণ। 
• সন্ত্রাস প্রতিরোধ (Counter Terrorism) ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলা। 
• পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। 
• সংস্কৃতি, ভুটান। 
• জনসংযোগ / বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে আন্তঃযোগাযোগ। 

- বাংলাদেশের জন্য  অগ্রাধিকার খাত হলো: ব্যবসা, বাণিজ্য  এবং জলবায়ু খাত। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা।

৭৫.
What is Bangladesh’s rank in the Global Innovation Index 2025?
  1. 98th
  2. 100th
  3. 103rd
  4. 106th
ব্যাখ্যা

বৈশ্বিক উদ্ভাবনী সূচক- ২০২৫:
- গত ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (WIPO) বৈশ্বিক উদ্ভাবনী সূচক- ২০২৫ প্রকাশ করে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- প্রতিবেদনে দেখা যায়, শীর্ষ স্থানে থাকা সুইজারল্যান্ড ১০০-এর মধ্যে ৬৬ পয়েন্ট পেয়েছে। 
- সুইডেন ও যুক্তরাষ্ট্র যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
- সূচক ২০২৫-এ ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থেকে ১০৬তম স্থানে রয়েছে।
- বাংলাদেশ ২১ পয়েন্ট নিয়ে নিম্ন-মধ্যম আয়ের ৩৭ দেশের মধ্যে ১৯তম এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ১০ দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে।

উৎস: Global Innovation Index 2025.

৭৬.
Which of the following is recognized as a notified crop?
  1. Rice
  2. Jute
  3. Sugarcane
  4. All of the above
ব্যাখ্যা

• নোটিফায়েড ফসল:
- বাংলাদেশে নোটিফায়েড ফসল ৭টি।
- ধান, গম, পাট, আলু, আখ, মেস্তা ও কেনাফ হচ্ছে নোটিফায়েড ফসল।
- শুধুমাত্র পাব্লিক ম্যান্ডেটেড গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় নোটিফায়েড ফসলের জাত উদ্ভাবন করতে পারে।
- নোটিফায়েড ফসলের জাত অবমুক্তকরণের পূর্বে অবশ্যই জাতীয় বীজ বোর্ড এর টেকনিক্যাল কমিটি পরীক্ষণ ও নিরীক্ষণ করবে।

• নন-নোটিফায়েড ফসল:
- অন্যান্য নন-নোটিফায়েড ফসলের ক্ষেত্রে যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যথাযথ নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে জাত অবমুক্ত করতে পারে।
- এক্ষেত্রে পরীক্ষণ ও নিরীক্ষণ করবে আবশ্যক নয়।

উৎস: বীজ প্রত্যয়ন এজেন্সী (SCA)

৭৭.
Which is the largest economic zone in Bangladesh? (October, 2025)
  1. National Special Economic Zone
  2. Korean Special Economic Zone
  3. Meghna Special Economic Zone
  4. Narayanganj Economic Zone
ব্যাখ্যা

• জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল:
- দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী এলাকায় অবস্থিত।
- দেশের বৃহত্তম এই পরিকল্পিত শিল্পাঞ্চলটি ২৫ কিলোমিটারজুড়ে সাগরতীরে গড়ে তোলা হচ্ছে।
- বেজা সূত্র জানায়, ২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে এ শিল্পনগরের উদ্বোধন করা হয়। 
- ইতোমধ্যে প্রায় ১৪টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে গেছে এবং আরও ২০টি প্রতিষ্ঠানের নির্মাণকাজ চলছে।

উৎস: পত্রিকা প্রতিবেদন।Link

৭৮.
Which command increases the font size by 1 point?
  1. Ctrl + [
  2. Ctrl + ]
  3. Ctrl + +
  4. Ctrl + -
ব্যাখ্যা

Ctrl + ] command increases the font size by 1 point?

গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
- Ctrl + E : Center the text.
- Ctrl + L : Align the text to the left.
- Ctrl + R : Align the text to the right.
- Ctrl + Z : Undo the previous action.
- Ctrl + Y : Redo the previous action, if possible.
- Alt + W : Adjust the zoom magnification.
- Ctrl + O : Open a document.
- Ctrl + N : Create a new document.
- Ctrl + S : Save the document.
- Ctrl + W : Close the document.
- Ctrl + C : Copy the selected content to the Clipboard.
- Ctrl + V : Paste the contents of the Clipboard.
- Ctrl + B : Apply bold formatting to text.
- Ctrl + I : Apply italic formatting to text.
- Ctrl + U : Apply underline formatting to text.
- Ctrl + Left bracket ( [ ) : Decrease the font size by 1 point.
- Ctrl + Right bracket ( ] ) : Increase the font size by 1 point.
- Esc : Cancel a command.

Source: মাইক্রোসফটের ওয়েবসাইট।

৭৯.
Starlink is a satellite network developed by which company?
  1. NASA
  2. ISRO
  3. SpaceX 
  4. Blue Origin
ব্যাখ্যা

Starlink is a satellite network developed by SpaceX.

Starlink (স্টারলিংক)
- Starlink হলো SpaceX-এর তৈরি স্যাটেলাইট নেটওয়ার্ক, যা ইন্টারনেট সেবা দেয়।
- ২০২৫ সালে প্রায় ৭,০০০ স্যাটেলাইট কক্ষপথে আছে, যা সক্রিয় স্যাটেলাইটের অর্ধেকের বেশি।
- ২০২৫ সালে গ্রাহক সংখ্যা ৫০ লাখেরও বেশি।
- Starlink-কে বলা হয় megaconstellation বা satellite Internet constellation।
- গ্রাহকরা একটি আয়তাকার পোর্টেবল ডিশ ব্যবহার করে নেটওয়ার্কে যুক্ত হন।
- বিশেষ করে যেখানে প্রচলিত ইন্টারনেট নেই বা দুর্বল, সেখানে সেবা দেয়।
- SpaceX তৈরি করেছে সামরিক সংস্করণ Starshield।
- এটি মার্কিন সরকারের জন্য সামরিক যোগাযোগ স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে।

সূত্র: ব্রিটানিকা।

৮০.
What is PKZip?
  1. A data transfer service
  2. A data compression software
  3. A data management software
  4. A data storage browser
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) A data compression software

PKZip
- PKZip হলো ডেটা কমপ্রেশন সফটওয়্যার, যা সকল ধরনের ডিজিটাল ফাইলের জন্য ব্যবহৃত হয়।
- আমেরিকান প্রোগ্রামার ফিলিপ ক্যাটজ (Phillip Katz) ১৯৮০-এর দশকে PKARC তৈরি করেন, যা System Enhancement Associates Inc. (SEA)-এর ARC প্রোডাক্টের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
- Katz-এর প্রোগ্রাম ARC-এর চেয়ে দ্রুত এবং দক্ষ ছিল।
- ১৯৮৬ সালে Katz PKWARE, Inc. প্রতিষ্ঠা করেন এই প্রোডাক্টকে প্রচারের জন্য।
- SEA-এর ট্রেডমার্ক লঙ্ঘনের মামলার পরে Katz নতুন কমপ্রেশন প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রোডাক্ট তৈরি করেন।

PKZip এর প্রথম সংস্করণ:
- MS-DOS-এর জন্য লেখা প্রথম PKZip 1989 সালে প্রকাশিত হয়।
- পরে Windows OS-এর জন্যও সংস্করণ আসে।
- Katz-এর উন্নত কমপ্রেশন পদ্ধতি এবং নতুন ফাইল ফরম্যাটের মাধ্যমে ফাইলগুলোকে একটি "zip file"-এ সংকুচিত করা যায়।
- Zip ফাইলগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
- ২১শ শতকের শুরুর দিকে PKZip-এর জনপ্রিয়তা WinZip এবং WinRAR-এর মতো অন্যান্য প্রোগ্রামের দ্বারা কমে যায়।

সূত্র: ব্রিটানিকা।

৮১.
What is the full form of IBAN?
  1. International Banking Account Number
  2. International Bank Account Number
  3. Internal Bank Account Number
  4. Integrated Bank Access Number
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) International Bank Account Number

IBAN (International Bank Account Number)
- IBAN হলো আন্তর্জাতিক ব্যাংক একাউন্ট নম্বর।
- এটি ব্যবহার করা হয় দেশের বাইরে লেনদেন (cross-border transactions) সহজ এবং নিরাপদ করার জন্য।
- এই সিস্টেমের মাধ্যমে ব্যাংক ও সরকারগুলোর মধ্যে দ্রুত এবং নিরাপদ আন্তর্জাতিক পেমেন্ট সম্ভব হয়।
- IBAN প্রধানত ইউরোপে ব্যবহৃত, তবে কিছু অ-ইউরোপীয় দেশেও এটি ব্যবহৃত হয়।
- ব্যাংকগুলো প্রায়ই বিদেশে টাকা পাঠানোর জন্য SWIFT এবং IBAN উভয় নম্বরই চায়।

সূত্র: ব্রিটানিকা।

৮২.
What happens to data over an insecure network when using a VPN?
  1. Data gets deleted
  2. Data is encrypted
  3. Data gets copied
  4. Data is backed up
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Data is encrypted

VPN (Virtual Private Network)
- VPN হলো একটি ব্যক্তিগত কম্পিউটার নেটওয়ার্ক, যা পাবলিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক (যেমন ইন্টারনেট) ব্যবহার করে গঠিত হয়।
- সাধারণত একটি VPN-এ এক বা একাধিক কর্পোরেট ইন্ট্রানেট বা লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) যুক্ত থাকে।
- দূরবর্তী ব্যবহারকারীরা পাসওয়ার্ড অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করে VPN-এ অ্যাক্সেস করতে পারে।
- ডেটা যখন অনিরাপদ নেটওয়ার্ক (যেমন ইন্টারনেট) দিয়ে প্রবাহিত হয়, তখন এটি এনক্রিপ্ট করা হয়।
- এনক্রিপশন নিশ্চিত করে যে সাইবার অপরাধীরা কর্পোরেট বা ব্যক্তিগত তথ্য চুরি করতে পারবে না।
- VPN-এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো leased dedicated telecommunication lines ব্যবহার না করেও wide area network (WAN) পরিচালনা করতে পারে।

উৎস: ব্রিটানিকা।

৮৩.
Which of the following is not a primary function of BIOS?
  1. Detecting peripheral devices
  2. Loading the OS into main memory
  3. Rendering web pages
  4. Managing data flow between the OS and peripherals
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Rendering web pages

BIOS (Basic Input/Output System)
- BIOS হলো একটি কম্পিউটার প্রোগ্রাম, যা সাধারণত ইরেজেবল প্রোগ্রামেবল রিড-ওনলি মেমোরি (EPROM) তে সংরক্ষিত থাকে।
- CPU এটি ব্যবহার করে কম্পিউটার চালু হওয়ার সময় স্টার্টআপ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।

BIOS এর দুটি প্রধান কাজ:
1. উপলব্ধ পারিফেরাল ডিভাইস নির্ধারণ করা – যেমন কীবোর্ড, মাউস, ডিস্ক ড্রাইভ, প্রিন্টার, এবং ভিডিও কার্ড।
2. অপারেটিং সিস্টেম (OS) মেইন মেমোরিতে লোড করা।

- স্টার্টআপের পরে, BIOS প্রোগ্রাম OS এবং পেরিফেরালের মধ্যে ডেটা প্রবাহ পরিচালনা করে, যাতে OS বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো পারিফেরালের বিস্তারিত যেমন হার্ডওয়্যার ঠিকানা জানার প্রয়োজন না পড়ে।
- 21শ শতকের শুরুতে, BIOS এর স্থলাভিষিক্ত হলো UEFI (Unified Extensible Firmware Interface), যা বড় ড্রাইভ পরিচালনা করতে পারে এবং BIOS থেকে দ্রুত কাজ করে।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা। 

৮৪.
Linux is a special version of which operating system?
  1. Windows
  2. DOS
  3. UNIX
  4. macOS
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) UNIX

লিনাক্স (LINUX):
- লিনাক্স একটি মাল্টি-টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টরভোেল্ডাস (Linus Torvalds) লিনাক্স তৈরি করেন।
- GNU সংস্থা বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে এটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে প্রতিষ্ঠা করে।
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- এটি ওপেন সোর্স কোডভিত্তিক।
- লিনাক্সের সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
- ব্যবহারকারী লিনাক্সের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৫.
The gate that alone can be used to construct all basic gates is called -
  1. Digital Gate
  2. Universal Gate 
  3. Logic Gate
  4. Binary Gate
ব্যাখ্যা

The gate that alone can be used to construct all basic gates is called Universal Gate.

সার্বজনীন গেইট (Universal Gate):
- যেসব গেইট ব্যবহার করে AND, OR ও NOT গেইট বাস্তবায়ন করা যায়, সেগুলোকে সার্বজনীন গেইট বলা হয়।
- OR, AND এবং NOT - এই তিনটি মৌলিক গেইটের সমন্বয়ে সব ধরনের লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
- শুধুমাত্র NAND গেইট ব্যবহার করেই যেকোনো লজিক সার্কিট তৈরি করা সম্ভব।
- এর কারণ, NAND গেইট দিয়েই OR, AND ও NOT গেইট বাস্তবায়ন করা যায়।
- একইভাবে শুধুমাত্র NOR গেইট দিয়েও OR, AND ও NOT গেইট তথা যেকোনো লজিক সার্কিট তৈরি করা সম্ভব।
- তাই NAND এবং NOR গেইট - এই দুইটি গেইটকেই সার্বজনীন গেইট বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৬.
What type of software is a Trojan Horse?
  1. Antivirus
  2. File Compression Tool
  3. Web Browser
  4. Malware
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) Malware

ট্রোজান হর্স (Trojan Horse):
- ট্রোজান হর্স এক প্রকার ম্যালওয়্যার।
- এটি দেখতে বৈধ বা উপকারী মনে হলেও, ব্যবহারকারীর অজান্তে কম্পিউটারে প্রবেশ করে ক্ষতি করে।
- ট্রোজান হর্স নামটি প্রাচীন গ্রিসের ট্রোজান ঘোড়ার গল্পের সাথে সম্পর্কিত, যেখানে গ্রিকরা একটি বিশাল কাঠের ঘোড়ার ভিতরে লুকিয়ে ট্রয় নগরীতে প্রবেশ করেছিল।

ট্রোজান হর্সের বৈশিষ্ট্য:
- ব্যবহারকারী যখন কোনো ক্ষতিকর প্রোগ্রাম বা ফাইল ডাউনলোড ও ইন্সটল করে, তখন ট্রোজান হর্স স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে প্রবেশ করে।
- এটি কম্পিউটারে "ব্যাকডোর" তৈরি করে, যার মাধ্যমে দূরবর্তী কোনো ব্যবহারকারী আক্রান্ত কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে।
- ট্রোজান হর্সের মাধ্যমে সংবেদনশীল তথ্য চুরি করা, ফাইল মুছে ফেলা, স্প্যাম ছড়ানো, বা পুরো হার্ড ড্রাইভ মুছে ফেলা পর্যন্ত সম্ভব।
- এই ম্যালওয়্যারগুলো প্রায়শই কর্পোরেট গুপ্তচরবৃত্তি, ব্ল্যাকমেইল, জালিয়াতি এবং পরিচয় চুরির মতো অবৈধ কাজে ব্যবহৃত হয়।
- ট্রোজান হর্স সনাক্ত করা কঠিন, তবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং নিয়মিত সিস্টেম স্ক্যানিংয়ের মাধ্যমে এটি থেকে রক্ষা পাওয়া যায়।
- ব্যবহারকারীকে সফটওয়্যার ডাউনলোডের সময় সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক ফাইল এড়িয়ে চলতে হবে।

উৎস:  ব্রিটানিকা। 

৮৭.
Windows, Mac OS belong to which category of software?
  1. Operating System
  2. Utility Software
  3. Application Software
  4. Programming Language
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) Operating System

অপারেটিং সিস্টেম (Operating System):
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয়, তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।
- এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার-এর সাথে সেতুবন্ধন রক্ষা করে।
- ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে।
- এককথায়, অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন কাজ সম্পাদন করে।

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ
১. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text-Based OS)
- কেবল টেক্সট কমান্ড ব্যবহার করে কাজ সম্পন্ন করে।
- উদাহরণ: MS-DOS, PC DOS, CP/M। 

২. চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম (Graphics-Based OS)
- ছবি ও আইকন ব্যবহার করে সহজ ইন্টারফেসে কাজ সম্পন্ন করে।
- উদাহরণ: Windows 95 / 98 / XP / 2000 / 7, Mac OS।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।