পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়06 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
Exam - 92 Daily Quiz: ICT: Topic: Computer Peripherals, Computer Architecture, Computer Performance, Embedded Computer, History of Computer, Types of Computers.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
Which of the following components stores a single bit in a register?
  1. Flip-Flop
  2. Transistor
  3. Diode
  4. Inductor
সঠিক উত্তর:
Flip-Flop
উত্তর
সঠিক উত্তর:
Flip-Flop
ব্যাখ্যা
⚪ রেজিস্টারে একটি বিট সংরক্ষণের জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে Flip-Flop বলা হয়। এটি একটি ডিজিটাল ইলেকট্রনিক উপাদান যা ০ অথবা ১ (একটি বিট) অবস্থায় থাকতে পারে এবং সেটি ধরে রাখতে পারে যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো ইনপুট দেওয়া হয়।

⚪ রেজিস্টার (Register): 
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার ফ্লিপ- ফ্লপের সাহায্যে তৈরি হয়।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন- অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।
- মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
The first commercially available microprocessor was developed by which company?
  1. Texas Instruments TMS1000
  2. IBM 801
  3. AMD 2901
  4. Intel 4004
সঠিক উত্তর:
Intel 4004
উত্তর
সঠিক উত্তর:
Intel 4004
ব্যাখ্যা
⚪ প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ মাইক্রোপ্রসেসর ছিল Intel 4004, যা 1971 সালে Intel Corporation দ্বারা তৈরি করা হয়। এটি ছিল প্রথম 4-বিট মাইক্রোপ্রসেসর এবং এর মাধ্যমে মাইক্রোপ্রসেসরের যুগ শুরু হয়।

⚪ মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হলেন টেড হফ।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।

- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে যায়, দাম কমে যায় এবং বিদ্যুৎ খরচ কমে যায় যার ফলে কাজ করার ক্ষমতা, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যথা: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।


উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
What is the primary function of the BIOS in a computer system?
  1. Manage the file system
  2. Manage the graphics card
  3. Load the operating system
  4. Control network connections
সঠিক উত্তর:
Load the operating system
উত্তর
সঠিক উত্তর:
Load the operating system
ব্যাখ্যা
⚪ BIOS (Basic Input/Output System) একটি কম্পিউটার সিস্টেমের একটি মৌলিক অংশ যা সিস্টেমের বুট প্রক্রিয়া পরিচালনা করে এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করে। BIOS এর প্রধান কাজ হলো কম্পিউটার স্টার্ট হওয়ার সময় অপারেটিং সিস্টেম লোড করা।

⚪ BIOS:
- BIOS এর পূর্ণ রূপ Basic Input Output System।
- কম্পিউটারের একটি মৌলিক সফটওয়্যার যা কম্পিউটার চালু হওয়ার সময় প্রথমে কার্যকর হয়। 
- এটি একধরনের চিপ, যেখানে কিছু বিশেষ নির্দেশ বা প্রোগ্রাম সংরক্ষিত থাকে।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার উপাদানগুলো পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেম লোড করার জন্য প্রস্তুত করে।
-কম্পিউটার চালুর সময় RAM, কীবোর্ড, ডিস্ক ড্রাইভ, ডিসপ্লে ইত্যাদি হার্ডওয়্যারগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা পরীক্ষা করা একে POST (Power On Self Test) বলে। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, ৯ম-১০ম শ্রেণি।
.
Which type of computer is typically used in scientific research, such as analyzing atomic structures or testing the quality of pharmaceuticals?
  1. Quantum Computer
  2. Hybrid Computer
  3. Personal Computer
  4. Analogue Computer
সঠিক উত্তর:
Hybrid Computer
উত্তর
সঠিক উত্তর:
Hybrid Computer
ব্যাখ্যা
⚪ বৈজ্ঞানিক গবেষণায়, যেমন পরমাণু গঠন বিশ্লেষণ বা ফার্মাসিউটিক্যালসের গুণগত মান পরীক্ষা করার জন্য সাধারণত যে ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়, তা হলো হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)।
হাইব্রিড কম্পিউটার এমন একটি কম্পিউটার যা ডিজিটাল এবং এনালগ উভয় প্রযুক্তির মিশ্রণ ব্যবহার করে। এই ধরনের কম্পিউটার বৈজ্ঞানিক গবেষণায় এবং শিল্প ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী, কারণ এটি জটিল গণনা এবং সিমুলেশন করতে সক্ষম।

উল্লেখ্য, কোয়ান্টাম কম্পিউটার - পরবর্তীতে আরো জটিল গণনা করার জন্য ব্যবহৃত হতে পারে, কিন্তু বর্তমানে বৈজ্ঞানিক গবেষণায় প্রধানত গবেষণার স্তরে রয়েছে।

⚪ গঠন ও কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. অ্যানালগ কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- স্লাইড রুল, অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি অ্যানালগ কম্পিউটারের উদাহরণ।

২. ডিজিটাল কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে কাজ সম্পন্ন করে, সেসব কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটার বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে ডিজিট (0/1) ব্যবহার করে।
- মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার হচ্ছে ডিজিটাল কম্পিউটারের উদাহরণ।

৩. হাইব্রিড কম্পিউটার:
- অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়।
- হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি হওয়ায় কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। যেমন- মিসাইল, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃৎযন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which of the following is a function of a pen drive?
  1. Sending data to the computer
  2. Receiving data from the computer
  3. Both sending and receiving data
  4. None of the above
সঠিক উত্তর:
Both sending and receiving data
উত্তর
সঠিক উত্তর:
Both sending and receiving data
ব্যাখ্যা
⚪ একটি পেন ড্রাইভ (Pen Drive) একটি স্টোরেজ ডিভাইস যা USB পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে থাকে। এটি কম্পিউটার থেকে ডেটা নিতে (receive) পারে আবার ডেটা কম্পিউটারে দিতে (send) পারে। অর্থাৎ, এটি দুদিকেই ডেটা আদান-প্রদান করতে সক্ষম। তাই সঠিক উত্তর হচ্ছে "গ) উভয়ই"।

⚪ কাজের ধরনের উপর ভিত্তি করে হার্ডওয়্যারকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। যথা:
ক) ইনপুট ডিভাইস,
খ)প্রসেসিং ডিভাইস (CPU),
গ) আউটপুট ডিভাইস।

ক) ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস। এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কীবোর্ড,
- মাউস,
- স্ক্যানার,
- মাইক্রোফোন,
- ডিজিটাল ক্যামেরা,
- জয়স্টিক।

খ) প্রসেসিং ডিভাইস (CPU):
CPU ( Central Processing Unit) হলো কম্পিউটারের মস্তিষ্ক বা “ব্রেইন”। এটি ইনপুট ডিভাইস থেকে আসা তথ্য নিয়ে গণনা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদান করে।

CPU-এর প্রধানত তিনটি অংশ থাকে:
১। CU (Control Unit)- পুরো কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। নির্দেশ দেয় কে কখন কী করবে।
২। ALU (Arithmetic Logic Unit)- গাণিতিক ও যুক্তিগত কাজ করে। যেমন: যোগ, বিয়োগ, তুলনা ইত্যাদি।
৩️। Memory unit - সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করে প্রসেসিংয়ের সময়।

গ) আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর,
- প্রিন্টার,
- স্পিকার,
- প্রজেক্টর।

⚪ ইনপুট- আউটপুট ডিভাইস:
কম্পিউটারের ব্যবহারের জন্য এখন এমন কিছু উপায় আছে যাকে ইনপুট-আউটপুট উভয় পর্যায়ভুক্ত করা যায়। যেমন:
- টাচস্ক্রিন,
- পেনড্রাইভ,
- মডেম,
- প্রিন্টার- স্ক্যানার,
- সিডি বা ডিভিডি, ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল ( ভোকেশনাল) ও মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
What is the main characteristic of an embedded system?
  1. It is used mainly for gaming
  2. It can be reprogrammed frequently
  3. It has a full desktop operating system
  4. It performs a specific task repeatedly
সঠিক উত্তর:
It performs a specific task repeatedly
উত্তর
সঠিক উত্তর:
It performs a specific task repeatedly
ব্যাখ্যা
⚪ এম্বেডেড সিস্টেম হলো এমন একটি কম্পিউটার সিস্টেম যা সাধারণত একটি নির্দিষ্ট কাজ বা ফাংশন সম্পাদনের জন্য ডিজাইন করা হয়। এটি কোনো জেনারেল পারপাস কম্পিউটারের মতো নয়, যেখানে অনেক ধরনের কাজ করা যায়। বরং, এমবেডেড সিস্টেম সাধারণত একটি নির্দিষ্ট কাজ বারবার করে – যেমন ওয়াশিং মেশিনের টাইমার, মাইক্রোওয়েভের কন্ট্রোলার, অথবা অটোমোবাইলে থাকা সেন্সর সিস্টেম।

এই কারণে, সঠিক উত্তর হচ্ছে –
(ঘ) এটি একটি নির্দিষ্ট কাজ বারবার সম্পাদন করে

⚪ এমবেডেড কম্পিউটার:
এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয়।
এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।

⚪ এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ হলো:
- গাড়ি,
- সেলফোন ও স্মার্টফোন,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,

- ওয়াশিং মেশিন,
- এয়ার কন্ডিশন (এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,

- ভিডিও গেমস্,
- ভ্যাকুয়াম ক্লিনিং,
- ATM,
- সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Computer hope Website.
.
The part of the CPU that performs arithmetic and logic operations is called:
  1. ALU
  2. CU
  3. BIOS
  4. Register
সঠিক উত্তর:
ALU
উত্তর
সঠিক উত্তর:
ALU
ব্যাখ্যা
⚪ ALU এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit।
এটি CPU-এর সেই অংশ, যা যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো গাণিতিক কাজ এবং তুলনা, AND, OR ইত্যাদি যুক্তিমূলক কাজ সম্পাদন করে।

⚪ সিপিইউ (CPU):
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- CPU এর পূর্ণরূপ হচ্ছে Central Processing Unit.
- সিপিইউ বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে।

- এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল ।
- সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। মূলত সিপিইউ'র গাণিতিক যুক্তি ইউনিটকে (ALU) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।

⚪ সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা:
- গাণিতিক যুক্তি ইউনিট,
- নিয়ন্ত্রণ ইউনিট ও
- রেজিস্টার স্মৃতি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
What unit is commonly used to measure the performance of supercomputers?
  1. Megabytes
  2. Gigahertz
  3. Terabytes
  4. FLOPS
সঠিক উত্তর:
FLOPS
উত্তর
সঠিক উত্তর:
FLOPS
ব্যাখ্যা
⚪ FLOPS এর পূর্ণরূপ হলো Floating Point Operations Per Second। এটি একটি মাপকাঠি, যা নির্দেশ করে যে কোনো সুপারকম্পিউটার প্রতি সেকেন্ডে কতগুলো গণনামূলক কাজ (বিশেষ করে ভাসমান বিন্দুর গাণিতিক অপারেশন) সম্পাদন করতে পারে।

⚪ অপশন আলোচনা:

ক) Megabytes: এটি ডেটার পরিমাণ মাপার একক।
খ) Gigahertz: এটি প্রসেসরের গতি বোঝাতে ব্যবহৃত হয়, তবে এটি পুরো সুপারকম্পিউটারের পারফরম্যান্স পরিমাপের জন্য যথাযথ নয়।
গ) Terabytes: এটি স্টোরেজ বা মেমোরি পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়।

⚪ আকার, আয়তন, কাজ করার ক্ষমতা, স্মৃতি ও কার্যকারিতার ওপর ভিত্তি করে কম্পিউটারকে বা ডিজিটাল কম্পিউটারকে চারটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা -
১. সুপার কম্পিউটার 
২. মেইনফ্রেম কম্পিউটার 
৩. মিনি কম্পিউটার
৪. মাইক্রোকম্পিউটার

⚪ সুপার কম্পিউটার:
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
- বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলে একটি সুপার কম্পিউটার আছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
NVMe connects to a system using which interface?
  1. IDE
  2. PCIe
  3. USB
  4. SATA
সঠিক উত্তর:
PCIe
উত্তর
সঠিক উত্তর:
PCIe
ব্যাখ্যা
⚪ NVMe (Non-Volatile Memory Express) হলো একটি প্রোটোকল যা দ্রুতগতির স্টোরেজ ডিভাইসগুলোর (যেমন SSD) সাথে কম্পিউটারের যোগাযোগ আরও দ্রুত ও দক্ষ করে তোলে। এটি PCIe (Peripheral Component Interconnect Express) ইন্টারফেস ব্যবহার করে। PCIe একটি উচ্চ-গতির ইন্টারফেস যা NVMe ডিভাইসকে সরাসরি প্রসেসরের সাথে দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করতে দেয়।

⚪ অপশন আলোচনা;

ক) IDE – এটি পুরনো ধরণের সংযোগ পদ্ধতি, যা এখন আর আধুনিক SSD বা NVMe-তে ব্যবহৃত হয় না।

গ) USB – এটি সাধারণত এক্সটার্নাল ডিভাইস সংযোগের জন্য ব্যবহৃত হয়, NVMe-এর জন্য নয়।

ঘ) SATA – এটি SSD-এর জন্য ব্যবহৃত হতে পারে, কিন্তু NVMe আলাদা এবং আরও দ্রুত একটি প্রোটোকল যা PCIe ব্যবহার করে।

⚪ NVMe:
- NVMe এর পূর্ণ রূপ Non-Volatile Memory Express.
- এটি SSD- র মতো স্টোরেজ ডিভাইস অ্যাক্সেস করার জন্য ডিজাইন করা হয়েছে।
- এটি সিস্টেমের বাকি অংশের সাথে যোগাযোগ করার জন্য SSD- এর জন্য আরও গতিশীল এবং সুবিন্যস্ত উপায় প্রদান করে।
- NVMe দ্রুত ডেটা স্থানান্তর এবং কম লেটেন্সির জন্য ব্যবহার করা হয়।
- NVMe সাধারণত PCIe ইন্টারফেস ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে।
- ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এবং ডেটা সেন্টার সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে NVMe প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে।

তথ্যসূত্র: techtarget.com
১০.
The IBM 1620 computer marked the beginning of digital computing in Bangladesh. In which year did this occur?
  1. 1954
  2. 1984
  3. 1975
  4. 1964
সঠিক উত্তর:
1964
উত্তর
সঠিক উত্তর:
1964
ব্যাখ্যা
⚪ ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল আইবিএম কোম্পানির একটি মেইনফ্রেইম কম্পিউটার।
- IBM 1620 সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 1969 সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
১১.
What is the function of the "Caps Lock" key on a QWERTY keyboard?
  1. To switch between uppercase and lowercase letters
  2. To lock the screen
  3. To turn on the keyboard light
  4. To type symbols
সঠিক উত্তর:
To switch between uppercase and lowercase letters
উত্তর
সঠিক উত্তর:
To switch between uppercase and lowercase letters
ব্যাখ্যা

⚪ QWERTY কীবোর্ডে "Caps Lock" কী একটি বিশেষ কী, যা সাধারণত অক্ষর টাইপ করার সময় বড় হাতের (uppercase) এবং ছোট হাতের (lowercase) অক্ষরের মধ্যে স্যুইচ করতে ব্যবহৃত হয়। যখন আপনি "Caps Lock" কী প্রেস করেন, তখন এটি একটি লক মেকানিজম চালু করে, যার ফলে আপনি কোনো অক্ষর টাইপ করলে তা স্বয়ংক্রিয়ভাবে বড় হাতের অক্ষর (capital letters) হবে।

⚪ যখন Caps Lock চালু থাকে, তখন কীবোর্ডের সব অক্ষর বড় হাতের অক্ষর হয়ে যায়। এটি একটি টগলিং ফিচার, যার মানে আপনি একবার প্রেস করলে এটি সক্রিয় হয়ে যায়, এবং আবার প্রেস করলে এটি নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে আপনি ছোট হাতের অক্ষর (lowercase letters) টাইপ করতে পারেন।

⚪ উদাহরণ:

1. Caps Lock চালু থাকলে: আপনি যদি "a" প্রেস করেন, তাহলে এটি "A" হয়ে যাবে। সব অক্ষর বড় হাতের হবে।

2. Caps Lock বন্ধ থাকলে: আপনি যদি "a" প্রেস করেন, তাহলে এটি "a" (ছোট হাতের) হবে।

⚪ কেন এটি ব্যবহৃত হয়:

- যখন কোনো বাক্য বা শব্দ বড় হাতের অক্ষরে টাইপ করা প্রয়োজন (যেমনঃ নাম, শিরোনাম বা কোন বিশেষ শব্দ), তখন Caps Lock অনেকটা সাহায্যকারী হিসেবে কাজ করে।

- আপনি যদি একাধিক বড় হাতের অক্ষর টাইপ করতে চান, তখন Caps Lock ব্যবহার করলে আপনি প্রতিবার Shift কী প্রেস না করেই তা করতে পারবেন।

তবে, এটি শুধুমাত্র অক্ষরের জন্য কাজ করে এবং অন্যান্য কি যেমন সংখ্যা বা চিহ্নে এর কোনো প্রভাব পড়ে না।

সূত্র: lenovo [লিংক]

১২.
What is the common unit of measurement for CPU clock speed?
  1. Joules (J)
  2. Decibels (dB)
  3. Centimeters (cm)
  4. Hertz (Hz)
সঠিক উত্তর:
Hertz (Hz)
উত্তর
সঠিক উত্তর:
Hertz (Hz)
ব্যাখ্যা
⚪ CPU clock speed সাধারণত Hertz (Hz) এককে মাপা হয়। Hertz এককটি প্রতি সেকেন্ডে কতটি সাইকেল বা ক্লক সিগন্যাল ঘটে তা নির্দেশ করে। এটি CPU এর গতি বা প্রসেসিং ক্ষমতাকে মাপতে ব্যবহৃত হয়।

⚪ CPU-এর গতি নির্দেশ করে এটি প্রতি সেকেন্ডে কতগুলি নির্দেশ (instructions) প্রক্রিয়া করতে পারে। এই গতি হার্টজ (Hz) এককে পরিমাপ করা হয়।
১ হার্টজ মানে প্রতি সেকেন্ডে ১টি সাইকেল (cycle) সম্পন্ন করা। আধুনিক CPU-এর গতি সাধারণত গিগাহার্টজ (GHz) এককে পরিমাপ করা হয়, যেখানে ১ GHz = ১০হার্টজ।

⚪ সিপিইউ/ মাইক্রোকম্পিউটারের গতি: 
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।

- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন- কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।

- এই স্পন্দনকেই ক্লক স্পিড ((Clock Speed) বলা হয়।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
Compared to the first generation, what major change in hardware occurred in the second generation of computers?
  1. Invention of cloud computing
  2. Replacement of vacuum tubes with transistors
  3. Introduction of touchscreens
  4. Use of magnetic tapes
সঠিক উত্তর:
Replacement of vacuum tubes with transistors
উত্তর
সঠিক উত্তর:
Replacement of vacuum tubes with transistors
ব্যাখ্যা
⚪ প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব (Vacuum Tubes) ব্যবহার করা হতো।
দ্বিতীয় প্রজন্মে, এই ভ্যাকুয়াম টিউবগুলোর পরিবর্তে ট্রানজিস্টর (Transistor) ব্যবহার শুরু হয়।
ট্রানজিস্টর ছিলো অনেক ছোট, বেশি টেকসই, এবং কম বিদ্যুৎ খরচ করে। ফলে কম্পিউটারগুলো আগের তুলনায় দ্রুততর, ছোট, এবং আরও বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে।
সঠিক উত্তর: খ) ভ্যাকুয়াম টিউব এর পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার। 

⚪ অপশন আলোচনা:

ক) ক্লাউড কম্পিউটিং: এটি অনেক পরের প্রযুক্তি, আধুনিক যুগে এসেছে।

গ) টাচস্ক্রিন: এটিও আধুনিক প্রযুক্তি, ২য় প্রজন্মে ছিল না।

ঘ) ম্যাগনেটিক টেপ: এটি তথ্য সংরক্ষণের জন্য প্রথম ও দ্বিতীয় প্রজন্মেই ব্যবহৃত হতো, কিন্তু এটি বড় পরিবর্তন নয়।

⚪ ১৯৪৭ সালে জন বারডিন, উইলিয়াম শকলে ও উইলিয়াম বাটেইন ট্রানজিস্টর আবিষ্কার করেন।
- ভ্যাকুয়াম টিউবের চেয়ে ট্রানজিস্টর আকারে অনেকগুন ছোট।
- ট্রানজিস্টর আবিষ্কার কম্পিউটারের ইতিহাসে বিরাট পরিবর্তন এনে দেয়।
- ট্রানজিস্টর ব্যবহৃত কম্পিউটারগুলো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার।
- ১৯৫২ থেকে ১৯৬৪ এ সময়কালকে দ্বিতীয় প্রজন্মের ধরা হয়।
- ট্রানজিস্টর আকারে অনেক ছোট হওয়াতে ২য় প্রজন্মের কম্পিউটার ১ম প্রজন্মের কম্পিউটার থেকে আকারে ছোট হয়ে আসে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১৪.
Which of the following components is commonly found in analog computers?
  1. Operational amplifier
  2. Microprocessor
  3. Logic gates
  4. Hard drive
সঠিক উত্তর:
Operational amplifier
উত্তর
সঠিক উত্তর:
Operational amplifier
ব্যাখ্যা
⚪ অ্যানালগ কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার যা সংখ্যার পরিবর্তে অবিচ্ছিন্ন (continuous) সিগন্যাল ব্যবহার করে গণনা করে। এটি প্রধানত বাস্তব জীবনের তথ্যের ধারাবাহিক রূপ বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়, যেমন তাপমাত্রা, চাপ, গতি ইত্যাদি।

⚪ অপশন আলোচনা:
ক) Operational amplifier (অপারেশনাল অ্যামপ্লিফায়ার):
- এটি অ্যানালগ সিগন্যাল প্রক্রিয়াকরণে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অ্যানালগ কম্পিউটারে গণনা, যোগ-বিয়োগ, গুণ, ভাগ, ইন্টিগ্রেশন ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।

খ) Microprocessor (মাইক্রোপ্রসেসর):
- এটি ডিজিটাল কম্পিউটারের একটি অংশ। অ্যানালগ কম্পিউটারে সাধারণত মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় না।

গ) Logic gates (লজিক গেট):
- লজিক গেট ডিজিটাল কম্পিউটারের মূল উপাদান। এটি 0 এবং 1 এর মাধ্যমে কাজ করে। তাই এটি অ্যানালগ কম্পিউটারের নয়।

ঘ) Hard drive (হার্ড ড্রাইভ):
 - এটি একটি ডিজিটাল স্টোরেজ ডিভাইস, যেটি ডিজিটাল কম্পিউটারে তথ্য সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। অ্যানালগ কম্পিউটারে এ ধরনের স্টোরেজ ব্যবহৃত হয় না।

সুতরাং, সঠিক উত্তর:
ক) Operational amplifier — এটি অ্যানালগ কম্পিউটারে সাধারণত ব্যবহৃত হয়।

⚪ অ্যানালগ কম্পিউটার (Analog Computer):
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য অ্যানালগ কম্পিউটারে বর্ণ বা অংকের পরিবর্তে ক্রমাগত পরিবর্তনশীল বা অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রাপ্ত ফলাফল সাধারণত মিটার, ওসিলোসকোপ ইত্যাদিতে প্রদর্শিত হয়।

⚪ অ্যানালগ কম্পিউটারের উদাহরণ:
 - মোটরগাড়ির স্পিডোমিটার,
- স্লাইড রুল,
- অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
What is the name of the temporary storage used when using the 'Copy' and 'Paste' functions?
  1. Clipboard
  2. Register
  3. Buffer
  4. Task Manager
সঠিক উত্তর:
Clipboard
উত্তর
সঠিক উত্তর:
Clipboard
ব্যাখ্যা
⚪ যখন আপনি কোনো তথ্য (যেমন: টেক্সট, ছবি ইত্যাদি) Copy বা Cut করেন, তখন সেই তথ্যটি কম্পিউটারের একটি বিশেষ অস্থায়ী জায়গায় সংরক্ষণ হয়, যেটিকে Clipboard বলা হয়। পরে আপনি যখন Paste করেন, তখন সেই তথ্যটি Clipboard থেকে আপনার নির্দিষ্ট স্থানে চলে আসে।

⚪ অপশন আলোচনা:

খ) Register: এটি সাধারণত প্রসেসরের একটি অংশ, যেখানে অল্প পরিমাণে তথ্য অস্থায়ীভাবে রাখা হয়, কিন্তু এটি Clipboard এর মত copy এবং paste এর তথ্য গুলো সংরক্ষণের জন্য temporary storage হিসেবে ব্যবহৃত হয় না।

গ) Buffer: এটি একটি সাময়িক মেমোরি এলাকা, যেখানে ডেটা সংক্ষেপে রাখা হয় (বিশেষ করে ইনপুট/আউটপুট ডিভাইসের ক্ষেত্রে), তবে এটি Copy-Paste এর জন্য নয়।

ঘ) Task Manager: এটি একটি সিস্টেম ইউটিলিটি যা চলমান অ্যাপ্লিকেশন ও প্রসেসগুলো পরিচালনা ও পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয়।

⚪ ক্লিপবোর্ড কমান্ড:
- প্রোগ্রাম থেকে কপি করা ডেটা ক্লিপবোর্ডে সংরক্ষিত থাকে।
- ক্লিপবোর্ড র‌্যামের একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে।
- ক্লিপবোর্ড কমান্ড তিনটি – cut, copy, paste।
- যখন কোনো প্রোগ্রামের এডিট মেনু থেকে cut বা copy কমান্ড দিয়ে কোনো টেক্সট, ইমেজ বা অন্য কোনো ধরনের ডেট ফাইল সিলেক্ট করা হয়, তখন তা ক্লিপবোর্ডে জমা হয়।

সূত্র - Computer Hope Website.