পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৫
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।] ----------------- এক নজরে বিসিএসের সিলেবাস: ১. বাংলা ভাষা ও সাহিত্য - ৩৫ নম্বর ২. English Language and Literature - ৩৫ নম্বর ৩. বাংলাদেশ বিষয়াবলি - ৩০ নম্বর ৪. আন্তর্জাতিক বিষয়াবলি - ২০ নম্বর ৫. ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা - ১০ নম্বর ৬. বিজ্ঞান ও কম্পিউটার-তথ্য প্রযুক্তি - ৩০ নম্বর ৭. গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা - ৩০ নম্বর ৮. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন - ১০ নম্বর
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৫ প্রশ্ন

.
‘বইপড়া’ কোন জাতীয় রচনা?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) ছোটগল্প
  3. গ) উপন্যাস
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
- প্রমথ চৌধুরী রচিত বইপড়া 'প্রবন্ধ' জাতীয় রচনা। 

• প্রমথ চৌধুরী:
- প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা দুর্গাদাস চৌধুরী ছিলেন একজন জমিদার।
- তিনি ব্যক্তিগত জীবনে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন।
- তাকে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক বলা হয়।
- ফরাসি সনেটরীতি ট্রিয়লেট,তের্জারিমা ইত্যাদি বাংলা সাহিত্যে তিনিই প্রথম প্রবর্তন করেন।
- সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- ১৯১৪ সালে মাসিক  সবুজপত্র প্রকাশনা এবং তার মাধ্যমে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তন তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি।
- পরবর্তীতে  বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও নানা গল্প প্রকাশ করেন। এ ছদ্মনাম থেকে পরবর্তীতে বাংলা সাহিত্যে বীরবলী ধারা প্রবর্তিত হয়।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ।
- পদচারণ।

• তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
- চার-ইয়ারি কথা।
- নীললোহিত ও গল্প সংগ্রহ।
- আহুতি।

• তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
- তেল-নুন-লাকড়ি।
- বীরবলের হালখাতা।
- নানাকথা।
- নানা চর্চা।
- রায়তের কথা।
- প্রবন্ধ সংগ্রহ ( ১ম খণ্ড-১৯৫২, ২য় খণ্ড-১৯৫৩)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি সংস্কৃত শব্দ?
  1. ক) টোপর
  2. খ) আকাশ
  3. গ) চাঁদ
  4. ঘ) কুলা
ব্যাখ্যা
• সংস্কৃত শব্দ - জ্যোৎস্না, শ্রাদ্ধ, কৃষ্ণ, গৃহিণী, চন্দ্র, সূর্য, আকাশ, হস্ত, মস্তক, চক্ষু, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।
• দেশি শব্দ- ডাব, ছুলা, কুলা, টোপর, ঢেকিঁ, প্রভৃতি দেশি শ্বব্দ।
• তদ্ভব শব্দ- চাঁদ, হাত, মাছ, দুধ, পা, নাক, কান প্রভৃতি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
.
জ্ঞানবুদ্ধির চর্চা হয় নিচের কোনটির মধ্য দিয়ে?
  1. ক) উপকথা
  2. খ) প্রবাদ
  3. গ) ধাঁধাঁ
  4. ঘ) রূপকথা
ব্যাখ্যা
- ধাঁধাঁ এর মধ্য দিয়ে জ্ঞানবুদ্ধির চর্চা হয়। 

• ধাঁধাঁ:
- লোকসাহিত্যে ‘ধাঁধাঁ’ অন্যতম প্রাচীন শাখা হিসেবে বিবেচিত।
- রূপকের সাহায্যে এবং জিজ্ঞাসার আকারে কোনো একটি ভাব সূক্ষ্ম বুদ্ধি ও চিন্তার অনুশীলনের মাধ্যমে ধাঁধাঁয় রূপায়িত হয়ে থাকে।
- মানুষ সুপ্রাচীনকাল থেকে ধাঁধাঁর ব্যবহার করে আসছে।  ধাঁধাঁর মধ্য দিয়ে জ্ঞানবুদ্ধির চর্চা হয়।

• প্রবাদ:
- প্রবাদ লোকসাহিত্যের অন্যতম বিশিষ্ট শাখা।
- প্রবাদ বলতে বোঝায় মানুষের দীর্ঘকালের অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত অভিব্যক্তি।
- ব্যক্তি ও সমাজজীবনের অভিজ্ঞতার ফলে প্রবাদের সৃষ্টি।

• উপকথা:
- পশুপক্ষীর চরিত্র অবলম্বনে যেসব কাহিনি গড়ে উঠেছে সেগুলোর নাম উপকথা।
- কৌতুকসৃষ্টি ও নীতিপ্রচারের জন্যে উপকথা'র সৃষ্টি।

রূপকথা:
- অন্যান্য লোককথার চেয়ে রূপকথার কাহিনি দীর্ঘতর হয়ে থাকে।
- রূপকথার মাধ্যমে এক অজানা রহস্যময় জগতের বিচিত্র কাহিনি শ্রোতার কাছে পরিবেশিত হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস,মাহবুবুল হক।
.
‘অভিসময়বিভঙ্গ’ কার লেখা গ্রন্থ?
  1. ক) শবরপা
  2. খ) লুইপা
  3. গ) ধাম বা ধর্মপা
  4. ঘ) সরহপা 
ব্যাখ্যা
- ‘অভিসময়বিভঙ্গ’ গ্রন্থের রচয়িতা লুইপা

• লুইপা:
- চর্যাপদে লুইপাকে আদি সিদ্ধাচার্য বলে বিবেচনা করা হয়। 
- তিনি চর্যাপদের প্রথম ও ঊনত্রিশতম পদের রচয়িতা।
- এছাড়াও সংস্কৃত ভাষায় তিনি চারটি গ্রন্থ রচনা করেছিলেন।
- তাঁর একটি গ্রন্থের নাম 'অভিসময়বিভঙ্গ’। 

বাকি অপশনগুলো: 
 • শবরপা:
- শবরপা ছিলেন বাঙালি এবং তিনি ছিলেন ব্যাধ।
- ড.সুকুমার সেনের মতে,লুইপার গুরু শবরপা'র জীবৎকাল আট শতকের প্রথমার্ধ।

• ধাম বা ধর্মপা:
- তিনি কাহ্নপার শিষ্য ছিলেন।
- তাঁর জন্ম বিক্রমপুরের ব্রাহ্মণবংশে। তাঁর পদের ভাষা বাংলা।
- তিনি ভিক্ষু ও সিদ্ধা ছিলেন।

• সরহপা:
- তিনি অপভ্রংশ ভাষায় দোহাকোষ রচনা করেছিলেন।
- তাঁর পদাবলীর ভাষায় রচিত 'বঙ্গ-কামরূপী'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
.
কার জীবনী গ্রন্থকে ‘কড়চা’ বলা হয়?
  1. ক) অক্ষয় কুমার দত্ত
  2. খ) প্রমথনাথ বিশী
  3. গ) বড়ু চন্ডীদাস
  4. ঘ) চৈতন্যদেব
ব্যাখ্যা
- চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে ‘কড়চা’ বলা হয়ে থাকে।

• সুকুমারের মতে,
- কড়চা শব্দটি এসেছে প্রাকৃত ‘কটকচ্চ’ সংস্কৃত ‘কৃতকৃত্য’ হতে।
- কড়চা অর্থ খসড়া রচনা, স্মারক লেখা, সংক্ষিপ্ত বক্তব্য।
- আবার কড়চাকে দিনপঞ্জি বা রোজনামচা হিসেবে বিবেচনা করা চলে।
- লেখক তাঁর ব্যক্তিজীবনের ঘটনা ও তাঁর দেখা ও শোনা সকলকিছুর বিবরণ কড়চায় লিখে রাখতেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস,মাহবুবুল হক।
.
’শ্রাবক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) শ্রবণ + অ
  2. খ) √শ্রু + অন
  3. গ) √শ্রু + অক
  4. ঘ) √শ্রব + অন
ব্যাখ্যা
• শ্রাবক (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [√শ্রু+অক]
অর্থ: যে শোনে, শ্রোতা, শিষ্য, বৌদ্ধ গৃহস্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন কবি আধুনিক যুগের নন?
  1. ক) অদ্বৈত মল্লবর্মণ
  2. খ) ভারতচন্দ্র রায়গুণাকর
  3. গ) আখতারুজ্জামান ইলিয়াস
  4. ঘ) অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
- ভারতচন্দ্র রায়গুণাকর আধুনিক যুগের কবি নন।
- উল্লেখিত প্রশ্নে তিনি ছাড়া সকলে আধুনিক যুগের কবি।

• ভারতচন্দ্র রায়গুণাকর:
- মধ্যযুগের সর্বশেষ কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর।
- তাকে আধুনিক বাংলা সাহিত্যের অগ্রদূত ও প্রথম নাগরিক কবিও বলা হয়।
- তিনি হাওড়া জেলার পেন্ড্রো গ্রামে বাস করতেন।
- তাঁর পিতা নরেন্দ্রনারায়ণ রায় (মুখার্জি) জমিদার ছিলেন। 
- ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি।
- তিনি রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।
- এছাড়াও তাঁর আরেকটি বিখ্যাত গ্রন্থের নাম- সত্য পীরের পাঁচালি।

• তাঁর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের গুরুত্বপূর্ণ উক্তি হল:
- আমার সন্তান যেন থাকে দুধেভাতে- উক্তিটি তিনি ঈশ্বরী পাটনী’র( কাব্যের চরিত্র) মুখ দিয়ে একথা বলিয়েছেন। 
- এখানে হিন্দি শব্দ পাটনী এর অর্থ-খেয়ামাঝি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলাপিডিয়া
.
জীবনানন্দ দাশ কত সালে জন্ম গ্রহণ করেন?
  1. ক) ১৮৯৯
  2. খ) ১৯০১
  3. গ) ১৯০৩
  4. ঘ) ১৯০৫
ব্যাখ্যা
- জীবনানন্দ দাশ  ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।

• জীবনানন্দ দাশ:
- জীবনানন্দ দাশ  ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম সত্যানন্দ দাশ।পেশায় ছিলেন একজন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- জীবনানন্দ দাশের মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- গ্রামবাংলার নিসর্গ প্রকৃতি ও রূপকথা-পুরাণের জগৎ তাঁর কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়।
- রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে ‘চিত্ররূপময় কবিতা’ বলেছেন।
- এছাড়াও তাকে ধূসরতার কবি,তিমির হননের কবি ,নির্জনতার কবি ও রূপসী বাংলার কবি বলা হয়ে থাকে।

• তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হল:
- ঝরাপালক।
- ধূসর পাণ্ডলিপি।
- বনলতা সেন।
- মহাপৃথিবী।
- সাতটি তারার তিমির।
- রূপসী বাংলা।
- বেলা অবেলা কালবেলা।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ-
- কবিতার কথা।
- ‘কবিতার কথা’  প্রবন্ধগ্রন্থে তাঁর একটি বিখ্যাত উক্তি- সকলেই কবি নন,কেউ কেউ কবি।

• তাঁর রচিত উপন্যাস-
- মাল্যবান।
- সতীর্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
.
‘ঋণ নেয় যে’ এক কথায় বলে-
  1. ক) অধমর্ণ
  2. খ) উত্তমর্ণ
  3. গ) দেউলিয়া
  4. ঘ) ঋষিকল্প
ব্যাখ্যা
• ‘ঋণ নেয় যে’ এক কথায় বলে - অধমর্ণ

অন্যদিকে, 
‘ঋষির ন্যায়’ এক কথায় বলে - ঋষিকল্প।
‘ঋণ দেয় যে’ এক কথায় বলে - উত্তমর্ণ।
‘ঋণশোধে অসমর্থ’ এক কথায় - দেউলিয়া।

কয়েকটি গুরুত্বপূর্ণে এক কথায় প্রকাশ হলো:
- ‘নিকৃষ্ট ব্যক্তি’ এক কথায় বলে - অজন।
- ‘অক্ষির সমক্ষে বর্তমান’ এক কথায় বলে - প্রত্যক্ষ।
- ‘উপকারীর অপকার করে যে’ এক কথায় বলে - কৃতঘ্ন।
- ‘আমার সদৃশ’ এক কথায় বলে - মাদৃশ।
- ‘ইহার তুল্য’ এক কথায় বলে - ঈদৃশ।
- ‘গুরুর ভাব’ এক কথায় বলে - গরিমা।
- ‘গোপন করার ইচ্ছা’ এক কথায় বলে - জুগুপ্সা।
- ‘গমনের ইচ্ছা’ এক কথায় বলে - জিগমিষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
নিচের কোনটি জাত মহাকাব্য?
  1. ক) মহাশ্মশান
  2. খ) মেঘনাদবধ
  3. গ) মহাভারত
  4. ঘ) নক্সীকাঁথার মাঠ
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে মহাভারত একটি জাত মহাকাব্য।

• মহাকাব্য:
- মহাকাব্য’র ইংরেজি প্রতিশব্দ 'Epic'.
- গ্রিক শব্দ 'Epices' বা 'Epos' থেকে 'Epic' শব্দটি এসেছে। এর অর্থ হচ্ছে দীর্ঘ বীরগাঁথা।
- মহাকাব্যে বীরত্বব্যঞ্জক কাহিনী থাকে, যে ভাষাতেই লেখা হোক, তা বিষয় ও ভাষায় মহত্বের ব্যঞ্জনায় সমৃদ্ধ।
- পৃথিবীতে মোট চারটি জাত মহাকাব্য রয়েছে।

• জাত মহাকাব্য:
- রামায়ণ।
- মহাভারত।
- ইলিয়াড।
- ওডিসি।

- রামায়ণ: মহাকবি বাল্মীকি রচিত প্রাচীন ভারতীয় সংস্কৃত ভাষার মহাকাব্য। 
- মহাভারত: মহাকবি বেদব্যাস রচিত প্রাচীন ভারতীয় সংস্কৃত ভাষার মহাকাব্য। 
- ইলিয়াড: মহাকবি হোমার রচিত প্রাচীন গ্রিক ভাষার মহাকাব্য। 
- ওডিসি : মহাকবি হোমার রচিত প্রাচীন গ্রিক ভাষার মহাকাব্য।

• অন্যান্য অপশনগুলো:
- মহাশ্মশান- কবি কায়কোবাদ রচিত মহাকাব্য।
- মেঘনাদবধ- মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য।
- নক্সীকাঁথার মাঠ- জসীম উদ্‌দীন এর কালজয়ী কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলাপিডিয়া।
১১.
‘কল্কি অবতার’ কার লেখা প্রহসন?
  1. ক) মীর মশাররফ হোসেন
  2. খ) দ্বিজেন্দ্রলাল রায়
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) দ্বীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
- ‘কল্কি অবতার’ প্রহসনটি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন।

• দ্বিজেন্দ্রলাল রায়:
- বাংলা সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একাধারে কবি, নাট্যকার ও গীতিকার।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তিনি জন্মগ্রহণ করেন।  
- বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে ১৯০৫ সালে দেশে যে গণজাগরণমূলক গান রচনার প্রচলন শুরু হয়, তাতে দ্বিজেন্দ্রলালের অসামান্য অবদান ছিল। 

• তাঁর রচিত প্রহসনগুলো হল:
- কল্কি অবতার।
- বিরহ।
- ত্র্যহস্পর্শ।
- প্রায়শ্চিত্ত।
- পুনর্জন্ম।

• দ্বিজেন্দ্রলাল রচিত জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলো:
- ‘বঙ্গ আমার জননী আমার’।
- ‘ধনধান্য পুষ্পে ভরা’ ইত্যাদি। 

• তাঁর রচিত ঐতিহাসিক নাটকগুলো হল:
- তারাবাঈ।
- প্রতাপসিংহ।
- দুর্গাদাস।
- নূরজাহান।
- মেবার পতন।
- সাজাহান।
- চন্দ্রগুপ্ত।
- সিংহল বিজয়।

বাকি অপশনগুলো:
• মীর মশাররফ হোসেন রচিত প্রহসন:
- এর উপায় কি?( ১ম প্রকাশ-১৮৭৫, ২য় প্রকাশ-১৮৯২)।

• মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন:
- একেই কি বলে সভ্যতা।
- বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

• দ্বীনবন্ধু মিত্র রচিত প্রহসন:
- সধবার একাদশী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলাপিডিয়া।
১২.
What is the adjective form of the word 'Apex'?
  1. ক) Apex
  2. খ) Apical
  3. গ) Apexcious
  4. ঘ) Apexy
ব্যাখ্যা
• Apex (noun)
- এর adjective form হচ্ছে - Apical (of, relating to, or situated at an ape.

English Meaning: The top or highest part of something. 
Bangla Meaning: উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু: the apex of a triangle; the apex of one’s career/fortunes.

Synonyms: Pinnacle (সূচাগ্র,), Peak (সর্বোচ্চ), Highest (শীর্ষ), Maximum, Top(চূড়া)। 
Antonyms: Base(ভিত্তি), Nadir(সর্বনিম্ন), Bottom (তলা), Minimum(সামান্যতম), Lowest (সর্বনিম্ন)

Other Forms:
Apical (adjective)

Example Sentence: 
1. At 37, she'd reached the apex of her career.
2. She reached the apex of fame, only to find it wasn't what she expected.

Source: Live MCQ Lecture.
১৩.
The character 'Anna Karenina' is created by -
  1. ক) Ezra Pound
  2. খ) Joseph Conrad
  3. গ) Leo Tolstoy
  4. ঘ) Virginia Woolf
ব্যাখ্যা
• The character 'Anna Karenina' is created by Leo Tolstoy.
- Anna Karenina, in full, Anna Arkadyevna Karenina is the protagonist of the novel, যাকে ঘিরে কাহিনীটি রচিত এবং নামকরণ করা হয়েছে।
• Leo Tolstoy is the author of the novel '"Anna Karenina".
- তিনি তাঁর দুইটি সাহিত্য কর্ম ( two longest works)  War and Peace (1865–69) and Anna Karenina (1875–77)  এর জন্য বিশেষ ভাবে পরিচিত।
- তাঁর এই দুইটি উপন্যাস কে সাধারণত সর্বকালের সেরা উপন্যাস হিসেবে গণ্য করা হয়।

• Other characters from Anna Karenina -
- Vronsky
- Anna Karenina
- Konstantin Dmitrievich Levin
- Oblonsky
- Aleksei Karenin
- Kitty Shcherbatsky
- Dolly
- Sergius Ivanovich Koznyshev
- Varenka
- Nikolai Dmitrievich Levin
- Countess Vronsky
- Countess Lidia Ivanovna
- Sergei Alexeyich Karenin

Source: Britannica.com
১৪.
Find the odd one out.
  1. ক) Jane Austen
  2. খ) Wiliam Hazlitt
  3. গ) Thomas Hardy
  4. ঘ) Charles Lamb
ব্যাখ্যা
• প্রশ্নটি মূলত period এর উপরে ভিত্তি করে করা হয়েছে। 
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Jane Austen, Wiliam Hazlitt এবং Charles Lamb হচ্ছেন The Romantic Period এর স্বনামধন্য সাহিত্যিক।
- অন্যদিকে, Thomas Hardy হলেন Victorian Period এর সুপরিচিত সাহিত্যিক।
- তাই সঠিক উত্তর হবে - Thomas Hardy.
১৫.
I am doubtful ____ his ability to pass.
  1. ক) at
  2. খ) of
  3. গ) with
  4. ঘ) on
ব্যাখ্যা
• doubtful (about/of) সন্দিগ্ধ; সন্দেহাপন্ন; দ্বিধাগ্রস্ত; অনিশ্চিত।
- অর্থাৎ, কোনো বিষয়ে সন্দেহ প্রকাশের ক্ষেত্রে doubt এর পর preposition হিসাবে of/about.
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete Sentence: I am doubtful of  his ability to pass.
১৬.
Akbar was greater than _______ other kings of India.
  1. ক) a few
  2. খ) fewer
  3. গ) the few
  4. ঘ) fewest
ব্যাখ্যা
- শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the few. 
- কারন অল্পসংখ্যক কথাটাকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে the few ব্যবহৃত হয়।
- the Few: অল্প যে কয়েকজন/যা আছে তার সবগুলো/সবাই।
- the few + countable noun.
- Complete Sentence: Akbar was greater than the few other kings of India.
১৭.
The division of two things that are completely different refers to -
  1. ক) Accord
  2. খ) Reticent
  3. গ) Gainsay
  4. ঘ) Dichotomy
ব্যাখ্যা
Dichotomy (noun)
English Meaning: The division of two things that are completely different.
Bangla Meaning: দ্বিবিভাগ; দ্বিবিভাজন; (সাধারণত) পরস্পরবিরোধী দুই ভাগে বা জোড়ায় বিভক্ত করা: the dichotomy of truth and falsehood.

Synonyms: Division (বিভাজন; ভাগ; বণ্টন), Separation (বিচ্ছিন্নকরণ; পৃথককরণ), Split (বিভাজন), Disunion (অনৈক্য), Differences of opinion (মতের অমিল)। 
Antonyms: Agreement (ঐক্য), Likeness (সাদৃশ্য; মিল), Similarity (আদল; অভিন্নতা), Accord (সঙ্গতি), Resemblance (সদৃশতা)। 

• Other Forms: 
-Dichotomous (Noun)
- Dichotomize (Verb)

Example Sentence: 
1. There is often a dichotomy between what politicians say and what they do.
2. The dichotomy between eastern and western culture shows it can’t be treated equally. 

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Reticent - Unwilling to speak about your thoughts or feelings.
• Gainsay -To refuse to accept something as the truth.

Source: Live MCQ Lecture.
১৮.
Each of you has to work together. Here the word 'Each' is a/an -
  1. ক) Reciprocal pronoun
  2. খ) Indefinite pronoun
  3. গ) Distributive Pronoun
  4. ঘ) Relative pronoun
ব্যাখ্যা
• Each of you has to work together. Here the word 'Each' is a Distributive Pronoun.
• Distributive Pronoun:
- যে সকল pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথক ভাবে বুঝায় তাদেরকে Distributive Pronoun বলে।
- যেমন - each, every, either, neither ইত্যাদি।
- এই pronoun গুলোকে positive pronoun ও বলে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Reciprocal pronoun - পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়, যারা reciprocal pronoun নামে পরিচিত
• Indefinite pronoun বা অনির্দিষ্ট অর্থজ্ঞাপক Pronoun হলো: One, someone, everyone, nobody.
- এগুলো দ্বারা নির্দিষ্ট ভাবে কাউকে না বুঝিয়ে সাধারণ ভাবে বোঝানো হয়।
• Relative pronoun - who, whose, whom, which, that. এগুলি বাক্যের মাঝে বসে Relation তৈরি করে।
১৯.
Which of the following characters doesn't belong to Hamlet?
  1. ক) Ophelia
  2. খ) Horatio
  3. গ) Polonius
  4. ঘ) Miranda
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশিওন গুলোর মধ্যে Miranda চরিত্র টি Shakespeare এর Hamlet এর অন্তর্ভুক্ত নয়। 
- Miranda হচ্ছে The Tempest এর Heroine. 
- অপশন অন্যান্য চরিত্র সমূহ - Ophelia, Horatio এবং Polonius হচ্ছে Hamlet এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ।

• Hamlet হচ্ছে  William Shakespeare রচিত বিখ্যাত tragedy এবং The Tempest হচ্ছে comedy.
• The important characters of Hamlet -
- Ophelia
- Hamlet
- Claudius
- Gertrude
- Horatio
- Polonius etc.

• The important characters of The Tempest -
- Prospero
- Caliban
- Ariel
- Miranda
- Ferdinand etc.

Source: Britannica.
২০.
Akash was reading the newspaper. (Make it Passive)
  1. ক) The newspaper was reading by Akash.
  2. খ) The newspaper had been reading by Akash.
  3. গ) The newspaper was being read by Akash.
  4. ঘ) Newspaper was being reading by Akash.
ব্যাখ্যা
• Subject + was/were + verb + ing +objec- অর্থাৎ, past continuous যুক্ত active voice কে passive করার নিয়ম:
- প্রথমে object টি subject হিসাবে বসে 
- subject অনুযায়ী was/were
- এরপর being বসে
- মূল verb এর past participle form
- subject এর object.
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - The newspaper was being read by Akash.
২১.
I could not pass the exam in spite of my hard work. Here the underlined part is a/an -
  1. ক) conjunction phrase
  2. খ) verb phrase
  3. গ) phrasal verb
  4. ঘ) phrase preposition
ব্যাখ্যা
• I could not pass the exam in spite of my hard work. Here the underlined part is a phrase preposition.
- এটা মূলত Phrase preposition.
- Phrase preposition আর prepositional phrase এর মধ্যে পার্থক্য রয়েছে।
- Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
-যেমন - in front of, because of, according to ইত্যাদি।

Prepositional Phrase: Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে।
যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He is a man of great wealth. (Prepositional Phrase/ Adjective Phrase).
২২.
Choose the correct sentence.
  1. ক) One of my friend is an engineer.
  2. খ) One of my friends is an engineer.
  3. গ) One of my friends are engineer.
  4. ঘ) One of my friends are engineers.
ব্যাখ্যা
• One of এর পরে noun plural হয় ও verb singular হয়।
- Structure: one of + plural noun + singular verb
তাই নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে- One of my friends is an engineer.
Example:
- One of my friends is a politician.
- One of my friends is a lawyer.
- One of my friends is an engineer.
- One of the most beautiful girls has come.
- One of the problems is extremely easy to solve.
২৩.
“Had I known you were coming, I __________ at home.
  1. ক) would stayed
  2. খ) would have stayed
  3. গ) would stay
  4. ঘ) would have stay
ব্যাখ্যা
•একটি Conditional sentence-এ দু’টি clause থাকে: নির্ভরশীল/subordinate clause-টি শর্ত বোঝায় এবং প্রধান/principal clause-টি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ‘if clauses’-ও বলা হয়।

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
 
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- অতএব, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে would have stayed.
 - Complete: Had I known you were coming, I would have stayed at home.
২৪.
'1660-1785' time frame is known as the ____________ period of English Literature.
  1. ক) Elizabethan
  2. খ) Neo-classical
  3. গ) Romantic
  4. ঘ) Edwardian
ব্যাখ্যা
• 1660–1785-time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
- The Neoclassical Period তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700)
- The Augustan Age (1702-1745)
- The Age of Sensibility (1745-1785)
 
- The Neoclassical Period কে Neoclassical বা Pseudo-classical Age ও বলা হয়ে থাকে।
- Pseudo অর্থ ছদ্ম বা নকল, এই Pseudo দ্বারা এই যুগের লেখকদের artificiality বোঝানো হয়েছে।
- কারন তারা লেখালেখির ক্ষেত্রে ancient Greek and Roman সাহিত্য নির্দেশনা কে অনুসরণ করলেও Greek and Roman লেখকেদের originality Neoclassical যুগের লেখকদের মধ্যে অনুপস্থিত।
- এই যুগের Literary ideal ছিল art's for man's sake, যেখানে human being কে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

এই যুগের বিখ্যাত সাহিত্যিক গণ -
- John Milton
- John Dryden
- Jonathon Swift
- Alexander Pope
- Henry Fielding
- Daniel Defoe
- John Bunyan , etc.

Source: Enotes.com and Britannica, An ABC of English Literature By Dr M Mofizar Rahman
২৫.
Choose the correct answer.
  1. ক) None of the counterfeit money were found.
  2. খ) None of the counterfeit money have been found.
  3. গ) None of the counterfeit money has been found.
  4. ঘ) None of the counterfeit money are found.
ব্যাখ্যা
• None can take either a singular or plural verb, depending on the noun which it followa. 
- অর্থাৎ, none যুক্ত বাক্যের verbটি singular হবে নাকি plural তা নির্ভর করে বাক্যস্থিত noun এর উপর যেটিকে none follow কছে।
- none + of the + uncountable noun + singular verb. 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - None of the counterfeit money has been found.
২৬.
'She was not so young as I expected'. The sentence is a -
  1. ক) simple sentence
  2. খ) compound sentence
  3. গ) complex sentence
  4. ঘ) Exclamatory sentence
ব্যাখ্যা
• 'She was not so young as I expected'. The sentence is a - - complex sentence. 
• Complex Sentence: 
- দুটি clause relative pronoun দ্বারা যুক্ত থাকলে সেই sentence কে Complex Sentence বলে। 
- প্রশ্নে Co-ordinating conjunction so ...... as দ্বারা দুটি clause কে যুক্ত করেছে।
- তাই এটি complex sentence.
২৭.
। 2x - 5। < 3 অসমতাটির সমাধান হলো- 
  1. ক) 3 < x < 5
  2. খ) 2 < x < 5
  3. গ) 1 < x < 4
  4. ঘ) 1 < x < 5
ব্যাখ্যা
প্রশ্ন: ।2x - 5। < 3 অসমতাটির সমাধান হলো- 

সমাধান: 
।2x - 5। < 3
- 3 < 2x - 4 < 3
- 3 + 5 < 2x - 5 + 5 < 3 + 5 
2 < 2x < 8
2/2 < 2x/2 < 8/2
1 < x < 4
২৮.
log10x - 4log104 = - 2 হলে x এর মান কত হবে?
  1. ক) 25.6
  2. খ) .256
  3. গ) 2.56
  4. ঘ) 256
ব্যাখ্যা
প্রশ্ন: log10x - 4log104 = - 2 হলে x এর মান কত হবে? 

সমাধান: 
log10x - 4log104 = - 2
বা, log10x - log1044 = - 2
বা, log10x - log10256 = - 2
বা, log10(x/256) = - 2
বা, x/256 = 10-2
বা, x/256 = 1/100
বা, x = 256/100
    x = 2.56
২৯.
১৬০০ টাকা ৫% সরল সুদে ২ বছর ৬ মাসে সুদে-আসলে মোট কত টাকা হবে? 
  1. ক) ১৮৬০ টাকা
  2. খ) ১৮০০ টাকা
  3. গ) ১৮৮০ টাকা
  4. ঘ) ১৮৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬০০ টাকা ৫% সরল সুদে ২ বছর ৬ মাসে সুদে-আসলে মোট কত টাকা হবে? 

সমাধান: 
আসল P  = ১৬০০ টাকা 
মুনাফার হার r  = ৫% = ৫/১০০
সময় n = ২ বছর ৬ মাস = ২ বছর + (৬/১২) বছর 
= (২ + ১/২)বছর 
= ৫/২ বছর 

সরল মুনাফা I = Pnr 
= ১৬০০ × (৫/২) × (৫/১০০)
= ২০০

মোট = (১৬০০ + ২০০) টাকা = ১৮০০ টাকা
৩০.
১ থেকে ৭০ পর্যন্ত কত শতাংশ সংখ্যার বর্গ করলে একক স্থানীয় অংকে ১ আসবে?  
  1. ক) ১৪%
  2. খ) ১৫%
  3. গ) ১৮%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৭০ পর্যন্ত কত শতাংশ সংখ্যার বর্গ করলে একক স্থানীয় অংকে ১ আসবে?  

সমাধান: 
১ থেকে ৭০ পর্যন্ত যে সকল সংখ্যাকে বর্গ করলে ১ আসবে সেসকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক ১ অথবা ৯ হবে 

সংখ্যাগুলো হলো= ১,৯,১১,১৯,২১,২৯,৩১,৩৯,৪১,৪৯,৫১,৫৯,৬১,৬৯, = ১৪টি 
শতকরা  = {(১৪/৭০) × ১০০}% = ২০%

৩১.
মিহির একটি পণ্য বিক্রয় করে ক্রয়মূল্যের ১/৪ ভাগ লাভ করলো। যদি সে পণ্যটি ৬২৫ টাকায় বিক্রয় করে তাহলে ক্রয়মূল্য কত?
  1. ক) ৫৬০ টাকা
  2. খ) ৫৪০ টাকা
  3. গ) ৫২৫ টাকা
  4. ঘ) ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মিহির একটি পণ্য বিক্রয় করে ক্রয়মূল্যের ১/৪ ভাগ লাভ করলো। যদি সে পণ্যটি ৬২৫ টাকায় বিক্রয় করে তাহলে ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি, 
পণ্যটির ক্রয়মূল্য ক টাকা 

বিক্রয়মূল্য = ক + ক/৪
                = (৪ক + ক)/৪ 
                = ৫ক/৪

প্রশ্নমতে, 
৫ক/৪ = ৬২৫
ক = (৬২৫ × ৪)/৫ 
     =৫০০ টাকা 

পণ্যটির ক্রয়মূল্য ৫০০ টাকা
৩২.
1 + √5 এবং 1 - √5 মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
  1. ক) x2 - 2x - 4
  2. খ) x2 + 2x - 4
  3. গ) x2 - 2x + 4
  4. ঘ) x2 - 5x - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + √5 এবং 1 - √5 মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?

সমাধান: 
a = 1 + √5
b = 1 - √5

মূলদ্বয়ের যোগফল a + b = 1 + √5 + 1 - √5 = 2
মূলদ্বয়ের গুণফল ab = (1 + √5)(1 - √5)
                                 = 12 - (√5)2
                                = 1 - 5 
                                 = - 4
নির্ণেয় সমীকরণ = x2 - (a + b)x + ab
= x2 - 2x - 4
৩৩.
x2 - kx - 24 এর একটি উৎপাদক x - 6 হলে k এর মান কত?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন:  x2 - kx - 24 এর একটি উৎপাদক x - 6 হলে k এর মান কত?

সমাধান: 
ধরি,
f(x) = x2 - kx - 24 

(x  - 6), f(x) এর একটি উৎপাদক হলে f(6) = 0 হবে 

f(6) = 62 - k6 - 24
      = 36 - 6k - 24
      = 12 - 6k 

তাহলে 
12 - 6k = 0
6k = 12 
k = 12/6
k = 2 
৩৪.
X  = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে, X এর প্রকৃত উপসেট সংখ্যা কত? 
  1. ক) 8
  2. খ) 7
  3. গ) 15
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: X  = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে, X এর প্রকৃত উপসেট সংখ্যা কত?

সমাধান: 
দেয়া আছে,
X  = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12}
X ={3, 6, 9, 12}
X এর উপাদান সংখ্যা n = 4
 X এর প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 
                                           = 24 - 1
                                           = 16 - 1 
                                           = 15
৩৫.
A, B ও C একটি কাজ ১৫ দিনে করতে পারে। তারা সকলে একত্রে কাজ শুরু করার ৫ দিন পর A চলে যায়।  B ও C এর অবশিষ্ট কাজটি শেষ করতে ২০ দিন সময় লাগে। A এর সম্পূর্ণ কাজ শেষ করতে কত দিন লাগবে?
  1. ক) ২৫ দিন
  2. খ) ৩০ দিন
  3. গ) ৩২ দিন
  4. ঘ) ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: A, B ও C একটি কাজ ১৫ দিনে করতে পারে। তারা সকলে একত্রে কাজ শুরু করার ৫ দিন পর A চলে যায়।  B ও C এর অবশিষ্ট কাজটি শেষ করতে ২০ দিন সময় লাগে। A এর সম্পূর্ণ কাজ শেষ করতে কত দিন লাগবে?

সমাধান: 
 A, B ও C  ১০ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
A, B ও C  ১ দিনে করতে পারে কাজটির ১/১৫ অংশ 
A, B ও C  ৫ দিনে করতে পারে কাজটির (১ × ৫)/১৫ অংশ 
= ১/৩ অংশ 

বাকি অংশ = ১ - ১/৩ অংশ
= (৩ - ১)/৩ অংশ
= ২/৩ অংশ


 B ও C ২/৩ অংশ কাজ করতে পারে ২০ দিনে 
 B ও C ১ অংশ কাজ করতে পারে (২০ × ৩)/২ দিনে 
= ৩০

A ১ দিনে করতে পারে কাজটির = ১/১৫ - ১/৩০
= (২ - ১)/৩০ অংশ
= ১/৩০ অংশ


A ১/৩০ অংশ কাজ করতে পারে ১ দিনে 
A ১ অংশ কাজ করতে পারে (১ × ৩০)/১ দিনে 
= ৩০ দিন
৩৬.
6 জন ছেলে এবং 4 জন মেয়ের একটি দল থেকে 4 জনকে নির্বাচন করতে হবে। কতগুলি ভিন্ন উপায়ে তাদের নির্বাচন করা যেতে পারে যাতে অন্তত দুইজন ছেলে থাকবে?
  1. ক) 165
  2. খ) 185
  3. গ) 175
  4. ঘ) 145
ব্যাখ্যা
প্রশ্ন:  6 জন ছেলে এবং 4 জন মেয়ের একটি দল থেকে 4 জনকে নির্বাচন করতে হবে। কতগুলি ভিন্ন উপায়ে তাদের নির্বাচন করা যেতে পারে যাতে অন্তত দুইজন ছেলে থাকবে?

সমাধান: 

           ছেলে (6 জন)        মেয়ে (4 জন)
1)                2                             2
2)                3                             1
3)                4                             0

মোট উপায় =  (6C2 × 4C2) + (6C3  × 4C1) + (6C4 + 4C0)
                  =(90 + 80 + 15)
                  = 185
৩৭.
একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। ছক্কায় বিজোড় এবং মুদ্রায় টেল সংখ্যা আসার সম্ভাবনা কত? 
  1. ক) 1/6
  2. খ) 1/2
  3. গ) 1/4
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। ছক্কায় বিজোড় এবং মুদ্রায় টেল সংখ্যা আসার সম্ভাবনা কত? 

সমাধান; 
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র গুলো
{1H, 1T, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T} = 12টি 

মুদ্রায় টেল এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল ={1T, 3T, 5T} = 3টি 

নির্ণেয় সম্ভাবনা = 3/12 = 1/4
৩৮.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার তিনগুণ অপেক্ষা 8 কম হবে। সংখ্যাটি কত?
  1. ক) 35
  2. খ) 46
  3. গ) 13
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার তিনগুণ অপেক্ষা 8 কম হবে। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
দশক স্থানীয় অঙ্কটি x
একক স্থানীয় অঙ্কটি হবে x + 2

সংখ্যাটি =10x + (x + 2)
=11x + 2

অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যাটি হবে
10(x + 2) + x
= 10x + 20 + x
=11x + 20

প্রশ্নমতে,
11x + 20 = 3(11x + 2) - 8
বা, 11x + 20 = 33x + 6 - 8
বা, 33x - 11x = 20 - 6 + 4
বা, 22x = 22
বা, x = 1
সংখ্যাটি = 11x + 2
= 11 × 1 + 2
= 11 + 2 
= 13
৩৯.
একটি বৃত্তের পরিধি এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের বাহু যথাক্রমে 19 সে.মি. এবং 25 সে.মি। বৃত্তের ক্ষেত্রফল কত? 
  1. ক) 256 বর্গ সে.মি. 
  2. খ) 636 বর্গ সে.মি. 
  3. গ) 265 বর্গ সে.মি. 
  4. ঘ) 616 বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের বাহু যথাক্রমে 19 সে.মি. এবং 25 সে.মি। বৃত্তের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 সে.মি. এবং প্রস্থ 19 সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ r 

প্রশ্নমতে,
2πr = 2(25 + 19)
(22/7)r = 44
r/7 = 2
r = 14 

বৃত্তের ক্ষেত্রফল  = πr2 = (22/7) × 142
= (22/7) × 14 × 14
= 616 বর্গ সে.মি.
৪০.
প্রোটন এর আধান-
  1. ক) ঋণাত্মক
  2. খ) ধণাত্মক
  3. গ) নিরপেক্ষ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ইলেকট্রন
- পরমাণুর ক্ষুদ্রতম কণিকা ইলেকট্রন।
- একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 1840 গুণ হালকা ।
- ইলেকট্রন একক ঋণাত্মক তড়িৎধর্মী কণা।
- ইলেকট্রনের আসল ভর ও প্রকৃত আধান যথাক্রমে 9.11 × 10-28 গ্রাম ও 1.60 × 10-19 কুলম্ব।
- ঋণাত্মক আধান বিশিষ্ট।

প্রোটন
- ইলেকট্রনের মত প্রোটনও সকল মৌলের পরমাণুর একটি সাধারণ মূল কণিকা।
- এটি পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রে থাকে।
- হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক বিদ্যুৎবাহী কণা পাওয়া যায় তাকেই প্রোটন বলা হয়।
- প্রোটনের ভর প্রায় হাইড্রোজেনের ভরের সমান।
- প্রোটনের আসল ভর ও আধান যথাক্রমে 1.67 × 10-24 গ্রাম ও 1.60× 10-19 কুলম্ব।
- ধণাত্মক আধান বিশিষ্ট।

নিউট্রন
- নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা।
- ১৯৩২ সালে চ্যাডউইক (James Chadwick) নিউট্রন আবিষ্কার করেন।
- ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান।
- একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান।
- নিউট্রনের আসল ভর 1.675 × 10-24 গ্রাম।

উৎস: রসায়ন, এসএসএসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪১.
আমিষ তৈরি হয় -
  1. ক) ফ্যাটি এসিড দিয়ে।
  2. খ) অ্যামাইনো এসিড দিয়ে।
  3. গ) ফলিক এসিড দিয়ে।
  4. ঘ) নিউক্লিক এসিড দিয়ে।
ব্যাখ্যা
অ্যামাইনো এসিড
- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমিষ বা প্রোটিন গঠিত।
- আমিষের একক হল অ্যামাইনো এসিড।
- আমাদের শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়।
- মানুষের শরীরের এ পর্যন্ত ২০ প্রকার অ্যামাইনো এসিড পাওয়া গেছে যার মধ্যে ৮ টি হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড। (উৎস: বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
- সাধারণত ২০ টি অ্যামিনো এসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো এসিড। (উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, জীববিজ্ঞান)
- মানব শরীরে ২০ টি অ্যামিনো এসিড রয়েছে, যা প্রোটিন গঠনে সহায়তা করে। (উৎস: ব্রিটানিকা)
৪২.
মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?
  1. ক) সাইটোকাইনেসিস
  2. খ) নিউক্লোকাইনেসিস
  3. গ) প্লুটোকাইনেসিস
  4. ঘ) ক্যারিওকাইনেসিস
ব্যাখ্যা
মাইটোসিস কোষ বিভাজন
- মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়।
- প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়।
- নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে।
- মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। 
- সাধারণভাবে মাইটোসিস কোষ বিভাজনকে পাঁচটি ধাপে বিভক্ত করা হয়েছে। ধাপগুলো—
১. প্রোফেজ,
২. প্রো-মেটাফেজ,
৩. মেটাফেজ,
৪. অ্যানাফেজ ও
৫. টেলোফেজ।

উৎস: বিজ্ঞান, ৮ম শ্রেণি
৪৩.
পৃথিবীর মোট জলভাগের মধ্যে হিমবাহের শতকরা পরিমাণ কত?
  1. ক) ০.০৩%
  2. খ) ০.৬৮%
  3. গ) ২.০৫%
  4. ঘ) ৫.৫০%
ব্যাখ্যা
জলরাশির অবস্থান ভিত্তিক শতকরা পরিমাণ:


উৎস: ভূগোল, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৪.
নাসার পুনরায় চাঁদে মানুষ পাঠানোর মিশনের নাম কী?
  1. ক) পারসিভারেন্স
  2. খ) আর্টেমিস
  3. গ) অ্যাস্ট্রো
  4. ঘ) জেমস ওয়েব
ব্যাখ্যা
- নাসা পুনরায় চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে।
- নাসার এ মিশনের নাম আর্টেমিস।
- এ মিশনের প্রথম ধাপ ‘আর্টেমিস ১’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
- চাঁদের উদ্দেশে পাড়ি দিল নাসার যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’।
-  এর পূর্বে ১৬ জুলাই ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ চন্দ্রযানের মাধ্যমে মহাশূন্যচারী নীল আমস্ট্রং চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রাখেন।

উৎস: নাসার ওয়েবসাইট
৪৫.
ফায়ারওয়্যার এক ধরণের -
  1. ক) বাস
  2. খ) ভাইরাস
  3. গ) ম্যালওয়্যার
  4. ঘ) কম্পিউটার সুরক্ষা ব্যবস্থা
ব্যাখ্যা
ফায়ারওয়্যার (FIREWARE)
- ফায়ারওয়্যার হচ্ছে এ যাবৎকালের সর্বাপেক্ষা দ্রুতগতির বাস।
- এ বাসের আরেকটি নাম হচ্ছে IEEE 1394।

এ ধরনের বাসের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
১। অত্যন্ত দ্রুতগতির বাস। প্রতি সেকেন্ডে 100, 200 বা 400 মেগাবাইট ডেটা স্থানান্তর সম্ভব।
২। প্রখ্যাত ডিজিটাল ভিডিও ও অন্যান্য ডিজিটাল যন্ত্রের নির্মাতারা একে সমর্থন করায় ফায়ারওয়্যার একটি আদর্শ উচ্চগতির বাসের আদর্শ হয়ে পড়েছে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৬.
মাইক্রোসফট অ্যাকসেস এর লং টেক্সট ডেটা টাইপে কত ক্যারেক্টার পর্যন্ত সংরক্ষণ করা যায়?
  1. ক) ২৫৫
  2. খ) ৪০০০
  3. গ) ৬৪০০০
  4. ঘ) ৬৫৫৩৬
ব্যাখ্যা
ডেটা টাইপ
- আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়। এই ডেটার টাইপ বা প্রকৃতি আবার বিভিন্ন প্রকার হতে পারে ।
- যথা: শর্ট টেক্টট, লং টেক্সটি, নাম্বার বা নিউমেরিক, ইয়েস/নো বা যুক্তিমুলক, তারিখ/সময়, কারেন্সী, হাইপারলিঙ্ক এবং এটাচমেন্ট ইত্যাদি।

মাইক্রোসফট অ্যাকসেস ডেটাবেজে নিম্নলিখিত ডেটা টাইপগুলো রয়েছে। যথা-

শর্ট টেক্সট (Short Text):
- ২৫৫ ক্যারেক্টার পর্যন্ত সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এই টেক্সট ফিল্ডের রেঞ্জ ১ থেকে ২৫৫ ক্যারেক্টারের মধ্যে। এর অধিক টেক্সট ফিল্ডের জন্য লং টেক্সট ডেটা টাইপ ব্যবহার করতে হবে। আলফানিউমেরিক ডেটা যেমন- নাম, টাইটেল ইত্যাদি ।

লং টেক্সট (Long Text):
প্রায় ১ গিগা বাইট পর্যন্ত ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। কিন্তু একটি দীর্ঘ টেক্সট প্রদর্শন করার জন্য এটি প্রথম ৬৪,০০০ ক্যারেক্টারে সীমাবদ্ধ। উদাহরণস্বরূপ, জ্ঞাত দৈর্ঘ্যের কোন পোস্টাল কোড সংরক্ষণ করতে হলে, ফিল্ড সাইজের দৈর্ঘ্য সুনির্দিষ্ট করা থাকতে হবে।

---------------------------
Text fields in desktop databases (.accdb)
Long Text

In .accdb files, the Long Text field works the same as the Memo field of old. That is, it can store up to about a gigabyte of text, even though controls on forms and reports can only display the first 64,000 characters. You can set Long Text fields to display Rich Text, which includes formatting like bold and underline.

Short Text
In .accdb files, the Short Text field works the same as the Text field in earlier versions. It stores up to 255 characters.

Text fields in Access web apps
Long Text
In Access web apps, the Long Text field can store up to 2^30-1 bytes, and is equivalent to the SQL Server data type of nvarchar(max). If you want, you can set a character limit to prevent your users from using the full capacity of the field. You can’t store Rich Text in Access web apps.

Short Text
In Access web apps the Short Text field is set to store 255 characters by default, but you can adjust the Character Limit property all the way up to 4000 characters. Its SQL Server equivalent is nvarchar, with length from 1 to 4000.

Source:
১. miocrosoft.com
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৪৭.
নিচের কোনটি কম্পিউটার নেটওয়ার্কের উদাহরণ নয়?
  1. ক) LAN
  2. খ) PAN
  3. গ) KAN
  4. ঘ) MAN
ব্যাখ্যা
কম্পিউটার নেটওয়ার্ক
ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। যথা:
১। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (Personal Area Network - PAN)
২। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান (Local Area Network - LAN)
৩। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান  (Metropolitan Area Network - MAN)
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যান (Wide Area Network - WAN)

পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক
- কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা
প্যান বলে। 
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে। প্যান USB Bus এবং Firewire Bus দ্বারা সংযুক্ত হতে পারে।
- প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, পিডিএ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি।

লোকাল এরিয়া নেটওয়ার্ক
- সাধারণত একটি নির্দিষ্ট দূরত্বে ক্যাবল এর মাধ্যমে এক কম্পিউটার এর সাথে অন্যান্য কম্পিউটার এর যে যোগাযোগ তাকে ল্যান বলে ।
- একই ভবনের বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনের বিভিন্ন তলায়, স্কুল কলেজ, অফিস আদালত, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলির সংযোগের ফলে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তার নামই লোকাল এরিয়া নেটওয়ার্ক।
- ১ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় কমিনিউকেশন মিডিয়া হিসাবে সাধারণত ক্যাবল ব্যবহার হয়।
- সাধারণত সীমিত এলাকার মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। 

মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক
- একটি শহরে বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে।
- এই ধরনের নেটওয়ার্কের জন্য মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম ও আনুসঙ্গিক যন্ত্রপাতির প্রয়োজন হয়।
- সাধারণত কোন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগ এর জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়।
- ১০ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।

ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
- এই ধরনের নেটওয়ার্কে কম্পিউটারগুলো বিশাল জায়গা জুড়ে যেমন-একই দেশের বিভিন্ন শহরের এবং এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত থাকে।
- এ ধরনের নেটওয়ার্কে একাধিক LAN, MAN সংযুক্ত থাকতে পারে। WAN কে ইন্টারনেট বলা হয়।
- এই ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, বেতার তরঙ্গ ও আনুসঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৪৮.
GitHub (গিটহাব) কী?
  1. ক) সামাজিক যোগাযোগ মাধ্যম
  2. খ) উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা
  3. গ) মার্কআপ ভাষা এবং সিএসএস এর সমন্বিত প্রোগ্রাম
  4. ঘ) ডেভেলপারদের সফটওয়্যার তৈরি, সংরক্ষণ ও সরবরাহ করার প্লাটফর্ম।
ব্যাখ্যা
GitHub (গিটহাব)
- গিটহাব হচ্ছে ইন্টারনেট হোস্টিং সেবা।
- এটি একটি ওপেন সোর্স ভার্শন কন্ট্রোল সিস্টেম।
- এটি ডেভেলপারদের কোড, সফটওয়্যার প্রভৃতি তৈরি, সংরক্ষণ ও  নিরাপদে সরবরাহ করার আদর্শ প্লাটফর্ম।
- এটি ওয়েব-ভিত্তিক গিট রিপজিটরি হোস্টিং সেবা।
- দ্রুত গতির ডাটা ইনটিগ্রিটি এবং ডিস্ট্রিবিউটেড সাপোর্টসহ ডিস্ট্রিবিউটেড রিভিশন কন্ট্রোলই হচ্ছে গিট (git)।
- এটি যা গিট এর ডিস্ট্রিবিউটেড রিভিশন কন্ট্রোল এবং সোর্স কোড ম্যানেজমেন্ট (এসসিএম) এর কার্যকারিতা এবং ফিচার উপস্থাপন করে।
- এটি মাইক্রোসফটের মালিকানাধীন প্রতিষ্ঠান।

উৎস: https://github.com
৪৯.
'IDTP' এর পূর্ণরুপ কী?
  1. ক) International Digital Transaction Platform
  2. খ) Interbank Digital Transaction Platform
  3. গ) Interlinked Digital Transaction Platform
  4. ঘ) Interoperable Digital Transaction Platform
ব্যাখ্যা
বিনিময়
- ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও  পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এর মধ্যে আন্তঃলেনদেন সেবার নাম ‘বিনিময়’।
- তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে তৈরি করা হয়েছে বিনিময়।
- এ সেবার মাধ্যমে বিকাশ থেকে রকেটে অথবা উপায় থেকে এমক্যাশে বা বিকাশে কিংবা ব্যাংকে তাৎক্ষণিক লেনদেন করা যাবে একটি অ্যাকাউন্ট দিয়ে।
- ভারতের ইউপিআই (Unified Payments Interface - UPI) এর আদলে তৈরি হয়েছে দেশের Interoperable Digital Transaction Platform (IDTP), যা বিনিময় নামে পরিচিত হবে।
- এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ১৩ নভেম্বর ২০২২ এ।

সূত্র: জাতীয় দৈনিক সংবাদপত্র
৫০.
ChatGPT (চ্যাটজিপিটি) কোন মডেল অনুসরণ করে?
  1. ক) Blockchain
  2. খ) RLHF
  3. গ) CMS
  4. ঘ) PHP
ব্যাখ্যা
ChatGPT (চ্যাটজিপিটি)
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- বর্তমানে GPT-3.5 ভার্শন চলছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

এটির রয়েছে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য:
- এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে।
- সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে।
- এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে।
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।

উৎস: 
১. https://www.openai.com
২. https://www.cnet.com
৩. https://www.independent24.com (ইন্ডিপেন্ডেন্ট নিউজ)
৫১.
'1010' বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করুন।
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 20
  4. ঘ) 21
ব্যাখ্যা
1010 = (1 × 23) + (0 × 22) + (1 × 21) +( 0 × 20)
= 8 + 0 + 2 + 0
= 10

∴ (1010)2 = (10)10
৫২.
যে সিকুয়েন্সিয়াল সার্কিট প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে তার নাম কী?
  1. ক) কাউন্টার
  2. খ) রেজিস্টার
  3. গ) এডার
  4. ঘ) এনকোডার
ব্যাখ্যা
কাউন্টার
- কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যা এর মধ্যে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে।
- কাউন্টারের ইনপুট পালস্ (যাকে কাউন্ট পালস্ও বলে) ক্লক পালস্ বা অন্য কোন পালস্ হতে পারে।
- কাউন্ট নির্দিষ্ট সময় পরপর আসতে পারে বা অনিয়মিতভাবেও আসতে পারে। কাউন্টার বিভিন্ন সিকুয়েন্স বা ক্রম অনুসরণ করতে পারে তবে সবচেয়ে সরল ও সহজ সিকুয়েন্স হলো বাইনারি সিকুয়েন্স।
- যে কাউন্টার বাইনারি সিকুয়েন্স অনুসরণ করে তাকে বাইনারি কাউন্টার বলেন।
- একটি n বিট বাইনারি কাউন্টার হলো n টি ফ্লিপ-ফ্লপ এবং সংশ্লিষ্ট গেইট যা বাইনারি n বিট অর্থাৎ ০ থেকে ২n - 1 পর্যন্ত গণনার সিকুয়েন্সকে অনুসরণ করতে পারে।
- কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুণতে পারে তাকে তার মডিউলাস বা মোড নাম্বার বলে। কোন কাউন্টারে n টি ফ্লিপ-ফ্লপ থাকলে তার মডিউলাস ২n
- কোন কাউন্টারের ফ্লিপ-ফ্লপের সংখ্যা বৃদ্ধি করে মোড নাম্বার বা মডিউলাস বৃদ্ধিকরা যায়।
৫৩.
ক এর ৬০% সমান খ এর ৩/৪ ভাগ হয়, তবে খ : ক  সমান কত? 
  1. ক) ৩ : ২
  2. খ) ৫ : ৪
  3. গ) ৪ : ৫
  4. ঘ) ৬ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর ৬০% সমান খ এর ৩/৪ ভাগ হয়, তবে খ : ক  সমান কত? 

সমাধান: 
ক এর ৬০% = খ এর ৩/৪
৬০ক/১০০ = ৩খ/৪
৩ক/৫ = ৩খ/৪
ক/৫ = খ/৪
ক/খ = ৫/৪
ক : খ = ৫ : ৪
খ : ক = ৪ : ৫
৫৪.
62 × 11 = 6, 27 × 13 = 5 এবং 46 × 15 = 4 তবে  73 × 12 = ?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 7
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: 62 × 11 = 6, 27 × 13 = 5 এবং 46 × 15 = 4 তবে  73 × 12 = ?

সমাধান: 
(6 + 2) -  (1 + 1) = 6
(2 + 7) -  (1 + 3) = 5 
 (4 + 6) - (1 + 5) = 4

(7 + 3) - (1 + 2) = 10 - 3 = 7
৫৫.
2.5, 0.5 এবং 0.175. এর ল.সা.গু কত? 
  1. ক) 2.5
  2. খ) 5.5
  3. গ) 15.5
  4. ঘ) 17.5
ব্যাখ্যা
প্রশ্ন: 2.5, 0.5 এবং 0.175. এর ল.সা.গু কত? 

সমাধান: 
2.5 = 25/10,
0.5 = 5/10,
0.175 = 175/1000

25, 5 এবং 175 এর ল.সা.গু = 175
10, 10, এবং 1000 এর  গ.সা.গু = 10

নির্ণেয় ল.সা.গু = 175/10 = 17.5
৫৬.
সুমন ক্লাশে শুরুর দিক থেকে সপ্তম এবং শেষের দিক থেকে ৩১তম। ক্লাশে মোট কতজন ছাত্রছাত্রী আছে? 
  1. ক) ৩৭ জন 
  2. খ) ৩৮ জন 
  3. গ) ৩৯ জন 
  4. ঘ) ৩৬ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: সুমন ক্লাশে শুরুর দিক থেকে সপ্তম এবং শেষের দিক থেকে ৩১তম। ক্লাশে মোট কতজন ছাত্রছাত্রী আছে? 

সমাধান:
সুমনের সামনে আছে = ৬ জন 
সুমনের পিছনে আছে = ৩০ জন 
মোট ছাত্রছাত্রী = ৬ + ১ + ৩০ = ৩৭ জন 
৫৭.
একটি মেয়ে পড়ার টেবিলে বসে আছে। মেয়েটির দিকে ইঙ্গিত করে জিসান বলেন, 'এই মেয়েটি আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে।' ঐ মেয়ের সঙ্গে জিসানের স্ত্রীর কী সম্পর্ক?
  1. ক) ফুফু
  2. খ) মা
  3. গ) চাচী
  4. ঘ) খালা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মেয়ে পড়ার টেবিলে বসে আছে। মেয়েটির দিকে ইঙ্গিত করে জিসান বলেন, 'এই মেয়েটি আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে।' ঐ মেয়ের সঙ্গে জিসানের স্ত্রীর কী সম্পর্ক?

সমাধান: 
বাবার একমাত্র সন্তান মানে 'জিসান' নিজেই।
মানে মেয়েটি জিসানের মেয়ে। তাই জিসানের স্ত্রী মেয়েটির মা।
৫৮.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
চিত্রটি উল্লম্বভাবে উল্টে যায় এবং চিত্রের ভিতরে দুটি রেখা 90° কোণে ঘোরানো হয়। 
এই নিয়ম অনুসারে অপশন ক সঠিক উত্তর 
৫৯.
4 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি অবস্থান করছে? 
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: 4 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি অবস্থান করছে? 
 
সমাধান: 
প্রদত্ত চিত্রে 4 এর পাশাপাশি অবস্থান করছে 1, 2, 5, 6
4 এর বিপরীত পাশে আছে = 3
৬০.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ -
  1. ক) শম্পা 
  2. খ) বিভা
  3. গ) কলাপী
  4. ঘ) শিখী
ব্যাখ্যা
'কিরণ' শব্দের সমার্থক শব্দ - প্রভা, আলো, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস ইত্যাদি

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ- কলাপী, কেকী, শিখী শিখন্ডী, বর্হী, বর্হিণ   
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ - তড়িৎ, চপলা, অশনি , শম্পা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬১.
(100)12 ÷ (10)18 = ?
  1. ক) (10)2
  2. খ) (100)2
  3. গ) (1000)2
  4. ঘ) 1000
ব্যাখ্যা
প্রশ্ন: (100)12 ÷ (10)18 = ?

সমাধান: 
(100)12 ÷ (10)18
= (102)12 ÷ (10)18
= 1024 ÷ (10)18
= 1024 - 18
= 10
= (103)2
= (1000)2
৬২.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 15টি 
  2. খ) 13টি 
  3. গ) 15টি 
  4. ঘ) 18টি 
অনির্ধারিত
ব্যাখ্যা


১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AKI, AIL, EKD, LFB, DJC, BJC, DHC এবং  BCG = 8টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AKL, ADJ, AJB এবং DBC = 4 টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ADC  এবং ABC = 2টি  
৪টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ADB = 1টি 
মোট ত্রিভুজ আছে = 8 + 4 + 2 + 1 = 15টি

অপশনে সঠিক উত্তর দুইবার থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
৬৩.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব তবে অপশন গ 
৬৪.
মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় কত তারিখে?
  1. ক) ১০ এপ্রিল ১৯৭১
  2. খ) ১১ এপ্রিল ১৯৭১
  3. গ) ১৬ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
বাংলাদেশের অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার:
• ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়।
• এই সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
• মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
• এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী : এএইচএম কামারুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : তৃতীয় খণ্ড
৬৫.
বাংলাদেশের কৃষিতে 'ময়না' কী?
  1. ক) উন্নত জাতের ধান
  2. খ) উন্নত জাতের গম
  3. গ) উন্নত জাতের ভুট্টা
  4. ঘ) উন্নত জাতের টমেটো
ব্যাখ্যা
• উন্নত জাতের ধান:- ময়না, হীরা, মালা, ইরাটম, চান্দিনা, ব্রিশাইল, সুফলা, হরিধান।
• উন্নত জাতের গম:- দোয়েল,আনন্দ,আকবর,বরকত,অগ্রণী,বলাকা।
• উন্নত জাতের ভুট্টা:- বর্ণালি, শুভ্র, উত্তরণ।
• উন্নত জাতের টমেটো:- বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা। 

তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস।
৬৬.
সরকার ঘােষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম কোনটি?
  1. ক) বাইক্কা বিল
  2. খ) চলন বিল
  3. গ) হাকালুকি হাওর
  4. ঘ) হাইল হাওর
ব্যাখ্যা
• সরকার ঘােষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম - হাইল হাওড়। 

- জলাশয় সংশ্লিষ্ট মৎস্যজীবী-জেলেসহ সংশ্লিষ্ট সুফলভোগীদের অধিকার প্রতিষ্ঠা এবং জলাশয়ের জৈবিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার এরই মধ্যে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯ প্রণয়ন করেছে।
- এ নীতির আওতায় অভ্যন্তরীণ জলসম্পদের স্থায়িত্বশীল উন্নয়নের জন্য জলাশয় সংশ্লিষ্ট সুফলভোগী/জেলেদের সমন্বয়ে সমাজভিত্তিক সংগঠন গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে।
- বিপন্ন প্রায় মৎস্য প্রজাতির সংরক্ষণ, প্রজনন ও বংশবৃদ্ধির জন্য অভয়াশ্রম স্থাপন একটি অন্যতম কারিগরি কৌশল।
- বিগত পাঁচ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে ৫৩৪টি অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে।
- পাঁচ বছরে স্থাপিত ৫৩৪টি অভয়াশ্রমসহ বর্তমানে দেশব্যাপী প্রায় ৫৫০টি অভয়াশ্রম স্থানীয় সুফলভোগী কর্তৃক সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে।
- এসব অভয়াশ্রম স্থাপনের ফলে বিপন্ন প্রায় মৎস্য প্রজাতি যথা-চিতল, ফলি, বামোস, কালিবাউস, আইড়, টেংরা, মেনি, রানী, সরপুঁটি, মধু পাবদা, রিটা, কাজলী, চাকা, গজার, তারা বাইম ইত্যাদি মাছের প্রাপ্যতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

সূত্র: কৃষি তথ্য সার্ভিস/ দৈনিক পত্রিকা রিপোর্ট।
৬৭.
ওরাঁও সম্প্রদায়ের প্রধান উৎসবের নাম -
  1. ক) কারাম
  2. খ) সাংগ্রাই
  3. গ) বোঙ্গাবোঙ্গি
  4. ঘ) বিজু
ব্যাখ্যা
ওরাঁও জনগোষ্ঠী বাংলাদেশের সমতলে বসবাসকারী একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী।
বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নওগাঁ, বগুড়া, নাটোর, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নীলফামারী, হবিগঞ্জ ও মৌলভীবাজারের চা বাগানে বসবাস করে।
এছাড়া গাজীপুর জেলায় কিছু সংখ্যক ওরাঁও জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে রংপুর ও নওগাঁ জেলায় ওরাঁওদের বসবাস তুলনামূলক বেশি।

- ওরাঁও সম্প্রদায় প্রধানত প্রকৃতি পূজারি।
- তাদের সৃষ্টিকর্তা বা প্রধান দেবতার নাম ধার্মেশ।
- প্রধান উৎসবের নাম কারাম
- ওরাঁওদের গ্রাম পঞ্চায়েতের নাম পাঞ্চেস।
- কুড়ুখ ও সাদরি ওরাঁওদের মধ্যে প্রচলিত দুটো ভাষা।
- ওরাঁও সম্প্রদায় তেভাগা আন্দোলনে অংশ নিয়েছিলো।


তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী
৬৮.
ট্যাক্স হলিডে বলতে বুঝায় -
  1. ক) ট্যাক্স দিবস পালনের জন্য ছুটি
  2. খ) অস্থায়ী কর হ্রাস বা বর্জন ব্যবস্তা
  3. গ) ট্যাক্স খেলাপিদের জন্য বিশেষ আইন
  4. ঘ) ট্যাক্স সংগ্রহের জন্য ছুটির দিন
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের আয়ের উৎস প্রধানত দুইটি।
যথা- কর রাজস্ব এবং করবহির্ভূত রাজস্ব।

কর পরিশোধে ২০১২ সালের মে মাসে বাংলাদেশে ই-পেমেন্ট পদ্ধতি চালু হয়।
বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি আয় আসে ভ্যাট থেকে। বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রথম প্রবর্তিত হয় ১ জুলাই, ১৯৯১।
শিল্পকে উৎসাহিত করার জন্য সাময়িকভাবে ট্যাক্স মওকুফ করাই হচ্ছে ট্যাক্স হলিডে।
অর্থাৎ, কর অবকাশ (ট্যাক্স হলিডে) হচ্ছে অস্থায়ী কর হ্রাস বা বর্জন ব্যবস্তা।

সেসব শিল্প প্রতিষ্ঠান কে কর অবকাশ দেয়া হয়েছে যারা শিল্প অঙ্গীকার করেছে এবং সকল শর্ত পূরণ করে ১ জুলাই ২০১১ থেকে ৩০ জুন ২০১৯ এর মধ্যে ভৌত অবকাঠামো প্রতিষ্ঠিত করেছে।

উৎস: পৌরনীতি ও সুশাসন-একাদশ দ্বাদশ শ্রেণি এবং এনবিআর
৬৯.
দেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?
  1. ক) যশোর
  2. খ) মাগুরা
  3. গ) নড়াইল
  4. ঘ) জয়পুরহাট
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা - মাগুরা

বাংলাদেশে মোট ৭ টি জেলাকে নিরক্ষরমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ এগুলোর মাঝে সর্বপ্রথম জেলা হিসেবে ঘোষণা করা হয় "মাগুরা" কে ৷
অন্যান্য জেলাগুলো হচ্ছে-
- সিরাজগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, গাইবান্ধা৷

মাগুরা জেলায় যে গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হয় তার নাম - "বিকশিত মাগুরা"।
১৯৯৮ সালে মাগুরায় 'বিকশিত মাগুরা' নামে ৯ মাসব্যাপী সাক্ষরতা অভিযান বাস্তবায়ন শেষে এটিকে বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়।

সূত্র: কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৭০.
জুটনের কতভাগ পাট থাকে?
  1. ক) ৪০%
  2. খ) ৫০%
  3. গ) ৬০%
  4. ঘ) ৭০%
ব্যাখ্যা
- জুটন (Jutton) হল ৭০ ভাগ পাট ৩০ ভাগ তুলার মিশ্রণে তৈরি কাপড়।
- তুলার আঁশের তৈরি বস্ত্রের বিকল্প হিসেবে পাট ও তুলার আঁশ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে এই ধরনের তন্তু তৈরি করা হয়।
- জুটনের আবিষ্কারক ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।

সূত্র: বাংলাপিডিয়া।
৭১.
দেশের মোট রপ্তানি আয়ের কত শতাংশ রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে আসে?
  1. ক) ৮৭ শতাংশ
  2. খ) ৮৫ শতাংশ
  3. গ) ৮৯ শতাংশ
  4. ঘ) ৮১ শতাংশ
ব্যাখ্যা
- বাংলাদেশের তৈরি পোশাক খাত ‘তৈরি পোশাক' ও ‘নীটওয়্যার’ - ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত। 
- ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় - ২৭,৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের - ৮১.২৫% (নীটওয়্যার- ৪৪.৫৩% ও তৈরি পোশাক - ৩৬.৭২%)। 
- অর্থাৎ, রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের অবদান - ৮১.২৫%
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৭২.
সংবিধানের কোন অনুচ্ছেদে মালিকানার নীতি লিপিবদ্ধ হয়েছে?
  1. ক) ১২ নং অনুচ্ছেদে
  2. খ) ১৩ নং অনুচ্ছেদে
  3. গ) ১৪ নং অনুচ্ছেদে
  4. ঘ) ১৫ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
সংবিধানের ১৩নং অনুচ্ছেদে মালিকানার নীতি লিপিবদ্ধ হয়েছে।

সংবিধানের অনুচ্ছেদ-১৩:
মালিকানার নীতি -- “উৎপাদনযন্ত্র, উৎপাদনব্যবস্থা ও বন্টনপ্রণালীসমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা-ব্যবস্থা নিম্নরূপ হইবে:
(ক) রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারী খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা;
(খ) সমবায়ী মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায়সমূহের সদস্যদের পক্ষে সমবায়সমূহের মালিকানা; এবং
(গ) ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা৷”

এছাড়া, 
১২ নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা,
১৪ নং অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তি, এবং
১৫ নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের ব্যবস্থার কথা বলা হয়েছে। 

সূত্র: বাংলাদেশের সংবিধান
৭৩.
২০২২ সালে নারী অধিকার প্রতিষ্ঠায় রোকেয়া পদক লাভ করেন -
  1. ক) ফরিদা ইয়াসমিন
  2. খ) কামরুন নাহার বেগম
  3. গ) নাছিমা বেগম
  4. ঘ) রহিমা খাতুন
ব্যাখ্যা
রোকেয়া পদক – 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২২’ প্রদান করেন। তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস-২০২২ ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠান ২০২২ উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে পাঁচ নারীর হাতে পদক তুলে দেন। 
 
বেগম রোকেয়া পদক-২০২২ প্রাপ্তরা হলেন:
১. নারী অধিকার প্রতিষ্ঠা: অধ্যাপক কামরুন নাহার বেগম (এডভোকেট), চট্টগ্রাম 
২. নারীর আর্থ-সামাজিক উন্নয়ন: ফরিদা ইয়াসমিন (জন্মস্থান খুলনা), সাতক্ষীরা 
৩. সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ: ড. আফরোজা পারভীন, নড়াইল
৪. পল্লী উন্নয়ন: নাছিমা বেগম, ঝিনাইদহ
৫. নারী শিক্ষা: রহিমা খাতুন, ফরিদপুর
৭৪.
জাতীয় সংসদে হুইপের দায়িত্ব -
  1. ক) শৃঙ্খলা রক্ষা করা
  2. খ) অর্থ বিল পাস করা
  3. গ) রাষ্ট্রপতিকে সাহায্য করা
  4. ঘ) সংসদ আহ্বান করা
ব্যাখ্যা
- জাতীয় সংসদে হুইপের দায়িত্ব হলো শৃঙ্খলা রক্ষা করা।
- সংসদের হুইপকে ‘সচেতক’ বলা হয়।
- সরকারি ও বিরোধী উভয় দলেই একজন করে চীফ হুইপ থাকেন।
- তাঁদের সহায়তা করার জন্য আরও কয়েকজন হুইপ থাকেন।
- সরকারি ও বিরোধী দলের চীফ হুইপ ও অন্যান্য হুইপদের পারস্পরিক সমঝোতা ও সুসম্পর্ক সংসদের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করে।

তথ্যসূত্র: জাতীয় সংসদ সচিবালয়।
৭৫.
Green Belt Movement তাদের কার্যক্রম শুরু করে-
  1. ক) ১৯৭৭ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৯ সালে
  4. ঘ) ১৯৮২ সালে
ব্যাখ্যা
গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement):
গ্রিন বেল্ট মুভমেন্ট - কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
• শুরুর সময় - ১৯৭৭ সাল।
• শুরুর স্থান - নাইরোবি, কেনিয়া।
গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।
তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র:- গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
৭৬.
কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এ গোল্ডেন বল জিতেছেন কে?
  1. ক) লিওনেল মেসি
  2. খ) কিলিয়ান এমবাপ্পে
  3. গ) নেইমার
  4. ঘ) লুকা মদ্রিচ
ব্যাখ্যা
• কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ 
- আয়োজক দেশ- কাতার (২২তম আসর)।
- সময়কাল-২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২
- মোট ভেন্যু- ৮টি।
- বল- আল রিহলা।
- মাসকট- লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- চ্যাম্পিয়ন- আর্জেন্টিনা (৩য় বার)।
- গোল্ডেন বল- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপ্পে।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়- এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৭৭.
’বাইবেল’ কাদের ধর্ম গ্রন্থ?
  1. ক) বৌদ্ধ
  2. খ) খ্রিস্টান
  3. গ) ইহুদি
  4. ঘ) হিন্দু
ব্যাখ্যা
খ্রিস্টধর্মের অনুসারীদের ধর্মগ্রন্থ - বাইবেল
খ্রিস্টধর্ম: 
- এটি যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে একটি বিশ্বাস।
যীশুর জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে এই ধর্ম বিকশিত হয়েছে।
- প্রচারক- যিশু খ্রিস্ট।
- জেরুজালেমের বেথেলহামে যীশু জন্মগ্রহণ করেন।
- খ্রিস্টধর্মের অনুসারীদের ধর্মগ্রন্থ - বাইবেল। এটি দুটি প্রধান ভাগে বিভক্ত: ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট ।
- খ্রিস্টানরা একেশ্বরবাদী। এই ঐশ্বরিক ঈশ্বরত্ব তিনটি অংশ নিয়ে গঠিত: পিতা (স্বয়ং ঈশ্বর), পুত্র (যীশু খ্রীষ্ট) এবং পবিত্র আত্মা।
- খ্রিস্টানরা দাবি করে যে যীশু আবার পৃথিবীতে ফিরে আসবেন যা দ্বিতীয় আগমন নামে পরিচিত।
- উপাসনালয়- গির্জা
- পবিত্র স্থান - জেরুজালেম

তথ্যসূত্র: Britannica & History.com
৭৮.
মার্টিন লুথার কিং জুনিয়র তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন কবে?
  1. ক) ১৯৬১ সালে
  2. খ) ১৯৬২ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৬৩ সালে
ব্যাখ্যা
• মার্টিন লুথার কিং জুনিয়র (১৫ জানুয়ারি, ১৯২৯ - ৪ এপ্রিল, ১৯৬৮)
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
- মার্টিন লুথার হলেন খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায় ধর্মীয় নেতা।

তথ্যসূত্র: Britannica & History.com
৭৯.
প্রথম চাকার ব্যবহার শুরু করে কারা?
  1. ক) ব্যবিলনীয়রা
  2. খ) সুমেরীয়রা
  3. গ) এ্যাসিরীয়রা
  4. ঘ) ক্যালডীয়রা
ব্যাখ্যা
‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।
• সুমেরীয় সভ্যতা ( Sumerian Civilization):

- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল।
- উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো ।
- লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো ৩২টি।
- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা।
- সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’।
- ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়। 

তথ্যসূত্র: Britannica & History.com
৮০.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কোন সালে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৪ সালে
  3. গ) ১৯৪৬ সালে
  4. ঘ) ১৯৪১ সালে
ব্যাখ্যা
• দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল- জার্মান, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্থন করে- ৭ মে, ১৯৪৫ সালে।
- জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্থনের মাধ্যমে ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

তথ্যসূত্র: Britannica & History.com
৮১.
নিচের কোন দেশের সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র?
  1. ক) ইরান
  2. খ) ভুটান
  3. গ) চীন
  4. ঘ) গ্রীস
ব্যাখ্যা
সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান হচ্ছে- ভুটানে
- ভুটানের রাষ্ট্রীয় নাম- কিংডম অব ভুটান।

অন্যদিকে--
- ইরান- রাষ্ট্রপতি শাসিত সরকার।
- চীন- রাষ্ট্রপতি শাসিত সরকার।
- গ্রীস- সংসদীয় গণতন্ত্র।

তথ্যসূত্র: Britannica.com
৮২.
১৯৬১ সালের পর প্রথমবারের মতো কোন দেশে জনসংখ্যা কমেছে?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
চীনের জনসংখ্যা ১৯৬১ সালের পর থেকে প্রথমবারের মতো কমেছে।
- এই ধারা দীর্ঘদিন বজায় থেকে চীনের লোকসংখ্যা কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে
প্রতিবেশী ভারত ২০২৩ সালেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে বলে আগাম বার্তা দিয়েছে রয়টার্স।
- চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২২ সালের শেষে দেশটির লোকসংখ্যা ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজার ছিল কিন্তু এক বছর আগে সংখ্যাটি ছিল ১৪১ কোটি ২৬ লাখ।
- ২০২১ সালে প্রতি হাজারে জন্মহার ছিল ৭ দশমিক ৫২, গত বছর তা কমে ৬ দশমিক ৭৭ এ নেমে এসেছে; দেশটির রেকর্ডে এটিই সর্বনিম্ন জন্মহার।
- চীন গত বছর ১৯৭৬ সালের পর থেকে সবচেয়ে বেশি মৃত্যুর হারও রেকর্ড করেছে।
- ২০২২ সালে দেশটি প্রতি হাজারে ৭ দশমিক ৩৭ মৃত্যু তালিকাবদ্ধ করেছে; যেখানে ২০২১ সালে মৃত্যুর হার ছিল ৭ দশমিক ১৮।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো । 
৮৩.
আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মহাকাশে চন্দ্রযান পাঠিয়েছে-
  1. ক) ওমান
  2. খ) সৌদি আরব
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
- আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মহাকাশে চন্দ্রযান পাঠিয়েছে ১১ ডিসেম্বর, ২০২২।
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ‘রশিদ' উৎক্ষেপণ করা হয়।
- মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়।
- এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১-এর দিকে যাচ্ছে।
- জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।

এছাড়াও 
- চাঁদের কক্ষপথে ২৬ দিনের মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরল নাসার অত্যাধুনিক নভোযান ওরিয়ন।
- নভোযানটিকে দেশে ফেরায় যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৮৪.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) প্যারিস
  2. খ) জেনেভা
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রম সংস্থা-ILO
– (ILO) এর পূণর্রুপ– International Labour Organization 
– প্রথম বিশ্বযুদ্ধের পর “ভার্সাই চুক্তির“ ফলে গড়ে উঠে।
– প্রতিষ্ঠাকাল–১৯ এপ্রিল, ১৯১৯ 
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
– প্রতিষ্ঠার স্থান–প্যারিস, ফ্রান্স।
– সদর দপ্তর– জেনেভা
– সদস্য সংখ্যা– ১৮৭টি দেশ।
-  বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে। 
- (ILO) শান্তিতে নোবেল পুরস্কার পায়-১৯৬৯ সালে।
- (ILO) সংস্থার ১১ তম মহাপরিচালক- গিলবার্ট এফ. হাউংবো।
- মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৩৪ সালে (ILO)-এর সদস্য হয়।
- (ILO) ২০১৯ সালে তার ১০০ তম বার্ষিকী উদযাপন করছে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ILO
৮৫.
ইয়েমেনের মুদ্রার নাম -
  1. ক) রিয়াল
  2. খ) ইয়েমেনি রিয়াল
  3. গ) দিনার
  4. ঘ) দিরহাম
ব্যাখ্যা
- ইয়েমেনের মুদ্রার নাম- ইয়েমেনি রিয়াল

অন্যদিকে--
- সৌদি আরবের মুদ্রা রিয়াল/ সৌদি রিয়াল।
- কুয়েতের মুদ্রার নাম - দিনার।
- কাতারের মুদ্রার নাম- রিয়াল।

সূত্র: ব্রিটানিকা।
৮৬.
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম-
  1. ক) আটলান্টিক মহাসাগর
  2. খ) উত্তর মহাসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর
  4. ঘ) ভারত মহাসাগর
ব্যাখ্যা

- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- প্রশান্ত মহাসাগরের আয়তন - ১৬ কোটি ৮৭ লক্ষ বর্গকিলোমিটার।
- গড় গভীরতা - গড় - ৪,১৮৮ মি.; সর্বোচ্চ গভীরতা - ১০,৯২০ মি. এই মহাসাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত।
- ২৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

অন্যদিকে--
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর

উৎস: ওয়ার্ল্ড এটলাস
৮৭.
হরমুজ প্রণালী পৃথক করেছে -
  1. ক) আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে
  2. খ) সংযুক্ত আরব আমিরাত ও ইরানকে
  3. গ) পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে
  4. ঘ) আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে
ব্যাখ্যা
- হরমুজ প্রণালী পৃথক করেছে সংযুক্ত আরব আমিরাত ও ইরানকে।
- হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে।

জিব্রাল্টার প্রণালী
- সংযুক্ত করেছে - আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে এবং
- পৃথক করেছে -  আফ্রিকা (মরক্কো) ও ইউরোপ (স্পেন) মহাদেশকে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৮৮.
২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের কয়টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করে?
  1. ক) ৯টি
  2. খ) ৮টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
• ২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের ৫টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করে।
• এগুলো হলো:- মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা।
• এর মধ্যে বন্যা ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান ১ নম্বরে। ঝড়ের ঝুঁকিতে ২ নম্বর এবং সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধিতে ১০ নম্বর।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৮৯.
সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) চট্টগ্রাম
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) হবিগঞ্জ
ব্যাখ্যা
- সাতছড়ি জাতীয় উদ্যান - হবিগঞ্জ।
- এর আয়তন - ২৪২.৯১ হেক্টর।

অন্যদিকে, 
- খাদিমনগর জাতীয় উদ্যান - সিলেট।
- বারৈয়াঢালা জাতীয় উদ্যান - চট্টগ্রাম।
- কাদিগর জাতীয় উদ্যান - ময়মনসিংহ।

তথ্যসূত্র: বন অধিদপ্তর।  
৯০.
IFRC এর বৈশ্বিক দুর্যোগ রিপোর্ট ২০১৮ অনুযায়ী বিশ্বের ১৭৩টি দুর্যোগপ্রবণ এলাকার মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) অষ্টম
  2. খ) ষষ্ঠ
  3. গ) নবম
  4. ঘ) সপ্তম
ব্যাখ্যা
• প্রাকৃতিক নিয়মে প্রতিনিয়ত আবহাওয়া ও জলবায়ুর উপাদানসমূহের পরিবর্তন হয়। কিন্তু যখন আবহাওয়া ও জলবায়ুর উপাদানসমূহের স্থায়ী পরিবর্তন হয়, তখন তাকে জলবায়ু পরিবর্তন বলে।
• বিশ্বের সামগ্রিক পরিবেশের জন্য জলবায়ু পরিবর্তন মারাত্মক হুমকিস্বরূপ।
• আইএফআরসি এর বৈশ্বিক দুর্যোগ রিপোর্ট, ২০১৮ অনুযায়ী বিশ্বের ১৭৩টি দুর্যোগপ্রবণ এলাকার মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম
• জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। যেমন- 
১। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি পাছে।
২। আকস্মিক বন্যা ও ভারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে।
৩। বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা যাচ্ছে।
৪। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে।  

তথ্যসূত্র: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১.
বিশ্বব্যাংক কর্তৃক ঘোষিত সুশাসনের স্তম্ভ কোনগুলো?
  1. ক) দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনী কাঠামো ও অংশগ্রহণ
  2. খ) দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনী কাঠামো ও জননিরাপত্তা
  3. গ) দায়িত্বশীলতা, মানবাধিকার, আইনী কাঠামো ও অংশগ্রহণ
  4. ঘ) জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনী কাঠামো ও অংশগ্রহণ
ব্যাখ্যা
সুশাসনের স্তম্ভ
• ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি স্তম্ভ ঘোষণা করে। এ চারটি স্তম্ভ হল− 
(১) দায়িত্বশীলতা 
(২) স্বচ্ছতা 
(৩) আইনী কাঠামো ও 
(৪) অংশগ্রহণ।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২.
এশিয়ান উন্নয়ন ব্যাংক 'Governance : Sound Development Management' শীর্ষক রিপাের্ট প্রকাশ করে -
  1. ক) ১৯৯৪ সালে
  2. খ) ১৯৯৫ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
ব্যাখ্যা
• ১৯৯৫ সালে Asian Development Bank (ADB) 'Governance : Sound Development Management' শীর্ষক রিপাের্টে ‘সুশাসন সম্পর্কে আলােচনা করে।
• ১৯৯৭ সালে UNDP  'Governance for Sustainable Human Development' এই নামে তাদের একটি পলিসিতে সুশাসনের সংজ্ঞা প্রদান ও এর বৈশিষ্ট্য উল্লেখ করে।
• বিশ্বব্যাংক (১৯৯৪) ''Governance : The World Bank Experience'' বা ‘শাসন: বিশ্বব্যাংকের অভিজ্ঞতা’ শীর্ষক এক রিপোর্টে সুশাসনকে সরকারি খাতের ব্যবস্থাপনা, জবাবদিহিতা, উন্নয়নের জন্য আইনী কাঠামো, স্বচ্ছতা ও তথ্য এ চারটি কার্যক্রম দ্বারা ব্যাখ্যা করা হয়।  
• ১৯৯২ সালে বিশ্বব্যাংক ‘Governance and Development' শীর্ষক রিপাের্টে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করে।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৯৩.
নিচের কোনটি স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ?
  1. ক) আইনের দৃষ্টিতে সমতা
  2. খ) মূল্যবোধের বিকাশ
  3. গ) সরকারের দায়িত্বশীলতা
  4. ঘ) সদাজাগ্রত জনমত
ব্যাখ্যা
• স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার হলেও এটি অর্জন ও সংরক্ষণ অত্যন্ত দুরূহ কাজ।
• স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হলো জনগণের সর্তক দৃষ্টি বা সদা জাগ্রত জনমত। 
• স্বাধীনতা প্রিয় জনগণকে সর্বদা সজাগ ও সচেতন থাকতে হবে, যেন স্বাধীনতার ওপর হুমকি না আসে। 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৯৪.
দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ -
  1. ক) স্পেশাল ফোর্স গঠন
  2. খ) জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন
  3. গ) এন্টি করাপশন ট্রাইব্যুনাল গঠন
  4. ঘ) মানবাধিকার কমিশন গঠন
ব্যাখ্যা
• দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে।
• এতে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারদের ভূমিকা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
• এই কৌশলে শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে নির্দেশ করা হয়েছে।

তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।
৯৫.
'Das Kapital' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) জ্যা জ্যাক রুশো
  2. খ) কার্ল মার্ক্স
  3. গ) ম্যাক্স ওয়েবার
  4. ঘ) ম্যাকিয়াভেলি
ব্যাখ্যা
কার্ল মার্ক্স
▪ কার্ল মার্ক্স একজন জার্মান দার্শনিক।
▪ কার্ল মার্ক্স ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
▪ সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।

তার লেখা উল্লেখযোগ্য বই:-
- The Communist Manifesto (১৮৪৮ সালে প্রকাশিত হয়)
- ‘কম্যুনিষ্ট মেনিফেষ্টো’ রচনা করেছেন কার্লমার্কস ও এঙ্গেলস। 
- Das Kapital (১৮৬৭ সালে প্রকাশিত হয়,৩ খন্ডে বিভক্ত)
- Economic and Philosophic Manuscripts of 1844
- The Poverty of Philosophy
- ‘দি ক্রিটিক অব পলিটিক্যাল ইকনমি’
- ‘দি সিভিল ওয়ার ইন ফ্রান্স’
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই ‘The German Ideology’

তথ্যসূত্র: ব্রিটানিকা।