পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ২: সম্পূর্ণ সিলেবাস
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
নিচের কোনটি ভাব বাচ্য?
  1. আমার যাওয়া হবে না।
  2. এ পথে চলা যায় না।
  3. এ রাস্তা আমার চেনা নেই।
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ভাববাচ্যঃ
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে।

ভাববাচ্যের বৈশিষ্ঠ্যঃ
- ভাববাচ্যে ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয় বিভক্তি প্রযুক্ত হয়।
যেমন - আমার খাওয়া হলো না। (কর্তায় ষষ্ঠী)

- কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়।
যেমন - এ পথে চলা যায় না; এবার ট্রেনে ওঠা যাক।

- মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ ও বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়।
যেমন - এ রাস্তা আমার চেনা নেই।

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।
.
বিকৃত শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর।
  1. বি + কৃত
  2. বি - কৃ + ত
  3. বিকৃ + ইত
  4. বি + √কৃ + ত
সঠিক উত্তর:
বি + √কৃ + ত
উত্তর
সঠিক উত্তর:
বি + √কৃ + ত
ব্যাখ্যা
‘বিকৃত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় - বি + √কৃ + ত(ক্ত)।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
জায়া ও পতি সমাস করলে কী হয়?
  1. স্বামী-স্ত্রী
  2. দম্পতি
  3. পতি-পত্নী
  4. জায়া-পতি
সঠিক উত্তর:
দম্পতি
উত্তর
সঠিক উত্তর:
দম্পতি
ব্যাখ্যা
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রধান্য থাকে এবং সংযোজক অব্যয় লোপ পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন- জায়া ও পতি = দম্পতি, পিতা ও পুত্র = পিতাপুত্র।

(উৎস- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী)
.
নিচের কোনটি ঐকদেশিক অধিকরণ কারকের উদাহরণ?
  1. বনে বাঘ আছে।
  2. তিলে তৈল আছে।
  3. কলসটি কানায় কানায় পূর্ণ।
  4. নদীতে পানি আছে।
সঠিক উত্তর:
বনে বাঘ আছে।
উত্তর
সঠিক উত্তর:
বনে বাঘ আছে।
ব্যাখ্যা
যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে অধিকরণ কারক।
অধিকরণ কারক তিন প্রকার।
যথা-
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং
৩. ভাবাধিকরণ।


আধারাধিকরণ:
আধারাধিকরণ বা স্থানাধিকরণ কোন কোন স্থানকে বুঝায়। যেমন: তিলে তৈল আছে। ছেলেটি অঙ্কে কাচা। নদীতে পানি আছে।
এটি তিন ভাগে বিভক্ত। যথা : - ১. ঐকদেশিক, ২. অভিব্যাপক এবং ৩. বৈষয়িক।

১. ঐকদেশিক:
বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন-
পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)
বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)
আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে)

২. অভিব্যাপক:
উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। যেমন-
তিলে তৈল আছে। (তিলের সারা অংশব্যাপী)
নদীতে পানি আছে। (নদীর সমস্ত অংশ ব্যাপ্ত করে)
কলসটি কানায় কানায় পূর্ণ। (কলসের সম্পূর্ণ অংশ জুড়ে আছে) 

৩. বৈষয়িক:
বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারও কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়। যেমন-
সফিক অঙ্কে কাঁচা।
আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। 

কালাধিকরণ:
যে কালে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে কালাধিকরণ কারক বলে। উদাহরণ-
ছেলেবেলায় আমি খুব দুষ্টু ছিলাম। 
শরতে শাপলা ফোটে।
সকালে সে চলে যাবে।
প্রভাতে উঠিল রবি লোহিত বরণ।

ভাবাধিকরণ:
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ‘ভাবে সপ্তমী’ বলা হয়। যেমন-
রাতটা দু:খে কাটলো।
সে ফুর্তিতে আছে। 



উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা


[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি, সংস্করণ ২০১৯]
.
তৎপুরুষ সমাসের কোন পদ প্রধান থাকে ?
  1. পূর্বপদ
  2. পরপদ
  3. উভয় পদ
  4. অন্য পদ
সঠিক উত্তর:
পরপদ
উত্তর
সঠিক উত্তর:
পরপদ
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
পূরবপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- রথকে দেখা = রথ দেখা।

অন্যদিকে,
- দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পায়।
- কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ [নবম দশম শ্রেণি]
.
'ঘোটক' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. হয়
  2. মাতঙ্গ
  3. তুরঙ্গ
  4. বাজী
সঠিক উত্তর:
মাতঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
মাতঙ্গ
ব্যাখ্যা
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-
- ঘোড়া,
- ঘোটক,
- হয়,
- বাহ,
- বাজী,
- তুরঙ্গ,
- মতুরগ,
- সৈন্ধব,
- বাহনশ্রেষ্ঠ,
- হ্রেষী,
- মরুদ্রথ,
- ঘোটকী,
- বামী,
- টাঙ্গন,
- বড়বা ইত্যাদি।]

হাতি শব্দের সমার্থক শব্দ হলো কুঞ্জর, গজ, মাতঙ্গ, করী, দন্তী, দ্বিপ, বারণ, দ্বিরদ ইত্যাদি।

[উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
.
Fill in the blank with the correct preposition:
Are you sorry _____ what you have done?
  1. with
  2. for
  3. by
  4. over
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
verbs/nouns/adjectives এর সাথে কিছু নির্দিষ্ট preposition বসে। যেমন:
- Exonerate from,
- refrain from,
- suspicious of,
- interested in,
- inured to,
- accused of,
- sorry for,
- respite from,
- vexed at, etc.

উপরের প্রদত্ত rule অনুযায়ী, শূন্যস্থানে for বসবে।

অতএব সঠিক বাক্য : Are you sorry for what you have done?
.
Nabil’s cousin has gone to ______ hospital to see him.
  1. a
  2. the
  3. an
  4. no article
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
bed, school, college, university, hospital ইত্যাদি শব্দগুলো যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের পূর্বে ‍article বসে না। তবে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে তাদের পূর্বে ‍article বসে।
প্রশ্নোল্লেখিত Nabil এর Cousin হাসপাতালে নিজে চিকিৎসার জন্য যায়নি। বরং Nabil কে  দেখতে গিয়েছে। সুতরাং এখানে Cousin এর হসপিটালে যাওয়ার মূল উদ্দেশ্য চিকিৎসা নয়।
তাই এখানে ‍article ‘the’ বসবে। আর ‍‘a ও an’ না বসার কারণ হলো এখানে Nabil এর চিকিৎসা নেওয়া হসপিটালটি নির্দিষ্ট। অনির্দিষ্ট নয়।

উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain
১০.
Identify the part of speech the underlined word belongs to.
He is no better than a fool.
  1. Verb
  2. Adjective
  3. Adverb
  4. Noun
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
Some words are used sometimes as adjectives, sometimes as adverbs.
Adjective: He is no better than a fool.
Adverb: He Knows me better than you.
Adjective: There is much truth in what he says.
Adverb: The patient is much better.
Adjective: This is a hard sum.
Adverb: He works hard all day.

Source: High School English Grammar & Composition by Wren & Martin.
১১.
Rita died _____ a heart attack.
  1. by
  2. of
  3. in
  4. for
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
1) In - হাসপাতালে এবং এক্সিডেন্টে মারা যাওয়া বুঝাতে in হবে।
At least six people have died in the accident. He later died in hospital.

শান্তিতে মারা যাওয়া বুঝাতে in হবে। Cambridge
I would like to die in my sleep

যুদ্ধে মারা যাওয়া বুঝাতে in হবে। উল্লেখ্য যে যুদ্ধ এবং সহিংসতা আলাদা দুটো বিষয়।
This is the cemetery of those who died in the First World War.

2) By - সহিংসতা, তরবারি, মহামারীতে মারা যাওয়া বুঝাতে by হবে। 
Those who died by the sword were more fortunate than those who died of hunger.

3) Of/From
রোগ, অসুস্থতা, ক্ষুধা, পিপাসা দারিদ্র্যের কারণে মারা গেলে of এবং from হয়।
She died of / from hunger / cancer / thirst / a heart attack / her injuries
Those who died by the sword were more fortunate than those who died of hunger.

বৃদ্ধ বয়সের কারণে মারা গেলে of হবে।
She died of old age.

ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.

4) For - দেশের জন্য অথবা কোন কারণে মারা যাওয়া বুঝাতে for ব্যবহৃত হয়।
He died for his country.

5) At - ঝুঁকির মধ্যে মারা যাওয়া বুঝাতে at হয়।

Sources - Oxford, Cambridge and Merriam Webster Dictionary. Common Mistakes in English by T J Fitikides
১২.
'Regional' এর সমার্থক শব্দ কোনটি?
  1. Epidemic
  2. Endemic
  3. Pandemic
  4. Syndemic
সঠিক উত্তর:
Endemic
উত্তর
সঠিক উত্তর:
Endemic
ব্যাখ্যা
Endemic (noun), (adjective)
English Meaning: (especially of a disease or social condition) found particularly in a specific area or group.
Bangla Meaning: কোনো দৈশিক; আঞ্চলিক বা পেশার সঙ্গে যুক্ত রোগবিশেষ।
Synonyms: Regional (আঞ্চলিক), Local (স্থানীয়), Native (আদিবাসী).
Antonyms: Nonindigenous (অদেশীয়), Nonnative (দেশজ নয় এমন).
Other Forms:
- Endemically (adverb)
- Endemicity (noun)
- Endemism (noun)
Example Sentence: ‘Malaria is endemic and is a cause of premature death.’

Source: Live MCQ Lecture
১৩.
The plural form of ''Nucleus'' is-
  1. Nucleu
  2. Nuclei
  3. Nucley
  4. Nucleum
সঠিক উত্তর:
Nuclei
উত্তর
সঠিক উত্তর:
Nuclei
ব্যাখ্যা
Nucleus শব্দটির Plural হিসেবে Nuclei এবং Nucleuses উভয়ই ব্যবহৃত হয়।
১৪.
Past participle of 'light' is -
  1. enlighten
  2. lighten
  3. lit
  4. lite
সঠিক উত্তর:
lit
উত্তর
সঠিক উত্তর:
lit
১৫.
Change into compound:
Besides being beautiful the girl is brilliant.
  1. The girl is beautiful but brilliant.
  2. The girl is not only beautiful but also brilliant.
  3. The girl is so much beautiful as brilliant.
  4. The girl is beautiful but also intelligent.
সঠিক উত্তর:
The girl is not only beautiful but also brilliant.
উত্তর
সঠিক উত্তর:
The girl is not only beautiful but also brilliant.
ব্যাখ্যা
Simple sentence এ “besides being” থাকলে compound sentence এ “not only..….but also” structure ব্যবহার করা হবে।
সুতরাং সঠিক বাক্যটি হবে - The girl is not only beautiful but also brilliant.
১৬.
নিচের কোনটি Collective Noun?
  1. July
  2. Family
  3. Month
  4. Envelope
সঠিক উত্তর:
Family
উত্তর
সঠিক উত্তর:
Family
ব্যাখ্যা
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
যেমন - Committee, Cattle, Army, Audience, Crowd, Class, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।
১৭.
কোন গ্যাসের আধিক্যের ফলে ইউরেনাস গ্রহকে নীলাভ সবুজ বর্ণ দেখায়?
  1. নাইট্রোজেন
  2. আর্গন
  3. মিথেন
  4. নিয়ন
সঠিক উত্তর:
মিথেন
উত্তর
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা
ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগ অনেক শীতল। ইউরেনাসের নীলাভ সবুজ বর্ণ শীতল মিথেন গ্যাসের প্রভাবে হয়।
- তাই একে সবুজ গ্রহ বলে।
Source: NASA
১৮.
বাকু কোন দেশের রাজধানী?
  1. বেলারুশ
  2. উজবেকিস্তান
  3. আজারবাইজান
  4. আলবেনিয়া
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা
আজারবাইজান দেশটির মোট আয়তন ৮৬,৬০০ বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী হলো বাকু৷
বাকু পৃথিবীর সবচেয়ে নিচু রাজধানী, এটি সমুদ্রপৃষ্ঠের ২৮ মিটার নিচে অবস্থান করছে।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং বিবিসি
১৯.
বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
  1. ঢাকা জাদুঘর
  2. মুক্তিযোদ্ধা জাদুঘর
  3. বরেন্দ্র জাদুঘর
  4. জাতীয় জাদুঘর
সঠিক উত্তর:
বরেন্দ্র জাদুঘর
উত্তর
সঠিক উত্তর:
বরেন্দ্র জাদুঘর
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম জাদুঘর হলো রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর যা ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়।
ঢাকার শাহবাগে অবস্থিত ঢাকা জাদুঘর তথা জাতীয় জাদুঘর ১৯১৩ সালে স্থাপিত হয়।
বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত।
উৎসঃ বাংলাপিডিয়া এবং জাতীয় জাদুঘর ওয়েবসাইট
২০.
সংবিধান অনুসারে অধ্যাদেশ জারি করতে পারেন কে?
  1. স্পিকার
  2. রাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. জাতীয় সংসদ
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
- সংসদ ভেঙে যাওয়া অবস্থায় এবং সংসদ অধিবেশনকাল ব্যতীত সময়ে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি কর্তৃক আইনের ন্যায় কার্যকর যে আদেশ জারি করেন তা ‘অধ্যাদেশ’ নামে পরিচিত।
- বাংলাদেশ সংবিধানের ৯৩ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে থাকেন।
- এই অধ্যাদেশ জারির পরবর্তীতে অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি উপস্থাপন করতে হয় এবং উপস্থাপনের ৩০ দিনের মধ্যে সংসদ এটি অনুমোদন না করলে ৩০ দিন পর এই অধ্যাদেশ অকার্যকর হয়ে যায়।
(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
২১.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. Oracle
  2. Foxpro
  3. Ubuntu
  4. Ms Excel
সঠিক উত্তর:
Ubuntu
উত্তর
সঠিক উত্তর:
Ubuntu
ব্যাখ্যা
সিস্টেম সফটওয়্যার -
সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুটআউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রােগ্রাম চালনার জন্য
কম্পিউটারকে তৈরি রাখে। আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
Unix, Linux, Ubuntu, Windows, Solaris সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার -
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রােগ্রাম তৈরি করা হয়।
তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রােগ্রাম ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
উদাহারণঃ Ms Word, Ms Excel, Oracle, Foxpro, Informix, Adobe Photoshop ইত্যাদি।


সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
পরপর তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৫ হলে তাদের গুণফল কত? 
  1. ১৫০
  2. ১২০
  3. ১৩০
  4. ১৪০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
মনেকরি 
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ক , ক + ১ , ক + ২ 
 শর্তমতে,
ক +ক + ১ + ক + ২ =১৫ 
৩ক + ৩ = ১৫ 
৩ক = ১৫ -৩ 
৩ক = ১২ 
ক = ৪ 
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ৪,৫,৬

সংখ্যা তিনটির গুণফল = ৪×৫×৬ =১২০
২৩.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৭। তাদের ল.সা.গু. ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ২০
  2. ৩০
  3. ২৫
  4. ১৫
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুটি ৪ক ও ৭ক
৪ক ও ৭ক এর ল,সা,গু = ২৮ক
 
প্রশ্নমতে,
২৮ক = ১৪০
বা, ক = ৫

ক্ষুদ্রতম সংখ্যাটি = ৪×৫ = ২০
২৪.
কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুত আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কতজন সৈন্য এসেছিলো? 
  1. ২০০ জন
  2. ১৯০ জন
  3. ১৮০ জন
  4. ১৬০ জন
সঠিক উত্তর:
১৮০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৮০ জন
ব্যাখ্যা
অবশিষ্ট = (২০ - ১০) দিন = ১০ দিন 

১০ দিনের খাবার আছে ৭২০ জন সৈন্যের 
১  দিনের খাবার আছে  ১০ × ৭২০ 
৮  দিনের খাবার আছে (১০ × ৭২০) /৮
                                   = ৯০০ জন 

নতুন সৈন্য এসেছিলো = (৯০০ - ৭২০) জন 
                                  = ১৮০ জন
২৫.
2x + 2/x = 3 হলে,  x3 +1/x3 এর মান কত?
  1. 7/8
  2. -9/8
  3. 9/8
  4. -7/8
সঠিক উত্তর:
-9/8
উত্তর
সঠিক উত্তর:
-9/8
ব্যাখ্যা
দেওয়া আছে
2x + 2/x = 3
 x +1/x = 3/2 

 x3 +1/x3 = ( x + 1/x )3 - 3 x×(1/x) (x + 1/x ) 
                = (3/2)3 - 3×3/2
                =27/8 -9/2
                =27-36/8
                = -9/8
২৬.
দুটি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুণফল ৪৩২। তবে ছোট সংখ্যাটি কত? 
  1. ৩২
  2. ৩৬
  3. ১২
  4. ১৬
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
মনেকরি,
বড় সংখ্যাটি ক 
ছোট সংখ্যাটি ৪৮ - ক 

প্রশ্নমতে,
ক(৪৮ - ক) = ৪৩২ 
৪৮ক - ক = ৪৩২
- ৪৮ক +৪৩২ = ০ 
- ৩৬ক -১২ ক +৪৩২ = ০
ক(ক -৩৬ ) - ১২(ক -৩৬) = ০
(ক -৩৬ )(ক -১২) =০

হয় 
ক -৩৬ = ০ 
ক = ৩৬ 

অথবা 
ক - ১২ = ০ 
ক = ১২
২৭.
কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হবে?
  1. ১৭০
  2. ৭০
  3. ২০০
  4. ২২০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি ক 

শর্তমতে,
(ক  এর ৬০%)-৬০ = ৬০
৬০ক/১০০ -৬০ =৬০ 
৬০ক/১০০= ১২০
৬০ক= ১২০×১০০
ক = (১২০×১০০)/৬০
ক = ২০০
২৮.
log66√6 এর মান কত? 
  1. 3/2
  2. 2/3
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
log66√6 
=log66 + log6√6
=1 + log66(1/2)
= 1 + (1/2) log66
= 1 + 1/2
= 3/2
২৯.
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত? 
  1. ৩৬
  2. ১৬
  3. ২৫
  4. ৪৯
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি ক 

শর্তমতে 
√ক  + ৯ = ১৪ 
√ক = ১৪ -৯ 
√ক = ৫ 
ক = ২৫
৩০.
কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণ কত?
  1. ১১০°
  2. ১২০°
  3. ৩০°
  4. ৯০°
সঠিক উত্তর:
১২০°
উত্তর
সঠিক উত্তর:
১২০°
ব্যাখ্যা
কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণ কত? 

ত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

বৃত্তের কেন্দ্রস্থ কোণ =পরিধিস্থ কোণ × ২ = ৬০°× ২ = ১২০°
৩১.
করিম ও  রহিমের  বেতনের অনুপাত ৭ : ৫। করিম, রহিম অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে রহিমের বেতন কত? 
  1. ১৬০০ টাকা
  2. ১৪০০ টাকা 
  3. ১০০০ টাকা 
  4. ১২০০ টাকা
সঠিক উত্তর:
১০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
১০০০ টাকা 
ব্যাখ্যা
মনেকরি,
করিম এর বেতন = ৭ক টাকা 
রহিমের বেতন = ৫ক টাকা 

প্রশ্নমতে, 
৭ক -৫ক = ৪০০ 
২ক = ৪০০ 
ক = ২০০ 

রহিমের বেতন = ৫ × ২০০ টাকা = ১০০০ টাকা
৩২.
যদি A = {1,2,3} হলে B={4,5,6} A ∩ B=?
  1. {2,3,4,5,6}
  2. {1,2,3,4,5,6}
  3. {2,3,5}
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
দেওয়া আছে, 
A = {1,2,3}
B={4,5,6} 

A ∩ B= {1,2,3} ∩ {4,5,6} = ∅
৩৩.
কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 4√2 মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 3√3
  2. 4√5
  3. 4√3
  4. 4√2
সঠিক উত্তর:
4√3
উত্তর
সঠিক উত্তর:
4√3
ব্যাখ্যা
মনেকরি,
ঘনকের এক ধার = a 
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2
প্রশ্নমতে,
 a√2 = 4√2 
 a = 4

ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = a√3
                                   = 4√3
৩৪.
একজন দোকানদার ৩১০ টি  আম বিক্রয় করে ৪০০ টি আমের ক্রয়মূল্যে।  তার শতকরা কত লাভ হলো? 
  1. ২২.০৩%
  2. ২৩.০৩%
  3. ২৯.০৩%
  4. ২৭.০৩%
সঠিক উত্তর:
২৯.০৩%
উত্তর
সঠিক উত্তর:
২৯.০৩%
ব্যাখ্যা
৩১০টি আমের বিক্রয়মূল্য  = ক টাকা 
১ টি  আমের বিক্রয়মূল্য  = ক/৩১০ টাকা 

৪০০ টি আমের ক্রয়মূল্য = ক টাকা 
১টি আমের ক্রয়মূল্য = ক/৪০০ টাকা 

লাভ= ক/৩১০ -  ক/৪০০
      = ৪০ক -৩১ক /১২৪০০
      = ৯ক/১২৪০০

ক/৪০০ টাকায় লাভ হয় ৯ক/১২৪০০ টাকা 
   ১   টাকায় লাভ হয় (৯ক ×৪০০)/(ক ×১২৪০০)
১০০ টাকায় লাভ হয়  (৯ক ×৪০০×১০০)/( ক ×১২৪০০)
                                  = ২৯.০৩ টাকা
৩৫.
একটি ট্রেন ঘণ্টায় ৪৮ কিলোমিটার বেগে চলে ৩৬০ মিটার দৈর্ঘ্য একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত? 
  1. ৬০০ মিটার
  2. ৮০০ মিটার
  3. ৩৬০ মিটার
  4. ৪৪০ মিটার
সঠিক উত্তর:
৪৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৪০ মিটার
ব্যাখ্যা
১ ঘণ্টা বা ৬০ মিনিটে অতিক্রম করে ৪৮ কি.মি. বা ৪৮০০০ মিটার
∴ ১ মিনিটে অতিক্রম করে (৪৮০০০/৬০)= ৮০০ মিটার

ট্রেনের দৈর্ঘ্য +প্লাটফর্মের দৈর্ঘ্য= ৮০০
বা, ট্রেনের দৈর্ঘ্য + ৩৬০ মিটার = ৮০০
∴ ট্রেনের দৈর্ঘ্য  = (৮০০ - ৩৬০) মিটার = ৪৪০ মিটার
৩৬.
3x2 -7x - 6 এর উৎপাদক সমূহ হলো- 
  1. (x - 4) (3x + 2)
  2. (x - 3) (3x - 2)
  3. (x + 3) (3x + 2)
  4. (x - 3) (3x + 2)
সঠিক উত্তর:
(x - 3) (3x + 2)
উত্তর
সঠিক উত্তর:
(x - 3) (3x + 2)
ব্যাখ্যা
3x2 -7x - 6 
= 3x2 - 9x + 2x -6 
= 3x(x -3) + 2(x -3)
= (x - 3) (3x + 2)
৩৭.
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? 
  1. ৫০০ টাকা
  2. ২০০০ টাকা
  3. ২৫০০ টাকা
  4. ৩০০০ টাকা
সঠিক উত্তর:
২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০০ টাকা
ব্যাখ্যা
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১+২+৩+৪+৫ = ১৫
অনুপাতের বৃহত্তম অংশ = ৭৫০০ এর ৫/১৫
= ২৫০০ টাকা

এবং অনুপাতের ক্ষুদ্রতম অংশ = ৭৫০০ এর ১/১৫
= ৫০০ টাকা।

সুতরাং, অনুপাতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (২৫০০ - ৫০০) টাকা  
                                                                                  = ২০০০ টাকা 
৩৮.
শতকরা ৫ টাকা হার সুদে ১০ বছরের সুদাসলে ৪৫০০০ টাকা হলে, আসল কত? 
  1. ৩৬০০০ টাকা
  2. ৩৪০০০ টাকা
  3. ৩২০০০ টাকা
  4. ৩০০০০ টাকা
সঠিক উত্তর:
৩০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০০০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকায় ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকায় ১০ বছরের সুদ ৫х১০ = ৫০ টাকা

সুদে আসলে = ১০০+৫০ =১৫০টাকা

সুদাসল ১৫০ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১৫০ টাকা
∴ সুদাসল ৪৫০০০ টাকা হলে আসল (১০০х৪৫০০০)/১৫০ = ৩০০০০ টাকা
৩৯.
গমের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত? 
  1. ৮.২০ টাকা
  2. ৭.২০ টাকা
  3. ৭.৩০ টাকা
  4. ৮.৩০ টাকা
সঠিক উত্তর:
৭.২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭.২০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকায় কমে ১২ টাকা 
৬০০০ টাকায় কমে (১২ × ৬০০০)/১০০
                             = ৭২০ টাকা 

১ কুইন্টাল বা ১০০ কেজি গমের দাম ৭২০ টাকা 
১  কেজি  গমের দাম (৭২০/১০০) 
                                = ৭.২০ টাকা