Live MCQ™ Apple Mania: Season - 3 এর জন্য প্রযোজ্য!
---------------------------------------
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট:
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট।
[Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, - 'কড়চা' সংস্কৃত শব্দ।
• 'কড়চা' (সংস্কৃত) শব্দের অর্থ: - সংক্ষিপ্ত দিনপঞ্জি, - রোজনামচা, - বৈষ্ণব সাহিত্যে দিনলিপির আকারে রচিত ছন্দবদ্ধ রচনা। - খাজনার বিবরণ সংবলিত খাতা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২.
'স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান, গৌড়ানন্দ কবি ভনে, শুনে পুণ্যবান।'- পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অন্তর্গত?
ক
মানসী
খ
হিং টিং ছট
গ
প্রাণ
ঘ
নির্ঝরের স্বপ্নভঙ্গ
ব্যাখ্যা
• 'স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান, গৌড়ানন্দ কবি ভনে, শুনে পুণ্যবান।'- পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'হিং টিং ছট' কবিতার অন্তর্গত। ------------------------ ⇒ রবীন্দ্রনাথ ঠাকুর: - তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। - রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। - তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। - এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। - রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান। - ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর। - তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন। - ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(স্বপ্নমঙ্গল) স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ,— তার ভাবি’ ভাবি’ গবুচন্দ্র চুপ!— শিয়রে বসিয়া যেন তিনটে বাঁদরে উকুন বাছিতেছিল পরম আদরে; একটু নড়িতে গেলে গালে মারে চড় চখে মুখে লাগে তার নখের আঁচড়। সহসা মিলাল তা’রা এল এক বেদে, “পাখী উড়ে গেছে” বলে’ মরে কেঁদে কেঁদে; সম্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে, ঝুলায়ে বসায়ে দিল উচ্চ এক দাঁড়ে। নীচেতে দাঁড়ায়ে এক বুড়ি থুড়্থুড়ি, হাসিয়া পায়ের তলে দেয় সুড়সুড়ি। রাজা বলে “কি আপদ!” কেহ নাহি ছাড়ে, পা দু’টা তুলিতে চাহে, তুলিতে না পারে। পাখীর মতন রাজা করে ঝট্পট্,— বেদে কানে কানে বলে—“হিং টিং ছট!” স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান, গৌড়ানন্দ কবি ভণে, শুনে পুণ্যবান্।
উল্লেখ্য, 'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর সোনার তরী (১৮৯৪) কাব্যগ্রন্থ্যের অন্তর্গত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩.
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে ‘ভাষাচার্য’ উপাধি দেন কে?
ক
সুকুমার সেন
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
আহমদ শরীফ
ঘ
মুহাম্মদ এনামুল হক
ব্যাখ্যা
• ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ‘ভাষাচার্য’ উপাধি দেন।
• সুনীতিকুমার চট্টোপাধ্যায়: - তিনি বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী। - পশ্চিমবঙ্গের হাওরায় ১৮৯০ সালে তিনি জন্মগ্রহণ করেন। - রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভাষাচার্য উপাধি দেন।
• তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ: - Original and Development of Bengali language.(এটি ১৯২৬ সালে প্রকাশিত হয়)। - বেঙ্গলি ফোনেটিক রিডার্স। - বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা। - সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। - ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার অফ মডার্ন ইন্ডিয়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪.
'১৯৫২ সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক-সালাম-বরকত-জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।' - এই বাক্যে বিধেয়ের পূরক কোনটি?
ক
মাতৃভাষার জন্য
খ
উৎসর্গ করেছিলেন
গ
জীবন
ঘ
বাঙালি জাতির অহংকার
ব্যাখ্যা
• ''১৯৫২ সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক-সালাম-বরকত-জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।''- এই বাক্যে বিধেয়ের পূরক হলাে 'জীবন'।
• এই বাক্যে উদ্দেশ্য হলাে 'রফিক-সালাম-বরকত-জব্বার', উদ্দেশ্যের প্রসারক হলাে 'বাঙালি জাতির অহংকার’ । বিধেয় ক্রিয়া হলাে 'উৎসর্গ করেছিলেন।
অন্যদিকে '১৯৫২ সালে', 'ঢাকার রাজপথে', এবং 'মাতৃভাষার জন্য' - এই তিনটি অংশ হলাে বিধেয়ের প্রসারক।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
৫.
'অনূঢ়া' কোনটির বাক্য সংকোচন?
ক
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে
খ
যে নারীর বা মেয়ের বিয়ে হয় নি
গ
যে নারীর বিয়ে হয় না
ঘ
যে নারীর স্বামী ও পুত্র মৃত
অনির্ধারিত
ব্যাখ্যা
• বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে - » যে নারীর বিয়ে হয় না - অনূঢ়া।
• আবার, নবম-দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই এবং ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ অনুসারে - » যে নারীর বিয়ে হয় নি - অনূঢ়া।
বিভিন্ন রেফারেন্স অনুসারে "যে নারীর বিয়ে হয় না / যে নারীর বা মেয়ের বিয়ে হয় নি" দুইটিই সঠিক উত্তর হয়। অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।
নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
• যে নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া। • যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া • যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া • যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা • যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। • যে নারী বীর = বীরাঙ্গনা। • যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। • যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। • যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী। • যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। • যে নারীর বা মেয়ের বিয়ে হয় নি - কুমারী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬.
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের দ্বিতীয় খণ্ড কোনটি?
ক
বংশীখণ্ড
খ
তাম্বুলখণ্ড
গ
জন্মখণ্ড
ঘ
রাধাবিরহ
ব্যাখ্যা
⇒ শ্রীকৃষ্ণকীর্তন: - বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন স্বীকৃত। - ১৯০৯ খ্রিষ্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের শ্ৰী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন। - ১৯১৬ খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি ‘শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। - পুথির প্রথম দুটি এবং শেষপৃষ্ঠা পাওয়া যায় নি বলে এর নাম ও কবির নাম স্পষ্ট করে জানা যায় নি। - কবির ভণিতায় 'চণ্ডীদাস' এবং অধিকাংশ ক্ষেত্রে ‘বড়ু চণ্ডীদাস' পাওয়া যাওয়ায় এই গ্রন্থের কবি হিসেবে বড়ু চণ্ডীদাসকে গ্রহণ করা হয়। - শ্রীকৃষ্ণকীর্তন গীতি-আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু।
• এটি মোট ১৩ খণ্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত। খণ্ডগুলি হলো: - জন্ম খণ্ড, - তাম্বুল খণ্ড, - দান খণ্ড, - নৌকা খণ্ড, - ভার খণ্ড, - ছত্র খণ্ড, - বৃন্দাবন খণ্ড, - কালিয়দমন খণ্ড, - যমুনা খণ্ড, - হার খণ্ড, - বাণ খণ্ড, - বংশী খণ্ড ও - বিরহ খণ্ড (রাধাবিরহ)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭.
'সুন্দর' এর প্রতিশব্দ কোনটি?
ক
কনক
খ
চারু
গ
বচন
ঘ
জ্যোতি
ব্যাখ্যা
• 'সুন্দর' এর প্রতিশব্দ- 'চারু'।
• ‘সুন্দর’ শব্দের আরো সমার্থক শব্দ হলো: মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম ইত্যাদি।
অন্যদিকে, • 'কনক' - 'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ। • 'বচন'- 'কথা' শব্দের সমার্থক শব্দ। • 'জ্যোতি'- 'দীপ্তি' শব্দের সমার্থক শব্দ।
উৎস: উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষার ব্যাকরন ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৮.
'রক্তে আমার অনাদি অস্তি' কবিতাটির রচয়িতা কে?
ক
এম আর আখতার মুকুল
খ
সৈয়দ আলী আহসান
গ
দিলওয়ার
ঘ
সেলিনা হোসেন
ব্যাখ্যা
• ‘রক্তে আমার অনাদি অস্থি’ দিলওয়ার রচিত কবিতা। --------------------- • দিলওয়ার: - কবি দিলওয়ার ১৯৩৭ সালের ১লা জানুয়ারি সিলেটের সুমরা নদীর দক্ষিণে ভার্থখলায় জন্মগ্রহণ করেন। - সিলেটের সাপ্তাহিক ‘যুগভেরী’ পত্রিকায় ১৯৪৯ সালে তাঁর প্রথম কবিতা ‘সাইফুল্লাহ হে নজরুল’ ছাপা হয়। - তাঁর প্রকৃত নাম ‘দিলওয়ার খান’। প্রথম কাব্যগ্রন্থ ‘জিজ্ঞাসা’ (১৯৫৩) দিলওয়ার খান নামেই লেখেন। এর পরে তিনি নামের শেষে ‘খান’ শব্দ বাদ দেন। ---------------- 'রক্তে আমার অনাদি অস্তি' কবিতা: - সাগরদুহিতা ও নদীমাতৃক বাংলাদেশের বন্দনাই কবিতাটির মূল আলোচ্য বিষয়। - এই কবিতায় কবি পদ্মানদীর যৌবন কামনা করেছেন। যমুনা নদীর প্রেম কামনা করেছেন। - কবিতাটি ১৯৮১ সালে সিলেট থেকে প্রকাশিত হয়।
• তাঁর রচিত কবিতা গ্রন্থগুলো হলো: - জিজ্ঞাসা, - ঐকতান, - উদ্ভিন্ন উল্লাস।
• গানের বই: - পূবাল হাওয়া, - বাংলা তোমার আমার।
• শিশু-সাহিত্য: - দিলওয়ারের শতছড়া, - ছড়ায় অআ কখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯.
সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?
ক
ঞ্জ = জ্ + ঞ
খ
ঞ্ছ= ছ্ + ঞ
গ
হ্ন = হ্ + ণ
ঘ
হ্ + ম = হ্ম
ব্যাখ্যা
• সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ: 'হ্ + ম = হ্ম'।
অন্যদিকে, • 'ঞ্ছ= ছ্ + ঞ' এর সঠিক যুক্তবর্ণ------------'ঞ্ছ= ঞ্ +ছ'। • 'ঞ্জ = জ্ + ঞ' এর সঠিক যুক্তবর্ণ----------- 'ঞ্জ = ঞ্ + জ'। • 'হ্ন = হ্ + ণ' এর সঠিক যুক্তবর্ণ ------- 'হ্ন = হ্ + ন'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১০.
'শান্তশিষ্ট' কোন সমাসের উদাহরণ?
ক
দ্বন্দ্ব সমাস
খ
কর্মধারয় সমাস
গ
তৎপুরুষ সমাস
ঘ
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
• কর্মধারয় সমাস: - কর্মধারয় শব্দটির ব্যুৎপত্তি হলাে- কর্ম + ধৃ+ ণিচ + আ = কর্মধারয়। - এতে সমান বিভক্তিযুক্ত বিশেষণ ও বিশেষ্য পদের মিলন হয় এবং পরপদে বিশেষ্যের অর্থ প্রধান থাকে। - অর্থাৎ যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে। - বিশেষ্য বা বিশেষণভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। যেমন- - যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট, - যা কাঁচা তাই পাকা= কাঁচাপাকা। - নীল যে পদ্ম = নীলপদ্ম ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
'পঠিত' শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত হয়েছে?
ক
খাঁটি বাংলা ধাতু
খ
বিদেশাগত ধাতু
গ
সংস্কৃত ধাতু
ঘ
অজ্ঞাতমূল ধাতু
ব্যাখ্যা
‘পঠ্’ সংস্কৃত ধাতু। এটি দ্বারা গঠিত শব্দ- পঠন, পাঠ্য, পঠিত, পাঠক ইত্যাদি। ------------------------- ধাতু বা ক্রিয়ামূল: - বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে। - এসকল ক্রিয়াপদেরমূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
• ধাতু ৩ প্রকার। যথা- - মৌলিক ধাতু - সাধিত ধাতু ও - যৌগিক সংযোগমূলক ধাতু।
মৌলিক ধাতু: - যেসকল ধাতু আর বিশ্লেষণ করা যায় না, সেগুলোই মৌলিক ধাতু। - এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়। যেমন- চল্, পড়্, কর্ ইত্যাদি।
• মৌলিক ধাতু আবার ৩ প্রকার। যথা- - বাংলা ধাতু - সংস্কৃত ধাতু ও - বিদেশি ধাতু।
বাংলা ধাতু: - যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি, সেগুলোকে বাংলা ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন - কাদ্, কাট্, নাচ্, আক্ কহ্, কর্ ইত্যাদি। অন্যদিকে,
সংস্কৃত মূল ধাতু: - যে সব ক্রিয়াপদের মূল সংস্কৃত ভাষা থেকে এসে বাংলাভাষায় সরাসরি ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় সংস্কৃত মূল ধাতু। - এসব ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া বিশেষ্য বাক্রিয়া বিশেষণ গঠিত হয়। যেমন: অঙ্ক, কথ্, কৃৎ, খাদ্, হস্, পঠ্, দৃশ্ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
'সুলতান' কোন ভাষার শব্দ?
ক
ফারসি
খ
আরবি
গ
তুর্কি
ঘ
তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'সুলতান'- আরবি ভাষার শব্দ।
• 'সুলতান' শব্দের অর্থ: - বাদশাহ, - রাজা।
• 'সুলতান' শব্দের স্ত্রীলিঙ্গ- সুলতানা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩.
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটির রচয়িতা কে?
ক
মহাদেব সাহা
খ
শামসুর রাহমান
গ
সৈয়দ আলী আহসান
ঘ
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটির লেখক- নির্মলেন্দু গুণ। - এটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে নিয়ে লেখা কবিতা। - কবি এই ভাষণকে কবিতার সঙ্গে তুলনা করেছেন।
• নির্মলেন্দু গুণ: - তিনি ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁর সম্পূর্ণ নাম নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী। তাকে কবিদের কবি বলা হয়। - তাঁর ডাকনাম হচ্ছে রতন। প্রিয়জনেরা তাকে 'রতু' বলে ডাকতেন। - তাঁকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। - এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়।
• তাঁর রচিত কবিতা: - প্রেমাংশুর রক্ত চাই, - না প্রেমিক না বিপ্লবী, - দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, - তার আগে চাই সমাজতন্ত্র, - মুজিব-লেনিন-ইন্দিরা, - শিয়রে বাংলাদেশ, - মুঠোফোনের কাব্য, - কামকানন ইত্যাদি।
• অনুবাদ কবিতা : - রক্ত আর ফুলগুলি, - রাজনৈতিক কবিতা, - কাব্যসমগ্র।
• তাঁর রচিত ছােটগল্প: - আপনদলের মানুষ, - অন্তর্জাল।
• তাঁর রচিত কিশোর উপন্যাস: - কালো মেলা, - বাবা যখন ছোট্ট ছিলেন।
উৎস: ১। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। ২। বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি।
১৪.
'মানব মুকুট' গ্রন্থটির রচয়িতা-
ক
মুহম্মদ এনামুল হক
খ
এস ওয়াজেদ আলী
গ
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
ঘ
আহমদ শরীফ
ব্যাখ্যা
'মানব মুকুট' গ্রন্থটির রচয়িতা- 'মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী'।
মোহাম্মদ এয়াকুব আলীচৌধুরী: - তিনি একজন লেখক, সাংবাদিক। - ১৩৯৫ বঙ্গাব্দের ১৮ কার্তিক (নভেম্বর, ১৮৮৮) ফরিদপুর জেলার পাংশা উপজেলার অন্তর্গত মাগুরাডাঙ্গা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁর প্রধান রচনা হলো: - ধর্মের কাহিনী, - নূরনবী, - শান্তিধারা ও - মানব মুকুট (১৯২৬)।
[উৎস: বাংলাপিডিয়া ]
১৫.
Which of the following is synonymous with the word 'Charlatan'?
ক
Wise
খ
Hostile
গ
Dark
ঘ
Imposter
ব্যাখ্যা
♦ Charlatan Meaning: A person falsely claiming to have special knowledge or skill. Bangla meaning: যে ব্যক্তি স্বীয় মাত্রার অতিরিক্ত দক্ষতা, জ্ঞান বা সক্ষমতার ভণিতা করে; বিশেষত হাতুড়ে বৈদ্য বা ডাক্তার/ হাতুড়ে ডাক্তার; প্রতারক।
অপশন বিবেচন আকরে দেখা যায়, Charlatan এর synonym হলো - Imposter.
Source: Accessible & Cambridge Dictionary.
১৬.
What is the title of Shakespeare's final play, considered a comedy, featuring a character named Prospero?
ক
As You Like It
খ
Hamlet
গ
The Tempest
ঘ
Othello
ব্যাখ্যা
♦ Shakespeare's final play, considered a comedy, featuring a character named Prospero is - The Tempest.
• The Tempest: - এটি Shakespeare এর লিখিত একটি বিখ্যাত comedy. - এটি 5-act এ বিভক্ত। - Tempest শব্দটির অর্থ violent storm. - এটিকে তার swan song বা last work বলা হয়।
•Some character names: - Prospero, - Miranda, - Ariel, - Caliban, - Gonzalo etc.
• Shakespeare: - তার জন্মস্থান Stratford Avon. - তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor. - তাকে English national poet বলা হয়। - তাকে 'Bard of Avon' বলা হয়। - He is considered by many to be the greatest dramatist of all time.
• Notable works: • Tragedy: - Hamlet, - Othello, - King Lear, - Macbeth, - Julius Caesar.
• Comedy: - As You Like It, - The Tempest, - Twelfth Night, - A Midsummer Night's Dream etc.
• Famous poem: - Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18, - The Rape of Lucrece, - Venus and Adonis.
Source: britannica.com
১৭.
Charlotte Bronte's most famous novel, "Jane Eyre" is often considered a work of which literary genre?
ক
Fantasy Novel
খ
Science Fiction
গ
Historical Novel
ঘ
Gothic Novel
ব্যাখ্যা
♦ Jane Eyre: - Bronte এর famous novel 'Jane Eyre" এর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে Jane Eyre অর্থাৎ তাঁর নামেই novel টি নামকরণ করা হয়েছে। - Charlotte Bronte তাঁর এই Novel টি তাঁর ছদ্মনাম "Currer Bell" এর অধীনে ১৮৪৭ সালে প্রকাশিত করেন। - Jane Eyre কে তাঁর Autobiography ও বলা হয়ে থাকে।। - ইংরেজি সাহিত্যের ইতিহাসে এটি একটি ক্লাসিক হিসাবে বিবেচিত। - এটিকে gothic novel বলে হয়।
• Short Summary: - Story of Rochester and Jane Eyre. - একজন নারীর সংগ্রামের গল্প। দশ বছরের একজন অনাথিনী বালিকা যে পিতা মাতার অনুপস্থিতিতে অন্য একটি পরিবারে লালিত পালিত এবং একই সাথে নিগৃহীত হয়। এরপর তার ঠিকানা হয় অনাথ আশ্রমে। - পরবর্তীতে Rochester নামক একজন বিত্তশালী পুরুষের প্রেমে পড়ে, কিন্তু তাদের মিলনে অনেক বাধা বিপত্তি দেখা দেয়। - নানা প্রতিকূলতা আর ঘাত প্রতিঘাত এড়িয়ে জীবন সংগ্রামে জয়ী হয় Jane Eyre। শেষে Rochester এর সাথে তার মিলনের মাধ্যমে উপন্যাসের শুভ সমাপ্তি ঘটে।
• Charlotte Bronte: - তিনি একজন British author. - English novelist noted for Jane Eyre a strong narrative of a woman in conflict with her natural desires and social condition. - Her father was Patrick Brontë is an Anglican clergyman. Irish-born, he had changed his name from the more commonplace Brunty.
• Notable work: - Jane Eyre: Novel - Shirley: A Tale: Novel - The Professor: Novel - Villette: Novel
Source: Britannica & Live MCQ Lecture.
১৮.
In literature, what is the situation called where a villain or wrongdoer in a story, faces a fitting and morally appropriate punishment for their actions?
ক
Poetic Justice
খ
Farce
গ
Hamartia
ঘ
Hymn
ব্যাখ্যা
♦ Poetic Justice: - Poetic justice, in literature, is an outcome in which vice is punished and virtue rewarded, usually in a manner peculiarly or ironically appropriate. - The natural judgment which gives the wicked his due punishment and the virtuous his due reward. - অর্থাৎ, অপরাধী উপযুক্ত শাস্তি পাবে এবং সৎ ব্যক্তি ন্যায্য পুরস্কার পাবে এমন সুবিচার, যেমন কর্ম তেমন ফল।
Options, - Farce: A farce is a literary genre and type of comedy that makes use of highly exaggerated and funny situations aimed at entertaining the audience. - Hamartia হচ্ছে একটি literary terms, যার দ্বারা ট্র্যাজিডির protagonist এর চরিত্রের error or flaw বোঝায়। - Hymn is a religious song or poem in praise of God.
Source: An ABC of English Literature by Professor M Mofizar Rahman
১৯.
Staying hydrated throughout the day is essential for maintaining good health. Here 'Staying' is a/an -
ক
Present participle
খ
Adjective
গ
Gerund
ঘ
Modifier
ব্যাখ্যা
• Gerund: - Verb এর সাথে ing যোগ হয়ে noun এর কাজ করে অর্থাৎ verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে। - Gerund: Verb + ing = noun = Verb + noun. - It is a word ending in '-ing' that is made from a verb and used like a noun. - Gerunds don't describe action, they act as noun.
• Staying hydrated throughout the day is essential for maintaining good health. - এই বাক্যে 'Staying' Verb এর সাথে ing যোগ হয়ে noun এর কাজ করছে।
তাই, প্রদত্ত বাক্যে 'Staying' একটি gerund.
২০.
Among the options provided, which Shakespearean play falls under the category of comedy?
ক
Venus and Adonis
খ
Julius Caesar
গ
Twelfth Night
ঘ
Othello
ব্যাখ্যা
♦ Twelfth Night: - এটি Shakespeare লিখিত একটি নাটক। - Twelfth Night, in full Twelfth Night; or, What You Will. - 5acts বিশিষ্ট একটি comedy. - One of Shakespeare’s finest comedies, Twelfth Night precedes the great tragedies and problem plays in order of composition.
• William Shakespeare: - তার জন্মস্থান Stratford Avon. - তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor. - তাকে English national poet বলা হয়। - তাকে 'Bard of Avon' বলা হয়। - He is considered by many to be the greatest dramatist of all time.
• Notable works: • Tragedy: - Hamlet, - Othello, - King Lear, - Macbeth, - Julius Caesar.
• Comedy: - As You Like It, - The Tempest, - Twelfth Night, - A Midsummer Night's Dream etc.
• Famous poem: - Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18, - The Rape of Lucrece, - Venus and Adonis.
Source: britannica.com
২১.
Which literary movement is John Donne often associated with?
ক
Romanticism
খ
Metaphysical poetry
গ
Modernism
ঘ
Victorian Literature
ব্যাখ্যা
♦ John Donne: - তিনি একজন English poet. - He is the leading English poet of the Metaphysical school. - Donne is often considered the greatest love poet in the English language. - He is also noted for his religious verse.
• Notable work: - A Valediction: Forbidding Mourning, - Anniversaries, - Batter My Heart, - Death, Be Not Proud, - Devotions upon Emergent Occasions, - Holy Sonnets, - Paradoxes and Problems, - Pseudo-Martyr, - Songs and Sonnets, - The Canonization.
Source: Britannica.
২২.
The famous characters 'Alec & Sorrow' can be found in -
ক
Far from the Madding Crowd
খ
The Return of the Native
গ
Tess of the d’Urbervilles
ঘ
A Pair of Blue Eyes
ব্যাখ্যা
♦ 'Alec & Sorrow' চরিত্র দুটি Thomas Hardy এর Tess of the d’Urbervilles উপন্যাস থেকে নেওয়া।
• Tess of D'Urbervilles: - এই উপন্যাস টি প্রথম ১৮৯১ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। - একই বছর উপন্যাসটি তিনটি ভলিউমে বই আকারে প্রকাশিত হয়।
- এই উপন্যাসটি বেশ কিছু কারণে বিতর্কের জন্ম দেয়। - গতানুতিক ভিক্টোরিয়ান ফিকশনের চেয়ে কিছুটা ভিন্ন এই উপন্যাসটি। - গ্রামীন সমাজের দরিদ্র শ্রেণীর এক মেয়েকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে যায়। মেয়েটির নাম Tess Durbeyfield - এছাড়া যৌনতা এবং ধর্মীয় বিষয় নিয়েও বিতর্কিত উপাদান আছে উপন্যাসটিতে। - উনিশ শতকের গ্রামীন ইংল্যান্ডে মেয়েদের অসহায়ত্ব এবং বিত্তশালী শ্রেণীর লালসা চরিতার্থের একটি যথার্থ রূপ ফুটে উঠেছে এই উপন্যাসটিতে ।
• Important characters: - Alec d'Urberville, - John Durbeyfield, - Tess Durbeyfield, - Angel Clare, - Sorrow.
• Thomas Hardy: - তিনি Pessimistic Novelist হিসেবে পরিচিত। - He was also a regional novelist and a poet কারণ একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়। - তিনি Victorian age এর শ্রেষ্ঠ উপন্যাসিক এবং ছোট গল্পকার। - Thomas Hardy এর ছোটবেলা কাটে গ্রামে। গ্রামে কাটানো শৈশবের স্মৃতি
• Notable novels: - Tess of the d’Urbervilles - Far from the Madding Crowd - The Return of the Native - The Poor Man and the Lady - The Mayor of Casterbridge - A Pair of Blue Eyes.
Source: Britannica.
২৩.
The famous poetic work 'The Raven' is composed by -
ক
William Wordsworth
খ
Edgar Alan Poe
গ
Shakespeare
ঘ
John Keats
ব্যাখ্যা
♦ The Raven - Edgar Alan Poe রচিত সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম বলে অনেকে এটাকে গণ্য করেন। - এটি একটি কবিতা। - প্রকাশিত হয় ১৮৪৫ সালে। - এখানে দেখা যায়, বর্ণনাকারী তার প্রেমাস্পদ, “Lenore” কে হারিয়ে যে অভিব্যক্তি করেন তা ফুঠে উঠেছে, Raven নামক একজন পাখির সাথে কথোপকথনে।
• Edgar Alan Poe - American short-story writer, poet, critic, and editor who is famous for his cultivation of mystery and the macabre. - আধুনিক গোয়েন্দা কাহিনী ধর্মী রচনার অন্যতম পথিকৃত। ভৌতিক কাহিনী রচনাতেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। - He is generally considered the inventor of the detective fiction genre.
• Notable work: - The Tell Tale Heart: Short story - The Fall of The House of Usher: short story - The Black Cat: Short story - The Oval Portrait: Short story.
২৪.
Identify the correct one from the following sentence:
ক
The little girl was so frightened by the thunderstorm that she bursted into tears.
খ
The little girl was so frightened by the thunderstorm that she burst with tears.
গ
The little girl was so frightened by the thunderstorm that she burst into tears.
ঘ
The little girl was so frightened by the thunderstorm that she burst out tears.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে।
Burst into tears (idiom): English meaning: to start to cry. Bangla meaning: কান্নায় ভেঙ্গে পড়া।
Burst এর Past form ও burst.
উল্লেখিত অপশন গুলো বিবেচনা করে দেখা যায় সঠিক বাক্যটি হবে - The little girl was so frightened by the thunderstorm that she burst into tears.
২৫.
Select the one-word substitution for the given sentence: A self-governing country or region -
ক
Autonomy
খ
Autocracy
গ
Anarchy
ঘ
Aristocracy
ব্যাখ্যা
♦ Autonomy: - Meaning: স্বায়ত্তশাসন - the right of an organization, country, or region to be independent and govern itself.
• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো হলো: - Anarchy: A state of disorder due to absence or non-recognition of authority or other controlling systems. - Autocracy: A system of government by one person with absolute power. - Aristocracy: a class of people who hold high social rank.
২৬.
"Was this the face that launch'd thousand ships,
And burnt the topless towers of Ilium." Which of the following literary works features this quote?
ক
Beloved
খ
Ceasar and Cleopatra
গ
Hamlet
ঘ
Doctor Faustus
ব্যাখ্যা
♦ "Was this the face that launch'd thousand ships, And burnt the topless towers of Ilium." This line is phrased by - Doctor Faustus.
• Doctor Faustus: - এটি Christopher Marlowe লিখিত একটি tragedy. - Doctor Faustus নাটকে Marlowe, Faustus এর জীবনের কাহিনী বর্ণনা করেন। - Faustus ছিলেন একজন Doctor যিনি পরে জাদুকরে পরিণত হন। - তিনি শয়তানের সাথে এমন একটি চুক্তি করেন যাতে করে তিনি জ্ঞান ও শক্তি প্রাপ্ত হতে পারেন।
- Mephistopheles ছিলেন Faustus এবং Lucifer এর মধ্যস্থতাকারী। - এভাবে Faustus তার আত্মার বিক্রির মাধ্যমে ২৪ বছরে ক্ষমতাপূর্ণ একটি জীবন লাভ করে। - এই সময়কালে সে তার এই ক্ষমতার অনেক ব্যবহার ও অপব্যবহার করতে থাকেন।
- কিন্তু জীবনের শেষ দিনে এসে তিনি খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পরেন এবং তার জীবন ভিক্ষা চাইতে থাকেন। - তিনি তার কৃত কর্মের জন্য অনেক অনুতপ্ত বোধ করেন। - তবে তখন আর কোন লাভ হয় না কারণ ততোদিনে অনেক দেরি হয়ে যায়। - সেই মধ্যরাতে শয়তানের অতিথিসেবক আসে এবং Faustus এর আত্মা তার সাথে করে নরকে নিয়ে যায়।
• Famous quotes: - Was this the face that launch'd thousand ships, And burnt the topless towers of Ilium. - Sweet Helen, make me immortal with a kiss.
• Christopher Marlowe: - তিনি একজন Elizabethan poet. - তিনি একজন University Wit ছিলেন। - Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক। - তিনি University Wits দের একজন। - He is noted especially for his establishment of dramatic blank verse.
• Notable play: - Doctor Faustus, - Edward II, - Hero and Leander, - Tamburlaine the Great, - The Jew of Malta.
Source: Britannica.
২৭.
She couldn't help but frown _______ the offensive comment he made.
ক
with
খ
in
গ
upon
ঘ
at
ব্যাখ্যা
♦ Frown at: English meaning: as in disliked. Bangla meaning: ভ্রকুটি করা। Example sentence: She couldn't help but frown at the offensive comment he made.
• Appropriate preposition এর ক্ষেত্রে, 'ভ্রকুটি করা' অর্থ বোঝাতে Frown এর সাথে at বসে। - তাই শূন্যস্থানে at বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৮.
The man who came here is my father. The underlined clause is -
ক
Prepositional Clause
খ
Adverbial Clause
গ
Principal Clause
ঘ
Adjective Clause
ব্যাখ্যা
♦ The man who came here is my father. The underlined clause is - Adjective Clause.
• Adjective clause: - যেসব clause কোনো বাক্যে Adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে। - এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে modify করে থাকে। - অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।
• The man who came here is my father. - বাক্যে 'who came here' clause টি 'man' noun টির modifier হিসেবে কাজ করছে। - তাই এটি হচ্ছে Adjective clause.
Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
২৯.
Change the given sentence from direct to indirect speech: Romana said to her friend, "Will you go to college?"
ক
Romana told her friend if she will go to college.
খ
Romana asks her friend if she would go to college.
গ
Romana asked her friend if she would go to college.
ঘ
Romana asked her friend if she will go to college.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে, Sentence টি Interrogative sentence এ থাকলে, - Reporting verb টি "ask", "inquire of", "want to know", "demand", "wonder" ইত্যাদিতে পরিবর্তিত হয়। - Sentence টি Interrogative এর পরিবর্তে Assertive এ পরিণত হয়।
• Interrogative sentence এ যদি W/H question word না থেকে যদি auxiliary verb দ্বারা শুরু হয় তখন সেই বাক্যটিকে পরিবর্তনের নিয়ম: - Reporting verb এর subject বসে। - Tense অনুযায়ী ask/ inquire of বসে। - Object বসে (যদি থাকে)। - if/ whether বসে। - reported speech এর subject বসে। - reported speech এর verb বসে। - বাকি অংশ।
Structure: Reporting verb এর subject + Tense অনুযায়ী ask/ inquire of + Object + if/ whether + reported speech এর subject + reported speech এর verb + বাকি অংশ।
সেই অনুসারে সঠিক বাক্যটি হবে, Romana asked her friend if she would go to college.
Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৩০.
Had I seen him, I ____________ him the news.
ক
given
খ
would have given
গ
have given
ঘ
would gave
ব্যাখ্যা
• Third conditional এর নিয়মানুযায়ী - - অনেক সময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে। - Conditional sentence- এ Had + Sub + V3 + Ext. - এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়। - তাই পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
Example: Had I seen him, I would have given him the news. Had I been a king, I would have helped the poor.
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩১.
বার্ষিক ৮% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ১০০০ টাকা ১ বছরে কত টাকা হবে?
ক
১০৮১.৬ টাকা
খ
১০৮০ টাকা
গ
১১৬০ টাকা
ঘ
১০৮০.৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ১০০০ টাকা ১ বছরে কত টাকা হবে?
সমাধান: সুদের হার, r = ৮% বার্ষিক = (৮/২)% ষান্মাসিক = ৪% ষান্মাসিক = ০.০৪ সময়, n = ১ বছর = ২ অর্ধবছর আসল, P = ১০০০ টাকা
একটি বাক্সে ৪টি লাল, ৫টি নীল, এবং ৩টি সবুজ বল আছে। নিরপেক্ষভাবে তিনটি বল উঠানো হলে কমপক্ষে একটি নীল বল হওয়ার সম্ভাবনা কত?
ক
৭/১২
খ
৫/১২
গ
৩৭/৪৪
ঘ
৭/৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ৪টি লাল, ৫টি নীল, এবং ৩টি সবুজ বল আছে। নিরপেক্ষভাবে তিনটি বল উঠানো হলে কমপক্ষে একটি নীল বল হওয়ার সম্ভাবনা কত?
সমাধান: মোট বল = ৪ + ৫ + ৩ = ১২ লাল + সবুজ বল = ৪ + ৩ = ৭
নিরপেক্ষভাবে তিনটি বল উঠানো হলে তিনটি বলই লাল বা সবুজ হওয়ার সম্ভাবনা = (৭/১২) × (৬/১১) × (৫/১০) = ৭/৪৪ ∴ নিরপেক্ষভাবে তিনটি বল উঠানো হলে কমপক্ষে একটি নীল বল হওয়ার সভাবনা = ১ - ৭/৪৪ = ৩৭/৪৪
৩৫.
একটি দ্রব্য ৫৫৪ টাকায় বিক্রয় করায় ৪৬ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
ক
৬.৬৭%
খ
৭.৬৭%
গ
৯.১২%
ঘ
১০.৩৩%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫৫৪ টাকায় বিক্রয় করায় ৪৬ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
- 2, x এর মান হতে পারবে না। কারণ x এর মান - 5/3 = - 1.67 থেকে বড় এবং 3 থেকে ছোট।
৩৭.
১ মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে ১০ সে.মি. বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?
ক
১০টি
খ
১০০টি
গ
১০০০টি
ঘ
১০০০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে ১০ সে.মি. বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?
সমাধান: ১ মিটার = ১০০ সে.মি. বাহু বিশিষ্ট ঘনক আকৃতির বক্সের আয়তন = (১০০)৩ ঘন সে.মি. = ১০০০০০০ ঘন সে.মি.
১০ সে.মি. বাহু বিশিষ্ট ঘনকের আয়তন = (১০)৩ ঘন সে.মি. = ১০০০ ঘন সে.মি.
∴ বক্সে ঘনক রাখা যাবে = বড় ঘনকের আয়তন / ছোট ঘনকের আয়তন = ১০০০০০০/১০০০ = ১০০০ টি
৩৮.
নিচের কোনটি গুণোত্তর ধারা নয়?
ক
১/৫, ১/২৫, ১/১২৫
খ
৯, ১৮, ২৭
গ
১৭, ৩৪, ৬৮
ঘ
৩, ৯, ২৭
ব্যাখ্যা
গুণোত্তর ধারা: যে ধারার যেকোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হয় অর্থাৎ যেকোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে ভাগফল সব সময় সমান হয়, সে ধারাকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে।
সূক্ষ্ম রক্তনালিকার ব্লকেজ পরীক্ষা করার প্রযুক্তি কোনটি?
ক
ইটিটি
খ
ইসিজি
গ
এনজিওগ্রাফি
ঘ
সিটিস্ক্যান
ব্যাখ্যা
এনজিওগ্রাফি: - এনজিওগ্রাফি হলো এমন একটি প্রতিবিম্ব তৈরির পরীক্ষা যেখানে শরীরের রক্তনালিকাসমূহ দেখার জন্য এক্সরে ব্যবহার করা হয়। - এই পরীক্ষার মাধ্যমে রক্তবাহী শিরা বা ধমনীগুলো সরু, ব্লক ও প্রসারিত হয়েছে কী না তা নির্ণয় করা যায়। - রক্তনালিতে ব্লক এবং রক্তনালি সরু এবং অপ্রসস্থ হলে শরীরে রক্তের স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয়। - এনজিওগ্রাম করার সময় চিকিৎসক রোগীর দেহে একটি তরল পদার্থ একটি সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দেন। - তরল পদার্থটিকে 'ডাই' এবং নলটিকে ক্যাথেটার বলে। - এই ডাই ব্যবহারের ফলে রক্তবাহী নালিকাগুলো এক্সরের সাহায্যে দৃশ্যমান হয়। - এই ডাই পরে কিডনী এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। - একটি নির্দিষ্ট প্রবেশ বিন্দুর মধ্য দিয়ে ক্যাথেটারটিকে নির্দিষ্ট ধমনী বা শিরার মধ্যে প্রবেশ করানো হয়। - প্রবেশ বিন্দুটি শরীরের যে কোনো স্থানের রক্তনালিতে হতে পারে। - ব্যবহৃত ডাইটিকে কখনো কখনো বৈসাদৃশ্য বা Contrast হিসেবে অভিহিত করা হয়।
- সাধারণত যে সকল কারণে চিকিৎসকগণ এনজিওগ্রাম করার পরামর্শ দেন, এগুলো হলো - ক. হৃৎপিণ্ডের বাহিরে ধমনীতে ব্লকেজ হলে, খ. ধমনী প্রসারিত হলে, গ. কিডনির ধমনীর অবস্থা বুঝার জন্য, ঘ. শিরার যে কোনো সমস্যা হলে। - কখনো কখনো চিকিসকগণ এনজিওগ্রাম করার সময় একই সময়ে সার্জারী ছাড়াই রক্তনালির ব্লকের চিকিৎসা করে থাকেন। - যে কৌশলে বা প্রক্রিয়ায় এনজিওগ্রাম করার সময় ধমনীর ব্লক মুক্ত করা হয়, তাকে এনজিওপ্লাষ্টি বলে।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদালয়।
৪২.
কোন পদার্থের ভেতর দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ পরিবহনের জন্য কোনো মুক্ত ইলেকট্রন থাকে না?
ক
সিলিকন
খ
কাচ
গ
রূপা
ঘ
অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
পরিবাহী পদার্থ: - যে ধাতব পরমাণুর কিছু ইলেকট্রন প্রায় যুক্ত অবস্থায় থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সেগুলোকে বলা হয় পরিবাহী পদার্থ। যেমন - সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি সুপরিবাহী পদার্থ। - পরিবাহী পদার্থ দিয়ে চার্জকে স্থানান্তর করা যায়, তবে সব সময় মনে রাখতে হবে এই স্থানান্তর হয় ইলেকট্রন দিয়ে, বিদ্যুতের প্রবাহ হয় ইলেকট্রন দিয়ে, নেগেটিভ চার্জের ইলেকট্রন।
অপরিবাহী পদার্থ: - যে পদার্থের ভেতর তড়িৎ বা বিদ্যুৎ পরিবহনের জন্য কোনো মুক্ত ইলেকট্রন নেই সেই পদার্থগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী বা অন্তরক পদার্থ। যেমন- প্লাস্টিক, রাবার, কাঠ, কাচ ইত্যাদি অপরিবাহী পদার্থ। - মূলত অধাতুগুলো বিদ্যুৎ অপরিবাহী হয়।
অর্ধপরিবাহী পদার্থ: - কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, তবে তাপমাত্রা বাড়ালে পরিবহন ক্ষমতা বেড়ে যায়। - এই ধরনের পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। যেমন- সিলিকন, জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৩.
কোন ধাতুটির বিজারণ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ঘটানো হয়?
ক
Cu
খ
Zn
গ
Al
ঘ
Au
ব্যাখ্যা
ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর: - আকরিককে ভষ্মীকরণ বা তাপজারণ করায় যে ধাতব অক্সাইড পাওয়া যায় তাদেরকে বিজারিত করলে ধাতু পাওয়া যায়। - বিভিন্নভাবে এ বিজারণ সম্পন্ন করা যায়। যেমন- তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ, কার্বন বিজারণ পদ্ধতি, স্ববিজারণ ইত্যাদি। - ধাতুর সক্রিয়তা সিরিজে তাদের অবস্থানের উপর কোন পদ্ধতিতে বিজারণ সম্পন্ন হবে তা নির্ভর করে।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৪.
কোন কারণে চোখে দীর্ঘদৃষ্টির ত্রুটি দেখা দেয়?
ক
চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে
খ
চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে
গ
কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে
ঘ
সবগুলোই
ব্যাখ্যা
দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি (Hypermetropia or Farsightedness): - যখন কোনো চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না তখন এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। - সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটি দেখা যায়। - নিম্নলিখিত দুটি কারণে এই ত্রুটি ঘটে। যেমন - (i) চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে। (ii) কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে। - এর ফলে দূর থেকে আসা আলো সঠিকভাবে চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার ঠিক উপরে না হয়ে পেছনে মিলিত হয়। - ফলে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না।
প্রতিকার: - এই ত্রুটি দূর করার জন্য একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। - ফলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে পর পর দুইবার প্রতিসারিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে এবং প্রয়োজন মতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনার উপরে পড়বে।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৫.
নিচের কোনটি পিত্তরস তৈরি করে?
ক
বৃক্ক
খ
কিডনি
গ
যকৃত
ঘ
মস্তিষ্ক
ব্যাখ্যা
যকৃত (Liver): - মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃত অবস্থিত। - এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এর রং লালচে খয়েরি। - যকৃতের ডান খন্ডটি বাম খন্ড থেকে আকারে কিছুটা বড়। - প্রকৃতপক্ষে চারটি অসম্পূর্ণ খন্ড নিয়ে যকৃত পঠিত। - প্রতিটি খণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল দিয়ে তৈরি। - প্রত্যেকটি লোবিউলে অসংখ্য কোষ থাকে। - যকৃতে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রসায়ন গবেষণাগার বলা হয়। - যকৃতের নিচের অংশ পিত্তথলি বা পিত্তাশয় সংলগ্ন থাকে। এখানে পিত্তরস জমা হয়। - পিত্তরস গাঢ় সবুজ বর্ণের এবং তিক্তস্বাদবিশিষ্ট। - পিত্তথলি পিত্তনালির সাহায্যে অগ্ন্যাশয় নালির সাথে মিলিত হয়। - এটি যকৃত-অগ্ন্যাশয় নালির মাধ্যমে ডিওডেনামে প্রবেশ করে।
যকৃতের কাজ: - যকৃত পিত্তরস তৈরি করে। - পিত্তরসের মধ্যে পানি, পিত্ত লবণ, কোলেস্টেরল ও খনিজ লবণ প্রধান। এই রস পিত্তথলিতে জমা থাকে। - প্রয়োজনে ডিওডেনামে এসে পরোক্ষভাবে পরিপাকে অংশ নেয়। - পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম থাকে না। - যকৃত উদ্বৃত্ত গ্লুকোজ নিজদেহে গ্লাইকোজেনরূপে সঞ্চয় করে রাখে। - পিত্তরস খাদ্যের অম্লভাব প্রশমিত করে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। - পিত্তরস চর্বিজাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে, যা লাইপেজ সহযোগে পরিপাকে সহায়তা করে। - অতিরিক্ত অ্যামাইনো এসিড যকৃতে আসার পর বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে ইউরিয়া, ইউরিক এসিড ও অ্যামোনিয়ারূপে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে এবং স্নেহজাতীয় পদার্থ শোষণে সাহায্য করে। - রক্তে কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতের সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত হয় এবং রক্তস্রোতে মিশে যায়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৬.
নিচের কোন লবণের জলীয় দ্রবণ নিরপেক্ষ প্রকৃতির হয়?
ক
FeCl3
খ
Na2CO3
গ
CH3COONa
ঘ
Na2SO4
ব্যাখ্যা
লবণ: - প্রশমন বিক্রিয়ায় এসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়। - লবণের ধনাত্মক আয়নটি ক্ষার থেকে আসে। তাই ধনাত্মক আয়নকে ক্ষারীয় মূলক (Basic radical) বলে। - আর লবণের ঋণাত্মক আয়নটি এসিড বা অম্ল থেকে আসে। তাই লবণের ঋণাত্মক আয়নকে অম্লীয় মূলক (Acid radical) বলে। - তীব্র এসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ নিরপেক্ষ প্রকৃতির। যেমন- NaCl, Na2SO4 ইত্যাদির জলীয় দ্রবণ নিরপেক্ষ।
যান্ত্রিক শক্তি: - জেনারেটরে যখন বিদ্যুৎ তৈরি হয় তখন আসলে যান্ত্রিক শক্তি ব্যবহার করে তারের কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। - ঘর্ষণের কারণে সব সময়ই তাপশক্তি তৈরি হচ্ছে, সেখানে আসলে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
অন্যদিকে, - বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হয়। - ব্যাটারিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। - বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। - বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৮.
আমাজনের ই-বুক রিডার কোনটি?
ক
Mobi
খ
B&N Nook
গ
Equb
ঘ
Kindle
ব্যাখ্যা
• ই-বুক: - ই-বুক হচ্ছে প্রচলিত মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ যা কম্পিউটার অথবা ই-বুক রিডার দিয়ে পড়া যায়। - প্রচলিত বইয়ের মতই ই-বুক টেক্সট ও ছবির সমন্বয়ে তৈরি হয় যা আসলে মূল বইয়ের ডিজিটাল সংস্করণ। - আমাজনের ই-বুক রিডার Kindle । - দুই ধরণের ই-বুক বাজারে বিদ্যমান রয়েছে। যথা- ১. রিফ্লোয়েবল ই-বুক (Reflowable E-Book): - Amozon এর Kindle প্রথম রিফ্লোয়েবল ই-বুক বাজারে সহজলভ্য ও বাণিজ্যিককরণ করে। - রিফ্লোয়েবল ই-বুক ডিভাইসের স্ক্রীন সাইজ অনুযায়ী ট্যাক্সট ও ছবিকে সমন্বিত করে নেয়। - ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী অক্ষরের আকার ছোট-বড়, লাইন স্পেস, মার্জিন ইত্যাদি পরিবর্তন করতে পারে। - রিফ্লোয়েবল ই-বুক দুই ধরণের ফরম্যাটে হয়ে থাকে। যথা- মবি (mobi) এবং ইপাব (epub)। - Kindle ডিভাইসে মবি ফরম্যাট ব্যবহৃত হয় এবং ইপাব সাধারণত Apple, Android ও অন্যান্য যে কোন ডিভাইসে ব্যবহৃত হয়।
২. ফিক্সড ফরম্যাট ই-বুক (Fixed Format E-Book): - এই ধরণের ই-বুকের সমস্ত কন্টেন্ট অপরিবর্তনশীল ও স্থায়ী। - স্ক্রীনের সাইজ অনুযায়ী এই ধরণের ই-বুক সমন্বিত হয় না এবং এর অক্ষর কিংবা অক্ষরের আকারও পরিবর্তন করা সম্ভব নয়। - এই ফরম্যাটের ই-বুক Kindle ডিভাইসে পড়া সম্ভব নয়। - Barnes & Noble's Nook (B&N Nook) এবং Apple এর ipad এ এই ফরম্যাটের ই-বুক খুব সহজে ব্যবহার করা যায়।
উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
IEEE 802.11 স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে তৈরি নিচের কোন প্রযুক্তি?
ক
Bluetooth
খ
WiMAX
গ
Wi-Fi
ঘ
Ethernet
ব্যাখ্যা
- Wi-Fi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11 - Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.15 - WiMAXএর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16 - Ethernet এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.3
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৫০.
IP-V6 এড্রেস কত বিটের?
ক
4
খ
32
গ
64
ঘ
128
ব্যাখ্যা
- আইপি হলো প্রতিটি কম্পিউটারের জন্যে ব্যবহৃত স্বতন্ত্র আইডেন্টিটি। - ‘IP’ এর পূর্ণরূপ হলো ‘Internet Protocol’. - (1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়আইপি অ্যাড্রেস I - IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত। - IPv4 এই অ্যাড্রেস হলাে 4 × ৪ বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
অপরদিকে, - IPv6 হলো ইন্টারনেট প্রটোকলের ৬ষ্ঠ ভার্সন। - IPv4 এর সংখ্যা অপ্রতুল হয়ে যায় তা সমাধানের জন্যে IPv6 ভার্সন চালু করা হয়। - IPv6 অ্যান্ড্রেস ১২৮ বিটে হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতিভাগ 16 bit এর হয়ে থাকে। - এক্ষেত্রে ১২৮ বিটের সাহায্যে ২১২৮ সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়। - IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাট এ লিখা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫১.
(৮৫০)১০ এর সমতুল্য হেক্সাডেসিমল সংখ্যা কোনটি?
ক
(১৫২)১৬
খ
(২২৫)১৬
গ
(৩৫২)১৬
ঘ
(৩৫৫)১৬
ব্যাখ্যা
প্রশ্ন: (৮৫০)১০ এর সমতুল্য হেক্সাডেসিমল সংখ্যা কোনটি?
সমাধান:
∴ (৮৫০)১০ = (৩৫২)১৬
৫২.
Apache এক ধরনের-
ক
Web Server
খ
Web Browser
গ
DBMS
ঘ
Protocol
ব্যাখ্যা
• Apache এক ধরনের Web Server. • Apache HTTP সার্ভার প্রজেক্ট হল UNIX এবং Windows সহ আধুনিক অপারেটিং সিস্টেমগুলির জন্য একটি ওপেন-সোর্স HTTP সার্ভার, যা ডেভলোপ ও মেইনটেইন করার জন্য ব্যবহৃত হয়। - এই প্রকল্পের লক্ষ্য হল একটি নিরাপদ ও দক্ষ সার্ভার প্রদান করা। - Apache HTTP সার্ভার ১৯৯৫ সালে চালু হয়েছিল এবং এটি এপ্রিল ১৯৯৬ সাল থেকে ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় ওয়েব সার্ভার।
উৎস: Apache Website.
৫৩.
৫০ জনের ২৭ দিনের খাদ্য আছে। ৩ দিন পর ৩০ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে?
ক
১৫ দিন
খ
১২ দিন
গ
১৬ দিন
ঘ
১৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ জনের ২৭ দিনের খাদ্য আছে। ৩ দিন পর ৩০ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে?
সমাধান: দিন বাকী আছে (২৭ - ৩) = ২৪ দিন লোক সংখ্যা হলো (৫০ + ৩০) = ৮০ জন
৫০ জনের চলে ২৪ দিন ∴ ১ জনের চলে ২৪ × ৫০ দিন ∴ ৮০ জনের চলে (২৪ × ৫০)/৮০ দিন = ১৫ দিন
৫৪.
যদি EXAM = 43 হয় তাহলে TEST =?
ক
43
খ
47
গ
64
ঘ
61
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EXAM = 43 হয় তাহলে TEST =?
সমাধান:
এখানে, E + X + A + M 5 + 24 + 1 + 13 = 43
তাহলে, T + E + S + T 20 + 5 + 19 + 20 = 64
৫৫.
A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে। S ও Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে। R, A এর বামপাশে বসেছে। X এর বামপাশে P বসেছে। Z এর ডান পাশে R বসেছে। S এর বাম পাশে কে বসেছে?
ক
R
খ
S
গ
Z
ঘ
X
ব্যাখ্যা
প্রশ্ন: A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে। S ও Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে। R, A এর বামপাশে বসেছে। X এর বামপাশে P বসেছে। Z এর ডান পাশে R বসেছে। S এর বাম পাশে কে বসেছে?
সমাধান: A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে। S ও Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে। R, A এর বামপাশে বসেছে। X এর বামপাশে P বসেছে । Z এর ডান পাশে R বসেছে। ∴ P X S Z R A
∴ S এর বামপাশে X বসেছে।
৫৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক
Lieutenent
খ
Comittee
গ
Neumonia
ঘ
Diarrhoea
ব্যাখ্যা
Correct Spelling of the words: Lieutenent ⇒ Lieutenant, Comittee ⇒ Committee, Neumonia ⇒ Pneumonia, Diarrhoea.
৫৭.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
ক
1
খ
2
গ
3
ঘ
4
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
সমাধান:
4 নং প্যাটার্ন এর মত হবে।
৫৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
২১, ৩০, ১৯, ৩৩, ১৭, ৩৬, ১৫, ?
ক
৩৯
খ
৪২
গ
৪৫
ঘ
৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? ২১, ৩০, ১৯, ৩৩, ১৭, ৩৬, ১৫, ?
সমাধান: এখানে ২টি সংখ্যা সিরিজ বিদ্যমান
১ম সিরিজ = ২১, ১৯, ১৭, ১৫, .............[২ করে কমছে] ২য় সিরিজ = ৩০, ৩৩, ৩৬, ৩৯..............[৩ করে বাড়ছে]
∴ প্রশ্নবোধক চিহ্নের স্থানে ৩৯ বসবে।
৫৯.
কোনটি 'প্রদত্ত চিত্র' এর আয়নার প্রতিফলন?
ক
ক
খ
খ
গ
গ
ঘ
ঘ
ব্যাখ্যা
সমাধান: কোনটি 'প্রদত্ত চিত্র' এর আয়নার প্রতিফলন?
সমাধান: আয়নায় কোনো কিছু প্রতিফলিত হলে ডান পার্শ্বের অনুরূপ দেখাবে বাম পার্শ্বে আর বাম পার্শ্বের অনুরূপ দেখাবে ডান পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকবে।
অঘূর্ণনশীল কপিকলের দড়ির একপ্রান্তে ৫০ কেজি ওজনের ভার উপরে তোলার জন্য দড়ির অপর প্রান্তে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
ক
ভারের চেয়ে বেশি
খ
ভারের চেয়ে কম
গ
ভারের সমান
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: অঘূর্ণনশীল কপিকলের দড়ির একপ্রান্তে ৫০ কেজি ওজনের ভার উপরে তোলার জন্য দড়ির অপর প্রান্তে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে? সমাধান: - অঘূর্ণনশীল বা অনড় কপিকলের কাজ হচ্ছে বলের দিক পরিবর্তন করা। এ ধরনের কপিকলে প্রয়োগকৃত বল ভারের সমান হয়। - কোন ভারকে উপরে তোলার জন্য ভারের চেয়ে বেশি বল প্রয়োগ করতে হয়।
৫০ কেজি বা যত কেজিই হোক এই ওজনের সমপরিমান বল প্রয়োগ করতে হবে।
৬২.
ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে লম্বা?
ক
গ
খ
চ
গ
ক
ঘ
ছ
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে লম্বা?
সমাধান: ক > খ খ > গ চ > ছ ছ > খ ছ > ক
∴ চ > ছ > ক > খ > গ চ সবচেয়ে লম্বা।
৬৩.
নিচের কোনটি ভিন্ন?
ক
H2SO4
খ
HNO3
গ
Ca(OH)2
ঘ
H3PO4
ব্যাখ্যা
H2SO4, HNO3, H3PO4 এগুলো এসিড
Ca(OH)2 হলো ক্ষারক
৬৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
ক
39
খ
37
গ
35
ঘ
33
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান: এখানে প্রতিটি সংখ্যা ৭ করে বৃদ্ধি পায়। ২৫ + ৭ = ৩২ ৩২ + ৭ = ৩৯ ৩৯ + ৭ = ৪৬ ৪৬ + ৭ = ৫৩
∴ প্রশ্নবোধক স্থানে ৩৯ হবে।
৬৫.
বাংলাদেশের একমাত্র 'সোয়াম্প ফরেস্ট' কোথায় অবস্থিত?
ক
বাগেরহাট
খ
খুলনা
গ
সিলেট
ঘ
চট্টগ্রাম
ব্যাখ্যা
রাতারগুল সোয়াম্প ফরেস্ট: - রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। - সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। - বনের আয়তন ৩,৩২৫.৬১ একর। - বনের ৫০৪ একরকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। - সারা পৃথিবীতে স্বাদুপানির জলাবন আছে মাত্র ২২টি। - ভারতীয় উপমহাদেশে আছে দুটি। - একটি শ্রীলংকায়, আরেকটি বাংলাদেশের রাতারগুল। - সুন্দর বিশাল এ বনের তুলনা চলে একমাত্র আমাজনের সঙ্গে। - আমাজনের মতো এখানকার গাছ বছরে ৪ থেকে ৭ মাস পানির নিচে থাকে। - এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তিতে বাংলাদেশ বন বিভাগ, বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছে। - এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করচ আর বরুণ গাছ, আছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটি জাম, আছে বট গাছও। - এই বনে সাপের আবাস অনেক বেশি। - এছাড়া রয়েছে বানর, গুঁইসাপ, সাদা বক, কানা বক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল এবং বাজপাখি।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৬৬.
মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত 'জয়বাংলা পত্রিকা'র সম্পাদক মন্ডলীর সভাপতি কে ছিলেন?
ক
আব্দুল মান্নান
খ
আব্দুল রাজ্জাক
গ
জিল্লুর রহমান
ঘ
আলী জাকের
ব্যাখ্যা
জয়বাংলা পত্রিকা: - মুক্তিযুদ্ধের সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পত্র-পত্রিকা প্রকাশ করা হয়। - গণমাধ্যম হিসেবে মূল্যবান অবদান রেখেছে এসব পত্র-পত্রিকা। - সে সময় বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে প্রকাশিত হয় 'সাপ্তাহিক জয়বাংলা'। - আব্দুল মান্নান এম.এন.এ. ছিলেন এর সম্পাদক মন্ডলীর সভাপতি এবং জিল্লুর রহমান এম.এন.এ. ছিলেন প্রধান সম্পাদক। - ১১ মে থেকে ১৬ ডিসেম্বর এটি প্রকাশিত হয়।
উল্লেখ্য, - বহিঃবিশ্বে জনমত গঠনের উদ্দেশ্যে মুজিবনগর সরকার Bangladesh (বাংলাদেশ) নামক একটি পত্রিকা প্রকাশ করে। - গেরিলা আক্রমণ ও সম্মুখ সমরসহ মুক্তিযোদ্ধাদের নানা ধরনের তৎপরতার খবরের পাশাপাশি এই পত্রিকাগুলোতে থাকতো বাংলাদেশ সরকারের কার্যক্রম ও নির্দেশাবলী, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের বিবৃতি ও তৎপরতা, প্রবাসী বাঙালিদের সংগঠন ও আন্দোলনের খবর এবং বাঙালি কুটনীতিকদের কার্যক্রমের বিস্তারিত বিবরণী।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
নিচের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে?
ক
রাঙামাটি
খ
খাগড়াছড়ি
গ
বান্দরবান
ঘ
কক্সবাজার
ব্যাখ্যা
সীমান্ত জেলা: - বর্তমানে বাংলাদেশে কার্যকর বিভাগ সংখ্যা ৮টি। - জেলার সংখ্যা ৬৪টি। - যার ৬ বিভাগের সাথে আন্তর্জাতিক সীমান্ত থাকলেও ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই। - কিন্তু ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে। - ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি। - রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে।
উৎস: বর্ডার গার্ড বাংলাদেশ ওয়েবসাইট।
৬৮.
কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা -
ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ
শের এ বাংলা এ কে ফজলুল হক
ঘ
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
কৃষক প্রজা পার্টি: - কৃষক প্রজা পার্টি আর্থ-সামাজিক কর্মসূচি সম্বলিত একটি রাজনৈতিক দল। - দলটি ১৯৩৬ থেকে ১৯৪৩ পর্যন্ত বাংলার রাজনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। - ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত কৃষক প্রজা পার্টি ছিল নিখিল বঙ্গ প্রজা সমিতির ফসল। - বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মুসলমান নেতৃবৃন্দের সমন্বয়ে নিখিলবঙ্গ প্রজা সমিতি প্রতিষ্ঠিত হয় ১৯২৯ সালে। - আব্দুর রহিম এ সমিতির সভাপতি এবং আরও পাঁচজন সহ-সভাপতি ছিলেন। - এ.কে ফজলুল হক ছিলেন এ পাঁচজনের মধ্যে প্রথম সহ-সভাপতি। - ১৯৩০ দশকের মন্দার প্রেক্ষাপটে পূর্ব বঙ্গের প্রায় সকল জেলায় প্রজা সমিতি গঠিত হয়। - এ. কে. ফজলুল হক পূর্ব বাংলায় তার সমর্থকদের নিয়ে প্রজা সমিতি ত্যাগ করলেন এবং ১৯৩৬ সালের জুলাই মাসে ঢাকায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করেন।
উল্লেখ্য, - ১৯৩৭ সালের নির্বাচনে কে.পি.পি-র প্রধান দু প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস ও মুসলিম লীগ। - কৃষক ভোটাররা ফজলুল হকের প্রতি বিশাল সমর্থন জানায়। - নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলির মধ্যে কেপিপি তৃতীয় স্থান দখল করে। - কংগ্রেস পায় ৫২টি আসন, মুসলিম লীগ ৩৯টি, কে.পি.পি ৩৬টি এবং অন্যান্য খন্ডিত দল ও স্বতন্ত্র প্রার্থীরা ২৫০ আসনের বাকিগুলি দখল করে। - এর ফলে কে.পি.পি পূর্ব বঙ্গের একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে।
উৎস: বাংলাপিডিয়া।
৬৯.
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
ক
মৃণাল হক
খ
তানভীর কবির
গ
শ্যামল চৌধুরী
ঘ
আব্দুর রাজ্জাক
ব্যাখ্যা
মুজিবনগর স্মৃতিসৌধ: - ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রারম্ভে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী সরকার কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা গ্রামে ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর। - মুজিবনগর সরকারের শপথ গ্রহণের স্থানকে স্মরণীয় করে রাখার জন্য পরবর্তী সময়ে সেখানে নির্মিত হয় একটি স্মৃতিসৌধ। - ১৯৭৩ সালের ৩১ আগস্ট সরকার মুজিবনগরে একটি স্মৃতিসৌধ নির্মাণের নির্দেশ দেয়। - ১৯৭৪ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। - মুজিবনগর স্মৃতিসৌধ বাঙালির স্বাধীনতা যুদ্ধ ও আত্মত্যাগের প্রতীক। - ২০.১০ একর জমির উপর স্মৃতিসৌধটি স্থাপিত। - ২৩টি কংক্রিটের ত্রিকোণাকার স্তম্ভ সমন্বয়ে এ স্মৃতিসৌধ নির্মিত। - স্থপতি তানভীর কবিরের নকশায় এ সৌধটিকে উদীয়মান সূর্যের প্রতীক বলে মনে হয়। - ২৩টি স্তম্ভ পাকিস্তানের ২৩ বছর শাসনের প্রতীক। - এই ২৩ বছরে বাঙালি জাতি ধীরে ধীরে যে সংগ্রাম গড়ে তোলে, তার প্রতীকও ২৩টি স্তম্ভ। - ৩ ফুট ৬ ইঞ্চি উচ্চতায় ১৬০ ফুট ব্যাসে বেদীটি নির্মিত। - ১৯৯৬ থেকে ২০০১ সালে এখানে পাঠাগার, মসজিদ ও অতিথিশালা নির্মাণ করে একে মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্সে রূপান্তরিত করা হয়।
উৎস: বাংলাপিডিয়া।
৭০.
‘গঙ্গাখাদ’ নামে পরিচিত -
ক
রাতারগুল সোয়াম্প ফরেস্ট
খ
সুন্দরবন
গ
টাঙ্গুয়ার হাওড়
ঘ
সোয়াচ অব নো গ্রাউন্ড
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড: - বঙ্গোপসাগরের একটি গিরিখাত সোয়াচ অব নো গ্রাউন্ড। - এটি ১৪ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর খাদ। - এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। - মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার। - এই এলাকাটি বিভিন্ন প্রজাতির ডলফিন এবং তিমির মতো বিপন্ন প্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল। - সোয়াচ অব নো গ্রাউন্ড ‘গঙ্গাখাদ’ নামেও পরিচিত।
উৎস: বাংলাপিডিয়া।
৭১.
১৯৭১ সালের '২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা' সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক
তৃতীয়
খ
চতুর্থ
গ
পঞ্চম
ঘ
ষষ্ঠ
ব্যাখ্যা
সংবিধানের তফসিল: - বাংলাদেশ সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে।
৭টি তফসিল: • প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। • দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)। • তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা। • চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী। • পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ। • ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা। • সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।
উৎস: বাংলাদেশের সংবিধান।
৭২.
মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'ইউ কে চিং মারমা'কে কোন বীরত্বসূচক উপাধিতে ভূষিত করা হয়?
ক
বীরশ্রেষ্ঠ
খ
বীর উত্তম
গ
বীর বিক্রম
ঘ
বীর প্রতীক
ব্যাখ্যা
ইউ কে চিং মারমা: - ইউ কে চিং মারমা ১৯৩৭ সালে বান্দরবানে জন্মগ্রহণ করেন। - তিনি ১৯৫২ সাল থেকে ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত ছিলেন। - আদিবাসী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে একমাত্র তিনি খেতাব লাভ করেন। - সম্মুখ যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে মুক্তিযুদ্ধের তৃতীয় সর্বোচ্চ খেতাব ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত করে। - ১৯৭১ সালে ২৫ মার্চ ইপিআরের নায়েক হিসেবে রংপুর জেলার হাতিবান্ধা বিওপিতে কর্মরত ছিলেন ইউ কে চিং। - সেখান থেকে মেজর বাশারের নেতৃত্বে ৯ বাঙালি ইপিআর সৈনিক নিয়ে পাটগ্রামসহ বিভিন্ন এলাকায় যুদ্ধ করেন। - তিনি কর্মরত বিহারি ও দুই পাঞ্জাবিকে হত্যা করেন। - অপারেশন চালান রংপুর, লালমনিরহাট, পাখিউড়া, কাউয়াহাট, বাগভাণ্ডার, হাতিবান্দা, চৌধুরীহাট, ভূরুঙ্গামারী, জয়মনিরহাট, রায়গঞ্জ, নাগেশ্বরী, তিস্তা নদী, কুলাঘাট প্রভৃতি স্থানে। - ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত ‘দি বাংলাদেশ গেজেট-এক্সট্রা অর্ডিনারি পাবলিশড বাই অথরিটি’ বইয়ের ক্রমিক নম্বর ১০০-তে তার ‘বীর বিক্রম’ প্রাপ্তির উল্লেখ আছে।
উল্লেখ্য, - ২০১৪ সালের ২৫ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উৎস: ২৬ জুলাই,২০১৪, bdnews24.com
৭৩.
মুক্তিযুদ্ধ চলাকালীন ‘স্বাধীন বাংলা ফুটবল দল’-এর অধিনায়ক কে ছিলেন?
ক
প্রতাপ শঙ্কর হাজরা
খ
আলী ইমাম
গ
শাহজাহান আলম
ঘ
জাকারিয়া পিন্টু
ব্যাখ্যা
স্বাধীন বাংলা ফুটবল দল: - ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের একটি ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়। - এই দলটি ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ নামে পরিচিত ছিল। - পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল এটি। - মূল পরিকল্পনাটা ছিলো শামসুল হকের। - জুন মাসে কলকাতায় তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ক্রীড়া সমিতি এবং যারা সারা ভারতজুড়ে খেলে সমর্থন আদায় করবে আমাদের স্বাধীন বাংলার স্বীকৃতির জন্য। - তার সাহায্যে এগিয়ে এলেন সমিতির প্রথম সেক্রেটারি লুতফর রহমান, কোচ আলী ইমাম ও ইস্ট এন্ড ক্লাবের সাবেক ফুটবলার সাঈদুর রহমান প্যাটেল। - স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। - আর সহ-অধিনায়ক ছিলেন প্রতাপ শংকর হাজরা। - কোচ ও ম্যানেজার ছিলেন যথাক্রমে ননি বসাক ও তানভীর মাজহারুল তান্না। - ম্যাচ খেলা থেকে অর্জিত পাঁচ লাখ ভারতীয় রুপি ক্রীড়া সমিতি জমা দিয়েছে মুক্তিযুদ্ধের ফান্ডে।
স্বাধীন বাংলা ফুটবল দলে যারা ছিলেন: - জাকারিয়া পিন্টু (অধিনায়ক), প্রতাপ শঙ্কর হাজরা (সহ-অধিনায়ক), আলী ইমাম, মোহাম্মদ কায়কোবাদ, অমলেশ সেন, আইনুল হক, নিহার কান্তি দাস, শেখ আশরাফ আলী, বিমল কর, শাহজাহান আলম, মনসুর আলী লালু, কাজী সালাউদ্দিন, এনায়েতুর রহমান, সুভাষ সাহা, কে এম নওশেরুজ্জামান, ফজলে সাদাইন খোকন, আবুল হাকিম, তসলিমউদ্দিন শেখ, আমিনুল ইসলাম, আবদুল মমিন জোয়ারদার, মনিরুজ্জামান পেয়ারা, সাত্তার, প্রাণ গোবিন্দ কুন্ডু, মুজিবর রহমান, মেজর জেনারেল (অব.) খন্দকার নুরুন্নবী, লুৎফর রহমান, সাইদুর রহমান প্যাটেল, অনিরুদ্ধ চ্যাটার্জি, সনজিব কুমার দে, মাহমাদুর রশিদ, দেওয়ান মোহাম্মদ সিরাজউদ্দিন, নিহার কান্তি দাস।
উৎস: ২৬ মার্চ ২০২২, সময় নিউজ।
৭৪.
'আবার তোরা মানুষ হ' চলচ্চিত্রটির পরিচালক কে?
ক
চাষী নজরুল ইসলাম
খ
ইউসুফ আলী
গ
খান আতাউর রহমান
ঘ
আলমগীর কবির
ব্যাখ্যা
আবার তোরা মানুষ হ (১৯৭৩): - চলচ্চিত্রটির পরিচালক খান আতাউর রহমান। - এ চলচ্চিত্রে যুদ্ধ-পরবর্তী সময়ের সামাজিক বিশৃঙ্খলা ও অবক্ষয়ের চিত্র উঠে এসেছে। - বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক, রাইসুল ইসলাম আসাদ, ববিতা, রোজী আফসারী, রওশন জামিলসহ অনেকে। - এখানে আছে উচ্ছৃঙ্খল ছাত্র ও তরুণদের কার্যকলাপ এবং একজন আদর্শবাদী অধ্যক্ষের দৃঢ়তা।
উৎস: ২৮ ডিসেম্বর, ২০২১, প্রথম আলো।
৭৫.
সংবিধানের কত নং অনুচ্ছেদে মন্ত্রিসভা গঠনের কথা বলা হয়েছে?
ক
৫১ নং
খ
৫৫ নং
গ
৫৮ নং
ঘ
৭৩ক নং
ব্যাখ্যা
মন্ত্রিসভা: - সংবিধানের ৫৫ নং অনুচ্ছেদ অনুযায়ী, ১• প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করবে, সেইরূপ অন্যান্য মন্ত্রী নিয়ে এই মন্ত্রিসভা গঠিত হবে। ২• প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে। ৩• মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন। ৪• সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ করা হবে। ৫• রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও অন্যান্য চুক্তিপত্র কিভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত হবে, রাষ্ট্রপতি তা বিধিসমূহ-দ্বারা নির্ধারণ করবেন এবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোন আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয় নাই বলে তার বৈধতা সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। ৬• রাষ্ট্রপতি সরকারী কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবেন।
এছাড়া, - ৫১ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির দায়মুক্তি। - ৫৮ নং অনুচ্ছেদ: প্রধানমন্ত্রী ব্যতীত অন্যান্য মন্ত্রীগণের পদের মেয়াদ। - ৭৩ক নং অনুচ্ছেদ: সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার সংক্রান্ত।
অন্যদিকে - বিশেষায়িত ব্যাংক: - বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের সংখ্যা ৩টি। - এগুলো হলোঃ • বাংলাদেশ কৃষি ব্যাংক। • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। • প্রবাসী কল্যাণ ব্যাংক।
উৎস: বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।
৭৭.
হাজং জনগোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
ক
সনাতন
খ
বৌদ্ধ
গ
খ্রিস্টান
ঘ
মুসলিম
ব্যাখ্যা
হাজং: - হাজং বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী। - ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস। - এদের কিছুসংখ্যক শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও বাস করে। - বাংলাদেশে বসবাসকারী হাজংদের প্রধান ভাষা বাংলা। - তবে হাজংদের নিজস্ব ভাষা রয়েছে। - হাজং ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই। - হাজংরা ভাষার লিখিত রূপ দিতে অসমীয়া বর্ণমালা ব্যবহার করে। - হাজংরা সনাতন ধর্মাবলম্বী। - হাজং সমাজ পিতৃতান্ত্রিক।
উৎস: বাংলাপিডিয়া।
৭৮.
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে 'স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩' কাকে প্রদান করা হয়?
ক
বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট
খ
বাংলাদেশ পুলিশ
গ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট
ঘ
ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তর
ব্যাখ্যা
'স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩': - দেশের জনগণকে সহজ ও দ্রুততম সময়ে অনলাইন সেবা প্রদান এবং অতি সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার সংযুক্ত করার মাধ্যমে পেপারলেস সার্টিফিকেট প্রদানের মতো ইনোভেটিভ আইডিয়া চালু করায় বাংলাদেশ পুলিশকে সাধারণ : সরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩-এ ভূষিত করা হয়েছে। - বাংলাদেশ পুলিশ গত ২০১৭ সালের ১৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম ‘ই-সার্ভিস’ কার্যক্রম চালু করে। - এযাবৎ ৪৪ লাখ এক হাজার ৭১৮ জন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক ঘরে বসেই অনলাইনে আবেদন করে দ্রুততম সময়ে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছেন।
উৎস: ১৮ অক্টোবর ২০২৩, কালের কন্ঠ।
৭৯.
বাংলায় ব্রিটিশ-বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন কোনটি ছিল?
ক
ফরায়েজী আন্দোলন
খ
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
গ
সিপাহী বিদ্রোহ
ঘ
নাচোল বিদ্রোহ
ব্যাখ্যা
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ: - বাংলার ফকির-সন্ন্যাসী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম বিদ্রোহ। - ইংরেজ সরকার তীর্থস্থান দর্শনের উপর করারোপ করে, ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করে। - তাছাড়া তাদেরকে ডাকাত-দস্যু বলে আখ্যায়িত করতে থাকে। - ফলে ক্ষুব্ধ হয়ে ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ হয়। - বিদ্রোহী ফকির দলের নেতার নাম ছিল মজনু শাহ। - আর সন্ন্যাসীদের নেতার নাম ছিল ভবানী পাঠক। - তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল সরকারি কুঠি, জমিদারদের কাছারি ও নায়েব-গোমস্তার বাড়ি। - ১৭৬০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে। - ১৭৭১ খ্রিস্টাব্দে মজনু শাহ সারা উত্তর বাংলায় ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করেন। - ১৭৭৭ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহসহ বিভিন্ন অঞ্চলে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। - এই সব অঞ্চলে ইংরেজদের সঙ্গে বিদ্রোহী ফকির-সন্ন্যাসীদের বহু সংঘর্ষ সংঘটিত হয়। - এ সব সংঘর্ষে বিদ্রোহীরা অনেক ব্রিটিশ সেনা কর্মকর্তাকে হত্যা করে এবং কোম্পানির বহু কুঠি লুঠ করে । - ফকির মজনু শাহ ১৭৮৭ খ্রিস্টাব্দে মৃত্যবরণ করলে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন মুসা শাহ, সোবানশাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ ফকির। - এই নেতারা কয়েক বছর ইংরেজ প্রশাসনকে ব্যতিব্যস্ত করে রাখে। - ১৮০০ খ্রিস্টাব্দে তারা চূড়ান্তভাবে পরাজিত হয়।
অপরদিকে - - সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী-পাঠক ১৭৮৭ খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট ব্রেনানের নেতৃত্বে একদল ব্রিটিশ সৈন্যের আক্রমণে দুই সহকারীসহ নিহত হন। - তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বিদ্রোহের অবসান ঘটে।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
নিচের কোন দেশ UNESCO থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়?
ক
পোল্যান্ড
খ
ফ্রান্স
গ
কানাডা
ঘ
ইসরাইল
ব্যাখ্যা
UNESCO: - UNESCO হল জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা। - UNESCO-এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization - UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি। - প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে। - প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য। - সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স। - জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ– ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে। - UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়- যুক্তরাষ্ট্র ও ইসরাইল (২০১৭ সালে)।
উৎস: Official website (UNESCO)
৮১.
বর্তমানে কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে?
ক
কানাডা
খ
জার্মানি
গ
ব্রাজিল
ঘ
ভারত
ব্যাখ্যা
জাতিসংঘ: - ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। - এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। - জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। - এর বর্তমান সদস্য ১৯৩টি। - জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)। - জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। - ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে ব্রাজিল। - দেশটি বর্তমানে এই সংস্থার পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পালন করছে।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং সংবাদ সংস্থা।[লিঙ্ক]
৮২.
ফুটবল বিশ্বকাপ কত সালে প্রথম অনুষ্ঠিত হয়?
ক
১৯৩১ সালে
খ
১৯৩০ সালে
গ
১৯২৯ সালে
ঘ
১৯২৮ সালে
ব্যাখ্যা
• FIFA: - FIFA এর পূর্ণরুপ- (Federation of International Football Association) - প্রতিষ্ঠা লাভ করে - ২১ মে, ১৯০৪ সালে। - প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৭টি। - ফিফার বর্তমান সদস্য - ২১১টি। - বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে। - বর্তমান প্রেসিডেন্ট - জিয়ান্নি ইনফান্তিনো। - ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - ১৯৩০ সালে। - প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা। - ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - ২০২২ সালের ২১ নভেম্বর – ১৮ ডিসেম্বর কাতারে।
উৎস: ফিফা ওয়েবসাইট।
৮৩.
সম্প্রতি হামাস কর্তৃক ইসরায়েলে অভিযানের নাম কী?
ক
অপারেশন আল-আকসা ফ্লাড
খ
অপারেশন আল-আকসা স্টার্ট
গ
অপারেশন আল-আকিম ফ্লাড
ঘ
অপারেশন আল-আকিম ফাইট
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড: - গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযানের ঘোষণা দিয়েছে হামাস। - এ লড়াইয়ের নাম দেয়া হয়েছে অপারেশন আল-আকসা ফ্লাড। - বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে। - এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল। - হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন। - ইহুদিদের এখন উৎসব পর্ব চলছে। - সেই উৎসবের শেষ দিনে এই আঘাত হেনেছে হামাস। - ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে। - সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।
উৎস: ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
৮৪.
'ভিজিনজাম সমুদ্র বন্দর' কোন দেশে অবস্থিত?
ক
কানাডা
খ
জর্ডান
গ
রাশিয়া
ঘ
ভারত
ব্যাখ্যা
সমুদ্রবন্দর: - ভারতের সর্বদক্ষিণের সমুদ্রবন্দর ‘ভিজিনজাম’। - কেরালায় অবস্থিত এ বন্দরে বিভিন্ন দেশের জাহাজ নোঙর করে তেল ভরাটসহ অন্যান্য পণ্য এক জাহাজ থেকে আরেক জাহাজে উঠাতে পারবে। - আন্তর্জাতিক সমুদ্রপথের পাশে এ অঞ্চলের অবস্থান, সেই পথে বিশ্বের ৩০ শতাংশ কার্গো জাহাজ চলাচল করে। - আবার এই বন্দরের গভীরতা ২৪ মিটারের বেশি। ফলে বিশ্বের সবচেয়ে বড় জাহাজগুলোও এখানে অনায়াসে ভিড়তে পারবে।
অন্যদিকে, - 'আকাবা' সমুদ্রবন্দর অবস্থিত জর্ডানে। - 'এডেন' সমুদ্রবন্দর ইয়েমেনে অবস্থিত। - গ্লাসগো সমুদ্র বন্দর অবস্থিত স্কটল্যান্ডে। - মন্ট্রিল, কুইবেক, ভ্যাঙ্কুভার সমুদ্রবন্দর অবস্থিত কানাডায়।
উৎস: ওয়ার্ল্ড এটলাস এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮৫.
রিসেপ তাইয়েপ এরদোগানের রাজনৈতিক দলের নাম -
ক
Justice and Particular Party
খ
Justice and National Party
গ
Justice and Development Party
ঘ
Justice and Republican Party
ব্যাখ্যা
এরদোগান: - ২০০৩ সাল থেকে তুরস্কে ক্ষমতায় আছেন এরদোগান। যদিও প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। - এর পর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। - ১৪ মে, ২০২৩ নির্বাচন হয় তুরস্কে। - তার রাজনৈতিক দলের নাম - Justice and Development Party. - তুরস্কের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় দফার নির্বাচন হয়। রিসেপ তাইয়েপ এরদোগান প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হন।
উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮৬.
‘World Development Report’ প্রকাশ করে -
ক
ECO
খ
NAM
গ
IBRD
ঘ
APTA
ব্যাখ্যা
• IBRD: - IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত। - IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development. - ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়। - এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি। - সদর দপ্তর - ওয়াশিংটন ডিসিতে। - IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে।
উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৮৭.
নিচের কোন দেশে 'ইদলিব' শহর অবস্থিত?
ক
জর্ডান
খ
সিরিয়া
গ
ইরাক
ঘ
ইরান
ব্যাখ্যা
দেশ: - ইদলিব উত্তর-পশ্চিম সিরিয়ার একটি শহর এবং প্রাদেশিক রাজধানী। - এটি আলেপ্পো এবং লাতাকিয়ার মাঝপথে একটি উর্বর অববাহিকায় অবস্থিত।
এছাড়াও, - ইদলিব একটি গুরুত্বপূর্ণ টেক্সটাইল কেন্দ্র এবং সিরিয়ার উন্নত কৃষি জেলার একটি বাজার। - প্রধান ফসলের মধ্যে রয়েছে তুলা, জলপাই, ডুমুর, আঙ্গুর, টমেটো, তিল এবং বাদাম। - স্থানীয় শিল্পের মধ্যে রয়েছে স্পিনিং এবং অলিভ অয়েল প্রেসিং। - সিরিয়ার গৃহযুদ্ধের সময়, শহরটির গুরুত্ব বেড়ে যায় যখন পার্শ্ববর্তী অঞ্চল ২০১৮ সালে সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়।
উৎস: ব্রিটানিকা।
৮৮.
কোন সভ্যতায় দুই চাকা বিশিষ্ট 'রথ' ব্যবহার শুরু হয়েছিল?
ক
সুমেরীয় সভ্যতা
খ
ব্যাবিলনীয় সভ্যতা
গ
ক্যালেডীয় সভ্যতা
ঘ
মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা
• সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization): - মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা। - বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে। - ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে। - তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল। - উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো ।
এছাড়াও, - তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন। - জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা। - সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’। - ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়।
উৎস: Britannica & History.com.
৮৯.
মালদ্বীপের সংবিধান গৃহীত হয় -
ক
২০০৯ সালে
খ
২০০৮ সালে
গ
২০০৭ সালে
ঘ
২০০৬ সালে
ব্যাখ্যা
দেশ: - এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ। - এর আয়তন ২৯৮ বর্গ কিলোমিটার। - মালদ্বীপের সংবিধান গৃহীত হয়েছিল ২০০৮ সালে। - এটি ভারত মহাসাগরে অবস্থিত। - সরকারী ভাষা দিভেহি (Dhivehi) (Maldivian)। - মালদ্বীপ বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশও বটে।
উৎস: ব্রিটানিকা।[লিঙ্ক]
৯০.
জাপানের সর্বোচ্চ পর্বত ‘মাউন্ট ফুজি‘ কোন দ্বীপে অবস্থিত?
ক
শিকোকু
খ
কিউসু
গ
হনসু
ঘ
হোক্কাইডো
ব্যাখ্যা
• জাপান: - জাপান একটি দ্বীপরাষ্ট্র। - জাপানের প্রধান চারটি রয়েছে। - এগুলো হলো: → শিকোকু, → কিউসু, → হনসু ও → হোক্কাইডো।
- আয়তনে বৃহত্তম দ্বীপ হনসু। - রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত। - হনসু জাপানের মূল ভূখণ্ড হিসেবে গণ্য হয়। - জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি এবং এর বৃহত্তম হ্রদ, বিওয়া হ্রদ হনসু দ্বীপে অবস্থিত।
উৎস: Britannica.
৯১.
পরিবেশ দূষণের কৃত্রিম কারণ কোনটি?
ক
বন্যা
খ
খরা
গ
ঘূর্ণিঝড়
ঘ
পাহাড় কর্তন
ব্যাখ্যা
• পরিবেশ দূষণ (Environment Pollution): → পরিবেশে জীবের স্বাভাবিক অবস্থা বা জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টিতে সক্ষম ক্ষতিকর অবস্থার নাম দূষণ। → অন্যদিকে পানি, বাতাস, মৃত্তিকা বা পরিবেশের কোনো উপাদানের ভৌত, রাসায়নিক বা জৈবিক যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিবর্তনই প্রাকৃতিক পরিবেশ দূষণ। → মানুষের বহুমুখী কর্মকান্ডই পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ।
• প্রাকৃতিক পরিবেশ দূষণের কারণ: → প্রাকৃতিক পরিবেশ দূষণের কারণসমূহকে দুইটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। যথা- ক. প্রাকৃতিক কারণ এবং খ. মানবসৃষ্ট কারণ।
→ প্রাকৃতিক কারণ: ১. বন্যা ও খরা ২. ভূমিকম্প ৩. ঘূর্ণিঝড় ৪. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
• কর্ণফুলী নদী: - কর্ণফুলী নদী রাংগুনিয়া উপজেলার ঠিক মধ্য দিয়ে বয়ে গেছে। কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রধান নদী। - এটি ভারতের মিজোরামের লুসাই পাহাড়ে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। - এই নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার। - কর্ণফুলী নদীর আঞ্চলিক নাম - কান্সা খিওং।
============================= • নামের ইতিকথা: - কর্ণফুলী নদীর নামের উৎস সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। কথিত আছে যে, আরাকানের এক রাজকন্যা চট্টগ্রামের এক আদিবাসী রাজপুত্রের প্রেমে পড়েন। এক জ্যোৎস্নাস্নাত রাতে তাঁরা দুই জন এই নদীতে নৌভ্রমণ উপভোগ করছিলেন। নদীর পানিতে চাঁদের প্রতিফলন দেখার সময় রাজকন্যার কানে গোঁজা একটি ফুল পানিতে পড়ে যায়। ফুলটি হারিয়ে কাতর রাজকন্যা সেটা উদ্ধারের জন্য পানিতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু প্রবল স্রোতে রাজকন্যা ভেসে যান, তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। রাজপুত্র রাজকন্যাকে বাঁচাতে পানিতে লাফ দেন, কিন্তু সফল হন নি। রাজকন্যার শোকে রাজপুত্র পানিতে ডুবে আত্মাহুতি দেন। এই করুণ কাহিনী থেকেই নদীটির নাম হয় 'কর্ণফুলী। মার্মা আদিবাসীদের কাছে নদীটির নাম কান্সা খিওং।
তথ্যসূত্র: রাঙ্গুনিয়া উপজেলা ওয়েবসাইট।
৯৩.
বাংলাদেশে কত সালে প্রথম জিআইএস প্রযুক্তি চালু হয়?
ক
১৯৯০ সালে
খ
১৯৯১ সালে
গ
১৯৯২ সালে
ঘ
১৯৯৩ সালে
ব্যাখ্যা
• জিআইএস (GIS): - এর পূর্ণরূপ হচ্ছে Geographic information systems. - Geographical Information System (GIS) বা ভৌগোলিক তথ্য পদ্ধতি হলো ভৌগোলিক তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ ব্যবস্থা। - সাধারণ অর্থে জিআইএস বলতে স্থানিক ও অস্থানিক উপাত্ত সংগ্রহ করে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে তথ্য সমন্বয় করে তা মানচিত্রে উপস্থাপন করাকে বুঝায়। অর্থাৎ জিআইএস হলো কম্পিউটারের মাধ্যমে কোনো তথ্য ধারণ করে ভূ-পৃষ্ঠের কোনো অবস্থানের চিত্র বর্ণনা করা। ============== → ১৯৬৪ সালে কানাডিয়ান — The Canadian Geographic Information System (CGIS)' এর মাধ্যমে জিআইএস এর ব্যবহার শুরু হয়। → সত্তরের দশকে নগর পরিকল্পনায় প্রথম কম্পিউটারভিত্তিক জিআইএস ব্যবহার করা হয়। → ১৯৮০ সালের পর জিআইএস এর ব্যাপক প্রসার ঘটে। → বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম জিআইএস এর ব্যবহার শুরু হয়।
উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৪.
‘সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন'-উক্তিটি কার?
ক
অধ্যাপক হল্যান্ড
খ
লর্ড অ্যাকটন
গ
অধ্যাপক লাস্কি
ঘ
এরিস্টটল
ব্যাখ্যা
‘সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন' উক্তিটি করেন - এরিস্টটল।
- মানুষ সামাজিক জীব। আইন মানব সমাজের দর্পণস্বরূপ। - সমাজে একসাথে বসবাস করার জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অপরিহার্য। - মানব কল্যাণের স্বার্থেই নিয়ম-কানুন প্রয়োজন। স্বীকৃত এই নিয়ম-কানুনই হল আইন।
- এরিস্টটল বলেছেন, ‘সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন' (Law is the passionless reason)। - অধ্যাপক হল্যান্ড এর মতে, আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন।”
পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৫.
সামাজিক অধিকার কোনটি?
ক
সংবাদপত্রের স্বাধীনতা
খ
কর্মের অধিকার
গ
স্থায়ীভাবে বসবাসের অধিকার
ঘ
সরকারি চাকরি লাভের অধিকার
ব্যাখ্যা
• সামাজিক অধিকার (Civil Rights): - যে সকল অধিকার নাগরিকের সভ্য জীবনযাপনের জন্য অপরিহার্য তাকেই সামাজিক অধিকার বলে। সভ্য জীবনযাপনের জন্য সামাজিক অধিকার অপরিহার্য। কেননা সামাজিক অধিকার সমাজজীবনকে বিকশিত করে।
সামাজিক অধিকারসমূহ নিম্নরূপ: ১. জীবনের অধিকার। ২. ব্যক্তি স্বাধীনতার অধিকার। ৩. চিন্তা ও মত প্রকাশের অধিকার। ৪. সভা-সমিতির অধিকার। ৫. চলাফেরার অধিকার। ৬. সংবাদপত্রের স্বাধীনতা। ৭. চুক্তি সম্পাদনের অধিকার। ৮. আইনের চোখে সমানাধিকার। ================ অন্যদিকে - - কর্মের অধিকার হচ্ছে - অর্থনৈতিক অধিকার। - স্থায়ীভাবে বসবাসের অধিকার এবং সরকারি চাকরি লাভের অধিকার হচ্ছে - রাজনৈতিক অধিকার।
তথ্যসুত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।