পরীক্ষা আর্কাইভ

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন - ব্যক্তিগত কর্মকর্তা

পরীক্ষাUnlistedতারিখ১৯ জুন, ২০২১সময়50 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন - ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১০) - 19.06.2021
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন - ব্যক্তিগত কর্মকর্তা

Unlisted · ১৯ জুন, ২০২১ · ৫০ প্রশ্ন

.
‘লাজ’ শব্দটি কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) বিশেষণের বিশেষণ
  4. ঘ) ক্রিয়া
ব্যাখ্যা

লাজ (বিশেষ্য)
- লজ্জা; শরম।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান

.
‘ইঁদুর কপালে’ এর সমার্থক বাগধারা -
  1. ক) উনপাঁজুরে
  2. খ) কাক জোছনা
  3. গ) ভূষন্ডীর কাল
  4. ঘ) নেই আঁকড়া
অনির্ধারিত
ব্যাখ্যা

ইঁদুর কপালে’ - মন্দভাগ্য
‘অদৃষ্টের পরিহাস’ - ভাগ্যের নিষ্ঠুরতা
‘কাক-জ্যোৎস্না’ - রাত্রি-শেষের ম্লান জ্যোৎস্না
ঊনপাঁজরে’ - অপদার্থ; দুর্বল ও ব্যক্তিত্বহীন
‘নেই আঁকড়া’ - একগুয়ে স্বভাবের।
‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

কোনো বাগধারার অর্থই ইদুর কপালে বাগধারাটির সমার্থক নয়। 

উৎস: ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

.
‘অবীরা’ বলতে কোন নারীকে বোঝায়?
  1. ক) যে স্বামীর বশীভূত
  2. খ) যার পুত্র হয়নি
  3. গ) যার স্বামী, পুত্র নেই
  4. ঘ) যার বিয়ে হয়নি
ব্যাখ্যা

যে নারীর স্বামী ও পুত্র নেই - অবীরা
যে নারীর এখনো বিয়ে হয় নি - অনূঢ়া
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া
যে নারী শারীরিক সম্পর্কে লিপ্ত হয় নি - কুমারী
যে নারীর হাসি বিশুদ্ধ - শুচিস্মিতা

সূত্রঃ বাংলা একাডেমি অভিধান

.
‘মানুষ মরণশীল’ - এ বাক্যে ‘মানুষ’ শব্দটি কোন লিঙ্গ?
  1. ক) পুং লিঙ্গ
  2. খ) স্ত্রীলিঙ্গ
  3. গ) উভয়লিঙ্গ
  4. ঘ) ক্লীবলিঙ্গ
ব্যাখ্যা
যে শব্দ দ্বারা স্ত্রী, পুরুষ উভয়কেই বুঝায় তাকে উভলিঙ্গ বলে।
যেমনঃ শিশু, বন্ধু, সন্তান, মানুষ, অভিভাবক ইত্যাদি।
‘মানুষ মরণশীল’ - এ বাক্যে ‘মানুষ’ শব্দটি উভলিঙ্গ।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) স্বায়ত্তশাসন
  2. খ) স্বায়ত্ত্বশাসন
  3. গ) সায়ত্ত্বশাসন
  4. ঘ) সায়ত্তশাসন
ব্যাখ্যা

সঠিক বানানটি হচ্ছে স্বায়ত্তশাসন।
- স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা।
- অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়।
উৎসঃ প্রমিত বাংলা বানান রীতি ও বাংলা একাডেমির অভিধান। 

.
কোনটি শুদ্ধ?
  1. ক) সৌজন্ন
  2. খ) সৌজন্নতা
  3. গ) সৌযন্য
  4. ঘ) সৌজন্য
ব্যাখ্যা

সৌজন্য [শোউজোন্‌নো]
(বিশেষ্য)

অর্থঃ সুজনের ভাব বা আচরণ; ভদ্রতা; সুজনতা; শরাফত; মার্জিত ব্যবহার; শিষ্টাচার


উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
‘গায়ক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) গৈ + অক
  2. খ) গায় + অক
  3. গ) গা + অক
  4. ঘ) গৈ + য়ক
ব্যাখ্যা

- এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়।
যেমনঃ
গায়ক - গৈ + অক;
- নায়ক - নৈ + অক;
- নাবিক - নৌ + ইক;
- ভাবুক - ভৌ + উক;
- পবিত্র - পো + ইত্র;
- গবাদি - গো + আদি;
- গবেষণা - গো + এষণা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
‘বিহগ’- এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) প্রসুন
  2. খ) খগ
  3. গ) পাখি
  4. ঘ) খেচর
ব্যাখ্যা
পাখি - পক্ষী, বিহগ, খগ; খেচর।
ফুল - পুষ্প; কুসুম; প্রসূন।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
‘একচোখা’ বাগধারাটির অর্থ-
  1. ক) পক্ষপাতদুষ্ট
  2. খ) ধার্মিক
  3. গ) প্রাচীনপন্থী
  4. ঘ) ভণ্ড সাধু
ব্যাখ্যা

একচোখা, একচোখো (বিশেষণ) - একদিকে দৃষ্টি এমন; পক্ষপাত দোষে দুষ্ট।
কানকাটা (বিশেষণ) - নির্লজ্জ; বেহায়া।
বকধার্মিক (বিশেষণ) - ভণ্ড; বকের মতো ধার্মিকতার ভান করে এমন।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১০.
‘যার কিছু নেই’ এর এক কথায় প্রকাশ করলে হবে -
  1. হৃতসর্বস্ব
  2. দরিদ্র
  3. ভিখারী
  4. অসংবৃত
ব্যাখ্যা

• ‘যার কিছু নেই’ এর এক কথায় প্রকাশ করলে হবে- 'দরিদ্র'। 
=============== 
'হৃতসর্বস্ব' (বিশেষণ) - যাবতীয় ধনসম্পদ লুট হয়ে গেছে এমন; নিঃস্ব।
'অকিঞ্চন' (বিশেষণ) - কিছুই নেই এমন; নিঃস্ব; দরিদ্র; তুচ্ছ; নগণ্য। 

উৎস: বাংলা একাডেমি অভিধান। 
১১.
A hundred taka ____ all that he wants.
  1. ক) was
  2. খ) were
  3. গ) is
  4. ঘ) are
ব্যাখ্যা

He received a ten-dollar / a one-dollar bill from the restaurant; 
I got a fifty-dollar bill from my other grandma.
He bought a three hundred dollar suit. 
এখানে dollar এর সাথে s যুক্ত হবে না কারণ এরা আলাদা আলাদা ততগুলো সংখ্যা বুঝাচ্ছে না বরং এরা বাক্যে একটি ইউনিট হিসেবে noun (bill, suit) গুলোর ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে।

Two dollars will take you half way across the city.
Fifteen dollars was clearly a low estimate.

এই বাক্যগুলোয় two এবং fifteen আলাদা আলাদা সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়েছে বিধায় dollar এর সাথে s যুক্ত হয়েছে।

প্রশ্নোক্ত বাক্যটিতে wants থাকায় বুঝা যাচ্ছে যে এর কালটি বর্তমান কাল, তাই শূন্যস্থানে is হবে।

Source : Merriam-Webster Dictionary, Cambridge Dictionary, Longman Dictionary of Contemporary English

১২.
The sun ____ from behinds the clouds.
  1. ক) immerse
  2. খ) emerged
  3. গ) imerged
  4. ঘ) amerged
ব্যাখ্যা

Emerge -  to appear or come out from somewhere
Emerge from
- The sun emerged from behind the clouds.

Emerge from - to come out of a difficult experience
- She emerged from the divorce a stronger person.

Source: Longman dictionary of contemporary English
১৩.
I have lost ____ umbrella which you had given me.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article is used
ব্যাখ্যা

শব্দের শুরুতে Vowel এর উচ্চারণ যদি ওয়া বা ইউ হয় তবে a হবে।
যেমন: A one-eyed man. A European country.

In speaking, we use ‘a’ before a consonant sound: a car, a house, a big truck, a wheel, a grey day.
Warning: Some words that begin with a vowel letter in writing have a consonant sound:
a united group, a university, a european, a one-year-old child.

We use ‘an’ before a vowel sound: an apple, an old shoe, an orchestra, an umbrella.

তবে প্রশ্নোক্ত বাক্যে umbrella এর পূর্বে the ব্যবহৃত হবে।
কারণ এখানে যে ছাতার কথা বলা হয়েছে তা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে 'which you had given me' দ্বারা।

Source: Cambridge Dictionary

১৪.
I am ____ sure of it as you are.
  1. ক) quite
  2. খ) as
  3. গ) perfectly
  4. ঘ) very
ব্যাখ্যা

as ... as - used in comparisons.
Example: 
They want peace as much as we do.
Helen comes to visit me as often as she can.
I can’t run as fast as I used to.
I am as sure of it as you are.

১৫.
The ____ of war is expected very soon.
  1. ক) cessation
  2. খ) cession
  3. গ) session
  4. ঘ) cestion
ব্যাখ্যা

Cessation - a pause or stop → cease
cessation of
• a cessation of hostilities (=when the fighting stops in a war)
• a temporary cessation of nuclear tests
• The cessation of war is expected very soon.

১৬.
Antonym of ‘filthy’ is-
  1. ক) Clean
  2. খ) Grimy
  3. গ) Grabby
  4. ঘ) Putrid
ব্যাখ্যা

Filthy (Adjective)
English Meaning: disgustingly dirty
Antonym:
- clean,
- decent,
- G-rated,
- nonobscene,
- wholesome

Source: Merriam-webster Dictionary, Oxford dictionary
১৭.
What is the synonym of ‘Hue’?
  1. ক) Color
  2. খ) Dew
  3. গ) Still
  4. ঘ) Pursuit
ব্যাখ্যা

Hue (Noun)
Meaning: a color or shade.
Example sentence: the water is the deepest hue of aquamarine.
Synonym: cast, color, shade, tincture, tinge, tint, tone.

Source: Merriam-webster Dictionary, Oxford dictionary

১৮.
Passive Voice of ‘Someone pulled the bull violently’?
  1. ক) The bull had been pulled violently by someone
  2. খ) The bull had been pulled violently
  3. গ) The bull was pulled violently
  4. ঘ) The bull was to be pulled violent by someone
ব্যাখ্যা

কিছু কিছু Active Voice কে passive করতে indirect object (যেমন প্রশ্নোক্ত বাক্যে He) কে subject রূপে ব্যবহার কর‍তে হয়। এবং unknown/unimportant/people in general subject (যেমনঃ people, someone) থাকলে by.... এই রূপটি ব্যবহার করতে হয় না।

যেমনঃ Active Voice: People believe he is a scholar
Passive Voice: He is believed to be a scholar.
Active Voice: Someone pulled the bull violently.
Passive Voice: The bull was pulled violently.
Active Voice: Someone has cleaned the windows.
Passive Voice: The windows have been cleaned.
Active Voice: People love/hate the band’s music.
Passive Voice: The band’s music is loved/hated.

১৯.
Synonym of ‘Remote’ is-
  1. ক) automatic
  2. খ) savage
  3. গ) distant
  4. ঘ) mean
ব্যাখ্যা

Remote (adjective)
Meaning:  (of a place) situated far from the main centers of population; distant.
Example Sentence: The valley is remote from the usual tourist routes.
Synonym: aloof, antisocial, asocial, buttoned-up, cold, cold-eyed, cool, detached, distant.

Source: Merriam-webster Dictionary, Oxford dictionary

২০.
Active voice of ‘Movies are not watched by him’.
  1. ক) He does not watch movies.
  2. খ) He did not watch movies.
  3. গ) He do not watch movies.
  4. ঘ) He is not watched movies.
ব্যাখ্যা

present indefinite tense এর passive form কে active করতে হলে নিম্নোক্ত structure অনুসরণ করতে হবেঃ
Object কে subject + auxiliary/be verb + main verb এর base form + subject কে object

সুতরাং, প্রশ্নোক্ত বাক্যের active form হবেঃ He does not watch movies.

২১.
Antonym of ‘Selfish’ is-
  1. ক) Emotive
  2. খ) Altruistic
  3. গ) Egocentric
  4. ঘ) Acquisitive
ব্যাখ্যা

Selfish (Adjective)
Meaning: (of a person, action, or motive) lacking consideration for other people; concerned chiefly with one's own personal profit or pleasure.
Example Sentence: I joined them for selfish reasons.
Antonym: altruistic, beneficent, benevolent, charitable, generous, greathearted, humanitarian.

Source: Merriam-webster Dictionary, Oxford dictionary

২২.
One who does not follow the usual rules of social life is called -
  1. ক) frank
  2. খ) reveille
  3. গ) egoist
  4. ঘ) bohemian
ব্যাখ্যা

Bohemian ( Noun)
-  a socially unconventional person, especially one who is involved in the arts.
- socially unconventional in an artistic way.

Source: Oxford dictionary
২৩.
Find the misspelled word.
  1. ক) Committee
  2. খ) Enthusiasm
  3. গ) Extroverson
  4. ঘ) Recession
ব্যাখ্যা
There is no word such as 'Extroverson'.
Extroversion; extraversion - the quality of being energetic and not shy, and enjoying being with other people.
Source: Cambridge dictionary
২৪.
A statement that can have a double meaning is -
  1. ক) Epigraph
  2. খ) Verbose
  3. গ) Ambivalent
  4. ঘ) Ambiguous
ব্যাখ্যা

Ambiguous (adjective)
Meaning: open to more than one interpretation; not having one obvious meaning; not clear or decided.
Example Sentence: The election result was ambiguous.

Source: oxford dictionary
২৫.
‘Spill the beans’ means-
  1. ক) Frivolously performing a simple task
  2. খ) Reveal someone’s secret
  3. গ) To stop something at an early stage
  4. ঘ) Frivolously perform a simple task
ব্যাখ্যা

Spill the beans (Phrase)
Meaning: reveal secret information unintentionally or indiscreetly.
Similar:
reveal everything
tell all
give the game away

source: oxford dictionary
২৬.
If the population of a village went from 2105 to 1705, then the percent decrease in population is closest to -
  1. ক) 19
  2. খ) 21
  3. গ) 22
  4. ঘ) 23
ব্যাখ্যা

Percentage decrease in population = (2105 - 1705)/2105 × 100 = 19.0024%

২৭.
After receiving a 25% discount, Sue paid $180 for a lawnmower. What is the original price of the lawnmower before the discount?
  1. ক) 215
  2. খ) 220
  3. গ) 225
  4. ঘ) 240
ব্যাখ্যা

At 25% discount, 75% = 180
So, 100% = (180×100)/75 = 240

২৮.
30% of 50 is what fraction of 75% of 80?
  1. ক) 1/2
  2. খ) 1/4
  3. গ) 1/5
  4. ঘ) 1/7
ব্যাখ্যা

30 % of 50 = 15
and 75% of 80 = 60.

∴ The fraction is = 15/60 = 1/4.

২৯.
If the height of a right square pyramid is increased by 12%, by what percent must the side of the base be increased, so that the volume of the pyramid is increased by 28%?
  1. ক) 3
  2. খ) 7
  3. গ) 10
  4. ঘ) 36
ব্যাখ্যা

পিরামিডের ভূমি (base) বর্গাকৃতি
∴ (1/3×base2×h2) / (1/3×base1×h1) = 128/100
⇒ base2×1.12h1/base1×h1 = 128/100 [As, the height is increased by 12%, so h2 = 1.12h1
⇒ base2/base1 = 128/(100×1.12)
⇒ x22/x12 = 128/112 [ x1, x2 হলো বর্গাকৃতি ভূমি (base) ]
⇒ x2/x1 = √(128/112) = 1.07

∴ % = 100×1.07 = 107

সুতরাং, ভূমি (base) বৃদ্ধি করতে হবে = ( 107 - 100 )% = 7%

৩০.
If a+b+c = 12, a+b = 4, and a+c = 7, what is the value of a?
  1. ক) 2
  2. খ) -1
  3. গ) 3/23
  4. ঘ) -2
ব্যাখ্যা

Here, a + b + c = 12 & a + b = 4
So, c = 8
As, a + c = 7
∴ a = 7 - 8 = -1

৩১.
What is the next term in the sequence 4, 9, 6,11, 8, 13, …….?
  1. ক) 18
  2. খ) 16
  3. গ) 10
  4. ঘ) 9
ব্যাখ্যা

4, 9, 6,11, 8, 13
Here in both in even and in odd position numbers increased by 2
4, 6, 8, 10
and, 9, 11, 13, 15

So, the next number in the series is 10

৩২.
A right triangle has sides in the ratio of 5:12:13. What is the measure of the smallest angle in the triangle, in degrees?
  1. ক) 13.34
  2. খ) 22.62
  3. গ) 34.14
  4. ঘ) 42.71
ব্যাখ্যা

We know that, sinθ = AB/AC
⇒ sinθ = 5/13
⇒ θ = sin-1(5/13)
∴ θ = 22.62°

৩৩.
If k is an integer and k = 462/n, then which of the following could be the value of n?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 9
  4. ঘ) 22
ব্যাখ্যা

দেয়া আছে,
k = 462/n যেখানে k একটি পূর্ণসংখ্যা।
∴ n এর মান এমন হবে যা দ্বারা 462 কে নিঃশেষে ভাগ করা যাবে। অপশন অনুযায়ী একমাত্র 22 দ্বারা 462 কে ভাগ করা যায়।

সুতরাং n এর মান 22.

৩৪.
If the second term in an arithmetic sequence is 4, and the tenth term is 15, what is the first term in the sequence?
  1. ক) 1.18
  2. খ) 1.27
  3. গ) 1.38
  4. ঘ) 2.63
ব্যাখ্যা

Here, Second term is = a + (2 - 1)d = 4
∴ a + d = 4 ...... (i)
and, Tenth term is = a + (10 - 1) = 15
∴ a + 9d = 15 ...... (ii)
Now, (i)×9 - (ii),
8a = 21
∴ a = 2.625 ≅ 2.63

৩৫.
Working alone, pump A can empty a pool in 3 hours. Working alone, pump B can empty the same pool in 2 hours. Working together, how many minutes will it take pump A and pump B to empty the pool?
  1. ক) 72
  2. খ) 75
  3. গ) 84
  4. ঘ) 96
ব্যাখ্যা

Pump A can empty the pool in 3 hours therefore the rate at which it empties is 1/3 pool/hour
Pump b can empty the pool in 2 hours therefore the rate at which it empties is 1/2 pool/hour.
If they work together, the resulting rate is the addition of both rates (1/3 +1/2)pool/hour = 5/6 pool/hour

Now we have the following: (5/6pool)/60min = 1pool/x
Or, x = 72minutes

৩৬.
On Tuesday Ray rode his bike 10 miles. On Wednesday he increased Tuesday's distance by 5 miles. On Thursday he decreased Wednesday’s distance by 7 miles. On Friday he increased Thursday’s distance by 12 miles. How many total miles did Ray ride over the 4 day period?
  1. ক) 50
  2. খ) 51
  3. গ) 52
  4. ঘ) 53
ব্যাখ্যা

On Tuesday, Ray goes = 10 miles
On Wednesday, Ray goes = 10 + 5 = 15 miles
On Thursday, Ray goes = 15 - 7 = 8 miles
On Friday, Ray goes = 8 + 12 = 20 miles
∴ Total distance = 10 + 15 + 8 + 20 = 53 miles

৩৭.
How much is 80% of 40 is greater than 4/5 of 25?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা

Difference : 80% of 40 - 4/5 of 25
= 32 - 20
= 12

৩৮.
40 is subtracted from 60% of a number, the result is 50. Find the number?
  1. ক) 150
  2. খ) 140
  3. গ) 130
  4. ঘ) 110
ব্যাখ্যা

Let the number be x

ATQ,
60x/100 - 40 = 50
Or, (60x - 4000) /100 = 50
Or, 60x - 4000 = 50 ×100
Or, 60x -4000 = 5000
Or, 60x = 5000 + 4000
Or, 60x = 9000
Or, x = 9000/60
Or, x = 150
Hence, the number is 150

৩৯.
In set S there are four numbers. Three of the numbers are 13, 29, and 41, and the fourth number is X. If the mean of the set is less than 25, what could be the value of X?
  1. ক) 13
  2. খ) 17
  3. গ) 19
  4. ঘ) 21
ব্যাখ্যা

The average is less than 25
ATQ,
(x + 13 + 29 + 41)/4 < 25
Or, x + 13 + 29 + 41 < 100
Or, x < 100 - 73
Or, x < 17
So, the answer is 13

৪০.
The system of equation has how many solution?
3x - 6y = 9
2y - x - 3 = 0
  1. ক) No solution
  2. খ) Exactly 1
  3. গ) Exactly 2
  4. ঘ) Infinitely many
ব্যাখ্যা
3x - 6y = 9 ...... (i)
2y - x - 3 = 0
Or, 6y - 3x = 9 .... (ii)

(i) + (ii), 0 = 18, which is not possible.
Hence there is no solution.
৪১.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) ৯টি
  2. খ) ১১টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১১ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এর মধ্যে নৌ সেক্টর ছিলো ১০নং সেক্টর।
- ঢাকা শহর ২নং সেক্টর এবং মুজিবনগর ৮নং সেক্টরের অধীন ছিলো।
- সেক্টর প্রধানরা সেক্টর কমান্ডার নামে পরিচিত।

সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী

৪২.
সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) স্বরাষ্ট্রমন্ত্রী
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) স্পীকার
ব্যাখ্যা

- সরকারের অঙ্গ সংগঠন তিনটি- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।
- রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি আইন পরিষদের নিকট দায়ী নন।
- বাংলাদেশে চালু সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ পদমর্যাদার অধিকারি মহামান্য রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রধান৷
- তবে সরকার প্রধান এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারি প্রধানমন্ত্রী। 

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশের সংবিধান, আরিফ খান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট

৪৩.
কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) ভারত
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা

- ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ‘D-8 (Developing Eight)’ সংস্থা প্রতিষ্ঠিত হয়।

এর সদস্য দেশগুলো হলোঃ
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে শহরে অবস্থিত।

(তথ্যসূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)

৪৪.
কোনটি BIMESTIC-ভুক্ত দেশ নয়?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) পাকিস্তান
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা

- BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) ১৯৯৭ সালের ৬ জুন ‘ব্যাংকক ডিক্লারেশন’ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC সদরদপ্তর ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকায় উদ্বোধন করা হয়।
- BIMSTEC এর বর্তমান চেয়ারম্যান শ্রীলংকা এবং সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।
- এর সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ
- ভারত,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল, 
- ভুটান, 
- মিয়ানমার,
- থাইল্যান্ড।

সূত্রঃ BIMSTEC ওয়েবসাইট

৪৫.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) নিউইয়র্ক
  3. গ) প্যারিস
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা

- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য (UK) - ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
- অ্যামনেস্টির বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন খান।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

(তথ্যসূত্রঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)

৪৬.
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
  1. ক) ফিজি
  2. খ) কুয়েত
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) ভ্যাটিকান
ব্যাখ্যা

- আয়তন ও জনসংখ্যা বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ হলো ভ্যাটিকান সিটি।
- দেশটি ইতালির রাজধানী রোমের অভ্যন্তরে অবস্থিত যার আয়তন ০.৪৯ বর্গ কিলোমিটার।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)

৪৭.
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
  1. ক) ২১ জানুয়ারি
  2. খ) ১৪ ডিসেম্বর
  3. গ) ১৪ জানুয়ারি
  4. ঘ) ৭ মার্চ
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তার, শিক্ষক প্রমুখ পেশার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা ও গুম করে। এর উদ্দেশ্য ছিলো বাঙালি জাতিকে মেধাশূন্য করা।
- তাই এ দিনটিকে স্বাধীন বাংলাদেশে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়।

তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী

৪৮.
ইংল্যান্ডের মুদ্রার নাম কি?
  1. ক) ডলার
  2. খ) পাউন্ড
  3. গ) ইয়েন
  4. ঘ) ইউরো
ব্যাখ্যা

ব্রিটেনের মুদ্রার নাম - পাউন্ড
জাপানের মুদ্রা - ইয়েন
যুক্তরাষ্ট্রের মুদ্রা - ডলার

উৎসঃ ব্রিটানিকা

৪৯.
নিচের কোন দেশটির কোন সমুদ্র বন্দর নেই?
  1. ক) নেপাল
  2. খ) ভারত
  3. গ) ইতালি
  4. ঘ) পর্তুগাল
ব্যাখ্যা

যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।
কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছেঃ
- নেপাল,
- আফগানিস্তান,
- ভুটান,
- রুয়ান্ডা,
- জিম্বাবুয়ে ইত্যাদি।

উৎসঃ Worldatlas

৫০.
'কোপেনহেগেন' কোন দেশের রাজধানী?
  1. ক) সুইডেন
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন
ডেনমার্কের মুদ্রা - ক্রোনা।
সুইডেনের রাজধানী স্টকহোম
ফিনল্যান্ডের রাজধানী - সেলসিংকি
নরওয়ের রাজধানী - অসলো
source: britannica