পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ১৪ জুন, ২০২৩সময়40 minutes৬২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৪
সিলেবাস
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (bsbk) পদের নাম: বিভিন্ন পদ পরীক্ষার তারিখ: ০৯.০৬.২০২৩ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ১৪ জুন, ২০২৩ · ৬৪ প্রশ্ন

.
'গোঁফ খেজুরে'- বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয়?
  1. ক) খুব চৌকস
  2. খ) নিতান্ত অলস
  3. গ) তামার বিষ
  4. ঘ) চাটুকার
ব্যাখ্যা
• 'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ নিতান্ত অলস

এছাড়া,
খয়ের খাঁ বাগধারার অর্থ - চাটুকার।
'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ- অর্থের কুপ্রভাব।

গুরত্বপূর্ণ বাগধারা সমূহ:
- ইঁদুর কপালে বাগধারাটির অর্থ- মন্দভাগ্য।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ অর্থের কু-প্রভাব।
- ‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'সোনার তরী' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) জসীম উদ্দিন
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'সোনার তরী'
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থের নাম-কবিতা।
- এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। সোনার তরী 'মাত্রাবৃত্ত' ছন্দে রচিত।
- এর অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়। 
- এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।

• এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো:
- সোনার তরী,
- বিম্ববতী,
- বর্ষাযাপন,
- সুপ্তোত্থিতা,
- হিং টিং ছট,
- বসুন্ধরা,
- নিরুদ্দেশ যাত্রা।

রবীন্দ্রনাথ ঠকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: 
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'মেঘ' শব্দের বহুবচন কী?
  1. ক) মেঘে মেঘে
  2. খ) মেঘময়
  3. গ) মেঘসমূহ
  4. ঘ) মেঘমালা
ব্যাখ্যা
বচন:
- বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন।
- কেবল বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়।

• প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ‘সব’, ‘সমূহ’, ‘আবলি’, ‘মালা' ইত্যাদি লগ্নক যোগ করতে হয়।
যেমন:
- সব - ভাইসব, পাখিসব। 
- সমূহ - গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ। 
- আবলি - নিয়মাবলি, রচনাবলি।
- মালা - মেঘমালা, পর্বতমালা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'চশমা' কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি
  2. খ) গুজরাটি
  3. গ) ফরাসি
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

চশমা (বিশেষ্য) 

- ফারসি ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ:
- ক্ষীণ দৃষ্টিশক্তি সংশোধনের উদ্দেশ্যে নাকের ওপর ধারণীয় ফ্রেমে আটা কাচ বা প্লাস্টিকের পরকলা যুক্ত সরঞ্জাম,
- উপনেত্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'আমি জ্বর জ্বর বোধ করছি' - এখানে দ্বিরুক্তি শব্দ দ্বারা কী অর্থ বোঝানো হয়েছে?
  1. ক) আধিক্যতা
  2. খ) অসমাপ্ততা
  3. গ) সামান্যতা
  4. ঘ) ধারাবাহিতা
ব্যাখ্যা
• দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
বাংলা ভাষার কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
যেমন: আমার জ্বর জ্বর লাগছে অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।

বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার:
- আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, ধামা ধামা ধান
- সামান্য বোঝাতে: আমি জ্বর জ্বর বোধ করছি।
- ধারাবাহিকতা বোঝাতে: তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯।
.
'কাঙাল' শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি?
  1. ক) কাঙ্গালিন
  2. খ) কাঙ্গালী
  3. গ) কাঙ্গালবাসী
  4. ঘ) কাঙালিনী
ব্যাখ্যা
• নরবাচক শব্দকে নারিবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়।

• মাধ্যমিক বোর্ড বই পুরাতন সংস্করণ অনুযায়ী,
-ইনী - প্রত্যয় যোগে: কাঙাল - কাঙালিনী।

• আবার, নতুন সংস্করণ অনুযায়ী,
-ইনি প্রত্যয়যোগে: কাঙাল - কাঙালিনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি সংস্করণ ২০২২।
.
নিচের কোনটি সঠিক বানান?
  1. ক) কৃপন
  2. খ) বিশেষণ
  3. গ) দুর্নীতি
  4. ঘ) সর্বনাস
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তরের ইনপুট তুলে নেয়া হলো।]

বিশেষণ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি- প্রত্যয়: বি+ √ শিষ্‌+অন।
অর্থ:
- বিশেষ্য বা সর্বনামের গুণ ভাব অবস্থা প্রভৃতি নির্দশক পদ।

দুর্নীতি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি- প্রত্যয়: দুঃ+√ নী+তি।
অর্থ:
- কুরীতি,
- আর্থিক অনিয়ম ও অসাধুতা।

অন্যদিকে,
কৃপন - এর সঠিক বানান - কৃপণ।
সর্বনাস - এর সঠিক বানান - সর্বনাশ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘অজস্র ধানের শীষে এ পবিত্র বাংলার অঙ্গনে’- চরণটি কোন কবিতার অন্তর্গত?
  1. ক) পণ্ডশ্রম
  2. খ) নিমন্ত্রণ
  3. গ) বাবুরের মহত্ত্ব
  4. ঘ) ধানের কবিতা
ব্যাখ্যা
• ‘অজস্র ধানের শীষে এ পবিত্র বাংলার অঙ্গনে’- চরণটি 'ধানের কবিতা' থেকে নেয়া হয়েছে।

ফররুখ আহমদ:
- কিশোর বয়সে কবিতা রচনার মধ্য দিয়ে ফররুখ আহমদ সাহিত্যাঙ্গনে প্রবেশ করেন। 
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। 
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। 
- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।-
- পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।

ধানের কবিতা

- ফররুখ আহমদ
কুমারী, কনকতারা, সূর্যমুখী, হাসি কলমি আর আটলাই, পাশপাই ধান- এ পাক বাংলার মাঠে মাঠে!
আউশ ধানের স্বপ্নে কিষাণের তপ্ত দিন কাটে,
আমনের বন্যা আনে ফসলের সম্পূর্ণ জোয়ার
শোকর-গোজারী করে তারপর দরবারে খোদার
গোলায় তোলে সে ধান-রূপ সাল, তিলক কাচারী,
বালাম, ক্ষীরাইজালি, দুধসর মাঠের ঝিয়ারি
কৃষাণ-পল্লীতে আনে পরিপূর্ণ সুরের সম্ভার।
ধান, ধান, ধান শুধু, এ ধানের স্বপ্নে দিন গোনে
মাঠের মানুষ যত! ফাল্গুনে জমিন ক'রে চাষ,
বৈশাখে ছড়ায়ে বীজ প্রতীক্ষায় থাকে দীর্ঘমাস,
কখনো শংকিত চিত্ত উত্তরের ঝড়ে ও প্লাবনে,
কখনো শিশির-ঝরা ভোরে পেয়ে সুরভি আশ্বাস
অজস্র ধানের শীষে; এই পাক বাংলার অঙ্গনে।।

[কবিতায় উল্লেখিত চরণে পাক শব্দের অর্থ - পবিত্র। প্রশ্নপত্রে পাক শব্দের পরিবর্তে পবিত্র শব্দটি ব্যবহার করা হয়েছে]।

উৎস: ধানের কবিতা, ফররুখ আহমদ ও বাংলাপিডিয়া।
.
কোনটি নিত্য সমাস?
  1. ক) কাপুরুষ
  2. খ) গ্রামান্তর
  3. গ) একচোখা
  4. ঘ) প্রভাব
ব্যাখ্যা
নিত্য সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। শুধু সমস্তপদের ব্যাখ্যা দিতে হয়।
যেমন:
অন্য গ্রাম = গ্রামান্তর,
মি আমি ও সে = আমরা,
দুই এবং নব্বই = বিরানব্বই।
- তেমনিভাবে, কালসাপ - নিত্য সমাসের উদাহরণ।
- সমস্তপদের শেষে ‘অন্তর’ থাকলে ব্যাসবাক্যে ‘অন্য’ হবে। যেমন: দেশান্তর = অন্য দেশ।
- সমস্তপদের শেষে ‘মাত্র/খানা’ থাকলে ‘কেবল’ হবে। যেমন: শয়নমাত্র = কেবল শয়ন।

অন্যদিকে,
'একচোখা' প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
১০.
‘দুর্লভ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) দুঃ + লভ
  2. খ) দুর + লব
  3. গ) দূর + লভ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
• অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র’ হয়। যেমন:
নিঃ + আকার = নিরাকার,
আশীঃ + বাদ = আশীর্বাদ,
দুঃ + যোগ = দুর্যোগ ইত্যাদি।

এরূপ - নিরাকরণ, জ্যোতির্ময়, প্রাদুর্ভাব, নির্জন, বহির্গত, দুর্লভ, দুরন্ত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০১৯)।
১১.
‘খুব বিপদ’- এর অর্থ প্রকাশ বাগধারা কোনটি?
  1. ক) গোঁফ খেজুরে
  2. খ) অকুল পাথার
  3. গ) শকুনি মামা
  4. ঘ) বারণের চিতা
ব্যাখ্যা
অকূল পাথার বাগ্‌ধারাটির অর্থ - ভীষণ বিপদ।

অন্যদিকে,
• গোঁফ খেজুরে বাগধারার অর্থ - নিতান্ত অলস।
• 'শকুনি মামা' বাগধারাটির অর্থ - 'কুটিল চরিত্র'।
• রাবণের চিতা বাগধারাটির অর্থ - চির অশান্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১২.
‘নষ্ট হওয়া স্বভাব যার’- এক কথায় কি বলে?
  1. ক) অবিনশ্বর
  2. খ) নষ্ট স্বভাব
  3. গ) নশ্বর
  4. ঘ) বিনষ্ট
ব্যাখ্যা
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় = নশ্বর।
- 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় = অবিনশ্বর

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' এক কথায় = অনিকেত,
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় = উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় = উদ্বাস্তু,
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় = নশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় = অস্থায়ী,

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১৩.
সকলের জন্য প্রযোজ্য- এক কথায় কী বলে?
  1. ক) সার্বজনীন
  2. খ) সর্বজন স্বীকৃত
  3. গ) সর্বজন গ্রাহ্য
  4. ঘ) সর্বজনীন
ব্যাখ্যা
• 'সকলের জন্য প্রযোজ্য'কে এক কথায় বলে - সর্বজনীন।
এছাড়া,
সর্বজনের হিতকর = সর্বজনীন
সর্বজন সম্বন্ধীয় = সর্বজনীন

• আরও কিছু এক কথায় প্রকাশ
সংসদের সদস্য এক কথায় = সাংসদ ।
সমতার ভাব এক কথায় = সাম্য।
স্ত্রীর সঙ্গে বর্তমান এক কথায় = সস্ত্রীক।
সাহিত্যে নিপুণ এক কথায় = সাহিত্যিক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
‘পাতি’ কোন প্রকারের উপসর্গ?
  1. ক) খাঁটি বাংলা
  2. খ) তৎসম উপসর্গ
  3. গ) সংস্কৃত উপসর্গ
  4. ঘ) বিদেশী উপসর্গ
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- খাঁটি বাংলা উপসর্গ,
- সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
- বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

১৫.
অর্থবোধকতা না থাকলেও অর্থদ্যোতকতা আছে কোনটির?
  1. ক) অনুসর্গের
  2. খ) উপসর্গের
  3. গ) প্রত্যয়ের
  4. ঘ) সম্যসের
ব্যাখ্যা
উপসর্গ
- অব্যয়সূচক বাক্যাংশ যা শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে।

• উপসর্গের প্রভাবে শব্দের ৫ ধরনের পরিবর্তন হয়। যথা:
- নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়।
- অর্থের পূর্ণতা সাধিত হয়।
- শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে।
- শব্দের অর্থের সংকোচন ঘটে।
- শব্দের অর্থের পরিবর্তন ঘটে।

• উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ,  নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
‘বসুন্ধরা' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. ক) পর্বত
  2. খ) মাতা
  3. গ) সমুদ্র
  4. ঘ) পৃথিবী
ব্যাখ্যা
'বসুন্ধরা' শব্দের সঠিক প্রতিশব্দ - পৃথিবী।

পৃথিবী এর সমার্থক শব্দ: ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৭.
While UK has earned record revenue this year _____ well behind in exports.
  1. ক) It still lag
  2. খ) it still lags
  3. গ) it lag still
  4. ঘ) it lags still
ব্যাখ্যা
Complete Sentence: While UK has earned record revenue this year it still lags well behind in exports. 

While এর ব্যবহার: 
- While একটি conjunction, যা দুটি পরস্পর বিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। 
- যেমন: He is a very honest man while his son is very dishonest. 

• প্রশ্নে উল্লিখিত বাক্যের শূন্যস্থানে 'it still lags' appropriately বসবে, কেননা 'still' হচ্ছে adverb যা lag (verb) এর পূর্বে বসে verb টিকে modify করছে।
১৮.
I'll drop off the paper later today. বাক্যের নিম্নরেখাঙ্কিত শব্দের অর্থ কী?
  1. ক) tear
  2. খ) destroy
  3. গ) write
  4. ঘ) deliver
ব্যাখ্যা
Drop someone/something off (Phrasal verb): 
English Meaning - To take someone or something to a particular place, usually by car, as you travel to a different place.
Example Sentence: We dropped our luggage off at the hotel and went sightseeing.

তাই I'll drop off the paper later today.- এই বাক্যে 'drop off' অর্থ deliver

Source: Cambridge Dictionary. 
১৯.
Sara will bring up her children by herself.- বাক্যের
নিম্নরেখাঙ্কিত শব্দের অর্থ কী?
  1. ক) educate
  2. খ) raise
  3. গ) pay
  4. ঘ) treat
ব্যাখ্যা
Bring someone up: 
• English Meaning - To care for a child until they are an adult, often giving them particular beliefs.
• Bengali Meaning - লালনপালন করা। 

অন্যদিকে, Raise - বংশবৃদ্ধি; লালনপালন করা; পরিবার প্রতিপালন করা।

Other options, 
Educate - শিক্ষাদান করা।
Pay - কোনো দ্রব্য বা বস্তু অথবা সেবার বিপরীতে কাউকে টাকা দেওয়া।
Treat - ব্যবহার করা; আচরণ করা।

Example Sentence - She was brought up by her grandmother.

Source: Accessible Dictionary by Bangla Academy. 
২০.
drop by'- শব্দের অর্থ কী?
  1. ক) visit
  2. খ) return
  3. গ) control
  4. ঘ) leave
ব্যাখ্যা
Drop by/in/over/round (Phrasal verb):
English Meaning - To visit someone. 
Bengali Meaning - অনির্ধারিতভাবে/হঠাৎ দেখা করতে যাওয়া বা আসা। 

Other options, 
Return - প্রত্যাবর্তন; ফিরে যাওয়া; ফেরত দান; ফেরত পাঠানো।
Control - নিয়ন্ত্রণ; কর্তৃত্ব; শাসন। 
Leave - কোনো স্থান ত্যাগ করে যাওয়া। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২১.
Five miles _______ a long distance.
  1. ক) are
  2. খ) is
  3. গ) quite
  4. ঘ) were
ব্যাখ্যা
• একই দৈর্ঘ্য, পরিমাণ, বা স্থান বুঝালে Subject plural হলেও singular verb হবে।
- Five years / Ten thousand dollars / Twenty miles ইত্যাদি একক time, money, distance কে বুঝায় বলে সেটি সবসময় singular হয়।

Complete Sentence: Five miles is a long distance. 
২২.
When _______?
  1. ক) the accident has occurred
  2. খ) the accident occurred
  3. গ) did the accident occur
  4. ঘ) occurred the accident
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যটি Past Indefinite Tense এ হবে। 
- Interrogative Sentence এর Past Indefinite tense এর structure: did + subject + verb (present)?
Example: 
- When did the airplane land at the airport?

Complete Sentence: When did the accident occur? 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
২৩.
‘Divulge'- শব্দের বিপরীতার্থক শব্দ কী?
  1. ক) reveal
  2. খ) reprimand
  3. গ) admonish
  4. ঘ) conceal
ব্যাখ্যা
Divulge [ডাইভালজ্‌] (verb transitive): 
• English Meaning: Divulge something (to somebody) | Divulge what, whether etc to give somebody information that is supposed to be secret.
• Bangla Meaning: গোপন কথা ফাঁস করা।

• Synonyms: Leak (ফাঁস করা), Reveal (প্রকাশ করা), Disclose (উন্মুক্ত করা), Expose (উন্মোচিত করা), Display (প্রদর্শন করা)। 
• Antonyms: Conceal (গুপ্ত, লুকানো), Cloak (গোপন করা), Hide (লুকানো), Disguise (ছদ্মবেশ), Camouflage (ছদ্মবেশের দ্বারা গোপন করা)। 

• Other Forms: Divulgence (noun) গোপন তথ্য ফাঁসের ঘটনা।
• Example Sentence: 
1. Police refused to divulge the identity of the suspect.
2. Many farcical situations arise, which would be unsporting to divulge.

Other options, 
Reprimand - কঠোর তিরস্কার করা।
Admonish - মৃদু ভর্ৎসনা/তিরস্কার করা; সতর্ক করে দেওয়া। 

Source: Live MCQ lecture. 
২৪.
If I were rich, I ______ around the world.
  1. ক) would travel
  2. খ) will travel
  3. গ) can travel
  4. ঘ) want to travel
ব্যাখ্যা
Second Conditional:
- এ জাতীয় conditional clause ভবিষ্যৎ ঘটনার উল্লেখ থাকে এবং তাতে যে শর্ত আরোপিত হয় তা পূরণ হওয়া অসম্ভব না হলেও পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম। 
- এ জাতীয় conditional clause এ past indefinite tense এবং principal clause এ past conditional + should/might/would + verb এর present form ব্যবহৃত হয়। 

Structure: If + Past Indefinite + Principal Clause. 
Or, Principal Clause + If + Past Indefinite. 
Example: 
- If I were a bird, I would fly. 

Complete Sentence - If I were rich, I would travel around the world.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
২৫.
‘Indigenous'- শব্দের সমার্থক হলো-
  1. ক) alien
  2. খ) local
  3. গ) poor
  4. ঘ) active
ব্যাখ্যা
Indigenous (adjective): 
• English Meaning - Used to refer to, or relate to, the people who originally lived in a place, rather than people who moved there from somewhere else.
• Bengali Meaning - দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত। 

• Synonyms - Aboriginal (আদিম), Native (জাতক), Local (স্থানীয়)। 
• Antonyms - Foreign (বিদেশি), Alien (পরদেশী), Exotic (বহিরাগত)। 

Other options, 
Poor - দরিদ্র। 
Active - সক্রিয়। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২৬.
আপনার মুখ সামলান। ইংরেজিতে কী হবে?
  1. ক) Mind your Ps and Qs.
  2. খ) Mind your language.
  3. গ) Protect your face.
  4. ঘ) (a) + (b)
ব্যাখ্যা
Mind your Ps and Qs - To make an effort to be especially polite in a particular situation.
Mind your language - আপনার মুখ সামলান।

- তাই 'ক' এবং 'খ' উভয়ই সঠিক। 
২৭.
নিচের কোন বাক্যটি সঠিক নয়?
  1. ক) I want that he go.
  2. খ) I want that he goes.
  3. গ) I want him to go.
  4. ঘ) I prefer that he go.
অনির্ধারিত
২৮.
She ______ from 'flu' when she was interviewed.
  1. ক) has been suffering
  2. খ) suffered
  3. গ) had suffered
  4. ঘ) had been suffering
ব্যাখ্যা
Complete Sentence: She had been suffering from flu when she was interviewed. 
অর্থ: তার যখন ইন্টারভিউ নেয়া হয়েছিল, সে তখন ইনফ্লুয়েন্‌জায় ভুগছিল। 

• Flu হচ্ছে একটি রোগ, যা কিছুটা সময় ধরে সংঘটিত হয়। 
- অতীত কালের কোন কাজ কতক সময় ধরে চলছিল এরূপ বুঝালে verb এর past perfect continuous tense হয়। 
- তাই এখানে 'had been suffering' appropriately হবে। 
২৯.
একতায় উত্থান, বিভেদে পতন। ইংরেজিতে কী হবে?
  1. ক) Unite we stand, divide we fall.
  2. খ) Unite we stand, divided we fall.
  3. গ) United we stand, divided we fall.
  4. ঘ) United we stand, divide we fall.
ব্যাখ্যা
United we stand, divided we fall (proverb):   
Meaning - একতায় উত্থান, বিভেদে পতন।

Source: Live MCQ lecture. 
৩০.
কোন শব্দটি সঠিকভাবে লেখা হয়েছে?
  1. ক) unanimous
  2. খ) unianimous
  3. গ) unanomous
  4. ঘ) unianomous
ব্যাখ্যা
Unanimous (adjective):
• English Meaning - In complete agreement or showing complete agreement.
• Bengali Meaning - একমত; সর্বসম্মত।

Example Sentence: 
- The school board was unanimous in its support of the decision.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
My father was well versed ______ politics
  1. ক) of
  2. খ) in
  3. গ) to
  4. ঘ) for
ব্যাখ্যা
Versed in:
- to know a lot about a particular subject or be experienced in a particular skill.
- ব্যুৎপন্ন; দক্ষ; অভিজ্ঞ; প্রাজ্ঞ। 
- কোন বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন বুঝাতে 'versed in' ব্যবহৃত হয়। 

Source: Cambridge Dictionary. 
৩২.
The kid is trembling ______ fear.
  1. ক) for
  2. খ) of
  3. গ) with
  4. ঘ) to
ব্যাখ্যা
Tremble with fear:
- ভয়ে কেঁপে ওঠা। 

Complete Sentence: The kid was trembling with fear. 
অর্থ: শিশুটি ভয়ে কাঁপছিল। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৩৩.
একটি স্কুলের খেলাধুলায় অংশ নেওয়া মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫। যদি মেয়েদের সংখ্যা ২১২ হয়, তবে খেলাধুলায় অংশ নেওয়া ছেলেদের সংখ্যা কত?
  1. ক) ২৫০
  2. খ) ২৭০
  3. গ) ১৫০
  4. ঘ) ২৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের খেলাধুলায় অংশ নেওয়া মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫। যদি মেয়েদের সংখ্যা ২১২ হয়, তবে খেলাধুলায় অংশ নেওয়া ছেলেদের সংখ্যা কত?

সমাধান:
মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫

মেয়েদের সংখ্যা  =৪ক 
ছেলেদের সংখ্যা = ৫ক 

প্রশ্নমতে
৪ক = ২১২
বা, ক = ২১২/৪
ক = ৫৩

ছেলেদের সংখ্যা = ৫ × ৫৩ = ২৬৫ জন 
৩৪.
১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে, বাকিদের গড় ওজন কত হবে?
  1. ক) ৬৮ কেজি
  2. খ) ৭২ কেজি
  3. গ) ৮০ কেজি
  4. ঘ) ৬২ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে, বাকিদের গড় ওজন কত হবে?

সমাধান: 
 ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি
 ১১ জন লোকের মোট ওজন = ৭০ × ১১ কেজি
= ৭৭০ কেজি 

৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে
১০ জন লোকের মোট ওজন = ৭৭০ - ৯০ = ৬৮০ কেজি

১০ জন লোকের গড় ওজন =৬৮০/১০ = ৬৮ কেজি 
৩৫.
তাহসীফের আয় তামজিদ অপেক্ষা ২৫% বেশি। তামজিদের আয় তাহসীফের আয় অপেক্ষা শতকরা কত কম?
  1. ক) ২২%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: তাহসীফের আয় তামজিদ অপেক্ষা ২৫% বেশি। তামজিদের আয় তাহসীফের আয় অপেক্ষা শতকরা কত কম?
 
সমাধান:
ধরি,
তামজিদের আয় = ১০০ টাকা
তাহসীফের আয় = ১০০ + ২৫ = ১২৫ টাকা

তাহসীফের আয় ১২৫ টাকা হবে তামজিদের আয় ১০০ টাকা
তাহসীফের আয় ১ টাকা হবে তামজিদের আয় ১০০/১২৫ টাকা
তাহসীফের আয় ১০০ টাকা হবে তামজিদের আয় = (১০০ × ১০০)/১২৫ টাকা = ৮০ টাকা।

সুতরাং, তামজিদের আয় কম = (১০০ - ৮০)% = ২০%
৩৬.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1. ক) ২০ বছর
  2. খ) ১৮ বছর
  3. গ) ১৪ বছর
  4. ঘ) ১৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

সমাধান:
সমাধান:
এখানে,
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় = ৩৬ বছর
 ∴ তিন জনের বয়সের সমষ্টি = ৩৬ × ৩ = ১০৮ বছর

আবার,
পিতা ও মাতার বয়সের গড় = ৪৫ বছর 
∴ পিতা ও মাতার বয়সের সমষ্টি = ৪৫ × ২ = ৯০ বছর

∴ পুত্রের বয়স = (১০৮ - ৯০) বছর = ১৮ বছর।
৩৭.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ১০
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?

সমাধান:
এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫ 

সুতরাং,
সংখ্যা তিনটি ৪, ৫, ৬ 

এদের যোগফল, ৪ + ৫ + ৬ 
= ১৫
৩৮.
আখের মিশ্রণে ২০% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?
  1. ক) ১০০০
  2. খ) ৫০০
  3. গ) ২৫০
  4. ঘ) ৭৫০
ব্যাখ্যা
প্রশ্ন: আখের মিশ্রণে ২০% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? 

সমাধান:
২০ কেজি চিনির জন্য আখ প্রয়োজন ১০০ কেজি
১ কেজি চিনির জন্য আখ প্রয়োজন ১০০/২০ কেজি
৫০ কেজি চিনির জন্য আখের প্রয়োজন = (১০০ × ৫০) /২০কেজি
= ২৫০ কেজি
৩৯.
তিন অংকের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত?
  1. ক) ৯৯৮
  2. খ) ৯৮৮
  3. গ) ৮৮৮
  4. ঘ) ৮৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অংকের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত?

সমাধান:
তিন অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
 তিন অংকের  ক্ষুদ্রতম সংখ্যা = ১০০

পার্থক্য = ৯৯৯ - ১০০ = ৮৯৯
৪০.
√০.০০০০০৬২৫ = কত ?
  1. ক) ০.০০২৫
  2. খ) ০.০০০২৫
  3. গ) ০.০০০০২৫
  4. ঘ) ০.০০৬২৫
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০৬২৫ = কত ?

সমাধান:
√০.০০০০০৬২৫
= ০.০০২৫
৪১.
একটি সমবাহু Δ এর পরিধি হল ৭২√৩ মিটার। Δ এর উচ্চতা কত?
  1. ক) ৬৩ মিটার
  2. খ) ৩৬ মিটার
  3. গ) ৪০ মিটার
  4. ঘ) ৫৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু Δ এর পরিধি হল ৭২ √৩ মিটার। Δ এর উচ্চতা কত?

সমাধান:
 সমবাহু  ত্রিভুজ এর এক বাহুর দৈর্ঘ্য = a 

প্রশ্নমতে
3a = 72√3
a = 24√3

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (24√3)2
= (√3/4) × 576 × 3
= 432√3

সমবাহু  ত্রিভুজ এর উচ্চতা =h

এখন 
(1/2)ah = 432√3
(1/2) × 24√3 × h = 432√3
12h = 432
h = 432/12
h = 36
৪২.
৬(- ৩)(১/৩)(- ০.২৫) = কত?
  1. ক) ৬
  2. খ) ৪.৫
  3. গ) ১.৫
  4. ঘ) - ০.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৬(- ৩)(১/৩)(- ০.২৫) = কত?

সমাধান:
৬(- ৩)(১/৩)(- ০.২৫) 
= (- ৬)(- ০.২৫) 
= ১.৫
৪৩.
কোনো পরীক্ষায় ২০০ জনের মধ্যে ৭০% বাংলায়, ৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করে। উভয় বিষয়ে ফেল করে কত জন?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২৫
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ২০০ জনের মধ্যে ৭০% বাংলায়, ৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করে। উভয় বিষয়ে ফেল করে কত জন?

সমাধান:
শুধু বাংলায় পাশ = (৭০ - ৪০)% = ৩০%
শুধু ইংরেজীতে পাশ = (৬০ - ৪০)% = ২০%

মোট পাশ =(৩০ + ২০ + ৪০) = ৯০%
ফেল= (১০০ - ৯০) = ১০%

তাহলে, ২০০ জনে ফেল করে = (১০ x ২০০)/১০০ = ২০ জন
৪৪.
কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙে ১১৫টি কমলা এবং ১৩৫টি কলা ভাল করে দেওয়া যায়?
  1. ক) ৫
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙে ১১৫টি কমলা এবং ১৩৫টি কলা ভাল করে দেওয়া যায়?

সমাধান:
শিশুর সংখ্যা হবে ১১৫ এবং ১৩৫ এর গ.সা.গু 
১১৫ ও ১৩৫ এর গ.সা.গু = ৫

শিশুর সংখ্যা ৫ জন
৪৫.
√1 + √1 এর বর্গ কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 3
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: √1 + √1 এর বর্গ কত?

সমাধান:
√1 + √1 এর বর্গ
= (√1 + √1)2
= (2√1)2
= 4 × 1
= 4
৪৬.
a + b = 6, এবং a - b = 4 হলে, ab এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 6, এবং a - b = 4 হলে, ab এর মান কত?

সমাধান:
a + b = 6
a - b = 4

ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
= (6/2)2 - (4/2)2
= 32 - 22
= 9 - 4
= 5
৪৭.
০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২ = কত?
  1. ক) ০.০০০০০১৬
  2. খ) ০.০০১৬
  3. গ) ০.০০০০০০০০১৬
  4. ঘ) ০.০০০০০০০১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২ = কত?

সমাধান:
০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২ =০.০০০০০০০০১৬ 
৪৮.
কোনটি মূলদ সংখ্যা
  1. ক) √27
  2. খ) √12
  3. গ) √18
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মূলদ সংখ্যা

সমাধান:

=( 8)1/3
= (23)1/3
= 23 × (1/3)
= 2  [মূলদ সংখ্যা]
৪৯.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা কখন দায়ের করা হয়?
  1. ক) জানুয়ারি, ১৯৬৭
  2. খ) জানুয়ারি, ১৯৬৯
  3. গ) জানুয়ারি, ১৯৬৮
  4. ঘ) জানুয়ারি, ১৯৭০
ব্যাখ্যা
আগরতলা ষড়যন্ত্র মামলা
- ছয় দফা ভিত্তিক বাঙালির জাতীয় চেতনাকে সমূলে বিনষ্ট করার জন্য জেনারেল আইয়ুব খান ষড়যন্ত্রের পথ বেছে নেন।
- প্রকৃতপক্ষে ছয় দফাকে নস্যাৎ করাই এই ষড়যন্ত্রের মুখ্য উদ্দেশ্য।
- ষড়যন্ত্রের অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
- এ মামলাকে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র বলে অভিহিত করে।
- ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কুর্মিটোলা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়।
- মামলায় বলা হয় বঙ্গবন্ধু ও তাঁর সহযোগিরা ভারতের আগরতলায় গোপন বৈঠকে এক সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার ষড়যন্ত্র করেছিলেন।
- শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে ‘আগরতলা মামলা দায়ের করে।
- এই মামলায় বলা হয় ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী শেখ মুজিবুর রহমান।
- অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ভারতীয় যোগসাজসে এবং ভারতীয় অস্ত্রশস্ত্রের সাহায্যে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান হতে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করেছিল।
- এই মামলায় শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা এতই বৃদ্ধি পেয়েছিল যে, তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।
- এই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয় ।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
ভারতের নির্বাচিত ১৬তম রাষ্ট্রপতির নাম কী?
  1. ক) দ্রৌপদী মুর্মু
  2. খ) প্রণব মুখার্জি
  3. গ) মমতা ব্যানার্জি
  4. ঘ) রাম নাথ কোবিন্দ
ব্যাখ্যা
- ভারতের ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিজেপি মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু।
- ভারতের ইতিহাসে প্রথম সাঁওতাল প্রেসিডেন্ট তিনি।
- একইসঙ্গে, তিনি দেশটির দ্বিতীয় নারী প্রেসিডেন্ট।
- যশবন্ত সিনহাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু।
- উড়িষ্যার অধিবাসী দ্রৌপদী মুর্মু ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন।
- ২০২২ সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য অনুষ্ঠিত হয়েছিল কারণ বর্তমান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের মেয়াদ শেষ হতে চলেছে।

অন্যদিকে -
- রামনাথ কোবিন্দ ভারতের ১৪তম রাষ্ট্রপতি।
- প্রণব মুখার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা, যিনি ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
- মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী।

উল্লেখ্য - ভারতের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনে পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পর পর দু’বার (১৯৫২ ও ১৯৫৭ সালে) প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন। সেকারণে ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন হলেও দ্রৌপদী মুর্মু দেশটির ১৫তম রাষ্ট্রপতি।


উৎস: President Election 2022 Result: সরাসরি - আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, ২১ জুলাই ২০২২, ঢাকা টাইমস পত্রিকার রিপোর্ট, ২১ জুলাই ২০২২.
৫১.
এটি সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় কোন দেশ ১ম?
  1. ক) বাংলাদেশ
  2. খ) চাদ
  3. গ) পাকিস্তান
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- দূষিত বায়ুর দিক থেকে শীর্ষস্থানে নাম রয়েছে মধ্য আফ্রিকার দেশ চাদের। 
- সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’ প্রকাশিত বৈশ্বিক বায়ুর মানসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
- মূলত বাতাসে প্রতি ঘনমিটারে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা পিএম-২.৫-এর পরিমাণ কতটুকু, তা পর্যালোচনা করে বায়ুর মান সূচকটি তৈরি করা হয়ে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী, বায়ুতে প্রতি ঘনমিটারে পিএম-২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি সর্বোচ্চ ৫ মাইক্রোগ্রাম হতে হবে।
- প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে চাদের বায়ুতে গড়ে পিএম-২.৫-এর পরিমাণ ছিল ৮৯ দশমিক ৭ মাইক্রোগ্রাম।
- দ্বিতীয় স্থানে থাকা ইরাকের বায়ুতে পিএম-২.৫-এর পরিমাণ ছিল গড়ে ৮০ দশমিক ১ মাইক্রোগ্রাম।
- তৃতীয় দূষিত দেশ পাকিস্তান, দেশটির বাতাসে দূষণের মাত্রা ছিল ৭০ দশমিক ৯ মাইক্রোগ্রাম।
- চতুর্থ অবস্থানে আছে বাহরাইন, দেশটির বায়ুতে গত বছর দূষণের মাত্রা ছিল ৬৬ দশমিক ৬ মাইক্রোগ্রাম।
- পঞ্চম স্থানে ২০২২ সালে বাংলাদেশে প্রতি ঘনমিটার বায়ুতে পিএম–২.৫-এর মাত্রা ছিল ৬৫ দশমিক ৮ মাইক্রোগ্রাম।

উল্লেখ্য,
- শহরের বিবেচনায়, ২০২২ সালে সবচেয়ে দূষিত বায়ু ছিল পাকিস্তানের লাহোর শহরে। 

উৎস: প্রথম আলো, ১৫ মার্চ, ২০২৩।
৫২.
বাংলাদেশের কোন জেলার সাথে ভারত-মিয়ানমারের সীমানা রয়েছে?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) কক্সবাজার
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) পটুয়াখালী
ব্যাখ্যা
- উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে বান্দরবান জেলা, পূর্বে ভারতের মিজোরাম রাজ্য ও মায়ানমারের চিন প্রদেশ, পশ্চিমে খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলা।
- এ জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা।
- দেশের এক মাত্র রিক্সা বিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা।
- এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক্, পাংখোয়া, লুসাই, সুজেসাওতাল, রাখাইন সর্বোপরি বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠি বসবাস করে।
- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বের নাম ছিল কার্পাস মহল।
- পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।
- প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় রয়েছে চাক্‌মা সার্কেল চীফ।
- চাক্‌মা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাক্‌মা সার্কেল চীফ।
- শিলা স্তরগুলি বেশির ভাগই ধীর বেলে পাথর, বেলের শেল ও শুথু শেল যা টারশিয়ারী যুগের।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) রাঙ্গামাটি পার্বত্য জেলা, rangamati.gov.bd.
৫৩.
বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হলো-
  1. ক) আঞ্চলিকতা
  2. খ) ধর্ম
  3. গ) রাজনীতি
  4. ঘ) ভাষা ও সংস্কৃতি
ব্যাখ্যা
- বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলন ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব ফেলে।
- বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি।
- ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলতে সক্ষম হয় ।
- ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে। 
- কবি মাহবুব-উল-আলম চৌধুরী ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' এবং তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ ‘স্মৃতির মিনার’ শীর্ষক কবিতা রচনা করেন।
- হাসান হাফিজুর রহমানের ‘একুশের সংকলন' ভাষা আন্দোলন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকাশনা।
- আবদুল গাফফার চৌধুরীর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
- সঙ্গীতশিল্পী আবদুল লতিফে রচনা ও সুরে ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'।
- বাগেরহাটের চারণ কবি শামসুদ্দিন আহমেদ রচনা করেন ‘তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি' শীর্ষক গান।
- ড. মুনীর চৌধুরী জেলে বসে রচনা করেন ‘কবর' নাটক এবং জহির রায়হান রচনা করেন ‘আরেক ফাল্গুন’ শীর্ষক উপন্যাস।
- ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত এসব কবিতা, গান, নাটক ও উপন্যাস বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়?
  1. ক) ৭ জন
  2. খ) ১১ জন
  3. গ) ১৩ জন
  4. ঘ) ২৩ জন
ব্যাখ্যা
বীরত্বসূচক খেতাব
- বীরত্বসূচক খেতাব  বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের প্রদত্ত খেতাব।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদানের একটি প্রস্তাব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি  এম এ জি ওসমানী মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে উপস্থাপন করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়। 
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য সর্বমোট ৬৭৬ জন ব্যক্তিত্বকে চারটি খেতাবে ভূষিত করা হয়।
- বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন, বীরপ্রতীক ৪২৬ জনকে খেতাব প্রদান করা হয়।

উল্লেখ্য,
- খেতাবপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা।
- পাঁচজন অবাঙালিও বীরত্বসূচক খেতাব পান, যাদের মধ্যে একজন বিদেশী।
৫৫.
এশিয়া কাপ-২০২২ এ চাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) পাকিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
২০২২ এশিয়া কাপ
- এটি দুবাই পোর্ট ওয়ার্ল্ড এশিয়া কাপ নামেও পরিচিত।
- এটি একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি পুরুষ এশিয়া কাপের পঞ্চদশ আসর হিসেবে ২০২২ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- টুর্নামেন্টের ম্যাচগুলো আন্তর্জাতিক টি২০ হিসেবে খেলা হয়।
- এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২২ সালের আসরের আয়োজক হিসেবে শ্রীলঙ্কার ও ২০২৩ সালের আসরের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করে।
- ভারত ছিল বিগত আসরের বিজয়ী দল।
- টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে পরাজিত করে বিজয়ী হয় শ্রীলঙ্কা।

উৎস: 2022 Asia Cup | Live Score, Schedule, News, ESPN Cricinfo.
৫৬.
কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির -
  1. ক) ১৬ ভাগ
  2. খ) ২৮ ভাগ
  3. গ) ১২ ভাগ
  4. ঘ) ২৫ ভাগ
ব্যাখ্যা
- যে সকল স্থানে বিভিন্ন প্রকারের প্রচুর পরিমানে গাছপালা দেখা যায় তাকে বন ভূমি বলা হয়ে থাকে।
- এক সময় পৃথিবীর স্থল ভাগের প্রায় ৪০ ভাগ বনভূমি দ্বারা আবৃত ছিল।
- কিন্তু মানুষের বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে বনভূমি থেকে গাছপালা কেটে ফেলে বর্তমানে তা প্রায় ২৪ ভাগে এসে দাড়িয়েছে।
- পৃথিবীর বিভিন্ন স্থানের তাপ, মাটি, আলো, জলবায়ু প্রভৃতির কারণে বনভূমির তারতম্য হয়ে থাকে। 
- দেশের অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য বনভূমি অপরিহার্য।
- একটি দেশের জন্য অন্তত ২৫% বনভূমির প্রয়োজন।

উল্লেখ্য,
- বাংলাদেশে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট বনভূমির পরিমাণ প্রায় ১৮ শতাংশ।

উৎস: বাণিজ্যিক ভূগোল, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
২০২৩-২৪ অর্থ বছরের জন্য বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় বাজেটের সম্ভাব্য আকার কত?
  1. ক) ৫৬০,০০০ কোটি টাকা
  2. খ) ৬৬০,০০০ কোটি টাকা
  3. গ) ৭৬০,০০০ কোটি টাকা
  4. ঘ) ৮৬০,০০০ কোটি টাকা
ব্যাখ্যা
অপশন অনুসারে সঠিক উত্তর: গ) ৭৬০,০০০ কোটি টাকা।

জাতীয়_বাজেট ২০২৩-২৪
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট।
- বাজেট পেশ - ১ জুন,২০২৩
- বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল
- বাজেট কার্যকর হবে - ১ জুলাই, ২০২৩
- বাংলাদেশের অর্থবছর -১ জুলাই থেকে ৩০ জুন
- এ বছরের বাজেট- ৫২তম ( অন্তর্বর্তীকালীনসহ ৫৩তম)
- বাজেটের আকার - ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা
- রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা - ৫ লাখ কোটি টাকা
- বাজেট ঘাটতি - ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( ADP) - ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা
- করমুক্ত আয়সীমা - সাড়ে ৩ লাখ টাকা
- জিডিপির প্রবৃদ্ধির হার - ৭.৫ শতাংশ
- মুদ্রাস্ফীতি হার - ৬ শতাংশ
- বাজেটের মূল দর্শন হলো ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।


উৎস: বাজেট বক্তব্য ও  BBC বাংলা, ০১ জুন, ২০২৩।
৫৮.
NATO - এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ৩০
  2. খ) ৩১
  3. গ) ৩৫
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
ন্যাটো
- উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো একটি সামরিক সহযোগিতার জোট। 
- এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি. তে প্রতিষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও ৮টি ইউরোপীয় দেশসহ ১২ প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করেছিল।  
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
- বর্তমান সদস্য ৩১টি রাষ্ট্র।
- পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৩১তম সদস্য হলো ফিনল্যান্ড।

উৎস: NATO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫৯.
২০২৩ সালে কপ- ২৮ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ-
  1. বাহরাইন
  2. আরব-আমিরাত
  3. ভারত
  4. সৌদি আরব
ব্যাখ্যা
কপ সম্মেলন 
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
-  এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
- কপ - ২৮ আরব - আমিরাতে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে -
- কপ - ২৯ আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
- কপ -১৬ মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল।
- কপ - ১৮ কাতারে অনুষ্ঠিত হয়েছিল।

 উৎস: UNFCCC এর অফিসিয়াল ওয়েবসাইট, https://unfccc.int/cop28.
৬০.
সুয়েজ খাল যে দুটি সাগরকে সংযোজিত করে-
  1. ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
  2. খ) লোহিত সাগর ও আরব সাগর
  3. গ) লোহিত সাগর ও ক্যারিবিয়ান সাগর
  4. ঘ) আরব সাগর ও ভূমধ্যসাগর
ব্যাখ্যা
সুয়েজ খাল
- ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগকারী একটি কৃত্রিম খাল।
- মূলত মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- এই প্রণালী দ্বারা আফ্রিকার মূল ভূখণ্ড থেকে পৃথক মিশর হয়ে গেছে। 
- মূলত বাণিজ্যিক সুবিধার জন্য এই খাল খনন করা হয়েছে।
- এই খাল খননের আগে সাগর পথে জাহাজে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া আসতে হলে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো।
- এর ফলে মালামাল পরিবহনে বহু সময় ব্যয় হতো।

উৎস:  Suez Canal | History, Encyclopedia Britannica.
৬১.
পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৬ কিমি
  2. খ) ৬.১৫ কিমি
  3. গ) ৭.১৫ কিমি
  4. ঘ) ৮.১৫ কিমি
ব্যাখ্যা
পদ্মা সেতু
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। 
- পদ্মা সেতু প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

উৎস: The Daily Star Bangla, জুন ২৫, ২০২২।
৬২.
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ৩য়
  2. খ) ৫ম
  3. গ) ৮ম
  4. ঘ) ৭ম
ব্যাখ্যা
বাংলাদেশের অবস্থান
- জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম।
- বর্তমানে বিশ্বের অষ্টম জনবহুল দেশ হলেও ২০৫০ সালে বাংলাদেশের অবস্থান হবে দশম।
- বিশ্বের জনসংখ্যার বিচারে যা প্রায় ২ দশমিক ২ শতাংশ।
- জনসংখ্যার আকার মোটেও কম নয়।
- দেশের জনঘনত্বের বিচারে বাংলাদেশ বিশ্বের সর্বাধিক জনঘনত্বের একটি দেশ।
- বর্তমানে প্রতি বর্গকিলোমিটারে বাস করে ১ হাজার ৩১৫ জনেরও বেশি, যা ক্রমান্বয়ে বাড়ছে।
- এটি ২০৫০ সালে হবে ১ হাজার ৫৬৬ জন।
- জনঘনত্বের সঙ্গে গুণগত জীবনের সম্পর্ক রয়েছে। ফলে যেকোনো পরিকল্পনায় উচ্চ জনঘনত্বের বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।

উৎস: প্রথম আলো, ১৫ নভেম্বর, ২০২২।
৬৩.
উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী-
  1. ক) মৃনাল হক
  2. খ) বালকৃষ্ণ থেচার
  3. গ) জহির রায়হান
  4. ঘ) সত্যজিৎ রায়
ব্যাখ্যা
সত্যজিৎ রায়
- সত্যজিৎ রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার; আলোকচিত্রী, চিত্রকর, শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হিসেবেও সুপরিচিত।
- ১৯২১ সালের ২ মে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। 
- তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে: বিষয় চলচ্চিত্র, একেই বলে শুটিং, আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস, ফেলুদা সিরিজ, শঙ্কু সিরিজ, পিকুর ডায়েরী ইত্যাদি। 
- পথের পাঁচালী- এর জন্য ১৯৫৫ থেকে ১৯৬৬-এর মধ্যে ভারত ছাড়াও মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার; অপরাজিত পেয়েছে ভেনিস, সানফ্রান্সিসকো, বার্লিন, ডেনমার্কসহ ৫টি আন্তর্জাতিক পুরস্কার।
- তিনি ভারত সরকারের নিকট থেকে ৪০টি পুরস্কার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৬০টি পুরস্কার লাভ করেন।
- প্রথম বাঙালী ও দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্কার লাভ করেন ১৯৯২ সালে।
- ১৯৯২ সালের ২৩ এপ্রিল কলকাতায় সত্যজিৎ রায়ের মৃত্যু হয়।

উল্লেখ্য,
- অস্কার পুরস্কারটির অন্য নাম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।
- পুরস্কারটি প্রদান করা হয়- ২৪টি ক্যাটাগরিতে।
- পুরস্কারটি প্রথম প্রদান করা হয় ১৯২৯ সাল থেকে।
- অস্কার পুরস্কারের অনুষ্ঠানস্থল - লস অ্যাঞ্জেলস, ডলবি থিয়েটার হল, যুক্তরাষ্ট্র।
- প্রথম অস্কার বিজয়ী ভারতীয়- বানু আথাইয়া; ১৯৮২ সালে গান্ধী চলচ্চিত্রের জন্য।
- এককভাবে দুটি ক্যাটাগরিতে অস্কার বিজয়ী প্রথম ভারতীয়- এ. আর. রহমান। 
- প্রথম বাংলাদেশি অস্কার বিজয়ী- নাফিস বিন জাফর; ২০০৭ ও ২০১৫ সালে।

উৎস: i) বাংলাপিডিয়া।
        ii) Oscar 2023: From AR Rahman To Satyajit Ray, Here's A ., Indiatimes.com.
৬৪.
'পিস স্ট্যাচু' কোথায় অবস্থিত?
  1. নাগাসাকি
  2. নিউইয়র্ক
  3. হো চি গ্রীন সিটি
  4. হিরোশিমা
ব্যাখ্যা

পিস স্ট্যাচু:
- মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ২য় বিশ্বযুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করেন ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া জাপানের অধীন ছিলো।
- যুক্তরাষ্ট্র জাপানে ২টি পারমাণবিক বোমা ফেলে:
• হিরোশিমায় লিটল বয় - ৬ আগস্ট, ১৯৪৫।
• নাগাসাকিতে ফ্যাট ম্যান - ৯ আগস্ট ১৯৪৫।
- নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরনে নিহতদের স্মরণে 'শান্তি পার্ক' স্থাপন করা হয়।
- এই পার্কে পিস স্ট্যাচু অবস্থিত।

অন্যদিকে,
'স্ট্যাচু অব পিস' অবস্থিত দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে জাপানি দূতাবাসের সামনে।
- ২য় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাম্রাজ্যবাদী সামরিক যৌন দাসত্বের শিকার হওয়া মহিলাদের সান্ত্বনা ও ভোগান্তির কথা স্মরণ করিয়ে দিয়েছে।

উৎস: ব্রিটানিকা ও বিবিসি ইংরেজি।