পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
Subjective Exam - 2 Topic: ICT & Recent affairs (Full Syllabus) [সমন্বিত ১০ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ ও জনতা ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ Rapid প্রস্তুতির জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
Which of the following technologies follows the 'Pay as You Go' service model?
  1. Internet of Things
  2. Client-Server Sytems
  3. Big Data Analysis
  4. Cloud Computing
সঠিক উত্তর:
Cloud Computing
উত্তর
সঠিক উত্তর:
Cloud Computing
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
-
ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি, যা ইন্টারনেট ও কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশনসমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল, যাতে ৩টি বৈশিষ্ট্য থাকবে-
১. Resurce Flexibility/Scalability (যত চাহিদা তত সার্ভিস)
- ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand (যখন চাহিদা তখন সার্ভিস)
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- ক্রেতা তার ইচ্ছায় যখন খুশি তার চাহিদা বাড়াতে কমাতে পারবে।

৩. Pay as you go (যখন ব্যবহার তখন মূল্যশোধ)
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে, শুধুমাত্র তার জন্যি প্রম্রন্ট করতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
'DBMS' stands for -
  1. Data of Binary Management System
  2. Data Backup Management System
  3. Database Management Service
  4. Database Management System
সঠিক উত্তর:
Database Management System
উত্তর
সঠিক উত্তর:
Database Management System
ব্যাখ্যা
DBMS:
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।
- DBMS এর প্রধান ৩ টি কাজ হচ্ছে:
১. ডেটাবেজ তৈরি,
২. ডেটাবেজ ইন্টারোগেশন ও
৩. ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

• কয়েকটি উওল্লেখযোগ্য DBMS প্রোগ্রাম হলো: MICROSOFT Access, ORACLE, MySQL, Microsoft SQL Server, SQLite, Postgre SQL ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
.
Which of the following devices is used to convert digital signals to analog signals?
  1. Modem
  2. Router
  3. Hub
  4. Switch
সঠিক উত্তর:
Modem
উত্তর
সঠিক উত্তর:
Modem
ব্যাখ্যা
• মডেমের কাজ/ব্যবহার:
- মডেম টেলিফোন লাইন, কো-এক্সিয়াল ক্যাবল, ফাইবার অপটিক ইত্যাদির মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- কোনো কম্পিউটার হতে আগত ডিজিটাল তথ্যকে মডেম অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে তারের মাধ্যমে যাওয়ার উপযোগী করে
- এ কাজটিকে মডুলেশন বলে।
- আবার তারের মাধ্যমে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে প্রাপক কম্পিউটারের উপযোগী ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে অর্থাৎ ডিমডুলেশন করে তথ্য স্থানান্তর করে। - সিগন্যালকে মডুলেশন ও ডিমডুলেশন করাই হলো মডেমের কাজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
The shortcut key Alt+N is used in Excel to
  1. Close a workbook.
  2. Go to the Home tab
  3. Go to the Insert tab
  4. Go to the Page Layout tab.
সঠিক উত্তর:
Go to the Insert tab
উত্তর
সঠিক উত্তর:
Go to the Insert tab
ব্যাখ্যা
• This table lists the most frequently used shortcuts in Excel:
• Go to the Insert tab - Alt+N

• Close a workbook - Ctrl+W
• Open a workbook - Ctrl+O
• Go to the Home tab - Alt+H
• Save a workbook - Ctrl+S
• Copy selection - Ctrl+C
• Paste selection - Ctrl+V
• Undo recent action - Ctrl+Z
• Remove cell contents - Delete
• Choose a fill color - Alt+H, H
• Cut selection - Ctrl+X
• Apply bold formatting - Ctrl+B
• Center align cell contents - Alt+H, A, C
• Go to the Page Layout tab - Alt+P
• Go to the Data tab - Alt+A
• Go to the View tab - Alt+W
• Open the context menu - Shift+F10 or Windows Menu key
•Add borders - Alt+H, B
• Delete column - Alt+H, D, C
• Go to the Formula tab - Alt+M
• Hide the selected rows - Ctrl+9
• Hide the selected columns - Ctrl+0

উৎস: Microsoft
.
Which is the first computer used in Bangladesh?
  1. IBM 1401
  2. IBM 1600
  3. IBM 4300
  4. IBM 1620
সঠিক উত্তর:
IBM 1620
উত্তর
সঠিক উত্তর:
IBM 1620
ব্যাখ্যা
- ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল আইবিএম কোম্পানির একটি মেইনফ্রেইম কম্পিউটার।
- IBM 1620  সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল(ভোকেশনাল)।
.
Which one is a graphics based operating system?
  1. CP/M
  2. Mac OS
  3. PC DOS
  4. MS DOS
সঠিক উত্তর:
Mac OS
উত্তর
সঠিক উত্তর:
Mac OS
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম মূলত একটি পরিপূর্ণ সফটওয়্যার।
- একে অনেক সময় মাস্টার কন্ট্রোল প্রোগ্রামও বলা হয়।
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-

১. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System):
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। 
- Unix, MS DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ।

২. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System):
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- Windows 95/98/Xp / 2000 / 7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which mode is used in mobile phone communication?
  1. Simplex mode
  2. Half-Duplex mode
  3. Full-Duplex mode
  4. None of the above
সঠিক উত্তর:
Full-Duplex mode
উত্তর
সঠিক উত্তর:
Full-Duplex mode
ব্যাখ্যা
• ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়। যথা- 
১. সিমপ্লেক্স মোড
- এই পদ্ধতিতে শুধু একদিকে ডেটা প্রেরণ করা যায়।
- প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে। যেমন- কী বোর্ড, মাউস, পেজার ইত্যাদি।

২. হাফ-ডুপ্লেক্স মোড
- এই পদ্ধতিতে দুইদিকে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়।
- তবে একইসাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায় না। যেমন- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস ইত্যাদি।

৩. ফুল-ডুপ্লেক্স মোড
- এই পদ্ধতিতে দুইদিকে একইসাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। যেমন- টেলিফোন, মোবাইল ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
.
Who created the world's first electro-mechanical computer?
  1. Charles Babbage
  2. John von Neumann
  3. Howard Aiken
  4. Alan Turing
সঠিক উত্তর:
Howard Aiken
উত্তর
সঠিক উত্তর:
Howard Aiken
ব্যাখ্যা
• ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার:
- যান্ত্রিক ও ইলেকট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়।
- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক ইঞ্জিনের মতো একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- ১৯৪৪ সালে হাওয়ার্ড আইকেন  মার্ক-১ (Mark-I) নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন
- মার্ক-১ ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।
- মার্ক-১ কম্পিউটারটি ১৫ বছর চালু ছিল।
- বর্তমানে এটি প্রদর্শনের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which computer is used in missile control and space research?
  1. Mini computer
  2. Mainframe computer
  3. Microcomputer
  4. Super computer
সঠিক উত্তর:
Super computer
উত্তর
সঠিক উত্তর:
Super computer
ব্যাখ্যা
• আকার, আয়তন, কাজ করার ক্ষমতা, স্মৃতি ও কার্যকারিতার ওপর ভিত্তি করে কম্পিউটারকে বা ডিজিটাল কম্পিউটারকে চারটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা -
১. সুপার কম্পিউটার,
২. মেইনফ্রেম কম্পিউটার,
৩. মিনি কম্পিউটার এবং
৪. মাইক্রোকম্পিউটার

• সুপার কম্পিউটার:
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
- বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলে একটি সুপার কম্পিউটার আছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
Which memories has the shortest access time?
  1. RAM
  2. Cache Memory
  3. Magnetic Core memory
  4. Magnetic Bubble memory
সঠিক উত্তর:
Cache Memory
উত্তর
সঠিক উত্তর:
Cache Memory
ব্যাখ্যা
Memory:
- মেমোরি তৈরির মূল, ধারণক্ষমতা এবং অ্যাক্সেস টাইম বিষয়গুলোর ওপর ভিত্তি করে কম্পিউটারে ব্যবহৃত মেমোরি রেজিস্টার থেকে শুরু করে অপটিক্যাল ডিস্ক পর্যন্ত স্মৃতিগুলোকে বিভিন্ন ক্রমে বা পর্যায়ে ভাগ করা যেতে পারে।
- CD, RAM এর চেয়ে Cache Memory তে সবচেয়ে দ্রুত অ্যাক্সেস করা যায়।

Cache Memory:
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে Cache Memory বলা হয়।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য Cache Memory ব্যবহৃত হয় ৷
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
১১.
'SIM' stands for -
  1. Subscriber Identity Model
  2. Subscriber Identity Module
  3. Short Identity Module
  4. Short Identity Model
সঠিক উত্তর:
Subscriber Identity Module
উত্তর
সঠিক উত্তর:
Subscriber Identity Module
ব্যাখ্যা
SIM:
- 'SIM'- এর পূর্ণরূপ হলো: Subscriber Identity Module.
- SIM একটি সমন্বিত বর্তনী যা নিরাপদে আন্তর্জাতিক মোবাইল গ্রাহকের পরিচয় (আইএমএসআই) সংরক্ষণ করে।
- এটি একটি Portable মেমরি চিপ যা আপনাকে বিশ্বকে কল করতে সক্ষম করে যেখানে গ্রাহকের Network উপলব্ধ।
- সিএমটি সাধারণত GSM জিএসএম নেটওয়ার্কের উপর পরিচালিত MOBILE ফোনগুলিতে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১২.
Which is used for security measures in bank servers?
  1. Firewall
  2. Firmware
  3. Malware
  4. Spyware
সঠিক উত্তর:
Firewall
উত্তর
সঠিক উত্তর:
Firewall
ব্যাখ্যা
• ই-ব্যাংকিং: 
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং এর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তাকে ই-ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলে।
- ব্যাংকের সার্ভারে নিরাপত্তামূলক ব্যবস্থার জন্য Firewall ব্যবহার করা হয়।
- ১৯৬১ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ‘The National City Bank of New York’ ই-ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করে EFTS (Electronic Fund Transfer System) নামে।
- ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ‘Barclays bank’ প্রথম Cash Dispenser (CD) স্থাপন করে। 
- সুইডেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড প্রথম 'National Cash Dispenser Network' ব্যবহার শুরু করে।  
- জাপান ও আমেরিকা ১৯৬৯ সালে CD মেশিন ব্যবহার করা শুরু করে।
- Loyd’s Bank ১৯৭২ সালে প্রথম Cashpoint বসিয়ে আধুনিক অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- ই-ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকগণ সাধারণ ব্যাংকিং এর পাশাপাশি ATM কার্ড, ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড, Online Banking, SMS ব্যাংকিং, Home ব্যাংকিং ইত্যাদি সেবা গ্রহণ করে থাকে। 

উৎস: ফিনান্স, ব্যাংকিং ও বিমা, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
Which of the following is used to increase productivity?
  1. CAM
  2. PLC
  3. CAD
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) All of the above

• আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা:

- যেকোনো পণ্য তৈরির একেবারে শুরু থেকে ডিজাইন, কাঁচামাল সংগ্রহ, ব্যবহার, পণ্য উৎপাদন, বিপণন পর্যন্ত সর্বক্ষেত্রে কোনো না কোনোভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পৃক্ততা রয়েছে। যেমন-

• ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আইসিটি টুল:
- উৎপাদন ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করার মাধ্যমে উৎপাদনশীলতা ব্যাপকভাবে বৃদ্ধি করা সম্ভব এবং এক্ষেত্রে এখন কতিপয় আইসিটি টুলের ব্যবহার অপরিহার্য। 
- আধুনিক উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর একটি হলো PLC। 
- এর পূর্ণ নাম Programmable Logic Controller 
- বর্তমানে প্রায় প্রতিটি উন্নত কলকারখানাতে PLC ব্যবহৃত হচ্ছে। 
- PLC এর কারণে হাতের স্পর্শ ছাড়াই কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতিতে কলকারখানায় পণ্যোৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।
- এর ফলে সময়ের অপচয় রোধসহ কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা কমে গেছে।

• উৎপাদন ব্যবস্থায় টেলিযোগাযোগ সেবা:
- উৎপাদন ব্যবস্থার সমন্বয় সাধনে টেলিযোগাযোগ ব্যবস্থা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বহু শিল্প কারখানায় অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ওয়্যারলেস সেবা চালু আছে।

• উৎপাদন ব্যবস্থায় ইন্টারনেট:
- বিভিন্ন কাজে বিভিন্ন ব্যক্তির সাথে মেইল আদান-প্রদানের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে হয়।
- কোনো কোম্পানির একাধিক উৎপাদন প্ল্যান্ট থাকলে, সেগুলোর সাথে উৎপাদন বিষয়ক সমন্বয় সাধনে ইন্টারনেটনির্ভর বিভিন্ন ব্যবস্থা ব্যবহার করা হয়।

• ক্যাড/ক্যাম-এর ব্যবহার:
- কম্পিউটার এইডেড ডিজাইন (CAD) এর ব্যবহার পণ্যকে প্রত্যক্ষ করতে এবং ডিজাইন তথ্যসমূহের সাথে যোগাযোগে ব্যবহৃত প্রচলিত স্কেচ ও প্রকৌশলগত ড্রয়িংগুলোকে অপসারণ করেছে এবং সে স্থানে কম্পিউটার গ্রাফিক্সকে প্রতিস্থাপন করেছে।
- অন্যদিকে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং (CAM) এর মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে ইঞ্জিনিয়ারিং ডিজাইনগুলোকে ফিনিশড প্রোডাক্টে রূপান্তর করা হয়।
- কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিংয়ে কম্পিউটার বিভিন্ন ধরনের উৎপাদন কার্যক্রমকে অটোমেটেড করার মাধ্যমে ম্যানেজার, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার ও উৎপাদনকর্মীদের সহায়তা করে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৪.
What is the binary number equivalent to (95)10?
  1. 1100110
  2. 1001110
  3. 1011111
  4. 1101101
সঠিক উত্তর:
1011111
উত্তর
সঠিক উত্তর:
1011111
১৫.
Which one is the modifier key of the keyboard?
  1. Shift
  2. Esc
  3. F4
  4. Backspace
সঠিক উত্তর:
Shift
উত্তর
সঠিক উত্তর:
Shift
ব্যাখ্যা
Modifire Key:
- কী-বোর্ডের যে সমস্ত কী (Key) এর সাহায্যে অক্ষর বিন্যাস ছাড়া অন্যান্য কাজ করা হয় তাদেরকে বলা হয় মডিফায়ার কী (Modifire Key)।
- যেমন কন্ট্রোল, অল্টার, শিফট ইত্যাদি।
- On an IBM compatible computer, modifier keys include Alt, Ctrl, Shift, and the Windows key.
- On the Apple Macintosh computer, the Control, Option, Command, and Shift keys are modifier keys.

উৎস: Computerhope.com
১৬.
The data in the primary field of a database should be -
  1. Logical
  2. Address
  3. Unique
  4. Sorted
সঠিক উত্তর:
Unique
উত্তর
সঠিক উত্তর:
Unique
ব্যাখ্যা
• কী ফিল্ড:
- যে ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড অনুসন্ধান, সনাক্তকরণ, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় তাকে কী ফিল্ড বলে।
- কী ফিল্ড ৩ ধরনের হতে পারে। যথা -

১. প্রাইমারি কী (Primary Key)
- যে ফিল্ড কোন রেকর্ডকে ইউনিকভাবে (অদ্বিতীয়) সনাক্ত করতে পারে তাকে প্রাইমারি কী বলে

২. কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key)
- কোন ডেটাবেজ ফাইলে সুনির্দিষ্ট প্রাইমারি কী অনুপস্থিত থাকলে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী হিসেবে ব্যাবহার করা হয়, এই ধরনের কী ফিল্ডকে কম্পোজিট প্রাইমারি কী বলে। 

৩. ফরেন কী (Foreign Key)
- কোন একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহার করা হয় তবে তাকে ফরেন কী বলে।
- ফরেন  কী এর সাহায্যে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
Where is the Boot Straping Program stored?
  1. RAM
  2. ROM
  3. CD
  4. Hard Disk
সঠিক উত্তর:
ROM
উত্তর
সঠিক উত্তর:
ROM
ব্যাখ্যা
Bootstrap Memory:
- Many microcomputers and most larger computers do not have their operating system programs stored in ROM.
- Instead, these programs are stored in external mass memory, usually a magnetic disk.
- A relatively small program, called a bootstrap program, is stored in ROM.
- When the computer is powered on, it will execute the instructions that are in this bootstrap program.

উৎস: Diploma in Computer Science & Application, Bangladesh Open University
১৮.
From which generation of mobile phones SMS service is introduced?
  1. 2nd Generation
  2. 3rd Generation
  3. 4th Generation
  4. 5th Generation
সঠিক উত্তর:
2nd Generation
উত্তর
সঠিক উত্তর:
2nd Generation
ব্যাখ্যা
• মোবাইল ফোন:
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যথা -
১. প্রথম প্রজন্ম (1979 - 1990):
- ১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।
- চ্যানেল অ্যাকসেস পদ্দতি হলো FDMA
- অর্ধপরিবাহী মেমোরি এবং মাইক্রোপ্রসেসর ব্যবহার হতো।

২. দ্বিতীয় প্রজন্ম (1991 - 2000):
- ১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
- এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়। 
- দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে। 
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চালু হয়। 
- ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়। 
- মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়। 
- আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।

৩. তৃতীয় প্রজন্ম (2001 - 2008):
- ২০০১ সালে জাপানে এনটিটি ডোকোমো (DoCoMo) WCDMA প্রযুক্তি ব্যবহার করে 3G নেটওয়ার্ক চালু করে।
- ডেটা ট্রান্সমিশনের জন্য সার্কিট সুইচিংয়ের বদলে প্যাকেট সুইচিংয়ের প্রবর্তন হয়।
-এই প্রজন্মের মোবাইল ফোনের ডেটা ট্রান্সফার রেট 2 Mbps-এর বেশি। খুব দ্রুত ছবি ও ভয়েস আদান-প্রদান এবং ভিডিও কলের প্রচলন শুরু হয়।

৪. চতুর্থ প্রজন্ম (2009 - 2020):
- সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং-এর পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) নির্ভর নেটওয়ার্ক ব্যবহার শুরু হয়।
- ডেটা ট্রান্সফার রেট 3G এর চেয়ে প্রায় ৫০ গুণ বেশি

৫. পঞ্চম প্রজন্ম (2020 - বর্তমান):
- প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়া প্রথম ২০১৮ সালের অলিম্পিক গেমসে সফলভাবে 5G নেটওয়ার্ক প্রদর্শনে সফলতা দেখিয়েছে। 
- ২০২১ সালে বিশ্বের ৬০টিরও বেশি দেশের পাশাপাশি বাংলাদেশেও পরীক্ষামুলকভাবে কয়েকটি স্থানে পঞ্চম প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা বা 5জি চালু হয়েছে।
- এই প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সংক্ষেপে WWWW (World Wide Wireless Web) নামে পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৯.
The process of copying files to a CD-ROM is known as -
  1. Ripping
  2. Burning
  3. Zipping
  4. Digitizing
সঠিক উত্তর:
Burning
উত্তর
সঠিক উত্তর:
Burning
ব্যাখ্যা
Burning:
- The process of copying files to a cd-rom is known as 'burning'.
- It is a process of recopying the converted files to a recordable dvd or cd.
- CD drivers use laser to "burn" the information into a writable CD.
- This process helps in copying information from computer to a writable disc.

উৎস: Microsoft.
২০.
Which one is not a word processor?
  1. Microsoft word
  2. Mac Write
  3. Latex
  4. MS-Excel
সঠিক উত্তর:
MS-Excel
উত্তর
সঠিক উত্তর:
MS-Excel
ব্যাখ্যা
• ওয়ার্ড প্রসেসিং (Word Processing):
- ওয়ার্ড শব্দের অর্থ শব্দ আর প্রসেসিং শব্দের অর্থ প্রক্রিয়াকরণ।
- কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনাই হলো ওয়ার্ড প্রসেসিং।
- ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়।
- মূলত লেখালেখির কাজ করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামকেই ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বলা হয়ে থাকে।
- উল্লেখযোগ্য ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামসমূহ হলো-মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word), ওয়ার্ডস্টার (Wordstar), ওয়ার্ডপারফেক্ট (Wordperfect), ল্যাটেক্স (Latex), নোড প্যাড (Note Pad), ম্যাকরাইট (Mac Write), ওয়ার্ড প্যাড ( Word Pad), অপেন অফিস রাইটার ইত্যাদি।
- তবে বর্তমানে পিসিতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পরিবেশে মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word) হচ্ছে বহুল ব্যবহৃত এবং ব্যাপকভাবে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম।

• MS-Excel একটি স্প্রেডশিট প্রোগ্রাম।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
Which device is used for both input and output purposes?
  1. Scanner
  2. Touch screen
  3. Plotter
  4. Joystick
সঠিক উত্তর:
Touch screen
উত্তর
সঠিক উত্তর:
Touch screen
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে। 
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট ডিভাইস
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে  তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
Which one of the following is not a computer virus?
  1. Stoned virus
  2. Jerusalem
  3. CIH
  4. Norton
সঠিক উত্তর:
Norton
উত্তর
সঠিক উত্তর:
Norton
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources under Seize.
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- ১৯৫০ খ্রিস্টাব্দে কম্পিউটারজনিত ভাইরাসের আগমন ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।

- উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম হলো- 
• ভিবিএস/হেল্পার, 
• ওয়ার্ম,
•  ভিবিএস/আকুই, 
• ট্রোজান হর্স, 
• এক্স ৯৭এম/হপার.আর, 
• মাইক্রো ভাইরাস, 
• বুট সেক্টর ভাইরাস, 
• জেরুজালেম, 
• স্টোন, 
• ঢাকা ভাইরাস, 
• ভিয়েনা, 
• সিআইএইচ ইত্যাদি।

Norton একটি কম্পিউটার এন্টিভাইরাস। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
Which language is mainly used for Artificial Intelligence?
  1. Java
  2. C
  3. J2EE
  4. Prolog
সঠিক উত্তর:
Prolog
উত্তর
সঠিক উত্তর:
Prolog
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলো হলো:
- LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ হলো রোবট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৪.
Where will the country's 9th government EPZ be established?
  1. Khulna
  2. Narail
  3. Gopalganj
  4. Patuakhali
সঠিক উত্তর:
Patuakhali
উত্তর
সঠিক উত্তর:
Patuakhali
ব্যাখ্যা
বাংলাদেশের নবম ইপিজেড:
- বাংলাদেশের নবম ইপিজেড পটুয়াখালীতে স্থাপিত হবে।
- ১,৫৩০ মিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ পাওয়ার ও ১,৮৩৬ মিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য নিয়ে পটুয়াখালীতে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)।
- বেপজার কর্মকর্তারা জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দেশের দক্ষিণাঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা বেড়েছে।
- 'প্রস্তাবিত ইপিজেডের কাছাকাছি দুটি সমুদ্র বন্দর রয়েছে—একটি পায়রা, অপরটি মোংলা সমুদ্র বন্দর।
- সমীক্ষা অনুযায়ী, পটুয়াখাালীর পচাকোড়ালিয়া ও কুয়াকাটার ৪১৮ একর জমিতে প্রস্তাবিত ইপিজেডে ৩০৬টি শিল্প প্লট তৈরি করা যাবে।
- প্রস্তাবিত ইপিজেডে ১ লাখ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
- এছাড়া আরও ২ লাখ বাংলাদেশির পরোক্ষ কর্মসংস্থান হবে।
- ২০২৬ সালের জুনের মধ্যে ইপিডেজ স্থাপনের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য,
- ১৯৮০ সালে গঠন করা হয় বেপজা।
- বেপজা ১৯৮৩ সালে চট্টগ্রামে দেশের প্রথম ইপিজেড স্থাপন করে।

উৎস: ২৩ জুন, ২০২৩, The Business Standard।
২৫.
When is 'World Autism Awareness Day' observed?
  1. 2 April
  2. 25 May
  3. 9 August
  4. 24 September
সঠিক উত্তর:
2 April
উত্তর
সঠিক উত্তর:
2 April
ব্যাখ্যা
- ২ এপ্রিল: অটিজম দিবস।

বিভিন্ন দিবস:
- ৭ জানুয়ারি: জাতীয় টিকা দিবস।
- ৫ ফেব্রুয়ারি: জাতীয় গ্রন্থাগার দিবস।
- ২১ মার্চ: বিশ্ব বন দিবস।
- ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
- ২৫ মে: বিশ্ব থাইরয়েড দিবস।
- ২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।
- ৩১ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস।
- ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস।
- ১৫ জুন: বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস।
- ২৯ জুলাই: বিশ্ব বাঘ দিবস।
- ৯ আগস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবস।
- ১২ আগস্ট: আন্তর্জাতিক যুব দিবস।
- ৮ সেপ্টেম্বর: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
- ২৭ সেপ্টেম্বর: বিশ্ব পর্যটন দিবস।
- ৪ অক্টোবর: বিশ্ব প্রাণী দিবস।
- ৫ অক্টোবর: বিশ্ব শিক্ষক দিবস।
- ১৪ অক্টোবর: বিশ্ব মান দিবস।
- ১০ ডিসেম্বর: মানবাধিকার দিবস।
- ১৮ই ডিসেম্বর: আন্তর্জাতিক অভিবাসী দিবস।

উৎস: Britannica.
২৬.
Who is the 24th Chief Justice of Bangladesh?
  1. Hasan Foez Siddique
  2. Syed Mahmud Hossain
  3. Obaidul Hasan
  4. Nazmun Ara Sultana
সঠিক উত্তর:
Obaidul Hasan
উত্তর
সঠিক উত্তর:
Obaidul Hasan
ব্যাখ্যা
দেশের প্রধান বিচারপতি:
- বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন  রাষ্ট্রপতি।

উল্লেখ্য,
- রাষ্ট্রপতির আদেশক্রমে ১২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।

বিচারপতি ওবায়দুল হাসান:
- বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন ছয়াশী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 
- তিনি সহকারী এটর্নি জেনারেল এবং ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে ১৯৯৬-২০০১ মেয়াদে ৫ বছর দায়িত্ব পালন করেন।
- তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৯ সালের ৩০ জুন যোগদান করেন।
- ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।
- তিনি ২০২০ সালের ৩ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

অন্যদিকে -
- হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি।

উৎস: ৭ ফেব্রুয়ারি ২০২০, প্রথম আলো।
২৭.
What is the name of the private sector's largest power plant?
  1. SS power plant
  2. Rahman power plant
  3. Javanco power plant
  4. R & K power plant
সঠিক উত্তর:
SS power plant
উত্তর
সঠিক উত্তর:
SS power plant
ব্যাখ্যা
এসএস পাওয়ার প্ল্যান্ট:
- বঙ্গোপসাগরের কূল ঘেঁষে বাঁশখালীর গন্ডামারা এলাকায় স্থাপিত এসএস পাওয়ার প্ল্যান্ট।
- এটি দেশি-বিদেশি অর্থায়নে দেশের প্রথম বৃহৎ বেসরকারি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প। 
- চীনা প্রতিষ্ঠান সেপকো থ্রি’র যৌথ উদ্যোগে ২ দশমিক ৬ বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ২৮ হাজার কোটিরও বেশি টাকা ব্যয়ে তাপ বিদ্যুৎকেন্দ্র- এসএস পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ।
- প্রকল্পটিতে শীর্ষস্থানীয় দেশীয় কোম্পানি এস. আলমের অংশীদারিত্বের পরিমাণ ৭০ শতাংশ এবং বাকি ৩০ শতাংশের মালিকানায় রয়েছে চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজি। 
- সক্ষমতা ১৩২০ মেগাওয়াট।
- অন্যান্য পাওয়ার প্ল্যান্টের তুলনায় এসএস পাওয়ার প্ল্যান্টে সাশ্রয়ে বিদ্যুৎ পাওয়া যাবে।
- এটি পুরোপুরি উৎপাদনে থাকলে দৈনিক প্রায় ২.৯৩ কোটি ইউনিট ও মাসে প্রায় ৮৮ কোটি ইউনিটের মতো বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে।

উল্লেখ্য,
- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও এসএস পাওয়ারের মধ্যে চুক্তি সইয়ের পর ২০১৬ সালে এস এস পাওয়ার প্ল্যান্টের কাজ যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
- এরপর কার্যক্রম শুরুর পর অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের তুলনায় খুব দ্রুতই সফলভাবে বাণিজ্যিক উৎপাদনে এসেছে এসএস পাওয়ার প্ল্যান্ট।

উৎস: ২১ সেপ্টেম্বর, ২০২৩, যুগান্তর।
২৮.
Where was 43rd ASEAN Summit held?
  1. New Delhi
  2. Rio de janeiro
  3. Jakarta
  4. New york
সঠিক উত্তর:
Jakarta
উত্তর
সঠিক উত্তর:
Jakarta
ব্যাখ্যা
৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সংস্থা আসিয়ানের শীর্ষ সম্মেলন ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে৷
- ‘আসিয়ান প্রেক্ষিত: প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু’ এই প্রতিপাদ্য নিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সভাপতিত্বে ৫-৭ সেপ্টেম্বর তিন দিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
- মিয়ানমার সংকট ও দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব নিয়ে সেখানে আলোচনা হয়েছে৷
- শীতল যুদ্ধ চলার সময় কমিউনিজমের প্রসার ঠেকাতে ১৯৬৭ সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল৷
- এর বর্তমান সদস্যরা হচ্ছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- এই দেশগুলোতে ৬৫ কোটির বেশি মানুষ বাস করেন।
- সম্মিলিতভাবে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।
- আসিয়ানের ১০টি দেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে।

উৎস: ৫ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
২৯.
Who is the new member of G-20?
  1. Bangladesh
  2. Singapore
  3. Arab League
  4. African Union
সঠিক উত্তর:
African Union
উত্তর
সঠিক উত্তর:
African Union
ব্যাখ্যা
জি-২০-এর শীর্ষ সম্মেলনে নতুন স্থায়ী সদস্য:
- বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০।
- এর শীর্ষ সম্মেলন ৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
- জি–২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানান মোদি।
- আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ৫৫।
- আফ্রিকান ইউনিয়নকে জি–২০–এর সদস্য করার ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান বিশ্বনেতারা।

উৎস: ৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৩০.
Who is the highest wicket taker bowler in World Cup cricket?
  1. M Muralidaran
  2. Wasim Akram
  3. GD McGrath
  4. MA Starc
সঠিক উত্তর:
GD McGrath
উত্তর
সঠিক উত্তর:
GD McGrath
ব্যাখ্যা
বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার:
- অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার ম্যাগ্রাথ বিশ্বকাপে মোট ৩৯ ম্যাচে ৭১টি উইকেট লাভ করেছেন।
- তিনি ১৯৯৬ সাল থেকে ২০০৭ পর্যন্ত মোট ৪টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন।

অন্যদিকে -
- শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন বিশ্বকাপে ৪০ ম্যাচে মোট ৬৮ উইকেট লাভ করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

- বর্তমানে খেলছেন, এমন বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট রয়েছে অস্ট্রেলিয়ান বোলার মিশেল স্টার্কের। 
- তিনি এখন পর্যন্ত ২১* ম্যাচে মোট ৫৪টি উইকেট শিকার করেছেন। 
- ২০২৩ বিশ্বকাপে সংখ্যাটি আরো বাড়বে।

- বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই তালিকায় ১১তম স্থানে রয়েছেন।
- তিনি এখন পর্যন্ত ৩২* ম্যাচে ৩৯টি উইকেট লাভ করেছেন।
- ২০২৩ বিশ্বকাপে সংখ্যাটি আরো বাড়বে।

উৎস: ESPN Cricinfo. [link]
৩১.
Who has got Nobel Peace Prize 2023?
  1. Pierre Agostini
  2. Narges Mohammadi
  3. Ferenc Krausz
  4. Anne L'Huillier
সঠিক উত্তর:
Narges Mohammadi
উত্তর
সঠিক উত্তর:
Narges Mohammadi
ব্যাখ্যা
নোবেল শান্তি পুরস্কার ২০২৩:
- 'নোবেল শান্তি পুরষ্কার ২০২৩' পেয়েছেন ইরানের কারাগারে আটক নার্গেস মোহাম্মদী।
- নোবেল কমিটি জানিয়েছে, ইরানে নারীদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য নার্গেস মোহাম্মদীকে শান্তি পুরষ্কার দেয়া হয়েছে।

- নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা ৪ টি। যথা:
ক। নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে): শান্তি,
খ। সুইডিশ একাডেমি (সুইডেন): সাহিত্য,
গ। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন): পদার্থ, রসায়ন ও অর্থনীতি,
ঘ। ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন): চিকিৎসা শাস্ত্র।
- শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় নরওয়েতে।

অন্যদিকে -
২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: ৫ অক্টোবর, ২০২৩, কালের কন্ঠ।
৩২.
What is the name of the world's largest jute mill?
  1. Akij Jute Mills
  2. Karnaphuli Jute Mills
  3. Khulna Jute Mills
  4. Abul Khair Jute Mills
সঠিক উত্তর:
Akij Jute Mills
উত্তর
সঠিক উত্তর:
Akij Jute Mills
ব্যাখ্যা
আকিজ জুট মিল:
- বিশ্বের বৃহত্তম পাটকল আকিজ জুট মিলস।
- এটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবস্থিত।
- ৪৫০ বিঘা জুড়ে বিস্তৃত পাটকলটিতে ছয়টি কারখানা থাকবে। 
- আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের উদ্যোগী ছেলেরা প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলাদেশের পাট শিল্পে অর্থ ঢেলে যাচ্ছেন।
- আকিজ গ্রুপের চেয়ারম্যান এবং আকিজ জুট মিলের মালিক শেখ নাসির উদ্দিন

উল্লেখ্য,
বাংলাদেশের পাট শিল্প:
- বাংলাদেশে বছরে ১১-১২ লাখ টন পাট উৎপাদন হয়।
- যার মধ্যে দুই লাখ টন কাঁচা পাট সরাসরি রপ্তানি করা হয় এবং আরও দুই লাখ টন স্থানীয়ভাবে ব্যবহার করা হয়।
- বাকি সাত লাখ টন ব্যবহার করা হয় বিভিন্ন পণ্য বিশেষ করে বিশ্ববাজারে রপ্তানির জন্য সুতা তৈরিতে। 

উৎস: ১২ আগস্ট, ২০২৩, The Business Standard। [link]
৩৩.
Who was appointed as the first woman Controller General of Accounts (CGA) of Bangladesh?
  1. Rabeya Khatun
  2. Achiya Khatun
  3. Fahmida Islam
  4. Sadia Zaman
সঠিক উত্তর:
Fahmida Islam
উত্তর
সঠিক উত্তর:
Fahmida Islam
ব্যাখ্যা
দেশের প্রথম নারী সিজিএ:
- দেশের প্রথম নারী সিজিএ ফাহমিদা ইসলাম।
- তিনি বাংলাদেশের উপ–মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ১৯৯১ সালে বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারে নিয়োগ পাওয়া ফাহমিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য,
- স্বাধীনতার আগে ১৯৭০ সালে প্রথম নারী অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) ছিলেন সেলিমা আর আহমেদ।
- তবে স্বাধীনতার পর ফাহমিদা ইসলামই প্রথম নারী সিজিএ।
- ১৯৮৬ সালে এজি পদটিকেই সিজিএ করা হয় এবং ২০১৪ সালে পদটিকে করা হয় গ্রেড-১।

উৎস: ২৭ জুলাই ২০২৩, প্রথম আলো। [link]
৩৪.
Who is newly elected as the president of the Republic of Singapore?
  1. Benjamin Henry Sheares
  2. Halimah Yacob
  3. Tharman Shanmugaratnam
  4. Wee Kim Wee
সঠিক উত্তর:
Tharman Shanmugaratnam
উত্তর
সঠিক উত্তর:
Tharman Shanmugaratnam
ব্যাখ্যা
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট: 
- প্রেসিডেন্ট হচ্ছে নির্দলীয় একটি পদ।
- সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন থারমান শানমুগারাতনাম।
- ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা।
- এক যুগের বেশি সময় পর প্রেসিডেন্ট পদে এই দেশে নির্বাচন হয়েছে।
- ৭০ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষে ৬৬ বছর বয়সী রাজনীতিক ও অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম জয়ী হয়েছেন।
- থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট।

উল্লেখ্য,
- সিঙ্গাপুরের এর আগের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব।
- ২০১৭ সালের সেপ্টেম্বরে হালিমা ইয়াকুব ক্ষমতায় এসেছিলেন।
- তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।

অন্যদিকে -
- এই নগররাষ্ট্রের সরকার পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে।
- বতমানে পিএপির নেতা লি সিয়েন লুং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
- এই দল ১৯৫৯ সাল থেকে টানা সিঙ্গাপুরের শাসন ক্ষমতায় রয়েছে।

উৎস: ২ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৩৫.
'Bhasanchar' is in the district of -
  1. Cox's Bazar
  2. Chandpur
  3. Rangamati
  4. Noakhali
সঠিক উত্তর:
Noakhali
উত্তর
সঠিক উত্তর:
Noakhali
ব্যাখ্যা
দ্বীপ:
 - ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ।
- এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন এর অন্তর্গত।
- ভাসানচরকে রোহিঙ্গা বাস্তুচ্যুতদের আবাসনের স্থান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ‘আশ্রায়ণ-৩’ নামে একটি প্রকল্প বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে রোহিঙ্গাদের আবাসনসহ জীবন-জীবিকার জন্য আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়।

- রোহিঙ্গা শরণার্থীদের কথা মাথায় রেখে এই আশ্রয়ণ-৩ প্রকল্পের কাজ হাতে নেয় সরকার।
-প্রকল্পটিকে আশ্রয়ণ-৩ নামকরণের কারণ, পরবর্তী সময়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার পর এই চর বাংলাদেশের ভূমিহীন মানুষের আবাসনের জন্য ব্যবহার করা হবে।

উৎস: দৈনিক পত্রিকা নিউজ।
৩৬.
Which Organization recently banned microplastics in consumer products?
  1. EU
  2. WTO
  3. GCC
  4. OPEC
সঠিক উত্তর:
EU
উত্তর
সঠিক উত্তর:
EU
ব্যাখ্যা
ইউরোপীয় কমিশন:
- ইউরোপীয় কমিশনের মুখপাত্র বলেন, “পরিবেশে মাইক্রোপ্লাস্টিকের মুক্ত প্রবেশের প্রবাহ বন্ধ করা গুরুত্বপূর্ণ।”
- এই সমস্যা মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে।
- এর আওতায় ইচ্ছা করে পরিবেশে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করানো ও বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে
- ইইউতে বছরে অন্তত ৪২,০০০ টন মাইক্রোপ্লাস্টিকের কণা পরিবেশে প্রবেশ করছে।

এছাড়াও,
- রোম চুক্তি মাধ্যমে ইউরোপীয় কমিশন গঠিত হয়।
- রোম চুক্তি স্বাক্ষরিত হয় ১ জানুয়ারি ১৯৫৮ ।

 সূত্র: ঢাকা ট্রিবিউন পত্রিকা রিপোর্ট।
৩৭.
Which country will help produce renewable energy in Bangladesh?
  1. Japan
  2. United States
  3. India
  4. Norway
সঠিক উত্তর:
Norway
উত্তর
সঠিক উত্তর:
Norway
ব্যাখ্যা

নবায়নযোগ্য জ্বালানি:
- বাংলাদেশে নরফান্ড ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সহায়তা দেবে নরওয়ে।
- ২০২২ থেকে ২০২৭ সালের জন্য সিআইএফ ১০ বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার বরাদ্দ করা হয়েছে।
- যেন উন্নয়নশীল দেশগুলো নবায়নযোগ্য জ্বালানি স্বল্প-কার্বন প্রযুক্তিতে বিনিয়োগ করে কয়লা এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানি শক্তি থেকে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনতে পারে।

এছাড়াও,
- ২০২০ সালে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি (বিসিপিসিএল) দেশের বিভিন্ন স্থানে ৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করবে এই বিষয়ক  চুক্তিতে সই হয়েছিল।
- এ প্রকল্পে ব্যয় হবে ৫ হাজার কোটি টাকার বেশি যা চীন থেকে আসবে।

উৎস: ইনকিলাব পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]

৩৮.
What is the name of the current Secretary General of the International Civil Aviation Organization?
  1. Juan Carlos Salazar
  2. Juan Carlos Kopper
  3. Kristalina Georgieva
  4. Kitack Lim
সঠিক উত্তর:
Juan Carlos Salazar
উত্তর
সঠিক উত্তর:
Juan Carlos Salazar
ব্যাখ্যা
ICAO:
- ICAO (International Civil Aviation Organization) হলো বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ৪ এপ্রিল ১৯৪৭ সালে ICAO নামে কার্যক্রম শুরু করে।
- এর প্রধান কার্যালয় কানাডা'র মন্ট্রিয়াল শহরে অবস্থিত।
-  বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- মহাসচিব হুয়ান কার্লোস সালাজার
- বাংলাদেশ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সদস্যপদ লাভ করে -১১ ফ্রেব্রয়ারি ১৯৭৩ সালে।

উৎস: ICAO ওয়েবসাইট।
৩৯.
Which nation has declared it will give Bangladeshi Rohingya refugees assistance totaling fifty-five million dollars?
  1. UK
  2. Japan
  3. USA
  4. France
সঠিক উত্তর:
UK
উত্তর
সঠিক উত্তর:
UK
ব্যাখ্যা
- রোহিঙ্গা শব্দটি সাধারণত মায়ানমার এর রাখাইন (আরাকান) রাজ্যে কেন্দ্রীভূত মুসলমানদের একটি সম্প্রদায়কে বোঝাতে ব্যবহৃত হয়।
- তারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘুদের মধ্যে বিবেচিত হয়। 
- বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের ৫৫ লাখ ডলার সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
- দেশটির ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যানি-মেরি ট্রেভেলিয়ান এ তথ্য জানিয়েছেন

উৎস: ইনকিলাব পত্রিকা রিপোর্ট।[ লিঙ্ক]
৪০.
The recipient of the 2023 Smart Bangladesh Award for top government institution is -
  1. Bangladesh Police
  2. Bangladesh Army
  3. Bangladesh Navy
  4. Bangladesh Air Force
সঠিক উত্তর:
Bangladesh Police
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Police
ব্যাখ্যা
পুলিশ প্রশাসন
- পুলিশ প্রশাসন অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে রাষ্ট্রীয় ব্যবস্থা।
- দেশের জনগণকে সহজ ও দ্রুততম সময়ে অনলাইন সেবা প্রদান এবং অতিসম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার সংযুক্ত করার মাধ্যমে পেপারলেস সার্টিফিকেট প্রদান।
- এমন ইনোভেটিভ আইডিয়া চালু করায় বাংলাদেশ পুলিশকে সাধারণ: সরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান)’ ক্যাটাগরিতে স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩-এ ভূষিত করা হয়েছে।

এছাড়াও,
- মহিলাদের মধ্যে পেশাধারী প্রতারণা, দেশি ও আন্তর্জাতিক চোরাচালান, হোটেল ও বিত্তবানদের গৃহে প্রমোদবালাদের অসামাজিক তৎপরতা প্রতিরোধ সংক্রান্ত অপরাধের অনুসন্ধান ও তল্লাশীর ক্ষেত্রে পুরুষের জন্য কিছু আইনগত ও সামাজিক অসুবিধা থাকায় ১৯৭৪ সালে সর্বপ্রথম স্পেশাল ব্রাঞ্চ পুলিশে ১২ জন মহিলা পুলিশ নিয়োগ করা হয়।
- ১৯৭৮ সালে ঢাকা মহানগর পুলিশে মহিলা পুলিশ নিয়োগ শুরু হয়।
- বর্তমানে মহানগর ব্যতীত সিআইডি, ইমিগ্রেশন, জেলা সদর ও পুলিশ সদর দপ্তরেও বিভিন্ন পদবীর মহিলা পুলিশ নিয়োজিত আছে।
- দেশের অন্যান্য মহানগর পুলিশে বিভিন্ন পদবীর মহিলা পুলিশ নিয়োজিত আছে। 

উৎস: বাংলাপিডিয়া এবং সমকাল পত্রিকা রিপোর্ট।
৪১.
Which nation's oil, gas, and gold import ban was recently lifted by the US?
  1. Venezuela
  2. Iran
  3. China
  4. North Korea
সঠিক উত্তর:
Venezuela
উত্তর
সঠিক উত্তর:
Venezuela
ব্যাখ্যা
মার্কিন নিষেধাজ্ঞা:
- ২০২৪ সালের মধ্যে দেশে সুষ্ঠু নির্বাচন করা এবং সেই নির্বাচনের আগেই বিরোধী দলের কারাবন্দি নেতা-কর্মী ও মার্কিন নাগরিকদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার তেল-গ্যাস ও স্বর্ণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

এছাড়াও,
- ভেনিজুয়েলাকে একটি নতুন জেনারেল লাইসেন্স প্রদান করবে মার্কিন অর্থমন্ত্রণালয় বা ট্রেজারি শাখা। সেই লাইসেন্সের মেয়াদ হবে ছয় মাস।
- বিশেষ শর্তে ভেনিজুয়েলাকে এই লাইসেন্স দেওয়া হচ্ছে, সেই শর্ত হলো চলতি বছরের নভেম্বর শেষ হওয়ার আগেই দেশটির বর্তমান সরকারকে কারাবন্দি সব বিরোধীদলীয় নেতা ও মার্কিন নাগরিককে মুক্তি দিতে হবে।
- ভেনিজুয়েলা যদি এই শর্ত পূরণ না করে, সে ক্ষেত্রে ছয় মাস পর বাতিল করা হবে সেই লাইসেন্স।
- ভেনিজুয়েলার রাজধানী কারাকাস।

উৎস: দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
৪২.
The lyricist of "Sabas Sonar Bangladesh" is -
  1. Apple Mahmud
  2. Hasanuzzaman
  3. Govind Halder
  4. None of these
সঠিক উত্তর:
Hasanuzzaman
উত্তর
সঠিক উত্তর:
Hasanuzzaman
ব্যাখ্যা
দেশাত্মবোধক গান:
- গীতিকার হাসানুজ্জামান মাসুমের কথা, বাপ্পা মজুমদারের সুর ও সংগীত এবং গাজী শুভ্রর নির্দেশনায় দেশের বরেণ্য দশ শিল্পীর  দেশাত্মবোধক আধুনিক গান ‘সাবাস সোনার বাংলাদেশ’।

এছাড়াও,
- 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার/রচয়িতা- গোবিন্দ হালদার। 
- এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। 
- এই গানে কণ্ঠ দেন আপেল মাহমুদ। 

- গোবিন্দ হালদারের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- 
• এক সাগর রক্তের বিনিময়ে, 
• পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ইত্যাদি। 

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪৩.
Which country in the world produces the most graphite?
  1. Japan
  2. China
  3. Garmany
  4. France
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা
গ্রাফাইট:
- মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুসারে, চীন একই সঙ্গে বিশ্বের শীর্ষ গ্রাফাইট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ।
- বিশ্ববাজারে খনিজ গ্রাফাইটের ৬৭ শতাংশ সরবরাহ আসে চীন থেকে।
- চীনের গ্রাফাইটের শীর্ষ ক্রেতাদের মধ্যে রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়া।
- জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে খনিজ ধাতু গ্রাফাইট রপ্তানি সীমাবদ্ধ করার পরিকল্পনা নিয়েছে  শীর্ষ বৈশ্বিক উৎপাদনকারী দেশ চীন।
- দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে কিছু গ্রাফাইট পণ্যের জন্য আলাদা রপ্তানি অনুমতির প্রয়োজন হবে।

উৎস: প্রথম আলো।
৪৪.
The principal points of entry and departure into the Palestinian Gaza Strip at the moment are -
  1. Raith border
  2. Rafah border
  3. Maritime border
  4. Coastarin border
সঠিক উত্তর:
Rafah border
উত্তর
সঠিক উত্তর:
Rafah border
ব্যাখ্যা
সীমান্ত:
- রাফাহ- মিশরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ যেটি গাজার সর্ব দক্ষিণে অবস্থিত।
- গাজা থেকে বের হবার আরও দুটি সীমান্তপথ রয়েছে, যেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটোই বন্ধ।
- ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ ও বের হওয়ার প্রধান পথ হচ্ছে রাফাহ সীমান্ত
- তবে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হবার পর সীমান্তটি বন্ধ করে দিয়েছে মিশর।
- মিসর সীমান্ত দিয়ে ট্রাকগুলো গাজার  বাসিন্দাদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দিচ্ছে।

উৎস: প্রথম আলো ও বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
৪৫.
The nation's first pacemaker was inserted into a patient's body -
  1. Artificial valve
  2. Atrioventricular valves
  3. Butterfly valve
  4. Butterfly valves
সঠিক উত্তর:
Artificial valve
উত্তর
সঠিক উত্তর:
Artificial valve
ব্যাখ্যা
ভালভ:
- প্রথমবারের মত দেশে পেসমেকার বসানো রোগীর শরীরে কৃত্রিম ভাল্‌ভ প্রতিস্থাপন করা হয়।
- হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, হার্ট দুর্বল হয়ে যখন পর্যাপ্ত স্পন্দন তৈরি করতে পারে না, তখন পেসমেকার যন্ত্র বসাতে হয়।
- ব্যাটারিচালিত ছোট এই জেনারেটর যন্ত্রটি বুকের পাঁজরের হাড় ও মাংসপেশির ওপর চামড়ার নিচে স্থায়ীভাবে বসানো হয়।
- জেনারেটরের সঙ্গে সংযুক্ত লম্বা তার শিরার ভেতর দিয়ে হার্টে পৌঁছানো হয়।
- জেনারেটরে তৈরি স্পন্দন হার্টে পৌঁছে দিয়ে বাকি জীবন হার্টের স্পন্দনের গতি ঠিক রাখে কৃত্রিম এই পেসমেকার যন্ত্র। 
- এই ভাল্‌ভ দুটি কোম্পানি থেকে কেনা যায়। ভারতীয় ভাল্‌ভের দাম ১৪ লাখ টাকা এবং আমেরিকার ভাল্‌ভ ২৩ লাখ টাকা।

উৎস : সমকাল পত্রিকা রিপোর্ট।
৪৬.
The Cyber Security Act was passed by the National Parliament -
  1. 15 September
  2. 14 September
  3. 13 September
  4. 12 September
সঠিক উত্তর:
13 September
উত্তর
সঠিক উত্তর:
13 September
ব্যাখ্যা
ডিজিটাল নিরাপত্তা আইন:
- বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে গত ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা আইন পাস হয়।
- নতুন সাইবার নিরাপত্তা আইনে করা মামলাগুলো পর্যালোচনায় দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে মামলাগুলো করেছেন ভুক্তভোগীরা।
- ‘মানুষের বাক্‌স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে যেসব ধারা সাংঘর্ষিক, সেগুলো বাতিল করা উচিত।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।