পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৩৫
সিলেবাস
Full Model Test - 01
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১] · তারিখ অনির্ধারিত · ১৩৫ প্রশ্ন

.
Choose the correct sentence:
  1. It is high time you making a decision.
  2. It is high time you make a decision.
  3. It is high time you made a decision.
  4. It is high time you could make a decision.
ব্যাখ্যা

• Correct sentence: It is high time you made a decision.

• Use of It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।

- নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject (you) আছে, তাই এর পরে verb এর past form (made) বসবে।

• More examples:
- It is high time she left the place.
- It is high time you started studying.

• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন: It is high time to stop corruption.

অন্য অপশন বিশ্লেষণ-
ক) It is high time you making a decision.
→ ভুল, কারণ verb এর past form হবে।

খ) It is high time you make a decision.
→ ভুল, কারণ verb এর past form (made) হবে।

ঘ) It is high time you could make a decision.
→ ভুল, কারণ could make দ্বারা অতীতের কাজ বুঝানো হয়, কিন্তু It is high time দ্বারা বর্তমানের কাজ বুঝানো হয়।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

.
গুপ্ত বংশের আদি পুরুষ কে ছিলেন?
  1. সমুদ্রগুপ্ত
  2. প্রথম চন্দ্রগুপ্ত
  3. শ্রীগুপ্ত
  4. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ব্যাখ্যা

গুপ্ত সাম্রাজ্য:
- খ্রিস্টীয় তিন শতকের শেষ এবং চার শতকের প্রথমদিকে সম্ভবত প্রথম চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্তের মাধ্যমে বাংলায় গুপ্ত শাসন সম্প্রসারিত হয়।
- শ্রীগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের আদি পুরুষ।
- এল্যানের মতে, পাটলীপুত্র (মগধের অভ্যন্তরে) নগরের অদূরে শ্রীগুপ্তের রাজত্ব ছিল।
- প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে গুপ্ত শাসন প্রতিষ্ঠিত হয়।
- প্রথম কুমারগুপ্তের সময় (৪৩২-৪৪৮ খ্রি.) থেকে উত্তর বাংলা গুপ্ত সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ হিসেবে গড়ে ওঠে।
- এটির নাম ছিল তখন ‘পুন্ড্রবর্ধন ভুক্তি’।
- হুনদের আক্রমণের মধ্য দিয়ে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) এর বর্তমান সভাপতি কে? (অক্টোবর, ২০২৫)
  1. সালেহউদ্দিন আহমেদ
  2. আলী ইমাম মজুমদার
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. ফয়েজ আহমদ
ব্যাখ্যা

ECNEC:
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)।
- ECNEC-এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- গঠিত হয়: ১৯৮২ সালে।
- সভাপতি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। (অক্টোবর, ২০২৫)
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি: সালেহউদ্দিন আহমেদ। (অক্টোবর, ২০২৫)
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ।

.
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. কুমিল্লা
  2. দিনাজপুর
  3. পাবনা
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

.
বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কোন স্থানে?
  1. দিল্লি
  2. পাটনা
  3. কানপুর
  4. বিহার
ব্যাখ্যা

বক্সারের যুদ্ধ:
- বক্সারের যুদ্ধ সংঘটিত হয় বিহারে।
- ১৭৬৪ সালের ২২ অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত এ যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে।
- বাদশাহ দ্বিতীয় শাহ আলম পুনরায় ইংরেজ শিবিরে আশ্রয় নেন। সুজাউদ্দৌলা রোহিলাখন্ডে পালিয়ে যান এবং অযোধ্যা ইংরেজ বাহিনীর পদানত হয়। মীর কাসিম নিরুদ্দেশ হন এবং এরপর তাঁর সম্পর্কে আর কিছু জানা যায় নি।
- বক্সার ছিল একটি চূড়ান্ত যুদ্ধ।
- এ যুদ্ধের পর বাংলা ইংরেজ কোম্পানির শাসনের অধীনে আবদ্ধ হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) জিডিপির কত শতাংশ?
  1. ৩.১%
  2. ৩.৭%
  3. ৪.৩%
  4. ৫.৮%
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

.
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কয়টি? (অক্টোবর, ২০২৫)
  1. ২৬টি
  2. ২৭টি
  3. ২৮টি
  4. ২৯টি
ব্যাখ্যা

সিভিল সার্ভিস ক্যাডার:
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে তার প্রতিরূপ সংস্থাসমূহের মতো প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধনের পাশাপাশি জনপ্রশাসন ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ জাতীয় ভূমিকা পালন করছে।
- কর্ম কমিশন দেশব্যাপি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে।
- বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার ২৬টি।

তথ্যসূত্র - কর্ম কমিশন ওয়েবসাইট।

.
নিচের কোন জেলায় ওরাওঁ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
  1. কক্সবাজার
  2. কুড়িগ্রাম
  3. বান্দরবান
  4. রাঙ্গামাটি
ব্যাখ্যা

ওরাওঁ:
- ওরাওঁ বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। এদের বাসস্থান বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে।
- নৃবিজ্ঞানীদের মতে, তারা অস্ট্রিক এবং ভাষাতাত্ত্বিক সূত্রে দ্রাবিড়।
- তারা মুঘল শাসনামলে বরেন্দ্র অঞ্চলে প্রবেশ করে এবং সে অঞ্চলে তাদের স্থায়ী নিবাস গড়ে তোলে।
- তারা বর্তমানে বাংলাদেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমণিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করছে।
- ওরাওঁরা জড়োপাসক, তাদের ভগবানের নাম ধরমী বা ‘ধার্মেশ’ বা ‘ধরমেশ’।
- ওরাওঁরা তাদের সৃষ্টিকর্তা ধরমেশকে সন্তুষ্ট রাখার জন্য তাঁর উদ্দেশ্যে পূজা করে এবং তাঁর উদ্দেশ্যে ‘ডানডাকাঁটা’ উৎসবের আয়োজন করে।
- ওরাওঁদের ভাষার নাম কুরুক।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

.
ন্যাটো (NATO) চার্টারের কোন ধারায় 'শান্তিপূর্ণ সমাধানের' কথা বলা আছে?
  1. অনুচ্ছেদ ১
  2. অনুচ্ছেদ ২
  3. অনুচ্ছেদ ৩
  4. অনুচ্ছেদ ৪
ব্যাখ্যা

NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গঠন করা হয় সামরিক জোট NATO।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও পর্তুগাল)।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

• ন্যাটোর অনুচ্ছেদ: ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ছোট। মাত্র ১৪টি ধারার। এগুলো হলো:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা ,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ.১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

উৎস: NATO ওয়েবসাইট।

১০.
নিম্নের কোন মতবাদে 'রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলা হয়েছে?
  1. মার্ক্সবাদ
  2. নব্য-উদারতাবাদ
  3. বাস্তববাদ
  4. গঠনবাদ
ব্যাখ্যা

◉ বাস্তববাদ (Realism):
➝ It emphasizes the role of the state, national interest, and power in world politics.
➝ অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের এই তত্ত্বটি রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলে।

◉ মার্ক্সবাদ (Marxism):
➝ Marxism, a body of doctrine developed by Karl Marx and, to a lesser extent, by Friedrich Engels in the mid-19th century. It originally consisted of three related ideas: a philosophical anthropology, a theory of history, and an economic and political program.
➝ মার্ক্সবাদ মূলত একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন। ঐতিহাসিক বস্তুবাদ , দ্বান্দ্বিক বস্তুবাদ, উদ্বৃত্ত্ব মুল্যতত্ত্ব ও শ্রেণিসংগ্রাম এই চারটি বিষয়কে কেন্দ্র করে মার্কসবাদ বিকশিত হয়েছে।

◉ নব্য-উদারতাবাদ (Neoliberalism):
➝ Neoliberalism, ideology and policy model that emphasizes the value of free market competition.
➝ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নব্য উদারতাবাদের ধারনাটির ব্যাপক পরিচয় তুলে ধরেন রবার্ট কোহেন। এই তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রসমূহহের জাতীয় স্বার্থ হাসিলের জন্য আন্তর্জাতিক সংগঠেনর কোন বিকল্প নাই।

◉ গঠনবাদ (Constructivism):
➝ According to this approach, the behaviour of humans is determined by their identity, which itself is shaped by society’s values, history, practices, and institutions.
➝ এই তত্ত্বের মূল কথা হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি বিভিন্ন আদর্শের উপর নির্ভরশীল। পাশাপাশি আরো বলা আছে, মানুষের আচরণ তার পারিপার্শিক বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। সরাসরি আন্তর্জাতিক সংগঠনের কথা না বলা থাকলেও অন্তর্নিহিত ধারণা হলো, শক্তিশালি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপস্থিতি সামগ্রিকভাবে কল্যাণকর।
এছাড়াও আছে - Regime Theory, Functionalism. etc.

উৎস: Britannica.com এবং আন্তর্জাতিক রাজনীতিকোষ; লেখক: তারেক শামসুর রহমান। Liberalism & International theory; A Moravcsik.

১১.
নিম্নের কোন দেশে সমুদ্র বন্দর নাই?
  1. মঙ্গোলিয়া
  2. আজারবাইজান
  3. লাওস
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
- আফগানিস্তান,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- নেপাল,
- তাজিকিস্তান এবং
- উজবেকিস্তান।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১২.
নিম্নের কোন সভ্যতা পতনের পর প্রাচীন গ্রীক সভ্যতার সূচনা হয়?
  1. মাইসেনিয়ান সভ্যতা
  2. মিনোয়ান সভ্যতা
  3. সামারিয়ান সভ্যতা
  4. নিওলিথিক সভ্যতা
ব্যাখ্যা

• গ্রিক সভ্যতা:
- প্রাচীন গ্রিক সভ্যতা, মাইসেনিয়ান সভ্যতার পরের সময়কাল।
- প্রাচীন গ্রিস তার উচ্চতায় এশিয়া মাইনর, দক্ষিণ ইতালি, সিসিলি এবং গ্রীক দ্বীপপুঞ্জের বসতি নিয়ে গঠিত।
- এটি শহর-রাজ্যে বিভক্ত ছিল-এথেন্স এবং স্পার্টা।
- গ্রিক সংস্কৃতি হেলেনীয় সংস্কৃতি নামে বেশি পরিচিত।
- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ।
- হোমারের মহাকাব্য 'ইলিয়ড' এবং ‘ওডিসি' মহাকাব্যের অপূর্ব নিদর্শন।
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্ৰ গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।

সূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
'অরেঞ্জ বিপ্লবের' কেন্দ্রবিন্দু হিসেবে কোন শহর পরিচিত?
  1. ওডেসা
  2. মস্কো
  3. কিয়েভ
  4. মিনস্ক
ব্যাখ্যা

অরেঞ্জ বিপ্লব:
- ‘অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয় ইউক্রেনে।
- অরেঞ্জ বিপ্লব ছিল একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।

সূত্র - Britannica.com

১৪.
নিম্নের কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৪৪ সালের ২৪ অক্টোবর
  2. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
  3. ১৯৪৫ সালের ১০ অক্টোবর
  4. ১৯৪৪ সালের ১২ অক্টোবর
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উল্লেখ্য,
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।

১৫.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা নিম্নের কে?
  1. হেনরি ডুন্যান্ট
  2. নেলসন ম্যান্ডেলা
  3. মেলভিন জোন্স
  4. রবার্ট ব্যাডেন পাওয়েল
ব্যাখ্যা

স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।

• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১৬.
'Inter-Services Intelligence (ISI)' নিম্নের কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. জাপান
  4. জার্মানি
ব্যাখ্যা

• Inter Service Intelligence (ISI)
​ - আইএসআই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালিন পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রবার্ট কাউথম এটি প্রতিষ্ঠা করেন।
​- ।S। মূলত দেশের বাহিরে পাকিস্তানের স্বার্থ সংরক্ষণে কাজে নিয়োজিত।
- ​তবে পাকিস্তানের অভ্যন্তীরণ রাজনীতিতেও এর ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে।
- ​আইএসআই -এর নেতৃত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল/মেজর জেনারেল পদমর্যাদার একজন মহাপরিচালক [ডিজি];
-​ তিনি এখনও পর্যন্ত সেনাবাহিনী থেকে নিযুক্ত একজন কর্মরত কর্মকর্তা।

অন্যদিকে,
• জাপানের গোয়েন্দা সংস্থার নাম নাইচো।
• ভারতের গোয়েন্দা সংস্থার নাম RAW। ​​

উৎস: ব্রিটানিকা & নিউইয়র্ক টাইমস।

১৭.
সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন -
  1. গ্রিকরা
  2. চীনারা
  3. রোমানরা
  4. কোনটি নয়
ব্যাখ্যা

• গ্রিকদের অবদান:
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- প্রাচীন বিশ্বের প্রাচীনতম মানচিত্র তৈরি করেন - ব্যাবিলনীয়রা.
- পৃথিবীর বৃত্তাকার মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানিরা।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে।
- এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।
- জ্যামিতি বিষয়ে পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন।
- বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা ওয়েবসাইট। [লিঙ্ক]

১৮.
'MERCOSUR' নিচের কোন অঞ্চলের বাণিজ্য জোট হিসেবে পরিচিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. উত্তর আফ্রিকা
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে। (অক্টোম্বর, ২০২৫)
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য:, পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১৯.
যদি a + b + c = 0 হয়, তাহলে (a3 + b3 + c3 )2 = ?
  1. 3a2b2c2
  2. 9abc
  3. 27abc
  4. 9a2b2c2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b + c = 0 হয়, তাহলে (a3 + b3 + c3 )2 = ?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 0

আমরা জানি,
a3 + b3 + c3 - 3abc = (a + b + c)(a2 + b2 + c2 - ab - bc - ca)
⇒ a3 + b3 + c3 - 3abc = 0
∴ a3 + b3 + c3 = 3abc

প্রদত্ত রাশি,
(a3 + b3 + c3)2 = (3abc)2 = 9a2b2c2

২০.
একজন পরীক্ষার্থীকে 13 টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?
  1. 480
  2. 560
  3. 720
  4. 360
ব্যাখ্যা

প্রশ্ন: একজন পরীক্ষার্থীকে 13 টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?

সমাধান:
মোট প্রশ্ন 13 টি
প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে,
তাহলে বাকি 8টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে।

মোট বাছাই সংখ্যা = 5c3 × 8c3
= 10 × 56
= 560

২১.

  1. 64
  2. 48
  3. 16
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


২২.
দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?
  1. 35 এবং 45
  2. 21 এবং 27
  3. 14 এবং 18
  4. 28 এবং 36
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 7x এবং 9x.
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. = x
এবং সংখ্যা দুইটির গুণফল = 63x2

আমরা জানি,
দুইটির গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × গ.সা.গু.
63x2 = 189 × x
63x = 189
∴ x = 3
∴ সংখ্যা দুইটি যথাক্রমে 3 × 7 = 21 এবং 3 × 9 = 27

২৩.
A(1, 2), B(4, 5) এবং C(7, k) বিন্দুত্রয় সমরেখ হলে k এর মান কত?
  1. 11
  2. 2
  3. - 4
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: A(1, 2), B(4, 5) এবং C(7, k) বিন্দুত্রয় সমরেখ হলে k এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A(1, 2), B(4, 5) এবং C(7, k)

আমরা জানি,
(X1, Y1) ও (X2, Y2) বিন্দুগামী রেখার ঢাল = (y2​ - y1​​)/(x2​ - x1​)
তিনটি বিন্দু A(1, 2), B(4, 5) এবং C(7, k) সমরেখ হলে, তাদের মধ্যে যেকোনো দুইটি বিন্দু দ্বারা নির্ধারিত সরলরেখার ঢাল এবং তৃতীয় বিন্দুর সাথে অন্য একটি বিন্দুর মধ্যকার ঢাল সমান হবে।
এখন,
AB এর ঢাল,
mAB​ = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (5 - 2)/(4 - 1)
= 3/3
= 1

আবার,
BC এর ঢাল
mBC = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (k - 5)/(7 - 4)
= (k - 5)/3

∴ তিনটি বিন্দু সমরেখ হলে ঢাল দুটি সমান হবে।
∴ (k - 5)/3 = 1
⇒ k - 5 = 3
⇒ k = 5 + 3
⇒ k = 8

সুতরাং, k এর মান 8

২৪.
P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6 এবং P(B) = 2/3 হয়, তাহলে P(A) এর মান নির্নয় করুন?
  1. 1/2
  2. 4/3
  3. 2/3
  4. 1/6
ব্যাখ্যা

প্রশ্ন: P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6 এবং P(B) = 2/3 হয়, তাহলে P(A) এর মান নির্নয় করুন?

সমাধান:
দেওয়া আছে,
P(A ∩ B) = 1/3
P(A ∪ B) = 5/6
এবং P(B) = 2/3

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ 5/6 = P(A) + (2/3) - (1/3)
⇒ P(A) = (5/6) + (1/3) - (2/3)
= (5 + 2 - 4)/6
= 3/6
∴ P(A) = 1/2

২৫.
a + 2a + 3a + 4a + ...................... সমান্তর ধারার n-তম পদ ও সাধারণ অন্তরের অনুপাত কত?
  1. n : 2
  2. 2 : n
  3. n : 1
  4. n2
ব্যাখ্যা

প্রশ্ন: a + 2a + 3a + 4a + ..............সমান্তর ধারার n-তম পদ ও সাধারণ অন্তরের অনুপাত কত?

সমাধান:
প্রথম পদ, A1 = a
সাধারণ অন্তর, d = 2a - a = a

আমরা জানি,
n তম পদ = A1 + (n - 1)d
= a + (n - 1)a
= a + na - a
= na

∴ n-তম পদ এবং সাধারণ অন্তরের অনুপাত = na : a = n : 1

২৬.
বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল y বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?
  1. y2 বর্গমিটার
  2. (√y/3)3 বর্গমিটার
  3. (y/2)2 বর্গমিটার
  4. 2y বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল y বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
যে কোন ত্রিভুজের মধ্যমা ঐ ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করে

যেহেতু ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল y বর্গমিটার
অতএব ,ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল হবে y বর্গমিটার ।

অতএব , ABC এর ক্ষেত্রফল = ∆ABD এর ক্ষেত্রফল + ∆ACD এর ক্ষেত্রফল
= y + y
= 2y বর্গমিটার

২৭.
গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায়, গ্যালাক্সিটি -
  1. পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে
  2. পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে
  3. মোটেই নড়ছে না
  4. নিজের অক্ষে ঘূর্ণায়মান
ব্যাখ্যা

• গ্যালাক্সির স্পেকট্রাল রেখার রেডশিফট (Redshift):
- রেডশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে একটি গ্যালাক্সি বা আকাশীয় বস্তুর আলো দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিক থেকে দূরে সরে যাচ্ছে।
- এটি মহাবিশ্বের সম্প্রসারণের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
- রেডশিফটের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন গ্যালাক্সি আমাদের থেকে কত দ্রুত দূরে সরে যাচ্ছে।
- রেডশিফটের কারণ: গ্যালাক্সির গতিবেগ এবং মহাবিশ্বের সম্প্রসারণ।
- ডপলার ইফেক্টের মতো, আলোও তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন দেখায়, কিন্তু গ্যালাক্সির আপাত অবস্থান পরিবর্তিত হয় না।

• গ্যালাক্সির ব্লুশিফট (Blueshift):
- ব্লুশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে গ্যালাক্সির আলো ছোট তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিকে ধাবিত হচ্ছে।
- এটি গ্যালাক্সির আপেক্ষিক গতিবেগ নির্ণয়ে সহায়ক।

• গ্যালাক্সির ঘূর্ণন:
- একটি গ্যালাক্সি নিজ অক্ষে ঘূর্ণায়মান হতে পারে।
- তবে এর ফলে সাধারণভাবে রেডশিফট বা ব্লুশিফট দেখা যায় না।
- ঘূর্ণন শুধুমাত্র গ্যালাক্সির অভ্যন্তরীণ গ্যাস বা তারা গতির পরিবর্তন ঘটায়।

- সুতরাং, গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায় যে গ্যালাক্সিটি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।
- সঠিক উত্তর: খ) পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।

সূত্র: NASA [link]

২৮.
'Torque' - এর সঙ্গে জড়িত শব্দ কোনটি?
  1. Acceleration
  2. Mass
  3. Friction
  4. Twist
ব্যাখ্যা

প্রশ্ন: 'Torque' - এর সঙ্গে জড়িত শব্দ কোনটি?

সমাধান:

• টর্ক (Torque):
- টর্ক হলো একটি ফোর্স যা কোনো বস্তু ঘূর্ণন করানোর ক্ষমতা রাখে।
- এটি সরলরেখার গতি নয়, বরং ঘূর্ণন বা টুইস্টের সাথে সম্পর্কিত।
- টর্ক নির্ভর করে ফোর্সের আকার এবং ফোর্স প্রয়োগের দূরত্বের উপর।
- সরলরেখার ত্বরণ (Acceleration) বা ভর (Mass) সরাসরি টর্কের সংজ্ঞার সাথে সম্পর্কিত নয়।
- ঘর্ষণ (Friction) টর্কে প্রভাব ফেলতে পারে, কিন্তু টর্কের মূল সংজ্ঞা নয়।

সুতরাং, টর্কের সঙ্গে জড়িত শব্দ হলো Twist.
সঠিক উত্তর: ঘ) Twist.

• Acceleration (ত্বরণ):
- ত্বরণ হলো গতির পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তু কত দ্রুত বা ধীরে গতিশীল হচ্ছে।
- এটি সরলরেখার গতি বা লিনিয়ার মুভমেন্টের সাথে সম্পর্কিত।
- ঘূর্ণন বা টর্কের সাথে সরাসরি সম্পর্কিত নয়।
- টর্ক থাকলেও, ত্বরণ শুধু ভর ও ফোর্সের কারণে নির্ধারিত হয়।

• Mass (ভর):
- ভর হলো কোনো বস্তুতে থাকা পদার্থের পরিমাণ।
- এটি জড়তা এবং গাণিতিক গণনার জন্য গুরুত্বপূর্ণ।
- টর্কের সংজ্ঞার জন্য এটি সরাসরি প্রয়োজন নয়, যদিও টর্ক তৈরি করতে ফোর্স প্রয়োগের ক্ষেত্রে ভরের গুরুত্ব থাকতে পারে।

• Friction (ঘর্ষণ):
- ঘর্ষণ হলো দুটি পৃষ্ঠের মধ্যে প্রতিরোধের শক্তি।
- এটি কোনো বস্তুকে ঘূর্ণন বা সরলরেখায় ধীর করতে পারে।
- ঘর্ষণ টর্কের প্রভাব কমাতে বা বাড়াতে পারে, তবে টর্কের মূল সংজ্ঞা নয়।

২৯.
ক এর চেয়ে খ তত ছোট যতখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৯৬। খ এর বয়স কত?
  1. ৪৮
  2. ২৪
  3. ৪২
  4. ৫০
ব্যাখ্যা

প্রশ্ন: ক এর চেয়ে খ তত ছোট যতখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৯৬। খ এর বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
ক + গ = ৯৬..............(১)

আবার,
ক - খ = খ - গ
⇒ ক + গ = খ + খ
⇒ ২খ = ৯৬
⇒ খ = ৯৬/২
∴ খ = ৪৮

খ এর বয়স = ৪৮ বছর

৩০.
প্রশ্নবোধকের জায়গায় কোন ছবি বসলে প্যাটার্ন পূর্ণ হবে?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধকের জায়গায় কোন ছবি বসলে প্যাটার্ন পূর্ণ হবে?

সমাধান:

প্রশ্নবোধক স্থানে অপশন 4 এর চিত্রটি বসলে প্যাটার্ন সম্পূর্ণ হবে।

৩১.
৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?
  1. ১৯৭
  2. ১০১
  3. ১৯৩
  4. ১৮৭
ব্যাখ্যা

প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?

সমাধান:
(একটি সংখ্যা × ২) - ৫ = পরবর্তী সংখ্যা

যেমন,
(৮ × ২) - ৫ = ১৬ - ৫ = ১১
(১১ × ২) - ৫ = ২২ - ৫ = ১৭
(১৭ × ২) - ৫ = ৩৪ - ৫ = ২৯
(২৯ × ২) - ৫ = ৫৮ - ৫ = ৫৩
(৫৩ × ২) - ৫ = ১০১
(১০১ × ২) - ৫ = ১৯৭

∴ পরবর্তী সংখ্যাটি হলো ১৯৭

বিকল্প সমাধান,
আবার,
৮ + ৩ = ১১
১১ + ৬ = ১৭
১৭ + ১২ = ২৯
২৯ + ২৪ = ৫৩
৫৩ + ৪৮ = ১০১
১০১ + ৯৬ = ১৯৭

৩২.
যদি KHULNA = 67 হয়, তবে CUMILLA = কত?
  1. 65
  2. 67
  3. 69
  4. 71
ব্যাখ্যা

প্রশ্ন: যদি KHULNA = 67 হয়, তবে CUMILLA = কত?

সমাধান:

KHULNA = K + H + U + L + N + A = 11 + 8 + 21 + 12 + 14 + 1 = 67

একই ভাবে,
CUMILLA = 3 + 21 + 13 + 9 + 12 + 12 + 1 = 71

৩৩.
কোন মাসের ৫ তারিখ যদি শুক্রবার হয়, তাহলে সেই মাসের ৩০ তারিখ কোন দিন হবে?
  1. মঙ্গলবার
  2. শুক্রবার
  3. বুধবার
  4. সোমবার
ব্যাখ্যা

প্রশ্ন: কোন মাসের ৫ তারিখ যদি শুক্রবার হয়, তাহলে সেই মাসের ৩০ তারিখ কোন দিন হবে?

সমাধান:
৫ম দিন = শুক্রবার
(৫ + ৭) বা, ১২ তম দিন = শুক্রবার
(১২ + ৭) বা, ১৯তম দিন = শুক্রবার
(১৯ + ৭) বা, ২৬তম দিন = শুক্রবার

২৭ তম দিন = শনিবার
২৮ তম দিন = রবিবার
২৯ তম দিন = সোমবার
৩০ তম দিন = মঙ্গলবার

∴ ৩০ তম দিন = মঙ্গলবার

৩৪.
পানিতে যে প্রতিচ্ছবিগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে কোনটি ইংরেজি শব্দের অনুরূপ?

  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা

প্রশ্ন: পানিতে যে প্রতিচ্ছবিগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে কোনটি ইংরেজি শব্দের অনুরূপ?


সমাধান:

সঠিক উত্তর: A

৩৫.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

  1. 82
  2. 68
  3. 72
  4. 78
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

সমাধান:
সমাধান:
3 থেকে শুরু করে,
(3 × 2) + 2 = 8
(8 × 2) + 2 = 18

(18 × 2) + 2 = 38
(38 × 2) + 2 = 78

(78 × 2) + 2 = 158

বিকল্প সমাধান,
8 + 10 = 18
18 + 20 = 38
38 + 40 = 78
78 + 80 = 158

৩৬.
কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?
  1. Madrid
  2. Barcelona
  3. Valencia
  4. Seville
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?

সমাধান:

• "Madrid"- Spain এর রাজধানী।
- একইভাবে "Cairo"-এর সঙ্গে সম্পর্কিত দেশ হলো Egypt.

অন্যদিকে,
- "Valencia"- Spain এর একটি শহর।
- "Seville"- Spain এর একটি শহর।
- "Barcelona"- Spain এর একটি শহর; যাকে আমরা "কাতালোনিয়া" হিসেবে চিনি।

৩৭.
দর্শনের জনক থেলিস কোন শহরের অধিবাসী ছিলেন?
  1. হেরাত
  2. মাইলেটাস
  3. পিটার্সবার্গ
  4. হারারে
ব্যাখ্যা

থেলিস হলেন একাধারে বিজ্ঞান ও দর্শনের জনক। জন্মগ্রহণ করেন গ্রিসের মাইলেটাসে। তিনি পানিকে বিশ্বের আদিমতম ও মূল উপাদান বলে ঘোষণা করেছিলেন , যেটি পানি দর্শন নামে পরিচিত। তিনি সূর্যগ্রহণ সম্পর্কিত প্রথম ধারণা দেন । পৃথিবী রয়েছে এই মহাবিশ্বের কেন্দ্রে। এবং পৃথিবী ধ্বংস হয়ে গেলে সমগ্র মহাবিশ্বেরই ধ্বংস নেমে আসবে । (অর্থাৎ গ্রিসে থেলিস-ই হলো ভূ-কেন্দ্রিকতা মতবাদের প্রবক্তা )

Source: Stanford encyclopedia of philosophy

৩৮.
"মানুষের অভিজ্ঞতার এমন কোনো দিক নেই, সমগ্র মহাবিশ্বের এমন কিছু নেই, যা দর্শনের আওতায় পড়ে না বা যা নিয়ে দার্শনিক অনুসন্ধান চালানো হয় না" - কার উক্তি?
  1. প্লেটো
  2. ফিকটে
  3. কেয়ার্ড
  4. কান্ট
ব্যাখ্যা

"মানুষের অভিজ্ঞতার এমন কোনো দিক নেই, সমগ্র মহাবিশ্বের এমন কিছু নেই, যা দর্শনের আওতায় পড়ে না বা যা নিয়ে দার্শনিক অনুসন্ধান চালানো হয় না" - এটি দার্শনিক কেয়ার্ড(Caird) এর উক্তি। এটি দ্বারা দর্শনের আলোচ্য বিষয় তথা পরিসরের ব্যাপকতা তুলে ধরা হয়েছে।

Source: দর্শনের কথা- আব্দুল বারী

৩৯.
Which of the followings isn’t included in the discussion of "Axiology"? ( নিচের কোনটি মূল্যবিদ্যার আলোচ্য বিষয় নয়?)
  1. Aesthetics
  2. Ethics
  3. Philosophy of religion
  4. Freedom of will
ব্যাখ্যা

মূল্যবিদ্যা বা মূল্যসম্পর্কীয় দর্শন (Axiology or Philosophy of values) : দর্শনের আরেকটি প্রধান শাখা হচ্ছে মূল্যবিদ্যা বা মূল্যসম্পর্কীয় দর্শন,একে মানবিদ্যা/আদর্শবিদ্যাও বলা হয়। জগত ও জীবনের মূল্যাবধারণ করতে গিয়ে দর্শনে মূল্য বা আদর্শ কি, মূল্যের স্বরূপ কি, মূল্য ব্যক্তিগত, না বস্তুগত, মূল্য ও সত্তার সম্পর্ক কি, সৃষ্টিকর্তা বা ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কোন যুক্তি দেয়া যায় কি, জগতের সাথে ঈশ্বরের সম্পর্ক কি, ঈশ্বরের ধারণা বলতে কি বুঝা যায়, সত্য, সুন্দর ও মঙ্গল বলতে কি বুঝা যায়, ইত্যাদি বিষয়ের আলোচনা করা হয়। সংক্ষেপে বলা যায়, ধর্মীয় মূল্য, নৈতিক মূল্য, সৌন্দর্যগত মূল্য ইত্যাদি মূল্য নিয়ে মূল্যবিদ্যায় আলোচনা করা হয় ।

Source: দর্শনের কথা- আব্দুল বারী

৪০.
"কোনো কাক নয় সাদা" - এটি কোন প্রকারের যুক্তিবাক্য?
  1. A
  2. O
  3. E
  4. I
ব্যাখ্যা

গুণ ও পরিমাণ অনুসারে ৪ প্রকার

সার্বিক সদর্থক : সকল মানুষ হয় মরণশীল – A সার্বিক নঞর্থক: কোনো কাক নয় সাদা- E বিশেষ সদর্থক : কিছু মানুষ হয় সৎ - I
বিশেষ নঞর্থক : কিছু মানুষ নয় সৎ- O

Source: উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)

৪১.
Which of the following books of Aristotle is about Logic? (নিচের কোনটি এরিস্টটলের যুক্তিবিদ্যা সম্পর্কিত গ্রন্থ?)
  1. The Politics
  2. Nicomachean ethics
  3. Metaphysics
  4. Organon
ব্যাখ্যা

যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক এরিস্টটল । এরিস্টটলের মতে, Logic is real science of reasoning. (যুক্তিবিদ্যা হলো যথার্থ চিন্তার বিজ্ঞান)
এরিস্টটলের যুক্তিবিদ্যা সম্পর্কিত গ্রন্থ:
Organon, The Interpretation, The Categories, The Topics, The Prior Analytics.

Source: Stanford encyclopedia of philosophy.

৪২.
Who among the followings isn’t an Empiricist philosopher?
  1. John Locke
  2. Francis Bacon
  3. Leibniz
  4. None of the above
ব্যাখ্যা

অভিজ্ঞতাবাদ অভিজ্ঞতাকেই জ্ঞানের যথার্থ উৎস বলে মনে করে। ফ্রান্সিস বেকন থেকে শুরু করে ব্রিটিশ দার্শনিক লক্, বার্কলি ও হিউম জ্ঞানের বিচার-বিশ্লেষণের পর এ সিদ্ধান্তে আসেন যে, সংবেদন এবং অনুভূতি থেকে জ্ঞানের উৎপত্তি হয়। সংবেদনের সাহায্যে আমরা বহির্জগতের বস্তুর জ্ঞান লাভ করি। অন্তর্দর্শনে আমরা নিজেদের মানসিক অবস্থার পরিচয় পাই। তাঁদের মতে, অমূর্ত, সাধারণ সত্যও অভিজ্ঞতার মাঝে লাভ করা যায়।
অন্যদিকে দেকার্ত, লাইবনিজ,স্পিনোজা,ভলফ বুদ্ধিবাদী দার্শনিক।

Source : দর্শনের কথা- আব্দুল বারী।

৪৩.
Kants's theory regarding the origin of knowledge is compared to.........
  1. Epistemological revolution
  2. Copernican revolution
  3. Intellectual revolution
  4. Medieval revolution
ব্যাখ্যা

টলেমি বলেছিলেন সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, পরবর্তীতে কোপার্নিকাস এই মত খন্ডন করেন এবং বলেন, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। এই ঘটনাকে কোপার্নিকাসীয় বিপ্লব (Copernican revolution) বলা হয়। তেমনিভাবে জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রেও কান্টের মতবাদ তার পূর্ববর্তী দার্শনিকগণের মতকে ভুল প্রমাণিত করে এক আলোড়নের সৃষ্টি করে, যাকে দর্শনেও Copernican revolution হিসেবে আখ্যায়িত করা হয়।
Source: কান্টের দর্শন - সৈয়দ কমরুদ্দীন হোসাইন

৪৪.
জন লকের মতে, ধারণা(concept) গ্রহণের ক্ষেত্রে মন.................. থাকে।
  1. নিষ্ক্রিয়
  2. সচল
  3. সক্রিয়
  4. (খ) ও (গ) উভয়ই
ব্যাখ্যা

জন লকের মতে, ধারণা দু' পথে আমাদের মনে প্রবেশ করে সংবেদন আর অন্তর্দর্শনের পথে। আমরা সংবেদনের সাহায্যে পাই বহিবিশ্বের জ্ঞান এবং অন্তদর্শনের সাহায্যে পাই মানসিক অবস্থার জ্ঞান।
লক্‌ মনে করেন, ধারণা গ্রহণের ব্যাপারে মন নিষ্ক্রিয় থাকে। বাইরের ধারণাগুলো যখন মনের সাদা পর্দায় এসে ভিড় জমায় তখন মনের কিছু করবার থাকে না। মন তার প্রকৃতি অনুসারে তখন বিভিন্ন ধারণার সাথে তুলনা ও সংযোগ করে জটিল ধারণার সৃষ্টি করে। আবার মন বিশেষ ধারণার থেকে সামান্যীকরণের মাধ্যমে সাধারণ ধারণা (Concept) সৃষ্টি করে।

Source : দর্শনের কথা- আব্দুল বারী

৪৫.
কান্টের বিচারবাদ শেষ পর্যন্ত কিসে পরিণত হয়েছে?
  1. নির্বিচারবাদে
  2. পরিণতিবাদে
  3. জড়বাদে
  4. অজ্ঞেয়তাবাদে
ব্যাখ্যা

কান্টের বিচারবাদ শেষ পর্যন্ত অজ্ঞেয়তাবাদে পরিণত হয়েছে। অজ্ঞেয়তাবাদীরা বলেন, বস্তুর স্বরূপকে জানা যায় না। কান্টও তাই বলেন। অজ্ঞেয়তাবাদ স্ব-বিরোধ দোষে দুষ্ট। কান্ট যখন বলেন, বস্তুর অস্তিত্বকে আমরা জানতে পারি না, তখন তিনি এ কথা বুঝেন, বস্তু-স্বরূপ আছে কিন্তু একে জানা যায় না। বস্তুর স্বরূপ আছে একথার অর্থই এ বস্তুর স্বরূপ জানা যায়। কাজেই তাঁর মতবাদ ব-বিরোধ দোষে দুষ্ট।

Source : দর্শনের কথা- আব্দুল বারী

৪৬.
নিচের কোন বক্তব্যটি অবরোহ অনুমান সম্পর্কে সঠিক নয়?
  1. সার্বিক থেকে বিশেষ সিদ্ধান্তে উপনীত হই।
  2. আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের একটি অনিবার্য সম্পর্ক থাকবে
  3. সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয়
  4. সবগুলোই সঠিক
ব্যাখ্যা

অবরোহ অনুমানের বৈশিষ্ট্য (Characteristics of Deductive Inference )

> এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয় না ।

আমরা সার্বিক থেকে বিশেষ সিদ্ধান্তে উপনীত হই।

> আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হয় না

> অবরোহ অনুমানের আশ্রয়বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত সত্য হয় না ।

> আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের একটি অনিবার্য সম্পর্ক থাকবেই

Source: উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)

৪৭.
In which book, Aristotle discussed Suicide?
  1. The Politics
  2. Metaphysics
  3. Nicomachean ethics
  4. All of the above
ব্যাখ্যা

এরিস্টটল আত্মহত্যাকে সমর্থন করেননি। তিনি এটিকে কাপুরুষোচিত কাজ, রাষ্ট্রীয় আইনের পরিপন্থী এবং অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন। তিনি নিকেমেকিয়ান এথিক্স গ্রন্থের নবম পুস্তকে আত্মহত্যার বিরোধিতা করেন। তিনি আত্মহত্যাকে অন্যায্য বলে উল্লেখ করেছেন, কারণ তাঁর মতে আত্মহত্যা নিজের দেহের ক্ষতিসাধন কল্পে করা হয়, কেবলমাত্র প্রায়শ্চিত্তের জন্য নয়। তাই এটি দেশে প্রচলিত আইনের বিরুদ্ধ কাজ। এর পরিণতি নিজের ওপর নয়, বরং রাষ্ট্রের ওপর বর্তায়।

Source : Nicomachean ethics by Aristotle

৪৮.
"কারণ হলো সদর্থক ও নঞর্থক শর্তসমূহের সমষ্টি" - কার উক্তি?
  1. বেন্থাম
  2. জোসেফ
  3. মিল
  4. এরিস্টটল
ব্যাখ্যা

৪৯.
"Change is the only constant"- quoted by? (পরিবর্তনই একমাত্র সত্য - কার উক্তি?)
  1. Heraclitus
  2. Pythagoras
  3. Thales
  4. Socrates
ব্যাখ্যা

"Change is the only constant" means that change is an unavoidable and ever-present aspect of life, a fundamental truth of reality that nothing remains static. The phrase is often attributed to the ancient Greek philosopher Heraclitus, who famously observed that "you cannot step twice into the same stream" (এক নদীতে দুইবার অবগাহন করা যায়না) both the stream and the person are continually changing.
Source: A critical history of Greek philosophy - W.T Stace

৫০.
লাইবনিজের মোনাডবাদ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?
  1. ঈশ্বর সর্বশ্রেষ্ঠ চিৎপরমানু
  2. মোনাড নিষ্ক্রিয়
  3. মোনাড গবাক্ষহীন
  4. সবগুলোই সঠিক
ব্যাখ্যা

লাইবনিজের মোনাড সক্রিয়, প্রাঞ্জল ও গবাক্ষহীন। তার এই মোনাডবাদ বা চিৎপরমানুবাদকে পিরামিডের সাথে তুলনা করা যায়, যার সর্বনিম্ন স্তরে চেতনা সুপ্ত,ক্রমান্বয়ে উপরের স্তরগুলো উচ্চ চেতনা যুক্ত। লাইবনিজের মতে ঈশ্বর চিৎপরমানুর চিৎপরমানু তথা সর্বশ্রেষ্ঠ চিৎপরমানু। ঈশ্বর পূর্ব প্রতিষ্ঠিত ঐক্য বা শৃঙ্খলার মাধ্যমে গবাক্ষহীন চিৎপরমানু গুলোর মধ্যে ঐক্য স্থাপন করেছেন।

Source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী

৫১.
Which of the followings isn’t a characteristic of evolution by Herbert Spenser? (হার্বার্ট স্পেন্সার. অনুসারে, নিচের কোনটি বিবর্তনের বৈশিষ্ট্য নয়?)
  1. নিয়মানুগত্য বা নিয়ন্ত্রণ(Determination)
  2. ঐক্য বিধান(Concentration)
  3. সমন্বয় ( Synthesis )
  4. পৃথকীকরণ বা ব্যাকৃতি(Differentiation)
ব্যাখ্যা

হার্বার্ট স্পেন্সারের মতে, “এ বিবর্তন প্রক্রিয়া সবসময়ই সহজ থেকে জটিল অবস্থায়,অনির্দিষ্ট ও অসংবদ্ধ অবস্থা থেকে নির্দিষ্ট ও সুসংবদ্ধ অবস্থায় চালিত হয়।” বিবর্তন পরিবর্তনের উপর নির্ভরশীল ও এ পরিবর্তন এলোমেলো নয়, শৃঙ্খলাবদ্ধ। স্পেন্সারের মতে, বস্তুর বিবর্তনে তিনটি বৈশিষ্ট্য দেখা যায়:

১। ঐক্য বিধান(Concentration)

২। পৃথকীকরণ বা ব্যাকৃতি(Differentiation)

৩। নিয়মানুগত্য বা নিয়ন্ত্রণ(Determination)

Source: Introduction to philosophy by Jadunath Sinha

৫২.
From psychological perspective how many arguments do we find in favour of Determinism? ( মনোবিজ্ঞানের দিক থেকে নিয়ন্ত্রণবাদের পক্ষে আমরা প্রধানত কয়টি যুক্তি পাই?)
  1. 3
  2. 2
  3. 4
  4. 5
ব্যাখ্যা

বিজ্ঞানের দিক থেকে ইচ্ছার স্বাধীনতা বিষয়ক নিয়ন্ত্রণবাদ মতবাদের পক্ষে প্রধানত ২ টি যুক্তি দেখা যায়।

​যথা: ১. স্বেচ্ছাকৃত কার্যের মনস্তত্ত্ব
​২. মানুষের কার্যক্রম সম্পর্কে ভবিষ্যৎবাণী

​source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী

৫৩.
"Marriage And Morals" - is written by?
  1. Aristotle
  2. Immanuel kant
  3. Francis Bacon
  4. Bertrand Russell
ব্যাখ্যা

Notable works of Bertrand Russell :

1. The Principia Mathematica

2. The Problems of Philosophy

3. The Problems With Philosophy

4. Introduction To Mathematical Philosophy

5. Has Man A Future? (An Inquiry into the Dangers of Nuclear War)

6. Logic And Knowledge

7. What I Believe

8 . The Conquest Of Happiness

9 . Power: A New Social Analysis

10 . Marriage And Morals

11. The Scientific Outlook

12. Religion And Science

13. The Practice And Theory Of Bolshevism


Source: Britannica

৫৪.
Who among the followings isn’t a member of Vienna circle? ( ভিয়েনা সার্কেলের সদস্য নন কে?)
  1. Otto Neurath
  2. Friedrich Waismann
  3. Hans Hahn
  4. G.E Moore
ব্যাখ্যা

ভিয়েনা সার্কেল' -এর (Circle) সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মরিজ শ্লিক, ফ্রিডরিক ওয়েজম্যান (Friedrich Waismann), রুডল্ফ কারন্যাপ (Rudolf Carnap) , অটো নিউরাথ (Otto Neurath) , হার্বার্ট ফেইগল (Herbert Feigl), ভিক্টর ক্র্যাফট (Victor Kraft), হ্যান্স হান (Hans Hahn), কার্ল মেজার (Karl Menger) প্রমুখ।

Source: হেগলোত্তর দর্শন - বজলুল করিম

৫৫.
"Esse est percipi" - means.........
  1. nothing comes out of nothing
  2. essence precedes existence
  3. existence precedes essence
  4. to be is to be perceived
ব্যাখ্যা

"Esse est percipi"(অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর) is a New Latin phrase meaning "to be is to be perceived". This key concept in subjective idealism argues that an object's existence depends entirely on it being perceived by a mind, whether human or divine. The phrase was popularized by the British empiricist philosopher George Berkeley.

Source: Britannica

৫৬.
Which of the followings is called "First Philosophy" by Aristotle?
  1. Cosmology
  2. Axiology
  3. Phenomenology
  4. Ontology
ব্যাখ্যা

Ontology' শব্দটি গ্রিক শব্দ 'অনটজ' (ontos) এবং 'লগজ' (logos) থেকে উদ্ভূত হয়েছে। ‘অনটজ' শব্দটির অর্থ সত্তা এবং ‘লগজ' শব্দটির অর্থ বিজ্ঞান । তাই ‘অনটলজি'-র অর্থ হচ্ছে সত্তাসম্পর্কীয় বিজ্ঞান (science of being) । তত্ত্ববিদ্যাকে অধিবিদ্যা ( metaphysics ) বা সত্তাসম্পর্কীয় দর্শন-ও (philosophy of reality ) বলা হয়ে থাকে।
Ontology is also called "Metaphysics" which means "after physics". Aristotle called it " First philosophy "তত্ত্ববিদ্যায় বহুত্ববাদ, দ্বৈতবাদ, একত্ববাদ, জড়বাদ, অধ্যাত্মবাদ বা ভাববাদ ইত্যাদির আলোচনা করা হয়ে থাকে।

Source: দর্শনের কথা - আব্দুল বারী
An introduction to philosophy by Jadunath Sinha

৫৭.
Rene Descartes thought on soul can be found in which book? (রেনে দেকার্তের আত্মা সম্পর্কিত মত কোন গ্রন্থে পাওয়া যায়?)
  1. Meditations on first philosophy
  2. Discourse on method
  3. Principles of philosophy
  4. Le Geometry
ব্যাখ্যা

আত্মা সম্পর্কে ডেকার্টের মত : সপ্তদশ শতকে রেনে ডেকার্টে তাঁর ‘Meditations on first philosophy ’ নামক বিখ্যাত গ্রন্থে প্লেটো ও অ্যারিস্টোটল প্রবর্তিত দেহ-মন সম্পর্কিত দ্বৈতবাদের এক প্রকট রূপের সন্ধান দেন। তিনি আত্মা বলতে জড় থেকে সম্পূর্ণ ভিন্ন এক আধ্যাত্মিক তত্ত্ব বুঝেন। মনের স্বরূপ লক্ষণ হলো চেতনা। জড়ের চেতনা নেই। আর আত্মার বিস্তৃতি নেই। চিন্তা, অনুভূতি ও ইচ্ছা আত্মাকে আশ্রয় করে থাকে। আত্মা সরল ও অবিভাজ্য। আত্মা অশরীরি, প্রাণবন্ত ও আদর্শমূলক। জড়বস্তু যান্ত্রিক, মৌলিক এবং বিভাজ্য। সবকিছুকে সংশয় করা গেলেও আত্মাকে সন্দেহ করা যায় না। আত্মাকে সংশয় করতে গেলে সংশয়কর্তারূপে আত্মাকে মেনে নিতে হয়। অতএব, আত্মার অস্তিত্ব একান্তভাবে সন্দেহাতীত। "I think there for I exist " -Cogito ergo sum

Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

৫৮.
আল গাজালীর তাহফাতুল ফালাসিফার প্রত্যুত্তর হিসেবে ইবনে রুশদ কোন গ্রন্থটি লেখেন?
  1. তাহফাতুল মারেফাত
  2. কিতাবুল রেহালা
  3. তাহফাতুল তাহাফুত
  4. কিতাবুল ফালাসিফা
ব্যাখ্যা

ইবনে রুশদ প্রণীত গ্রন্থের মধ্যে 'তাহফাতুল তাহাফুত' (খণ্ডনে খণ্ডন), ‘কিতাবুল ফালাসিফা’ উল্লেখযোগ্য। ‘তাহাফাতুল তাহাফুত' গ্রন্থটি গাজালীর ‘তাহাফাতুল ফালাসিফা' গ্রন্থের প্রত্যুত্তর।

Source: মুসলিম দর্শন - আমিনুল ইসলাম

৫৯.
William James considered soul as..............
  1. bundle of perception
  2. stream of ideas
  3. bundle of matter
  4. stream of consciousness
ব্যাখ্যা

মার্কিন দার্শনিক উইলিয়াম জেম্‌স আত্মাকে চৈতন্যপ্রবাহ(Stream of consciousness) বলে অভিহিত করেছেন। তাঁর মতে, আত্মা বলে কোনো সত্তা বা জ্ঞাতারূপে কোনো আত্মার অস্তিত্ব কল্পনা করা একান্ত অবান্তর। 'চলমান চিন্তাই হলো একমাত্র চিন্তাকৃৎ'(The passing thought is only thinker) , মন বিচ্ছিন্ন সংবেদনের সমষ্টি নয়। মন হচ্ছে চৈতন্যের অখণ্ড এবং অবিচ্ছিন্ন প্রবাহ।

Source : দর্শনের কথা- আব্দুল বারী

৬০.
The concept of "Pineal Gland" is mentioned in which theory regarding the relation of body and mind?
  1. Occasionalism
  2. Interactionism
  3. Parallelism
  4. None of the above
ব্যাখ্যা

দেকার্ত এর ক্রিয়া প্রতিক্রিয়াবাদ( Interactionism) অনুসারে, দেহ ও মন যদিও দুটি পৃথক সত্তা, তথাপি এদের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া হওয়া সম্ভব । তিনি বলেন যে, মস্তিষ্কের কেন্দ্রস্থলে একটি একক গ্রন্থি আছে, যার কোন দ্বৈত নেই। এই একক গ্রন্থির নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি (pineal gland)। মন এই পিনিয়াল গ্রন্থির মধ্যে অবস্থান করে দেহের উপর ক্রিয়া করে এবং দেহও ঐ গ্রন্থির মধ্য দিয়ে মনের উপর ক্রিয়া করে। এভাবেই দেহ ও মন ভিন্নধর্মী সত্তা হওয়া সত্ত্বেও পিনিয়াল গ্রন্থির মাধ্যমে এরা একে অপরের উপর ক্রিয়া-প্রতিক্রিয়া করে এবং এরা কার্যকারণ সম্পর্কে আবদ্ধ। ইন্দ্রিয়ে উৎপন্ন উদ্দীপনা স্নায়ুর দ্বারা বাহিত হয়ে পিনিয়াল গ্রন্থিতে পৌঁছে এবং সংবেদন উৎপন্ন হয়। আবার, মনও বিভিন্নভাবে পিনিয়াল গ্রন্থিকে প্রভাবিত করে এবং ফলে পেশীগত গতির সৃষ্টি হয়।

Source : দর্শনের কথা- আব্দুল বারী

৬১.
Who among the following philosophers don't support the Pragmatic theory of truth?(নিচের কোন দার্শনিক সত্যতা সম্পর্কিত প্রয়োগবাদী মতের সমর্থক নন ?)
  1. Bertrand Russell
  2. William James
  3. F.C.S Schiller
  4. John Dewey
ব্যাখ্যা

প্রয়োগবাদ(The Pragmatic Theory)

মানবিক প্রয়োজনই হলো সত্য নির্ণয়ের একমাত্র মাপকাঠি—এটাই হলো প্রয়োগবাদের মূল কথা। প্রখ্যাত দার্শনিক উইলিয়াম জেমস, এফ. সি. এস. সিলার এবং জন ডিউই সত্যের প্রকৃতি ও পরীক্ষা হিসেবে এ প্রয়োগবাদের প্রচার করেন। এঁরা সকলেই বচনের বা বিধানের ব্যবহারের সাফল্যের ওপরই নির্ভর করে এর সত্যতা—এ কথা স্বীকার করেন। এঁরা সত্যের প্রকৃতি ও সত্যের জ্ঞানের ব্যাপারে জীবনের উপযোগিতার প্রাধান্যকেও স্বীকার করেন। উপযোগিতা বা প্রয়োজনই হচ্ছে সত্যতা নিরূপণের একমাত্র উপায়। সত্য জীবনের প্রয়োজনে আসে। যা মানবিক প্রয়োজনে আসে না তা মিথ্যা কিন্তু প্রয়োগবাদের ব্যাখ্যায় এঁদের মধ্যে মতভেদ আছে।
Source: দর্শনের কথা- আব্দুল বারী

৬২.
নিচের কোনটি অধিবিদ্যক অমঙ্গলের অন্তর্ভুক্ত?
  1. সাইক্লোন
  2. দুঃখ
  3. নিষ্ঠুরতা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

অমঙ্গলকে মোটামুটি তিন শ্রেণীতে ভাগ করা যায় :

(১) অধিবিদ্যক অমঙ্গল বা প্রাকৃতিক অপূর্ণতা বা বিশৃঙ্খলাসমূহ, যেমন— ভূমিকম্প, সাইক্লোন, অনাবৃষ্টি এবং প্লাবন ইত্যাদি।

(২) দৈহিক এবং মানসিক অমঙ্গল, যেমন—দুঃখ-কষ্ট,

মৃত্যু ইত্যাদি;

(৩) নৈতিক অমঙ্গল বা পাপ, যেমন— অন্যায়-অবিচার, নিষ্ঠুরতা, লোভ, ঘৃণা, চুরি, ডাকাতি, বিবাহ- বিচ্ছেদ ইত্যাদি।

source : নীতিশাস্ত্র পরিচয় - রশীদুল আলম

৬৩.
অস্তিত্ববাদের প্রবক্তা সোরেন কিয়ের্কেগার্ড কোন দেশের দার্শনিক?
  1. পোল্যান্ড
  2. ইংল্যান্ড
  3. ইতালি
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

সোরেন কিয়ের্কেগার্ড(১৮১৩- ১৮৫৫)

ডেনমার্কের দার্শনিক কিয়ের্কেগার্ড অস্তিত্ববাদের প্রবক্তা। হেগেলের মতের তীব্র সমালোচনা করে বলেন ব্যক্তি ও ব্যক্তি মন পরমসত্তার প্রকাশ নয় বরং স্বতন্ত্র ও অস্তিত্বশীল। অবশ্য তিনি ছিলেন ঈশ্বরে বিশ্বাসী একজন খ্রিস্টান দার্শনিক।

Source: Britannica

৬৪.
The Book, "Being and Having" is written by?
  1. Gabriel Marcel
  2. Martin Hidegaar
  3. Jean Paul Satre
  4. Kierkegaard
ব্যাখ্যা

গ্যাব্রিয়েল মার্সেল (Gabriel Marcel)

Notable works:

1. Homo Viator

2. Being and Having

3. The mystery of being

4. On the ontological mystery

5. Man Against mass society

Source : Britannica

৬৫.
অতিবর্তী ঈশ্বরবাদে নিচের কোন বিষয়টি স্বীকার করা হয়না?
  1. প্রয়োজনবোধে ঈশ্বরের হস্তক্ষেপ
  2. ঈশ্বর সম্পূর্ণভাবে জগতের অন্তঃস্থিত
  3. ঈশ্বরের দ্বিরূপ
  4. বিশেষ সময়ে জগতের সৃষ্টি
ব্যাখ্যা

অতিবর্তী ঈশ্বরবাদে নিম্নলিখিত বিষয়গুলোকে পূর্ব থেকেই স্বীকার করে নেওয়া হয় :

(ক) বিশেষ সময়ে জগতের সৃষ্টি—এমন এক সময় ছিল যখন জগতের কোনো অস্তিত্ব ছিল না। বিশেষ এক সময়ে এ জগৎ সৃষ্টি হয়।

(খ) ঈশ্বরের দ্বিরূপ—জগৎ সৃষ্টির আগে জগৎ ছাড়া ঈশ্বরের এক রূপ এবং জগৎ সৃষ্টির পরে ঈশ্বরের জগৎ- বহির্ভূত রূপ।

(গ) মুখ্য কারণ ও গৌণ কারণের প্রভেদ—জগৎস্রষ্টা হিসেবে ঈশ্বর হলেন প্রথম বা মুখ্য কারণ(Primary cause)। জগৎকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য ঈশ্বর জগতের মধ্যে যে শক্তি সৃষ্টি করেছেন সেগুলো হলো গৌণ কারণ।

(ঘ) প্রয়োজনবোধে ঈশ্বরের হস্তক্ষেপ—এই মতবাদ যদিও ঈশ্বরকে জগৎ-বহির্ভূত বলে বিবেচনা করে তবু এ কথা স্বীকার করে যে প্রয়োজনবোধে ঈশ্বর জগতের কাজে হস্তক্ষেপ করে থাকেন।

(ঙ) ঈশ্বর সম্পূর্ণভাবে জগৎ-বহির্ভূত—জগৎ সৃষ্টি হয়ে যাওয়ার পর ঈশ্বর সম্পূর্ণভাবে জগতের বাইরে অবস্থান করেন।

source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

৬৬.
"সকল মানুষ হয় মরণশীল,
সকল কৃষক হয় মানুষ,
অতএব, সকল কৃষক হয় মরণশীল।" - এই সহানুমানের অপ্রধান পদ কোনটি?
  1. কৃষক
  2. মানুষ
  3. মরণশীল
  4. হয়
ব্যাখ্যা

অপ্রধান পদ: সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য পদটিকে অপ্রধান পদ বলে । যেমন-
সকল মানুষ হয় মরণশীল,
সকল কৃষক হয় মানুষ,
সকল কৃষক হয় মরণশীল।
উপরিউক্ত উদাহরণে 'কৃষক' পদটি হচ্ছে অপ্রধান পদ। কেননা পদটি সিদ্ধান্তে উদ্দেশ্যরূপে এবং অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়েছে ।
Source: উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)

৬৭.
কার্ল জাসপার্স যে ৩ ধরণের সত্তার কথা বলেছেন, নিচের কোনটি তার অন্তর্ভুক্ত নয়?
  1. Being in itself( স্বরূপ সত্তা)
  2. Being oneself ( ব্যক্তিসত্তা)
  3. Being soul( আধ্যাত্মিক সত্তা)
  4. Being there(জগত সত্তা)
ব্যাখ্যা

কার্ল জাসপার্স/ ইয়েসপার্স(Karl Jaspers)

জাসপার্স দার্শনিক চিন্তার ৩ টি শৈলীর কথা বলেন-

১. তার মতে জড়, প্রাণ ও মনের গুণগত পার্থক্য আছে।

২. দর্শন হলো অস্তিত্বের আলোচনা।

৩. দার্শনিক চিন্তার আরেকটি পথ হলো অধিবিদ্যার পথ।

জাসপার্স ৩ রকমের সত্তার কথা বলেন -

১. Being there(জগত সত্তা)

২. Being oneself ( ব্যক্তিসত্তা)

৩. Being in itself( স্বরূপ সত্তা)

Source: The chief current of contemporary philosophy by D.M Datta

৬৮.
"Language, Truth and Logic " - this book is written by?
  1. A.J Ayer
  2. G.E Moore
  3. Bertrand Russell
  4. Martin Hidegaar
ব্যাখ্যা

ব্রিটিশ দার্শনিক এ জে এয়ার তার Language, Truth and Logic গ্রন্থে অধিবিদ্যার অসারতা ও অর্থহীনতা দেখান এবং তার যৌক্তিক দৃষ্টবাদী মত প্রদান করেন।

Source: Britannica

৬৯.
জড়বাদ অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?
  1. জড়বাদীরা প্রত্যক্ষণকেই একমাত্র প্রমাণ বলে মেনে নেন।
  2. জড়বাদীরা শক্তির নিত্যতা নিয়মে বিশ্বাসী
  3. জড়বাদীরা ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করেনা
  4. জড়বাদীরা উদ্দেশ্যমূলক বিবর্তনবাদে বিশ্বাসী
ব্যাখ্যা

(ঘ) সঠিক নয়।
জড়বাদীরা যান্ত্রিক বিবর্তনবাদে বিশ্বাস করেন। জড় থেকে জগৎ ও প্রাণের উদ্ভব। জীবদেহ একটি জটিল যন্ত্রবিশেষ। প্রাণ-শক্তি জড়শক্তির ভিন্ন রূপ। মন বা চৈতন্য জড়েরই উপবস্তু। জড়শক্তি বিভিন্ন রূপ গ্রহণ করতে পারে। জড়শক্তিই বিবর্তনের মাধ্যমে প্রাণশক্তি ও মানসিক-শক্তিরই জটিল রূপ মাত্র। জড় বস্তুর সাথে জীবন এবং জীবনের সাথে মনের কোনো মৌলিক তফাৎ নেই। কেননা এরা একই জড় এবং যান্ত্রিক নিয়মের সাহায্যে সৃষ্ট।

Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

৭০.
"Elan Vital" can be found in Which type of evolution?
  1. Creative evolution
  2. Emergent evolution
  3. Mechanical evolution
  4. Teleological evolution
ব্যাখ্যা

বার্গসঁ বলেন, বিবর্তন প্রক্রিয়া সৃজনমূলক(creative)। নতুন নতুন জিনিস সৃষ্টি করাই এই প্রক্রিয়ার ধর্ম। বার্গস হেরাক্লিটাসের ন্যায় বলেন, গতিই একমাত্র জগতের মূল বৈশিষ্ট্য। জগৎ জুড়ে এক বিরাট পরিবর্তনের স্রোত প্রবাহিত হয়ে চলেছে। এখানে কিছুই নিত্য নয়। এ গতিকে তিনি আবার প্রাণ-প্রবাহ(Elan Vital) বলে ভেবেছেন। অনাদি অনন্ত প্রাণ-প্রবাহ বিশ্বের চরম তত্ত্ব। এ প্রাণ-প্রবাহের একমাত্র কাজ প্রতিনিয়ত নতুন বস্তু সৃষ্টি করা। চলার পথে নতুন জিনিস অহরহ সৃষ্টি করে চলে। এ নতুন সৃষ্টির সঞ্চয়ে প্রাণ-প্রবাহ পূর্ণ ও বেগবান হয়ে ওঠে। প্রাণ-প্রবাহ কখনও থামে না। উন্মত্ত উধাও হয়ে প্রাণ-প্রবাহ ছুটে চলে।

Source : Introduction to philosophy by Jadunath Sinha

৭১.
Who provided the Moral argument for the immortality of soul?
  1. Plato
  2. Descartes
  3. Kant
  4. Dr. Flint
ব্যাখ্যা

আত্মার অমরত্বের সপক্ষে নৈতিক যুক্তি(Moral arguments for the immortality of Soul)

কান্ট ( ১৭২৪-১৮০৪ ) আত্মার অমরত্বকে নৈতিকতার স্বীকার্য সত্য বা স্বতঃসিদ্ধ (postulates) হিসেবে গণ্য করেন। কান্টের মতে, নৈতিক জীবনের কোনই মূল্য থাকে না, যদি না আত্মা অমর হয়। আত্মার অমরত্ব সম্পর্কে কান্ট যে নৈতিক যুক্তি দেখিয়েছেন, তার দুটি দিক আছে।

প্রথম দিকটি হলো ন্যায়পরায়ণতা, যা অমরত্বের দাবি করে। যে ভাল কাজ করে, তার পুরস্কার এবং যে মন্দ কাজ করে, তার শাস্তি হওয়া উচিত। কিন্তু আমরা এই ইন্দ্ৰিয়জগতে দেখি, যে ভাল কাজ করে সে কষ্ট পায়, আর যে মন্দ কাজ করে সে সুখে থাকে । এসব অসামঞ্জস্যতা দূর করার জন্য পরকাল বলে একটা জায়গা থাকা দরকার, যেখানে পুণ্যবানেরা পুরস্কৃত এবং পাপীরা শাস্তি পায়। আর এ অর্থে আত্মা অমর। কান্ট এই নৈতিক যুক্তির উপর ভিত্তি করে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছেন ।

কান্টের নৈতিক যুক্তির অপর দিকটি এই যে, নৈতিক জীবন হচ্ছে আদর্শকে পাওয়ার জন্য একটা দ্বন্দ্ব বা সংগ্রামস্বরূপ, যে আদর্শকে এ জীবনে সন্তোষজনকভাবে পাওয়া সম্ভব হয় না।

Source : দর্শনের ভূমিকা- - নীরদচন্দ্র চক্রবর্তী

৭২.
Which German world is similar to, "Value"?
  1. Wolf
  2. Inert
  3. Wert
  4. All of the above
ব্যাখ্যা

ল্যাটিন Valeo শব্দ প্রথমত ‘শক্তি' এবং শক্তির সঙ্গে যে ‘স্বাস্থ্য' তাকেই বোঝাত। পরে স্বাভাবিকভাবেই এর অর্থ গিয়ে দাঁড়াল 'ফলপ্রসূ ও উপযুক্ত হওয়া' (Being effective and adequate)। ফরাসি শব্দ Valeur কথাটির অর্থ হলো ‘উৎকর্ষ' (excellence)। ইতালি শব্দ valore কথাটির একটা সম্মানসূচক অর্থ আছে এবং valut কথাটির অর্থ হলো 'দাম'। গ্রীক agathos শব্দটি মূলত বুঝাতো ‘নির্ভীক ব্যক্তিগণ' (Men of valour)। জার্মান শব্দ Wert ইংরেজি Value শব্দেরই অনুরূপ শব্দ এবং মেইনং (meinong) কথাটি ‘মর্যাদা(dignity) বা ‘মহত্ত্ব’ (nobility) অর্থে ব্যবহৃত হয়।

Source: দর্শনের কথা- আব্দুল বারী

৭৩.
Who among the following philosophers supported the Teleological proof for the existence of God?
  1. Dr. Flint
  2. Henderson
  3. Caird
  4. Kant
ব্যাখ্যা

উদ্দেশ্যবাদ বিষয়ক প্রমাণ(The Teleological Proof)

জাগতিক বিবর্তন বা অভিব্যক্তির পেছনে সর্বব্যাপ্ত এক আধ্যাত্মিক সত্তা, এক সৃজনশীল শক্তির আবিষ্কারই হলো উদ্দেশ্য বিষয়ক প্রমাণের লক্ষ্য। ড. মার্টিনিউ, হেণ্ডারসন প্রমুখ উদ্দেশ্যবাদী দার্শনিকের মতে, জগতের নিয়ম, শৃঙ্খলা ও বস্তুবিন্যাস ইত্যাদি প্রমাণ করে যে, জগৎ এক বিশেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে; জগৎ অন্ধশক্তির ফল, এক আধ্যাত্মিক শক্তির মহাপরিকল্পনার পরিণাম। ঈশ্বর হলেন এ উদ্দেশ্যমূলক জগতের চরম আদর্শ।

Source: দর্শনের কথা- আব্দুল বারী

৭৪.
Who among the following philosophers isn’t an athirst existentialist? ( নিরীশ্বরবাদী ধারার অস্তিত্ববাদী দার্শনিক নন কে?)
  1. Nietzsche
  2. Jean Paul Satre
  3. Martin Hidegaar,
  4. Gabriel Marcel
ব্যাখ্যা

অস্তিত্ববাদী দার্শনিকগণের মাঝে ঈশ্বরের অস্তিত্বের ওপর ভিত্তি করে ঈশ্বরবাদী এবং নিরীশ্বরবাদী নামে দুটো ধারার উদ্ভব হয়েছে। প্রথম দলে কিয়ের্কেগার্ড, জাসপার্স, মার্সেল এবং লুইলাভেল। দ্বিতীয় দলে(নিরীশ্বরবাদী) হিডেগার, ব্যাটালি,নীটশে, বেভিয়ার এবং সার্ত্রের নাম উল্লেখযোগ্য। পার্থক্য থাকা সত্ত্বেও তাঁদের মধ্যে একটি বিষয়ে সাদৃশ্য আছে এবং সেটি হচ্ছে নেতিবাচক। প্রচলিত ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাহিত্যিক ভাবধারার বিরুদ্ধে তাঁরা সোচ্চার হয়ে উঠেছিলেন। এঁদের সকলের নিকটই অস্তিত্বের সমস্যা সবচেয়ে বড় সমস্যা বলে দেখা দিয়েছিল। এদিক থেকে তাঁদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ।

Source : হেগলোত্তর দর্শন - বজলুল করিম

৭৫.
"Gott ist tott- God is dead" - who said this?
  1. Nietzsche
  2. Jean Paul Satre
  3. Albert camus
  4. None of the above
ব্যাখ্যা

‘অস্তিত্ব সত্তার পূর্বগামী' এ কথাকে দৃঢ়ভাবে দাঁড় করাতে গিয়ে সার্ত্রে ঈশ্বরকে অস্বীকার করেছেন। তিনি মনে করেন কোথাও একথা লেখা নেই যে, ঈশ্বর আছে। জার্মান নিরীশ্বরবাদী দার্শনিক নীটশে বলেন- " ঈশ্বর মৃত (Gott ist tott- God is dead)। সার্ত্রে আর এক ধাপ এগিয়ে বলেন যে ঈশ্বরের যদি মৃত্যু হয় তবে এর দ্বারা এই বুঝাবে যে তিনি একদিন ছিলেন এবং তাঁকে নিশ্চয়ই কেউ হত্যা করেছে । আসলে তিনি কোন দিনই ছিলেন না।

Source: The chief current of contemporary philosophy by D.M Datta

৭৬.
আরোহের আকারগত ভিত্তি কোনটি?
  1. পরীক্ষণ
  2. নিরীক্ষণ
  3. পর্যবেক্ষণ
  4. প্রকৃতির নিয়মানুবর্তিতা
ব্যাখ্যা

৭৭.
ভিয়েনা সার্কেল তথা যৌক্তিক দৃষ্টবাদীদের প্রধান উদ্দেশ্য কোনটি ছিলো?
  1. জড়বাদ চর্চা
  2. বিজ্ঞানকে দর্শনের ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা
  3. অধিবিদ্যার অসারতা প্রতিপন্ন করা
  4. অধিবিদ্যার যৌক্তিকতা তুলে ধরা
ব্যাখ্যা

এই ভিয়েনা চক্র হলো একটি আন্দোলনের ফল, যা মহাদেশে ঊনবিংশ শতাব্দীর শেষের দিক থেকে শুরু হয়ে বিংশ শতাব্দী পর্যন্ত চলেছিল । এই ভিয়েনা চক্রের, যা থেকে যৌক্তিক প্রত্যক্ষবাদ উদ্ভূত হয়েছিল, প্রধান উদ্দেশ্য দুটো;

১. দার্শনিক আলোচনাকে বিজ্ঞান এর সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা।

২. অধিবিদ্যার অসারতা প্রতিপন্ন করা।

Source :
সমকালীন দর্শনের কয়েকটি ধারা - কমরুদ্দীন হোসাইন

৭৮.
সত্যতা সম্পর্কিত কোন মতবাদকে লৌকিক মতবাদ (Common sense theory) বলা হয়?
  1. Self evidence theory
  2. Coherence theory
  3. Correspondence theory
  4. Pragmatic theory
ব্যাখ্যা

অনুরূপতাবাদ( The Correspondence theory) অনুসারে, বচনই চিন্তার সরলতম প্রকাশ। বচন নির্দিষ্ট ধারণা যদি বস্তুর সঙ্গে মেলে বা বস্তুর অনুরূপ হয় তবেই বচনকে সত্য বলা যায়, আর যদি না মেলে বা বস্তুর অনুরূপ না হয় তবে বচন মিথ্যা। যেমন ‘গুড় হচ্ছে মিষ্টি’—এ বচনে গুড়ের ধারণার সাথে গুড়রূপ বস্তুর মিল আছে বলে তা সত্য হতে বাধ্য। পক্ষান্তরে, ‘গাধা হচ্ছে বুদ্ধিমান প্রাণী'—এ বচনে গাধার ধারণার সাথে গাধারূপ বুদ্ধিমান প্রাণীর মিল নেই বলে তা মিথ্যা হতে বাধ্য। সাধারণ লোক এভাবেই ধারণার সত্যতা ও মিথ্যাত্ব ঠিক করে থাকে। এ হিসেবে অনুরূপতাবাদ হলো লৌকিক মতবাদ (Common-sense Theory)

Source : দর্শনের কথা- - আব্দুল বারী

৭৯.
কোনো বিষয় বা বস্তুর মূল্য উপলব্ধির জন্য কি প্রয়োজন?
  1. বিবেকের
  2. ধ্যানমগ্নতার
  3. সৃজনশীলতার
  4. শিক্ষার
ব্যাখ্যা

আবার মূল্যবোধের জন্য শিক্ষার দরকার। যে লেখাপড়ায় অজ্ঞ, তার পক্ষে কোনো বিশেষ সাহিত্য; যে গান বাজনায় অজ্ঞ, তার পক্ষে কোনো বিশেষ সঙ্গীত; যে শিল্পকলায় অজ্ঞ, তার পক্ষে কোনো বিশেষ শিল্পের মূল্য বিচার করা কখনও সম্ভব নয়। তা হলে দেখা যায়, মূল্য ব্যক্তিগত বিষয় নয়। যদি তা হতো, তবে শিক্ষার কোনো প্রয়োজন হতো না। তাছাড়া মূল্যের সর্বজনগৃহীত একটা ধারণা প্রচলিত আছে বলেই সে বিষয়ে শিক্ষা সম্ভব। মূল্যবোধের শিক্ষা ছাড়া মূল্য অবধারণ সম্ভব নয়।গোলাপ প্রকৃতপক্ষে সুন্দর বলেই আমাদের বিচারে তা মূল্যবান। সুতরাং বলতে হয় যে, মূল্য বিষয়ক অবধারণের প্রকৃতিও মূল্যের বিষয়গত সত্তা প্রমাণ করে।

Source : দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী

৮০.
ডেকার্ট ও স্পিনোজার মতে কোনো বচনের সত্যতার মাপকাঠি কি?
  1. স্পষ্টতা
  2. সরলতা
  3. পরিস্ফুটতা
  4. (ক) ও (গ) উভয়ই
ব্যাখ্যা

প্রখ্যাত দার্শনিক ডেকার্টের মতে, যে সমস্ত বচন স্পষ্ট ও পরিস্ফুট(clear and distinct) তাই সত্য। স্পষ্টতা, পরিস্ফুটতা সত্যতার লক্ষণ ও সত্যতার মাপকাঠি। অস্পষ্টতা এবং অপরিস্ফুটতা মিথ্যাত্ব সূচনা করে। সুতরাং কোনো বচনের সত্যতা নির্ভর করে সে বচন কতখানি স্পষ্ট ও পরিস্ফুট তার ওপর। যদি কোনো বচন সম্পূর্ণরূপে স্পষ্ট ও পরিস্ফুট হয় তবে তা স্বয়ং সত্য।
স্পিনোজা অনেকটা ডেকার্টের সুরেই কথা বলেন। তিনি ডেকার্টের মত স্পষ্টতা ও পরিস্ফুটতাকে সত্যের লক্ষণ বলে স্বীকার করেন। বচন স্পষ্ট ও পরিস্ফুট হলে সত্য ; আর বচনে স্পষ্টতা ও পরিস্ফুটতার অভাব জ্ঞান সবচাইতে বেশি বচনের মিথ্যাত্ব ঘোষণা করে।

source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

৮১.
জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কি?
  1. মেরিডা কনভেনশন
  2. রামসার কনভেনশন
  3. জেনেভা কনভেনশন
  4. আইএলও কনভেনশন
ব্যাখ্যা

দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক এজেন্ডা:এজেন্ডার নাম: মেরিডা কনভেনশন (Merida Convention)
UNCAC জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদ ।

Source: UN website

৮২.
The famous book, "The Groundwork of the Metaphysics of Morals" - is written by?
  1. Immanuel kant
  2. Bertrand Russell
  3. John Stuart Mill
  4. David Hume
ব্যাখ্যা

Immanuel kant (1724 - 1804)
Notable works:
1. The Critique of Pure Reason (1781)
2. The Critique of Practical Reason (1788)
3. The Critique of Judgment (1790)
4. The Groundwork of the Metaphysics of Morals (1785)

Source : Britannica

৮৩.
আপেক্ষিক মূল্যগুলো(Relative values) সাধারণত...................
  1. স্বতঃমূল্য
  2. ব্যাক্তিজীবনের পরম আদর্শ
  3. পরতঃমূল্য
  4. চরম মূল্য
ব্যাখ্যা

প্রয়োজনীয়তার দিক থেকে আপেক্ষিক এবং চরম মূল্যের পার্থক্য রচনার মাধ্যমেও মূল্যের বিচার সম্ভব। যদি আমরা পরম মূল্য বলতে সত্য, শিব ও সুন্দরকে বুঝি তবে এরা ছাড়া আর সমস্ত মূল্যই আপেক্ষিক। পরম মূল্য হলো ব্যক্তিজীবনের চরম আদর্শ। আর যে মূল্যগুলো ব্যক্তিজীবনের চরম আদর্শ হতে পারে না তাদেরকে আপেক্ষিক মূল্য বলে। আপেক্ষিক মূল্য বলতে আমরা বুঝি দৈহিক, অর্থনীতিক মূল্য বা পরতঃমূল্য। আর চরম মূল্যগুলো হলো স্বতঃমূল্য কেননা তাদের নিজস্ব মূল্য আছে। চরম মূল্যগুলো বস্তুগত। ঈশ্বর হলেন পরম সত্তা। এ সত্তা সমস্ত স্বতঃ, বস্তুগত এবং চরম মূল্যের সাথে অভিন্ন।

Source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী

৮৪.
কৃতি বা ইচ্ছার (Willing) আদর্শের নাম কি?
  1. শিব(Goodness)
  2. সুন্দর (Beauty)
  3. সত্য( Truth)
  4. None of the above
ব্যাখ্যা

অনেক চিন্তাবিদ মনের তিনটি বৃত্তি স্বীকার করেছেন। চিন্তা, অনুভূতি ও কৃতি (Thinking. Feeling and Willing)— মনের এ তিন বৃত্তি। মানব মনের এ তিন বৃত্তির আদর্শ হিসেবে আমরা যথাক্রমে সত্য, সুন্দর ও মঙ্গলকে পাই। তাই সত্য (Truth), শিব (Goodness) ও সুন্দরকে (Beauty) মানসিক মূল্য বলা হয়। চিন্তার আদর্শ মূল্যের নাম সত্য, অনুভূতির আদর্শ মূল্যের নাম সুন্দর এবং কৃতির বা ইচ্ছার আদর্শ মূল্যের নাম শিব। সত্য, শিব এবং সুন্দর হলো মানব জীবনের পরম মূল্য। এই তিনটি আদর্শের প্রেক্ষিতেই মানুষ বিভিন্ন জাগতিক বস্তু বা ঘটনার মূল্য নির্ধারণ করে।

Source: দর্শনের ভূমিকা- নীরদচন্দ্র চক্রবর্তী

৮৫.
লয়েড মর্গান কোন ধারার বিবর্তনবাদী দার্শনিক ছিলেন?
  1. উন্মেষমূলক বিবর্তনবাদ
  2. যান্ত্রিক বিবর্তনবাদ
  3. সৃজনমূলক বিবর্তনবাদ
  4. উদ্দেশ্যবাদ
ব্যাখ্যা

লয়েড মর্গান ‘Emergent Evolution ' নামক গ্রন্থে বিবর্তন সম্পর্কে তাঁর অভিমত প্রকাশ করেন। তিনি মনে করেন বিবর্তন প্রক্রিয়ার প্রত্যেক স্তরে উন্মেষিত গুণ বা ধর্মের আবির্ভাব হয়। লয়েড মর্গান ‘সক্রিয়তা’(Activity) নামে বিবর্তনের অনুকূলে একটি শক্তির অস্তিত্ব স্বীকার করে নেন। তিনি এ ‘সক্রিয়তাকে’ কখনও বা মন, কখনও আত্মা, কখনও ঈশ্বর নামে অভিহিত করেন। তাঁর মতে, ঈশ্বর জাগতিক প্রক্রিয়ার ঊর্ধ্বে এক আকর্ষণী শক্তি হিসেবে কাজ করেন। তাঁর নিয়ন্ত্রণেই সমগ্র বিবর্তন-প্রক্রিয়া চলছে।

source: Introduction to philosophy by Jadunath Sinha

৮৬.
Which of the following statement isn’t correct? (নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?)
  1. সাধারণ জ্ঞানে অসন্তোষ প্রকাশ থেকেই দর্শনের যাত্রা শুরু।
  2. বিজ্ঞানের পরিসর দর্শনের তুলনায় অধিকতর ব্যাপক।
  3. দর্শন ও বিজ্ঞান একে অপরের পরিপূরক।
  4. দর্শনের কাজ হলো বুদ্ধিবৃত্তিক , ধর্মের কাজ হলো বিশ্বাসভিত্তিক।
ব্যাখ্যা

(খ) সঠিক নয়।
দর্শন ও বিজ্ঞান এর বৈসাদৃশ্য :

১. পদ্ধতিগত পার্থক্য : বিজ্ঞান এর পদ্ধতি পর্যবেক্ষণ, পরীক্ষণ ও আরোহ। দর্শনের পদ্ধতি বুদ্ধিবৃত্তির সাহায্যে বিচার-বিশ্লেষণ

২. বিজ্ঞান কিছু মৌলিক নিয়মকে স্বতঃসিদ্ধ ধরে নেয়, দর্শন সেগুলো বিশ্লেষণে তৎপর হয়

৩. দর্শনের পরিসর বিজ্ঞান এর তুলনায় অধিকতর ব্যাপক।

৪. বিজ্ঞান অতীন্দ্রিয় বিষয়ের আলোচনা করেনা,দর্শন ইন্দ্রিয়গ্রাহ্য ও ইন্দ্রিয়াতীত দুটো বিষয়েই আলোচনা করে।

৫. বিজ্ঞান শুধু ঘটনা(fact) বিশ্লেষণ করে,তার মূল্য নির্ধারণ বা নৈতিকতা যাচাই করে না, দর্শন তা করে।

Source: দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী

৮৭.
এফ. এইচ ব্রাডলি কোন ধারার নব্য ভাববাদী দার্শনিক?
  1. আমেরিকান
  2. ব্রিটিশ
  3. ইতালীয়
  4. জার্মান
ব্যাখ্যা

নব্য ভাববাদীদের ৩ টি ধারা পরিলক্ষিত হয়। যথা:

১. ইতালিয় ধারা: বেনেডিটো ক্রোচে ও জিওভানি জেন্টাইল (Giovanni Gentile)

২. আমেরিকান ধারা : যোশিয়া রয়সে, মেরী কলকিন্স, প্রিঙ্গল প্যাটিনসন এবং হাউইসন।

৩. ব্রিটিশ ধারা : টি এইচ গ্রিন, এফ এইচ ব্রাডলি, ম্যাকটাগার্ড এবং বি. বোসাঙ্কে

Source : হেগলোত্তর দর্শন - বজলুল করিম

৮৮.
Who introduced "Theory of types" in philosophy?
  1. Ludwig Wittgenstein
  2. Rudolf Karnap
  3. Bertrand Russell
  4. G.E Moore
ব্যাখ্যা

রাসেলের দর্শনে বিশ্লেষণের প্রয়োগের ক্ষেত্র চারটি। যথা গাণিতিক যুক্তি বিদ্যা, বিমূর্ত বিশ্বতত্ত্ব, তত্ত্ববিদ্যা এবং বিজ্ঞান ও সাধারণ জীবনে প্রতীক ব্যবহারের পদ্ধতি। গাণিতিক যুক্তি বিদ্যায় বিশ্লেষণকে বিশ্লেষণী যুক্তিবিদ্যা বলে। আকারগত বিশ্লেষণ হলো জগতের অমূর্ত যৌক্তিক বিশ্লেষণ। এই আকারগত বিশ্লেষণের দুটি দিক আছে। ১. ভাষা বিশ্লেষণ ২. অভিজ্ঞতা বিশ্লেষণ।

ভাষা বিশ্লেষণের উদ্দেশ্য হলো ভাষার যৌক্তিক ত্রুটির প্রভাব থেকে দর্শনকে মুক্ত করা। এ প্রসঙ্গে রাসেলের দুটি তত্ত্বের উল্লেখ করা প্রয়োজন। একটি হল প্রকারতত্ত্ব (theory of types), অন্যটি হলো বর্ণনাতত্ত্ব (Theory of Description ) ।

Source : The chief current of contemporary philosophy by D.M Datta

৮৯.
নিচের কোনটি বাঙালির মরমী ধারার দর্শন নয়?
  1. বৈষ্ণব দর্শন
  2. লোকায়ত দর্শন
  3. বাউল দর্শন
  4. সুফি দর্শন
ব্যাখ্যা

মরমিবাদ : বাংলাদেশ দর্শনের উৎস হিসেবে মরমি চিন্তাধারা ব্যাপক প্রভাব বিস্তার করে আছে। বৈষ্ণববাদ,বাউলবাদ এবং সুফিবাদ ব্যতীত বাঙালি দর্শন বা বাংলাদেশ দর্শন চিন্তা করা অসম্ভব। এ মরমিবাদ বাঙালি দর্শনের অধ্যাত্মবাদী ধারাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। অন্যদিকে লোকায়ত বা চার্বাক দর্শন জড়বাদী ধারার।

Source : বাঙালির দর্শন - রামদুলাল রায়

৯০.
সৃষ্টিরহস্য - গ্রন্থটির লেখক কে?
  1. জিসি দেব
  2. মোতাহের হোসেন চৌধুরী
  3. আরজ আলী মাতুব্বর
  4. আবুল হাশিম
ব্যাখ্যা

আরজ আলী মূলত বস্তুবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। মানবজীবন, প্রকৃতি-পরিবেশ, জড়জগৎ ও বিশ্ব-সংসার থেকে পাঠ নিয়ে তিনি নিজস্ব মতবাদ গড়ে তোলেন। তিনি দৃঢ় মনোবল ও বিশ্বাস নিয়ে সকল অন্ধতা, অজ্ঞানতা, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে অবস্থান নেন। তাঁর বিশ্বাস ও অভিজ্ঞতার কথা তিনি একাধিক গ্রন্থে প্রকাশ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি: সত্যের সন্ধান (১৯৭৩), সৃষ্টিরহস্য (১৯৭৭), অনুমান (১৯৮৩), মুক্তমন (১৯৮৮) ইত্যাদি।
Source : বাংলাপিডিয়া

৯১.
কোন দার্শনিক আত্মহত্যাকে 'প্রকৃতির উপরে বিজয়' হিসেবে উল্লেখ করেছেন,?
  1. প্লেটো
  2. ডুর্খেইম
  3. রুশো
  4. ভলতেয়ার
ব্যাখ্যা

ভলতেয়ারের মতে, কোন প্রকার প্রতিবাদ ব্যতীত স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেয়া কাপুরুষোচিত ও অন্যায় কাজ নয়, বরং এটি প্রকৃতির ওপর বিজয়। এ প্রসঙ্গে তাঁর যুক্তি এই যে যুদ্ধক্ষেত্রে মৃত্যু যদি অন্যায় না হয় তাহলে নিজের সন্তুষ্টি ও ভালোর জন্য এবং অশান্তি ও জ্বালা-যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য স্বেচ্ছায় মৃত্যুবরণ করা অন্যায় হবে কোন যুক্তিতে? তাছাড়া ইতিহাস সাক্ষ্য দেয় যে অতীতে যে সকল বীরগণ আত্মহত্যা করেছিলেন তারা কেউই কাপুরুষ ছিলেন না।

Source : প্রায়োগিক দর্শন - আব্দুল খালেক

৯২.
I.M Copi belongs to which country?
  1. England
  2. America
  3. Germany
  4. Russia
ব্যাখ্যা

Irving Marmer Copi (1917 -2002) was an American philosopher, logician, and university textbook author. Some of his famous works are:
1. Symbolic Logic
2. Introduction to Logic
3. Artificial Languages

Source : Stanford encyclopedia of philosophy

৯৩.
Who among the following philosophers isn’t associated with "Neo Realism"? ( নিচের কোন দার্শনিক নব্য বাস্তববাদের সাথে জড়িত নন?)
  1. Edmund Husserl
  2. G.E Moore
  3. E.B Holt
  4. George Santayana
ব্যাখ্যা

জি ই মুর(G.E Moore) তাঁর Philosophical Essays' গ্রন্থে এবং স্যামুয়েল আলেকজাণ্ডার তাঁর Space, Time, Deity- তে নব্য বাস্তববাদ সম্বন্ধে যথেষ্ট আলোচনা করেন। ১৯০৩ সালে জি ই মুর 'Mind' পত্রিকায় 'ভাববাদ খণ্ডন' (Refutation of Idealism) নামে একটি প্রবন্ধ প্রকাশ করেন। রাসেলেও নব্য বাস্তববাদের পৃষ্ঠপোষক ছিলেন

হফডিং (Hoffding), বেনটেনো (Brentene, (1838-1907),এডমান্ড হুসার্ল( Edmund Husserl) (1859-1938) সমকালীন নব্য বাস্তববাদের প্রবতা ছিলেন। কিন্তু খুব শীঘ্রই নব্য বাস্তববাদের উজ্জ্বলরশ্মি আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় পৌঁছায়। ১৯১২ খ্রিস্টাব্দে ই. বি. হল্ট (E. B. Holt), ডব্লিউ টি মারভিন (W.T Marvin), ডব্লিউ. বি. পিটকিন (W. B. Pitkin) এবং ই, জি, স্পলডিং (E. G. Spaulding) প্রমুখ দার্শনিক যুক্তভাবে 'নব্য বাস্তববাদ' (The New Realism) প্রকাশ করেন।
অন্যদিকে George Santayana নব্য বিচারমূলক বাস্তববাদের সাথে জড়িত।

Source: The chief current of contemporary philosophy by D.M Datta

৯৪.
"Philosophical Investigation" গ্রন্থটির লেখক কে?
  1. Ludwig Wittgenstein
  2. Bertrand Russell
  3. A.J Ayer
  4. Rudolf Karnap
ব্যাখ্যা

বিশ্লেষণী দর্শনের আরেকটি ধারার প্রবক্তা হলেন Philosophical Investigation-এর ভিনগেনস্টাইন। ১৯৩০ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন। বক্তৃতায় তিনি প্রচলিত ভাষা দর্শন এর (Ordinary Language Philosophy) সূচনা করেন। এ সময় তিনি যে স্লোগান জনপ্রিয় করে তুলেছিলেন তা হলো কথা বা বাক্যের অর্থ অন্বেষণ নয়, বরং কোনো প্রেক্ষিতে কথা বা বাক্যটি ব্যবহার করা হলো তা যাচাই করাই দার্শনিকদের কাজ। আর প্রয়োজন হলো এগুলো সঠিক প্রেক্ষিতে ব্যবহার করা হয়েছে কিনা তা যাচাই করা।

Source : Philosophical Investigation by Ludwig Wittgenstein

৯৫.
ফ্রয়েড বর্ণিত মানুষের প্রেষণা সম্পর্কিত "ইরোজ" শব্দটির অর্থ কি?
  1. বাঁচার প্রবৃত্তি
  2. মৃত্যুর প্রবৃত্তি
  3. মুক্তি লাভের প্রবৃত্তি
  4. কোনটি নয়
ব্যাখ্যা

ফ্রয়েড আত্মহত্যার মনস্তাত্ত্বিক ও দার্শনিক ব্যাখ্যা প্রদান করতে চেষ্টা করেন। সে প্রেক্ষিতে তিনি বলেছেন আমাদের দুটি প্রেষণা রয়েছে। একটিকে বলে ইরোজ-এটি হচ্ছে বাঁচার প্রবৃত্তি। অন্যটি হচ্ছে থানাটোস- এটি হচ্ছে মৃত্যুর প্রবৃত্তি। এ দুটি প্রবৃত্তিই আমাদের মধ্যে সমানভাবে বর্তমান এবং একে অপরকে আকৃষ্ট করে। মৃত্যুর প্রবৃত্তিটি যখন বাঁচার প্রবৃত্তিটির ওপর প্রধান্য বিস্তার করে তখন মানুষ আত্মহত্যা করতে চায়।

Source : প্রায়োগিক দর্শন - আব্দুল খালেক

৯৬.
সহানুমানে তিনটি পদের বেশি পদ ব্যবহার করলে কোন ধরণের অনুপপত্তি ঘটে?
  1. চতুষ্পদী অনুপপত্তি
  2. দ্ব্যর্থক অনুপপত্তি
  3. অব্যাপ্য প্রধান পদ জনিত অনুপপত্তি
  4. অব্যাপ্য অপ্রধান পদ জনিত অনুপপত্তি
ব্যাখ্যা

সহানুমানের ক্ষেত্রে কেবল তিনটি পদ ব্যবহৃত হবে, যার প্রত্যেকটি একই অর্থে ব্যবহৃত হবে ।

সহানুমানের উপরের নিয়ম লঙ্ঘন করলে দুই ধরনের অনুপপত্তি ঘটে:-

ক. চতুষ্পদী অনুপপত্তি (Fallacy of Four Terms)

খ. দ্ব্যর্থক অনুপপত্তি (Fallacy of Ambiguity)

ক. চতুষ্পদী অনুপপত্তি: কোনো সহানুমানে তিনটি পদের বেশি পদ ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তাকে চতুষ্পদী অনুপপত্তি বলে । চতুষ্পদী অনুপপত্তি বলা হয় এই জন্য যে, এ ক্ষেত্রে তিনটি পদের স্থানে চারটি পদ দেখা যায়

Source: উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)

৯৭.
অরবিন্দ জেলে থাকাকালীন তাকে অভিনন্দন জানিয়ে রবীন্দ্রনাথ কোন কবিতা লেখেন?
  1. প্রাণ
  2. আমি
  3. বন্দেমাতরম
  4. নমস্কার
ব্যাখ্যা

'বন্দেমাতরম' পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধের জন্য ১৯০৭ খ্রিস্টাব্দে শ্রীঅরবিন্দকে গ্রেপ্তার করা করা হয়। তাতে সমগ্র ভারতবর্ষে আন্দোলনের সূত্রপাত ঘটে।রবীন্দ্রনাথও তাঁকে অভিনন্দন জানিয়ে রচনা করেন ‘নমস্কার' নামক বিখ্যাত কবিতা।

Source : বাঙালির দর্শন - আমিনুল ইসলাম

৯৮.
Who wrote the book "Animal Liberation"?
  1. Peter Singer
  2. Tom Regan
  3. Leopold
  4. Descartes
ব্যাখ্যা

Peter Singer (born in 1946, Melbourne, Australia) is an Australian ethical and political philosopher. His famous works are: Animal Liberation (1975) and Practical Ethics (1979)

Source : Britannica

৯৯.
"মানুষ ভজলে সোনার মানুষ হবি" - কার উক্তি?
  1. শ্রী চৈতন্য
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. লালন শাহ
  4. হাসন রাজা
ব্যাখ্যা

বাউল দর্শন মানবতাবাদী দর্শন। এর অন্যতম কর্ণধার লালন শাহ। জাতিভেদ ও সামাজিক বিভেদের বিরুদ্ধে লালন গেয়েছেন মানবতার জয়গান। লালন মতে,
"মানুষ ভজলে সোনার মানুষ হবি"
"জাত গেল, জাত গেল বলে, সে কি আজব কারখানা........."
"সত্যি বলি সজ্জন, শূদ্র কোজাতি ব্রাহ্মণ? "

হাসন রাজা - " তুমি ভবে যত দেখ রে ভাই, সবই মানুষরূপে"

Source : বাংলাপিডিয়া

১০০.
"চোখের বদলে চোখ"(an eye for an eye)" কোন মতবাদের আদর্শ?
  1. প্রতিরোধাত্মক মত
  2. লঘু প্রতিশোধাত্মক মত
  3. কঠোর প্রতিশোধাত্মক মত
  4. সংশোধনাত্মক মত
ব্যাখ্যা

কঠোর প্রতিশোধাত্মক মতবাদ (The rigoristic form of the retributive theory) : এই মতানুসারে অপরাধের প্রকৃতি অনুযায়ী শাস্তি হওয়া উচিত। অপরাধ যদি গুরুতর হয়, তবে শাস্তিও গুরুতর হওয়া উচিত। আর অপরাধ যদি লঘু হয়, তবে শাস্তিও লঘু হওয়া উচিত।

Source : নীতিশাস্ত্র পরিচয় - রশিদুল আলম

১০১.
The term "Land ethics " first used by-
  1. Descartes
  2. Peter singer
  3. Leopold
  4. Tom regan
ব্যাখ্যা

লিওপল্ড ১৯৪৯ সনে তাঁর" দ্য ল্যান্ড এথিক্স "শীর্ষক প্রবন্ধে ভূমি নীতিবিদ্যা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। তাঁকে ভূমি নীতিবিদ্যার জনকও বলা হয়। তিনি ভূমি নীতিবিদ্যার আলোচনা প্রসঙ্গে নীতিবিদ্যার বিবর্তনের ইতিহাস তুলে ধরেন। প্রথমে নীতিবিদ্যা মানুষের আচরণ মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ ছিলো। পরবর্তীতে ব্যক্তি ও সমাজের আন্তঃসম্পর্ক বিষয়ক নৈতিক আলোচনা ভূমি নীতিবিদ্যায় অন্তর্ভুক্ত হয়। এর ফলে মানব সমাজের গণ্ডি ছাড়িয়ে পরিবেশ-চিন্তা নানাভাবে মানব আচরণের ওপর প্রভাব ফেলতে সক্ষম হয়। তাঁর ভূমি নীতিবিদ্যার প্রধান উপাদানসমূহ হলে—ভূমি, পানি, উদ্ভিদ এবং জীবজন্ত।

Source: প্রায়োগিক নীতিবিদ্যা- আব্দুল খালেক

১০২.
পশুর অধিকার সংক্রান্ত সমবিবেচনা তত্ত্বের সমর্থক কে?
  1. টম রেগান
  2. পিটার সিংগার
  3. রেনে দেকার্ত
  4. বেন্থাম
ব্যাখ্যা

সমবিবেচনাতত্ত্ব : প্রাণীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে স্বার্থের সমান বিবেচনার নীতি অনুসরণের কথা সর্বপ্রথম বলেন পিটার সিঙ্গার তাঁর Animal Liberation এবং Practical Ethics সহ অনেক গ্রন্থে এবং বহু প্রবন্ধে। প্রাণী ও মানুষের মর্যাদা সমান নয়। তবে প্রাণীর অধিকার সংরক্ষণের সময় সমান বিবেচনা প্রাপ্য। আমাদের সকলের উচিত আমাদের নিজেদের জীবনের মতো প্রাণীর জীবনকেও মূল্যবান মনে করা এবং লক্ষ্য রাখা যাতে অপ্রয়োজনে ও অকারণে প্রাণীদেরকে দুঃখ-কষ্ট দেয়া না হয়, হত্যা বা নিধন করা না হয়। জেরেমী বেনথামও এ মতের প্রধান প্রবক্তাদের অন্যতম।

Source : Practical ethics by Peter singer

১০৩.
"মানুষ সবকিছুর পরিমাপক( Man is the measure of all thing) " - সোফিস্টদের এই উক্তি নৈতিকতার................ নির্দেশ করে।
  1. ব্যাক্তিনির্ভরতা
  2. সার্বজনীনতা
  3. অপরিবর্তনশীলতা
  4. (খ) ও (গ) উভয়ই
ব্যাখ্যা

সর্বপ্রথম নৈতিক সমস্যাকে সর্বসমক্ষে নিয়ে আসার জন্য সোফিস্টরাই কৃতিত্ব পাওয়ার প্রথম দাবী রাখেন। “মানুষ সব কিছুর পরিমাপক ”–সোফিস্টদের এই মূলবাণী থেকে এটা বেশ বুঝা যায় যে, নৈতিকতার কোন ধরাবাঁধা বা স্থিরীকৃত মানদণ্ড নেই, বরং ব্যক্তি নিজেই কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়, তা নিরূপণ করে; অর্থাৎ নৈতিকতা ব্যক্তিনির্ভর।

Source :
নীতিশাস্ত্র পরিচয় - রশীদুল আলম

১০৪.
নৈতিক পদ "ভালো" এর বিশ্লেষণ করেন কোন দার্শনিক?
  1. বার্ট্রান্ড রাসেল
  2. জি ই ম্যুর
  3. এ.জে এয়ার
  4. নোয়েল স্মিথ
ব্যাখ্যা

জি ই ম্যূর-এর বিশ্লেষণী চিন্তাধারার সুস্পষ্ট প্রকাশ লক্ষ্য করা যায় Principia Ethica(1903) গ্রন্থে। এখানে তিনি নৈতিক পদ ‘ভাল' শব্দটি কি অর্থ প্রকাশ করে, এর সংজ্ঞাদান সম্ভব কিনা প্রভৃতি বিস্তারিতভাবে আলোচনা তথা বিশ্লেষণ করেছেন। তার মতে "ভালো" একটি সরল, অপ্রকৃতিক এবং অসংজ্ঞায়িত গুণ।

source : সমকালীন নীতিবিদ্যার রুপরেখা- আব্দুল হামিদ

১০৫.
Whose idealism is called, "Voluntaristic Idealism"?
  1. Immanuel kant
  2. Fichte
  3. Hegel
  4. Schopenhauer
ব্যাখ্যা

শোপেনহাওয়ার এর মতে, ইচ্ছাশক্তি জগতের সর্বত্রই বিরাজিত। জাগতিক (cosmic) বা ব্যক্তিবিশেষের ইচ্ছাশক্তিই কেবল জাগতিক দুঃখ-কষ্টের আকর। এ ধরনের ইচ্ছাশক্তিকে দূরীভূত করতে পারলেই যাবতীয় জাগতিক দুঃখ-কষ্টকে অতিক্রম করা যায়। জাগতিক বা ব্যক্তিবিশেষের ইচ্ছাশক্তির বিলয় বা ধ্বংস আছে, কিন্তু সার্বিক বা পরম ইচ্ছাশক্তির কোন বিলয় বা ধ্বংস নেই। শোপেনহাওয়ার তাঁর দর্শনে ধীশক্তি বা বুদ্ধির পরিবর্তে ইচ্ছাশক্তির উপর গুরুত্ব আরোপ করেন বলে তাঁর ভাববাদকে ঐচ্ছিক ভাববাদ-ও (Voluntaristic Idealism ) বলা হয়।

Source: Introduction to philosophy by Jadunath Sinha

১০৬.
Who is the pioneer of spiritualistic pluralism? (আধ্যাত্মিক বহুত্ববাদের প্রবর্তক কে?)
  1. Leibniz
  2. Democritus
  3. Dalton
  4. Spinoza
ব্যাখ্যা

আধ্যাত্মিক বহুত্ববাদ বা চিৎপরমাণুবাদ(Spiritualistic Pluralism or Monadism) : আধ্যাত্মিক বহুত্ববাদ চিৎপরমাণুবাদের প্রবর্তক জার্মান দার্শনিক লাইবনিজ (Leibniz) (১৬৪৬-১৭১৬)। গ্রিক পরমানুবাদীদের মতে , এ বিশ্বজগত জড় পরমাণু দ্বারা গঠিত। কিন্তু লাইবনিজ গ্রিক পরমাণুবাদীদের মতবাদকে সমালোচনা করে বলেন যে, চিৎপরমাণু বা চেতন পরমাণুই জগতের মূল বা আদিম উপাদান। এসব চিৎপরমাণু সংখ্যায় অসংখ্য এবং এগুলো সক্রিয়, অবিভাজ্য ও আধ্যাত্মিক, লাইবনিজের মতে, জড় পরমাণু অবিভাজ্য হতে পারে না, কেননা জড়ের লক্ষণ বিস্তৃতি। পরমাণু তখনই অবিভাজ্য হতে পারে যখন পরমাণুর কোন বিস্তৃতি থাকে না। তাই পরমাণুকে অবিভাজ্য হতে হলে আধ্যাত্মিক হতে হবে।
Source: দর্শনের কথা- আব্দুল বারী

বি.দ্র: লেকচার পিডিএফে - এই অংশটুকুতে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে সংশোধিত হলো।

১০৭.
বেন্থাম বর্ণিত সুখের ৭ টি মানের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়?
  1. নিশ্চয়তা
  2. উর্বরতা
  3. বিশুদ্ধতা
  4. সত্যতা
ব্যাখ্যা

বেহামের স্থূল উপযোগবাদ বা স্থুল পরসুখবাদ (utilitarianism or gross altuistic hedonism) : বেন্থামের স্থূল সুখের পরিমাণের সাহায্যেই সুখের মূল্য বিচার করা যায়। দৈহিক ও মানসিক সুখের মধ্যে কোনো গুণগত প্রভেদ নেই। এদের মধ্যে যদি কোনোরূপ পার্থক্য থাকে তবে তা পরিমাণগত পার্থক্য। দৈহিক সুখ মানসিক সুখের তুলনায় তীব্রতর, ফলে মানসিক সুখের তুলনায় দৈহিক সুখই প্রধান কাম্যবস্তু হওয়া উচিত। যে পরিমাণের মাধ্যমে সুখের মধ্যে পার্থক্য প্রদর্শন করা হয় তার বিভিন্ন মান (dimensions) আছে এবং বেন্থাম সুখের সাতটি মান স্বীকার করেছেন। যথা- (১) তীব্রতা (intensity), (২) স্থায়িত্ব (duration), (৩) নিশ্চয়তা (certainty), (8) নৈকট্য (nearness), (৫) উর্বরতা (fruitfulness of fecundity) (৬) বিশুদ্ধি (purity) এবং (৭) বিস্তৃতি (extent)'

Source : নীতিশাস্ত্র পরিচয় - রশীদুল আলম

১০৮.
নিচের কোন দার্শনিক পূর্ণতাবাদের (perfectionism) সমর্থক?
  1. হেগেল
  2. প্লেটো
  3. ম্যুরহেড
  4. উপর্যু্ক্ত সকলেই
ব্যাখ্যা

প্রাচীন যুগে গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল এবং বর্তমান যুগে হেগেল, গ্রিন, কেয়ার্ড (Caird), ডিউই (Dewey), ম্যাকেনজি, ম্যুরহেড, ডি'আর্কী (D'Arcy), পলসন (Paulsen) এবং আরো অনেকেই এই মতবাদের সমর্থক। এরই মতবাদ বিভিন্ন নামে পরিচিত। যেমন ( পূর্ণতাবাদ (perfectionism), কল্যাণবাদ (eudaemonism) এবং শক্তিবাদ (energims)।

Source: নীতিবিদ্যা- আব্দুল বারী

১০৯.
"ন্যায়পরতা হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব, শুক্রর প্রতি শত্রুতা" - কার উক্তি?
  1. সক্রেটিস
  2. সিফালাস
  3. থ্র‍্যাসিমেকাস
  4. পলিমার্কাস
ব্যাখ্যা

পলিমার্কাসের মতে, "ন্যায়পরতা হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব, শুক্রর প্রতি শত্রুতা"

According to Polemarchus, justice can be defined as "doing good to friends and harm to enemies"

"Justice is to give to each what is owed to him"

Source : The Republic by Plato

১১০.
বেদান্তদীপ - গ্রন্থের রচয়িতা কে?
  1. রামানুজ
  2. শংকর
  3. বুদ্ধ
  4. কপিল
ব্যাখ্যা

বেদান্তের অন্যতম ভাষ্যকার রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক । ‘বেদান্ত সংগ্রহ’, ‘শ্রীভাষ্য’, ‘বেদান্তদীপ’, ‘বেদান্তসার’ প্রভৃতি গ্রন্থ রামানুজ রচনা করেছেন।

source : ভারতীয় দর্শন- অর্জুন বিকাশ

১১১.
কার্যকারণ- সম্পর্কে আল গাজালী ও ডেভিড হিউমের মতের পার্থক্য কোথায়?
  1. কার্য ও কারণের অনিবার্য সম্পর্কে
  2. কার্য ও কারণের আবশ্যিক সম্পর্ক নিয়ে
  3. আদিকারণের ধারণা প্রসঙ্গে
  4. কোনো পার্থক্য নেই
ব্যাখ্যা

আল গাজালী ও হিউম উভয়ই মনে করতেন, কার্য ও কারণের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই। তবে কার্য কারণ তত্ত্ব বিষয়ে হিউমের সাথে গাজালীর পার্থক্য রয়েছে। অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসেবে হিউম মনে করেন যে, কার্য-কারণ সম্পর্কে আমাদের অভিজ্ঞতার ওপর নির্ভরশীল । কিন্তু আল-গাজালী যে কোন কার্যের কারণ হিসেবে একটি আদি কারণে বিশ্বাস করতেন। প্রসঙ্গত, এই আদি কারণই হচ্ছে আল্লাহ স্বয়ং।

Source : মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

১১২.
বৌদ্ধ দর্শনে "সম্যক দৃষ্টি(Right views) " বলতে কি বুঝায়?
  1. ভোগবিলাস, হিংসা, রাগ ও দ্বেষ, বর্জন
  2. সদুপায়ে জীবনযাত্রা নির্বাহ করা
  3. চারিটি আর্য-সত্য সম্পর্কে যথার্থ জ্ঞান
  4. যথাযথ ভাবে প্রত্যক্ষণ
ব্যাখ্যা

বুদ্ধদেবের চতুর্থ আর্য-সত্য হইল ‘দুঃখ-নিবৃত্তির মার্গ' বা পথও আছে। বুদ্ধদেবের মতে দুঃখের কারণ অপসারণ করিবার মার্গ বা পথই হইল দুঃখ-নিবৃত্তির পথ। এই পথের আটটি অঙ্গ বা স্তর আছে। তাই এই পথকে বৌদ্ধদর্শনে 'অষ্টাঙ্গিক মার্গ' (Eight-fold_path) বলা হয়। এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যেই বৌদ্ধ দর্শনের নীতিতত্ত্বকে প্রকাশ করা হইয়াছে । এই মার্গের আটটি স্তর হইল— (১) সম্যক দৃষ্টি (সম্মাদিখি), (২) সম্যক সংকল্প (সম্মাসংকল্প), (৩) সম্যক্ বাক্ বা বাক্ সংযম (সম্মাবাচা), (৪) সম্যক্ কর্মান্ত বা সংযত আচরণ (সম্মা-কম্মান্ত), (৫) সম্যক্ আজীব (সম্মা-আজীব), (৬) সম্যক্ ব্যায়াম (সম্মা-ব্যায়াম), (৭) সম্যক স্মৃতি (সম্মাসতি) এবং (৮) সম্যক সমাধি (সম্মা-সমাধি)।

(১) সম্যক দৃষ্টি (Right views)—চারিটি আর্য-সত্য সম্পর্কে যথার্থ জ্ঞান হইল আর্য-সত্যগুলি সম্পর্কে সম্যক দৃষ্টি।

Source:
ভারতীয় দর্শন - অর্জুন বিকাশ

১১৩.
ন্যায় দর্শনে "দৃষ্টান্ত" বলতে কি বুঝায়?
  1. ন্যায়ের (Syllogism) অন্তর্গত তর্কবাক্যগুলিকে
  2. যে বিষয় সম্পর্কে কারোও মতভেদ থাকে না
  3. অনিশ্চিত জ্ঞানকে
  4. যে বিষয়ে মতভেদ থাকে
ব্যাখ্যা

'ন্যায়'-মতে পদার্থ ষোড়শ প্রকার; যথা—(১) প্রমাণ, (২) প্রমেয়, (৩) সংশয়, (৪) প্রয়োজন, (৫) দৃষ্টান্ত, (৬) সিদ্ধান্ত, (৭) অবয়ব, (৮) তর্ক, (৯) নির্ণয়, (১০) বাদ, (১১) জল্প (১২) বিতন্ডা, (১৩) হেত্বাভাস, (১৪) ছল, (১৫) জাতি এবং (১৬) নিগ্রহস্থান ।

(৫) দৃষ্টান্ত—যে বিষয় সম্পর্কে কাহারও মতভেদ থাকে না তাহাকে দৃষ্টান্ত বলে ।

Source : ভারতীয় দর্শন- অর্জুন বিকাশ

১১৪.
ইবনে রুশদের মতে কত ধরণের সত্তা(being) রয়েছে?




ব্যাখ্যা

ইবনে রুশদের মতে দু'ধরনের সত্তা আছে- এদের একটি যা নিয়ন্ত্রণ করে এবং অপরটি যা নিয়ন্ত্রিত হয় । সত্তা হিসেবে প্রথমটি সক্রিয় এবং দ্বিতীয়টি নিষ্ক্রিয়। সক্রিয় সত্তা আধ্যাত্মিক। কিন্তু নিষ্ক্রিয় সত্তা জড়ীয় এবং এ জন্যই, তা দেহধারী বা বস্তুগত। দেহধারী ও আধ্যাত্মিক সত্তার মধ্যে এক সমান্তরালবাদের (parallelism) সম্পর্ক বিদ্যমান ।এভাবে ইবনে রুশদ সক্রিয় ও নিষ্ক্রিয়—এই দ্বিবিধ সত্তার ধারণায় উপনীত হয়েছেন।

Source : মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

১১৫.
Those who believe, "Objects of knowledge are not independent of mind" is called.............philosopher.
  1. Idealist
  2. Realist
  3. Neo realist
  4. Materialist
ব্যাখ্যা

দর্শনের ইতিহাসে একদল দার্শনিক বলেন, জ্ঞেয় বস্তু মনের বা জ্ঞানের উপর নির্ভরশীল(objects of knowledge are not independent of mind) - এদের নাম ভাববাদী, আর এদের মতবাদের নাম ভাববাদ। আরেক দল দার্শনিক বলেন, জ্ঞেয় বস্তু জ্ঞাতার মনের ওপর নির্ভরশীল নয়। বস্তু মননিরপেক্ষ সত্তা নিয়েই বিরাজমান। এদেরকে বাস্তববাদী বলা হয় ও এদের মতবাদের নাম বাস্তববাদ।

Source : Introduction to philosophy by Jadunath Sinha

১১৬.
"The impulse towards pleasure, if too predominant, defeats its own aim." - who said this?
  1. John Stuart Mill
  2. Jeremy Bentham
  3. Herbert Spenser
  4. Sidgwick
ব্যাখ্যা

ড. সিগউইক (Dr. Sidgwick) মনস্তাত্ত্বিক সুখবাদের একটি প্রধান ত্রুটি নির্দেশ করেছেন। তিনি বলেন, “সুখের প্রতি আকর্ষণ যদি অত্যন্ত প্রবল হয়, তবে সে সুখ আর পাওয়া যায় না।” "The impulse towards pleasure, if too predominant, defeats its own aim." - Sidgwick

যতই আমরা সুখ পেতে চাই ততই আমরা সুখ হারাই। সুখ পেতে হলে সাময়িকভাবে আমাদেরকে সুখ বিস্মৃত হতে হয়, অর্থাৎ সুখ পাবার শ্রেষ্ঠ উপায় হলো সুখ বিস্মৃত হওয়া। এটাকে বলা হয় (paradox of hedonism);

Source : নীতিশাস্ত্র পরিচয় - রশীদুল আলম

১১৭.
আল ফারাবীর মতে যুক্তিবিদ্যা কত প্রকার?




ব্যাখ্যা

ফারাবীর মতে, যুক্তিবিদ্যা দু'ভাগে বিভক্ত। প্রথম শ্রেণীর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ধারণা (ideas) ও সংজ্ঞা এবং দ্বিতীয় শ্রেণীর আলোচনার বিষয় হল অবধারণ (judgements), অনুমান ও প্রমাণ । ধারণা ও বস্তুর মধ্যে কোন অনিবার্য সম্পর্ক নেই । ধারণা শুধু মনেই অবস্থান করে। ধারণা আবার দু'রকমের। এদের প্রথম শ্রেণীর ধারণা বস্তুর সরলতম উপাদান। বস্তুর ইন্দ্রিয় প্রত্যক্ষণলব্ধ জ্ঞান থেকে এর উৎপত্তি এবং আমাদের মনেই এর প্রতিফলন। দ্বিতীয় শ্রেণীর ধারণা মনের সহজাত (innate) ধারণা ; জন্ম থেকেই আমাদের মনে মুদ্রিত হয়ে থাকে। ইন্দ্রিয় প্রত্যক্ষণ-লব্ধ ধারণার সাথে এদের কোন মিল নেই ।এগুলো আমাদের চেতনায় স্বজ্ঞাতাবস্থায় (intuitively) প্রতীয়মান হয় ।

Source: মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

১১৮.
বৌদ্ধ দর্শনে প্রতীত্যসমুৎপাদ বলতে কি বুঝায়?
  1. শক্তির নিত্যতা
  2. প্রকৃতির নিয়মানুবর্তিতা
  3. ব্রহ্ম কর্তৃক জগতের সৃষ্টি
  4. কার্যকারণ নিয়ম
ব্যাখ্যা

প্রতীত্য সমুৎপাদ বা শর্তাধীন সৃষ্টিবাদ (The Theory of Dependent Origination of Conditional Existence of things) :-

বুদ্ধদেবের মতে এই জগতে কোন বস্তু বা ঘটনা আত্মনির্ভর নহে এবং বিনা কারণে বা আকস্মিকভাবে কিছু ঘটে না। প্রতিটি বস্তু বা ঘটনার কারণ আছে। জাগতিক সকল বস্তুই এক সর্বব্যাপক ও অবশ্য-স্বীকার্য 'কার্য-কারণ' নিয়মের অধীন। বৌদ্ধমতে এই 'কার্য-কারণ' নিয়ম জগতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করিয়া চলিয়াছে । ঈশ্বর বা কোন অতীন্দ্রিয় চেতনা সত্তার দ্বারা এই নিয়ম পরিচালিত হয় না। এই কার্য-কারণ নিয়মকে বৌদ্ধ দর্শনে 'প্রতীত্য সমুৎপাদ' (Theory of Dependent Origination) বলা হয়। 'প্রতীতা' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হইল 'ইহাকে পাইয়া', আর 'সমুৎপাদ' ‘উৎপত্তি'। অর্থাৎ ইহাকে পাইয়া উৎপত্তি। 'প্রতীত্য সমুৎপাদে'র সহজ অর্থ হইল যে-কোন বস্তু বা ঘটনা পূর্ববর্তী বস্তু বা ঘটনা হইতে সমুৎপন্ন।

Source: ভারতীয় দর্শন- রমেন্দ্রনাথ ঘোষ

১১৯.
সাংখ্য দর্শন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?
  1. সাংখ্য দর্শন দুইটি মূল তত্ত্বে বিশ্বাসী- পুরুষ এবং প্রকৃতি
  2. সাংখ্য দর্শনের কার্যকারণবাদকে অসৎকার্যবাদ বলা হয়।
  3. সাংখ্য দর্শন বেদান্ত দর্শনের অদ্বৈতবাদের বিরোধী
  4. বহুত্ববাদের (Pluralism) বিরোধী
ব্যাখ্যা

(খ) সঠিক নয়।
সাংখ্য দর্শনের কার্যকারণবাদকে সৎকার্যবাদ বলা হয়। এই সৎকার্যবাদই সাংখ্য দর্শনের প্রধান ভিত্তি। সাংখ্য মতে কারণ ব্যতীত কোন কার্য ঘটে না। সাংখ্য দর্শন মতে কার্য উৎপন্ন হওয়ার পূর্বে উহা উপাদান কারণের মধ্যে অব্যক্ত বা প্রচ্ছন্ন অবস্থায় বিদ্যমান (সৎ) থাকে; যেমন, তিল হইতে যখন তৈল উৎপন্ন হয়, তখন তৈলরূপ কার্যের উপাদান কারণ হয় তিল। সাংখ্য মতে তিলের মধ্যে তৈল অব্যক্ত বা প্রচ্ছন্ন অবস্থায় বিদ্যমান থাকে। তিন পিষ্ট হইলে তৈলের উৎপত্তি হয়। সুতরাং সাংখ্য দার্শনিকগণের মতে ‘সৎ' হইতে ‘সৎ'-এর উৎপত্তি, ‘অসৎ' হইতে সৎ-এর উৎপত্তি কখনও সম্ভব নয় ৷বৌদ্ধ দার্শনিকগণ সাংখ্য দর্শনের সৎকার্যবাদের বিরোধিতা করেন। তাঁহাদের মতে কার্যটি কারণের মধ্যে সুপ্ত থাকে না।
Source : ভারতীয় দর্শন- অর্জুন বিকাশ

১২০.
কোন দর্শনকে "সর্ববিদ্যার প্রদীপ " বলে অভিহিত করা হয়?
  1. ন্যায় দর্শন
  2. সাংখ্য দর্শন
  3. বেদান্ত দর্শন
  4. মীমাংসা দর্শন
ব্যাখ্যা

ন্যায়দর্শন মুখ্যতঃ 'প্রমাণ' (যথার্থ জ্ঞানলাভের প্রণালী) সম্পর্কে আলোচনা করে বলিয়া ইহাকে প্রমাণশাস্ত্রও বলা হয়। প্রদীপ যেমন সকল বস্তুকে আলোকিত করে, তেমনি ন্যায়দর্শনও সর্বশাস্ত্রকে নির্ভুলভাবে প্রতিভাত হইতে সাহায্য করে। তাই ন্যায়দর্শনকে অনেকেই 'সর্ববিদ্যার প্রদীপ' বলিয়া অভিহিত করিয়াছেন।

Source : ভারতীয় দর্শন- অর্জুন বিকাশ

১২১.
নিচের কোনটি শংকর অনুযায়ী ব্রহ্মের বৈশিষ্ট্য নয়?
  1. ব্রহ্ম নিত্য ও শুদ্ধ
  2. ব্রহ্ম ও আত্মার মধ্যে কোনো পার্থক্য নাই
  3. ব্রহ্ম দুঃখস্বরূপ
  4. ব্রহ্মের মাঝে কোনো প্রকারের ভেদ নেই
ব্যাখ্যা

শঙ্করের ব্রহ্মবাদ (Sankara's Conception of God) :- শঙ্করের মতে, ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা এবং জীব ব্রহ্মস্বরূপ। শঙ্কর কেবলাদ্বৈতবাদী, কারণ তিনি ব্রহ্মের সত্তা ছাড়া আর কোন কিছুর সত্তা স্বীকার করেন নাই । ব্রহ্মের স্বরূপ বর্ণনা প্রসঙ্গে শঙ্কর বলেন, ব্রহ্ম নিত্য, শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত । ব্রহ্ম অসীম, অনন্ত ও নির্গুণ। ব্রহ্ম এবং আত্মার মধ্যে কোন পার্থক্য নাই । আত্মাই ব্ৰহ্ম।

ব্রহ্ম সৎ, চিৎ ও আনন্দস্বরূপ । ব্রহ্ম সৎ অর্থ তিনি অসৎ নহেন, ব্রহ্ম চিৎ অর্থ জড় নহেন এবং ব্রহ্ম আনন্দস্বরূপ অর্থ তিনি দুঃখস্বরূপ নহেন। ব্রহ্ম ব্রহ্ম সৎ, চিত্ত নির্বিশেষ, অর্থাৎ তাঁহার কোন বিশেষ নাই।

Source : ভারতীয় দর্শন- অর্জুন বিকাশ

১২২.
“এমন নিয়মানুসারে কাজ করো, যে নিয়মকে একটি সর্বজনীন নিয়মে পরিণত করতে ইচ্ছা করতে পারো।” - কার উক্তি?
  1. ইমানুয়েল কান্ট
  2. জন স্টুয়ার্ট মিল
  3. জেরেমি বেন্থাম
  4. হেগেল
ব্যাখ্যা

কান্ট নৈতিক নিয়ম বা শর্তহীন আদেশকে আরো সুস্পষ্ট করার জন্য এই স্বতঃসিদ্ধগুলি প্রদান করেছেন-

(১) “এমন নিয়মানুসারে কাজ করো, যে নিয়মকে একটি সর্বজনীন নিয়মে পরিণত করতে ইচ্ছা করতে পারো।”

"Act only on that maxim which thou canst at the same time will to become a univesal law." Kant

(২) “এমনভাবে কাজ কর, যাতে তুমি নিজেকে বা অন্য কোনো মানুষকে কোনো এই সময় উপায় হিসাবে মনে না করে সর্বদা উদ্দেশ্য হিসাবেই গ্রহণ করবে""So act as to treat humanity whether in thine own person or in that of any other, always as an end never as a means. " - Kant

(৩) "আদর্শ সমাজের সভ্য হিসাবে কাজ সম্পাদন কর।”

" Act as a member of a kingdom of ends"

Source: Critique of practical reason by immanuel kant

১২৩.
বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ "ত্রিপিটক " কোন ভাষায় রচিত?
  1. সংস্কৃত
  2. পালি
  3. অসমিয়া
  4. প্রাকৃত
ব্যাখ্যা

বুদ্ধদেবের উপদেশাবলী প্রথমে মুখে মুখে প্রচারিত হইলেও পরে তাঁহার তিনজন বুদ্ধদেবের তিনজন প্রিয় প্রিয় শিষ্য তাঁহার উপদেশাবলীকে তিনটি গ্রন্থে পালিভাষায় লিপিবদ্ধ করেন। এই তিনটি গ্রন্থ 'ত্রিপিটক' (তিনটি পেটিকা) নামে খ্যাত। এই পিটকগুলির নাম—বিনয় পিটক, সুত্ত-পিটক এবং অভিধম্ম- পিটক। প্রথম পিটকে আছে বৌদ্ধ সঙ্ঘের নিয়মাবলী, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীদের আচরণ কি রকম হওয়া উচিত তৎসম্পর্কীয় নিয়মাবলী; দ্বিতীয় পিটকে আছে বুদ্ধদেব-কথিত উপদেশমূলক ছোট ছোট গল্প এবং তৃতীয় পিটকে আছে দার্শনিক তত্ত্বের আলোচনা।
Source : ভারতীয় দর্শন- অর্জুন বিকাশ

১২৪.
নাফসে লাওয়ামা - দ্বারা আল গাজালী কোন প্রকারের আত্মাকে বুঝিয়েছেন?
  1. প্রশান্ত আত্মা
  2. অনুশোচনামূলক আত্মা
  3. প্রবৃত্তি প্রবণ আত্মা
  4. মুক্ত আত্মা
ব্যাখ্যা

আলা গাজালীর মতে নফস তথা আত্মা ৩ রকমের:
১. নাফসে আম্মারা(প্রবৃত্তি প্রবণ)
২. নাফসে লাওয়ামা(অনুশোচনামূলক),
৩. নাফসে মুতমাইন্না (প্রশান্ত আত্মা)

Source : মুসলিম দর্শন - আমিনুল ইসলাম

১২৫.
Who among the followings is a naturalist philosopher? ( নিচের কোন দার্শনিক প্রকৃতিবাদী ?)
  1. Plato
  2. G.E Moore
  3. Bentham
  4. None of the above
ব্যাখ্যা

সমকালীন নীতিবিদ্যায় প্রকৃতিবাদ ও অপ্রকৃতিবাদ (Naturalistic and Non-naturalistic theories) পরিলক্ষিত হয়। প্রকৃতিবাদ সাধারণত বর্ণনামূলক বিজ্ঞান এবং বিশেষ করে প্রকৃতিবাদের সব থেকে সাধারণ রূপ মনোবিজ্ঞানের সাহায্যে নৈতিক ধারণার বিশ্লেষণ করে। প্রকৃতিবাদী: হবস, বেন্থাম, মিল, স্পেন্সার প্রমুখ।
অন্যাদিকে, অপ্রকৃতিবাদী: প্লেটো, জি,ই ম্যুর, প্রিচার্ড, রস প্রমুখ।

Source: নীতিবিদ্যা- আব্দুল বারী।

১২৬.
যেসব বাক্যের অর্থ ও সত্যতা অভিজ্ঞতার মাধ্যমে যাচাই করা যায়, সেগুলোকে.................... বাক্য বলে।
  1. বিশ্লেষক
  2. অধিবিদ্যক
  3. সংশ্লেষক
  4. (ক) ও (গ) উভয়ই
ব্যাখ্যা

তত্ত্ববিদ্যার বাক্যের অর্থহীনতা প্রমাণ করতে গিয়ে যৌক্তিক প্রত্যক্ষবাদীরা মনে করে যে, অর্থপূর্ণ বাক্য দুই ধরনের, যেমন, বিশ্লেষক ও সংশ্লেষক বা তথ্যপূর্ণ। যেসব বাক্যকে অভিজ্ঞতা-নিরপেক্ষভাবেই বোঝা যায়, সেগুলো বিশ্লেষক বাক্য। যেসব বাক্যের অর্থ ও সত্যতা অভিজ্ঞতার মাধ্যমে যাচাই করা যায়, সেগুলোই সংশ্লেষক বাক্য।

Source : হেগলোত্তর দর্শন - বজলুল করিম


১২৭.
"How to make our ideas clear" প্রবন্ধটির রচয়িতা কে?
  1. William James
  2. John Dewey
  3. F.C.S Schiller
  4. C.S Peirce
ব্যাখ্যা

প্রয়োগবাদী চিন্তাধারার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রয়োগবাদ দার্শনিক চিন্তনের একটা পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি, যা ১৮৭৮ খ্রিস্টাব্দের দিকে সি. এস. পার্স- এর (Charles Sanders Peirce) (১৮৩৯-১৯১৪) How to make our ideas clear নামক প্রবন্ধে প্রথম বর্ণিত করা হয়, যা ১৮৯৮ খ্রিস্টাব্দে উইলিয়ম জেমস-এর (William Jarnes) (১৮৪২-১৯১০) দ্বারা মুখ্যত সত্যসম্পর্কীয় মতবাদ হিসেবে পুনরুজ্জীবিত হয়;

Source: হেগলোত্তর দর্শন - বজলুল করিম

১২৮.
"ফানা" অর্থ কি?
  1. পুনর্গঠন
  2. আত্মবিলোপ
  3. পরমানন্দ
  4. সৃষ্টি
ব্যাখ্যা

'ফানা' (فناء) একটি আরবি শব্দ, যার অর্থ 'ধ্বংস', 'বিলীন হওয়া', 'অন্তর্ধান' বা 'নিঃশেষ হয়ে যাওয়া' "আত্মবিলোপ"। সুফিবাদের প্রেক্ষাপটে, এটি নিজের অহং বা সত্তাকে সম্পূর্ণভাবে বিলীন করে দিয়ে ঈশ্বরের ইচ্ছার সাথে একীভূত হওয়াকে বোঝায়, যা 'মৃত্যুর আগে মৃত্যুবরণ করা' নামেও পরিচিত।
Source : মুসলিম দর্শন পরিচিতি - আব্দুল হাই ঢালী

১২৯.
Which of the following theory is called "Instrumentalism"?
  1. Pragmatism
  2. Existentialism
  3. Realism
  4. Idealism
ব্যাখ্যা

প্রয়োগবাদ অনুসারে, জগত সংগঠনশীল (in the making) এবং এ জগতকে কিভাবে সুন্দর ও ভাল করা যায়, যাতে জগত মানুষের উপকারে আসে, সেই দিকটার প্রতি আলোকপাত করাই প্রয়োগবাদী দার্শনিকদের আসল উদ্দেশ্য । আর এর ফলে প্রয়োগবাদীদের মতে মন, ভাব বা ধারণা ইত্যাদি ধারণা হলো কতকগুলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো বা সমস্যাগুলোকে নিরসন করার যন্ত্র বা উপকরণ মাত্র এবং এজন্যই এ মতবাদকে কখনও কখনও 'করণবাদ' (Instrumentalism) বলা হয়ে থাকে ।

Source : হেগলোত্তর দর্শন - বজলুল করিম

১৩০.
কোন দার্শনিককে "দর্শন সাগর " উপাধি দেওয়া হয়েছে?
  1. জিসি দেব
  2. আরজ আলী মাতুব্বর
  3. দেওয়ান আজরফ
  4. আব্দুল মতীন
ব্যাখ্যা

দর্শনে বিশিষ্ট অবদানের জন্য ১৯৬৭ সালে জিসি দেবকে সম্মানসূচক ‘দর্শন সাগর’ উপাধিতে ভূষিত করে। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর ‘একুশে পদক’ প্রদান করে।

১৯৭১ সালের ২৬ মার্চ পাকবাহিনী বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে তাঁকে নৃশংসভাবে হত্যা করে। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণকবরে তাঁর মরদেহ সমাহিত করা হয়।

Source : বাঙালির দর্শন - আমিনুল ইসলাম

১৩১.
"দি ভেনগার্ড" "দি এভান্স গার্ড" পত্রিকা গুলো কোন মতাদর্শের প্রচার করতো?
  1. ভাববাদী দর্শনের
  2. জড়বাদী দর্শনের
  3. মার্কসীয় দর্শনের
  4. মরমী ধারার দর্শন
ব্যাখ্যা

১৯২০-এর দশকে বাংলায় মার্কসীয় চিন্তার আগমনে বাঙালির দর্শনে এক নতুন অধ্যায়ের সূচিত হয়। এদেশে মার্কসবাদের প্রসারের পেছনে এন. এম. রায়ের গুরুত্ব অপরিসীম। ১৯২০ খ্রিস্টাব্দ হতে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত এদেশে মার্কসবাদ প্রচারে কয়েকটি পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো হলো : ভারত শ্রমজীবী, দি ভেনগার্ড, দি এভান্স গার্ড, দি ম্যাসেস অব ইন্ডিয়া, দি ইন্ডিয়ান সোসালিস্ট, লাঙ্গল, গণবাণী, ফ্লেইম, মুক্তিযোদ্ধা ও একতা ইত্যাদি।

Source : বাঙালির দর্শন - রামদুলাল রায়

১৩২.
রুডলফ কারনাপ ভাষার বিশ্লেষণের ক্ষেত্রে কয় ধরণের বাক্যের কথা বলেন?




ব্যাখ্যা

কারনাপের মতে ভাষার বিশ্লেষণ করাই দর্শনের কাজ। তিনি ৩ ধরণের বাক্যের কথা বলেন:

১. পদবিন্যাস সংক্রান্ত বাক্য( syntactical sentence)

২. বস্তুসংক্রান্ত বাক্য(Object sentence)

৩. ছদ্ম- বস্তুসংক্রান্ত বাক্য (Pseudo-object sentence)

Source: হেগলোত্তর দর্শন - বজলুল করিম

১৩৩.
Which of the followings isn’t a primary quality(মূখ্য গুণ) according to John Locke?
  1. Extension (বিস্তৃতি)
  2. Volume ( আয়তন)
  3. Odour (গন্ধ)
  4. Motion( গতি)
ব্যাখ্যা

জন লকের মতে বস্ত তথা দ্রব্যের বৈশিষ্ট্যগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়: মুখ্য গুণাবলী (primary qualities) এবং গৌণ গুণাবলী (secondary qualities)। মুখ্য গুণাবলী হল বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য যা বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় না, যেমন আকার, আকৃতি,আয়তন সংখ্যা, এবং গতি।অন্যদিকে, গৌণ গুণাবলী হল যেগুলো আমাদের ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ হয়, যেমন রঙ, স্বাদ, গন্ধ, স্পর্শ প্রভৃতি।এই গুণাবলী বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য নয়, বরং আমাদের উপলব্ধির উপর নির্ভরশীল।

source : Introduction to philosophy by Jadunath Sinha

১৩৪.
অমাধ্যম অনুমানকে যুক্তিবিদরা কত ভাগে ভাগ করেছেন?


  1. ১০

ব্যাখ্যা

অমাধ্যম অবরোহ অনুমান: একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়।

সক্রেটিস হলেন প্লেটোর শিক্ষক

.. প্লেটো হলেন সক্রেটিসের ছাত্র।

অমাধ্যম অনুমান ১০ প্রকার:

১. আবর্তন ২. প্রতিবর্তন ৩.প্রতি- আবর্তন ৪. অন্তরাবর্তন ৫.বিরোধানুমান ৬. নিশ্চয়তাঘটিত অনুমান ৭. সম্বন্ধ পরিবর্তন ৮. গুণ যোগাত্মক ৯. গুণ বিয়োগাত্মক ১০. জটিল ধারণা যোগাত্মক

Source: উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)

১৩৫.
"I to die, and you to live. Which is better only God knows" - who said this?
  1. Thales
  2. Plato
  3. Aristotle
  4. Socrates
ব্যাখ্যা

উক্তিটি সক্রেটিস-এর।এথেনীয় আইন অনুযায়ী সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর সক্রেটিস নিজ হাতে হেমলক নামক বিষপানে তার মৃত্যুদণ্ড কার্যকর করেন।

মৃত্যুর আগে তিনি বিষপাত্র হাতে নিয়ে বলেছিলেন “I to die, and you to live. Which is better only God knows” অর্থাৎ - আমি মরবো, আর তুমি বাঁচবে। কোনটা ভাল শুধুমাত্র ঈশ্বরই জানে।

Source: Apology by Plato