পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes১৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২১
সিলেবাস
সম্ভাব্যতা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী-২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে মঙ্গলবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৭
  2. খ) ৫/৭
  3. গ) ২/৭
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা

একটি সপ্তাহে দিন আছে 7 টি
বৃষ্টি হয়েছে 5 দিন
∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7
অর্থাৎ, মঙ্গলবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 5/7
∴ মঙ্গলবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= 1 - 5/7 = 2/7

.
একটি মুদ্রা ৩ বার নিক্ষেপ করা হলে তিনবারই একই পিঠ পড়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৪
  2. খ) ১/৮
  3. গ) ৩/৮
  4. ঘ) উত্তর নাই
ব্যাখ্যা

একটি মুদ্রা ৩ বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র হবে
(HHH), (HHT), (HTH), (HTT), (THH), (THT), (TTH), (TTT)
মোট নমুনা ক্ষেত্র = ৮
একই পিঠ ২টি (HHH)(TTT)
নির্নেয় সম্ভাবনা ২/৮ = ১/৪

.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা অথবা ২ দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. ক) ২/৩
  2. খ) ১/৬
  3. গ) ১
  4. ঘ) ১/২
ব্যাখ্যা

বিজোড় সংখ্যা = ১, ৩, ৫ এবং ২ দ্বারা বিভাজ্য = ২, ৪, ৬
বিজোড় সংখ্যা অথবা ২ দ্বারা বিভাজ্য সংখ্যা ={১, ৩, ৫} ∪ {২, ৪, ৬}
= {১, ২, ৩, ৪, ৫, ৬}
একটি ছক্কার নমুনা বিন্দু = ৬
সম্ভাব্যতা = ৬/৬ = ১

.
৫২ খানা তাসের প্যাকেট হতে একখানা তাস দৈবভাবে টানলে তাসটি লাল টেক্কা হবার সম্ভাবনা কত?
  1. ক) ১/২৬
  2. খ) ২/৫২
  3. গ) ১/৫২
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
মোট তাস = ৫২ খানা, লাল টেক্কা = ২ টা
সম্ভাবনা = ২/৫২ = ১/২৬
.
কোন একটি এলাকার ৬৫ জন লোক প্রথম আলো, ৪০ জন বাংলাদেশ প্রতিদিন, ৫৪ জন জনকন্ঠ, ৫০ জন যুগান্তর পত্রিকা পড়ে। এদের মধ্য থেকে একজনকে দৈবভাবে নির্বাচন করলে তিনি প্রথম আলো পড়েন না এর সম্ভাবনা কত?
  1. ক) ৬৫/১৪৪
  2. খ) ৬৫/২০৯
  3. গ) ১৪৪/২০৯
  4. ঘ) ১৩৭/২০৯
ব্যাখ্যা

পত্রিকা পড়েন মোট = (৬৫ + ৪০ + ৫৪ + ৫০) = ২০৯
প্রথমআলো পড়ে ৬৫ জন, তাহলে প্রথমআলো পড়ে না (২০৯ - ৬৫) বা ১৪৪ জন
প্রথমআলো পড়েন না তার সম্ভাবনা = ১৪৪/২০৯

.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় ৫ এবং মুদ্রায় হেড পাবার সম্ভাব্যতা কত?
  1. ক) ২/১২
  2. খ) ১/৬
  3. গ) ১/১২
  4. ঘ) ৩/১২
ব্যাখ্যা

একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র গুলো
(1H), (1T), (2H), (2T), (3H), (3T), (4H), (4T), (5H), (5T), (6H), (6T)
ছক্কায় ৫ এবং মুদ্রায় হেড পাবার সম্ভাব্যতা ১/১২

.
একটি ব্যাগে ৪ টি সাদা ও ৫টি কালো বল আছে। একজন লোক নিরপেক্ষ ভাবে তিনটি বল তুললেন। তিনটি বলই কালো হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৮৪
  2. খ) ৯/৪২
  3. গ) ৫/৪২
  4. ঘ) ৫/৮৪
ব্যাখ্যা

মোট বল (৪+৫) বা ৯ টি
৫ টি কালো বল থেকে ৩ টি কালো বল তোলা যায় ৫C৩ উপায়ে
এবং ৯ টি বল হতে ৩ টি বল তোলা যায় ৯C৩ উপায়ে
তাহলে, তিনটি বলই কালো হওয়ার সম্ভাবনা 5C3/9C3 = 10/84 = 5/42

.
একটি বাক্সে ১০ টি কালো ও ১৫ টি লাল মার্বেল আছে। যেমন খুশী টানলে প্রতিবার ২টি একই রঙের মার্বেল হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 21/20
  4. ঘ) 1/3
ব্যাখ্যা

মোট মার্বেল ২৫ টি
২টি মার্বেলই কালো হবার সম্ভাবনা 10C2/25C2 = 3/20
২টি মার্বেলই লাল হবার সম্ভাবনা 15C2/25C2 = 7/20
তাহলে মার্বেল দুটি একই রং হবার সম্ভাবনা 3/20 + 7/20 = 1/2

.
একটি থলিতে ৭ টি সবুজ ও ৫ টি সাদা বল আছে। নিরপেক্ষভাবে একটিকে তুলে আবার সবগুলো একত্রে রাখা হলো এবং আবার একটি মার্বেল তোলা হলো।একটি লাল একটি কালো হবার সম্ভাব্যতা কত?
  1. ক) ৩৫/৭২
  2. খ) ১/১৪৪
  3. গ) ৩৫/১৪৪
  4. ঘ) ৭/১২
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে ভাষাগত ভুল আছে তাই উত্তর দেয়া হল না।

মোট বল ১২টি
প্রথমে একটি সবুজ তোলার সম্ভাব্যতা ৭/১২
বলটি রেখে আবার তুললে বলটি সাদা হবার সম্ভাব্যতা ৫/১২
প্রথমে সবুজ ও পরে সাদা বল তুলার সম্ভাব্যতা ৭/১২ . ৫/১২ = ৩৫/১৪৪
অনুরূপভাবে, প্রথমে সাদা ও পরে সবুজ বল তুলার সম্ভাব্যতা ৫/১২ . ৭/১২ = ৩৫/১৪৪
সুতরাং, একটি সবুজ ও অন্যটি সাদা হবার সম্ভাব্যতা = ৩৫/১৪৪ + ৩৫/১৪৪ =৭০/১৪৪ = ৩৫/৭২

১০.
A ও B এর একটি অংক সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে ১/৫ ও ১/৪। তারা একত্রে অঙ্কটি সমাধান করার চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্নয়ের সম্ভাব্যতা কত?
  1. ক) ১/২
  2. খ) ১/৫
  3. গ) ২/৩
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা

A এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা (১-১/৫) বা ৪/৫
B এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা (১-১/৪) বা ৩/৪
A ও B এর একত্রে অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা ৪/৫ x ৩/৪ বা ৩/৫
A ও B এর একত্রে অঙ্কটি করতে পারার সম্ভাব্যতা (১-৩/৫)বা ২/৫

১১.
৫২ খানার এক প্যাকেট তাস থেকে স্কাপনের টিক্কা সরিয়ে রাখা হল। অবশিষ্ট তাসগুলো থেকে নিরপেক্ষ ভাবে একটি তাস টানলে সেটি স্কাপন হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ২/৫২
  2. খ) ৪/১৭
  3. গ) ১২/৫২
  4. ঘ) ১৩/৫২
ব্যাখ্যা
স্কাপনের টিক্কা সরিয়ে রাখা হলে তাস থাকে ৫১ খানা তার মধ্যে স্কাপনের তাস আছে ১২ খানা।
নিরপেক্ষ ভাবে একটি তাস টানলে সেটি স্কাপন হওয়ার সম্ভাবনা ১২/৫১ = ৪/১৭
১২.
১২ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা থেকে যেকোন একটিকে ইচ্ছা মতো নিলে সে সংখ্যা টি মৌলিক অথবা ৫ এর গুনিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৯/১৮
  2. খ) ১/১৮
  3. গ) ৯/১৯
  4. ঘ) ৫/১৯
ব্যাখ্যা

মোট সংখ্যা ১৯
১০ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা (১৩, ১৭, ১৯, ২৩, ২৯) = ৫টি
এবং ৫ এর গুনিতক (১৫, ২০, ২৫, ৩০) = ৪ টি
সংখ্যা টি মৌলিক অথবা ৫ এর গুনিতক হওয়ার সম্ভাবনা = ৯/১৯

১৩.
একটি চাকরীর পরীক্ষায় চাকরী পাওয়ার সম্ভাবনা ৪/৫ হলে, চাকরী না পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৫০%
  2. খ) ৭৫%
  3. গ) ২০%
  4. ঘ) ৪০%
ব্যাখ্যা
চাকরী না পাওয়ার সম্ভাবনা (১ – ৪/৫) বা ১/৫
(১/৫)(১০০) = ২০%
১৪.
একটি অধিবর্ষে (৩৬৬ দিন) ৫৩ টি শুক্রবার থাকার সম্ভাব্যতা নির্নয় করুন?
  1. ক) ১/৭
  2. খ) ১/৩৬৬
  3. গ) ২/৭
  4. ঘ) ৫/৫২
ব্যাখ্যা

৩৬৬ দিনের বছরে ৫২ সপ্তাহ বা ৩৬৪ দিন থাকে। সে অনুযায়ী ৫২ টি শুক্রবার থাকে।
বাকি দুই দিন পরপর (বৃহস্পতি, শুক্র) বা (শুক্র, শনি) বা (শনি, রবি) বা (রবি, সোম) বা (সোম,মঙ্গল) বা (মঙ্গল, বুধ) বা (বুধ, বৃহস্পতি) এই সাত প্রকারের যেকোন একপ্রকার হতে পারে। এর মধ্যে শুক্রবার আছে ২ বার।
সুতরাং, পরবর্তী ২ দিনে শুক্রবার হওয়ার সম্ভাব্যতা ২/৭।

১৫.
একটি থলিতে ১০ টি নীল, ১৫ টি কালো এবং ৯ টি লাল বল আছে। একটি বলকে দৈবভাবে তুলে নেওয়া হলে বলটি লাল হবার সম্ভাবনা কত?
  1. ক) ১০/৩৫
  2. খ) ৯/৩৫
  3. গ) ৯/৩৪
  4. ঘ) ৫/৯
ব্যাখ্যা
মোট বল (১০ + ১৫ + ৯) বা, ৩৪
বলটি লাল হবার সম্ভাবনা ৯/৩৪
১৬.
একটি ব্যাগে ৫ টি সাদা, ৭ টি লাল এবং ৮ টি কালো বল আছে। যদি বিনিময় না করে একটি একটি করে পরপর চারটি বল তুলে নেওয়া হয়, তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ১/৬৯৬
  2. খ) ১/৯৬৯
  3. গ) ৫/২০
  4. ঘ) ৩/২০
ব্যাখ্যা

মোট বল (৫+৭+৮)বা ২০ টি
১ম বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৫/২০
২য় বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৪/১৯
৩য় বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৩/১৮
৪র্থ বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ২/১৭
সবগুলো বল সাদা হওয়ার সম্ভাব্যতা ৫/২০ x ৪/১৯ x ৩/১৮ x ২/১৭ = ১/৯৬৯

১৭.
একজন ছাত্রের অঙ্কে পাসের সম্ভাবনা ৩/৪,অঙ্ক ও ইংরেজী দুটি বিষয়ে পাসের সম্ভাব্যতা ১৩/৪৫ এবং দুটির যেকোন একটি তে পাসের সম্ভাব্যতা ৪/৫ হলে, তার অঙ্কে পাসের সম্ভাব্যতা কত?
  1. ক) ৬১/১৮০
  2. খ) ১/২০
  3. গ) ১৩/৪৫
  4. ঘ) ৫৯/৯০
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে ভাষাগত ভুল আছে তাই উত্তর দেয়া হল না।

অঙ্কে পাসের সম্ভাবনা P(A) = ৩/৪
অঙ্ক ও ইংরেজী দুটি বিষয়ে পাসের সম্ভাব্যতা P(A ∩ B) = ১৩/৪৫
এবং দুটির যেকোন একটি তে পাসের সম্ভাব্যতা P(A ∪ B) = ৪/৫
অঙ্কে পাসের সম্ভাব্যতা P(B) = ?
P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
4/5 = 3/4 + P(B) – 13/45
P(B) = 61/180

১৮.
৪০ জন ছাত্রের ভিতর ২০ জন ফুটবল, ২৫ জন ক্রিকেট এবং ১০ জন ফুটবল ও ক্রিকেট খেলে। তাদের মধ্যে দৈব চয়নে একজন নির্বাচন করা হল। যদি ছেলেটি ফুটবল খেলে তবে তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত?
  1. ক) ৫/৭
  2. খ) ৪/৭
  3. গ) ২০/৭
  4. ঘ) ২০/৪৯
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে ভাষাগত সমস্যা আছে এবং সঠিক উত্তর নেই। তাই, বাতিল করা হল।
১৯.
একটি ছক্কাকে নিরপেক্ষ ভাবে ফেললে ৪ আসার সম্ভাবনা কত? আবার জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. ক) ১/৬; ১/২
  2. খ) ১/৩; ১/২
  3. গ) ১/৩; ১/৫
  4. ঘ) ১/৫; ১/২
ব্যাখ্যা

একটি ছক্কার নমুনা বিন্দু হল ৬টি
৪ পড়ার সম্ভাবনা ১/৬
ছক্কায় জোড় সংখ্যা আছে (২, ৪, ৬)
জোড় সংখ্যা আসার সম্ভাবনা ৩/৬ = ১/২

২০.
একটি মুদ্রাকে ৩ বার নিক্ষেপ করা হলে সর্বাধিক বার হেড আসার সম্ভাবনা কত?
  1. ক) ২/৬
  2. খ) ১/৮
  3. গ) ১/২
  4. ঘ) ২/৮
ব্যাখ্যা

একটি মুদ্রাকে ৩ বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু
(HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT)
সর্বাধিক বার হেড আসার সম্ভাবনা ১/৮

২১.
নিচের কোনটি সঠিক?
  1. ক) সম্ভাবনার সর্বোচ্চ মান ১ এবং সর্বনিম্ন মান ০
  2. খ) দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাব্যতা এদের পৃথক পৃথক ঘটনার সম্ভাব্যতার গুনফলের সমান
  3. গ) কোন কিছু ঘটার সম্ভাবনা ০ থেকে ১ এর মধ্যে
  4. ঘ) সবগুলো সঠিক
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।