পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]তারিখ৪ নভেম্বর, ২০২৫সময়30 minutes৩৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
দুর্নীতি দমন কমিশন পদের নাম: কনস্টেবল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩১. ১০.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড] · ৪ নভেম্বর, ২০২৫ · ৩৫ প্রশ্ন

.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. রূপায়ন
  2. রূপায়ণ
  3. রুপায়ন
  4. রুপায়ণ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান অনুসারে,
• 'রূপায়ণ' বানানটি সঠিক।
- উৎস: সংস্কৃত।
- রূপায়ণ = রূপায়্‌ + অন
- অর্থ:
১) মূর্তি বা আকার দান, রূপদান। 
২) বাস্তবে পরিণতকরণ (পরিকল্পনা রূপায়ণ)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান।

.
'আয়ু যেন পদ্ম পাতায় নীর' বাক্যে 'পদ্ম পাতায়' কোন কারক?
  1. কর্মকারক
  2. করণ কারক
  3. অধিকরণ কারক
  4. অপাদান কারক
ব্যাখ্যা

• ‘আয়ু যেন পদ্ম পাতায় নীর’ এই বাক্যে ‘পদ্ম পাতায়’ হচ্ছে অধিকরণ কারক। 
এখানে 'পদ্ম পাতায়' দ্বারা আধার অর্থ প্রকাশ পেয়েছে তাই এটি অধিকরণ কারক।

• অধিকরণ কারক:
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যথা-
আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে।
অধিকরণ তিন প্রকার
১. কালাধিকরণ।
২. আধারাধিকরণ।
৩. ভাবাধিকরণ।

• ভাবাধিকরণ:
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়।
যেমন:
- সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।
- কান্নায় শোক মন্দীভূত হয়।

আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত:
১. ঐকদেশিক, ২. অভিব্যাপক এবং ৩. বৈষয়িক।
• ঐকদেশিক:
বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে।
যেমন –
- পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)
- বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)
- আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে)
- সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন-
ঘাটে নৌকা বাঁধা আছে (ঘাটের কাছে)। 'দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে (দুয়ারের কাছে), রাজার দুয়ারে হাতি বাঁধা।

• অভিব্যাপক:
উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে অভিব্যাপক বলে।
যেমন:
- তিলে তৈল আছে। (তিলের সারা অংশব্যাপী)
- নদীতে পানি আছে। (নদীর সমস্ত অংশ ব্যাপ্ত করে।)

• বৈষয়িক :
বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারও কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়।
যেমন:
রাকিব অঙ্কে কাঁচা, কিন্তু ব্যাকরণে ভালো।
আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

.
'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. করুণ
  2. প্রাচীন
  3. অচেনা
  4. নবীন
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান অনুসারে,
• 'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ প্রাচীন।

• অর্বাচীন শব্দের অর্থ:
১. 'অপরিণত বুদ্ধিসম্পন্ন, অপরিপক্ব, বিবেচনা শক্তিহীন।
২. আধুনিক, হাল আমলের।
৩. অপরিণত বয়স্ক; অপরিণামদর্শী।

• প্রাচীন শব্দের অর্থ:
১. বহুকাল পূর্বের। 
২. অনাধুনিক।
৩. অভিজ্ঞ।
৪. (বাংলায়) বৃদ্ধ। 

অন্যদিকে,
- করুণ অর্থ: ১. কাতর, বেদনা-পূর্ণ। ২. স্নেহ বা সহানুভূতিপূর্ণ। ৩. বেদনা-উদ্দীপক (করুণ রস)। 
- অচেনা অর্থ: অপরিচিত, অজানা।
- নবীন অর্থ: ১. নতুন (নবীন শিল্পী)। ২. নব্য (নবীন যুগ)। ৩. তরুণ। ৪. নবোদিত (নবীন সূর্য)। ৫. সদ্যপ্রস্ফুটিত। ৬. তাজা, টাটকা। 
যা 'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক ভাব প্রল্কাশ করেনা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান।

.
'মহাশ্মশান' মহাকাব্যের রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. মহাকবি আলাওল
  4. কায়কোবাদ
ব্যাখ্যা

• মহাশ্মশান:
- কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'মহাশ্মশান'।
- এটি একটি মহাকাব্য।
- এটি ধারাবাহিকভাবে 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়।
- এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ।
- মহাশ্মশান কাব্যের মোট তিনটি খণ্ড রয়েছে এবং ৬০টি সর্গ আছে।

• উল্লেখযোগ্য চরিত্র:
- ইব্রাহিম কার্দি,
- জোহরা বেগম,
- হিরণ বালা,
- আতা খাঁ ইত্যাদি।

• কায়কোবাদ:
- ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী।
- ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা কায়কোবাদ।
- মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য 'বিরহবিলাপ' প্রকাশিত হয়।
- বাংলা কাব্যসাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ ও ‘সাহিত্যরত্ন’ উপাধিতে ভূষিত করে।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- অশ্রুমালা।
- মহাশ্মশান।
- শিবমন্দির।
- অমিয়ধারা।
- শ্মশান-ভস্ম।
- মহরম শরীফ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'দ্যুলোক' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. দুৎ+লোক
  2. দিব্+লোক
  3. দুঃ+লোক
  4. দুরঃ+লোক
ব্যাখ্যা

• ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - দিব্‌ + লোক।
- এটি একটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি।

• নিপাতনে সিদ্ধ: 
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধির উদাহরণ- 

- আশ্চর্য = আ + চর্য,
- ষোড়শ = ষট্‌ + দশ,
- পতঞ্জলি = পতৎ + অঞ্জলি,
- একাদশ = এক + দশ,
- বৃহস্পতি = বৃহৎ + পতি,
- গোস্পদ = গো + পদ,
- বনস্পতি = বন + পতি,
- পরস্পর = পর + পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'যিনি অধিক কথা বলেন না'- এককথায় কী হবে?
  1. সংযত
  2. অল্পভাষী
  3. মিতভাষী
  4. সন্ন্যাসী
অনির্ধারিত
ব্যাখ্যা

• যিনি অধিক কথা বলেন না অর্থাৎ 'অল্প কথা বলে এমন' এর এক কথায় প্রকাশ দুটি হয় - অল্পভাষী  ও মিতভাষী।
- অপশনে একাধিক সঠিক  উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হল।

বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান অনুসারে,
- মিতভাষী অর্থ: 
- অল্প কথা বলে এমন,
- সংযতবাক,
- স্বল্পভাষী।

অল্পভাষী অর্থ:
- অল্প কথা বলে এমন,
- মিতভাষী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান।

.
কর্মধারয় সমাস কোন পদ প্রধান?
  1. পূর্বপদ
  2. পরপদ
  3. উভয়পদ
  4. অন্যপদ
ব্যাখ্যা

• কর্মধারয় সমাস:
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন:
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট।
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।

• কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়:
• দ্বন্দ্ব সমাস - উভয়পদ।
• তৎপুরুষ সমাস - পরপদ।
• বহুব্রীহি সমাস - অন্যপদ।
• অব্যয়ীভাব সমাস - অব্যয়ের অর্থ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

.
'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ কী? 
  1. আসন্ন বিপদ
  2. মহাবিপদ
  3. মাথায় বিপদ
  4. মাথা ব্যাথা
ব্যাখ্যা

• 'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ - আসন্ন বিপদ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
• 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

.
'বেসাতি' শব্দের প্রকৃত অর্থ কী?
  1. পোষাক
  2. সাজসজ্জা
  3. কেনাবেচা
  4. উপকরণ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান অনুসারে,
• বেসাতি:
উৎস: ফারসি
অর্থ:
১. পণ্যদ্রব্য।
২. পণ্য বিক্রয়ের কাজ, দোকানদারি।

• অর্থাৎ 'বেসাতি' শব্দের  অর্থ কেনাবেচা।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান।

১০.
'দর্শন' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √দৃশ + অন
  2. √দশ + অন
  3. √দৃ + শন
  4. √দৃশ + শন
ব্যাখ্যা

• 'দর্শন' শব্দের প্রকৃতি-প্রত্যয়: √দৃশ + অন।
- সংস্কৃত কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ।

অনট্-প্রত্যয়: ('ট' ইৎ (বিলুপ্ত) হয়, 'অন' থাকে):
- √নী + অনট্ = নী + অন > নে + অন (গুণসূত্রে) = নয়ন,
- √শু+ অনট্ = √শু + অন (গুণ ও সন্ধির ফলে) = শ্রবণ।
এরূপ স্থান, ভোজন, নর্তন, দর্শন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১১.
Masculine gender of 'Bee' is-
  1. Doe
  2. Roe
  3. Drone
  4. None of these
ব্যাখ্যা

• The masculine form of 'Bee' is- Drone.

• Bee (স্ত্রী মৌমাছি) এর Masculine Gender - Drone (পুরুষ মৌমাছি)।

অন্যদিকে,
- Doe (স্ত্রীজাতীয় হরিণ) এর Masculine Gender - Buck (পুরুষজাতীয় হরিণ)।
- Roe (হরিণী) এর Masculine Gender - Hart (পুরুষ হরিণ)

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.

১২.
The price of rice is - 
  1. raising
  2. rising
  3. risen
  4. raise
ব্যাখ্যা

Present Continuous Tense এর Structure অনুযায়ী is এর পর Verb + ing হবে

- Rise = নিজে বাড়া, বৃদ্ধি পাওয়া।
- Raise = অন্যকে উত্তোলন করা, বাড়ানো।
- Subject - Price হওয়ায় এখানে rise ব্যবহৃত হবে।

• Complete Sentence - The price of rice is rising.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• raising - এটি to raise এর transitive form (অর্থাৎ, object প্রয়োজন)।
- Example: The government is raising the price.
- এখানে "raising" এর পরে "the price" নামে একটি object আছে।
- কিন্তু প্রদত্ত বাক্যে কোনো object নেই, তাই এটি ভুল।

• risen - এটি past participle form এবং সাধারণত এর আগে auxiliary verb যেমন has বা is দরকার হয়।

• raise - এটি base form (মূল রূপ) এবং এই context-এ grammatically incorrect.

১৩.
He has been absent ... last.
  1. since Friday
  2. by Friday
  3. from Friday
  4. for Friday
ব্যাখ্যা

কাল বা সময়ের অবস্থান বিন্দু বা মুহূর্ত (point of time) নির্দেশ করে এমন word বা phrase গুলোর পূর্বে ‘since’ preposition টি বসে।
- যেমন, since morning, since yesterday, since Sunday, since 2000, since Eid day.
- তাই সঠিক উত্তর হচ্ছে - since Friday.

Complete Sentence: He has been absent since Friday last.

উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) by Friday - preposition of time;
- ভুল: by Friday মানে "শুক্রবারের মধ্যে", যা এখানে চলমান অনুপস্থিতি বোঝায় না।

গ) from Friday - preposition of time;
- ভুল: from এর পর সাধারণত to/ till/ until বসে (e.g., from Friday to Monday)। একা ব্যবহৃত হলে অর্থ অসম্পূর্ণ।

ঘ) for Friday - preposition of purpose;
- ভুল: for Friday মানে "শুক্রবারের জন্য", যা সময়ের শুরু নির্দেশ করে না।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১৪.
'Had you taken lunch?' - Which is the correct passive form of this sentence?
  1. Had lunch taken by you?
  2. Had lunch been taken by you?
  3. Had lunch taken you?
  4. Had lunch been taken to you?
ব্যাখ্যা

Auxiliary verb যুক্ত Interrogative Sentence কে Passive Voice করতে গেলে দুই ধাপে করতে হয়
- প্রথমে বাক্যেটিকে Assertive sentence এ রূপান্তরিত করতে হবে। 
- এরপর Passive voice এর Assertive Sentence টি কে Interrogative Sentence এ পরিণত করতে হয়।
- যেমন: Had you taken lunch?  এর Assertive হচ্ছে You had taken lunch.

Assertive Sentence এর Active voice কে Passive voice করার নিয়ম:
- Active Voice এর Object টি Passive voice এর Subject হিসেবে বসে।
- Tense অনুসারে Auxiliary verb বসে।
- Verb এর Past Participle from বসবে।
- অনেক ক্ষেত্রে Active voice এর subject কে object করার সময় by ছাড়া অন্য preparation বসে। 
- Active voice এর Subject টি Passive voice এ Object হিসেবে বসবে। 
 
Active Voice: Had you taken lunch?
Passive Voice: Had lunch been taken by you?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৫.
'Only Mina can do this'- Which is the correct negative from of this sentence?
  1. Only Mina cannot do this.
  2. Mina cannot do this.
  3. None but Mina can do this.
  4. None but Mina cannot do this.
ব্যাখ্যা

• কোন Affirmative sentence এ only বা alone থাকে আর তা যদি Allah/ God বা কোন ব্যক্তিকে নির্দেশ করে তাহলে উক্ত only বা alone উঠে যায় এবং তার পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে None but ব্যবহার করতে হবে।

Affirmative sentence: Only Mina can do this.
Negative sentence: None but Mina can do this.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৬.
If he ..., she will not go.
  1. comes
  2. will come
  3. may come
  4. is coming
ব্যাখ্যা

Correct answer: If he comes, she will not go.
- প্রদত্ত sentence টি First Conditional sentence এর।

First Conditional:
- If দিয়ে sentence টি শুরু হবে।
- দুটি Clause থাকে।
- If যুক্ত clause টি Present Indefinite Tense হবে।
- Main clause টি Future Indefinite Tense হবে।

Structure: If + Present Indefinite Tense + Future Indefinite Tense.

• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত।
- 2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).
• 1st Conditional = If + Present + Future.
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb).
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).
- অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/ could/might + have + pp of verb.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৭.
A lot of news in those paper ..... unreliable.
  1. are
  2. is
  3. being
  4. were
ব্যাখ্যা

 • সাধারণত a lot of এর পরে singular noun থাকলে, এরপরের verb টিও singular হয়। 
- a lot of + singular noun + singular verb
-  a lot of + plural noun + plural verb.
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - is.

• Complete sentence: A lot of news in those paper is unreliable

• "News" শব্দটি দেখতে plural (s দিয়ে শেষ) হলেও, এটি একটি uncountable noun, এবং singular হিসেবে ব্যবহৃত হয়।
- তাই "news" এর সঙ্গে আমরা singular verb ব্যবহার করি।

১৮.
The dog ran ..... the road.
  1. of
  2. along
  3. in
  4. by
ব্যাখ্যা

Correct answer: The dog ran along the road.

• কোনো স্থানে দূরত্ব বরাবর পাশ দিয়ে বা ধার দিয়ে (কোনো কিছুর একপাশে) বোঝাতে along ব্যবহার করা হয়।
- এখানে "along" ব্যবহার করা হয় কোনো জায়গার length/ side বরাবর চলে যাওয়ার ক্রিয়া বোঝাতে।
- অর্থাৎ, কুকুরটি রাস্তাটির পাশে বা বরাবর দৌড়েছে।
- তাই, প্রদত্ত sentence টিতে along ব্যবহার সঠিক।

১৯.
"Leave no stone unturned" means...?
  1. impossible
  2. with all effort
  3. heavy stone
  4. try every possible means
ব্যাখ্যা

"Leave no stone unturned" means - try every possible means.

Leave no stone unturned:
- English Meaning: Try every possible means/ try every possible course of action in order to achieve something.
- Bangla Meaning: চেষ্টার ত্রুটি না রাখা।

• Example Sentence: He left no stone unturned in search of getting a job.
- Bangla Meaning: সে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখে নি।

Source: Oxford dictionary.

২০.
Which is the correct spelling?
  1. Boquet
  2. Bouquet
  3. Bouquette
  4. Bouquete
ব্যাখ্যা

• The correct spelling is 'Bouquet' (Noun).

Bouquet
- English meaning: A bunch of flowers arranged in an attractive way so that it can be carried in a ceremony or presented as a gift.
- Bangla meaning: ফুলের তোড়া; কুসুমস্তবক। 

Example sentence:
- The bride carried a bouquet of white roses down the aisle.
- She received a beautiful bouquet on her birthday.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

২১.
বার্ষিক শতকরা মুনাফার হার ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩০০০ হাজার টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?
  1. ৯০ টাকা
  2. ১৮০ টাকা
  3. ২৪০ টাকা
  4. ৩০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা মুনাফার হার ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩০০০ হাজার টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?

সমাধান:
দেয়া আছে, 
মূলধন, P = ৩০০০ টাকা
পুরোনো বার্ষিক হার (R₁) = ১০%
নতুন বার্ষিক হার (R₂) = ৮%
সময় (T) = ৩ বছর

আমরা জানি,
SI = (P × R × T)/১০০
১০% হারে ৩ বছরের মুনাফা, SI1 = (৩০০০ × ১০ × ৩)/১০০ = ৯০০ 
৮% হারে ৩ বছরের মুনাফা, SI2 = (৩০০০ × ৮ × ৩)/১০০ = ৭২০

∴ মুনাফার হ্রাস = ৯০০ - ৭২০ = ১৮০ টাকা।

২২.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ০.১২
  2. √৭২
  3. √৪৯
  4. √২৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা (Rational Number) হলো এমন সংখ্যা, যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়-
p/q, যেখানে p ও q উভয়ই পূর্ণ সংখ্যা এবং q ≠ 0.

ক) ০.১২
০.১২ = ১২/১০০ = ৩/২৫
এটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি মূলদ সংখ্যা।
খ) √৭২
√৭২ = √(36×2) = 6√2
√2 অমূলদ সংখ্যা, তাই 6√2  অমূলদ সংখ্যা।
গ) √৪৯
√৪৯ = ৭
এটি একটি পূর্ণ সংখ্যা, তাই এটি মূলদ সংখ্যা।
ঘ) √২৫
√২৫ = ৫
এটিও একটি পূর্ণ সংখ্যা, তাই এটি মূলদ সংখ্যা।

২৩.
৫৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ১৭১ 
  2. ৭১
  3. ২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৫৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
প্রথমে ৫৬০৫-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করি।
৭৪= ৫৪৭৬
৭৫= ৫৬২৫
∴ ৫৬২৫ - ৫৬০৫ = ২০ 
অর্থাৎ, যদি আমরা ২০ যোগ করি, তাহলে ৫৬০৫ + ২০ = ৫৬২৫ হবে।
এবং ৫৬২৫ = ৭৫, যা একটি পূর্ণবর্গ সংখ্যা।

২৪.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে ১১০২.৫০ টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ২০ ও ৮
  2. ২২ ও ৬
  3. ২১ ও ৮
  4. ২১ ও ৭
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে ১,১০২.৫০ টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার, দৈর্ঘ্য = ৩ক মিটার

আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ = ৩ক × ক
= ৩ক বর্গমিটার

প্রতি বর্গমিটারে খরচ = ৭.৫০ টাকা হলে, মোট খরচ হবে
৩ক × ৭.৫০ = ১,১০২.৫০
⇒ ২২.৫ক = ১,১০২.৫০
⇒ ক = ১,১০২.৫০/২২.৫
⇒ ক = ৪৯
⇒ ক = ৭

∴ প্রস্থ = ৭ মিটার
দৈর্ঘ্য = ৩ × ৭ = ২১ মিটার

২৫.
একটি দ্রব্য ৪০০ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, ৪৮০ টাকায় বিক্রয় করলে তার ৩ গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০
  2. ৪১০
  3. ৪২০
  4. ৪৩০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ৪০০ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, ৪৮০ টাকায় বিক্রয় করলে তার ৩ গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, ক্রয়মূল্য = x টাকা
৪০০ টাকায় বিক্রি করলে ক্ষতি = (x − 400)
৪৮০ টাকায় বিক্রি করলে লাভ = (480 − x)
প্রশ্নমতে, 
480 - x = 3(x − 400)
⇒ 480 - x = 3x - 1200
⇒ -x - 3x = -1200 -480
⇒ - 4x = - 1680
⇒ x = 420

দ্রব্যটির ক্রয়মূল্য ৪২০ টাকা। 

২৬.
a - 1/a = 3 হলে a2 + (1/a2) = ?
  1. 11
  2. 14
  3. 15
  4. 18
ব্যাখ্যা

প্রশ্ন: a - 1/a = 3 হলে a2 + (1/a2) = ?

সমাধান:
দেওয়া আছে, a - 1/a = 3

এখন,
a2 + 1/a2
= (a - 1/a)2 + 2 . a . (1/a)
= (3)2 + 2
= 9 + 2
= 11

২৭.
x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x : y = ? 
  1. ২ : ১
  2. ৩ : ১
  3. ১ : ২
  4. ৪ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x : y = ? 

সমাধান:
 দেয়া আছে,
x এর ১০% = y এর ২০% 
⇒ ১০x/১০০ = ২০y/১০০ 
⇒ ১০x = ২০y [উভয়পক্ষকে ১০০ দ্বারা গুণ করে।]
⇒ x = ২y
⇒ x/y = ২/১
⇒ x : y = ২ : ১ 

২৮.
কোন কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার হলে কুয়ার আয়তন কত?
  1. 10π
  2. 20π
  3. 40π
  4. 60π
ব্যাখ্যা

প্রশ্ন: কোন কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার হলে কুয়ার আয়তন কত?

সমাধান:
সিলিন্ডারের আয়তন: V = πr2h
এখানে, r = 2, h = 10
আয়তন = πr2h
= π . 4 . 10
= 40π

২৯.
লালকেল্লা নির্মাণ করেন কে?
  1. শায়েস্তা খান
  2. শাহজানা মোহাম্মদ আজম শাহ্
  3. সম্রাট শাহজাহান
  4. সম্রাট আওরঙ্গজেব
ব্যাখ্যা

• লাল কেল্লা:
- ভারতের পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের প্রাসাদ দুর্গ হিসেবে নির্মিত হয়েছিল।
- লাল কেল্লাকে মুঘল সৃজনশীলতার শীর্ষস্থানীয় বলে মনে করা হয়। 
- এটি নির্মিত হয়েছিল১৭ শতকের মাঝামাঝি সময়ে
- সম্রাট শাহজাহান কর্তৃক দুর্গটি নির্মিত হয়েছিল।
- বর্তমানে এটি একটি প্রধান পর্যটন আকর্ষণ।
- এই দুর্গটি ইউনেস্কোর তালিকাভুক্ত ছিল ২০০৭ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

উল্লেখ্য,
⇒ শাহ জাহান (১৫৯২-১৬৬৬) ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত ভারতের মুঘল সম্রাট ছিলেন, যিনি তাঁর স্থাপত্য অবদানের জন্য বিখ্যাত ছিলেন। লাহোরে জন্মগ্রহণকারী তিনি সম্রাট জাহাঙ্গীর এবং রাজপুত রাজকন্যা মনমতীর তৃতীয় পুত্র ছিলেন। তিনি ১৬১২ সালে আরজুমান্দ বানু বেগমকে (পরবর্তীকালে মমতাজ মহল নামে পরিচিত) বিয়ে করেন।

• তাঁর স্থাপত্যের মধ্যে রয়েছে:

- আগ্রার মতি মসজিদ (মুক্তার মসজিদ)।
- আগ্রার জামে মসজিদ (গ্রেট মসজিদ)।
- দিল্লির লাল কেল্লা কমপ্লেক্স।
- দিল্লির জামি মসজিদ (ভারতের সেরা মসজিদগুলির মধ্যে একটি)।
- দিল্লির নতুন রাজধানী শাহজাহানবাদ।

উৎস: ব্রিটানিকা।

৩০.
২০২৩ সালে ২৩তম ফিফা অনূর্ধ ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ব্রাজিল
  2. আর্জেন্টিনা
  3. ইতালি
  4. উরুগুয়ে
ব্যাখ্যা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ-২০২৩:
- এটি ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২৩তম আসর।
- আয়োজক দেশ: আর্জেন্টিনা।
- সময়সূচী: ২০ মে –  ১২ জুন , ২০২৩।
- অংশগ্রহণকারী দল: ২৪টি। 
- চ্যাম্পিয়ন: উরুগুয়ে।
- রানার্সআপ: ইতালি।
- সর্বোচ্চ গোল দাতা- ক্যাসেডি (৭ গোল)

উৎস: FIFA ওয়েবসাইট।

৩১.
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
  1. টিটেনাস
  2. টাইফয়েড
  3. হাম
  4. চিকেন পক্স
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো ক) টিটেনাস এবং খ) টাইফয়েড - উভয়ই ভাইরাসজনিত রোগ নয়।
- তবে যদি একটি মাত্র উত্তর নির্বাচন করতে হয়, তাহলে সাধারণত খ) টাইফয়েড বেশি প্রচলিত উত্তর।

টাইফয়েড ভাইরাসজনিত নয়, এটি ব্যাকটেরিয়াজনিত রোগ। 

ব্যাকটেরিয়াজনিত রোগ:
- যক্ষ্মা,
- টাইফয়েড,
- আমাশয়,
- কলেরা,
- গনোরিয়া,
- নিউমোনিয়া,
- ডিপথেরিয়া,
- হুপিংকাশি এবং
- ধনুষ্টংকার ইত্যাদি।

ভাইরাসজনিত রোগ:
- জলাতঙ্ক,
- ইনফ্লুয়েঞ্জা,
- হার্পিস,
- গুটি বসন্ত,
- জল বসন্ত এবং
- এইডস ইত্যাদি।

উল্লেখ্য:
- টিটেনাস হয় Clostridium tetani নামক একটি ব্যাকটেরিয়ার সংক্রমণে। এই ব্যাকটেরিয়ার স্পোর (Spore) সাধারণত মাটি, ধুলো, প্রাণীর মলমূত্র এবং মরিচা ধরা বস্তুতে পাওয়া যায়। শরীরের কাটা স্থান, গভীর ক্ষত বা পুড়ে যাওয়া জায়গার মাধ্যমে এই স্পোরগুলি প্রবেশ করে।
- ব্যাকটেরিয়াটি বংশবৃদ্ধি করার সময় টেটানোস্পাসমিন (Tetanospasmin) নামক একটি অত্যন্ত শক্তিশালী নিউরো-টক্সিন (বিষ) তৈরি করে। এই টক্সিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার ফলে পেশিতে মারাত্মক খিঁচুনি, শক্ত হয়ে যাওয়া, এবং শ্বাস নিতে কষ্ট হয়।
- যেহেতু টিটেনাস রোগের কারণ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট টক্সিন, তাই টিটেনাস এবং টাইফয়েডের মধ্যে একটি নিতে হলে টাইফয়েডকেই ব্যাকটেরিয়াজনিত রোগের তালিকায় রাখা হয়েছে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 

৩২.
'আনন্দ বিহার' কোথায় অবস্থিত?
  1. সোনারগাঁ
  2. ময়নামতি
  3. পাহাড়পুর
  4. মহাস্থানগড়
ব্যাখ্যা

⇒ আনন্দ বিহার:
- কুমিল্লা জেলা সদরের কোটবাড়ির ময়নামতিতে অবস্থিত বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপত্য আনন্দ বিহার ।

- চন্দ্রবংশীর রাজা ভবদেব এই বিহারটি প্রতিষ্ঠা করেন।
- ঐ সময় বিহারটি এশিয়ার জ্ঞানচর্চার কেন্দ্র বিন্দুতে পরিগণিত হয়।
- সেই সময় একে বিশ্বিবদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়।
- তার প্রমাণ হলো, বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং আনন্দ বিহারে আসেন এবং তিনি এখানে প্রায় ৪০০০ ভিক্ষু ও ময়নামতি অঞ্চলে ৩৫টি শিক্ষাকেন্দ্র দেখতে পান।
- যার কারণে তিনি কুমিল্লাবাসীকে প্রবল শিক্ষানুরাগী বলে আখ্যায়িত করেন।
- প্রত্নতাত্ত্বিকদের মতে ভারতের নালন্দের পর এশিয়ার দি¦তীয় বৃহত্তম শিক্ষাকেন্দ্র ছিলো লালমাই-ময়নামতি অঞ্চল।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৩৩.
ব্রক্ষপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
  1. লালমনিরহাট
  2. নীলাফামারী
  3. গাইবান্ধা
  4. কুড়িগ্রাম
ব্যাখ্যা

• ব্রহ্মপুত্র এবং যমুনা:
- তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে।
- আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে।
- ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি এক সময়ে ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর-পশ্চিমদিক থেকে দক্ষিণ-পূর্বদিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো।
- কিন্তু ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার একটি শাখা নদীর সৃষ্টি হয়।

⇒ এই নতুন স্রোত ধারাটি যমুনা নামে পরিচিত হয়। 
- এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত।
- যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী-বুড়িগঙ্গা।
- ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের উপনদী। 
- করতোয়া ও আত্রাই হলো যমুনার উপনদী। 
- ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য ২৮৯৭ কি.মি.। 
- এর অববাহিকার আয়তন ৫,৮০,১৬০ বর্গ কি.মি. যার ৪৪,০৩০ বর্গ কি.মি. বাংলাদেশে অবস্থিত।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়-৯ম-১০ম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)

৩৪.
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
  1. শূন্যতা
  2. লোহা
  3. পানি
  4. বাতাস
ব্যাখ্যা

লোহায় (কঠিনে) শব্দের গতি সবচেয়ে বেশি।

শব্দ তরঙ্গ:
- শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ।
- কারণ বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এবং সেটি সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়।
- এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কারণ এই তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পনের দিক এক।
- কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি। যেমন: ইস্পাত, লোহা ইত্যাদি।
তরল পদার্থে শব্দের গতি কঠিন পদার্থের চেয়ে কম। যেমন: পানি।
- বায়বীয় পদার্থে শব্দের গতি সবচেয়ে কম।
- আর শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।
- শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপরও নির্ভর করে।
- শব্দের তীব্রতা অন্যান্য তরঙ্গের মতো তার বিস্তারের বর্গের সমানুপাতিক।
- অর্থাৎ তরঙ্গের বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা বেশি হবে এবং তরঙ্গের বিস্তার কম হলে শব্দের তীব্রতা কম হবে।

উৎস: পদার্থবিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি (বোর্ড বই)।

৩৫.
'OPEC' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা, অস্ট্রিয়া
  2. রিয়াদ, সৌদি আরব
  3. বাগদাদ, ইরাক 
  4. তেহরনা, ইরান
ব্যাখ্যা

OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।

উল্লেখ্য,
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উৎস: OPEC ওয়েবসাইট।