পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা – ৮ টপিক: অর্থনৈতিক সংগঠন - Group - 7. Group-20, Group-15, Group-77, Developing-8| • APEC, ACU, BRICS BIMSTEC, BCIM, এশীয় উন্নয়ন ব্যাংক, স্বেচ্ছাসেবী সংগঠন- রেডক্রস এবং রেডক্রিসেন্ট, স্কাউট আন্দোলন, রোটারি ইন্টারন্যাশনাল লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল। সদর দপ্তর ও প্রতিষ্ঠাকাল। , অর্থনীতি ও বাণিজ্য, অর্থনীতি (অর্থনীতিবিদ, অর্থনৈতিক ব্যবস্থা, কমিউনিজম, কমিউনিস্ট রাষ্ট্র), জাতীয় আয়, দেশ ভিত্তিক অর্থনীতি অর্থ বছর, ব্যাংক -কেন্দ্রীয় ব্যাংক • মুদ্রা-দেশভিত্তিক মুদ্রা, বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক হিসাব বিনিয়োগ ও পুঁজিবাজার, মহামন্দা, World Economic Forum + Blue Economy + Washington Consensus এবং বাণিজ্য বাণিজ্যিক জোট - NAFTA, AFTA, EFTA, APTA, COMESA, MERCOSUR, SAPTA, SAFTA সম্পদ - কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, শিল্প সম্পদ, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা, যোগাযোগ ও অবকাঠামো - বিমান বন্দর, বিমান সংস্থা, সমুদ্র বন্দর, টানেল, সেতু, সিল্ক, রোড ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থা [Live Class – 22, 23 & 24]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
”গারুদা” কোন দেশের বিমান সংস্থার নাম?
  1. কাতার
  2. ইন্দোনেশিয়া
  3. বাহরাইন
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা

’গারুদা’ ইন্দোনেশিয়া হল স্কাইটিমে যোগদানকারী প্রথম ইন্দোনেশিয়ান বিমান সংস্থা।

অন্যদিকে,
- মালয়েশিয়া জাতীয় বিমান সংস্থার নাম- মালয়েশিয়ান এয়ারলাইনস।
- কাতার জাতীয় বিমান সংস্থার নাম- কাতার এয়ারওয়েজ।
- বাহরাইন জাতীয় বিমান সংস্থার নাম- গালফ এয়ার (Gulf Air)।

উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

.
’Wealth of Nations'- গ্রন্থটি কে রচনা করেন?
  1. অমর্ত্য সেন
  2. এডাম স্মিথ
  3. রবার্ট আউমান
  4. পল স্যামুয়েল সন
ব্যাখ্যা

- এডাম স্মিথ ছিলেন গ্লাসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
- ক্ল্যাসিকাল অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি ও অর্থনৈতিক উদারতার প্রবর্তক এডাম স্মিথ ।
- অদৃশ্য হস্ত কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন তিনি।
- এডাম স্মিথ ১৭৭৬ সালে তাঁর বিখ্যাত গ্রন্থ 'An enquiry into the nature and causes of the wealth of Nations' রচনা করেন।

উৎস: ব্রিটানিকা।

.
USMCA- এর সদস্যরাষ্ট্র নয়- 
  1.  কানাডা
  2. মার্কিন যুক্তরাষ্ট্র 
  3. মেক্সিকো
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• North American Free Trade Agreement (NAFTA).
- উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA) উত্তর আমেরিকায় একটি মুক্ত-বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করে।
- এটি ১৯৯২ সালে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে।
- চুক্তিটি ১ জানুয়ারী, ১৯৯৪ থেকে কার্যকর হয়।
- NAFTA তাৎক্ষণিকভাবে স্বাক্ষরকারী দেশগুলির উৎপাদিত বেশিরভাগ পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করে।
- এটি ১৫ বছরের মধ্যে ক্রস-বর্ডার বিনিয়োগ এবং তিন দেশের মধ্যে পণ্য ও পরিষেবার চলাচলের ক্ষেত্রে অবশিষ্ট বেশিরভাগ বাধা দূর করার আহ্বান জানায়।

NAFTA থেকে USMCA
২০১৮ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে NAFTA চুক্তির পক্ষসমূহ আগের চুক্তিটি পূনঃনিরীক্ষণের পর তা নতুন করে স্বাক্ষর করেন। এই নতুন চুক্তিটির নাম ‘United States–Mexico–Canada Agreement’ (USMCA)।
 
এক নজরে USMCA
চুক্তির খসড়া চূড়ান্ত - ৩০ সেপ্টেম্বর, ২০১৮ সাল
চুক্তি স্বাক্ষর - ৩০ নভেম্বর, ২০১৮ সাল
চুক্তি স্বাক্ষর স্থান - বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
চুক্তি কার্যকর - ১ জুলাই, ২০২০ সাল
মেয়াদ - ১৬ বছর (তবে পরবর্তীতে নবায়নযোগ্য)

 
উৎস: Official Website of the International Trade Administration.
.
পৃথিবীতে কয় ধরনের অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে?
  1. চার
  2. পাঁচ
  3. তিন
  4. দুই
ব্যাখ্যা

• অর্থব্যবস্থা:
- অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সমাজ উৎপাদন, সম্পদের বন্টন ও বিনিময় এবং দ্রব্য ও সেবার ভোগ এসবের মধ্যে সমন্বয় সাধন করে। অর্থনৈতিক সমস্যা সমাধান প্রক্রিয়ার উপর ভিত্তি করে পৃথিবীতে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে।

• এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
- ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা।
- সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা।
- মিশ্র অর্থব্যবস্থা।
- ইসলামী অর্থব্যবস্থা।

উৎস: অর্থনীতি ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
AFTA কোন সংগঠনভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তি?
  1. ইউরোপীয় ইউনিয়ন
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. আসিয়ান
  4. ন্যাটোভুক্ত দেশ
ব্যাখ্যা

• ASEAN Free Trade Area (AFTA ).
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয় যা ১৯৯৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। 
এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।

উৎস: আসিয়ান ওয়েবসাইট।

.
বিখ্যাত সমাজ বিজ্ঞানী কাল মার্কস কোথায় জন্মগ্রহণ করেন?
  1. রাশিয়া
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. ইতালি
ব্যাখ্যা

কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন সমাজ বিজ্ঞানী, বিপ্লবী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে তিনি বিশ্বব্যাপি পরিচিত।
- মার্কসবাদ, সমাজ ও অর্থনীতির নানা দিক বিশ্লেষণ করেন।
- তিনি ১৮৮৩ সালের ১৪ মার্চ যুক্তরাজ্যের লন্ডনের মৃত্যুবরণ করেন।

তার বিখ্যাত কয়েকটি বই:
- Das Capital.
- The Communist Manifesto.
- The German Ideology.

উৎস: Britannica.

.
The African Continental Free Trade Area (AfCFTA) এ স্বাক্ষরকারী দেশ- (সেপ্টেম্বর-২০২৫)
  1. ৫১টি
  2. ৫৫টি
  3. ৫৩টি
  4. ৫৪টি
ব্যাখ্যা

- The African Continental Free Trade Area (AfCFTA) হলো এজেন্ডা ২০৬৩ আফ্রিকার উন্নয়ন কাঠামোর অন্যতম প্রধান প্রকল্প।
- ২০১২ সালের জানুয়ারিতে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত রাষ্ট্র ও সরকার প্রধানদের ১৮তম সাধারণ অধিবেশনে AfCFTA অনুমোদিত হয়।
- এই অধিবেশনে আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
- The African Continental Free Trade Area (AfCFTA) এ স্বাক্ষরকারী দেশ-৫৫ টি (সেপ্টেম্বর-২০২৫)।
- আন্তঃআফ্রিকান বাণিজ্য বৃদ্ধির জন্য কর্ম পরিকল্পনাকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে গ্রহণ করা হয়।
- এর বাস্তবায়ন আফ্রিকার আর্থ-সামাজিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করবে।
- AfCFTA-এর মূল লক্ষ্য হলো আন্তঃআফ্রিকান বাণিজ্য ত্বরান্বিত করা।
- বিশ্ব বাজারে আফ্রিকার বাণিজ্য অবস্থানকে জোরদার করা এর অন্যতম উদ্দেশ্য।
- বিশ্ব বাণিজ্য আলোচনায় আফ্রিকার সাধারণ কণ্ঠস্বর ও নীতিগত অবস্থানকে শক্তিশালী করা AfCFTA-এর আরেকটি লক্ষ্য।

উৎস: African Union এবং AfCFTA।

.
GNP-এর পূর্ণরূপ কী?
  1. Gross National Profit.
  2. General National Product.
  3. Gross National Product.
  4. General National Profit.
ব্যাখ্যা

মোট জাতীয় উৎপাদন (GNP): 
- GNP এর পূর্ণরূপ-  Gross National Product.
- একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত চূড়ান্ত দ্রব্য ও সেবা  উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে।
- একটি দেশের জনগণ দেশের ভেতরে ও দেশের বাহিরে অবস্থান করে উৎপাদন কাজ করতে পারে।
- তাই বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের অর্জিত আয় GNP-তে অন্তর্ভূক্ত হয়। 
- দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য ও সেবা বিদেশে বিক্রয় তা হল রপ্তানী আর বিদেশে উৎপাদিত পণ্য ও সেবা দেশের অভ্যন্তরে বিক্রয় তা হল আমদানি।
- এ রপ্তানি ও আমদানির ব্যবধানকে নীট রপ্তানি আয় বলে।
 - অতএব একটি দেশের সব নাগরিকদের মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, মোট সরকারি ব্যয় এবং নীট রপ্তানি আয়ের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলা হয়।

উৎস: এস.এস.সি প্রোগ্রাম, অর্থনীতি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
The European Free Trade Association (EFTA)-এর সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়-
  1. লিচেনস্টাইন
  2. সুইজারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. জার্মানি
ব্যাখ্যা

• The European Free Trade Association (EFTA) :
- ১৯৬০ সালের ৪ জানুয়ারী স্টকহোমে একটি কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে EFTA প্রতিষ্ঠা করে।
- প্রতিষ্ঠাতা সদস্য - অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
- তবে বর্তমান সদস্য সংখ্যা চারটি।
এগুলো হলো:
- আইসল্যান্ড।
- লিচেনস্টাইন।
- নরওয়ে ।
- সুইজারল্যান্ড।
- EFTA প্রতিষ্ঠিত হয়েছিল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং এর সাতটি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য প্রচারের জন্য। 

অন্যদিকে,
EFTA-এর সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়- জার্মানি।

উৎস: EFTA.

১০.
জি-২০ কী?
  1. একটি বাণিজ্য সংস্থা
  2. একটি মানবাধিকার সংস্থা
  3. অর্থনৈতিক আন্ত:সরকারি ফোরাম
  4. একটি সামরিক জোট
ব্যাখ্যা

• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- জি-২০ বর্তমান সদস্য - ২১ টি।
- জি-২০ সর্বশেষ সদস্য - আফ্রিকান ইউনিয়ন ( সেপ্টেম্বর ২০২৫)।

উৎস: জি-২০ জোট ওয়েবসাইট।

১১.
The Common Market for Eastern and Southern Africa(COMESA)- কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৯ সালে
ব্যাখ্যা

- ১৯৮১ সালের প্রথম দিকে বিদ্যমান পূর্ববর্তী প্রেফারেন্সিয়াল ট্রেড এরিয়া (PTA) প্রতিস্থাপনের জন্য COMESA-এর ইতিহাস শুরু হয় ১৯৯৪ সালের ডিসেম্বরে।।
- COMESA-এর চুক্তি অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয় ‘মুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলির একটি সংগঠন’ হিসেবে।
- সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয় তাদের প্রাকৃতিক ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সকল জনগণের মঙ্গল নিশ্চিত করতে।
- COMESA-এর বিস্তৃত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রচার করা।
- COMESA-এর মূল লক্ষ্য হলো একটি বৃহৎ অর্থনৈতিক ও বাণিজ্য ইউনিট গঠন করা।
- এর লক্ষ্য পৃথক রাষ্ট্রগুলোর মুখোমুখি হওয়া কিছু বাধা অতিক্রম করতে সক্ষম হওয়া।
- COMESA-এর বর্তমান কৌশল সংক্ষেপে ‘আঞ্চলিক একীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি’।
- COMESA-এর ২১টি সদস্য রাষ্ট্র আছে।
- এর জনসংখ্যা ৬৪ কোটিরও বেশি।
- মোট দেশজ উৎপাদন (GDP) প্রায় ১.০ ট্রিলিয়ন মার্কিন ডলার।
- বিশ্বব্যাপী পণ্য রপ্তানি/আমদানি বাণিজ্যের মূল্য প্রায় ৩৮৩ বিলিয়ন মার্কিন ডলার।
- COMESA অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার তৈরি করে।
- ভৌগোলিকভাবে, COMESA আফ্রিকা মহাদেশের প্রায় দুই-তৃতীয়াংশে বিস্তৃত।
- এর মোট আয়তন প্রায় ১ কোটি ২০ লক্ষ বর্গ কিমি।

উৎস: COMESA.

১২.
D-8 (Developing Eight)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. পাকিস্তান
  2. নাইজেরিয়া
  3. ইরান
  4. তুরস্ক
ব্যাখ্যা

 D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় - ১৫ জুন, ১৯৯৭ সালে।
- এটির সদর দপ্তর- ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব-ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।

১৩.
চা-এর আদি নিবাস কোথায়?
  1. চীন
  2. রাশিয়া
  3. ব্রিটেন
  4. ভারত
ব্যাখ্যা

• চায়ের ইতিহাস:

- চীন এবং দূর প্রাচ্যে চায়ের অদ্ভুত সূচনা হয়।
- সপ্তদশ শতাব্দীর রানী  ইংল্যান্ডে চা এনেছিলেন ।
- এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির  চা ব্যবসা কতটা গুরুত্বপূর্ণ ছিল তা আবিষ্কার করে।
- আঠারো শতকে চায়ের অসাধারণ জনপ্রিয়তা কীভাবে ব্যাপক চোরাচালান ও ভেজালের দিকে পরিচালিত হয়েছিল। 
- ১৭৭৩ সালের বোস্টন টি পার্টি  আমেরিকান বিপ্লবের সূত্রপাত করেছিল।

উৎস:  ইউকে টি অ্যান্ড ইনফিউশনস অ্যাসোসিয়েশন।

১৪.
Organization of the Petroleum Exporting Countries (OPEC) কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ইরান
  2. সৌদি আরব
  3. ভেনেজুয়েলা
  4. ইরাক
ব্যাখ্যা

Organization of the Petroleum Exporting Countries.(OPEC):
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: OPEC ওয়েবসাইট।

১৫.
নিম্নে কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই?
  1. ASEAN
  2. BIMSTEC
  3. BRICS
  4. APEC 
ব্যাখ্যা

- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।
- জুন, ২০২২ সালে BRICS এর সর্বশেষ সম্মেলন চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে,
ASEAN-এর সদর দপ্তর- জাকার্তা, ইন্দোনেশিয়া।
BIMSTEC-এর সদর দপ্তর- ঢাকা, বাংলাদেশ।
APEC -এর সদর দপ্তর- সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট. সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

১৬.
 শিল্প বিপ্লব সর্বপ্রথম কোন দেশে শুরু হয়?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. ব্রিটেন
  4. জার্মানি
ব্যাখ্যা

- শিল্প বিপ্লব ১৮ শতকে ব্রিটেনে শুরু হয়েছিল এবং সেখান থেকে বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।।
- শিপ্ল বিপ্লবের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ শহুরে কলকারখানা নির্ভর সমাজে পরিবর্তিত হতে থাকে।
- এই পরিবর্তন মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে।
- আঠারো শতকের দ্বিতীয়ার্ধের ইংল্যান্ডের সমাজের এরূপ পরিবর্তনকে আর্নল্ড টয়েনবি ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন হিসেবে অভিহিত করেন।

উৎস: ব্রিটানিকা

১৭.
BIMSTEC-এর সদস্য রাষ্ট্র নয়-
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. নেপাল
ব্যাখ্যা

• BIMSTEC- The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperatio.
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা ১৯৯৭ সালে থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC-র  সদস্য রাষ্ট্র রয়েছে - ৭ টি ( মে-২০২৫)।
- সদস্যরাষ্ট্র - বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার।
- বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বর্তমানে বিমেসটিকের সভাপতি দেশ - বাংলাদেশ (মে - ২০২৫)
- বাংলাদেশ বিমসটেকের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল।

অন্যদিকে,
BIMSTEC-এর সদস্য রাষ্ট্র নয়- পাকিস্তান।

উৎস: bimstec website.

১৮.
’চার্লস দ্য গল বিমান বন্দর’ কোন দেশে অবস্থিত?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• বিশ্বের বিখ্যাত বিমান বন্দর:
----------------------------
- হিথ্রো বিমান বন্দর = যুক্তরাজ্য।
- মিয়ামি বিমান বন্দর = যুক্তরাষ্ট্র।
- চার্লস দ্য গল বিমান বন্দর = ফ্রান্স।
- ফ্রাঙ্কফুট বিমান বন্দর = জার্মানি।
- ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর = নেপাল।
- নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট = জাপান।
- সুবর্ণভূমি বিমানবন্দর = থাইল্যান্ড।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১৯.
রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
  1. থমাস এডিসন
  2. বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন
  3. পিটার বেনেনসন
  4. পল হ্যারিস
ব্যাখ্যা

• Rotary International.
- রোটারি প্রতিষ্ঠাতা - পল হ্যারিস।
 - শিকাগোর এই আইনজীবী ২৩শে ফেব্রুয়ারী ১৯০৫ সালে রোটারি ক্লাব গঠন করেন।
-  ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার প্রকল্পের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে Rotary International কার্যক্রম শুরু হয়। 
- এটি ছিল Rotary International-এর সবচেয়ে পরিচিত বৈশ্বিক প্রকল্প।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যে Rotary International সদর দপ্তর অবস্থিত।

• Rotary International এর কার্যক্রম :
- শান্তি প্রচার করুন,
- রোগের বিরুদ্ধে লড়াই করুন,
- পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান করুন,
- মা ও শিশুদের বাঁচান,
- শিক্ষা সহায়তা,
- স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটান,
- পরিবেশ রক্ষা করুন।

উৎস: Rotary website.

 

২০.
জর্ডানের সমুদ্রবন্দরের নাম কী?
  1. আকিয়াব
  2. এডেন
  3. গ্লাসগো
  4. আকাবা
ব্যাখ্যা

• বিভিন্ন সমুদ্রবন্দরের নাম:
- আকিয়াব (বর্তমান নাম সিত্তে) ও ইয়াঙ্গুন : মিয়ানমারের সমুদ্রবন্দর
- জেদ্দা ও দাম্মাম : সৌদি আরবের সমুদ্রবন্দর
- এডেন : ইয়েমেনের সমুদ্রবন্দর।
- আকাবা : জর্ডানের সমুদ্রবন্দর।
- পোর্ট সুদান : সুদানের সমুদ্রবন্দর।
- 'মন্ট্রিল', 'কুইবেক', 'ভ্যাঙ্কুভার' সমুদ্রবন্দর অবস্থিত কানাডায়।
- 'গ্লাসগো' সমুদ্র বন্দর অবস্থিত স্কটল্যান্ডে।
- আন্টওয়ার্প : বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- রটারডাম : নেদারল্যান্ডসের সমুদ্রবন্দর।
- ডানজিগ : পোল্যান্ডের সমুদ্রবন্দর।
- হামবুর্গ ও ডুইসবার্গ : জার্মানির সমুদ্রবন্দর।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস এবং Aqaba Development Corporation (ADC)।

২১.
Lions Clubs International-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. ইলিনয়
  3. ক্যালিফোর্নিয়া
  4. ওয়াশিংটন
ব্যাখ্যা

• Lions Clubs International :
- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
- 1917 সালে  প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্রুত শিল্পায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যার প্রতিক্রিয়ায় মোকাবেলায় মেলভিন জোন্স নামে একজন শিকাগোর ব্যবসায়ী আমেরিকার বিভিন্ন অঞ্চলের ব্যবসায়িক ক্লাবগুলিকে একটি সভায় আমন্ত্রণ জানান যেখানে অ্যাসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব গঠিত হয়।
- ১৯৬৮ সালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন তৈরি করা হয়।
- সদর দপ্তর : ইলিনয়, যুক্তরাষ্ট্র।

উৎস: Lions Clubs International website.

২২.
বিশ্বের দীর্ঘতম একক রেলপথ কোনটি?
  1. ট্রান্স-ইউরোপিয়ান
  2. ইউরোস্টার এক্সপ্রেস
  3. ট্রান্স সাইবেরিয়ান
  4. কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড
ব্যাখ্যা

- ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ হলো বিশ্বের দীর্ঘতম একক রেল ব্যবস্থা।
- এটি রাশিয়ার মস্কো এবং ভ্লাদিভোস্টকের মধ্যে বিস্তৃত।
- মূল দৈর্ঘ্য: ৫,৭৭১ মাইল (৯,২৮৮ কিমি)।
- নাখোদকার বন্দর স্টেশনের সংযোগসহ মোট দৈর্ঘ্য: ৫,৮৬৭ মাইল (৯,৪৪১ কিমি)।
- রেলপথটি সাইবেরিয়া অঞ্চলের উপর গভীর প্রভাব ফেলেছে।
- এটি রাশিয়ান সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উৎস: ব্রিটানিকা।