পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
বাংলাদেশের সরকার ও রাজনৈতিক ব্যবস্থা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
বিশ্বব্যাংক ও আইএমএফ হল-
  1. ক) সমন্বিত গোষ্ঠী
  2. খ) রাজনৈতিক গোষ্ঠী
  3. গ) ধর্মীয় গোষ্ঠী
  4. ঘ) আন্তর্জাতিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী
ব্যাখ্যা
কোনো বিশিষ্ট লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য কাজ করে এমন গোষ্ঠীকে বলা হয় চাপসৃষ্টিকারী গোষ্ঠী। আন্তর্জাতিক বিভিন্ন অ-রাষ্ট্রীয় সংগঠনগুলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা পালন করে। যেমন- আইএমএফ ও বিশ্ব ব্যাংক ইত্যাদি। আবার সুশীল সমাজও কাজ করে চাপসৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য হলো গোষ্ঠীস্বার্থ উদ্ধার। সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
.
'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' কি ধরনের সংস্থা?
  1. ক) অর্থনীতি সম্পর্কিত
  2. খ) সাহিত্য সম্পর্কিত
  3. গ) আইন সম্পর্কিত
  4. ঘ) মানবাধিকার সম্পর্কিত
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (ইংরেজি: Amnesty International) একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ১৯৬১ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত। প্রতিষ্ঠাতা: পিটার বেনেনসন। সংস্থাটিকে ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার এবং ১৯৭৮ সালে জাতিসংঘ মানবাধিকার পুরস্কার দেওয়া হয়।
.
মুসলিম লীগের প্রকৃত নাম ছিল-
  1. ক) ভারতীয় মুসলিম লীগ
  2. খ) উপমহাদেশীয় মুসলিম লীগ
  3. গ) নিখিল ভারত মুসলিম লীগ
  4. ঘ) আওয়ামী মুসলিম লীগ
ব্যাখ্যা
১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগের প্রকৃত নাম ছিল 'নিখিল ভারত মুসলিম লীগ'। মুসলিম লীগ গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন নবাব সলিমুল্লাহ, আগা খান এবং নওয়াব ভিকার-উল-মূলুক। সূত্র: পৌরনীতি ও সুশাসন একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
.
বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের রয়েছে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের উপরের দিকে লেখা আছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ', নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের পাশে দুইটি করে মোট চারটি তারকা। মনোগ্রামটি ডিজাইন করেছেন এ.এন.এ সাহা।
.
বর্তমানে বাংলাদেশের প্রশাসনিক স্তর গুলো কয়টি ভাগে বিভক্ত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশের প্রশাসনিক স্তর ২ টি ভাগে বিভক্ত। বাংলাদেশের প্রশাসনিক স্তর গুলো হলো-
১. কেন্দ্রীয় প্রশাসন (সচিবালয়) ও
২. স্থানীয় প্রশাসন (বিভাগ, জেলা ও উপজেলা)।
সূত্র: পৌরনীতি ও সুশাসন একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
.
কত সালে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয়?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭৪
  3. গ) ১৯৭৫
  4. ঘ) ১৯৭৬
ব্যাখ্যা
বাংলাদেশের ১৯৭৬ সালের স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয়। সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
.
স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি?
  1. ক) ইউনিয়ন পরিষদ
  2. খ) উপজেলা পরিষদ
  3. গ) জেলা পরিষদ
  4. ঘ) বিভাগীয় কমিশন
ব্যাখ্যা
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ স্তর জেলা পরিষদ। একজন চেয়ারম্যান ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনের ৫ জন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। জেলা পরিষদে মোট ২১ জন সদস্য। সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
.
আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি?
  1. ক) সিলেট
  2. খ) রংপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) বরিশাল
ব্যাখ্যা
দেশের সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ: চট্টগ্রাম এবং ক্ষুদ্রতম: ময়মনসিংহ। উৎস: নিকার।
.
Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন ____ ভাগে।
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
যে গোষ্ঠীর সদস্যগণ একই মনোভাব ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে এবং স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হয় তাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। Almond ও Powel চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে চার ভাগে ভাগ করেছেন। যথা:-
1. Institutional Interest Groups
2. The Associational Interest Groups
3. Anomic Interest Groups
4. Non-Associational Interest Groups.
১০.
দেশের প্রস্তাবিত নবম বিভাগের নাম কি?
  1. ক) ফরিদপুর বিভাগ
  2. খ) শরিয়তপুর বিভাগ
  3. গ) পদ্মা বিভাগ
  4. ঘ) গোপালগঞ্জ বিভাগ
ব্যাখ্যা
নিকারের সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয় দেশের প্রস্তাবিত নবম বিভাগের নাম পদ্মা বিভাগ। পদ্মা বিভাগ কার্যকর হলে ১৩ তম সিটি কর্পোরেশন হবে ফরিদপুর সিটি কর্পোরেশন।
৫টি জেলা নিয়ে পদ্মা বিভাগ গঠিত হবে: ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর। নতুন নিয়ম- বিভাগীয় শহর ছাড়া আর নতুন করে কোনো সিটি করপোরেশন হবে না। উৎস: নিকারের সর্বশেষ সভা।