পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ১৪: বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের অর্থনীতি ১. উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী (সমসাময়িক ইস্যু), জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২. অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, আমদানি-রপ্তানি রিপোর্ট।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) হিসাব করার দায়িত্ব পালন করে কোন সংস্থা?
  1. বাংলাদেশ ব্যাংক
  2. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  3. অর্থ মন্ত্রণালয়
  4. পরিকল্পনা কমিশন
ব্যাখ্যা

বাংলাদেশে মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি:
- বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
- পরিসংখ্যান ব্যুরো প্রতি বছর চলতি বাজার মূল্য ও স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি গণনা করে থাকে ।
- এসব হিসাব করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে থাকে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে।

• মোট দেশজ উৎপাদন (GDP) এর অন্তর্ভূক্ত-
- দেশের অভ্যন্তরীণ আয়।
- দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়।
- দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত সেবা।
- বিদেশিদের দেশে বিনিয়োগ থেকে অর্জিত আয়।

→ GDP = মোট জাতীয় উৎপাদন (GNP)+ উক্ত দেশে অবস্থানকারী বিদেশিদের অর্জিত আয় বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকদের আয়।

উৎস:
i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট, 
ii) অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার কত টাকা নির্ধারণ করা হয়েছে?
  1. ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা
  2. ৭ লাখ ৮২ হাজার কোটি টাকা
  3. ৭ লাখ ৮৩ হাজার কোটি টাকা
  4. ৭ লাখ ৭৯ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

→ চলতি অর্থবছরে সংশোধিত বাজেটের আকার- ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা ।

-  সংশোধিত বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
-  ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সংশোধিত জাতীয় বাজেট কার্যকর হয়।

• মূল বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণাকারী- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- গত বছরের থেকে আকার কমেছে- প্রায় ৭ হাজার কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।

উৎস: বাজেট ২০২৫-২০২৬  ও অর্থ মন্ত্রণালয়।

.
বাংলাদেশী রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার কোনটি? (মার্চ-২০২৬)
  1. কানাডা
  2. জাপান
  3. জার্মানি
  4. মার্কিন যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশী রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার।
- বাংলাদেশী রপ্তানি পণ্যের ‍দ্বিতীয় বৃহত্তম বাজার- জার্মানি।

- রপ্তানি কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় যে, পণ্যের আমদানীকারক দেশ সমূহের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করছে।
- ২০২৫-২০২৬ অর্থ-বছরের জুলাই-ডিসেম্বর সময়ের যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৪৪৬৭.২১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য যা উক্ত সময়ের মোট রপ্তানির ৮১.৬২%।
- বাংলাদেশ হতে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত প্রধান প্রধান পণ্য হলো ওভেন পোষাক ২৪৩৯.৬৪ মিলিয়ন মার্কিন ডলার,

দেশ ভিত্তিক প্রধান প্রধান বাজার বিশ্লেষণঃ
→ ইইউ: ১০,৩২৫.৫৯ মিলিয়ন মার্কিন ডলার (৪৩.০৩%)।
→ মার্কিন যুক্তরাষ্ট্র: ৪,৪৬৭.২১ মিলিয়ন মার্কিন ডলার (১৮.৬২%)।
→ কানাডা: ৭৫৮.৩২ মিলিয়ন মার্কিন ডলার (৩.১৬%)।
→ জাপান: ৭১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার (২.৯৭%)।
→ মোট চারটি বাজার থেকে রপ্তানি আয়: ১৬,২৬৩.৯৪ মিলিয়ন মার্কিন ডলার (৬৭.৭৮% মোট রপ্তানি আয়ের)।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।

.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর?
  1.  ৭০.০ বছর 
  2.  ৭২.৫ বছর 
  3.  ৬৯.৩ বছর 
  4.  ৭২.৩ বছর 
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২৫।

.
“কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪” প্রকাশ করেছে কোন সংস্থা?
  1. কৃষি গবেষণা ইনস্টিটিউট
  2. কৃষি মন্ত্রণালয়
  3. পরিকল্পনা কমিশন
  4. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
ব্যাখ্যা

⇒ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ বাংলাদেশের কৃষি বিষয়ক সকল রকমের তথ্য নিয়ে পরিসংখ্যানব্যুরো (BBS) প্রতি বছর কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ প্রকাশ করে থাকে।
⇒ 'কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪' প্রকাশিত হয় ২০২৫ সালের জুন মাসে।

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে,
- মোট আবাদযোগ্য জমি (Gross Cropped Area): ৩,৯২,৯৬,০০০ একর (১,৫৯,০৩,০০০ হেক্টর)।
- মোট আবাদী জমি (Net Cropped Area): ১,৯৮,২৯,০০০ একর (৮০,২৮,০০০ হেক্টর)।
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

.
বাংলাদেশে অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি?
  1. পরিকল্পনা কমিশন
  2. জাতীয় বাজেট কমিটি
  3. অর্থ মন্ত্রণালয়
  4. জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি
ব্যাখ্যা

বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)।

• ECNEC:
- ECNEC এর পূর্ণরূপ - Executive Committee of the National Economic Council.
- একনেক গঠিত হয়: ১৯৮২ সালে।
- চেয়ারম্যান বা প্রধান: প্রধানমন্ত্রী তারেক রহমান ।
- বিকল্প সভাপতি:   স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।।
- সদস্য: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।

.
রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর তথ্য অনুযায়ী, ২০২৫–২০২৬ অর্থবছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা কত?
  1. ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
  2. ৫৫,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
  3. ৬৫,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
  4. ৬০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা

• ২০২৫-২০২৬ অর্থ-বছরের জুলাই-ডিসেম্বর সময়ের রপ্তানি কার্যক্রম:

- গত ২০২৪-২০২৫ অর্থ বছরে রপ্তানি আয় হয়েছিল ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার।
- চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা ৫৫,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার।
- জুলাই-ডিসেম্বর ২০২৫-২০২৬ অর্থ বছরে পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় ২৩,৯৯৬.৮৭ মিলিয়ন মার্কিন ডলার।
- এটি বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের একই সময়ের রপ্তানি আয় ২৪,৫৩৩.৫০ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২.১৯% কম।
- অর্জিত রপ্তানি আয় নির্ধারিত লক্ষ্যমাত্রার ৪৩.৬৩%।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো [লিংক]।

.
VGD-এর পূর্ণরূপ কী?
  1. Vulnerable Group Development
  2. Voluntary Group Development
  3. Valuable Group Development
  4. Vulnerable Growth Development
ব্যাখ্যা

- VGD-এর পূর্ণরূপ -  Vulnerable Group Development Programme (VGD).
-  VGD হলো বাংলাদেশের একটি সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য হ্রাস কর্মসূচি।
- সময়কাল: ০১ আগস্ট ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০২০।
- উদ্দেশ্য: দরিদ্র ও অসহায় নারীদের ক্ষমতায়ন এবং জীবিকা পরিবর্তন করা।
- তহবিলের উৎস: মহিলা বিষয়ক অধিদপ্তর (জিওবি)।

উৎস: National Development Programme (NDP).

.
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)- এর প্রথম লক্ষ কোনটি?
  1. অসমতার হ্রাস
  2. সুস্বাস্থ্য ও কল্যাণ
  3. দারিদ্র্য বিলোপ
  4. জলবায়ু কার্যক্রম
ব্যাখ্যা

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)- এর অন্যতম প্রধান লক্ষ- দারিদ্র্য বিলোপ।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. গুণগত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: UNDP ওয়েবসাইট।

১০.
২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার কত নির্ধারণ করা হয়েছে?
  1. ৬ শতাংশ
  2. ৫ শতাংশ 
  3. ৫.৫ শতাংশ
  4. ৭ শতাংশ
ব্যাখ্যা

⇒ চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ।
- জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

-  আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট বাস্তবায়ন শুরু হবে। 

• মূল জাতীয় বাজেট ২০২৫-২৬:

- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।

উৎস: বাজেট ২০২৫-২০২৬ এবং বাসস ।

১১.
বিবিএস-এর সর্বশেষ তথ্যমতে,বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত মার্কিন ডলার? (মার্চ-২০২৬)
  1. ২,৭২০
  2. ২,৭৬৯
  3. ২,৮০০
  4. ২,৮৬০
ব্যাখ্যা

মাথাপিছু আয়:
- দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে মাথাপিছু আয় হিসাব করা হয়।

- দেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় ২,৭৬৯ মার্কিন ডলার।
- এটি ২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী প্রকাশ করা হয়েছে।
- এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩১ মার্কিন ডলার।
- এর আগে ছিল ২৮২০ মার্কিন ডলার।

- এসংক্রান্ত বিবিএস ২০২৪–২৫ অর্থবছরের মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে।

⇒ বিবিএসের তথ্যমতে,
- ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার।
- ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২,৭৪৯ ডলারে।
- ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ২৭৩৮ ডলার।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
ii) অর্থনৈতি সমীক্ষা-২০২৫।

১২.
২০২৫-২৬ অর্থ বছরের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
  1. কৃষিজাত পণ্য
  2. হিমায়িত খাদ্য
  3. চামড়া-চামড়াজাত পণ্য
  4. নীট পোশাক
ব্যাখ্যা

২০২৫-২০২৬ অর্থ বছরের প্রধান রপ্তানি পণ্য-  নীট পোশাক।

• নীট পোশাক :

- ২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর সময়ের রপ্তানি আয়: ১০,৪৮৮.০৭ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট রপ্তানিতে খাতটির অবদান: ৪৩.৭১%।

• কৃষিজাত পণ্য:
২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর সময়ের রপ্তানি আয়: ৫৪৫.৪৬ মিলিয়ন মার্কিন ডলার
মোট রপ্তানিতে খাতটির অবদান: ২.২৭%

• চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা:
২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর সময়ের রপ্তানি আয়: ৬০৯.৬৮ মিলিয়ন মার্কিন ডলার
মোট রপ্তানিতে খাতটির অবদান: ২.৫৪%

• হিমায়িত ও জীবন্ত মাছ :
২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর সময়ের রপ্তানি আয়: ২৫৪.৮৫ মিলিয়ন মার্কিন ডলার
মোট রপ্তানিতে খাতটির অবদান: ১.০৬%

⇒ ২০২৫-২০২৬ অর্থ বছরে জুলাই-ডিসেম্বর সময়ের মোট ৮টি পণ্য খাত থেকে রপ্তানি আয়:

- ওভেন পোশাক;
- নীটওয়্যার;
- হোম টেক্সটাইল;
- হিমায়িত ও জীবন্ত মাছ ;
- কৃষিজাত পণ্য ;
- পাট ও পাটজাত দ্রব্য ;
- চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা ;
- প্রকৌশল দ্রব্যাদি ;
→ এই ৮টি খাত থেকে রপ্তানি আয় হয়েছে ২১,৯৩২.৪৮ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৯১.৪০%।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।

১৩.
২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাব অনুসারে, বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? (মার্চ-২০২৬)
  1. ৩.৭১%
  2. ৪.৩৫%
  3. ৩.৪৯%
  4. ২.৪২%
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাব: 
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৪৯%। সাময়িক হিসাবে যা ছিলো ৩.৯৭%। 

- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার= ২ দশমিক ৪২ শতাংশ।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে প্রবৃদ্ধির হার= ৩ দশমিক ৭১ শতাংশ।
-অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে প্রবৃদ্ধির হার= ৪ দশমিক ৩৫ শতাংশ।

→ বাংলাদেশের জিডিপি'কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
যথা- কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত।

উল্লেখ্য,
→  সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত। এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত। এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ এবং সমসাময়িক জিডিপি সমীক্ষা।

১৪.
বাংলাদেশ সরকার সর্বশেষ দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে কত সালে? [মার্চ, ২০২৬]
  1. ২০১০ সালে
  2. ২০১২ সালে
  3. ২০১৩ সালে
  4. ২০১৫ সালে
ব্যাখ্যা

 দারিদ্র বিমোচন কৌশল পত্র( PRSP):
- PRSP এর পূর্ণরূপ: Poverty Reduction Strategy Paper.
- দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিশ্বে নিম্ন আয়ের দেশগুলির অভ্যন্তরীণভাবে গৃহীত নীতি, পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতার জন্য প্রণীত দলিল বা রূপরেখা।
- ২০০৩ সালে বাংলাদেশ অন্তবর্তীকালীন পিআরএসপি (আইপিআরএসপি) প্রথম প্রণয়ন করে।
- বাংলাদেশ ২০০৫ সালে প্রথম PRSP প্রণয়ন করে।
- ২০০৮ সালের অক্টোবরে ২০০৫ সালে প্রণীত দলিলটিকে হালনাগাদ করা হয়।
- এ দলিল প্রণয়নের মাধ্যমে সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য (এমডিজি) এবং দক্ষিণ এশীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতি বাংলাদেশের অঙ্গীকার প্রকাশ করা হয়েছে।
- দ্রুততর দারিদ্র্য বিমোচনের কৌশল-২ (অর্থবছর ২০০৯-১১) পথে অগ্রযাত্রা’।
- ২০০৮ সালে সম্পাদিত পিআরএসপি-২ এর সরকার বদলের ফলে কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে।
- সর্বশেষ বাংলাদেশ সরকার ২০১৫ সালে দারিদ্র বিমোচন কৌশল পত্র( PRSP) প্রণয়ন করে।

উৎস: IMF .

১৫.
২০২৫-২৬ সালের সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) জিডিপির কত শতাংশ?
  1. ৩.৩ শতাংশ
  2. ৩.৫ শতাংশ
  3. ৩.৭ শতাংশ
  4. ৪ শতাংশ
ব্যাখ্যা

- ২০২৫-২৬ সালের সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, 
- এটি জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। 
- সংশোধিত এডিপিতে বৈদেশিক অর্থায়ন ধরা হয়েছে ৭২ হাজার কোটি টাকা এবং দেশীয় অর্থায়ন ১ লাখ ২৮ হাজার কোটি টাকা।

- মূল বাজেটে এডিপির আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, 
- যা জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ ছিল।
- ফলে উন্নয়ন ব্যয় মূল বাজেটের তুলনায় ৩০ হাজার কোটি টাকা কমানো হয়েছে।

উল্লেখিত,
- সংশোধিত বাজেটে মোট সরকারি ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।

উৎস: বিবিএস এবং বাসস।

১৬.
কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি কত সালে শুরু হয়?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৪ সালে
ব্যাখ্যা

কাবিখা:
- ’কাবিখা’ (KABIKHA) হলো "কাজের বিনিময়ে খাদ্য" (Food for Work) কর্মসূচির সংক্ষিপ্ত রূপ।
-  এটি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান প্রকল্প।

- ১৯৭৪ সালে দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দিলে বিশেষ করে খাদ্যশস্যের উচ্চমূল্য এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারের সম্মুখীন হলে সরকার 'ফুড ফর ওয়ার্ক' বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে।

⇒ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) কর্মসূচীর উদ্দেশ্য ও লক্ষ্য:
- প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ গ্রামীন অবকাঠামো নির্মাণ/পুননির্মাণ।
- স্বাভাবিক অবস্থায় গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য এই কর্মসূচীর আওতায় বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন।
- গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি।
- গ্রামীণ দরিদ্র জনগনের আয় বৃদ্ধি।
- দেশের সর্বত্র খাদ্য সরবরাহের ভারসাম্য আণয়ন এবং
- দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি।

উৎস: সামাজিক নিরাপত্তা কর্মসূচি ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়ন।

১৭.
২০২৫-২৬ অর্থবছরে, সাধারণ করদাতার করমুক্ত আয়ের সীমা কত নির্ধারণ করা হয়েছে?
  1. ৪,০০,০০০ টাকা
  2. ৩,৭৫,০০০ টাকা
  3. ৫,০০,০০০ টাকা
  4. ৩,৫০,০০০ টাকা
ব্যাখ্যা

করমুক্ত আয়সীমা:
⇒ বর্তমানে দেশে করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ:
- সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
- মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।
- কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি।

⇒ ব্যক্তি করদাতা – করহার:
- ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত: শূন্য
- পরবর্তী ১,০০,০০০/- টাকার: ৫%
- পরবর্তী ৩,০০,০০০/- টাকার: ১০%
- পরবর্তী ৪,০০,০০০/- টাকার: ১৫%
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ২০%
- অবশিষ্ট টাকার উপর: ২৫%

উৎস: i) জাতীয় বাজেট ২০২৪-২৫।
ii) জাতীয় তথ্য বাতায়ন।

১৮.
চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? (মার্চ-২০২৬)
  1. মৌলভীবাজার 
  2. চট্টগ্রাম
  3. হবিগঞ্জ
  4. সিলেট
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে,

- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১৯.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, বাংলাদেশে দারিদ্র্যের হার কত? 
  1. ১২.৫%
  2. ১৫.৮%
  3. ১৮.৭% 
  4. ২০.৩%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

২০.
২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত?
  1. ৫ লাখ ৮২ হাজার কোটি টাকা
  2. ৫ লাখ ৮৫ হাজার কোটি টাকা
  3. ৫ লাখ ৮০ হাজার কোটি টাকা
  4. ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

সংশোধিত বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আহরণের গতি বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।
- সংশোধিত বাজেট অনুযায়ী তা ২৪ হাজার কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থবছরের জন্য মোট ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- আর সংশোধিত বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- আগামী ১ ফেব্রুয়ারি থেকে সংশোধিত জাতীয় বাজেট কার্যকর হবে।

• বাজেট ২০২৫-২৬:

- বাজেট ঘোষণাকারী- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- গত বছরের থেকে আকার কমেছে- প্রায় ৭ হাজার কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।

উৎস: বাজেট ২০২৫-২০২৬  ও প্রথম আলো।