পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩১ জুলাই, ২০২৩সময়50 minutes৭৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম: পদের নাম: এরোড্রাম কর্মকর্তা(এটিএম)/এরোড্রাম কর্মকর্তা (এটিএম: এটিসিও)/ সিএনএস প্রকৌশলী (গ্রেড-৯) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৯. ০৭. ২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩১ জুলাই, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
Which sentence is correct?
  1. ক) This is an unique case.
  2. খ) This is a unique case.
  3. গ) This is a very unique case.
  4. ঘ) This is the most unique case.
সঠিক উত্তর:
খ) This is a unique case.
উত্তর
সঠিক উত্তর:
খ) This is a unique case.
ব্যাখ্যা
• কতগুলো শব্দ আছে যেগুলো superlative এর অর্থ প্রদান করে।
- যেমন: absolute, almighty, chief, complete, daily, entire, excellent, perfect, supreme, unique ইত্যাদি।
- তাই এগুলোর পূর্বে more, most, very বা অন্যকোন qualifier বসে না।
যেমন:
- This is a unique case.
- He is a perfect judge.

তাছাড়া, This is a unique case. বাক্যটি সঠিক।
- কারণ উক্ত sentence টিতে Article, a এর সঠিক ব্যবহার দেখানো হয়েছে।

- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA. 
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- This is a unique case বাক্যটি সঠিক।

• উপরোক্ত কারণগুলো বিবেচনা করে দেখা যায় বাকি অপশন গুলো ভুল। 
.
Which is the noun of the word 'beautiful'?
  1. ক) Beauty
  2. খ) Beautify
  3. গ) Beauteous
  4. ঘ) Beautifully
সঠিক উত্তর:
ক) Beauty
উত্তর
সঠিক উত্তর:
ক) Beauty
ব্যাখ্যা
Beautiful শব্দটির noun form হচ্ছে Beauty
Beauty (noun): 
• English Meaning- The qualities in a person or thing that as a whole give pleasure to the senses. 
• Bengali Meaning- সৌন্দর্য। 

Other options, 
Beautify (verb) - সুন্দর করা।
Beauteous (adjective) - (কাব্য) সুন্দর; রূপবান; শোভাময়।
Beautifully (adverb) - সুন্দরভাবে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
.
The meaning of the word ‘Obese’ is-
  1. ক) Very fat
  2. খ) Ugly
  3. গ) Tardy
  4. ঘ) Obnoxious
সঠিক উত্তর:
ক) Very fat
উত্তর
সঠিক উত্তর:
ক) Very fat
ব্যাখ্যা
Obese (Adjective):
Meaning: extremely fat in a way that is dangerous for health/ Very fat.
Bangla Meaning: ভীষণ মোটা

Example Sentence: She was not just overweight; she was clinically obese.

• অন্য অপশন গুলোর অর্থ - 
খ) Ugly -  কুৎসিত; কুদর্শন; বিশ্রী; কুরূপ; অসুন্দর; কদর্য।
গ) Tardy -  ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন।
ঘ) Obnoxious - নোংরা; অত্যন্ত আপত্তিকর।

Source: Cambridge Dictionary and Bangla Academy dictionary.
.
Identify the imperative sentence:
  1. ক) I shall go to college.
  2. খ) Stand up.
  3. গ) He is singing a song.
  4. ঘ) It has been raining since morning.
সঠিক উত্তর:
খ) Stand up.
উত্তর
সঠিক উত্তর:
খ) Stand up.
ব্যাখ্যা
Imperative sentence: 
- Subject উহ্য রেখে Verb দিয়ে শুরু হওয়া বাক্য imperative sentence হয়ে থাকে. 
- অর্থাৎ, Verb + object হচ্ছে imperative sentence. 
- তাছাড়া imperative sentence বাক্যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বুঝায়।
- সে অনুযায়ী, Stand up - উঠে দাঁড়াও হচ্ছে Imperative sentence - কারণ এর দ্বারা আদেশ নির্দেশ করছে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) I shall go to college
গ) He is singing a song
ঘ) It has been raining since morning
- এগুলো হচ্ছে বিবৃতিমূলক বা assertive sentences.

• অর্থানুসারে বাক্য ৫ ধরনের হয়ে থাকে।
যথা-  
1. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
- structure: “subject + verb + object/complement/adverb”.

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।

3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you)  গোপন থাকে।
- যেমন - Never tell a lie.

4. Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
- যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।
- যেমন -May Allah bless you.

5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
- এই ধরণের বাক্য দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।
- How charming the sight is!
.
Fill in the gap with the suitable word:
To stay healthy, we must plan to have a balanced______
  1. ক) Diet
  2. খ) Food
  3. গ) Drink
  4. ঘ) Environment
সঠিক উত্তর:
ক) Diet
উত্তর
সঠিক উত্তর:
ক) Diet
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -diet.
- Complete sentence: To stay healthy, we must plan to have a balanced diet.

• Diet - নিজেকে বা অন্যকে একটি নির্দিষ্ট খাদ্যতালিকায় সীমাবদ্ধ করা
- স্বাস্থ্য ঠিক রাখার জন্য সুষম খাদ্য বা balanced diet এর প্রয়োজন।
.
Fill in the blanks with appropriate word:
My friend always goes home _______ foot.
  1. ক) by
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) on
সঠিক উত্তর:
ঘ) on
উত্তর
সঠিক উত্তর:
ঘ) on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on =.
- Complete sentence: My friend always goes home on foot.

On foot - walking
- if you go somewhere on foot, you walk there.
- অর্থাৎ, পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে on foot ব্যবহৃত হয়।
Example: It takes about 30 minutes on foot, or 10 minutes by car.
.
At least one of the students ______ full marks every time.
  1. ক) get
  2. খ) are getting
  3. গ) gets
  4. ঘ) have got
সঠিক উত্তর:
গ) gets
উত্তর
সঠিক উত্তর:
গ) gets
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).

•  One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হবে এবং singular form হিসেবে verb হবে gets.
- সম্পূর্ণ বাক্যটি - At least one of the students gets full marks every time.
.
The second World War broke _______ in September, 1939.
  1. ক) through
  2. খ) away
  3. গ) out
  4. ঘ) in
সঠিক উত্তর:
গ) out
উত্তর
সঠিক উত্তর:
গ) out
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - out.
- Complete sentence: The second World War broke out in September, 1939.
- Break out হচ্ছে একটি Phrase. কোনো কিছু ছড়িয়ে পড়া অর্থে Break out ব্যবহৃত হয়।

• Break out
English Meaning: If something dangerous or unpleasant breaks out, it suddenly starts.
Bangla Meaning: খারাপ কিছু হঠাৎ ছড়িয়ে পড়া / প্রাদুর্ভাব

Ex. Sentence: War broke out in 1914.
Bangla Meaning: ১৯১৪ সালে যুদ্ধ শুরু হয়েছিল।

• অন্য অপশন গুলোর মধ্যে -
- Break-in (noun) break in (up) on বাধা দেওয়া: break in (up) on a discussion.
- break-through (noun) (ক) (সামরিক) ব্যূহভেদ (শত্রুপক্ষের)।

Source: Live MCQ Lecture and Bangla Academy Dictionary.
.
As the sun _________, I decided to go out.
  1. ক) Shines
  2. খ) Has shone
  3. গ) Shine
  4. ঘ) Was shining
সঠিক উত্তর:
ঘ) Was shining
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Was shining
ব্যাখ্যা
• অতীতে কোনো একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়।
- পরবর্তী clause টি যদি past indefinite tense হয় তাহলে কারণ বর্ণনা করতে, as conjunction যুক্ত sentence এর প্রথম clause past continuous tense হয়।

• সুতরাং নিয়মানুযায়ী  শূন্যস্থানে was shining বসবে।
- সম্পূর্ণ বাক্য - As the sun was shining, I decided to go out.
১০.
Which of the following sentences is the correct one?
  1. ক) Paper is made of wood.
  2. খ) Paper is made from wood.
  3. গ) Paper is made by wood.
  4. ঘ) Paper is made on wood.
সঠিক উত্তর:
খ) Paper is made from wood.
উত্তর
সঠিক উত্তর:
খ) Paper is made from wood.
ব্যাখ্যা
• কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হয়ে গেলে made from বসে। 
যেমন
- The paper is made from wood.
- Glass is made from sand.
- এখানে, paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তিত হয়ে গেছে।

• আবার, কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
যেমন:
- Chairs are made of wood.
- This ring is made of gold.
এখানে, Chairs বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
১১.
Fill in the blanks-
Can I have _______ milk in my coffee?
  1. ক) Little
  2. খ) Any
  3. গ) Some
  4. ঘ) Much
সঠিক উত্তর:
গ) Some
উত্তর
সঠিক উত্তর:
গ) Some
ব্যাখ্যা
• প্রশ্নে 'milk' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ little/ some/ much বসবে।
- Some countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।

অর্থ অনুসারে,
• Much- প্রচুর; I need much money.
• Some -কিছু; Give me some salt. (affirmative অর্থ প্রকাশ করে)
• Little- নেই বললেই চলে (Negative অর্থ প্রকাশ করে)।
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)।
• any - কিছু (Negative অর্থ প্রকাশ করে)।

• অর্থগত দিক থেকে শূন্যস্থানে some বসলে, বাক্যের অর্থ পূর্ণতা পায়। কেননা এখানে কফিতে অল্প কিছু দুধ চাওয়া হয়েছে।
Little আর Any যেহেতু Negative অর্থ প্রকাশ করে তাই এখানে এগুলো বসবে না।
১২.
Choose the correct sentence:
  1. ক) I have many works to do.
  2. খ) I have many work to do.
  3. গ) I have a lot of work to do.
  4. ঘ) I have great deal works to do.
সঠিক উত্তর:
গ) I have a lot of work to do.
উত্তর
সঠিক উত্তর:
গ) I have a lot of work to do.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - I have a lot of work to do-  এই বাক্যটি সঠিক।

- A lot of/ a great deal of দ্বারা Countable এবং Uncountable দুই ধরনের Noun কেই Determine করা হয়।
- determiner হিসাবে (few, many, each, either ইত্যাদি) গুলো countable noun এর পূর্বে বসে।
- Countable noun এর plural হয় কিন্তু uncountable noun এর plural হয় না।
- বাক্যটিতে work একটি uncountable noun তাই এর plural হবে না এবং এর পূর্বে many বসবে । 

• অপশন গুলোর মধ্যে - 
ক) এবং খ) অপশন দুইটি ভুল কেননা work একটি uncountable noun এর পূর্বে many বসে না। 
ঘ) অপশন টি ভুল কারণ 'great deal works' হয় না, বরং এর স্থলে I have a great deal of work to do হলে বাক্যটি শুদ্ধ হত।
১৩.
Which of the following words is not plural?
  1. ক) Boxes
  2. খ) Physics
  3. গ) Data
  4. ঘ) Children
সঠিক উত্তর:
খ) Physics
উত্তর
সঠিক উত্তর:
খ) Physics
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Physics হচ্ছে singular.
• কতগুলো Noun দেখতে plural মনে হলেও ব্যবহারে singular.
- Example: News, Physics, Ethics, Politics, Statistics, Economics, Athletics etc.

• বাকি সব গুলো শব্দ Boxes, Data এবং Children হচ্ছে plural.
ক) Boxes - plural এর  singular form হচ্ছে Box.
গ) Data - এর singular হচ্ছে দাতুম।
ঘ) Children - এর singular হচ্ছে - Child.
১৪.
What is the feminine gender of 'Duke'?
  1. ক) Duck
  2. খ) Duchies
  3. গ) Duckies
  4. ঘ) Duchess
সঠিক উত্তর:
ঘ) Duchess
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Duchess
ব্যাখ্যা
• Duke
English meaning: a male holding the highest hereditary title in the British and certain other peerages.
Bangla Meaning:  অভিজাত ব্যক্তি বা ভূস্বামী; যুবরাজের অব্যবহিত নিম্নপদ; ক্ষুদ্র রাজ্যের নৃপতি।
- এর female gender হচ্ছে - Duchess (ডিউকপত্নী; ডিউকের বিধবা স্ত্রী; ডিউকের সমমর্যাদার্সম্পন্ন মহিলা।)

• অন্য অপশন গুলোর মধ্যে -
• Duchies - Duchy এর plural form - ডিউকশাসিত এলাকা বা রাজ্য।
• Duck - স্ত্রী পাতিহাঁস এর masculine gender হচ্ছে - Drake -পুরুষ পাতিহাঁস।
• Ducky এর plural Dukies (noun) - dear (used as a form of address).

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
১৫.
Which one is superlative of 'Little"?
  1. ক) More little
  2. খ) Lest
  3. গ) Less
  4. ঘ) Least
সঠিক উত্তর:
ঘ) Least
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Least
ব্যাখ্যা
• Little শব্দটি superlative করার প্রক্রিয়াটি irregular বা সাধারণ নিয়মের ব্যতিক্রম। 
- Little শব্দের comparative form: less or lesser.
-  Little শব্দের superlative form: Least.

• Lest শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে বা সেই ভয়ে।
- এর পর সাধারণত  subject+ should+ verb হয়ে থাকে। 
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not বসে না Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
১৬.
I walked fast _______I should miss the train.
  1. ক) So
  2. খ) That
  3. গ) Lest
  4. ঘ) Or
সঠিক উত্তর:
গ) Lest
উত্তর
সঠিক উত্তর:
গ) Lest
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -lest.
- Complete sentence: I walked fast lest I should miss the train.

Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে বা সেই ভয়ে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not বসে না Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
- Lest নিজেই Negative হওয়ায় এর পর আর কোনো negative শব্দ no/not/never বসে না।

Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might + be + V3 + complement.

• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- He fled the country lest he be captured.
- Hesitant to speak out lest he be fired.
১৭.
The word 'Gravity' is-
  1. ক) A noun
  2. খ) An adverb
  3. গ) An adjective
  4. ঘ) A verb
সঠিক উত্তর:
ক) A noun
উত্তর
সঠিক উত্তর:
ক) A noun
ব্যাখ্যা
Gravity (noun) [uncountable noun]
১) (পদার্থবিদ্যা) অভিকর্ষ; বিশেষত মাধ্যাকর্ষণ শক্তি।
২) (পদার্থবিদ্যা) ভর: centre of gravity ; specific gravity, আপেক্ষিক গুরুত্ব।
৩) গুরুতর অবস্থা; গম্ভীর ভাব: the gravity of the political situation; the gravity of one’s appearance

Source; Bangla Academy Dictionary.
১৮.
I went there ________ my bike.
  1. ক) on
  2. খ) upon
  3. গ) in
  4. ঘ) by
সঠিক উত্তর:
ক) on
উত্তর
সঠিক উত্তর:
ক) on
ব্যাখ্যা
• সাধারণত যাতায়াত মাধ্যম বুঝাতে by বসে।
- কিন্তু যাতায়াত মাধ্যম বুঝাতে যানবাহনের নামের পূর্বে determiner (my/a/the) থাকলে এদের পূর্বে on বসে।
- ব্যতিক্রম- car, taxi এর পূর্বে determiner থাকলে in বসে।

• প্রশ্নে উল্লেখিত বাক্যে যেহেতু Bike এর পূর্বে my আছে, তাই শূন্যস্থানে on বসবে।
- Complete sentence: I went there on my bike.
১৯.
The Phrase ‘Tide Over’ means:
  1. ক) Overcome
  2. খ) Pass over
  3. গ) Cross over
  4. ঘ) Carry over
সঠিক উত্তর:
ক) Overcome
উত্তর
সঠিক উত্তর:
ক) Overcome
ব্যাখ্যা
• Tide over
English Meaning: to support or enable to survive temporarily
Bangla Meaning: সাময়িকভাবে বেঁচে থাকতে সক্ষম/ টিকে থাকা/ অতিক্রম করা।

• অপশন গুলোর মধ্যে - 
ক) Overcome - অতিক্রম করা
খ) Pass over - উপেক্ষা করা; লক্ষ না-করা:
গ) Cross over - উল্লঙ্ঘন করা;
ঘ) Carry over - বহন করা, হিসাবের জের ধরে পরপৃষ্ঠায় নিয়ে যাওয়া

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Overcome শব্দটি Tide over phrase টির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.

 
২০.
The passive voice of 'Mend your ways' is:
  1. ক) Let you be mended your ways.
  2. খ) Your ways should be mended.
  3. গ) Your ways are mended by you.
  4. ঘ) Let Your ways are mended.
অনির্ধারিত
ব্যাখ্যা
• মূল verb দিয়ে শুরু হওয়া Imperative Sentence কে passive করার নিয়মঃ
Structure:
- প্রথমে Let বসে
- এরপর Object টি Subject রূপে বসে
- তারপর be + Verb এর Past participle বসে।

• সুতরাং, নিয়মানুযায়ী, 
Active: Mend your ways
Passive: Let your ways be mended.

• অপশনে সঠিক উত্তর না থাকায়, উত্তর নেওয়া সম্ভব হয় নি।
২১.
‘আমার সোনার বাংলা’ রবীন্দ্র সঙ্গীতের প্রথম কত পঙক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃত।
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা
- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত।
- এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
২২.
মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরে
‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করেন ? 
  1. ক) UNICF
  2. খ) World Bank
  3. গ) ICAO
  4. ঘ) FAO
সঠিক উত্তর:
ঘ) FAO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) FAO
ব্যাখ্যা
.‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ প্রতিষ্ঠা করা হয় - খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে।
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত  জাতি গড়ার স্বপ্নদ্রষ্টা ও দেশে কৃষি খাতে ‘সবুজ বিপ্লব’ সূচনাকারী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী স্মরণে এই কক্ষ প্রতিষ্ঠা করা হয়।

প্রথম আলো (২৫ জুলাই, ২৩)।
২৩.
দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
  1. ক) শ্যামলী
  2. খ) অপরাজিতা
  3. গ) অঞ্জনা
  4. ঘ) সোমা
সঠিক উত্তর:
খ) অপরাজিতা
উত্তর
সঠিক উত্তর:
খ) অপরাজিতা
ব্যাখ্যা
দেশের প্রথম ‘এআই’ সংবাদ উপস্থাপক: 
- দেশের প্রথম ‘এআই’ সংবাদ উপস্থাপক অপরাজিতা।
- প্রথমবারের মতো দেশের কোনো টিভি চ্যানেলে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংবাদ উপস্থাপক।
- ১৯ জুলাই, ২০২৩ তারিখে বেসরকারি টিভি নেটওয়ার্ক চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায় হাজির হয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক অপরাজিতা।

উৎস: ১৯ জুলাই, ২০২৩, The Daily Star বাংলা।
২৪.
কত তারিখ থেকে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রয় নিষিদ্ধ হচ্ছে?
  1. ক) ০১ আগস্ট ২০২৩
  2. খ) ০১ অক্টোবর ২০২৩
  3. গ) ০১ জানুয়ারি ২০২৪
  4. ঘ) ০১ মার্চ ২০২৪
সঠিক উত্তর:
ক) ০১ আগস্ট ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ০১ আগস্ট ২০২৩
ব্যাখ্যা
- বিক্রির সময় ওজনে কম দেওয়া, ভেজাল বন্ধ ও পুষ্টির মান বজায় রাখতে চলতি বছরের ১ আগস্ট, ২০২৩ থেকে খোলা সয়াবিন তেল বিক্রির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
- সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আগামী আগস্ট মাসের শুরু থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্মত হয়েছে।
- 'প্রাথমিকভাবে শুধু সয়াবিন তেলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ভোজ্যতেলের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা আসবে।'

তথ্যসূত্র: ডেইলি স্টার (২৬ জুলাই, ২০২৩)।
২৫.
বাংলাদেশ হতে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে?
  1. ক) মায়ানমার
  2. খ) শ্রীলঙ্কা
  3. গ) মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ক) মায়ানমার
উত্তর
সঠিক উত্তর:
ক) মায়ানমার
ব্যাখ্যা
• ওষুধ রপ্তানি:
- বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি মিয়ানমারে।
- ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের ১৪০টি দেশে মোট ১৮ কোটি ৮৭ লাখ ডলারের ওষুধ রপ্তানি হয়েছে।
- এর মধ্যে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয়েছে মিয়ানমারে।
- ওষুধ রপ্তানিতে এর পরই আছে শ্রীলঙ্কা, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: কালের কণ্ঠ।
২৬.
কবে থেকে স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয়?
  1. ক) ০৭ মার্চ ১৯৭১
  2. খ) ২৬ মার্চ ১৯৭১
  3. গ) ১০ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর:
খ) ২৬ মার্চ ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬ মার্চ ১৯৭১
ব্যাখ্যা
স্বাধীনতার ঘোষণাপত্র:
স্বাধীনতার ঘোষণাপত্র প্রবাসী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা।
বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্রে প্রদত্ত ক্ষমতাবলে একই দিনে আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ নামে একটি আদেশ জারি করেন। স্বাধীনতা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশে যে সকল আইন চালু ছিল, তা রক্ষার্থে এটা করা হয়।
অর্থ্যাৎ ২৬ মার্চ থেকে এটি বলবৎ হয়।

- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।
- ঘোষণাপত্রে ২৬ মার্চ থেকে বাংলাদেশের স্বাধীনতা কার্যকর বলে ঘোষণা করা হয়।

- ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।

সূত্র:- বাংলাপিডিয়া।
২৭.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-এর LATA Code কোনটি?
  1. ক) UGHS
  2. খ) DHK
  3. গ) DAC
  4. ঘ) HSIA
সঠিক উত্তর:
গ) DAC
উত্তর
সঠিক উত্তর:
গ) DAC
ব্যাখ্যা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর:
সাধারণ তথ্য:
- ICAO ID হচ্ছে - VGHS
- IATA CODE হচ্ছে - DAC
- Latitude হচ্ছে - 235036.05N
- Longitude হচ্ছে - 0902352.02E
- TWR FREQ হচ্ছে - 118.3 MHz, 119.3 MHz
- ACC FREQ হচ্ছে - 125.7 MHz, 129.7 MHz
- DVOR হচ্ছে - 112.7 MHz
- NDB হচ্ছে - 298 KHz

তথ্যসূত্র: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওয়েবসাইট।
২৮.
পরবর্তী জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP 28) কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) কাতার
  2. খ) সৌদি আরব
  3. গ) বাহরাইন
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
• জলবায়ু সম্মেলন:
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর।
২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে (৩০ নভেম্বর, ২০২৩ থেকে ১২ ডিসেম্বর, ২০২৩)।
১ম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-১ অনুষ্ঠিত হয় বার্লিন, জামার্নি (১৯৯৫ সালে)।

উৎস: UNFCCC এর অফিসিয়াল ওয়েবসাইট।
২৯.
শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী নারী শ্রম শক্তির হার কত?
  1. ক) ৪২.৬৮%
  2. খ) ৫০.৮৯%
  3. গ) ৭৯.০৮%
  4. ঘ) ৬৫.২৮%
সঠিক উত্তর:
ক) ৪২.৬৮%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪২.৬৮%
ব্যাখ্যা
• শ্রমশক্তি জরিপ ২০২২:
- শ্রমশক্তি জরিপ ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দেশের শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের হার ৪২.৬৮%, যা ২০১৬ সালের ৩৬ দশমিক ৩ শতাংশের চেয়ে বেশ খানিকটা বেশি।

- শ্রমশক্তিতে শহরের নারীদের অংশগ্রহণের হার মূলত ২০১০ সাল থেকেই নিম্নমুখী।
- ২০১০ সালে যেখানে শহরের ৩৪ দশমিক ৫ শতাংশ নারী শ্রমশক্তিতে অন্তর্ভুক্ত ছিলেন, সেখানে ২০২২ সালে তাঁদের অংশগ্রহণের হার ২৩ দশমিক ৬-এ এসে পৌছেছে। 
- পক্ষান্তরে একই সময়ে গ্রামীণ নারীদের অংশগ্রহণ ৩৬ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৮৯-তে।

তথ্যসূত্র: শ্রমশক্তি জরিপ ২০২২
৩০.
কলাগাছের সুতায় 'কলাবতী' শাড়ি উৎপাদন হয়েছে কোন জেলায়?
  1. ক) সিলেট
  2. খ) বান্দরবান
  3. গ) সিরাজগঞ্জ
  4. ঘ) টাঙ্গাইল
সঠিক উত্তর:
খ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
খ) বান্দরবান
ব্যাখ্যা
• কলাবতী' শাড়ি:
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো, মৌলভীবাজার জেলার তাঁত ডিজাইনার রাধাবতী দেবী কলাগাছের তন্তু থেকে এই মণিপুরী ডিজাইনের শাড়ি তৈরি করেছেন।
- মৌলভীবাজারে ১৯৯২ সাল থেকে মণিপুরি শাড়ি বানাচ্ছেন কারিগর রাধাবতী দেবী। এ পর্যন্ত তিনি কত শাড়ি বানিয়েছেন, তার হিসাব নেই। তবে এবার তিনি বুনেছেন কলাগাছের সুতার শাড়ি।
- বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) ইয়াছমিন পারভীন তিবরীজি কলাগাছের তন্তু থেকে শাড়ি বানিয়ে দেওয়ার কথা বলেছিলেন রাধাবতী দেবীকে। 
- ‘বান্দরবানের ডিসি স্যার এই শাড়ির নাম দিয়েছেন কলাবতী শাড়ি।
- সব মিলে শাড়ি বানাতে ১০ থেকে ১২ দিন লেগেছে।
- 'কলাবতী' শাড়ি উৎপাদন হয়েছে বান্দরবান জেলায়।

[এই শাড়িটি তৈরি করেছেন মৌলভীবাজার জেলার তাঁত ডিজাইনার রাধাবতী দেবী তাই অনেকে মনে করতে পারে এটি উৎপাদন হয়েছে মৌলভীবাজার জেলায় কিন্তু এই শাড়িটি তৈরি করা হয়েছে মূলত বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) ইয়াছমিন পারভীন তিবরীজির উদ্বেগে বান্দরবান জেলায়। শাড়িটি তৈরি করা হলে রাধাবতী দেবী বান্দরবান থেকে নিজ জেলায় ফিরে আসেন।]

তথ্যসূত্র: প্রথম আলো।
৩১.
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত?
  1. ক) ৪৮
  2. খ) ৪৯
  3. গ) ৫০
  4. ঘ) ৫২
সঠিক উত্তর:
গ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি।
- ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট থেকে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল।
- ১৮০৩ সালে যুক্তরাষ্ট্র লুইজিয়ানা অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল।
- ১৯৫৯ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০ তম (সর্বশেষ) অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

উৎস- আমেরিকার সরকারি ওয়েবসাইট।
৩২.
২০২৩ সালে সাহিত্যে স্বাধীনতা পুরষ্কার কে পান?
  1. ক) পবিত্র মোহন দে
  2. খ) মরহুম সেলিম আল দীন
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) ড. ফেরদৌসী কাদরী
সঠিক উত্তর:
খ) মরহুম সেলিম আল দীন
উত্তর
সঠিক উত্তর:
খ) মরহুম সেলিম আল দীন
ব্যাখ্যা
• ২০২৩ সালে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পান সেলিম আল দীন। 

- বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হলো স্বাধীনতা পদক।
- ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে। 
- ২০২৩ সালে ৯ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
- ২০২৩ সালে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পান সেলিম আল দীন। 

তথ্যসূত্র: প্রথম আলো (৯ মার্চ, ২০২৩)।
৩৩.
বিশ্বের গড় আয়ু কত?
  1. ক) ৭১.৩ বছর
  2. খ) ৭২.৬ বছর
  3. গ) ৭৩.৫ বছর
  4. ঘ) ৭৪.১ বছর
সঠিক উত্তর:
গ) ৭৩.৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৩.৫ বছর
ব্যাখ্যা
⇒ মূলত প্রশ্নটি হওয়ার কথা ছিল, 'বিশ্বের মানুষের গড় আয়ু কত?'

জাতিসংঘের তথ্যানুসারে ২০২৩ সালে বিশ্বের -
→ পুরুষের গড় আয়ু ৭০.৮ বছর।
→ নারীর গড় আয়ু ৭৬.০ বছর।
→ গড়ে বিশ্বের মানুষের আয়ু ৭৩.৪ বছর।

['৭৩.৪ বছর' এর সবচেয়ে কাছাকাছি অপশন হিসেবে '৭৩.৫ বছর'কে উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।]

উৎস:
World Population Review [Link]
৩৪.
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?
  1. ক) ২১০০ মেগাওয়াট
  2. খ) ২২০০ মেগাওয়াট
  3. গ) ২৩০০ মেগাওয়াট
  4. ঘ) ২৪০০ মেগাওয়াট
সঠিক উত্তর:
ঘ) ২৪০০ মেগাওয়াট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪০০ মেগাওয়াট
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: 
- পাবনা জেলার রূপপুরে পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়াযর সহায়তায় । 
- রূপপুর কেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। 
- এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ তের হাজার কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। 
- বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প।

তথ্যসূত্র: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
৩৫.
নারী বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কোন দেশে?
  1. ক) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) ফ্রান্স নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ক) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
ব্যাখ্যা
নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- ২০ জুলাই-২০ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে।
- প্রথমবারের মতো নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পানামা। 

নারী বিশ্বকাপের গ্রুপ :

গ্রুপ-এ : নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপিন, সুইজারল্যান্ড।
গ্রুপ-বি : অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নাইজেরিয়া, কানাডা।
গ্রুপ-সি : স্পেন, কোস্টারিকা, জাম্বিয়া, জাপান।
গ্রুপ-ডি : ইংল্যান্ড, হাইতি, ডেনমার্ক, চায়না।
গ্রুপ-ই : যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, পর্তুগাল।
গ্রুপ-এফ : ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা।
গ্রুপ-জি : সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, আর্জেন্টিনা।
গ্রুপ-এইচ : জার্মানী, মরক্কো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট।
৩৬.
খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুযায়ী জনপ্রতি দৈনিক ক্যালরি গ্রহণের পরিমাপ কত?
  1. ক) ২৩২৪ কিলো ক্যালরি
  2. খ) ২৩৯৩ কিলো ক্যালরি
  3. গ) ২৪২৪ কিলো ক্যালরি
  4. ঘ) ২৪৭০ কিলো ক্যালরি
সঠিক উত্তর:
খ) ২৩৯৩ কিলো ক্যালরি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩৯৩ কিলো ক্যালরি
ব্যাখ্যা
খানা আয় ও ব্যয় জরিপ ২০২২:
- বিবিএসের সর্বশেষ জরিপ ২০২২ অনুযায়ী, দেশের মানুষ দৈনিক গড় ২৩৯৩ ক্যালরি খাবার গ্রহণ করে।
- ছয় বছর আগে ২০১৬ সালে দেশের মানুষ গড়ে দৈনিক ২২১০ ক্যালরি খাবার গ্রহণ করত।
- বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে এখন অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। ছয় বছর আগে যা ছিল ১২ দশমিক ৯ শতাংশ।
- জনপ্রতি মাসে আয় ৭,৬১৪ টাকা। এর মধ্যে শহরের একজন মানুষের মাসিক গড় আয় ১০ হাজার ৯৫১ টাকা। আর গ্রামের মানুষের আয় অর্ধেকের কাছাকাছি, ৬ হাজার ৯১ টাকা।

তথ্যসূত্র: প্রথম আলো (১৩ এপ্রিল, ২০২৩)।
৩৭.
Traffic Index by City 2023 অনুযায়ী যানজটে শীর্ষ শহর কোনটি?
  1. ক) ঢাকা
  2. খ) করাচি
  3. গ) মুম্বাই
  4. ঘ) লাগোস
সঠিক উত্তর:
ঘ) লাগোস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাগোস
ব্যাখ্যা
World Traffic Index: 
- প্রকাশকাল: ৫ এপ্রিল ২০২৩ইং।
- প্রকাশক: বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও।
- অন্তর্ভুক্ত শহর: ২৩৯ টি।
- শিরোনাম: Traffic Index by City 2023.
- যানজটে শীর্ষ শহর: লাগোস (নাইজেরিয়া)।
- কম যানযটের শহর: বেস্ট (নেদারল্যান্ডস)।

অন্যান্য তথ্য:
- ঢাকা শহরের অবস্থান: ৫ম। 
- দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান: তৃতীয়।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার(মে, ২০২৩)।
৩৮.
দেশে নদীবন্দরের সংখ্যা কতটি?
  1. ক) ৪২
  2. খ) ৪৩
  3. গ) ৪৪
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
খ) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৩
ব্যাখ্যা
নদী বন্দর:
- ৯ সেপ্টেম্বর, ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) প্রথম ৬ টি স্থানকে নদী বন্দর ঘোষণা করে।
- এরপর বিভিন্ন সময়ে আরও ৩৫ টি নদী বন্দর ঘোষিত হয়।
- আর সর্বশেষ ৭ মার্চ, ২০২৩ রাজবাড়ীর ধাওয়াপাড়াকে ৪২ তম এবং পাবনা জেলার সুজানগরের নাজিরগঞ্জ ঘাটকে দেশের ৪৩ তম নদী বন্দর ঘোষণা করা হয়।
- দেশে বর্তমানে নদী বন্দরের সংখ্যা - ৪৩ টি।

তথ্যসূত্র: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৩৯.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মেয়াদ কত বছর?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু স্যাটেলাইট  - ১:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
- বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
- মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)।
- বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
- আয়ুষ্কাল:- ১৫ বছর ধরা হয়েছে।

উৎস: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
৪০.
বিশ্বে পাতাল রেল প্রথম চালু হয় কোন শহরে?
  1. ক) লন্ডন
  2. খ) প্যারিস
  3. গ) নিউ ইয়র্ক
  4. ঘ) বার্লিন
সঠিক উত্তর:
ক) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
ক) লন্ডন
ব্যাখ্যা
• পাতাল রেল:
- পৃথিবীর প্রথম পাতাল রেল চালু হয় লন্ডনে।
- চালু হয় - ১৮৬৩ সালে।
- লন্ডনে বিদ্যুৎ চালিত পাতাল রেল চালু হয় এর প্রায় ৩০ বছর পর। এখন সারা পৃথিবীর মানুষের কাছেই লন্ডনের ‘টিউব (পাতাল রেলের অন্য নাম)’ ভীষণ জনপ্রিয়।
- এই রেলপথ লন্ডন, এসেক্স আর হার্ডফোর্ডশায়ারে জালের মতো ছড়িয়ে আছে।
- তবে পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মেট্রো রেলপথ বেইজিং সাবওয়ে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ (২৭ সেপ্টেম্বর, ২০১৯)।
৪১.
সাহিত্যের প্রধান লক্ষ্য কী?
  1. ক) মনোরঞ্জন করা
  2. খ) সৌন্দর্য সৃষ্টি করা
  3. গ) লেখকের প্রতিষ্ঠা
  4. ঘ) সমাজের সমালোচনা করা
সঠিক উত্তর:
খ) সৌন্দর্য সৃষ্টি করা
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌন্দর্য সৃষ্টি করা
ব্যাখ্যা
সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। এ দুয়ের ভিতর যে আকাশ-পাতাল প্রভেদ আছে, সেইটি ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্যে খেলনা তৈরি করতে বসেন। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে, তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়।

তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া?—অবশ্য নয়। সাহিত্যের উদ্দেশ্য আনন্দদান করা,  শিক্ষাদান করা নয়, কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না, এ তো সকলেরই জানা কথা। কিন্তু সাহিত্যরচনা যে আত্মার লীলা, এ কথা শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন। সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্ম কর্ম যে এক নয়, এ সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া আবশ্যক। প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছাসত্ত্বেও গলাধঃকরণ করতে বাধ্য হয়, অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয় সানন্দে পান করে; কেননা শাস্ত্রমতে সে রস অমৃত।

এই-সব কারণে নির্ভয়ে বলা যেতে পারে যে, কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয়, কাউকে শিক্ষা দেওয়াও নয়। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়। বিচারের সাহায্যে এই মাত্রই প্রমাণ করা যায়। তবে বস্তু যে কি, তার জ্ঞান অনুভূতিসাপেক্ষ, তর্কসাপেক্ষ নয়। সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। এ কথার অর্থ যদি স্পষ্ট না হয় তা হলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা তা স্পষ্টতর করা আমার অসাধ্য।

[সাহিত্যের লক্ষ্য আনন্দদান করা। অপশনে সঠিক উত্তর না থাকায় কাছাকাছি উত্তর হিসেবে অপশন ‘খ’ গ্রহন করা হলো।]

উৎস: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধ প্রমথ চৌধুরী।
৪২.
‘Lyric' শব্দের প্রতিশব্দ-
  1. ক) সংগীত
  2. খ) সুর
  3. গ) গান
  4. ঘ) গীত কবিতা
সঠিক উত্তর:
ঘ) গীত কবিতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গীত কবিতা
ব্যাখ্যা
• 'Lyric’ শব্দের প্রতিশব্দ - গীতিকবিতা।

অন্যদিকে,
Tune এর বাংলা পারিভাষিক শব্দ -  সুর।
Song এর বাংলা পারিভাষিক শব্দ - গান।
Music এর বাংলা পারিভাষিক শব্দ - সংগীত।

[উৎস: বাংলা একাডেমি ,Oxford dictionary. ]
৪৩.
কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
  1. ক) বিষের বাঁশি
  2. খ) চক্রবাক
  3. গ) অগ্নিবীণা
  4. ঘ) বিদ্রোহী
সঠিক উত্তর:
গ) অগ্নিবীণা
উত্তর
সঠিক উত্তর:
গ) অগ্নিবীণা
ব্যাখ্যা
'অগ্নি-বীণা' কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ও দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ।
- 'অগ্নি-বীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন। 
- ১২ টি কবিতার সমাহারে কলকাতার আর্য পাবলিশিং হাউস থেকে ১৯২২ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। 
- কাব্যগ্রন্থের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস'। 
- বিখ্যাত 'বিদ্রোহী' কবিতাটি এ কাব্যগ্রন্থের অন্তর্গত। 

কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ- 
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি, 
- ভাঙার গান, 
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা, 
- জিঞ্জিরা,
- প্রলয় শিখা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৪.
কাঁটা হেরি ক্ষ্যান্ত কেন ______ তুলিতে।
  1. ক) কুসুম
  2. খ) পুষ্প
  3. গ) কমল
  4. ঘ) গোলাপ
সঠিক উত্তর:
গ) কমল
উত্তর
সঠিক উত্তর:
গ) কমল
ব্যাখ্যা
"কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?" পঙক্তিদ্বয় কৃষ্ণচন্দ্র মজুমদার এর 'সদ্ভাবশতক' কাব্যগ্রন্থের 'দুঃখ বিনা সুখ হয় না' কবিতা থেকে নেয়া হয়েছে।

কবিতাটি নিম্নরূপ- 

কি কারণ, দীন! তব মলিন বদন ?
যতন করহ লাভ হইবে রতন।
কেন পান্থ! ক্ষান্ত হও হেরে দীর্ঘ পথ ?
উদ্যম বিহনে কার পূরে মনােরথ ?
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
মনে ভেবে বিষম-ইন্দ্রিয়-রিপু-ভয়,
হাফেজ! বিমুখ কেন করিতে প্রণয়?
-----------------------

• কৃষ্ণচন্দ্র মজুমদার:  
- সাহিত্যিক, সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্ম ১৮৩৪ সালের ১০ জুন  খুলনা জেলার সেনহাটি গ্রামে এক  বৈদ্য পরিবার। 
-  ঈশ্বর গুপ্তের উৎসাহে সংবাদ সাধুরঞ্জন ও  সংবাদ প্রভাকর পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়।
- কৃষ্ণচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থ সদ্ভাবশতক প্রকাশিত হয় ১৮৬১ সালে।
- নীতি ও উপদেশমূলক এ কাব্যটি পারস্য কবি হাফিজ ও সাদীর কাব্যাদর্শে রচিত।
- তাঁর কবিতার অনেক পঙক্তি প্রবাদবাক্যস্বরূপ।
যেমন: ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে’ ইত্যাদি।
- এ পঙক্তিধারী কবিতাটি এক সময় স্কুলপাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত ছিল।

উৎস: 'দুঃখ বিনা সুখ হয় না', কৃষ্ণচন্দ্র মজুমদার এবং বাংলাপিডিয়া।
৪৫.
নিচের কোনটি একটি স্বরবর্ণ?
  1. ক) গ
  2. খ) ত
  3. গ) এ
  4. ঘ) ম
সঠিক উত্তর:
গ) এ
উত্তর
সঠিক উত্তর:
গ) এ
ব্যাখ্যা
• বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ১১টি । যথা: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, , ঐ, ও, ঔ।
--------------
• বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। 
• মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ্ ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
• অর্ধমাত্রা বর্ণ: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮ টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি ( খ, গ, ণ, থ, ধ, প, শ)।
• পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
মীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম-
  1. ক) গাজী মিয়া
  2. খ) বীরবল
  3. গ) যাযাবর
  4. ঘ) বনফুল
সঠিক উত্তর:
ক) গাজী মিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) গাজী মিয়া
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেন যেসকল ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন- 
- গৌড়তটবাসী মশা, 
- গাজী মিয়াঁ এবং
- উদাসীন পথিক।

• 'উদাসীন পথিক' ছদ্মনামে মশাররফ হোসেন তাঁর ব্যক্তিজীবনের পটভূমিতে রচনা করেছেন 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০)। 
- গ্রন্থটি লেখকের আত্মজীবন নির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনা মিশেল উপন্যাসসূলভ সাহিত্যিক উপস্থাপনা। 

• 'গাজী মিয়াঁ' ছদ্মনামে মশাররফ হোসেন তাঁর কর্মজীবন নির্ভর আত্মজীবনী মূলক রচনা 'গাজী মিয়াঁর বস্তানী'।
- এতে লেখক নিজেকে ভেড়াকান্ত নামে উল্লেখ করেন। 
- এতে বঙ্কিমের 'কমলাকান্তের দপ্তর' -এর প্রভাব পাওয়া যায়। 

অন্যদিকে,  
- প্রমথ চৌধুরী ‘বীরবল’ ছদ্মনামে এ পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও নানা গল্প প্রকাশ করেন।
- 'যাযাবর' ছদ্মনামে লিখতেন = বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়।
- বলাইচাঁদ মুখোপাধ্যায় ‘বনফুল' ছদ্মনামে পরিচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৭.
শওকত ওসমান রচিত গ্রন্থ-
  1. ক) নেকড়ে অরণ্য
  2. খ) যাত্রা
  3. গ) কালো ঘোড়া
  4. ঘ) ফেরারী ডায়েরী
সঠিক উত্তর:
ক) নেকড়ে অরণ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) নেকড়ে অরণ্য
ব্যাখ্যা
• শওকত ওসমান: 
- শওকত ওসমান কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- ‘নেকড়ে অরণ্য’ - শওকত ওসমান রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- 'জাহান্নাম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 

• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস -
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী,
- চৌরসন্ধি,

• শওকত ওসমান রচিত নাটক -
- তস্কর নস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।

• শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ -
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

অন্যদিকে,
- 'যাত্রা' উপন্যাসের রচয়িতা শওকত আলী।
- ইমদাদুল হক মিলন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো 'কালো ঘোড়া'।
- আলাউদ্দিন আল আজাদের স্বাধীনতা যুদ্ধের উপর লেখা বই 'ফেরারী ডায়েরী'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪৮.
কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' ধ্বনির সৃষ্টি হয়-
  1. ক) অ এবং ই
  2. খ) ও এবং ই
  3. গ) উ এবং ই
  4. ঘ) এ এবং ই
সঠিক উত্তর:
খ) ও এবং ই
উত্তর
সঠিক উত্তর:
খ) ও এবং ই
ব্যাখ্যা

বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ অনুসারে,
• 'ঐ' ধ্বনিটি একটি যৌগিক স্বরধ্বনি। অ+ই কিংবা ও+ই = অই, ওই। অ এবং ই-এ দুটো স্বরের মিলিত ধ্বনিতে ঐ-ধ্বনির সৃষ্টি হয়।
যেমন-
- ক্+অ+ই = কই,
- কৈ; ব্+ই+ধ = বৈধ ইত্যাদি।
এরূপ— বৈদেশিক, ঐক্য, চৈতন্য।

অন্যদিকে, নবম-দশম শ্রেণির ২০২৩ সংস্করণ অনুসারে,
• ঐ ধ্বনি - ও+ই = ওই। ও এবং ই - এ দুটো স্বরের মিলিত ধ্বনিতে ঐ-ধ্বনিটি গঠিত।

বাংলা ব্যাকরণের নতুন সংস্করণটি অধিক গ্রহণযোগ্য হওয়ায় সে অনুযায়ী সঠিক উত্তর অপশন ‘খ’।

৪৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) শ্রাবন
  2. খ) শ্রাবণ
  3. গ) স্রাবন
  4. ঘ) স্রাবণ
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান - শ্রাবণ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [শ্রবণ+অ]
অর্থ: শ্রবণেন্দ্রিয়-সম্পর্কিত, তুল, স্রাবণ।

• শুদ্ধ বানান - স্রাবণ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [√স্রু+অন]
অর্থ: স্রাব বা ক্ষরণ করায় এমন, স্রবণশীল, ক্ষরণশীল, তুল, শ্রাবণ।

[প্রদত্ত প্রশ্নের অপশনে ‘শ্রাবণ’ ও ‘স্রাবণ’ দুইটি সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
৫০.
'জমানো' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
  1. ক) জমান + ও
  2. খ) জমা + ন
  3. গ) জমা + নো
  4. ঘ) জমা + আনো
সঠিক উত্তর:
ঘ) জমা + আনো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জমা + আনো
ব্যাখ্যা
'জমানো' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে -  জমা + আনো = জমানো।

জমানো/জমানো/ শব্দটি আরবি শব্দ ‘জমা’ থেকে এসছে।
অর্থ:
- সঞ্চয় বা সংগ্রহ করা (টাকা জমানো)।
- একত্র করা (লোক জমানো)।
- জমাট বা ঘনীভূত করা (বরফ জমানো)।
- সরগরম করা (আসর জমানো)।
- সংগৃহীত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অভিধান ও বাংলা একাডেমি ব্যাকরণ।
৫১.
জাতিবাচক বিশেষ্যের উদাহরণ-
  1. ক) সমাজ
  2. খ) পানি
  3. গ) মিছিল
  4. ঘ) নদী
সঠিক উত্তর:
ঘ) নদী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নদী
ব্যাখ্যা
• বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে।

বিশেষ্যপদ ছয় প্রকার:
১. সংজ্ঞা (বা নাম) বাচক বিশেষ্য,
২. জাতিবাচক বিশেষ্য,
৩. বস্তুবাচক বিশেষ্য,
৪. সমষ্টিবাচক বিশেষ্য,
৫. ভাববাচক বিশেষ্য,
৬. গুণবাচক বিশেষ্য।

⇒ জাতিবাচক-বিশেষ্য:
জাতি বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়।
যেমন- মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।

অন্যদিকে,
- ‘পানি’ বস্তুবাচক বিশেষ্য।
- ‘মিছিল’ ও ‘সমাজ’ সমষ্টিবাচক বিশেষ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫২.
‘যত্ন করলে রত্ন মিলে'- এখানে 'করলে' কোন ক্রিয়ার উদাহরণ-
  1. ক) অসমাপিকা
  2. খ) অনুক্ত
  3. গ) দ্বিকর্ম
  4. ঘ) সমাপিকা
সঠিক উত্তর:
ক) অসমাপিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) অসমাপিকা
ব্যাখ্যা
⇒ অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন:
- যত্ন করলে রত্ন মিলে।
এখানে 'যত্ন করলে' বললে ভাব সম্পূর্ণ প্রকাশিত হয় না। তাই এটি অসমাপিকা ক্রিয়া।

• একইভাবে, 'যত্ন করলে রত্ন মিলে'- এখানে 'করলে' অসমাপিকা ক্রিয়া।

অসমাপিকা ক্রিয়া তিন ধরনের:
১. ভূত অসমাপিকা,
২. ভাবী অসমাপিকা এবং
৩. শর্ত অসমাপিকা।
যথা:
• ভূত অসমাপিকা: সে গান করে আনন্দ পায়।
• ভাবী অসমাপিকা: সে গান শিখতে রাজশাহি যায়।
• শর্ত অসমাপিকা: গান করলে তার মন ভালাে হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৫৩.
'অনুসর্গ' কী?
  1. ক) শব্দ বিলুপ্তি
  2. খ) অব্যয়
  3. গ) বিশেষণ
  4. ঘ) ক্রিয়া বিভক্তি
সঠিক উত্তর:
খ) অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
খ) অব্যয়
ব্যাখ্যা
⇒ অনুসর্গ:
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।

[অনুসর্গগুলো কখনো প্রতিপাদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা ‘কে’ এবং ‘র’ বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।]

• বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে: প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, পর্যন্ত, মতো, নামে, পানে, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, ভিতর, পাছে, চেয়ে ইত্যাদি।

[এদের মধ্যে দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক (তৃতীয়া বিভক্তি), হইতে, হতে, চেয়ে (পঞ্চমী বিভক্তি), অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৪.
'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব?
  1. ক) মিলনার্থে
  2. খ) সমার্থে
  3. গ) বিপরীতার্থে
  4. ঘ) বিয়োগার্থে
সঠিক উত্তর:
খ) সমার্থে
উত্তর
সঠিক উত্তর:
খ) সমার্থে
ব্যাখ্যা
⇒ সমার্থক দ্বন্দ্ব : একই জাতীয় বস্তুর সাহায্যে যে দ্বন্দ্ব বা মিলনবাচক সমাস হয় অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপর একই অর্থ বহন করে, তাকে সমার্থক দ্বন্দ্ব বলে।
যেমন:
- লজ্জা ও শরম = লজ্জাশরম,
- হাট ও বাজার = হাটবাজার,
- ঘর ও বাড়ি = ঘরবাড়ি।

এরূপ-দেখাসাক্ষাৎ, ধনসম্পত্তি, ঘরদুয়ার, ঘরবাড়ি, কলকারখানা, বইপুস্তক, গাছগাছালি, শাকসবজি, কাগজপত্র, চিঠিপত্র, হাটবাজার ইত্যাদি।

অন্যদিকে,
⇒ মিলনার্থক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে দুটি পদের পরস্পর মিলন ঘটে এবং এদের অর্থের দিক থেকেও মিল থাকে সে দ্বন্দ্ব সমাসকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব।
যেমন:
- ভাই ও বোন= ভাই-বোন,
- মা ও বাপ= মা-বাপ,
- মাসি ও পিসি = মাসি-পিসি,
- চা ও বিস্কুট = চা-বিস্কুট, 
- মাছ ও ভাত= মাছ-ভাত ইত্যাদি। 

⇒ বিপরীতার্থক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে পরপদটি পূর্বপদের বিরোধী ভাব বা অর্থ প্রকাশ করে, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- ভালো ও মন্দ = ভালোমন্দ,
- দিন ও রাত = দিনরাত,
- টক ও মিষ্টি = টকমিষ্টি,
- দেশে ও বিদেশে = দেশেবিদেশে,
- আয় ও ব্যয় = আয়-ব্যয়,
- জমা ও খরচ = জমা-খরচ,
- লাভ ও লোকসান = লাভ-লোকসান ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
‘শন শন’ কি ধরনের দ্বিরুক্ত শব্দ?
  1. ক) শব্দের দ্বিরুক্তি
  2. খ) পদের দ্বিরুক্তি
  3. গ) অনুকার দ্বিরুক্তি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অনুকার দ্বিরুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুকার দ্বিরুক্তি
ব্যাখ্যা
• যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে।
ধ্বন্যাত্মক অব্যয়ের উদাহরণ:
- বাতাসের গতি - শন শন,
- বজ্রের ধ্বনি - কড় কড়,
- স্রোতের ধ্বনি - কলকল,
- শুষ্ক পাতার শব্দ - মর মর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৫৬.
কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ?
  1. ক) নাটিকা
  2. খ) পুস্তিকা
  3. গ) বনানী
  4. ঘ) কাঠি
সঠিক উত্তর:
গ) বনানী
উত্তর
সঠিক উত্তর:
গ) বনানী
ব্যাখ্যা
আনী প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ 
বন = বনানী।

ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 
নাটক - নাটিকা, 
মালা - মালিকা, 
গীত - গীতিকা, 
পুস্তক - পুস্তিকা।

অন্যদিকে,
- ক্লীব লিঙ্গ: যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ কিছুই বোঝায় না । যেমন - কলম , চেয়ার , হাত , গাছ ইত্যাদি।
সে হিসেবে কাঠি ক্লীব লিঙ্গ।

অতএব, আনী প্রত্যয়যোগে ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ হলো ‘বনানী’

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৫৭.
‘বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন'- একে কোন বাচ্য বলে?
  1. ক) ভাববাচ্য
  2. খ) কর্মবাচ্য
  3. গ) কর্মকর্তাবাচ্য
  4. ঘ) কর্তাবাচ্য
সঠিক উত্তর:
খ) কর্মবাচ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মবাচ্য
ব্যাখ্যা
বাচ্য তিন প্রকার: কর্তাবাচ্য, কর্মবাচ্য ও ভাববাচ্য।

১. কর্তাবাচ্য:
যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তাবাচ্য বলে। এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী। হয়।
যেমন :
- ঝরনা ছবি আঁকে।
- আমি আগামীকাল বাড়ি ফিরব।

অজীব বিশেষ্যও অনেক সময়ে কর্তার ভূমিকা গ্রহণ করে।
যেমন:
- ফ্যানটা অনেক জোরে ঘুরছে।
- শরতে শিউলি ফোটে।

২. কর্মবাচ্য:
যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে।
যেমন:
- পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।
- বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন।
- চিঠিটা পড়া হয়েছে।

৩. ভাববাচ্য:
যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে।
যেমন:
- আমার যাওয়া হলাে না।
-কোথা থেকে আসা হলাে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৫৮.
'হাত চালাও' বাগধারাটির অর্থ কী?
  1. ক) মার দাও
  2. খ) সাহায্য চাও
  3. গ) দক্ষ হও
  4. ঘ) তাড়াতাড়ি করা
সঠিক উত্তর:
ঘ) তাড়াতাড়ি করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তাড়াতাড়ি করা
ব্যাখ্যা
• 'হাত চালাও' বাগধারাটির অর্থ - তাড়াতাড়ি করা।

আরও কিছু বাগ্‌ধারা এবং এর অর্থ- 
- 'হাত ধরা' বাগধারার অর্থ - বশীভূত।
- 'হাড় হাভাতে' বাগধারার অর্থ - হতভাগ্য,
- 'হাল ছাড়া' বাগধারার অর্থ - হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগধারার অর্থ - দক্ষতা।
- 'হাত-ভারি' বাগধারার অর্থ - কৃপণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমির অভিধান।
৫৯.
'যামিনী' এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) প্রসূন
  2. খ) দামিনী
  3. গ) শর্বরী
  4. ঘ) রজনি
অনির্ধারিত
ব্যাখ্যা
[ রজনি ও শর্বরী অপশনে দুইটি সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• রজনি শব্দটিও শুদ্ধ।
অর্থ: রাত্রি, নিশা।

• 'রাত্রি' শব্দের সমার্থক শব্দ:
ক্ষণদা, ‍নিশি, নিশা, নিশীথ, রাত্তির, রাত, রাতি, রজনী, যমিনী, যামবতী, যামী, যামিকা, নিশীতিনী, নিশুতি, ত্রিযামা, নক্ত, ক্ষপা, তামসী, তারকিণী, অন্ধিকা, শর্বরী, বিভবরী। 

অন্যদিকে,
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ: বিজলি, চঞ্চলা, সৌদামিনী, তড়িৎ, চপলা, দামিনী, ক্ষণপ্রভা।
‘ফুল’ শব্দের সমার্থক শব্দ: পুষ্প, প্রসূন, মুকুল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬০.
Covenant শব্দের অর্থ-
  1. ক) ধাওয়া করা
  2. খ) আইনসভা
  3. গ) জায়গার নাম
  4. ঘ) চুক্তিপত্র
সঠিক উত্তর:
ঘ) চুক্তিপত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চুক্তিপত্র
ব্যাখ্যা
• 'Covenant' এর বাংলা পরিভাষা - চুক্তি/ চুক্তিপত্র।

অন্যদিকে,
• legislature - আইনসভা।

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
• Deputation এর বাংলা পারিভাষিক শব্দ - প্রেষণ। 
• Co-ordinator এর বাংলা পারিভাষিক শব্দ - সমন্বয়কারী। 
• Interpreter এর বাংলা পারিভাষিক শব্দ - দোভাষী। 
• Affidavit এর বাংলা পারিভাষিক শব্দ - হলফনামা।
• Circular এর পারিভাষিক শব্দ - পরিপত্র।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৬১.
দুটি মেশিন একসাথে ঘন্টায় ৪ টি খেলনা তৈরী করে। ৬টি মেশিন ২ ঘন্টায় কতটি খেলনা তৈরী করবে?
  1. ক) 32
  2. খ) 16
  3. গ) 12
  4. ঘ) 24
সঠিক উত্তর:
ঘ) 24
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 24
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি মেশিন একসাথে ঘন্টায় ৪ টি খেলনা তৈরী করে। ৬টি মেশিন ২ ঘন্টায় কতটি খেলনা তৈরী করবে?

সমাধান:

২ টি মেশিন ১ ঘণ্টায় তৈরী করে = ৪ টি খেলনা 
∴ ১ টি মেশিন ১ ঘণ্টায়  তৈরী করে = ৪/২টি খেলনা 
∴ ৬ টি মেশিন ১ ঘণ্টায় তৈরী করে = (৪ × ৬)/২ টি খেলনা 
∴ ৬ টি মেশিন ২ ঘণ্টায় তৈরী করে = (৪ × ৬ × ২)/২ টি খেলনা 
= ২৪ টি খেলনা
৬২.
কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √11
  2. খ) √7/3
  3. গ) √8/7
  4. ঘ) √27/√48
সঠিক উত্তর:
ঘ) √27/√48
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √27/√48
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
p/q আকারের কোনাে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0।

যে কোনাে মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
এখানে,
√27/√48 = √(3 × 9)/√(3 × 16)
= 3√3/4√3
= 3/4, যা একটি মূলদ সংখ্যা।

∴ √27/√48 একটি মূলদ সংখ্যা।
৬৩.
log√381 কত?
  1. ক) 4
  2. খ) 27√3
  3. গ) 8
  4. ঘ) 1/8
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: log√381 কত?

সমাধান:
log√381= log√3(√3)8
= 8log√3√3
= 8
৬৪.
x2 - 3x + 1 = 0 হলে (x2 - 1/x2) এর মান-
  1. ক) 5√3 
  2. খ) 3√3
  3. গ) 4√5
  4. ঘ) 6√5
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x + 1 = 0 হলে (x2 - 1/x2) এর মান-

সমাধান:
দেওয়া আছে,
x2 - 3x + 1 = 0
বা, x2 + 1 = 3x
বা, x(x + 1/x) = 3x
বা, x + 1/x = 3
বা, (x + 1/x)2 = (3)2
বা, x2 + 1/x2 + 2.x.1/x = 9
বা, x2 + 1/x2 + 2 = 9
বা, x2 + 1/x2 = 9 - 2
বা, x2 + 1/x2 = 7

এখন,
(x - 1/x)2 = x2 + (1/x2) - 2 . x . 1/x
বা, (x - 1/x)2 = 7 - 2
x - 1/x = √5

(x2 - 1/x2) = (x + 1/x)(x - 1/x)
= 3√5

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
৬৫.
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?
  1. ক) 146
  2. খ) 99
  3. গ) 105
  4. ঘ) 107
সঠিক উত্তর:
ঘ) 107
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 107
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?

সমাধান:
১০ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি।
সংখ্যাগুলো হলো- ১৯, ২৯ এবং ৫৯।
 
∴ তাদের যোগফল = ১৯ + ২৯ + ৫৯ = ১০৭
৬৬.
একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ৩০° হলে মিনারটির উচ্চতা কত মিটার?
  1. ক) 20√3
  2. খ) √20/√3
  3. গ) 20/√3
  4. ঘ) 10√3
সঠিক উত্তর:
গ) 20/√3
উত্তর
সঠিক উত্তর:
গ) 20/√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ৩০° হলে মিনারটির উচ্চতা কত মিটার?

সমাধান:

ধরি,
মিনারটির উচ্চতা, AB = h
মিনারের পাদদেশ হতে BC = ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ∠ACB = ৩০°

আমরা জানি,
tan∠ACB = AB/BC
বা, tan30° = h/20
বা, 1/√3 = h/20
∴ h = 20/√3

∴ মিনারটির উচ্চতা = 20/√3
৬৭.
একজন চাকরীজীবীর বেতন একমাসে ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এর ফলে ঐ চাকুরীজীবীর বেতনে কোনো পরিবর্তন হ'ল কী?
  1. ক) ২% বৃদ্ধি পেল
  2. খ) ১% কমলো
  3. গ) ১% বৃদ্ধি পেল
  4. ঘ) কোন পরিবর্তন হ’ল না
সঠিক উত্তর:
খ) ১% কমলো
উত্তর
সঠিক উত্তর:
খ) ১% কমলো
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরীজীবীর বেতন একমাসে ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এর ফলে ঐ চাকুরীজীবীর বেতনে কোনো পরিবর্তন হ'ল কী?

সমাধান:

ধরি,
মূল বেতন ১০০ টাকা
১০% বৃদ্ধি পেয়ে বেতন হয় ১১০ টাকা

এখন, ১০% বেতন কমালে
১০০ টাকায় কমে ১০ টাকা
∴ ১১০ টাকায় কমে (১০ ×১১০)/১০০ = ১১ টাকা

∴ বেতন কমেছে (১১ - ১০) = ১%
৬৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং কর্ণ ২০ সে.মি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৯৫ বর্গ সে.মি.
  2. খ) ১২০ বর্গ সে.মি.
  3. গ) ২৫৬ বর্গ সে.মি.
  4. ঘ) ১৯২ বর্গ সে.মি
সঠিক উত্তর:
ঘ) ১৯২ বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯২ বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং কর্ণ ২০ সে.মি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
প্রস্থ ক সেন্টিমিটার
কর্ণ = √(১৬ + ক) সেন্টিমিটার

প্রশ্নমতে,
√(১৬ + ক) = ২০
বা, ১৬২ + ক = ২০
বা, ২৫৬ + ক = ৪০০
বা, ক = ৪০০ - ২৫৬
বা, ক = ১৪৪
বা, ক = √১৪৪
∴ ক = ১২ সেন্টিমিটার 

আমরা জানি,
ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ)
= (১৬ × ১২) বর্গ সে.মি.
= ১৯২ বর্গ সে.মি.
৬৯.
কোন অঙ্কটি ক্ষুদ্রতম?
  1. ক) ২/৯
  2. খ) ৫/৮
  3. গ) ১/৫
  4. ঘ) ৭/১২
সঠিক উত্তর:
গ) ১/৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন অঙ্কটি ক্ষুদ্রতম?

সমাধান:
এখানে,
২/৯ = ০.২২২
৫/৮ = ০.৬২৫
১/৫ = ০.২০
৭/১২ = ০.৫৮৩

উপরোক্ত অঙ্কগুলো হতে দেখা যায় যে, ১/৫ ক্ষুদ্রতম।
৭০.
একটি নির্দিষ্ট বিন্দু থেকে ১টি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) অসীম
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট বিন্দু থেকে ১টি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে?

সমাধান:




চিত্রে দেখানো হয়েছে, একটি বহিস্থ বিন্দু থেকে একটি বৃত্তে সর্বাধিক দুটি স্পর্শক আঁকতে পারা যায়।
৭১.
নিচের শূণ্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, _____
  1. ক) ১৩
  2. খ) ১৯
  3. গ) ২০
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
খ) ১৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শূণ্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, _____

সমাধান: 
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, _____

এখানে বিজোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা ১টি ধারা এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা অন্য একটি ধারা বুঝানো হয়েছে।

বিজোড় স্থানীয় ধারা,
৫, ৭, ৯, ১১

জোড় স্থানীয় ধারা,
১৩, ১৫, ১৭, ____

এই ধারার প্রতিটি পদ তার পূর্বপদ অপেক্ষা ২ বেশি
∴ শূন্যস্থানে হবে ১৭ + ২ = ১৯
৭২.
If 4x + 12 = 36, what is the value of x + 3 ?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) 9
উত্তর
সঠিক উত্তর:
গ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: If 4x + 12 = 36, what is the value of x + 3 ?

সমাধান:
4x + 12 = 36
⇒ x + 3 = 9 [Divided by 4]
৭৩.
তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে ৫৫ টাকা। ৩০ টাকায় ৬টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?
  1. ক) ১৬ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ১২ টাকা
  4. ঘ) ১৮ টাকা
সঠিক উত্তর:
ক) ১৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে ৫৫ টাকা। ৩০ টাকায় ৬টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?

সমাধান:
৬টি পেন্সিলের দাম ৩০ টাকা
∴ ১টি পেন্সিলের দাম ৩০/৬ টাকা = ৫ টাকা 
∴ ৩টি পেন্সিলের দাম ৫ × ৩ টাকা
= ১৫ টাকা।

এখন
তিনটি পেন্সিলের দাম ১৫ টাকা হলে পাঁচটি কলমের দাম = (৫৫ - ১৫) টাকা = ৪০ টাকা।

৫টি কলমের দাম ৪০ টাকা।
∴ ১টি কলমের দাম ৪০/৫ টাকা = ৮ টাকা 
∴ ২টি কলমের দাম ৮ × ২ টাকা
= ১৬ টাকা।
৭৪.
২ এর কত শতাংশ ২.৫ হবে?
  1. ক) ৮
  2. খ) ৮০
  3. গ) ১২৫
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ১২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২ এর কত শতাংশ ২.৫ হবে?

সমাধান:
ধরি,
২ এর x% = ২.৫ 
বা, ২ এর (x/১০০) = ২.৫ 
বা, (২x)/১০০ = ২.৫ 
বা, ২x = ২৫০
∴ x  = ১২৫
৭৫.
√৮০ + √১২৫ = ?
  1. ক) ৯√৫
  2. খ) ২০√৫
  3. গ) ৪০√৫
  4. ঘ) ৬০√৫
সঠিক উত্তর:
ক) ৯√৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯√৫
ব্যাখ্যা
প্রশ্ন: √৮০ + √১২৫ = ?

সমাধান:
√৮০ + √১২৫ 
= √(৫ × ১৬) + √(৫ × ২৫)
= ৪√৫ + ৫√৫
= ৯√৫
৭৬.
দুপুর আড়াইটার ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে?
  1. ক) ১০৫°
  2. খ) ৯৫°
  3. গ) ১১৫°
  4. ঘ) ১১০°
সঠিক উত্তর:
ক) ১০৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০৫°
ব্যাখ্যা
প্রশ্ন: দুপুর আড়াইটার ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = |(১১M – ৬০H/২|°
= |{(১১ × ৩০) - (৬০ × ২)}/২|°
= |২১০/২|°
= ১০৫°
৭৭.
x > y এবং z < 0, হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) xz > yz
  2. খ) z/x < z/y
  3. গ) x/z > y/z
  4. ঘ) xz < yz
সঠিক উত্তর:
ঘ) xz < yz
উত্তর
সঠিক উত্তর:
ঘ) xz < yz
ব্যাখ্যা
প্রশ্ন: x > y এবং z < 0, হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
x > y ...…..... (1)
z < 0 ............ (2)
(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা।
(1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz
৭৮.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.।
  1. ক) 36
  2. খ) 48
  3. গ) 56
  4. ঘ) 72
সঠিক উত্তর:
ক) 36
উত্তর
সঠিক উত্তর:
ক) 36
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.।

সমাধান: 
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
a2 + a2 = 122
বা, 2a2 = 144
বা, a2 = 72

এখন,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × a × a 
= (1/2)a2
= (1/2) × 72
= 36 বর্গ সে.মি.
৭৯.
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুন হয়, r এর মান কত?
  1. ক) n/(√2 - 1)
  2. খ) n + √2
  3. গ) √2n
  4. ঘ) √2(n + 1)
সঠিক উত্তর:
ক) n/(√2 - 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) n/(√2 - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুন হয়, r এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ = r 
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

নতুন ব্যাসার্ধ = r + n 
∴ নতুন ক্ষেত্রফল = π(r + n)2

প্রশ্নমতে,
π(r + n)2 = 2πr2
বা, (r + n)2 = 2r2
বা, r + n = √2r
বা, √2r - r = n
বা, r(√2 - 1) = n
∴ r = n/(√2 - 1)
৮০.
প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, (?)
  1. ক) ৪
  2. খ) ২
  3. গ) ১৫
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, (?)

সমাধান: 
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩,...

এখানে বিজোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা ১টি ধারা এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা অন্য একটি ধারা বুঝানো হয়েছে।

বিজোড় স্থানীয় ধারা,
৩, ৯, ২৭, ৮১, ২৪৩

জোড় স্থানীয় ধারা,
১০, ৮, ৬, ৪, (?)
এই ধারার প্রতিটি পদ তার পূর্বপদ অপেক্ষা ২ কম 
∴ (?) চিহ্নিত স্থানে হবে ৪ - ২ = ২