পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
১) বাংলাদেশের অর্থনীতি : উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। সোর্স: যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন-
  1. ক) ডক্টর আব্দুল মালেক
  2. খ) ক্যাপ্টেন মনসুর আলী
  3. গ) তাজউদ্দিন আহমদ
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) তাজউদ্দিন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তাজউদ্দিন আহমদ
ব্যাখ্যা

- স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ।
- তিনি ৩০ জুন ১৯৭২ সালে প্রথম বাজেট পেশ করেন।
- ডক্টর আব্দুল মালেক দ্বিতীয় ব্যক্তি হিসেবে স্বাধীন বাংলাদেশের বাজেট পেশ করেন।
উৎস: অর্থমন্ত্রনালয় ওয়েবসাইট ও বাংলা ট্রিবিউন রিপোর্ট।

.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যমতে, বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয়-
  1. ক) ২২২৭ ডলার
  2. খ) ২৩২৬ ডলার
  3. গ) ২৪৬৭ ডলার
  4. ঘ) ২৫৯১ ডলার
সঠিক উত্তর:
ঘ) ২৫৯১ ডলার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫৯১ ডলার
ব্যাখ্যা

• ৮ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) প্রকাশ করেছে ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত GDP'র খাতওয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয় সংক্রান্ত হিসাব।
উক্ত প্রতিবেদন অনুসারে,
- GDP গণনার ক্ষেত্রে যে তিনটিকে খাঁত হিসেবে বিবেচনা করা হয়- কৃষি, শিল্প ও সেবা।
- জনসংখ্যা - ১৬৯.১১ মিলিয়ন।
- GDP এর পরিমাণ ৩৫,৩০১,৮৪৮ মিলিয়ন টাকা।
- GNI এর পরিমান ৩৭,১৫৯,৯৬৬ মিলিয়ন টাকা।
- মাথাপিছু GDP ২০৮,৭৫১ টাকা বা ২,৪৬২ মার্কিন ডলার।
- মাথাপিছু জাতীয় আয় ২১৯,৭৩৮ টাকা বা ২,৫৯১ মার্কিন ডলার।
- GDP'র প্রবৃদ্ধির হার ৬.৯৪%

.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী চরম দারিদ্র্যের হার-
  1. ক) ১১.৮ শতাংশ
  2. খ) ১২.৫ শতাংশ
  3. গ) ৯.৭০ শতাংশ
  4. ঘ) ১০.৫ শতাংশ
সঠিক উত্তর:
ঘ) ১০.৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০.৫ শতাংশ
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে,
- মোট জনসংখ্যা - ১৬.৮২ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৭%।
- পুরুষ-মহিলা অনুপাত: ১০০.২ : ১০০।
- প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব - ১১৪০ জন।
- মাথাপিছু জিডিপি - ২০৯৭ মার্কিন ডলার।
- মাথাপিছু জাতীয় আয় - ২২২৭ মার্কিন ডলার।
- সাক্ষরতার হার (৭ বছর+) - ৭৫.২
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল - ৭২.৮ বছর
- শিশু মৃত্যুহার (প্রতি ১০০০ জীবিত জন্মে) - ২১ জন।
- দারিদ্র্যের হার - ২০.৫ শতাংশ।
- চরম দারিদ্র্যের হার - ১০.৫ শতাংশ।
- স্থূল জন্ম হার (প্রতি ১০০০ জনে) - ১৮.১ জন।
- স্থূল মৃত্যু হার (প্রতি ১০০০ জনে) - ৫.১ জন।
- ডাক্তার ও জনসংখ্যার অনুপাত-২০১৮ = ১ : ১৭২৪।

.
ব্যাংক নোটে স্বাক্ষর থাকে-
  1. ক) অর্থসচিবের
  2. খ) রাষ্ট্রপতির
  3. গ) গভর্নরের
  4. ঘ) অর্থমন্ত্রীর
সঠিক উত্তর:
গ) গভর্নরের
উত্তর
সঠিক উত্তর:
গ) গভর্নরের
ব্যাখ্যা

- বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট।
- এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

উৎস: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

.
পরোক্ষ কর কোনটি?
  1. ক) মুনাফা কর
  2. খ) ভূমিকর
  3. গ) মূল্য সংযোজন কর
  4. ঘ) আয়কর
সঠিক উত্তর:
গ) মূল্য সংযোজন কর
উত্তর
সঠিক উত্তর:
গ) মূল্য সংযোজন কর
ব্যাখ্যা

• কোন ব্যক্তির উপর আরোপিত কর সরকার প্রত্যক্ষভাবে আদায় করলে এবং করদাতা ঐ করের বোঝা অন্যের উপর চাপিয়ে দিতে সক্ষম না হলে তাকে প্রত্যক্ষ বলে।
যেমন:
- আয়কর,
- ভূমিকর,
- মুনাফা কর,
- ব্যয়কর ইত্যাদি।

• করদাতা নিজে প্রত্যক্ষভাবে বা সরাসরি কর প্রদান না করে অন্য কোনো মাধ্যমে সরকারকে কর প্রদান করলে তাকে পরোক্ষ কর বলে।
যেমন:
- আমদানি শুল্ক,
- বিক্রির কর,
- পণ্যকর,
- সম্পূরক শুল্ক,
- মূল্য সংযোজন কর,
- আবগারি শুল্ক ইত্যাদি।

উৎস: উচ্চ মাধ্যমিক অর্থনীতি।

.
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস-
  1. ক) পোশাক শিল্প
  2. খ) রেমিট্যান্স
  3. গ) বৈদেশিক বাণিজ্য
  4. ঘ) রাজস্ব কর
সঠিক উত্তর:
ঘ) রাজস্ব কর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজস্ব কর
ব্যাখ্যা

- বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস রাজস্ব কর।
- সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে রাজস্ব কর বলে।
- বাণিজ্য শুল্ক, আবগারী শুল্ক, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও ভূমি রাজস্ব ইত্যাদি রাজস্ব কর।

চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেট:
- মোট বাজেট : ৬,০৩,৬৮১ কোটি টাকা
- মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা : ৩,৮৯,০০০ কোটি টাকা
- এনবিআর আহরিত কর রাজস্বের লক্ষ্যমাত্রা : ৩,৩০,০০০ কোটি টাকা।
- এনবিআর বহির্ভূত কর রাজস্ব : ১৬,০০০ কোটি টাকা।
- মোট কর রাজস্ব : ৩,৪৬,০০০ কোটি টাকা
- করবহির্ভূত রাজস্ব : ৪৩,০০০ কোটি টাকা

(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)

.
বাংলাদেশে প্রথম মূল্য সংযোজন কর চালু হয়-
  1. ক) জুন, ১৯৯০ সালে
  2. খ) জুলাই, ১৯৯০ সালে
  3. গ) জুন, ১৯৯১ সালে
  4. ঘ) জুলাই, ১৯৯১ সালে
সঠিক উত্তর:
ঘ) জুলাই, ১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জুলাই, ১৯৯১ সালে
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রথম ভ্যাট (VAT- Value Added Tax, মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।

উৎস: NBR ওয়েবসাইট।

.
জিডিপিতে কোন খাতের অবদান ক্রমবর্ধমান?
  1. ক) খনিজ ও খনন
  2. খ) কৃষিখাত
  3. গ) প্রবাসী আয়
  4. ঘ) শিল্পখাত
সঠিক উত্তর:
ঘ) শিল্পখাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিল্পখাত
ব্যাখ্যা
বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রম হ্রাসমান এবং শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান।
উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১।
.
মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা-
  1. ক) কিশোরগঞ্জ
  2. খ) চাঁদপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) ঠাকুরগাঁও
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
ব্যাখ্যা

কৃষি বর্ষগ্রন্থ-২০২০ অনুযায়ী,
- চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা মৌলভীবাজার।
- চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ বিভাগ সিলেট।
- মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
- পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা পাবনা।
- পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
- ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
- আলু উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা বগুড়া।

১০.
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ-
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
সঠিক উত্তর:
খ) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ বছর
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. ফজলে কবীর।
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ.এন. হামিদুল্লাহ।
উৎস: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

১১.
আদমশুমারি-২০১১ অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) কক্সবাজার
  3. গ) বান্দরবান
  4. ঘ) খাগড়াছড়ি
সঠিক উত্তর:
গ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
গ) বান্দরবান
ব্যাখ্যা

আদমশুমারি ও গৃহগণনা শুমারি ২০১১ অনুযায়ী,
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বান্দরবান জেলায়।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা জেলায়।
- জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে।