পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৫ সেপ্টেম্বর, ২০২৩সময়55 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
ডাক জীবন বীমা পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৯.০৪.২০২২ --------------------------- [For iPad Mania (Season - 2)]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ৫ সেপ্টেম্বর, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
‘তৃষ্ণার্ত’ -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. তৃষ্ণা + আর্ত
  2. তৃষ্ণা + ঋত
  3. তৃষ্ণা + ষর্ত
  4. তৃষ্ণা + রিত
ব্যাখ্যা
সন্ধি: 
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। 
- সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি। 

স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। 
সূত্র: অ/আ + ঋ = অর্। যেমন -
• দেব + ঋষি = দেবর্ষি; 
• মহা + ঋষি = মহর্ষি। 

সূত্র: অ/আ + ঋত = আর্ । যেমন –
• শীত + ঋত = শীতার্ত;
• শোক + ঋত = শোকার্ত;
• ভয় + ঋত = ভয়ার্ত;
• তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত; 
• ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত;
• পিপাসা +  ঋত = পিপাসার্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘কার্তুজ’ কোন ভাষার শব্দ?
  1. ইংরেজি
  2. ফরাসি
  3. জার্মানি
  4. চীনা
ব্যাখ্যা
শব্দ:
কার্তুজ:
- বিশেষ্য পদ। 
- ফরাসি শব্দ। 
- অর্থ: বন্দুকের টোটা। 
- উচ্চারণ: কার্‌তুজ্‌। 

♣ উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়:  
১. তৎসম শব্দ: 
- পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।  

২. তদ্ভব শব্দ: 
- হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি। 

৩. দেশি শব্দ: 
- কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি। 

৪. বিদেশি শব্দ: 
- আরবি: আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত, তারিখ, হালুয়া ইত্যাদি। 
- ফারসি: খোদা, দোজখ, নামাজ, রোজা, চশমা, তোশক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার ইত্যাদি। 
- ইংরেজি: চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেনসিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হাসপাতাল, বাক্স, বোতল ইত্যাদি। 
- পর্তুগিজ: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদরি, বালতি ইত্যাদি। 
- ফরাসি: কুপন, ডিপো, রেস্তোরাঁ, আঁতেল, কার্তুজ ইত্যাদি।
- ওলন্দাজ: হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ ইত্যাদি। 
- তুর্কি: চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। 
- হিন্দি: পানি, ধোলাই, লাগাতার, সমঝোতা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং অভিগম্য অভিধান।
.
বাংলা সাহিত্যে ‘ছন্দের যাদুকর’ বলে খ্যাত কে?
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. শামসুর রাহমান
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২-১৯২২): 
- কবি ও ছান্দসিক।
- তাঁর পিতামহ  অক্ষয়কুমার দত্ত ছিলেন 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক।
- বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি।
- এজন্য তিনি ‘ছন্দের জাদুকর’ ‘ছন্দোরাজ’ নামে সাধারণ্যে পরিচিত। 
- সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন;
- যেমন: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।

তাঁর উল্লেখযোগ্য রচনাবলি হলো:

• সবিতা;
• সন্ধিক্ষণ;
• বেণু ও বীণা;
• কুহু ও কেকা;
• হোম শিখা;
• ফুলের ফসল; 
• অভ্র-আবীর; 
• বেলা শেষের গান;
• বিদায়-আরতি; 
• কাব্যসঞ্চয়ন;
• শিশু-কবিতা ইত্যাদি। 

তাঁর অনুবাদ কাব্যগুলি হলো:

• তীর্থরেণু;
• তীর্থ-সলিল ও  
• মণিমঞ্জুষা। 
- গদ্যেপদ্যে তাঁর বিচিত্র রচনা 'ছন্দ-সরস্বতী'।  

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
.
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
  1. বর্ণ
  2. ধ্বনি
  3. অক্ষর
  4. শব্দ
ব্যাখ্যা
ধ্বনি:
- মানুষের মুখনিঃসৃত অর্থবোধক আওয়াজকেই ধ্বনি বলে।
- ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি ৩৭টি।
- মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি আর মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।

- স্বরধ্বনি: যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি। 
- যেমন: অ, আ, ই, উ ইত্যাদি। 

- ব্যঞ্জনধ্বনি: যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি।
- যেমন: ক, চ, ট, ত, প ইত্যাদি।

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বেগম রোকেয়ার রচনা কোনটি?
  1. অবরোধবাসিনী
  2. পদ্মা নদীর মাঝি
  3. ইউসুফ জুলেখা
  4. জননী
ব্যাখ্যা
রোকেয়া সাখাওয়াৎ হোসেন: 
- সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজসংস্কারক এবং নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- বিয়ের পরে তাঁর নাম হয় রোকেয়া সাখাওয়াৎ হোসেন।
- তবে তিনি বেগম রোকেয়া নামেই সমধিক পরিচিত ছিলেন।
- ১৯০৯ সালের ১ অক্টোবর স্বামীর প্রদত্ত অর্থে পাঁচটি ছাত্রী নিয়ে তিনি ভাগলপুরে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল' স্থাপন করেন। 
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম  বা মুসলিম মহিলা সমিতি। 

তাঁর উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে: 

• মতিচূর;
• Sultana’s Dream;  
অবরোধবাসিনী;
•পদ্মরাগ (উপন্যাস) প্রভৃতি।

- মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং আলোর দিশারী হিসেবে পরিচিত। 
- ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয়।

অন্যান্য অপশন: 
- 'পদ্মা নদীর মাঝি ও জননী' উপন্যাস দুটি বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। 
- বাংলা রোমান্টিক কাব্য ইউসুফ-জুলেখা রচনা করেন  শাহ মুহম্মদ সগীর। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. শারিরীক
  2. মনীসা
  3. নিশিথ
  4. গীতাঞ্জলি
ব্যাখ্যা
শুদ্ধ বানান: 
গীতাঞ্জলি
- বিশেষ্য পদ।
- অর্থ: সংগীতাঞ্জলি, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থবিশেষ।  
- উচ্চারণ: গিতান্‌জোলি।   
- সন্ধি: গীতা + অঞ্জলি।    

• অন্যদিকে: 
নিশীথ
:
- বিশেষ্য পদ।  
- তৎসম বা সংস্কৃত শব্দ। 
- অর্থ: রাত্রি; রজনী; মধ্যরাত্র; অর্ধরাত্রি; গভীর রাত্রি । 
- উচ্চারণ: নিশিথ্‌।  
- প্রকৃতি-প্রত্যয়: নিঃ + √শী + থ।  

মনীষা

- বিশেষ্য পদ। 
- তৎসম বা সংস্কৃত শব্দ।
- অর্থ: প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা। 
- উচ্চারণ: মোনিশা। 
- প্রকৃতি-প্রত্যয়: মনস্‌ + ঈষা।  

শারীরিক

- বিশেষণ পদ। 
- তৎসম বা সংস্কৃত শব্দ।
- অর্থ: শরীর সম্পর্কীয়, দেহজ, দেহজাত।  
- উচ্চারণ: শারিরিক্‌। 
- প্রকৃতি-প্রত্যয়: শরীর + ইক।   

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
‘দশে মিলে করি কাজ’ বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তৃকারকে ৭মী
  2. সম্প্রদান কারকে ৭মী
  3. কর্তৃকারকে ২য়া
  4. কর্তৃকারকে ৪র্থী
ব্যাখ্যা
 কারক:
- কারক শব্দের আক্ষরিক অর্থ ‘যে ক্রিয়া সম্পন্ন করে’। 
- তৎসম বা সংস্কৃত শব্দ, √কৃ + অক(ণক)।
- মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে। কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে। 

♠ কারক ছয় প্রকার: 
১. কর্তা কারক, 
২. কর্ম কারক, 
৩. করণ কারক, 
৪. অপাদান কারক, 
৫. অধিকরণ কারক ও  
৬. সম্বন্ধ কারক। 

কর্তা কারক: 
- ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তাকারক বলে।
- বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক। কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না।
- যেমন:
আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম।
অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল। 

- কর্তা কারকে কখনো কখনো এ বিভক্তি যুক্ত হয়।
- যেমন: 
পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। 
দশে মিলে করি কাজ। 
চোরে না শুনে ধর্মের কাহিনি। 
চণ্ডীদাসে কয় শুন পরিচয়। 

বিভক্তি 
বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে। যেমন: এ, -তে, য়, য়ে, কে, রে, -র, এর, -য়ের ইত্যাদি। 
- প্রথমা বিভক্তি: ০, অ, তে, এতে। 
- দ্বিতীয়া বিভক্তি: কে, রে। 
- তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া, কর্তৃক। 
- চতুর্থী বিভক্তি: কে, রে। 
- পঞ্চমী বিভক্তি: হতে, থেকে, চেয়ে। 
- ষষ্ঠী বিভক্তি: র, এর। 
- সপ্তমী বিভক্তি: এ, য়, তে, এতে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
  1. মহাভারত
  2. চর্যাপদ
  3. রামায়ণ
  4. জঙ্গনামা
ব্যাখ্যা
চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। 
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর  পুথি আবিষ্কার করেন। 
- তাঁরই সম্পাদনায় ১৯১৬ সালে পুথিখানি 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' কর্তৃক প্রকাশিত হয়। 
- মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি ২৩ জন এবং পদসংখা ৫০। 
- সুকুমার সেনের মতে চর্যাপদের কবি ২৪ জন এবং পদসংখা ৫১। 
- পন্ডিতগণ এর ভাষাকে ‘আলো-আধাঁরি' বা  সন্ধ্যা ভাষা নামে অভিহিত করেন। 

অন্য অপশনগুলো:  
- 'মহাভারত' কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস রচিত সংস্কৃত মহাকাব্য।
- 'রামায়ণ' প্রাচীন ভারতীয় সূর্যবংশীয় রাজাদের কাহিনী অবলম্বনে মহর্ষি বাল্মীকি রচিত সংস্কৃত মহাকাব্য।
- 'জঙ্গনামা' মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য। এ শ্রেণির অন্যতম কবি শেখ ফয়জুল্লাহ ও দৌলত উজির বাহরাম খান। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি ‘বাতাস’ -এর প্রতিশব্দ নয়?
  1. অনিল
  2. পবন
  3. অর্ণব
  4. হাওয়া
ব্যাখ্যা
প্রতিশব্দ: 
- বাতাস: বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

- সমুদ্র: সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, অর্ণব, পারাবার, বারীন্দ্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০.
বাক্যের একক কোনটি?
  1. উক্তি
  2. বিভক্তি
  3. উপসর্গ
  4. শব্দ
ব্যাখ্যা
বাক্য: 
- এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে।
- বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়।
- যেমন: “সজল ও লতা বই পড়ে।” – এটি একটি বাক্য। পাঁচটি শব্দ দিয়ে গঠিত এই বাক্যে বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশিত হয়েছে। 

- বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে।
- এদিক দিয়ে পদ হলো বাক্যের একক। 

- গঠনগত দিক দিয়ে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়: 
১. সরল,
২. জটিল ও
৩. যৌগিক বাক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
১১.
অগ্র - পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-
  1. অদ্যন্ত
  2. মূর্খ
  3. অনভিজ্ঞ
  4. অবিমৃষ্যকারী
ব্যাখ্যা
এক কথায় প্রকাশ:
- যে অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না: অবিমৃষ্যকারী। 

অন্যান্য অপশন: 
- অভিজ্ঞতার অভাব আছে যার: অনভিজ্ঞ। 
- আদি থেকে অন্ত পর্যন্ত: আদ্যোপান্ত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।  
১২.
‘চাঁদের হাট’ -এর অর্থ কী?
  1. বন্ধুদের সমাগম
  2. আত্মীয় সমাগম
  3. প্রিয়জন সমাগম
  4. গণ্যমান্যদের সমাগম
ব্যাখ্যা
• নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই (২০১৯ সংস্করণ) অনুসারে -
'চাঁদের হাট' এর অর্থ - আনন্দের প্রাচুর্য।

• বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারে -
চাঁদের হাট (বিশেষ্য) - শিশুদের বা সুন্দরীদের একত্র সমাবেশ।

• 'প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন' বই অনুসারে -
চাঁদের হাট - সুখের সংসার/ আনন্দের প্রাচুর্য।
==================

অপশনগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর - প্রিয়জন সমাগম।
কারণ -

» আত্মীয়দের মধ্যে সবাই আমাদের পছন্দের মানুষ নাও হতে পারেন, তাই আত্মীয় সমাগম হলেও আনন্দের প্রাচুর্য নাও হতে পারে।
উদাহরণস্বরূপ - কাজী নজরুল ইসলাম বলেছেন - "এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে উঠেনি কেউ।"

» পক্ষান্তরে, প্রিয়জন সমাগম হলে আনন্দের প্রাচুর্য হওয়ার সম্ভাবনাই বেশি।
১৩.
‘ভূষণ্ডির কাক’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. একই স্বভাবের
  2. মূর্খ
  3. বিচক্ষণ ব্যক্তি
  4. দীর্ঘজীবী
অনির্ধারিত
ব্যাখ্যা
• বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে -
ভূষণ্ডির কাক - দীর্ঘজীবী।

• বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে - 
ভূষণ্ডির কাক: বিচক্ষণ ব্যক্তি

• ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে -
- অর্থ: দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।

অপশন অনুসারে সঠিক উত্তর গ) বিচক্ষণ ব্যক্তি ও ঘ) দীর্ঘজীবী।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
১৪.
কোন বানানটি সঠিক?
  1. সমীচীন
  2. সমিচিন
  3. সমীচিন
  4. সমিচীন
ব্যাখ্যা
শুদ্ধ বানান:

সমীচীন:
- বিশেষণ পদ। 
- তৎসম বা সংস্কৃত শব্দ।
- অর্থ: সঙ্গত; যোগ্য, উপযুক্ত; উত্তম; যথার্থ, সত্য; উচিত। 
- উচ্চারণ: শোমিচিন্‌। 
- প্রকৃত-প্রত্যয়: সম্যচ্‌+ঈন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
'For good' -এর সঠিক অর্থ কোনটি?
  1. ভালো হওয়া
  2. গড়িমসি
  3. ক্ষণতরে
  4. চিরতরে
ব্যাখ্যা
পারিভাষিক শব্দ: 
For good:

- অর্থ: চিরদিনের জন্য; একবারে। 

উৎস: অভিগম্য অভিধান।
১৬.
সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে?
  1. হিন্দি
  2. সংস্কৃত
  3. প্রাকৃত
  4. ইংরেজি
ব্যাখ্যা
বাংলা সমাস গঠন:
- অনেক ভাষাতেই সমাসের দ্বারা শব্দনির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
- বিশেষত প্রাচীন ও বিভক্তিপ্রধান ইন্দো-ইউরোপীয় ভাষাগুলোতে সমাসের ব্যবহার অত্যন্ত ব্যাপক ছিল।
- আধুনিক ইংরেজিতে তত বেশি না হলেও জার্মান সমাস শব্দনির্মাণের একটি প্রধান অবলম্বন। 

- সংস্কৃত ভাষাও ইন্দো-ইউরোপীয় ঐতিহ্যের সূত্রে সমাসের একটি সমৃদ্ধ প্রণালী গড়ে তুলেছে এবং এর জন্য নিয় পরিভাষা নির্মাণ করেছে।
- উপমহাদেশের ভাষার প্রচলিত ব্যাকরণে এই পরিভাষাগুলোই গৃহীত হয়ে এসেছে।
- এই পরিভাষাগুলো মূলত স্মৃতিনির্ভর শিক্ষা-সংস্কৃতি থেকে উদ্ভূত। 

- অনেক সমাসবদ্ধ সংস্কৃত শব্দ সংস্কৃত যুগেই সংস্কৃত ব্যাকরণে নির্মিত হয়েছিল, বাংলা ভাষায় তা সমাসবদ্ধ অর্থাৎ মিলিত অখন্ড রূপেই ঋণশব্দ (তথাকথিত তৎসম) হিসেবে গৃহীত হয়েছে।
- বাংলা ব্যাকরণে সংস্কৃত সংস্কৃত সমাসের নিয়মে সেগুলোকে নতুন করে নিষ্পন্ন করার কোনো সার্থকতা নেই। সমাস গঠনের নিয়ম জানলে শব্দের অর্থ স্পষ্ট হয়— এ কথাও যুক্তিসহ নয়, কারণ শব্দের অর্থ স্পষ্ট হয় প্রয়োগ থেকে।

- সংস্কৃতভাষার ব্যাকরণেই প্রথম সমাসকে ভাষার শব্দনির্মাণের একটি ব্যাপক প্রক্রিয়া হিসাবে দেখানো হয় এবং;
- এ সংক্রান্ত সমস্ত পরিভাষা—ব্যাসবাক্য, বিগ্রহবাক্য, পূর্বপদ, পরপদ, সমস্তপদ, সমস্যমান থেকে শুরু করে সমস্ত সমাসের নানা চিত্রল নাম পর্যন্ত তাঁরা উদ্ভাবন করেছিলেন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ।
১৭.
‘বনফুল’ কার ছদ্মনাম?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. বলাইচাঁদ ‍মুখোপাধ্যায়
  3. বুদ্ধদেব বসু
  4. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
ছদ্মনাম: 
- বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল।  

অন্যান্য অপশন: 
- রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর।    
- কাজী নজরুল ইসলামের ছদ্মনাম নুরু। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
‘নেমেসিস’ নাট্যগ্রন্থের লেখক কে?
  1. ইব্রাহিম খাঁ
  2. নূরুল মোমেন
  3. আসকার ইবনে শাইখ
  4. মুনীর চৌধুরী
ব্যাখ্যা
নুরুল মোমেন: 
- শিক্ষাবিদ, নাট্যকার। 
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর।
- ১৯৪৮ সালে তাঁর বহুরূপা নামে একটি রম্যরচনা প্রকাশিত হয়। 

নেমেসিস: 
- তাঁর নেমেসিস নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে। 
- গ্রন্থরূপে প্রকাশিত হয় ১৯৪৮ সালে। 
- নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত। 
- একটি মাত্র চরিত্রের (স্কুল মাস্টার সুরজিত নন্দী) মাধ্যমে দীর্ঘ সংলাপের ভিতর দিয়ে পুরো নাট্যকাহিনী বিবৃত হয়েছে যার মধ্যে একটি পরিপূর্ণ ছবি পরিস্ফুট হয়ে ওঠে। 

তাঁর অন্যান্য বিখ্যাত নাটক: 
• যদি এমন হতো, 
• নয়া খান্দান, 
• আলোছায়া, 
• আইনের অন্তরালে,
• শতকরা আশি, 
• রূপলেখা ও 
• যেমন ইচ্ছা তেমন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৯.
‘চিলেকোঠার সেপাই’ গ্রন্থের লেখক কে?
  1. হায়াৎ মাহমুদ
  2. নীলিমা ইব্রাহিম
  3. মাজহারুল ইসলাম
  4. আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস: 
- কথাসাহিত্যিক। 

♠ তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো: 
উপন্যাস:
চিলেকোঠার সেপাই; 
• খোয়াবনামা।

ছোটগল্প:
• অন্য ঘরে অন্য স্বর;
• খোঁয়ারি;
• দুধভাতে উৎপাত;
• জাল স্বপ্ন স্বপ্নের জাল;
• দোজখের ওম। 

- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’। কেন্দ্রীয় চরিত্র: ওসমান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২০.
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত?
  1. ১৮৬১
  2. ১৯৭১
  3. ১৮৮১
  4. ১৮৯১
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর:
- কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। 
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। 
- ১৯১৩ সালে তাঁকে Song Offerings গ্রন্থের জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।  
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- ‘সাধনা, ভারতী, বঙ্গদর্শন ও তত্ত্ববোধিনী’ পত্রিকাগুলো সম্পাদনা করেন। 
- ১৯১৫ সালে ৩রা জুন ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড বা স্যার উপাধি পান। ১৯১৯ সালের এপ্রিলে বর্জন করেন। 

- তাকে ছোটগল্পের জনকও বলা হয়। তাঁর ছোটগল্পগুলো কাব্যধর্মী। 
- তাঁর রচিত আত্মজীবনী গ্রন্থ ‘জীবনস্মৃতি’। 
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
২১.
What kind of noun is 'Cattle'?
  1. Proper
  2. Common
  3. Collective
  4. Material
ব্যাখ্যা
♦ Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
২২.
'Natural' কোন শব্দ?
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
Natural: 
English meaning: as found in nature and not involving anything made or done by people. [Adjective]
Bangla meaning: প্রকৃতি সম্বন্ধীয়; প্রাকৃতিক; নৈসর্গিক; স্বাভাবিক

Other meaning: 
• Someone who was born with the right characteristics or abilities for doing a particular thing. [Noun]
• In a way that is normal and relaxed. [Adverb]
• A mark in written music that shows that a note should return to its original pitch. [Noun]

Natural শব্দটি Noun, Adjective, Adverb হিসেবে ব্যবহার হলেও Adjective হিসেবেই এর অধিক ব্যবহার হয়ে থাকে।
- তাই বলা যায় Natural শব্দটি Adjective.
২৩.
সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করুন: A friend ____ need is a friend indeed.
  1. to
  2. at
  3. of
  4. in
ব্যাখ্যা
♦ এটি একটি প্রবাদ বাক্য।

• A friend in need is a friend indeed. 
বাংলা অনুবাদ: অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু বা প্রয়োজনের সময় যাদের কাছে পাওয়া যায় তারাই প্রকৃত বন্ধু।

Reference: Live MCQ Lecture.
২৪.
Choose the correct spelling?
  1. Tsunami
  2. Sunami
  3. Suname
  4. Sunamee
ব্যাখ্যা
♦ Tsunami
English meaning: an extremely large wave caused by a violent movement of the earth under the sea.
Bangla meaning: সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গিরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।

অপশনের অন্য শব্দ গুলো ভুল।
২৫.
The parts of speech that modifiers a noun or pronoun is called ___
  1. Adjective
  2. Adverb
  3. Verb
  4. None
ব্যাখ্যা
♦ Adjective:
- The parts of speech that modify a noun or a pronoun in a sentence are called adjectives.
- It is a part of speech that can be used to describe or provide more information about a noun or pronoun that acts as the subject in a sentence.
- বাক্যের মধ্যে যে শব্দটি noun বা pronoun কে বিশেষায়িত করে তাকে adjective বলে।

• Adjective of quantity: Noun বা pronoun এর পরিমাণকে নির্দেশ করে।
- Adjective of quantity বের করতে 'How much' দ্বারা প্রশ্ন করা হয়।
যেমন: I need much money.
- How much money?
- Much money.

• তাই সঠিক উত্তর হবে Adjective.
২৬.
'Vicious circle' means -
  1. A violet circle
  2. A red ring
  3. A situation
  4. A victory sign
ব্যাখ্যা
Vicious circle:
English meaning: an argument or definition that begs the question, a chain of events in which the response to one difficulty creates a new problem that aggravates the original difficulty.
Bangla meaning: যে অবস্থায় কোনো কারণ এমন কার্য উৎপাদন করে, যা আবার মূল কারণকেই উৎপাদন করে, যেমন অধিক সন্তানহেতু দারিদ্র্য এবং দারিদ্র্যহেতু অধিক সন্তান; দুষ্টচক্র; অচ্ছেদ্যচক্র।

অপশন গুলোর অর্থ:
- A violet circle: একটি বেগুনি বৃত্ত
- A red ring: একটি লাল আংটি
- A victory sign: বিজয়ের চিহ্ন
- A situation: একটা পরিস্থিতি

অর্থ বিবেচনা করে দেখা যায়, Vicious circle বিশেষত, একটি "দুষ্টচক্র" এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে একটি সমস্যা আরেকটি সমস্যা সৃষ্টি করে, যা ফলস্বরূপ প্রথম সমস্যাটিকে আরও বাড়িয়ে তোলে, যা ক্রমাগত খারাপ অবস্থার চক্রের দিকে পরিচালিত করে।
- এটি একটি situation কে নির্দেশ করছে।
- তাই, 'Vicious circle' means - A situation.
২৭.
‘ডাক্তার ডাক’ -এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
  1. Call a doctor
  2. Call for a doctor
  3. Call in a doctor
  4. Call doctor
ব্যাখ্যা
• ‘ডাক্তার ডাক’ বাক্যটির ইংরেজি অনুবাদ হচ্ছে - Call in a doctor.
• Call in 
- অর্থ কাউকে ডাকা, বা তলব করা।

• অন্যদিকে,
- Call for  প্রয়োজনীয়/আবশ্যক হওয়া।
-The situation calls for immediate measures.
২৮.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. Proper
  2. Feminine
  3. Common
  4. Collective
ব্যাখ্যা
♦ এই প্রশ্নে ব্যতিক্রম হলো - Feminine.
- Feminine দ্বারা বোঝায় স্ত্রীবাচক, আর বাকি Proper, Common, Collective হলো noun এর প্রকারভেদ।

• Feminine:
- The meaning of Feminine is considered to be characteristic of women.

• Proper:
- যে Concrete Noun কোন একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রভৃতির নাম বুঝায় তাকে Proper noun  বলে। 
- A proper noun refers to a particular person and always starts with a capital letter.

• Common: 
- A common noun is one which is common to each member of class of persons or things.
- যে noun কোন এক শ্রেণির ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- The words "teacher," "river," and "table" are common nouns.

• Collective:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- Ex:
Crowd, mob, team, flock, herd, army, fleet, jury, family, nation parliament committee etc.
২৯.
Who is the famous satirist in English literature?
  1. Shakespeare
  2. William Wordsworth
  3. Alexander pope
  4. Jonathan Swift
ব্যাখ্যা
♦ Jonathan Swift:
- তিনি একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন। 
- Jonathon Swift, an Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language.
- অর্থাৎ, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.
- তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff.

• Famous works:
- Gulliver's Travels,
- A Tale of a Tub,
- A Modest Proposal,
- The Battle of Books.

Source: Britannica.
৩০.
He is ____ weak to move.
  1. very
  2. quite
  3. too
  4. quiet
ব্যাখ্যা
♦ Too…..to এই গঠন ব্যবহার হয় 'এতই যে ...... না' অর্থ প্রদান করার জন্য।

• He is too weak to move.
- অর্থ: সে এতই দুর্বল যে নড়তে পারে না।

যেমনঃ
- He is too weak to walk.
- English language is not too difficult to understand.
- The weather is too cold for them to go out.
- Don't worry. English Grammar is not too difficult to understand.
৩১.
T.S. Eliot was born in ___
  1. Ireland
  2. England
  3. Wales
  4. USA
ব্যাখ্যা
T.S. Eliot:
- Full name: in full Thomas Stearns Eliot
- Born: September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- Death: died January 4, 1965, London, England
- He was an American-English poet, playwright, literary critic, and editor.
- He was a leader of the Modernist movement in poetry.

Best Works:
- The Waste Land (1922)
- Four Quartets (1943).
- Murder in the Cathedral (Play)
- The Sacred Wood (Collection of Essays)

Source: britannica.com
৩২.
'None but Allah can help us. 'What kind of pronoun 'None' is _____
  1. Reflexive
  2. Indefinite
  3. Reciprocal
  4. Demonstrative
ব্যাখ্যা
• None is Indefinite pronoun.
• অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronounce কে বলে indefinite pronoun.
- Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল:
- all, one, none, any, anybody, anyone, some ইত্যাদি।

অন্যদিকে, 
• Demonstrative pronoun
- যে সকল Pronoun বর্তমান, অতীত বা ভবিষ্যতের কিংবা নিকটবর্তী বা দূরবর্তী কোনো Noun কে বিশেষভাবে নির্দেশ করে তাকে demonstrative pronoun বলে। যেমন- This, These, That, Those, It, So, Such ইত্যাদি।

• Reciprocal pronoun: 
- যে pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বুঝায় তাকে Reciprocal pronoun বলে।
- যেমন- each other, one another.

• Reflexive pronoun:
- যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.
৩৩.
নিচের কোনটি Article নয়?
  1. A
  2. An
  3. To
  4. The
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
৩৪.
Author of 'Hamlet'?
  1. Geoffrey Chaucer
  2. William Blake
  3. William Wordsworth
  4. Wiliam Shakespeare
ব্যাখ্যা
♦ Hamlet: 
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- The ghost of the King of Denmark tells his son Hamlet to avenge his murder by killing the new king, Hamlet's uncle.
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
৩৫.
Kazi Nazrul Islam is _____ Shelley of Bangladesh.
  1. the
  2. an
  3. a
  4. no article
ব্যাখ্যা
• কারো সাথে তুলনা করা হলে তার আগে the বসে।
অতএব, সঠিক বাক্যটি হবে - Kazi Nazrul Islam is the Shelley of Bangladesh.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
৩৬.
He is _____ M.B.B.S. Fill in the gap _____
  1. a
  2. the
  3. an
  4. no article
ব্যাখ্যা
• M. B. B. S. এর প্রথম অক্ষর consonant হলেও উচ্চারনের ক্ষেত্রে এম,বি,বি,এস, অর্থাৎ শুরুতে vowel (এ) এর উচ্চারণ আসে।
- তাই article হবে an.

- সাধারণত,  A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে। 
- তবে, প্রদত্ত বাক্যতে Article হিসেবে 'an' বসবে MBBS শব্দের 'M' Consonant হওয়া সত্ত্বেও!

কারণ,
- 'M' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারন প্রথমে আসে, যা একটি Vowel. 
- তাই article হবে an.
Source:  A Passage to the English Language, S.M. Zakir Hussain
৩৭.
What is the antonym of 'Honorary'?
  1. Literary
  2. Honorable
  3. Salaried
  4. official
ব্যাখ্যা
Honorary 
English Meaning: Conferred as an honour, without the usual requirements or functions.
Bangla Meaning: অবৈতনিক, সম্মানসূচক; সাম্মানিক
Synonym: titular, nominal, in name only, in title only, unofficial, token, so-called, unpaid, unsalaried
Antonym: Paid, Salaried.
 
অন্য অপশন,
- Literary: সাহিত্যবিষয়ক
- Honorable: মাননীয়; সম্মানিত
- Salaried: বেতনভুক; বেতনগ্রাহী
- official: পদস্থ সরকারী কর্মচারী
 
According to the above explanation, 'Salaried' is the antonym of 'Honorary'.
৩৮.
Your conduct admits _____ no excuse.
  1. of
  2. in
  3. to
  4. after
ব্যাখ্যা
• Your conduct admits of no excuse.
Meaning: তোমার আচরণ কোন অজুহাতের অবকাশ রাখে না।

• Admit (of)
Meaning: অবকাশ থাকা।

Source: Bangla Academy Dictionary.
৩৯.
John Keats is primarily a poet of ____
  1. Beauty
  2. Nature
  3. Love
  4. Revolution
ব্যাখ্যা
• John Keats is known as the 'Poet of Beauty'.
- John Keats, English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.

• John Keats এর Title গুলো হলো -
- Poet of Beauty,
- Poet of sensuousness,
- A Death Hunted Poet,
-The Youngest Poet of English Literature.
- এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor.

•John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি। 

• Best works of John Keats:
- Ode to Psyche
- Ode on Melancholy
- To Autumn
- Bright Star
- On First Looking into Chapman's Homer
- Lamia
- The Eve of St
- La Belle Dame Sans Merci

Source: An ABC of English Literature by Professor M Mofizar Rahman.
৪০.
He is devoid _____ common sense.
  1. in
  2. of
  3. to
  4. none
ব্যাখ্যা
• Devoid এরপর Preposition হিসেবে 'of' বসে।
-  Devoid of অর্থ বঞ্চিত; বিহীন বা বর্জিত।
- যেমন:
- Devoid of Commonsense অর্থ যার কোন common sense বা সাধারণ জ্ঞান নেই।
৪১.
কোনটি ৩৫ ডিগ্রি কোণ এর পূরক কোণ?
  1. ৫৫ ডিগ্রি
  2. ৪৫ ডিগ্রি
  3. ১৫৫ ডিগ্রি
  4. ১৪৫ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ৩৫ ডিগ্রি কোণ এর পূরক কোণ?

সমাধান:
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ দুটি পূরক কোণের সমষ্টি = ৯০°

∴ ৩৫ ডিগ্রি কোণের পূরক কোণ = ৯০° - ৩৫° = ৫৫°
৪২.
কোনটি ক্ষুদ্রতম?
  1. ডেসিমিটার
  2. সেন্টিমিটার
  3. ডেকামিটার
  4. মিলিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
বড় থেকে ছোট ক্রমটি হলো:
কিলোমিটার > হেক্টোমিটার > ডেকামিটার > মিটার > ডেসিমিটার > সেন্টিমিটার > মিলিমিটার

অপশন বিবেচনায় 
সবচেয়ে ক্ষুদ্রতম হলো মিলিমিটার

১ সেন্টিমিটার= ১০ মিলিমিটার
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার

৪৩.
পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
  1. ১৫
  2. ১৮
  3. ২৭
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?

সমাধান:
এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫ 

সুতরাং,
সংখ্যা তিনটি ৪, ৫, ৬ 

এদের যোগফল, ৪ + ৫ + ৬ 
= ১৫
৪৪.
১২৫ এর ১২৫% = কত?
  1. ১৫৬.২৫%
  2. ১০০%
  3. ১২৫%
  4. ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৫ এর ১২৫% = কত?

সমাধান:
১২৫ এর ১২৫%
১২৫ এর ১২৫/১০০
= (১২৫ × ১২৫)/১০০
= ১৫৬২৫/১০০
= ১৫৬.২৫
৪৫.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদরে বয়সের অনুপাত ৭ : ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল?
  1. ১২৩ : ২৬
  2. ১৩ : ৩
  3. ১৫ : ২৪
  4. ১১৩ : ১৩
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদরে বয়সের অনুপাত ৭ : ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর
তাদের বয়সের অনুপাত = ৭ : ২

পিতার বয়স = ৭ক বছর
পুত্রের বয়স = ২ক বছর

প্রশ্নমতে
৭ক + ২ক = ৬০
৯ক = ৬০
ক = ৬০/৯

পিতার বয়স = ৭(৬০/৯) বছর
= ৪২০/৯
=১৪০/৩

পুত্রের বয়স = ২(৬০/৯) বছর
= ১২০/৯
= ৪০/৩

৯ বছর পূর্বে পিতার বয়স = (১৪০/৩) - ৯
= (১৪০ - ২৭)/৩
= ১১৩/৩

৯ বছর পূর্বে পুত্রের বয়স = (৪০/৩) - ৯
= (৪০ - ২৭)/৩
= ১৩/৩

৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল = (১১৩/৩) : (১৩/৩)
= ১১৩ : ৩

৪৬.
যদি x4 - 2x2 + 1 = 0 হয় তবে x এর মান কত?
  1. 1
  2. 0
  3. 2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x4 - 2x2 + 1 = 0 হয় তবে x এর মান কত?

সমাধান:
x4 - 2x2 + 1 = 0
⇒ (x2)2 - 2.x2.1 + (1)2 = 0
⇒(x2 - 1)2 = 0
⇒ x2 - 1 = 0
⇒ x2 = 1
∴ x = 1
৪৭.
দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২। বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ১৩ হয়। সংখ্যা দুটি কত?
  1. ৭, ৩
  2. ৮, ৪
  3. ৯, ২
  4. ৯, ৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফলের  অর্ধেক ২। বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ১৩ হয়। সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি x 
ছোট সংখ্যাটি y

১ম শর্তমতে,
(x - y)/2 = 2
বা, x - y = 4 ---------(১)

২য় শর্তমতে,
x + 2y = 13 
 বা, x = 13 - 2y ----------(২)

(১) নং হতে পাই,
13 - 2y - y = 4
বা, 13 - 3y = 4
বা, - 3y = 4 - 13
বা, - 3y = - 9
বা, y = 3

(2) নং হতে পাই,
x = 13 - 2y 
বা, x = 13 - 2 × 3
বা, x = 13 - 6
x = 7

বড় সংখ্যাটি = 7 
ছোট সংখ্যাটি = 3
৪৮.
১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ২৩
  2. ২৪.৫
  3. ২৫
  4. ২৬.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৪৯(৪৯ + ১)/২
 = ৪৯ × ২৫ 

১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৪৯ × ২৫)/৪৯
 = ২৫
৪৯.
১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
  1. ৫ ঘণ্টায়
  2. ৭.৫ ঘণ্টায়
  3. ৯ ঘণ্টায়
  4. ৪ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?

সমাধান: 
১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায় 
১ জন লোক একটি কাজ শেষ করে ৩ × ১৫ ঘণ্টায় 
৫ জন লোক একটি কাজ শেষ করে (৩ × ১৫)/৫ ঘণ্টায়
= ৯ ঘণ্টায়
৫০.
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?
  1. (১/২)(দৈর্ঘ্য × উচ্চতা)
  2. (দৈর্ঘ্য × প্রস্থ)
  3. ২(দৈর্ঘ্য × উচ্চতা)
  4. ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামন্তরিকের ক্ষেত্রফল  = (ভূমি × উচ্চতা)
৫১.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬, তাদের গ. সা. গু. ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু. কত?
  1. ৩৬০
  2. ২৪০
  3. ১৮০
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬, তাদের গ. সা. গু. ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু. কত?

সমাধান: 
ধরি,
সংখ্যা দুটি ৫ক ও ৬ক
∴ ৫ক ও ৬ক এর গ. সা. গু = ক

প্রশ্নমতে,
ক = ৪

∴ সংখ্যা দুটি যথাক্রমে ৫ক = ৫ × ৪ = ২০
এবং ৬ক = ৬ × ৪ = ২৪ 

এখন,
২০ ও ২৪ এর ল. সা. গু = ১২০

সুতরাং সংখ্যা দুটির ল. সা. গু = ১২০
৫২.
৩৫০ এর ২০% = কত?
  1. ৭০
  2. ৬২
  3. ৬০
  4. ৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫০ এর ২০% = কত?

সমাধান:
৩৫০ এর ২০%
৩৫০ এর ২০/১০০
= ৭০
৫৩.
4x = 8 হলে, x এর মান কত?
  1. 2/3
  2. 3/2
  3. 4/3
  4. 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: 4x = 8 হলে, x এর মান কত?

সমাধান:
4x = 8
বা, (22)x = 8
বা, 22x = 23
বা, 2x = 3
x = 3/2
৫৪.
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
  1. ৩০%
  2. ২৫%
  3. ২০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

সমাধান: 
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা
৫৫.
A = {2, 3}, B = {3, 4} হলে A ∪ B = কত?
  1. {2, 2, 3}
  2. {2, 2, 2}
  3. {2, 3, 4}
  4. {3}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 3}, B = {3, 4} হলে A ∪ B = কত?

সমাধান:
দেওয়া আছে
A = {2, 3}
B = {3, 4}

A ∪ B = {2, 3} ∪ {3, 4}
= {2, 3, 4}
৫৬.
কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?
  1. রাঙামাটি
  2. খাগড়াছড়ি
  3. বান্দরবান
  4. সিলেট
ব্যাখ্যা
সীমান্ত জেলা:

- বর্তমানে বাংলাদেশে কার্যকর বিভাগ সংখ্যা ৮টি এবং জেলার সংখ্যা ৬৪টি।
- যার ৬ বিভাগের সাথে আন্তর্জাতিক সীমান্ত থাকলেও ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই।
- কিন্তু ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে। 

তথ্যসূত্র - বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।
৫৭.
রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয়?
  1. বেলারুশ
  2. চীন
  3. রোমানিয়া
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
রাশিয়ার সীমান্তবর্তী দেশ:

- রোমানিয়া রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয়।
- রাশিয়ার সীমান্তবর্তী দেশ ১৪টি। যথা-
• আজারবাইজান।
• বেলারুশ।
• চীন।
• এস্তোনিয়া।
• ফিনল্যান্ড।
• জর্জিয়া।
• কাজাখস্তান।
• লাটভিয়া।
• লিথুয়ানিয়া।
• মঙ্গোলিয়া।
• উত্তর কোরিয়া।
• নরওয়ে।
• পোল্যান্ড।
• ইউক্রেন।

তথ্যসূত্র - Worldatlas.com
৫৮.
পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল?
  1. ১৮৫৭ সালে
  2. ১৮০৩ সালে
  3. ১৭৫৭ সালে
  4. ১৭৫৫ সালে
ব্যাখ্যা
পলাশী যুদ্ধ:

- ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়।
- পলাশীর যুদ্ধে ফরাসি সেনাপতি সিনফ্রে সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করেন।
- এই যুদ্ধে নবাবের পক্ষে ছিলেন দেশপ্রেমিক মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে।
- জেতার সবধরণের সুযোগ সুবিধা এবং এদের প্রাণপাত লড়াইয়ের পরও নবাব পরাজিত হন তার সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে।
- সিরাজউদ্দৌলা ২২ বছর বয়সে সিংহাসনে বসেন।
- সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে।
- যুদ্ধের ফলে মীরজাফরকে বাংলার সিংহাসনে বসালেও প্রকৃত ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের হাতে।
- পলাশী যুদ্ধের ফলে ইংরেজ বা বাংলায় একচেটিয়া ব্যবসা-বাণিজ্যের সুযোগ পায়। অপরদিকে ফরাসিরা এদেশ ছাড়তে বাধ্য হয়।
- পলাশী যুদ্ধের সুদূর প্রসারী পরিণতি ছিল সমগ্র উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। এ ভাবেই এ যুদ্ধে বাংলা তথা ভারতের স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
CIRDAP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নয়াদিল্লি
  2. ঢাকা
  3. ম্যানিলা
  4. কুয়ালালামপুর
ব্যাখ্যা
CIRDAP:

- CIRDAP এর পূর্ণরূপ The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকার অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র - CIRDAP ওয়েবসাইট।
৬০.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
  1. ১ জানুয়ারি, ১৯৭২
  2. ১০ জানুয়ারি, ১৯৭২
  3. ২৩ মার্চ, ১৯৭২
  4. ১৭ এপ্রিল, ১৯৭২
ব্যাখ্যা
স্বদেশ প্রত্যাবর্তন:

- পাকিস্তানি জান্তা বঙ্গবন্ধুর বিচার করে মৃত্যুদন্ডাদেশ দিলে বিশ্ব নেতৃবৃন্দ তাঁর জীবন বাঁচাতে উদ্যোগী হন।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদারী থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবকে পাকিস্তানি কারাগার হতে মুক্তি দেওয়া হয়।
- ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি লন্ডন হয়ে বিজয়ীর বেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬১.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
ব্যাখ্যা
সেক্টর ও সাব সেক্টরসমূহ:

- ১১ টি সেক্টরের অধিনে ৬৪ টি সাবসেক্টর গঠন করা হয়।
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে ১নং সেক্টর গঠিত। এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে। সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম। 
- ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে ২নং সেক্টর গঠিত। আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর। সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
- উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে ৩নং সেক্টর গঠিত হয়।
- উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে ৪নং সেক্টর গঠিত।
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে ৫নং সেক্টর গঠিত।
- ৬ নং সেক্টর  সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত।
- ৭ নং সেক্টর  রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়।
- ১০ নং সেক্টর  নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- ১১ নং সেক্টর  টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬২.
বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
  1. ফৌজদারী
  2. মৃত্যুদণ্ড
  3. সংসদ
  4. সংবিধান
ব্যাখ্যা
সর্বোচ্চ আইন:

- বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশ সংবিধান।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭(২) নং অনুচ্ছেদ অনুযায়ী, "জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে।"
- অর্থাৎ সংবিধানের আলোকেই প্রচলিত অন্যান্য আইন তৈরি হবে।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৬৩.
১৯৭১ সালে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. লন্ডন
  2. নয়াদিল্লী
  3. নিউইয়র্ক
  4. ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা
কনসার্ট ফর বাংলাদেশ:

- মুক্তিযুদ্ধের সময়ে যখন নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়।
- তখন বিশ্বজুড়ে জনসাধারণের মধ্যে নানা প্রশ্ন জেগে ওঠে। বাংলাদেশ নামটা তখন বহির্বিশ্ব জানত না।
- পণ্ডিত রবিশংকর ও জর্জ হ্যারিসনের এ উদ্যোগের মাধ্যমে সারা বিশ্ব জানতে পারে ‘বাংলাদেশ’ নামের দেশটির কথা। 

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৩ জুলাই ২০২৩।
৬৪.
বাংলাদেশের সরকার প্রধান কে?
  1. রাষ্ট্রপতি
  2. জাতীয় সংসদ
  3. প্রধানমন্ত্রী
  4. প্রধান বিচারপতি
ব্যাখ্যা
সরকার ব্যবস্থা:

- বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন- রাষ্ট্রপতি।
- সরকার প্রধান হলেন- প্রধানমন্ত্রী।
- জাতীয় সংসদের প্রধান হলেন- স্পিকার।
- প্রধান বিচারপতি হলেন 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৬৫.
‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
  1. প্রফেসর সালাহউদ্দীন
  2. প্রফেসর শামসুল আলম
  3. প্রফেসর ফখরুল আলম
  4. প্রফেসর এম এন সিদ্দীক
ব্যাখ্যা
‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ইংরেজি অনুবাদ:

- অধ্যাপক ফখরুল আলম শিক্ষক পরিচয়ের বাইরে একজন প্রথিতযশা অনুবাদক।
- বাংলা সাহিত্যকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে ইংরেজিতে অনুবাদ করেন তিনি।
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি অনুবাদ করেন অধ্যাপক ফখরুল আলম। 
- এর মাধ্যমে আমাদের ইতিহাস ও সংগ্রামকে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের জানার সুযোগ করে দিয়েছেন।

তথ্যসূত্র - ডেইলী স্টার, আগস্ট ১৪ ২০২০।
৬৬.
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম যে খেতাব ভূষিত হন!
  1. বীরশ্রেষ্ঠ
  2. বীরউত্তম
  3. বীরবিক্রম
  4. বীরপ্রতীক
ব্যাখ্যা
খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা:

- ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন।
- বীর উত্তম ৬৮ জন।
- বীর বিক্রম ১৭৫ জন।
- বীর প্রতীক- ৪২৬ জন।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ডা. সিতারা বেগম ও তারামন বিবি 'বীরপ্রতীক' খেতাব পেয়েছেন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৬৭.
বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে গঠিত হয়?
  1. ১০ এপ্রিল
  2. ১৭ মার্চ
  3. ২৭ এপ্রিল
  4. ২৭ মার্চ
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:

- বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
- মুজিবনগর সরকার  মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- মুজিব নগর সরকার গঠিত হয় -  ১০ এপ্রিল ১৯৭১ সালে।
- সরকার শপথ গ্রহন করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
- শপথ বাক্য পাঠ করান অধ্যপক ইউসুফ আলী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাষ্ট্রপতি করা হয়।
- সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬৮.
বাংলাদেশ ডাক বিভাগের শ্লোগান কী?
  1. সেবাই ধর্ম
  2. সেবাই আদর্শ
  3. সেবাই মানবতা
  4. সেবাই শ্রেষ্ঠ
ব্যাখ্যা
ডাক বিভাগ:

- বাংলাদেশ ডাক বিভাগের শ্লোগান 'সেবাই আদর্শ'।
- ডাক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন একটি সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠান।
- দেশব্যাপী সুবিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এ প্রতিষ্ঠান বহুমুখী মৌলিক ডাক সেবা এবং আর্থিক ও তথ্য প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল ডাক সেবা প্রদানের জন্য নিবেদিত।



তথ্যসূত্র - ডাক বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট।
৬৯.
ইউপিইউ -এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. জাপান
  2. ইতালি
  3. বাংলাদেশ
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বিশ্ব ডাক ইউনিয়ন:

- UPU এর পূর্ণরূপ Universal Postal Union.
- ১৮৭৪ সালে বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের বার্নে।
- UPU এর সদস্য সংখ্যা ১৯২ টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে UPU ( বিশ্ব ডাক ইউনিয়ন) এর সদস্য পদ লাভ করে। 

তথ্যসূত্র - UPU অফিশিয়াল ওয়েবসাইট।
৭০.
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত?
  1. থাইল্যান্ড
  2. ইতালি
  3. বাংলাদেশ
  4. ভারত
ব্যাখ্যা
দীর্ঘতম সমুদ্র সৈকত:

- পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত।
- ইংরেজ ক্যাপ্টেন মি. হেরাম কক্স (Captain Hiram Coxs)-এর নামানুসারে এ জায়গার নামকরণ হয় কক্সবাজার।
- কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার।
- সমুদ্রের তীর ঘেঁষে গড়ে উঠা সংরক্ষিত বনভূমি সমৃদ্ধ ৯৬ কিলোমিটার পাহাড়ের সারি এখানকার অন্যতম বিরল প্রাকৃতিক সৌন্দর্য্য বলে বিবেচিত।
- সমুদ্র সৈকতের পথ ধরে ১০-১২ কিলোমিটার দক্ষিণে গেলে হিমছড়ি পিকনিক স্পট।
- এখানকার ঝর্ণা, ঝাউবন, পাহাড় আর বনানীর সৌন্দর্য্য চিত্তাকর্ষক। কক্সবাজারের সন্নিকটেই বৌদ্ধ তীর্থস্থান রামু।
- কক্সবাজারের উত্তর-পশ্চিমে সমুদ্র মাঝে রয়েছে মহেশখালী দ্বীপ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।