পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
পূর্বে অনুষ্ঠিত ৫টি জব সল্যুশন প্রশ্নের উপর রিভিশন পরীক্ষা। সিলেবাস: ১) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৪.১২.২০২১ Faculty Name: Business Studies, DU. ২) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) Faculty Name: IBA, DU পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৮.০৯.২০২১ ৩) বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৩.১২.২০২১ Faculty Name: Institute of Business Administration (IBA), DU. ৪) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক (সাধারণ) Faculty Name: Institute of Business Administration (IBA), DU. পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৮.১০.২০২১ ৫) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড পদের নাম: কম্পিউটার অপারেটর কাম অফিস এসিসট্যান্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৫.১২.২০২৩ এই ৫টি জব সল্যুশনের পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই এই ৫টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
জিভের উচ্চতা অনুযায়ী নিম্ন-মধ্য স্বরধ্বনি কোনগুলো?
  1. অ্যা, আ
  2. এ, ও
  3. অ্যা, অ
  4. ই, উ
ব্যাখ্যা
• স্বরধ্বনির উচ্চারণ:
উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।

উচ্চারণের সময়ে জিভ কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা -
১. উচ্চ স্বরধ্বনি - ই, উ।
২. উচ্চ -মধ্য স্বরধ্বনি - এ, ও।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - অ্যা, অ।
৪. নিম্ন স্বরধ্বনি - আ।

আবার, জিভের সম্মুখ - পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত।
যথা -
১. সম্মুখ স্বরধ্বনি: ই, এ, অ্যা।
২. মধ্য স্বরধ্বনি: আ।
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতিউচ্চ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন গ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন?
  1. বনফুল
  2. গীতাঞ্জলি
  3. সোনার তরী
  4. মানসী
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- চোখের বালি,
- গোরা,
- যোগাযোগ,
- শেষের কবিতা,
- চতুরঙ্গ,
- চার-অধ্যায়,
- ঘরে-বাইরে।

• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- চৈতালী,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপুট,
- সেঁজুতি,
- শেষ লেখা।

• তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক:
- বিসর্জন,
- রাজা,
- ডাকঘর,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- রক্তকরবী,
- তাসের দেশ।

• তাঁর রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
- পঞ্চভূত,
- বিচিত্রপ্রবন্ধ,
- সাহিত্য,
- মানুষের ধর্ম,
- কালান্তর,
- সভ্যতার সংকট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘পানি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সুধানিধি
  2. অর্ক
  3. তোয়
  4. অহন
ব্যাখ্যা
• 'পানি'-এর সমার্থক শব্দ:
জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

অন্যদিকে,
• সূর্য শব্দের সমার্থক শব্দ:
অর্ক, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।

• 'চন্দ্র' এর সমার্থক শব্দ:
চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি ইত্যাদি।

• দিবস এর সমার্থক শব্দ:
দিবা, অহন, অযামিনী, দিনমান, তমসতাড়িনী, দিন ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'গোঁফ খেজুরে' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. নির্বোধ লোক
  2. অত্যন্ত অলস
  3. তোষামোদকারী
  4. কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা
• 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত অলস।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'খয়ের খাঁ' অর্থ - তোষামোদকারী।
- ‘ঢেঁকি অবতার’ অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা।
- ‘তালকানা’ অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘অনাদর’ শব্দটিতে 'অনা' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. নিকৃষ্ট
  2. অভাব
  3. অশুভ
  4. নিন্দিত
ব্যাখ্যা
• অভাব অর্থে খাাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ- অনাবৃষ্টি, অনাদর ইত্যাদি।

----------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
'ইন্দ্রিয়কে জয় করেছে যে’ এর এক কথায় প্রকাশ কী?
  1. ইন্দ্রিয়জিত
  2. অরিন্দম
  3. অরিজিৎ
  4. জিতেন্দ্রিয়
ব্যাখ্যা
• 'ইন্দ্রিয়কে জয় করেছে যে’ এর এক কথায় প্রকাশ - জিতেন্দ্রিয়।

অন্যদিকে,
• ‘ইন্দ্রিয়কে জয় করে এমন’ এর এক কথায় প্রকাশ - ইন্দ্রয়জিৎ।
• ‘শত্রুকে দমন করে যে’ এর এক কথায় প্রকাশ - অরিন্দম।
• ‘শত্রুকে হনন করে যে’ এর এক কথায় প্রকাশ - শত্রুঘ্ন।
• 'শত্রুকে জয় করেন যিনি' এর এককথায় প্রকাশ - শত্রুজিৎ,অরিজিৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. অন্মেষণ
  2. দেদিপ্যমান
  3. তিরস্ক্রিয়া
  4. কল্যাণিয়েষু
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: তিরস্ক্রিয়া,
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অবজ্ঞা,
- অনাদর,
- র্ভৎসনা।

--------------------
অন্যদিকে,
• শুদ্ধ বানান: অন্বেষণ (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: (অনু + √ইষ্ + অন),
অর্থ:
- তালাশ, অনুসন্ধান, খোঁজ।

• দেদীপ্যমান (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অত্যন্ত উজ্জ্বল বা দীপ্তিময় দেখাচ্ছে এমন;
- অতিশয় দীপ্তিশীল;
- জাজ্বল্যমান।

• কল্যাণীয়েষু (বিশেষ্য) বানানটি শুদ্ধ।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- বয়ঃকনিষ্ঠ পুরুষকে লিখিত সম্বোধনসূচক পাঠ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘নদের চাঁদ’ কোন পালার অন্তর্গত চরিত্র?
  1. মলুয়া
  2. চন্দ্রাবতী ও জয়চন্দ্র
  3. মহুয়া
  4. দস্যু কেনারাম
ব্যাখ্যা
• 'মহুয়া' পালা:
• ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
• মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা ও রূপকথা স্থান পেয়েছে।
• এদের মধ্যে 'মহুয়া' পালাটিতে ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্য চমৎকারভাবে ফুটে উঠেছে।
• 'মহুয়া' পালাটির রচয়িতা- দ্বিজ কানাই।
• নমশূদ্রের ব্রাহ্মণ কবি দ্বিজ কানাই ১৬৫০ খিষ্ট্রাব্দের দিকে 'মহুয়া পালা' রচনা করেন বলে অধ্যাপক দীনেশচন্দ্রের ধারণা।
• এই পালার কাহিনীর সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্য রয়েছে।

মহুয়ার পালার প্রধান কয়েকটি চরিত্র:
- মহুয়া,
- নদের চাঁদ,
- হুমরা বেদে,
- সাধু।

মহুয়া পালার পঙ্‌ক্তি:
'ছয় মাসের শিশু কইন্যা পরমা সুন্দরী।।
রাত্রি নিশাকালে হুমরা তারে করল চুরী।।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বকধার্মিক' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. বর্ণচোরা
  2. ডাকাবুকো
  3. কানকাটা
  4. পায়া ভারি
ব্যাখ্যা
• 'বকধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
বাক্য গঠন: এদেশে বকধার্মিকের অভাব নেই।

• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।

অন্যদিকে,
‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কার।
‘কানকাটা’ অর্থ - বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
‘নিয়ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিরক্ত
  2. বিরত
  3. বিনীত
  4. প্রবিষ্ট
ব্যাখ্যা
• 'নিয়ত' এর বিপরীতার্থক শব্দ - বিরত।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
ব্যক্ত - গূঢ়।
গ্রাহ্য - অগ্রাহ্য।
ধীর - অধীর।
দ্বৈত - অদ্বৈত।
অনুরক্ত - বিরক্ত।
অনুমেয় - অননুমেয়।
প্রবিষ্ট - প্রস্থিত।
দরদি - নির্দয়।
উদ্ধত - বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
১১.
‘উজানে মৃত্যু’ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. উপন্যাস
  2. গল্প
  3. নাটক
  4. গল্পগ্রন্থ
ব্যাখ্যা
• 'উজানে মৃত্যু' নাটক:
- 'উজানে মৃত্যু' (১৯৬৬) একটি এবসার্ড নাটক।
- নাটকের মুখ্য বিষয় আধুনিক সভ্যতার অন্তঃশূন্যতা, এর ক্লান্তিকর পথপরিক্রমা, নিরাশাবাদী ভাব কিন্তু সুখের জন্য অসীম প্রতীক্ষা, যা শেষ হবার নয়।
- এবসার্ড শিল্পের প্রধান বৈশিষ্ট্য হলো, জীবনের এলোমেলো ভাব প্রকাশিত হবে শিল্পের শরীরে। তাই এবসার্ড নাটকে থাকবে সংলাপ ও পাত্রপাত্রীর আপাত সমন্বয়হীনতা। কিন্তু এর গভীরে প্রবাহিত থাকবে পরিত্রাণের অন্তঃশীলা।

-----------------------------
• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুরঙ্গ,
- উজানে মৃত্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
‘এ নেটিভ’ ছদ্মনামে লিখতেন কে?
  1. দীনবন্ধু মিত্র
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড
  4. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষার সনেট প্রবর্তক।
- তিনি অমিত্রাক্ষর ছন্দেরও প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন তাঁর রচিত ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ 'দ্য ক্যাপটিভ লেডি'। এটি ইংরেজিতে রচিত।

• মাইকেল মধুসূদন দত্ত ব্যবহৃত ছদ্মনামগুলো হলো:
- Timothy Penpoem,
- দত্তকুলোদ্ভব কবি,
- এ নেটিভ।

• তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- হেক্টরবধ কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।

• তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী,
- মায়াকানন।

• মাইকেল মুধুসূধন দত্ত রচিত প্রহসনগুলোর নাম
- একেই কি বলে সভ্যতা
- বুড় সালিকের ঘাড়ে রোঁ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
Identify the correct sentence.
  1. They had moved into their new house last year.
  2. They have moved into their new house last year.
  3. They was moved into their new house last year.
  4. They moved into their new house last year.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে -
- They moved into their new house last year.

• Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই এরপর verb এর past indefinite tense বসে।

• Example: 
- hey went on vacation last week.
- He started his new job last month.
- She visited the museum last Saturday.
১৪.
We received _______ applications than last year.
  1. a few
  2. few
  3. only a few
  4. fewer
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fewer.
- Complete sentence: We received fewer applications than last year.

• Countable noun এর ক্ষেত্রে few/fewer বসে।
- এক্ষেত্রে শূন্যস্থানে fewer বসবে।
 
• বাক্যে than থাকাতে শূন্যস্থানে adjective এর comparative form বসবে।
- guests যেহেতু countable noun সুতরাং এর পূর্বে countable determiner বসবে।
- অপশনে একমাত্র countable determiner এর comparative form রয়েছে fewer.
- সুতরাং সঠিক উত্তর fewer.
 
Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
১৫.
Which of the following sentences is correct?
  1. The librarian hadn't hardly any of those edition of the magazine.
  2. The librarian hadn't hardly any of those editions of the magazine.
  3. The librarian had hardly any of those editions of the magazine.
  4. The librarian had hardly any of those edition of the magazine.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - The librarian had hardly any of those editions of the magazine.
- Bangla Meaning: গ্রন্থাগারিকের কাছে পত্রিকাটির কোনো সংস্করণ ছিল না বললেই চলে।

• কিছু adverb আছে যেগুলো গঠনগত ভাবে negative বা নেতিবাচক।
- যেমন – hardly, rarely, scarcely, barely, seldom ইত্যাদি।
- এই adverb গুলো বাক্যে ব্যবহৃত হলে সেই বাক্যে আলাদা negative expression ব্যবহৃত হয় না এবং সাধারণত Present Indefinite Tense হয়।
- এরা সবসময় main verb এর আগে বসে।

•  Hardly = কদাচিৎ/ না বললেই চলে।
- সুতরাং, hardly এরপর hadn't না বসিয়ে had hardly any of those editions or had hardly any of that edition  বসালে বাক্যটি শুদ্ধ হবে।
- যদি বাক্যে that ব্যবহৃত হয় তবে eddition হতো, কিন্তু এখানে those আছে তাই noun টা plural হবে।
১৬.
I have just started a new cookbook, and I ___________ recipes at this moment.
  1. will practice
  2. would practice
  3. am practicing
  4. practiced
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - am practicing
- Complete sentence: I have just started a new cookbook, and I am practicing recipes at this moment.
- Bangla Meaning: আমি সবেমাত্র একটি নতুন রান্নার বই শুরু করেছি, এবং আমি এই মুহূর্তে রেসিপি অনুশীলন করছি।

• At this moment
English Meaning: at the present time; now.
Bangla Meaning: এই মুহূর্তে।
 
• Nowadays, At this moment, now, right now, gradually, step by step ইত্যাদি হচ্ছে present continuous tense indicator বা নির্দেশক।
- অর্থাৎ বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।
 
• Present Continious Tense:
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।অর্থাৎ, শূন্যস্থানে verb এর present form বসবে এবং অর্থগত দিকে থেকে বিবেচনা করলে এখানে present continuous tense ব্যবহার করতে হবে।
১৭.
The use of preservatives in food manufacturing _______ steadily over the past few decades and ______ no signs of abating.
  1. would rise, will show
  2. has risen, shows
  3. rose, will show
  4. had risen, would show
ব্যাখ্যা
• প্রশ্নে প্রদত্ত বাক্যটি দ্বারা এই ভাব প্রকাশ পেয়েছে যে, খাবারে preservatives এর ব্যবহার বাড়ছে এবং সেটা কমার কোনো লক্ষন দেখা যাচ্ছে না। 
- তাই সে অর্থে preservatives এর ব্যবহার নিয়মিত বাড়ছে বোঝাতে has risen এবং কমার লক্ষন দেখা যাচ্ছে না বোঝাতে shows no signs of abating বসবে।

• Complete Sentence: The use of preservatives in food manufacturing has risen steadily over the past few decades and shows no signs of abating.
- Bangla Meaning: গত কয়েক দশক ধরে খাদ্য উৎপাদনে প্রিজারভেটিভের ব্যবহার ক্রমাগত বেড়েছে এবং কমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
১৮.
In terms of sustainability, using reusable bags is _______ those single-use plastic bags.
  1. preferable then
  2. preferable too
  3. preferable than
  4. preferable to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - preferable to.
- In terms of sustainability, using reusable bags is preferable to those single-use plastic bags.

• Preferable to - অধিক পছন্দযোগ্য।
- Preferable এর সাথে to হয় এবং preferable একটি comparative quantifier.

• Example Sentence:
- Death is preferable to dishonour.
- She believes that using public transport is preferable to driving a car in the city.
- For a quieter environment, studying in a library is preferable to studying at a café.
- Many people find herbal tea preferable to coffee for its calming effects.
১৯.
Choose the correct meaning of the idiom "penny pincher":
  1. A person who is unwilling to spend money.
  2. A person who is skilled at making investments.
  3. A person who generously donates money to charity.
  4. A person who frequently loses money.
ব্যাখ্যা
• Penny pincher (idiom)
English Meaning: A person who is unwilling to spend money:
Bangla Meaning: কৃপণ।

• Example sentences:
- Even though he earns a good salary, he's known as a penny pincher and avoids spending on anything unnecessary.
- She’s such a penny pincher that she always looks for coupons and discounts before making any purchase.
- Despite the big bonuses, their boss is a penny pincher who insists on minimal office supplies and no perks.

Source: 
1. Cambridge Dictionary.
2. accessible Dictionary by Bangla Academy.
২০.
The prefix mis can be added to -
  1. feel
  2. obedient
  3. trust
  4. personal
ব্যাখ্যা
• The prefix mis can be added to -  trust.
- শব্দটি হবে - Mistrust.
 
Mistrust (verb + noun)
English Meaning: To have doubts about the honesty or abilities of someone
Bangla Meaning: আস্থা/বিশ্বাস না থাকা: অবিশ্বাস; অপ্রত্যয়।
 
• Some words with the prefix 'Mis':
- Misfire,
- Misunderstand,
- Mislead,
- Miscommunication,
- Mistrust,
- Misinterpret,
- Misconduct,
- Mischievous,
- Misprint,
- Mismatch,
- Misguided.
 
Source: Merriam-webster and Accessible Dictionary by Bangla Cademy.
২১.
What is the synonym of 'Sumptuous'?
  1. Stubborn
  2. Swift
  3. Luxury
  4. Orthodox
ব্যাখ্যা
Sumptuous (adjective)
- মহামূল্য; মহার্ঘ; ব্যয়বহুল; জাঁকালো।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Stubborn (adjective)
- একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য।

খ) Swift (adjective)
- দ্রুত; দ্রুতগতি; আশুগতি; ত্বরিত।

গ) Luxury (noun) 

- বিলাসসামগ্রী; আনন্দদায়ক কিন্তু অনাবশ্যক কোনো কিছু।

ঘ) Orthodox (noun)
- সাধারণ্যে গৃহীত বা অনুমোদিত (ধ্যান-ধারণা, বিশ্বাস ইত্যাদিতে বিশ্বাসী); গোঁড়া।

• অর্থাৎ, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, Sumptuous এর সমার্থক হচ্ছে Luxury.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
The project is _____ complicated to handle alone.
  1. quiet
  2. all
  3. none
  4. too
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - too.
- Complete sentence: The project is too complicated to handle alone.
 
• Too…..to এই গঠন ব্যবহার হয় 'এতই যে ...... না' অর্থ প্রদান করার জন্য।
- এখানে too weak ব্যবহারে ‘ভীষন দুর্বল’ এই অর্থ প্রকাশ পাচ্ছে।
 
যেমন:
- He is too weak to walk.
- The English language is not too difficult to understand.
- The weather is too cold for them to go out.
- Don't worry. English Grammar is not too difficult to understand.

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) quiet - শান্ত; নীরব।
খ) all - সমস্ত; সকল; যাবতীয়; সম্পূর্ণ।
গ) none - একটিও না; কোনোটা না।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩.
What is the antonym of the word 'Respectability'?
  1. Loyalty
  2. Paltry
  3. Fidelity
  4. Susceptibility
ব্যাখ্যা
• Respectability (noun)
- শ্রদ্ধেয় হওয়ার মতো গুণাবলি; শ্রদ্ধালাভের উপযুক্ততা।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) Loyalty (noun)
- আনুগত্য।

খ) Paltry (adjective)
- তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন।

গ) Fidelity (noun)
- আনুগত্য; বিশ্বস্ততা। 

ঘ) Susceptibility (noun)
- সংবেদনশীলতা; গ্রহণশীলতা; গ্রাহকত্ব।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে - Respectability এর বিপরীত হচ্ছে Paltry.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Which of the following can be the meaning of 'spell'?
  1. An indeterminate period of time.
  2. A short, temporary work assignment.
  3. A detailed description of a person.
  4. A strategy for financial investment.
ব্যাখ্যা
Spell (noun)
- English Meaning: An indeterminate period of time.
- Bangla Meaning: ব্যাপ্তিকাল।

• এছাড়াও ব্যবহারের ভিত্তিতে Spell এর একাধিক অর্থ রয়েছে।

• Spell (noun) [countable noun]
English Meaning: A magic power produced by speaking a set of words or taking a specific set of actions
Bangla Meaning: জাদুমন্ত্র।

Spell (verb-transitive), (verb intransitive)
English meaning: To form a word or words with the letters in the correct order
Bangla Meaning: বানান করা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
If necessary, replace the underlined word with the correctly spelled word. He had a reputation for flair and flameboyence.
  1. flameboyence 
  2. flameboyance 
  3. flamboyence 
  4. flamboyance 
ব্যাখ্যা
• The correct spelling is - flamboyance.
- Complete sentence: He had a reputation for flair and flamboyance.

• Flamboyance (noun)
English Meaning: The tendency to attract attention because of one's exuberance, confidence, and stylishness or the quality of being bright, colourful, and very noticeable.
Bangla Meaning: বর্ণাঢ্যতা।

• Example Sentences:
- The stunning tones give the show a lot of visual flamboyance

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৬.
Find out if there is any problem in the underlined part to correct the sentence: She went to bed and had started reading a book.
  1. starting reading a book
  2. was starting reading a book
  3. started reading a book.
  4. No correction needed.
ব্যাখ্যা
• And দ্বারা যুক্ত দুটি বাক্যেরই Subject যদি একই হয় , তবে প্রথম clause টি যে tense এ থাকবে তার পরের clause ও একই tense এ হবে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত দুইটি clause এর subject She এবং প্রথম clause টি past Indefinite এ আছে, তাই এর পরের clause টিও past Indefinite tense এ হবে।

• সুতরাং, underlined কৃত অংশ had started reading a book এর স্থলে started reading a book বসবে। 
- Complete Sentence: She went to bed and started reading a book.
- Bangla Meaning: তিনি বিছানায় গিয়ে একটি বই পড়তে শুরু করলেন।
২৭.
Choose the correctly spelled word.
  1. Missele
  2. Mesaile
  3. Missile
  4. Missiele
ব্যাখ্যা
• Missile (noun)
English Meaning: An object which is forcibly propelled at a target, either by hand or from a mechanical weapon.
Bangla Meaning: নিক্ষিপ্ত বা অভিক্ষিপ্ত বস্তু বা অস্ত্র; ক্ষেপণীয়; ক্ষেপণাস্ত্র। 

• Example sentence:
- One of the players was hit on the head by a missile thrown by a spectator.
 
Source:  Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৮.
Identify the correct sentence.
  1. Why you had came back so suddenly?
  2. Why had you came back so suddenly?
  3. Why have you come back so suddenly?
  4. Why you have came back so suddenly?
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে -
- Why have you come back so suddenly?
 
• WH -question-এর structure:
- WH + + auxiliary verb + subject + principal verb + object or others + question mark.
- Why দিয়ে বাক্য শুরু হয়েছে এবং বাক্যটি interrogative এ আছে,
- তাই Why + auxiliary verb (have) + subject (you) + principal verb (done) + object or others + question mark এসেছে।

• তাছাড়া 'have'/had  থাকায় বোঝা যাচ্ছে বাক্যটি perfect tense এ রয়েছে।
- তাই have/had এরপর come এর past participle form come হবে, came নয়।

• Example:
• Where has she gone for the vacation?
- (WH-word: Where, Auxiliary: has, Subject: she, Principal Verb: gone)

• Why have they not completed their assignments?
- (WH-word: Why, Auxiliary: have, Subject: they, Principal Verb: completed)
২৯.
If needed choose the underlined part to correct the sentence. If not, select no correction needed.
No sooner had she finished speaking than the audience applauded.
  1. did she finish speaking
  2. she had been finished speaking
  3. had she had finished speaking
  4. no correction needed
ব্যাখ্যা

• No sooner had she finished speaking than the audience applauded.
- এই বাক্যের আন্ডারলাইনকৃত অংশে কোনো সংশোধনীর প্রইয়োজন নেই।
- বাক্যটি সঠিক। 

• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
-  No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং verb এর past participle হয় এবং দ্বিতীয় অংশে past indefinite হয়।
- মনে রাখতে হবে, No sooner had .... than এভাবে আসে অর্থাৎ No sooner had এর সাথে than হয়।

- Complete Sentence: No sooner had she finished speaking than the audience appeared.
- Bangla Meaning: তার কথা শেষ না হতেই দর্শকরা করতালি দিয়ে উঠলেন।

৩০.
Physician : Infirmary ::
  1. Carpenter: Saw
  2. Seamstress: Scissors
  3. Soldier: War
  4. Judge: Courthouse
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
• Physician - চিকিৎসক; ডাক্তার।
• Infirmary - হাসপাতাল; আরোগ্যশালা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
• Carpenter - কাঠমিস্ত্রি।
• Saw - করাত; করাত দিয়ে চেরা বা ফাড়া; করাত চালানো।

খ)
• Seamstress - মেয়ে দরজি
• Scissors - কাঁচি।

গ)
• Soldier - সৈনিক; সৈন্য।
• War - যুদ্ধ।
ঘ)
• Judge - আদালতের বিচার; জজ।
• Courthouse - বিচারালয়।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, সঠিক Analogy টি হবে - Judge: Courthouse.
- Physician এর কর্মক্ষেত্র হচ্ছে Infirmary.
- ঠিক তেমনিভাবে,  Judge এর কর্মক্ষেত্র হচ্ছে Courthouse.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩১.
২০২৪ সালের কোপা আমেরিকার ৪৮তম আসরে সর্বোচ্চ গোলদাতা কে?
  1. হামেস রোদ্রিগেজ
  2. লিওনেল মেসি
  3. গ্যাব্রিয়েল বাতিস্তুতা
  4. লাওতারো মার্টিনেজ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কোপা আমেরিকা ২০২৪
:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র।
- এটি কোপা আমেরিকার ৪৮তম আসর।
- মোট দল: ১৬টি।
- অনুষ্ঠিত সময়: ২১ জুন - ১৫ জুলাই, ২০২৪।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (১৬তম শিরোপা)।
- রানার-আপ: কলম্বিয়া।
- তৃতীয় স্থান: উরুগুয়ে।
- মোট ম্যাচ ৩২।
- গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): লাওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা, ৫টি গোল)।
- টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: হামেস রোদ্রিগেজ (কলম্বিয়া)।
- সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- ফেয়ার প্লে পুরস্কার: কলম্বিয়া।

উৎস: Copa América ওয়েবসাইট।
৩২.
১৯৪০ সালে নারায়ণগঞ্জে প্রথম ট্যানারি স্থাপন করেন কে?
  1. রণদা প্রসাদ সাহা
  2. পি সি সরকার
  3. রাজীব প্রসাদ সাহা
  4. জহির উদ্দিন
ব্যাখ্যা
ট্যানারি শিল্প:
- ট্যানারি এক ধরনের কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান যেখানে জুতা, থলে বা ব্যাগ, স্যুটকেস, বেল্ট, মানিব্যাগ, জ্যাকেট প্রভৃতি উৎপাদন করা হয়। 
- ট্যানারি শিল্প বলতে চামড়া পাকা করা বা প্রক্রিয়াজাত করা হয়, এমন কোনো শিল্প প্রতিষ্ঠানকে বোঝায়।
- ট্যানারিতে পশুর কাঁচা চামড়া পাকা করার পর জুতা, ব্যাগ, স্যুটকেস, বেল্ট, মানিব্যাগ, জ্যাকেট ইত্যাদি উৎপাদনের উপযোগী চামড়া তৈরি করা হয়।

⇒ অতীতে কতিপয় দেশীয় রাসায়নিক পদার্থ ব্যবহার করে খালি হাতে চামড়া প্রক্রিয়াজাত করা হতো।
- ১৯৪০ সালে নারায়ণগঞ্জে প্রথম ট্যানারি স্থাপন করেন রণদা প্রসাদ সাহা।
- পরবর্তীকালে ট্যানারিটি ঢাকার হাজারিবাগে স্থানান্তর করা হয়।
-  এটি পরবর্তীকালে ঢাকার হাজারীবাগে স্থানান্তর করা হয়।
- এই ট্যানারিকে কেন্দ্র করেই হাজারিবাগ এলাকায় অনেকগুলি ট্যানারি গড়ে উঠে।
- ২০১৭ সালে ট্যানারি শিল্প জনবহুল হাজারীবাগ এলাকা থেকে সাভারে নিজস্ব শিল্পনগরীতে স্থানান্তর করা হয়।

⇒ দেশ বিভাগের পূর্বপর্যন্ত পূর্ববঙ্গে উৎপাদিত সকল কাঁচা চামড়া পশ্চিম বাংলায় বিশেষত, কলকাতায় রপ্তানি হতো।
- ১৯৬০ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের ট্যানারিগুলো কাঁচা চামড়ার গায়ে লবণ মাখিয়ে তারপর তা রোদে শুকিয়ে প্রক্রিয়াকরণ সম্পন্ন করত।
- এ প্রক্রিয়ায় তৈরি আধাপাকা চামড়াকে বলা হতো শাল্টু।
- ১৯৮২ সালে সরকার বিলগ্নীকরণ নীতির আওতায় ট্যানারিগুলোকে ব্যক্তিমালিকানায় হস্তান্তর করে।

উল্লেখ্য,
⇒ রণদা প্রসাদ সাহা:
- রণদা প্রসাদ সাহা বাংলাদেশের প্রখ্যাত সমাজসেবক, জমিদার ও দানবীর ব্যক্তিত্ব ছিলেন।
- আর. পি. সাহা নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন।
- তিনি বাংলাদেশে হাসপাতাল, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং গরীবদের কল্যাণার্থে ট্রাস্ট গঠন করেন।
- ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অপহৃত হন।
- পরবর্তীকালে তার আর কোন খোঁজ পাওয়া যায় নি।
- সমাজসেবায় অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

উৎস: বাংলাপিডিয়া।
৩৩.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিস কোন দেশের নাগরিক?
  1. অ্যাঙ্গোলা
  2. ত্রিনিদাদ ও টোবাগো
  3. লিবিয়া
  4. বাহরাইন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘের সাধারণ পরিষদ:

- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৮-২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- এই অধিবেশনের প্রধান আলোচ্য বিষয় 'আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন' ও 'ইউক্রেন যুদ্ধ'।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ছিলেন ডেনিস ফ্রান্সিস।
- তিনি ত্রিনিদাদ ও টোবাগোর স্থায়ী প্রতিনিধি ছিলেন।

অন্যদিকে,
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী। 

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৩৪.
মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য কতজনকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়?
  1. ১৭৫ জন
  2. ১৭৪ জন
  3. ৬৮ জন
  4. ৬৭ জন
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।

⇒ মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়।
যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উল্লেখ্য,
- ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৭ জন,
• বীর বিক্রম ১৭৪ জন,
• বীর প্রতীক ৪২৪ জন।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ii) ৬ জুন, ২০২১, প্রথম আলো।
৩৫.
Sunshine Policy বাস্তবায়নের কারনে কিম দায়ে জং কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০৩ সালে
ব্যাখ্যা
Sunshine Policy:
- Sunshine Policy- এর সাথে জড়িত দুই দেশ হলো উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
- দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে।
- এটি ‘সানসাইন পলিসি’ (Sunshine Policy) নামে পরিচিত।
- এই পলিসির আওতায় দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
- এই পলিসির মেয়াদ ছিলো ১৯৯৮-২০০৮ সাল পর্যন্ত।

⇒ Sunshine Policy-র প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- দক্ষিণ কোরিয়ায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার জন্য কিম ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

⇒ Sunshine Policy প্রধানত তিনটি নীতির উপর ভিত্তি করে ছিল। যথা:
• উত্তরের কোনো সশস্ত্র উস্কানি বরদাস্ত করা হবে না।
• দক্ষিণ কোনোভাবেই উত্তরকে শুষে নেওয়ার চেষ্টা করবে না।
• দক্ষিণ সক্রিয়ভাবে সহযোগিতা চায়।

উৎস: i) koreanstudiescu.com
ii) Britannica.
৩৬.
মন্ট্রিল প্রটোকল কত সালে কার্যকর হয়?
  1. ১৯৮৭ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ২০০০ সালে
  4. ২০০৩ সালে
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা। 

⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোন স্তর রক্ষা দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ODS (Ozone Depleting Substances) হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।
৩৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, টাকার অঙ্কে কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করা হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ভারত
  4. জাপান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দেশভিত্তিক আমদানি:

- বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে, ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত সবচেয়ে বেশি আমদানি করেছে চীন থেকে।

⇒ আমদানি রিপোর্ট:
- চীন: ১২,৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার (২৮.৪৬%)।
- ভারত: ৫,৯১৮ মিলিয়ন মার্কিন ডলার (১৩.৪২%)।
- যুক্তরাষ্ট্র: ১,৯৯০ মিলিয়ন মার্কিন ডলার (৪.৫১%)।
- মালয়েশিয়া: ১,৪৮২ মিলিয়ন মার্কিন ডলার (৩.৩৬%)।
- সিঙ্গাপুর: ১,৩৮৯ মিলিয়ন মার্কিন ডলার (৩.১৫%)।
- জাপান: ১,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার (৩.০৫%)।
- দক্ষিণ কোরিয়া: ৭৫২ মিলিয়ন মার্কিন ডলার (১.৭০%)।

গুরুত্বপূর্ণ তথ্য:
• টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করা হয় – চীন থেকে। দ্বিতীয় সর্বোচ্চ –ভারত থেকে।
আমদানির ক্ষেত্রে ট্যারিফ অপারেটিভ – এর সংখ্যা/ধাপ – ৬টি; সর্বোচ্চ শুল্কহার – ২৫%।
• EU-ভুক্ত দেশগুলো বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরবর্তী ৩ বছর শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩৮.
রাবারের তৈরি জিনিসপত্র শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে রাবারের সাথে সালফার মেশানোকে বলা হয় -
  1. ইলেকট্রোপ্লেটিং
  2. ভলকানাইজিং
  3. গ্যালভানাইজিং
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
• ইলেকট্রোপ্লেটিং:
- তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়।
- এক্ষেত্রে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়।
- যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়।
- এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং করা হয়।

• গ্যালভানাইজিং:
- যেকোনো ধাতুর উপর জিংকের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে।
- এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন নেই।
- কোনো ধাতুর উপর যেকোনোভাবে জিংকের প্রলেপ দিয়ে গ্যালভানাইজিং করা হয়।

• ভলকানাইজিং:
- রাবারের তৈরি জিনিসপত্র শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে রাবারের সাথে সালফার মেশানোকে ভলকানাইজিং বলে।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৩৯.
ভিক্টোরিয়া জলপ্রপাত নিম্নের কোন দেশে অবস্থিত?
  1. ভেনেজুয়েলা
  2. জিম্বাবুয়ে
  3. জাম্বিয়া
  4. খ ও গ
ব্যাখ্যা
ভিক্টোরিয়া জলপ্রপাত:
- ভিক্টোরিয়া জলপ্রপাত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- এটি আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি।

⇒ পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’।
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০৩ মিটার।
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে।

⇒ ১৮৫৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন জলপ্রপাতটি দেখে এর নামকরণ করেন রাণী ভিক্টোরিয়ার নামে।
- সে সময় থেকেই ভিক্টোরিয়া ফলস নামে পরিচিতি পায়।
- ২০১৩ সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় এর নামকরণ করে ‘মোজি-ওয়া-তুনিয়া ফলস’।
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া।
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।

উৎস: Britannica.
৪০.
নিচের কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়?
  1. অনমনীয়তা
  2. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি
  3. তাপ ও বিদ্যুৎ পরিবাহি
  4. ঘাতসহনীয়তা
ব্যাখ্যা
ধাতু:
- ভূ-পৃষ্টের উপরিভাগ বিভিন্ন রকম যৌগিক পদার্থ দিয়ে তৈরি যেমন- সিলিকন ডাই অক্সাইড (বালি), ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) ইত্যাদি।
- এসকল পদার্থ দুই প্রকার মৌলিক পদার্থ দিয়ে গঠিত। যথা:
• ধাতু ও
•অধাতু।

উল্লেখ্য,
⇒ ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, সিলভার (Silver), গোল্ড (Gold), কপার (Copper) ও জিংক ইত্যাদি হচ্ছে ধাতু।
- আবার কার্বন (গ্রাফাইট ও হীরক-Diamond), সালফার, ক্লোরিন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ও অক্সিজেন ই্যাদি হচ্ছে অধাতু।
- প্রকৃতিতে প্রায় সকল ধাতু ও অধাতু যৌগিক পদার্থ হিসেবে পাওয়া যায়।
- তবে কয়লা, সালফার ও অল্প পরিমাণ গোল্ড মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায়।
- যে সকল ধাতু ও অধাতু বেশি সক্রিয় তাদের যৌগ বেশি পরিমাণে এবং যে সকল যৌগ কম সক্রিয় তাদের যৌগ কম পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায়।

⇒ ধাতুর বৈশিষ্ট্য:
• ঘাতসহনীয়তা: ধাতুকে পিটিয়ে বিভিন্ন আকার দেওয়া যায়।
• নমনীয়তা: ধাতুকে বাঁকানো যায়।
• উজ্জ্বলতা: ধাতুর আলোক বিচ্ছুরণ বা প্রতিফলন করে বলে এগুলো চকচক করে।
• পরিবাহিতা: ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবাহি
• ধাতব শব্দ: আঘাত করলে ধাতু টুন টুন শব্দ করে।
• গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক: ধাতুসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি (তবে পারদ সাধারণ তাপমাত্রায় তরল)।
• ঘনত্ব: অধাতুর চেয়ে ধাতুসমূহের ঘনত্ব বেশি।

উৎস: i) রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪১.
কোনটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয়?
  1. সুইজারল্যান্ড
  2. ডেনমার্ক
  3. সুইডেন
  4. নরওয়ে
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা: নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত।

⇒ তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

অন্যদিকে,
⇒ নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
- স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
- যথা: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

উল্লেখ্য,
- তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পাতলা জনবহুল উত্তর অঞ্চল, মৎস্য সম্পদের একটি আপেক্ষিক সম্পদ, দীর্ঘ আয়ু এবং উচ্চ স্তরের সাক্ষরতা।

অন্যদিকে,
- সুইজারল্যান্ড স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয়।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
৪২.
দেশের সর্বপ্রথম কয়লাক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়?
  1. জামালপুর
  2. জয়পুরহাট
  3. দিনাজপুর
  4. রংপুর
ব্যাখ্যা
কয়লাক্ষেত্র:
- ১৯৬২ সালে জয়পুরহাট জেলার জামালগঞ্জে দেশের সর্বপ্রথম কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়।
- এটিতে কয়লার আনুমানিক মজুদের পরিমাণ ১০৫৪ মেট্রিক টন।
- গভীরতা: ৬৪০-১১৫৮ মিটার।
- গভীরতা বেশি হওয়ায় জামালগঞ্জ খনি থেকে এখনো কয়লা উত্তোলন শুরু হয়নি।
- দেশে একমাত্র দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলিত হচ্ছে।

⇒ দেশের কয়লা খনিসমূহ:
• বড়পুকুরিয়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৫।
• দীঘিপাড়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৯৫।
• ফুলবাড়ী: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৯।
• খালাসপীর: রংপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: বি.এইচ.পি মিনারেলস, ১৯৯৭।
• জামালগঞ্জ, জয়পুরহাট: আবিষ্কারক ও আবিষ্কারের সন: জয়পুরহাট, জিএসবি, ১৯৬২।

উৎস: খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট। 
৪৩.
'ইন্টারনেট' কোন শিল্প বিপ্লবের আবিষ্কার?
  1. ১ম শিল্প বিপ্লব
  2. ২য় শিল্প বিপ্লব
  3. ৩য় শিল্প বিপ্লব
  4. ৪র্থ শিল্প বিপ্লব
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- বর্তমান বিশ্ব টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর।
- বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে।
- এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট তিনটি শিল্পবিপ্লব ঘটেছে।

⇒ ১ম শিল্প বিপ্লব:
- ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব।
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।

⇒ ২য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৮৭০ সাল।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানিসরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়।
- এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়।
- বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার হতে থাকে যা সেনাবাহিনীর আধুনিকায়নে সাহায্য করে।

⇒ ৩য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট।
- শুরু হয় ইন্টারনেটভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব।
- তৃতীয় শিল্পবিপ্লবের সময় তথ্যপ্রযুক্তির সহজ ও দ্রুত বিনিময় শুরু হলে সারা বিশ্বের গতি কয়েকগুণ বেড়ে যায়।
- ম্যানুয়াল জগৎ ছেড়ে যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের।

⇒ ৪র্থ শিল্প বিপ্লব:
- প্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
- যেখানে মানুষের আয়ত্তে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট, যা সম্পূর্ণ রূপেই মানবসম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।

উৎস: Britannica.
৪৪.
প্রাচীন কোন জনপদের পূর্বের নাম ছিল 'বাকলা'?
  1. পুন্ড্র
  2. সমতট
  3. চন্দ্রদ্বীপ
  4. হরিকেল
ব্যাখ্যা
চন্দ্রদ্বীপ:
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ও প্রাণকেন্দ্র।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।
- চন্দ্রদ্বীপ নামের আগে এ অঞ্চলটির নাম ছিল ‘বাকলা’।
- চন্দ্রদ্বীপের রাজধানী ছিল কচুয়া।
- মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৫.
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কত সালে সর্বপ্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে অংশগ্রহণ করে?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৪ সালে
  4. ২০০৬ সালে
ব্যাখ্যা
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২০০৬ সালে সর্বপ্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে অংশগ্রহণ করে
- ২০০৬ সালে বাংলাদেশ তাদের প্রথম টি-২০ ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে।
- খেলাটি হয়েছিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ক্রিকেট দল ২০০৭ সালে তাদের টি২০ বিশ্বকাপে প্রথম  ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল।

উৎস: ESPNcricinfo.
৪৬.
হারিকেন 'ক্যাটরিনা' কোথায় আঘাত হেনেছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফিলিপাইন
  3. অস্ট্রেলিয়া
  4. তাইওয়ান
ব্যাখ্যা
হারিকেন:
- সাধারণত আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়গুলোকে হ্যারিকেন নামে অভিহিত করা হয়।
- যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে হারিকেন আঘাত করে।
- এটি প্রতি ঘন্টায় ১১৯ কিলোমিটার (৭৪ মাইল প্রতি ঘন্টা) বেগে প্রবাহিত হয়।
- একটি হ্যারিকেন থেকে ভারী বৃষ্টি এবং বন্যা হতে পারে।
- সাফির -সিম্পসন হারিকেন উইন্ড স্কেল হল ১ থেকে ৫ রেটিং বা বিভাগ, হারিকেনের সর্বাধিক স্থায়ী বাতাসের উপর ভিত্তি করে।
- ক্যাটাগরি যত বেশি, হারিকেনের সম্পত্তির ক্ষতির সম্ভাবনা তত বেশি।

অন্যদিকে -
- বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'সাইক্লোন' হিসেবে পরিচিত। সাইক্লোনের কারণে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতে প্রচুর জানমালের ক্ষতি হয়।
- উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় 'টাইফুন'। চীন, তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে প্রায় প্রতি বছরই টাইফুনের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।
- অস্ট্রেলিয়ার উপকূলের ঘূর্ণিঝড়কে উইলি উইলি বলা হয়।

উল্লেখ্য,
- হারিকেন ক্যাটরিনা ছিল একটি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় যা ২০০৫ সালের আগস্টের শেষের দিকে দক্ষিণ-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানে।
- হারিকেন এবং এর পরবর্তী সময়ে ১৮০০ জনেরও বেশি মানুষ মারা যায়।
- এটি মার্কিন ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ হিসাবে স্থান পায়।

উৎস: i) NASA ওয়েবসাইট।
ii) NOAA ওয়েবসাইট।
৪৭.
মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন রচিত আত্মজীবনী কোনটি?
  1. My Autobiography
  2. Wings of Fire
  3. My Life: A Spoken Autobiography
  4. My Life
ব্যাখ্যা
বিল ক্লিনটন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- তিনি ১৯ আগস্ট, ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাসে জন্ম গ্রহন করেন।
- তিনি দুই মেয়াদে (১৯৯৩-২০০১) আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
- তাঁর রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি।
- তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর হিলারি ক্লিনটনের স্বামী।

⇒ তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ:
- My Life (2004).

উল্লেখ্য,
- তার লিখা আরও কিছু বইসমূহ,
• Giving: How Each of Us Can Change the World (2007).
• Back to Work: Why We Need Smart Government for a Strong Economy (2011).
• The President's Daughter (2021).
• The President is Missing (Novel).

অন্যদিকে,
- Wings of Fire ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের আত্মজীবনীমূলক বই।
- My Life: A Spoken Autobiography: ফিদেল ক্যাস্ট্রোর আত্মজীবনীমূলক বই।

উৎস: Britannica.
৪৮.
In a school, as many students as there are, each gives 10 taka and thus Tk.25000 was collected. What is the number of students?
  1. 45
  2. 50
  3. 55
  4. 60
ব্যাখ্যা
Question: In a school, as many students as there are, each gives 10 taka and thus Tk.25000 was collected. What is the number of students?

Solution:
ধরি,
শিক্ষার্থী সংখ্যা = ক জন
প্রত্যেকে চাঁদা দেয় = ১০ক টাকা

প্রশ্নমতে,
ক × ১০ক = ২৫০০০
⇒ ১০ক = ২৫০০০
⇒ ক = ২৫০০০/১০
⇒ ক = ২৫০০
⇒ ক = √২৫০০
∴ ক = ৫০

∴ উক্ত শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা ৫০ জন।
৪৯.
An employer pays 3 workers A, B, and C a total of TK. 48,000 a week. A is paid 150% of the amount B is paid and 60% of the amount C is paid. How much does A make a week?
  1. 12400 tk
  2. 13200 tk
  3. 14400 tk
  4. 15600 tk
ব্যাখ্যা
Question: An employer pays 3 workers A, B, and C a total of TK. 48,000 a week. A is paid 150% of the amount B is paid and 60% of the amount C is paid. How much does A make a week?

Solution:
A = 159% of B
⇒ A = 150B/100
⇒ A/B = 150/100
∴ A : B = 3 : 2

A = 60% of C
⇒ A = 60C/100
⇒ A/C = 60/100
∴ A : C = 3 : 5

∴ A : B : C = 3 : 2 : 5

A makes the week = (3/10) × 48000
= 14400 tk
৫০.
If 5x + 2y = 12 and 2x + 5y = 16, what is the value of x?
  1. 2
  2. 2/5
  3. 4/3
  4. 8/3
ব্যাখ্যা
Question: If 5x + 2y = 12 and 2x + 5y = 16, what is the value of x?

Solution:
Given,
5x + 2y = 12 ....... (1)
and 2x + 5y = 16 ........ (2)

{(1) × 5} - {(2) × 2} we get,
25x + 10y - 4x - 10y = 60 - 32
⇒ 21x = 28
⇒ x = 28/21
∴ x = 4/3
৫১.
Find the area of a triangle with side lengths of 5 feet, 12 feet, and 13 feet.
  1. 17 square feet
  2. 27 square feet
  3. 30 square feet
  4. 37 square feet
ব্যাখ্যা
Question: Find the area of a triangle with side lengths of 5 feet, 12 feet, and 13 feet.

Solution:
ধরি,
তিনবাহুর দৈর্ঘ্য a = 5 ফুট, b = 12 ফুট ও c = 13 ফুট

∴ ত্রিভুজটির অর্ধ-পরিসীমা, s = (5 + 12 + 13)/2 = 15 ফুট

∴ ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)} বর্গ ফুট
= √{15(15 - 5) (15 - 12) (15 - 13)} বর্গ ফুট
= √(15 × 10 × 3 × 2)
= √900 বর্গ ফুট
= 30 বর্গ ফুট
৫২.
On Dhaka- Sylhet highway 7% of the drivers are fined for exceeding the speed limit. However, 80% of the drivers who exceed the speed limit are not fined. What percentage of drivers on this highway exceed the speed limit?
  1. 28
  2. 31
  3. 33
  4. 35
ব্যাখ্যা
Question: On Dhaka- Sylhet highway 7% of the drivers are fined for exceeding the speed limit. However, 80% of the drivers who exceed the speed limit are not fined. What percentage of drivers on this highway exceed the speed limit?

Solution:
ধরি,
হাইওয়েতে 100 জন চালক ছিল।

এখন,
গতিসীমা অতিক্রম করার জন্য 7% চালককে জরিমানা করা হয়।
∴ 100 জন চালকের 7% বা 7 জন চালককে জরিমানা করা হয়।

আবার,
চালকদের মধ্যে যারা গতিসীমা অতিক্রম করেছিল তাদের মধ্যে 80% চালককে জরিমানা করা হয়নি।
∴ চালকদের মধ্যে যারা গতিসীমা অতিক্রম করেছিল তাদের মধ্যে 20% চালককে জরিমানা করা হয়।

প্রশ্নমতে,
20% = 7
∴ 1% = 7/20
∴ 100% = (7 × 100)/20
= 35
৫৩.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ৪০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ২৮% হ্রাস
  2. ২৮% বৃদ্ধি
  3. ১২% হ্রাস
  4. ১২% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ৪০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য ১০০ একক এবং প্রস্থ ১০০ একক
∴ ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০ বর্গ একক

আবার,
২০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১২০ একক
এবং ৪০% হ্রাসে প্রস্থ = ৬০ একক
∴ ক্ষেত্রফল = ১২০ × ৬০ বর্গ একক
= ৭২০০ বর্গ একক

∴ ক্ষেত্রফল হ্রাস = (১০০০০ - ৭২০০) বর্গ একক
= ২৮০০ বর্গ একক

∴ শতকরা ক্ষেত্রফল হ্রাসের হার = {(২৮০০ × ১০০)/১০০০০}%
= ২৮%
৫৪.
A student's marks were wrongly entered as 75 instead of 55. Due to this mistake, the average marks for the class increased by 0.25. Find the number of students in the class.
  1. 40
  2. 80
  3. 50
  4. 60
ব্যাখ্যা
Question: A student's marks were wrongly entered as 75 instead of 55. Due to this mistake, the average marks for the class increased by 0.25. Find the number of students in the class.

Solution:
Let the number of students in the class be x.
Total increase in marks = x × 0.25 = x/4

According to the question
⇒ x/4 = (75 - 55)
⇒ x/4 = 20
⇒ x = 80.

∴The total number of students in the class is 80.
৫৫.
Sara covered a distance of 450 miles between city X and city Y in a total of 7 hours. If part of the distance was covered at 50 miles per hour speed and the remaining distance at 75 miles per hour speed, how many hours did she travel at 50 miles per hour?
  1. 2 hours
  2. 2 hours 20 minute
  3. 3 hours
  4. 3 hours 30 minute
ব্যাখ্যা
Question: Sara covered a distance of 450 miles between city X and city Y in a total of 7 hours. If part of the distance was covered at 50 miles per hour speed and the remaining distance at 75 miles per hour speed, how many hours did she travel at 50 miles per hour?

Solution:
2 hours were spent traveling at 50 miles per hour,
(7 - x) hours were spent traveling at 75 miles per hour.

ATQ,
50x + 75(7 - x) = 450
⇒ 50x + 525 - 75x = 450
⇒ - 25x + 525 = 450
⇒ - 25x = - 75
∴ x = 3

∴ Sara traveled 3 hours at 50 miles per hour.
৫৬.
The average age of husband, wife and their child 3 years ago was 27 years and that of wife and the child 5 years ago was 20 years. The sum of the present ages of wife and child is:
  1. 40 years
  2. 45 years
  3. 50 years
  4. 55 years
ব্যাখ্যা
Question: The average age of husband, wife and their child 3 years ago was 27 years and that of wife and the child 5 years ago was 20 years. The sum of the present ages of wife and child is:

Solution:
Sum of the present ages of husband, wife and child =(27 × 3 + 3 × 3) years
= (81 + 9) years
= 90 years

Sum of the present ages of wife and child =(20 × 2 + 5 × 2) years
= (40 + 10) years
= 50 years
৫৭.
Due to a reduction in books price by 10%, the number of books sold increased by 30%. What was the percentage increase in revenue?
  1. 12%
  2. 15%
  3. 17%
  4. 20%
ব্যাখ্যা
Question: Due to a reduction in books price by 10%, the number of books sold increased by 30%. What was the percentage increase in revenue?

Solution:
ধরি,
বইয়ের মূল্য = 100 টাকা
10% কমে বইয়ের মূল্য = 90 টাকা
30% বৃদ্ধিতে বিক্রয়মূল্য = 90 × (130/100) = 117 টাকা

∴ শতকরা রেভিনিউ = (117 - 100)/100 × 100%
= 17%
৫৮.
একটি বাস ঢাকা থেকে কুমিল্লার দিকে ৪০ কি.মি./ঘণ্টা বেগে যায়, তার পর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে বাসের গড় গতিবেগ কত?
  1. ৪৫ কি.মি./ঘণ্টা
  2. ৪৮ কি.মি./ঘণ্টা
  3. ৫০ কি.মি./ঘণ্টা
  4. ৫২ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস ঢাকা থেকে কুমিল্লার দিকে ৪০ কি.মি./ঘণ্টা বেগে যায়, তার পর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে বাসের গড় গতিবেগ কত?

সমাধান:
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২(৪০ × ৬০)}/(৪০ + ৬০)
= ৪৮০০/১০০
= ৪৮ কি.মি./ঘণ্টা
৫৯.
The electricity bill of a certain establishement is partially fixed and partially varies as the number of units of electricity consumed. When in a certain month 540 units are consumed, the bill is Tk. 1800. In another month 620 units are consumed are the bill is Tk. 2040. In yet another month if 1000 units are consumed what would be the bill (in Tk.) for the month?
  1. 2180 tk
  2. 2450 tk
  3. 2840 tk
  4. None of the above
ব্যাখ্যা
Question: The electricity bill of a certain establishement is partially fixed and partially varies as the number of units of electricity consumed. When in a certain month 540 units are consumed, the bill is Tk. 1800. In another month 620 units are consumed are the bill is Tk. 2040. In yet another month if 1000 units are consumed what would be the bill (in Tk.) for the month?

Solution:
620 Unit এর বিল = 2040 টাকা
540 Unit এর বিল = 1800 টাকা

80 Unit এর বিল = (2040 - 1800) টাকা
= 240 টাকা
1 Unit এর বিল =240/80 = 3 টাকা

540 Unit এর বিল =3 × 540 = 1620 টাকা

540 Unit এ fixed বিলের পরিমাণ = 1800 - 1620 টাকা
= 180 টাকা

1000 Unit এর বিল = 180 + (1000 × 3)টাকা
= 3180 টাকা
৬০.
A, B, and C share Tk. 2,400 in such a way that A has 3 times as much as B, and B has 5 times as much as C. How much money (in taka) does C receive?
  1. 108.67 tk
  2. 114.29 tk
  3. 123.37 tk
  4. 129.72 tk
ব্যাখ্যা
Question: A, B, and C share Tk. 2,400 in such a way that A has 3 times as much as B, and B has 5 times as much as C. How much money (in taka) does C receive?

Solution:
Given,
A = 3B
and, B = 5C

Now, substituting B = 5C into A = 3B
A = 3 × 5C = 15C

So, the ratio of A : B : C becomes A : B : C = 15C : 5 C : C = 15 : 5 : 1
The total parts of the ratio are: 15 + 5 + 1 = 21

C's share = (1/21)× 2400
= 114.29 (approximately)

∴ C receives approximately Tk. 114.29.
৬১.
Junayed purchased two articles at the same price and sold one at a profit of 20% and the other at a profit of 22.5%. If the difference between the two selling price is Tk. 150, what is the cost price of each of the articles?
  1. 5000
  2. 6000
  3. 4000
  4. 7000
ব্যাখ্যা
Question: Junayed purchased two articles at the same price and sold one at a profit of 20% and the other at a profit of 22.5%. If the difference between the two selling price is Tk. 150, what is the cost price of each of the articles?

Solution:
Let the cost price of each of the articles = 100.
The selling price of the first articles = 120
and the selling price of the second articles = 122.5
The difference in the selling price = 122.5 - 120 = 2.5

The difference in the selling price = 2.5 if the cost price = 100
If the difference in selling price = 150, then the cost price = (150 × 100)/2.5 = 6000
৬২.
A mixture contains 2/5 of element A and 3/5 of element B. When 5 ml of A is added to the mixture, the proportion of B in the mixture changes to 1/5. What amount of A was originally present in the mixture before the addition was made?
  1. 1 ml
  2. 2 ml
  3. 1.5 ml
  4. 2.5 ml
ব্যাখ্যা
Question: A mixture contains 2/5 of element A and 3/5 of element B. When 5 ml of A is added to the mixture, the proportion of B in the mixture changes to 1/5. What amount of A was originally present in the mixture before the addition was made?

Solution:
Let mixture be x ml.
A = (2x)/5 ml.
B = (3x)/5 ml.

After adding 5 ml of A to mixture, amount of B remained same.
And the mixure be x + 5 ml.

New B = (x + 5)/5

Now,
(3x)/5 = (x + 5)/5
⇒ 15x = 5x + 25
⇒ 10x = 25
∴ x = 2.5

Original amount of A = (2 × 2.5)/5 ml = 1 ml.
৬৩.
The captain of a football team of 11 members is 28 years old, and the goalkeeper is 4 years older than him. If the ages of these two are excluded, the average age of the remaining players is 2 years less than the average age of the whole team. What is the average age of the team?
  1. 20 years
  2. 21 years
  3. 22 years
  4. none of the above
ব্যাখ্যা
Question: The captain of a football team of 11 members is 28 years old, and the goalkeeper is 4 years older than him. If the ages of these two are excluded, the average age of the remaining players is 2 years less than the average age of the whole team. What is the average age of the team?

Solution:
Let the average age of the whole team be x years.

ATQ,
11x - (28 + 32) = 9(x - 2)
⇒ 11x - 60 = 9(x - 2)
⇒ 11x - 60 = 9x - 18
⇒ 11x - 9x = 60 - 18
⇒  2x = 42
∴ x = 21
৬৪.
On dividing a number by 5, we get 3 as remainder. What will be the remainder when the square of this number is divided by 5?
  1. 2
  2. 3
  3. 5
  4. none of these
ব্যাখ্যা
Question: On dividing a number by 5, we get 3 as remainder. What will be the remainder when the square of this number is divided by 5?

Solution:
Let the number be x and on dividing x by 5, we get m as quotient and 3 as remainder.
∴ x = 5m + 3
⇒ x2 = (5m + 3)2
= (25m2 + 30m + 9)
= 5(5m2 + 6m + 1) + 4

∴ On dividing x2 by 5, we get 4 as remainder.
৬৫.
Two-fifths of one-fourth of three-seventh of a number is 15. What is the Three-fifths of the number?
  1. 150
  2. 190
  3. 210
  4. 250
ব্যাখ্যা
Question: Two-fifths of one-fourth of three-seventh of a number is 15. What is the Three-fifths of the number?

Solution:
Let the number be x

ATQ,
(2/5) × (1/4) × (3/7) × x = 15
⇒ (1/10) × (3/7) × x = 15
⇒ (3/70) × x = 15
⇒ x = (15 × 70)/3
∴ x = 350

The Three-fifths of the number = (3 × 350)/5 
= 210
৬৬.
Sina and Sium are preparing a report. Sina takes 8 hours to write 48 pages on a computer, while Sium takes 7 hours to write 42 pages. How much time will it take, working together on two different computers, to write a report of 132 pages?
  1. 9 hours
  2. 10 hours
  3. 11 hours
  4. 12 hours
ব্যাখ্যা
Question: Sina and Sium are preparing a report. Sina takes 8 hours to write 48 pages on a computer, while Sium takes 7 hours to write 42 pages. How much time will it take, working together on two different computers, to write a report of 132 pages?

Solution:
Sina takes 8 hours to write 48 pages.
So, Sina writes in 1 hour = 48/8 = 6 pages

Sium takes 7 hours to write 42 pages.
So, Sium writes in 1 hour = 42/7 = 6 pages.

Together, Sina and Sium write in 1 hour = 6 + 6 = 12 pages

Now, Time taken to write 1 page = 1/12 hours
Time taken to write 132 pages = (1/12) × 132 hours
= 11