পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান [Bretton Woods – সংস্থা সমূহ [বিশ্বব্যাংক ও বিশ্বব্যাংক গ্রুপ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও GATT/WTO)] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যে কোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বিশ্ব ব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৪ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলিকে ঋণ ও অনুদান প্রদান করে।
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সাল থেকে বিশ্ব ব্যাংক কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

- বর্তমানে ১৮৯টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- বাংলাদেশ ১৯৭২ সালে বিশ্ব ব্যাংকে যোগদান করে।
- বিশ্ব ব্যাংক গ্রুপের বর্তমান (১৪তম) প্রেসিডেন্ট অজয় বাঙ্গা (২ জুন ২০২৩ - পরবর্তী ৫ বছর)।

- বিশ্ব ব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত -
→ আইবিআরডি (IBRD),
→ আইডিএ (IDA),
→ আইএফসি(IFC) ,
→ আইসিএসআইডি (ICSID), এবং
→ মিগা (MIGA)।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে 'Special Drawing Rights' সিস্টেম প্রবর্তন করে?
  1. ১৯৭০ সালে
  2. ১৯৭১সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ। 
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (মার্কিন ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

উৎস: IMF ওয়েবসাইট।
.
বিশ্ব ব্যাংকের সংশ্লিষ্ট কোন সংগঠনটি পুঁজি বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিতে সহায়তা প্রদান করে?
  1. IFC
  2. ICSID
  3. MIGA
  4. IMF
সঠিক উত্তর:
ICSID
উত্তর
সঠিক উত্তর:
ICSID
ব্যাখ্যা
• ICSID:
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ICSID ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- ICSID সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।

অন্যদিকে,
- MIGA – বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান
- IFC – বেসরকারি খাতের উন্নয়ন
- IMF – আন্তর্জাতিক অর্থব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
.
Bretton Woods Conference অনুষ্ঠিত হয় কোথায়?
  1. যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে
  2. যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ায়
  3. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
  4. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে
ব্যাখ্যা
ব্রেটন উডস কনফারেন্স:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- সম্মেলনটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ১৯৪৪ সালের ১-২২ জুলাই।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন - যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes. 
- তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF এর Founding Fathers বলা হয় ৷
- এই সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF ও পরে GATT গঠিত হয়।

উৎস: World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট। 
.
কোন সংস্থা 'বিশ্ব উন্নয়ন প্রতিবেদন' প্রকাশ করে?
  1. WTO
  2. UNDP
  3. World Bank
  4. UNTSO
সঠিক উত্তর:
World Bank
উত্তর
সঠিক উত্তর:
World Bank
ব্যাখ্যা
World Bank:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
- বিশ্বব্যাংক 'World Development Report' (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
- বিশ্বব্যাংক প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের একটি তুলনামূলক প্রতিবেদনসহ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে। 
- এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিক প্রকাশিত হয়।

উৎস: World Bank ওয়েবসাইট।