পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ২ মধ্যযুগ রাশিদুন খিলাফত, উমাইয়া খিলাফাত, আব্বাসীয় খিলাফাত, বাইজেনটাইন সাম্রাজ্য, মঙ্গোল সাম্রাজ্য, ইনকা সভ্যতা, মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, ধর্মযুদ্ধ। এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এশিয়া মহাদেশ – ১ দূরপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া। [Live Class – 3 & 4]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় স্থাপিত হয়?
  1. কুফা
  2. দামেস্ক
  3. বসরা
  4. ইস্তাম্বুল
সঠিক উত্তর:
দামেস্ক
উত্তর
সঠিক উত্তর:
দামেস্ক
ব্যাখ্যা
উমাইয়া খিলাফত:

- উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া (রা.) ইসলামের ইতিহাসে একজন দক্ষ ও দূরদর্শী নৃপতি হিসেবে পরিচিত।
- তিনিই প্রথম ইসলামে রাজতন্ত্রের সূত্রপাত ঘটান এবং মনোনয়ন ভিত্তিক উত্তরাধিকারী নির্বাচন প্রক্রিয়া শুরু করেন।
- তিনি অপর পক্ষে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণ করেন।
- উমাইয়া খিলাফতের রাজধানী দামেস্কে স্থাপিত হয়।
- তাঁর সময়ে সমগ্র উত্তর আফ্রিকা মুসলিমদের পদানত হয়।
- তিনি প্রশাসন ব্যবস্থায় ব্যাপক সংস্কার সাধন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসন বিভাগ দিওয়ান আল বারিদ, দিওয়ান আল খাতাম ইত্যাদি বিভাগ চালু করেন।
- তিনি ছিলেন মুসলিম নৌ-বাহিনীর রূপকার।

তথ্যসূত্র - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আব্বাসীয় বংশের পতন ঘটে কত সালে?
  1. ১২৫২ সালে
  2. ১২৫৮ সালে
  3. ১২৬৪ সালে
  4. ১২৬৯ সালে
সঠিক উত্তর:
১২৫৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১২৫৮ সালে
ব্যাখ্যা
আব্বাসী বংশ:

- ১২৫৮ সালে আব্বাসীয় বংশের পতন ঘটে।
- শেষ যুগের খলিফাদের অযোগ্যতা, সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব, তুর্কী সেনাবাহিনীর উত্থান, স্বাধীন ক্ষুদ্র ক্ষুদ্র আঞ্চলিক রাজবংশের উদ্ভব, বিভিন্ন জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব, অর্থনৈতিক সংকট ইত্যাদি নানা কারণে এই বংশের অধ:পতন নেমে আসে।
- অবশেষে মোঙ্গল সেনাপতি হালাগু খান ১২৫৮ সালে বাগদাদ নগরী ধ্বংস সাধন করেন এবং এর ফলে আব্বাসীয় বংশের পতন ঘটে।

তথ্যসূত্র - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সেভেন সিস্টার্সের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই?
  1. নাগাল্যান্ড
  2. ত্রিপুরা
  3. মিজোরাম
  4. মেঘালয়
সঠিক উত্তর:
নাগাল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নাগাল্যান্ড
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:

- সেভেন সিস্টার্সের নাগাল্যান্ড রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে -আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।
.
রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন কী নামে পরিচিত?
  1. ওভাল অফিস
  2. হোয়াইট হল
  3. এলিসি প্রাসাদ
  4. ক্রেমলিন
সঠিক উত্তর:
ক্রেমলিন
উত্তর
সঠিক উত্তর:
ক্রেমলিন
ব্যাখ্যা
রাশিয়া:

- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ। 
- দেশটির মুদ্রার নাম রুবল।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।
- বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র।
- দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের নাম ডুমা।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।

তথ্যসূত্র - Britannica.com
.
খলীফা হারুন কোন মাযহাবের পৃষ্ঠপোষক ছিলেন?
  1. শইফয়ী
  2. মালিকী
  3. হানাফী
  4. হাম্বলী
সঠিক উত্তর:
হানাফী
উত্তর
সঠিক উত্তর:
হানাফী
ব্যাখ্যা
খলীফা হারুন:

- মূলত হারুন-অর-রশীদ ছিলেন আরব্য রজনীর ইতিহাসের নায়ক।
- খলীফা হারুন হানাফী মাযহাবের পৃষ্ঠপোষক ছিলেন।
- তাঁর ঐশ্বর্যশালী বাগদাদ নগরী বিশ্বের কাছে বিস্ময়ের উদ্রেক করে।
- শিক্ষা, চিকিৎসা, সংগীত, নাট্যকলা, জ্যোতির্বিদ্যা ইত্যাদি ক্ষেত্রে অবদানের জন্য হারুন-অর-রশীদের নাম চিরস্মরণীয় হয়ে আছে।
- তিনি ছিলেন ধর্মভীরু, প্রজারঞ্জক ও ন্যায়বিচারক নৃপতি।
- তাঁর সকল সমালোচনার উর্ধ্বে তাঁর কৃতিত্ব ছাপিয়ে যায়।
- তিনি ছিলেন আব্বাসীয়দের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ শাসক।

তথ্যসূত্র - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'থাইল্যান্ড' শব্দের অর্থ কী?
  1. মুক্ত ভূমি
  2. উচ্চ ভূমি
  3. নিম্ন ভূমি
  4. সবুজ ভূমি
সঠিক উত্তর:
মুক্ত ভূমি
উত্তর
সঠিক উত্তর:
মুক্ত ভূমি
ব্যাখ্যা
থাইল্যান্ড:

- ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’।
- 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ১৯৮,১১৭ বর্গ মাইল।
- রাজধানী: ব্যাংকক।
- জনসংখ্যা প্রধানত থাই, উল্লেখযোগ্য চীনা, খেমার এবং মালয় সংখ্যালঘু।
- ভাষা: থাই (সরকারি)।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম; এছাড়াও ইসলাম।
- মুদ্রা: বাথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও দৈনিক প্রথম আলো, ২১ মে ২০২৩।