পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
পরীক্ষা – ১০ • রাষ্ট্র - রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের ধরন ও রাষ্ট্রের সরকারি নাম। সরকার- সরকারের শ্রেণী বিভাগ, রাজতন্ত্র, দেশভিত্তিক সরকার ব্যবস্থা, জাতীয় প্রতীক, আইন, আইনসভা ও সংবিধান, বিচার বিভাগ, কূটনৈতিক পরিভাষা। অন্যান্য – জাতি, উপজাতি, নাগরিকত্ব ভোটাধিকার। এবং আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, বৈশ্বিক জলবায়ু - তাপমাত্রা, বৃষ্টিপাত, বনাঞ্চল ও মরুভূমি - নিরক্ষীয় বনাঞ্চল, প্রেইরি, সাহেল, সাভানা, তুন্দ্রা গ্রিনহাউজ প্রতিক্রিয়া- জলবায়ু পরিবর্তনের প্রভাব, ওজোনস্তর ক্ষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্যোগ - ভিয়েনা কনভেনশন, মন্ট্রিল প্রটোকল, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ধরিত্রী সম্মেলন, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, কিয়োটো প্রোটোকল, সবুজ জলবায়ু তহবিল ও প্যারিস চুক্তি, প্রকৃতি সংরক্ষণ - প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়ন, গ্রিনপিস, রামসার কনভেনশন, ওয়ার্ল্ডওয়াচ ইন্সটিটিউট, ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউট, বাসেল কনভেনশন, কার্টাগেনা প্রটোকল, মিস আর্থ প্রতিযোগিতা, V-20(Vulnerable Twenty). [Live Class – 17 & 18]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি কোনটি?
  1. কারেন
  2. রেড ইন্ডিয়ান
  3. টোডা
  4. জুলু
সঠিক উত্তর:
জুলু
উত্তর
সঠিক উত্তর:
জুলু
ব্যাখ্যা
জুলু জনগোষ্ঠীঃ
- জুলু জাতির জনক হিসেবে অভিহিত করা হয় জুলু কন্টেভেলাকে, যিনি ১৭০৯ সালে জুলু জাতির গোড়া পত্তন করেন।
- তখন এই প্রদেশটিতে অনেক ক্ষুদ্র-ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসতি ছিল। তাদের নাম ছিল উনগুনি বা ইমজি।
- জুলু জনগোষ্ঠীর ভাষা হলো ‘জুলু বা ইসিজুলু’, যা বান্টু ভাষা গোষ্ঠীর অন্তর্গত। আরো নির্দিষ্টভাবে বলতে গেলে জুলু ভাষা হলো বান্টু ভাষার উনগুনি উপগোষ্ঠীর ভাষাশ্রেণির অন্তর্গত।
- জুলু দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি মানুষের কথিত ভাষা।
- দক্ষিণ আফ্রিকার প্রায় অর্ধেক মানুষ এই ভাষায় কথা বলে।
- দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি হলো জুলু জাতি। 
-জুলুদের অনেকে আবার ইংরেজি, পর্তুগিজ ইত্যাদি ভাষায় কথা বলে, যার সবগুলো দক্ষিণ আফ্রিকার দাপ্তরিক ভাষার অর্ন্তগত।

 উৎসঃ ব্রিটানিকা। 
.
বিশ্বের কোন দেশ সর্বপ্রথম মৃত্যুদণ্ড নিষেধ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. ওমান
  4. বাহরাইন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ইতিহাসে সর্বপ্রথম মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয় যুক্তরাষ্ট্রের মিশিগান রাষ্ট্রে ১৮৪৬ সালে।
- এরপর ১৮৬৭ সালে ভেনিজুয়েলা এবং ১৮৭০ সালে নেদারল্যান্ডস সেই পথ অনুসরণ করে।
- ১৯৭০ এর দশকে সারা বিশ্বে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করার হিড়িক পড়ে যায়।
- বর্তমানে  যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি, তুরস্ক, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা পর্তুগাল, ডেনমার্কসহ ১১২টি দেশে মৃত্যুদণ্ডের বিধান একেবারেই তুলে দেয়া হয়েছে।

উৎস: বিবিসি।
.
মজলিশ-ই-শুরা কোন দেশের আইনসভা?
  1. তুরস্ক
  2. মিশর
  3. পাকিস্তান
  4. ইরাক
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
♦পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভাঃ 
- পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম মজলিশ-ই-শুরা। 
- সংবিধান অনুসারে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রবর্তিত হয়েছে।
- কেন্দ্রীয় আইনসভায় দুটি কক্ষ রয়েছে – একটি উচ্চকক্ষ এবং অন্যটি নিম্নকক্ষ।
- উচ্চকক্ষের নাম হল সিনেট এবং নিম্নকক্ষের নাম হল জাতীয় পরিষদ।

(১) উচ্চকক্ষ সিনেটের আসন সংখ্যা ১০০। এর মধ্যে ৮৮ জন চারটি প্রদেশ থেকে এবং অবশিষ্ট ১২ জন ইসলামাবাদ ও উপজাতি অধ্যুষিত অঞ্চল থেকে নির্বাচিত হন। সিনেটে ২০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হয়।
(২)  নিম্নকক্ষ জাতীয় সভার আসন সংখ্যা ৩৪২। এর মধ্যে মহিলারা অন্তত ৬০টি আসনে এবং অমুসলিমরা ১০টি আসনে নির্বাচিত হতে পারে।

উৎস: ব্রিটানিকা।
.
ভিয়েনা কনভেনশনের চুক্তি কার্যকর হয় কত সালে?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
- ভিয়েনা কনভেনশন হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন।
- ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় চুক্তিটি গৃহীত হয় এবং কার্যকর হয় ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- এর পুরো নাম - Vienna Convention for the Protection of the Ozone Layer.

Source: LiveMCQ Lecture.
.
যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য কত জন?
  1. ৭৫জন
  2. ১০০জন
  3. ৪৩৫জন
  4. ৫৩৫জন
সঠিক উত্তর:
১০০জন
উত্তর
সঠিক উত্তর:
১০০জন
ব্যাখ্যা
মার্কিন সিনেট 
- মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ বা দ্বিতীয় কক্ষের নাম হলো সিনেট।
- সিনেটকে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যসমূহের প্রতিনিধিত্বমূলক কক্ষ বলা হয়।
- যুক্তরাষ্ট্রীয় নীতি অনুযায়ী কেন্দ্রিয় আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট হয়।
- নিম্নকক্ষকে জনসাধারণের এবং উচ্চকক্ষকে অঙ্গরাজ্যের প্রতিনিধি রূপে গণ্য করা হয়।
- মার্কিন সিনেট কেন্দ্রিয় আইনসভার উচ্চকক্ষ এবং সেই হিসেবে এই কক্ষকে অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বমূলক কক্ষ বলা হয়।

সিনেটের সদস্য সংখ্যা
- মার্কিন অঙ্গরাজ্যসমূহের আয়তন ও লোকসংখ্যার তারতম্য থাকলেও প্রত্যেক অঙ্গরাজ্য থেকে সিনেটে দুই জন করে সদস্য নির্বাচিত হয় ।
- মার্কিন যুক্তরাষ্ট্রে মোট অঙ্গরাজ্যের সংখ্যা হলো ৫০টি।
- ফলে সিনেটে মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ১০০।

উৎস- ব্রিটানিকা।
.
মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে কত সালে?
  1. ১৮৯৩ সালে
  2. ১৯০১ সালে
  3. ১৯২০ সালে
  4. ১৯৪৫ সালে
সঠিক উত্তর:
১৯২০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২০ সালে
ব্যাখ্যা
নারীদের ভোটাধিকারঃ
- ১৮৯৩ সালে বিশ্বে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে। তবে সে সময় নারীরা ভোটাধিকার পেলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না।
- ১৯ মে ১৯১৯ যুক্তরাষ্ট্রের  আইনসভার নিম্নকক্ষ হাউজ অভ রেপ্রেজেন্টেটিভ্‌স এ নারীদের ভোটাধিকারের জন্য সংবিধান সংশোধন বিলটি পাশ হয়। 
- অবশেষে ১৯২০ সালে ৩৬ তম রাজ্য হিসেবে টেনিসি বিলটিতে সমর্থন করার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা পায় আমেরিকায় নারীদের ভোটাধিকার।
- আমেরিকার ইতিহাসে এটা ছিল ১৯ তম সংবিধান সংশোধন।

তথ্যসূত্র-ব্রিটানিকা।
.
কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
  1. বলিভিয়া
  2. গায়ানা
  3. ব্রাজিল
  4. কলম্বিয়া
সঠিক উত্তর:
বলিভিয়া
উত্তর
সঠিক উত্তর:
বলিভিয়া
ব্যাখ্যা
•ভেনিজুয়েলা
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ।
- ভেনিজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া দ্বারা বেষ্টিত।
- রাষ্ট্রীয় নাম- বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা।
- ভেনিজুয়েলার রাজধানী কারাকাস।
- ভেনিজুয়েলাতে অবস্থিত মারাকাইবো হ্রদ দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
- ভেনিজুয়েলার দর্শনীয় অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।

সুতরাং বলিভিয়া ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়।
- বলিভিয়া পশ্চিম-মধ্য দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ এবং দক্ষিণ গোলার্ধের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ।
- বলিভিয়ার সাথে রয়েছ ৫টি দেশের সীমানা: উত্তর ও পূর্বে ব্রাজিল; দক্ষিণ-পূর্বে প্যারাগুয়ের দ্বারা; দক্ষিণে আর্জেন্টিনা দ্বারা; দক্ষিণ-পশ্চিমে চিলি এবং উত্তর-পশ্চিমে পেরু।

উৎস- এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।
.
'ভারত স্বাধীনতা আইন' প্রণীত হয় কবে?
  1. ৪ অক্টোবর ১৯৪৭
  2. ২০ জুন ১৯৪৭
  3. ১৮ জুলাই ১৯৪৭
  4. ৩ জুন ১৯৪৭
সঠিক উত্তর:
১৮ জুলাই ১৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
১৮ জুলাই ১৯৪৭
ব্যাখ্যা
♦ 'ভারত স্বাধীনতা আইন' 
- ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসের গতিধারায় ১৯৪৭ সালের ভারত শাসন আইন ভারতীয়দের জাতীয় জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ঘটনা ।
- তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. এটলির ঘোষণা মোতাবেক ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষকে বিভক্তির মাধ্যমে ভারতীয় শাসন পরিকল্পনায় যে সমস্ত সুপারিশ করেন সেগুলোকে সামনে রেখে ব্রিটিশ সরকার ভারতবর্ষের জনগণের স্বাধীনতা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ হয়।
- এবং এ আলোকেই ব্রিটিশ পার্লামেন্ট ১৯৪৭ সালের ১৮ জুলাই কতিপয় ধারা সংবলিত ভারত শাসন আইন পাস করে ।
- এই আইন অনুসারে ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটে ।
- এবং পৃথিবীর মানচিত্রে অখণ্ড ভারতের পরিবর্তে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে ।

উৎস- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঃ নবম-দশম শ্রেণী। 
.
ফোকেটিং কোন দেশের আইনসভা?
  1. ডেনমার্ক
  2. বেলজিয়াম
  3. নরওয়ে
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
•ডেনমার্ক:
- ইউরোপের উত্তর-পশ্চিমের দেশ ডেনমার্ক।
- ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভীয় একটি অংশ।
- দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর কোপেনহেগেন।
- এছাড়া আরাফাস, আলব্রোগা দেশটির বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম।
- ডেনমার্কের আয়তন ৪২,৯২৪ বর্গকিলোমিটার।
- ডেনমার্কের রাষ্ট্র ভাষা 'ডেনীয়'।
- ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা ১২১৯ সাল থেকে প্রচলিত।
- ডেনমার্কের  আইনসভার নাম ফোকেটিং। 

উৎস: Britannica.com 
১০.
নিউজিল্যান্ডের আদিবাসীদের কী বলা হয়?
  1. আফ্রিদি
  2. টোডা
  3. মাওরি
  4. রেড ইন্ডিয়ান
সঠিক উত্তর:
মাওরি
উত্তর
সঠিক উত্তর:
মাওরি
ব্যাখ্যা
•উপজাতি:
উইঘুর—চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়।
কারেন – স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
গুর্খা – নেপালের যোদ্ধা জাতি।
টোডা - বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
পশতুন – আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
এক্সিমো – সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস। কুকুর চালিত স্লেজ গাড়ি - ব্যবহার করে।
পিগমি – পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
জুলু – দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
রেড ইন্ডিয়ান - আমেরিকার আদিবাসী।
মাওরি- নিউজিল্যান্ডের আদিবাসী।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি.কম। 
১১.
জলাভূমি সংরক্ষণ বিষয়ক রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ইরান
  2. ইরাক
  3. সৌদিআরব
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
• রামসার কনভেনশন 
- ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171

• বাংলাদেশ ও রামসার
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

উৎস-  রামসার ওয়েবসাইট।