পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৮৪
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৪ প্রশ্ন

.
'সাহিত্যিক' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. সাহিত্য + ষ্ণক
  2. সাহিত্য + ষ্ণীক
  3. সাহিত্য + ঈক
  4. সাহিত্য + ষ্ণিক
সঠিক উত্তর:
সাহিত্য + ষ্ণিক
উত্তর
সঠিক উত্তর:
সাহিত্য + ষ্ণিক
ব্যাখ্যা

- 'ষ্ণিক' প্রত্যয়যোগে কয়েকটি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়ঃ
• সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক,
• সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক,
• বেদ + ষ্ণিক = বৈদিক,
• বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক,
• হেমন্ত + ষ্ণিক = হৈমন্তিক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

.
কোন বানানটি সঠিক নয়?
  1. পসারিণী
  2. অভ্যন্তরীণ
  3. ক্ষণজীবী
  4. অগ্রহায়ন
সঠিক উত্তর:
অগ্রহায়ন
উত্তর
সঠিক উত্তর:
অগ্রহায়ন
ব্যাখ্যা

- অগ্রহায়ন বানানটি সঠিক নয়। এর শুদ্ধরূপ হবে অগ্রহায়ণ।
- ঋ, র, ষ এর পরে স্বরধ্বনি, হ, য়, ব, ং, ক-বর্গীয় এবং প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত ন মূর্ধন্য ণ হয়। যেমন-
• অভ্যন্তরীণ,
• পসারিণী,
• অগ্রহায়ণ,
• রূপায়ণ,
• প্রণয়ন,
• কৃপণ,
• গৃহিণী,
• নিরীক্ষণ,
• ক্ষণজীবী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ছন্দসিক
  2. ছান্দসিক
  3. ছন্দসীক
  4. ছান্দসীক
সঠিক উত্তর:
ছান্দসিক
উত্তর
সঠিক উত্তর:
ছান্দসিক
ব্যাখ্যা

- সঠিক বানানটি হলো ছান্দসিক।
- ছান্দসিক মানে হলো ছন্দজ্ঞানী, ছন্দ সম্পর্কে জ্ঞানসম্পন্ন ব্যক্তি।
উৎসঃ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।

.
সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়ঃ জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। উক্তিটির রচয়িতা কে?
  1. হুমায়ুন আজাদ
  2. দাউদ হায়দার
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. রফিক আজাদ
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য।
- তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
• ছাড়পত্র,
• ঘুম নেই,
• পূর্বাভাস,
• মিঠেকড়া,
• অভিযান,
• হরতাল,
• গীতিগুচ্ছ ইত্যাদি।
- তাঁর বিখ্যাত কিছু উক্তিঃ
• 'হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে।',
• 'অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি।',
• 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।',
• 'সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।',
• 'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'অবকাশরঞ্জনী' কার রচিত গ্রন্থ?
  1. নবীনচন্দ্র সেন
  2. নির্মলেন্দু গুণ
  3. নুরুল মোমেন
  4. প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
নবীনচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
নবীনচন্দ্র সেন
ব্যাখ্যা

- নবীনচন্দ্র সেনের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম 'অবকাশরঞ্জনী'।
- এটি তাঁর দেশপ্রেম ও আত্মচিন্তামূলক ভাবধারার কাব্যগ্রন্থ।
- তাঁর রচিত ঐতিহাসিক আখ্যানকাব্য পলাশীর যুদ্ধ।
- তাঁর রচিত ত্রয়ীকাব্য হলোঃ
• রৈবতক,
• কুরুক্ষেত্র ও
• প্রভাস।
- তাঁর রচিত আত্মজীবনীর নাম 'আমার জীবন'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'বড়াই' চরিত্রটি পাওয়া যায়-
  1. অন্নদামঙ্গল কাব্যে
  2. সারদামঙ্গল কাব্যে
  3. মনসামঙ্গল কাব্যে
  4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে
সঠিক উত্তর:
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে
উত্তর
সঠিক উত্তর:
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে
ব্যাখ্যা

• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি হচ্ছে কৃষ্ণ, রাধা ও বড়াই।
• রাধা কৃষ্ণের মাঝে সংযোগ সৃষ্টিকারী অনুঘটক চরিত্র বড়াই।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
মুজিবনগর সরকারের মুখপত্র ছিল কোন পত্রিকা?
  1. সাপ্তাহিক জয় বাংলা
  2. বাংলার সৈনিক
  3. বাংলাদেশের হৃদয় হতে
  4. সাপ্তাহিক সৈনিক
সঠিক উত্তর:
সাপ্তাহিক জয় বাংলা
উত্তর
সঠিক উত্তর:
সাপ্তাহিক জয় বাংলা
ব্যাখ্যা

- মুজিবনগর সরকারের মুখপত্র ছিল 'সাপ্তাহিক জয় বাংলা'।
- এর সম্পাদক ছিলেন আব্দুল মান্নান।
- তমদ্দুন মজলিসের মুখপত্র ছিল 'সাপ্তাহিক সৈনিক'।
- ছায়ানটের মুখপত্র ছিল 'বাংলাদেশের হৃদয় হতে'।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
নিচের কোনটি উপন্যাস?
  1. এখানে এখন
  2. বিশ শতকের মেয়ে
  3. দুয়ে দুয়ে চার
  4. উজানের মৃত্যু
সঠিক উত্তর:
বিশ শতকের মেয়ে
উত্তর
সঠিক উত্তর:
বিশ শতকের মেয়ে
ব্যাখ্যা

• নীলিমা ইব্রাহিম রচিত নাটকঃ
- যে অরণ্যে আলো নেই,
- দুয়ে দুয়ে চার,
- রোদজ্বালা বিকেল,
- সূর্যাস্তের পর।
• তাঁর রচিত উপন্যাসঃ
- বিশ শতকের মেয়ে,
- এক পথ দুই বাঁক,
- কেয়া বন সঞ্চারিণী,
- বহ্নিবলয়।
• তাঁর রচিত ছোটগল্প- রমনা পার্কে।
• এখানে এখন কাব্যনাট্যের রচয়িতা সৈয়দ শামসুল হক।
• উজানের মৃত্যু নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

.
Impossible is a word to be found only in the dictionary of the fools' was quoted by-
  1. Nelson Mandela
  2. Roosevelt
  3. Abdul Kalam
  4. Napoleon
সঠিক উত্তর:
Napoleon
উত্তর
সঠিক উত্তর:
Napoleon
ব্যাখ্যা

• Napoleon Bonaparte was a French military and political leader who rose to prominence during the French Revolution and led several successful campaigns during the Revolutionary Wars.
• He was the de facto leader of the French Republic as First Consul from 1799 to 1804.
• His famous quotations:
- Impossible is a word to be found only in the dictionary of the fools.
- Give me a good mother; I will give you a good Nation.
- The career is open to the talents.
- England is a nation of shopkeepers.
Source: Encyclopedia of Britannica.

১০.
I am going away ____ the end of January. (Fill in the gap)
  1. at
  2. in
  3. on
  4. for
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: জানুয়ারির শেষে আমি চলে যাচ্ছি।
On এবং for এক্ষেত্রে এই বাক্যে অর্থ অনুযায়ী মোটেই প্রাসঙ্গিক নয়।
দুটি সম্ভাব্য উত্তর হতে পারে, at the end অথবা in the end।
কোন কিছুর শেষে বোঝালে at the end কথাটি ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ, at the end of the film, at the end of the month, at the end of the game।
কিন্ত In the end = finally বোঝায়। যেমন, We had lots of problems with our car. We sold it in the end. এই বাক্যটির অর্থ হল: আমাদের গাড়িটা নিয়ে অনেক রকম সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত, ওটা আমরা বেচে দিলাম।
Source: Intermediate English Grammar by Raymond Murphy

১১.
A _____ is a standard formula of words used in a letter to address the being written to.
  1. Superscription
  2. Subscription
  3. Salutation
  4. The Heading
সঠিক উত্তর:
Salutation
উত্তর
সঠিক উত্তর:
Salutation
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Salutation (noun)
Meaning: Salutation: A standard formula of words used in a letter to address the person being written to. যেমন, Dear friends।
Source: Lexico.com

১২.
One third of all patients _____ managed by the specialist nurses.
  1. are
  2. is
  3. has been
  4. was
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা

ব্যাখ্যা:
One third, One-fourth (ভগ্নাংশ) – এই জাতীয় শব্দ থাকলে বস্তুর ক্ষেত্রে singular verb বসবে; কিন্তু ব্যক্তির ক্ষেত্রে plural হবে। work শব্দটি কোন ব্যক্তি নয়। তাই, এখানে is/was না হয়ে are বসে।

১৩.
It was so hot and stuffy in the room that I thought I was going to pass ____. (Fill in the gap)
  1. in
  2. out
  3. of
  4. over
সঠিক উত্তর:
out
উত্তর
সঠিক উত্তর:
out
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ : ঘরটা এত গরম আর গুমোট যে আমার মনে হচ্ছিল যে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি।
pass out একটি phrasal verb।
Meaning: To become unconscious
Source: Oxford languages

১৪.
In which of the following sentences, is the word ‘google’ used as an adjective
  1. A quick google reveals that he is a sportsman.
  2. Do a google search.
  3. I googled the company name.
  4. Google is a popular search engine.
সঠিক উত্তর:
Do a google search.
উত্তর
সঠিক উত্তর:
Do a google search.
ব্যাখ্যা

ব্যাখ্যা:
১ম অপশনে google শব্দটি এই বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই, এটি noun।
২য় অপশনে google শব্দটি search কে মডিফাই করতে ব্যবহৃত হয়েছে। তাই, এটি একটি adjective।
৪র্থ অপশনে google একটি noun কারণ এটি subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
৩য় অপশনে google শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

১৫.
The old man said to the boy, ‘’Do not smoke.’’ (Direct to Indirect)
  1. The old man ordered the boy that he did not smoke.
  2. The old man said that he had not smoked.
  3. The old man told that the boy did not smoke.
  4. The old man ordered the boy not to smoke.
সঠিক উত্তর:
The old man ordered the boy not to smoke.
উত্তর
সঠিক উত্তর:
The old man ordered the boy not to smoke.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Reported Speech-এ যদি কোন ‘নিষেধ’ প্রকাশ পায় তাহলে say বা say to এর পরিবর্তে order বসিয়ে to+verb-এর আগে not বসাতে হয়।
১৬.
Which one is a complex sentence?
  1. The crowd shouted at the hero.
  2. The crowd saw the hero shouting.
  3. The crowd saw the hero and started shouting.
  4. As soon as the crowd saw the hero, they started shouting.
সঠিক উত্তর:
As soon as the crowd saw the hero, they started shouting.
উত্তর
সঠিক উত্তর:
As soon as the crowd saw the hero, they started shouting.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
যে Sentence-এ একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence বলে।
এই বাক্যে they started shouting অংশটি Principal clause এবং পূর্ববর্তী অংশটি Subordinate Clause।
১৭.
He worked in the teeth of all dangers. The underlined phrase is-
  1. adverb phrase
  2. noun phrase
  3. prepositional phrase
  4. adjective phrase
সঠিক উত্তর:
prepositional phrase
উত্তর
সঠিক উত্তর:
prepositional phrase
ব্যাখ্যা

ব্যাখ্যা:
আন্ডারলাইনকৃত অংশটি অর্থাৎ in the teeth of অংশটি prepositional phrase।
কিন্তু লক্ষ্যণীয় যে, যদি in the teeth of all dangers অংশটি আন্ডারলাইন করা থাকত তাহলে এটি adverb phrase হত। কারণ তখন এটি how-এর উত্তর দিত।
অর্থাৎ, কীভাবে সে কাজ করল তার উত্তর in the teeth of all dangers অংশটিতে পাওয়া যেত।
কিন্তু এখানে শুধু in the teeth of অংশটুকু আন্ডারলাইন করা আছে এবং এটি all danger- অংশটার সাথে পূর্ববর্তী অংশকে যুক্ত করেছে।
সুতরাং বলা যায়, prepositional phraseগুলো তাদের object সহ প্রকৃতপক্ষে adverbial phrase-এর কাজ করে।

১৮.
Do you have any children? Which one is a quantifier here?
  1. you
  2. have
  3. children
  4. any
সঠিক উত্তর:
any
উত্তর
সঠিক উত্তর:
any
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: তোমার কি কোন সন্তান আছে?
সংখ্যা বা পরিমাণ বোঝাতে যে determinerগুলো ব্যবহৃত হয়, সেগুলোই quantifier বলে পরিচিত। এরকম শব্দগুলো হল: all, both, some, any, no ইত্যাদি। Interrogative এবং Negative Sentence-এ some বসে না। সাধারণত এরকম বাক্যে some-এর জায়গায় quantifier হিসেবে any বসে।
এই বাক্যে any-এর বাংলা হল কোন। অর্থাৎ, কোন শব্দটি দিয়ে একটাও সন্তান আছে কীনা তা জানতে চাওয়া হচ্ছে। সুতরাং, এটি সংখ্যা বুঝাতে ব্যবহার করা হচ্ছে, তাই, এটি quantifier।
Source: learnenglish.britishenglish.org

১৯.
পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত?
  1. ১১ঃ৯
  2. ৯ঃ১০
  3. ১৯ঃ২০
  4. ১৯ঃ২১
সঠিক উত্তর:
১১ঃ৯
উত্তর
সঠিক উত্তর:
১১ঃ৯
ব্যাখ্যা

মনে করি,
সংখ্যা পাঁচটি - x - ২, x - ১, x, x + ১, x + ২
∴ সমষ্টি = x - ২ + x - ১ + x + x + ১ + x + ২ = ১০০
বা, ৫x = ১০০
∴ x = ২০
∴ ১ম সংখ্যাটি = ২০ - ২ = ১৮
শেষ সংখ্যাটি = ২০ + ২ = ২২
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত = ২২ঃ১৮ = ১১ঃ৯

২০.
১/২, ২/৩, ৪/৭ এর গ. সা. গু. = ?
  1. ১/২১
  2. ১/৪২
  3. ১/৪
সঠিক উত্তর:
১/৪২
উত্তর
সঠিক উত্তর:
১/৪২
ব্যাখ্যা

গ.সা.গু.= (লবগুলোর গ.সা.গু.)/(হরগুলোর ল.সা.গু.)
= ({১,২,৪} এর গ.সা.গু)/({২,৩,৭} এর ল.সা.গু)
= ১/৪২

২১.
৫% হার সুদে ১৫০০ টাকার ৫ বছরের যত সুদ হয়, বার্ষিক ৬% হার সুদে কত টাকায় ১০ বছরে তত সুদ হবে?
  1. ৫২৫ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬২৫ টাকা
  4. ৬৫০ টাকা
সঠিক উত্তর:
৬২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬২৫ টাকা
ব্যাখ্যা

৫% হারে ১৫০০ টাকার ৫ বছরের সুদ = (৫×১৫০০×৫)/১০০ = ৩৭৫ টাকা

ধরি, আসল a টাকা
∴ ৬% হার সুদে ১০ বছরের সুদ = (৬×a×১০)/১০০ = ৩a/৫
∴ ৩a/৫ = ৩৭৫
বা, ৩a = ৩৭৫×৫
∴ a = ৬২৫ টাকা

২২.
2x2 - 5x + 3 < 0 এর সমাধান -
  1. 1 ≤ x ≤ 3/2
  2. x < 1 অথবা x > 3/2
  3. -1 < x < -(3/2)
  4. 1 < x < 3/2
সঠিক উত্তর:
1 < x < 3/2
উত্তর
সঠিক উত্তর:
1 < x < 3/2
ব্যাখ্যা

2x2 - 5x + 3 < 0
বা, 2x2 - 3x - 2x + 3 < 0
বা, x(2x-3) - 1(2x-3) < 0
বা, (2x-3)(x-1) < 0

সংখ্যারেখা থেকে পাই,
1 < x < 3/2

২৩.
a2 + b2 = 5 এবং a2 - b2 = 3 হলে, a4 + b4 = ?
  1. -17
  2. 17
  3. 25
  4. 9
সঠিক উত্তর:
17
উত্তর
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা

2(a4 + b4) = 2[(a2)2 + (b2)2]
= [(a2+b2)2 + (a2 - b2)2]
= (52 + 32)
বা, 2(a4+b4) = (25 + 9)
বা, 2(a4 + b4) = 34
∴ a4 + b4 = 17

২৪.
x3 - ax2 + (a + 5)x - a এর একটি উৎপাদক x - 1 হলে, a = ?
  1. -5
  2. -6
  3. 6
  4. 5
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

x-1, f(x) = x3 - ax2 + (a+5)x - a এর একটি উৎপাদক
∴ f(1) = 0,
বা, 1 - a + a + 5 - a = 0
বা, 6 - a = 0
∴ a = 6

২৫.
{(√5)x}/125 = 1 হলে, x = ?
  1. 5
  2. 6
  3. 4
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

{(√5)x}/125 = 1
বা, (√5)x = 125
বা, (51/2)x = 53
বা, 5x/2 = 53
বা, x/2 = 3
∴ x = 6

২৬.
log(1000)10 = x/3 হলে, x = ?
  1. -1
  2. 0
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

log(1000)10 = x/3 হলে,
(1000)x/3 = 10
বা, (103)x/3 = 101
বা, 10x = 101
∴ x = 1

২৭.
৫ + ৯ + ১৩ + ...... + ৭৭ = ?
  1. ৭৭৮
  2. ৭৭৯
  3. ৭৮০
  4. ৭৮১
সঠিক উত্তর:
৭৭৯
উত্তর
সঠিক উত্তর:
৭৭৯
ব্যাখ্যা

a = ৫, d = ৪,
∴ ৭৭ = a + (n - ১)d
বা, ৭৭ = ৫ + (n - ১)৪
বা, ৭২ = ৪n - ৪
বা, ৪n = ৭৬
∴ n = ১৯
∴ s = (১৯/২){২×৫ + (১৯ - ১)৪}
= (১৯/২)(১০ + ৭২)
= (১৯×৮২)/২
= ৭৭৯

২৮.
কোন ত্রিভূজের দু'টি কোণ যথাক্রমে 65° এবং 85° হলে, রেডিয়ানে তৃতীয় কোণটি-
  1. π/6
  2. π/4
  3. π/3
  4. π/2
সঠিক উত্তর:
π/6
উত্তর
সঠিক উত্তর:
π/6
ব্যাখ্যা

তৃতীয় কোণ = 180° - (65° + 85°)
= 180° - 150°
= 30°
= π/6

২৯.
চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যার কর্ণ দু'টি পরস্পর অসমান, এরূপ ক্ষেত্রকে কি বলে?
  1. আয়তক্ষেত্র
  2. বর্গক্ষেত্র
  3. রম্বস
  4. সামন্তরিক
সঠিক উত্তর:
রম্বস
উত্তর
সঠিক উত্তর:
রম্বস
ব্যাখ্যা

রম্বসের বৈশিষ্ট্য অনুসারে প্রশ্নটি প্রণীত।
আমরা জানি,
যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণ গুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।

৩০.
একটি ফুটবলের ব্যাস a হলে এর আয়তন কত?
  1. (1/2)πa2
  2. (1/6)πa3
  3. (4/3)πa3
  4. 4πa2
সঠিক উত্তর:
(1/6)πa3
উত্তর
সঠিক উত্তর:
(1/6)πa3
ব্যাখ্যা

ব্যাসার্ধ = a/2
∴ আয়তন = (4/3)π(a/2)3
= 4π/3 × a3/8
= (1/6)πa3

৩১.
সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি -
  1. সসীম সেট
  2. অসীম সেট
  3. ফাঁকা সেট
  4. সার্বিক সেট
সঠিক উত্তর:
অসীম সেট
উত্তর
সঠিক উত্তর:
অসীম সেট
ব্যাখ্যা

সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট।

৩২.
পাঁচ বন্ধুর মধ্যে শুধু রাজিব মোটর সাইকেল চালাতে পারে। যদি মোটর সাইকেলটিতে প্রতিবার তিনজন উঠতে পারে তবে, তারা পাঁচ বন্ধু মোটরসাইকেলটি চড়ে কত উপায়ে ঢাকা থেকে গাজিপুর যেতে পারবে?
  1. ১০
  2. ২০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

৫ জনের মধ্যে প্রতিবার ৩ জন নিয়ে দল গঠন করতে হবে যেখানে ১জন(রাজিব) সর্বদা বিদ্যমান থাকে।
এক্ষেত্রে ভ্রমনের উপায় = (৫ - ১)c(৩ - ১)
= c
= ৬

৩৩.
একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. 0
  2. 1/6
  3. 1/3
  4. 1/2
সঠিক উত্তর:
1/6
উত্তর
সঠিক উত্তর:
1/6
ব্যাখ্যা

ছক্কায় মোট নমুনা বিন্দুর সংখ্যা = {1, 2, 3, 4, 5, 6} = মোট 6 টি
জোড় মৌলিক সংখ্যা = {2} = মোট 1 টি
∴ সম্ভাবনা = 1/6

৩৪.
ড্রাই ক্লিনিং এ ব্যবহৃত হয় -
  1. কস্টিক সোডা
  2. পটাশিয়াম স্টিয়ারেট
  3. কঠিন কার্বন ডাই অক্সাইড
  4. ট্রাই ক্লোরো ইথেন
সঠিক উত্তর:
ট্রাই ক্লোরো ইথেন
উত্তর
সঠিক উত্তর:
ট্রাই ক্লোরো ইথেন
ব্যাখ্যা

DRYCLEANING SOLVENTS Historically, a number of different chemicals have been utilized as drycleaning solvents. These include: camphor oil, turpentine spirits, benzene, kerosene, white gasoline, petroleum solvents (primarily petroleum naphtha blends), chloroform, carbon tetrachloride, perchloroethylene, trichloroethylene, 1,1,2-trichlorotrifluoroethane, glycol ethers, 1,1,1-trichloroethane, decamethylcylcopentasiloxane, n-propyl bromide and liquid carbon dioxide.
Source: dnr.wi.gov

৩৫.
একটি রুমে 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন গড়ে তিন ঘন্টা জ্বালালে সেপ্টেম্বর মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
  1. ৫৪০০ ইউনিট
  2. ১৮০০ ইউনিট
  3. ৫.৪ ইউনিট
  4. ২.৪ ইউনিট
সঠিক উত্তর:
৫.৪ ইউনিট
উত্তর
সঠিক উত্তর:
৫.৪ ইউনিট
ব্যাখ্যা

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩৬.
পারমাণবিক বিস্ফোরণের ফলে মূলত কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়?
  1. অতিবেগুনি রশ্মি
  2. রঞ্জন রশ্মি
  3. গামা রশ্মি
  4. বিটা রশ্মি
সঠিক উত্তর:
গামা রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
গামা রশ্মি
ব্যাখ্যা
Nuclear bombs release their energy in the form of a blast, a fireball, visible light and radioactive ionising rays. For a small bomb, 50% of its energy release comes from the blast, 35% through heat, and the remaining 15% in the form of radiation.

During the explosion and a few seconds after, the effects of neutrons and gamma rays, which are long range, is very intensive. Gamma radiation prevails for powerful bombs. Neutrons dominate the small bombs and neutron bombs.

Source:radioactivity.eu.com
৩৭.
পলিসাইথেমিয়া বলতে কি বুঝায়?
  1. লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া
  2. শ্বেত রক্ত কণিকার সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়া
  3. শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া
  4. লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া
সঠিক উত্তর:
লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া
উত্তর
সঠিক উত্তর:
লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া
ব্যাখ্যা

রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা

মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থার সৃষ্টি হয়, তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলা হয়। যেমন:-
১. অ্যানিমিয়া: লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় অথবা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যায়।
২. পলিসাইথিমিয়া: লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়।
৩. লিউকোসাইটোসিস: শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যদি ১ ঘন মি.লি. রক্তে ২০,০০০- ৩০,০০০ হয়।
৪. লিউকেমিয়া: নিউমোনিয়া, প্লেগ, কলেরা, প্রভৃতি রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায়। কিন্তু যদি শ্বেত কণিকার সংখ্যা অত্যাধিক হারে বেড়ে ১ ঘন মি.লি. রক্তে ৫০,০০০-১,০০০,০০০ হয়, তাহলে তাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে।
সূত্রঃ প্রাণিবিজ্ঞান, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৩৮.
কোন বিজ্ঞানী সর্বপ্রথম মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে বৈজ্ঞানিক মতবাদ প্রকাশ করেন?
  1. স্টিফেন হকিং
  2. এডুইন হাবল
  3. জর্জ ল্যামেটার
  4. আলবার্ট আইনস্টাইন
সঠিক উত্তর:
এডুইন হাবল
উত্তর
সঠিক উত্তর:
এডুইন হাবল
ব্যাখ্যা

১৯২০ সালে বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল তার ২.৫ মি. টেলিস্কোপের সাহায্যে গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণের সময় লক্ষ্য করলেন যে, গ্যালাক্সিগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে।

১৯২৯ সালে হাবল তাঁর দীর্ঘ নয় বছরের পর্যবেক্ষণের ফলাফল পর্যালোচনা করে সিদ্ধান্তে উপনীত হন যে, মহাবিশ্ব অত্যন্ত দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। তাঁর এই সিদ্ধান্তকে তিনি একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন যা হাবলের সূত্র নামে পরিচিত।

হাবলের সূত্রানুসারে-
গ্যালাক্সিসমূহ নিজেরা এবং পৃথিবী হতে দ্রুতগতিতে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সিগুলোর মধ্যে দূরত্ব যতো বেশি পরষ্পর হতে দূরে সরে যাওয়ার বেগও ততো বেশি।

সূত্রঃ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৩৯.
জন্মের সময় বাচ্চার ওজন কত কেজির কম হলে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়?
  1. ২ কেজি
  2. ২.৫ কেজি
  3. ৩ কেজি
  4. ৩.৫ কেজি
সঠিক উত্তর:
২.৫ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২.৫ কেজি
ব্যাখ্যা
Low birth weight:

Low birth weight is a term used to describe babies who are born weighing less than 5 pounds, 8 ounces (2,500 grams).
An average newborn usually weighs about 8 pounds. A low-birth-weight baby may be healthy even though they are small.
But a low-birth-weight baby can also have many serious health problems.

Source:urmc.rochester.edu

৪০.
n-টাইপ অর্ধপরিবাহী তৈরীর জন্য জার্মেনিয়াম এর সাথে অপদ্রব্য হিসেবে মেশানো হয়-
  1. আর্সেনিক
  2. বোরন
  3. অ্যালুমিনিয়াম
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
আর্সেনিক
উত্তর
সঠিক উত্তর:
আর্সেনিক
ব্যাখ্যা
p- টাইপ অর্ধপরিবাহীঃ কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ ত্রিযোজী মৌল অপদ্রব্য হিসেবে মেশানো
হলে, তাকে p- টাইপ অর্ধপরিবাহী বলে। যেমন: বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি।
n-টাইপ অর্ধপরিবাহী : কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল অপদ্রব্য হিসেবে মেশানো
হলে তাকে n-টাইপ অর্ধপরিবাহী বলে। যেমন: ফসফরাস, আর্সেনিক, এন্টিমনি ইত্যাদি।

সূত্রঃ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪১.
র‍্যাম কয় প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৫ প্রকার
সঠিক উত্তর:
২ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
২ প্রকার
ব্যাখ্যা

র‌্যাম দুই ধরনের।
- DRAM (Dynamic RAM) ও
- SRAM (Static RAM)।
প্রথম দিকে পিসিতে DRAM ব্যবহৃত হতো, বর্তমানে উভয় প্রকার RAM-ই ব্যবহৃত হচ্ছে।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪২.
প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-
  1. ন্যাচারাল ল্যাংগুয়েজ
  2. অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ
  3. মেশিন ল্যাঙ্গুয়েজ
  4. সবগুলো
সঠিক উত্তর:
মেশিন ল্যাঙ্গুয়েজ
উত্তর
সঠিক উত্তর:
মেশিন ল্যাঙ্গুয়েজ
ব্যাখ্যা

এ যাবত বহু প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়েছে। বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল ভাষাকে পাঁচটি স্তরে বা প্রজন্মে ভাগ করা যেতে পারে।

যথা -
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫) : মেশিন ভাষা (Machine Language)
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০) : অ্যাসেম্বলি ভাষা (Assembly Language)
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০) : উচ্চতর ভাষা (High Level Language)
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০) : অতি উচ্চতর ভাষা (Very High Level Language)
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০) : স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)  

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৩.
SQL ল্যাংগুয়েজ সিস্টেম ডেভেলপ করে-
  1. IBM
  2. Intel
  3. Windows
  4. Google
সঠিক উত্তর:
IBM
উত্তর
সঠিক উত্তর:
IBM
ব্যাখ্যা

SQL এর পুরো অর্থ হচ্ছে Structured Query Language। এটি একটি অনন্য শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ। রিলেশনাল ডাটাবেজ এ্যাকসেস করার জন্য SQL হচ্ছে একটি হাতিয়ার।
অতীতে SQL কেবল মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো। বর্তমানে ডেস্কটপ কম্পিউটারেও রিলেশনাল ডাটাবেজ প্লাটফর্ম ব্যবহৃত হওয়ার ফলে SQL ব্যবহার শুরু হয়েছে। এগুলো এক বা একাধিক ডাটাবেজ, টেবিল, কলাম ইনডেক্স ইত্যাদিতে প্রয়োগ করা যায়।

অধিকাংশ SQL স্টেটমেন্টই ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে। SQL কুয়েরি প্রয়োগ করার জন্য SQL উইন্ডো ওপেন করে নিতে হয়।

১৯৭৪ সালে IBM (International Business Machine) এর Research Center এ SQL তৈরি করা হয়।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৪.
(১০০১০১)2 + (১১০১০১)2 = ?
  1. ১০০১১০১
  2. ১১০১১১০
  3. ১০১১০১০
  4. ১১০০১০১
সঠিক উত্তর:
১০১১০১০
উত্তর
সঠিক উত্তর:
১০১১০১০
ব্যাখ্যা

      100101
(+) 110101
    1011010

৪৫.
কোনটি ওয়েব ব্রাউজার নয়?
  1. Google Chrome
  2. Internet Explorer
  3. Microsoft Bing
  4. সবগুলো ওয়েব ব্রাউজার
সঠিক উত্তর:
Microsoft Bing
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Bing
ব্যাখ্যা

Web Browser: The web browser is an example of application software that is developed to retrieve and view the information from web pages or HTML files present on the web servers.
For example, Microsoft’s internet explorer, Google Chrome, Mozilla Firefox, Opera and Apple safari.

Search Engine: A search engine is a kind of website through which users can search the content available on the Internet. Some of the popular ones are: Google, Bing, Yahoo, Duck duck go, Baidu, etc.

Source:geeksforgeeks.org

৪৬.
ফেসবুক কত সালে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ কিনে নেয়?
  1. ২০০৯
  2. ২০১০
  3. ২০১৪
  4. ২০১৫
সঠিক উত্তর:
২০১৪
উত্তর
সঠিক উত্তর:
২০১৪
ব্যাখ্যা

WhatsApp was founded by Jan Koum and Brian Acton who had previously spent 20 years combined at Yahoo.
WhatsApp joined Facebook in 2014, but continues to operate as a separate app with a laser focus on building a messaging service that works fast and reliably anywhere in the world.

Source: whatsapp.com

৪৭.
'13 Q 64 P 8 R 3 S 14' এখানে যদি 'P' দ্বারা বােঝায় '÷', Q দ্বারা বােঝায় '+', 'R' দ্বারা বােঝায় '×' এবং 'S' দ্বারা বােঝায় '-' তাহলে সঠিক উত্তর হবে-
  1. 23
  2. 19
  3. 26
  4. 17
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্নমতে,
13 + 64 ÷ 8 × 3 - 14
= 13 + 8 × 3 - 14
= 23
৪৮.
Choose the word which has similar meaning as ‘Phlegmatic’ -
  1. Calm
  2. Worried
  3. Ecstatic
  4. Trite
সঠিক উত্তর:
Calm
উত্তর
সঠিক উত্তর:
Calm
ব্যাখ্যা
Phlegmatic - (of a person) having an unemotional and stolidly calm disposition. ''
Similar: self-controlled, calm, cool, composed
৪৯.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে ভিন্ন?
  1. কুমিল্লা
  2. সিলেট
  3. রংপুর
  4. খুলনা
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা
এখানে কুমিল্লা বিভাগীয় শহর না, বাকিগুলো বিভাগীয় শহর।
৫০.
  1. a
  2. b
  3. c
  4. d
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
প্রথম চিত্রের বলটি বাউন্স করে ২য় চিত্রে এবং সেখান থেকে ৩য় চিত্রে যায়। এরপর সেটি বাউন্স করে আসতে আসতে পূর্বের জায়গায় আসে।
৫১.
BOXER কে যদি AQWGQ লিখা হয় তবে VISIT-কে কিভাবে লিখা যাবে?
  1. UKRKU
  2. UKRKS
  3. WKRKU
  4. WKRKS
সঠিক উত্তর:
UKRKS
উত্তর
সঠিক উত্তর:
UKRKS
ব্যাখ্যা
বিজোড় অবস্থানের বর্ণ এক অক্ষর পূর্বে এবং জোর অবস্থানের বর্ণ দুই অক্ষর যোগ করে লেখা হয়েছে।
সুতরাং, VISIT হবে - UKRKS
৫২.
396, 462, 572, 427, 671, 264 - Which number doesn't suit here?
  1. 396
  2. 427
  3. 671
  4. 264
সঠিক উত্তর:
427
উত্তর
সঠিক উত্তর:
427
ব্যাখ্যা

427 ছাড়া বাকি সংখ্যাগুলোর মাঝের অংকটি দুইপাশের অংকদ্বয়ের যোগফল।

৫৩.
ক, খ এর বাবা কিন্তু খ, ক এর ছেলে না; গ, খ এর মায়ের বড় ছেলে এবং ঙ যদি তার শ্বশুর হয় তবে খ, ক এর কী হবে?
  1. মেয়ে
  2. বাবা
  3. মা
  4. নাতী
সঠিক উত্তর:
মেয়ে
উত্তর
সঠিক উত্তর:
মেয়ে
ব্যাখ্যা

খ যদি ক এর ছেলে না হয় তবে সে অবশ্যই তার মেয়ে।

৫৪.
Teacher : Ignorance :: Light : ?
  1. Power
  2. Darkness
  3. Battery
  4. Diet
সঠিক উত্তর:
Darkness
উত্তর
সঠিক উত্তর:
Darkness
ব্যাখ্যা
Teacher যেমন Ignorance দূর করে তেমনি Light-ও অন্ধকার দূর করে।
৫৫.
  1. 11
  2. 10
  3. 17
  4. 16
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা

ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে জোড় অবস্থানের সংখ্যা গুলো 1, 2, 3, 4 এভাবে হ্রাস পাচ্ছে।
এবং বিজোড় অবস্থানের সংখ্যাগুলো 2, 3, 4, 5 করে বৃদ্ধি পাছে।
সুতরাং প্রশ্নবোধক স্থানে হবে, 11 + 5 = 16

৫৬.
Choose the correct spelling.
  1. Surveilance
  2. Surveililance
  3. Surveiliance
  4. Surveillance
সঠিক উত্তর:
Surveillance
উত্তর
সঠিক উত্তর:
Surveillance
ব্যাখ্যা
Surveillance - close observation, especially of a suspected spy or criminal.
৫৭.
বাবু ৫ কিমি দক্ষিণ দিকে হাটার পর ডান দিকে ঘুরে ৩ কিমি হাটলো। এরপর বাঁ দিকে ঘুরে আরো ৫ কিমি হাটার পর সে তার যাত্রা শুরুর স্থানের সাপেক্ষে কোন দিকে আছে এখন?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. উত্তর-পশ্চিম
  4. দক্ষিণ-পশ্চিম
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা


সে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে যাত্রা শুরুর অবস্থানের সাপেক্ষে।
৫৮.
প্রতিদিন একটি পুকুরের কচুরিপানা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। ২০ দিনে পুকুরটি কচুরিপানা দিয়ে পূর্ণ হয়ে গেলে কত দিনে এক-অষ্টমাংশ পূর্ণ ছিল?
  1. ১৭
  2. ১৮
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
যেহেতু পুকুরটির কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, সেহেতু এর আগের দিন আজকের দিনের অর্ধেক হবে।
সুতরাং, ২০ দিনে পুকুর পূর্ণ হলে, অর্ধেক পূর্ণ হয়েছে ১৯ দিনে, এক-চতুর্থাংশ পূর্ণ হয়েছে ১৮ দিনে এবং এক-অষ্টমাংশ পূর্ণ হয় ১৭ দিনে।
৫৯.
কোনটি অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা
বাইরে থেকে B চিত্রের কেন্দ্রে পৌছাতে হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলতে হয়।
৬০.
সঠিক বানানটি চিহ্নিত করুন।
  1. প্রত্যূৎপন্ন
  2. প্রত্যুৎপন্ন
  3. প্রত্যুৎপণ্য
  4. প্রত্যুৎপন্ণ
সঠিক উত্তর:
প্রত্যুৎপন্ন
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুৎপন্ন
ব্যাখ্যা
প্রত্যুৎপন্ন : প্রত্যুৎপন্নমতি (বিশেষ্য) উপস্থিত বুদ্ধি; দরকারের সঙ্গে সঙ্গে জাত বুদ্ধি।
৬১.
১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ গঠনের সাথে ‍যুক্ত ছিলেন না কে?
  1. নওয়াব খাজা সলিমুল্লাহ
  2. মুহাম্মদ আলী জিন্নাহ
  3. আগা খান
  4. নবাব ভিকার-উল মুলক
সঠিক উত্তর:
মুহাম্মদ আলী জিন্নাহ
উত্তর
সঠিক উত্তর:
মুহাম্মদ আলী জিন্নাহ
ব্যাখ্যা
- ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় ‘নিখিল ভারত মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয়।
- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত ‘সর্ব ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনে’ ঢাকার তৎকালীন নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের জন্যে একটি পৃথক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব করেন। তার প্রস্তাবের ভিত্তিতেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- মুসলিম লীগের গঠন প্রক্রিয়ার সাথে নওয়াব ‍সলিমুল্লাহ, নবাব ভিকার-উল ‍মুলক, আগা খান প্রমুখ যুক্ত ছিলেন।
- মুহাম্মদ আলী জিন্নাহ ১৯১৩ সালে মুসলিম লীগে যোগ দেন। তবে মুসলিম লীগ রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পায় মুহাম্মদ আলী জিন্নাহর হাত ধরে।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
৬২.
দেশের কোথায় পর্ণমোচী বৃক্ষের বনভূমির আধিক্য রয়েছে?
  1. রাঙামাটি
  2. খুলনা
  3. গাজীপুর
  4. সিলেট
সঠিক উত্তর:
গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গাজীপুর
ব্যাখ্যা
- পর্ণমোচী বন (Deciduous Forest) এক ধরনের বনাঞ্চল যেখানে শীতের শুরুতে বা শুষ্ক মৌসুমে অধিকাংশ গাছের পাতা ঝরে যায়।
- গাজীপুরের ভাওয়াল গড়, টাঙ্গাইলের মধুপুর, শেরপুর, ময়মনসিংহ ও বরেন্দ্রভূমি এলাকায় বিস্তৃত শালবন একটি পর্ণমোচী বা পত্রপতনশীল বৃক্ষের বনভূমি।
- শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর।
- এই বনের প্রধান বৃক্ষ হলো শাল বা গজারী।
(তথ্যসূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট ও বাংলাপিডিয়া)
৬৩.
২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোট পাট উৎপাদনের পরিমাণ?
  1. ৫৯.০২ লক্ষ বেল
  2. ৬৪.৭২ লক্ষ বেল
  3. ৬৮.১৯ লক্ষ বেল
  4. ৭৭.১২ লক্ষ বেল
সঠিক উত্তর:
৬৮.১৯ লক্ষ বেল
উত্তর
সঠিক উত্তর:
৬৮.১৯ লক্ষ বেল
ব্যাখ্যা
- ২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোট পাট উৎপাদন : ৬৮.১৯ লক্ষ বেল।
পাট উৎপাদনে শীর্ষ তিন জেলা:
- প্রথম : ফরিদপুর
- দ্বিতীয় : কুষ্টিয়া
- তৃতীয় : পাবনা।
(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯ এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৬৪.
কার সম্পাদনায় বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র প্রকাশিত হয়?
  1. জন ক্লার্ক মার্শম্যান
  2. কৃষ্ণচন্দ্র মজুমদার
  3. গুরুচরণ রায় শর্মা
  4. জেমস অগাস্টাস হিকি
সঠিক উত্তর:
জন ক্লার্ক মার্শম্যান
উত্তর
সঠিক উত্তর:
জন ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা
- বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র হলো দিগদর্শন।
- শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশনারিদের উদ্যোগে ১৮১৮ সালের এপ্রিল মাসে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় দিগদর্শন সাময়িকপত্র প্রকাশিত হয়।
- দিগদর্শনের মোট ২৬টি সংখ্যা প্রকাশিত হয়। ১৮২১ সালের পরে এটি বন্ধ হয়ে যায়।
- দিগ্দর্শন প্রকাশিত হওয়ার একমাস পর (২৩ মে, ১৮১৮) জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় সমাচার দর্পণ সাময়িকী।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৬৫.
‘সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল’ গানটির রচয়িতা কে?
  1. বাউল আব্দুল করিম
  2. হাসন রাজা
  3. লালন শাহ
  4. মনসুর বয়াতি
সঠিক উত্তর:
হাসন রাজা
উত্তর
সঠিক উত্তর:
হাসন রাজা
ব্যাখ্যা
- হাসন রাজা মরমি কবি ও সাধক হিসেবে পরিচিত। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রজা চৌধুরী।
- তিনি ১৮৫৪ সালের ২৪ জনিুয়ারি সুনামগঞ্জের লক্ষ্মণশ্রী গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি আঞ্চলিক ভাষা প্রায় এক হাজার গান রচনা করেন।
তার উল্লেখযোগ্য গানের মধ্যে রযেছে:
- ‘লোকে বলে, বলে রে, ঘর বাড়ী ভালা না আমার’
- ‘সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল’ প্রভৃতি।
- তিনি ১৯২২ সালের ৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৬৬.
দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে কোন সংস্থাটি কাজ করে?
  1. BEZA
  2. BIDA
  3. EPB
  4. BEPZA
সঠিক উত্তর:
BIDA
উত্তর
সঠিক উত্তর:
BIDA
ব্যাখ্যা
- বাংলাদেশে বেসরকারি খাতকে বেগবান করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA-Bangladesh Investment Development Authority) গঠিত হয়।
- বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে একীভূত করে ২০১৬ সালে BIDA গঠিত হয়।
- এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটির কাজ হলো বেসরকারি বিনিয়োগ বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধাদি প্রদান করা।
অন্যদিকে,
- BEZA দেশের সম্ভাবনাময় অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করে।
- EPB রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করে।
- BEPZA রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে।
(তথ্যসূত্রঃ বেপজা ওয়েবসাইট)
৬৭.
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক্লিংকার
  2. মিথেন গ্যাস
  3. কয়লা
  4. ফার্নেস ওয়েল
সঠিক উত্তর:
মিথেন গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
মিথেন গ্যাস
ব্যাখ্যা
- বাংলাদেশের সার কারখানাগুলোতে ইউরিয়া সার উৎপাদনে কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস বা মিথেন গ্যাস ব্যবহৃত হয়।
- প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতার জন্যে সিলেট, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সার কারখানা গড়ে উঠেছে।
(তথ্যসূত্রঃ ভুগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বিসিআইসি ওয়েবসাইট)
৬৮.
অপারেশন জ্যাকপট পরিচালিত হয় কবে?
  1. ০১ আগস্ট ১৯৭১
  2. ১৫ আগস্ট ১৯৭১
  3. ২০ আগস্ট ১৯৭১
  4. ৩১ আগস্ট ১৯৭১
সঠিক উত্তর:
১৫ আগস্ট ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
১৫ আগস্ট ১৯৭১
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১৫ আগস্ট মুক্তিবাহিনীর নৌ-কমান্ডোদের দ্বারা পরিচালিত প্রথম অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত।
- এদিন নৌ-কমান্ডোরা একযোগে চট্টগ্রাম, মংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে পাকবাহিনীর উপর হামলা চালায়। এতে পাকবাহিনীর ২৬টি নৌযান ধ্বংস হয়।
- মোট ১৪৮ জন নৌ-কমান্ডোরা চারটি গ্রুপে ভাগ হয়ে এ অপারেশনে অংশ নেয়।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)

৬৯.
১৯৪৮ সালে নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. লাহোর
  2. পেশোয়ার
  3. করাচি
  4. ঢাকা
সঠিক উত্তর:
করাচি
উত্তর
সঠিক উত্তর:
করাচি
ব্যাখ্যা

- ১৯৪৮ সালে করাচিতে নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব উত্থাপিত হয়।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন।
- আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যে ১৯৪৯ সালের মার্চ মাসে পাকিস্তান সরকার পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)

৭০.
সম্প্রতি পৃথিবীতে আছড়ে পড়া চীনের রকেটটির নাম কী?
  1. লং মার্চ ২এ
  2. লং মার্চ ৫বি
  3. লং মার্চ ৩
  4. লং মার্চ গুয়াংগু
সঠিক উত্তর:
লং মার্চ ৫বি
উত্তর
সঠিক উত্তর:
লং মার্চ ৫বি
ব্যাখ্যা
- গত ৯ মে ২০২১ মালদ্বীপের পশ্চিমে ভারত মহাসাগরে চীন উৎক্ষেপিত লং মার্চ ৫বি নামের একটি রকেটের অংশবিশেষ আছড়ে পড়ে।
- রকেটটি পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে গত ২৯শে এপ্রিল চীনের হাইনান দ্বীপের ওয়েনচ্যাং স্পেস কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
- গত বছরও চীনের লং মার্চ সিরিজের একটি রকেটের টুকরো আইভরি কোস্টের একটি গ্রামে আছড়ে পড়েছিলো।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৭১.
World Economic Forum প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৪৯ সালে
  2. ১৯৫৬ সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৭১ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
- World Economic Forum ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি একটি আন্তর্জাতিক স্বাধীন ও অলাভজনক সংস্থা যার উদ্দেশ্য সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করা।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন 'দাভোস কনফারেন্স' নামে পরিচিত।
- ২০২১ সালে WEF প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে।
(তথ্যসূত্রঃ WEF ওয়েবসাইট)
৭২.
২০২০ সালে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের পরিচালিত সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিলো-
  1. অপারেশন এনডিউরিং ফ্রিডম
  2. অপারেশন আয়রন ফিস্ট
  3. অপারেশন সেন্টিনেল
  4. অপারেশন ডেজার্ট স্টর্ম
সঠিক উত্তর:
অপারেশন আয়রন ফিস্ট
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন আয়রন ফিস্ট
ব্যাখ্যা
- ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ বাধে যা দ্বিতীয় কারাবাখ যুদ্ধ নামে পরিচিত।
- এই যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের পরিচালিত সামরিক অভিযানের কোডনেম হলো ‘অপারেশন আয়রন ফিস্ট’।
- দ্বিতীয় নাগার্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়া আজারবাইজানের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়।
অন্যদিকে,
- ২০০১ সালে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান আক্রমণ : অপারেশন এনডিউরিং ফ্রিডম
- ১৯৯১ সালে ইরাকে বহুজাতিক বাহিনীর আক্রমণ : অপারেশন ডেজার্ট স্টর্ম
- অপরারেশন সেন্টিনেল হলো ২০১৯ সালে পারস্য উপসাগরে মার্কিন নেতৃত্বাধীন জোটের নৌমহড়া।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৭৩.
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয় কবে?
  1. ৭ জুন
  2. ১১ জুলাই
  3. ৯ আগস্ট
  4. ১৬ অক্টোবর
সঠিক উত্তর:
৭ জুন
উত্তর
সঠিক উত্তর:
৭ জুন
ব্যাখ্যা
- ৭ জুন : বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস
- ১১ জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবস
- ৯ আগস্ট : বিশ্ব আদিবাসী দিবস
- ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৭৪.
আলথিং কোন দেশের আইনসভা?
  1. সুইডেন
  2. আইসল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা
- আইসল্যান্ডের আইনসভা : আলথিং
- ফিনল্যান্ডের আইনসভা : এডুসকু্টা
- সুইডেনের আইনসভার : দ্য রিক্সড্যাগ
- ডেনমার্কের আইনসভা : ফোকেটিং
(তথ্যসূত্র: সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা)
৭৫.
সিনোভ্যাক কোম্পানি উদ্ভাবিত কোভিড-১৯ রোগের টিকা কোনটি?
  1. চায়নাভ্যাক
  2. সিভি-৫
  3. করোনাভ্যাক
  4. কভশিল্ড
সঠিক উত্তর:
করোনাভ্যাক
উত্তর
সঠিক উত্তর:
করোনাভ্যাক
ব্যাখ্যা
- চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেড উদ্ভাবিত কোভিড-১৯ রোগের টিকা হলো করোনাভ্যাক।
- গত ৬ ফেব্রুয়ারি ২০২১ চীনা সরকার শর্তসাপেক্ষে এটির অনুমোদন প্রদান করে।
- চীন ব্যতীত ব্রাজিল, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ আরো বেশকিছু দেশ নিজ নিজ দেশে সিনোভ্যাকের টিকার ট্রায়াল ও জরুরি ব্যবহার করছে।
(তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস ওয়েবসাইট)
৭৬.
মিয়ানমারের বর্তমান সেনাপ্রধান কে?
  1. জেনারেল নে উইন
  2. জেনারেল মিন অং হ্লাইং
  3. জেনারেল থিয়েন সেইন
  4. জেনারেল মিন সোয়ে
সঠিক উত্তর:
জেনারেল মিন অং হ্লাইং
উত্তর
সঠিক উত্তর:
জেনারেল মিন অং হ্লাইং
ব্যাখ্যা
- মিয়ানমারের বর্তমান সেনাপ্রধান হলেন জেনারেল মিন অং হ্লাইং।
- তিনি দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্র্যাটিভ কাউন্সিলেরও চেয়ারম্যান। বর্তমানে এই কাউন্সিলই মিয়ানমারের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে।
- গত ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি) সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে।
- মিয়ানমারে ১৯৬২ সালে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটেছিলো।
- দীর্ঘ প্রায় ৫০ বছর সামরিক শাসনের পর ২০১১ সালে দেশটিতে বেসামরিক সরকার গঠিত হয়েছিলো।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৭৭.
বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. নোভারটিস
  2. সিরাম ইনস্টিটিউট
  3. ফাইজার
  4. গ্ল্যাক্সোস্মিথক্লাইন
সঠিক উত্তর:
সিরাম ইনস্টিটিউট
উত্তর
সঠিক উত্তর:
সিরাম ইনস্টিটিউট
ব্যাখ্যা
- সিরাম ইনস্টিটিউট হলো ভারতের একটি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান।
- সিরাম ইনস্টিটিউট বার্ষিক প্রায় ১৫০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করে থাকে৷ ভারতের পুনে ব্যতীত নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্রে এর প্লান্ট রয়েছে।
- প্রতিষ্ঠানটি অক্সফোর্ড ও অ্যাস্ট্রেজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯ এর ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ উৎপাদন করছে।
- বাংলাদেশ সরকার সিরাম ইনস্টিটিউট থেকে করোনা ভ্যাকসিন ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।
(তথ্যসূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
৭৮.
কতটি দেশ নিয়ে কোয়াড গ্রুপ গঠিত?
  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. ছয়টি
সঠিক উত্তর:
চারটি
উত্তর
সঠিক উত্তর:
চারটি
ব্যাখ্যা
- কোয়াড (দ্য কোয়াড্রিল্যাটারেল সিকিউরিটি ডায়ালগ) হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চারটি দেশের সমন্বয়ে গঠিত চীনবিরোধী একটি সামরিক জোট।
- কোয়াডভুক্ত দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- ভারত
- অস্ট্রেলিয়া এবং
- জাপান।
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধের লক্ষ্যে ২০০৭ সালে এই জোট গঠিত হয়।
- এটিকে ‘এশিয়ান ন্যাটো’ জোট নামেও অভিহিত করা হচ্ছে।
(তথ্যসূত্র: আল জাজিরা এবং দৈনিক ইত্তেফাক)
৭৯.
আব্রাহাম চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করেন কে?
  1. বিল ক্লিনটন
  2. বারাক ওবামা
  3. ডোনাল্ড ট্রাম্প
  4. জিমি কার্টার
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
উত্তর
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা
- আব্রাহাম চুক্তি হলো গত ১৫ সেপ্টেম্বর ২০২০ ওয়াশিংটনে ডিসিতে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি। এই চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- আব্রাহাম চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
(তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়বসাইট)
৮০.
WWF কোন বিষয়ে কাজ করে?
  1. রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
  2. নারী ও শিশু অধিকার
  3. শরনার্থী সংকট মোকাবেলা
  4. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
সঠিক উত্তর:
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
ব্যাখ্যা
- WWF (World Wildlife Fund) প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।
- জলাবায়ু, খাদ্য, বনভূমি, সুপেয় পানি, সমুদ্র, বণপ্রাণী প্রভৃতি ক্ষেত্রে WWF এর কর্মপরিধি বিস্তৃত।
- WWF ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের ১০০টির অধিক দেশে পরিবেশ রক্ষায় কাজ করছে।
- সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত।
(তথ্যসূত্রঃ WWF ওয়েবসাইট)
৮১.
পৃথিবী থেকে উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহ মহাকাশের কোন স্তরে অবস্থান করে?
  1. স্ট্রাটোমন্ডল
  2. মেসোমন্ডল
  3. তাপমন্ডল
  4. এক্সোমন্ডল
সঠিক উত্তর:
তাপমন্ডল
উত্তর
সঠিক উত্তর:
তাপমন্ডল
ব্যাখ্যা
- পৃথিবী থেকে মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটসমূহ তাপমন্ডলে অবস্থান করে।
- তাপমন্ডলের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ৮৫ কি.মি. থেকে ৬০০ কি.মি. এর মধ্যে।
- তাপমন্ডলের নিচের অংশ আয়নমন্ডল নামে পরিচিত যেখানে পৃথিবী থেকে প্রেরিত বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে।
(তথ্যসূত্রঃ নাসা ওয়েবসাইট)
৮২.
জার্মানির ব্ল্যাক ফরেস্ট কী ধরনের পর্বত?
  1. ভঙ্গিল পর্বত
  2. চ্যুতি-স্তূপ পর্বত
  3. আগ্নেয় পর্বত
  4. ল্যাকোলিথ পর্বত
সঠিক উত্তর:
চ্যুতি-স্তূপ পর্বত
উত্তর
সঠিক উত্তর:
চ্যুতি-স্তূপ পর্বত
ব্যাখ্যা
- ভূ-আলোড়নের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তরে সংকোচন ও প্রসারণের মাধ্যমে সৃষ্ট পর্বত চ্যুতি-স্তূপ পর্বত নামে পরিচিত।
চ্যুতি-স্তূপ পর্বতের মধ্যে রয়েছে:
- ব্ল্যাক ফরেস্ট (জার্মানি)
- বিন্ধ্যা পর্বত (ভারত)
- সাতপুরা পর্বত (ভারত)
- লবণ পর্বত (পাকিস্তান)।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৮৩.
“Power tends to corrupt and absolute power corrupts absolutely” -উক্তিটি কার?
  1. ম্যাকিয়াভেলী
  2. উড্রো উইলসন
  3. লর্ড অ্যাক্টন
  4. মন্টেস্কু
সঠিক উত্তর:
লর্ড অ্যাক্টন
উত্তর
সঠিক উত্তর:
লর্ড অ্যাক্টন
ব্যাখ্যা
- “Power tends to corrupt and absolute power corrupts absolutely” –উক্তিটি লর্ড জন অ্যাক্টনের।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮৪.
নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত CEDAW সনদে কতটি ধারা রয়েছে?
  1. ৮টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
৩০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০টি
ব্যাখ্যা
- নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination against Women) সনদ গৃহিত হয় ১৮ ডিসেম্বর ১৯৭৯ সালে।
- এটি কার্যকর হয় ৩ সেপ্টেম্বর ১৯৮১।
- এই সনদে মোট ৩০টি ধারা রয়েছে।
(তথ্যসূত্র: OHCHR ওয়েবসাইট)