পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি অধ্যায়: আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি টপিকসমূহ: i) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু [চুক্তি, সম্মেলন, সংস্থা] ii) আন্তর্জাতিক পরিবেশগত কূটনীতি iii) আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলি উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ - ডায়নামিক প্যানেল ও সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ----------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
IUCN এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. গ্ল্যান্ড
  3. প্যারিস
  4. ভিয়েনা
ব্যাখ্যা

International Union for the Conservation of Nature:
- IUCN এর পূর্ণরূপ: International Union for the Conservation of Nature বা প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা।
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
-  IUCN এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে অবস্থিত।
- বর্তমানে, IUCN এর সাথে ১৬০টির অধিক দেশ কাজ করছে।

উল্লেখ্য,
• IUCN থেকে তিনটি মর্যাদাপূর্ণ পুরষ্কার প্রদান করা হয়।
- হ্যারল্ড জেফারসন কুলিজ মেমোরিয়াল মেডেল, 
- জন সি. ফিলিপস মেমোরিয়াল মেডেল এবং
- আইইউসিএন-এর সম্মানসূচক সদস্যপদ।
 
উৎস: IUCN ওয়েবসাইট।

.
২০২৬ সালে কততম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) অনুষ্ঠিত হবে?
  1. কপ-২৯
  2. কপ-৩০
  3. কপ-৩১
  4. কপ-৩২
ব্যাখ্যা

জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP):
- COP এর পূর্ণরূপ হলো Conference of the Parties.
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর মূল উদ্দেশ্য হলো জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা।
- ১৯৯৫ সাল থেকে প্রতি বছর 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও, 
- 'কপ-২৯' আজারবাইজানে অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালের কপ-৩০, ব্রাজিলের বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছিল জাতিসংঘ।
- কপ-৩১ সম্মেলন ২০২৬ সালে তুরস্কে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও প্রথম আলো।

.
The Vulnerable Twenty (V20) Group কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০১১
  2. ২০১৩
  3. ২০১৫
  4. ২০১৬ 
ব্যাখ্যা

V20 Group:
- V20 Group -এর পূর্ণরূপ: The Vulnerable Twenty (V20) Group.
- এটি হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৮ অক্টোবর, ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- প্রতিষ্ঠাতা সভাপতি: ফিলিপাইন।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭০টি।
- ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উৎস: V20 Group ওয়েবসাইট।

.
গ্রিন ক্লাইমেট ফান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৮
  2. ২০১০
  3. ২০১২
  4. ২০১৩
ব্যাখ্যা

গ্রিন ক্লাইমেট ফান্ড:
- গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
- এটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে।
- এর সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- বৈশ্বিক উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা এর লক্ষ্য।

উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট। 

.
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) নেতৃত্বে বিশ্ব পরিবেশ দিবস কত সাল থেকে পালিত হচ্ছে?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
ব্যাখ্যা

বিশ্ব পরিবেশ দিবস: 
- বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন পালিত হয়।
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) নেতৃত্বে ১৯৭৩ সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে।
- এই দিনটির উদ্দেশ্য হলো পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পৃথিবী রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করা।  

• কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস।

উৎস: প্রথম আলো।

.
ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ)- সদর দপ্তর কোথায়?
  1. লিসবন, পর্তুগাল
  2. বন, জার্মানি
  3. কোপেনহেগেন, ডেনমার্ক
  4. গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

ইউরোপীয় পরিবেশ সংস্থা:
- European Environment Agency.
- এটি গঠন হয় ১৯৯৪ সালে।
- এর সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য দেশ -৩২ টি।
- সহযোগী দেশ - ০৬টি।
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ইউরোপীয় পরিবেশ সংস্থা ওয়েবসাইট।

.
‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের প্রধান লক্ষ্য কী?
  1. শিক্ষার প্রসার
  2. জলবায়ু পরিবর্তন মোকাবিলা
  3. স্বাস্থ্য সচেতনতা
  4. নারী শিক্ষা
ব্যাখ্যা

ফ্রাইডেস ফর ফিউচার (Fridays For Future):
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- এই আন্দোলনটি সংঘটিত হয় ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।

উৎস: ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।

.
কিয়োটো প্রোটোকলের মূল লক্ষ্য কোনটি?
  1. জীববৈচিত্র্য সংরক্ষণ
  2. বনাঞ্চল সংরক্ষণ
  3. গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস
  4. মহাসাগর দূষণ নিয়ন্ত্রণ
ব্যাখ্যা

কিয়োটো প্রোটোকল (Kyoto Protocol):
- এটি একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি, যা পরিবেশ সংরক্ষণকে কেন্দ্র করে গৃহীত।
- এই চুক্তির মূল লক্ষ্য হলো গ্রিনহাউজ গ্যাস (Greenhouse Gas) নিঃসরণ হ্রাস করা।
- এই প্রোটোকল ‘কার্বন ক্রেডিট’ (Carbon Credit) ধারণা প্রবর্তন করে।
- এর দ্বারা দেশগুলিকে নির্দিষ্ট হারে কার্বন নিঃসরণ কমাতে উৎসাহিত করে।
- প্রথম গৃহীত: ১১ ডিসেম্বর ১৯৯৭, কিয়োটো, জাপান।
- কার্যকর: ১৬ ফেব্রুয়ারি ২০০৫।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

.
২১তম এশিয়ান গেমস ২০৩০ আয়োজনকারী দেশ কোনটি?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. সৌদি আরব
  3. কুয়েত
  4. কাতার
ব্যাখ্যা

Doha 2030 Asian Games:
- আয়োজন: ২১তম এশিয়ান গেমস (XXI Asian Games)।
- অফিসিয়াল নাম: Doha 2030।
- আয়োজক সংস্থা: Olympic Council of Asia (OCA)।
- হোস্ট সিটি: দোহা।
- হোস্ট দেশ: কাতার।
- আয়োজনের সময়: ৪-১৯ নভেম্বর ২০৩০।
- অংশগ্রহণকারী: ৪৫টি National Olympic Committees (NOCs)।
- প্রধান ভেন্যু (পরিকল্পিত): খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। 

উৎস: অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ওয়েবসাইট।

১০.
United Nations Environment Programme (UNEP) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৯
  2. ১৯৭২
  3. ১৯৭৫
  4. ১৯৮০
ব্যাখ্যা

United Nations Environment Programme:
- UNEP -এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রধান জাতিসংঘ সংস্থা
- এটি প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- বর্তমান সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।

• মূল লক্ষ্য:
- পৃথিবীর পরিবেশ সংরক্ষণ।
- টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- পরিবেশ নীতি ও আইন প্রণয়নে দেশগুলিকে সহায়তা করা।
- বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি।

উৎস: UNEP ওয়েবসাইট।

১১.
WWF -এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
  1. World Wide Fund for Nature
  2. World Wildlife Fund
  3. Wildlife Conservation Fund
  4. Global Nature Fund
ব্যাখ্যা

WWF:
- এর পূর্ণরূপ: World Wide Fund for Nature.
- প্রতিষ্ঠা: ১৯৬১ সাল।
- প্রতিষ্ঠাকালীন নাম: World Wildlife Fund।
- ১৯৮৫ সালে নাম পরিবর্তন করে World Wide Fund for Nature রাখা হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। 
- WWF প্রায় ১০০টি দেশে পরিবেশ সংরক্ষণের জন্য কার্যক্রম পরিচালনা করে।

উৎস: WWF ওয়েবসাইট। 

১২.
বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোনটি?
  1. ধরিত্রী সম্মেলন
  2. বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন
  3. মানব পরিবেশ সম্মেলন
  4. স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা

স্টকহোম সম্মেলন: 
- বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন United Nations Conference on the Human Environment বা স্টকহোম সম্মেলন।
- জাতিসংঘের উদ্যোগে সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
- এটি অনুষ্ঠিত হয়েছিলো ১৯৭২ সালে। 
- এই সম্মেলনের ফলশ্রুতিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি গঠিত হয়।

উল্লেখ্য: 
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। 

১৩.
২০২৫ সালে ১৩তম আইসিসি নারী বিশ্বকাপ যৌথভাবে কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. ভারত ও পাকিস্তান
  2. শ্রীলঙ্কা ও বাংলাদেশ
  3. ভারত ও শ্রীলঙ্কা
  4. নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

ICC Women's Cricket World Cup -2025:
- সংস্করণ: ১৩তম একদিনের নারী বিশ্বকাপ (ODI)
- আয়োজক দেশ: ভারত ও শ্রীলঙ্কা (যৌথ)
- তারিখ: ৩০ সেপ্টেম্বর – ২ নভেম্বর ২০২৫
- মোট অংশগ্রহণকারী দল: ৮টি
- ভারত ৪র্থ বার এটি আয়োজন করছে (পূর্বে ১৯৭৮, ১৯৯৭ ও ২০১৩ সালে) এবং শ্রীলঙ্কা প্রথমবার এটির সহ-আয়োজন করছে ।
- চ্যাম্পিয়ন: ভারত মহিলা দল।
- ডীপতি শর্মা হলেন প্লেয়ার অফ দ্যা সিরিজ।
- মোস্ট রান: লরা ওলভার্ডট (Laura Wolvaardt)।
- মোস্ট উইকেট: ডীপতি শর্মা।

উৎস: আইসিসি ওয়েবসাইট।

১৪.
গ্রিনপিস মূলত কোন ধরনের সংগঠন?
  1. রাজনৈতিক দল
  2. বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন
  3. মানবাধিকার সংস্থা
  4. বাণিজ্যিক সংস্থা
ব্যাখ্যা

গ্রিনপিস:
- ধরন: বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯৭১।
- প্রতিষ্ঠার প্রেক্ষাপট: আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদে ভ্যাঙ্কুভার, কানাডায় গ্রিনপিস প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
- উদ্দেশ্য: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশবান্ধব নীতি প্রবর্তন।

উৎস: গ্রিনপিস ওয়েবসাইট।

১৫.
IPCC-এর পূর্ণরূপ কোনটি?
  1. International Panel on Climate Change
  2. Intergovernmental Panel on Climate Change
  3. International Programme on Climate Change
  4. Intercontinental Panel on Climate Change
ব্যাখ্যা

IPCC: 
- IPCC এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৮৮ সালে।
- ধরন: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- WMO (World Meteorological Organization) ও UNEP (United Nations Environment Programme)-এর সম্মিলিত উদ্যোগে IPCC গঠিত হয়।
- এই সংস্থাটি (আইপিসিসি) বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিক চুক্তির শক্তি চিহ্নিত করে এবং নিজস্ব গবেষণা পরিচালনা করে না।
- বিশেষ সম্মাননা: ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।
- উদ্দেশ্য: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, এর প্রভাব ও সমাধান নিয়ে বৈজ্ঞানিক প্রতিবেদন তৈরি ও নীতি নির্ধারণে সরকারগুলোর সহায়তা।

উৎস: IPCC ওয়েবসাইট।

১৬.
বাসেল কনভেনশন কোন সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
ব্যাখ্যা

বাসেল কনভেনশন: 
- এর পূর্ণ নাম: The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশন সুইজারল্যান্ডের বাসেল শহরে গৃহীত হয়।
- ২২ মার্চ, ১৯৮৯ সালে এটি স্বাক্ষরিত হয়।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৯২ সালে। 
- বাংলাদেশ ১৯৯৩ সালে এই কনভেনশন অনুমোদন করে।

উৎস: বাসেল কনভেনশন ওয়েবসাইট।

১৭.
কোথায় জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশন কার্টাগেনা প্রটোকল গৃহিত হয়?
  1. সুইজারল্যান্ড
  2. কলম্বিয়া
  3. কানাডা
  4. ফ্রান্স
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল:
- এর পূর্ণনাম The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- একটি আন্তর্জাতিক চুক্তি যা জৈব-নিরাপত্তা সম্পর্কিত।
- কার্টাগেনা প্রোটকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- অনুমোদনকারী দেশ: ১৭৩টি।

উৎস: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

১৮.
২০২৫ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. সুইডেন
ব্যাখ্যা

বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৫:
- আন্তর্জাতিক সুখ দিবস ২০শে মার্চ। 
- প্রতিবছর এই দিনটির প্রাক্কালে প্রকাশিত হয় 'বিশ্ব সুখ প্রতিবেদন'।

• সুখের র‍্যাংকিং নির্ধারণে বিবেচিত হয়-
- আয়,
- স্বাস্থ্য,
- সামাজিক নিরাপত্তা,
- স্বাধীনতা,
- বিশ্বস্ততা ও উদারতা।

• বিশ্বের সবচেয়ে সুখী ৫টি দেশ (২০২৫):
১। ফিনল্যান্ড (টানা ৮ম বছর শীর্ষে)
২। ডেনমার্ক
৩। আইসল্যান্ড
৪। সুইডেন
৫। নেদারল্যান্ডস 

• বাংলাদেশের অবস্থান (২০২৫):
- ১৩৪তম (মোট ১৪৭টি দেশের মধ্যে)। 
- ২০২৪ সালে ছিল ১২৯তম (১৪৩ দেশের মধ্যে)।

উৎস: বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৫।

১৯.
কিগালি সংশোধনী কোন চুক্তির অংশ?
  1. কিয়োটো প্রোটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. কার্টাগেনা প্রটোকল
  4. বাসেল কনভেনশন
ব্যাখ্যা

কিগালি সংশোধনী:
- মন্ট্রিল প্রোটোকলের সর্বশেষ সংশোধনী হলো কিগালি সংশোধনী।
- কিগালি সংশোধনী হলো হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার এবং উৎপাদন ধীরে ধীরে হ্রাস করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৬ সালের ১৫ অক্টোবর রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় শক্তিশালী গ্রিন হাউজ গ্যাস-হাইড্রোফ্লোরো কার্বনের ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনতে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয়।
- সংশোধনীটি বাস্তবায়িত হলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমানো সম্ভব হবে।

উৎস: UNEP ওয়েবসাইট।

২০.
বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়?
  1.  ১৬ ডিসেম্বর
  2.  ২১ নভেম্বর
  3.  ২২ এপ্রিল
  4.  ১৭ মার্চ
ব্যাখ্যা

ধরিত্রী দিবস:
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস (International Mother Earth Day) উৎযাপন করা হয়।
- ১৯৭০ সালে প্রথম “Earth Day” হিসেবে যুক্তরাষ্ট্রে এটি পালিত হয়।
- পরে ২০০৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২২ এপ্রিলকে "International Mother Earth Day" হিসেবে ঘোষণা করে।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে দিবসটি পালনের জন্য উৎসাহ দেওয়া হয়।

উৎস: UN ওয়েবসাইট।

২১.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কবে?
  1. ১৯৫০
  2. ১৯৫১
  3. ১৯৪৮
  4. ১৯৫২
ব্যাখ্যা

বিশ্ব আবহাওয়া সংস্থা:
- WMO এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে ১৭ মার্চ, ১৯৫১।
- এর সদস্য রাষ্ট্র: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা) [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বিশ্ব আবহাওয়া সংস্থার ওয়েবসাইট।

২২.
২০২৫ সালের UN Ocean Conference কততম সম্মেলন ছিল?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা

2025 UN Ocean Conference:
- UN Ocean Conference 2025 (তৃতীয় সম্মেলন) অনুষ্ঠিত হয় ৯–১৩ জুন ২০২৫।
- স্থান: নিস (Nice), ফ্রান্স।
- সহ-আয়োজক দেশ: ফ্রান্স ও কোস্টারিকা।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।

• UN Ocean Conference  এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।

উৎস: এস ডি জি ওয়েবসাইট।

২৩.
UNFCCC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. বন, জার্মানি
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা

United Nations Framework Convention on Climate Change:
- UNFCCC এর পূর্ণনাম: United Nations Framework Convention on Climate Change
- প্রতিষ্ঠা: ১৯৯২ সালে (রিও আর্থ সামিটে গৃহীত)।
- কার্যকর: ২১ মার্চ ১৯৯৪।
- ধরন: জাতিসংঘের আন্তর্জাতিক পরিবেশগত চুক্তি।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- বর্তমান সদস্য: ১৯৮টি  (১৯৭ দেশ + ইইউ)।
- বাংলাদেশ UNFCCC-এর সদস্য রাষ্ট্র এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: UNFCCC ওয়েবসাইট।

২৪.
ICC World Test Championship 25 -এর চ্যাম্পিয়ন কোন দল?
  1. ইংল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ভারত
ব্যাখ্যা

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫:
- আসর: ৩য়।
- ফাইনাল শুরুর তারিখ: ১১ জুন ২০২৫।
- ফাইনাল শেষ: ১৪ জুন ২০২৫।
- ভেন্যু: লর্ডস, লন্ডন।
- ফাইনালে অংশগ্রহণকারী দল: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
- চ্যাম্পিয়ন: দক্ষিণ আফ্রিকা।
- রানার্স-আপ: অস্ট্রেলিয়া।
- ম্যান অব দ্য ফাইনাল: এডেন মার্করাম।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: জো রুট।

উৎস: আইসিসি ওয়েবসাইট।

২৫.
বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক(CRI) -রিপোর্টটি কোন সংস্থা প্রকাশ করে?
  1. Greenpeace
  2. Germanwatch
  3. UNEP
  4. UNFCCC
ব্যাখ্যা

Germanwatch:
- এটি একটি অলাভজনক বেসরকারি পরিবেশ এবং বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠার বছর: ১৯৯১।
- প্রধান কার্যালয়: বোন, জার্মানি।
- এটি শিল্পোন্নত দেশের সাথে অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- এটি প্রতি বছর “Climate Risk Index (CRI) বা বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক” প্রকাশ করে।

• মূল লক্ষ্য:
- বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলা।
- দারিদ্র্য ও বৈষম্য হ্রাসের জন্য নীতি প্রভাবিত করা।

উৎস: জার্মানওয়াচ ওয়েবসাইট।

২৬.
নাগোয়া প্রটোকল কোন কনভেনশনের অধীন গৃহীত?
  1. UNFCCC
  2. Ramsar Convention
  3. Convention on Biological Diversity (CBD)
  4. Basel Convention
ব্যাখ্যা

নাগোয়া প্রটোকল:
- এর পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing.
- নাগোয়া প্রটোকল (ABS) হলো জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD)-এর অধীন একটি সম্পূরক চুক্তি।
- এর উদ্দেশ্য জেনেটিক সম্পদে প্রবেশাধিকার এবং সেগুলোর ব্যবহার থেকে উদ্ভূত সুফলের ন্যায্য ও সমান বণ্টন নিশ্চিত করা।
- এটি গৃহীত হয় ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- কার্যকরের তারিখ ১২ অক্টোবর, ২০১৪ সাল।
- এই চুক্তি স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।

উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট।

২৭.
Global Innovation Index 2025 প্রকাশ করে কোন সংস্থা?
  1. World Bank
  2. IMF
  3. WIPO
  4. UNDP
ব্যাখ্যা

Global Innovation Index 2025: 
- এটি প্রকাশ করে জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)। 
- WIPO ১৩৯টি দেশের সূচক প্রকাশ করেছে।
- বাংলাদেশ ২০২৫ সালে ১৩৯টি দেশের মধ্যে ১০৬তম স্থানে রয়েছে। 
- সূচকের সর্বনিম্নে রয়েছে নাইজার।

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ এ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,

উৎস: WIPO ওয়েবসাইট।

২৮.
৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ব্যাংকক
  2. কুয়ালালামপুর
  3. হ্যানয়
  4. জাকার্তা
ব্যাখ্যা

৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন:
- স্থান ও তারিখ: কুয়ালালামপুর, ২৬-২৭ মে ২০২৫।
- মুল ঘোষণা: ASEAN Community Vision 2045 ঘোষণা ও কৌশলগত পরিকল্পনা।
- মুল আলোচ্য বিষয়: মিয়ানমারের রাজনৈতিক সংকট, দক্ষিণ চীন সাগর ইস্যু, আন্তঃASEAN একমত ও নিরাপত্তা।
- এবারের সম্মেলনে ‘আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫’ এর আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

উল্লেখ্য,
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পুর্ব তিমুর।

উৎস: ASEAN ওয়েবসাইট।

২৯.
রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় কোন দেশে?
  1. নেদারল্যান্ডস
  2. ইরান
  3. সুইজারল্যান্ড
  4. ফ্রান্স
ব্যাখ্যা

Ramsar Convention:
- এর পূর্ণনাম: Convention on Wetlands of International Importance especially as Waterfowl Habitat.
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী জলাভূমির সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
- স্বাক্ষর: ১৯৭১ সালে, ইরানের রামসার শহরে।
- কার্যকর হয়: ২১ ডিসেম্বর ১৯৭৫।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' নামে একটি আন্তর্জাতিক চুক্তিতে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ স্বাক্ষর করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ রামসার কনভেনশনে যোগ দেয়: ২০ এপ্রিল ১৯৮২।
- বাংলাদেশের রামসার সাইট: ২টি।
১. সুন্দরবন (১৯৯২ সালে অন্তর্ভুক্ত)।
২. টাঙ্গুয়ার হাওর (২০০০ সালে অন্তর্ভুক্ত)।

উৎস: রামসার কনভেনশন ওয়েবসাইট

৩০.
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কোন সালে?
  1. ১৯৯৭
  2. ২০০১
  3. ২০০৫
  4. ২০১১
ব্যাখ্যা

কিয়ােটো প্রটোকল:
- এটি ১৯৯৭ সালের ডিসেম্বরে, জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত CoP-3 সম্মেলনে গৃহীত হয়। 
- এর উদ্দেশ্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ।
- অংশীদার দেশ ও সংস্থা: ১৯২টি।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫।
- কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ - কানাডা।

উল্লেখ্য,
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর এবং ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে অনুমোদন দেয়।  
 
উৎস: UNFCCC ওয়েবসাইট

৩১.
'গোল্ডেন ডোম' কোন দেশের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা?
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. ইসরায়েল
ব্যাখ্যা

গোল্ডেন ডোম:
- এটি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি প্রতিরক্ষা ব্যবস্থা।
- লক্ষ্য: যুক্তরাষ্ট্রকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া।
- কাজ: মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং ইনফ্রারেড লেজার ব্যবহার করে তা ধ্বংস করা।
- হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত চলে, তার আঘাত প্রতিরোধ করতে গোল্ডেন ডোম তৈরি করা হচ্ছে।
- এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আকাশ ও ভূখণ্ডকে এমন শক্তিশালী সুরক্ষা দেবে, যা বর্তমানে কোন প্রতিরক্ষা ব্যবস্থা করতে সক্ষম নয়।
- গোল্ডেন ডোমের লেজার প্রযুক্তির অন্যতম বিশেষত্ব হলো এটি আয়রন ডোমের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী হবে।

উৎস: প্রথম আলো ও Lockheed Martin.

৩২.
গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড:
- আর্কটিক এবং উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ।
- ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার অংশ।
- ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এই গ্রিনল্যান্ড।
- এর রাজধানী নুক।
- ভাষা: গ্রীনল্যান্ডিক, ড্যানিশ।
- মুদ্রা: ড্যানিশ ক্রোনা (DKK)।
- সরকার: সংসদীয় গণতন্ত্র, ডেনমার্কের রাজতন্ত্রের অধীনে।
- গ্রিনল্যান্ড ১৯৭৯ সালে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিণত হয়।

উল্লেখ্য,
- সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে নিতে আবারও নতুন করে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উৎস: ব্রিটানিকা।

৩৩.
প্রথম ''ধরিত্রী সম্মেলন'' কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৯১
  2. ১৯৯২
  3. ১৯৯৭
  4. ২০০২
ব্যাখ্যা

রিও সম্মেলন / প্রথম ধরিত্রী সম্মেলন (Earth Summit):
- পূর্ণনাম: United Nations Conference on Environment and Development (UNCED).
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল। 
- তারিখ: ৩–১৪ জুন, ১৯৯২।
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন নিশ্চিত করা ও পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।

• গুরুত্বপূর্ণ অর্জন:
- UNFCCC (United Nations Framework Convention on Climate Change) স্বাক্ষর।
- CBD (Convention on Biological Diversity) স্বাক্ষর।
- Agenda 21 অনুমোদন।

উৎস: United Nations ওয়েবসাইট।

৩৪.
IMO -এর পূর্ণরূপ কী?
  1. International Marine Organization
  2. International Merchant Organization
  3. International Maritime Organization
  4. Intergovernmental Maritime Organization
ব্যাখ্যা

IMO:
- এর পূর্ণরূপ: International Maritime Organisation (IMO)
- প্রাথমিক নাম ছিল: Inter-governmental Maritime Consultative Organisation (IMCO)
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: আন্তর্জাতিক সমুদ্র চলাচল ও নিরাপত্তা নিয়ন্ত্রণ।
- প্রতিষ্ঠার প্রথম কনভেনশন: ৬ মার্চ ১৯৪৮, জেনেভা।
- কনভেনশন কার্যকর: ১৭ মার্চ ১৯৫৮।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা: ১৩ জানুয়ারি ১৯৫৯।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৭৬।
- বাংলাদেশের সদস্যপদ লাভ: ১৯৭৬।
- মূল কাজ: সমুদ্র চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, আন্তর্জাতিক নীতিমালা প্রণয়ন।

উৎস: IMO অফিসিয়াল ওয়েবসাইট।

৩৫.
প্যারিস চুক্তি কার্যকর হয় কোন তারিখে?
  1. ১২ ডিসেম্বর ২০১৫
  2. ১ জানুয়ারি ২০১৫
  3. ৪ নভেম্বর ২০১৬
  4. ১ মার্চ ২০১৬
ব্যাখ্যা

প্যারিস জলবায়ু চুক্তি:
- এর পূর্ণরূপ: Paris Agreement under the United Nations Framework Convention on Climate Change (UNFCCC)।
- এই চুক্তি গৃহীত হয় ১২ ডিসেম্বর ২০১৫ সালে।
- চুক্তির স্থান: প্যারিস, ফ্রান্স।
- এই চুক্তি কার্যকরের তারিখ: ৪ নভেম্বর, ২০১৬। 
- অংশগ্রহণকারী মোট দেশ ১৯৫ দেশ।
- এই চুক্তির উদ্দেশ্য:
১. বৈশ্বিক উষ্ণায়ন ২°C এর নিচে সীমাবদ্ধ করা, এবং
২. ১.৫°C লক্ষ্য অর্জনে প্রচেষ্টা করা।

উৎস: ব্রিটানিকা।

৩৬.
মাদুরো ও তার স্ত্রীকে কত তারিখে ম্যানহাটান ফেডারেল আদালতে হাজির করা হয়?
  1. ৩ জানুয়ারি ২০২৬
  2. ৪ জানুয়ারি ২০২৬
  3. ৫ জানুয়ারি ২০২৬
  4. ৬ জানুয়ারি ২০২৬
ব্যাখ্যা

- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ২০২৬ সালের ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আটক করা হয়।
- তাদের সরাসরি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।
- মাদুরোকে আটক করার এই অভিযানে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ইউনিট অংশ নেয়। এটি মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ সন্ত্রাসবিরোধী বিশেষায়িত ইউনিট।
- ৫ জানুয়ারি নিউইয়র্কের ম্যানহাটান ফেডারেল আদালতে হাজির করা হলে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালান মামলার আইনি প্রক্রিয়া শুরু হয়।
- বর্তমানে তারা ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।

উৎস: ইত্তেফাক।

৩৭.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
  1. ফুমিও কিশিদা
  2. সানায়ে তাকাইচি
  3. সায়রা তাকি
  4. শিনজো আবে
ব্যাখ্যা

জাপানের প্রধানমন্ত্রী: 
- জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
- তাকে ২০২৫ সালের ৪ অক্টোবর নতুন নেতা হিসেবে মনোনীত করে, জাপানের শাসক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।
- তিনি ১৫ অক্টোবর, ২০২৫ থেকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত হয়েছেন। 
- সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
- যুক্তরাজ্যের ‘আয়রন লেডি’ খ্যাত প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার সানায়ে তাকাইচির রাজনৈতিক জীবনের আদর্শ।

উৎস: প্রথম আলো। 

৩৮.
ভিয়েনা কনভেনশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
  1. জলবায়ু পরিবর্তন
  2. জীববৈচিত্র্য সংরক্ষণ
  3. ওজোন স্তর সুরক্ষা
  4. মরুকরণ প্রতিরোধ
ব্যাখ্যা

ভিয়েনা কনভেনশন (Vienna Convention):
- এর পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer.
- এটি জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- গৃহীত হয়: ২২ মার্চ ১৯৮৫।
- কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর ১৯৮৮।
- স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- প্রাথমিক স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
- বর্তমান পক্ষভুক্ত/অনুমোদনকারী দেশ: ১৯৮টি।
- বৈশ্বিক অনুমোদন: ২০০৯ সাল। 
- বৈঠক: সংশ্লিষ্ট পক্ষসমূহ প্রতি ৩ বছর অন্তর অগ্রগতি ও সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বৈঠকে বসে। 
- বাংলাদেশের অনুমোদন: ২ আগস্ট ১৯৯০

উৎস: i) UNTC ওয়েবসাইট।
         ii) Ozone Secretariat.

৩৯.
Climate Vulnerable Forum (CVF)  কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৭
  2. ২০০৮
  3. ২০০৯
  4. ২০১০
ব্যাখ্যা

CVF:
- CVF এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum. 
- এটি জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন।
- CVF প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১১টি দেশ।
- বর্তমান সদস্য: ৭৪টি দেশ।
- উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।
- CVF-V20 সচিবালয় ঘানার আক্রায় অবস্থিত।
- সংস্থাটির একটি আঞ্চলিক অফিস শ্রীলঙ্কার কলম্বোতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি অফিস রয়েছে, যা ব্রেটন উডস ইনিশিয়েটিভের সাথে জড়িত।
- ২০০৯ সালের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনের আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপের রাজধানী মালেতে একত্রিত হয়ে CVF প্রতিষ্ঠা করে।

উৎস: CVF ওয়েবসাইট।

৪০.
ICAN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ভিয়েনা
  3. জেনেভা
  4. হেগ
ব্যাখ্যা

ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।
- এই সংস্থাটির সদর দপ্তর অবস্থিত- জেনেভা, সুইজারল্যান্ড।
- ২০১৭ সালে সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।

উৎস: ICAN ওয়েবসাইট।

৪১.
'গ্রিনহাউজ ইফেক্ট' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
  1. জ্যাকস চার্লস ফুরিয়ে
  2. সোভানটে আরহেনিয়াস
  3. আলবার্ট আইনস্টাইন
  4. জন টিন্ডেল
ব্যাখ্যা

গ্রিন হাউস:
- এটি হচ্ছে এক ধরনের কাচের ঘর।
- নির্দিষ্ট মাত্রায় তাপ ধরে রেখে বা সৃষ্টি করে বিভিন্ন উদ্ভিদ ও শাকসবজি জন্মাবার জন্যেই এটা তৈরি করা হয়।
- প্রধানত শীতপ্রধান দেশে এবং ইদানিং মরুময় তেল প্রধান দেশে এ ধরনের ঘর তৈরি করা হয়।
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন।
- ‘গ্রিন হাউস ইফেক্ট' কথাটি প্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভানটে আরহেনিয়াস।

উৎস: সাধারণ বিজ্ঞান, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪২.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে কোন সংস্থা?
  1. UNESCO
  2. Freedom House
  3. Reporters Without Borders (RSF)
  4. Amnesty International
ব্যাখ্যা

World Press Freedom Index 2025:
- এই সূচকটি প্রকাশ করে ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF)।
- এটি প্রথম প্রকাশ পায় ২০০২ সালে।
- World Press Freedom Index 2025 বা বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক-২০২৫ প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- মূল উদ্দেশ্য: দেশভিত্তিক গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন।
- মোট দেশ: ১৮০টি
- শীর্ষ দেশ: নরওয়ে।
- এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।
- আর বাংলাদেশের অবস্থান: ১৪৯তম।

• শীর্ষ ৫ দেশ:
- নরওয়ে।
- এস্তোনিয়া।
- নেদারল্যান্ডস।
- সুইডেন।
- ফিনল্যান্ড।

উৎস: Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

৪৩.
অপারেশন মিডনাইট হ্যামার পরিচালিত হয় কোন দেশে?
  1. ইরাক
  2. সিরিয়া
  3. ইরান
  4. ভেনিজুয়েলা
ব্যাখ্যা

অপারেশন মিডনাইট হ্যামার:
- অভিযানের নাম: Operation Midnight Hammer
- পরিচালনাকারী দেশ: যুক্তরাষ্ট্র।
- লক্ষ্য: ইরানের পারমাণবিক স্থাপনা।
- অভিযানের তারিখ: ২২ জুন, ২০২৫ অর্থাৎ ইরানের স্থানীয় সময় রবিবার ২২ জুন, ২০২৫ রাত ০২:৪০ থেকে ০৩:০৫ সময়ে এই হামলা চালানো হয়েছিল।
- অভিযানে সাতটি স্টেলথ বি-২ বোমারু বিমান অংশ নেয়।
- এই অভিযানে ১২৫টির বেশি উড়োজাহাজ অংশ নেয়।
- এর মধ্যে ছিল বি-২, জ্বালানি ভরার ট্যাংকার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকারবিধ্বংসী বোমা বহন করতে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।

উৎস: পত্রিকার রিপোর্ট।

৪৪.
Global Liveability Index 2025 অনুসারে কোন শহরটি সবচেয়ে বাসযোগ্য?
  1. জুরিখ, সুইজারল্যান্ড
  2. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
  3. কোপেনহেগেন, ডেনমার্ক
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা

Global Liveability Index 2025:
- প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে The Economist Intelligence Unit (EIU)।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- প্রকাশের তারিখ: ১৬ জুন, ২০২৫।
- সর্বোচ্চ বাসযোগ্য শহর: কোপেনহেগেন, ডেনমার্ক- উচ্চমানের জীবনযাত্রার জন্য শীর্ষে।
- সবচেয়ে কম বাসযোগ্য শহর: দামাস্কাস, সিরিয়া -তালিকার সবচেয়ে নিচে অবস্থান।
- বাংলাদেশের অবস্থান (ঢাকা: ১৭১তম) অর্থাৎ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর। 

• শীর্ষ দেশ:
- কোপেনহেগেন, ডেনমার্ক।
- ভিয়েনা, অস্ট্রিয়া।
- জুরিখ, সুইজারল্যান্ড।
- মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
- জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: পত্রিকা রিপোর্ট।

৪৫.
২০২৫ সালের তথ্য অনুযায়ী বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
ব্যাখ্যা

বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ-২০২৫:
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সৌদি আরব। 
- দেশটি প্রতিদিন ১১ দশমিক ১৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে। 
- যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ১১ শতাংশ।

উল্লেখ্য,
- সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ: যুক্তরাষ্ট্র (USA)।
- দৈনিক উত্তোলন: প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল।
- বিশ্ব উত্তোলনের প্রায় ২২%।
- তেল ভোক্তা দেশ হিসাবেও ১ নম্বরে।
- দৈনিক চাহিদা: প্রায় ২ কোটি ব্যারেল, বিশ্ব চাহিদার প্রায় ২০%।
- তৃতীয় শীর্ষ দেশ: রাশিয়া। দৈনিক উত্তোলন: প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল

উৎস: U.S. Energy Information Administration (EIA), ERA.

৪৬.
সম্প্রতি ৮ আগস্ট, ২০২৫ আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি কোন দেশের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছে?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. তুরস্ক
  4. সৌদি আরব
ব্যাখ্যা

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- চুক্তির তারিখ: ৮ আগস্ট, ২০২৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র।
- মধ্যস্থতাকারী দেশ: যুক্তরাষ্ট্র। 
- উপস্থিত উভয় দেশের নেতৃত্ব: আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান। 
- মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প।
 
উল্লেখ্য,
- বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত। 
- তবে ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

উৎস: নিউজ প্রতিবেদন। [Link]

৪৭.
United Nations Conference on the Human Environment সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন:
- এর পূর্ণরূপ: United Nations Conference on the Human Environment.
- তারিখ : ৫–১৬ জুন, ১৯৭২।
- স্থান: স্টকহোম, সুইডেন।

- এটি স্টকহোম সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলনে UNEP (United Nations Environment Programme) প্রতিষ্ঠা হয়।
- এটি চিল পরিবেশ রক্ষার জন্য বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ।
- বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয় এই সম্মেলন থেকেই।

উৎস: UNEP ওয়েবসাইট।

৪৮.
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. দিল্লি, ভারত
  2. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
  3. রিও ডি জেনিরো, ব্রাজিল
  4. মস্কো, রাশিয়া
ব্যাখ্যা

১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
- তারিখ: ৬–৭ জুলাই, ২০২৫।
- স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল। 
- এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের পাল্টা আমদানি শুল্ক এবং ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলার সমালোচনা করা হয়।
- সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে-
- যুক্তরাষ্ট্রের শুল্কনীতি,
- মধ্যপ্রাচ্য সংকট,
- কৃত্রিম বুদ্ধিমত্তা,
- বৈশ্বিক স্বাস্থ্যনীতি ও
- জলবায়ু পরিবর্তন। 

উল্লেখ্য,
- ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বৃহত্তম উদীয়মান অর্থনীতির নেতারা “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
- তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হন।
- সম্মেলনে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ২০০টির বেশি নতুন সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
- এছাড়া, বন সংরক্ষণে দীর্ঘমেয়াদী তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং বিশ্ব শান্তি ও ন্যায়সঙ্গত উন্নয়নের লক্ষ্যে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

উৎস: BRICS ওয়েবসাইট। [Link]