পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
Subject - English Language and Grammar Topic - Noun [The Determiner, Number&Gender, The Pronoun সহ] সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
Which type of noun is “Mutton”?
  1. Proper noun
  2. Material noun 
  3. Abstract noun
  4. Common noun 
সঠিক উত্তর:
Material noun 
উত্তর
সঠিক উত্তর:
Material noun 
ব্যাখ্যা

Correct Answer: খ) Material noun

• Material noun: যে Noun দ্বারা কোনো বস্তু বা পদার্থকে বোঝায়, যা সাধারণত গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়, তাকে Material noun বলে।
- এগুলো সাধারণত uncountable noun হয় — অর্থাৎ গণনা করা যায় না, কিন্তু ওজন বা পরিমাণে মাপা যায়।
- Mutton (ভেড়া/খাসির মাংস) হলো একটি Material noun, কারণ এটি একটি পদার্থ/বস্তু। এটি গণনা করা যায় না (যেমন: এক মাটন, দুই মাটন বলা যায় না)। পরিমাপ করা যায় (যেমন: এক কেজি মাটন)।

•  Material noun-এর বৈশিষ্ট্য:
- এটি সাধারণত Uncountable noun হয়।
- এর আগে a/an বসে না।
- পরিমাণ বোঝাতে some, a piece of, a kilo of ইত্যাদি ব্যবহার করা হয়। 

•  Material noun-এর অন্যান্য উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Sugar, Oil etc. 
- এগুলোকে গণনা করা যায় না, কিন্তু কেজি, লিটার, টুকরা ইত্যাদিতে মাপা যায়।

.
"The two brothers help each other in their studies."
'Each other' in this sentence is a: 
  1. Reflexive Pronoun
  2. Distributive Pronoun
  3. Demonstrative Pronoun
  4. Reciprocal Pronoun
সঠিক উত্তর:
Reciprocal Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Reciprocal Pronoun
ব্যাখ্যা

Correct Answer: ঘ) Reciprocal Pronoun.
 
• Reciprocal Pronoun: যে সকল Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বা ক্রিয়াকলাপ বোঝানোর জন্য ব্যবহৃত হয়, তাদেরকে Reciprocal Pronoun বলা হয়। অর্থাৎ Reciprocal Pronoun হলো এমন সর্বনাম (Pronoun) যা দেখায় যে একটি ক্রিয়া দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিকভাবে সম্পাদিত হচ্ছে।
 
বাক্য: "The two brothers help each other in their studies."
- এখানে "each other" শব্দটি দুই ভাইয়ের মধ্যে পারস্পরিক সাহায্য করার বিষয়টি বোঝাচ্ছে।
- এই বাক্যে "each other" বলতে বোঝাচ্ছে যে একজন ভাই অন্য ভাইকে সাহায্য করে এবং অন্য ভাইও একজনকে সাহায্য করে।
- অর্থাৎ: একজন আরেকজনকে সাহায্য করে, এটি একপক্ষীয় নয়।
- Reciprocal Pronoun-এর মূল বৈশিষ্ট্য: পারস্পরিক ক্রিয়াকলাপ বোঝানো।
 
Reciprocal Pronoun-এর উদাহরণ:
- Each other → দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। 
- One another → দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়।

অন্য অপশনগুলো:
ক) Reflexive Pronoun → নিজেকে নির্দেশ করে (myself, yourself, himself, herself ইত্যাদি)।
খ) Demonstrative Pronoun → নির্দিষ্ট কোনো বস্তুকে দেখিয়ে দেয় (this, that, these, those)।
গ) Distributive Pronoun → একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বোঝায় (each, either, neither)।

সুতরাং, প্রশ্নের এই বাক্যে Each other একটি Reciprocal Pronoun।

.
Select the right word to complete:
Could you please give me _______ information about the course?
  1. an
  2. any
  3. some
  4. a
সঠিক উত্তর:
some
উত্তর
সঠিক উত্তর:
some
ব্যাখ্যা

Correct Answer: গ) some
 
Complete Sentence: Could you please give me some information about the course?
 বাংলা অনুবাদ: আপনি কি অনুগ্রহ করে আমাকে কোর্স সম্পর্কে কিছু তথ্য দিতে পারেন?

-  Information একটি Uncountable Noun। তাই এর পূর্বে a বা an বসবে না।

- সাধারণত প্রশ্নবোধক বাক্যে বা negative বাক্যে any ব্যবহার করা হয়। কিন্তু যখন কোনো প্রস্তাব (offer) বা অনুরোধ (request) দেওয়া হয়, তখন সেই প্রশ্নবোধক বাক্যেও some ব্যবহার করতে হয়।
- এই বাক্যটি একটি বিনীত অনুরোধ, তাই এখানে some ই সঠিক। এর অর্থ হলো "কিছু তথ্য" (কিন্তু নির্দিষ্ট পরিমাণ নয়)।
 
অন্য অপশনগুলো:
ক) ও ঘ) an / a → Indefinite Article, শুধু Countable Singular Noun-এর পূর্বে বসে। 'Information' Uncountable।
খ) any → সাধারণত প্রশ্নে বসলেও অনুরোধ বা প্রস্তাবের ক্ষেত্রে some ব্যবহার করা হয়। যেমন: "Do you have any information?" (তোমার কাছে কোনো তথ্য আছে কি?) - এটি সরাসরি প্রশ্ন।

• Determiner:
- Determiner হলো এমন শব্দ যা noun কে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে চিহ্নিত করে। 
- এর কাজ noun কে determine করা, অর্থাৎ noun-এর সংখ্যা, পরিমাণ, মালিকানা, নির্দিষ্টতা ইত্যাদি বোঝানো।
-  এটি noun কে modify করতে পারে, কিন্তু modify করাই এর প্রধান কাজ নয়।

• Determiners can be following types - 
- Articles - A, an, the.
- Demonstrative - This, that, these, those. 
- Possessive - My, your, his, her, etc.
- Quantifier - Some, few, a few, fewer, no, one, two, a lot of, several, lot of, much, many, little, a little, the little etc. 
- Numbers - Two, second, last, etc. 
- Interrogatives - Which, what, whose, etc.

Source: A Practical English Grammar by A.J. Thomson and A.V. Martinet.

.
What is the feminine gender of 'Fox'? 
  1. Doe
  2. Vixen
  3. Oxen
  4. Sow
সঠিক উত্তর:
Vixen
উত্তর
সঠিক উত্তর:
Vixen
ব্যাখ্যা

Correct Answer: খ) Vixen

• The feminine gender of 'Fox' is- Vixen.

• Fox (noun) [Masculine gender]
- English Meaning: A male wild mammal belonging to the dog family that has a pointed face and ears, a wide tail covered in fur, and often reddish-brown fur.
- Bangla Meaning: খেঁকশিয়াল; শৃগাল।

• Vixen (noun) [Feminine gender]
- English Meaning: a female fox.
- Bangla Meaning: শৃগালী; স্ত্রীশেয়াল। 

অন্য অপশনগুলো:
ক) Doe:
- Doe হলো হরিণী (স্ত্রী হরিণ)।
- এর Masculine gender হলো Buck (পুরুষ হরিণ)।
গ) Oxen:
- Oxen হলো Ox (ষাঁড়/বলদ) -এর Plural form (বহুবচন)।
- এটি কোনো gender নয়, বরং সংখ্যা নির্দেশ করে।
ঘ) Sow:
- Sow হলো স্ত্রী শূকর (female pig)।
- এর Masculine gender হলো Boar (পুরুষ শূকর)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
Which word is always used as Singular?
  1. Police
  2. People
  3. Swine
  4. Information
সঠিক উত্তর:
Information
উত্তর
সঠিক উত্তর:
Information
ব্যাখ্যা

Correct Answer: ঘ) Information

• Information শব্দটি সর্বদা Singular number-এ ব্যবহৃত হয়।
- এটি কখনো Plural হয় না। Plural বোঝাতে হলে "pieces of information" বা "items of information" ব্যবহার করতে হয়।

• Number:
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে।
- Number দুই প্রকার। যথা:
1. Singular Number
2. Plural Number

• কিছু শব্দ আছে যেগুলো সব সময় Singular হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- Information,
- Furniture,
- Scenery,
- Portry,
- Issue,
- Abbuse,
- Alphabat,
- News,
- Gallows,
- Ethics,
- Politics,
- Athletics, etc.

• আবার কিছু কিছু শব্দ আছে যা সব সময় Plural হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- Cattle,
- People,
- Police,
- Folk,
- Swine,
- Vermin, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.

.
What type of noun is “Cattle”?
  1. Proper noun
  2. Material noun
  3. Collective noun
  4. Common noun
সঠিক উত্তর:
Collective noun
উত্তর
সঠিক উত্তর:
Collective noun
ব্যাখ্যা

Correct Answer: গ) Collective noun

- Cattle একটি Collective noun.

• Cattle (noun) [plural]
- English Meaning: a group of animals that includes cows, buffalo, and bison, that are often kept for their milk or meat.
- Bangla Meaning: (plural) গবাদিপশু।

- Cattle শব্দটি plural noun, যার অর্থ হলো গবাদিপশু (cow, buffalo, bison ইত্যাদি)। এটি কোনো একক প্রাণীকে বোঝায় না, বরং একটি সমষ্টি বা দল বোঝায়। তাই এটি Collective noun।

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- অর্থাৎ যে Noun দ্বারা একই ধরনের ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বা গোষ্ঠী বোঝায়, তাকে Collective noun বলে। কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।

Collective noun-এর বৈশিষ্ট্য:
- এটি দেখতে singular হলেও অর্থে plural হতে পারে।
- এটি একটি সম্পূর্ণ গোষ্ঠীকে এককভাবে নির্দেশ করে।

- কিছু Collective noun-এর উদাহরণ: Cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority, class, team, flock, crowd, etc.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

.
I myself saw him break the window.
What type of pronoun is the underlined word?
  1. Reflexive Pronoun
  2. Emphatic Pronoun
  3. Personal Pronoun
  4. Possessive Pronoun
সঠিক উত্তর:
Emphatic Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Emphatic Pronoun
ব্যাখ্যা

Correct Answer: খ) Emphatic Pronoun

Sentence: I myself saw him break the window.
বাংলা অনুবাদ: আমি নিজেই তাকে জানালা ভাঙতে দেখেছি।

• Emphatic Pronoun: যে সর্বনাম দ্বারা কোনো noun বা pronoun-এর ওপর জোর দেওয়া হয়, তাকে Emphatic Pronoun বলে। এটি বাক্য থেকে সরিয়ে ফেললেও বাক্যের মূল অর্থের পরিবর্তন হয় না।
- এখানে myself শব্দটি "I" এর ওপর জোর দিচ্ছে। এর অর্থ হলো "আমি এবং শুধুমাত্র আমি" তাকে দেখেছি।
- যদি আমরা "myself" শব্দটি সরিয়ে দিয়ে বলি "I saw him break the window," তাহলেও বাক্যটি সম্পূর্ণ এবং অর্থবোধক থাকে। তাই এটি Emphatic Pronoun।

অন্য অপশনগুলো:
ক) Reflexive Pronoun →  Reflexive Pronoun-এর ক্ষেত্রে, subject-ই object-এর কাজ করে। যেমন: "I hurt myself." এখানে "hurt" ক্রিয়াটি "I" এর ওপরই প্রয়োগ হয়েছে। কিন্তু প্রশ্নের বাক্যে "saw" ক্রিয়াটি "I" এর ওপর প্রয়োগ হয়নি, বরং "him" এর ওপর হয়েছে। 
গ) Personal Pronoun → যেমন- I, me। "myself" হলো "I" কে জোর দেওয়ার জন্য, নিজেই একটি Personal Pronoun নয়। 
ঘ) Possessive Pronoun → যেমন- mine। এটি মালিকানা বোঝায়, জোর নয়।

Emphatic Pronoun-এর বৈশিষ্ট্য:
- এটি বাক্যের subject-কে জোর দিয়ে প্রকাশ করে।
- এটি গঠিত হয়: Personal Pronoun + self/selves
→ Singular: myself, yourself, himself, herself, itself
→ Plural: ourselves, yourselves, themselves
- এটি বাক্য থেকে বাদ দিলেও বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে, শুধু জোর কমে যায়।
- এটি object হিসেবে নয়, বরং subject-এর পরপর বা বাক্যের শেষে বসে।
 
উদাহরণ:
- I myself saw the accident. → আমি নিজে দুর্ঘটনাটি দেখেছি।
- We ourselves built this house. → আমরা নিজেরা এই বাড়ি বানিয়েছি।
- The President himself attended the meeting. → রাষ্ট্রপতি নিজে সভায় উপস্থিত ছিলেন।

• Reflexive Pronoun হলো সেই সর্বনাম যা বাক্যে কর্তা (subject) এবং কর্ম (object) একই হলে ব্যবহৃত হয়। অর্থাৎ, যখন কর্তা নিজেই কাজটি নিজের উপর করে, তখন Reflexive Pronoun ব্যবহৃত হয়।

 Reflexive Pronoun-এর বৈশিষ্ট্য:
- এটি subject এবং object একই ব্যক্তি হলে ব্যবহৃত হয়।
- এটি গঠিত হয়: Personal Pronoun + self/selves
→ Singular: myself, yourself, himself, herself, itself.
→ Plural: ourselves, yourselves, themselves.

উদাহরণ:
- Myself → I did it myself. (আমি নিজেই কাজটি করেছি।)
- Yourself → Did you enjoy yourself? (তুমি কি নিজে আনন্দ পেয়েছো?)
- Himself → He hurt himself. (সে নিজেকে আঘাত করেছে।)
- Themselves → They prepared themselves. (তারা নিজেদের প্রস্তুত করল।)

.
How ______ milk do we need for the recipe?
  1. many
  2. few
  3. much
  4. little
সঠিক উত্তর:
much
উত্তর
সঠিক উত্তর:
much
ব্যাখ্যা

Correct Answer: গ) much

Complete Sentence: "How much milk do we need for the recipe?"
বাংলা অনুবাদ: রেসিপিটির জন্য আমাদের কতটুকু দুধ প্রয়োজন?

Milk একটি Uncountable noun (গণনাযোগ্য নয়)।
Uncountable noun-এর পরিমাণ জানতে "How much" ব্যবহার করা হয়।
অর্থাৎ "Milk" (দুধ) একটি Uncountable Noun (গণনা করা যায় না এমন বিশেষ্য)। আমরা দুধের পরিমাণ পরিমাপ করতে পারি (যেমন: এক লিটার দুধ), কিন্তু এটিকে গণনা করতে পারি না (যেমন: একটি দুধ, দুটি দুধ — এভাবে বলা যায় না)।

• Quantifier এর ব্যবহার:
- Much: Uncountable Noun-এর পরিমাণ সম্পর্কে প্রশ্ন করতে বা নেতিবাচক বাক্যে much ব্যবহার করা হয়। যেহেতু প্রশ্নটি দুধের পরিমাণ সম্পর্কে, তাই much ই সঠিক শব্দ।
- Many: Countable Noun-এর সংখ্যা সম্পর্কে প্রশ্ন করতে many ব্যবহার করা হয় (যেমন: "How many bottles of milk?")।
- Few / Little: এগুলো প্রশ্নবোধক শব্দ নয়, বরং determiner হিসেবে কাজ করে। Few Countable Noun-এর সাথে এবং Little Uncountable Noun-এর সাথে বসে "অল্প সংখ্যক/পরিমাণ" বোঝাতে।

প্রশ্ন করার জন্য "how much" বা "how many" ব্যবহার করতে হয়।
- How much? → জিজ্ঞাসা করবে Uncountable জিনিসের পরিমাণ সম্পর্কে (যেমন: water, sugar, money, time, milk)।
- How many? → জিজ্ঞাসা করবে Countable জিনিসের সংখ্যা সম্পর্কে (যেমন: books, friends, cars, bottles)।

অন্য অপশনগুলো:
ক) many - Countable noun-এর সাথে ব্যবহৃত হয় Milk uncountable.
খ) few - Countable noun-এর সাথে ব্যবহৃত হয় Milk uncountable.
ঘ) little - যদিও এটি Uncountable Noun-এর জন্য, তবে এটি প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় না। এটি একটি নির্দিষ্ট পরিমাণ (অল্প) বোঝায়।

.
Which of the following is a common gender?
  1. Lady
  2. Sow
  3. Fowl
  4. Gander
সঠিক উত্তর:
Fowl
উত্তর
সঠিক উত্তর:
Fowl
ব্যাখ্যা

Correct Answer: গ) Fowl.

• Common Gender হলো সেই noun বা pronoun যা পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গকে বোঝাতে ব্যবহৃত হয়।
Fowl মানে হলো যে কোনো পাখি — এটি মোরগ (cock) বা মুরগী (hen) উভয়কেই বোঝাতে পারে। তাই এটি Common Gender.

• Fowl [common gender]
- English Meaning: A bird of any kind; a cock or hen of the domestic chicken.
- Bangla Meaning: যে কোন পাখি; বিশেষ করে মোরগ বা মুরগী।

অন্যান্য অপশনগুলো:
ক) Lady (উচ্চবংশীয় স্ত্রীলোক) হলো feminine gender.
- এর masculine gender হচ্ছে- Lord (মনিব; সম্ভ্রান্ত পুরুষ).
খ) Sow (পূর্ণবয়স্ক শূকরী) হলো feminine gender.
- এর masculine gender হচ্ছে- Boar (বন্য মর্দা শূকর)।
ঘ) Gander (রাজহাঁস; কলহংস) হলো masculine gender.
- এর feminine form - goose (রাজহংসী).

১০.
Choose the plural noun-
  1. Genius
  2. Apices
  3. Alumna
  4. Criterion
সঠিক উত্তর:
Apices
উত্তর
সঠিক উত্তর:
Apices
ব্যাখ্যা

Correct Answer: খ) Apices.

- Apices  হলো Apex শব্দটির Plural form (বহুবচন)।

- Apex (শীর্ষবিন্দু/চূড়া) → Apices (শীর্ষবিন্দুসমূহ)

• Apex (noun)
- English meaning: The uppermost point: vertex; the highest or culminating point.
- Bangla meaning: উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু।

- এর plural form হলো- 'apexes' বা 'apices'.

অন্যান্য অপশনগুলো:
ক) Genius - প্রতিভা; সৃজনী ক্ষমতা।
- এর plural form হলো- geniuses or genii (অশরীরী আত্মা; ভূতপ্রেত).
গ) Alumna - স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী।
- এর plural form হলো- alumnae.
ঘ) Criterion - বিচারের মাপকাঠি; মানদণ্ড।
- এর plural form হলো- 'criteria' বা 'criterions'.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১১.
Identify the noun from the options below.
  1. Nostalgic
  2. Nostalgical
  3. Nostalgia
  4. Nostalgically
সঠিক উত্তর:
Nostalgia
উত্তর
সঠিক উত্তর:
Nostalgia
ব্যাখ্যা

Correct Answer: গ) Nostalgia

• Nostalgia (noun):
English Meaning - A feeling of pleasure and also slight sadness when you think about things that happened in the past.
Bangla Meaning - গৃহকাতরতা; অতীতবিধুরতা।

Other options:
ক) Nostalgic - (Adjective) গৃহকাতর; অতীতস্মৃতিবিধুর। 
খ) Nostalgical - এটি কোনো সঠিক ইংরেজি শব্দ নয়
ঘ) Nostalgically - (Adverb) স্মৃতিবিধুরভাবে; অতীতকাতরভাবে

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

১২.
Which of the following is a distributive pronoun?
  1. One
  2. Either
  3. Who
  4. Them
সঠিক উত্তর:
Either
উত্তর
সঠিক উত্তর:
Either
ব্যাখ্যা

Correct Answer: খ) Either.

• Distributive Pronoun: যে সর্বনাম (Pronoun) দ্বারা একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বা আলাদা ভাবে বোঝানো হয়, তাকে Distributive Pronoun বলে। এটি সাধারণত দুই বা ততোধিক ব্যক্তি/বস্তুর মধ্যে থেকে যে কোনো একটিকে নির্দেশ করে। অর্থাৎ, যখন কোনো সমষ্টির মধ্যে প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করা হয়, তখন Distributive Pronoun ব্যবহৃত হয়।

উদাহরণ: Sentence: You can take either road.
বাংলা অনুবাদ: তুমি যেকোনো একটি রাস্তা নিতে পারো।

- এখানে Either শব্দটি দুটি রাস্তার মধ্যে থেকে যে কোনো একটিকে বেছে নেওয়ার কথা বোঝায়। অর্থাৎ, একটি রাস্তা নেওয়া যাবে, দুটি একসাথে নয়। এই পৃথক বোঝানোর কারণে এটি একটি Distributive Pronoun।

- Distributive Pronoun-এর উদাহরণ: Each (প্রত্যেকটি), Either (দুটির যেকোনো একটি), Neither (দুটির কোনোটিই নয়)।
 
অন্য অপশনগুলো:
ক) One → এটি একটি Indefinite Pronoun। এটি একজন অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝায়। যেমন: "One must do one's duty."
গ) Who → এটি একটি Interrogative Pronoun (প্রশ্ন করার জন্য) বা Relative Pronoun (clause যুক্ত করার জন্য)। যেমন: "Who is there?".
ঘ) Them → এটি একটি Personal Pronoun (Object form)। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিদের (বহুবচন) নির্দেশ করে। যেমন: "I gave them a gift.". 

Pronoun Types:
- Distributive: Each, Either, Neither
- Indefinite: One, Someone, Anybody, Nothing
- Interrogative: Who, What, Which, Whom, Whose
- Personal: I, me, you, he, him, she, her, it, we, us, they, them
- Demonstrative: This, That, These, Those
- Relative: Who, Which, That, Whom, Whose
- Reflexive/Emphatic: Myself, Yourself, Himself, Herself, Itself, Ourselves, Themselves
 
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৩.
Choose the correct article: ______ Mount Everest is ______ highest mountain in the world.
  1. The, a
  2. A, the 
  3. The, the
  4. No article, the
সঠিক উত্তর:
No article, the
উত্তর
সঠিক উত্তর:
No article, the
ব্যাখ্যা

Correct Answer: ঘ) No article, the.

• প্রথম শূন্যস্থান: ______ Mount Everest
- Mount Everest একটি একক পর্বতশৃঙ্গের নাম (Proper noun)। Proper noun হিসেবে একক পর্বত, হ্রদ, দ্বীপ, শহর, দেশ ইত্যাদির নামের পূর্বে সাধারণত কোনো article (a/an/the) বসে না।
- উদাহরণ: Mount Fuji, Lake Superior, Dhaka, Bangladesh — এগুলোর আগে The বসে না।
-  তাই এখানে No article বসবে।
- কিন্তু The Himalayas (পর্বতশ্রেণী), The Bay of Bengal (উপসাগর), The United States (বর্ণনামূলক নাম) — এগুলোর আগে The বসে।

• দ্বিতীয় শূন্যস্থান: ______ highest mountain
- highest হলো superlative degree.
- Superlative degree-এর আগে সবসময় The বসে।
- সঠিক হবে: the highest mountain
 
সঠিক বাক্যটি হবে: Mount Everest is the highest mountain in the world.

১৪.
What is the feminine gender of 'Executor'?
  1. Executrress
  2. Executrix
  3. Executrice
  4. Executora
সঠিক উত্তর:
Executrix
উত্তর
সঠিক উত্তর:
Executrix
ব্যাখ্যা

Correct Answer: খ) Executrix 

• Executor (noun) 
English Meaning: a person who deals with the wishes expressed in a will.
Bangla Meaning: উইল কার্যকর করার ভারপ্রাপ্ত ব্যক্তি; নির্বাহক। 

• Executrix (noun)
English Meaning: a female executor.
Bangla Meaning: মহিলা নির্বাহক।

অন্যান্য অপশনগুলো:
- অপ্রাসঙ্গিক। 

১৫.
Which one is the plural form of 'Swine'?
  1. Swong
  2. Swuns
  3. Swine
  4. Swiness
সঠিক উত্তর:
Swine
উত্তর
সঠিক উত্তর:
Swine
ব্যাখ্যা

Correct Answer: গ) Swine.

• Swine (শূকর/জঘন্য লোক) একটি Unchanged Plural শব্দ।
- Swine শব্দটির Singular এবং Plural form একই থাকে।
অর্থাৎ, একটি শূকর বোঝাতেও Swine এবং একাধিক শূকর বোঝাতেও Swine ব্যবহার করা হয়।

• Swine (plural অপরিবর্তিত):
- English Meaning: a pig; a contemptible person.
- Bangla Meaning: (প্রাচীন প্রয়োগ বা সাহিত্য) শূকর; শুয়োর; বরাহ: নিষেধ (কটূক্তিমূলক ও তুচ্ছার্থে) জঘন্য লোক।

- এর singular এবং plural form একই।
- তবে (তুচ্ছার্থে) জঘন্য লোক অর্থে (plural swine or swines).

• এইরকম আরো কতগুলো Noun যাদের Singular and Plural form একই। 
- যেমন: Aircraft, corps, deer, sheep, gross, salmon, series, innings, apparatus, Taka, etc.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১৬.
What type of noun is the word “Infancy”?
  1. Common
  2. Abstract
  3. Material
  4. Collective
সঠিক উত্তর:
Abstract
উত্তর
সঠিক উত্তর:
Abstract
ব্যাখ্যা

Correct Answer: খ) Abstract

- Infancy একটি Abstract noun.

• Abstract Noun: যে Noun দ্বারা কোনো বস্তুর বাহ্যিক অস্তিত্ব নেই, যা ইন্দ্রিয়ের সাহায্যে (দেখা, শোনা, স্পর্শ করা, গন্ধ নেওয়া) অনুভব করা যায় না, বরং অনুভূতি, অবস্থা, গুণ বা ধারণা বোঝায়, তাকে Abstract noun বলে।

- Infancy (শৈশব) একটি অবস্থা বা সময়কাল নির্দেশ করে। এটি কোনো বস্তু নয় যা আমরা দেখতে বা স্পর্শ করতে পারি। এটি একটি ধারণা বা অবস্থা মাত্র। তাই Infancy একটি Abstract noun.

- কিছু Abstract noun-এর উদাহরণ: Happiness, Honesty, Liberty, Childhood, Fatherhood.

Source: Cambridge Dictionary.

১৭.
Complete the sentence: One should take care of ______ health.
  1. his
  2. one's
  3. once
  4. everyone's
সঠিক উত্তর:
one's
উত্তর
সঠিক উত্তর:
one's
ব্যাখ্যা

Correct Answer: খ) one's

Complete sentence: "One should take care of one's health."
 বাংলা অর্থ: মানুষের উচিত নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া বা একজনের উচিত নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া।
- এখানে One-এর স্বাস্থ্য → one's health হবে।

- One একটি Indefinite Personal Pronoun যা সাধারণভাবে মানুষ মাত্র বা সাধারণ ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
- যখন One subject হিসেবে ব্যবহৃত হয়, তখন এর possessive form হয় one’s।
- অর্থাৎ  বাক্যে Subject হিসাবে One বসলে এর Possessive Adjective হিসাবে one's হবে।
- One-কে নির্দেশ করতে his বা her ব্যবহার করা হয় না। 
- আধুনিক ইংরেজিতে কখনও কখনও their ব্যবহার করা হলেও, পরীক্ষার প্রেক্ষিতে one's-ই সঠিক।

অন্য অপশনগুলো: 
ক) his - One-এর জন্য his ব্যবহার করা হয় না।
গ) once - "একবার" অর্থে adverb, pronoun নয়।
ঘ) everyone's - "সবার" অর্থে, কিন্তু subject "One".

১৮.
Select the suitable words for the blank:  _____ can be grown on arid land.
  1. Only little crop
  2. Only a little crops
  3. Only few crop
  4. Only a few crops
সঠিক উত্তর:
Only a few crops
উত্তর
সঠিক উত্তর:
Only a few crops
ব্যাখ্যা

Correct Option: ঘ) Only a few crops

Complete Sentence: Only a few crops can be grown on arid land. 
বাংলা অনুবাদ: শুষ্ক জমিতে মাত্র কিছু ফসল উৎপাদন করা যায়।

- Crops একটি Countable noun (গণনাযোগ্য বিশেষ্য)।
- Countable noun-এর সাথে few বা a few ব্যবহৃত হয়।
- Only এর পরে সাধারণত a few (countable noun এর জন্য) অথবা a little (uncountable noun এর জন্য) ব্যবহৃত হয়।
- এখানে crops (countable) হওয়ায় only a few হবে।
- Only a few অর্থ: কেবলমাত্র কিছু (কয়েকটি)।
→ তাই সঠিক উত্তর হবে Only a few crops।

অন্য অপশনগুলো:
ক) Only little crop → little uncountable noun এর সাথে ব্যবহৃত হয়, crop countable।
খ) Only a little crops → a little uncountable noun এর সাথে ব্যবহৃত হয়, crops countable।
গ) Only few crop → few plural countable noun এর সাথে ব্যবহৃত হয়, কিন্তু এখানে singular crop দেওয়া হয়েছে।

১৯.
'Artist' belongs to which gender?
  1. Neuter
  2. Feminine
  3. Masculine
  4. Common
সঠিক উত্তর:
Common
উত্তর
সঠিক উত্তর:
Common
ব্যাখ্যা

Correct Answer: ঘ) Common.

• Artist (শিল্পী) একটি Common Gender (উভয়লিঙ্গ) শব্দ।
- Artist শব্দটি দ্বারা পুরুষ শিল্পী (male artist) বা স্ত্রী শিল্পী (female artist) উভয়কেই বোঝানো যায়।
-  নির্দিষ্টভাবে পুরুষ বা স্ত্রী নির্দেশ করে না, তাই এটি Common Gender-এর অন্তর্ভুক্ত।

• Artist  (noun) 
English Meaning: a person who paints, draws, or makes sculptures
Bangla Meaning: (১) যে ব্যক্তি সুকুমার শিল্পের চর্চা করে; শিল্পী; বিশেষত চিত্রশিল্পী। (২) যে ব্যক্তি দৃঢ়তার সঙ্গে কোনো কিছু করে। 
 
অন্যান্য অপশনগুলো:
ক) Neuter
- Neuter Gender (ক্লীব লিঙ্গ) হয় জড় বস্তু বা প্রাণহীন সত্তার ক্ষেত্রে (যেমন: Book, Table, Pen)।
খ) Feminine
- Feminine Gender (স্ত্রীলিঙ্গ) হয় শুধুমাত্র স্ত্রী বাচক শব্দের ক্ষেত্রে (যেমন: Actress, Woman, Girl)।
গ) Masculine
- Masculine Gender (পুংলিঙ্গ) হয় শুধুমাত্র পুরুষ বাচক শব্দের ক্ষেত্রে (যেমন: Actor, Man, Boy)।
 
Common Gender-এর অন্যান্য উদাহরণ:
- Parent (পিতা-মাতা)
- Child (সন্তান)
- Baby (শিশু)
- Student (ছাত্র/ছাত্রী)
- Teacher (শিক্ষক/শিক্ষিকা)
- Doctor (ডাক্তার)
- Engineer (ইঞ্জিনিয়ার)
- Friend (বন্ধু/বান্ধবী)
- Enemy (শত্রু)
- Monarch (সম্রাট/সম্রাজ্ঞী)

২০.
Identify the word that takes a different form in the plural.
  1. Deer
  2. Sheep
  3. Focus
  4. Aircraft
সঠিক উত্তর:
Focus
উত্তর
সঠিক উত্তর:
Focus
ব্যাখ্যা

Correct Answer: গ) Focus.

- Focus (noun) (verb) 
- English meaning: The main or central point of something, especially of attention or interest.
- Bangla meaning: (মনোযোগ, প্রবণতা) কেন্দ্রবিন্দু।

• Focus (ফোকাস/কেন্দ্রবিন্দু) এমন একটি শব্দ যা Plural-এ ভিন্ন রূপ ধারণ করে।
- Focus-এর দুটি Plural form আছে: Foci এবং Focuses।
- Singular: Focus (একটি কেন্দ্রবিন্দু)
- Plural: Foci/Focuses (একাধিক কেন্দ্রবিন্দু)
এটি Singular এবং Plural-এ একই রূপে থাকে না, বরং পরিবর্তিত হয়।
 
অন্যান্য অপশনগুলো :
ক) Deer:
- Deer (হরিণ) একটি Unchanged Plural শব্দ।
Singular: Deer , Plural: Deer
Example: One deer, two deer.
খ) Sheep:
- Sheep (ভেড়া) একটি Unchanged Plural শব্দ।
Singular: Sheep , Plural: Sheep
Example: One sheep, many sheep.
ঘ) Aircraft:
- Aircraft (বিমান) একটি Unchanged Plural শব্দ।
Singular: Aircraft , Plural: Aircraft
Example: One aircraft, several aircraft.

• Example:
- Singular: The focus of the research is on climate change.
- Plural: Their foci/focuses are on different aspects of the project.

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.

২১.
“Helen was a beauty.” Here “beauty” belongs to which class of noun?
  1. Proper Noun
  2. Abstract Noun
  3. Collective Noun
  4. Common Noun
সঠিক উত্তর:
Common Noun
উত্তর
সঠিক উত্তর:
Common Noun
ব্যাখ্যা

Correct Answer: ঘ) Common Noun.

প্রশ্নের উল্লিখিত বাক্য: “Helen was a beauty.”
- এখানে “beauty” শব্দটি গুণ বোঝাচ্ছে না (যেমন সুন্দরতা বা সৌন্দর্য), বরং beautiful lady শ্রেণি বোঝাচ্ছে।
- অর্থাৎ, Helen-কে “a beauty” বলা মানে তিনি সুন্দরী নারীদের শ্রেণির অন্তর্ভুক্ত। তাই এটি Common Noun.

• Common Noun: যে Noun দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝায়, তাকে Common Noun বলে। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে বরং একই শ্রেণির সকলের সাধারণ নাম নির্দেশ করে।
অর্থাৎ যে noun কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একই শ্রেণির ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় Common Noun বলে।

Common noun এর বৈশিষ্ট্য:
- Common noun নির্দিষ্ট কিছু নয়, সাধারণ কিছু বোঝায়।
- এদের আগে a, an, the বসতে পারে।
- এটি Countable এবং Uncountable দুই ধরনের হতে পারে।
- Common noun ছোট হাতের অক্ষরে শুরু হয় (বাক্যের শুরু ছাড়া)।

২২.
"The teacher gave the students their assignments. They had to submit them by Friday."
What type of pronoun is the underlined word?
  1. Relative Pronoun 
  2. Personal Pronoun
  3. Distributive Pronoun
  4. Demonstrative Pronoun
সঠিক উত্তর:
Personal Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Personal Pronoun
ব্যাখ্যা

Correct Answer: খ) Personal Pronoun.

The sentence: The teacher gave the students their assignments. They had to submit them by Friday.
বাংলা অনুবাদ: শিক্ষক ছাত্রদের তাদের অ্যাসাইনমেন্ট দিলেন। তাদেরকে শুক্রবারের মধ্যে জমা দিতে হবে।

• Personal Pronoun: যে সর্বনাম (Pronoun) দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, তাকে Personal Pronoun বলে।
- এখানে They শব্দটি নির্দিষ্টভাবে "the students" (ছাত্রদের) কে নির্দেশ করছে। যেহেতু এটি একটি নির্দিষ্ট দলকে বোঝাচ্ছে, তাই এটি একটি Personal Pronoun।
Personal Pronoun-এর আরও উদাহরণ: I, me, you, he, him, she, her, it, we, us, they, them.
 
অন্য অপশনগুলো:
ক) Relative Pronoun → যেমন- who, which, that। এগুলো দুটি clause (বাক্যাংশ) যুক্ত করে। এখানে "They" কোনো clause যুক্ত করছে না।
খ) Demonstrative Pronoun → যেমন- this, that, these, those। এগুলো কোনো বস্তুকে দেখিয়ে বোঝায়। "They" কোনো বস্তুকে দেখিয়ে বোঝাচ্ছে না।
ঘ) Distributive Pronoun → যেমন- each, either, neither। এগুলো একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বোঝায়। "They" সমগ্র দলকে একসাথে বোঝাচ্ছে, পৃথকভাবে নয়।

২৩.
Complete the sentence: 
I am glad that I have _______ friends to help me in this difficult time.
  1. few
  2. a few
  3. little
  4. a little
সঠিক উত্তর:
a few
উত্তর
সঠিক উত্তর:
a few
ব্যাখ্যা

Correct Answer: খ) a few

Complete sentence: I am glad that I have a few friends to help me in this difficult time.
বাংলা অনুবাদ: আমি খুশি যে এই কঠিন সময়ে আমাকে সাহায্য করার জন্য আমার কয়েকজন বন্ধু আছে।

- Friends একটি Countable noun।
- Countable noun-এর সাথে few বা a few বসে।
- বক্তা এখানে আনন্দিত, কারণ তার কিছু বন্ধু আছে — এটি ইতিবাচক অর্থ।
- a few মানে কিছু (কয়েকটি), যা ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়।
- few মানে প্রায় নেই, যা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়।
- little এবং a little ব্যবহৃত হয় Uncountable noun-এর সাথে।
- Friends countable noun হওয়ায় little / a little বসতে পারে না।

সুতরাং a few এটি একটি ইতিবাচক শব্দ। এর অর্থ "কিছু সংখ্যক" বা "কয়েকজন"। যেহেতু বক্তা তার কয়েকজন বন্ধু থাকার জন্য খুশি, তাই a few ব্যবহার করা হবে।

অন্য অপশনগুলো:
ক) few → Countable noun-এর সাথে, নেতিবাচক অর্থে → “আমার বন্ধু নেই” → আনন্দিত হওয়ার কারণ নেই। 
গ) little → Uncountable noun-এর সাথে → Friends countable noun.
ঘ) a little → Uncountable noun-এর সাথে → Friends countable noun.

২৪.
What is the feminine gender of “Stallion”?
  1. Mare
  2. Colt
  3. Hart
  4. Witch
সঠিক উত্তর:
Mare
উত্তর
সঠিক উত্তর:
Mare
ব্যাখ্যা

Correct Answer: ক) Mare

• Stallion একটি Masculine gender এর অর্থ: পুরুষ ঘোড়া (বিশেষ করে প্রজননক্ষম পূর্ণবয়স্ক ঘোড়া)।
- এর Feminine gender হলো Mare  এর অর্থ: স্ত্রী ঘোড়া বা ঘোড়ী।

অন্যান্য অপশনগুলো:
খ) Colt:
- Colt হলো অল্পবয়সী পুরুষ ঘোড়া (young male horse)।
- এটি Masculine gender, এবং বয়স নির্দেশ করে। এর Feminine gender হলো Filly.
গ) Hart:
- Hart হলো পুরুষ হরিণ।
- এর Feminine gender হলো Hind (স্ত্রী হরিণ)।
ঘ) Witch:
- Witch হলো ডাইনী/যাদুকরী (Feminine of Wizard)।

উল্লেখ্য, 
- Stallion (পুরুষ ঘোড়া) → Mare (স্ত্রী ঘোড়া)
- Colt (অল্পবয়সী পুরুষ ঘোড়া) → Filly (অল্পবয়সী স্ত্রী ঘোড়া)
- Foal (ঘোড়ার বাচ্চা - Common gender)

২৫.
Which of the following is in plural form?
  1. Ox
  2. News
  3. Physics
  4. Agenda
সঠিক উত্তর:
Agenda
উত্তর
সঠিক উত্তর:
Agenda
ব্যাখ্যা

Correct answer: Agenda.

• Agenda(Plural number)
- English meaning: a list or outline of things to be considered or done.
- Bangla meaning: আলোচ্যসূচি।
- এর Singular number "Agendum".

অন্য অপশনগুলো:
ক) Ox (Singular number)
- এর Plural number "Oxen".
খ) News (Singular number)
-  Ethics, Economics, Electronics, Mathematics, Politics, Physics, News, Gallows (ফাঁসিকাঠ), Innings ইত্যাদি Noun গুলো দেখতে plural হলেও singular হিসেবে ব্যবহৃত হয়।
গ) Physics (Singular number)
-  Ethics, Economics, Electronics, Mathematics, Politics, Physics, News, Gallows (ফাঁসিকাঠ), Innings ইত্যাদি Noun গুলো দেখতে plural হলেও singular হিসেবে ব্যবহৃত হয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.